পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা - ৩: বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. বৈশ্বিক ইতিহাস: [প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব, বিভিন্ন দেশের সংস্কার আন্দোলন ইত্যাদি), ধর্মসমূহের ইতিহাস এবং ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না।] ২. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি: [পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তিসমূহ] এবং বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. সমস্যা সমাধান (Problem Solving)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
বর্তমানে কোন রাষ্ট্রের সীমানায় মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত ছিল?
  1. মিশর
  2. ইরাক
  3. ভারত
  4. গ্রিস
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
সভ্যতা:
- মেসোপটেমীয় সভ্যতা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মধ্যে একটি।
- এটি বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যে অবস্থিত ছিল।
- সিরিয়া, তুরস্ক, ইরান, ও কুয়েতে এই সভ্যতার কিছু অংশ রয়েছে।
- মেসোপটেমিয়া একটি উন্নত সাংস্কৃতিক সভ্যতা ছিল, যেখানে লেখনী, গণনা, ও কলা প্রচলিত ছিল।

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
.
কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে 'ম্যারাথন দৌড়' প্রতিযোগিতার উদ্ভব হয়?
  1. ক্রিমিয়ার যুদ্ধ
  2. ইসলাম যুদ্ধ
  3. কলিঙ্গ যুদ্ধ
  4. গ্রিক-পারস্য যুদ্ধ
সঠিক উত্তর:
গ্রিক-পারস্য যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক-পারস্য যুদ্ধ
ব্যাখ্যা
গ্রিক-পারস্য যুদ্ধ:
- সাইরাস ছিলেন পারস্যের অ্যাকামেনীয় সম্রাট এবং তার শাসনামলে পারস্য একটি ক্ষতিকর রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।
-  প্রথমে তিনি গ্রিক অভিযানে অংশ নিয়ে এবং নগর রাষ্ট্র সমূহের ওপর ধ্বংসলীলা চালায়।

• গ্রিক-পারস্য যুদ্ধ (ম্যারাথন):
- খ্রিস্টপূর্ব ৪৯০ অব্দে, ম্যারাথন নামক স্থানে সংঘটিত হওয়া গ্রিক-পারস্য যুদ্ধে সাইরাসের বিপক্ষে গ্রিকরা পারস্য বাহিনীকে পরাজিত ও বিতাড়িত করে।
- এই ঘটনাটি পরবর্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার জন্ম দেয়
- প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নেয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন নগরীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল?
  1. ভিয়েনা
  2. কনস্টান্টিপোয়ালি
  3. তুরস্ক
  4. কনস্টান্টিনোপল
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
উত্তর
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
ব্যাখ্যা
রোমান সাম্রাজ্য:
- খ্রিস্টপূর্ব সপ্তম শতকে রোমান সাম্রাজ্যের সূচনা হয়।
- রোম নগরটি সাম্রাজ্যের কেন্দ্র হয়ে উঠে।

বাইজেন্টাইন সাম্রাজ্য:
- ৩৩০ খ্রিস্টাব্দে, রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলের রাজধানী কনস্টানটাইনে পরিণত হয়।
- কনস্টানটাইন নামানুসারে কনস্টান্টিনোপল নগরের পত্তন করা হয়।
- ৪৭৬ খ্রিস্টাব্দে জার্মানদের নিকটে রোমান সাম্রাজ্যের পতন ঘটলেও বাইজেন্টাইন নামে অক্ষত থেকে যায়।
- কনস্টান্টিনোপল কেন্দ্র করে ১৪৫৩ সাল পর্যন্ত বাইজেন্টাইন সাম্রাজ্য চলে ও সেখানে রাজধানী ছিল।
- ১৪৫৩ সালে তুর্কি সুলতান দ্বিতীয় মেহমুদের নিকট কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
.
'বেলফোর ঘোষণা'র মূল প্রতিপাদ্য কী ছিল?
  1. ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
  2. জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নতুন কৌশল
  3. ইহুদিদের জন্য একটি সমাজ প্রণয়ন
  4. অটোমানদের রাজ্য অধিকার
সঠিক উত্তর:
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।

এছাড়াও,

- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।

অন্যদিকে,
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরাইল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরাইল প্রতিষ্ঠিত হয়।

উৎস: Britannica এবং  আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
.
বক্সারের যুদ্ধ কোথায় সংঘটিত হয়?
  1. উড়িষ্যা
  2. লখনৌ
  3. বিহার
  4. ঝাড়খন্ড
সঠিক উত্তর:
বিহার
উত্তর
সঠিক উত্তর:
বিহার
ব্যাখ্যা
বক্সারের যুদ্ধ:
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয় -  বিহারে।
- বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেন- মেজর মনরো।
- ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত এ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। 
- সুজাউদ্দৌলা রোহিলাখন্ডে পালিয়ে যান এবং অযোধ্যা ইংরেজ বাহিনীর পদানত হয়।
- মীর কাসিম নিরুদ্দেশ হন এবং এরপর তাঁর সম্পর্কে আর কিছু জানা যায় নি।
- এ যুদ্ধের পর বাংলা ইংরেজ কোম্পানির শাসনের অধীনে আবদ্ধ হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
.
কোন সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত নয়?
  1. অ্যাজটেক সভ্যতা
  2. ব্যাবিলনীয় সভ্যতা
  3. সুমেরীয় সভ্যতা
  4. অ্যাসেরীয় সভ্যতা
সঠিক উত্তর:
অ্যাজটেক সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাজটেক সভ্যতা
ব্যাখ্যা
সভ্যতা:
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। বর্তমান ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
- মেসোপটেমীয়ায় মোট চারটি সভ্যতা গড়ে উঠে।এগুলো হলো:
- সুমেরীয় সভ্যতা
- ব্যাবিলনীয় সভ্যতা
- অ্যাসেরীয় সভ্যতা
- ক্যালডীয় বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা।
- এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা এবং সবার শেষে গড়ে উঠেছিল ক্যালডীয় সভ্যতা।

অন্যদিকে,
• অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিলো মধ্য আমেরিকার মেক্সিকোতে।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
.
তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন?
  1. মুহম্মদ ঘোরি
  2. বখতিয়ার খলজী
  3. মুহাম্মদ বিন কাসিম
  4. শ্রীমান পৃথ্বীরাজ
সঠিক উত্তর:
মুহম্মদ ঘোরি
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ ঘোরি
ব্যাখ্যা
তরাইনের প্রথম যুদ্ধ:
- মুহম্মদ ঘোরি ছিলেন ঘোরি রাজবংশের শাসক।
- তিনি ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে কৃতিত্ব লাভ করেছিলেন কারণ তিনি ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশ আক্রমণ করেছিলেন। 
- ১১৮৯ খ্রি. ভাতিন্দা দখল করে মুহম্মদ ঘোরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে দিল্লি ও আজমীরের রাজা পৃথ্বীরাজ চৌহান একটি শক্তি সংঘ গঠন করেন।
- পৃথ্বীরাজের আহ্বানে অনেক রাজা সাড়া দেন।

অন্যদিকে,
- মুহম্মদ ঘোরী পৃথ্বীরাজের রাজ্য আক্রমণ করেন।
- ১১৯১ খ্রিস্টাব্দে তরাইন প্রান্তরে মিলিত পৃথ্বীরাজের বাহিনীর সাথে মুহম্মদ ঘোরির প্রচন্ড যুদ্ধ হয়।
- যুদ্ধে মুহম্মদ ঘোরির বাহিনী পরাজিত হলে তিনি নিজে আহত হন ও পলায়ন করেন।
- এটি তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত ছিল।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'মহাবীর' কোন ধর্মের প্রচারক ছিলেন?
  1. বৈদিক
  2. সনাতন
  3. শিখ
  4. জৈন
সঠিক উত্তর:
জৈন
উত্তর
সঠিক উত্তর:
জৈন
ব্যাখ্যা
জৈন ধর্ম:
- জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন শব্দ থেকে। সংস্কৃতিতে জিন অর্থ জয়ী।
- জৈনরা তাদের ইতিহাসে চব্বিশজন তীর্থঙ্করের কথা উল্লেখ করেছেন।
-  প্রথম তীর্থঙ্করের নাম ঋষভনাথ এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর (২৪তম)।
- খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের সর্বাধিক প্রভাবশালী প্রচারক ছিলেন মহাবীর।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৬ষ্ঠ শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ১মপত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়?
  1. গ্রিসকে
  2. যুক্তরাজ্যকে
  3. ব্রিটেনকে
  4. মিশরকে
সঠিক উত্তর:
গ্রিসকে
উত্তর
সঠিক উত্তর:
গ্রিসকে
ব্যাখ্যা
গণতন্ত্রের সূতিকাগার:
- গ্রিসকে দেশকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার।
- প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের এথেন্সে।
- তবে, প্রথম দিকে এথেন্স ছিল রাজতন্ত্র।
- কালক্রমে পেরিক্লিস মুখে এথেন্স একটি চূড়ান্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
-প্রাচীন সভ্যতার ইতিহাসে একমাত্র গ্রীকরাই এথেন্সে পোলিশ বা নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছিল।

অন্যদিকে,
আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্য।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট।
১০.
ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
  1. প্যারিস শান্তি চুক্তি
  2. ওয়েস্টফালিয়া চুক্তি
  3. ডেটন চুক্তি
  4. জেনেভা চুক্তি
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
ব্যাখ্যা
• প্যারিস শান্তি চুক্তি:
- ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি ভিয়েতনাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের বিভিন্ন পক্ষের মধ্যে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- এই চুক্তির ফলে রক্তক্ষয়ী ভিয়েতনাম ‍যুদ্ধের অবসান হয়।

অন্যদিকে,
- জেনেভা চুক্তির (১৯৫৪ সালের ২০ জুলাই) মাধ্যমে ভিয়েতনাম দুভাগে বিভক্ত হয়।
- ১৬৪৮ সালে ইউরোপীয় শক্তিসমূহের মধ্যে শান্তি স্থাপনে ওয়েস্টফালিয়া চুক্তি স্বাক্ষরিত হয়।

উৎস: বিটানিকা ও হিস্টোরি ওয়েবসাইট।
১১.
ফরাসী বিপ্লব সংঘটিত হয় - 
  1. ১৩ জুলাই, ১৭৮৮
  2. ১৪ জুলাই, ১৭৮৮
  3. ১৩ জুলাই, ১৭৮৯
  4. ১৪ জুলাই, ১৭৮৯
সঠিক উত্তর:
১৪ জুলাই, ১৭৮৯
উত্তর
সঠিক উত্তর:
১৪ জুলাই, ১৭৮৯
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে। 
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।

অন্যদিকে,
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
১২.
শাত-ইল-আরব' ও 'কোহেস্তান'কে কেন্দ্র করে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক্যাম্প ডেভিড
  2. ডেটন চুক্তি
  3. কায়রো চুক্তি
  4. আলজিয়ার্স চুক্তি
সঠিক উত্তর:
আলজিয়ার্স চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
আলজিয়ার্স চুক্তি
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি:
- চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৩ জুন, ১৯৭৫ সাল।
- চুক্তির পক্ষ:- ইরান ও ইরাক।
- চুক্তি স্বাক্ষরকারী:- ইরানের পক্ষে  - শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে - ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।

এছাড়াও,
- শাত-ইল-আরব ও ইরানের কোহেস্তানকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ অবস্থার অবসানের লক্ষ্যে আলজেরিয়ার মধ্যস্থতায় “আলিজিয়ার্স চুক্তি” স্বাক্ষরিত হয়।  
- চুক্তি অকার্যকর:- ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সাল। (ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে।)
- চুক্তির লক্ষ্য:- ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত পরিস্তিতিতে শান্তিপূর্ণ সহ-অবস্থান, ইরান ও ইরাক কর্তৃক কুর্দিশ বিদ্রোহ দমন ইত্যাদি।

উৎস: হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
১৩.
কোন যুদ্ধের ফলশ্রুতিতে সম্রাট অশোক অহিংস নীতি গ্রহণ করেন?
  1. গন্ধকের যুদ্ধ
  2. কুরুক্ষেত্রের যুদ্ধ
  3. মগধের যুদ্ধ
  4. কলিঙ্গ যুদ্ধ
সঠিক উত্তর:
কলিঙ্গ যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
কলিঙ্গ যুদ্ধ
ব্যাখ্যা
সম্রাট অশোক:
- সম্রাট অশোক ভারতের মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন।
- খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দে তিনি সিংহাসনে বসেন। এর তের বছর পর খ্রিস্টপূর্ব ২৬১ অব্দে অশোক পার্শ্ববর্তী কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন।
- ভয়াবহ কলিঙ্গ ‍যুদ্ধে সাধারণ মানুষসহ প্রায় লক্ষাধিক মানুষ মারা যায়।
- এ ভয়াবহতা সম্রাট অশোকের মনে গভীর প্রভাব ফেলে। এতে করে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন এবং যুদ্ধ পরিহার করে অহিংস নীতি গ্রহণ করেন।
- তিনি ঘোষণা করেন ‘সব মানুষই আমার সন্তান’।
- স্রমাট অশোক খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ২৩২ অব্দ পর্যন্ত রাজত্ব করেন।

উৎস: ইতিহাস প্রথমপত্র, স্নাতক শ্রেণি, বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?
  1. দাদি
  2. নানি
  3. ফুফু
  4. খালা
সঠিক উত্তর:
ফুফু
উত্তর
সঠিক উত্তর:
ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?

সমাধান:
ক, খ এর পুত্র এবং খ ও গ পরস্পর ভাই।
তাই ক এর চাচা গ।

আবার, 
ঘ হচ্ছে গ এর মা
তাই, ঘ, ক এর দাদী

এবং চ, ঘ এর কন্যা।
∴ সম্পর্কে চ, ক এর ফুফু।
১৫.
2√27 - √75 + √12 এর মান কত?
  1. 4√3
  2. √3
  3. 2√3
  4. 3√3
সঠিক উত্তর:
3√3
উত্তর
সঠিক উত্তর:
3√3
ব্যাখ্যা
প্রশ্ন: 2√27 - √75 + √12 এর মান কত?

সমাধান:
2√27 - √75 + √12
= 2√(3 × 9) - √(3 × 25) + √(3 × 4)
= 2 × 3√3 - 5√3 + 2√3
= 6√3 - 5√3 + 2√3
= 3√3
১৬.
৬০ জনের একটি শ্রেণীতে, ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যার দ্বিগুণ। কোন পরীক্ষায় একজন ছাত্র ১৭ তম হয়। যদি ঐ ছাত্রের আগে ৯ জন ছাত্রী থাকে, তাহলে ঐ ছাত্রের পেছনে আর কতজন ছাত্র থাকবে?
  1. ২৩ জন
  2. ৩ জন
  3. ১২ জন
  4. ৭ জন
সঠিক উত্তর:
১২ জন
উত্তর
সঠিক উত্তর:
১২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জনের একটি শ্রেণীতে, ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যার দ্বিগুণ। কোন পরীক্ষায় একজন ছাত্র ১৭ তম হয়। যদি ঐ ছাত্রের আগে ৯ জন ছাত্রী থাকে, তাহলে ঐ ছাত্রের পেছনে আর কতজন ছাত্র থাকবে?

সমাধান:
ধরি,
ছাত্র সংখ্যা ক জন
ছাত্রী সংখ্যা ২ক জন 

প্রশ্নমতে,
ক + ২ক = ৬০
বা, ৩ক = ৬০
∴ ক = ২০

ছাত্র ২০ জন, ছাত্রী ৪০ জন। 

১৭ তম অবস্থানের ছাত্রের সামনে আছে ১৬ জন, যাদের মাঝে ৯ জন ছাত্রী।
তাহলে ছাত্রটির সামনে আরও ছাত্র আছে ১৬ - ৯ জন = ৭ জন 
সামনে থেকে ঐ ছাত্র পর্যন্ত মোট ছাত্র = ৭ + ১ = ৮ জন 

∴ ঐ ছাত্রের পিছনে ছাত্র আছে = (২০ - ৮) জন = ১২ জন 
১৭.
হাসান, জামান থেকে লম্বা। আমান, রোমান থেকে খাট। হাসান, নোমান থেকে খাট। জামান, রোমান থেকে লম্বা। কে সবচেয়ে লম্বা?
  1. রোমান
  2. নোমান
  3. আমান
  4. হাসান
সঠিক উত্তর:
নোমান
উত্তর
সঠিক উত্তর:
নোমান
ব্যাখ্যা
প্রশ্ন: হাসান, জামান থেকে লম্বা। আমান, রোমান থেকে খাট। হাসান, নোমান থেকে খাট। জামান, রোমান থেকে লম্বা। কে সবচেয়ে লম্বা?

সমাধান:
হাসান, জামান থেকে লম্বা।
হাসান > জামান

আমান, রোমান থেকে খাট।
রোমান > আমান

হাসান, নোমান থেকে খাট।
নোমান > হাসান

জামান, রোমান থেকে লম্বা।
জামান > রোমান

∴ নোমান > হাসান > জামান > রোমান > আমান
নোমান সবচেয়ে লম্বা।
১৮.
n সপ্তাহ ও n দিনে মোট কত দিন?
  1. ৮n দিন
  2. ১৪n দিন
  3. n দিন
  4. ৭n দিন
সঠিক উত্তর:
৮n দিন
উত্তর
সঠিক উত্তর:
৮n দিন
ব্যাখ্যা
প্রশ্ন: n সপ্তাহ ও n দিনে মোট কত দিন?

সমাধান:
১ সপ্তাহ = ৭ দিন
∴ n সপ্তাহ = ৭ × n দিন = ৭n দিন 

n সপ্তাহ ও n দিন = ৭n + n দিন 
= ৮n দিন 
১৯.
রাকিব ও হিমেল একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহরাবের বামে হিমেল বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইকবাল বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?
  1. সোহরাব
  2. ইকবাল
  3. তানভীর
  4. রাকিব
সঠিক উত্তর:
ইকবাল
উত্তর
সঠিক উত্তর:
ইকবাল
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও হিমেল একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহরাবের বামে হিমেল বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইকবাল বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?

সমাধান:
প্রদত্ত তথ্যের আলোকে আমরা পাই,

হিমেল ⇒ সোহরাব ⇒ ইকবাল ⇒ তানভীর ⇒ রাকিব 

∴ ইকবাল মাঝ বরাবর বসেছে।
২০.
10 জন লোক একটি অনুষ্ঠানে একে অপরের সাথে করমর্দন করলে, করমর্দনের সংখ্যা হবে কতটি?
  1. 10
  2. 12
  3. 20
  4. 45
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন লোক একটি অনুষ্ঠানে একে অপরের সাথে করমর্দন করলে, করমর্দনের সংখ্যা হবে কতটি?

সমাধান:
নির্ণয়ে করমর্দন সংখ্যা = 10C2
= 10! ÷ {(10 - 2)! × 2!}
= (10 × 9 × 8!) ÷ (8!×2!)
= (10 × 9 ÷ 2)
= 5 × 9
= 45
২১.
তোফায়েল ৫ দিনে ১০০টি কলা খায়। প্রতিদিন সে আগের দিনের চেয়ে ৬টি কলা বেশি খায়। প্রথমদিন সে কয়টি কলা খায়?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: তোফায়েল ৫ দিনে ১০০টি কলা খায়। প্রতিদিন সে আগের দিনের চেয়ে ৬টি কলা বেশি খায়। প্রথমদিন সে কয়টি কলা খায়?

সমাধান:
ধরি,
তোফায়েল প্রথমদিন কলা খায় ক টি

প্রশ্নমতে,
ক + ক + ৬ + ক + ১২ + ক + ১৮ + ক + ২৪ = ১০০
বা, ৫ক + ৬০ = ১০০
বা, ৫ক = ৪০
∴ ক = ৮ 
২২.
____ এর সাথে যেমন অগ্রসর হওয়ার সম্পর্ক, নিশ্চলতার সাথে তেমনই ____ এর সম্পর্ক।
  1. পশ্চাদপসরণ - মুক্তিরোধ
  2. মধ্যস্থতা - গমন করা
  3. সাময়িক থেমে যাওয়া - গমন করা
  4. পশ্চাদপসরণ - গমন করা
সঠিক উত্তর:
পশ্চাদপসরণ - গমন করা
উত্তর
সঠিক উত্তর:
পশ্চাদপসরণ - গমন করা
ব্যাখ্যা
প্রশ্ন: ____ এর সাথে যেমন অগ্রসর হওয়ার সম্পর্ক, নিশ্চলতার সাথে তেমনই ____ এর সম্পর্ক।

সমাধান:
পশ্চাদপসরণ
হলো অগ্রসর হওয়ার বিপরীত শব্দ।
নিশ্চলতার বিপরীত শব্দ হলো গমন করা
২৩.
3x + 3x + 3x =?
  1. 9x
  2. 27x2
  3. 3x + 1
  4. 3x3
সঠিক উত্তর:
3x + 1
উত্তর
সঠিক উত্তর:
3x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 3x + 3x =?

সমাধান:
3x + 3x + 3x
= 3 × 3x
= 3x + 1
২৪.
মীনার কাছে বাবুর থেকে ৩ টাকা বেশি এবং শেলির থেকে ৫ টাকা কম আছে। মীনার কাছে x টাকা থাকলে, বাবু ও শেলীর নিকট মোট কত টাকা আছে?
  1. ২x + ২
  2. ২x - ২
  3. ২x + ৮
  4. ২x - ৫
সঠিক উত্তর:
২x + ২
উত্তর
সঠিক উত্তর:
২x + ২
ব্যাখ্যা
প্রশ্ন: মীনার কাছে বাবুর থেকে ৩ টাকা বেশি এবং শেলির থেকে ৫ টাকা কম আছে। মীনার কাছে x টাকা থাকলে, বাবু ও শেলির নিকট মোট কত টাকা আছে?

সমাধান:
মীনার x টাকা থাকলে
বাবুর আছে x - ৩ টাকা
শেলির আছে x + ৫ টাকা 

বাবু ও শেলির মোট আছে = x - ৩ + x + ৫
= ২x + ২
২৫.
বাংলাদেশী মুদ্রা টাকা, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?
  1. স্পেন
  2. গ্রিস
  3. ফ্রান্স
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলাদেশী মুদ্রা টাকা, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?

সমাধান:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।
এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৬টি ইইউ সদস্য দেশ - যথাঃ বুলগেরিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।

১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।

সূত্রঃ ইইউ ওয়েবসাইট।
২৬.
একটি ক্রিকেট লীগে ৫টি দল অংশগ্রহণ করেছে। যদি প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের সঙ্গে ১ বার করে খেলে, তাহলে ঐ লীগে কতটি খেলা অনুষ্ঠিত হয়?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট লীগে ৫টি দল অংশগ্রহণ করেছে। যদি প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের সঙ্গে ১ বার করে খেলে, তাহলে ঐ লীগে কতটি খেলা অনুষ্ঠিত হয়?

সমাধান:
যদি n সংখ্যক দলের প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের সাথে ১ বার খেলে তাহলে খেলার সংখ্যা = {n(n - 1)}/2 টি 

∴ ৫টি দলের প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের সাথে ১ বার খেললে খেলার সংখ্যা = (৫ × ৪)/২ টি 
= ২০/২ টি 
= ১০টি
২৭.
১৭৫৭ : পলাশীর যুদ্ধ : : ১৭৬৪ :?
  1. পানি পথের ৩য় যুদ্ধ
  2. সিপাহী বিদ্রোহ
  3. বক্সারের যুদ্ধ
  4. ফরায়েজী আন্দোলন
সঠিক উত্তর:
বক্সারের যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
বক্সারের যুদ্ধ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭৫৭ : পলাশীর যুদ্ধ : : ১৭৬৪ :?

সমাধান:
পলাশী যুদ্ধ:
- ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানের যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
- প্রতি বছর সে জন্য ২৩ জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়।
- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটতি হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরচিতি।

• বক্সারের যুদ্ধ:
- ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত এ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। 
- মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট ২য় শাহ আলমের মিলিত জোটের সাথে ইংরেজ প্রধান রবার্ট ক্লাইভের এ যুদ্ধ সংঘটিত হয়। 

পানিপথের তৃতীয় যুদ্ধ:
- সময়কাল - ১৪ জানুয়ারি, ১৭৬১ সালে।
- আহমদ শাহ আবদালি বনাম মারাঠা।
- ফলাফল - মারাঠা বাহিনী পরাজিত হন।

সিপাহি বিদ্রোহ:
- ১৮৫৭ সালের ২৯শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গলপাণ্ডে নামে এক সিপাহী কর্তৃক গুলি বর্ষণের মাধ্যমে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে।
- সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।
- দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, বাংলাসহ ভারতের প্রায় সর্বত্র। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বিদ্রোহে শামিল হয়।

• ফরায়েজি আন্দোলন: 
- ফরায়েজি আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তউল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- ফরায়েজী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলো বৃহত্তর ফরিদপুর অঞ্চল।
- ১৮৪০ সালে শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন।
- দুদু মিয়া ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন। 
- ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলনের সমাপ্তি ঘটে। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
২২০ এর ২৫% যদি 'ক' এর ৫.৫% হয়, তাহলে 'ক' এর মান কত?
  1. ৫৫
  2. ১০০
  3. ৫০০
  4. ১০০০
সঠিক উত্তর:
১০০০
উত্তর
সঠিক উত্তর:
১০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ২২০ এর ২৫% যদি 'ক' এর ৫.৫% হয়, তাহলে 'ক' এর মান কত?

সমাধান:
২২০ এর ২৫% = ২২০ × (২৫/১০০)
= ৫৫

'ক' এর ৫.৫% = ৫৫
বা, (৫.৫ × ক)/১০০ = ৫৫
বা, ক = (৫৫ × ১০০)/৫.৫ 
বা, ক = ১০০০
২৯.
Wax is related to Grease in the same way as Milk is related to -
  1. Drink
  2. Curd
  3. Protein
  4. Sweet
সঠিক উত্তর:
Curd
উত্তর
সঠিক উত্তর:
Curd
ব্যাখ্যা
প্রশ্ন: Wax is related to Grease in the same way as Milk is related to -

সমাধান:
Wax অর্থ মোম।
মোম থেকে Grease (গ্রীস) হয়।

Milk (দুধ) থেকে Curd (দই) হয়। 
৩০.
Telephone : Cable : : Radio :?
  1. Microphone
  2. Wireless
  3. Wire
  4. Electricity
সঠিক উত্তর:
Wireless
উত্তর
সঠিক উত্তর:
Wireless
ব্যাখ্যা
প্রশ্ন: Telephone : Cable : : Radio :?

সমাধান:
Telephone সাধারণত তারযুক্ত (Cable) প্রযুক্তি ছিল। 
Radio হলো তারবিহীন (Wireless) প্রযুক্তি। 
৩১.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে। তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
  1. ১০%
  2. ৩২%
  3. ৩৬%
  4. ৪০%
সঠিক উত্তর:
৩৬%
উত্তর
সঠিক উত্তর:
৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে। তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r 
∴ বৃত্তের ক্ষেত্রফল, πr

২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r

ক্ষেত্রফল হবে = π(০.৮r) 
= ০.৬৪πr

∴ ক্ষেত্রফল কমে = πr - ০.৬৪πr
= ০.৩৬πr

∴ ক্ষেত্রফল ৩৬% কমে।
৩২.
Pathology, Cardiology, Radiology, Ophthalmology
নিচের কোনটি প্রদত্ত শব্দগুলোর সদৃশ?
  1. Biology
  2. Hematology
  3. Zoology
  4. Geology
সঠিক উত্তর:
Hematology
উত্তর
সঠিক উত্তর:
Hematology
ব্যাখ্যা
প্রশ্ন: Pathology, Cardiology, Radiology, Ophthalmology
নিচের কোনটি প্রদত্ত শব্দগুলোর সদৃশ?

সমাধান:
Pathology ⇒ রোগবিদ্যা; রোগবিজ্ঞান।
Cardiology ⇒ হৃদ্‌বিজ্ঞান।
Radiology ⇒ এক্স-রে এবং চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য বিকিরণের বৈজ্ঞানিক বিচার; এতৎসম্পর্কিত বিদ্যা।
Ophthalmology ⇒ চোখের গঠন, ক্রিয়া ও রোগবিষয়ক চিকিৎসাবিজ্ঞান; চক্ষুবিজ্ঞান।

Hematology ⇒ রক্তবিজ্ঞান।

সবগুলো শব্দ চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত।

৩৩.
আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
  1. ১০ জন
  2. ১৫ জন
  3. ১২ জন
  4. ১৬ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?

সমাধান: 
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।

আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।
৩৪.
একটি মেয়ে পার্কে খেলা করছে। মেয়েটির দিকে ইঙ্গিত করে হিমেল আপনাকে বলল, 'এই মেয়েটি আমার মায়ের একমাত্র সন্তানের মেয়ের মেয়ে।' ঐ মেয়ের সঙ্গে হিমেলের স্ত্রীর কী সম্পর্ক?
  1. নানী
  2. মা
  3. দাদী
  4. চাচী
সঠিক উত্তর:
নানী
উত্তর
সঠিক উত্তর:
নানী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মেয়ে পার্কে খেলা করছে। মেয়েটির দিকে ইঙ্গিত করে হিমেল আপনাকে বলল, 'এই মেয়েটি আমার মায়ের একমাত্র সন্তানের মেয়ের মেয়ে।' ঐ মেয়ের সঙ্গে হিমেলের স্ত্রীর কী সম্পর্ক?

সমাধান: 
মায়ের একমাত্র সন্তান মানে 'হিমেল' নিজেই।
হিমেলের মেয়ের মেয়ে - হিমেলের নাতনী হয়।

তাই হিমেলের স্ত্রী মেয়েটির নানী হয়। 
৩৫.
তানভীরের আয়ের ৩/৪ অংশ ৭৫০০ টাকা হলে, মোট আয় কত টাকা?
  1. ১০০০০ টাকা
  2. ১৫০০০ টাকা
  3. ২০৫০০ টাকা
  4. ২২৫০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীরের আয়ের ৩/৪ অংশ ৭৫০০ টাকা হলে, মোট আয় কত টাকা?

সমাধান:
ধরি,
মোট আয় ক টাকা 

প্রশ্নমতে,
(৩ক)/৪ = ৭৫০০
বা, ক = (৭৫০০ × ৪)/৩
∴ ক = ১০০০০ 

∴ মোট আয় ১০০০০ টাকা 
৩৬.
নিচের শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে?
1. Tree 2. Seed 3. Flower 4. Fruits 5. Plant
  1. 5, 2, 1, 3, 4
  2. 2, 5, 1, 4, 3
  3. 2, 5, 1, 3, 4
  4. 2, 5, 3, 1, 4
সঠিক উত্তর:
2, 5, 1, 3, 4
উত্তর
সঠিক উত্তর:
2, 5, 1, 3, 4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোকে যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে? 
1. Tree 2. Seed 3. Flower 4. Fruits 5. Plant

সমাধান: 
বীজ (Seed) থেকে আমরা চারাগাছ (Plant)পাই, চারাগাছ থেকে গাছ (Tree) হয়, গাছে ফুল (Flower) ফুটে, ফুল থেকে ফল (Fruits) হয়।
সুতরাং, সঠিক ক্রম হবে।
2, 5, 1, 3, 4
৩৭.
কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ১০ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৯০ জন
  2. ৩০ জন
  3. ৬০ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ১০ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
ধরি, শিক্ষার্থী সংখ্যা x  জন। 
প্রত্যেকে চাঁদা দেয় ১০x পয়সা

প্রশ্নমতে, 
(x × ১০x)/১০০ = ৯০
⇒ ১০x = ৯০০০
⇒ x = ৯০০০/১০ = ৯০০ 
⇒ x = √৯০০ = ৩০

∴ শিক্ষার্থী সংখ্যা ৩০  জন।