পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১১
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১১১ প্রশ্ন

.
উপসর্গের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) নিজস্ব অর্থ নেই
  2. খ) অর্থদ্যোতনা তৈরির ক্ষমতা আছে
  3. গ) নতুন শব্দ তৈরি করে
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- অজানা (অ+জানা), অভিযােগ (অভিযােগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ।
- উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। 
- উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবােধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- এজন্য বলা হয় – উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।
- বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।
- নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'বিকাশ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিলয়
  2. খ) বিন্যাস
  3. গ) বিলীন
  4. ঘ) বিরাগ
সঠিক উত্তর:
ক) বিলয়
উত্তর
সঠিক উত্তর:
ক) বিলয়
ব্যাখ্যা
'বিকাশ' শব্দের সঠিক বিপরীত শব্দ = বিলয়/বিনাশ। 

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
বাদী - বিবাদী 
ব্যর্থ - সার্থক 
বরখাস্ত - বহাল 
বিন্দু - রাশি 
বিনয় - ঔদ্ধত্য 
বিলাপ - হাস্য 
বিকল - সচল

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'আসত্তি' শব্দের অর্থ কী?
  1. ক) লিপ্সা
  2. খ) অভিনিবেশ
  3. গ) নৈকট্য
  4. ঘ) অনুরাগ
সঠিক উত্তর:
গ) নৈকট্য
উত্তর
সঠিক উত্তর:
গ) নৈকট্য
ব্যাখ্যা
আসত্তি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- সঠিক প্রকৃতি প্রত্যয় = আ+√সদ্‌+তি
অর্থ: 
- নৈকট্য, সন্নিধি। 
- মিলন। 
- বাক্যে পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্থান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'সমকালীন বাংলা ভাষার অভিধান' এর সম্পাদক কে?
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) সুকুমার রায়
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু ইসহাক
ব্যাখ্যা
বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'সমকালীন বাংলা ভাষার অভিধান' এর সম্পাদক আবু ইসহাক। 
- প্রকাশিত হয় ১৯৯৩ খ্রিষ্টাব্দে। 

আবু ইসহাক (১৯২৬-২০০৩): কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা৷
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ি'
- তার দ্বিতীয় উপন্যাস 'পদ্মার পলিদ্বীপ'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বৈশ্বানর কোনটির প্রতিশব্দ?
  1. ক) আগুন
  2. খ) পর্বত
  3. গ) জল
  4. ঘ) আকাশ
সঠিক উত্তর:
ক) আগুন
উত্তর
সঠিক উত্তর:
ক) আগুন
ব্যাখ্যা
'বৈশ্বানর' হলো  'আগুন' শব্দের প্রতিশব্দ। 
'আগুন' এর অন্যান্য প্রতিশব্দ =  অনল, বহ্নি, হুতাশন, পাবক, দহন, সর্বভুক, অগ্নি, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনি কোনটি?
  1. ক) রাশিয়ার চিঠি
  2. খ) পথে প্রবাসে
  3. গ) পশ্চিমের যাত্রী
  4. ঘ) দুয়ার হতে অদূরে
সঠিক উত্তর:
গ) পশ্চিমের যাত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) পশ্চিমের যাত্রী
ব্যাখ্যা
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনি 'পশ্চিমের যাত্রী' । 

রাশিয়ার চিঠি - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণ কাহিনি
পথে প্রবাসে - অন্নদাশঙ্কর রায় রচিত ভ্রমণ কাহিনি। 
দুয়ার হতে অদূরে - বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
'প্রজ্ঞাপন' এর সঠিক প্রমিত উচ্চারণ কোনটি?
  1. ক) প্রোগ্‌গাপন্‌
  2. খ) প্রোগ্‌গ্যাপন
  3. গ) প্রোগ্‌গ্যাঁপন্‌
  4. ঘ) প্রগ্‌গ্যাঁপন্‌
সঠিক উত্তর:
গ) প্রোগ্‌গ্যাঁপন্‌
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রোগ্‌গ্যাঁপন্‌
ব্যাখ্যা
প্রজ্ঞাপন (প্রোগ্‌গ্যাঁপন্‌)
- বিশেষ্য। 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = প্র+√জ্ঞাপি+অন
অর্থ: প্রকাশ্য বিজ্ঞপ্তি 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কে বৈষ্ণবভাবাপন্ন মুসলমান কবি?
  1. ক) শেখ ফয়জুল্লাহ
  2. খ) শুকুর মহাম্মদ
  3. গ) দৌলত কাজী
  4. ঘ) সাবিরিদ খান।
সঠিক উত্তর:
ক) শেখ ফয়জুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ ফয়জুল্লাহ
ব্যাখ্যা
বৈষ্ণবসাহিত্যে মুসলমান পদকর্তার সঠিক সংখ্যা নির্ণীত হয় নি। 
- যতীন্দ্রমোহন ভট্টাচার্য 'বাংলায় বৈষ্ণবভাবাপন্ন মুসলমান কবি' গ্রন্থে অর্ধশতাধিক মুসলমান পদকর্তার নাম উল্লেখ করেন। 
- মুসলমান পদকর্তাদের মধ্যে প্রথম কবি ছিলেন সম্ভবত শেখ কবির। 
- অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আফজাল, শেখ ফয়জুল্লাহ, সৈয়দ আইনুদ্দিন, সৈয়দ মুর্তজা, আলাওল, আলি রজা, কমর আলী, সৈয়দ সুলতান নওজিস প্রমুখ। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
স্বচ্ছ যুক্তবর্ণ কোনটি?
  1. ক) গ্ধ
  2. খ) ক্ত
  3. গ) ষ্ঠ
  4. ঘ) হৃ
সঠিক উত্তর:
গ) ষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
গ) ষ্ঠ
ব্যাখ্যা
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
 এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ঋ, ণ্ঠ, ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, জ, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

অস্বচ্ছ যুক্তবর্ণ: 
ক্ত (ক্+ত), 
গ্ধ (গ্+ধ), 
হৃ (হ+ঋ), 
ক্ম (ক্+ম), 
ক্ষ (ক্+ষ), 
ক্ষ্ম (ক্+ষ্+ম),
ক্স (ক্+স), 
গু (গ্+উ),
ঙ্গ (ঙ্+গ), 
জ্ঞ (জ+ঞ), 
ঞ্চ (ঞ+চ), 
ঞ্জ (ঞ+জ), 
ষ্ণ (ষ্+ণ)
হু (হ্+উ), 
হ্ন (হ্+ন), 
হ্ম (হ্+ম) ইত্যাদি।
 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১০.
কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় কোন ছদ্মনামে লেখালেখি করতেন?
  1. ক) নীল লোহিত
  2. খ) সনাতন পাঠক
  3. গ) নীল উপাধ্যায়
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় 'নীললোহিত', 'সনাতন পাঠক', 'নীল উপাধ্যায়' ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।

সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস:
- পূর্ব-পশ্চিম
- আত্মপ্রকাশ
- সেই সময়
- প্রথম আলো
- অরণ্যের দিনরাত্রি 
- একা এবং কয়েকজন ইত্যাদি। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
১১.
'আনন্দের মৃত্যু নেই' মহাদেব সাহা রচিত-
  1. ক) কবিতা
  2. খ) উপন্যাস
  3. গ) নাটক
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
ঘ) প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
'আনন্দের মৃত্যু নেই' মহাদেব সাহা রচিত প্রবন্ধ। 
- প্রবন্ধটি প্রকাশিত হয় ১৯৮৪ খ্রিষ্টাব্দে। 
- বইটি মূলত রবীন্দ্র বিষয়ক। 
- পুস্তকটি তিন অধ্যায়ে বিভিক্ত। 

তাঁর রচিত প্রবন্ধ
- মহাদেব সাহার কলাম (১৯৯২), 
- কবির দেশ ও অন্যান্য ভাবনা (১৯৯৯)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
নিম্নের কোনটি দেশি শব্দের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ডাব
  2. খ) আলু
  3. গ) চোঙা
  4. ঘ) ঝোল
সঠিক উত্তর:
গ) চোঙা
উত্তর
সঠিক উত্তর:
গ) চোঙা
ব্যাখ্যা
চোঙা (বিশেষ্য) 
- হিন্দি শব্দ। 
অর্থ:
- সরু নলের সঙ্গে যুক্ত ক্রমশ চওড়া হয়ে আসা দাতু প্লাস্টিক আ কাচের তৈরি মুখখোলা পাত্র। 
- জাহাজের ধাতু নির্মিত চিমনি বা ধূমনল। 
- তামাক রাখার জন্য ব্যবহৃত বাঁশের তৈরি আধারবিশেষ। 
- একদিকে ফাঁপা ও অন্যদিকে গাঁটযুক্ত বাঁশের টুকরো। 

অন্যদিকে
- 'ডাব', 'আলু' ও 'ঝোল' দেশি শব্দ।  

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
প্রথম মুসলিম মহাকাব্য রচয়িতা কে?
  1. ক) বীরবল
  2. খ) কায়কোবাদ
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
খ) কায়কোবাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) কায়কোবাদ
ব্যাখ্যা
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)।
- তার প্রকৃত নাম- কাজেম আল কোরেশী। কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তিনি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম সনেট এবং মহাকাব্য রচনা করেন।
- 'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা। এটি একটি মহাকাব্য।
- এটি প্রকাশিত হয় ১৯০৪ সালে।
- এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ।
- মহাশ্মশান কাব্যের মোট তিনটি খণ্ড রয়েছে এবং ৬০টি সর্গ আছে।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ (১৮৭০) প্রকাশিত হয়।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে:
- কুসুম কানন,
- অশ্রুমালা্‌
- শিব-মন্দির,
- অমিয়ধারা,
- শ্মশান-ভস্ম ও
- মহরম শরীফ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
"বর্তমানে মাতৃমৃত্যুহার কমে এসেছে।" বাক্যে 'কমে আসা' কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?
  1. ক) সরল ক্রিয়া
  2. খ) যৌগিক ক্রিয়া
  3. গ) সংযােগ ক্রিয়া
  4. ঘ) নামক্রিয়া
সঠিক উত্তর:
খ) যৌগিক ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) যৌগিক ক্রিয়া
ব্যাখ্যা
যৌগিক ক্রিয়া:
- অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।
- যেমন - মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানাে, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তােলা, চেপে রাখা ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৫.
'লহনা' কোন মঙ্গলকাব্যের চরিত্র?
  1. ক) মনসামঙ্গল
  2. খ) চন্ডীমঙ্গল
  3. গ) ধর্মমঙ্গল
  4. ঘ) শিবমঙ্গল
সঠিক উত্তর:
খ) চন্ডীমঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
খ) চন্ডীমঙ্গল
ব্যাখ্যা
চন্ডীমঙ্গল মঙ্গলকাব্যের ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
- চন্ডীদেবীর কাহিনী এর উপজীব্য।
- এই চন্ডীদেবীও মূলত অনার্যসম্ভূতা, পরে বৌদ্ধ ও হিন্দু তন্ত্রের দেবকল্পনার প্রভাবে পর্যায়ক্রমে পৌরাণিক দেবতায় পরিণত হন।
- এর বিষয়বস্ত্ত দুটি সামাজিক কাহিনীকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
- প্রথমটি কালকেতুর কাহিনি, এতে রয়েছে কালকেতু-ফুল্লরার জীবনকথা এবং
- দ্বিতীয়টি বণিক ধনপতির কাহিনি, এতে রয়েছে ধনপতি-লহনা-খুল্লনার কাহিনী। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
১৬.
Any girl is beautiful. Here 'any' is a/an -
  1. ক) Descriptive adjective
  2. খ) Quantitative adjective
  3. গ) Numeral adjective
  4. ঘ) Pronominal Adjective
সঠিক উত্তর:
ঘ) Pronominal Adjective
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Pronominal Adjective
ব্যাখ্যা
কোনো Pronoun যখন Noun এর আগে বসে adjective এর কাজ করে তখন তাকে Pronominal adjective বলে।
Pronoun থেকে এসেছে বলে এসব adjective এর নাম Pronominal adjective.
- What news have you brought?
- Any girl is beautiful. 
- Which pen do you want?
এখানে what, any, which হলো Pronominal adjective.
১৭.
The verb form of the adjective 'clean' is -
  1. ক) Cleanser
  2. খ) Clearing
  3. গ) Cleanse
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Cleanse
উত্তর
সঠিক উত্তর:
গ) Cleanse
ব্যাখ্যা
Clean (adjective) - নির্মল; পরিষ্কার: বিশুদ্ধ; পবিত্র:
Cleanse
(verb transitive) - পরিষ্কার করা; বিশোধন করা।
Cleanser (noun) - বিশোধক।
Clearing (noun) বনের মধ্যে গাছ কেটে ফেলে পরিষ্কার করা হয়েছে এমন খোলা জায়গা। 

Source: Accessible Dictionary
১৮.
My boss wants the work finished before long. The underlined phrase means -
  1. ক) Before a particular time.
  2. খ) In the near future.
  3. গ) In time.
  4. ঘ) Perfectly
সঠিক উত্তর:
খ) In the near future.
উত্তর
সঠিক উত্তর:
খ) In the near future.
ব্যাখ্যা
Before long (idiom)
English meaning: in the near future, Soon
Example sentence: With a little exercise, you'll be back in shape before long.

Source: Cambridge Dictionary & Merriam-webster
১৯.
Education is 'enlightening'. Here 'enlightening' is a/an -
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Participle
  4. ঘ) Gerund
সঠিক উত্তর:
গ) Participle
উত্তর
সঠিক উত্তর:
গ) Participle
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে ‘enlightening’ শব্দটি noun ‘Education’ কে modify করছে, অর্থাৎ adjective এর কাজ করছে। Verb + ing যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে।

Subject + be verb + verb+ing এ রকম Structure এ আসা verb+ing খুবই Confusing. লক্ষ্য রাখতে হবে–
a) Verb+ing যদি চলমান কোন কাজকে নির্দেশ করে, তখন সেটা Continuous Tense এর মূল Verb. যেমন- The exam is running.
b) Verb+ing যদি Subject এর কোন বৈশিষ্ট্য বর্ণনা করে, তখন সেটা Adjective. যেমন- The offer is alluring. Education is enlightening.
c) Verb+ing যদি Subject এর পরিচয় প্রদান করে, বা Health is wealth. এর মত ‘‘এটাই সেটা” এ রকম অর্থ প্রদান করে, তখন সেটা Noun হয়।
যেমন- Reading is understanding. Silence is accepting. Sharing is caring.
২০.
He speaks like a born orator. What type of phrase is the underlined one?
  1. ক) Noun Phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) Participle phrase
সঠিক উত্তর:
গ) Adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb phrase
ব্যাখ্যা
Clause টি Speaks- Verb কে Modify করছে বিধায় এটি Adverb Phrase.

Adverbial Phrase: An adverb phrase is simply a group of two or more words that function as an adverb in a sentence.
Just as an adverb can modify a verb, adjective or another adverb, an adverb phrase of more than one word can further describe a verb, adverb or adjective.
২১.
Which sentence is the correct one?
  1. ক) I have seen him long ago.
  2. খ) I saw him long ago.
  3. গ) I have been seeing him long ago.
  4. ঘ) I was seen him long ago.
সঠিক উত্তর:
খ) I saw him long ago.
উত্তর
সঠিক উত্তর:
খ) I saw him long ago.
ব্যাখ্যা
বাক্যে Adverb of time হিসেবে Ago/ long ago উল্লেখ থাকলে বাক্যটি Past Indefinite Tense - এ হয়।
তাই Correct sentence - I saw him long ago.
২২.
He could have become successful if he _______.
  1. ক) strived
  2. খ) had strived
  3. গ) would have strived
  4. ঘ) had been strived
সঠিক উত্তর:
খ) had strived
উত্তর
সঠিক উত্তর:
খ) had strived
ব্যাখ্যা
প্রথম অংশে ‍Sub + could + have + Past Participle থেকে বোঝা যায় এটি Third Conditional.
অতএব, এখানে If এর পর Past Perfect Tense হবে।
আর বাক্যটি অর্থ অনুযায়ী Active হওয়ার কারণে শূন্যস্থানে had strived হবে।
২৩.
Do not make a noise while your teacher _____ lecture.
  1. ক) has provided
  2. খ) is being provided
  3. গ) is providing
  4. ঘ) provided
সঠিক উত্তর:
গ) is providing
উত্তর
সঠিক উত্তর:
গ) is providing
ব্যাখ্যা
Subordinate clause এর শুরুতে while থাকলে সেটির সাথে tense অনুযায়ী present continuous বা past continuous tense হয়।
তাই শূন্যস্থানে is providing বসবে।
২৪.
Which one gives the opposite meaning of the word 'Officious' -
  1. ক) Meddling
  2. খ) Self-effacing
  3. গ) Intrusive
  4. ঘ) Interfering
সঠিক উত্তর:
খ) Self-effacing
উত্তর
সঠিক উত্তর:
খ) Self-effacing
ব্যাখ্যা
Officious (adjective)

English Meaning: Too eager to tell people what to do and having too high an opinion of your own importance.
Bangla Meaning: গায়েপড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।

Synonyms: Interfering (হস্তক্ষেপ), Intrusive (পরাধিকারচর্চাকারী), Meddling (অনধিকারচর্চা).
Antonyms: Self-effacing (নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখে এমন; অত্মবিলোপী).

Source: Live MCQ Lecture
২৫.
Choose the correct spelling -
  1. ক) Shamelesness
  2. খ) Shamelessnes
  3. গ) Shamelessness
  4. ঘ) Shamelesnes
সঠিক উত্তর:
গ) Shamelessness
উত্তর
সঠিক উত্তর:
গ) Shamelessness
ব্যাখ্যা
Correct spelling is -
Shamelessness (noun)
Bangla Meaning: নির্লজ্জতা; বেহায়াপনা; লজ্জাহীনতা।

Source: Accessible Dictionary by Bangla Academy
২৬.
To the pure all things are ____.
  1. ক) pure
  2. খ) good
  3. গ) honest
  4. ঘ) beautiful
সঠিক উত্তর:
ক) pure
উত্তর
সঠিক উত্তর:
ক) pure
ব্যাখ্যা
To the pure all things are pure.
এটি একটি প্রবাদ বাক্য।
এর বাংলা অর্থ - আপনি ভাল তো জগৎ ভাল।

Source: Live MCQ Lecture
২৭.
Who wrote the tragedy 'The Duchess of Malfi'?
  1. ক) William Shakespeare
  2. খ) John Webster
  3. গ) Sir Philip Sidney
  4. ঘ) Sir Thomas Wyatt
সঠিক উত্তর:
খ) John Webster
উত্তর
সঠিক উত্তর:
খ) John Webster
ব্যাখ্যা
The Duchess of Malfi, five-act tragedy by English dramatist John Webster.

Characters:
- The Duchess of Malfi
- Ferdinand
- Cardinal
- Bosola
- Delio
- Antonio

Source: Encyclopedia Britannica and SparkNotes
২৮.
Gulliver's Travels is written in how many volumes?
  1. ক) Two
  2. খ) Three
  3. গ) Four
  4. ঘ) Five
সঠিক উত্তর:
গ) Four
উত্তর
সঠিক উত্তর:
গ) Four
ব্যাখ্যা
Gulliver’s Travels:
 - Its a four-part satirical work by Anglo-Irish author Jonathan Swift.
-  published anonymously in 1726 as Travels into Several Remote Nations of the World.

The four parts are: 
Part I: A Voyage to Lilliput
Part II: A Voyage to Brobdingnag
Part III: A Voyage to Laputa, Balnibarbi, Luggnagg, Glubbdubdrib and Japan
Part IV: A Voyage to the Land of the Houyhnhnms

----------------------
Jonathan Swift:
- pseudonym Isaac Bickerstaff, (born Nov. 30, 1667, Dublin, Ire.—died Oct. 19, 1745, Dublin)
- Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
- Jonathan Swift is the greatest satirist of the 18th century.

Best Works:
Besides the most celebrated and iconic novel,  Gulliver’s Travels (1726), he alsow wrote:
- A Tale of a Tub (1704)
- A Modest Proposal (1729)
- A Journey to Stella
- The Battle of the Books.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman
২৯.
Which one is not written by Ernest Hemingway?
  1. ক) A Farewell to Arms
  2. খ) Death in the Afternoon
  3. গ) The Sun Also Rises
  4. ঘ) The Sun Rising
সঠিক উত্তর:
ঘ) The Sun Rising
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Sun Rising
ব্যাখ্যা
The Sun Rising is a poem by poet John Donne published in 1633.

Ernest Hemingway (1899 – 1961):
- American Novelist.

Best Works:
- For whom the Bell Tolls,
- The Old Man and the Sea,
- A Farewell to Arms,
- The Sun Also Rises,
- Death in the Afternoon,
- To Have and Have Not.

Source: Britannica.com
৩০.
Who wrote the play 'Rape upon Rape'?
  1. ক) Alexander Pope
  2. খ) Henry Fielding
  3. গ) Thomas Gray
  4. ঘ) Edmund Burke
সঠিক উত্তর:
খ) Henry Fielding
উত্তর
সঠিক উত্তর:
খ) Henry Fielding
ব্যাখ্যা
Henry Fielding regarded as the 'Father of Modern English Novel'.
• He is famous for Picaresque Novel.
• His pen name is Captain Hercules Vinegar.

• His famous plays:
- Rape Upon Rape,
- The Temple Beau,
- The Tragedy of Tragedies,
- The Modern Husband etc.

• His famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman
৩১.
একটি পণ্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের পার্থক্য ২১০ টাকা। যদি ক্ষতির হার ২০% হয়, পণ্যটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ১০৫০ টাকা
  2. খ) ১২৫০ টাকা
  3. গ) ১৩৫০ টাকা
  4. ঘ) ১৫৫০ টাকা
সঠিক উত্তর:
ক) ১০৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০৫০ টাকা
ব্যাখ্যা
মনেকরি 
ক্রয়মূল্য x 

২০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (৮০ × x )/১০০
                                    = ৪x/৫ 

প্রশমতে, 
x  - (৪x/৫) = ২১০ 
(৫x - ৪x )/৫ = ২১০
x/৫ = ২১০
x = ২১০ × ৫   
x = ১০৫০
৩২.
১১২০ টাকা P ,Q এবং R এর মধ্যে ভাগ করা হলো। Q এবং R এর মোট টাকার পরিমাণের ২/৫ ভাগ P এর টাকার সমান। P কত টাকা পাবে? 
  1. ক) ২৮০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৩২০ টাকা
  4. ঘ) ৩৪০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২০ টাকা
ব্যাখ্যা
এখানে 
P = (2/5)(Q + R)
5P = 2(Q + R)
P/Q + R = 2/5 
P : Q + R = 2 : 5 

P পাবে = 1120 × (2/7) টাকা
            = 320 টাকা
৩৩.
একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 2/3 হবে। আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 4 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/4 হবে। ভগ্নাংশটি কত?
  1. ক) 7/9
  2. খ) 5/8
  3. গ) 7/11
  4. ঘ) 7/13
সঠিক উত্তর:
খ) 5/8
উত্তর
সঠিক উত্তর:
খ) 5/8
ব্যাখ্যা
মনেকরি,
ভগ্নাংশটির লব= x
ভগ্নাংশটির হর=y 
ভগ্নাংশটি = x/y

১ম শর্তমতে 
(x + 1)/(y + 1) = 2/3
3x + 3 = 2y + 2
3x - 2y = 2 - 3 
3x - 2y = - 1 .................... (1)

২য় শর্তমতে 
(x - 4)/(y - 4) = 1/4
4x - 16 = y - 4 
4x - y = - 4 + 16 
4x - y = 12 
y = 4x - 12 ...................(2)

(1) নং সমীকরণ হতে পাই, 
3x - 2(4x - 12) = - 1
3x - 8x + 24 = - 1
- 5x = - 25 
x = 5
(2) নং সমীকরণ হতে পাই,
y = 4x - 12
   = 4 ×5 - 12
   =20 - 12
    = 8 

ভগ্নাংশটি = 5/8
৩৪.
x ≤ (x/2) + 5 এর সমাধান হলো -
  1. ক) x ≤ 8
  2. খ) x ≤ 12
  3. গ) x ≤ 10
  4. ঘ) x ≤ 15
সঠিক উত্তর:
গ) x ≤ 10
উত্তর
সঠিক উত্তর:
গ) x ≤ 10
ব্যাখ্যা
x  - (x/2) ≤ (x/2) - (x/2) + 5
⇒ x  - (x/2) ≤ 5
⇒ (2x - x)/2 ≤ 5
⇒ x/2 ≤ 5
⇒ (x/2) × 2 ≤ 5 × 2
⇒ x ≤ 10
   x ≤ 10
৩৫.
x3 + 2x2 - 5x - 6 এর একটি উৎপাদক নিচের কোনটি হবে-
  1. ক) x - 1
  2. খ) x + 1
  3. গ) x - 3
  4. ঘ) x + 2
সঠিক উত্তর:
খ) x + 1
উত্তর
সঠিক উত্তর:
খ) x + 1
ব্যাখ্যা
F(x) = x3 + 2x2 - 5x - 6
F(- 1) = (- 1)3 + 2(- 1)2 - 5(- 1) - 6
         = - 1 + 2 × 1 + 5  - 6
         = - 1 + 2 + 5 - 6 
         = 7 - 7 
          = 0

x + 1 হলো x3 + 2x2 - 5x - 6 এর একটি উৎপাদক।
৩৬.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইয়ের দৈর্ঘ্য কত?
  1. ক) ২১ ফুট
  2. খ) ৩১ ফুট
  3. গ) ৪১ ফুট
  4. ঘ) ৫১ ফুট
সঠিক উত্তর:
গ) ৪১ ফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪১ ফুট
ব্যাখ্যা


 
দেয়ালের উচ্চতা AB = ৪০ ফুট 
মইয়ের তলদেশ থেকে দেয়ালের দূরত্ব BC = ৯ ফুট 
মইয়ের দৈর্ঘ্য AC = ? 

আমরা জানি,
AC2 = AB2 + BC2 
AC2  = 402 + 92
AC2 = 1600 + 81 
AC=  √1681
AC = 41
৩৭.
১/২, ১/৬,৩/৪, ৭/১২ এর গড় কত? 
  1. ক) ২
  2. খ) ১/২
  3. গ) ২/৩
  4. ঘ) ৫/৮
সঠিক উত্তর:
খ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/২
ব্যাখ্যা
৪টি সংখ্যার যোগফল = (১/২) + (১/৬) + (৩/৪) + (৭/১২)
                                  = (৬ + ২ + ৯ + ৭)/১২
                                 = ২৪/১২
                                 = ২ 

নির্ণেয় গড় = ২/৪ = ১/২
৩৮.
একটি থলেতে 6টি লাল বল, 8টি সবুজ বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/3
  2. খ) 1/8
  3. গ) 1/16
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
ঘ) 2/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2/3
ব্যাখ্যা
লাল বল = 6টি 
সবুজ বল = 8টি
কালো বল = 10টি 

মোট বল = (6 +8 + 10)টি 
              = 24 টি 

সবুজ হওয়ার সম্ভাবনা = 8/24 
                                 = 1/3 

সবুজ না হওয়ার সম্ভাবনা = 1 - 1/3 
                                     = (3 - 1)/3 
                                      = 2/3
৩৯.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬সে. মি. ও ২৪.৫ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২√২ সে.মি
  2. খ) ১৬√২ সে.মি
  3. গ) ১৮√২ সে.মি
  4. ঘ) ১৪√২ সে.মি
সঠিক উত্তর:
ঘ) ১৪√২ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪√২ সে.মি
ব্যাখ্যা
রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১৬ × ২৪.৫ = ১৯৬বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক= ১৯৬ বর্গ সে.মি.
∴ ক = ১৪ সে.মি.

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য= √২ ক = √২  × ১৪ = ১৪√২ সে.মি
৪০.
A, B এবং C একটি কাজ করতে পারে ৬ দিনে। A অথবা B কাজটি একা করতে পারে ১৬ দিনে। তাহলে C একা কত দিনে কাজটি করতে পারে? 
  1. ক) ১২ দিনে 
  2. খ) ১৮ দিনে 
  3. গ) ২৪ দিনে 
  4. ঘ) ৩৬ দিনে 
সঠিক উত্তর:
গ) ২৪ দিনে 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ দিনে 
ব্যাখ্যা
A + B + C ৬ দিনে  করতে পারে কাজটির ১ অংশ 
A + B + C ১ দিনে  করতে পারে কাজটির ১/৬ অংশ 

A + B ১ দিনে  করতে পারে কাজটির (১/১৬) + (১/১৬) অংশ 
                                                        = (১ + ১)/১৬ অংশ 
                                                         = ২/১৬ অংশ 
                                                           = ১/৮ অংশ 

C ১ দিনে  করতে পারে কাজটির = (১/৬) - (১/৮) অংশ 
                                                  = (৪ - ৩)/২৪ অংশ 
                                                  = ১/২৪ অংশ 

C সম্পূর্ণ কাজটি করতে পারে = (২৪/১) × ১ দিনে = ২৪ দিনে
৪১.
কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থকোণ ১২০° হলে ঐ বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? 
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা
সুষম বহুভুজের একটি অন্তঃস্থকোণের পরিমাণ ১২০° 
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১২০° 
                                                       = ৬০°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°

সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৬০°
                                                       = ৬
৪২.
13টি পুস্তক থেকে 6টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 3টি পুস্তক সর্বদাই অন্তুর্ভুক্ত থাকে? 
  1. ক) 120
  2. খ) 140
  3. গ) 160
  4. ঘ) 180
সঠিক উত্তর:
ক) 120
উত্তর
সঠিক উত্তর:
ক) 120
ব্যাখ্যা
বাছাই সংখ্যা =13 - 3C6 - 3
                    = 10C3
                      = 120
৪৩.
পানির একটি অণুকে ভাঙলে কয়টি পরমাণু পাওয়া যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা

পানির একটি অণুকে ভাঙলে তিনটি পরমাণু পাওয়া যায়। 

দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু মিলে পানির একটি অণু গঠিত হয়।
অক্সিজেনের একটি অণুকে ভাঙলে দুইটি পরমাণু পাওয়া যায়।
অণু হচ্ছে কোনো পদার্থের ক্ষুদ্রতম একক, যাতে ঐ পদার্থের সকল গুণাগুণ বিদ্যমান থাকে।
মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা রাসয়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থটির পরমাণু বলে।

উৎস: সপ্তম শ্রেণির বিজ্ঞান

৪৪.
পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সংকেত কোনটি?
  1. ক) K2MnO2
  2. খ) KMnO4
  3. গ) K2MnO4
  4. ঘ) KMnO2
সঠিক উত্তর:
খ) KMnO4
উত্তর
সঠিক উত্তর:
খ) KMnO4
ব্যাখ্যা

পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সংকেত হল KMnO4

পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে অজৈব যৌগ।
ইহার রাসায়নিক সংকেত KMnO4 এবং K+ ও MnO−4 দ্বারা গঠিত।
এটা লালচে কালো স্ফটিকাকার কঠিন পদার্থ, যেটি পানিতে দ্রভিভুত হয়ে তাৎক্ষণিক গোলাপি বা লালচে দ্রবণ তৈরি করে।

উৎস: নবম-দশম শ্রেণির রসায়নবিজ্ঞান

৪৫.
প্রাণীকোষে কোনটি অনুপস্থিত?
  1. ক) মাইটোকন্ড্রিয়া
  2. খ) নিউক্লিয়াস
  3. গ) কোষগহবর
  4. ঘ) রাইবোজোম
সঠিক উত্তর:
গ) কোষগহবর
উত্তর
সঠিক উত্তর:
গ) কোষগহবর
ব্যাখ্যা

প্রাণীকোষে কোষগহবর থাকে না, তবে কোন কোন কোষে যদি থাকেও আকারে খুবই ছোট।

উদ্ভিদকোষে কোষগহবর থাকে এবং আকারে বড় হয়। এ কারণে, উদ্ভিদ কোষে নিউক্লিয়াস একপাশে এবং প্রাণীকোষে নিউক্লিয়াস মাঝামাঝি থাকে। নানা প্রকার জৈব এসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহবরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস প্রস্তুত করে।

উৎস: সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান (১৭-১৮ পৃষ্ঠা)।

৪৬.
নিচের কোনটি DNA এর নিউক্লিয়টাইডের নাইট্রোজিনাস বেসের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) এডিনিন
  2. খ) গুয়ানিন
  3. গ) সাইটোসিন
  4. ঘ) ইউরাসিল
সঠিক উত্তর:
ঘ) ইউরাসিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউরাসিল
ব্যাখ্যা

DNA এর নিউক্লিয়টাইডের নাইট্রোজিনাস বেসে ইউরাসিল থাকে না। 

DNA এর নিউক্লিয়টাইডের নাইট্রোজিনাসে চার ধরণের বেস থাকে। যথা- এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। DNA অণুতে পাশাপাশি অবস্থিত তিনটি বেস মিলিতভাবে একটি জেনেটিক কোড গঠন করে। প্রতিটি কোড ২০ প্রকার এমাইনো এসিডের যেকোন একটিকে নির্দেশ করে।

অপরদিকে RNA এর নাইট্রোজিনাসে চার ধরণের বেস থাকে। যথা- এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল।
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ইংরেজি: DNA) একটি নিউক্লিক অ্যাসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। সকল জীবের ডিএনএ জিনোম থাকে।
DNA পূর্ণরূপ- Deoxyribonucleic acid

উৎস: জীববিজ্ঞান ১ম পত্র (উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৭.
সিলিয়াযুক্ত আবরণী টিস্যু কোথায় বিদ্যমান?
  1. ক) হাইড্রার এন্ডোডার্ম
  2. খ) মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে
  3. গ) মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে
  4. ঘ) শুক্রাণুতে
সঠিক উত্তর:
খ) মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে
উত্তর
সঠিক উত্তর:
খ) মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে
ব্যাখ্যা

সিলিয়াযুক্ত আবরণী টিস্যু বিদ্যমান মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে।

হাইড্রার এন্ডোডার্ম এ রয়েছে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু।
হাইড্রার এন্ডোডার্ম ও মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু রয়েছে।
শুক্রানু এবং ডিম্বাণুতে জনন অঙ্গের আবরণী টিস্যু রয়েছে। এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে।

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৪৮.
মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া কোনটি?
  1. ক) Enterococcus faecalis 
  2. খ) Moraxella catharralis 
  3. গ) Escherichia Coli
  4. ঘ) Neisseria meningitidis 
সঠিক উত্তর:
গ) Escherichia Coli
উত্তর
সঠিক উত্তর:
গ) Escherichia Coli
ব্যাখ্যা

মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া হল- Escherichia Coli.

Escherichia Coli এক ধরণের ব্যকটিরিয়া৷ এটা সাধারণত তেমন কোন ক্ষতি করে না কিন্তু মানব দেহে তা খাবারের সঙ্গে প্রবেশ করতে পারে৷ প্রবেশ করলে তা ফুড-পয়জনিং বা খাবারে বিষক্রিয়াকে ত্বরান্বিত করে৷ ফলে মানুষটি মারা যেতে পারে৷ ইকোলাই এর ব্যকটিরিয়া সাধারণত পাকস্থলীতে আশ্রয় নেয়৷ সেখান থেকেই শুরু হয় বিষক্রিয়া৷

উৎস: জীববিজ্ঞান ১ম পত্র (উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৯.
দাঁতের কেভিটি চিকিৎসায় কোন ধরণের রশ্মি ব্যবহার করা হয়?
  1. ক) গামা রশ্মি
  2. খ) বিটা রশ্মি
  3. গ) এক্স রশ্মি
  4. ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর:
গ) এক্স রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
গ) এক্স রশ্মি
ব্যাখ্যা

রেডিওথেরাপিতে এক্স-রে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন প্রবাহ তথা ক্যাথোড রশ্মি যখন উচ্চ গলনাংক বিশিষ্ট কোন কঠিন লক্ষ্যবস্তুতে আঘাত করে, তখন ওই কঠিন বস্তু থেকে উচ্চভেদন শক্তি সম্পন্ন এবং আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হচ্ছে অদৃশ্য রশ্মি নির্গত হয়, তাকে এক্স রশ্মি বলে বা এক্স-রে বলে।
চিকিৎসায় এক্স-রে ব্যবহার:
১. স্থানচ্যুত হাড়ে ফাটল, ভেঙ্গে যাওয়া হাড় খুব সহজেই শনাক্ত করা যায়।
২. দাঁতের কেভিটি এবং অন্যান্য ক্ষয় বের করবার জন্য এই রশ্মি ব্যবহার করা হয়।
৩. পেটের এক্স-রে করে অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায়।
৪. কিডনি ও পিত্তথলিতে পাথরের অস্তিত্ব ব্যবহার করা যায়।

উৎস: নবম-দশম শ্রেণির বিজ্ঞান

৫০.
COD এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Carbon Oxygen Density
  2. খ) Chemical Oxygen Demand
  3. গ) Carbon dioxide and Oxygen Demand 
  4. ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর:
খ) Chemical Oxygen Demand
উত্তর
সঠিক উত্তর:
খ) Chemical Oxygen Demand
ব্যাখ্যা

COD এর পূর্ণরূপ হল Chemical Oxygen Demand।

অর্থাৎ, COD এর বাংলা অর্থ হল রাসয়নিক অক্সিজেন চাহিদা। এক লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে রাসয়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, তাকে উক্ত পানির COD বলে। কোন পানির COD এর মান যত বেশি হয়, সে পানি তত বেশি দূষিত হয়। এছাড়া, BOD এবং COD উভয়ই পানির দূষণ মাত্রা প্রকাশে ব্যবহৃত হয়।

উৎস: নবম-দশম শ্রেণির রসায়নবিজ্ঞান

৫১.
কার্যনীতি, আকার ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা

কার্যনীতি, আকার ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা- 
এনালগ কম্পিউটার:
- এনালগ কম্পিউটার ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকতের মাধ্যমে প্রয়োজনীয় ফল প্রদর্শিত করে।
- সাধারণত বিদ্যুতের তারের ভোল্টেজের উঠা-নামা, কোন পাইপের ভেতরের বাতাসের চাপ কম-বেশি হওয়া ইত্যাদি পরিমাপণের ভিত্তিতে এনালগ কম্পিউটার কাজ করে।

ডিজিটাল কম্পিউটার:
- যে কম্পিউটার প্রতীকী সংখ্যার মাধ্যমে প্রাপ্ত নির্দেশনার নিয়ে এবং বাইনারি কোড অর্থাৎ ভোল্টেজের উপস্থিতি শনাক্ত করে তার মাধ্যমে কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।
- অফিস-আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রয়োজন ইত্যাদি সব ধরনের কাজে ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়।

হাইব্রিড কম্পিউটার:
- এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি হয় সংকর বা হাইব্রিড কম্পিউটার। এতে ডেটা গ্রহণ করে এনালগ প্রক্রিয়ার এবং প্রসেসের জন্য সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৫২.
প্রধান মেমোরির উদাহরণ কোনটি?
  1. ক) RAM
  2. খ) চৌম্বক টেপ
  3. গ) চৌম্বক ডিস্ক
  4. ঘ) অপটিক্যাল ডিস্ক
সঠিক উত্তর:
ক) RAM
উত্তর
সঠিক উত্তর:
ক) RAM
ব্যাখ্যা

RAM- একটি প্রধান মেমোরি, কারণ ইহা মাইক্রোপ্রসেসরের সাথে সংযুক্ত থাকে।

এছাড়াও ROM, প্রধান মেমোরি হিসেবে কাজ করে। মাদারবোর্ডে মাইক্রোপ্রসেসরের পাশাপাশি এ মেমোরি অবস্থান করে।
যে সকল মেমোরির সাথে মাইক্রোপ্রসেসরের সরাসরি সংযোগ থাকে না, সেগুলোকে সহায়ক মেমোরি বলা হয়। এ ধরণের মেমোরিকে আলাদা ডিভাইস ড্রাইভারের সাহায্যে কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়। ইউজারকারীরা তাদের ভবিষ্যৎ প্রয়োজনে উপাত্ত বা, প্রোগ্রামকে স্থায়ীভাবে সঞ্চয় করতে পারে বলে একে সহায়ক মেমোরি বলে। যেমন- চৌম্বক টেপ, চৌম্বক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, ইত্যাদি সহায়ক মেমোরির উদাহরণ।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৫৩.
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি?
  1. ক) Windows Vista
  2. খ) MS DOS
  3. গ) PC DOS
  4. ঘ) UNIX
সঠিক উত্তর:
ক) Windows Vista
উত্তর
সঠিক উত্তর:
ক) Windows Vista
ব্যাখ্যা

Windows Vista একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।

এ ধরণের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরম্যাটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং এপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে। এ সিস্টেমে গ্রাফিক্স বা চিত্র দেখে কমান্ড প্রয়োগ পরে কম্পিউটার পরিচালনা করা হয়। মাউস, কিবোর্ড বা Voice ব্যবহার করে এ অপারেটিং সিস্টেমে কমান্ড প্রধান করা হয়। যেমন- MS-WINDOWS 95/98/2000/XP/Vista, Windows NT, Mac OS, Linux ইত্যাদি।
অপরদিকে, MS DOS, PC DOS, UNIX বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৫৪.
যৌগিক গেইটের উদাহরণ কোনটি?
  1. ক) X-NOR
  2. খ) NOT
  3. গ) AND
  4. ঘ) OR
সঠিক উত্তর:
ক) X-NOR
উত্তর
সঠিক উত্তর:
ক) X-NOR
ব্যাখ্যা

X-NOR একটি যৌগিক গেইট, কারণ এক বা, একাধিক মৌলিক গেইটের সমন্বয়ে ইহা তৈরি হয়।

X-NOR সহ অন্যান্য যৌগিক গেইটগুলো হল:
১. NAND-Gate: AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
২. NOR-Gate: OR গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
৩. X-OR Gate: অর, অ্যান্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।
৪. X-NOR Gate: এক্স-অর গেইটের সাথে NOT গেইট মিলিয়ে তৈরি করা হয়।
অপরদিকে, মৌলিক গেইটগুলো এককভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে। তিন প্রকার মৌলিক গেইটগুলো হল-
১. OR Gate
২. AND Gate
৩. NOT Gate

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৫৫.
কত বিট বিশিষ্ট শব্দকে এক বাইট বলা হয়?
  1. ক) ৮
  2. খ) ১৬
  3. গ) ৩২
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা

৮ বিট বিশিষ্ট শব্দকে এক বাইট বলা হয়।

এছাড়াও কম্পিউটার মেমোরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক-
৮ বিট= ১ বাইট
১০২৪ কিলোবাইট= ১ মেগাবাইট
১০২৪ মেগাবাইট= ১ গিগাবাইট
১০২৪ গিগাবাইট= ১ টেরাবাইট
১০২৪ টেরাবাইট= ১ এক্সাবাইট
১০২৪ এক্সাবাইট= ১ পেটাবাইট
বাইনারি পদ্ধতিতে ০ অথবা ১ কে বিট বলা হয় অথবা বলা যায় যে বাইনারি ডিজিট কথাটার সংক্ষিপ্ত রূপ হলো বিট।
বাইট হল তথ্য পরিমাপের একটি একক। প্রতিটি বাইনারি অঙ্ককে বিট বলা হয় এবং ৮টি বিটকে এক বাইট বলা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৫৬.
চৌম্বক কোর কোন ধরণের মেমোরির উদাহরণ?
  1. ক) অধ্বংসাত্মক মেমোরি 
  2. খ) ধ্বংসাত্মক মেমোরি
  3. গ) উদ্ধায়ী মেমোরি
  4. ঘ) পরিবর্তনযোগ্য মেমোরি
সঠিক উত্তর:
খ) ধ্বংসাত্মক মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
খ) ধ্বংসাত্মক মেমোরি
ব্যাখ্যা

চৌম্বক কোর হল ধ্বংসাত্মক মেমোরির উদাহরণ।

কারণ, এ ধরণের মেমোরিতে পাঠ করবার পর পরই এতে সঞ্চিত তথ্য মুছে যায়।
যে মেমোরি পাঠ করার পর পরই এতে সঞ্চিত তথ্য মুছে যায় না, তাকে অধ্বংসাত্মক মেমোরি বলে। যেমন- রম, চৌম্বক টেপ, ডিস্ক ইত্যাদি।
বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে যে মেমোরি মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায়, তাকে উদ্ধায়ি মেমোরি বলে। যেমন- RAM।
যে ধরণের মেমোরিতে সঞ্চিত তথ্য মুছে নতুন করে লেখা যায়, তাকে পরিবর্তনযোগ্য মেমোরি বলে। যেমন- RAM, MAgnetic Disk ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৫৭.
মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু হয় কোন মোবাইল প্রজন্ম থেকে?
  1. ক) 1G
  2. খ) 2G
  3. গ) 3G
  4. ঘ) 4G
সঠিক উত্তর:
গ) 3G
উত্তর
সঠিক উত্তর:
গ) 3G
ব্যাখ্যা

3G থেকে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু হয়।

International Mobile Communication for year 2000 শিরোনামে তৃতীয় মোবাইল প্রজন্ম ধারণার উদ্ভব ঘটায়।
3G মোবাইল প্রযুক্তির অন্যান্য বৈশিষ্ট্যসমূহ-
ডেটা রুপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতি ব্যবহার করা হয়।
ডেটা স্থানান্তর উচ্চ গতি সম্পন্ন। ডেটা রেট ২ এমবিপিএস এর অধিক।
এক্ষেত্রে GSM, EDGE, UTMS, এবং CDMA 2000 প্রযুক্তি ব্যবহৃত হয়।
আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৫৮.
Roomba নামক রোবটটি নিচের কোন প্রতিষ্ঠানটি তৈরি করে?
  1. ক) FANUC
  2. খ) YASKAWA
  3. গ) iROBOT
  4. ঘ) BOSTON DYNAMICS
সঠিক উত্তর:
গ) iROBOT
উত্তর
সঠিক উত্তর:
গ) iROBOT
ব্যাখ্যা

Roomba নামক রোবটটি iROBOT কর্তৃক প্রতিষ্ঠিত।

১৯৯০ সালে এমআইটি বিভিন্ন ধরণের হোম রোবট তৈরি করে পুরো দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের তৈরি Roomba নামক রোবটটি বাসার মেঝ বা, ফ্লোর পরিষ্কারের কাজে অত্যন্ত দক্ষ।
অপরদিকে, FANUC, YASKAWA, এবং BOSTON DYNAMICS রোবট উৎপাদনকারী প্রতিষ্ঠান।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৫৯.
নিচের কোনটি ই-কমার্স ওয়েবসাইটের উদাহরণ নয়?
  1. ক) ebay.com
  2. খ) amazon.com
  3. গ) alibaba.com
  4. ঘ) glassdoor.com
সঠিক উত্তর:
ঘ) glassdoor.com
উত্তর
সঠিক উত্তর:
ঘ) glassdoor.com
ব্যাখ্যা

Glassdoor.com ই-কমার্স ওয়েবসাইট নয়, বরং ইহা অনলাইনভিত্তিক যোগ্যতা অনুযায়ী চাকুরী খোঁজবার একটি ওয়েবসাইট।

অপরদিকে, amazon.com, alibaba.com, ebay.com হল জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৬০.
Bing ওয়েব সার্চ ইঞ্জিনটি কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন?
  1. ক) Google
  2. খ) Microsoft
  3. গ) Yahoo
  4. ঘ) Baidu
সঠিক উত্তর:
খ) Microsoft
উত্তর
সঠিক উত্তর:
খ) Microsoft
ব্যাখ্যা

Bing বর্তমানে জনপ্রিয় ওয়েব সার্চ ইঞ্জিন, যা Microsoft এর মালিকানাধীন।

বিং, সার্চ ইঞ্জিন ২০০৯ সালে আমেরিকান সফ্টওয়্যার কোম্পানি মাইক্রোসফ্ট কর্পোরেশন দ্বারা চালু হয়।
অপরদিকে, Google এর ওয়েব সার্চ ইঞ্জিনটির নাম হল- Google Chrome।
Yahoo সার্চ ইঞ্জিনটির মালিকানাধীন কোম্পানি Yahoo.
Baidu হল একটি চায়নাভিত্তিক ওয়েব সার্চ ইঞ্জিন।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট

৬১.
(81)0.16 × (81)0.09 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 5
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ঘ) 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3
ব্যাখ্যা
(81)0.16 × (81)0.09 
 = (81)(0.16 + 0.09)
 = (81)0.25
 = (81)25/100
 = 811/4
 = (34)(1/4)
 = 31
 = 3
৬২.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে -
12 B 15 C 16 A 4 D 5 =?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
12 B 15 C 16 A 4 D 5
= 12 + 15 - 16 ÷ 4 × 5
= 12 + 15 -  4 × 5
= 27 - 20
= 7
৬৩.
সন্ধ্যা ৬. ২৬ মিনিট থেকে ৭ : ৫৬ মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরে? 
  1. ক) ৩৬০ ডিগ্রি 
  2. খ) ৩৮০ ডিগ্রি 
  3. গ) ৫৪০ ডিগ্রি 
  4. ঘ) ৪৮০ ডিগ্রি 
সঠিক উত্তর:
গ) ৫৪০ ডিগ্রি 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪০ ডিগ্রি 
ব্যাখ্যা
সময়ের ব্যাবধান  = (৭ : ৫৬ - ৬. ২৬) মিনিট 
                            = ১ : ৩০ মিনিট 
                             = ১(১/২) ঘণ্টা 
                              = ৩/২ ঘণ্টা 

মিনিটের কাঁটা ১ ঘণ্টায় ঘোরে ৩৬০ ডিগ্রি 
মিনিটের কাঁটা ৩/২ ঘণ্টায় ঘোরে (৩৬০ × ৩)/২  ডিগ্রি 
                                               = ৫৪০ ডিগ্রি
৬৪.
'wrote' শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচেরটা কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
'wrote' শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ। 

৬৫.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে? 
  1. ক) 25
  2. খ) 28
  3. গ) 30
  4. ঘ) 32
সঠিক উত্তর:
ঘ) 32
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 32
ব্যাখ্যা
(5 x 6 x 4)/10 = 12
(6 x 7 x 5)/10 = 21
 (4 x 8 x 10)/10 = 32
৬৬.
একজন ভদ্রলোককে দেখিয়ে একজন মহিলা বললো 'উনি আমার মায়ের মায়ের একমাত্র ছেলে।' মহিলাটি ভদ্রলোকটির কী হয়? 
  1. ক) মা
  2. খ) বোন
  3. গ) ভাগ্নি
  4. ঘ) নানি
সঠিক উত্তর:
গ) ভাগ্নি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাগ্নি
ব্যাখ্যা
আমার মায়ের মায়ের একমাত্র ছেলে হলো আমার মামা। 
ভদ্রলোকটি মহিলার মামা। 
মহিলাটি ভদ্রলোকটির ভাগ্নি।
৬৭.
০.০০০৫৭৬ এর বর্গমূল হলো- 
  1. ক) ০.২৪
  2. খ) ০.০২৪
  3. গ) ০.০০২৪
  4. ঘ) ২.৪
সঠিক উত্তর:
খ) ০.০২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০২৪
ব্যাখ্যা
০.০০০৫৭৬ এর বর্গমূল হলো= √(০.০০০৫৭৬) 
                                              = ০.০২৪
৬৮.
'খোলতা' শব্দের অর্থ কোনটি?
  1. ক) ব্যয়
  2. খ) আবরণ
  3. গ) দীপ্তিমান
  4. ঘ) ভালো
সঠিক উত্তর:
গ) দীপ্তিমান
উত্তর
সঠিক উত্তর:
গ) দীপ্তিমান
ব্যাখ্যা
'খোলতা' শব্দের অর্থ কোনটি- 
খোলতা একটি দেশি শব্দ। 
১. দীপ্তিমান ,উজ্জ্বল
২.সুস্পষ্ট
৩. সুবিকশিত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৬৯.
রাজিব পূর্ব দিকে 5 কি.মি. হেঁটে তারপর বাম দিকে ঘুরে 6 কি.মি. হাঁটে। আবার সে ডানদিকে মোড় নেয় এবং 9 কি.মি. হাঁটে। অবশেষে সে তার ডানদিকে মোড় নেয় এবং 6 কি.মি. হাঁটলো। সে শুরুর বিন্দু থেকে কত দূরে আছে?
  1. ক) 18 কি.মি.
  2. খ) 22 কি.মি.
  3. গ) 26 কি.মি.
  4. ঘ) 14 কি.মি.
সঠিক উত্তর:
ঘ) 14 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14 কি.মি.
ব্যাখ্যা
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = (5 + 9)কি.মি.
      = 14 কি.মি.

৭০.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 11টি 
  2. খ) 12টি 
  3. গ) 13টি 
  4. ঘ) 15টি 
সঠিক উত্তর:
ঘ) 15টি 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15টি 
ব্যাখ্যা
 

১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABF, BIC, CIH, GIH, FGE এবং AFE = 6 টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =ABE, AGE, BHF, BCH, CGH এবং BIE = 6 টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =ABH, BCE এবং CDE =3টি

মোট ত্রিভুজ = (6 + 6 + 3)টি = 15টি
৭১.
যদি REMOTE দিয়ে EROMETবোঝায়, তবে PICNIC দিয়ে নিচের কোনটি বোঝায়?
  1. ক) ICIPNC
  2. খ) CCIIPN 
  3. গ) IPCINC
  4. ঘ) IPNCCI 
সঠিক উত্তর:
ঘ) IPNCCI 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IPNCCI 
ব্যাখ্যা
এখানে,
পাশাপাশি দুইটি স্থান পরিবর্তন করে বসেছে।  
RE → ER
MO → OM
TE → ET

একইভাবে,
PI → IP
CN → NC
IC → CI

PICNIC → IPNCCI
৭২.
কত সালে বাংলাদেশে প্রথম ইপিজেড স্থাপিত হয়?
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭৫ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯।
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড।
- ১৯৮৩ সালে এটি যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।

উৎস: বেজা ওয়েবসাইট
৭৩.
‘মোহর’ ও ‘শুভ্রা’ বাংলাদেশের কৃষিতে কিসের উচ্চফলনশীল জাত?
  1. ক) ধান
  2. খ) পাট
  3. গ) গম
  4. ঘ) ভুট্টা
সঠিক উত্তর:
ঘ) ভুট্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুট্টা
ব্যাখ্যা
বাংলাদেশের কৃষিতে ‘মোহর’ ও ‘শুভ্রা’ উচ্চফলনশীল ভুট্টার জাত। 
এছাড়া অন্যান্য উচ্চফলনশীল ভুট্টার জাত = খৈ ভুট্টা, বর্ণালী, বারি সুইটকর্ন, বারি ভুট্টা, বারি হাইব্রিড ভুট্টা ইত্যাদি। 

উৎস: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৭৪.
২০২০-২১ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে প্রথম অবস্থানে রয়েছে কোনটি?
  1. ক) ওভেন পোশাক
  2. খ) নীটওয়্যার
  3. গ) হোম টেক্সটাইল
  4. ঘ) পাট ও পাটজাত দ্রব্য
সঠিক উত্তর:
খ) নীটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
খ) নীটওয়্যার
ব্যাখ্যা
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বিগত দুই দশক যাবৎ নীটওয়্যার খাত অতীব সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল খাত হিসাবে বিবেচিত হয়ে আসছে।
- রপ্তানি বাণিজ্যে বর্তমানে এ খাতটি প্রথম অবস্থানে রয়েছে।
- ২০২০-২০২১ অর্থ বছরে এ খাতের রপ্তানি আয়ের পরিমাণ ১৬৯৬০.০৩ মিলিয়ন মার্কিন ডলার যা বিগত ২০১৯-২০ অর্থ বছরের রপ্তানি ১৩৯০৮.০০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২১.৯৪% বেশী।
- ২০২০২০২১ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানিতে নীটওয়্যার খাতের অবদান হলাে ৪৩.৭৬%।
- ২০০৭-২০০৮ অর্থ বছরের তুলনায় ২০২০-২০২১ অর্থ বছরে নীটওয়্যার খাতে প্রবৃদ্ধির পরিমাণ ২০৭% যা অত্যন্ত আশাব্যঞ্জক।
- নীটওয়্যার খাতের প্রধান ৫টি বাজার হচ্ছে: জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন।

- ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানিতে ওভেন পোশাক খাতের অবদান হলাে ৩৭.৪০%।
- ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানিতে পাট ও পাটজাত দ্রব্য খাতের অবদান হলাে ৩.০০%।
- ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানিতে হোম টেক্সটাইল খাতের অবদান হলাে ২.৯২%।


উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২০২১।
৭৫.
বাংলা একাডেমির প্রাঙ্গনে অবস্থিত ভাস্কর্যটির নাম কী?
  1. ক) মোদের গরব
  2. খ) সংগ্রাম
  3. গ) স্মারক
  4. ঘ) সংশপ্তক
সঠিক উত্তর:
ক) মোদের গরব
উত্তর
সঠিক উত্তর:
ক) মোদের গরব
ব্যাখ্যা
রাজধানীর বাংলা একাডেমির প্রাঙ্গনে 'মোদের গরব' ভাস্কর্যটি অবস্থিত।
- ভাষা শহীদদের সম্মানে ভাস্কর্যটি তৈরি করা হয়।
- 'অমর একুশ' ভাস্কর্যটি বাঙালিকে স্মরণ করিয়ে দেয় বাংলা ভাষা আন্দোলন। 
- ভাস্কর্যটি বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মৃতিমূলক ভাস্কর্য গুলোর মধ্যে অন্যতম।
- ২০০৭ সালে ভাস্কর্যটির নকশা ও নির্মাণ করেন খ্যাতিনামা ভাস্কর শিল্পী অখিল পাল।

- সংশপ্তক ও স্মারক ভাস্কর্য যথাক্রমে জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য। 
- সংগ্রাম ভাস্কর্যটি সোনারগায়ে লোকশিল্প জাদুঘরে অবস্থিত। 

 উৎস: বাংলা একাডেমি এবং দৈনিক যুগান্তর।
৭৬.
ভাষা আন্দোলনের সাথে জড়িত 'তমদ্দুন মজলিস' কার নেতৃত্বে গঠিত হয়েছিল?
  1. ক) এ.এস.এম নূরুল হক ভূঁইয়া
  2. খ) আবুল কাশেম
  3. গ) আবুল মতিন
  4. ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
খ) আবুল কাশেম
উত্তর
সঠিক উত্তর:
খ) আবুল কাশেম
ব্যাখ্যা
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়।
- এটিই ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। 
- তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।
- প্রফেসর আবুল কাশেম ছিলেন পাকিস্তান তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। 
- এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়।
- পুস্তিকাটিতে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয় ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৭৭.
দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা হয় কত তারিখে?
  1. ক) ১৫-২১ মে
  2. খ) ১৫-২১ এপ্রিল
  3. গ) ১৫-২১ জুন
  4. ঘ) ১৫-২১ জুলাই
সঠিক উত্তর:
গ) ১৫-২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫-২১ জুন
ব্যাখ্যা
• ১৫-২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা।
• এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
• বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে অনুষ্ঠিত হয় যথাক্রমে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম আদমশুমারি ও গৃহগণনা।
• ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য ছিল: “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন”।
• পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী, আদমশুমারি ও গৃহগণনাকে ‘জনশুমারি ও গৃহগণনা' নামে নামকরণ করা হয়।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৭৮.
‘আমাদের বাঁচার দাবিঃ ছয় দফা কর্মসূচি’ শীর্ষক একটি পুস্তিকা প্রকাশিত হয় কবে?
  1. ক) ৫-৬ ফেব্রুয়ারি
  2. খ) ২১শে ফেব্রুয়ারি
  3. গ) ৫-৬ মার্চ
  4. ঘ) ২১শে মার্চ
সঠিক উত্তর:
খ) ২১শে ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১শে ফেব্রুয়ারি
ব্যাখ্যা
ছয় দফা ও বাঙালি জাতীয়তাবাদ পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শােষণ থেকে মুক্ত হওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘােষণা করেন।
- বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল, ছয় দফা দাবি আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা ।
- ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি লাহােরে বিরােধীদলীয় নেতারা একটি সম্মেলনের আহ্বান করেন। 
- সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করলে সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করেন এবং ছয় দফা সাংবাদিকদের সামনে প্রকাশ করে ঢাকায় ফিরে আসেন।
- ২১শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে আমাদের বাঁচার দাবি : ছয় দফা কর্মসূচি’ শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়। 

উৎস: মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতি সম্প্রদায় মাতৃতান্ত্রিক?
  1. ক) রাখাইন
  2. খ) মারমা
  3. গ) পাঙন
  4. ঘ) খাসিয়া
সঠিক উত্তর:
ঘ) খাসিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খাসিয়া
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী উপজাতিসমূহের মধ্যে খাসিয়া এবং গারো সম্প্রদায়ের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক।
- এছাড়া কোচ সমাজেও আংশিক মাতৃতান্ত্রিকতা বিদ্যমান রয়েছে।
এছাড়া অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।

উৎস: বাংলাপিডিয়া।
৮০.
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিলো?
  1. ক) ২ নং
  2. খ) ৪ নং
  3. গ) ৬ নং
  4. ঘ) ৮ নং
সঠিক উত্তর:
ঘ) ৮ নং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ নং
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
তার মধ্যে মুজিবনগর - ৮ নং সেক্টরের অধীনে ছিলো। 

নৌ-বাহিনীর অধীনে ছিল - ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)। ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।
চট্টগ্রাম - ১নং সেক্টর,
ঢাকা - ২ নং সেক্টর, 
সিলেট-  ৪ নং সেক্টর,
রাজশাহী - ৭ নং সেক্টর,
মুজিবনগর - ৮ নং সেক্টর,

উৎস: বাংলাপিডিয়া।
৮১.
বাংলাদেশে অবস্থিত কাফকো কোন রাষ্ট্রের সহযোগিতায় গড়ে উঠেছে?
  1. ক) জাপান
  2. খ) ডেনমার্ক
  3. গ) নেদারল্যান্ডস
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) একটি 100% রপ্তানিমুখী আন্তর্জাতিক যৌথ উদ্যোগ কোম্পানি।
- বাংলাদেশ, জাপান, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের সরকার এবং বেসরকারি খাতের শেয়ারহোল্ডিং এবং সহায়তায় বাংলাদেশে প্রতিষ্ঠিত, কাফকো বাংলাদেশের বৃহত্তম যৌথ উদ্যোগ বিনিয়োগ।
- কাফকো বিশ্বের অনেক দেশে তার পণ্য বাজারজাত করে।
- KAFCO কমপ্লেক্স উচ্চ-গ্রেডের দানাদার ইউরিয়া এবং অ্যানহাইড্রাস অ্যামোনিয়া তৈরি করে।
- কাফকো প্ল্যান্টটি চট্টগ্রামের রাঙ্গাদিয়া, তে অবস্থিত।
- কাফকোর কর্পোরেট অফিস বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।

উৎস: KAFCO ওয়েবসাইট।
৮২.
এস. ই. ফাইবার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কী বলে আখ্যায়িত করেছেন?
  1. ক) Lobby Group
  2. খ) Organized group
  3. গ) Interest group
  4. ঘ) Pressure group
সঠিক উত্তর:
ক) Lobby Group
উত্তর
সঠিক উত্তর:
ক) Lobby Group
ব্যাখ্যা
চাপসৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে তথ্য:
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ‘লবি গ্রুপ’ বলে আখ্যায়িত করেছেন - এস. ই. ফাইবার
- অন্যদিকে, “Interest group” - বলে আখ্যায়িত করেছেন - এইচ. জিগলার।
- অ্যালেন পটার চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পরিবর্তে ‘সংগঠিত গোষ্ঠী’ (Organized group) শব্দ দু’টি ব্যবহারের পক্ষে।
Almond ও Powel চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করেছেন।
যথা:-
1. Institutional Interest Groups
2. The Associational Interest Groups
3. Anomic Interest Groups
4. Non-Associational Interest Groups.
অন্যদিকে, অ্যালান বল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন।

উৎস: উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
  1. ক) অধিদপ্তর
  2. খ) পরিদপ্তর
  3. গ) উপজেলা
  4. ঘ) ইউনিয়ন
সঠিক উত্তর:
খ) পরিদপ্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) পরিদপ্তর
ব্যাখ্যা
পরিদপ্তর হলো কেন্দ্রীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর।

বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসনে বিভক্ত।

কেন্দ্রীয় প্রশাসনের স্তর চারটি-
- সচিবালয় 
- মন্ত্রণালয়, 
- অধিদপ্তর ও 
- পরিদপ্তর 

 মাঠ প্রশাসনের সবচেয়ে ক্ষুদ্র ইউনিট - উপজেলা ও সবচেয়ে বড় ইউনিট - বিভাগ।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮৪.
নিচের কোনটি এডেন উপসাগর তীরবর্তী রাষ্ট্র নয়?
  1. ক) জিবুতি
  2. খ) সৌদিআরব
  3. গ) ইয়েমেন
  4. ঘ) সোমালিয়া
সঠিক উত্তর:
খ) সৌদিআরব
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌদিআরব
ব্যাখ্যা
- এডেন উপসাগর হল ভারত মহাসাগরের একটি সম্প্রসারণ, যা আরব উপদ্বীপ এবং আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত। 
- এই উপসাগরটি বাব এল মান্দেব প্রণালী হয়ে লোহিত সাগরকে আরব সাগরের সাথে সংযুক্ত করেছে।
- এডেন উপসাগর সুয়েজ খালের শিপিং রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। 
- এডেন উপসাগর তীরবর্তী রাষ্ট্র ৩টি। যথা:
- জিবুতি 
- সোমালিয়া 
- ইয়েমেন 
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট। 
৮৫.
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
  1. ক) ফ্রন্টেক্স
  2. খ) বর্ডার পেট্রোল পুলিশ
  3. গ) নাসাকা
  4. ঘ) রেঞ্জার্স
সঠিক উত্তর:
গ) নাসাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) নাসাকা
ব্যাখ্যা
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম নাসাকা। 
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম ফ্রন্টেক্স। 
থাইল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর নাম Border Patrol Police (BPP)।
পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম রেঞ্জার্স। 
 
উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট। 
৮৬.
ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তিতে স্বাক্ষর করেন কারা?
  1. ক) গামাল আব্দেল নাসের ও ইথজ্যাক বেঞ্জবি
  2. খ) আনোয়ার সাদাত ও ইথজ্যাক নেভন
  3. গ) ইথজ্যাক নেভন ও গামাল আব্দেল নাসের
  4. ঘ) মিনাচেম বেগিন ও আনোয়ার সাদাত
সঠিক উত্তর:
ঘ) মিনাচেম বেগিন ও আনোয়ার সাদাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিনাচেম বেগিন ও আনোয়ার সাদাত
ব্যাখ্যা
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ‍যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
- চুক্তি স্বাক্ষরকারী - মিশরের সাবেক প্রেসিডেন্ট - আনোয়ার সাদাত ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী - মিনাচেম বেগিন
- এই চুক্তির মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে। বিনিময়ে ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে এবং সেখানে মিশরের অধিকার পুণঃপ্রতিষ্ঠিত হয়।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরবলীগ থেকে বহিস্কার করা হয়।

ক্যাম্প-ডেভিড চুক্তির আওতায় স্বাক্ষরিত পৃথক চুক্তি দুটি হচ্ছে -
1. A Framework for Peace in the Middle East ও
2. A Framework for the Conclusion of a Peace Treaty between Egypt and Israel

- এই চুক্তির ফলশ্রুতিতে মিশর ছাড়াও আরেকটি আরব দেশ—জর্ডানের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ সুগম হয়।
- পরবর্তীতে ১৯৯৪ সালে দ্বিতীয় আরবদেশ হিসেবে জর্ডান ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি স্বাক্ষর করে।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম
৮৭.
এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর সর্বশেষ পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র কোনটি?
  1. ক) গিনি
  2. খ) পেরু
  3. গ) ইরাক
  4. ঘ) উরুগুয়ে
সঠিক উত্তর:
গ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরাক
ব্যাখ্যা
AIIB এর পূর্ণরূপ Asian Infrastructure Investment Bank বা এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- একে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ধরা হয়।
- এটি গঠনে চুক্তি স্বাক্ষর হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে।
- চীনের নেতা শি জিনপিং ২০১৩  সালে বালিতে APEC সম্মেলনে প্রথম এশিয়ান অবকাঠামো ব্যাংকের প্রস্তাব করেছিলেন।

এক নজরে AIIB:
- পূর্ণাঙ্গ সদস্য: ৯২টি
- সর্বশেষ সদস্য রাষ্ট্র: ইরাক (৪ আগস্ট ২০২২)
- প্রস্তাবিত সদস্য দেশ: ১৩টি
- প্রতিষ্ঠাকালীন সদস্য:  ৫৭টি

উৎস: AIIB ওয়েবসাইট
৮৮.
১৯৬৯ সালে উসুরী নদীকে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত সংঘর্ষ দেখা দেয়?
  1. ক) চীন - ভারত
  2. খ) ভারত - পাকিস্তান
  3. গ) সোভিয়েত - চীন
  4. ঘ) নেপাল - ভারত
সঠিক উত্তর:
গ) সোভিয়েত - চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) সোভিয়েত - চীন
ব্যাখ্যা
- পরাশক্তিগুলোর মধ্যে সোভিয়েত ইউনিয়ন প্রথম বাঙালি গণহত্যাকে নিন্দা করে। 
- এজন্য মনে করা হয় যে, সোভিয়েত ইউনিয়ন আগাগোড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। 
- সোভিয়েত নীতির পটভূমিতে বিদ্যমান ছিল সোভিয়েত-চীন বিবাদের অভিজ্ঞতা। 
- ১৯৬৯ সালের মার্চে উসুরী নদী বরাবর সোভিয়েত চীন সীমান্ত সংঘর্ষের মধ্য দিয়ে সোভিয়েত-চীন বিবাদ চরম পর্যায়ে পৌছে। 
 
- আর তখন থেকেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনকে প্রতিহত করতে সোভিয়েত ইউনিয়ন যে পরিকল্পনা করে তারই অংশ হিসেবে চীন সমর্থিত পাকিস্তানের বিপক্ষ শক্তি ভারতকে সোভিয়েত ইউনিয়ন অধিক নির্ভরশীল মিত্র হিসেবে গ্রহণ করে। 
- আর ভারতের আকাঙ্ক্ষার দিকে লক্ষ রেখেই সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনেকটা শেষপর্যায়ে এসে সমর্থন করে। 
 
উৎস: ইতিহাস, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৯.
ঘানার বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল?
  1. ক) মার্শাল আইল্যান্ড
  2. খ) কেনিয়া
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
- জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ'।
- ২০০৯ সালে গঠিত এই জোটের বর্তমান সদস্য - ৫৫টি।
- ২০২২ - ২০২৪ মেয়াদে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এর সভাপতির নেতৃত্ব দিচ্ছে ঘানা। 
- ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেন - বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।
- - বাংলাদেশের পূর্বে এর সভাপতির দায়িত্বে ছিল মার্শাল আইল্যান্ড। 

উৎসঃ bdnews24.com
৯০.
'শারম আল শেখ' শহরে নিম্নের কোন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) COP-27
  2. খ) COP-28
  3. গ) COP-29
  4. ঘ) COP-26
সঠিক উত্তর:
ক) COP-27
উত্তর
সঠিক উত্তর:
ক) COP-27
ব্যাখ্যা
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
৯১.
পরিবেশ বিষয়ক সংস্থা IUCN কোন শহরে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) গ্ল্যান্ড
  2. খ) প্যারিস
  3. গ) ফনটেনব্লু
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
গ) ফনটেনব্লু
উত্তর
সঠিক উত্তর:
গ) ফনটেনব্লু
ব্যাখ্যা
- International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে।
- বর্তমান সদস্য প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০।

তথ্যসূত্র: IUCN ওয়েবসাইট।
৯২.
আর্টসাখ (Artsakh) কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ক) আর্মেনিয়া ও উজবেকিস্তান
  2. খ) আজারবাইজান ও জর্জিয়া
  3. গ) আর্মেনিয়া ও আজারবাইজান
  4. ঘ) উজবেকিস্তান ও তাজিকিস্তান
সঠিক উত্তর:
গ) আর্মেনিয়া ও আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
গ) আর্মেনিয়া ও আজারবাইজান
ব্যাখ্যা
- নাগার্নো কারাবাখ বা আর্টসাখ (Karabakh/Artsakh) প্রজাতন্ত্র হলো ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।
-  সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর  নাগার্নো কারাবাখ প্রজাতন্ত্র (Republic of Nagorno-Karabakh) ১৯৯২ সালের শুরুতে স্বাধীনতা ঘোষণা করে।  
- এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও এর অধিকাংশ অধিবাসী হলো আর্মেনীয় জাতিসত্ত্বার। ফলে এর নিয়ণন্ত্রণকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।
- ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়া অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- গত ২৭ সেপ্টেম্বর ২০২০ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে।
- ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান নাগার্নো কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটির উপর তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করে।

উৎসঃ আল-জাজিরা রিপোর্ট, ব্রিটানিকা।
৯৩.
‘খৈয়াম’ নামের স্যাটেলাইট কোন অঞ্চল হতে উৎক্ষেপণ করা হয়েছে?
  1. ক) ইরান
  2. খ) কাজাখস্তান
  3. গ) রাশিয়া
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
খ) কাজাখস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজাখস্তান
ব্যাখ্যা
গত ৯ আগস্ট ২০২২ সালে কাজাখস্তানের মস্কো পরিচালিত বাইকোনুর কসমোড্রোম থেকে ইরানের ‘খৈয়াম’ নামে একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে৷ 
গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে মহাকাশে পাঠানো ইরানের নতুন স্যাটেলাইটটি দিয়ে সুবিধা নেবে ইরান-রাশিয়া দুই দেশই। 
রাশিয়ার প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইটটিতে স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা৷ যার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনা এবং অনন্য বিষয়ে আরও নজরদারি চালাতে পারবে৷ 
 
ইরান স্পেস এজেন্সি (আইএসএ) বলেছে, সয়ুজ-২.১বি রকেটে স্যাটেলাইট উৎক্ষেপণের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে, ‘ইরান স্পেস এজেন্সির গ্রাউন্ড স্টেশন’ ‘প্রথম টেলিমেট্রিক ডেটা’ পেয়েছে। 
 
উৎস: যুগান্তর, যমুনা টিভি 
৯৪.
SALT-1 ও ABM উভয় চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৭৪
সঠিক উত্তর:
ক) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২
ব্যাখ্যা
- নিক্সন এবং সোভিয়েত জেনারেল সেক্রেটারি লিওনিড ব্রেজনেভ ১৯৭২ সালের ২৬মে মস্কোতে এবিএম (ABM) চুক্তি এবং অন্তর্বর্তীকালীন সল্ট ( SALT)চুক্তিতে স্বাক্ষর করেন। 
- স্নায়ুযুদ্ধের সময় প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাদের অস্ত্রাগারে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত করতে সম্মত হয়েছিল।
 
SALT (Strategic Arms Limitation Talks) 
- ইহা কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি ।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তিতে নতুন ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
- ২৬ মে, ১৯৭২ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি Strategic Arms Limitation Talk - 1 (SALT-1) স্বাক্ষরিত হয়।
- ১৮ জুন ১৯৭৯ সালে স্বাক্ষরিত হয় Strategic Arms Limitation Talk - 2 (SALT-2)।

ABM  চুক্তি 
ABM - এর পূর্ণরূপ Anti-Ballistic Missile Treaty (ABM Treaty)। এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি। যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তিটি Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems নামেও পরিচিত।
স্বাক্ষর - ২৬ মে, ১৯৭২ সাল
কার্যকর - ৩ অক্টোবর, ১৯৭২
চুক্তি স্বাক্ষরের স্থান - মস্কো।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট, যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট। 
৯৫.
১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় মধ্যস্থতাকারী রাষ্ট্রের ভূমিকা পালন করে -
  1. ক) সোভিয়েত ইউনিয়ন
  2. খ) সমাজতান্ত্রিক চীন
  3. গ) মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ক) সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
- ভৌগোলিক দিক দিয়ে চীনের মত সোভিয়েত ইউনিয়নও দক্ষিণ এশিয়ার নিকটবর্তী একটি পরাশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতেই ইউরোপীয় পরিমন্ডল ছাড়িয়ে সোভিয়েত ইউনিয়ন বিশ্বব্যাপী তার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার লক্ষে সক্রিয় হয়ে ওঠে এবং একটি নতুন পরাশক্তি হিসেবে ভূমিকা পালন করতে শুরু করে। 
- মধ্য ষাটের দশকে সোভিয়েত ইউনিয়ন নিজেকে একই সঙ্গে ইউরোপীয় ও এশীয় শক্তি হিসেবে দাবী করে।
-  তবে ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় মধ্যস্থতাকারী রাষ্ট্রের ভূমিকা পালন করে সোভিয়েত ইউনিয়ন প্রথম দক্ষিণ এশীয় ভূ-খন্ডে বিশেষ প্রভাবশালী হয়ে ওঠে। 
- সোভিয়েত ইউনিয়নের এই কূটনৈতিক প্রয়াসের পেছনে মৌল ভিত্তিই হলো এই যে, সোভিয়েত ইউনিয়ন বাইরের পৃথিবীকে জানাতে চেয়েছিল যে, ভৌগোলিক নৈকট্যের কারণে দক্ষিণ এশিয়া তার প্রভাব-বলয়ের অন্তর্ভুক্ত এলাকা। 

উৎস: ইতিহাস, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৬.
সবুজ বিপ­বের সূচনা হয় কোথায়?
  1. ক) ফিলিপাইন
  2. খ) মেক্সিকো
  3. গ) ব্রিটেন
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
খ) মেক্সিকো
ব্যাখ্যা
- তৃতীয় কৃষি বিপ্লব বা সবুজ বিপ­বের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোয়। 
- মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপ­বের যাত্রা শুরু। 
- এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ। 
- ১৯৪৩ সালে মেক্সিকো যেখানে তার প্রয়োজনের প্রায় অর্ধেক শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে সবুজ বিপ­বের মাধ্যমে ১৯৫১ সালের মধ্যেই ওই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ১৯৬৪ সালে মেক্সিকো প্রায় অর্ধ মিলিয়ন টন গম বিদেশে রফতানি করতে সক্ষম হয়।
- এই উত্তরণ সম্ভব হয়েছে ড. বোরলগ কর্তৃক উদ্ধাবিত অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন রোগ প্রতিরোধক আধা-বেটে গম বীজ, ও রাসায়নিক সার ব্যবহারের কার্যক্রম সম্প্রসারণ এবং গবেষণা অবকাঠামো তৈরির মাধ্যমে।
 
উল্লেখ্য,
- প্রথম কৃষি বিপ্লব (First Agricultural Revolution, or the Neolithic Revolution) সূচিত হয় ১০০০০ খ্রিস্টপূর্বাব্দে। 
- দ্বিতীয় কৃষি বিপ্লব বা ব্রিটিশ কৃষি বা বিপ্লব (Second Agricultural Revolution, or the British Agricultural Revolution) সূচিত হয়  আঠারো শতকে। 
- তৃতীয় কৃষি বিপ্লব বা সবুজ বিপ্লব  (Third Agricultural Revolution, or the Green Revolution) ১৯৪০ এর দশকে সূচিত হয়। 
 
উৎস: বাংলাপিডিয়া, Oregon State University Website, ব্রিটানিকা
৯৭.
World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোন মাসে অনুষ্ঠিত হয়?
  1. ক) ডিসেম্বর
  2. খ) জুন
  3. গ) সেপ্টেম্বর
  4. ঘ) জানুয়ারি
সঠিক উত্তর:
ঘ) জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জানুয়ারি
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।

তথ্যসূত্র: WEF ওয়েবসাইট।
৯৮.
১৯৭১ সালের শেষ পর্যায়ে ভারত মহাসাগরে মার্কিন ও সোভিয়েত নিম্নের কূটনীতি প্রয়োগ করে?
  1. ক) Blue Diplomacy
  2. খ) Shuttle Diplomacy
  3. গ) Gunboat Diplomacy
  4. ঘ) Blockade Diplomacy
সঠিক উত্তর:
গ) Gunboat Diplomacy
উত্তর
সঠিক উত্তর:
গ) Gunboat Diplomacy
ব্যাখ্যা
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত মহাসাগরে মার্কিন ও সোভিয়েত নৌবহরের উপস্থিতি ঘটে- যা বল প্রয়োগিক কূটনীতি বা বোম্বেটে কূটনীতি (Gunboat Diplomacy) নামে পরিচিত।
উভয় পরাশক্তি উল্লেখযোগ্য পরিমাণ নৌ সমর উপকরণের সমাবেশ করেছিল। 
- মার্কিন নৌবহরে ছিল চৌদ্দটি বড় ও কয়েকটি ছোট যুদ্ধ জাহাজ এবং সোভিয়েত নৌবহরে ছিল মোট ২৬ টি জাহাজ। 
- যাহোক, দু'পক্ষ সংঘর্ষের জন্য প্রস্তুত থাকলেও শেষপর্যন্ত আর সংঘর্ষ হয়নি।
-  ৮ জানুয়ারি ১৯৭২ মার্কিন ‘টাস্ক ফোর্স-৭৪' ভারত মহাসাগর ত্যাগ করে।
 
উৎস: ইতিহাস, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৯.
ভারতে উৎপন্ন ডাউকি নদী বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে প্রবেশ করেছে?
  1. ক) ভোলাগঞ্জ
  2. খ) তামাবিল
  3. গ) জাফলং
  4. ঘ) জকিগঞ্জ
সঠিক উত্তর:
গ) জাফলং
উত্তর
সঠিক উত্তর:
গ) জাফলং
ব্যাখ্যা
- ডাউকি নদী (Dauki River)  শিলং মালভূমির দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে উৎপন্ন একটি ক্ষুদ্র পাহাড়ি নদী। 
- সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জাফলং এলাকা দিয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে।
- ভারতের মেঘালয় এবং বৃহত্তর সিলেটের উত্তরাংশের মধ্যে সীমানা রচনাকারী ডাউকি চ্যুতির নামানুসারে নদীটির নামকরণ করা হয়েছে। পাহাড়ি নদী হওয়ায় ডাউকি স্বভাবতই খরস্রোতা। বাংলাদেশের অভ্যন্তরে নদীটির গতিপথ কিছুটা সর্পিল। সীমানার অভ্যন্তরে প্রবেশের পর এটি দক্ষিণ-পশ্চিম অভিমুখী সুনামগঞ্জ জেলার দিকে প্রবাহিত হয়েছে। 
 
উৎস: বাংলাপিডিয়া 
১০০.
"সোয়াচ অব নো গ্রাউন্ড" কোথায় অবস্থিত?
  1. ক) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পূর্বে
  2. খ) সিন্ধু নদীর মোহনার উত্তরে
  3. গ) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে
  4. ঘ) মিসিসিপি বদ্বীপের পশ্চিমে
সঠিক উত্তর:
গ) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে
উত্তর
সঠিক উত্তর:
গ) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে
ব্যাখ্যা
- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)  খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। 
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত। 
- পৃথিবীর বিভিন্ন স্থানে এ ধরনের আরও কিছু বদ্বীপমুখী খাদ দেখতে পাওয়া যায়, যেমন সিন্ধু নদীর মোহনার অদূরে সিন্ধু খাদ, মিসিসিপি বদ্বীপের পশ্চিম পাশে মিসিসিপি খাদ। 
 
উৎস: বাংলাপিডিয়া 
১০১.
বিখ্যাত 'মোজাবে মরুভূমি' কোথায় অবস্থিত?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) উত্তর আফ্রিকা
  3. গ) দক্ষিণ আমেরিকা
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
মোজাবে মরুভূমি উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাংশ জুড়ে অবস্থিত এবং কিছু অংশ নেবাদা, এরিজোনা, উতাহ অঙ্গরাজ্য জুড়ে বিস্তৃত। 

বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া
- সাহারা মরুভূমি : আফ্রিকা
- আতাকামা মরুভূমি : চিলি
- পাতাগোনিয়া মরুভূমি : চিলি, আর্জেন্টিনা।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১০২.
'SAARC Agreement on Rapid Response to Natural Disasters' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) নেপাল
  2. খ) বাংলাদেশ
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
ব্যাখ্যা
দুর্যোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা:
প্রাকৃতিক দুর্যোগে আঞ্চলিক সহযোগীতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলো SAARC Agreement on Rapid Response to Natural Disasters চুক্তি স্বাক্ষর করে।
- ২০১১ সালের ১০-১১ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত সার্কের ১৭তম সম্মেলনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটির উদ্দেশ্য হলো - দুর্যোগ সংঘটিত হওয়ার ফলে সৃষ্ট ক্ষতি ও জীবনহানি কমিয়ে দ্রুত সাড়াদান নিশ্চিতকরণ ও আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনাকে কার্যকরীরূপে গড়ে তোলা।
এই চুক্তির আওতায় সার্কভূক্ত দেশসমূহ দুর্যোগে জরুরি সাড়াদানে দ্রুত এগিয়ে আসতে পারবে। SAARC Disaster Management Centre (SDMC) এর গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ এর কার্যক্রমে বিভিন্ন Roadmap তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে।
---------
SDMC’র সহায়তায় -
- Earth Observation Satellite for Disaster Risk Reduction in South Asia,
- Digital Vulnerability in Asia,
- South Asia Disaster Knowledge Network (SADKN),
- Seismic Hazard Assessment,
- Implementation of Roadmap on landslide Risk Management in South Aisa,
- Implementation of Risk Management on Urban Risk Management,
- Implementation on Roadmap on drought Risk Management প্রভৃতি বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
---------
এছাড়াও -
- United Nations International Strategy for Disaster Reduction (UNISDR) এর সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ এর সভাসমূহে যোগদান করে আসছে।
- UNISDR-এর উদ্যোগে “Revealing Risk, Redefining Development” শীর্ষক Global Assessment Report on Disaster Risk Reduction-2011 প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ এর অগ্রগতি প্রতিবেদন প্রতিফলিত হয়েছে।
- Asian Ministerial Conference on Disaster Reduction (AMCDRR) এর মন্ত্রী পর্যায়ের সভাতে বাংলাদেশ অংশগ্রহণ করে আসছে।


উৎস: সার্ক ওয়েবসাইট ও বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ওয়েবসাইট।
১০৩.
নিম্নের কোন শিলায় জীবাশ্ম নেই?
  1. ক) আগ্নেয় শিলা
  2. খ) পাললিক শিলা
  3. গ) স্তরীভূত শিলা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) আগ্নেয় শিলা
উত্তর
সঠিক উত্তর:
ক) আগ্নেয় শিলা
ব্যাখ্যা
আগ্নেয় ও রূপান্তরিত শিলাতে জীবাশ্ম দেখা যায় না। শুধুমাত্র পাললিক/স্তরীভূত শিলায় জীবাশ্ম দেখা যায়।

আগ্নেয় শিলার বৈশিষ্ট্যসমূহঃ
(ক) স্ফটিকাকার
(খ) অস্তরীভূত,
(গ) কঠিন ও কম ভঙ্গুর,
(ঘ) জীবাশ্ম দেখা যায় না এবং
(ঙ) অপেক্ষাকৃত ভারী।

রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যসমূহঃ
১। রূপান্তরিত শিলা স্ফটিক যুক্ত;
২। এই শিলা অত্যন্ত কঠিন;
৩। এই শিলায় জীবাশ্ম নেই;
৪। কোনো কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়।

পাললিক শিলার বৈশিষ্ট্যসমূহঃ
১। পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়ে সৃষ্টি হয়;
২। পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায়;
৩। পাললিক শিলা স্ফটিকাকার নয়;
৪। পাললিকা শিলা হালকা, ভঙ্গুর ও তরঙ্গ বিশিষ্ট।

উৎস: নবম দশম শ্রেণির ভূগোল বোর্ড বই এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই।
১০৪.
বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সােপান দেখা যায়?
  1. ক) খাগড়াছড়ি
  2. খ) কুষ্টিয়া
  3. গ) বগুড়া
  4. ঘ) বরিশাল
সঠিক উত্তর:
গ) বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বগুড়া
ব্যাখ্যা
আজ থেকে প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। ঐ সময়ে গঠিত ভূমিরূপ প্লাইস্টোসিন কালের ভূমি নামে পরিচিত।
বাংলাদেশে অবস্থিত প্লাইস্টোসিন কালের ভূমিরূপগুলো হলো:
- রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর ও জয়পুরহাট জেলার বরেন্দ্রভূমি
- ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলায় অবস্থিত মধুপুর ও ভাওয়াল গড়
- কুমিল্লা জেলার লালমাই পাহাড়।
- দেশের মোট ভূখণ্ডের প্রায় ৮ শতাংশ হলো প্লাইস্টোসিন কালে গঠিত ভূমিরূপ।

(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১০৫.
কোনটি দ্বারা কোনো স্থানের গড় বার্ষিক বৃষ্টিপাতের উপাত্ত প্রকাশ করা হয়?
  1. ক) আইসোহাইট
  2. খ) আইসোবার
  3. গ) আইসোথার্ম
  4. ঘ) আইসোহেলাইন
সঠিক উত্তর:
ক) আইসোহাইট
উত্তর
সঠিক উত্তর:
ক) আইসোহাইট
ব্যাখ্যা
পরিমাণগত বা ঘনত্ব জ্ঞাপক একই মান বিশিষ্ট বিভিন্ন স্থানকে মানচিত্রের উপর যে রেখা দ্বারা যোগ করা হয় সেই রেখাকে সমমান রেখা বা Isopleth line বলে। এ রেখা সমমান বিশিষ্ট অঞ্চলের ওপর দিয়ে টানা হয়। 

প্রাকৃতিক বিষয় আবহাওয়া, জলবায়ু ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন ধরনের উপাত্ত প্রদর্শনের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন- সমতাপ বা সমোষ্ণরেখা, সমচাপ রেখা, সমবর্ষণ রেখা।

সমোষ্ণ রেখা (Isotherm line):  ভূপৃষ্ঠের ওপর সমান তাপ বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রের ওপর যে রেখা দ্বারা যুক্ত করা
হয় সে রেখাকে সমোষ্ণ রেখা বলে ।
সমচাপ রেখা (Isobar line):  ভূপৃষ্ঠের ওপর বায়ুর সমচাপ বিশিষ্ট স্থানগুলোর ওপর দিয়ে যে রেখা টানা হয় তাকে সমচাপ রেখা (Isobar line) বলে।
সমবর্ষণ রেখা (Isohyet line): সম বৃষ্টিপাত যুক্ত স্থানগুলোর ওপর দিয়ে যে রেখা টানা হয় তাকে সমবর্ষণ রেখা বলে । সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রের ওপর যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে।
 
সমবর্ষণ রেখা (Isohyet Line) : ভূ-পৃষ্ঠের একই পরিমাণ বৃষ্টিপাত বিশিষ্ট স্থানসমূহকে যখন মানচিত্রে রেখা দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় সমবর্ষণ রেখা এবং যে মানচিত্রে এ রেখাগুলো দেখানো হয় তাকে সমবর্ষণ রেখা মানচিত্র বলে। সমবর্ষণ রেখা দ্বারা কোনো স্থানের গড় বার্ষিক বৃষ্টিপাতের উপাত্ত ইঞ্চিতে প্রকাশ করা হয়। আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা সমবর্ষণ রেখার মাধ্যমে দৈনিক বৃষ্টিপাতের পরিমাপের সাথে বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে বৃষ্টিপাতের পরিমাপের পার্থক্য অনুধাবন করা যায়। 
 
উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১০৬.
দুর্নীতি দমন কমিশন আইন কার্যকর হয় -
  1. ক) ২৩শে ফেব্রুয়ারি, ২০০৪
  2. খ) ৭ সেপ্টেম্বর, ২০০৪
  3. গ) ১১ জুলাই, ২০০৪
  4. ঘ) ৯ই মে, ২০০৪
সঠিক উত্তর:
ঘ) ৯ই মে, ২০০৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ই মে, ২০০৪
ব্যাখ্যা
২০০৪ সালের ৯ই মে থেকে দুর্নীতি দমন কমিশন আইন কার্যকর হয়। 
২০০৪ সালের ২৩শে ফেব্রুয়ারি মহামাণ্য রাষ্ট্রপতি এ আইনে সম্মতি প্রদান করেন। 
দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ২৯শে মার্চ উক্ত আইনের ৩৪ - এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতির পূর্বানুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন বিধিমালা - ২০০৭ এর প্রজ্ঞাপন জারি করে।
 
উৎস: ti-bangladesh.org
১০৭.
‘The Modern State’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) নিকোলা ম্যাকিয়াভেলি
  2. খ) আর. এম ম্যাকাইভার
  3. গ) অধ্যাপক লাস্কি
  4. ঘ) অধ্যাপক গার্নার
সঠিক উত্তর:
খ) আর. এম ম্যাকাইভার
উত্তর
সঠিক উত্তর:
খ) আর. এম ম্যাকাইভার
ব্যাখ্যা
‘The Modern State’ গ্রন্থটির রচয়িতা আর. এম ম্যাকাইভার। 
আর. এম. ম্যাকাইভার-এর একটি বিখ্যাত উক্তি :
Law does not and can not cover all ground of morality.
 
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই; ব্রিটানিকা।
১০৮.
কোনটি প্রতিষ্ঠিত হলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়?
  1. ক) গণতন্ত্র
  2. খ) আইন
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) সুশাসন
সঠিক উত্তর:
ঘ) সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুশাসন
ব্যাখ্যা
- অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক।
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়।
- এতে করে পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি পায়। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়।
- অর্থনীতির সাথে সরাসরি বিনিয়োগের সাথে সম্পর্ক আছে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।
১০৯.
সততা হলো মানুষের -
  1. ক) স্বভাবজাত প্রবণতা
  2. খ) স্বভাবজাত প্রবৃত্তি
  3. গ) অর্জিত প্রবণতা
  4. ঘ) সার্বিক বিশ্বাস
সঠিক উত্তর:
গ) অর্জিত প্রবণতা
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্জিত প্রবণতা
ব্যাখ্যা
- সততা হলো জ্ঞান। 
- যে ব্যক্তি কল্যাণের স্বরূপ অনুধাবন করতে পারে সে সৎ কাজ না করে পারে না। 
- তাই সততা মানুষের স্বভাবজাত প্রবণতা নয়, অর্জিত প্রবণতা। 
- মানুষের শক্তি ও অবস্থার পরিপ্রেক্ষিতে মধ্যপন্থা অবলম্বন করার মধ্যে নিহিত রয়েছে সততার ভিত্তি। 
- তাই সততা এক ধরনের পরিমিতি, দু'টি অসদাচারের মধ্যবর্তিকা। 
- একদিকে আতিশয্য এবং অন্যদিকে অভাব। 
- নৈতিক নিয়ম অনুসারে প্রবৃত্তিকে বিচারবৃদ্ধির সঙ্গে সঙ্গতি স্থাপনই সততা, অর্থাৎ মানব জীবনে প্রবৃত্তি ও বিচারবুদ্ধি উভয়ের
পরিমিত অবদান অপরিহার্য।
 
উৎস: সিভিক এডুকেশন-১, বিএ/এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১১০.
'Utilitarianism' নিচের কোনটির উপর গুরুত্বারোপ করে?
  1. ক) আধ্যাত্বিক সুখ
  2. খ) নৈতিক চেতনা
  3. গ) সর্বোচ্চ সুখ
  4. ঘ) স্টয়িক চেতনা
সঠিক উত্তর:
গ) সর্বোচ্চ সুখ
উত্তর
সঠিক উত্তর:
গ) সর্বোচ্চ সুখ
ব্যাখ্যা
উপযোগবাদ (Utilitarianism) এর প্রবক্তা হলেন ব্রিটিশ দার্শনিক জেরেমি বেন্থাম। 
উপযোগবাদ একটি দার্শনিক মতবাদ যার মূল বক্তব্য হলো সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্যে সর্বোচ্চ পরিমাণ সুখ।
অর্থ্যৎ, সর্বাধিক সংখ্যক লোকের জন্যে সর্বাধিক সংখ্যক সুখই মানুষের নৈতিক আদর্শ। এটি একটি সুখবাদী মতবাদ।
জন স্টুয়ার্ট মিল উপযোগাবাদ মতবাদে সুখের পরিমাণগত পার্থক্যের পাশাপাশি এর গুণগত পার্থক্যের উপর গুরত্বারোপ করেন।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১১১.
উৎপত্তিগত অর্থে 'Civitas' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ল্যাটিন
  2. খ) গ্রিক
  3. গ) হিব্রু
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
ক) ল্যাটিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ল্যাটিন
ব্যাখ্যা
- পৌরনীতি হল সামাজিক ও নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।
- পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ Civics (সিভিকস্)। 
- Civics শব্দটি ল্যাটিন শব্দ 'Civis' এবং 'Civitas' শব্দ থেকে এসেছে। 
- Civis এবং Civitas শব্দের অর্থ যথাক্রমে নাগরিক (Citizen) ও নগররাষ্ট্র (City State)। 
- সুতরাং শব্দগত বা উৎপত্তিগত অর্থে Civics বা পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার-আচরণ, রীতিনীতি ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান। 
- তবে প্রাচীনকালে ভারতবর্ষে এবং গ্রীসে Civics বা পৌরনীতি বলতে নাগরিকদের অধিকার ও কর্তব্যকে বোঝানো হতো।

উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই (উন্মুক্ত)।