পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
৪৬তম বিসিএস উপলক্ষে বিশেষ পরীক্ষা সিলেবাস - গণিত, মানসিক দক্ষতা, বিজ্ঞান ও কম্পিউটার (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
কাঁচ ও সিরিজ কাগজ তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. মাইকা
  2. কোয়ার্টজ
  3. চুনাপাথর
  4. ম্যাগনেটাইট
ব্যাখ্যা
খনিজ পদার্থ: 
- পৃথিবীর অধিকাংশই খনিজই মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ যার বেশির ভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় পাওয়া যায়।  
- এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় ২৫০০ রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। 
- খনিজ পদার্থ ধাতব কিংবা অধাতব দুটোই হতে পারে।
ধাতব খনিজ পদার্থ: 
• লোহা (Fe), 
• তামা  (Cu), 
• সোনা (Au) এবং 
• রূপা (Ag) ইত্যাদি। 

অধাতব খনিজ পদার্থ: 
• কোয়ার্টজ (Quartz), 
• মাইকা (Mica) এবং 
• খনিজ লবণ ইত্যাদি। 
- আবার গ্যাস, কয়লা, পেট্রোল এগুলোকে জৈব খনিজ পদার্থ বলে। 

- মাইকা (Mica) খনিজ পদার্থ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। 
- কোয়ার্টজ (Quartz) খনিজ পদার্থ কাঁচ, সিরিজ কাগজ, রেডিও বা ঘড়ি তৈরিতে ব্যবহার করা হয়। 
- ম্যাগনেটাইট (Fe3O4) খনিজ পদার্থ লোহা (Fe) তৈরিতে ব্যবহার করা হয়। 
- চুনাপাথর (CaCO3) খনিজ পদার্থ ঘরবাড়ি তৈরিতে এবং সিমেন্ট, সোডা, গ্লাস, লোহা ও স্টীল উৎপাদনে ব্যবহৃত হয়। এ ছাড়া মাটি এসিডিক হলেও এটি ব্যবহার করে মাটিকে প্রশমন করা হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. এটি সরল রৈখিক গতি
  2. এটি একটি সরল স্পন্দন গতি
  3. এটি পর্যাবৃত্ত গতি
  4. এটি অপর্যাবৃত্ত গতি
ব্যাখ্যা
সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন: 
- যদি পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু বা কণার গতি সরল রৈখিক হয় এবং এর ত্বরণ সাম্য অবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সব সময় সাম্য অবস্থান অভিমুখী হয়, তা হলে বস্তু কণার ঐ গতিকে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন বলে। 
- কোন স্প্রিং এর এক প্রান্ত দৃঢ় কোন অবস্থানে বেঁধে অন্য প্রান্তে একটি ভারী বস্তু ঝুলিয়ে টেনে ছেড়ে দিলে তার উপর-নিচের গতি, তারের বাদ্যযন্ত্র- যেমন গিটারের তার টেনে ছেড়ে দিলে তার গতি, পেন্ডুলামের গতি, ইঞ্জিনের মধ্যে পিস্টনের গতি ইত্যাদি সরল ছন্দিত গতির উদাহরণ। 

সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য: 
১. এটি পর্যাবৃত্ত গতি
২. এটি একটি সরল স্পন্দন গতি
৩. এটি সরল রৈখিক গতি
৪. যে কোন সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক, 
৫. ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিরপেক্ষ দ্রবণে pH মান কত?
ব্যাখ্যা
pH স্কেল: 
- কোনো পদার্থ অম্লীয় না ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা নির্দেশক ব্যবহার করে জানা যায়। কিন্তু কোনো পদার্থ কতটা অম্লীয় বা ক্ষারীয় তা বোঝার জন্য ১৯১৯ সালে বিজ্ঞানী সোরেনসেন pH স্কেল ব্যবহার করেন। 
- pH স্কেল ব্যবহার করে কোনো দ্রবণ কতটা অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ তা বোঝা যায়। 
- pH কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রা প্রকাশ করে। 
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে। 
অর্থাৎ, pH = - log[H+
- pH মিটার দ্বারা কোনো দ্রবণের pH মাপা হয়। 
- pH মিটারে pH স্কেল থাকে। 
- দ্রবণের pH মান 0 থেকে 14 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। 
- দ্রবণের pH মান যদি 7 অপেক্ষা কম হয় তবে দ্রবণটি হবে অম্লীয়। 
- দ্রবণের pH মান যদি 7 অপেক্ষা বেশি হয় তবে দ্রবণটি হবে ক্ষারীয় এবং 
- দ্রবণের pH মান যদি 7 এর সমান হয় তবে দ্রবণটি হবে নিরপেক্ষ। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি ভিনেগার? 
  1. 6-10% HCOOH
  2. 6-10% C6H5COOH
  3. 6-10% C2H5COOH
  4. 6-10% CH3-COOH
ব্যাখ্যা
ভিনেগার: 
- প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগার অতুলনীয়। 
- ইথানোয়িক এসিড বা অ্যাসিটিক এসিড (CH3-COOH) -এর 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে। 
- এটি বহুল ব্যবহৃত ও প্রচলিত প্রাকৃতিক প্রিজারভেটিভস। 
- এটি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় ও দামে সস্তা এবং অতি সহজে পানিতে দ্রবীভূত হয়। 
- খাদ্য দ্রব্যে প্রিজারভেটিভস হিসেবে একে ব্যবহার করলে খাদ্যদ্রব্যের pH এর মান কমিয়ে দেয়। 
- তখন অণুজীবগুলো আর বংশ বিস্তার করতে পারে না। যেমন- অধিকাংশ অণুজীবের বংশ বিস্তারের অনুকূল pH এর মান 6.5-7.5 এর মধ্যে। 
- তাই প্রাকৃতিক খাদ্য সংরক্ষণে ভিনেগারের কোনো তুলনা হয় না। 

ভিনেগারের ব্যাপক ব্যবহারের কারণ: 
১. মাত্র ৬% ইথানোয়িক এসিডের জলীয় দ্রবণ হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 
২. যদিও ভিনেগার এসিডের দ্রবণ কিন্তু খাদ্যের সাথে এটি গ্রহণে পেটে এসিডিটির কোনো সমস্যা হয় না। 
৩. ভিনেগার ব্যবহারে খাদ্য দ্রব্য দীর্ঘ সময় টাটকা থাকে। 
৪. পানিতে অতি সহজেই যেকোনো অনুপাতে মিশ্রণীয়। 
৫. দামে সস্তা এবং সহজেই সংগ্রহ করা যায়। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি?
  1. ভয়েস রিকগনিশন
  2. ফিঙ্গার প্রিন্ট
  3. রেটিনা স্ক্যান
  4. ফেইস রিকগনিশন
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোনো সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। 

• দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি:
১. ফিঙ্গার প্রিন্ট,
২. হ্যান্ড জিওমিট্রি,
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান,
৪. ফেইস রিকগনিশন,
৫. ডিএনএ টেস্ট। 

• আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি:
১. ভয়েস রিকগনিশন,
২. সিগনেচার ভেরিফিকেশন,
৩. টাইপিং কীস্ট্রোক। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
.
কেবলমাত্র ই-মেইল প্রেরণ বা গ্রহণের জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
  1. নেটস্কেপ
  2. ইউডোরা প্রো
  3. ফায়ারফক্স
  4. উইন্ডোজ এনটি
ব্যাখ্যা
- কম্পিউটার নেটওয়ার্কিং কার্যাবলি সম্পাদনের জন্য হার্ডওয়‍্যার সামগ্রীর পাশাপাশি সফটওয়‍্যারের গুরুত্ব অপরিসীম।
- কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়‍্যার ব্যবহৃত হয়ে থাকে।
- নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য সিস্টেম সফটওয়‍্যার হিসেবে Microsoft Windows NT, XP ইত্যাদি।
- কেবলমাত্র ই-মেইল প্রেরণ বা গ্রহণের জন্য ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে gmail, আউটলুক এক্সপ্রেস, ইউডোরা প্রো ইত্যাদি।
- Web pages ব্রাউজ করার সফটওয়‍্যার হচ্ছে Internet Explorer, Netscape, Google Chrome, Firefox ইত্যাদি। এছাড়া FTP, Ghoper, Telnet ইত্যাদি সফটওয়‍্যারও ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
অপারেটিং মোড অনুসারে র‍্যামকে কয়ভাগে ভাগ করা যায়?
  1. দুই ভাগে
  2. তিন ভাগে
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে
ব্যাখ্যা
• কম্পিউটারের প্রধান মেমোরির প্রকারভেদ:
- তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের নিমিত্তে কম্পিউটারের প্রধান স্মৃতিকে দুইভাগে ভাগ করা যায়। যথা-
১. RAM (Random Access Memory) ও
২. ROM (Read Only Memory)।

• র‍্যাম (RAM):
- মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে রিড (পঠন) এবং রাইট (লিখন) দুইটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে র‍্যাম বলা হয়।
- এটি একটি অস্থায়ী মেমোরি।
- কম্পিউটারে যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ চালিত থাকে ততক্ষণ র‍্যাম-এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে র‍্যাম তার সমস্ত তথ্য মুছে ফেলে।
- তাই তাকে অস্থায়ী (Volatile) মেমোরি হিসেবে অভিহিত করা হয়।
- সাধারণত তথ্যসমূহ পঠন ও পরিবর্তনে র‍্যাম ব্যবহৃত হয়ে থাকে।
- অপারেটিং মোড অনুসারে র‍্যামকে দুইভাগে ভাগ করা যায়। যথা-
১. ডাইনামিক র‍্যাম (Dynamic RAM) ও
২. স্ট্যাটিক র‍্যাম (Static RAM)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, উন্মুক্ত বিশববিদ্যালয়।
.
নিচের কোনটি ডেটাবেজের উপাদান নয়?
  1. রেকর্ড
  2. কুয়েরি
  3. ফিল্ড
  4. ডাটা
ব্যাখ্যা
- ডাটাবেজের উপাদানগুলো হলো ডাটা, রেকর্ড, ফিল্ড, ডাটা টেবিল।
- সমজাতীয় অনেকগুলো ডাটাকে একটি টেবিলে রাখা হয়। একটি টেবিলে অনেকগুলো কলাম ও সারি থাকে।
- প্রত্যেকটি কলামের একটি করে শিরোনাম থাকে। শিরোনামগুলো ফিল্ড নামে পরিচিত।
- পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় একটি সারি। প্রতিটি সারিকে বলা হয় রেকর্ড। 

- Query ডাটাবেজের কোন উপাদান নয়।
- ডেটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় ডেটা অনুসন্ধান বা প্রদর্শনের পদ্ধতি হলো কুয়েরি (Query)।
- ডাটা অনুসন্ধানের জন্যে কুয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়।
- QUEL, QBE, SQL (Structured Query Language) ইত্যাদি হলো কয়েকটি বহুল ব্যবহৃত কুয়েরি ল্যাঙ্গুয়েজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
একটি SCSI ক্যাবলে সর্বোচ্চ কতটি ড্রাইভ সংযুক্ত করা যায়?
  1. ২ টি
  2. ৪ টি
  3. ৮ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা
• স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ:
- স্ক্যাজি এর পুরো অর্থ হলো 'স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস ড্রাইভ (Small Computer System Interface Drive)'।
- SCSI ড্রাইভগুলোর সাধারণত ৫০টি থেকে ৬৮টি পিন থাকে।
- SCSI ড্রাইভগুলো সাধারণত 640MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
- এই ড্রাইভগুলো সোয়াপেবল (swappable) নয়।
- SCSI হার্ড ডিস্ক সংযোগের জন্য সাধারণত SCSI ক্যাবল ব্যবহৃত হয়।
- একটি SCSI ক্যাবলে সর্বোচ্চ ১৬টি ড্রাইভ সংযুক্ত করা যায়।
- ক্যাবলে এর আইডেন্টিফিকেশনের জন্য প্রতিটি হার্ড ডিস্ক ড্রাইভের একটি ৮ বাইট হেক্সাডেসিম্যাল কোড রয়েছে যা WWN (world wide name) নামে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, উন্মুক্ত বিশববিদ্যালয়।
১০.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
  1. ২৫
  2. ৩৫
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

সমাধান: 
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় = (১ + ৯৯) / ২
= ১০০/২
= ৫০
১১.
x + y = 8, x - y = 2 হলে, (x, y) এর মান কত?
  1. (5, 3)
  2. (3, 5)
  3. (- 5, - 3)
  4. (5, - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 8, x - y = 2 হলে, (x, y) এর মান কত?

সমাধান:
x + y = 8 ...............(1)
x - y = 2 ...............(2)

(1) - (2) ⇒
x + y - x + y = 8 - 2
⇒ 2y = 6
∴ y = 3

y এর মান (1) নং এ বসিয়ে পাই,
x + 3 = 8
∴ x = 5

∴ (x, y) = (5, 3)
১২.
নীচের কোনটি সত্য নয়?
  1. বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
  2. বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী নয়।
  3. বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
  4. বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
ব্যাখ্যা
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
- দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যা-কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- কোনো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি জ্যা বলা হয়।
- বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস।
১৩.
3x = 27 হলে, 4x - 1 এর মান কত?
  1. 4
  2. 16
  3. 64
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x = 27 হলে, 4x - 1 এর মান কত?

সমাধান:
3x = 27
⇒ 3x = 33
∴ x = 3

4x - 1
= 43 - 1
= 42
= 16
১৪.
একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, স্বাভাবিকের চেয়ে কম ওজনের 129 শিশু, স্বাভাবিক ওজনের 361 শিশু এবং স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের 98 টি শিশু জন্ম নেয়। একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/98
  2. 1/4
  3. 1/6
  4. 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, স্বাভাবিকের চেয়ে কম ওজনের 129 শিশু, স্বাভাবিক ওজনের 361 শিশু এবং স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের 98 টি শিশু জন্ম নেয়। একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
রিপোর্ট অনুযায়ী 129 শিশু স্বাভাবিকের চেয়ে কম ওজনের, 361 শিশু স্বাভাবিক ওজনের এবং 98 টি শিশু স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের জন্ম নেয়।
∴ মোট শিশু = (129 + 361 + 98) = 588
স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের শিশুর সংখ্যা = 98টি

∴ দৈবভাবে একটি শিশু নির্বাচন করলে শিশুটি স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের হওয়ার সম্ভাবনা = 98/588 = 1/6
∴ নির্ণেয় সম্ভাবনা 1/6
১৫.
প্রভাস টাকায় ৬টি এবং টাকায় ১০টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে, টাকায় ৮টি করে আমলকি বিক্রয় করল। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলাে তা নির্ণয় করুন।
  1. ৪.২৫% লাভ
  2. ৫.২৫% ক্ষতি
  3. ৬.২৫% ক্ষতি
  4. ৭.২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: প্রভাস টাকায় ৬টি এবং টাকায় ১০টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে, টাকায় ৮টি করে আমলকি বিক্রয় করল। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলাে তা নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
টাকায় ৬টি করে আমলকি ক্রয় করলো ক টি
টাকায় ১০টি করে আমলকি ক্রয় করলো ক টি

৬টি আমলকির ক্রয়মূল্য ১ টাকা
∴ ক টি আমলকির ক্রয়মূল্য ক/৬ টাকা

১০টি আমলকির ক্রয়মূল্য ১ টাকা
∴ ক টি আমলকির ক্রয়মূল্য ক/১০ টাকা

ক + ক = ২ক টি আমলকির ক্রয়মূল্য (ক/৬ + ক/১০) টাকা
= (৫ক + ৩ক)/৩০ টাকা
= ৮ক/৩০ টাকা 
= ৪ক/১৫ টাকা

৮টি আমলকির বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ২ক টি আমলকির বিক্রয়মূল্য = ২ক/৮ টাকা
= ক/৪ টাকা

বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ক/৪ - ৪ক/১৫
= (১৫ক - ১৬ক)/৬০ = - ক/৬০ টাকা
অর্থাৎ, ক্ষতি হয় ক/৬০ টাকা 

৪ক/১৫ টাকায় ক্ষতি হয় ক/৬০ টাকা
∴  ১ টাকায় ক্ষতি হয় (১৫ × ক)/(৬০ × ৪ক) = ১/১৬ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় ১০০/১৬ টাকা
= ৬.২৫ টাকা
১৬.
যদি x - y = 6 , x2 - y2 = 60 হয়, তবে x + y এর মান কত?
  1. 15
  2. 4
  3. 12
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - y = 6 , x2 - y2 = 60 হয়, তবে x + y এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
 x - y = 6
x2 - y2 = 60

x2 - y2 = (x + y)(x - y)
⇒ 60 = (x + y) × 6
∴  (x + y) = 60/6
= 10
১৭.
একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে, এর প্রথম পদটি কত?
  1. 5
  2. - 5
  3. 10
  4. - 10
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে, এর প্রথম পদটি কত?

সমাধান:
ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d 

ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 
(12/2){2a + (12 - 1)d} = 144
⇒ 2a + 11d = 144/6 
∴ 2a + 11d  = 24 ................(1)

প্রথম 20 পদের সমষ্টি 560 
(20/2){2a + (20 - 1)d} = 560
⇒ 2a + 19d = 560/10
∴ 2a + 19d = 56 ................(2)

(2) - (1)⇒ 
⇒ 2a + 19d - 2a - 11d = 56 - 24
⇒ 8d = 32
⇒ d = 4

d এর মান (1) নং এ বসিয়ে পাই,
2a + 11d  = 24
⇒ 2a + 11 × 4 = 24
⇒ 2a = 24 - 44
⇒ 2a = - 20
∴ a = - 10
১৮.
'MEDICAL' শব্দটির বিন্যাস সংখ্যা কত?
  1. 5040
  2. 2520
  3. 40320
  4. 720
ব্যাখ্যা
প্রশ্ন: 'MEDICAL' শব্দটির বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
'MEDICAL' শব্দটিতে 7টি বর্ণ আছে। এবং সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।
∴ 'MEDICAL' শব্দটির বিন্যাস সংখ্যা 7! = 5040
১৯.
হিমেলের মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৫০০ টাকা। যদি ১ বছর পর বিল ১০% বৃদ্ধি পায় এবং পরবর্তী ৬ মাস পর বিল আরও ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর তার বিল কত আসবে?
  1. ৬৫০ টাকা
  2. ৬৬০ টাকা
  3. ৬৬৫ টাকা
  4. ৬৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: হিমেলের মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৫০০ টাকা। যদি ১ বছর পর বিল ১০% বৃদ্ধি পায় এবং পরবর্তী ৬ মাস পর বিল আরও ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর তার বিল কত আসবে?
 
সমাধান:
দেওয়া আছে,
মাসিক বিল ৫০০ টাকা
১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল = ৫০০ + ৫০০ এর (১০/১০০) = ৫৫০ টাকা
আরও ৬ মাস পর, ২০% বৃদ্ধিতে বিল = ৫৫০ + ৫৫০ এর (২০/১০০) = ৬৬০ টাকা 
২০.
a2 + 6a + 8 - y2 + 2y কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. (a - y + 2)(a + y + 4)
  2. (a + y + 2)(a - y - 4)
  3. (a + y - 2)(a - y + 4)
  4. (a + y + 2)(a - y + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 6a + 8 - y2 + 2y কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান:
a2 + 6a + 8 - y2 + 2y
= a2 + 2.a.3 + (3)2 - y2 + 2.y.1 - (1)2
= (a + 3)2 - (y - 1)2
= {(a + 3) + (y - 1)} {(a + 3) - (y - 1)}
= (a + 3 + y - 1)(a + 3 - y + 1)
= (a + y + 2)(a - y + 4)
২১.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গ মিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ৩২ বর্গমিটার
  2. ১০২৪ বর্গমিটার
  3. ১০০০ বর্গমিটার
  4. ৭৬৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গ মিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ক মিটার,
∴ প্রস্থ = ৩ক মিটার

প্রশ্নমতে,
৩ক × ক = ৭৬৮
বা, ক = ৭৬৮/৩ = ২৫৬
∴ ক = ১৬ মিটার

∴ পরিসীমা = ২(৪৮ + ১৬) = ১২৮ মিটার
∴ বর্গক্ষেত্রের এক বাহু = ১২৮/৪ = ৩২ মিটার
∴ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ৩২ বর্গমিটার
= ১০২৪ বর্গমিটার
২২.
1, 2, 6, 24, 120, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 240
  2. 520
  3. 720
  4. 740
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 2, 6, 24, 120, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
1
1 × 2 = 2
2 × 3 = 6
6 × 4 = 24
24 × 5 = 120
120 × 6 = 720
২৩.
Finger : Hand : : Leaf :?
  1. Flower
  2. Twig
  3. Tree
  4. Branch
ব্যাখ্যা
প্রশ্ন: Finger : Hand : : Leaf :?
 
সমাধান:
Finger ⇒ অর্থ আঙ্গুল
Hand ⇒ অর্থ হাত
Leaf ⇒ অর্থ পাতা
Twig ⇒ অর্থ ডাল
- আঙ্গুল থাকে হাতে, পাতা থাকে ডালে।

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
২৪.
যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ =?
  1. ৩০৪০
  2. ৪০৩০
  3. ৫০৪০
  4. ৬০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ =?

সমাধান:
প্রদত্ত সমীকরণগুলিতে অনুসরণ করা প্যাটার্ন:
9 × 7 = 7 × 9 ⇒ (7 × 5)(9 × 5) ⇒ 3545
4 × 3 = 3 × 4 ⇒ (3 × 5)(4 × 5) ⇒ 1520
একইভাবে,
6 × 8 = 8 × 6 ⇒ (8 × 5)(6 × 5) ⇒ 4030

২৫.
বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
  1. ১৯০৫ সালে
  2. ১৯১১ সালে
  3. ১৯১২ সালে
  4. ১৯১৫ সালে
ব্যাখ্যা
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর তৎকালীন বড়লাট লর্ড কার্জন বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করেন যা ‘বঙ্গভঙ্গ’ নামে পরিচিত।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুরা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে এবং সহিংস আন্দোলন শুরু করে। ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- ১৯১১ সালের ডিসেম্বরে লর্ড হার্ডিঞ্জের সময়ে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।
 
তথ্যসূত্র:- বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।
২৬.
রাকিব সাহেব উত্তরদিকে মুখ করে A অবস্থানে দাঁড়িয়ে ছিল। A অবস্থান থেকে ডান দিকে ঘুরে হেঁটে ১০ ফুট, অত:পর বামদিকে ঘুরে ২০ ফুট , তারপর আবার বামদিকে ঘুরে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ঘুরে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছাল। A ও B এর মধ্যকার দূরত্ব কত?
  1. ৩০ ফুট
  2. ৪০ ফুট
  3. ২০ ফুট
  4. ১০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব সাহেব উত্তরদিকে মুখ করে A অবস্থানে দাঁড়িয়ে ছিল। A অবস্থান থেকে ডান দিকে ঘুরে হেঁটে ১০ ফুট, অত:পর বামদিকে ঘুরে ২০ ফুট , তারপর আবার বামদিকে ঘুরে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ঘুরে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছাল। A ও B এর মধ্যকার দূরত্ব কত?

সমাধান:

∴ A ও B এর মধ্যকার দূরত্ব ২০ - ১০ = ১০ ফুট
২৭.
২০২৪ সালের ৪ এপ্রিল বৃহস্পতিবার হলে, ২৯ এপ্রিল কী বার হবে?
  1. শনিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ৪ এপ্রিল বৃহস্পতিবার হলে, ২৯ এপ্রিল কী বার হবে?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়। অর্থ্যাৎ, বৃহস্পতিবারের ৭ দিন পর আবার বৃহস্পতিবার পাওয়া যাবে।
 
৪ তম দিন = বৃহস্পতিবার
১১ তম দিন = বৃহস্পতিবার
১৮ তম দিন = বৃহস্পতিবার
২৫ তম দিন = বৃহস্পতিবার
২৬ তম দিন = শুক্রবার
২৭ তম দিন = শনিবার
২৮ তম দিন = রবিবার
২৯ তম দিন = সোমবার
২৮.
এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নােট প্রদানের জন্য অনুরােধ করলেন। কত প্রকারে তাঁর অনুরােধ রক্ষা করা সম্ভব?
  1. ৩ প্রকারে
  2. ৪ প্রকারে
  3. ৫ প্রকারে
  4. ৬ প্রকারে
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নােট প্রদানের জন্য অনুরােধ করলেন। কত প্রকারে তাঁর অনুরােধ রক্ষা করা সম্ভব?
 
সমাধান:
৫ প্রকারে অনুরােধ রক্ষা করা সম্ভব।
(৫০ × ১) + (২০ × ২৩) = ৫১০
(৫০ × ৩) + (২০ × ১৮) = ৫১০
(৫০ × ৫) + (২০ × ১৩) = ৫১০
(৫০ × ৭) + (২০ × ৮) = ৫১০
(৫০ × ৯) + (২০ × ৩) = ৫১০