পরীক্ষা আর্কাইভ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

পরীক্ষা৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা – ১২ বিষয়: গাণিতিক যুক্তি-৪ টপিক: রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি-সরলক্ষেত্র ও ঘনবস্তু।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived] · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?
  1. একটি
  2. দুইটি
  3. অসীম
  4. প্রান্তবিন্দু নেই
সঠিক উত্তর:
প্রান্তবিন্দু নেই
উত্তর
সঠিক উত্তর:
প্রান্তবিন্দু নেই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?

সমাধান:
রেখা হল অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত সরল পথ।
এর কোনো শুরু বা শেষ নেই, অর্থাৎ কোনো প্রান্তবিন্দু নেই।

অন্যদিকে,
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে।
- আবার প্রান্ত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ, তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

রশ্মি:
রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে।
.
নিচের কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না?
  1. ১২, ৫, ১৫
  2. ৮, ৬, ১১
  3. ৭, ৫, ১০
  4. ৫, ৬, ১৩
সঠিক উত্তর:
৫, ৬, ১৩
উত্তর
সঠিক উত্তর:
৫, ৬, ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না?

সমাধান:
ত্রিভুজ অঙ্কনের শর্ত হলো-
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি, তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

অপশন 'ক, খ, গ' তে এই নিয়ম মানলেও,
অপশন 'ঘ' তে, ৫ + ৬ = ১১ < ১৩
তাই, এইক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব না।
.
একটি বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গমিটার। বৃত্তটির পরিধি কত?
  1. 66 মিটার
  2. 88 মিটার
  3. 44 মিটার
  4. 22 মিটার
সঠিক উত্তর:
44 মিটার
উত্তর
সঠিক উত্তর:
44 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গমিটার। বৃত্তটির পরিধি কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 49π
⇒ r2 = 49 = 72
∴ r = 7

∴ পরিধি = 2πr = 2π × 7 = 14π = 14 × (22/7) = 44 মিটার
.
৬০ ফুট দীর্ঘ এবং ৫০ ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাহিরের চর্তুদিকে ৩ ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ৭২৫ বর্গ ফুট
  2. ৬৯৬ বর্গ ফুট
  3. ৫৯৫ বর্গ ফুট
  4. ৬৬৯ বর্গ ফুট
সঠিক উত্তর:
৬৯৬ বর্গ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৬৯৬ বর্গ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ ফুট দীর্ঘ এবং ৫০ ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাহিরের চর্তুদিকে ৩ ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৬০ ফুট
বাগানের প্রস্থ = ৫০ ফুট
রাস্তার প্রস্থ = ৩ ফুট

∴ বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৬০ × ৫০ = ৩০০০ বর্গ ফুট

আবার
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৬০ + ৩ + ৩ = ৬৬ ফুট
রাস্তাসহ বাগানের প্রস্থ = ৫০ + ৩ + ৩ = ৫৬ ফুট

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৬৬ × ৫৬ = ৩৬৯৬ বর্গ ফুট

∴ রাস্তার ক্ষেত্রফল = মোট ক্ষেত্রফল − বাগানের ক্ষেত্রফল
= ৩৬৯৬ - ৩০০০ = ৬৯৬ বর্গ ফুট
.
২৭৫° কোণকে কী কোণ বলে?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সমকোণ
  3. সূক্ষ্মকোণ
  4. স্থূলকোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭৫° কোণকে কী কোণ বলে?

সমাধান:
→ ১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

→ যে কোণের পরিমাণ ৯০° তাকে সমকোণ বলে।

→ ৯০° অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।

→ ৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।

∴ ২৭৫° কোণটি হলো প্রবৃদ্ধ কোণ।
.
যদি একটি শঙ্কুর ব্যাস ৬ সে.মি. এবং উচ্চতা ২১ সে.মি. হয়, তবে তার আয়তন কত হবে?
  1. ৩২০ ঘন সে.মি.
  2. ২৭৮ ঘন সে.মি.
  3. ১৩২ ঘন সে.মি.
  4. ১৯৮ ঘন সে.মি.
সঠিক উত্তর:
১৯৮ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৯৮ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি শঙ্কুর ব্যাস ৬ সে.মি. এবং উচ্চতা ২১ সে.মি. হয়, তবে তার আয়তন কত হবে?

সমাধান:
শঙ্কু মানে হচ্ছে সমবৃত্তভূমিক কোণক।

ধরা যাক,
ব্যাসার্ধ, r = ৬/২ = ৩ সে.মি.
উচ্চতা, h = ২১ সে.মি.

এখন,
আয়তন = (১/৩) × π × r × h
= (১/৩) × (২২/৭) × ৩ × ২১
= ২২ × ৩ × ৩
= ১৯৮ ঘন সে.মি.
.
একটি কোণ, তার সমপূরক কোণ অপেক্ষা ১৮ ডিগ্রি বেশি হলে, কোণটির মান কত?
  1. ৮৫°
  2. ১২০°
  3. ৯৯°
  4. ১০৬°
সঠিক উত্তর:
৯৯°
উত্তর
সঠিক উত্তর:
৯৯°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ, তার সমপূরক কোণ অপেক্ষা ১৮ ডিগ্রি বেশি হলে, কোণটির মান কত?

সমাধান:
মনে করি,
কোণটির মান = ক
∴ সমপূরক কোণ = (১৮০ − ক)°

প্রশ্নমতে,
ক = (১৮০ − ক) + ১৮
⇒ ক + ক = ১৮০ + ১৮
⇒ ২ক = ১৯৮
⇒ ক = ১৯৮ ÷ ২
⇒ ক = ৯৯

∴ কোণটির মান = ৯৯°
.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১২ মিটার এবং ১৬ মিটার হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ১০২ বর্গমিটার
  2. ৭২ বর্গমিটার
  3. ১২০ বর্গমিটার
  4. ৯৬ বর্গমিটার
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১২ মিটার এবং ১৬ মিটার হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১২ × ১৬
= ১২ × ৮
= ৯৬ বর্গমিটার
.
কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৭২° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?
  1. ১৪৪°
  2. ২২৬°
  3. ৩৬°
  4. ১৮০°
সঠিক উত্তর:
১৪৪°
উত্তর
সঠিক উত্তর:
১৪৪°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৭২° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ।
∴ বৃত্তের পরিধিস্থ কোণ ৭২° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণ = ৭২° × ২
= ১৪৪°
১০.
6cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. 188π ঘন সে.মি.
  2. 266 ঘন সে.মি.
  3. 220π ঘন সে.মি.
  4. 288π ঘন সে.মি.
সঠিক উত্তর:
288π ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
288π ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 6cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?

সমাধান:
ধরি,
গোলকের ব্যাসার্ধ = r

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3 ঘন একক
= (4/3) × π × (6)3
= 288π ঘন সে.মি.
১১.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 55° হলে ∠ACB এর মান কত?
  1. 120°
  2. 70°
  3. 90°
  4. 110°
সঠিক উত্তর:
70°
উত্তর
সঠিক উত্তর:
70°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 55° হলে ∠ACB এর মান কত?

সমাধান:

যেহেতু CE, ∠ACD কে সমদ্বিখণ্ডিত, তাই ∠ECD = ∠ECA = 55°
∴ একান্তর ∠ECA = একান্তর ∠BAC = 55°
আবার, ∠ECD = অনুরূপ ∠ABC = 55° [যেহেতু AB ।। CE ]

∴ ∠ABC + ∠BAC + ∠ACB = 180°
⇒ 55° + 55° + ∠ACB = 180°
⇒ ∠ACB = 180° - 110°
∴ ∠ACB = 70°
১২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২। আয়তক্ষেত্রটির পরিসীমা ৩০ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ৫৪ বর্গমিটার
  2. ৬০ বর্গমিটার
  3. ৪৪ বর্গমিটার
  4. ৬৪ বর্গমিটার
সঠিক উত্তর:
৫৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২। আয়তক্ষেত্রটির পরিসীমা ৩০ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ৩ক মিটার
প্রস্থ = ২ক মিটার

∴ পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ৩০
⇒ ২ × (৩ক + ২ক) = ৩০
⇒ ২ × ৫ক = ৩০
⇒ ১০ক = ৩০
⇒ ক = ৩০/১০
∴ ক = ৩

অতএব,
দৈর্ঘ্য = ৩ × ৩ = ৯ মিটার
প্রস্থ = ২ × ৩ = ৬ মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৯ × ৬ = ৫৪ বর্গমিটার।
১৩.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৪৮ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ৩২০°
  2. ৪৩২°
  3. ২৮৮°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
২৮৮°
উত্তর
সঠিক উত্তর:
২৮৮°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৪৮ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
৬০ সেকেন্ডে ঘুরে = ৪৮ বার
∴ ১ সেকেন্ডে ঘুরে = ৪৮/৬০ = ৪/৫ বার

আমরা জানি,
চাকা ১ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০°
∴ ৪/৫ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০° × (৪/৫) = ২৮৮°
১৪.
একটি ঘনকের আয়তন ৫১২ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৮√২ সে.মি.
  2. ৮√৩ সে.মি.
  3. ১২√২ সে.মি.
  4. ৬√৩ সে.মি.
সঠিক উত্তর:
৮√৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৫১২ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন ক ঘন একক

প্রশ্নমতে,
⇒ ক = ৫১২
⇒ ক = ৮
∴ ক = ৮

তাহলে,
ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = ৮ সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = বাহু × √৩ = ৮√৩ সে.মি.
১৫.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
  1. ৬টি
  2. ৪টি
  3. ২টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

সমাধান:
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ ৬টি ও ন্যূনতম ২টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।
১৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 36 বর্গমিটার
  2. 24 বর্গমিটার
  3. 12 বর্গমিটার
  4. 60 বর্গমিটার
সঠিক উত্তর:
12 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) √{4(a)2 - b2}

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 6 মিটার
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার

∴ ক্ষেত্রফল = (b/4) × √{4a2 - b2}
= (6/4) √{4(5)2 - (6)2}
= (3/2) {√(100 - 36)}
= (3/2) × √64
= (3/2) × 8
= 12

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার
১৭.
দুটি পূরক কোণের একটি আরেকটির 1/2 অংশ হলে বৃহত্তম কোণটির মান কত?
  1. 60°
  2. 50°
  3. 45°
  4. 30°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পূরক কোণের একটি আরেকটির 1/2 অংশ হলে বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
পূরক কোণদ্বয়ের সমষ্টি = 90°

দেওয়া আছে,
কোণদ্বয়ের অনুপাত = 1 : 2

∴ বৃহত্তম কোণ = (90/3) × 2 = 60°
১৮.
একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ মি. এবং প্রস্থ ১৮ মি.। মেঝেটি ঢাকতে ৪ মি. দীর্ঘ এবং ৩ মি. প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?
  1. ৪২ টি
  2. ৩২ টি
  3. ২৮ টি
  4. ৩৬ টি
সঠিক উত্তর:
৩৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ মি. এবং প্রস্থ ১৮ মি.। মেঝেটি ঢাকতে ৪ মি. দীর্ঘ এবং ৩ মি. প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ৪ মি. এবং প্রস্থ ৩ মি.
∴ কার্পেটের ক্ষেত্রফল = (৪ × ৩) = ১২ বর্গ মি.

ঘরের দৈর্ঘ্য ২৪ মি. এবং প্রস্থ ১৮ মি.
∴ ঘরের ক্ষেত্রফল = (২৪ × ১৮) = ৪৩২ বর্গ মি.

∴ কার্পেট সংখ্যা = (৪৩২/১২) = ৩৬ টি
১৯.
একটি ত্রিভুজে কতটি সমকোণ থাকতে পারে?
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
একটি
উত্তর
সঠিক উত্তর:
একটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজে কতটি সমকোণ থাকতে পারে?

সমাধান: 
- একটি ত্রিভুজে ১টি সমকোণ থাকতে পারে। 
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। 
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু।
২০.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 10 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 8 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 12.5 সে.মি.
  2. 20 সে.মি.
  3. 32 সে.মি.
  4. 25 সে.মি.
সঠিক উত্তর:
25 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
25 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 10 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 8 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = x সে.মি.

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = 10 সে.মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 102 = 100 বর্গ সে.মি.

প্রশ্নমতে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = রম্বসের ক্ষেত্রফল
∴ রম্বসের ক্ষেত্রফল= 100 বর্গ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) (কর্ণদ্বয়ের গুণফল)
⇒ 100 = (1/2)(x × 8)
⇒ 4x = 100
⇒ x = 100/4
∴ x = 25

∴ রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য 25 সে.মি.
২১.
একটি বৃত্তের ক্ষেত্রফল 8π বর্গ সে. মি.। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?
  1. 64π বর্গ সে. মি.
  2. 32π বর্গ সে. মি.
  3. 16π বর্গ সে. মি.
  4. 42π বর্গ সে. মি.
সঠিক উত্তর:
32π বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
32π বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 8π বর্গ সে. মি.। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 8π
⇒ r2 = 8
∴ r = 2√2

এখন,
∴ নতুন ব্যাসার্ধ = 2 × 2√2 = 4√2
∴ নতুন ক্ষেত্রফল = π × (4√2)2 = 32π বর্গ সে. মি.।
২২.
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৫০ মিটার এবং উচ্চতা ২৫ মিটার। প্রতি বর্গমিটারে ১.৮০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?
  1. ১২৫০ টাকা
  2. ১৮০০ টাকা
  3. ১২৮০ টাকা
  4. ১১২৫ টাকা
সঠিক উত্তর:
১১২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৫০ মিটার এবং উচ্চতা ২৫ মিটার। প্রতি বর্গমিটারে ১.৮০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ভূমি = ৫০ মিটার
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা = ২৫ মিটার

∴ ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = (১/২) × (ভূমি × উচ্চতা) বর্গমিটার
= (১/২) × (৫০ × ২৫) বর্গমিটার
= ২৫ × ২৫
= ৬২৫ বর্গমিটার

১ বর্গমিটারে খরচ হয় = ১.৮০ টাকা
∴ ৬২৫ বর্গমিটারে খরচ হয় = (১.৮০ × ৬২৫) টাকা
= ১১২৫ টাকা

∴ ঘাস লাগাতে খরচ হবে = ১১২৫ টাকা
২৩.
দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. একটি
  2. চারটি
  3. দুইটি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
২৪.
৬ সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৭২ বর্গ সে.মি.
  2. ৩৬ বর্গ সে.মি.
  3. ১০৮ বর্গ সে.মি.
  4. ৬৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৭২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বর্গের কর্ণ = √২ × বর্গের বাহুর দৈর্ঘ্য

৬ সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণ = √২ × ৬ = ৬√২ সে.মি.

∴ কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৬√২) = ৭২ বর্গ সে.মি.
২৫.
একটি বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে. মি. এবং বৃত্তকলা কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. ৩২.৭৭ বর্গ সে. মি.
  2. ৬৪.৬৭π বর্গ সে. মি.
  3. ৯৮π বর্গ সে. মি.
  4. ৩২.৬৭π বর্গ সে. মি.
সঠিক উত্তর:
৩২.৬৭π বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৩২.৬৭π বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে. মি. এবং বৃত্তকলা কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = ১৪ সে. মি.
এবং কোণ, θ = ৬০°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = (θ/360°) × πr
= (৬০/৩৬০) × π × ১৪
= (১/৬) × π × ১৯৬
= ৩২.৬৭π বর্গ সে. মি.
২৬.
22x মিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য (6x + 4) মিটার, x এর মান কত হলে অপর বাহুর দৈর্ঘ্য 16 মিটার হবে?
  1. 3
  2. 5
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: 22x মিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য (6x + 4) মিটার, x এর মান কত হলে অপর বাহুর দৈর্ঘ্য 16 মিটার হবে?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = (6x + 4) মিটার
আয়তক্ষেত্রের অপর বাহুর দৈর্ঘ্য = 16 মিটার

প্রশ্নমতে,
2(6x + 4 + 16) = 22x
⇒ 6x + 20 = 11x
⇒ 11x - 6x = 20
⇒ 5x = 20
∴ x = 4
২৭.
একটি বৃত্তের ব্যাস 24 সে. মি. এবং বৃত্তচাপটির কেন্দ্রে উৎপন্ন কোণ 90° হলে, বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
  1. 18.84 সে. মি.
  2. 32.64 সে. মি.
  3. 16.84 সে. মি.
  4. 22.25 সে. মি.
সঠিক উত্তর:
18.84 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
18.84 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 24 সে. মি. এবং বৃত্তচাপটির কেন্দ্রে উৎপন্ন কোণ 90° হলে, বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাস, 2r = 24 সে. মি.
কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 90°

আমরা জানি,
বৃত্তচাপের দৈর্ঘ্য, S = (θ/360°) × 2πr
= (90°/360°) × 24 × π
= 24π/4
= 6π 
= 6 × 3.14
= 18.84

∴ বৃত্তচাপের দৈর্ঘ্য = 18.84 সে. মি.
২৮.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১২০ বর্গমিটার এবং ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ১৫ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত মিটার?
  1. ৮ মিটার
  2. ১৬ মিটার
  3. ১৪ মিটার
  4. ৭.৫ মিটার
সঠিক উত্তর:
১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১২০ বর্গমিটার এবং ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ১৫ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত মিটার?

সমাধান:
আমরা জানি,
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
বা, (১/২) × ১৫ × উচ্চতা = ১২০ বর্গমিটার
বা, ১৫ × উচ্চতা = ২৪০ বর্গমিটার
বা, উচ্চতা = ২৪০/১৫ মিটার
∴ উচ্চতা = ১৬ মিটার।