পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বাংলাবিদ ব্যাকরণ: পরীক্ষা – ১১ টপিক: প্রকৃতি ও প্রত্যয় [লাইভ ক্লাস – ২০, ২১, ২২ ও ৪৪]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
'গায়ক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ গায় + অক
  2. √গৈ + ণক
  3. √ গৈঃ + নক
  4. √গৈ + নক
সঠিক উত্তর:
√গৈ + ণক
উত্তর
সঠিক উত্তর:
√গৈ + ণক
ব্যাখ্যা

ণক- কৃৎ প্রত্যয় সাধিত শব্দ:
- ('ণ' ইৎ 'অক' থাকে): যেমন:
- √গৈ + ণক (অক) = গায়ক
- [মূল স্বরের বৃদ্ধি হয়ে 'অ' স্থানে 'আ' হয়েছে।]

• আরও কিছু উদাহরন-
- √নী + ণক = (নৈ + অক- প্রথম স্বরের বৃদ্ধি) নায়ক।
- √পঠ্‌+ণক =√পট্ + অক = পাঠক।
- √লিখ্ + ণক (অক) = লেখক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
কৃদন্ত বিশেষণ গঠনে কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ নয় কোনটি?
  1. নম্র
  2. ঈশ্বর
  3. সহিষ্ণু
  4. মিথ্যুক
সঠিক উত্তর:
মিথ্যুক
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যুক
ব্যাখ্যা

কৃৎ প্রত্যয়:
- ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি।
- ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়,তাকে কৃৎ-প্রত্যয় বলে।
- কৃদন্ত বিশেষণ গঠনে কতিপয় কৃৎ-প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ:

•ইষ্ণু-প্রত্যয়:
- √ চল্‌ + ইষ্ণু = চলিষ্ণু।
- √ সহ্‌ + ইষ্ণু = সহিষ্ণু।
- √ ক্ষয়্ + ইষ্ণু = ক্ষয়িষ্ণু।

• বর-প্রত্যয়:
-  √ ঈশ্ + বর = ঈশ্বর।
- √ ভাস্ + বর = ভাস্বর।

• র-প্রত্যয়:
- √ নম্ + র = নম্র।

•  কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ নয় - মিথ্যুক = মিথ্যা + উক। এটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
'জাগরূক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়- 
  1. √জাগৃ + অক
  2. √জাগৃ + ওক
  3. √জাগৃ + উক
  4. √জাগৃ + ঊক
সঠিক উত্তর:
√জাগৃ + ঊক
উত্তর
সঠিক উত্তর:
√জাগৃ + ঊক
ব্যাখ্যা

সংস্কৃত কৃৎ প্রত্যয়-উক (ঊক):
- স্বভাব-বৈশিষ্ট্য নির্দেশক বিশেষণ শব্দ গঠন করে।

যেমন:
- √কম্ + উক = কামুক;
- √ভূ + উক = ভাবুক (ভূ > ভৌ + উক = ভাবুক, বৃদ্ধি উ > ঔ)
- √জাগৃ + ঊক = জাগরূক ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'বাইশা' কী অর্থে ব্যবহৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
  1. সদৃশ অর্থে
  2. সমষ্টি অর্থে
  3. বৃহদার্থে
  4. অবজ্ঞার্থে
সঠিক উত্তর:
সমষ্টি অর্থে
উত্তর
সঠিক উত্তর:
সমষ্টি অর্থে
ব্যাখ্যা

বাংলা তদ্ধিত প্রত্যয় (আ-প্রত্যয়):
- অবজ্ঞার্থে: চোর + আ = চোরা, কেষ্ট + আ = কেষ্টা।
- বৃহদার্থে: ডিঙি + আ = ডিঙা (সপ্তডিঙা মধুকর)।
- সদৃশ অর্থে: বাঘ + আ = বাঘা, হাত + আ = হাতা। এরূপ: কাল-কালা (চিকন কালা), কান-কানা।
- 'তাতে আছে' বা 'তার আছে' অর্থে: জল + আ = জলা, গোদ + আ-গোদা। এরূপ- রোগ-রোগা, চাল- চালা, লুন-লুনা>লোনা।
- সমষ্টি অর্থে: বিশ + আ = বিশা, বাইশ + আ = বাইশা (মাসের বাইশা> বাইশে)।
- স্বার্থে: জট + আ = জটা, চোখ + আ = চোখা, চাক + আ = চাকা।
- ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে: হাজির + আ = হাজিরা, চাষ + আ = চাষা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
নিচের কোনটি 'ইন্’ প্রত্যয়যোগে গঠিত কৃদন্ত শব্দ?
  1. সুখী
  2. জ্ঞানী
  3. গুণী
  4. দোষী
সঠিক উত্তর:
দোষী
উত্তর
সঠিক উত্তর:
দোষী
ব্যাখ্যা

ইন্’ কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দে ইন্- প্রত্যয় (ইন্ = ঈ-কার হয়):
যেমন:
- √শ্রম্ + ইন = শ্রমী;
- √দুষ্ + ইন = দোষী;
- মন্ত্র্ + ইন = মন্ত্রী;
- যুজ্ + ইন = যোগী।

অন্যদিকে,
• ‘ইন্’ তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ হলো:
- জ্ঞান + ইন্ = জ্ঞানী।
- সুখ + ইন্ = সুখী।
- গুণ + ইন্ = গুণী।
- মান + ইন্ = মানী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
সংস্কৃত কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ-
  1. বাড়িওয়ালা
  2. মাতা
  3. নীলিমা
  4. মহিমা
সঠিক উত্তর:
মাতা
উত্তর
সঠিক উত্তর:
মাতা
ব্যাখ্যা

সংস্কৃত কৃৎ-প্রত্যয়:
তৃচ্-প্রত্যয় (‘চ’ লোপ পেয়ে ‘তৃ’ অবশিষ্ট থাকে): প্রথমা একবচনে ‘তৃ’ স্থলে ‘তা’ হয়।
যেমন:
- √দা + তৃচ্ = √দা + তা = দাতা;
- √ক্রী + তৃচ্ = ক্রেতা;
- √মা + তৃচ্ = মাতা।

অন্যদিকে,
- ‘বাড়িওয়ালা’ বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।
- সংস্কৃত তদ্ধিত প্রত্যয় হলো 'নীলিমা' ও 'মহিমা'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'সর্বজনীন' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়-
  1. সর্বজন + নিন
  2. সর্বজন + নীন
  3. সর্বজন + ইন
  4. সর্ব + জনীন
সঠিক উত্তর:
সর্বজন + নীন
উত্তর
সঠিক উত্তর:
সর্বজন + নীন
ব্যাখ্যা

সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো:
- মধুর + ষ্ণ = মাধুর্য,
- তেজঃ + বিন = তেজস্বী,
- পল্লব + ইত = পল্লবিত;
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক,
- কুসুম + ইত = কুসুমিত,
- সর্বজন + নীন = সর্বজনীন,
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
নিচের কোনটি 'আন' প্রত্যয় যুক্ত শব্দ?
  1. মোড়ক
  2. জানানো
  3. চিরনি
  4. বাাঁধনি
সঠিক উত্তর:
জানানো
উত্তর
সঠিক উত্তর:
জানানো
ব্যাখ্যা

আ-কারান্ত প্রযোজক (ণিজন্ত) ধাতুর পরে 'আন' প্রত্যয়:
- আ-কারান্ত প্রযোজক (ণিজন্ত) ধাতুর পরে 'আন' প্রত্যয় যুক্ত হলে 'আনো' হয় ৷ যেমন:
- √জানা + আন = জানানো।
এরূপ-
- শোনানো, 
- ভাসানো ইত্যাদি ৷

অন্যদিকে,
• ‘অনি’ (বিকল্পে) উনি-প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
- √বাঁধ + অনি = বাাঁধনি;
- √চির + অনি = চিরনি;

• ‘অন্ত’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
- √উড় + অন্ত = উড়ন্ত;
- √ডুব + অন্ত = ডুবন্ত।

• ‘অক’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
- √মুড় + অক = মোড়ক;
- √ঝল্ + অক = ঝলক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
কোনটি নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ?
  1. কর্তব্য
  2. পানীয়
  3. রক্ষণীয়
  4. গীতি
সঠিক উত্তর:
গীতি
উত্তর
সঠিক উত্তর:
গীতি
ব্যাখ্যা

কতিপয় নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয়:
- √গৈ + ক্তি = গীতি,
- √সিধু + ক্তি = সিদ্ধি,
- √বুধ + ক্তি = বুদ্ধি,
- √শক্ + ক্তি =শক্তি।

অন্যদিকে, 
• তব্য ও অনীয় প্রত্যয়: কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে (ক) তব্য ও (খ) অনীয় প্রত্যয় হয়।
- তব্য: √কৃ + তব্য = কর্তব্য।
- দা + তব্য = দাতব্য।
- পট্ + তব্য =পঠিতব্য।

• অনীয়:
- √কৃ + অনীয় = করণীয়,
- রক্ + অনীয় = রক্ষণীয়।
- এরূপ- দর্শনীয়, পানীয়, শ্রবণীয়, পালনীয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১০.
কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়?
  1. গরিবানা
  2. বাবুয়ানা
  3. গোয়ালা
  4. ঘরানা
সঠিক উত্তর:
গোয়ালা
উত্তর
সঠিক উত্তর:
গোয়ালা
ব্যাখ্যা

বিদেশি তদ্ধিত প্রত্যয়:
- বিদেশি তদ্ধিত প্রত্যয় ‘আনা’ যোগে গঠিত শব্দ হলো:
- গরিব + আনা = গরিবানা;
- ঘর + আনা = ঘরানা;
- বাবু + আনা = বাবুয়ানা;
- বিবি + আনা = বিবিআনা।
এরুপ-
- চৌকিদার,
- চালবাজ,
- মানানসই ইত্যাদি৷

অন্যদিকে,
- সংস্কৃত কৃৎ-প্রত্যয় ‘আলা’ যোগে গঠিত শব্দ: √গো + আলা = গোয়ালা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১১.
কর্তৃবাচ্যে সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দের উদাহরণ-
  1. তপন
  2. নয়ন
  3. গমন
  4. ভুবন
সঠিক উত্তর:
তপন
উত্তর
সঠিক উত্তর:
তপন
ব্যাখ্যা

সংস্কৃত কৃৎ প্রত্যয় - অন (< অনট্):
• কর্তৃবাচ্যে-
- √নিন্দ্‌  + অন = নন্দন,
- √সাধ্‌ + অন = সাধন,
- √তপ্ + অন = তপন,
- √বৃধ্‌ + অন = বর্ধন ইত্যাদি।

• ভাববাচ্যে-
- √গম + অন = গমন,
- √শী + অন = শয়ন,
এরূপ- √কৃ+ অন = করণ, উদ্‌ + গৃ + অন = উদ্গিরণ ইত্যাদি।

• করণবাচ্যে-
- √নী + অন = নয়ন,
- √চর্ + অন = চরণ ইত্যাদি।

• অধিকরণবাচ্যে-
- √শী + অন = শয়ন,
- √স্থা + অন = স্থান,
- √ভূ + অন = ভুবন,
- √উদ্‌ + যা + অন = উদ্যান ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২.
'চলিষ্ণু' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
  1. √ চলি + ইষ্ণু
  2. √ চল্ + ইষ্ণু
  3. √ চল্ + ঈষ্ণু
  4. √ চল + ইষ্ণু
সঠিক উত্তর:
√ চল্ + ইষ্ণু
উত্তর
সঠিক উত্তর:
√ চল্ + ইষ্ণু
ব্যাখ্যা

কৃদন্ত বিশেষণ গঠনে কতিপয় কৃৎ-প্রত্যয় হলো:
- ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়,তাকে কৃৎ-প্রত্যয় বলে।

• ইষ্ণু-প্রত্যয়:
- √ চল্ + ইষ্ণু = চলিষ্ণু;
এরূপ-
- ক্ষয়িষ্ণু,
- বর্ধিষ্ণু।

• বর-প্রত্যয়:
- √ঈশ্ + বর = ঈশ্বর;
- √ভাস্ + বর = ভাস্বর।

• র-প্রত্যয়:
- √নম্ + র = নম্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৩.
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ নয়-
  1. পল্লবিত
  2. কুসুমিত
  3. লতানো
  4. নীলিমা
সঠিক উত্তর:
লতানো
উত্তর
সঠিক উত্তর:
লতানো
ব্যাখ্যা

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ষ্ণ্য, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, বতুপ, নীন, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো:
- মধুর + ষ্ণ = মাধুর্য,
- পল্লব + ইত = পল্লবিত;
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক,
- কুসুম + ইত = কুসুমিত,
- সর্বজন + নীন = সর্বজনীন,
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

অন্যদিকে,
- সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয়কে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে।
- বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো:
- লতা + আনো = লতানো।
- থাল + আ = থালা।
- ব্যাঙ + আচি = ব্যাঙাচি।
- চোর + আই = চোরাই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
'দর্শনীয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়-
  1. √ দৃশ + অনীয়
  2. √ দৃশ + নীয়।
  3. √ দৃশ্ + ওনীয়
  4. √ দৃশ্ + অনীয়
সঠিক উত্তর:
√ দৃশ্ + অনীয়
উত্তর
সঠিক উত্তর:
√ দৃশ্ + অনীয়
ব্যাখ্যা

কিছু গুরুত্বপূর্ণ প্রকৃতি- প্রত্যয়:
- 'দর্শনীয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়: √ দৃশ্ + অনীয়।
- 'নন্দন' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়: √নন্দি+অন।
- 'শ্রমী' এর সঠিক প্রকৃতি- প্রত্যয়: '√ শ্রম্‌ + ইন্‌ '।
- 'পাকড়াও' সঠিক প্রকৃতি প্রত্যয়: '√ পাকড় + আও'।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১৫.
নিচের কোনটি সংস্কৃত কৃৎ-প্রত্যয়?
  1. অন
  2. ওয়া
  3. ণক
  4. আই
সঠিক উত্তর:
ণক
উত্তর
সঠিক উত্তর:
ণক
ব্যাখ্যা

সংস্কৃত কৃৎ-প্রত্যয় - ণক:
- ণক-প্রত্যয়ে 'ণ' ইৎ 'অক' থাকে। যেমন:
- পট্ + ণক = পট্ + অক = পাঠক।
- মূল স্বরের বৃদ্ধি হয়ে 'অ' স্থানে 'আ' হয়েছে।

যেমন:
- √নী + ণক = (নৈ + অক-প্রথম স্বরের বৃদ্ধি) নায়ক,
- √গৈ + ণক = গায়ক,
- √লিখ্ + ণক = লেখক ইত্যাদি। 

অন্যদিকে, 
- অন,
- ওয়া ও
- আই বাংলা কৃৎ-প্রত্যয়ের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১৬.
বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ নয়-
  1. তেজস্বী
  2. জবানবন্দি
  3. খবরদার
  4. দারোয়ান
সঠিক উত্তর:
তেজস্বী
উত্তর
সঠিক উত্তর:
তেজস্বী
ব্যাখ্যা

বিদেশি তদ্ধিত প্রত্যয়ের কিছু উদাহরণ হলো:
- ওয়ালা > আলা (হিন্দি): বাড়ি + ওয়ালা = বাড়িওয়ালা (মালিক অর্থে), দিল্লি + ওয়ালা = দিল্লিওয়ালা (অধিবাসী অর্থে), মাছ + ওয়ালা = মাছওয়ালা (বৃত্তি অর্থে), দুধ + ওয়ালা = দুধওয়ালা (বৃত্তি অর্থে)।
- ওয়ান>আন (হিন্দি): গাড়ি + আন = গাড়োয়ান, দার + আন = দারোয়ান
- আনা>আনি (হিন্দি): মুনশি + আনা = মুনশিয়ানা, বিবি + আনা = বিবিআনা, হিন্দু + আনি = হিন্দুয়ানি।
- সা (হিন্দি): পানি + সা = পানসা> পানসে, এক + সা = একসা, কাল (কাল) + সা = কালসা>কালসে।
- গর> কর (ফারসি): কারি + গর = কারিগর, বাজি + কর = বাজিকর, সওদা + গর = সওদাগর।
- দার (ফারসি): তাঁবে + দার = তাঁবেদার, খবর + দার = খবরদার, বুটি + দার = বুটিদার, দেনা + দার = দেনাদার, চৌকি + দার = চৌকিদার, পাহারা + দার = পাহারাদার।
- বাজ (দক্ষ অর্থে-ফারসি): কলম + বাজ = কলমবাজ, ধড়ি + বাজ = ধড়িবাজ , ধোঁকা + বাজ = ধোঁকাবাজ, গলা + বাজ + ই = গলাবাজি (বিশেষ্য)।
- বন্দি (বন্দ্-ফারসি): জবান + বন্দি = জবানবন্দি, সারি + বন্দি = সারিবন্দি , নজর + বন্দি = নজরবন্দি।
- 'সই' মতো অর্থে: জুত + সই = জুতসই, মানান + সই = মানানসই, চলন + সই = চলনসই, টেক + সই = টেকসই।
- 'পনা' মতো অর্থে: গিন্নী + পনা = গিন্নীপনা, বেহায়া + পনা = বেহায়াপনা। 

উল্লেখ্য,
- 'তেজস্বী = তেজঃ + বিন্‌' সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১৭.
সংস্কৃত কৃৎ-প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ নয় কোনটি?
  1. রক্ষণীয়
  2. কেষ্টা
  3. দাতা
  4. ক্রেতা
সঠিক উত্তর:
কেষ্টা
উত্তর
সঠিক উত্তর:
কেষ্টা
ব্যাখ্যা

সংস্কৃত কৃৎ-প্রত্যয়:
- তৃচ্‌-প্রত্যয় ('চ' ইৎ 'তৃ' থাকে) প্রথমা একবচনে 'তৃ' স্থলে 'তা' হয়।
যেমন:
-√দা +তৃচ্ =√দা + তৃ =√দা + তা = দাতা;
- মা + তৃচ্ = মাতা,
- ক্রী+ তৃচ্ = ক্রেতা।

সংস্কৃত কৃৎ প্রত্যয়:
ধাতুর সঙ্গে যে- সব সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, তাদের বলা হয় সংস্কৃত কৃৎ প্রত্যয়।
যেমন:
√গৈ+ণক = গায়ক, √কৃ+অনীয় = করণীয়, √রক্ষ+অনীয় = রক্ষণীয়।

অন্যদিকে,
- 'কেষ্টা', 
- 'নিমাই' ইত্যাদি বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১৮.
কোনটিতে 'উপজীবিকা' অর্থে 'এ' তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে-
  1. বেলে
  2. নেয়ে
  3. মুটে
  4. ভাদুরে
সঠিক উত্তর:
মুটে
উত্তর
সঠিক উত্তর:
মুটে
ব্যাখ্যা

বাংলা তদ্ধিত প্রত্যয় (ইয়া> এ-প্রত্যয়):
- তৎকালীনতা বোঝাতে: সেকাল + এ = সেকেলে, একাল + এ = একেলে, ভাদর +ইয়া = ভাদরিয়া> ভাদুরে (কইমাছ)।
- উপকরণ বোঝাতে: পাথর পাথরিয়া> পাথুরে, মাটি + এ = মেটে, বালি + এ = বেলে
- উপজীবিকা অর্থে: জাল-জালিয়া>জেলে, মোট + এ = মুটে।
- নৈপুণ্য বোঝাতে: খুন-খুনিয়া> খুনে, দেমাক + এ = দেমাকে, না (নৌকা) – নাইয়া> নেয়ে।
- অব্যয়জাত বিশেষণ গঠনে: টনটন + এ = টনটনে (জ্ঞান), কনকন + এ = কনকনে (শীত), গনগন + এ = গনগনে (আগুন), চকচক + এ = চকচকে (জুতা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১৯.
'ভাব' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে যে শব্দে-
  1. মোক্তারি
  2. পোদ্দারি
  3. সরকারি 
  4. বাহাদুরি
সঠিক উত্তর:
বাহাদুরি
উত্তর
সঠিক উত্তর:
বাহাদুরি
ব্যাখ্যা

ই/ঈ -বাংলা তদ্ধিত প্রত্যয়:
- ভাব অর্থে: বাহাদুর + ই = বাহাদুরি, উমেদার - উমেদারি।
- বৃত্তি বা ব্যবসায় অর্থে: ডাক্তার - ডাক্তারি, মোক্তার - মোক্তারি, পোদ্দার - পোদ্দারি, ব্যাপার - ব্যাপারি, চাষ - চাষি।
- মালিক অর্থে: জমিদার - জমিদারি, দোকান - দোকানি।
- জাত, আগত বা সম্বন্ধ বোঝাতে: ভাগলপুর- ভাগলপুরি, মাদ্রাজ - মাদ্রাজি, রেশম - রেশমি, সরকার - সরকারি (সম্বন্ধ বাচক)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।