পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৮ ফেব্রুয়ারি, ২০২৪সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম: মেডিক্যাল অফিসার (গ্রেড - ৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১০.০৯.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
‘চাচা কাহিনী'র লেখক-
  1. সৈয়দ শামসুল হক
  2. সৈয়দ মুজতবা আলী
  3. মুহম্মদ আব্দুল হাই
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
• ‘চাচা কাহিনী'র  লেখক - সৈয়দ মুজতবা আলী
- এটি তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ।
- গ্রন্থটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।

সৈয়দ মুজতবা আলী:
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘আনারস’ শব্দটি কোন ভাষা হতে এসেছে?
  1. পর্তুগিজ
  2. ওলন্দাজ
  3. আরবি
  4. দেশি
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
• ‘আনারস’ শব্দটি পর্তুগিজ ভাষা হতে এসেছে।

আরো কিছু পর্তুগিজ শব্দ:
- কামরা,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- জানালা,
- তোয়ালে,
- পাউরুটি,
- পাদ্রি,
- পেয়ারা, 
- বালতি,
- বোতল, 
- বোতাম ইত্যাদি।

অন্যদিকে,
• ওলন্দাজ শব্দ: তুরুপ, ইস্কাপন, হরতন, রুইতন, টেক্কা ইত্যাদি।
• আরবি: আল্লাহ, হারাম, হালাল, হজ, আদালত ইত্যাদি।
• দেশি শব্দ: চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘উদ্ধার’ শব্দটি সন্ধি বিচ্ছেদ -
  1. উদ্ + হার
  2. উৎ + হার
  3. উত + হার
  4. উৎঃ + হার
সঠিক উত্তর:
উৎ + হার
উত্তর
সঠিক উত্তর:
উৎ + হার
ব্যাখ্যা
• ‘উদ্ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ - উৎ + হার

ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।
- এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা -
১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি,
২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি,
৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
• ত্ ও দ্‌ এর পর হ থাকলে ত্ ও দ্‌ এর স্থলে দ এবংহ এর স্থলে ধ্‌ হয়।
যেমন -
- ত্‌ + হ = দ্‌ + ধ = দ্ধ; উৎ + হার = উদ্ধার
- দ্‌ + হ = দ্‌ + ধ = দ্ধ; পদ্‌ + হতি = পদ্ধতি।

এরূপ - উদ্ধৃত, উদ্ধত, তদ্ধিত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘ঘোড়া গাড়ি  টানে’ কোন কারক?
  1. কর্তৃকারক
  2. অধিকরণ কারক
  3. অপাদান কারক
  4. কর্মকারক
সঠিক উত্তর:
কর্মকারক
উত্তর
সঠিক উত্তর:
কর্মকারক
ব্যাখ্যা
• ‘ঘোড়া গাড়ি টানে’ - কর্মকারক

কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম।
যেমন -
→ বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
- এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

কর্মকারকে প্রথমা বা শূন্য বা 'অ' বিভক্তির ব্যবহার:
- ডাক্তার ডাক।
- আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে)
- ঘোড়া গাড়ি টানে

• বাক্যস্থিত ক্রিয়াপদকে কী / কাদের/ কাকে দ্বারা প্রশ্ন করলে যা উত্তর আসে তাই কর্মকারক।
- 'ঘোড়া গাড়ি টানে।' - এখানে 'ঘোড়া কী টানে?' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'গাড়ি'। তাই 'গাড়ি' কর্মকারকে শূন্য বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
গঠনভেদে শব্দ কয় প্রকার?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• গঠন বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ: 
গঠন বিবেচনায় বাংলা শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. মৌলিক শব্দ ও 
২. সাধিত শব্দ।

• মৌলিক শব্দ:

যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।
 
• সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন - পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ ইত্যাদি।

• শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে।
যেমন - ফিসফিস, ধুমাধুম ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
বাংলা ভাষায় ‘অনুসর্গ’ বসে
  1. শব্দের আগে
  2. শব্দের পরে
  3. বাক্যের পূর্বে
  4. বাক্যের মধ্যে
সঠিক উত্তর:
শব্দের পরে
উত্তর
সঠিক উত্তর:
শব্দের পরে
ব্যাখ্যা
• অনুসর্গ:  
যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। 
যেমন -
- সে কাজ ছাড়া কিছুই বোঝে না।
- কোন পর্যন্ত পড়েছ? 

কয়েকটি অনুসর্গের উদাহরণ:
অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

• যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে '-কে', '-র' ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে।
যেমন -
- তোমাকে দিয়ে এ কাজ সম্ভব।
- সে পরীক্ষার জন্য পড়ছে।

• অনুসর্গ দুই প্রকার। যথা:
১. সাধারণ অনুসর্গ ও
২. ক্রিয়াজাত অনুসর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
ভাষার মূল উপকরণ কি?
  1. শব্দ
  2. বিরাম চিহ্ন
  3. বাক্য
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
বাক্য
উত্তর
সঠিক উত্তর:
বাক্য
ব্যাখ্যা
• ভাষার মূল উপকরণ - বাক্য

ভাষা:
- গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে।
- এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ।
- শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়।
- বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা।

• ভাষার মূল ভিত্তি - ধ্বনি।
• ভাষার মূল উপাদান / ক্ষুদ্রতম একক - ধ্বনি।
• ভাষার মূল উপকরণ - বাক্য
• ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
• শব্দের গঠনগত একক - বর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. দুষণ
  2. দূষণ
  3. দুষন
  4. দূষন
সঠিক উত্তর:
দূষণ
উত্তর
সঠিক উত্তর:
দূষণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - দূষণ।
- শব্দটি বিশেষ্য। 
- এটি সংস্কৃত শব্দ। 
- অর্থ: কলুষিতকরণ (বায়ুদূষণ); দোষারোপ, নিন্দা; রামায়ণোক্ত রাক্ষসবিশেষ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘অনুরাগ’ শব্দের বিপরীত-
  1. বিতরাগ
  2. বিরাগ
  3. রাগহীন
  4. অনুরাগহীন
সঠিক উত্তর:
বিরাগ
উত্তর
সঠিক উত্তর:
বিরাগ
ব্যাখ্যা
• ‘অনুরাগ’ শব্দের বিপরীত - বিরাগ

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ অনুরক্ত - বিরক্ত।
→ দোষী - নির্দোষ।
→ প্রাচী - প্রতীচী।
→ মৌন - মুখর। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
‘বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর’ - এখানে ‘ভারি’ শব্দটি কি অর্থে -
  1. খুব
  2. বেশি ওজন
  3. ভারহীন
  4. বেশি
সঠিক উত্তর:
খুব
উত্তর
সঠিক উত্তর:
খুব
ব্যাখ্যা
• ‘বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর’ এখানে ‘ভারি’ শব্দটি খুব অর্থে ব্যবহৃত হয়েছে।

ভারি:
- শব্দটি বিশেষণ। 
- এটি বাংলা শব্দ। 
- অর্থ: খুব, অত্যন্ত, অতিশয়, অত্যধিক। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
‘যিনি বক্তৃতা দানে পটু’ এক কথায় কী বলে?
  1. বক্তা
  2. বাচাল
  3. মিতভাষী
  4. বাগ্মী
সঠিক উত্তর:
বাগ্মী
উত্তর
সঠিক উত্তর:
বাগ্মী
ব্যাখ্যা
• ‘যিনি বক্তৃতা দানে পটু’ এককথায় বলে - বাগ্মী

অন্যদিকে,
• ‘যে বলে বা ভাষণ দেয়’ এককথায় বলে - বক্তা।
• ‘বেশি কথা বলে এমন’ এককথায় বলে - বাচাল।
• ‘অল্প কথা বলে এমন’ এককথায় বলে - অল্পভাষী, মিতভাষী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
  1. তিনিই সমাজের মাথা
  2. লজ্জায় আমার মাথা কাটা গেল
  3. মাথা নেই তার মাথা ব্যাথা
  4. মাথা খাটিয়ে কাজ কর
সঠিক উত্তর:
মাথা খাটিয়ে কাজ কর
উত্তর
সঠিক উত্তর:
মাথা খাটিয়ে কাজ কর
ব্যাখ্যা
• 'মাথা খাটিয়ে কাজ কর' বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত।

অন্যদিকে,
• 'তিনিই সমাজের মাথা' বাক্যে ‘মাথা’ শব্দটি প্রধান ব্যক্তি অর্থে ব্যবহৃত।
• 'লজ্জায় আমার মাথা কাটা গেল' বাক্যে ‘মাথা’ শব্দটি সম্মান অর্থে ব্যবহৃত।
• 'মাথা নেই তার মাথা ব্যাথা' বাক্যে উভয় ‘মাথা’ই মাথা অর্থে ব্যবহৃত।

উৎস: অভিগম্য অভিধান।
১৩.
বাংলা সাহিত্যে আধুনিক যুগ কত সাল থেকে শুরু?
  1. ১৮০১
  2. ১৯০১
  3. ১৬০১
  4. ১৭০১
সঠিক উত্তর:
১৮০১
উত্তর
সঠিক উত্তর:
১৮০১
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যে আধুনিক যুগ ১৮০১ সাল থেকে শুরু।

বাংলা সাহিত্যের যুগবিভাগ:
বাংলার শ্রেষ্ঠ ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে -
• প্রাচীন যুগ (৯৫০ - ১২০০),
• মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং
• আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)।

- দীনেশ্চন্দ্র সেন, সুকুমার সেন, গোপাল হালদার, মুহম্মদ এনামুল হক প্রমুখের যুগ-সম্পর্কিত অভিমত উল্লিখিত যুগবিভাগকে সমর্থন করে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মধ্য ও আধুনিক যুগের এই সময় মেনে নিলেও, তাঁর মতে, প্রাচীন যুগের সময়সীমা - ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ।

• যুগের এই তিনটি ভাগের মধ্যে আবার ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
‘চর্যাপদ’ কোন ছন্দে রচিত?
  1. অমৃতাক্ষর
  2. মাত্রাবৃত্ত
  3. স্বরবৃত্ত
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
• 'চর্যাপদ' মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

• 'চর্যাপদ' এর ছন্দ সম্পর্কিত তথ্য:
- চর্যাপদ প্রাচীন কোন ছন্দে রচিত তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে।
- চর্যাপদের ছন্দে সংস্কৃত পজঝটিকা ছন্দের প্রভাব রয়েছে। পজঝটিকা ছন্দের প্রতিটি চরণ ষোল মাত্রার, চরণে চার পর্ব, চার মাত্রা।
- আবার শৌরসেনী প্রাকৃত প্রভাবিত মাত্রাপ্রধান পাদাকুলক ছন্দের সঙ্গেও চর্যার ছন্দের মিল রয়েছে।
- পাদাকুলক ছন্দের চরণও ষোল মাত্রার, প্রতিটি চরণে চার পর্ব, প্রতি পর্বে চার মাত্রা।
- চর্যাপদের ছন্দ মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও মাত্রাবৃত্তের বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয় নি।
- তবে আধুনিক ছন্দের বিচারে এটি মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. কাজী নজরুল ইসলাম
  3. জীবনানন্দ দাশ
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি - মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত:
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম। 
- তিনি ছিলেন মহাকবি,  প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, বাংলা ভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক।
- পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল।
- মা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে মধুসূদন দত্তের শিক্ষারম্ভ হয়।
- ১৮৩৩ সালে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলা, সংস্কৃত ও ফারসি ভাষা শেখেন।
- হিন্দু কলেজে অধ্যয়নের সময়েই মধুসূদন দত্ত কাব্যচর্চা শুরু করেন। তখন তাঁর কবিতা জ্ঞানান্বেষণ, Bengal Spectator, Literary Gleamer, Calcutta Library Gazette, Literary Blossom, Comet প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো।
- মধুসূদন দত্ত ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি, ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং তখন থেকে তাঁর নামের পূর্বে 'মাইকেল' শব্দটি যুক্ত হয়। 
- স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর তিনদিন পরে ১৮৭৩ সালের ২৯ জুন, কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন।

তাঁর রচিত প্রহসন:
- একেই কি বলে সভ্যতা,
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৬.
কারাগারের রোজনামচা
  1. নাটক
  2. কাব্য
  3. উপন্যাস
  4. দিনলিপি
সঠিক উত্তর:
দিনলিপি
উত্তর
সঠিক উত্তর:
দিনলিপি
ব্যাখ্যা
• কারাগারের রোজনামচা - দিনলিপি

কারাগারের রোজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো 'কারাগারের রোজনামচা'।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে ।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়েরি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন ।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- নামকরণ করেন শেখ রেহেনা

উৎস: কারাগারের রোজনামচা, শেখ মুজিবুর রহমান।
১৭.
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কোন সালে?
  1. ২০১০
  2. ২০১২
  3. ২০১১
  4. ২০১৩
সঠিক উত্তর:
২০১২
উত্তর
সঠিক উত্তর:
২০১২
ব্যাখ্যা
• বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় ২০১২ সালে

অসমাপ্ত আত্মজীবনী:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বই 'অসমাপ্ত আত্মজীবনী' প্রথম প্রকাশিত হয় ২০১২ সালে
- 'অসমাপ্ত আত্মজীবনী' লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা
- এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।
- বাংলাদেশে এই বই প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
- এছাড়া ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে ভারতে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে এবং পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান থেকে। এছাড়া পাকিস্তানে উর্দু ভাষাতেও এর অনুবাদ বের হবার কথা রয়েছে।
- ইংরেজিতে এই বইয়ের ভাষান্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ফকরুল আলম।

উৎস: অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান।
১৮.
কোন গ্রন্থটি হুমায়ূন আহমেদের লেখা?
  1. চৌচির
  2. নদী ও নারী
  3. আগুনের পরশমণি
  4. সারেং বৌ
সঠিক উত্তর:
আগুনের পরশমণি
উত্তর
সঠিক উত্তর:
আগুনের পরশমণি
ব্যাখ্যা
• 'আগুনের পরশমণি' গ্রন্থটি হুমায়ূন আহমেদের লেখা।

হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- তাঁর লেখা প্রথম উপন্যাস 'নন্দিত নরকে' (১৯৭২)।
- তাঁর দ্বিতীয় উপন্যাস 'শঙ্খনীল কারাগার' (১৯৭৩)।
- তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- ১৯৭১,
- অনিল বাগচীর একদিন।

অন্যদিকে,
• আবুল ফজল রচিত উপন্যাস - চৌচির।
• হুমায়ুন কবির রচিত উপন্যাস - নদী ও নারী।
• শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস - সারেং বৌ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৯.
আছো তুমি জগৎ মাঝারে। এখানে ‘মাঝারে’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত?
  1. বাইরে
  2. মধ্যে
  3. ব্যাপ্তি
  4. সঙ্গে
সঠিক উত্তর:
ব্যাপ্তি
উত্তর
সঠিক উত্তর:
ব্যাপ্তি
ব্যাখ্যা
• 'আছো তুমি জগৎ মাঝারে।' - এখানে 'মাঝারে' শব্দটি ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে।

অনুসর্গ:
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।
যেমন -
→ বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে)
→ সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে)
→ দিয়ে: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দের পরে)

অনুসর্গের প্রয়োগ:
→ মধ্যে অর্থে - 'সীমার মাঝে অসীম তুমি'।
→ একদেশিক অর্থে - এ দেশের মাঝে একদিন সব ছিল।
→ ক্ষণকাল অর্থে - নিমেষ মাঝেই সব শেষ।
ব্যাপ্তি অর্থে - আছো তুমি জগৎ মাঝারে

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
‘কর্মই ধর্ম, ______ মুক্তি’ শূন্যস্থানে কোন শব্দ বসবে?
  1. এতেই
  2. ধর্মেই
  3. তাতেই
  4. কর্মেই
সঠিক উত্তর:
কর্মেই
উত্তর
সঠিক উত্তর:
কর্মেই
ব্যাখ্যা
• ‘কর্মই ধর্ম, ______ মুক্তি’ শূন্যস্থানে কর্মেই শব্দ বসবে।
অর্থাৎ কর্মই ধর্ম, কর্মেই মুক্তি।
২১.
He said that he had done the work. The direct speech is
  1. He said, 'I will do the work.'
  2. He said, 'The work will done by me.'
  3. He said, 'I do the work.'
  4. He said, 'He did the work.'
সঠিক উত্তর:
He said, 'He did the work.'
উত্তর
সঠিক উত্তর:
He said, 'He did the work.'
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,

- Indirect speech এ that clause টি past perfect tense এ হওয়ায় direct speech এ তা reported speech এ পরিণত হবে এবং তা past indefinite tense এ হবে।

সুতরাং, সঠিক direct speech টি হবে - He said, 'He did the work.'
২২.
'I can play ten musical instruments'. She ______
  1. Doafts
  2. Pleaded
  3. Shouted
  4. Demanded
সঠিক উত্তর:
Demanded
উত্তর
সঠিক উত্তর:
Demanded
ব্যাখ্যা
♦ Options,
- Doafts: ভুল শব্দ।
- Pleaded: (past tense of Plead) to make an urgent, emotional statement or request for something: স্বপক্ষে যুক্তিবিস্তার/ওকালতি করা; পক্ষ সমর্থন করা
- Shouted: (past tense of Shout) to express strong emotions, such as anger, fear, or excitement, or to express strong opinions, in a loud voice: চিৎকার করা; চ্যাঁচানো
- Demanded: (past tense of Demand) to ask for something forcefully, in a way that shows that you do not expect to be refused: চাহিদা; দাবি; যাচ্ঞা

• 'I can play ten musical instruments'. এর অর্থ দ্বারায় 'আমি দশটি বাদ্যযন্ত্র বাজাতে পারি'।

• অর্থ বিবেচনা করে দেখা যায়, এখানে Demanded শব্দটি অধিক গ্রহণযোগ্য হওয়ায় এটি উত্তর হবে। 
২৩.
Choose the correct tag. I am going to fall in love, ____?
  1. am not
  2. ain' t I
  3. aren' t I
  4. Both B & C
সঠিক উত্তর:
Both B & C
উত্তর
সঠিক উত্তর:
Both B & C
ব্যাখ্যা
• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে। 
- Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Affirmative হওয়ায় Tag question Negative হবে।
- Tag question এ auxiliary verb এর সংক্ষিপ্ত রূপ হয়।
- I am going এর tag form হচ্ছে - aren’t I ও ain't I. 
২৪.
'May Allah help you' It is an-
  1. Optative sentence
  2. Exclamatory sentence
  3. Assertive sentence
  4. None
সঠিক উত্তর:
Optative sentence
উত্তর
সঠিক উত্তর:
Optative sentence
ব্যাখ্যা
• Optative Sentence:
- ইচ্ছা বা প্রার্থনা বুঝালে Optative Sentence বলে।
- বাক্য গঠন করার সহজ নিয়ম হল: May + Assertive = Optative sentence গঠিত হয়।
Example:
তোমরা দীর্ঘজীবী হও  = May you live long. ('may' verb টি উহ্য আছে)।
ভগবান তোমাদের আশীর্বাদ করুক = May God bless you.
২৫.
Salina ____ slender had mastered the art.
  1. was
  2. be
  3. being
  4. is
সঠিক উত্তর:
being
উত্তর
সঠিক উত্তর:
being
ব্যাখ্যা
• Being: অস্তিত্ব
- বাক্যটির অর্থ দ্বারায় অনেকটা এমন - সলিনা হালকা-পাতলা হওয়ায় কৌশলটি আয়ত্ত করতে পেরেছিল।

‘কোনো কিছুর অস্তিত্ব বিদ্যমান থাকা’ অর্থে - being ব্যবহৃত হয়।

Complete sentence: Salina being slender had mastered the art.
২৬.
_____ a good student, he failed in the exam. The missing expression is?
  1. Despite being
  2. Despite of being
  3. Despite the fact of
  4. Inspite of
সঠিক উত্তর:
Despite being
উত্তর
সঠিক উত্তর:
Despite being
ব্যাখ্যা
• শূন্যস্থানে Despite being বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
Complete sentence: Despite being a good student, he failed in the exam.

- বাক্যটি দ্বারা বোঝানো হচ্ছে অনেকটা এরকম 'ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছে।'

Other options,
- Despite of being: Despite এর সাথে of বসে না। 
- Despite the fact of: এটিও ভূল।
- Inspite of: In spite of being হলে সেটি গ্রহণযোগ্য হত।
২৭.
'Do or die' is a -
  1. Compound Sentence
  2. Simple Sentence
  3. Complex Sentence
  4. Not at all sentence
সঠিক উত্তর:
Compound Sentence
উত্তর
সঠিক উত্তর:
Compound Sentence
ব্যাখ্যা
• ‘Do or die’ বাক্যটি Compound sentence হবে।
- কারণ, যখন কোনো Sentence এ একাধিক Principal clause যেমন and, but, or, yet, therefore ইত্যাদি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয়, তাকে Compound sentence বলে। 

- সুতরাং, ‘Do or die’ বাক্যটি Compound sentence.
২৮.
'Man is mortal' which one is Negative sentence of it
  1. Man is not mortal
  2. No man is immortal
  3. Man is immortal
  4. No man is mortal
সঠিক উত্তর:
No man is immortal
উত্তর
সঠিক উত্তর:
No man is immortal
ব্যাখ্যা
• Affirmative বাক্যকে negative করার সময় লক্ষ রাখতে হবে যেন অর্থের পরিবর্তন না হয়।

Man is mortal: মানুষ মরণশীল।

অপশন,
- Man is not mortal: মানুষ মরণশীল নয়।
- No man is immortal: কোন মানুষই অমর নয়। 
- Man is immortal: মানুষ অমর।
- No man is mortal: কোন মানুষ মরণশীল নয়।

- সুতরাং সঠিক বাক্য হবে 'No man is immortal.' কারণ অন্য বাক্যগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে।
২৯.
The man _____ down silently and ____ his food.
  1. sits, took
  2. sat, had taken
  3. sat, took
  4. sat, take
সঠিক উত্তর:
sat, took
উত্তর
সঠিক উত্তর:
sat, took
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত দুটি বাক্যের verb একই tense - এর হবে।

Options,
- sits, took: ভিন্ন।
- sat, had taken: ভিন্ন।
- sat, took: একই।
- sat, take: ভিন্ন।

সুতরাং সঠিক উত্তর sat, took কেননা দুটি verb ই past indefinite tense ব্যবহার করা হয়েছে।
৩০.
I am fond of gardening, reading and-
  1. to dance
  2. dancing
  3. danced
  4. dance
সঠিক উত্তর:
dancing
উত্তর
সঠিক উত্তর:
dancing
ব্যাখ্যা
• Parallelism:
- Parallelism in grammar is defined as two or more phrases or clauses in a sentence that have the same grammatical structure.

 •  Parallelism এর নিয়ম অনুসারে শব্দের ধারাবাহিকতা বজায় রাখতে হয়।
- এই নিয়মানুসারে and এর পূর্বে gerund থাকলে and এর পরেও gerund বসে।
- I am fond of gardening, reading and dancing.
- অর্থ: আমার বাগান করা , পড়া এবং নৃত্য করা পছন্দ।
৩১.
Which one is correct?
  1. You, he and I am present.
  2. He, you and I am present
  3. I, you and he are present.
  4. You, he and I are present.
সঠিক উত্তর:
You, he and I are present.
উত্তর
সঠিক উত্তর:
You, he and I are present.
ব্যাখ্যা
• কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
যেমন: You, Lima & I are present.

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - You, he and I are present 

• কিন্তু মনে রাখতে হবে,
দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
অর্থাৎ first person'+ second person+ third person + auxiliary verb এর plural for
যেমন: I, you and he are guilty.
৩২.
The synonym of 'Sanguine' is-
  1. Optimistic
  2. Restless
  3. Hopeless
  4. Bloody
সঠিক উত্তর:
Optimistic
উত্তর
সঠিক উত্তর:
Optimistic
ব্যাখ্যা
♦ Sanguine
English meaning: (of someone or someone's character) positive and hoping for good things.
Bangla meaning: আশাবাদী

অপশন,
- Optimistic: আশাবাদী
- Restless: চঞ্চল অথবা অস্থির
- Hopeless: আশাবিহীন
- Bloody: রক্তাক্ত

অর্থ বিবেচনা করে দেখা যায়, The synonym of 'Sanguine' is - Optimistic.

Source: Accessible & Cambridge Dictionary.
৩৩.
Chose the correct one:
  1. He is caught of flattery
  2. He is ill of flattery
  3. He is sick of flattery
  4. He is angry of flattery
সঠিক উত্তর:
He is sick of flattery
উত্তর
সঠিক উত্তর:
He is sick of flattery
ব্যাখ্যা
• Sick of (someone or something)
Meaning: to have experienced too much of someone or something with the result that you are annoyed.
Example: I am so sick of all these political campaign ads.

অতএব, 'He is sick of flattery' বাক্যটি সঠিক।

- অন্য অপশন গুলো বাক্যের অর্থ প্রকাশের ক্ষেত্রে অসাম্যঞ্জস্যপূর্ণ।

Source: Cambridge Dictionary.
৩৪.
'Bounty' means-
  1. Generosity
  2. Familiar
  3. Dividing time
  4. Sympathy
সঠিক উত্তর:
Generosity
উত্তর
সঠিক উত্তর:
Generosity
ব্যাখ্যা
♦ Bounty
English meaning: great kindness or willingness to give.
Bangla meaning: অকৃপণ দান; উদারতা।

অপশন,
- Generosity: উদারতা
- Familiar: কিছুর সঙ্গে সুপরিচিত; কিছু সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন।
- Dividing time: সময় বিভাজন
- Sympathy: সহানুভূতি

অর্থ বিবেচনা করে দেখা যায়, 'Bounty' means - Generosity.

Source: Accessible & Cambridge Dictionary.
৩৫.
The Idiom 'a snake in the grass' means
  1. a sleeping snake
  2. a hidden enemy
  3. a harmless person
  4. a dead snake
সঠিক উত্তর:
a hidden enemy
উত্তর
সঠিক উত্তর:
a hidden enemy
ব্যাখ্যা
♦ A snake in the grass
English Meaning: 1. an unpleasant person who cannot be trusted.
Bangla Meaning: ১. যাকে বিশ্বাস করা যায় না

English Meaning: 2. a secretly faithless friend.
Bangla Meaning: ২. অবিশ্বস্ত বন্ধু

Ex. Sentence: A snake in the grass is very dangerous.
Bangla Meaning: গোপন শত্রু খুব ভয়ংকর জিনিস।

অন্য অপশন,
- a sleeping snake: একটি ঘুমন্ত সাপ
- a hidden enemy: একজন লুকানো শত্রু
- a harmless person: একজন নিরীহ ব্যক্তি
- a dead snake: একটি মৃত সাপ

অর্থ বিবেচনা করে দেখা যায়, The Idiom 'a snake in the grass' means - a hidden enemy.

Source: Live MCQ Lecture.
৩৬.
Mary visits the doctor off and on.
  1. occasionally
  2. regularly
  3. everyday
  4. never at all
সঠিক উত্তর:
occasionally
উত্তর
সঠিক উত্তর:
occasionally
ব্যাখ্যা
♦ off and on
Meaning: happening or existing only some of the time.
Bangla meaning: মাঝে মাঝে; অনিয়মিতভাবে।

অপশন,
- occasionally: মাঝেমধ্যে
- regularly: নিয়মিতভাবে
- everyday: প্রতিদিনকার
- never at all: কখনোই না

অর্থ বিবেচনা করে দেখা যায়, 'off and on' meaning - occasionally.

Source: Accessible & Cambridge Dictionary.
৩৭.
The Captain left the boat, because it-
  1. turned down
  2. turned up
  3. turned bottom
  4. turned over
সঠিক উত্তর:
turned over
উত্তর
সঠিক উত্তর:
turned over
ব্যাখ্যা
• অপশন গুলোর অর্থ,
- turned down:  to refuse an offer or request.
- turned up:  to arrive or appear somewhere, usually unexpectedly or in a way that was not planned.
- turned bottom: অপ্রাসঙ্গিক। 
- turned over: If an engine turns over, its parts move in order to make the engine start running.

অর্থ বিবেচনা করে দেখা যায়, The Captain left the boat, because it - turned over.

Source: Cambridge Dictionary.
৩৮.
The verb form of the word 'friend' is-
  1. befriend
  2. enfriend
  3. defriend
  4. friendly
সঠিক উত্তর:
befriend
উত্তর
সঠিক উত্তর:
befriend
ব্যাখ্যা
♦ Friend:
English meaning: a person who you know well and who you like a lot, but who is usually not a member of your family
Bangla meaning: বন্ধু; বান্ধব; সখা; সুহৃদ; মিত্র; বয়স্য।

Options,
- Befriend: Verb.
- Enfriend: wrong word.
- Defriend: another term for unfriend.
- Friendly: noun, adjective

অপশন বিবেচনা করে দেখা যায়, The verb form of the word 'friend' is- befriend.

Source: Accessible & Cambridge Dictionary.
৩৯.
Which of the following words can be used as a verb?
  1. green
  2. orange
  3. greed
  4. blue
সঠিক উত্তর:
green
উত্তর
সঠিক উত্তর:
green
ব্যাখ্যা
♦ Options,
- green: adjective, noun, verb (to make green: transitive verb)
- orange: noun, adjective.
- greed: noun. 
- blue: adjective, noun.

উপরের অপশন বিবেচনা করে দেখা যায়, green শব্দটি (Rejuvenate, Revitalize) অর্থ বোঝাতে verb হিসেবে ব্যবহার হয়ে থাকে।

Source: Cambridge Dictionary.
৪০.
Which one of the following is a masculine gender?
  1. doe
  2. wizard
  3. testatrix
  4. friend
সঠিক উত্তর:
wizard
উত্তর
সঠিক উত্তর:
wizard
ব্যাখ্যা
• Option গুলোর মধ্যে,
- Masculine gender হল Wizard যার অর্থ জাদুকর। এর স্ত্রীবাচক শব্দ - Witch।

- Doe অর্থ হরিণী - Stag (masculine),
- Testatrix অর্থ উইল কারিণী - Testator (masculine),
- Friend অর্থ বন্ধু যা Common gender।

Source: Applied English Grammar and Composition by P. C. Das
৪১.
একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে টেক্কা পাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৫
  2. ১/১৬
  3. ১/১৩
সঠিক উত্তর:
১/১৩
উত্তর
সঠিক উত্তর:
১/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে টেক্কা পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
তাসের সংখ্যা = 52 টি

এখন,
একটি তাসের প্যাকেটে,
সাহেবের সংখ্যা = 4 টি
বিবির সংখ্যা = 4 টি
টেক্কার সংখ্যা = 4 টি

∴ তাসটি  টেক্কা হওয়ার সম্ভাবনা =  (4/52)
= 4/52
= 1/13
৪২.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সে: মি: হলে এর ক্ষেত্রফল কত?
  1. 3√3
  2. 4√3
  3. 6√3
  4. 9√3
সঠিক উত্তর:
9√3
উত্তর
সঠিক উত্তর:
9√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সে: মি: হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)(বাহু)2
= (√3/4) (6)2
= (√3/4) × 36
= 9√3 বর্গ সে.মি.
৪৩.
কতজন বালককে ১২৫ টি কমলালেবু ও ১৪৫ টি কলা সামন ভাগ করে দেয়া যায়?
  1. ২৫
  2. ১৫
  3. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন বালককে ১২৫ টি কমলালেবু ও ১৪৫ টি কলা সামন ভাগ করে দেয়া যায়?

সমাধান:
বালকের সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. 
১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫
তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৪৪.
একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ২০
  2. ২২
  3. ৪০
  4. ৪৪
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বাহুর দৈর্ঘ্য = x 
∴ ক্ষেত্রফল = x2

দৈর্ঘ্য ২০% বৃদ্ধিতে 
বাহুর নতুন দৈর্ঘ্য = x + x এর ২০%
  = x + x × ২০/১০০
= x + x/৫
= ৬x/৫

∴ নতুন ক্ষেত্রফল = (৩৬/২৫)x2

ক্ষেত্রফল বৃদ্ধি = (৩৬/২৫)x2 - x2
=১১x2/২৫
            
 
∴ ক্ষেত্রফল বৃদ্ধি হার = {(১১x2/২৫)/x2} × ১০০}%
= {(১১/২৫) × ১০০}%
= ৪৪%
৪৫.
দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৪০
  3. ৪৫
  4. ৫০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি ক
∴ ছোট সংখ্যাটি ক - ১০

প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ৭০
⇒ ২ক - ১০ = ৭০
⇒ ২ক = ৮০
∴ ক = ৪০

∴ বড় সংখ্যাটি ৪০
৪৬.
১০, ৪০ এবং ৫০ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ১০০
  2. ২০০
  3. ৩০০
  4. ৪০০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ৪০ এবং ৫০ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
ধরি,
চতুর্থ সমানুপাতিক ক

১০/৪০ = ৫০/ক
⇒ ১০ক = ২০০০
∴ ক = ২০০
৪৭.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
বা, ২ক + ৫ = ক + ৭
বা, ক = ৭ - ৫
∴  ক = ২
∴ সংখ্যাটি ২
৪৮.
কোন আসল ২০ বছরে সুদে মূল দ্বিগুণ হলে কত বছরে তিনগুণ হবে?
  1. ৩০
  2. ২৫
  3. ৪০
  4. ৬০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল ২০ বছরে সুদে মূল দ্বিগুণ হলে কত বছরে তিনগুণ হবে?

সমাধান: 
ধরি,
আসল, P = ১০০ টাকা
২০ বছরে সুদ হয়, I = ২০০ - ১০০ = ১০০ টাকা
∴ সুদের হার, r = I/Pn
= ১০০/(১০০ × ৬)
= ১/৬

সুদে আসলে তিনগুণ হলে,
সুদ I= ২০০ টাকা
∴ n = I/Pr = ২০০/{১০০ × (১/২০)}
= (২০০ × ২০)/১০০
= ৪০ বছরে।
৪৯.
একটি ট্রেনের গতি ৬০ কি: মি:/ঘণ্টা হলে ১০০ মি: যেতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ৬০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের গতি ৬০ কি: মি:/ঘণ্টা হলে ১০০ মি: যেতে কত সেকেন্ড সময় লাগবে?

সমাধান:
আমরা জানি
১ কিমি = ১০০০ মিটার 
৬০ কিমি = ৬০,০০০ মিটার
১ ঘন্টা = ৬০ মিনিট = ৬০ × ৬০ সেকেন্ড
= ৩৬০০ সেকেন্ড

 ট্রেনটি ৬০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
 ট্রেনটি ১ মিটার যায় ৩৬০০/৬০০০০ সেকেন্ডে
 ট্রেনটি ১০০ মিটার যায় (৩৬০০ × ১০০)/৬০০০০ সেকেন্ডে
= ৬ সেকেন্ডে
৫০.
একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় হলে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ৫ : ৪
  2. ৪ : ৫
  3. ৬ : ৪
  4. ২ : ৩
সঠিক উত্তর:
৫ : ৪
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় হলে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা,

২৫% লাভে
বিক্রয়মূল্য = (১০০ + ২৫) = ১২৫ টাকা

∴ বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য এর অনুপাত = ১২৫ : ১০০ = ৫ : ৪
৫১.
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ৪/২৭
  2. ৭/৩৬
  3. ১৬/৪৫
  4. ৪/৫
সঠিক উত্তর:
৪/২৭
উত্তর
সঠিক উত্তর:
৪/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
৪/২৭ = ০.১৪৮
৭/৩৬ = ০.১৯৪
১৬/৪৫ =০.৩৫৫
৪/৫ = ০.৮
৫২.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে
  1. ৩৩
  2. ৬৩
  3. ৪৩
  4. ৫৩
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষার প্রশ্নে ভুল ছিল। 
প্রশ্নটি হওয়ার কথা ছিল- 'কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?' 
প্রশ্নে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------------- 

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে
সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এর ল.সা.গু থেকে ৩ বেশি 
৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ = ৬৩ 

৫৩.
০.০৪ × .০০৫ × .০০০৫ = ?
  1. .০০০০০০২
  2. .০০০০৫
  3. .০০০০০০১
  4. ১০০.০০
সঠিক উত্তর:
.০০০০০০১
উত্তর
সঠিক উত্তর:
.০০০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৪ × .০০৫ × .০০০৫ = ?

সমাধান:
০.০৪ × .০০৫ × .০০০৫ = ০.০০০০০০১
৫৪.
১০% হার মুনাফায় ২,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ২,৪৪০
  2. ২,৪২০
  3. ২,৪০০
  4. ২,২০০
সঠিক উত্তর:
২,৪২০
উত্তর
সঠিক উত্তর:
২,৪২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% হার মুনাফায় ২,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
এখানে,
মূলধন, P = ২০০০ টাকা
মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ২০০০(১ + ১০/১০০)
= ২০০০ × (১১০/১০০)
= ২৪২০ টাকা
৫৫.
১, ৪, ১০, ১৯, ৩১, ........... তালিকার পরবর্তী সংখ্যাটি?
  1. ৩৪
  2. ৪৩
  3. ৪৬
  4. ৪৯
সঠিক উত্তর:
৪৬
উত্তর
সঠিক উত্তর:
৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ১০, ১৯, ৩১, ........... তালিকার পরবর্তী সংখ্যাটি?

সমাধান: 
এখানে 
১ম পদ = ১ 
২য় পদ = ১ + ৩ = ৪ 
৩য় পদ = ৪ + ৬ = ১০ 
৪র্থ পদ = ১০ + ৯ = ১৯ 
৫ ম পদ = ১৯ + ১২ = ৩১ 
৬ষষ্ঠ পদ = ৩১ + ১৫ = ৪৬ 
৫৬.
35 - 2x - x2 এর একটি উৎপাদক (7 + x) হলে অপরটি.
  1. 7 - x
  2. 5 - x
  3. 5 + x
  4. 12 - x
সঠিক উত্তর:
5 - x
উত্তর
সঠিক উত্তর:
5 - x
ব্যাখ্যা
প্রশ্ন: 35 - 2x - x2 এর একটি উৎপাদক (7 + x) হলে অপরটি-

সমাধান:
35 - 2x - x2
= 35 - 7x + 5x - x2
= 7(5 - x) + x(5 - x)
=(5 - x)(7 - x)
৫৭.
১ গজ = কত মিটার?
  1. ০.১৯৪৪
  2. ০.৪৪১৮
  3. ০.৯১৪৪
  4. ০.৪৪৯১
সঠিক উত্তর:
০.৯১৪৪
উত্তর
সঠিক উত্তর:
০.৯১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন ১ গজ = কত মিটার?

সমাধান:
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়)
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়)
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)
৫৮.
সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯৬° হলে অপর কোণটি কত?
  1. ৪৮
  2. ৯৬
  3. ৪২
  4. ৯৫
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯৬° হলে অপর কোণটি কত?

সমাধান: 
ত্রিভুজটির অপর কোণ দুটির সমষ্টি = ১৮০° - ৯৬° =  ৮৪° 
অপর কোণদ্বয় = ৮৪°/২ = ৪২°
৫৯.
৯০ কোন সংখ্যার ৭৫% ?
  1. ১১০
  2. ১২০
  3. ১০০
  4. ১৯০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫% ?

সমাধান: 
ধরি, ৯০ 'ক' সংখ্যার ৭৫%

ক এর ৭৫% = ৯০
⇒ ক × ৭৫/১০০ = ৯০
⇒ ক = (৯০ × ১০০)/৭৫
∴ ক = ১২০
৬০.
২টি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৯ হবে-
  1. ৪ ও ৫
  2. ৫ ও ৬
  3. ৬ ও ৮
  4. ৭ ও ৮
সঠিক উত্তর:
৪ ও ৫
উত্তর
সঠিক উত্তর:
৪ ও ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৯ হবে-

সমাধান:
একটি সংখ্যা = ক 
অপর সংখ্যা = ক + ১ 

প্রশ্নমতে
(ক + ১) - ক = ৯
+ ২ক + ১ - ক = ৯ 
২ক + ১ = ৯ 
২ক = ৯ - ১
২ক = ৮
ক = ৪ 

একটি সংখ্যা = ৪
অপর সংখ্যা = ৪ + ১ = ৫ 
৬১.
মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি?
  1. আলোর মিছিল
  2. ওরা ১১ জন
  3. অরুণোদয়ের অগ্নিসাক্ষী
  4. একাত্তরের বীর
সঠিক উত্তর:
ওরা ১১ জন
উত্তর
সঠিক উত্তর:
ওরা ১১ জন
ব্যাখ্যা
ওরা ১১ জন:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র 'ওরা ১১ জন'।
- এর পরিচালক চাষী নজরুল ইসলাম।
- প্রযোজক মাসুদ পারভেজ সোহেল।
- এই চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, খলিল উল্লাহ প্রমুখ।
 - সিনেমায় অভিনয় করা ১১ জন মুক্তিযোদ্ধার ১০ জনই সরাসরি যুদ্ধে অংশ নেন।
- তাঁদের মধ্যে আছেন খসরু, মুরাদ, হেলাল, নান্টু। 
- ছবির নামটি প্রতীকী। 
- মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং ১৯৬৮-৬৯ সালে ছাত্ররা ১১ দফার ভিত্তিতে আন্দোলন করে। 
- এখান থেকে ছবির নামকরণ হয়েছে ‘ওরা ১১ জন'।

উৎস: ১১ আগস্ট ২০২২, প্রথম আলো।
৬২.
‘সব কটা জানালা খুলে দাও না _____ ওরা আসবে _____ চুপি চুপি’ গানটির সুরকার কে?
  1. আহমেদ ইমতিয়াজ বুলবুল
  2. হুমায়ূন আহমেদ
  3. খোদা
  4. কে জি মোস্তফা
সঠিক উত্তর:
আহমেদ ইমতিয়াজ বুলবুল
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ ইমতিয়াজ বুলবুল
ব্যাখ্যা
ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধভিত্তিক গান:
- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার গোবিন্দ হালদার, গানটির শিল্পী আপেল মাহমুদ। 
- একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’ ইত্যাদি কালজয়ী গানের রচয়িতা ও গীতিকার গোবিন্দ হালদার।
- নজরুল ইসলাম বাবু এর লেখা কালজয়ী গান: 'সবকটা জানালা খুলে দাও না', গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
- 'জয় বাংলা বাংলার জয়' গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।   
- সিকান্দার আবু জাফর রচিত ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

উৎস: i) ১৬ ডিসেম্বর ২০১৫, প্রথম আলো।
         ii) বাংলাপিডিয়া।
৬৩.
‘শেখ মুজিব আমার পিতা’ বইটি প্রথম প্রকাশিত হয় -
  1. ১৯৯৬ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
• শেখ মুজিব আমার পিতা:
- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’।
- শেখ হাসিনার ‘শেখ মুজিব আমার পিতা’ বইটি প্রথম বাংলা ভাষায় প্রকাশিত হয় ১৯৯৯ সালে কলকাতা বইমেলায়। 
- কলকাতার বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- কলকাতার প্রকাশনা সংস্থা ‘সাহিত্যম প্রকাশনালয়’ মেলায় বইটি প্রকাশ করে।

তথ্যসূত্র: ঢাকা টাইমস (৬ সেপ্টেম্বর, ২০১৭)।
৬৪.
'September on the Jessore Road' is written by
  1. Madhusudan Dutt
  2. Allen Ginsberg
  3. Kaiser Huq
  4. Vikram Seth
সঠিক উত্তর:
Allen Ginsberg
উত্তর
সঠিক উত্তর:
Allen Ginsberg
ব্যাখ্যা
• সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল।
- এটি রচিত হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশর মুক্তিযুদ্ধ ও শরণার্থীদের নিয়ে। 

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন। 

• Allen Ginsberg, an American poet whose epic poem Howl (1956) is considered to be one of the most significant products of the Beat movement.
৬৫.
১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল -
  1. মুজিব ডাক
  2. স্বাধীনতা
  3. বাংলাদেশ
  4. জয়বাংলা
সঠিক উত্তর:
জয়বাংলা
উত্তর
সঠিক উত্তর:
জয়বাংলা
ব্যাখ্যা
সাপ্তাহিক জয়বাংলা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের বাংলা সাপ্তাহিক মুখপত্র সাপ্তাহিক জয়বাংলা।
- পত্রিকাটি মূলত ছিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের একটি প্রচার মাধ্যম।
-  এর লক্ষ্য ছিল একদিকে মুক্তিযুদ্ধের অগ্রগতি ও মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরা এবং অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্বজনমত সৃষ্টি ও আন্তর্জাতিক সমর্থন লাভ।
- সাপ্তাহিক জয়বাংলা প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালের ১১ মে (২৭ বৈশাখ ১৩৭৮)।

উৎস: বাংলাপিডিয়া।
৬৬.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  1. জয়নুল আবেদীন
  2. হামিদুর রহমান
  3. কামরুল হাসান
  4. হাশেম খান
সঠিক উত্তর:
কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
কামরুল হাসান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকা:
- শিল্পী কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার।
- ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
- এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে সিরাজুল আলম খানের নির্দেশে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন।
- মানচিত্র খচিত পতাকাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
- ১৯৭১ সালের ২৩শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকার পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৬৭.
বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
  1. ক্যাপ্টেন সিতারা বেগম
  2. বেগম রাজিয়া বানু
  3. বেগম মতিয়া চৌধুরী
  4. বেগম সুফিয়া কামাল
সঠিক উত্তর:
বেগম রাজিয়া বানু
উত্তর
সঠিক উত্তর:
বেগম রাজিয়া বানু
ব্যাখ্যা
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি:
- গণপরিষদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্য বিশিষ্ট ‘একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' (Draft Constitution Committee) গঠিত হয়। 
- এ কমিটিতে সংসদে নারী আসন থেকে বেগম রাজিয়া বানু ছিলেন। 
- একমাত্র মহিলা সদস্য। 
- কমিটি মোট ৭৪টি বৈঠক মিলিত হয়। 
- কমিটি ১৯৭২ সালের ১০ জুন অনুষ্ঠিত সভায় সংবিধানের প্রাথমিক খসড়া অনুমোদন করে।
- খসড়া সংবিধান নিয়ে আলোচনা পর্যালোচনা শেষে ১১ অক্টোবর কমিটির শেষ সভায় সংবিধানের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। 
- ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয়।
- ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। 
- বঙ্গবন্ধুর সরকার মাত্র দশ মাসে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দিতে সক্ষম হয়।
- এটি বঙ্গবন্ধু সরকারের সবচেয়ে বড় সফলতাগুলোর মধ্যে অন্যতম ।


উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি। 
৬৮.
বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -
  1. ১৭ এপ্রিল ১৯৭১
  2. ১৬ ডিসেম্বর ১৯৭২
  3. ৭ মার্চ ১৯৭২
  4. ২৬ মার্চ ১৯৭২
সঠিক উত্তর:
১৬ ডিসেম্বর ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১৬ ডিসেম্বর ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৬৯.
‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার’ বিলুপ্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
  1. দ্বাদশ
  2. এয়োদশ
  3. চতুর্দশ
  4. পঞ্চদশ
সঠিক উত্তর:
পঞ্চদশ
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রের মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।
- এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়।
- সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়, তবে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়।
- এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
- জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।

এছাড়া,
- চতুর্দশ সংশোধনী ৪৫ টি নারী আসন সংরক্ষণ।

উৎস: ১৯ ডিসেম্বর ২০২১,বিবিসি বাংলা ।
৭০.
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. প্রতিরক্ষমন্ত্রী
  4. স্বরাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
বাংলাদেশের সশস্ত্র বাহিনী:
- বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত।
- সশস্ত্র বাহিনী বিভাগ (AFD) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি বিভাগ।
- এই বিভাগটি মন্ত্রী পদমর্যাদা ভোগ করে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (MoD) সাথে সমান্তরাল কাজ করে।
- শান্তির সময়ে, এই বিভাগটি অপারেশন, পরিকল্পনা, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য, বেসামরিক সামরিক সম্পর্ক, প্রশাসন এবং সরবরাহ সংক্রান্ত বিষয়ে সরকারী অনুমোদনের সমন্বয় সাধন করে।

উল্লেখ্য,
- বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক।
- বাংলাদেশ সংবিধানের ৬১নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে এমন মর্যাদা ও ক্ষমতা প্রদান করা হয়েছে।

উৎস: i) সশস্ত্র বাহিনী বিভাগ।
          ii) বাংলাদেশের সংবিধান।
৭১.
সম্প্রতি কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে?
  1. ইলোরা অজরা, ভারত
  2. মহেঞ্জদারো, হরোপ্পা, ভারত
  3. মহাস্থানগড়, বাংলাদেশ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মহাস্থানগড়, বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
মহাস্থানগড়, বাংলাদেশ
ব্যাখ্যা
সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়:
- বাংলাদেশের প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড়।
- ২০১৬ সালে মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
- ২০১৫ সাল থেকে সার্ক কালচারাল সেন্টার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনো একটি প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চলকে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে।
- সার্কভুক্ত দেশগুলোর ইংরেজি নামের আদ্যক্ষরের ভিত্তিতে দেশগুলোর স্থান বেছে নেওয়া হচ্ছে। 

উল্লেখ্য,
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলংকা।

উৎস: ২৪ নভেম্বর ২০১৬, প্রথম আলো।
৭২.
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন?
  1. শাহদাত হোসেন রাজীব
  2. সাকিব আল হাসান
  3. মাশরাফী বিন মর্তুজা
  4. অলোক কাপালী
সঠিক উত্তর:
শাহদাত হোসেন রাজীব
উত্তর
সঠিক উত্তর:
শাহদাত হোসেন রাজীব
ব্যাখ্যা
শাহদাত হোসেন রাজীব:
- বাংলাদেশের পেস বোলার শাহদাত হোসেন রাজীব।
- ২০০৫ সালে লর্ডসে ক্যারিয়ার শুরু করা শাহাদাত হোসেন সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৫ সালে।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন শাহাদাত হোসেন।
- ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েন শাহাদাত।

উৎস: ESPNcricinfo.
৭৩.
Who was the only centurion in the 100th test cricket match of Bangladesh?
  1. Sabbir Rahman
  2. Sakib Al Hasan
  3. Mausfiqur Rahim
  4. Tamim Iqbal
সঠিক উত্তর:
Sakib Al Hasan
উত্তর
সঠিক উত্তর:
Sakib Al Hasan
ব্যাখ্যা
শততম টেস্টে সেঞ্চুরি:
- শততম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 
- বিশ্ব ক্রিকেটে অষ্টম ক্রিকেটার হিসেবে সাকিব এই কীর্তি গড়লেন বাংলাদেশের শততম টেস্ট খেলতে নেমে।

অন্যদিকে -
- বিশ্ব ক্রিকেটে এর আগে আরও ৭ ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন নিজ নিজ দেশের শততম টেস্টে। 
- পাকিস্তানের মাজিদ খান, অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি ও চার্লস কেলওয়ে, নিউজিল্যান্ডের বেভান কংডন ও ব্রায়ান হেস্টিংস, দক্ষিণ আফ্রিকার বিলি ওয়েড এবং জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমারের পর সাকিব করলেন দলের শততম টেস্টে সেঞ্চুরি।

উৎস: ESPNcricinfo.
৭৪.
বাংলাদেশের LNG প্রথম টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?
  1. মংলা
  2. মহেশখালী
  3. কুতুবদিয়া
  4. সোনাদিয়া
সঠিক উত্তর:
মহেশখালী
উত্তর
সঠিক উত্তর:
মহেশখালী
ব্যাখ্যা
বাংলাদেশের LNG প্রথম টার্মিনাল:
- Excelerate Energy Bangladesh Limited (EEBL) কর্তৃক স্থাপিত MLNG টার্মিনাল।
- চুক্তি স্বাক্ষর : ১৮ জুলাই, ২০১৬।
- বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে।
- অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে (21º32’04’’ N; 91º49’07’’E)। 
- Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Excellence।
- আকার : দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।
- ধারনক্ষমতা : ১৩৮,০০০ ঘনমিটার।
- রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি : ৫০০ এমএমএসসিএফডি।
- চুক্তির মেয়াদ : ১৫(পনের) বছর (২০১৮-২০৩২)।
- গ্যাস সরবরাহ শুরু : ১৯ আগষ্ট, ২০১৮।
- শুরু থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান : ৫৯৭,৭৮৬.৭১ এমএমএসসিএফ।
- টার্মিনাল হস্তান্তর : ১৫ বছর পর কোন ধরনের চার্জ  গ্রহন ব্যাতিত FSRU টি EEBL পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।

উৎস: রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড।
৭৫.
আফগানিস্তানের তালেবান সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান কে?
  1. মোল্লা শফিউল্লাহ
  2. মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
  3. মোল্লা হাসান বারদার
  4. মোল্লা মোহাম্মদ ওমর
সঠিক উত্তর:
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
উত্তর
সঠিক উত্তর:
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।

উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়। 
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
- আফগানিস্তানের তালেবান সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

উৎস: National Geographic Kids ওয়েবসাইট।
৭৬.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. এ্যাটলি
  2. চার্চিল
  3. চেম্বারলেন
  4. গ্লাডস্টন
সঠিক উত্তর:
চেম্বারলেন
উত্তর
সঠিক উত্তর:
চেম্বারলেন
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ ও লেখক।
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- চেম্বারলেন ২য় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৪০ এর এপ্রিলে তিনি সামরিক সমন্বয় কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হন।
- মে মাসের দিকে জাতীয় সংসদে নরওয়েজিয় সংকটের কারণে প্রধানমন্ত্রী চেম্বারলেইনের উপর সবাই আস্থা হারিয়ে ফেলে।
- একই কারণে ১৯৪০ সালের ১০ মে রাজা ষষ্ঠ জর্জ চার্চিলকে প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে স্বাক্ষর করেন।
- উইনস্টন চার্চিল উগান্ডার সৌন্দর্য, প্রচুর বন্যপ্রাণী এবং বৈচিত্র্যের জন্য উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' বলে অভিহিত করেছেন।

উৎস: Britannica.
৭৭.
Which of the following treaty is associated with Nuclear test explosion?
  1. CEDAW
  2. CTBT
  3. GATT
  4. DPT
সঠিক উত্তর:
CTBT
উত্তর
সঠিক উত্তর:
CTBT
ব্যাখ্যা
CTBT:
- CTBT এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: Arms Control Association ওয়েবসাইট। 
৭৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
  1. রবার্ট ব্লাক
  2. অ্যান্থনি ব্লিংকেন
  3. টমাস হ্যারিস
  4. অ্যান্টনী রাইস
সঠিক উত্তর:
অ্যান্থনি ব্লিংকেন
উত্তর
সঠিক উত্তর:
অ্যান্থনি ব্লিংকেন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমা প্রেসিডেন্ট: জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

অন্যদিকে -
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম অ্যান্থনি ব্লিংকেন।

উৎস: Britannica.
৭৯.
জাতিসংঘের SDG কবে গৃহীত হয়?
  1. ২৩ সেপ্টেম্বর ২০১৫
  2. ২৩ সেপ্টেম্বর ২০১৬
  3. ২৫ অক্টোবর ২০১৫
  4. ২৫ সেপ্টেম্বর ২০১৫
সঠিক উত্তর:
২৫ সেপ্টেম্বর ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
২৫ সেপ্টেম্বর ২০১৫
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮০.
ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষদেশ-
  1. চীন
  2. জার্মানী
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ:
1. চীন,
2. ভারত,
3. যুক্তরাষ্ট্র
4. ইন্দোনেশিয়া,
5. ব্রাজিল।

উৎস: Statistica.