পরীক্ষা আর্কাইভ

প্রাথমিক শিক্ষক নিয়োগ

পরীক্ষাBUETতারিখ৮ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes৭৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭৫
সিলেবাস
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক সহকারী শিক্ষক (১ম ধাপ) মূল প্রশ্নের উপর লাইভ পরীক্ষা। (গ্রেড-১৩) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৮ ডিসেম্বর, ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ

BUET · ৮ ডিসেম্বর, ২০২৩ · ৭৫ প্রশ্ন

.
ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?
  1. আইএসআই
  2. মোসাদ
  3. 'র’
  4. কেজিবি
সঠিক উত্তর:
মোসাদ
উত্তর
সঠিক উত্তর:
মোসাদ
ব্যাখ্যা
• মোসাদ: 
- বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে তৎপর গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (MOSSAD)।
- এটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা, যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে।
- মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর।
- মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এমএসএস, এফএসবি, হিজবুল্লাহ এবং হামাস।
- প্রতিষ্ঠাতা- ডেবিড বেনগুরিয়ন।
- সদর দপ্তর- তেল আবিব, ইসরাইল।

অন্যদিকে,
- কেজিবি সংস্থাটি সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ছিল।
- ভারতের গোয়েন্দা সংস্থা 'র’।
- এটি ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠা করা হয়। 

উৎস: মোসাদ ওয়েবসাইট এবং ।FSB ওয়েবসাইট।
.
What type of noun is kindness?
  1. Proper
  2. Common
  3. Abstract
  4. Material
সঠিক উত্তর:
Abstract
উত্তর
সঠিক উত্তর:
Abstract
ব্যাখ্যা
• 'Kindness' হচ্ছে Abstract noun.

• Abstract Noun: 
- যে noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে এবং যার কোনো বাস্তব রূপ নেই, তাকে Abstract noun বলে।
- kindness বা দয়া দ্বারা মানুষের জীবনের একটি গুণের কথা নির্দেশ করছে, একে ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
- তাই এটি Abstract Noun.

• আরো কিছু Abstract noun এর উদাহরণ - - Example: Goodness (ভালোত্ব), Wisdom (প্রজ্ঞা), Laughter (হাসি), Boyhood (ছেলেবেলা) etc.

• অন্যদিকে, 
• Nouns are classified into five types:

1) Proper Noun
- Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়।
- যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি।

2) Common Noun
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.

3) Collective Noun
 - A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority, etc.

4) Material Noun
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়; একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
.
কত মিলিয়নে ১০ কোটি?
  1. ১০০০
  2. ৫০
  3. ১০
  4. ১০০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: কত মিলিয়নে ১০ কোটি?

সমাধান:
আমরা জানি,
১০ লক্ষ = ১ মিলিয়ন
∴১ কোটি = ১ × ১০ = ১০ মিলিয়ন
∴ ১০ কোটি = ১০ × ১০ মিলিয়ন
= ১০০ মিলিয়ন
.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৫০০১
  2. ৫০৫০
  3. ৫৫০১
  4. ৪৯৯৯
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ a = 1
সাধারণ অন্তর d = 1
শেষ পদ = 100

আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২
= (১০১ × ১০০)/২
= ১০১ × ৫০
= ৫০৫০
.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
  1. ২০
  2. ১০
  3. ১৫
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
∴ সুদে-আসলে দ্বিগুণ হলে হবে = ২০০ টাকা
∴ সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা

এখন,
৫ টাকা সুদ হয় = ১ বছরে
∴ ১০০ টাকা সুদ হয় = ১০০/৫ বছরে
= ২০ বছরে
.
লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭,_____, ৩, ১
  1. ১২
  2. ১৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭,_____, ৩, ১

সমাধান:
প্রথম পদ = ৮১ ÷ ৩ = ২৭
দ্বিতীয় পদ = ২৭ ÷ ৩ = ৯
তৃতীয় পদ = ৯ ÷ ৩ = ৩
চতুর্থ পদ = ৩ ÷ ৩ = ১

∴ লুপ্ত সংখ্যা = ৯
.
শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
  1. ভাব
  2. পদ
  3. বর্ণ
  4. ধ্বনি
সঠিক উত্তর:
ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি
ব্যাখ্যা
• শব্দের ক্ষুদ্রতম অংশকে - ধ্বনি বলে। 
----------------- 
• ধ্বনি: 
- বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'।
- এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়। 
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
- ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
-----------------
• পদ:
- শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলা হয়। অর্থাৎ, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে।
- বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বিভক্তিযুক্ত।
- যেসব শব্দে বিভক্তি দেখা যায় না সেসব শব্দে শূন্য বিভক্তি থাকে। তাই বাক্যের প্রতিটি শব্দই পদ।

বর্ণ: 
- যেসব প্রতীক বা চিহ্ন দিয়ে ধ্বনি নির্দেশ করা হয় তাদের বর্ণ বলে। 
- বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। 

• এছাড়াও,
- বাক্যের মৌলিক উপাদান- শব্দ।
- বাক্যের ক্ষুদ্রতম একক- শব্দ। 
- শব্দের ক্ষুদ্রতম একক- ধ্বনি।
- ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন- বর্ণ।
- ভাষার মূল উপকরণ- বাক্য।

উৎস: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
১ কে দুই ভাগ করলে কত হয়?
  1. ০.৫০
  2. ০.৫০০
  3. সবগুলোই
  4. ১/২
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কে দুই ভাগ করলে কত হয়?

সমাধান:
১ কে দুই ভাগ করলে হয় = ১/২
=০.৫০
= .৫০০

তাই সঠিক উত্তর হবে: সবগুলোই
.
০.৪ × ০.০২ × ০.০৮ = কত?
  1. ০.০০০৬৪
  2. ০.০০৬৪০৪
  3. ০.০০০০৬
  4. ০.০০৬৪
সঠিক উত্তর:
০.০০০৬৪
উত্তর
সঠিক উত্তর:
০.০০০৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = কত?

সমাধান: 
০.৪ × ০.০২ × ০.০৮ 
= ০.০০০৬৪
১০.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?
  1. ফিনল্যান্ড
  2. ইংল্যান্ড
  3. পোল্যান্ড
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
• স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা-নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
 
• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

উৎস: Worldatlas.com ও ব্রিটানিকা.কম.
১১.
একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার, ২ মিটার ও ১০০ মিটার। জলাধারটির আয়তন কত ঘনমিটার?
  1. ২৫
  2. ১৫
  3. ৫০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার, ২ মিটার ও ১০০ মিটার। জলাধারটির আয়তন কত ঘনমিটার?

সমাধান: 
জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার, ২ মিটার ও ১০০ মিটার
জলাধারটির আয়তন = (২.৫ × ২ × ১০০) ঘনমিটার
= ৫০০ ঘনমিটার

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
১২.
কোন সংখ্যার (২/৭) অংশ ৬৪ এর সমান?
  1. ২৫৪
  2. ২৭২
  3. ২৪৮
  4. ২২৪
সঠিক উত্তর:
২২৪
উত্তর
সঠিক উত্তর:
২২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার (২/৭) অংশ ৬৪ এর সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২/৭ = ৬৪
বা, ২ক/৭ = ৬৪
বা, ২ক = ৬৪ × ৭
বা, ক = (৬৪ × ৭)/২
∴ ক = ২২৪ 
১৩.
An ordinance is-
  1. a law
  2. a newspaper
  3. a manuscript
  4. a book
সঠিক উত্তর:
a law
উত্তর
সঠিক উত্তর:
a law
ব্যাখ্যা
• Ordinance (Noun)
English Meaning: A law or rule made by a government or authority:
Bangla Meaning: বিশেষ ক্ষমতাবলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি ও হুকুম; অধ্যাদেশ।

• Example Sentence: City Ordinance 126 forbids the parking of cars in this area.

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - a law অপশনটি An ordinance এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৪.
চাঁদমুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি?
  1. চাঁদ মুখ যার
  2. চাঁদের মত দেখতে মুখ
  3. চাঁদ রূপ মুখ
  4. চাঁদ মুখের ন্যায়
সঠিক উত্তর:
চাঁদ রূপ মুখ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ রূপ মুখ
ব্যাখ্যা
• ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে, 
উপমিত কর্মধারয় সমাস: 
- যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। 
- এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়। 
- 'চাঁদের মতো মুখ' = চাঁদমুখ।  

• অভিগম্য অভিধান অনুসারে, 
চাঁদমুখ= চাঁদের ন্যায় সুন্দর মুখ বা মুখবিশিষ্ট; চাঁদবদন।

• সংসদ বাংলা অভিধান অনুসারে,
চাঁদমুখ= চাঁদের মতো মুখবিশিষ্ট।
 
• বাংলা ভাষার ব্যাকরণ- জ্যোতিভূষণ চাকী অনুসারে, 
রূপক কর্মধারয় সমাস: 
- উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করে যে সমাস তাকে রূপক কর্মধারয় সমাস বলে। 
যেমন, 
- চাঁদ রূপ মুখ= চাঁদমুখ।
- কাজলের ন্যায় কালো = কাজলকালো,
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদ-সিন্ধু,
- মন রূপ মাঝি = মনমাঝি, এগুলো রূপক কর্মধারয় সমাস। 

তাই, অধিক যুক্তিযুক্ত উত্তর হিসেবে 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য 'চাঁদ রূপ মুখ' নেওয়া হয়েছে।  

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
The word 'respond' is -
  1. a noun
  2. an adverb
  3. an adjective
  4. a verb
সঠিক উত্তর:
a verb
উত্তর
সঠিক উত্তর:
a verb
ব্যাখ্যা
• Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy 'Respond' শব্দটিকে Verb কেবলমাত্র হিসেবেই উল্লেখ করেছে।
- তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে respond শব্দটি verb হিসেবেই অধিক ব্যবহৃত হয়।
- তাই অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে আমরা verb কেই উত্তর রেখেছি।

• তবে Oxford Learner's Dictionary and Merriam Webster Dictionary অনুযায়ী -
• Respond শব্দটি verb এবং noun দুটি parts of speech হিসেবেই ব্যবহৃত হতে পারে।

• Respond (Verb)
English Meaning: to say something in return : make an answer
Bangla Meaning: কোনো কথা অথবা ক্রিয়ার জবাব সক্রিয়ভাবে দেওয়া।

• Respond (Noun)
English Meaning: an engaged pillar supporting an arch or closing a colonnade or arcade
Bangla Meaning: একটি ধনুকাকৃতি খিলানকে সমর্থন করার জন্য একটি প্রাচীরের সাথে সংযুক্ত একটি অর্ধ-স্তম্ভ বা অর্ধ-স্তম্ভ, বিশেষত একটি তোরণের শেষে যুক্ত।
১৬.
চর্যাপদ কোন ছন্দে লেখা?
  1. স্বরবৃত্ত
  2. নিম্নবৃত্ত
  3. অক্ষরবৃত্ত
  4. মাত্রাবৃত্ত
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
- 'চর্যাপদ'- 'মাত্রাবৃত্ত' ছন্দে লেখা।

• চর্যাপদ'- এর ছন্দ সম্পর্কিত শব্দ:
- চর্যাপদ প্রাচীন কোন ছন্দে রচিত তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে।
- চর্যাপদের ছন্দে সংস্কৃত পজঝটিকা ছন্দের প্রভাব রয়েছে। পজঝটিকা ছন্দের প্রতিটি চরণে ষোল মাত্রার, চরণে চার পর্ব, চার মাত্রা।
- আবার শৌরসেনী প্রাকৃত প্রভাবিত মাত্রাপ্রধান পদাকুলক ছন্দের সঙ্গেও চর্যার ছন্দের মিল রয়েছে।
- পদাকুল ছন্দের চরণও ষোল মাত্রার, প্রতিটি চরণে চার পর্ব, আর প্রতি পর্বে চার মাত্রা।
- চর্যাপদের ছন্দ মাত্রাবৃত্ত রীতিতে হলেও মাত্রাবৃত্তের  বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয় নি।
- তবে আধুনিক ছন্দের বিচারে এটি মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?
  1. National Cricketers Training Board
  2. National Curriculum and Text Book Board
  3. National Curriculum and Training Board
  4. National Communication and Training Board
সঠিক উত্তর:
National Curriculum and Text Book Board
উত্তর
সঠিক উত্তর:
National Curriculum and Text Book Board
ব্যাখ্যা
 NCTB:
- NCTB এর পূর্ণরূপ হলো - National Curriculum and Textbook Board।
- ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত স্কুল টেকস্টবুক বোর্ড কর্তৃক ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির সকল পাঠ্যপুস্তক সংশোধন, পরিমার্জন ও পুনর্লিখন এবং সেই সাথে একটি নবজাত রাষ্ট্রের জনসাধারণের প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয় আধুনিক ধ্যান-ধারণার আলোকে পাঠ্যপুস্তকে সন্নিবেশ করা হয়।

- ১৯৭৮-৭৯ সালে টেক্সটবুক বোর্ড নতুন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে এবং ১৯৮৩ সালের মধ্যে ১০ম শ্রেণি পর্যন্ত প্রচলিত পাঠ্যপুস্তকের স্থলে মানসম্পন্ন পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণের কাজ সম্পন্ন করে।
- ১৯৮৩ সালে “The National Curriculum & Textbook Board Ordinance 1983 (Ordinance no. LVII of 1983)”  মাধ্যমে স্কুল টেকস্টবুক বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্রকে একীভূতকরণের  মাধ্যমে বর্তমান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতিষ্ঠিত হয়।

- সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন ২০১১ অনুযায়ী বোর্ডের কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা ও  যুগপোযোগী করার  জন্য গত ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মহান জাতীয় সংসদে “The National Curriculum & Textbook Board Ordinance 1983 (Ordinance no. LVII of 1983)”  সংশোধন ও রহিতক্রমে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮’ বিলটি পাশ হয়।

- বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সরকার কর্তৃক নিযুক্ত চেয়ারম্যান।
- বর্তমানে এ প্রতিষ্ঠানে ৪ টি উইং যথাক্রমে শিক্ষাক্রম, প্রাথমিক শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ও অর্থ যা সরকার কর্তৃক নিযুক্ত ৪ জন সদস্য দ্বারা পরিচালিত হয়।
- তাছাড়া একজন সচিব বোর্ডের অভ্যন্তরীণ প্রশাসনিক ও বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করেন। 

উৎস: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ওয়েবসাইট।
১৮.
What is the bengali meaning of 'time is up'
  1. সময়সীমা
  2. মূল্যহীন
  3. সময় আছে
  4. সময় শেষ
সঠিক উত্তর:
সময় শেষ
উত্তর
সঠিক উত্তর:
সময় শেষ
ব্যাখ্যা
• Time's up/ Time is up (phrase)
English Meaning: there are no more minutes, hours, etc. available:
- এর সঠিক বাংলা অর্থ হচ্ছে - সময় শেষ।

• অন্যদিকে, 
- সময়সীমা - Time Limit.
- সময় আছে - Still have time.
- মূল্যহীন - alueless; worthless; futile; useless.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৯.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে-
  1. সন্নিহিত কোণ
  2. সরলকোণ
  3. সম্পূরক কোণ
  4. সুক্ষ্ম কোণ
সঠিক উত্তর:
সুক্ষ্ম কোণ
উত্তর
সঠিক উত্তর:
সুক্ষ্ম কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে-

সমাধান:
সূক্ষকোণ:  এক সমকোণ অথবা ৯০ ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।

সমকোণ:  একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ = ৯০ডিগ্রি।

একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। 
অতএব, ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি অপর দুইটি কোণ ৯০ ডিগ্রি অপেক্ষা কম।
২০.
Identify the correct spelling-
  1. Perliament
  2. Parliament
  3. Perlament
  4. Parlament
সঠিক উত্তর:
Parliament
উত্তর
সঠিক উত্তর:
Parliament
ব্যাখ্যা
• Parliament (Noun)
English meaning: In some countries, the group of (usually) elected politicians or other people who make the laws for their country:
Bangla Meaning: (জনপ্রতিনিধিত্বশীল সরকারশাসিত দেশে) সর্বোচ্চ আইনপ্রণয়নকারী সংস্থা; আইনসভা; সংসদ।

• Other Forms:
Parliamentarian (noun) সংসদীয় ধারা ও কার্যক্রম বিষয়ে পারদর্শী ব্যক্তি; সুবক্তা।
Parliamentary (adjective) সংসদবিষয়ক; সংসদীয়: parliament debates.

Example: 

On Tuesday the country's parliament voted to establish its own army.
She was elected to Parliament in 1997.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
২১.
একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৭৮৬
  2. ৭৮০
  3. ৭৮২
  4. ৭৯০
সঠিক উত্তর:
৭৮৬
উত্তর
সঠিক উত্তর:
৭৮৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
৮৩০ - ক  =ক  - ৭৪২
ক + ক = ৮৩০ + ৭৪২
বা, ২ক = ১৫৭২
বা ক  = ১৫৭২/২
ক = ৭৮৬
২২.
সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
  1. শেখ আজিজুর রহমান
  2. শওকত আলী
  3. আহমেদ আজিজ
  4. ওসমান গনী
সঠিক উত্তর:
শেখ আজিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
শেখ আজিজুর রহমান
ব্যাখ্যা
• কথাসাহিত্যিক, প্রাবন্ধিক শওকত ওসমান এর প্রকৃত নাম: 'শেখ আজিজুর রহমান'। 

শওকত ওসমান: 
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।   
- তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়
- তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস: 
- জননী,
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর, আর্তনাদ,
- রাজপুরুষ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৩.
‘কাক নিদ্রা’ শব্দটির অর্থ-
  1. কপটনিদ্রা
  2. অগভীর সতর্ক নিদ্রা
  3. কাকের নিদ্রার ন্যায়
  4. অনিষ্ট চিন্তা
সঠিক উত্তর:
অগভীর সতর্ক নিদ্রা
উত্তর
সঠিক উত্তর:
অগভীর সতর্ক নিদ্রা
ব্যাখ্যা
• কাকনিদ্রা (বিশেষ্য)অর্থ: 
- অগভীর সতর্ক ঘুম বা নিদ্রা।  

• 'কাকনিদ্রা' শব্দ:
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য শব্দ। 
- প্রকৃতি- প্রত্যয়: কাক + নি + √ দ্রা + অ + আ, 
- শব্দের অর্থ: কাকের ঘুমের মতো সতর্ক ও অগভীর ঘুম, কপট ঘুম। 

অন্যদিকে, 
'নাবুড়ি' শব্দের অর্থ - কুপরামর্শ; অনিষ্ট চিন্তা।
মটকা - কপট নিদ্রা; ঘুমের ভান।

সূত্র: বাংলা একাডেমী অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি। 
২৪.
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে?
  1. ৩৮
  2. ৪০
  3. ৪১
  4. ৪২
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
সংবিধান:
- বাংলাদেশ সংবিধানের ৪০ নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 
• ৪০। আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ-সাপেক্ষে কোন পেশা বা বৃত্তি-গ্রহণের কিংবা কারবার বা ব্যবসায়-পরিচালনার জন্য আইনের দ্বারা কোন যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতাসম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোন আইনসঙ্গত পেশা বা বৃত্তি-গ্রহণের এবং যে কোন আইনসঙ্গত কারবার বা ব্যবসায়-পরিচালনার অধিকার থাকিবে।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ৩৮ - সংগঠনের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪২ - সম্পত্তির অধিকার।

উৎস: বাংলাদেশের সংবিধান।
২৫.
কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
  1. ক্ষণিকা
  2. তাসের দেশ
  3. বসন্ত
  4. কালের যাত্রা
সঠিক উত্তর:
বসন্ত
উত্তর
সঠিক উত্তর:
বসন্ত
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন।

বসন্ত' নাটক: 
- ‘বসন্ত’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গীতিনাট্য।  
- এটি ১৯২৩ সালে প্রকাশিত হয়।
- এই নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান। 
- কাজী নজরুল ইসলাম যখন জেলে বসে অনশন করেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতিনাট্য ‘বসন্ত’ (১৯২৩) উৎসর্গ করে অনশন ভঙ্গ করার আহ্বান জানান।
- রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থ কাজী নজরুল ইসলামকে  উৎসর্গ করেছেন।
- কারণ নজরুলও বাংলার জীবনে বসন্ত তথা যৌবন এনেছিলেন।
বসন্ত ঋতুনাট্যে গানের প্রাধান্য, গল্প বলতে আছে অতি সামান্য কিছু।
সমৃদ্ধির সার্থকতা শুধু প্রাচুর্যে নয়, সেই সঙ্গে চাই ত্যাগের নিরাসক্তি- বসন্তের মর্মকথা এটাই।
---------------------------- 
অপরদিকে-
- ‘সঞ্চিতা' কাব্য সংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন।
- রবীন্দ্রনাথ ঠকুরের  উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: 'ক্ষণিকা'। 

উল্লেখ্য,
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'কালের যাত্রা' নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।
- এছাড়াও তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন 'তাসের দেশ' নাটক।
- ভিক্টোরিয়া ওকাম্পোকে তাঁর রচিত ‘পূরবী’ কাব্যগ্রন্থাটি উৎসর্গ করেন।
- কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৬.
নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা-
  1. আনোয়ার পাশা
  2. শওকত ওসমান
  3. রশীদ হায়দার
  4. আবু জাফর শামসুদ্দিন
সঠিক উত্তর:
শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
শওকত ওসমান
ব্যাখ্যা
• শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো 'নেকড়ে অরণ্য'।  
--------------- 
অন্যদিকে, 
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো: 

- নেকড়ে অরণ্য,
- দুই সৈনিক, 
- জাহান্নম হইতে বিদায় এবং
- জলাঙ্গী। 

আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস:
- রাইফেল রোটি আওরাত। 

• রশীদ হায়দার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- খাঁচায়, অন্ধ কথামালা।

• আবু জাফর শামসুদ্দীন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- দেয়াল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
২৭.
৩,০০,০০০ টাকা ব্যাংকে রাখার (১৫/২) বছর পর আসল টাকার (৫/৪) অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত?
  1. (১০০/৯)%
  2. (২৫/২)%
  3. (৫০/৩)%
  4. (২৬/৩)%
সঠিক উত্তর:
(৫০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
(৫০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩,০০,০০০ টাকা ব্যাংকে রাখার (১৫/২) বছর পর আসল টাকার (৫/৪) অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত?

সমাধান:
এখানে, 
সুদ, I = ৩,০০,০০০ এর ৫/৪ = ৩৭৫০০০ টাকা 
আসল, P = ৩,০০,০০০ টাকা
সময়, n = ১৫/২ বছর
সুদের হার, r =?

আমরা জানি, 
I = Pnr 
বা, ৩৭৫০০০ = ৩০০০০০ × (১৫/২) × (r/১০০) 
বা, ৩৭৫০০০ × ২ × ১০০ = ৩০০০০০ ×  ১৫ × r
বা, r = (৩৭৫০০০ × ২ × ১০০)/(৩০০০০০ ×  ১৫)
বা, r = (৫০/৩)%

∴ সুদের হার =(৫০/৩)%
২৮.
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা-
  1. (১/২২)
  2. (১/৬৪)
  3. (১/৬০)
  4. (১/৬৫)
সঠিক উত্তর:
(১/২২)
উত্তর
সঠিক উত্তর:
(১/২২)
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা-

সমাধান:
১ থেকে ৪৪০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ৪৪০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৮৯, ৩২৪, ৩৬১, ৪০০}
মোট ২০টি

আমরা জানি,
বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= ২০/৪৪০
= ১/২২
২৯.
‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন’ এক কথায় বলে-
  1. সন্ধ্যাকাল
  2. আলোছায়া
  3. সায়াহ্ন
  4. গোধূলী
সঠিক উত্তর:
গোধূলী
উত্তর
সঠিক উত্তর:
গোধূলী
ব্যাখ্যা
• গোধূলী (বিশেষ্য) শব্দ:  
অর্থ: 
- সন্ধ্যাবেলা;
- সায়ংকাল;
- সূর্যাস্ত কাল;
- যখন গরুর পাল ধূলি উড়াইয়া গৃহে ফেরে (গোধূলির লাল রং তখন আকাশে)।

⇒ বাংলা একাডেমি অভিধান অনুসারে এবং অর্থ বিবেচনায় গোধূলী উত্তর হবে। 
-------------
• Oxford Dictionary অনুসারে, 
Time after twilight and before night-Dusk(গোধূলি): the darker stage of twilight.

• সায়াহ্ন (বিশেষ্য): 
অর্থ: 
- সন্ধ্যা; সাঁঝ।

• 'দিনের সায় (অবসান) ভাগ' এর এক কথায় প্রকাশ: 'সায়াহ্ন'। 

সূত্র: বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, Oxford Dictionary.
৩০.
জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তৃকারকে প্রথমা
  2. কর্মকারকে প্রথমা
  3. কর্মকারকে সপ্তমী
  4. কর্তৃকারকে সপ্তমী
সঠিক উত্তর:
কর্তৃকারকে প্রথমা
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃকারকে প্রথমা
ব্যাখ্যা
• জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে 'জেলে' কর্তৃকারকে প্রথমা বিভক্তির উদাহরণ। 

• কর্তৃকারক: 

- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
- ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
- (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

 • বিভক্তি:  
- যে সব বর্ণ বা বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বলা বিভক্তি।
- বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার-
• বিভক্তির নাম ও বিভক্তি: 
- প্রথমা বা শূণ্য বিভক্তি: শূণ্য, অ। 
- দ্বিতীয়া বিভক্ত:  কে, রে। 
- তৃতীয়া বিভক্শূ:  দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক। 
- চতুর্থী বিভক্তি: কে, রে। 
- পঞ্চমী বিভক্তি:  হইতে (হতে), থেকে, চেয়ে। 
- ষষ্ঠী বিভক্তি:  র, এর। 
- সপ্তমী বিভক্তি:  এ, য়, তে। 
------------------------
• উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে, 
- 'জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়' বাক্যটিতে কে মাছ ধরে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'জেলে'।
- তাই, 'জেলে' কর্তৃকারক। 
- এবং এখানে প্রথমা বা শূণ্য বিভক্তির প্রয়োগ ঘটেছে।  
তা বলা যায়, 'জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়' বাকে 'জেলে' কর্তৃকারকে প্রথমা বিভক্তির উদাহরণ।    

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩১.
He had a _____ headache.
  1. serious
  2. bad
  3. strong
  4. acute
সঠিক উত্তর:
bad
উত্তর
সঠিক উত্তর:
bad
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - bad.
- Complete sentence: He had a bad headache.
• সাধারনত মাথা ব্যথার তীব্রতা বোঝাতে severe, chronic, bad, splitting, acute ইত্যাদি এই শব্দগুলো ব্যবহার করা হয়।

• অপশন গুলোর অর্থ - 
• bad - খারাপ, মারাত্মক; সাংঘাতিক।
• serious - গুরুতর;
• strong - শক্ত; দৃঢ়; সুদৃঢ়;
• acute - তীক্ষ্ণ; ক্ষিপ্র; সূক্ষ্ম;

উল্লেখ্য - এখানে article 'a' থাকার কারণে acute হবে না।

Source: Bangla Academy Dictionary.
৩২.
কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
  1. কারক
  2. সন্ধি
  3. প্রকৃতি
  4. সমাস
সঠিক উত্তর:
কারক
উত্তর
সঠিক উত্তর:
কারক
ব্যাখ্যা
• কারকের ক্ষেত্রে বিভক্তি প্রয়োজন।

বিভক্তি: 
- বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে।
- যেমন: এ, -তে, য়, য়ে, কে, রে, -র, এর, -য়ের ইত্যাদি।  
- 'কৃষকের' শব্দে 'এর' শব্দাংশটি হলো কারক বিভক্তির উদাহরণ।
--------------------------
অন্যদিকে, 
সন্ধি: 
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন৷ সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।

• প্রকৃতি: 
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।
শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। 
প্রকৃতি দুই প্রকার।
যথা -
১. নাম প্রকৃতি; উদাহরণ - হাত + ল = হাতল (বাঁট)। এখানে, হাত - নাম প্রকৃতি।

২. ক্রিয়া প্রকৃতি: ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়া মূলের অন্য নাম - ধাতু। 
উদাহরণ - √চল্ + অন্ত = চলন্ত (চলমান)। এখানে, চল্ - ক্রিয়া প্রকৃতি।

• সমাস: 
সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
যেমন- দেশের সেবা = দেশসেবা, 
বই ও পুস্তক = বইপুস্তক। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২২ সংস্করণ), ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৩৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিশীথিনি
  2. নিশীথীনি
  3. নিশীথিনী
  4. নিশিথীনী
সঠিক উত্তর:
নিশীথিনী
উত্তর
সঠিক উত্তর:
নিশীথিনী
ব্যাখ্যা
• 'নিশীথিনী'- বানানটি শুদ্ধ।

• বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
- 'নিশীথিনী' সংস্কৃত শব্দ।
- 'নিশীথিনী' (বিশেষ্য) শব্দের অর্থ- রাত্রি; রজনী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
৩৪.
If you read, you will learn. The sentence is a-
  1. compound
  2. negative
  3. simple
  4. complex
সঠিক উত্তর:
complex
উত্তর
সঠিক উত্তর:
complex
ব্যাখ্যা
• If you read, you will learn. The sentence is a - complex sentence.

• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
- Complex Sentence-এ একটি Independent Clause এবং এক বা একাধিক Dependent Clause থাকে।

• প্রদত্ত বাক্যটিতে If you read হলো Independent Clause এবং you will learn হলো Dependent clause.
- অর্থাৎ, প্রদত্ত বাক্যটি হলো Complex Sentence.
৩৫.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?
  1. ২৭০°
  2. ১৮০°
  3. ৩৬০°
  4. ৩০০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?

সমাধান: 
চাকাটি ৬০ সেকেন্ডে ঘোরে = ১২ বার 
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘোরে = ১২/৬০ বার  
∴ চাকাটি ৫ সেকেন্ডে ঘোরে = (১২ × ৫)/৬০ বার 
= ১ বার 
অর্থাৎ চাকা বৃত্তের ব্যাস। 
তাই চাকার পরিধির সমান ঘোরবে ১ বারে যা হবে ৩৬০° 

∴ চাকাটি  ৩৬০° ঘোরবে।
৩৬.
হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?
  1. ক্যালসিয়াম
  2. রক্তের গ্লুকোজ
  3. ভিটামিন-ই
  4. ইনসুলিন
সঠিক উত্তর:
রক্তের গ্লুকোজ
উত্তর
সঠিক উত্তর:
রক্তের গ্লুকোজ
ব্যাখ্যা
হাইপোগ্লাইসেমিয়া রোগ: 
- ডায়াবেটিস আক্রান্তদের কাছে হাইপো (হাইপোগ্লাসেমিয়া) একটি প্রচলিত শব্দ, বিশেষ করে টাইপ-১ বা ইনসুলিন-নির্ভরশীল রোগীদের ক্ষেত্রে। 
- মূলত ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বিশেষ করে ইনসুলিন নিতে হয় এমন রোগীদের হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়। 
- রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে। 
- স্বাভাবিক মাত্রা হলো খালি পেটে ৬.১ মিলিমোল প্রতি লিটারে এবং খাবারের ২ ঘণ্টা পর ৭.৮ মিলিমোল প্রতি লিটারে থাকা উচিত। 
- রক্তের শর্করা ঘন ঘন কমে গেলে বা বেশি হলে দেহ ও মনের ওপর বেশ চাপ সৃষ্টি হয়। 
- খুব বেশি হাইপোগ্লাইসেমিয়া হলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস পায়। 
- গ্লুকোজ  হচ্ছে আমাদের জীবনীশক্তি বা ফুয়েল, যা প্রতিটি কোষে শক্তি সরবরাহ করে। 
- এই গ্লুকোজ বিপজ্জনক মাত্রায় নেমে গেলে এক এক করে বিভিন্ন অঙ্গের কার্যক্রম কমে যেতে থাকে। বিশেষ করে মস্তিষ্কের একমাত্র জ্বালানি হচ্ছে গ্লুকোজ। 
- সে কারণে হাইপোগ্লাইসেমিয়া দীর্ঘ সময় চলতে থাকলে রোগী অচেতন হয়ে পড়েন, এমনকি মৃত্যুও হতে পারে। 

হাইপোগ্লাইসেমিয়া রোগের কারণ: 
- ইনসুলিন গ্রহণের মাত্রা বা ওষুধের মাত্রা বেশি এবং খাবার কম হলে, অর্থাৎ খাবার ও ওষুধের মধ্যে সমন্বয় না থাকলে। 
- সময় না মেনে দেরিতে খাবার খেলে। 
- দীর্ঘক্ষণ কঠোর ব্যায়াম করলে। 
- অসুস্থতার পর খাবার খেতে না পারলে বা খাবার কম খেলে। 
- অত্যধিক মদ্যপান করলে। 

হাইপোগ্লাইসেমিয়া রোগের লক্ষণ: 
- অতিরিক্ত ক্ষুধা লাগা, 
- ঘাম হওয়া, 
- মেজাজ রুক্ষ হওয়া, 
- শরীর কাঁপতে থাকা, 
- দুর্বল বোধ করা, 
- মাথা ব্যথা হওয়া, 
- চোখে ঝাপসা দেখা, 
- ঘুম ঘুম ভাব হওয়া, 
- খুব বেশি হলে অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। 

হাইপোগ্লাইসেমিয়া রোগের চিকিৎসা: 
- হাইপোগ্লাইসেমিয়ার প্রতিক্রিয়া সামান্য হলে তৎক্ষণাৎ তাকে চিনিযুক্ত তরল খাবার দিতে হবে। 
যেমন-ফলের রস, দুধ, শরবত ইত্যাদি। 
- আর যদি মনে হয় হাইপো হতে পারে তাহলে বরাদ্দকৃত খাবারটি তখন খেয়ে ফেলতে হবে। 
- যদি রোগী অজ্ঞান হয়ে যায় তাহলে শিরায় গ্লুকোজ দেওয়ার ব্যবস্থা করতে হবে অথবা যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। 

হাইপোগ্লাইসেমিয়া রোগের প্রতিরোধ: 
- সারা দিনে পাঁচ থেকে ছয়বার তিন ঘণ্টা বিরতি দিয়ে খাবার খেতে হবে। 
- খাবার গ্রহণের সঙ্গে ওষুধ অথবা ইনসুলিনের সমন্বয় থাকতে হবে। 
- খাবারের অনেক আগে ইনসুলিন দেওয়া যাবে না অথবা ইনসুলিন নিয়ে বাড়ির বাইরে যাওয়া যাবে না। 
- খাবারের মধ্যে থাকতে হবে জটিল শর্করা যেমন-লাল মোটা চাল, ভুসিযুক্ত আটার রুটি, তন্দুর রুটি, ভুট্টা, খেজুর ইত্যাদি। 
- যে ধরনের ব্যায়াম করলে খাবারের চাহিদা বেড়ে যায়, সে ধরনের ব্যায়াম না করাই ভালো। 
- যদি দেখা যায় বরাদ্দকৃত খাবার গ্রহণের পরও হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তাহলে পথ্যবিদের শরণাপন্ন হয়ে আবার খাবারের তালিকা ঠিক করে নিতে হবে। 

উৎস:
দৈনিক প্রথম আলো, সমকাল ও যুগান্তর পত্রিকা।
৩৭.
cat's sleep means
  1. sleep frequently
  2. be dismissed
  3. pretension of sleep
  4. sleep at night
সঠিক উত্তর:
pretension of sleep
উত্তর
সঠিক উত্তর:
pretension of sleep
ব্যাখ্যা
• cat's sleep
English Meaning: Pretension of sleep 
Bangla Meaning: ঘুমের ভান করা।

Source: Advance Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
৩৮.
‘আসাদের শার্ট' কবিতার লেখক কে?
  1. আব্দুল মান্নান সৈয়দ
  2. অমীয় চক্রবর্তী
  3. আল মাহমুদ
  4. শামসুর রাহমান
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
• শহীদ আসাদ স্মরণে কবি শামসুর রাহমান লিখেছিলেন কালজয়ী কবিতা ‘আসাদের শার্ট’।
⇒ ১৯৬৯ সালের ২০জানুয়ারি শামসুর রাহমান রচনা করেন ‘আসাদের শাট’র্ কবিতাটি।
- তাঁর লেখা ‘আসাদের শার্ট’ কবিতাটির পিছনে রয়েছে পুলিশের গুলিতে নিহত আসাদের শার্ট উঁচুতে তুলে ধরে প্রতিবাদী এক বিশাল মিছিলের মুখোমুখি হওয়া কবির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। 

তাতে কবি লিখেছিলেন- 
''আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া |
৩৯.
A synonym for- 'synergy' is-
  1. autonomy
  2. antagonism
  3. alliance
  4. conflict
সঠিক উত্তর:
alliance
উত্তর
সঠিক উত্তর:
alliance
ব্যাখ্যা
• Synergy
English Meaning: the combined power, profits, etc. that can be achieved by two organizations or groups of people working together rather than separately.
Bangla Meaning: সম্মিলিত কোনো কাজ/ সমন্বয়।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Autonomy - স্বায়ত্তশাসন।
খ) Antagonism - সক্রিয় বিরোধিতা; এরকম বিরোধিতার দৃষ্টান্ত।
গ) Alliance - মৈত্রী/ বন্ধন।
ঘ) Conflict - দ্বন্দ্ব; সংঘাত; যুদ্ধ; প্রতিদ্বন্দ্বীদের সংঘর্ষ।

• সুতরাং, বোঝা যাচ্ছে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর  মধ্যে  Alliance শব্দটি Synergy এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - Alliance.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৪০.
‘অর্বাচিন’ শব্দের বিপরীত শব্দটি-
  1. প্রাচীন
  2. নবীন
  3. অনির্বাচিত
  4. বোকা
সঠিক উত্তর:
প্রাচীন
উত্তর
সঠিক উত্তর:
প্রাচীন
ব্যাখ্যা
• অর্বাচীন শব্দটির অর্থ হলো: নবীন, নতুন ইত্যাদি৷ 
- এর বিপরীত শব্দ হলো - প্রাচীন।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ = প্রসারণ।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ এর গ্রন্থস্বত্ব কার?
  1. বাংলাদেশ আওয়ামী লীগ
  2. বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা
  3. সি আর আই
  4. বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
ব্যাখ্যা
কারাগারের রোজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।

- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।
- ‘কারাগারের রোজনামচা’ এর গ্রন্থস্বত্ব - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

উৎস: কারাগারের রোচনামচা।[link]
৪২.
০.০০০১ এর বর্গমূল কত?
  1. ০.০০১
  2. ০.১
  3. ০.০১
সঠিক উত্তর:
০.০১
উত্তর
সঠিক উত্তর:
০.০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০১ এর বর্গমূল কত?

সমাধান:
০.০০০১ এর বর্গমূল = √০.০০০১
= ০.০১
৪৩.
‘নন্দিনী’ এর নিচের প্রতিশব্দ কোনটি?
  1. মিনাক্ষী
  2. সুন্দরী
  3. ননদিনী
  4. তনয়া
সঠিক উত্তর:
তনয়া
উত্তর
সঠিক উত্তর:
তনয়া
ব্যাখ্যা
• ‘নন্দিনী’ এর প্রতিশব্দ: 'তনয়া'। 

• নন্দিনী শব্দের প্রতিশব্দ:
- দুহিতা,
- কন্যা,
- আত্মজা,
- তনয়া,
- সুতা,
- মেয়ে,
- দুলালী।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘নন্দিনী’ এর প্রতিশব্দ: কন্যা। 
- 'তনয়া' এর প্রতিশব্দ: কন্যা।
---------------------
মীনাক্ষী শব্দের অর্থ- 'মাছের মতো সুন্দর চোখবিশিষ্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪৪.
√২৮৯ এর বর্গমূল হল-
  1. অমূলদ
  2. স্বাভাবিক
  3. পূর্ণসংখ্যা
  4. মূলদ
সঠিক উত্তর:
অমূলদ
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ
ব্যাখ্যা
প্রশ্ন: √২৮৯ এর বর্গমূল হল-

সমাধান:
√২৮৯ = ১৭
১৭ এর বর্গমূল = √১৭
- অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা     বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
- √২৮৯ এর বর্গমূল হল অমূলদ 
৪৫.
Gitanjali of Rabindranath Tagore was translated by.
  1. Planto
  2. W. B. Yeats
  3. Robert Frost
  4. John Keats
সঠিক উত্তর:
W. B. Yeats
উত্তর
সঠিক উত্তর:
W. B. Yeats
ব্যাখ্যা
• Gitanjali or Song of Offerings: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ হচ্ছে Song of Offerings.
- Tagore then translated it into prose poems in English as 'Gitanjali : Song Offerings' and it was published in 1912 with an preamble written by W.B. Yeats.

• অর্থাৎ, এর অনুবাদের কাজটি রবীন্দ্রনাথ নিজেই করেন। 
- তবে এর  Introduction বা ভূমিকা লেখেন, W.B. Yeats.

•  অতএব গীতাঞ্জলির সাথে W. B Yeats এর গভীর সম্পর্ক রয়েছে।
- তাই, W. B Yeats গীতাঞ্জলির অনুবাদ না করলেও,যেহেতু এর preface লিখেছেন এবং এর সাথে সম্পর্কিত, তাই উত্তর W. B Yeats রাখা হয়েছে।

• W.B. Yeats
- He was born in Ireland in 1865. 
- Irish Poet, Dramatist, and Prose writer.
- বিংশ শতকে অনুষ্ঠিত হওয়া সাহিত্যে জগতে আইরিশ পুনর্জাগরণের অন্যতম পথিকৃত এই লেখক। 
- প্রথম আইরিশ লেখক হিসেবে তিনি নোবেল পুরষ্কার পান ১৯২৩ সালে। 
- তিনি তার রচিত সাহিত্যকর্মে symbolism এবং  mysticism ব্যবহার করেছিলেন। 

• শ্রেষ্ঠ কবিতাসমূহ:
- The Wild Swans at Coole
- Responsibilities: Poems and a Play
- The Tower
- A Vision
- No Second Troy
- The Lake Isle of Innisfree
- Sailing to Byzantium

Source: Live MCQ Lecture এবং ইংরাজী সাহিত্যের ইতিহাস// লেখক: সৈয়দ সাজ্জাদ হোসাইন।
৪৬.
সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
  1. টাঙ্গাইল
  2. পাবনা
  3. ফেনী
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
কুষ্টিয়া
উত্তর
সঠিক উত্তর:
কুষ্টিয়া
ব্যাখ্যা
• সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়া জেলায়। 

• মীর মশাররফ হোসেন:

- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। নিজগৃহে মুনশির নিকট আরবি ও ফারসি শেখার মাধ্যমে মশাররফ হোসেনের লেখাপড়ার  হাতেখড়ি হয়।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায়  সংবাদ প্রভাকর ও কুমারখালির  গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু। গ্রামবার্তার সম্পাদক  কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। পরে তাঁর দ্বিতীয়া স্ত্রী বিবি কুলসুমও এক্ষেত্রে বিরাট অবদান রাখেন।
- মশাররফ আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফের প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯) প্রকাশিত হয়। 
- বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী (১৮৬৫) উপন্যাস প্রকাশিত হওয়ার চার বছর পর মশাররফের প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯) প্রকাশিত হয়। 

নাটক:
- বসন্তকুমারী, 
- জমীদার দর্পণ, 
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

উপন্যাস:
- বিষাদ-সিন্ধু, 

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী।

আত্মজীবনীমূলক গ্রন্থ:
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

• তাঁর অমর কীর্তি বিষাদ-সিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। তবে অনেক ঘটনা ও চরিত্র সৃষ্টিতে উপন্যাসসুলভ কল্পনার আশ্রয়ও নেওয়া হয়েছে।
• তাঁর জমিদার দর্পণ নাটকটি ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪৭.
১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান:
আমরা জানি,
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২

∴ ১ থেকে ১১পর্যন্ত সংখ্যার সমষ্টি = ১১(১১ + ১)/২
 = ১১ × ৬

∴ ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (১১ × ৬)/১১
 = ৬
৪৮.
Who is the author of 'A farewell to Arms'
  1. John Milton
  2. Plato
  3. Ernest Heming way
  4. T. S. Eliot
সঠিক উত্তর:
Ernest Heming way
উত্তর
সঠিক উত্তর:
Ernest Heming way
ব্যাখ্যা
• 'A Farewell to Arms' is written by - Ernest Hemingway.
- এটি ১৯২৯ সালে প্রকাশিত তাঁর তৃতীয় novel.
- A Farewell to Arms is particularly notable for its autobiographical elements.
- এই novel এ arms বলতে একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
- The plot is set during the Italian campaign of World War I. First published in 1929, it is a first-person account of an American, Frederic Henry, serving as a lieutenant in the ambulance corps of the Italian Army.
- The title is taken from a poem by the 16th-century English dramatist George Peele.

• A Farewell to Arms এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Lieutenant Frederic Henry (Protagonist)
- Henry Catherine Barkley
- Helen Ferguson
- Lieutenant Rinaldi, etc.

• Ernest Hemingway is an American novelist.
- He was awarded Nobel prize in 1954 for literature.

• His famous novels:
- A Farewell to Arms,
- For Whom The Bell Tolls,
- The Sun Also Rises,
- Death in the Afternoon,
- To Have and Have not.

Source: Britannica.
৪৯.
ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই?
  1. আসাম
  2. নাগাল্যান্ড
  3. ত্রিপুরা
  4. মিজোরাম
সঠিক উত্তর:
নাগাল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নাগাল্যান্ড
ব্যাখ্যা
• ভারত-বাংলাদেশ সীমান্ত:
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়।
- রাজ্যগুলো হলো: আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম। 
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
- সেভেন সিস্টার্সভুক্ত মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই।

এছাড়াও -
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- একটি জেলার সাথে উভয় দেশের সীমানা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা রাঙামাটি।


উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং ওয়ার্ল্ড এটলাস।
৫০.
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. প্রিয়যোদ্ধা প্রিয়তম
  2. নেকড়ে অরণ্য
  3. বন্দী শিবির থেকে
  4. নিষিদ্ধ লোবান
সঠিক উত্তর:
বন্দী শিবির থেকে
উত্তর
সঠিক উত্তর:
বন্দী শিবির থেকে
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ:'বন্দি শিবির থেকে'। 
- কাব্যগ্রন্থটির রচয়িতা: 'শামসুর রাহমান'। 

'বন্দি শিবির থেকে' কাব্যগ্রন্থ: 
- শামসুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেন।
- সেখান থাকাকালীন তিনি "মজলুম আদিব" ছদ্মনামে দেশ পত্রিকায় লিখতেন।
- তার লেখা “বন্দী শিবির থেকে” কাব্যগ্রন্থটি ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থের কবিতাগুলো মুক্তিযুদ্ধ চলাকালে রচিত।
- কাব্যগ্রন্থের শুরুতে ‘পুর্বলেখ’ শিরোনামে কবি এই কাব্যগ্রন্থটি রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন।

এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা: 
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
- স্বাধীনতা তুমি, 
- মধুস্মৃতি,
- রক্তাক্ত প্রান্তরে ইত্যাদি। 
--------------
শামসুর রাহমান:
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী (তৎকালীন ঢাকা জেলা) জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- তৎকালীন সময়ে নরসিংদী জেলা ঢাকা জেলার অধীনে ছিলো। 
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

• শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস:
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

• তাঁর রচিত কিছু কাব্যগ্রন্থ:
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- অন্ধকার থেকে আলোয়,
- হরিণের হাড়,
- না বাস্তব না দুঃস্বপ্ন।
================= 
অন্যদিকে,
• হারুন হাবীব তার ‘প্রিয়যোদ্ধা প্রিয়তম’ (১৯৮২) উপন্যাসে বাংলাদেশ এবং যুগশ্লাভিয়ার মুক্তি সংগ্রামকে অভিন্ন বোধ-বিশ্বাস ও ভাবনার প্রতীকরূপে উপস্থাপন করেছেন।
• শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো 'নেকড়ে অরণ্য'।  
• সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫১.
কোনটি মৌলিক শব্দ
  1. গোলাপ
  2. মানব
  3. ধাতব
  4. একাঙ্ক
সঠিক উত্তর:
গোলাপ
উত্তর
সঠিক উত্তর:
গোলাপ
ব্যাখ্যা
• 'গোলাপ'- মৌলিক শব্দ। 

• মৌলিক শব্দ: 

- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন,
- গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

অন্যদিকে,
মানব, ধাতব, একাঙ্ক ইত্যাদি সাধিত শব্দ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫২.
বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ-
  1. বাক্‌ + আড়ম্বর
  2. বাগ + অম্বর
  3. বাক + অম্বর
  4. বাগ + আড়ম্বর
সঠিক উত্তর:
বাক্‌ + আড়ম্বর
উত্তর
সঠিক উত্তর:
বাক্‌ + আড়ম্বর
ব্যাখ্যা
• 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি বিচ্ছেদ: 'বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর'। 

• সন্ধির নিয়ম: 
- ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।  
যেমন, 
ক্+অ = গ+অ; 
দিক্ + অন্ত = দিগন্ত; 
ক্ + আ = গ + আ, 
বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর, 
ক্ + ঈ = গ + ঈ,  
বাক্ + ঈশ = বাগীশ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।  
৫৩.
সবকটা জানালা খুলে দাও না - গানটির গীতিকার কে?
  1. আপেল মাহমুদ
  2. গাজী মাজহারুল আনোয়ার
  3. নজরুল ইসলাম বাবু
  4. আহমেদ ইমতিয়াজ বুলবুল
সঠিক উত্তর:
নজরুল ইসলাম বাবু
উত্তর
সঠিক উত্তর:
নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যা
গীতিকার:
- 'সব কটা জানালা খুলে দাও না' -গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
- আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন।

তার রচিত অন্যান্য গানের মধ্যে রয়েছে:
-‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’
- ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’
- ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ প্রভৃতি।

অন্যদিকে,
- 'জয় বাংলা বাংলার জয়' গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।   
- সিকান্দার আবু জাফর রচিত ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

উৎস: বাংলাপিডিয়া এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫৪.
He died _____ the injury
  1. for
  2. over
  3. by
  4. from
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - from.
- Complete Sentence: He died from the injury.

• Die of/from - একটি Phrasal Verb.
- সাধারণত, Die from (Effect) -কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।

যেমন:
- She died of/from hunger/cancer/a heart attack/her injuries.
- The man died from over eating.
- He died from the injury.
- He died from over exercise.

=====================
die of (disease): He died of cholera.
die from (effect): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country .
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.

Source: Cambridge Dictionary.
৫৫.
The French refers to.
  1. The French Society
  2. The French People
  3. The French Language
  4. The French Manners
সঠিক উত্তর:
The French People
উত্তর
সঠিক উত্তর:
The French People
ব্যাখ্যা
• The French refers to - The French People.

• French
English Meaning: The people of France
Bangla Meaning: France এ বসবাসরত মানুষ বা ফরাসি জাতি।

• French
English Meaning: The language that people speak in France, parts of Belgium and Canada, and other countries
Bangla Meaning: ফরাসি ভাষা।

• Article এর নিয়মানুযায়ী - 
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
- যেহেতু প্রশ্নে, The French রয়েছে, তাই বোঝা যাচ্ছে এর দ্বারা ফরাসি জাতকেই নির্দেশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৫৬.
'Duck' is the feminine gender of-
  1. Drear
  2. Drake
  3. Duck
  4. Drone
সঠিক উত্তর:
Drake
উত্তর
সঠিক উত্তর:
Drake
ব্যাখ্যা
• Duck হচ্ছে feminine gender, এর masculine gender হচ্ছে Drake (পাতিহাঁস) 

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Drear -বিষণ্ণ; নিরানন্দ।
ঘ) - Drone অর্থ যখন 'পুরুষ মৌমাছি'।
- তখন সেটা Masculine gender (পুং লিঙ্গ) হবে।
- এর Feminine gender হবে - Bee ( স্ত্রী মৌমাছি)।

•  আবার,
 Drone - রেডিও নিয়ন্ত্রিত চালকহীন বিমান।
- এই অর্থে এটি Neuter gender হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫৭.
The correct spelling is
  1. Perceve
  2. Perceive
  3. Percive
  4. Precieve
সঠিক উত্তর:
Perceive
উত্তর
সঠিক উত্তর:
Perceive
ব্যাখ্যা
• Perceive - (Verb) 
- English meaning: To attain awareness or understanding of.
- Bangla meaning: অবহিত হওয়া; দৃষ্টি দ্বারা প্রত্যক্ষ করা; হৃদয়ঙ্গম করা; মনে মনে উপলব্ধি করা।

• Example Sentence: They could just perceive the first rays of the sun.

Source: Merriam Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৫৮.
A drowning man catches ____ a straw
  1. to
  2. for
  3. on
  4. at
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - at.
- Complete Sentence: A drowning man catches at a straw

A drowning man will clutch at a straw (Idiom)
English Meaning: said about someone who is in a very difficult situation, and who will take any available opportunity to improve it.
- এটি একটি প্রবাদ বাক্য।
- অর্থ - যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ।

Source: Cambridge Dictionary.
৫৯.
‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?
  1. বস্তু
  2. আশ্রয়
  3. নির্লজ্জতা
  4. কেনাবেচা
সঠিক উত্তর:
কেনাবেচা
উত্তর
সঠিক উত্তর:
কেনাবেচা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বেসাতি' শব্দের অর্থ হলো: 'কেনাবেচা'।

• বেসাতি, বেসাতী (বিশেষ্য) শব্দ: 
- এটি হলো বিশেষ্য পদ।
- এটি আরবি শব্দ বসাত থেকে  বাংলা ভাষায় এসেছে।
বাংলা অর্থ:
১ ব্যবসায়ে; কেনাবেচা; দোকানদারি (মিছার বেসাতি করি ভবের নদিতে ফিরিছে কতই ভাগ্যবানের তরী-জসীমউদ্‌দীন)। 
২ দোকানদার; পসারি; বেনে; ফেরিওয়ালা। 
৩ খরিদ; ক্রয়। 
৪ বিক্রয়। 
৫ পণ্য। 

উৎস: বাংলা একাডেমি অভিধান, অভিগম্য অভিধান।
৬০.
I will write down the phone number _______ I forget.
  1. in case
  2. if
  3. unless
  4. ever though
সঠিক উত্তর:
in case
উত্তর
সঠিক উত্তর:
in case
ব্যাখ্যা
• In case- ঘটনাচক্রে, আকস্মিক কোন ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে ব্যবহৃত হয়। 
- পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে In case ব্যবহৃত হয়।
- I will write down the phone number incase I forget.
- I always take an umbrella in case it rains.

• প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে সতর্কতা অবলম্বন করার জন্য phone number লিখে রাখার কথা বোঝাচ্ছে তাই incase ব্যবহৃত হবে।

• অন্যদিকে ভবিষ্যৎ সম্ভাবনা/অনুমান করতে If ব্যবহৃত হয়।
যেমন - I’ll open the umbrella if it rains.
৬১.
BROCHURE Means -
  1. Opening
  2. Pamphlet
  3. Bureau
  4. Censor
সঠিক উত্তর:
Pamphlet
উত্তর
সঠিক উত্তর:
Pamphlet
ব্যাখ্যা
• Brochure - কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Opening -  খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
খ) Pamphlet -  পুস্তিকা।
গ) Bureau - দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
ঘ) Censor - পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া।

• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.

Source: Live MCQ Lecture.
৬২.
০.১ এর বর্গমূল কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ০.২৫
  4. ০.৩১
সঠিক উত্তর:
০.৩১
উত্তর
সঠিক উত্তর:
০.৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?

সমাধান:
 ০.১ এর বর্গমূল = √০.১
=০.৩১
৬৩.
(2 + x) + 3 = 3(x + 2) হলে x এর মান কত?
  1. 1/3
  2. - 1/3
  3. 1/2
  4. - 1/2
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + x) + 3 = 3(x + 2) হলে x এর মান কত?

সমাধান:
2 + x + 3 = 3x + 6
বা, x + 5 = 3x + 6
বা, 3x - x = 5 - 6
বা, 2x = - 1
∴ x = - 1/2
৬৪.
Salt of life stands for.
  1. valuable things
  2. sorrows of life
  3. saline water
  4. sodium chloride
সঠিক উত্তর:
valuable things
উত্তর
সঠিক উত্তর:
valuable things
ব্যাখ্যা
• "Salt of life"
English meaning: It is a metaphorical expression that stands for the essential, valuable, or enjoyable aspects of life.
Bangla Meaning: এমন কিছু যা উৎসাহ-উদ্দীপনা বা স্বাদগন্ধ যুক্ত করে।

Example: Humour is the salt of life.
৬৫.
প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি?
  1. যোগ্যতাভিত্তিক
  2. দক্ষতাভিত্তিক
  3. উদ্দেশ্যভিত্তিক
  4. বয়স কাঠামো ভিত্তিক
সঠিক উত্তর:
যোগ্যতাভিত্তিক
উত্তর
সঠিক উত্তর:
যোগ্যতাভিত্তিক
ব্যাখ্যা
প্রাথমিক শিক্ষাক্রম ২০২১ এর মূলনীতি:
- প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের মধ্যে সামঞ্জস্য বিধান করার জন্য মাধ্যমিক স্তরেও যোগ্যতাভিত্তিক (Competency Based) শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষাক্রমও এক্ষেত্রে বিবেচনায় নেওয়া প্রয়োজন।
- শিক্ষাক্রম পরিমার্জন/নবায়ন করে মনোপেশিজ ও আবেগিক ক্ষেত্রে অধিক যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম গুরুত্ব প্রদান করা প্রয়োজন।

• শিক্ষাক্রমের মূলনীতি  উন্নয়ন ও বাস্তবায়নের দিক নির্দেশনা হিসেবে কাজ করবে, সে বৈশিষ্ট্যগুলো হলো:
- যোগ্যতাভিত্তিক 
- প্রাসঙ্গিক ও নমনীয়,
- মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ,
- বৈষম্যহীন,
- বহুমাত্রিক,
- জীবন ও জীবিকা-সংশ্লিষ্ট,অংশগ্রহণমূলক,
- শিক্ষার্থীকেন্দ্রিক ও আনন্দময় ইত্যাদি।

[উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য যোগ্যতাভিত্তিক (Competency Based) শিক্ষাক্রম]

উৎস: জাতীয় শিক্ষাক্রম - ২০২১।[লিংক]
৬৬.
অজানা সংখ্যাটি কত? ৪, ৬, ৯, ৬, ১৪, ৬, _______?
  1. ১৮
  2. ১৯
  3. ২০
  4. ১৭
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা
প্রশ্ন: অজানা সংখ্যাটি কত? ৪, ৬, ৯, ৬, ১৪, ৬, _______?

সমাধান:
এখানে
২টি ধারা বিদ্যমান
১ম ধারা = ৪, ৯, ১৪, ১৯,.......... [যা ৫ করে বাড়ছে]
২য় ধারা = ৬, ৬, ৬,.........[যা অপরিবর্তনশীল]
৬৭.
১০% হার মুনাফায় ২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি?
[মূল প্রশ্নে ২০০ দেয়া ছিলো কিন্তু অপশন দেখে বুঝা যাচ্ছে সংখ্যাটি ২০০০ হবে]
  1. ২৪২০ টাকা
  2. ২৪০০ টাকা
  3. ২২০০ টাকা
  4. ২৪৪০ টাকা
সঠিক উত্তর:
২৪২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪২০ টাকা
ব্যাখ্যা
১০% হার মুনাফায় ২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি?
[মূল প্রশ্নে ২০০ দেয়া ছিলো কিন্তু অপশন দেখে বুঝা যাচ্ছে সংখ্যাটি ২০০০ হবে]

প্রশ্ন: ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ২০০০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ২০০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ১০/১০০ = ০.১

চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(১ + r)n
= ২০০০(১ + ০.১)২
= ২০০০ × ১.১ × ১.১ 
= ২৪২০
৬৮.
Which one is singular?
  1. Agenda
  2. Hypothesis
  3. Data
  4. Media
সঠিক উত্তর:
Hypothesis
উত্তর
সঠিক উত্তর:
Hypothesis
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - 
- Hypothesis (যুক্তিতর্ক বা ব্যাখ্যার সূচনাবিন্দুরূপে উপস্থাপিত ভাব, প্রস্তাব ইত্যাদি, উপপ্রমেয়; প্রকল্প) হচ্ছে singular.
- এর plural হচ্ছে - Hypotheses.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Agenda (plural)
- Agendum হচ্ছে Agenda এর singular; যার অর্থ হচ্ছে আলোচ্যসূচির যে কোনো একটি বিষয় ৷
- Agenda ( Plural) - a list of items to be discussed at a formal meeting
- Agendum ( Singular) - an item on the agenda

গ) Data (plural)
- English Meaning: facts and statistics collected together for reference or analysis.
- Bangla Meaning: তথ্যাবলী
- এর singular form হচ্ছে Datum. 

ঘ)  Media (plural)
- এর singular form হচ্ছে - Medium (মাধ্যম)।

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৬৯.
নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? 
  1. টাচ স্ক্রীন
  2. প্রিন্টার
  3. মাউস
  4. মাইক্রোফোন
সঠিক উত্তর:
টাচ স্ক্রীন
উত্তর
সঠিক উত্তর:
টাচ স্ক্রীন
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। কম্পিউটার প্রক্রিয়াকরণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত ডিভাইসসমূহই হলো ইনপুট ডিভাইস। 
যেমন - 
• কী-বোর্ড, 
মাউস
• জয়স্টিক, 
মাইক্রোফোন
• বারকোড রিডার, 
• ওএমআর, 
• ওসিআর, 
• লাইটপেন, 
• স্ক্যানার ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত। 
যেমন - 
• মনিটর, 
প্রিন্টার
• প্রজেক্টর, 
• প্লটার, 
• স্পিকার ইত্যাদি। 

ইনপুট ও আউটপুট ডিভাইস: 
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
যেমন - 
টাচস্ক্রিন
• ডিজিটাল ক্যামেরা, 
• মডেম ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৭০.
২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
  1. ১৬,৯৮,২৭,৯২১
  2. ১৬,৯৮,২৫,৯২১
  3. ১৬,৯৮,২৮,৯২১
  4. ১৬,৯৬,২৮,৯২১
সঠিক উত্তর:
১৬,৯৮,২৮,৯২১
উত্তর
সঠিক উত্তর:
১৬,৯৮,২৮,৯২১
ব্যাখ্যা
• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। 
- চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩।
- গণনা পদ্ধতি: Modified Defacto। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৬৬%।
- পুরুষ: ৭৬.৫৬%।
- নারী: ৭২.৮২%।

[বি:দ্র -মোট জনসংখ্যা গ অপশনের কাছাকাছি হওয়ায় তা অধিক গ্রহনযোগ্য হিসেবে '১৬,৯৮,২৮,৯২১'  নেওয়া হয়েছে।]

উৎস: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা রির্পোট ২০২২।
৭১.
মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে?
  1. তারেক মাসুদ
  2. মোস্তফা সরয়ার ফারুকী
  3. মৃণাল সেন
  4. হুমায়ুন আহমেদ
সঠিক উত্তর:
তারেক মাসুদ
উত্তর
সঠিক উত্তর:
তারেক মাসুদ
ব্যাখ্যা
চলচ্চিত্র:
- মাটির ময়না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি বাংলাদেশী ফিচার চলচ্চিত্র।
- এটি ২০০২ সালে বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি পায়।
- 'মাটির ময়না' চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ।
- ছবিটি প্রযোজনা করেছেন ক্যাথরিন মাসুদ।

অন্যদিকে,
• তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে: সোনার বেড়ি, অন্তর্যাত্রা, আদম সুরত, রানওয়ে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭২.
বাগযন্ত্রের অংশ কোনটি?
  1. স্বরযন্ত্র
  2. ফুসফুস
  3. দাঁত
  4. সবকটি
সঠিক উত্তর:
সবকটি
উত্তর
সঠিক উত্তর:
সবকটি
ব্যাখ্যা
• বাগযন্ত্র: 
- ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলােকে একত্রে বাগযন্ত্র বলে। 
- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত। 

বাগ্যন্ত্রের অংশ সমূহ:
- ফুসফুস, 
- শ্বাসনালী, 
- স্বরযন্ত্র, 
- জিভ, 
- আলজিভ, 
- তালু, 
 -মূর্ধা, 
- দন্তমূল ও দন্ত (দাঁত), 
- ওষ্ঠ, 
- নাসিকা ইত্যাদি।

- উল্লেখিত প্রতিটি বাক প্রত্যঙ্গকে একত্রে বাগযন্ত্র বলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, (২০২২ সংস্করণ)। 
৭৩.
স্বাধীন ফিলিস্থিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
  1. সৌদি আরব
  2. ইরাক
  3. আলজেরিয়া
  4. ইরান
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা

• ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ যা ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

অন্যদিকে,
- ২০ জুন ২০১৯ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে।
- এর মাধ্যমে সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
- এর পূর্বে ফিলিস্তিন ইউনেস্কোর সদস্যপদ লাভ করে

উৎস: ফিলিস্তিন সরকারের ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট।

৭৪.
He ______ here since christmas.
  1. has not
  2. has
  3. had
  4. has not been
সঠিক উত্তর:
has not been
উত্তর
সঠিক উত্তর:
has not been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has not been 
- Complete Sentence: He has not been her since Christmas.

• Period of time (since) উল্লেখ থাকায় বাক্যটি অর্থগতভাবে Present Perfect continuous হলেও, গঠনগতভাবে Present Perfect Tense.
- কারণ Passive Voice এ Present Perfect Continuous Tense এর স্থলে Present Perfect Tense বসে।
- কিন্তু মূল Verb – be verb হলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense হয়।
৭৫.
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩ -এ ভূষিত
  1. নূরজাহান বেগম
  2. ড. মোহাম্মদ জাফর ইকবাল
  3. মাকসুদুল আলম
  4. সেঁজুতি সাহা
সঠিক উত্তর:
সেঁজুতি সাহা
উত্তর
সঠিক উত্তর:
সেঁজুতি সাহা
ব্যাখ্যা
ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩:
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। 
- ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 
-  বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০২১ সালে প্রবর্তিত হয়।
- প্রতিবছর ৮ অগাস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক দেওয়া হয়।
- ২০২৩ সালে জাতীয় নারী ফুটবল দল এবং চার বিশিষ্ট নারীকে এ বছরের পদকের জন্য নির্বাচিত করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

• এছাড়াও,
- রাজনীতিতে - অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর)।
- শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নাসিমা জামান ববি ও অনিমা মুক্তি গোমেজ
- গবেষণায় -  ডা. সেঁজুতি সাহা (মলিকুলার বায়োলজিস্ট)।
- সাফ ফুটবল ২০২২-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় নারী ফুটবল দল এবারের এই পদক লাভ করে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।