পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ১৬ মার্চ, ২০২৪সময়55 minutes৯৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১৩তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৬ (কলেজ পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ১৬ মার্চ, ২০২৪ · ৯৯ প্রশ্ন

.
বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) সংস্কৃত
  2. খ) গৌড়ীয় প্রাকৃত
  3. গ) হিন্দি
  4. ঘ) আসামি
ব্যাখ্যা
ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, ভারতীয় ভাষা থেকেই বৈদিক এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার সৃষ্টি। 
খ্রিষ্টপূর্ব আটশ অব্দে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই আদিম প্রাকৃত ভাষার সৃষ্টি। 
আনুমানিক দুইশ খ্রিষ্টপূর্ব অব্দে এই ভাষা থেকেই গৌড়ীয় প্রাকৃত এবং আনুমানিক চারশ অব্দে গৌড়ী পাকৃত থেকে গৌড়ী অপভ্রংশের সৃষ্টি। 
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় অপভ্রংশ হয়ে বঙ্গকামরূপী ভাষার মাধ্যমে ৬৫০ খ্রিষ্টাব্দে বাংলা ভাষা স্বতন্ত্ররূপ পরিগ্রহ করে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি মৌলিক স্বরধ্বনি?
  1. ক) ঔ
  2. খ) ঈ
  3. গ) ঐ
  4. ঘ) এ
ব্যাখ্যা
মৌলিকতা অনুযায়ী, স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা
মৌলিক স্বরধ্বনি
যৌগিক স্বরধ্বনি

মৌলিক স্বরধ্বনি:
- যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বর বলে।
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
যেমন- ই, এ, অ্যা, আ, অ, ও, উ।
বাংলা বর্ণমালায় ‘অ্যা’ ধ্বনিজ্ঞাপক কোনাে বর্ণ নেই।
 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
বাংলা ভাষারীতির কয়টি রূপ?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
বাংলা ভাষার মৌলিক রূপ - ২ টি।
ক. লৈখিক
খ. মৌখিক

কিন্তু বাংলা ভাষার মৌলিক অংশ - ৪ টি।
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. অর্থ

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’।
.
‘ষষ্ঠ‘ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) ষট্+থ
  2. খ) ষষ্ঠ+থ
  3. গ) ষষ্+থ
  4. ঘ) ষষ্+ঠ
ব্যাখ্যা
'ষষ্ঠ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ = ষষ্‌ + থ
এটি ব্যঞ্জণসন্ধির উদাহরণ।

'ষ' এর পর যথাক্রমে 'ত' বা 'থ' থাকলে তার স্থানে যথাক্রমে 'ট' বা 'ঠ' হয়ে যায়।  
যেমন-  কৃষ = তি-কৃষ্টি।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
  1. ক) পঙ্কজ
  2. খ) তৈল
  3. গ) মধুর
  4. ঘ) নবাবী
ব্যাখ্যা
যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- তৈল =রূঢ়ি শব্দের উদাহরণ।
- মধুর এবং নবাবী = যৌগিক শব্দের উদাহরণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘অদ্য‘ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
  1. ক) চলিত
  2. খ) সাধু
  3. গ) প্রাকৃত
  4. ঘ) কোল
ব্যাখ্যা
'অদ্য' শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ। 

অদ্য (ক্রিয়াবিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: আজ, সম্প্রতি, এখন। 

সাধু রীতি
দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞানচর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়।উনিশ শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে। প্রায় দুই শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু থাকে।

সাধু রীতির সাধারণ বৈশিষ্ট্য:
(ক) সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর, যেমন ‘করা' ক্রিয়ার রূপ: করিতেছে, করিয়াছে, করিল, - করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া করিলে, করিবার।
(খ) সাধু রীতির বহু সর্বনামে ‘হ’-বর্ণ যুক্ত থাকে, যেমন – তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
  1. ক) ম
  2. খ) ঙ
  3. গ) চ
  4. ঘ) র
ব্যাখ্যা
• ওষ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
- এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত।
- পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ,ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
চন্দ্রের প্রতিশব্দ নয়-
  1. ক) সোম
  2. খ) হিমাংশু
  3. গ) সবিতা
  4. ঘ) দ্বিজরাজ
ব্যাখ্যা
• 'চন্দ্র'  এর প্রতিশব্দ= সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, রাকেশ, সুধাময়, দ্বিজরাজ। 
অন্যদিকে, 
'সবিতা' শব্দের সমার্থক শব্দ - সূর্য।
'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ - আফতাব, আদিত্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মুমুর্ষু
  2. খ) মুমূর্ষু
  3. গ) মূমূর্ষূ
  4. ঘ) মূমুর্ষূ
ব্যাখ্যা
শুদ্ধ বানান - মুমূর্ষু

মুমূর্ষু (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ
- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
কোনটি তৎপুরুষ সমাস?
  1. ক) ভালো মন্দ
  2. খ) মধুমাখা
  3. গ) যথাসাধ্য
  4. ঘ) সত্যনিষ্ঠ
ব্যাখ্যা
• মধু দিয়ে মাখা = মধুমাখা তৎপুরুষ সমাসের উদাহরণ। 
অন্যদিকে, 
ভালোমন্দ- ‘ভালো ও মন্দ’  = দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
সাধ্যকে অতিক্রম না করে - যথাসাধ্য। অব্যয়ীভাব সমাসের উদাহরণ।

• তৎপুরুষ সমাস: সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

⇒ বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত
- ছেলেকে ভুলানাে = ছেলে-ভুলানাে

⇒ সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- মধু দিয়ে মাখা = মধুমাখা
- চিনি দিয়ে পাতা = চিনিপাতা

⇒ কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ, যেমন –
- গরুর গাড়ি = গরুরগাড়ি
- তেলে ভাজা = তেলেভাজা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
‘পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন‘- এখানে ‘নীড়‘ শব্দটি কী অর্থে ব্যবহার হয়েছে?
  1. ক) নান্দনিক
  2. খ) আশ্রয়
  3. গ) রহস্যময়
  4. ঘ) পাখির বাসা
ব্যাখ্যা
• নীড় (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = নি+√ঈড়্‌+অ
অর্থ: পাখির বাসা, কুলায় 

"তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।"
বনলতা সেন; জীবনানন্দ দাশ
এখানে আলংকারিত অর্থে  ‘নীড়‘ শব্দটি আশ্রয় অর্থে ব্যবহার হয়েছে। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) নিরপরাধী
  2. খ) দারিদ্র্যতা
  3. গ) স্বার্থকতা
  4. ঘ) প্রাণিকুল
ব্যাখ্যা
• কুল যোগে গঠিত বহুবচন শব্দগুলো হলো কবিকুল, পক্ষিকুল, মাতৃকুল বৃক্ষকুল ইত্যাদি।
কুল (প্রাণিবাচক শব্দে): জীবকুল, প্রাণিকুল, মনুষ্যকুল ইত্যাদি।

• প্রাণিকুল (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রাণী+কুল
অর্থ: জীব-জন্তুসমূহ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
‘গোবর গণেশ“- বাগধারাটির অর্থ কী?
  1. ক) অপদার্থ
  2. খ) নিরেট মূর্খ
  3. গ) অত্যন্ত অলস
  4. ঘ) অপটু
ব্যাখ্যা
নবম দশম শ্রেণির বোর্ড বই ও ড. হায়াৎ মামুদ - এর ভাষা শিক্ষা বই অনুসারে,
গোবর গণেশ বাগধারাটির অর্থ মূর্খ বা নিরেট মূর্খ।

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
গোবর গণেশ (noun), (adjective): one who is good for nothing; a foolish person; an idiot.

সুতরাং, দেখা যাচ্ছে, গোবর গণেশ বাগধারাটির অর্থ - নিরেট মূর্খ বা অত্যন্ত বোকা এর পাশাপাশি অকর্মণ্যও হয়।
আবার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর - এর বই অনুসারেও বাগধারাটির অর্থ - অকর্মণ্য।
১৪.
কোনগুলো দন্ত্য ধ্বনি?
  1. ক) ক খ গ ঘ
  2. খ) প ফ ব ভ
  3. গ) ত থ দ ধ
  4. ঘ) ট ঠ ড ঢ
ব্যাখ্যা
দন্ত্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দন্তমূলীয় ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৫.
কোনটি দেশী শব্দ?
  1. ক) রিকশা
  2. খ) চা
  3. গ) কিতাব
  4. ঘ) কুলা
ব্যাখ্যা
কুলা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ কুল্য থেকে আগত তদ্ভব শব্দ
অর্থ: ধান, চাল প্রভৃতি ঝাড়ার জন্য ব্যবহৃত  বাঁশের চাঁচ দিয়ে তৈরি অর্ধবৃত্তাকার ডালাবিশেষ, কুলো। 
-----------------
অনেক লেখক ও গবেষক তদ্ভব শব্দকে আমাদের দেশি শব্দের নিজস্ব সম্পদ বলে অভিহিত করেছেন।
তাই এখানে সঠিক উত্তর - কুলা।

অন্যদিকে, 
রিকশা = জাপানি শব্দ
চা = চীনা শব্দ 
কিতাব = আরবি শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬.
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
  1. ক) শরীর > শরীল
  2. খ) হংস > হাঁস
  3. গ) লাফ > ফাল
  4. ঘ) দূর্গা > দূগ্ গা
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- এতে দুটি বর্ণের মধ্যে জায়গা পরিবর্তন হয়।
যেমন -  পিশাচ ˃ পিচাশ, লাফ˃ ফাল, বাক্‌স > বাস্‌ক, রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।
--------
অন্যদিকে,
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন- লাল > নাল, শরীর > শরীল ইত্যাদি।


উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।
১৭.
‘পতাকা‘- এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কেতন
  2. খ) মার্গ
  3. গ) নলিন
  4. ঘ) ভাজন
ব্যাখ্যা
• পতাকা এর সমার্থক শব্দ = কেতন, ঝাণ্ডা, ধ্বজা, নিশান ইত্যাদি।

অন্যদিকে, 
 • মার্গ  (বিশেষ্য) 
অর্থ: 
- পথ, রাস্তা। 
- ধ্রুপাদের সঙ্গীত
- সাধনপদ্ধতি
- উপায়, কৌশল
- মলদ্বার। 

• নলিন (বিশেষ্য) 
অর্থ: পদ্ম, কমল; পদ্মের ঝাড়। 

• ভাজন (বিশেষ্য) 
অর্থ:
- পাত্র, ব্যক্তি (প্রীতিভাজন)
- ভাগকরণ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৮.
‘নয়ন‘- শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
  1. ক) নী + অন
  2. খ) নে + অন
  3. গ) নৌ + অন
  4. ঘ) নয় + ন
ব্যাখ্যা
• ‘নয়ন‘- শব্দটির সঠিক প্রত্যয় = √নী+অন 
নিকটতম উত্তর হিসেবে (ক) গ্রহণযোগ্য। 

• নয়ন (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √নী+অন 
অর্থ: 
- চোখ, লোচন, আঁখি
- প্রাপণ
- যাপন 
- ক্ষেপণ 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৯.
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
  1. ক) ২ সেকেন্ড
  2. খ) ১ সেকেন্ড
  3. গ) ৩ সেকেন্ড
  4. ঘ) ৪ সেকেন্ড
ব্যাখ্যা
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস- এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯)।
২০.
‘অলীক‘ এর বিপরীত শব্দ-
  1. ক) বাস্তব
  2. খ) কল্পনা
  3. গ) উন্নতি
  4. ঘ) আয়ত্ত
ব্যাখ্যা
অলীক (বিশেষ্য) -
অর্থ: অসত্য; মিথ্যা
অলীক এর বিপরীত শব্দ সত্য বা বাস্তব।
কল্পনা [কল্‌পোনা] (বিশেষ্য) - মানস রচনা; জাগ্রত স্বপ্ন; কবির সৃষ্টি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২১.
‘পড়ায় আমার মন বসে না‘- এখানে ‘পড়ায়‘ কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মকারকে ৭মী বিভক্তি
  2. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
  3. অপাদান কারকে ৭মী বিভক্তি
  4. করণ কারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত -'এ', –'য়', -'য়ে', -তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন -
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- রাজীব বাংলা ব্যাকরণে ভালো।

সুতরাং, ‘পড়ায় আমার মন বসে না।’- বাক্যকে কোন বিষয়ে মন বসে না দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘পড়ায়’ সুতরাং পড়ায় অধিকরণ কারকে ৭মী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২২.
কোনটি দ্বিগু সমাস?
  1. ক) সপ্তাহ
  2. খ) পরিভ্রমণ
  3. গ) আমরণ
  4. ঘ) মনগড়া
ব্যাখ্যা
সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমনঃ চতুরঙ্গ, শতাব্দী, ত্রিফলা, চৌরাস্তা।

সপ্তাহ (সপ্ত অহের সমাহার) দ্বিগু সমাস।
সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

বর্তমানে নতুন সংস্করণে দ্বিগু সমাসকে সমাসের প্রকার থেকে বাদ দেয়া হয়েছে।
২৩.
‘নদী‘- এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সরিৎ
  2. খ) নগ
  3. গ) গিরি
  4. ঘ) বিহগ
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক শব্দ: নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

অন্যদিকে,
'নগ' = 'গাছ' এর সমার্থক শব্দ।
'গিরি' = 'পর্বত' এর সমার্থক শব্দ।
'বিহগ' = 'পাখি' এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
‘নাদ‘ শব্দের অর্থ কী?
  1. ক) মেঘের ডাক
  2. খ) বাঘের ডাক
  3. গ) সিংহের ডাক
  4. ঘ) ময়ূরের ডাক
ব্যাখ্যা
• নাদ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- শব্দ
- গর্জন 

মূলত সিংহের ডাক/শব্দ/গর্জনকে - নাদ বলা হয়।
-------------
• মেঘের ধ্বনি - জীমূতমন্দ্র।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
=========
• বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে, 
- সিংহের নাদ (ডাক) - হুঙ্কার।
- ময়ূরের ডাক - কেকা
২৫.
অনুবাদ কত প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা
অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায়  রূপান্তরিত করা। 
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত। 
অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা: 
- আক্ষরিক অনুবাদ 
- ভাবানুবাদ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
What is the plural of 'Magus'?
  1. ক) Magus
  2. খ) Maguses
  3. গ) Magux
  4. ঘ) Magi
ব্যাখ্যা
Magus (noun)
Plural - Magi

Meaning:  
- A member of a hereditary priestly class among the ancient Medes and Persians.
- One of the traditionally three wise men from the East paying homage to the infant Jesus.
- পূর্বদেশের তিন জ্ঞানী যারা শিশু যিশুর জন্য নৈবেদ্য এনেছিলেন।

Source: Merriam Webster Dictionary and Accessible Dictionary
২৭.
What is the verb form of 'Power'?
  1. ক) Powerful
  2. খ) Powerfully
  3. গ) Enpower
  4. ঘ) Empower
ব্যাখ্যা
• Power (noun)
- কিছু করার ক্ষমতা; শক্তি; সামর্থ্য।

• Empower (verb transitive) 
- কাউকে ক্ষমতা অর্পণ করা; ক্ষমতা প্রদান করা।

• Powerful (adjective)
- শক্তিশালী; পরাক্রান্ত; প্রবল; বলিষ্ঠ; জোরালো
 
•Powerfully (adverb)
- জোরের সহিত; জোরে।

• Enpower - শব্দটি ভুল।

Source: Accessible Dictionary and Cambridge Dictionary
২৮.
Find out the correct sentence?
  1. ক) He insisted on my going to cinema.
  2. খ) He insisted me to go to cinema.
  3. গ) He insisted in my going to cinema.
  4. ঘ) He insisted for my going to cinema.
ব্যাখ্যা
Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া।
Insist on/upon এর সাথে verb এর পরে ing বসে।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
২৯.
Which one is the correct passive form of the sentence -'He satisfied everybody?
  1. ক) Everybody has been satisfied by him.
  2. খ) Everybody was satisfied by him.
  3. গ) Everybody was satisfied with him.
  4. ঘ) Everybody would be satisfied at him.
ব্যাখ্যা
He satisfied everybody. বাক্যটির passive from হবে- Everybody was satisfied with him.

প্রশ্নে উল্লেখিত বাক্যটি past indefinite tense এ আছে। 
Past indefinite tense জাতীয় বাক্যের এর passive from হবে -
object এর subjective form + be verb + verb এর PP + by/at/with + subject এর objective form.

Passive voice এ Satisfied এরপর Object এর পূর্বে with ব্যবহৃত হয়। 

তাই এর সঠিক passive হবে Everybody was satisfied with him.
৩০.
What is the synonym of the word ''Repress''?
  1. ক) Control
  2. খ) Represent
  3. গ) Republish
  4. ঘ) Repute
ব্যাখ্যা
Repress - দমিয়ে রাখা; চেপে রাখা।
Control -  নিয়ন্ত্রণ করা; শাসন করা; দমন করা
Represent - কোনো কিছুর প্রতীক করা। কারো পক্ষ হয়ে বলা বা করা; প্রতিনিধিত্ব করা।
Republish - পুনঃপ্রকাশ করা।
Repute - সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া।

সুতরাং, Repress এর synonym হচ্ছে - Control.
৩১.
What talks as though-
  1. ক) he was a child
  2. খ) he is a child
  3. গ) he has been a child
  4. ঘ) he were a child
ব্যাখ্যা
He talks as though he were a child.
প্রশ্নে টাইপিং এর ভুল ছিল। He এর পরিবর্তে What দেয়া ছিল।
তবে grammatical rules অনুসারে এখানে সঠিক উত্তর ঘ) হবে এটা বুঝা যাচ্ছে। তাই প্রশ্নটি বাতিল করা হচ্ছে না।

-------------------
ব্যাখ্যা:
1.
As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়। যেমন:
- He speaks as if he were mad.
- He talks as though he were a child.

2.
As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়। যেমন:
- He spoke as if he had been mad.
৩২.
What is the antonym of the word 'Compulsory'?
  1. ক) Mandatory
  2. খ) Obligatory
  3. গ) Voluntary
  4. ঘ) Complimentary
ব্যাখ্যা
Compulsory - বাধ্যতামূলক।
Mandatory - বাধ্যতামূলক।
Obligatory - আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়।
Voluntary - স্বতঃপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রণোদিত; স্বেচ্ছাপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রসূত।
Complimentary - প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক; শ্রদ্ধা বা সৌজন্যবশত প্রদত্ত; বিনামূল্যে প্রদত্ত।

অর্থাৎ, Compulsory এর antonym হচ্ছে Voluntary.

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৩.
What is the noun of the word 'Confess'?
  1. ক) Confession
  2. খ) Confess
  3. গ) Confusion
  4. ঘ) Confessionably
ব্যাখ্যা
Confess (verb) (অপরাধাদি) স্বীকার করা; কবুল করা।
এর noun form হচ্ছে Confession - স্বীকারোক্তি; অপরাধ স্বীকার।

Confusion এর অর্থ - বিশৃঙ্খলা; গোলমাল; বিভ্রান্তি; কিংকর্তব্যবিমূঢ় অবস্থা; দুই জিনিসের মধ্যে পার্থক্য করতে অক্ষমতা।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৪.
‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে‘- the correct translation of this sentence is-
  1. ক) It is raining since morning.
  2. খ) It has been being raining since morning.
  3. গ) It has been raining for morning
  4. ঘ) It has been raining since morning.
ব্যাখ্যা
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। - এর সঠিক translation হবে - It has been drizzling since morning.
অপশনে drizzling না থাকায় ঘ) It has been raining since morning. কে সঠিক উত্তর হিসেবে নেয়া হয়েছে।

Drizzle (Verb):
English Meaning: rain lightly.
Bangla Meaning: গুঁড়ি গুঁড়ি বা খুব হালকাভাবে বৃষ্টি হওয়া।
And the sentence will be in present perfect continuous form.

Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- It has been raining since morning.
- He has been studying since morning.
৩৫.
'Black and blue' means-
  1. ক) mercifully
  2. খ) mercilessly
  3. গ) sympathetically
  4. ঘ) hopefully
ব্যাখ্যা
Black and blue
English Meaning: with dark marks on your skin caused by being hit or having an accident.
Bangla Meaning: শরীরের বিভিন্ন জায়গায় ছড়ে যাওয়া / কালশিরা পড়া। নিদারূণভাবে

অপশনগুলো - 
Mercifully (adv)- ক্ষমাপূর্ণভাবে।
Mercilessly (adv)- নির্দয়ভাবে; নির্মমভাবে।
Sympathetically (adv)- সহানুভূতিপূর্ণভাবে।
Hopefully (adv)- আশাপ্রদ রূপে।

সুতরাং, Black and blue এর অর্থ - Mercilessly.
৩৬.
'He acted on my advice'- complex form of this sentence is-
  1. ক) I advised him and acted.
  2. খ) I advised him that he acted.
  3. গ) He acted according to my advice.
  4. ঘ) He acted as I advised him.
ব্যাখ্যা
He acted on my advice এটি একটি simple sentence.
একে Complex sentence করার জন্য দুটি clause এ ভাগ করলে দাঁড়ায়-
Principal clause: He acted এবং
Subordinate clause: as I advised him.

Complex sentence এর গঠন অনুসারে ‘He acted as I advised him.’ সঠিক উত্তর হবে।
৩৭.
The word 'Lunar' is related to-
  1. ক) Moon
  2. খ) Sun
  3. গ) Earth
  4. ঘ) Mars
ব্যাখ্যা
Lunar (Adjective)
English Meaning: Of, determined by, or resembling the moon.
Bangla Meaning: চান্দ্র; চন্দ্রসংক্রান্ত।
Example Sentence: So even during a total lunar eclipse, the lunar disk is not completely dark.

Source: Oxford Dictionary
৩৮.
'Maiden speech' means-
  1. ক) a speech by a woman
  2. খ) the main speech
  3. গ) the first speech
  4. ঘ) the last speech
ব্যাখ্যা
Maiden speech
English Meaning: the first formal speech.
Bangla Meaning: পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ    

Ex. Sentence: Maiden speech of the newly elected member of parliament was promising.
Bangla Meaning: সদ্য নির্বাচিত সংসদ সদস্যের প্রথম ভাষণ সম্ভাবনাময় / প্রতিশ্রুতিপূর্ণ ছিলো।

Source: Live MCQ Lecture
৩৯.
Choose the correct sentence:
  1. ক) If he works hard, he succeeds.
  2. খ) If he works hard, he will succeed.
  3. গ) If he would works hard, he succeeded.
  4. ঘ) If he worked hard, he succeeded.
ব্যাখ্যা
Conditional sentence এর Structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

সুতরাং, Conditional sentence এর structure অনুসারে সঠিক উত্তর খ) If he works hard, he will succeed.
৪০.
He went to bed after-
  1. ক) he will learn his lessons.
  2. খ) he would learn his lessons.
  3. গ) he learns his lessons.
  4. ঘ) he had learnt his lessons.
ব্যাখ্যা
After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
আর after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷

এখানে, After এর পূর্বে  যেহেতু past indefinite tense রয়েছে তাই পরের অংশ past perfect tense হবে। 
অর্থাৎ, সঠিক উত্তর ঘ) he had learnt his lessons.
৪১.
'A bolt from the blue' means-
  1. ক) An unexpected reward
  2. খ) An unexpected calamity
  3. গ) An unexpected blue colour
  4. ঘ) An unexpected person of blue wear
ব্যাখ্যা
'A bolt from the blue' অর্থ অনাকাঙ্ক্ষিত বিপদ বা বিনা মেঘে বজ্রপাত।
সুতরাং সঠিক উত্তর হবে an unexpected calamity.

Example Sentence: The news of his accident was like a bolt from the blue.
Example Sentence Meaning: তার দুর্ঘটনার সংবাদ একেবারেই অপ্রত্যাশিত ছিলো।
৪২.
The antonym of the word 'Benign' is-
  1. ক) Beginning
  2. খ) Peaceful
  3. গ) Blessed
  4. ঘ) Malignant
ব্যাখ্যা

Benign
(১) (ব্যক্তি) সদয়; সহৃদয়; নম্র; ভদ্র।
(২) (আবহাওয়া ইত্যাদি) শান্ত; অনুকূল।
(৩) (ব্যাধি) বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন:

অপশনগুলো -
ক) Beginning - প্রারম্ভ; শুরু
খ) Peaceful - (১) শান্তিপূর্ণ; শান্তিকামী: (২) শান্ত; স্তব্ধ:
গ) Blessed - সৌভাগ্যবান
ঘ) Malignant - (১) (ব্যক্তি বা তার আচরণ) অপকারী; ক্ষতিকর: (২) (রোগ) মারাত্মক; অতিপ্রবল।

সুতরাং, 'Benign' এর antonym - Malignant

৪৩.
''তাকে তিরস্কার করা হয়েছিল‘‘ এর শুদ্ধ ইংরেজি-
  1. ক) He was dishonoured.
  2. খ) He was brought to brim.
  3. গ) He was brought to book.
  4. ঘ) He was punished.
ব্যাখ্যা

Bring someone to book
English Meaning: to punish someone and make that person explain their behaviour / bring someone to justice.
Bangla Meaning: শাস্তি দেওয়া এবং কৈফিয়ত চাওয়া / ন্যায় বিচারের মুখোমুখি করা

তাকে তিরস্কার করা হয়েছিল - He was brought to book.

৪৪.
We helped him __ the work.
  1. ক) to finish
  2. খ) finishing
  3. গ) in finishing
  4. ঘ) finish
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) to finish ও ঘ) finish 
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় উত্তর তুলে দেয়া হয়েছে।

-----------------------------
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে Causative Verb ব্যবহৃত হয়।
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল ব্যবহৃত Causative Verb।
Causative Verb 'Help' এর ব্যবহার-
Help এর পর ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + verb বসে।
যেমন-
- He helped me do the work.
- He helped me to do the work.

সে অনুসারে ক) to finish এবং ঘ) finish দুটিই সঠিক।
৪৫.
He fought ____ to defeat the enemy.
  1. ক) tooth and nail
  2. খ) set out
  3. গ) to and fro
  4. ঘ) to the quick
ব্যাখ্যা
এখানে সঠিক উত্তর হবে tooth and nail যার অর্থ যথাসাধ্য/প্রবলভাবে।
tooth and nail বসিয়ে বাক্যটির অর্থ দাঁড়ায়, সে শত্রুদের পরাজিত করতে প্রবলভাবে/ যথাসাধ্য যুদ্ধ করেছে।

- set out অর্থ সুন্দরভাবে সাজানো।
- to and fro অর্থ এদিক ওদিক।
- to the quick অর্থ অসম্পূর্ণ।

Source: Applied English Grammar and Composition by P. C. Das
৪৬.
Had I been a king, I ____
  1. ক) had helped the poor
  2. খ) would have helped the poor
  3. গ) have helped the poor
  4. ঘ) helped the poor
ব্যাখ্যা
Had I been a king, I would have helped the poor.

Conditional sentence- এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
তাই পরবর্তী clause এ - would/could/might + have + V3 + extension. ব্যবহৃত হয়।
৪৭.
Choose the correct synonym for 'Extempore'. -
  1. ক) Planned
  2. খ) Improvise
  3. গ) Immediate
  4. ঘ) Impromptu
ব্যাখ্যা

'Extempore' যার অর্থ পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া এর সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে।

Option গুলােতে প্রদত্ত Word সমূহ:
Planned - পরিকল্পিত।
Improvise - ছড়া বলা, আশু রচনা করা।
Impromptu - প্রত্যুৎপন্ন বা উপস্থিত মত।
Immediate - আসন্ন।

Extempore এর synonym হবে - Impromptu.

৪৮.
When you make a promise, you must not go ___ on it.
  1. ক) by
  2. খ) around
  3. গ) back
  4. ঘ) along
ব্যাখ্যা
Go back on (phrasal verb)
Meaning: Fail to keep a promise.
Bengali meaning: (প্রতিশ্রুতি ইত্যাদি) পালনে ব্যর্থ হওয়া; (প্রতিশ্রুতি) ভঙ্গ করা; কথা না-রাখা।

তাই শূন্যস্থানে back বসবে।
৪৯.
What type of man is quite the opposite type of 'Supercilious'?
  1. ক) Affable
  2. খ) Haughty
  3. গ) Disdainful
  4. ঘ) Wicked
ব্যাখ্যা
Supercilious (উদাসীনপূর্ণ) এর বিপরীত Affable অর্থ অমায়িক।

অপশনের অন্যান্য শব্দ: 
Haughty- উদ্ধত্ব,
Disdainful- তাচ্ছিল্য পূর্ণ।
Wicked - মন্দ; ভ্রান্ত, অসৎ; অন্যায়
৫০.
1 + 5 + 9 + ............ + 81 = ?
  1. ক) 21
  2. খ) 861
  3. গ) 840
  4. ঘ) 860
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 5 + 9 + ............ + 81 = ?

সমাধান: 
১ম পদ a =1
সাধারন অন্তর d = (5 - 1) = 4
n তম পদ = a + (n - 1)d
⇒ 81 = 1 + (n - 1) 4
⇒ 81 = 1 + 4n - 4
⇒ 4n = 84
⇒ n = 21

সমষ্টি Sn = (n/2) {2a + (n - 1)d}
= (21/2) {2 × 1 + (21 -1)4}
= (21/2) × 82
= 861
৫১.
বৃত্তের বহি:স্থ কোন বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বহি:স্থ কোন বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়?

সমাধান: 
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে 2 টি স্পর্শক আঁকা যাবে।
৫২.
সে. মি. এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব?
  1. ক) 3, 4, 5
  2. খ) 6, 8, 10
  3. গ) 2, 4, 8
  4. ঘ) 5, 12, 13
ব্যাখ্যা
প্রশ্ন: সে. মি. এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ভূমি + লম্ব
32 + 42 = 52 [যা সমকোণী ত্রিভুজ ]
62 + 82 = 102 [যা সমকোণী ত্রিভুজ ]
52 + 122 = 132 [যা সমকোণী ত্রিভুজ ]
22 + 42 ≠ 82 [যা সমকোণী ত্রিভুজ নয়]

অপশন গ এর বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব।
৫৩.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান: 
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x²
সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গ = (x/4)2 বা, x2/16

একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের 16গুণ।
৫৪.
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কী বলে?
  1. ক) ব্যাস
  2. খ) ব্যাসার্ধ
  3. গ) বৃত্তচাপ
  4. ঘ) পরিধি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কী বলে?

সমাধান: 
বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
৫৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) 51
  2. খ) 59
  3. গ) 63
  4. ঘ) 87
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

এখানে,
৫১ = ১ × ৩ × ১৭
৫৯ = ১ × ৫৯ [মৌলিক সংখ্যা]
৬৩ = ১ × ৩ × ৩ × ৭
৮৭ = ১ × ৩ ×২৯
৫৬.
5x + 5x + 5x + 5x + 5x = কত?
  1. ক) 25x
  2. খ) 5x + 1
  3. গ) 55x
  4. ঘ) 25x
ব্যাখ্যা
প্রশ্ন: 5x + 5x + 5x + 5x + 5x = কত?

সমাধান:
 5x + 5x + 5x + 5x + 5x
= 5x( 1 + 1 + 1 + 1 + 1)
= 5x . 5
= 5x + 1
৫৭.
log2 (1/64) এর মান কত?
  1. ক) - 6
  2. খ) 6
  3. গ) - 1/6
  4. ঘ) 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: log2(1/64) এর মান কত?

সমাধান: 
log2(1/64)
= log264 - 1
= log2(26)- 1
= log22 - 6
= - 6 log22
= - 6 .1 
= - 6
৫৮.
যদি x2 + 1/x2 = 38 হয়, তবে x - 1/x =?
  1. ক) ±40
  2. খ) ±6
  3. গ) ±7
  4. ঘ) ± 5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + 1/x2 = 38 হয়, তবে x - 1/x =?

সমাধান: 
x2 + 1/x2 = 38
(x - 1/x)2 + 2x.1/x = 38
(x - 1/x)2 = 38 - 2
(x - 1/x)2 = 36
x - 1/x = ±√36
x - 1/x= ± 6
৫৯.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ৩০%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
শুধু গণিতে পাস করেছে (৮০ - ৬০)% = ২০%
শুধু বাংলাতে পাস করেছে (৭০ - ৬০)% = ১০%
যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাশ করেছে = (৬০ + ২০ + ১০)% = ৯০%
উভয় বিষয় ফেল = (১০০ - ৯০)% = ১০%
৬০.
যদি সেলফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5:3 হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে?
  1. ক) 30%
  2. খ) 35%
  3. গ) 40%
  4. ঘ) 45%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি সেলফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5 : 3 হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে?

সমাধান: 
পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5 : 3 
পূর্বের কলরেট = 5x টাকা 
 বর্তমান কলরেট = 3x টাকা 
কলরেট হ্রাস পেয়েছে = (5x - 3x) টাকা = 2x টাকা
 কলরেট শতকরা হ্রাস পেয়েছে = [(2x/5x) × 100]% = 40%
৬১.
এক ব্যাক্তি 240 টাকায় কতগুলো পেন্সিল কিনে দেখল যে, যদি সে একটি পেন্সিল বেশি পেত তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য 1 টাকা কম হত। ঐ ব্যাক্তি কতটি পেন্সিল কিনেছিল?
  1. ক) 13 টি
  2. খ) 14 টি
  3. গ) 15 টি
  4. ঘ) 16 টি
ব্যাখ্যা
ধরি 
কলম ক্রয় করেছিলো x টি 

প্রশ্নমতে, 
(240/x) - {240/(x + 1)} = 1
(240x + 240 - 240x)/{x(x + 1)} = 1 
240/(x2 + x) = 1 
240 = x2 + x
x2 + x - 240 = 0 
x2 + 16x - 15x - 240 = 0 
x(x + 16) - 15(x + 16) = 0
(x + 16)(x - 15) = 0

হয়
x - 15 = 0
x = 15 

অথবা
x + 16 = 0
x = - 16 [কলমের সংখ্যা ঋণাত্মক হতে পারে না]

কলম ক্রয় করেছিলো 15 টি
৬২.
একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা হলে সুদের হার কত?
  1. ক) 12%
  2. খ) 10%
  3. গ) 8%
  4. ঘ) 6%
ব্যাখ্যা
প্রশ্ন: একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা হলে সুদের হার কত?

সমাধান: 
মনেকরি
সুদের হার = r 
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪ × r) টাকা 
= ২০০০r টাকা

১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫ ×  r) টাকা
= ৩০০০ r টাকা

প্রশ্নমতে,
২০০০ r + ৩০০০ r = ৪০০
৫০০০r = ৪০০
 r = (৪০০ × ১০০)/৫০০০
 r =৮%

∴ সুদের হার  ৮%
৬৩.
১টি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ২৫০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?

মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০-১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০+৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫-৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০×৪৫/১৫ টাকা
= ৩০০ টাকা।
৬৪.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ক) ২০ মি.
  2. খ) ১৬ মি.
  3. গ) ১৫ মি.
  4. ঘ) ১২ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান: 
কাঁদায়  ও পানিতে আছে = (১/৪) + (৩/৫) অংশ
= (৫ + ১২)/২০ অংশ
= ১৭/২০  অংশ

মনেকরি 
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ১ অংশ 

পানির উপরে আছে = ১ - (১৭/২০) অংশ
= (২০ - ১৭)/২০ অংশ
= ৩/২০ অংশ

প্রশ্নমতে,
৩/২০ অংশ = ৩ মিটার 
১ বা সম্পূর্ণ অংশ = ৩ × (২০/৩) মিটার 
= ২০ মিটার
৬৫.
বিশেষ ক্রমানুযায়ী সাজানো ২, ৩, ৫, ৯, ১৭, - ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৬৫
  2. খ) ৪৫
  3. গ) ৩৩
  4. ঘ) ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: বিশেষ ক্রমানুযায়ী সাজানো ২, ৩, ৫, ৯, ১৭, - ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
১ম পদ = ২
২য়পদ = ২ × ২ - ১ = ৩
৩য় পদ = ৩ × ২ - ১ = ৫
৪র্থ পদ = ৫ × ২ - ১ = ৯
৫ম পদ = ৯ × ২ - ১ = ১৭
৬ষ্ঠ পদ = ১৭  × ২ - ১ = ৩৩
৬৬.
ছয় অঙ্কের ক্ষদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 90000
  4. ঘ) 90001
ব্যাখ্যা
প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

সমাধান: 
ছয় অঙ্কের ক্ষদ্রতম সংখ্যা = ১০০০০০
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

 অন্তর = ১০০০০০ - ৯৯৯৯ = ৯০০০১
৬৭.
১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
  1. ৫০
  2. ২৫
  3. ২৩
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৪৯(৪৯ + ১)/২
 = ৪৯ × ২৫ 

১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৪৯ × ২৫)/৪৯
 = ২৫
৬৮.
একটি ধণাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধণাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি ক 
প্রশ্নমতে,
(২ক) + ১৫ = ৪১৫
৪ক = ৪১৫ - ১৫
৪ক = ৪০০
= ১০০
= ১০
ক = ১০
৬৯.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ক) 70 মিটার
  2. খ) 80 মিটার
  3. গ) 90 মিটার
  4. ঘ) 96 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত?

ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং
দৈর্ঘ্য = ৩x/২ মিটার

প্রশ্নমতে,
x × (৩x/২) = ৩৮৪
৩x/২ = ৩৮৪
x  =(৩৮৪ × ২)/৩
x২ = ২৫৬
x = ১৬


আয়তাকার ঘরের প্রস্থ ১৬ মিটার
দৈর্ঘ্য = (৩ × ১৬)/২ মিটার
         = ২৪ মিটার
আয়তাকার ঘরের পরিসীমা = ২(২৪ + ১৬) মিটার 
= ২ × ৪০ মিটার 
= ৮০ মিটার
৭০.
১৮ ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির মাথে ৩০ কোণ উৎপন্ন করল। গাছটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গে ছিল?
  1. ক) ১৫ ফুট
  2. খ) ১২ ফুট
  3. গ) ৯ ফুট
  4. ঘ) ৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন : ১৮ ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির মাথে ৩০<sup>০</sup> কোণ উৎপন্ন করল। গাছটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গে ছিল? 
সমাধান :
ধরি,
খুঁটিটি মাটি হতে x ফুট উঁচুতে ভেঙেছিল।
ভাঙা অংশের দৈর্ঘ্য = (18 - x) ফুট
এখানে,
sinθ = AB/AC
sin30° = x/(18 - x)
1/2 = x/(18 - x)
2x = 18 - x
2x + x = 18
3x = 18
x = 6

সুতরাং, খুঁটিটি মাটি হতে 6 ফুট উঁচুতে ভেঙে ছিল।
 
৭১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. ক) 25
  2. খ) 25√2
  3. গ) 30
  4. ঘ) 25√5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ =  45°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b =10 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) ×10 × 10 × sin45°
= 50 ×(1/√2)
= 50/√2
= (50 ×√2)/2
= 25√2
৭২.
3 cm, 4 cm এবং 5 cm ব্যসার্ধ বিশিষ্ট ৩টি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যসার্ধ কত?
  1. ক) 5 cm
  2. খ) 6 cm
  3. গ) 7 cm
  4. ঘ) 8 cm
ব্যাখ্যা
প্রশ্ন: 3 cm, 4 cm এবং 5 cm ব্যসার্ধ বিশিষ্ট ৩টি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যসার্ধ কত?

সমাধান: 
3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তিনটির আয়তন যথাক্রমে, {(4/3)π33}, {(4/3)π43}, {(4/3)π53}।
সুতরাং নতুন গোলকটির আয়তন ={(4/3)π33} + {(4/3)π43} + {(4/3)π53}
= (4/3) π (33 + 43 + 53)
= (4/3) π × 216
= (4/3)π × 63

নতুন গোলকটির ব্যাসার্ধ = 6 সে.মি.
৭৩.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) 16 বর্গ একক
  2. খ) 32 বর্গ একক
  3. গ) 8 বর্গ একক
  4. ঘ) 16√2 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গের বাহু a হলে,
কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে, 
a√2 = 4√2
বা, a = 4
∴ বর্গের ক্ষেত্রফল = 42 = 16 বর্গ একক
৭৪.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির কী কোণ বলে?
  1. ক) সন্নিহিত কোণ
  2. খ) সমকোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির কী কোণ বলে?

সমাধান: 
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
৭৫.
সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
  1. ক) দেবপাল
  2. খ) ধর্মপাল
  3. গ) শশাংক
  4. ঘ) রাজা গোপাল
ব্যাখ্যা
সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি বৌদ্ধ বিহার।
- পাহাড়পুরএর উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়।
- পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) এ বিহার স্থাপন করেন।
- ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে, যেখানে উৎকীর্ণ রয়েছে ‘শ্রী-সোমপুরে-শ্রী-ধর্মপালদেব-মহাবিহারিয়ার্য-ভিক্ষু-সংঘস্য’। 

উৎস: বাংলাপিডিয়া।
৭৬.
লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কী?
  1. ক) রিপন কমিশন
  2. খ) হাণ্টার কমিশন
  3. গ) নাথান কমিশন
  4. ঘ) লর্ড কমিশন
ব্যাখ্যা
ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন।
এটি ১৮৮২ সালে স্যার উইলিয়াম হান্টার কে প্রধান করে গঠিত হয়। এতে মোট সাতজন সদস্য ছিলেন।
কমিশনটি ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনের আমলে গঠিত হয়েছিলো।

লর্ড লিটনের পদত্যাগের পর লর্ড রিপন ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তার শাসনকাল ১৮৮০ - ১৮৮৪ সাল।
তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং ভারতবাসীর আশা আকাঙ্খার প্রতি শ্রদ্ধা রেখে উদারনীতি অবলম্বন করেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি সংস্কার কাজ হচ্ছে -
- আফগান সীমান্ত সমস্যার সমাধান,
- সংবাদপত্রের স্বাধীনতা,
- শিক্ষা কমিশন গঠন (হান্টার কমিশন),
- স্থানীয় স্বায়ত্বশাসনমূলক আইন, রাজ্বস্ব ও প্রজাস্বত্ব আইন,
- ফ্যাক্টরি আইন (দৈনিক ৮ ঘন্টা কাজের নিয়ম) ইত্যাদি।

সূত্র: বাংলাপিডিয়া ও একাদশ-দ্বাদশ শ্রেনীর ইতিহাস বই, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা।
৭৭.
‘পারকী‘ সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) কক্সবাজার
  3. গ) বরগুনা
  4. ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা
- পারকী, পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত।
- কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। লাবনী, হিমছড়ি, ইনানী, সাবরাং ইত্যাদি সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত‌।
- কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালীতে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
৭৮.
বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে-
  1. ক) সোমলিয়া
  2. খ) নেপাল
  3. গ) সিয়েরালিওন
  4. ঘ) লিবিয়া
ব্যাখ্যা
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়। বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ। সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র। রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

উৎসঃ বিবিসি বাংলা আর্কাইভ ও ব্রিটানিকা।
৭৯.
বঙ্গবন্ধু ৬-দফা দাবী পেশ করেন কত সালে?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৫২
  3. গ) ১৯৬৬
  4. ঘ) ১৯৭১
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং
- ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।
পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
- ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়।
- এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৮০.
১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?
  1. ক) ধীরেন্দ্রনাথ দত্ত
  2. খ) আবুল কাশেম
  3. গ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  4. ঘ) যোগশচন্দ্র দাস
ব্যাখ্যা
১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি ঢাকায় পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
- এই অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলার কংগ্রেস সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহারের দাবী পেশ করেন।
- কিন্তু মুসলিম লীগ সদস্যদের তীব্র বিরোধিতায় তার দাবী গৃহীত হয়নি।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৮১.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]
সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়?
  1. ক) তিস্তা
  2. খ) ভৈরব
  3. গ) শ্যালা
  4. ঘ) মধুমতি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'।
বর্তমানে এই প্রশ্নের উত্তর গুরুত্বহীন।
-----------
জেনে রাখা ভালো যে, ২০১৬ সালে সুন্দরবনের অভ্যন্তরে প্রবাহিত শ্যালা নদীদে কয়লাবাহী কার্গো ডুবে গিয়েছিলো।
৮২.
উয়ারি-বটেশ্বর প্রত্মতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
  1. ক) গাজীপুর
  2. খ) নরসিংদী
  3. গ) শেরপুর
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
 নরসিংদী জেলায় অবস্থিত উয়ারি-বটেশ্বর হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্মতাত্ত্বিক নিদর্শন। 
 
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
- নির্মানকাল- ৪৫০ খ্রিস্টপূর্বাব্দ।
- গ্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে ২৫০০ বছরের প্রাচীন দুর্গ।
- স্কুল শিক্ষক মুহাম্মদ হানিফ পাঠান উয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব প্রথম জনসম্মুখে তুলে ধরেন ১৯৩০ সালে।
- এর খনন কাজ শুরু হয় ২০০০ সালে।

তথ্যসূত্র : বাংলাদেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
৮৩.
সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে?
  1. ক) ৭ মিনিট
  2. খ) ৮ মিনিট
  3. গ) ৯ মিনিট
  4. ঘ) ১০ মিনিট
ব্যাখ্যা
- পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।
-  সূর্য পৃথিবীর তুলনায় প্রায় ১৩ লক্ষ গুণ বড়।
- আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। 
-  সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮.৩২ মিনিট বা ৮ মিনিট ১৯ সেকেন্ড

সূত্র: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি; মাধ্যমিক ভূগোল বোর্ড বই, নবম-দশম শ্রেণি। 
৮৪.
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
  1. ক) ৬৭৬ জন
  2. খ) ৬৪ জন
  3. গ) ১৭৫ জন
  4. ঘ) ৪২৬ জন
ব্যাখ্যা
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
- বীরশ্রেষ্ঠ - ৭ জন
- বীর উত্তম - ৬৮ জন
- বীর বিক্রম - ১৭৫ জন
- বীর প্রতীক - ৪২৬ জন

তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম) [সেনাবাহিনী]
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

∴ বর্তমানে (২০২১) মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।
৮৫.
বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার‘ কোথায় অবস্থিত?
  1. ক) শাহবাগে
  2. খ) গুলিস্তানে
  3. গ) আগারগাঁও
  4. ঘ) উত্তরায়
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার ঢাকার শেরে বাংলা নগরে আগারগাঁও এ অবস্থিত। 
- ১৯৭২ সালে পুরাতন এলিফ্যান্ট রোডের একটি পরিত্যক্ত ভবনে জাতীয় গ্রন্থাগারের যাত্রা শুরু হয়। 
- ১৯৭৯ সালে সেখান থেকে সেন্ট্রাল রোডের ভাড়া বাড়িতে এবং ১৯৮৫ সালের ১ নভেম্বর শেরে বাংলা নগরে নিজস্ব ভবনে জাতীয় গ্রন্থাগার স্থানান্তরিত হয়।
 শাহবাগে গণগ্রন্থাগার এবং গুলিস্তানে জাতীয় গ্রন্থকেন্দ্র অবস্থিত।

(সূত্রঃ আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর ওয়েবসাইট)
৮৬.
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন-
  1. ক) আইনমন্ত্রী
  2. খ) এটর্নি জেনারেল
  3. গ) প্রধান বিচারপতি
  4. ঘ) জাতীয় সংসদ
ব্যাখ্যা
এটর্নি জেনারেল
- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হলেন এটর্নি জেনারেল। 
- অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী।
- অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জেষ্ঠ আইনানুজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।
- বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন। তিনি ১৬তম অ্যাটর্নি জেনারেল।

এছাড়াও, 
- অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন।
- অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।

উৎস : এটর্নি জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট।
৮৭.
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শত রানকারী কে?
  1. ক) সাকিব
  2. খ) মাশরাফি
  3. গ) সাব্বির
  4. ঘ) তামিম
ব্যাখ্যা
- টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম ও একমাত্র সেঞ্চুরিয়ান - তামিম ইকবাল
২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ওমানের বিপক্ষে তিনি ১০৩ রানের ইনিংস খেলেন।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান - মেহরাব হোসেন অপি।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান - আমিনুল ইসলাম বুলবুল
 
উৎস : পত্রিকা রিপোর্ট 
৮৮.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]
সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীন সন্ধান পাওয়া গিয়েছে?
  1. ক) এ্যানথ্রাক্স
  2. খ) ট্রিম্যান
  3. গ) চিকন গুনিয়া
  4. ঘ) ল্যাসা জ্বর
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'।
বর্তমানে এই প্রশ্নের উত্তর গুরুত্বহীন।
তাই প্রশ্নের উত্তর তুলে দেওয়া হয়েছে। 
---------------
তবে সঠিক উত্তরটি জেনে রাখতে পারেন।
এই প্রশ্নের সঠিক উত্তর - ট্রিম্যান।
৮৯.
বাংলাদেশে প্রথম ও একমাত্র ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার‘ কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) সিলেট
  3. গ) কুমিল্লা
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
দ্যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম (ডব্লিউটিসি চিটাগং) চট্টগ্রাম এর আগ্রাবাদ-এ অবস্থিত একটি বাণিজ্যিক ভবন। 
চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক এটি নির্মিত হয়েছে।

উৎস: চিটাগাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(CCCI)
৯০.
বঙ্গবন্ধুর আত্মজীবনী মূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী‘ সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে?
  1. ক) রুশ
  2. খ) ডাচ্
  3. গ) চীনা
  4. ঘ) ফ্রেঞ্চ
অনির্ধারিত
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর আত্মজীবনী মূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী‘ সর্বশেষ ত্রিপুরা ভাষায় অনুদিত হয়েছে। 
দীর্ঘ দুই বছরের প্রচেষ্টায় ত্রিপুরা ভাষায় (ককবরক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের সাবেক শিক্ষার্থী যুবরাজ দেববর্মা। তিনি ‘ককবরক’ বইটির নাম দিয়েছেন ‘পাইথাকয়া লাংমা’; এর অর্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’।
 
এ পর্যন্ত ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্প্যানিশ, অসমীয়া, ইতালীয়, মালয়, কোরীয়, রুশ, মারাঠি, গ্রীক, থাই ইত্যাদি ভাষায় বইটি অনূদিত হয়েছে। 
 
=====
 
অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন।
- ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়।
- ২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তগত হয়।
- খাতাগুলি অতি পুরানো, পাতাগুলি জীর্ণয় এবং লেখা প্রায়শ অস্পষ্ট।
- মূল্যবান সেই বাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। 
- এই লেখাগুলোকে বঙ্গবন্ধু হারিয়ে যাওয়া পূর্বোক্ত আত্মজীবনী হিসেবে সুনিশ্চিত করা হয়।
- পরে এগুলো বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় গ্রন্থাকারে অসমাপ্ত আত্মজীবনী নামে ২০১২ সালের জুনে প্রকাশ করা হয়।
- 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'-এর পক্ষে এ গ্রন্থটি প্রকাশ করেন মহিউদ্দিন আহমেদ।

উৎস: অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান; সময়নিউজ,  যুগান্তর পত্রিকা রিপোর্ট
৯১.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]
সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী?
  1. ক) রুবাব খান
  2. খ) সালমান খান
  3. গ) কামাল জিহান
  4. ঘ) শিহাব কামাল
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'।
বর্তমানে এই প্রশ্নের উত্তর গুরুত্বহীন।
তাই প্রশ্নের উত্তর তুলে দেওয়া হয়েছে। 
---------------
তবে সঠিক উত্তরটি জেনে রাখতে পারেন।
এই প্রশ্নের সঠিক উত্তর - রুবাব খান। 
 
রুবাব খান যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় কর্মরত ।
রুবাব খান ও তাঁর দল মূলত নাসায় কাজ করছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে। 
 
উৎস : প্রথম আলো 
৯২.
বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়?
  1. ক) সিলেটের তামাবিলে
  2. খ) সিলেটের জাফলংয়ে
  3. গ) সিলেটের মালনী ছড়ায়
  4. ঘ) সিলেটের শ্রীমঙ্গলে
ব্যাখ্যা
- বঙ্গ প্রদেশে কালো চায়ের চাষ ব্রিটিশ শাসনামলের সময় শুরু হয়েছিল।
- ইউরোপীয় ব্যবসায়ীরা ১৮৪০ সালে এই উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান বন্দর নগরী চট্টগ্রামে প্রতিষ্ঠা করে, যখন কলকাতা বোটানিক্যাল গার্ডেন থেকে চীনা চায়ের গাছ এনে চট্টগ্রাম ক্লাবের পাশে রোপণ করা হয়।
- ১৮৪৩ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে প্রথম চা তৈরি এবং পান করা হয়।
- বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা বাগানে

উৎস : বাংলাদেশ চা বোর্ড ও বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট ওয়েবসাইট।
৯৩.
‘ডাউন সিনড্রোম‘ বলতে বুঝানো হয় -
  1. ক) গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
  2. খ) ধানগাছের বিশেষ রোগ
  3. গ) নৈতিক অবক্ষয়ের লক্ষণ
  4. ঘ) ফলের অপরিণত বিকাশ
ব্যাখ্যা
- ডাউন সিনড্রোম একটি বিশেষ ধরণের জেনেটিক বা জিনগত অবস্থা। 
- ডাউন সিনড্রোম নিয়ে জন্ম নেয়া মানুষের ক্রোমোজোমের গঠন সাধারণ মানুষের ক্রোমোজমের চেয়ে কিছুটা ভিন্ন হয়ে থাকে।
- এর কারণে মানুষের মধ্যে মৃদু বা মাঝারি স্তরের বুদ্ধিবৃত্তিক সমস্যা, বেড়ে ওঠায় বিলম্ব বা অন্য কিছু শারীরিক বৈশিষ্ট্য দেখা যায়।
 
- মানব শরীরের কোষের ক্রোমোজমের অসামঞ্জস্যতার জন্য ডাউন্স সিনড্রোম (Down's syndrome) শিশু জন্মায়। 
- ব্রিটিশ চিকিৎসক জন ল্যাঙ্গডন ডাউন ১৮৬৬ সালে এ শিশুদের প্রথম চিহ্নিত করেন, তাই তার নামানুসারে ডাউন সিনড্রোম নামকরণ করা হয়েছে। 
- প্রতি ৫০০ থেকে ৭০০ শিশুর মধ্যে একজন শিশু ডাউন্স সিনড্রোম বা ডাউন শিশু হিসাবে জন্মগ্রহণ করে। 
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ৫০০০ বা প্রতিদিন প্রায় ১৫জন ডাউন শিশুর জন্ম হয়।
 
 
ডাউন সিনড্রোমের কারণ :

প্রতিটি মানব কোষের মধ্যে ২৩ জোড়া অর্থাৎ ৪৬টি ক্রোমোজম থাকে, যার অর্ধেক মা এবং অর্ধেক বাবার থেকে আসে। 
মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন আচার-আচরণ, বুদ্ধিমত্তা, চেহারা, উচ্চতা, গায়ের রং সবকিছুই ক্রোমোজমের ভেতরের ডিএন-এর মাধ্যমে নির্ধারিত হয়। 
এই ডিএনএ বা ক্রোমোজমের অসামঞ্জস্যতা হলে শারীরিক ও মানসিক বিভিন্ন জেনেটিক ত্রুটি দেখা দেয়। 
২১ নম্বর ক্রোমোজমের জায়গায় একটি বাড়তি ক্রোমোজমের কারণে ডাউন সিনড্রোম হয়। একে ‘ট্রাইসোমি ২১’ বলে। 
৯৫ শতাংশ ডাউন সিনড্রোমই এ কারণে হয়ে থাকে। এ অতিরিক্ত ক্রোমোজমের অসামঞ্জস্যতার কারণে ডাউন সিনড্রোম শিশুদের বিশেষ কিছু শারীরিক ও মানসিক ত্র“টি দেখা যায়।
 
অর্থাৎ,  ‘ডাউন সিনড্রোম‘ বলতে গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশকে বুঝায়। 
 
ডাউন সিনড্রোমের বাহ্যিক লক্ষণগুলো হলো :

- নতুন কিছু শেখার ক্ষেত্রে সাধারন মানুষের চেয়ে ধীরগতির হয়ে থাকে। কিন্তু সাধারনত দ্রুত অনুকরণ করতে সক্ষম।
- অনেকের শারীরিক কিছু উপসর্গ দেখা যায়। চোখ, জিহ্বা, কান ও পায়ের পাতা কিছুটা অস্বাভাবিক হতে পারে। 
অনেকের ক্ষেত্রে হৃদরোগ বা পাকস্থলিতে সমস্যাও দেখা যায়।
-  ডাউন সিনড্রোমের পাশাপাশি অন্যান্য মানসিক সমস্যাও (অনেক সময় সেরেব্রাল পালসি) তৈরী হতে পারে।
- সাধারণ মানুষের আলঝেইমার্স ডিজিজ বা স্মৃতিভ্রম হওয়ার সম্ভাবনা থাকে ৬৫ বছর বয়সের পর, তবে ডাউন সিনড্রোমে আক্রন্তদের ৪০ বছর বয়সের পরই এই সম্ভাবনা তৈরী হয়।
 
উৎস : বিবিসি ওয়েবসাইট, যুগান্তর পত্রিকা রিপোর্ট 
৯৪.
তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে?
  1. ক) ১৯৫৬
  2. খ) ১৯৬২
  3. গ) ১৯৬৬
  4. ঘ) ১৯৬৮
ব্যাখ্যা
১৯৬২-এর শিক্ষা আন্দোলন
- ১৯৬২ সালের আগস্ট মাসে শরিফ কমিশনের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলন নতুন রূপ লাভ করে।
- এ প্রতিবেদনের সুপারিশে ছাত্রদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
- ফলে কঠোর আন্দোলন শুরু হয়। এ আন্দোলন 'বাষট্টির শিক্ষা আন্দোলন’ নামে পরিচিত ।
- ১৫ই আগস্ট থেকে ১০ই সেপ্টেম্বর প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
- ১৭ই সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে কয়েকজন নিহত এবং কয়েকশ’ আহত হয়।
- এ আন্দোলনের ফলে শরিফ কমিশনের সুপারিশ স্থগিত হয়।
- এই আন্দোলনের ফলে ছাত্ররা আইয়ুববিরােধী আন্দোলনের অন্যতম শক্তিতে পরিণত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি
৯৫.
বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?
  1. ক) ৫৫টি
  2. খ) ১১০টি
  3. গ) ১১৪টি
  4. ঘ) ১১১টি
ব্যাখ্যা
- বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়।
- ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা ছিলো ১৬২ টি।
- বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সাথে এবং ভারতের ভূখন্ডের ভিতর বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সাথে যুক্ত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া এবং ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি।
৯৬.
বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) কার্বন মনোক্সাইড
  4. ঘ) কার্বন ডাইঅক্সাইড
ব্যাখ্যা
World Health Organization (WHO) বা বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, “পৃথিবীর বায়ুমন্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে সেই অবস্থাকে বায়ু দূষণ বলে”। 
অন্যান্য দূষণের চেয়ে বায়ু দূষণের পরিধি এবং ব্যাপকতা সবচেয়ে বেশি। কারণ বাতাস স্বল্প সময়ে দূষিত পদার্থকে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে ।
 
বায়ুর প্রধান দূষকসমহ নিম্নরূপ :
- কার্বন মনোক্সাইড
-  ওজোন
- নাইট্রোজেন ডাই-অক্সাইড
- সালফার ডাই-অক্সাইড
- সীসা 
 
উৎস : বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট 
 
৯৭.
‘জিকা ভাইরাস‘ কোন দেশে সর্বপ্রথম ছড়ায়?
  1. ক) ভারত
  2. খ) আমেরিকা
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
- জিকা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় ১৯৪৭ সালে, উগান্ডায়। 
- ২০১৫ সালে সর্বপ্রথম ব্রাজিলে ছড়িয়ে পড়ে জিকা ভাইরাস।
 
জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। 

সাধারণত সংক্রামিত এডিস এজেপ্টাই মশার কামড় থেকে জিকা ভাইরাসের সংক্রমণ ঘটে। ক্রান্তীয় অঞ্চলগুলিতে যেখানে মশার প্রকোপ খুব বেশি, সেখানে এই ধরনের সংক্রমণ বেশি হয়। সংক্রামিত এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে জিকা ভাইরাস প্রবেশ করে।

জিকার কারণে মাত্র কয়েকদিনের জন্য মৃদু জ্বর, ফুসকুড়ি, চোখে জ্বালা, এবং দেহে ব্যথা হতে পারে। যদিও বেশীরভাগ লোকই যারা জিকা ভাইরাস আক্রান্ত হয়েছে তাদের কোন লক্ষণ দেখা যায় না।

জিকার লক্ষণসমূহ: 
- ১ বা ২ দিনের জন্য নীচু মাত্রায় জ্বর, সাধারণতঃ ৩৮° (১০১°ফা)-এর বেশী নয়
- চোখে জ্বালা বা চোখ লাল
- অস্থির ব্যথা
- ত্বকে চুলকানি
- পেশীতে ব্যথা ও মাথা ব্যথা
 
The first confirmed case of Zika virus infection in the Americas was reported in Northeast Brazil in May 2015, although phylogenetic studies indicate virus introduction as early as 2013. Zika rapidly spread across Brazil and to more than 50 other countries and territories on the American continent.
 
Zika virus was first discovered in 1947 and is named after the Zika Forest in Uganda. In 1952, the first human cases of Zika were detected and since then, outbreaks of Zika have been reported in tropical Africa, Southeast Asia, and the Pacific Islands. Zika outbreaks have probably occurred in many locations.
 
Source: National Library Medicine of Science , Center for disease control and prevention 
৯৮.
মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত-
  1. ক) ১ঃ৫০০
  2. খ) ১ঃ৬৫০
  3. গ) ২ঃ৭০০
  4. ঘ) ১ঃ৭০০
ব্যাখ্যা
- পরিণত ও সুস্থ মানবদেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ প্রতি মাইক্রোলিটারে ৪০০০-১১০০০ (গড়ে ৭০০০)। 
- পরিণত সুস্থ মানুষের রক্তের মাত্র ১% শ্বেত রক্তকণিকা।
- পূর্ণ বয়স্ক পুরুষে লোহিত রক্তকণিকার পরিমাণ প্রতি ঘন মিলিলিটারে ৫৪ লাখ এবং পূর্ণ বয়স্ক স্ত্রীলোকে তা ৪৮ লাখ।
- মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত ১ঃ৭০০ 

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯৯.
ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে?
  1. ক) ২০০০
  2. খ) ২০০৩
  3. গ) ২০০৪
  4. ঘ) ২০০৬
ব্যাখ্যা
ফেসবুকের সদর দপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া। 

- ফেসবুক একটি আমেরিকান অনলাইন সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান।
- ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
-  ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ।  

সূত্র: ফেসবুক অফিশিয়াল ওয়েবসাইট।