পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
৪৩তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
নিচের কোনটি চর্যাপদের প্রধান সুর বা রাগ নয়?
  1. রাগ পটমঞ্জরী
  2. রাগ অরু
  3. রাগ ভৈরবী
  4. রাগ কুরু
ব্যাখ্যা

চর্যাপদের সবগুলো কবিতা ছন্দে রচিত, পংক্তির শেষে মিল রয়েছে।
- এগুলো আসলে গান, তাই কবিরা প্রতিটি কবিতার শুরুতে কোন সুরে কবিতাটি গাওয়া হবে তার উল্লেখ করেছেন।
- এমন কয়েকটি সুর/রাগ হচ্ছে - রাগ পটমঞ্জুরী, রাগ অরু, রাগ ভৈরবী
- চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো, তাই এগুলো একই সাথে গান ও কবিতা।
- বাংলা কবিতায় ১৮০০ সালের আগে যা কিছু রচিত হয়েছে, সবই গাওয়ার উদ্দেশ্যে রচিত হয়েছে।
- মাইকেল মধুসূধন দত্ত যেদিন বাংলা কবিতা লিখলেন, সেদিন থেকে কবিতা হয়ে উঠলো পড়ার বস্তু, গাওয়ার নয়।

উৎস : লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।

.
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-
  1. আলাওল
  2. রামপ্রসাদ সেন
  3. আব্দুল হাকিম
  4. শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান শাহ মুহম্মদ সগীর রচিত ইউসুফ-জোলেখা।
- এ কাব্যের মূল উপজীব্য কোরআন ও ফার্সি কাব্য থেকে সংগৃহীত। তার কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তাতে প্রকাশ পেয়েছে এক অনুপম মানবিক প্রেমের উপাখ্যান।

শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ-জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন।
- তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরিবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
“পিপীলিকার পাখা উড়ে মরিবার তরে
কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে।।”
উদ্ধৃতিটি কোন কাব্যের অন্তর্গত?
  1. মনসামঙ্গল
  2. চণ্ডীমঙ্গল
  3. অন্নদামঙ্গল
  4. সারদামঙ্গল
ব্যাখ্যা

একটি অতি প্রচলিত প্রবাদবাক্য “পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে”
মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের ‘কালকেতু ও ফুল্লরা উপাখ্যান’ থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে।

- মধ্যযুগের প্রখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যে প্রবাদটির ব্যবহার আছে।
- চণ্ডীমঙ্গল যখন অপরূপ সুন্দরী নারী মূর্তি ধারণ করে কালকেতুর কুঁড়েঘরটি আলোকিত করে বসে থাকলেন, কালকেতুর স্ত্রী ফুল্লরা এই নারীকে দেখে স্বামীকে সন্দেহ করলো।
- তার সে সন্দেহ দৃঢ়মূল হলো যখন মেয়েটি জানালো বনের মধ্যে তিনি একা একা বিচরণ করছিলেন, ফুল্লরার স্বামী কালকেতুই তাঁকে ধরে নিয়ে এসেছে।
- মেয়েটির কথা শুনে ফুল্লরার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মেয়েটি ফুল্লরার কথায় গৃহত্যাগ করতে রাজি নয়। কালকেতু তাঁকে নিয়ে এসেছে, কাজেই কালকেতুর নির্দেশ ছাড়া তিনি গৃহত্যাগ করবেন না।
- কালকেতু তখন হাটে গেছে মাংস বিক্রি করতে। ফুল্লরার ধারণা, ঘরে তার সতীন এসেছে। রাগে, দুঃখে, ক্ষোভে অভিমানে ফুল্লরা হাটের দিকে যায় স্বামীকে মোকাবিলা করতে।
স্বামীকে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে উচ্চারণ করে:
“পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে /
কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে?”

উৎস : কালকেতু ও ফুল্লরা উপাখ্যান এবং ইত্তেফাক আর্কাইভ।

.
‘অসাধু সিদ্ধার্থ’ উপন্যাস কার লেখা?
  1. শওকত উসমান
  2. বুদ্ধদেব বসু
  3. সমরেশ বসু
  4. জগদীশ গুপ্ত
ব্যাখ্যা

মনোবৈকল্য ও মনোবিশ্লেষণ এবং দুঃখময়তার লেখক জগদীশ গুপ্তের বিখ্যাত উপন্যাস অসাধু সিদ্ধার্থ এক সাধুর ভণ্ডামিকে তুলে ধরা হয়েছে।
তাঁর অন্যান্য উপন্যাস হলো :
রোমন্থন
লঘুগুরু
দুলালের দোলা
নিষেদের পটভূমিকায়
কলঙ্কিত তীর্থ

উৎস: বাংলাপিডিয়া।

.
বাংলায় সেন রাজত্বকাল ও তুর্কি আক্রমণের অব্যবহিত পূর্ব সময়ের প্রেক্ষাপটে নিচের কোন উপন্যাসটি রচিত?
  1. পিঙ্গল আকাশ
  2. কুলায় কালস্রোত
  3. প্রদোষে প্রাকৃতজন
  4. ওয়ারিশ
ব্যাখ্যা

প্রদোষে প্রাকৃতজন (১৯৮৪) উপন্যাস এর লেখক শওকত আলী।
- সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের অব্যবহিত পূর্ব সময়ের পটভূমিতে এই কাহিনী রচিত।
- অত্যাচারী সামন্তবর্গের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্ত্যজ হিন্দু ও বৌদ্ধের দল।
- বাংলার গণমানুষ এই উপন্যাসে সামষ্টিকভাবে নায়ক করা হয়েছে; কোনো একক নায়ক নেই।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)

.
নিচের কোনটি শুদ্ধ প্রয়োগ?
  1. স্বাগতম
  2. এমতাবস্থায়
  3. দারিদ্র্যতা
  4. প্রজ্বলন
অনির্ধারিত
ব্যাখ্যা

- স্বাগতম এর শুদ্ধরূপ ‘স্বাগত’
- দারিদ্র্যতা এর শুদ্ধরূপ ‘দারিদ্র্য/দরিদ্রতা

প্রজ্বলন এবং এমতাবস্থায় - শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. হীনম্মন্যতা
  2. মনঃকষ্ট
  3. বৈয়াকরণ
  4. ব্রাক্ষ্মণ
ব্যাখ্যা

ব্রাক্ষ্মণ শব্দের শুদ্ধরূপ ‘ব্রাহ্মণ’
এই শব্দের যুক্ত বর্ণ হলো হ + ম = হ্ম

ব্রাহ্মণ (বিশেষ্য):
১. যিনি ব্রহ্মকে জানেন; হিন্দুমতে উচ্চবর্ণের লোক।
২. আর্যদের চারবর্ণের প্রথম বর্ণ।
৩. বিপ্র; বামুন।
৪. বেদের অংশবিশেষ।
৫. পুরোহিত ব্রাহ্মণ; পাচক ব্রাহ্মণ।
ব্রাহ্মণী (স্ত্রীলিঙ্গ)।
ব্রাহ্মণসমাজ (বিশেষ্য) - ব্রাহ্মণ সম্প্রদায়।

(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মন্‌+অ(অণ্‌)

উৎস : মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই ও বাংলা একাডেমি অভিধান।

.
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
  1. মাছগুলোর দাম কত?
  2. বিপদগ্রস্তকে সাহায্য কর।
  3. আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
  4. আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়।
ব্যাখ্যা

‘আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়’ বাক্যের শুদ্ধরূপ হবে ‘আকণ্ঠ/কণ্ঠ পর্যন্ত পর্যন্ত ভোজন ভালো নয়’।
অপশন ক), খ) ও গ) তে প্রদত্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

.
‘চাহিদা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. গুজরাটি
  2. তদ্ভব
  3. ফরাসি
  4. পাঞ্জাবি
ব্যাখ্যা

মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই অনুসারে, চাহিদা শব্দটি পাঞ্জাবি ভাষার শব্দ থেকে বাংলায় আগত হিসাবে দেখানো হয়েছে।
কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'চাহিদা' শব্দটি সরাসরি বাংলা ভাষার নিজস্ব বা তদ্ভব শব্দ হিসাবে দেখানো হয়েছে
'চাহিদা' শব্দটি 'চাহ্‌' ধাতুর সঙ্গে হিন্দী ইতা<ইদা প্রত্যয় যুক্ত হয়ে গঠিত।
অর্থ্যাৎ শব্দটি তদ্ভব শব্দের মাধ্যমে সরাসরি বাংলায় এসেছে।
শব্দটির অর্থ - বাজারে প্রয়োজনীয় পরিমাণ দ্রব্যের প্রয়োজনীতা।

সুতরাং, চাহিদা শব্দের উৎপত্তি সম্পর্কে,
১. প্রশ্নের অপশনে যদি তদ্ভব থাকে তাহলে উত্তর নিঃসন্দেহে তদ্ভব হবে।
২. তদ্ভব না থেকে যদি 'বাংলা' থাকে তাহলে উত্তর বাংলা হবে।
৩. যদি অপশনে তদ্ভব বা বাংলা কোনটিই না থাকে এবং পাঞ্জাবি থাকে তাহলে 'পাঞ্জাবি' উত্তর করা যাবে। [যেহেতু এটা মাধ্যমিক ব্যাকরণ বইয়ে এখনো আছে, সেই সূত্র]

বাংলা ভাষায় আগত কতিপয় বিদেশি শব্দ:
পাঞ্জাবি শব্দ : শিখ
গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল
তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ, দারোগা
ফরাসি শব্দ : কুপন, ডিপো, রেস্তোরাঁ

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯) ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০.
ধাতুর শেষের ধ্বনির আগের ধ্বনিকে কী বলে?
  1. টি
  2. ইৎ
  3. অনুবন্ধ
  4. উপধা
ব্যাখ্যা
- ধাতুর শেষের ধ্বরি আগের ধ্বনিকে উপধা বলে।
- ধাতুর আদ্যস্বরের পরবর্তী সমুদয় ধ্বনিকে টি বলে।
- প্রত্যরে সঙ্গে বাড়তি কিছু বর্ণ থাকে, কিন্তু প্রত্যয় সাধিত হওয়ার সময় এই বাড়তি বর্ণ লোপ পায়, লোপ পাওয়া বাড়তি বর্ণকে ইৎ বা অনুবন্ধ বলে।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১১.
গীত - গীতিকা: কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. স্ত্রীবাচক
  2. বন্তুবাচক
  3. ক্ষুদ্রার্থে
  4. মিলনার্থে
ব্যাখ্যা

কতগুলো শব্দে স্ত্রীবাচক অর্থে লিঙ্গান্তর হয় না, ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়।
নাটক - নাটিকা
মালা - মালিকা
গীত - গীতিকা
পুস্তক - পুস্তিকা

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)।

১২.
‘বাক্যান্তর’ কোন সমাসের উদাহরণ?
  1. কর্মধারয়
  2. অব্যয়ীভাব
  3. বহুব্রীহি
  4. নিত্য
ব্যাখ্যা

ব্যাক্যান্তর = অন্য বাক্য।
যে সমাসে সমস্যমান পদগুলোর নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। শব্দের শেষে ‘মাত্র’ ‘অন্তর’ যুক্ত থাকলে সাধারণত নিত্য সমাস হয়।
যেমন :
- গৃহান্তর
- গ্রামান্তর
- দেশান্তর
- দর্শনমাত্র

ব্যতিক্রম :
তেপান্তর = তিন প্রান্তরের সমাহার। এটি দ্বিগু সমাসের উদাহরণ।

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)।

১৩.
‘সন্নিবেশ’ শব্দে কয়টি উপসর্গ আছে?
  1. একটিও না
  2. একটি
  3. দুইটি
  4. তিনটি
ব্যাখ্যা
সন্নিবেশ শব্দে দুটি উপর্সগ আছে। সম ও নি - এই দুটি উপসর্গ রয়েছে।
১৪.
রাজা শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. নৃপতি
  2. নরপতি
  3. ভূপতি
  4. সুর
ব্যাখ্যা

দেবতা শব্দের প্রতিশব্দ হলো ‘সুর, অমর, দেব’
অন্যদিকে,
নৃপতি, নরপতি, ভূপতি - শব্দগুলো রাজা শব্দের প্রতিশব্দ।

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)।

১৫.
The chief guest handed over the prize to ____ had solved the quiz perfectly.
  1. who
  2. whom
  3. whomever
  4. whoever
ব্যাখ্যা

- পুরস্কারটি কাকে দেয়া হবে তা নির্দিষ্ট নয়।
- Antecedent যদি নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে Who, Whom বসে
- এখানে যেহেতু অনির্দিষ্টতা বুঝাচ্ছে সেহেতু Whoever হবে। 
- যদি কোন বাক্যে Sub ও Verb উভয় দিকেই সমান থাকে সে ক্ষেত্রে whom (Antecedent নির্দিষ্ট হলে)/whomever (Antecedent অনির্দিষ্ট হলে) বসে। 

Source: Cliffs TOEFL

১৬.
We must buy the tickets next week . Here ‘next week’ is-
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Independent Clause
  4. Adverbial Clause
ব্যাখ্যা

- যে clause verb কে Modify করে তাকে Adverbial clause বলে ৷
বাক্যের next week হচ্ছে adverbial কোন ঘটনা কখন, কিভাবে ঘটবে তা বোঝাতে যে শব্দদ্বয় ব্যবহৃত হয় তাকে Adverbial Clause বলে ৷
তাই প্রদত্ত বাক্যটি Adverbial Clause ৷

- যে clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন clause এর নির্ভর করে না তাকে principal/main clause বলে।
EX: I know that he will come.

- যে clause কোন noun কে modify করে তাকে adjective clause বলে ।
Ex: I know how he struggled against poverty.

- কোন clause যদি Noun এর কাজ তবে তাকে Noun clause বলে।
Ex: That he is very intelligent is known to me .

Source: Applied English Grammar and Composition by P. C. Das

১৭.
Some writers sink _____ oblivion in the course of time.
  1. on
  2. under
  3. from
  4. into
ব্যাখ্যা

- Sink into oblivion একটি phrase যার অর্থ বিলীন হয়ে যাওয়া।
তাই এখানে into এখানে বসবে।

- উপরে বোঝাতে on বসে।
Ex:The book is on the table.

- under অর্থ নিচে।
You are living under the same roof.

- from অর্থ হতে৷
Ex: He has returned from abroad.

Source Applied English Grammar and Composition by P. C. Das

১৮.
Find the appropriate synonym “Muster”-
  1. To find Courage
  2. To summon
  3. To gather
  4. To come
অনির্ধারিত
ব্যাখ্যা

Muster (সমবেত হওয়া) এর সমার্থক শব্দ to gather (জমায়েত হওয়া)।
অন্যদিকে,
- To find Courage অর্থ সাহস পাওয়া।
- To summon অর্থ ডেকে পাঠানো।
- To come - আসা।

Muster শব্দের synonym:-
assemble, bring together, call together, marshal, mobilize, rally, round up, raise, summon, gather, gather together, mass, collect, convene, call up, call to arms, recruit, conscript, draft.

Antonym:- disperse, 

Source: Oxford Dictionary.

অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

১৯.
The antonym Of “Vicissitude” means-
  1. Misfortunes
  2. Sorrows
  3. Surprises
  4. Unchanged
ব্যাখ্যা

- Vicissitude (ভাগ্যের পরিবর্তন করা) এর antonym Unchanged (অপরিবর্তনশীল)।
- Misfortunes অর্থ দুর্ভাগ্য।
- Sorrows অর্থ বিষাদ।
- Surprises অর্থ বিস্ময়; আশ্চর্য।

Source: Oxford Advanced Learner's Dictionary

২০.
“Through thick and thin” means-
  1. under all conditions
  2. to make thick & thin
  3. not clear in understanding
  4. density
ব্যাখ্যা

Through thick and thin (যেকোনো পরিস্থিতি) means Under all conditions (সর্বাবস্থায়)।

- to make thick & thin অর্থ ঘন এবং পাতলা করা।
- not clear in understanding অর্থ অস্পষ্ট।
- density অর্থ ঘনত্ব।

Source: Oxford Advanced Learners' Dictionary

২১.
The expression “take into account” means-
  1. Count members
  2. Consider
  3. Think seriously
  4. Asses
ব্যাখ্যা

- Take into account (গ্রাহ্য করা)” means consider (বিবেচনা করা)।
- Count members অর্থ সদস্য গণনা।
- Think seriously অর্থ গুরুত্বসহকারে চিন্তা করা।
- Asses অর্থ গাধা ।

Source: Applied English Grammar and Composition by P. C. Das

২২.
The Correct spelling is-
  1. Curtridge
  2. Cartridge
  3. Curtidge
  4. Cartidge
ব্যাখ্যা

Cartridge অর্থ বন্দুকের গুলি বা কার্তুজ।
অন্য বানানগুলো সঠিক নয়।
Source: Oxford Advanced Learner's Dictionary

২৩.
The govt. gave in when the armed forces joined the revolt against the president .
  1. cried
  2. fled away
  3. won
  4. surrender
ব্যাখ্যা

Give in অর্থ আত্মসমর্পণ করা এবং surrender অর্থ আত্মসমর্পণ করা।
অর্থগত দিক দিয়ে surrender সঠিক।
বাক্যটির অর্থ: যখন সশস্ত্রবাহিনী রাষ্ট্রপতির বিরুদ্ধে বিদ্রোহ করল তখন সরকার পদত্যাগ করল।
- cried অর্থ কান্না করা।
- fled away অর্থ পালিয়ে গিয়েছিল।
- won অর্থ জয়লাভ করেছিল।

Source:Applied English Grammar and Composition by P. C. Das

২৪.
The piece of string in the centre of candle is called-
  1. Yoke
  2. Vane
  3. Wick
  4. Tenor
ব্যাখ্যা

Wick মানে মোমবাতি বা প্রদীপের সলতে
মোমবাতির মধ্যে সলতে থাকে।
- Yoke অর্থ জোয়াল।
- Vane অর্থ বায়ু নিশান ৷
- Tenor অর্থ তারের বাদ্যযন্ত্র ৷

২৫.
We must yield to our fate. Change it to negative-
  1. We cannot help yielding to our fate.
  2. We must not yield to our fate.
  3. We can not but yielding to our fate.
  4. We can build our fate.
ব্যাখ্যা

এখানে We cannot help yielding to our fate হচ্ছে সঠিক।
কারণ must এরপরে can not but + Verb এর present form বসে অথবা cannot help + verb এর ing হয়।

- যেহেতু যেহেতু must এরপরে Cannot but /cannot help বসে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি ভুল।
- তৃতীয় অপশনে cannot but এরপরে verb এর ing আছে যা সঠিক নয়।
- চতুর্থ শ্রেণীর বাক্যটির অর্থ পাল্টে গেছে সুতরাং এটি সঠিক নয়।

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

২৬.
He said, “All that glitters is not gold”.(Indirect)
  1. He said that all that glitters was not gold.
  2. He said that all that glitters was not been gold.
  3. He said that all that glitters is gold.
  4. He said that all that glitters is not gold
ব্যাখ্যা

প্রদত্ত বাক্যটিকে চিরন্তন সত্য বোঝানো হয়েছে।
কোন বাক্যে চিরন্তন সত্য বলে সেটের কোন পরিবর্তন ঘটে না।
তাই, He said that all that glitters is not gold বাক্যটির সঠিক।

প্রথম এবং দ্বিতীয় অপশনে was ব্যবহার হয়েছে যা সঠিক নয়।
তৃতীয় অপশনে is এর পরে not না থাকায় বাক্যটি ভুল।

Source: Advanced learner's Grammar and composition by Chowdhury and Hossain

২৭.
‘Life is a tale ,told by an idiot, full of sound and fury, signifying nothing.’ Who said that-
  1. William Shakespeare
  2. William Wordsworth
  3. Lord Tennyson
  4. Thomas Grey
ব্যাখ্যা

This line from William Shakespeare’s Macbeth.
His other Quotes:
- Action is eloquence.
- Sweet are the uses of adversity,
Which, like the toad, ugly and venomous,
Wears yet a precious jewel in his head.

- When that the poor have cried, Caesar hath wept:
Ambition should be made of sterner stuff.

- When we are born, we cry that we are come
To this great stage of fools.

His notable Works:
- Romeo and Juliet (1594–96)
- Much Ado About Nothing (1598–99)
- Julius Caesar (c. 1599–1600)
- Hamlet (c. 1599–1601)
- King Lear (1605–06)
- Macbeth (1606–07)

Source: Britannica.com

২৮.
“Mephastophilis” is the character from-
  1. Merchant of Venice
  2. The Tempest
  3. Doctor Faustus
  4. Gulliver’s Travel
ব্যাখ্যা

The character from Doctor Faustus (Christopher Marlowe): Lucifer, Cornelius & Mephastophilis.
The character of Mephastophilis (spelled Mephistophilis or Mephistopheles by other authors) is one of the first in a long tradition of sympathetic literary devils.

His other plays are
- Tamburlaine the Great;
- Dido, Queen of Carthage;
- Edward II;
- The Massacre at Paris;
- The Jew of Malta.

Source: Sparknotes.com and Britannica

২৯.
The central idea of ”Ozymandias” is that-
  1. All things, both great and small, will perish
  2. Man is mortal, art in immortal
  3. Imagination is stronger than fact
  4. History repeats
ব্যাখ্যা

The central idea of ”Ozymandias” is that All things, both great and small, will perish.

Shelley wrote this line at the top of his original draft of the poem (Oxford, Bodleian Library, MS. Shelley e. 4, fol. 85v), and Horace Smith's rival sonnet has an almost identical phrase, so perhaps this was the cue for their competition.

P. B Shelley’s others work:
- Ode to the West Wind,
- Ozymandias”,
- Music, To a Skylark”,
- The Cloud”,
- The Mask of Anarchy” and
- When Soft Voices Die”.

Source: Sparknotes.com and Britannica

৩০.
The main theme of “Elegy written in Country Churchyard “ is-
  1. Forgiveness and Compromise
  2. The hasty side of life
  3. Defence of poetry
  4. On the death of the forefathers in a village
ব্যাখ্যা

Thomas Gray “Elegy Written in a Country Churchyard” (1751), the most important and widely read example of elegiac poetry in eighteenth-century English literature.
It exhibits the gentle melancholy that is characteristic of the English poets of the graveyard school of the 1740s and ’50s.

Elegy written in Country Churchyard
Thomas Gray
The curfew tolls the knell of parting day,
The lowing herd wind slowly o'er the lea,
The plowman homeward plods his weary way,
And leaves the world to darkness and to me.

Now fades the glimm'ring landscape on the sight,
And all the air a solemn stillness holds,
Save where the beetle wheels his droning flight,
And drowsy tinklings lull the distant folds;

Source: Poetryfoundation.org and Sparknotes

৩১.
The father of the Modern English Poetry, Geoffrey Chaucer belonged to-
  1. Elizabethan Age
  2. Neoclassical age
  3. Romantic period
  4. The Middle English Period
ব্যাখ্যা

- Geoffrey Chaucer (1340-1400) represents by The Middle English Period(1066-1500).
- Elizabethan Age (1558-1603) represents William Shakespeare, Christopher Marlowe
- Neoclassical age (1660-1785) represents Alexander Pope, Jonathan Swift
- Romantic period(1798-1832) represents William Wordsworth, John Keats
Source: An ABC OF English Literature - Dr. M. Mofizar Rahman & Britannica.com

৩২.
The author “Song of Innocence and of Experience” is-
  1. John Keats
  2. P.B Shelley
  3. William Blake
  4. Jane Austen
ব্যাখ্যা

William Blake was born over his father’s modest hosiery shop at 28 Broad Street, Golden Square, London. His parents were James Blake (1722–84) and Catherine Wright Armitage Blake (1722–92).

William Blake prominent contribution in english literature:
- Songs of Innocence (1789)
- Songs of Experience (1794)
- THe Book of Thel
- The French Revolution

Source: An ABC oF English Literature - Dr. M. Mofizar Rahman and Britannica

৩৩.
“The Daffodils “is a poem written by-
  1. William Wordsworth
  2. Robert Herrick
  3. Robert Browning
  4. Alfred Tennyson
ব্যাখ্যা

William Wordsworth is a poet who was born in 1770 and died in 1859.
He is known as a poet of nature.
His famous quotes in The Daffodils-”The child is father of ther man”.

His works:
- Tintern Abbey
- The Solitary Reaper
- Lyrical Ballad
- The Excursion

Source: An ABC oF English Literature - Dr. M. Mofizar Rahman

৩৪.
Who is entitled native in the novel “The Return of the Native”?
  1. Thomasin
  2. Damon Wildeve
  3. Clym Yeobright
  4. Arthur
ব্যাখ্যা

The Return of the Native, novel by Thomas Hardy, published in 1878.
- The novel is set on Egdon Heath, a fictional barren moor in Wessex in southwestern England.
- The native of the title is “Clym Yeobright”, who has returned to the area to become a schoolmaster after a successful but, in his opinion, shallow career as a jeweler in Paris.
- He and his cousin Thomasin exemplify the traditional way of life, while Thomasin’s husband, Damon Wildeve, and Clym’s wife, Eustacia Vye, long for the excitement of city life.
- Disappointed that Clym is content to remain on the heath, Eustacia, willful and passionate, rekindles her affair with the reckless Damon.

Hardy's other novels are -
- The Poor Man and the Lady
- A Pair of Blue Eyes
- Far from the Madding Crowd
- The Mayor of Casterbridge
- Tess of the d'Urbervilles
- Under the Greenwood Tree
- Desperate Remedies etc.

Source: Britannica.com

৩৫.
টাকায় ১২ টি কমলা বিক্রয় করায় ১০% ক্ষতি হল। ২০% লাভ করতে হলে, টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে?
  1. ৯টি
  2. ১২টি
  3. ১৫টি
  4. ১৮টি
ব্যাখ্যা
২০% লাভ করতে হলে, টাকায় কমলা বিক্রয় করতে হবে 
= n(100 - r)/(100 + s) টি
=  ১২(১০০ - ১০)/(১০০ + ২০) টি
= ১২ × ৯০/১২০ টি
= ৯টি
৩৬.
বার্ষিক শতকরা ২৫ টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ১২৫০
  2. ৪৫০
  3. ১৫৫০
  4. ৬৫০
ব্যাখ্যা

C = ৮০০(১ + ২৫%)
C = ৮০০ × ১২৫ × ১২৫ ÷ (১০০ × ১০০)
C = ১২৫০
নির্ণেয় চক্রবৃদ্ধি মুনাফা = ১২৫০ - ৮০০ = ৪৫০

৩৭.
A ও B নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে t1 ও t2 মিনিটে। A ও B এর গড় গতিবেগের অনুপাত, A : B = কত?
  1. 2t: t2
  2. t: t1
  3. t1t: 1
  4. 1 : t1t
ব্যাখ্যা

A ও B এর গড় গতিবেগ প্রতি মিনিটে যথাক্রমে v1 মিটার ও v2 মিটার হলে, 
t1 মিনিটে অতিক্তম করে v1t1 মিটার ও t2 মিনিটে অতিক্রম করে v2t2 মিটার।
সুতরাং, v1t1 : v2t2
v1 : v2 = t2 : t1

৩৮.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা 40 বেশি হয়। ভগ্নাংশটি কত?
  1. 3/7
  2. 4/7
  3. 5/7
  4. 6/7
ব্যাখ্যা

x লব হলে, হর = x + 4

ভগ্নাংশের বর্গ = {x/(x + 4)}2
= x2/(x2 + 8x + 16)
প্রশ্নানুসারে, x2 + 8x + 16 = x2 + 40
বা, x = 3
∴ হর = 7
ভগ্নাংশটি = 3/7 

৩৯.
X টা Y মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটা একটি আরেকটির উপর বসলে, এরপর কখন ঘণ্টা ও মিনিটের কাঁটা একটি আরেকটির উপর বসবে?
  1. X টা 60X / 9 মিনিটে
  2. X টা 60X / 10 মিনিটে
  3. X টা 60X / 11 মিনিটে
  4. X টা 60X / 12 মিনিটে
ব্যাখ্যা
X টা Y মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটা একটি আরেকটির উপর বসলে, 
5X + Y/12 = y
∴ Y = 60X/11
∴ এরপর ঘণ্টা ও মিনিটের কাঁটা X টা 60X / 11 মিনিটে  একটি আরেকটির উপর বসবে।
৪০.
a4 + a2b2 + b4 = 8 এবং a2 + ab + b2 = 4 হলে, ab = কত?
  1. 1
  2. 6
  3. 9
  4. 12
ব্যাখ্যা

দেওয়া আছে, a4 + a2b2 + b4 = 8 এবং a2 + ab + b2 = 4 
a4 + a2b2 + b4 = 8
(a2 + ab + b2)(a2 - ab + b2) = 8
(a2 - ab + b2) = 8/4 = 2
সুতরাং, (a2 + ab + b2) - (a2 - ab + b2) = 4 - 2
বা, 2ab = 2
বা, ab = 1

৪১.
400 এর লগ 4 হলে, লগের ভিত্তি কত?
  1. 2√5
  2. 5√2
  3. 3√2
  4. 4√2
ব্যাখ্যা

loga400 = 4
a4 = 400 = (2√5)4
a = 2√5
400 এর লগ 4 হলে, লগের ভিত্তি = 2√5

৪২.
1 + 1/2 + 1/4 + 1/8 + ------------------------- ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত?
  1. 127/128
  2. 255/128
  3. 256/128
  4. 255/256
ব্যাখ্যা

ধারাটির প্রথম পদ a ও সাধারণ অনুপাত r হলে, a = 1 এবং r = 1/2 ÷ 1 = 1/2 যা 1 অপেক্ষা ছোট।
ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি = a(1 - r8)/(1 - r)
= {1 - (1/2)8}/(1 - 1/2)
= 255/128

৪৩.
1 + (-1/2)n সাধারণ পদটির অনুক্রম কি হবে?
  1. 1/2, 5/4, 7/8, 17/16,------
  2. 3/2, 3/4, 10/9,15/16,-----
  3. 1/2, 5/4, 7/8, 15/16,------
  4. 3/2, 5/4, 7/8. 17/16,------
ব্যাখ্যা

1 + (-1/2)n সাধারণ পদটিতে,
n = 1 হলে, প্রথম পদটি = 1/2
n = 2 হলে, প্রথম পদটি = 5/4
n = 3 হলে, প্রথম পদটি = 7/8
n = 4 হলে, প্রথম পদটি = 17/16
-------------------------------
-------------------------------
অনুক্রমটি ঃ 1/2, 5/4, 7/8, 17/16, -------------------- 

৪৪.
দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক থাকে নিচের কোন তথ্যটি সঠিক?
  1. একান্তর কোণগুলো সমান
  2. অনুরুপ কোণের যোগফল ১৮০ ডিগ্রী
  3. অন্তঃস্থ কোণগুলো সমান
  4. বহিঃস্থ কোণগুলো সমান
ব্যাখ্যা

দুটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক থাকলে,
- একান্তর কোণগুলো সমান
- অনুরুপ কোণগুলো সমান
- বিপ্রতীপ কোণগুলো সমান
- একই রেখার উপর অন্তঃস্থ কোণগুলোর যোগফল ১৮০ ডিগ্রী এবং 
- একই রেখার উপর বহিঃস্থ কোণগুলোর যোগফল ১৮০ ডিগ্রী।

৪৫.

উপরের চিত্রে, O কেন্দ্র বিশিষ্ঠ বৃত্তে ∠x = ?
  1. 108°
  2. 54°
  3. 126°
  4. 132°
ব্যাখ্যা

বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির যোগফল ১৮০ ডিগ্রী ।
∠BOD = 108
∠BAD = 108°/2 = 54° কারণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
যেহেতু, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির যোগফল ১৮০ ডিগ্রী ।
সুতরাং, ∠BAD + ∠BCD = 180°
54° + ∠BCD = 180°
∠BCD = 180° - 54° = 126° = x

৪৬.
একটি সমবৃত্তভুমিক বেলনের উচ্চতা 10 সে.মি ও ভূমির ব্যসার্ধ 7 সে.মি হলে, এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 238Π
  2. 117Π
  3. 34Π
  4. 171Π
ব্যাখ্যা

একটি সমবৃত্তভুমিক বেলনের উচ্চতা 10 সেমি ও ভূমির ব্যসার্ধ 7 সেমি হলে, এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল
= 2Πr(r + h)
= 2 × Π × 7(7 + 10)
= 238Π

৪৭.
∪ সার্বিক সেট এবং A, B ও C সেটগুলো ∪ এর উপসেট হলে, নিচের কোনটি বন্টনবিধি মেনে চলে?
  1. A∪B = B∪A
  2. (A∪B)∪C = A∪(B∪C)
  3. A∪(B∩C) = (A∪B)∩(A∪C)
  4. (A∪B)' = A'∩B'
ব্যাখ্যা

A∪B = B∪A এটি বিনিময় বিধি
(A∪B)∪C = A∪(B∪C) এটি সংযোগ বিধি
A∪(B∩C) =(A∪B)∩(A∪C) এটি বন্টন বিধি
(A∪B)' = A'∩B' এটি ডি মরগ্যানের সূত্র

৪৮.
CHATTOGRAM শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা CUMILLA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 180
  2. 360
  3. 720
  4. 1020
ব্যাখ্যা

‘CHATTOGRAM’ শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা = 10!/2!2!
‘CUMILLA’ শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা = 7!/2!
‘CHATTOGRAM’ শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা ‘CUMILLA’ শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার (10!/2!2!)/(7!/2!) গুণ বা 360 গুণ।

৪৯.
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মোট তিন দিন বৃষ্টি হয়েছিল। ঐ মাসের ১৫ তারিখে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 15/28
  2. 1/28
  3. 15/29
  4. 26/29
ব্যাখ্যা

 ২০২০ সালের ফেব্রুয়ারি মাস = 29 দিন
তাহলে, ঐ মাসের ১৫ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 3/29
ঐ মাসের ১৫ তারিখে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = (1 - 3/29) = 26/29

৫০.
ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কোনটি?
  1. বৃতি
  2. দলমণ্ডল
  3. পুষ্পমঞ্জরি
  4. পুংস্তবক
ব্যাখ্যা

বৃতি ও দলমণ্ডলকে ফুলের সাহায্যকারী স্তবক এবং পুংস্তবক ও স্ত্রীস্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলে৷
পুংস্তবক ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশরের পরাগধানীর মধ্যে বিদ্যমান পরাগরেণু থেকে পুং জননকোষ উৎপন্ন হয় যা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে।
স্ত্রীস্তবকও পুংস্তবকের মতো সরাসরি জন কাজে অংশগ্রহণ করে৷
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, অষ্টম শ্রেণি

৫১.
নিচের কোনটি লঘুমস্তিষ্কের অংশ?
  1. মেডুলা
  2. মেরুরজ্জু
  3. থ্যালামাস
  4. হাইপোথ্যালামাস
ব্যাখ্যা

পশ্চাৎমস্তিষ্ক লঘুমস্তিষ্ক নামেও পরিচিত। লঘুমস্তিষ্ক গুরুমস্তিষ্কের চেয়ে আকারে ছোটো এবং গুরুমস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থান করে৷

লঘুমস্তিষ্কের অংশ তিনটি,
যথা- সেরিবেলাম, পনস এবং মেডুলা বা সুষুম্নাশীর্ষক।

গুরুমস্তিষ্কের অংশ হলো- সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস।
মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের মধ্যে সংরক্ষিত থাকে। মেরুরজ্জু মস্তিষ্কের অংশ নয়।

সূত্র: বিজ্ঞান বোর্ড বই, অষ্টম শ্রেণি

৫২.
উদ্ভিদকোষে নিচের কোনটি সাধারণত অনুপস্থিত থাকে?
  1. সেন্ট্রিওল
  2. কোষগহ্বর
  3. মাইটোকন্ড্রিয়া
  4. প্লাস্টিড
ব্যাখ্যা

- উদ্ভিদকোষে থাকে কোষপ্রাচীর, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। সাইটোপ্লাজমে থাকে কোষগহ্বর, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজো ইত্যাদি।
- উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রিওল থাকে না, তবে নিম্নশ্রেণির উদ্ভিদকোষে যেমন- ছত্রাকে থাকে। প্রাণিকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ।
- প্রাণিকোষে কোষপ্রাচীর, প্লাস্টিড ইত্যাদি থাকে না। প্রাণিকোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। সেন্ট্রিওল সাধারণত প্রাণিকোষ এর বৈশিষ্ট্য।
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, সপ্তম শ্রেণি

৫৩.
কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়?
  1. আদা
  2. হলুদ
  3. গরান
  4. রাস্না
ব্যাখ্যা

- সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।
যেমন- সুন্দরী, গরান ইত্যাদি।
- রাস্নায় পরাশ্রয়ী বায়বীয় মূল দেখা যায়।
- আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম-জাতীয়।
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, সপ্তম শ্রেণি

৫৪.
একটি ওজোন অণুতে কয়টি অক্সিজেন পরমাণু বিদ্যমান?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

একটি অক্সিজেন অণুতে থাকে ২টি অক্সিজেন পরমাণু।
আর একটি ওজোন অণুতে থাকে ৩টি অক্সিজেন পরমাণু।
ওজোন হলো অক্সিজেন এর একটি রূপভেদ।
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৫.
ফটোগ্রাফিক কাগজের উপর আলোক ক্রিয়ার ফলে শক্তির কী ধরনের রূপান্তর ঘটে?
  1. আলোক শক্তি বৈদ্যুতিক শক্তিতে
  2. আলোক শক্তি রাসায়নিক শক্তিতে
  3. রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে
  4. তাপ শক্তি তড়িৎ শক্তিতে
ব্যাখ্যা

ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
সূর্যের আলোকে সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা হয়।
এছাড়া ক্যালকুলেটর, রেডিওবো ইলেকট্রনিক ঘড়িতে সৌর শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ব্যবহার করা হয়।
সূত্র: বিজ্ঞান বোর্ড বই, সপ্তম শ্রেণি

৫৬.
চন্দ্রপৃষ্ঠে কোনো বিষ্ফোরণ ঘটলে সেই বিষ্ফোরণের আলো পৃথিবীতে আমাদের কাছে পৌছাতে কত সময় লাগে?
  1. কখনোই পৌছাবে না
  2. প্রায় ৯ সেকেন্ড
  3. ১.২৫৫ সেকেন্ড
  4. ৩.৫৮ সেকেন্ড
ব্যাখ্যা

- On average, there is about 238,855 miles (384,400 kilometers) of distance between our planet and its large natural satellite.
- This means all moonlight we see is 1.255 seconds old, and a round-trip between the Earth and moon at light speed takes about 2.51 seconds.
- This timing is growing every day, however, as the moon is drifting farther from Earth at a rate of about 1.5 inches (3.8 centimeters) per year. (The moon is constantly sapping Earth's rotational energy via ocean tides, boosting its orbit to a greater and greater distance.)

Source: NASA demonstration and Business Insider.

৫৭.
তাপমাত্রার বৈশিষ্ট্য হলো-
  1. এটি অনুভব করা যায়
  2. এটি পরিমাপযোগ্য
  3. এটি এক ধরনের শক্তি
  4. এটি বল প্রয়োগে বাঁধা দেয়
ব্যাখ্যা

তাপ হলো এক প্রকার শক্তি, যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম হিসাবে অনুভব করা যায়। এটি এক ধরনের শক্তি- কোনো পদার্থ নয়। তাই এটি বল প্রয়োগে কোন বাঁধা প্রদান করে না।
তাপমাত্রা কোনো কিছুর তাপীয় অবস্থাকে প্রকাশ করে৷ তাপমাত্রা পরিমাপ করা যায়।
তাপমাত্রা পরিমাপের জন্য সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল ইত্যাদি বিভিন্ন ধরনের স্কেল রয়েছে।

সূত্র: বিজ্ঞান বোর্ড বই, সপ্তম শ্রেণি

৫৮.
ভূ-ত্বক গঠনকারী প্রধান ধাতু কোনটি?
  1. অক্সিজেন
  2. ম্যাগনেসিয়াম
  3. আয়রন
  4. অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা

ভূ-ত্বক গঠনকারী প্রধান উপাদান হলো অক্সিজেন। এটি হলো অধাতু।
ভূ-ত্বক গঠনকারী প্রধান ধাতু হলো অ্যালুমিনিয়াম। এর পরে পরিমাণের দিক দিয়ে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি।
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৯.
হিগের কণা সম্পর্কে ধারণা প্রদান করা হয় কত সালে?
  1. ১৯৫৪ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৮৪ সালে
ব্যাখ্যা

- Higgs boson, also called Higgs particle, particle that is the carrier particle, or boson, of the Higgs field, a field that permeates space and endows all elementary subatomic particles with mass through its interactions with them.
- The field and the particle—named after Peter Higgs of the University of Edinburgh, one of the physicists who in 1964 first proposed the mechanism—provided a testable hypothesis for the origin of mass in elementary particles.
- In popular culture the Higgs boson is often called the “God particle,” after the title of Nobel physicist Leon Lederman’s The God Particle: If the Universe Is the Answer, What Is the Question?, which contained the author’s assertion that the discovery of the particle is crucial to a final understanding of the structure of matter
সূত্র: Encyclopedia Britannica

৬০.
সাইক্লোনের কেন্দ্রের চারদিকে উষ্ণ ও আর্দ্র বাতাস উত্তর গোলার্ধে কোন দিকে ঘুরতে থাকে?
  1. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  2. ঘড়ির কাঁটার দিকে
  3. দ্রাঘিমারেখার সাথে সমান্তরালে
  4. নিরক্ষরেখা বরাবর
ব্যাখ্যা

সাইক্লোন হলো উষ্ণ কেন্দ্রীয় লঘুচাপ, যার চারদিকে উষ্ণ ও আর্দ্র বাতাস উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রচণ্ডভাবে ঘুরতে থাকে
ঘূর্ণিঝড় এর ব্যাসার্ধ সাধারণত ৫০০-৬০০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।
সূত্র: মাধ্যমিক ভূগোল বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৬১.
কত সালে ভার্চুয়াল রিয়েলিটি উদ্ভাবিত হয়?
  1. ১৯৮১
  2. ১৯৮৪
  3. ১৯৯৬
  4. ২০০০
ব্যাখ্যা

তথ্য প্রযুক্তির সত্যিকার বিকাশ ঘটে মূলত ১৯৭০-৭১ সালে মাইক্রোপ্রসেসরের আবিষ্কার ও সফলভাবে কম্পিউটারের ব্যবহারের মধ্য দিয়ে। তাই তথ্য প্রযুক্তির যুগকে মাইক্রোপ্রসেসরের যুগ বললেও খুব বেশি বলা হবে না। মাইক্রোপ্রসরের কল্যাণে,
- ১৯৭৬ সালে মাইক্রোকম্পিউটার,
- ১৯৮১ সালে পার্সোনাল কম্পিউটার,
- ১৯৮৪ সালে মেকিনটোশ এবং
- ১৯৯৬ সালে ভার্চুয়্যাল রিয়েলিটি, ইন্টারনেট ইত্যাদি প্রতিটি মুহূর্তই তথ্য প্রযুক্তির ক্রমবিকাশের গুরুত্বপূর্ণ ঘটনা।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৬২.
কোন ধরনের ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটাকে প্যাকেট আকারে ট্রান্সমিট করা হয়ে থাকে?
  1. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
  2. সিনক্রোনাস ট্রান্সমিশন
  3. ফুল-ডুপ্লেক্স ট্রান্সমিশন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়।
যেমন -
১। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission) ও
২। সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission)

সিনক্রোনাস ট্রান্সমিশনঃ যে ট্রান্সমিশন সিস্টেমে ডাটা প্যাকেট বা ব্লক আকারে ট্রান্সমিট করে তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
এ পদ্ধতিতে প্রথমে ডাটাকে একটি প্রাইমারী স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে অনেকগুলো ব্লক বা গ্রুপ করে পাঠানো হয়। প্রেরক হতে গ্রাহকে অনেকগুলো বর্ণ দ্বারা গঠিত ব্লক আকারে ডাটা পাঠানো হয়। সাধারণত একটি ব্লকে ৮০ হতে ১৩২ টি বর্ণ থাকে। দু'টি ব্লকের মাঝখানে সময় বিরতি সমান হয়ে থাকে এবং প্রতিটি ব্লক ডাটার শুরুতে একটি হেডার (Header) ইনফরমেশন এবং শেষে একটি টেইলার (Tailer) ইনফরমেশন পাঠানো হয়।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৬৩.
দশমিক সংখ্যা পদ্ধতির 20 - এর হেক্সাডেসিমেল মান কত?
  1. F
  2. 20
  3. 24
  4. 14
ব্যাখ্যা

হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস - ১৬ যেখানে দশমিক পদ্ধতির বেস - ১০।
হেক্সাডেসিমেল সংখ্যা গুলো হচ্ছে - 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F।
সংখ্যা ও অক্ষর উভয়ই থাকার কারনে এটিকে আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি বলা হয়।
দশমিক - 20 এর হেক্সাডেসিমাল মান - 14; অক্টাল মান - 24 এবং বাইনারি মান - 10100

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৬৪.
TCP/IP মডেল এর লেয়ার সংখ্যা কতটি?
ব্যাখ্যা

- ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় TCP/IP
- ARPANETএ TCP/IP প্রথম চালু হয় ১৯৮৩ সালে।

TCP/IP মডেলের লেয়ার গুলো হচ্ছে -
- Application layer,
- Transport layer,
- Internet layer, ও
- Network layer.

৬৫.
They gave me a/an --- and told me to fill in.
  1. application
  2. letter
  3. form
  4. CV
ব্যাখ্যা

fill in = পুরণ করা।

Form তথ্য দ্বারা পূর্ণ করতে হয়। কিন্তু letter, application বা CV পূর্ণ করা যায় না।
তাই এখানে সঠিক উত্তর - গ) form

৬৬.
EDUCATE কে যদি FGYHGAM লেখা হয়, তবে PROPORTION কে কিভাবে লেখা যাবে?
  1. QUSUUYBRYY
  2. YBXXQUSUU
  3. XXQUSUUYB
  4. QUSBXXUUY
ব্যাখ্যা
EDUCATE এর জন্য,
E→  F (ব্যবধান ১)
D→ G (ব্যবধান ২)
U→ Y (ব্যবধান ৩)
C→ H (ব্যবধান ৪)
A→ G (ব্যবধান ৫)
T→ A (ব্যবধান ৬)
E→ M (ব্যবধান ৭)

সুতরাং, PROPORTION এর জন্য, 
P → Q 
R → U 
O → S 
P → U 
O → U
R → Y 
T → B
I → R
O → Y
N → Y
৬৭.
আকাশ : পাখি : : সমুদ্র : ?
  1. জাহাজ
  2. ট্রলার
  3. মাছ
  4. নাবিক
ব্যাখ্যা
আকাশে সাধারণত পাখি উড়ে।
সমুদ্রে সাধারণত মাছ বিচরণ করে।
৬৮.
রফিক একটা কাজ ক দিনে ও সফিক ঐ কাজ খ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?
  1. (ক + খ)/কখ
  2. কখ/(ক + খ)
  3. ১ - (ক + খ)/কখ
  4. ১ - কখ/(ক + খ)
ব্যাখ্যা
রফিক ক দিনে একটা কাজ করে
রফিক ১ দিনে করে কাজের ১/ক অংশ
শফিক খ দিনে একটা কাজ করে
শফিক ১ দিনে করে কাজের ১/খ অংশ
তারা একত্রে ১ দিনে করে = ১/ক + ১/খ =  (ক + খ)/কখ অংশ
(ক + খ)/কখ অংশ  শেষ করে ১ দিনে
সম্পূর্ণ অংশ করে ১/{(ক + খ)/কখ} দিনে = কখ/(ক + খ) দিনে
৬৯.
একটি চৌবাচ্চার ৫/৮ অংশ পূরণ করতে ২ ঘণ্টা ৪০ মিনিট লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ করতে কতক্ষণ লাগবে?
  1. ১ ঘণ্টা ২০ মিনিট
  2. ১ ঘণ্টা ৩০ মিনিট
  3. ১ ঘণ্টা ৩৬ মিনিট
  4. ১ ঘণ্টা ৫০ মিনিট
ব্যাখ্যা
২ ঘণ্টা ৪০ মিনিট = (১২০ + ৪০) মিনিট = ১৬০ মিনিট
৫/৮ অংশ পূরণ হয় ১৬০ মিনিটে
চৌবাচ্চাটির বাকি অংশ (১ - ৫/৮) বা ৩/৮ অংশ পূরণ হয় (১৬০ × ৮ ×৩) ÷ (৫ × 8)  মিনিটে 
= ৯৬ মিনিটে
= ১ ঘণ্টা ৩৬ মিনিটে
৭০.
রাত ১২ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা মোট কতবার একত্রিত হবে?
  1. ১০
  2. ১১
  3. ১২
ব্যাখ্যা
রাত ১২ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা মোট ১১একত্রিত হবে।
- ১ টা ৬০/১১ মিনিটে = প্রায় ১ : ০৫ মিনিটে প্রথমবার মিলিত হবে।
- ২ টা ২ × ৬০/১১ মিনিটে = প্রায় ২ : ১১ মিনিটে দ্বিতীয়বার মিলিত হবে।
- ৩ টা ৩ × ৬০/১১ মিনিটে = প্রায় ৩ : ১৬ মিনিটে  তৃতীয়বার মিলিত হবে
- ৪ টা ৪ × ৬০/১১ মিনিটে = প্রায় ৪ : ২২ মিনিটে চতুর্থবার মিলিত হবে।
- ৫ টা ৫ × ৬০/১১ মিনিটে = প্রায় ৫ : ২৭ মিনিটে পঞ্চবার মিলিত হবে।
- ৬ টা ৬ × ৬০/১১ মিনিটে = প্রায় ৬ : ৩৩ মিনিটে ষষ্ঠবার মিলিত হবে।
- ৭ টা ৭ × ৬০/১১ মিনিটে = প্রায় ৭ : ৩৮ মিনিটে সপ্তমবার মিলিত হবে।
- ৮ টা ৮ × ৬০/১১ মিনিটে = প্রায় ৮ : ৪৪ মিনিটে অষ্টমবার মিলিত হবে।
 -৯ টা ৯ × ৬০/১১ মিনিটে = প্রায় ৯ : ৪৯ মিনিটে নবমবার মিলিত হবে।
- ১০ টা ১০ × ৬০/১১ মিনিটে = প্রায় ১০ : ৫৪ মিনিটে দশমবার মিলিত হবে।
- ১১ টা ১১ × ৬০/১১ মিনিটে = প্রায় ১১ : ৬০ মানে ১২টায় ১১তম বার মিলিত হবে।
৭১.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Lieutenant
  2. Obedeince
  3. Magagine
  4. Ingeneous
ব্যাখ্যা
Lieutenant বানানটি শুদ্ধ।

Obedeince এর সঠিক বানান Obedience 
Magagine এর সঠিক বানান Magazine
Ingeneous এর সঠিক বানান Ingenuous
৭২.
নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
শা, খু, ড়, ড়ি, শু
  1. শুখুড়শাড়ি
  2. খুড়শাশুড়ি
  3. শাশুড়িখুড়
  4. শাড়িশুখুড়
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
খুড়শাশুড়ি এর অর্থ শ্বশুরের ছোট ভাইয়ের পত্নী।
৭৩.
গরু এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ধেনু
  2. পয়স্বিনী
  3. মরুৎ
  4. গো
ব্যাখ্যা
পয়স্বিনী = নদীর সমার্থক শব্দ। আবার এটি দুগ্ধবতী গাভীর ও সমার্থক
অন্যদিকে,
মরুৎ = বাতাস/বায়ু
৭৪.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে কার কষ্ট কম হবে?
  1. টেনে নেওয়া ব্যক্তির
  2. ঠেলে নেওয়া ব্যক্তির
  3. দুজনের সমান কষ্ট
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে ও ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে। রোলারকে টানলে রোলারের ওজন কমে যায়।
৭৫.

উপরের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ২২
  2. ২৩
  3. ২৪
  4. ২৫
ব্যাখ্যা
উপরের চিত্রে মোট ২৫ টি ত্রিভুজ আছে।
৭৬.
১৫ + ১৭ + ১৯ + -------------------- + ৩৯ = কত?
  1. ৩১২
  2. ৩২৫
  3. ৩৪৯
  4. ৩৫১
ব্যাখ্যা

39 = 1 + (n - 1)×2
n = 20
13 = 1 + (n - 1)2
n = 7
যোগফল = 202 - 72 = 400 - 49 = 351

৭৭.
2, 9, 23, 51, ?
  1. 65
  2. 79
  3. 99
  4. 107
ব্যাখ্যা
২ + ৭ = ৯
৯ + ১৪ = ২৩
২৩ + ২৮ = ৫১
৫১ + ৫৬ = ১০৭
৭৮.
উয়ারি-বটেশ্বর কোন সভ্যতার অন্তর্গত?
  1. চৈনিক সভ্যতা
  2. সিন্ধু সভ্যতা
  3. দ্বিতীয় ভারতীয় সভ্যতা
  4. মালয় সভ্যতা
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রাচীনতম নগর হলো উয়ারি-বটেশ্বর। আনুমানিক প্রায় আড়াইহাজার বছর আগে নরসিংদী জেলার উয়ারি-বটেশ্বরে নগর সভ্যতার বিকাশ ঘটে।
- এটি দ্বিতীয় ভারতীয় সভ্যতার অন্তর্গত। উয়ারি-বটেশ্বর ছিলো একটি নদীবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র।
- বগুড়ার পুন্ড্রনগরও দ্বিতীয় ভারতীয় সভ্যতার অন্তর্গত। সিন্ধু সভ্যতা পতনের প্রায় একহাজার বছর পর গাঙ্গেয় অববাহিকায় দ্বিতীয় ভারতীয় সভ্যতা বিকাশ লাভ করেছিলো।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ষষ্ঠ শ্রেণী)
৭৯.
মেজর খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরের কমান্ডার ছিলেন?
  1. ১ নং সেক্টর
  2. ২ নং সেক্টর
  3. ৩ নং সেক্টর
  4. ৪ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের জুলাই মাসে প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে।
- এদের মধ্যে ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালী জেলার অংশ নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়।
- ২ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর) এবং পরবর্তীতে মেজর এটিএম হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)।
- এই সেক্টরের হেডকোয়ার্টার্স ছিলো ভারতের মেলাঘর। সাব-সেক্টরের সংখ্যা ছিলো ছয়টি।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৮০.
‘গম্ভীরা’ কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত?
  1. সিলেট
  2. ময়মনসিংহ
  3. চাঁপাইনবাবগঞ্জ
  4. ফরিদপুর
ব্যাখ্যা
- ‘গম্ভীরা’ লোকসঙ্গীতের উৎপত্তি ভারতের মালদহ জেলার হিন্দু সমাজে। দেশভাগের পর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার মুসলিম সম্প্রদায় ‘গম্ভীরা’ গানের পৃষ্ঠপোষক হয়ে উঠে।
- আদিতে ‘গম্ভীরা’ গানের মূল বিষয়ে শিবের বন্দনা থাকলেও মুসলিম সমাজে এই গানের বিষয়বস্তু পরিবর্তিত হয়ে বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়বস্তু হয়ে উঠে।
- নানা-নাতির সংলাপের মাধ্যমে ‘গম্ভীরা’ গান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ প্রভৃতি জেলায় ব্যাপক জনপ্রিয়।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৮১.
প্রধান বিচারপতির পদের মেয়াদ কত বছর?
  1. ৪ বছর
  2. ৫ বছর
  3. ৩ বছর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
- সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুসারে সুপ্রিমকোর্টের বিচারকগণ তাদের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারবেন।
- ১৯৭২ সালের ‍মূল সংবিধানে বিচারকদের অবসর গ্রহণের বয়সসীমা ছিলো ৬২ বছর।
- ১৯৮৬ সালে সপ্তম সংশোধনীর মাধ্যমে তা ৬৫ বছরে এবং ২০০৪ সালে চতুর্দশ সংশোধনী দ্বারা অবসর গ্রহণের বয়ষসীমা ৬৭ বছরে উন্নীত করা হয়।
(তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৮২.
বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ শুরু হয় কোথায়?
  1. ফটিকছড়ি
  2. শ্রীমঙ্গল
  3. পাহাড়তলী
  4. মালিনীছড়া
ব্যাখ্যা
- বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান গড়ে উঠে সিলেটের মালিনীছড়ায় ১৮৫৪ সালে।
- বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের অধীনে মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট রয়েছে।
- সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ চা বোর্ড)
৮৩.
জাতীয় সংসদের নেতা কে?
  1. চিফ হুইপ
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. স্পিকার
ব্যাখ্যা
- বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদের নেতা হলেন প্রধানমন্ত্রী।
- তার নেতৃত্বেই জাতীয় সংসদে আইন প্রণীত হয় এবং তার পরামর্শেই রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করে থাকেন।
- তিনি বাংলাদেশের সরকার এবং মন্ত্রিসভার প্রধান। তার নেতৃত্বেই সরকারের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয়। এজন্যে তাকে ‘সরকারের স্তম্ভ’ হিসেবে অভিহিত করা।
অন্যদিকে,
- স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাদেশ সংবিধান)
৮৪.
গোপালভোগ কোন ফসলের জাত?
  1. কলা
  2. ভুট্টা
  3. আম
  4. তরমুজ
ব্যাখ্যা
- গোপালভোগ হলো আমের একটি জাত।
আমের অন্যান্য জাতসমূহের মধ্যে রয়েছে:
- মহানন্দা
- আম্রপালি
- হিমসাগর বা ক্ষীরসাপাত
- ফজলি
- ল্যাংড়া
- হাড়িভাঙ্গা
- মোহনভোগ
- বান্দিগুড়ি
- গৌরমতি
- সূর্যপুরী প্রভৃতি।
(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
৮৫.
দেশে প্রথম স্থাপিত কাগজকল কোনটি?
  1. নর্থবেঙ্গল পেপার মিল
  2. কর্ণফুলী পেপার মিল
  3. সিলেট পেপার মিল
  4. খুলনা নিউজপ্রিন্ট মিল
ব্যাখ্যা
- বাংলাদেশে স্থাপিত প্রথম কাগজকল হলো রাঙামাটি জেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল।
- এটি ১৯৫৩ সালে স্থাপিত হয়।
- এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ হাজার মে. টন।
- এতে কাঁচামাল হিসেবে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল থেকে প্রাপ্ত বাঁশ ব্যবহৃত হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং BCIC ওয়েবসাইট)
৮৬.
রেমিট্যান্স আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. সপ্তম
  2. অষ্টম
  3. নবম
  4. দশম
ব্যাখ্যা
বিশ্বব্যাংক প্রকাশিত রিপোর্ট অনুসারে ২০২০ সালে বিশ্বে রেমিট্যান্স আহরণে (বিলিয়ন মার্কিন ডলার):
- প্রথম : ভারত (৮৩ বি.)
- দ্বিতীয় : চীন (৫৯.৫ বি.)
- তৃতীয় : মেক্সিকো (৪২.৮ বি.)
- চতুর্থ : ফিলিপাইন (৩৪.৯ বি.)
- পঞ্চম : মিশর (২৯.৬ বি.)
- ষষ্ঠ : পাকিস্তান (২৬ বি.)
- সপ্তম : ফ্রান্স (২৪.৪ বি.)
- অষ্টম : বাংলাদেশ (২১ বি.)।
(তথ্যসূত্রঃ বিশ্বব্যাংক ওয়েবসাইট)

উল্লেখ্য, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - সপ্তম। এই তালিকাটিতে ফ্রান্স নেই।
৮৭.
সংস্কৃতিতে ২০২১ সালে স্বাধীনতা পদক লাভ করেন কে?
  1. দিলারা জামান
  2. গাজী মাজহারুল আনোয়ার
  3. আতাউর রহমান
  4. খ + গ
ব্যাখ্যা
স্বাধীনতা পদক ২০২১ প্রাপ্তরা হলেন:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- প্রয়াত আহসানউল্লাহ মাস্টার
- প্রয়াত আখতারুজ্জামান বাবু
- প্রয়াত এ কে এম বজলুর রহমান
- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ
সাহিত্যে:
- কবি মহাদেব সাহা
সংস্কৃতিতে:
- গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
- নাট্যজন আতাউর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তিতে:
- ড. মৃন্ময় গুহ নিয়োগী
সমাজসেবা বা জনসেবায়:
- অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
গবেষণা ও প্রশিক্ষণে:
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
৮৮.
পশ্চিম সাহারা বর্তমানে (২০২১) কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
  1. আলজেরিয়া
  2. মরক্কো
  3. মৌরিতানিয়া
  4. সুদান
ব্যাখ্যা
- পশ্চিম সাহারা আফ্রিকার উত্তর-পশ্চিমে উপকূলে অবস্থিত একটি অঞ্চল।
- এটি ১৮৮৪ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্পেনের উপনিবেশ ছিলো। স্পেন পশ্চিম সাহারা ছেড়ে চলে যাওয়ার পর মরক্কো অঞ্চলটির উপর নিজেদের সার্বভৌমত্ব ঘোষণা করে।
- কিন্তু ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়া সাহাওয়িদের স্বাধীনতাকামী সংগঠন পলিসারিও ফ্রন্ট ১৯৭৬ সালে ‘সাহারাওয়ি আরব ডেমোক্র্যাটিক রিপাবলিক’ নামে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয়। এতে করে মরক্কোর সাথে পলিসারিও ফ্রন্টের সংঘর্ষ বাঁধে।
- জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৯১ সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং গণভোট আয়োজনের কথা বলা হয়।
- কিন্তু সম্প্রতি ইসরাইলকে স্বীকৃতি দানের বিনিময়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটির উপর মরক্কো সার্বভৌমত্বের দাবিকে সমর্থন প্রদান করে। এতে করে পশ্চিম সাহারায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
- পশ্চিম সাহারা আফ্রিকান ইউনিয়নের সদস্য।
- পলিসারিও ফ্রন্টকে আলজেরিয়া সরকার সহায়তা করে আসছে।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৮৯.
বিশ্ব ইন্টারনেট দিবস পালিত হয় কত তারিখে?
  1. ২৫ এপ্রিল
  2. ২৭ সেপ্টেম্বর
  3. ২৯ অক্টোবর
  4. ১৭ নভেম্বর
ব্যাখ্যা
- ২৯ অক্টোবর : বিশ্ব ইন্টারনেট দিবস
- ২৫ এপ্রিল : বিশ্ব ম্যালেরিয়া দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ১৭ নভেম্বর : বিশ্ব স্টুডেন্টস দিবস।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৯০.
পাঞ্জশির উপত্যকা কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. চীন
  3. আফগানিস্তান
  4. পাকিস্তান
ব্যাখ্যা
- পাঞ্জশির উপত্যকা আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি দুর্ভেদ্য অঞ্চল। অঞ্চলটিতে তাজিক জনগোষ্ঠীর আধিক্য বিদ্যমান।
- সোভিয়েত আগ্রাসন ও তালেবানের প্রথম শাসনামলে আহমদ শাহ মাসুদ ও তার গেরিলা বাহিনী পাঞ্জশির উপত্যকাকে বাহিরের শক্তির হাত থেকে মুক্ত রাখতে সক্ষম হয়।
- তবে সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পাঞ্জশির উপত্যকার দখল নিয়ে তালেবান গোষ্ঠীর সাথে আহমদ মাসুদ, আমরুল্লাহ সালেহ প্রমুখের ব্যাপক লড়াই বাদে। এতে শেষ পর্যন্ত তালেবানদের হাতে অজেয় পাঞ্জশিরের পতন ঘটে।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৯১.
GAVI জোট কবে গঠিত হয়?
  1. ১৯৯৮ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০১৫ সালে
ব্যাখ্যা
- GAVI (Gavi, the Vaccine Alliance) ২০০০ সালের জানুয়ারিতে গঠিত হয়।
- এটি স্বাস্থ্য বিয়য়ক একটি বৈশ্বিক সরকারি-বেসরকারি অংশীদারিত্ব। GAVI এর লক্ষ্য হলো অনুন্নত দেশগুলোতে বিভিন্ন ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধি করা।
- GAVI ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০২০ সালের এপ্রিলে কোভিড-১৯ এর ভ্যাকসিন বন্টন বিষয়ক COVAX জোট গঠিত হয়।
- GAVI ২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত করে।
(তথ্যসূত্র: GAVI ওয়েবসাইট)
৯২.
নিচের কোন দেশটি জাতিসংঘ গঠন সম্পর্কিত লন্ডন ঘোষণার স্বাক্ষরকারী নয়?
  1. বেলজিয়াম
  2. ফ্রান্স
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো লন্ডন ঘোষণা। ১৯৪১ সালের ১২ জুন লন্ডনের জেমস প্রাসাদে ১৪টি দেশ লন্ডন ঘোষণায় স্বাক্ষর করে।
দেশগুলো হলো:
- গ্রেট ব্রিটেন
- ফ্রান্স
- কানাডা
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- দক্ষিণ আফ্রিকা
- বেলজিয়াম
- নেদারল্যান্ডস
- যুগোশ্লাভিয়া
- চেকোশ্লাভিয়া
- নরওয়ে
- গ্রিস
- লুক্সেমবার্গ
- পোল্যান্ড।
- দেশগুলো লন্ডন ঘোষণার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের ঐক্য ও সংহতি ব্যক্ত করে।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৯৩.
আসিয়ানভুক্ত রাষ্ট্রের সংখ্যা কতটি?
  1. আটটি
  2. দশটি
  3. বারোটি
  4. পনেরটি
ব্যাখ্যা
- ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো:
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- থাইল্যান্ড
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস
- ভিয়েতনাম
- ব্রুনেই ও
- মিয়ানমার।
(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
৯৪.
কোন সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন গৃহীত হয়?
  1. রিও ডি জেনেরিও সম্মেলন
  2. জোহানেসবার্গ সম্মেলন
  3. প্যারিস জলবায়ু সম্মেলন
  4. কোপেনহেগেন সম্মেলন
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) বা জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করে আসছে।
- ১৯৯৫ সালের মার্চে জার্মানির বার্লিনে প্রথম UNFCCC (CoP) সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২৫তম CoP অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদ শহরে।
- পরবর্তী ২৬তম CoP অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১-১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৯৫.
V-20 কী ধরনের জোট?
  1. মুক্ত বাণিজ্য
  2. পরমাণু অস্ত্র বিরোধী
  3. জলবায়ু পরিবর্তন
  4. দারিদ্র্য নিরসন
ব্যাখ্যা
- The Vulnerable Twenty (V-20) জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
- ২০১৫ সালের ৮ অক্টোবর পেরুর রাজধানী লিমায় The Climate Vulnerable Forum জোটের অর্থ মন্ত্রীদের বৈঠকে V-20 জোট গঠিত হয়।
- এই জোটের বর্তমান মোট সদস্য সংখ্যা ৪৮টি।
- বাংলাদেশ ২০২০-২০২২ মেয়াদে এই জোটের সভাপতির দায়িত্ব পালন করছে।
(তথ্যসূত্র: V-20 ওয়েবসাইট)
৯৬.
নিচের কোনটির মাধ্যমে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন সংঘটিত হয়?
  1. ভূমিকম্প
  2. হিমবাহ
  3. অগ্ন্যূৎপাত
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
- যে সমস্ত কার্যাবলীর দ্বরা প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তা ভূপ্রক্রিয়া নামে পরিচিত।
- ভূপৃষ্ঠের পরিবর্তন আকস্মিক ও ধীর দুভাবে সংঘটিত হয়।
আকস্মিক পরিবর্তন প্রক্রিয়াসমূহ:
- ভূমিকম্প
- আগ্নেয়গিরি অগ্ন্যূৎপাত
- সুনামি প্রভৃতি।
ধীর পরিবর্তন প্রক্রিয়াসমূহ:
- হিমবাহ
- বৃষ্টিপাত
- বায়ুপ্রবাহ
- সূর্যতাপ
- নদী প্রভৃতি।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি)
৯৭.
নিচের কোনটি ইউরেশিয়ান তৃণভূমি?
  1. সাভানা
  2. স্তেপ
  3. ল্যানোস
  4. প্রেইরি
ব্যাখ্যা
- ইউরোপের পূর্বাঞ্চল ও এশিয়ার মধ্যভাগ জুড়ে বিস্তৃত তৃণভূমি স্তেপ নামে পরিচিত। একে ইউরেশিয়ান স্তেপ বা গ্রেট স্তেপ নামেও ডাকা হয়।
- রোমানিয়া, হাঙ্গেরি, ইউক্রেন, মোলদাভিয়া, রাশিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, চীনের জিনজিয়াং প্রভৃতি অঞ্চলজুড়ে স্তেপ তৃণভূমি দেখা যায়।
- সাধারণত স্বল্প বৃষ্টিপাত সম্পন্ন অঞ্চলে তৃণভূমি গড়ে উঠে।
অন্যদিকে,
- প্রেইরি : উত্তর আমেরিকা তৃণভূমি
- ল্যানোস : দক্ষিণ আমেরিকার তৃণভূমি।
- সাভানা : আফ্রিকান তৃণভূমি।
(তথ্যসূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক ও ব্রিটানিকা)
৯৮.
বাংলাদেশের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনটি?
  1. দক্ষিণ-পশ্চিমাঞ্চল
  2. উত্তর-পূর্বাঞ্চল
  3. দক্ষিণ-পূর্বাঞ্চল
  4. উত্তর-পশ্চিমাঞ্চল
ব্যাখ্যা
- ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে।
সর্বাধিক ঝুঁকিপূর্ণ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহ হলো:
- সিলেট
- সুনামগঞ্জ
- মৌলভীবাজার
- হবিগঞ্জ এবং
- ‍বৃহত্তর ময়মনসিংহ জেলার উত্তরাংশ।
মাঝারি ঝুঁকিপূর্ণ জেলাসমূহ:
- চট্টগ্রাম
- কুমিল্লা
- ঢাকা
- টাঙ্গাইল ও
- রংপুর অঞ্চল।
কম ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহ:
- বরিশাল
- খুলনা ও
- ফরিদপুর সহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৯.
মত প্রকাশের অধিকার কোন ধরনের অধিকার?
  1. সাংস্কৃতিক অধিকার
  2. রাজনৈতিক অধিকার
  3. নৈতিক অধিকার
  4. সামাজিক অধিকার
ব্যাখ্যা
- সামাজিক অধিকার হলো সেসব অধিকার যেগুলো আমরা সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে ভোগ করে থাকি।
সামাজিক অধিকারের মধ্যে রয়েছে:
- মত প্রকাশের অধিকার
- চলাফেরার অধিকার
- ধর্ম চর্চার অধিকার
- সম্পত্তি লাভের অধিকার
- আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকার প্রভৃতি।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)