পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা - ৩ মানসিক দক্ষতা (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
যখন ১ = A এবং ২১ = U, তবে M + P =?
  1. ২৮
  2. ২৯
  3. ৩০
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: যখন ১ = A এবং ২১ = U, তবে M + P =?

সমাধান:
দেওয়া আছে,
যখন ১ = A এবং ২১ = U 

এখানে,
ইংরেজি বর্ণমালার
১ম অবস্থানে থাকে A
২১তম অবস্থানে থাকে U

একইভাবে,
১৩তম অবস্থানে থাকে M
১৬তম অবস্থানে থাকে P

∴ M + P = ১৩ + ১৬ = ২৯
.
নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
  1. তামা
  2. লোহা
  3. পিতল
  4. টিন
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?

সমাধান:
পিতল একটি সংকার ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত। 
তামা, লোহা ও টিন মৌলিক ধাতু।
.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি সমগোত্রীয় নয়?
  1. Truck
  2. Scooter
  3. Car
  4. Plane
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি সমগোত্রীয় নয়?

সমাধান:
Car, Scooter, Truck সবগুলোই সড়কে চলে এবং পরিবহণের মাধ্যম।
Plane এটি আকাশে উড়তে সক্ষম। বাকিগুলো আকাশে উড়তে পারে না।

তাই, Plane শব্দগুলোর মধ্যে সমগোত্রীয় নয়।
.
ঘ-এর মাতা গ। ঘ, গ এর কন্যা নয়। অতএব ঘ ও গ এর মধ্যকার সম্পর্ক কী? 
  1. ঘ ও গ ভাই
  2. ঘ, গ-এর ছেলে
  3. ঘ, গ-এর দাদা
  4. কোনো সম্পর্ক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ঘ-এর মাতা গ। ঘ, গ এর কন্যা নয়। অতএব ঘ ও গ এর মধ্যকার সম্পর্ক কী? 

সমাধান: 
প্রথমেই বলা হয়েছে ঘ এর মাতা গ।
আবার ঘ যেহেতু গ এর কন্যা নয় তাহলে অবশ্যই পুত্র হবে।
সুতরাং ঘ, গ-এর ছেলে।
.
P is the mother of K; K is the sister of D; D is the father of J. How is P related to J?
  1. Mother
  2. Sister
  3. Grandmother
  4. Aunt
ব্যাখ্যা
প্রশ্ন: P is the mother of K; K is the sister of D; D is the father of J. How is P related to J?

সমাধান:
P is the mother of K
K is the sister of D
∴ P is mother of D

D is the father of J.
∴ P is the grandmother of J.
.
বিভা : কিরণ : : সুবলিত :?
  1. সুবিদিত
  2. সুবিনীত
  3. সুগঠিত
  4. বিধিত
ব্যাখ্যা
প্রশ্ন: বিভা : কিরণ : : সুবলিত :?

সমাধান:
এখানে, 
'বিভা' শব্দের প্রতিশব্দ: 'কিরণ'।
'সুবলিত' শব্দের প্রতিশব্দ: 'সুগঠিত'

অন্যদিকে,
'সুবিদিত' শব্দের অর্থ- উত্তমরূপে জ্ঞাত।
'সুবিনীত' শব্দের অর্থ- 'অত্যন্ত বিনীত'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
মনে করুন আপনি লটারিতে ১০ লক্ষ টাকা জিতলেন। আপনি কী করবেন?
  1. ভাগ্য পরীক্ষার জন্য রেস খেলা শুরু করবেন।
  2. একটি গাড়ি কিনবেন।
  3. আপনার মনিবকে ভবিষ্যৎ পরিকল্পণার কথা বলে কাজে ইস্তফা দিবেন।
  4. সঞ্চয়পত্রে টাকা লাগাবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: মনে করুন আপনি লটারিতে ১০ লক্ষ টাকা জিতলেন। আপনি কী করবেন?

সমাধান:
একটি বড় পরিমাণ অর্থ পেয়ে গেলে আমি সবচেয়ে প্রথমে সতর্কতার সাথে এগুলো সঞ্চয় করব। আমি একটি নিরাপদ সঞ্চয় পরিকল্পনা তৈরি করব যেখানে টাকার একটি অংশ আমি সঞ্চয়পত্র বা অন্যান্য নিরাপদ বিনিয়োগে লাগাব। এরপর আমি আমার প্রয়োজনীয়তা অনুযায়ী টাকা খরচ করার সিদ্ধান্ত নেব।

∴ সঠিক উত্তর সঞ্চয়পত্রে টাকা লাগাবেন।
.
নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
  1. ৪৯
  2. ৭৭
  3. ৩৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
ধরি,
প্রশ্নবোধক চিহ্নের জায়গায় ‘ক’ বসবে।

প্রশ্নমতে,
.
৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
 
ব্যাখ্যা
প্রশ্ন: ৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
 
সমাধান:
এখানে,
১ম ত্রিভুজে, ৮ + ৩ = ১১ ⇒ ১১ × ৪ = ৪৪
২য় ত্রিভুজে, ৭ + ৯ = ১৬ ⇒ ১৬ × ২ = ৩২

একইভাবে,
৩য় ত্রিভুজে, ৭ + ৮ = ১৫,
∴ ৭৫ ÷ ১৫ = ৫
১০.
প্রশ্নবোধক স্থানে কত বসবে?
  1. ৪৮
  2. ৫০
  3. ৫৬
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কত বসবে?

সমাধান:
এখানে,
১ম বৃত্তে, 
১০ × ৪ = ৪০
১১ × ২ = ২২

২য় বৃত্তে,
৫ × ৪ = ২০
১১ × ১ = ১১

৩য় বৃত্তে,
১৫ × ৪ = ৬০
১১ × ৩ = ৩৩
১১.
যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ =?
  1. ১৭
  2. ১৮
  3. ১৯
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ =?

সমাধান:
৫ + ৩ = ২৮ ; ৫ - ৩ = ২, ৫ + ৩ = ৮

৯ + ১ = ৮১০; ৯ - ১ = ৮, ৯ + ১ = ১০

২ + ১ = ১৩; ২ - ১ = ১, ২ + ১ = ৩

অতএব, এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল।
∴ ৫ - ৪ = ১, ৫ + ৪ = ৯; ৫ + ৪ = ১৯
১২.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ -, এবং D অর্থ × হয় তাহলে -
11 B 15 C 8 A 4 D 5 =?
  1. 16
  2. - 16
  3. 26
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ -, এবং D অর্থ × হয় তাহলে -
11 B 15 C 8 A 4 D 5 =? 

সমাধান:
চিহ্নগুলো বসিয়ে, 11 + 15 - 8 ÷ 4 × 5
= 11 + 15 - 2 × 5
= 11 + 15 - 10
= 16
১৩.
দেয়াল ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?
  1. ৩৬০°
  2. ১৮০°
  3. ১২০°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: দেয়াল ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?

সমাধান:
আমরা জানি,
ঘড়ির কাঁটার মধ্যকার কোণ 
= ।(১১ m - ৬০h)/২।°
= ।{(১১ × ০) - (৬০ × ৬)}/২।°
= ।(০ - ৩৬০)/২।°
= ।- ৩৬০/২।°
= ।- ১৮০।° 
= ১৮০°
১৪.
আজ রবিবার, ৩৫৩ দিন পর কী বার হবে?
  1. শুক্রবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিবার, ৩৫৩ দিন পর কী বার হবে?

সমাধান:
এখানে,
৩৫৩ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৩।
৩৫৩ দিন থেকে ৩ দিন বাদ দিলে হয় ৩৫০ দিন।

আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

অর্থাৎ,
৩৫১ তম দিন রবিবার।
৩৫২ তম দিন সোমবার।
৩৫৩ তম দিন মঙ্গলবার । 
৩৫৪ তম দিন বুধবার।
১৫.
২০২৪ সালের ১লা জানুয়ারি সোমবার হলে, ঐ বছরের ৩১ ডিসেম্বর কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. সোমবার
  3. রবিবার
  4. শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ১লা জানুয়ারি সোমবার হলে, ঐ বছরের ৩১ ডিসেম্বর কী বার হবে? 

সমাধান:
- সাধারণত বছরের শুরু ও শেষ দিন একই বার হয় লিপ ইয়ার ছাড়া।
- লিপ ইয়ার হলে একদিন বেশি হবে।

- যেহেতু ২০২৪ সালের ১লা জানুয়ারি সোমবার,
সুতরাং, ৩১ ডিসেম্বর মঙ্গলবার হবে।
১৬.
নিচের কোন ক্রমজোড়টি সহ-মৌলিক?
  1. (৩, ৬)
  2. (৩, ৪)
  3. (৬, ৯)
  4. (২, ৪)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ক্রমজোড়টি সহ-মৌলিক?
 
সমাধান:
দুটি সংখ্যার গ.সা.গু ১ হলে‌ অর্থাৎ ১ ভিন্ন কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে একত্রে সহ-মৌলিক সংখ্যা বলে।
যেমন- (৩, ৪), (৮, ৯), (৬, ১৩) (৯,১৬), (১৬, ২৫) ইত্যাদি।
এখানে,
৩ = ১ × ৩
৪ = ১ × ২ × ২
যেহেতু ১ ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই সুতরাং (৩, ৪) পরস্পর সহ-মৌলিক।
১৭.
x ও y উভয়ই জোড় সংখ্যা হলে কোনটি বিজোড় সংখ্যা হবে?
  1. (x + 2y + 1)
  2. xy
  3. xy + 2
  4. 2(x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয়ই জোড় সংখ্যা হলে কোনটি বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
জোড় সংখ্যা দুইটি x = 2 এবং y = 4, 
অপশন অনুসারে, 
ক) x + 2y + 1 = (2 + 2 × 4 + 1) = 11 (বিজোড় সংখ্যা)। 
খ) xy = (2 × 4) = 8 (জোড় সংখ্যা)।
গ) xy + 2 = (2 × 4) + 2 = 8 + 2 = 10 (জোড় সংখ্যা)।
ঘ) 2(x + 1) = 2(2 + 1) = 6 (জোড় সংখ্যা)।
১৮.
ভোরবেলায় আপনি বেড়াতে বের হলেন। তখন সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পর আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: ভোরবেলায় আপনি বেড়াতে বের হলেন। তখন সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পর আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

সমাধান:
 
সূর্য সামনে ছিল অর্থাৎ পূর্ব দিকে মুখ করে তাকানো ছিল।
কিছুক্ষণ পর বামদিকে ঘুরলে উত্তর দিক মুখ করে তাকানো ছিল।
কয়েক মিনিট পর আবার ডানদিকে ঘুরলো অর্থাৎ পূর্ব দিকে মুখ করে ছিল।
১৯.
রহিম সোজা ২ কিলোমিটার যাবার পর বামদিকে ৩ কিলোমিটার এবং তারপর আবার বাম দিকে ২ দুই কিলোমিটার গেল। এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত হবে?
  1. ৭ কি. মি.
  2. ৪ কি. মি.
  3. ৫ কি. মি.
  4. ৩ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম সোজা ২ কিলোমিটার যাবার পর বামদিকে ৩ কিলোমিটার এবং তারপর আবার বাম দিকে ২ দুই কিলোমিটার গেল। এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত হবে?

সমাধান:
প্রদত্ত প্রশ্নের আলোকে চিত্রটি অংকন করি
 
ধরি,
রহিম সোজা AB = ২ কিলোমিটার যাবার পর বামদিকে ঘুরে BC = ৩ কিলোমিটার এবং তারপর আবার বাম দিকে CD = ২ কিলোমিটার গেল,
D স্থান থেকে A স্থানের দূরত্ব, DA = BC = ৩ কিলোমিটার।
২০.
প্রদত্ত চিত্রে কতটি বর্গ আছে?
  1. ২৮টি
  2. ৩০টি
  3. ৩৪টি
  4. ৩৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি বর্গ আছে?

 
সমাধান:
যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায় -
12 + 22 + 32 + 42
= 1 + 4 + 9 + 16
= 30 টি
২১.
আয়নায় WILDERNESS এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় WILDERNESS এর সঠিক প্রতিবিম্ব কোনটি?

    সমাধান:
    ২২.
    ঘড়িতে ১০ টা ২৫ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজে দেখা যাবে?
    1. ২ টা ০৫ মিনিট
    2. ১১ টা ২০ মিনিট
    3. ২ টা ৩৫ মিনিট
    4. ১ টা ৩৫ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘড়িতে ১০ টা ২৫ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজে দেখা যাবে? 

    সমাধান: 
    প্রকৃত সময় = ১০ : ২৫
    আয়নায় সময় = ১১ : ৬০ - ১০ : ২৫
    = ১ : ৩৫

    ১ টা ৩৫ মিনিট বাজে। 
    ২৩.
    নিচের চিত্রের কোনটি অন্যগুলো থেকে আলাদা?
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রের কোনটি অন্যগুলো থেকে আলাদা?

    সমাধান:
    ১নং চিত্রে, বর্গের ভিতরকার ত্রিভুজের মধ্যে চতুর্ভুজ আছে।
    ২নং চিত্রে, বর্গের ভিতরকার চতুর্ভুজের মধ্যে পঞ্চভুজ আছে।
    ৪নং চিত্রে, বর্গের ভিতরকার পঞ্চভুজের মধ্যে ষড়ভুজ আছে।

    কিন্তু, ৩নং চিত্রে, বর্গের ভিতরকার চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ আছে।

    অর্থাৎ,
    প্রতি ক্ষেত্রে ভিতরের চিত্রে বাহুর সংখ্যা বাহিরের চিত্রের বাহুর সংখ্যার থেকে একটি বেশি।
    কিন্তু তিন নং চিত্রে ভিতরের চিত্রে বাহুর সংখ্যা বাহিরের চিত্রের বাহুর সংখ্যার থেকে একটি কম।
    তাই, চিত্রটি অন্যদের থেকে আলাদা।
    ২৪.
    নিচের কোন চিত্রটি বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ককে নির্দেশ করে?
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন চিত্রটি বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ককে নির্দেশ করে?

      সমাধান:
      চিত্রটিকে আমরা ভেনচিত্র কল্পনা করি। 
      বড় বৃত্তটিকে বিশ্ববিদ্যালয় কল্পনা করলে এবং ভিতরের ছোট দুইটি বৃত্তকে শিক্ষক ও শিক্ষার্থী কল্পনা করলে সঠিক উত্তর হবে ক)।
      কেননা শিক্ষক ও শিক্ষার্থী আলাদা দুটি বিভাজন এবং একই সাথে কেউ শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে থাকে না।
      ২৫.
      ভুল বানান কোনটি?
      1. আদ্যপান্ত
      2. আদ্যিকাল
      3. আদ্যাক্ষর
      4. আভ্যন্তর
      ব্যাখ্যা
      • ভুল বানান - আদ্যপান্ত।
      - শুদ্ধ বানান - আদ্যোপান্ত
      - শব্দটি ক্রিয়া বিশেষণ।
      - এটি সংস্কৃত শব্দ।
      - অর্থ: প্রথম থেকে শেষ পর্যন্ত; আগাগোড়া।

      উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
      ২৬.
      নিচের কোন শব্দটি ‘কপাল’- এর সমার্থক?
      1. কপোল
      2. ললাট
      3. মস্তক
      4. কাপালিক
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন শব্দটি ‘কপাল’- এর সমার্থক? 

      সমাধান:
      • কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে: 
      - ললাট,
      - ভাল,
      - অদৃষ্ট,
      - ভাগ্য,
      - নিয়তি ইত্যাদি।

      • অন্যদিকে: 
      - কপোল অর্থ গণ্ড; গাল। 
      - মস্তক  অর্থ মাথা; মুণ্ড; শির; মুড়া।
      - কাপালিক অর্থ কাপালি জাতিবিশেষ।

      সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
      ২৭.
      'এঁড়ে' শব্দের বিপরীত শব্দ কোনটি? 
      1. আনাড়ি
      2. বকনা
      3. গোঁয়ার
      4. ষাঁড়
      ব্যাখ্যা
      - 'এঁড়ে' শব্দের বিপরীত শব্দ - বকনা।   

      • আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
      - 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
      - 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।
      - 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
      - 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
      - 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।

      উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
      ২৮.
      What is the antonym of 'Approached'?
      1. Disapproached
      2. Antiapproached
      3. Misapproached
      4. Departed
      ব্যাখ্যা
      Approach (verb): 
      Meaning - নিকটবর্তী হওয়া। 
      - এর বিপরীত শব্দ হচ্ছে Depart (চলে যাওয়া)। 

      তাই, সঠিক উত্তর - Departed. 
      ২৯.
      Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal
      শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত অনুক্রম কোনটি?
      1. B I M N P S
      2. P I B N S M
      3. B M I S P N
      4. N B I S P M
      ব্যাখ্যা
      প্রশ্ন: Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal
      শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত অনুক্রম কোনটি?

      সমাধান:
      Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal
      শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত অনুক্রম: B M I S P N