পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ২ টপিক: বানান ও ভাষা: বানান ও বাক্য শুদ্ধি, বর্ণ বিন্যাস, শব্দ ও বাক্য গঠন, সমার্থক ও বিপরীতার্থক শব্দ এবং বাগধারা, পরিভাষা, বিরাম চিহ্ন ও অক্ষরের ব্যাবহার, ভুল চিহ্নিতকরন। Live Class: 03 & 04
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
'পাবক' এর প্রতিশব্দ -
  1. বিধু
  2. অনল
  3. লহরী
  4. অলক
সঠিক উত্তর:
অনল
উত্তর
সঠিক উত্তর:
অনল
ব্যাখ্যা
• 'পাবক' এর প্রতিশব্দ- 'অনল'।

অন্যদিকে, 
'বিধু' - 'চাঁদ' এর প্রতিশব্দ।
'অলক' হচ্ছে 'চুল' শব্দের প্রতিশব্দ।
'ঢেউ' শব্দের প্রতিশব্দ- লহরী।
  
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২  সংস্করণ)।
.
'হরদম' এর বিপরীত শব্দ-
  1. কপটতা
  2. শুষ্ক
  3. কদাচিৎ
  4. সুলভ
সঠিক উত্তর:
কদাচিৎ
উত্তর
সঠিক উত্তর:
কদাচিৎ
ব্যাখ্যা
• 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।

অন্যদিকে,
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
"Suburb" এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বড় শহর
  2. শহরতলী
  3. মহানগরী
  4. গ্রাম
সঠিক উত্তর:
শহরতলী
উত্তর
সঠিক উত্তর:
শহরতলী
ব্যাখ্যা
• "Suburb" এর বাংলা পরিভাষা - শহরতলী, উপশহর।

অন্যদিকে,
City: বড় শহর; মহানগরী।
Village - গ্রাম।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- 'Etiquette' এর বাংলা পরিভাষা - শিষ্টাচার।
- 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
- 'Ethics' এর বাংলা পরিভাষা - নীতিবিদ্যা।
- 'Dynamometer' এর বাংলা পরিভাষা - শক্তিমাপক।
- 'Chauvinism' এর বাংলা পরিভাষা - উগ্রস্বাদেশিকতা।
- 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
‘অকাল বোধন' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. অবাস্তব কল্পনা
  2. সম্পূর্ণভাবে
  3. অসময়ের আবির্ভাব
  4. অপ্রাপ্ত বয়স্ক
সঠিক উত্তর:
অসময়ের আবির্ভাব
উত্তর
সঠিক উত্তর:
অসময়ের আবির্ভাব
ব্যাখ্যা
• ‘অকাল বোধন' বাগ্‌ধারাটির অর্থ- অসময়ের আবির্ভাব।
বাক্য গঠন: গায়েহলুদ শুরু হবে সন্ধ্যায়, তুমি কিনা সকালেই চলে এলে, এ তো দেখি আকাল বোধন।

অন্যদিকে,
অকাল কুসুম - অবাস্তব কল্পনা;
অক্ষরে অক্ষরে - সম্পূর্ণভাবে;
অপোগণ্ড - অপ্রাপ্ত বয়স্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
উদ্ধরণ চিহ্নের পূর্বে ও খণ্ডবাক্যের শেষে কোন চিহ্ন বসে?
  1. কোলন
  2. ড্যাস
  3. কমা
  4. সেমিকোলন
সঠিক উত্তর:
কমা
উত্তর
সঠিক উত্তর:
কমা
ব্যাখ্যা
- উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে।

- বক্তার প্রত্যেক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়।
যথা:
রহিম বলল, “দরিদ্রের উপকার করবে।”

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সঠিক বানান কোনটি?
  1. Embaras
  2. Embarrass
  3. Embarass
  4. Emberrass
সঠিক উত্তর:
Embarrass
উত্তর
সঠিক উত্তর:
Embarrass
ব্যাখ্যা
• সঠিক বানান - Embarrass.

• Embarrass (verb-transitive) - 
English Meaning: To cause someone to feel nervous, worried, or uncomfortable
Bangla Meaning:  অস্বস্তি অথবা লজ্জায় ফেলা; মানসিক দুশ্চিন্তা অথবা অসুবিধার সৃষ্টি করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford learner's Dictionary.
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অন্যোন্যপায়
  2. অনিন্দ্যসুন্দরী
  3. অনুকুল
  4. অন্তকরণ
সঠিক উত্তর:
অনিন্দ্যসুন্দরী
উত্তর
সঠিক উত্তর:
অনিন্দ্যসুন্দরী
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
শুদ্ধ বানান – অনিন্দ্যসুন্দরী।

অন্যদিকে,
• অনুকুল – অনুকূল; 
• অন্যোন্যপায় – অনন্যোপায়; 
• অন্তকরণ – অন্তঃকরণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Acessory
  2. Accommodation
  3. Conspicous
  4. Accurecy
সঠিক উত্তর:
Accommodation
উত্তর
সঠিক উত্তর:
Accommodation
ব্যাখ্যা
• সঠিক বানান- Accommodation. 

• Accommodation অর্থ- বাসস্থান,

অন্য অপশনের শুদ্ধ বানান,
• Conspicuous - দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়
• Accuracy - নির্ভুলতা,
• Accessory - আনুষঙ্গিক।

Source: Bangla Academy Dictionary, Accessible Dictionary. ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অনুর্ধ্ব
  2. অণ্বেষণ
  3. বাঞ্চনীয়
  4. অন্যমনস্ক
সঠিক উত্তর:
অন্যমনস্ক
উত্তর
সঠিক উত্তর:
অন্যমনস্ক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অন্যমনস্ক' - শুদ্ধ বানান।

অন্য অপশনের শুদ্ধ বানান,
• অনুর্ধ্ব – অনূর্ধ্ব;
• অণ্বেষণ – অন্বেষণ;
• বাঞ্চনীয় – বাঞ্ছনীয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০.
নিচের অক্ষরগুলো ব্যবহার করে গঠিত সঠিক অর্থবোধক শব্দ কোনটি?
অক্ষরসমূহ: প নি শ বে উ
  1. উপবেশন
  2. নিউবেশপ
  3. উপনিবেশ
  4. পনিউশব
সঠিক উত্তর:
উপনিবেশ
উত্তর
সঠিক উত্তর:
উপনিবেশ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের অক্ষরগুলো ব্যবহার করে গঠিত সঠিক শব্দ কোনটি?
অক্ষরসমূহ: প নি শ বে উ

সমাধান:
প নি শ বে উ - অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - উপনিবেশ।
উপনিবেশ - বিদেশি শাসক কর্তৃক অধিকৃত অন্য দেশ বা অঞ্চল।

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক শব্দ -
হা সা র ম গ অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - মহাসাগর।
শা খু ড় ড়ি, শু অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - খুড়শাশুড়ি।
র তা ঘ সে র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - তাসের ঘর।
ধ নি রা প র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ -  নিরপরাধ।
১১.
সঠিক বানান কোনটি?
  1. Miscelleneous
  2. Misellaneous
  3. Miscellaneous
  4. Miscelaneous
সঠিক উত্তর:
Miscellaneous
উত্তর
সঠিক উত্তর:
Miscellaneous
ব্যাখ্যা
• সঠিক বানান - Miscellaneous.

• Miscellaneous (adjective)
English Meaning: (of items or people gathered or considered together) of various types or from different sources.
Bangla Meaning: বিবিধ।
Example sentence: He picked up the miscellaneous papers in his in-tray.

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
- Acknowledgement, 
- Abhorrence,  
- Affidavit, 
- Bureaucracy,  
- Committee, 
- Consensus, 
- Vacuum.

উৎস: Accessible Dictionary. ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
১২.
'প্রভাকর' - কোনটির প্রতিশব্দ?
  1. চাঁদ
  2. পর্বত
  3. সূর্য
  4. সমুদ্র
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা
• প্রভাকর - সূর্য এর প্রতিশব্দ। 

'সূর্য' এর প্রতিশব্দ -
রবি, সবিতা, আদিত্য, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

'চাঁদ' এর প্রতিশব্দ-
চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি। 

• 'পর্বত' শব্দের প্রতিশব্দ- হল: পাহাড়, অচল, গিরি, ভূভৃৎ, ভূধর ইত্যাদি।

• 'সমুদ্র' এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
১৩.
'নিরক্ষর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অক্ষর
  2. সাক্ষর
  3. স্বাক্ষর
  4. সরক্ষর
সঠিক উত্তর:
সাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষর
ব্যাখ্যা
• 'নিরক্ষর' এর বিপরীত শব্দ - সাক্ষর।

উল্লেখ্য,
• 'নিরক্ষর' অর্থ - অক্ষরজ্ঞান নেই এমন।
• 'সাক্ষর' অর্থ- অক্ষরজ্ঞানসম্পন্ন। 
• 'স্বাক্ষর' অর্থ- সই, দস্তখত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'Morality' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মূল্যায়ন
  2. অন্তর্নিহিত
  3. নীতিবিদ্যা
  4. সদাচার
সঠিক উত্তর:
সদাচার
উত্তর
সঠিক উত্তর:
সদাচার
ব্যাখ্যা
• 'Morality' এর বাংলা পরিভাষা - সদাচার।

অন্যদিকে, 
• 'Evaluation'- এর বাংলা পরিভাষা: 'মূল্যায়ন'।
• 'Inherent' এর বাংলা পরিভাষা- 'অন্তর্নিহিত'।

• 'Ethics' এর বাংলা পরিভাষা - নীতিবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৫.
‘ব্যাঙের সর্দি’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. ভণ্ড লোক
  2. অপদার্থ
  3. অকেজো
  4. অসম্ভব ব্যাপার
সঠিক উত্তর:
অসম্ভব ব্যাপার
উত্তর
সঠিক উত্তর:
অসম্ভব ব্যাপার
ব্যাখ্যা
• ‘ব্যাঙের সর্দি’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।

অন্যদিকে,
• ‘বিড়াল তপস্বী’ বাগ্‌ধারাটির অর্থ - ভণ্ড লোক।
• ‘অকাল কুষ্মাণ্ড’ বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ, অকেজো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
নিচের কোন বানানটি ভুল?
  1. Occasion
  2. Achievement
  3. Comparsion
  4. Pneumonia
সঠিক উত্তর:
Comparsion
উত্তর
সঠিক উত্তর:
Comparsion
ব্যাখ্যা
• 'Comparsion' বানানটি ভুল। এর সঠিক বানান - Comparison.

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
- Occasion, 
- Embarrass, 
- Achievement, 
- Committee, 
- Accelerate, 
- Pneumonia.

উৎস: Accessible Dictionary. ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

১৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. মরীচীকা
  2. মনঃপূত
  3. ভূবন
  4. বুৎপত্তি
সঠিক উত্তর:
মনঃপূত
উত্তর
সঠিক উত্তর:
মনঃপূত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মনঃপূত' - শুদ্ধ বানান।

অন্য অপশনের শুদ্ধ বানান,
• মরীচীকা – মরীচিকা;
• ভূবন – ভুবন;
• বুৎপত্তি – ব্যুৎপত্তি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।