পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৯৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৪ প্রশ্ন

.
'কৌমুদী' শব্দের অর্থ কী?
  1. বৃক্ষের শাখা
  2. জ্যোৎস্না
  3. পদ্ম
  4. জলকণা
ব্যাখ্যা

• 'কৌমুদী' শব্দের অর্থ - জ্যোৎস্না।

অন্যদিকে,
- 'কমুদ' শব্দের অর্থ - পদ্ম।
- 'প্রলম্বন' শব্দের অর্থ - বৃক্ষের শাখা।
- 'শীকর' শব্দের অর্থ - জলকণা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'Morphology' এর বাংলা পারিভাষিক অর্থ-
  1. ধ্বনিতত্ত্ব
  2. বাক্যতত্ত্ব
  3. রূপতত্ত্ব
  4. অর্থতত্ত্ব
ব্যাখ্যা

• 'Morphology' শব্দের অর্থ - শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব।

অন্যদিকে,
- 'Semantic' শব্দের অর্থ অর্থতত্ত্ব।
- 'Phonology' শব্দের অর্থ ধ্বনিতত্ত্ব।
- 'Syntax' শব্দের অর্থ বাক্যতত্ত্ব।
- 'Lexicography' শব্দের অর্থ অভিধানতত্ত্ব।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
মহাপ্রাণ, মূর্ধন্য ধ্বনি কোনটি?
  1. জ 
ব্যাখ্যা

• 'ঠ' - মহাপ্রাণ ধ্বনি।

• মহাপ্রাণ ধ্বনি: 
- যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে বের হয়ে যায়, বাতাসের চাপ বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
- বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি।
- যথা- (খ, ঘ), (ছ, ঝ), (ঠ, ঢ), (থ, ধ), (ফ, ভ) এবং 'হ' ইত্যাদি। 

• অল্পপ্রাণ ধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

বাংলা বর্ণমালায় (ক - ম) পর্যন্ত এই ২৫টি বর্ণকে একত্রে স্পর্শ ধ্বনি বলা হয়।

এরমধ্যে,
ক - বর্গীয় (ক, খ, গ, ঘ, ঙ) - এই ৫টি কণ্ঠ ধ্বনি,
চ - বর্গীয় (চ, ছ, জ, ঝ, ঞ) - ৫টি তালব্য ধ্বনি,
ট - বর্গীয়( ট, ঠ, ড, ঢ, ণ) - এই ৫টি মূর্ধন্য ধ্বনি,
ত - বর্গীয় (ত, থ, দ, ধ, ) - পাঁচটি দন্ত ধ্বনি এবং
প - বর্গীয় (প, ফ, ব, ভ, ম) - এই ৫টি ওষ্ঠ্য ধ্বনি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।

.
"তুর্কি-নাচন” বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. দীর্ঘসূত্রিতা
  2. তোষামোদ
  3. তুমুল কাণ্ড
  4. নষ্ট হওয়া
ব্যাখ্যা

• "তুর্কি-নাচন” বাগ্‌ধারাটির অর্থ - তুমুল কাণ্ড।

অন্যদিকে,
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• ”তেল মাখানো” বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদ।
• ’চুলোয় যাওয়া’ বাগ্‌ধারাটির অর্থ- নষ্ট হওয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
নিচের কোনটি 'রূপতত্ত্ব' এর আলোচ্য বিষয় নয়?
  1. সমাস
  2. ক্রিয়ার কাল
  3. বচন
  4. কারক
ব্যাখ্যা

রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে।
- শব্দ, দ্বিরুক্ত শব্দ, বচন, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, পদ- প্রকরণ, অনুজ্ঞা, ক্রিয়ার কাল, পুরুষ, লিঙ্গ, বচন, ধাতু প্রভৃতি।
- বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া।

অন্যদিকে,
'কারক' -'বাক্যতত্ত্ব' এর আলোচ্য বিষয়।

অর্থ্যাৎ, 
• 'রূপতত্ত্ব' এর আলোচ্য বিষয় নয় - কারক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা ভাষাঢ় ব্যাকরণ ও নির্মিতি- নবম দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
"√ নম্ + র = নম্র" - এখানে, 'নম্‌' হলো - 
  1. প্রকৃতি
  2. ধাতু
  3. কৃৎ প্রত্যয় 
  4. ক এবং খ উভয়ই 
ব্যাখ্যা

কৃৎ প্রত্যয়:
- ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি;
- ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়,তাকে কৃৎ-প্রত্যয় বলে।

• র-প্রত্যয়:
- √নম্ + র = নম্র;
- √ক্ষুদ্ + র = ক্ষুদ্র;
- √হিন্স্ + র = হিংস্র।
-----------------
শব্দ গঠন বিশ্লেষণ:
√নম্ + র = নম্র।

এখানে √নম্ একাধারে:
- প্রকৃতি (মূল অংশ);
- ধাতু (ক্রিয়ামূল)।
- যখন ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়, তখন সেই ধাতুকে প্রকৃতি বলা হয়

সঠিক উত্তর: ঘ) ক এবং খ উভয়ই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'উপবন’ শব্দে ’উপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. ক্ষুদ্র
  2. বিশেষ
  3. সদৃশ
  4. সামীপ্য
ব্যাখ্যা

• ’উপবন’ শব্দে ’উপ’ উপসর্গটি ’সদৃশ’ অর্থে ব্যবহৃত হয়।

- ’উপ’ একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ।

’উপ’ উপসর্গটি অন্য যেসব অর্থে ব্যবহৃত হয়-
• ’সামীপ্য "অর্থে- উপকূল, উপকণ্ঠ ।
• ’সদৃশ’ অর্থে- উপদ্বীপ, উপবন।
• ’ক্ষুদ্র’  অর্থে-  উপগ্রহ, উপসাগর, উপনেতা
• ’বিশেষ’ অর্থে- উপনয়ন (পৈতা), উপভোগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ২০১৯ সালের সংস্করণ।

.
"হাতে-কলমে" - কোন সমাস?
  1. বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস
  2. অলুক দ্বন্দ্ব সমাস
  3. বিরোধার্থক দ্বন্দ্ব সমাস 
  4. একশেষ দ্বন্দ্ব 
ব্যাখ্যা

• অলুক দ্বন্দ্ব সমাস:
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর বিভক্তি সমস্ত পদেও যুক্ত থাকে বা বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে।
অর্থাৎ কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম অলুক দ্বন্দ্ব সমাস।
যেমন:
- কোলে ও পিঠে = কোলেপিঠে;
- দুধে ও ভাতে = দুধে-ভাতে;
- ধীরে ও সুস্থে = ধীরেসুস্থে;
- হাতে ও কলমে = হাতে-কলমে ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।

.
বচন কীসের ধারণা দেয়?
  1. পরিমাণের ধারণা
  2. সংখ্যার ধারণা
  3. ক্রমের ধারণা
  4. গণনা ধারণা
ব্যাখ্যা

• বচন:
- 'বচন' ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ সংখ্যার ধারণা।
- ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের — সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।
- বাংলা ভাষায় বচন দুই প্রকার: একবচন ও বহুবচন।

একবচন:
- যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে।
- যেমন- সে এলো। মেয়েটি স্কুলে যায়নি।

বহুবচন:
- যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহু বচন বলে।
যেমন: তারা গেল। মেয়েরা এখনও আসেনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)

১০.
মীর মশাররফ হোসেনের জন্ম কোথায়?
  1. ফরিদপুর
  2. যশোর
  3. কুষ্টিয়া
  4. নড়াইল 
ব্যাখ্যা

• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির  গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ‘কাঙাল হরিনাথ’ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী, 
- জমীদার দর্পণ, 
- বেহুলা গীতাভিনয়।

• প্রহসন:
- টালা অভিনয়,
- এর উপায় কি,
- ফাঁস কাগজ,
- ভাই ভাই এইতো চাই।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

১১.
'টেরাকোটা' - কোন ভাষার শব্দ?
  1. ইতালীয়
  2. ফারসি 
  3. ফরাসি 
  4. সংস্কৃত
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'টেরাকোটা'- ইতালীয় শব্দ।


• ইতালীয় ভাষার আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ হল:
- অপেরা, পাপারাৎসি, পিৎসা, পিয়ানো, লাসানিয়া, সোপ্রানো ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১২.
'মৌন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অমৃত
  2. উদ্ধত
  3. মুখর
  4. লঘু
ব্যাখ্যা

• 'মৌন' এর বিপরীত শব্দ- মুখর। 

আরো কিছু বিপরীত শব্দ:
- 'সুশ্রী' এর বিপরীত শব্দ- 'বিশ্রী', 
- 'হালকা' এর বিপরীত শব্দ- 'ভারী',
- 'ভিতু' এর বিপরীত শব্দ- 'সাহসী', 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত,  
- 'লঘু' এর বিপরীত শব্দ-'গুরু', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান', 
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।

১৩.
কোনটি রূঢ়ি শব্দ? 
  1. চিকামারা
  2. হস্তী
  3. গায়ক
  4. মহাযাত্রা
ব্যাখ্যা

• 'হস্তী'- রূঢ়ি শব্দ।

• রূঢ়ি শব্দ:
- যেসব শব্দ গঠনের উপাদান অর্থাৎ প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেসব শব্দকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন,
- 'হস্তী' বলতে এক বিশেষ পশুকে বুঝায়। কিন্তু প্রকৃতি-প্রত্যয় অনুসারে এর অর্থ হচ্ছে হাত আছে যার। অর্থাৎ প্রকৃত অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বোঝাচ্ছে, তাই এটি রূঢ়ি শব্দ।

• আরো কিছু রূঢ়ি শব্দ:
বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ।

অন্যদিকে,
চিকামারা, গায়ক - যৌগিক শব্দ।
মহাযাত্রা - যোগরূঢ় শব্দ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১৪.
'সূর্যোদয়' - শব্দটি কোন নিয়মে গঠিত?
  1. ব্যঞ্জনসন্ধির নিয়মে 
  2. স্বরসন্ধির নিয়মে 
  3. বিসর্গসন্ধির নিয়মে 
  4. স্বর+ব্যঞ্জন সন্ধির নিয়মে 
ব্যাখ্যা

• স্বরসন্ধির নিয়মে গঠিত সন্ধি:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হয়-উ ধ্বনি বা দীর্ঘ-ঊ ধ্বনির যোগে ও-ধ্বনি হয়। বানানে তা ও- কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।

যেমন:
সূত্র- অ + উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
- সর্ব + উচ্চ = সর্বোচ্চ;
- সূর্য + উদয় = সূর্যোদয়;
- দীর্ঘ + উচ্চারণ = দীর্ঘোচ্চারণ;
- প্রশ্ন + উত্তর = প্রশ্নোত্তর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫.
'ধূমকেতু' - পত্রিকাটির সম্পাদক ছিলেন কে?
  1. বুদ্ধদেব বসু
  2. দীনেশরঞ্জন দাস 
  3. কাজী নজরুল ইসলাম
  4. সজনীকান্ত দাস 
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা:
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন।
 
• 'ধূমকেতু' পত্রিকা: 
- কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধ-সাপ্তাহিক পত্রিকা'- ধূমকেতু'। 
- এটি ১৯২২ সালে প্রকাশিত হয়। 
- ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের বাণী ছাপা হয়েছিল - "আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু"। 
- ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬শে সেপ্টেম্বর ১৯২২) 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকাটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেফতার হন। 

-------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ:
- চোখের চাতক,
- নজরুল গীতিকা,
- সুর সাকী,
- বনগীতি প্রভৃতি।

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।

অভিসম্বন্ধ: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৬.
"যা বলা হচ্ছে" এর বাক্য সংকোচন -
  1. বক্তব্য
  2. বক্ষ্যমাণ
  3. উক্ত
  4. বিবক্ষা
ব্যাখ্যা

• "যা বলা হচ্ছে" এর বাক্য সংকোচন - বক্ষ্যমাণ।

এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলা হয়েছে’ এক কথায় বলে - উক্ত।
- ‘যা বলা হবে’ এক কথায় বলে - বক্তব্য।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবক্ষা।
- 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
- ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৭.
কোনটি সাধু ভাষার শব্দ?
  1. বাইরে
  2. ছাতা
  3. দাঁত
  4. দধি
ব্যাখ্যা

• 'দধি' হচ্ছে সাধু ভাষার শব্দ।

অন্যান্য অপশন:
সাধু    -   চলিত
দধি  -  দই, দৈ।
ছত্র  -  ছাতা।
বাহিরে  -  বাইরে।
দন্ত  -  দাঁত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১৮.
অন্ত্যস্বরাগমের উদাহরণ কোনটি?
  1. ধাইমা > দাইমা
  2. বেঞ্চ > বেঞ্চি
  3. ধোবা > ধোপা
  4. শাক > শাগ
ব্যাখ্যা

• অন্ত্যস্বরাগম:
কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরুপ স্বরাগমকে বলে অন্ত্যস্বরাগম।
যেমন:
- দিস্ > দিশা,
- পোখত্ > পোক্ত,
- বেঞ্চ > বেঞ্চি,
- সত্য > সত্যি ইত্যাদি।

অন্যদিকে,
• ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ পদের অন্তর্গত কোনো বর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে।
যেমন:
- শাক > শাগ,
- ধোবা > ধোপা,
- কবাট > কপাট,
- ধাইমা > দাইমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৯.
কোন বানানটি অশুদ্ধ?
  1. রুপবান  
  2. ঔজ্জ্বল্য 
  3. এরূপ 
  4. উদ্ভূত
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'রুপবান' - অশুদ্ধ বানান।
এর শুদ্ধ বানান- 'রূপবান'। 


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২০.
'মারহাবা' শব্দটি কোন পদ?
  1. বিশেষ্য 
  2. বিশেষণ 
  3. অব্যয় 
  4. ক্রিয়াবিশেষণ 
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মারহাবা' শব্দটি অব্যয় পদ।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২১.
তদ্ভব শব্দের বানানে কোনটির ব্যবহার নেই?
  1. য 
  2. সবগুলোই 
ব্যাখ্যা

ষত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মুর্ধন্য- ষ ধ্বনির ব্যবহার নেই। 
- তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মুর্ধন্য- ষ লেখার প্রয়োজন হয়না। 
- কেবল কিছু তৎসম শব্দে ষ' ব্যবহার রয়েছে। 
- যে সব শব্দে 'ষ' রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। 
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।

• ণত্ব বিধান: 
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
- তাই বাংলা, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় না৷। 
- কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মুর্ধ্ন্য- ণ এবং দন্ত্য- ন এর ব্যবহার আছে। তা বাংলা অবিকৃতভাবে রক্ষিত হয়।
- তৎসম শব্দের বানানে ‘ণ’  এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

২২.
"বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।" - এখানে 'গৌণ কর্ম কোনটি?
  1. বাবা
  2. আমাকে
  3. কলম
  4. একটি
ব্যাখ্যা

• কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে।
- কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম।
যেমন-
• বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
- এছাড়াও সাধারণত কর্ম কারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৩.
অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?
  1. খক খক
  2. কুট কুট
  3. আম টাম
  4. ফটাফট
ব্যাখ্যা

• 'আম টাম' - অনুকার দ্বিত্বের উদাহরণ। 

অন্যদিকে, 
কুট কুট, খক খক, ফটাফট - ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ। 

• অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন:
গুটিশুটি, মোটাসোটা, আম টাম, এলোমেলো ইত্যাদি। 

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন- কুটুস- কুটুস, কুট কুট, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, চকচক, টসটস।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।

২৪.
'সমুদ্র' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. পাথার
  2. রত্নাকর
  3. দরিয়া
  4. শৈল
ব্যাখ্যা

• 'সমুদ্র' এর প্রতিশব্দ নয়- শৈল। 

• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
বরুণ, পাথার, রত্নাকর, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।

------------
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহিধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, ভূভৃৎ, নগ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৫.
যারে দেখতে নারি তার চলন বাঁকা।(Translate into English)
  1. Faith will move mountains.
  2. Familiarity breeds contempt.
  3. Faults are thick where love is thin.
  4. Forgive and forget.
ব্যাখ্যা

Correct answer: Faults are thick where love is thin.
Bangla meaning: যারে দেখতে নারি তার চলন বাঁকা।

 
Other options:
ক) Faith will move mountains.
- বিশ্বাস পাহাড়কেও টলায়।

খ) Familiarity breeds contempt.
- বেশী মাখামাখি করলে মান থাকে না।

ঘ) Forgive and forget.
- ক্ষমাই পরম ধর্ম।

Source: Live MCQ Lecture.

২৬.
What is the noun of the word "Depart"?
  1. Department
  2. Departed
  3. Departure
  4. Deportation
ব্যাখ্যা

The correct answer is: Departure.

Depart(verb)
- English meaning: to go away or leave.
- Bangla meaning: চলে যাওয়া।

Departure (noun)
- English meaning: The act of leaving a place.
- Bangla meaning: প্রস্থান; বহির্গমন; নিষ্ক্রমণ।

Other options:
ক) Department: (noun) 
- English meaning: a large unit of a governmental, business, or educational organization.
- Bangla meaning: বিভাগ।
- "Depart" এর সাথে সম্পর্কিত নয়।

খ) Departed (adjective)
- English meaning: having died especially recently.
- Bangla meaning: প্রয়াত, মৃত।

ঘ) Deportation: noun)
- English meaning: the removal from a country of an alien whose presence is unlawful or prejudicial.
- Bangla meaning: বিবাসিত/নির্বাসিত/বিতাড়িত করা।
- "Depart" এর সাথে সম্পর্কিত নয়।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

২৭.
A person who lives outside his/her own country is a-
  1. Alien
  2. Patriot
  3. Expatriate
  4. Cosmopolitan
ব্যাখ্যা

A person who lives outside his/her own country is an- Expatriate.

Expatriate(verb)
- English Meaning: someone who does not live in their own country.
- Bangla Meaning: প্রবাসী ব্যক্তি।

অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Alien
- English Meaning: relating to creatures from another planet.
- Bangla Meaning: ভিনদেশী।

খ) Patriot
- English Meaning: a person who loves their country and, if necessary, will fight for it.
- Bangla Meaning: দেশপ্রেমিক; স্বদেশানুরাগী; স্বদেশের প্রবল সমর্থক বা ভক্ত।

ঘ) Cosmopolitan
- English meaning: having wide international sophistication: worldly.
- Bangla meaning: বিশ্বের সব বা বহু অঞ্চল থেকে আগত।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

২৮.
The proverb 'A burnt child dreads fire' means:
  1. A bad experience may scare one's attitude.
  2. To choose between equally bad alternatives.
  3. Children are burnt easily.
  4. A burnt child needs to see a doctor.
ব্যাখ্যা

Correct answer: A bad experience may scare one's attitude.

• A burnt child dreads fire
- ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।
- তাই সঠিক উত্তর A bad experience may scare one's attitude.
- অর্থ্যাৎ খারাপ অভিজ্ঞতা একজনের মনোভাবকে আতঙ্কিত করতে পারে।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
 
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

২৯.
Change into a compound sentence: In spite of his being poor, he helps others.
  1. He is poor, he helps others.
  2. He is poor, but he helps others.
  3. He is poor and he helps others.
  4. None of the above.
ব্যাখ্যা

Correct answer: He is poor, but he helps others.

Compound sentence এ রূপান্তরের নিয়ম:

• Simple sentence এ 'in spite of' থাকলে compound sentence এ conjunction 'but' দিয়ে ভিন্ন দুটি clause যুক্ত করতে হয়।
- তাই সঠিক compound sentence হবে: He is poor, but he helps others.

Other options:
ক) He is poor, he helps others.
- ভুল, কারণ দুটি clause যুক্ত করার জন্য conjunction নেই।

খ) He is poor and he helps others.
- ভুল, কারণ এটা একটি compound sentence যেখানে দুটি বিপরীতধর্মী clause. এই দুটিকে যুক্ত করতে হলে সঠিক Clause marker   হিসেবে but যুক্ত করতে হবে।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৩০.
The correct synonym of 'mediocre' is-
  1. unique
  2. industrious
  3. ordinary
  4. better
ব্যাখ্যা

Correct answer: ordinary.

Mediocre (adjective)
- English meaning: of average to below average quality.
- Bangla meaning: মাঝারি মানের; সাধারণ।

Ordinary (adjective)
- English meaning: of a kind to be expected in the normal order of events: routine, usual.
- Bangla meaning: স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা।

Other options
ক) Unique
- English meaning: being the only one: sole.
- Bangla meaning: অদ্বিতীয়; অনন্য; একমাত্র।

খ) Industrious
- English meaning: constantly, regularly, or habitually active or occupied.
- Bangla meaning:পরিশ্রমী; অধ্যবসায়ী; কর্মোদ্যোগী; কৃতশ্রম।

ঘ) Better
- English meaning: more attractive, favorable, or commendable.
- Bangla meaning: আরও ভালো, তুলনামূলক।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩১.
The antonym of the word "Coercive" is-
  1. Progressive
  2. Opinionated
  3. Promoting
  4. Discretionary
ব্যাখ্যা

Correct answer: Discretionary.

Coercive (adjective)
- English meaning: to persuade someone forcefully to do something that they are unwilling to do.
- Bangla meaning: বাধ্য করা; দমন করা। 

Discretionary (adjective)
- English meaning: subject to one's freedom of choice
- Bangla meaning: বিবেচনামূলক।

Other options:
ক) Progressive
- English meaning: being far along in development. 
- Bangla meaning: অগ্রগতিশীল; উন্নতিশীল; বৃদ্ধিশীল।

খ) Opinionated
- English meaning: firmly or unduly adhering to one's own opinion or to preconceived notions.
- Bangla meaning: পূর্ণাঙ্গজ্ঞানের উপর প্রতিষ্ঠিত নয় এমন বিশ্বাস বা ধারণা; মত।

গ) Promoting
- English meaning: to advance in station, rank, or honor: raise
- Bangla meaning: প্রচার, প্রচার করা, তুলে ধরা।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩২.
The phrase 'by hook or by crook' means-
  1. by nature
  2. by no means
  3. by any possible means 
  4. by order 
ব্যাখ্যা

Correct answer: By any possible means.

By hook or by crook
- English Meaning: by any possible means.
- Bangla Meaning: সম্ভব যেকোনো উপায়ে।

Other options:
ক) By nature
- English Meaning: inherently or naturally.
- Bangla Meaning: স্বভাবতঃ বা সহজাত। 
 
খ) By no means
 - English Meaning: not in any way.
 - Bangla Meaning: কোনোভাবেই নয়।
 
গ) By order
 - English Meaning: according to directions given by the proper authority.
 - Bangla Meaning: কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩৩.
The adjective form of the word "blood" is-
  1. Bloodbath
  2. Bloody
  3. Bloodshed
  4. none
ব্যাখ্যা

Correct answer: Bloody

Blood (noun)
- Bangla meaning:রক্ত।

Bloody (adjective)
- Bangla meaning: রক্তস্নাত; রক্তাক্ত।

Other options,
Bloodshed (noun)
- Bangla meaning: রক্তপাত।

Bloodbath(noun)
- Bangla meaning:রক্তগঙ্গা বা গণহত্যা

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩৪.
The flower is very beautiful. [Exclamatory]
  1. What a beautiful the flower is!
  2. What beautiful the flower is!
  3. How a beautiful the flower is!
  4. How beautiful the flower is!
ব্যাখ্যা

• Assertive to Exclamatory করার structure:
- প্রথমে What/How বসে + Adjective বসে
- এরপর Subject + Verb + বাকি অংশ + Exclamation mark.

• বিঃ দ্রঃ Adjective এর পূর্বে  a/an থাকলে Exclamatory করার সময় What বসবে এবং এরপর a/an হবে।আর যদি Adjective এর পূর্বে a/an না থাকে তবে How দিয়ে Exclamatory করতে হবে।

Assertive: The flower is very beautiful.
Exclamatory: How beautiful the flower is!
 

৩৫.
He said nothing about the matter.(Make it interrogative)
  1. Did he say nothing about the matter?
  2. What he said about the matter?
  3. Did he say anything about the matter?
  4. Why he say nothing about the matter?
ব্যাখ্যা

Correct answer: Did he say anything about the matter?
- Auxiliary verb না থাকায় Tense অনুযায়ী did বাক্যের শুরুতে did বসিয়ে Interrogative sentence করা হয়েছে।

Assertive to Interrogative করার নিয়ম:
- Assertive sentence এ auxiliary verb থাকলে, সেটি বাক্যের শুরুতে বসে। এরপর Subject বসে এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
- Assertive sentence এ auxiliary verb না থাকলে, Subject ও Tense অনুযায়ী do, does, বা did বাক্যের শুরুতে বসে।
- Assertive sentence এ যদি negative হয়, তবে Interrogative করার সময় সেটি affirmative হয়ে যায়।
- Assertive sentence যদি affirmative হয়, তবে Interrogative করার সময় সেটি negative হয়ে যায়।
- বাক্যে never/no/nothing থাকলে এদের পরিবর্তে যথাক্রমে ever/any/anything বসে।

Other Options:
ক) Did he say nothing about the matter?
- এটি সঠিক নয় কারণ Assertive sentence এ Nothing থাকলে Interrogative করার সময় এর স্থলে anything বসে।

খ) What he said about the matter?
-  Assertive sentence এ auxiliary verb না থাকলে, Subject ও Tense অনুযায়ী do, does, বা did বাক্যের শুরুতে বসে Interrogative করতে হয়। তাই এটি সঠিক নয়।

ঘ) Why he say nothing about the matter?
- Assertive sentence এ auxiliary verb না থাকলে, Subject ও Tense অনুযায়ী do, does, বা did বাক্যের শুরুতে বসে Interrogative করতে হয়। তাই এটি সঠিক নয়।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩৬.
It is high time the Government ______ a more humanitarian approach towards the immigrants.
  1. displays
  2. display
  3. displayed 
  4. can display
ব্যাখ্যা

Complete sentence: It is high time the Government displayed more humanitarian approach towards the immigrants.

- It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর bare infinitive form (to + verb) হবে।
- আবার, বাক্যে It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject  এর পরের verb টি past form হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে It is high time এরপর কোনো verb না এসে, subject এসেছে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে displayed.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৩৭.
Which is the correct spelling?
  1. irrelevant
  2. irrelavant
  3. irrelavent
  4. irellevant
ব্যাখ্যা

The correct spelling is: irrelevant.

irrelevant:(adjective)

- English meaning: not relevant: inapplicable.
- Bangla meaning: অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর।

Example sentence:
1. We're focusing too much on irrelevant details.
2. These arguments were dismissed as irrelevant.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩৮.
Choose the right form of verb: I (climb) up this mountain for over two hours.
  1. have climbed
  2. am climbing
  3. have been climbing
  4. had climbed
ব্যাখ্যা

Correct answer: I have been climbing up this mountain for over two hours.
- অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।তাই Present Perfect   Continuous  tense এর নিয়মানুসারে এখানে have been এর পর verb এর সাথে "ing" যুক্ত হয়ে বাক্যটি গঠন হয়েছে।

Present Perfect Continuous tense যুক্ত বাক্য গঠনের নিয়ম:
- 'for/since' এর পরে যখন point of time/period of time (for two hours, since morning etc.) উল্লেখ থাকে, তখন Present Perfect     Continuous tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been / has been + verb+ ing + time.
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর have been climbing.

Other options:
ক) I have climbed up this mountain for over two hours.
- for এর পরে যখন point of time উল্লেখ থাকে তখন বাক্যটি Present Perfect Continuous Tense হয়। তাই এটি সঠিক নয়।

খ) I am climbing up this mountain for over two hours.
- এখানে auxiliary verb এর পর মূল verb এর সাথে ing যুক্ত করে present Continuous tense নিয়ম Follow করা হয়েছে যা সঠিক নয়। - for এর পরে যখন point of time উল্লেখ থাকে তখন বাক্যটি Present Perfect Continuous Tense হবে।

ঘ) I had climbed up this mountain for over two hours.
- এখানে auxiliary verb এর পর মূল verb এর past participle Form করে বাক্যটি  past perfect tense এর নিয়ম Follow করা হয়েছে।   যা সঠিক নয়।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৩৯.
I cannot _____________ what you are saying.
  1. make over
  2. take over
  3. make out
  4. take out
ব্যাখ্যা

Complete Sentence: I cannot make out what you are saying.

Make out
- English meaning: to find or grasp the meaning of.
- Bangla meaning: বুঝতে পারা।

Make over
- English meaning: to change; renovate.
- Bangla meaning: রূপান্তর বা রূপ পরিবর্তন।

Take over
- English meaning: to assume control or possession of or responsibility for.
- Bangla meaning: দায়িত্বভার গ্রহণ করা, কর্তৃত্ব গ্রহণ করা।

Take out:
- English meaning: to extract or remove.
- Bangla meaning: কোনো কিছু বের করা।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৪০.
I found the beggar who was _______ on the platform.
  1. lying
  2. laid
  3. lain 
  4. lie
ব্যাখ্যা

Complete sentence: I found the beggar who was lying on the platform.
- আমি ভিক্ষুকটিকে মেঝেতে শোয়ে থাকা অবস্থায় পেয়েছি। এমন অর্থ প্রকাশ করার জন্য শূন্যস্থানে lying বসবে।

Other options:
খ) laid- Past participle form of Lay.
- Bangla meaning: ডিম পাড়া।

গ) lain-Past participle form of Lie.।
- Bangla meaning:শোয়ানো; শায়িত করা; রাখা; স্থাপন করা; বিছানো।

ঘ) lie-মিথ্যা কথা বলা।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৪১.
Choose the correct article: This book is ________ book I was looking for. 
  1. a
  2. an 
  3. the
  4. no article
ব্যাখ্যা

Correct answer: This book is the book I was looking for. 
- এখানে, বইটিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে, তাই এর পূর্বে 'the' বসবে।

Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
- Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না।)
- Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪২.
Which of the following is a verb?
  1. Intention 
  2. Intellect
  3. Interim
  4. Interest
ব্যাখ্যা

Correct answer: Interest.
- Intertest শব্দটি noun হলেও Verb হিসেবেও একে ব্যবহার করা যায়।
- I'm interested in learning new languages.

Interest: (verb)

- অনুরক্ত/আসক্ত/আগ্রহান্বিত/কৌতূহলী/আকৃষ্ট করা।

Other Options:

• Intention:(noun)
- অভিপ্রায়; অভিসন্ধি; উদ্দেশ্য; সংকল্প।

• Intellect: (noun)
- বোধশক্তি ও বিচারবুদ্ধি; ধী; ধীশক্তি; মেধা।

• Interim: (noun)
- ইতোমধ্যে; অন্তবর্তীকালে।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৪৩.
The passive form of the sentence, "Who did the work?" is -
  1. By whom the work was done?
  2. Whom had the work done by?
  3. By whom was the work done?
  4. Who was the work done?
ব্যাখ্যা

The correct answer is: গ) By whom was the work done?

• Who - এর পরিবর্তে প্রথমেই By whom বসবে।
- তারপর Tense অনুযায়ী auxiliary verb বসবে।
- তারপর active voice- এর object টি passive voice - এর subject হবে।
- তারপর মূল verb - এর past participle বসবে।
- Sentence টি interrogative sentence - এ-ই থাকবে, তাই শেষে interrogative চিহ্ন '?'  বসবে।

Active voice: Who did the sum?
Passive voice: By whom was the sum done?

Active: Who did the work?
Passive: By whom was the work done? 

অন্য অপশনগুলো ভুল:
ক) By whom the work was done?
- Interrogative structure ভুল।
- Question form এ auxiliary verb আগে আসে।

খ) Whom had the work done by?
- ভুল tense এবং structure.

ঘ) Who was the work done? 
- অর্থ ও structure—দুটোই ভুল।
-"Who" ব্যবহৃত হয়েছে, কিন্তু passive voice-এ subject “by whom” হওয়া উচিত।
- "by" preposition নেই।

Source: Advanced Learner's HSC Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain.

৪৪.
What does "threescore" mean?
  1. thirty times
  2. three times twenty
  3. three hundred times
  4. three times ten
ব্যাখ্যা

Correct answer: three times twenty.

• three times twenty.
- English meaning: being three times twenty: sixty।
- Bangla meaning: ষাট;তিন কুড়ি।

Example sentence:
- He celebrated his threescore birthday with a grand party.  
- The city walls were constructed over threescore years ago. 

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৪৫.
Padma Bridge is one of the greatest achievements of Bangladesh. (change into positive degree)
  1. Padma Bridge is a great achievement of Bangladesh.
  2. Very few achievements of Bangladesh are as great as Padma Bridge.
  3. Padma Bridge is greater than any other achievement of Bangladesh.
  4. No other achievement of Bangladesh is as great as Padma Bridge.
ব্যাখ্যা

Correct answer: Very few achievements of Bangladesh are as great as Padma Bridge.
- One of the যুক্ত superlative sentence কে Positive করার সময় One of the এর পরিবর্তে 'Very Few" যুক্ত করে করতে হয়।

• Superlative sentence থেকে Positive Degree তে পরিবর্তনের নিয়ম:
- One of the যুক্ত superlative sentence কে Positive করার গঠন হচ্ছে -
- Very few+ superlative sentence এর পরের Plural Noun + Plural Verb+ as/so + Positive Degree+ as + superlative sentence     এর Subject. 

Other options:
ক) Padma Bridge is a great achievement of Bangladesh.
- এটি একটি সাধারণ assertive sentence. এখানে comparison of adjectives এর কোন নিয়ম অনুস্মরণ করা হয়নি।

খ) Padma Bridge is greater than any other achievement of Bangladesh.
- এখানে Superlative কে Comparative Degree তে পরিনত করা হয়েছে। যা প্রশ্নানুসারে সঠিক নয়।

ঘ) No other achievement of Bangladesh is as great as Padma Bridge.
- One of the যুক্ত superlative sentence কে Positive করার সময় One of the এর পরিবর্তে 'Very Few" যুক্ত করে করতে হয়। তাই এটি    সঠিক নয়।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪৬.
No sooner had I reached the station _________.
  1. than the train had departed
  2. than the train departed
  3. then the train departed
  4. when the train departed
ব্যাখ্যা

Complete sentence: No sooner had I reached the station than the train departed.

• No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• No sooner had, Hardly had, Scarcely had সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়

• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।

More Example:
1. No sooner had he finished his breakfast than the phone rang.
2. No sooner had she stepped outside than it started raining.
3. No sooner had we sat down for dinner than the phone rang.

৪৭.
Had you been careful, the incident ________ happened.
  1. will not
  2. would not
  3. have not 
  4. would not have
ব্যাখ্যা

Complete sentence: Had you been careful, the incident would not have happened.
- প্রদত্ত বাক্যটি 3rd Condition এর উদাহরণ।
- 3rd Condition এর নিয়মানুযায়ী ১ম clause এ had + Verb এর past participle form থাকলে পরবর্তী clause  would have + Past Perfect  হবে।

Third Conditional এর নিয়ম:
- Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.
- Negative অর্থ প্রকাশ করলে would/could/might + not হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd   conditional হয়।
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- অতএব, নিয়মানুযায়ী would not have happened উত্তর হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৪৮.
Choose the correct tag question: She hardly steps out of her home_________?
  1. does she?
  2. doesn't she?
  3. don't she?
  4. didn't she?
ব্যাখ্যা

Correct answer: She hardly steps out of her home, does she?
- প্রদত্ত sentence এ hardly থাকায় এটি একটি negative sentence. 
- statement negative হওয়ায় tag question টি positive হবে।
- Auxiliary verb না থাকায় does বসিয়ে tag question তৈরি করা হয়েছে।
- তাই সঠিক Tag question: does she?

Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- Auxiliary verb না থাকলে Tense/person অনুসারে do/did/does বসিয়ে tag question তৈরি হয়।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain

৪৯.
'After lunch we went for a leisurely stroll'. Here 'leisurely' is a /an-
  1. adverb
  2. adjective
  3. noun
  4. conjunction
ব্যাখ্যা

• 'After lunch we went for a leisurely stroll'.
- Here 'leisurely' is an adjective.

- The word "leisurely" describes the noun "stroll" — it tells what kind of stroll it was.
- When a word modifies a noun, it functions as an adjective.
- অর্থাৎ, 'leisurely' শব্দটি noun 'stroll' এর আগে বসে এটিকে বর্ণনা করছে।

• Leisurely (adjective)
- English Meaning: acting or done at leisure; unhurried or relaxed.
- Bangla Meaning: ব্যস্ততাহীন।

• Leisurely (adverb)
- English Meaning: without haste: deliberately.
- Bangla Meaning: মন্থরগতিতে; ধীরে ধীরে; ব্যস্ততাহীনভাবে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৫০.
বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম সামরিক আইন ঘোষণাকারী কে ছিলেন?
  1. খন্দকার মোশতাক আহমেদ
  2.  হুসেইন মুহম্মদ এরশাদ
  3. আবু সাদাত মোহাম্মদ সায়েম
  4. আব্দুস সাত্তার
ব্যাখ্যা

• বাংলাদেশের প্রথম সামরিক শাসন:
- ১৯৭৫ সালের ১৫ই আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন।
- প্রায় তিন মাসের মতো ক্ষমতায় ছিলেন মোশতাক।
- মোশতাকের স্বল্পকালীন শাসনকাল বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনে।
- ক্ষমতা দখল করে পাঁচ দিনের মাথায় মোশতাক স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন।
- যারা সামরিক অভ্যুত্থান সংগঠিত করেছিলেন তারা বঙ্গভবনে থেকে 'ক্ষমতা পরিচালনা' করতে থাকেন।
- ফলে সেনাবাহিনীতে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় এবং ৩ নভেম্বর (১৯৭৫) সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ করে।
- তারা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত করে ও তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে অন্তরীণ করে।
- ৫ নভেম্বর খন্দকার মুশতাক পদত্যাগ করলে প্রধান বিচারপতি এ.এস.এম সায়েম রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ শ্রেণি ও এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫১.
মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন-
  1. খালেদ মোশাররফ
  2. জিয়াউর রহমান
  3. ক্যাপ্টেন রফিকুল ইসলাম
  4. মেজর কেএম সফিউল্লাহ
ব্যাখ্যা

• ২ নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
- আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
- সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- এই সেক্টরের অধীনে প্রায় ৩৫ হাজারের মতো গেরিলা যুদ্ধ করেছে।
- নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৬ হাজার।
- এই সেক্টরে ছয়টি সাব-সেক্টর ছিল। যথা: গঙ্গাসাগর, মন্দভাগ, সালদা নদী, মতিনগর, নির্ভয়পুর, রাজনগর।
- এই সেক্টরের বাহিনীর অভিযানের ফলে কুমিল্লা ও ফেনীর মধ্যবর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পাক-বাহিনী সম্পূর্ণ বিতাড়িত হয় এবং মুক্তিযুদ্ধের সামগ্রিককালে এই এলাকা মুক্তিযোদ্ধাদের অধিকারে থাকে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

৫২.
ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? [জানুয়ারি, ২০২৬]
  1. ১০ অক্টোবর, ২০২৫ 
  2. ১১ অক্টোবর, ২০২৫ 
  3. ১৩ অক্টোবর, ২০২৫ 
  4. ১৪ অক্টোবর, ২০২৫ 
ব্যাখ্যা

• হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি: 
- গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ২০২৫ সালের ১০ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
- তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
- যুদ্ধবিরতি এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি এই চুক্তির আওতায় প্রথম ধাপে ইসরায়েলও শত শত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে।
- গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু এবং গাজায় প্রতিদিন ত্রাণ সামগ্রীবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়ারও কথা রয়েছে।
- গাজায় যুদ্ধবিরতির বিষয়ে নজর রাখতে বহুজাতিক সেনা মোতায়েন করা হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
- তবে তারা গাজায় প্রবেশ করবে না।
- যুদ্ধবিরতি এবং অন্যান্য লঙ্ঘন হচ্ছে কি না সেই বিষয়ে নজর রাখবে।

তথ্যসূত্র: বিবিসি। (Link1) (Link2)

৫৩.
২০২৫ সালের 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস' এর প্রতিপাদ্য কোনটি?
  1. দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার
  2. টেকসই উন্নয়নে দুর্যোগ প্রতিরোধ
  3. সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ
  4. টেকসই উদ্যোগ, প্রতিরোধ করি বিপর্যয়
ব্যাখ্যা

• আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস:
- বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয় 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস'।
- দিবসটির ২০২৫ সালের প্রতিপাদ্য 'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ'। 
- ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। 
- বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের মতো যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মানবজীবনে গুরুতর প্রভাব ফেলে।
-  বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

উল্লেখ্য, 
- দুর্যোগ ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিকভাবে দিকনির্দেশনা দেয় ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিআরআর (২০১৫-২০৩০)’।
- এটি একটি চুক্তি, যা সদস্য রাষ্ট্রগুলোকে দুর্যোগের ঝুঁকি থেকে উন্নয়নের অর্জনগুলো রক্ষা করতে সহায়তা করে।
- এই দিবসটি ফ্রেমওয়ার্কের লক্ষ্যগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং প্রচারের জন্য ব্যবহৃত হয়।

তথ্যসূত্র: প্রথম আলো ও কালেরকন্ঠ।

৫৪.
নিচের কোন ফসলের একটি জনপ্রিয় জাত হলো ‘শাহী’?
  1. পেয়ারা
  2. পেঁপে
  3. তরমুজ
  4. কাঁঠাল
ব্যাখ্যা

» বিভিন্ন ফসলের জাত:
• পেয়ারার জাত: কাজীপেয়ারা, বারিপেয়ারা-২।
• পেঁপের জাত: শাহী।
• তরমুজের জাত: পদ্মা।
• কাঁঠাল:  রুদ্রাক্ষি, সিঙ্গাপুর, সিলোন, বারোমাসী, গোলাপগন্ধা, চম্পাগন্ধা, পদ্মরাজ, হাজারী প্রভৃতি।
- তন্মধ্যে শুধুমাত্র হাজারী কাঁঠাল বাংলাদেশে আছে, বাকীগুলো আছে ভারতে।

• শাহী পেঁপে
- আঞ্চলিক নাম: শাহী পেঁপে
- শাহী পেঁপে হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দ্বারা অবমুক্ত একটি উচ্চ ফলনশীল একলিঙ্গী জাত।
- যার জীবনকাল ৪-৫ মাস। 
- গাছের উচ্চতা ১.৬-২.০ মি এবং কান্ডের খুব নিচ থেকে ফল ধরা শুরু হয়।
- ফলগুলো ডিম্বাকৃতির, ওজন ৮০০-১০০০ গ্রাম, প্রতি ফলের বীজের সংখ্যা ৫০০–৫৫০।
- শাসের পুরুত্ব ২ সে.মি., রং গাঢ় কমলা থেকে লাল, এবং ফল মিষ্টি (ব্রিক্সমান ১২%) ও সুস্বাদু।
- উৎপাদন সেচসহ প্রতি হেক্টরে ৪০-৬০ টন, তবে সেচ ছাড়া উৎপাদন নেই।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন। (Link1) (Link2) (Link3)

৫৫.
পেট্রোবাংলার সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে বাংলাদেশে কতটি গ্যাসক্ষেত্র রয়েছে? [জানুয়ারি, ২০২৬]
  1. ২৫
  2. ২৯
  3. ৩০
  4. ৩২
ব্যাখ্যা

• গ্যাসক্ষেত্র:
- পেট্রোবাংলার তথ্যমতে, দেশে বর্তমানে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে।
 - এর মধ্যে উৎপাদনে আছে ২০টি।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র: ভোলা জেলার ইলিশা-১ কে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। 
- উত্তোলন শুরু হয়নি ৪টি। সেগুলো হলো: ভোলার ইলিশা ও ভোলা নর্থ, সিলেটের জকিগঞ্জ এবং কুতুবদিয়া।
- উত্তোলনযোগ্য গ্যাস শেষ ৫টি। খনিগুলো হলো: নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিলেটের ছাতক, গাজীপুরের কামতা, ফেনী ও সাংগু (চট্টগ্রাম)।

উল্লেখ্য,
- দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবিষ্কৃত হয়েছিল ১৯৬২ সালে।
- সর্বশেষ বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে, সেটি সিলেটের বিবিয়ানা।
- বিবিয়ানা থেকেই এখন সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে।
- এরপর আর কোনো বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়নি।
- সর্বশেষ ২০২১ সালে সিলেটের জকিগঞ্জে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। যদিও সেখানে মজুত মাত্র ৫২ বিসিএফ।

তথ্যসূত্র: প্রথম আলো।

৫৬.
'জুলাই জাতীয় সনদ' স্বাক্ষর অনুষ্ঠানে কয়টি দলের নেতা অংশ নেন?
  1. ২০টি
  2. ২২টি
  3. ২৫টি 
  4. ২৮টি
ব্যাখ্যা

• জুলাই জাতীয় সনদ:
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
- ১৭ অক্টোবর, ২০২৫ (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ সই হয়।
- প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ২৫টি দলের নেতারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানিয়েছে, সেই দলগুলো হলো:

১। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)
২। খেলাফত মজলিস
৩। রাষ্ট্র সংস্কার আন্দোলন
৪। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
৪। নাগরিক ঐক্য
৬। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
৭। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
৮। বাংলাদেশ খেলাফত মজলিস
৯। বাংলাদেশ জামায়াতে ইসলামী
১০। গণসংহতি আন্দোলন
১১। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)
১২। গণ অধিকার পরিষদ (জিওপি)
১৩। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
১৪। জাতীয়তাবাদী সমমনা জোট / জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার)
১৫। জাতীয় পার্টি / বাংলাদেশ এলডিপি (১২ দলীয় জোট)
১৬। ইসলামী আন্দোলন বাংলাদেশ
১৭। গণফোরাম
১৮। জাকের পার্টি
১৯। জাতীয় গণফ্রন্ট
২০। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
২১। বাংলাদেশ লেবার পার্টি
২২। ভাসানী জনশক্তি পার্টি
২৩। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
২৪। ইসলামী ঐক্যজোট
২৫। আমজনতার দল

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

৫৭.
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিচালিত অপারেশনের নাম কী? 
  1. অপারেশন সাইলেন্ট ফোর্স
  2. অপারেশন ইউনিটি গার্ড
  3. অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
  4. অপারেশন স্টেডফাস্ট উইল
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসোলিউট রিজলভ: 
- কয়েক মাস ধরে উত্তেজনা বাড়তে থাকা এবং কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
- ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে।  
- এই অভিযানের নাম ছিল “অপারেশন অ্যাবসোলিউট রিজলভ”। 
- মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে ।

তথ্যসূত্র: বিবিসি ও ফক্স ফোর।

৫৮.
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. রোম, ইতালি
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• The World Food Programme (WFP):
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), সংস্থাটি ১৯৬১ সালে জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর সদর দপ্তর ইতালির রোমে।
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (WFP) শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) লক্ষ্য বিশ্বের জনসংখ্যার প্রায় ১১ শতাংশকে সাহায্য করা যাদের পর্যাপ্ত খাবার নেই।
- সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার করে।

- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে।
- এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে।

তথ্যসূত্র: WFP ওয়েবসাইট।

৫৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী,  বাংলাদেশের মোট রপ্তানি আয় কত মার্কিন ডলার? 
  1. ৪২.১৫ বিলিয়ন
  2. ৪৫.৬০ বিলিয়ন
  3. ৪৮.৩০ বিলিয়ন
  4. ৫০.৭০ বিলিয়ন
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র:  অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৬০.
'MERCOSUR' কোন অঞ্চলের দেশগুলোর বাণিজ্যিক জোট?
  1. দক্ষিণ আমেরিকা
  2. পূর্ব ইউরোপ
  3. পশ্চিম আফ্রিকা
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা।
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে। 
- সহযোগী সদস্য: ৭টি। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬১.
বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে 
ব্যাখ্যা

• OIC:
- পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation
- এটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- OIC  হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর সদস্যপদ লাভ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র: OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৬২.
ইন্টারনেটে "স্প্যাম" শব্দটি সাধারণত কোন ধরনের বার্তাকে বোঝায়?
  1. সরকারী ঘোষণা বহনকারী বার্তা
  2. প্রয়োজনীয় তথ্যবহুল বার্তা
  3. অনিচ্ছাকৃতভাবে প্রেরিত অবাঞ্ছিত বার্তা
  4. কেবলমাত্র ক্ষতিকারক ভাইরাসযুক্ত ইমেইল
ব্যাখ্যা

• স্প্যাম: 
- স্প্যাম হলো অনাকাঙ্ক্ষিত ইলেকট্রনিক বার্তা।
- সাধারণত ই-মেইলের মাধ্যমে স্প্যাম বেশি ছড়ানো হয়। 
- তবে ব্লগ, সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজগ্রুপ ও মোবাইল ফোনেও স্প্যাম বার্তা পাঠানো হয়।
- বেশির ভাগ ক্ষেত্রে বিজ্ঞাপন বা প্রচারের উদ্দেশ্যে নিজেরা বা কয়েকটি সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে স্প্যাম ছড়ানো হয়। 
- যদিও স্প্যামকে অনেকেই অপছন্দ করে তবুও এটি একটি জনপ্রিয় বিপণন কৌশল।
- কারণ স্প্যাম পাঠানোর খরচ খুবই কম এবং এর জন্য দায়বদ্ধতা খুব কম থাকে।
- বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ইন্টারনেটে প্রচলিত ই-মেইলের প্রায় ৫০% স্প্যাম।

তথ্যসূত্র: Britannica. 

৬৩.
নিচের কোন জেলায় যমুনা ও পদ্মা নদী মিলিত হয়েছে?
  1. চাঁদপুর
  2. রাজবাড়ি
  3. কুড়িগ্রাম
  4. ফরিদপুর
ব্যাখ্যা

• যমুনা :
- ব্রহ্মপুত্র একসময় বিশাল স্রোতধারা নিয়ে ছিল দেশের গুরুত্বপূর্ণ নদ।
- যমুনা নদীও ছিল ব্রহ্মপুত্রের শাখা নদী।
- মূলত ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের স্রোতধারা দেওয়ানগঞ্জের কাছে এসে ওই শীর্ণকায় খাল দিয়ে প্রবাহিত হয়।
- সেটিই আজকের যমুনা নদী। 
- এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট পদ্মার সাথে মিলিত হয়। 
- এরপর এই মিলিত স্রোত দক্ষিণ-পূর্ব দিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। 
- যমুনার প্রধান শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা। 
- যমুনার উপনদীগুলোর মধ্যে ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই অন্যতম।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় তথ্য বাতায়ন।

৬৪.
নিচের কোন দেশটি সর্বশেষ ন্যাটো জোটে অন্তর্ভুক্ত হয়েছে?
  1. ফিনল্যান্ড
  2. সুইডেন
  3. আইসল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা

• ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। 
- তিনি ১৪তম মহাসচিব।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন।
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র: ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

৬৫.
ভোলাগঞ্জ জিরো পয়েন্টের অবস্থান কোন নদীর মুখে?
  1. ধলাই নদী
  2. করতোয়া নদী
  3. যমুনা নদী
  4. তিস্তা নদী
ব্যাখ্যা

• ভোলাগঞ্জ জিরো পয়েন্ট:
- সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ।
- ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীর উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে সেই নদীর নাম ধলাই নদ।
- পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়েই সাদা পাথর নেমে আসে।
 - ধলাই নদের উৎসমুখের এই জায়গার নাম ভোলাগঞ্জ জিরো পয়েন্ট।
- পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিবের মতে প্রাকৃতিকভাবে তৈরি এই স্থানের গুরুত্ব অপরিসীম।
 - কেননা স্বচ্ছ পানির এ আধার এই এলাকার বেশ কিছু স্থানের খাবার পানির চাহিদা মেটায়।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর।

৬৬.
কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত ‘SMTP’ এর অর্থ কী?
  1. Simple Mail Transfer Protocol
  2. Standard Message Transmission Path
  3. Secure Mail Transport Program
  4. Service Message Transfer Protocol
ব্যাখ্যা

• SMTP:
- STMP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।

উল্লেখ্য, 
- ইমেইল প্রেরণের অন্যান্য প্রোটোকলসমূহ: POP, IMAP এবং SMTP

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬৭.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?   
  1. ০৫টি 
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
ব্যাখ্যা

• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- দাপ্তরিক ভাষা ৬টি। 
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
-  জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে সুদান জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

৬৮.
প্রোগ্রাম ও ডেটা অস্থায়ীভাবে রাখার কাজ করে কম্পিউটারের কোন অংশটি?
  1. ROM
  2. RAM
  3. হার্ড ড্রাইভ
  4. ফ্ল্যাশ ড্রাইভ
ব্যাখ্যা

- কম্পিউটারে প্রোগ্রাম এবং ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করার জন্য RAM (Random Access Memory) ব্যবহার করা হয়। 

• RAM: 
- RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory. 
- RAM কে কার্যকরী স্মৃতি কেন্দ্র বলা হয়। 
- এটি একটি অস্থায়ী মেমোরি, যা কেবল তখনই তথ্য ধরে রাখে যখন কম্পিউটার চালু থাকে। 
- RAM যতো বাড়বে কম্পিউটারের কার্যক্ষমতা ততো বাড়বে, অর্থাৎ ততো বেশি ফাইলকে একসাথে স্মৃতি কেন্দ্রে উঠিয়ে কাজ করতে পারবে। 
- কম্পিউটার যখন কোনো প্রোগ্রাম চালায় বা ডেটা প্রসেস করে, তখন সেই তথ্য RAM-এ লোড হয়, যাতে CPU দ্রুত অ্যাক্সেস করতে পারে।
- RAM এ লেখাপড়া উভয়ই করা যায়। 
- কিন্তু বিদ্যুৎ চলে গেলে RAM থেকে সমস্ত তথ্য মুছে যায়. তাই RAM কে ভোলাটাইল বলে। 
- RAM দুই ধরনের। DRAM (Dynamic RAM) ও SRAM (Static RAM)। 
- দ্রুতগতির অ্যাক্সেসের জন্য RAM অত্যন্ত গুরুত্বপূর্ণ (হার্ড ডিস্কের চেয়ে ১০-১০০ গুণ দ্রুত)।

উল্লেখ্য,
-  Hard Disk স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে,

তথ্যসূত্র: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৯.
আলোর মরীচিকা মূলত কোন কারণে ঘটে?
  1. বাতাসের ঘনত্বের পরিবর্তন
  2. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  3. ধূলিকণা দ্বারা আলো ছড়ানো
  4. আলো বাতাসে প্রতিফলিত হওয়া
ব্যাখ্যা

• মরীচিকা: 
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরুভূমিতে সৃষ্ট মরীচিকা অতি পরিচিত উদাহরণ।
- উত্তপ্ত মরুভূমিতে মরুচারী পথিক প্রায়শ মরীচিকা দেখতে পান এবং বিভ্রান্ত হন। মরীচিকা হল এক ধরণের দৃষ্টি ভ্রম।
- প্রচন্ড সূর্য তাপে মরুভূমির বালু খুব তাড়াতাড়ি গরম হয়। ফলে বালু সংলগ্ন বাতাসও খুব গরম হয়। এতে বালু সংলগ্ন স্তরের বায়ু খুব হালকা হয়।
- ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ু স্তরের তাপমাত্রা তত কম হয়। তাই ভূ সংলগ্ন বায়ু স্তর থেকে যতই ওপরে ওঠা যায় বায়ু স্তর তত ঘন হয়।
- এ অবস্থায় মরুভূমিতে দূরে কোন খেজুর গাছ থেকে পথিকের চোখে আসা আলোক রশ্মি ধাপে ধাপে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করতে থাকে, ফলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে।
- এভাবে বাঁকতে বাঁকতে এমন কোন স্তরে পৌঁছায় যেখানে আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হয়।
- ফলে আপতিত আলোক রশ্মির প্রতিসরণ না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।

» পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হতে প্রধানত দুটি শর্ত রয়েছে।
(১) আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে ঘন ও তুলনামূলক হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে।
(২) আপতন কোণ ক্রান্তি বা সংকট কোণের চেয়ে বড় হতে হবে।

তথ্যসূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭০.
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধের জন্য কোন আন্তর্জাতিক কনভেনশন প্রণীত হয়েছে?
  1. CEADW
  2. CEDAW
  3. UNIFEM
  4. UN Women
ব্যাখ্যা

• CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে। 

তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট।

৭১.
১০ টি চেয়ার এবং ৫ টি টেবিলের দাম সমান। যদি ৪ টি চেয়ার এবং ৩ টি টেবিলের দাম ২২০০ টাকা হয়, তবে ৬ টি চেয়ার এবং ৪ টি টেবিলের মোট দাম কত হবে?
  1. 8০৮০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৩০৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ টি চেয়ার এবং ৫ টি টেবিলের দাম সমান। যদি ৪ টি চেয়ার এবং ৩ টি টেবিলের দাম ২২০০ টাকা হয়, তবে ৬ টি চেয়ার এবং ৪ টি টেবিলের মোট দাম কত হবে?

সমাধান:

ধরি,
১ টি চেয়ারের দাম = X টাকা
১ টি টেবিলের দাম = Y টাকা

১০ চেয়ারের দাম = ১০X

৫ টেবিলের দাম = ৫Y

প্রশ্নমতে:
১০X = ৫Y
∴ Y = ২X

দেওয়া আছে:
৪X + ৩Y = ২২০০
বা, ৪X + ৩(২X) = ২২০০
বা, ৪X + ৬X = ২২০০
বা, ১০X = ২২০০
∴ X = ২২০

তাহলে, Y = ২ × ২২০ = ৪৪০

৬ চেয়ারের দাম = ৬ × ২২০ = ১৩২০
৪ টেবিলের দাম = ৪ × ৪৪০ = ১৭৬০

মোট দাম = ১৩২০ + ১৭৬০ = ৩০৮০ টাকা

৭২.
দুইজন পরীক্ষার্থী ক ও খ এর মধ্যে ক, খ এর থেকে ১০ নাম্বার বেশি পায়। ক যদি তাদের দুইজনের মোট নম্বরের ৬০% নম্বর পায়, তাহলে ক ও খ এর মোট প্রাপ্ত নম্বর কত?
  1. ৪০
  2. ৪৫
  3. ৫০
  4. ৫৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইজন পরীক্ষার্থী ক ও খ এর মধ্যে ক, খ এর থেকে ১০ নাম্বার বেশি পায়। ক যদি তাদের দুইজনের মোট নম্বরের ৬০% নম্বর পায়, তাহলে ক ও খ এর মোট প্রাপ্ত নম্বর কত?

সমাধান:
দেওয়া আছে,
ক, খ এর থেকে ১০ নাম্বার বেশি পায়। অর্থাৎ ক = খ + ১০
এবং
ক এর প্রাপ্ত নম্বর তাদের প্রাপ্ত মোট নম্বরের ৬০%

প্রশ্নমতে,
ক এর প্রাপ্ত নম্বর = (ক + খ) এর ৬০%
বা, (খ + ১০) = (খ + ১০ + খ) × (৬০/১০০)
বা, খ + ১০ = (২খ + ১০) × (৩/৫)
বা, ৫ × (খ + ১০) = ৩ × (২খ + ১০)
বা, ৫খ + ৫০ = ৬খ + ৩০
বা, ৬খ - ৫খ = ৫০ - ৩০
বা, খ = ২০

এখন, খ এর প্রাপ্ত নম্বর = ২০
ক এর প্রাপ্ত নম্বর = ( খ + ১০ ) = ২০ + ১০ = ৩০
ক ও খ এর মোট প্রাপ্ত নম্বর = ৩০ + ২০ = ৫০

৭৩.
একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৭৮ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
  1. ৫৫ 
  2. ৫৪ 
  3. ৫৬  
  4. ৫৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৭৮ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ৩২ = ৭৮ - x
বা, x + x = ৩২ + ৭৮
বা, ২x = ১১০
বা, x = ১১০/২
∴ x = ৫৫

∴ সংখ্যাটি = ৫৫

৭৪.
একটি কাজ ১২ জন লোক ১৫ দিনে করতে পারে। ২০ জন লোক কত দিনে কাজটি করতে পারবে? 
  1. ১২ দিন
  2. ৯ দিন 
  3. ৮ দিন 
  4. ১৯ দিন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কাজ ১২ জন লোক ১৫ দিনে করতে পারে। ২০ জন লোক কত দিনে কাজটি করতে পারবে? 

সমাধান: 
১২ জন লোক কাজটি করে = ১৫ দিনে
∴ ১ জন লোক কাজটি করবে = (১৫ × ১২) দিনে
∴ ২০ জন লোক কাজটি করবে = (১৫ × ১২)/২০ দিনে
= ৯ দিনে।

৭৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 44 বর্গ একক 
  2. 4 বর্গ একক 
  3. 48 বর্গ একক
  4. 38 বর্গ একক 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে:
সমান বাহু, a = 10 একক
ভূমি, b = 12 একক

আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (12/4) √{4 × (10)2 - (12)2}
= 3 √(400 - 144)
= 3 √256
= 3 × 16
= 48 বর্গ একক

৭৬.
(secθ + tanθ) = 1/2 হলে (secθ - tanθ) এর মান কত?
  1. 1/2
  2. 4
  3. 1/4
ব্যাখ্যা

প্রশ্ন: (secθ + tanθ) = 1/2 হলে (secθ - tanθ) এর মান কত?

সমাধান: 
দেয়া আছে 
secθ + tanθ = 1/2

আমরা জানি, 
⇒ sec2θ - tan2θ = 1
⇒ (secθ + tanθ)(secθ - tanθ) = 1
⇒ (1/2)(secθ - tanθ) = 1
∴ secθ - tanθ = 2

৭৭.
যদি a : b = 3 : 5 এবং b : c = 5 : 6 হয়, তবে a : c = কত?
  1. 5 : 1
  2. 6 : 1
  3. 1 : 2
  4. 1 : 3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a : b = 3 : 5 এবং b : c = 5 : 6 হয়, তবে a : c = কত? 

সমাধান: 
a : b = 3 : 5 = 12 : 20
b : c = 5 : 6 = 20 : 24
সুতরাং, a : b : c = 12 : 20 : 24
∴ a : c = 12 : 24
= 1 : 2

৭৮.
একটি স্কুলের ৬০ জন ছাত্রের মধ্যে ২৫ জন ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না এবং ৪০ জন ক্রিকেট খেলে। কতজন ছাত্র ফুটবল খেলে কিন্তু ক্রিকেট খেলে না?
  1. ২০ জন
  2. ১৫ জন
  3. ৩০ জন
  4. ২৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলের ৬০ জন ছাত্রের মধ্যে ২৫ জন ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না এবং ৪০ জন ক্রিকেট খেলে। কতজন ছাত্র ফুটবল খেলে কিন্তু ক্রিকেট খেলে না?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র = ৬০ জন
ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না = ২৫ জন
ক্রিকেট খেলে = ৪০ জন

ধরি,
শুধুমাত্র ফুটবল খেলে এমন ছাত্রের সংখ্যা = x

প্রশ্নানুসারে,
২৫ + x + (৪০ - ২৫) = ৬০
বা, ২৫ + x + ১৫ = ৬০
বা, x + ৪০ = ৬০
বা, x = ৬০ - ৪০
বা, x = ২০

∴ ২০ জন ছাত্র ফুটবল খেলে কিন্তু ক্রিকেট খেলে না।

৭৯.
একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৬ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১০ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ৩ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত?
  1. ৮ কিমি/ঘণ্টা
  2. ৯ কিমি/ঘণ্টা
  3. ১০ কিমি/ঘণ্টা
  4. ১২ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৬ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১০ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ৩ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত?

সমাধান:
ধরি,
স্থির পানিতে নৌকার গতিবেগ = 'a' কিমি/ঘণ্টা
স্রোতের দিকে গতি = a + ৩ কিমি/ঘণ্টা
স্রোতের বিপরীতে গতি = a - ৩ কিমি/ঘণ্টা

∴ দূরত্ব = গতি × সময়

প্রশ্নমতে,
৬(a + ৩) = ১০(a - ৩)
বা, ৬a + ১৮ = ১০a - ৩০
বা, ১০a - ৬a = ১৮ + ৩০
বা, ৪a = ৪৮
∴ a = ১২ কিমি/ঘণ্টা

∴ স্থির পানিতে নৌকার গতিবেগ = ১২ কিমি/ঘণ্টা

৮০.
একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, সেটি ২ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত?
  1. ৩/৪
  2. ১/২
  3. ৬/৭ 
  4. ১/৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, সেটি ২ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 

সমাধান: 
ছক্কায় মোট সংখ্যা থাকে ৬টি: ১, ২, ৩, ৪, ৫, ৬
∴ ২ দ্বারা বিভাজ্য সংখ্যা: ২, ৪, ৬ = ৩ 
∴ সম্ভাবনা = ৩/৬
= ১/২ 

৮১.
4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত? 
  1. 2
  2. 4
  3. - 3
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: 4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত?

সমাধান:
4(2x + 1) = 4(x - 2)
বা, 8x + 4 = 4x - 8
বা, 8x - 4x = - 8 - 4
বা, 4x = -12
বা, x = -12/4
∴ x = - 3 

৮২.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ। পিতার বয়স কত?
  1. ৪০ বছর 
  2. ৭০ বছর 
  3. ৫০ বছর 
  4. ৮০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ। পিতার বয়স কত?

সমাধান:
মনে করি,
পিতার বর্তমান বয়স = x বছর
∴ পুত্রের বর্তমান বয়স = (১০০ - x) বছর

প্রশ্নমতে,
x = ৪ (১০০ - x)
বা, x = ৪০০ - ৪x
বা, x + ৪x = ৪০০
বা, ৫x = ৪০০
বা, x = ৪০০/৫
∴ x = ৮০

∴ পিতার বর্তমান বয়স = ৮০ বছর

৮৩.
25a2 - (3a + 4b)2 = কত?
  1. (5a + 3b)(5a - 4b)
  2. (8a + 4b)(5a - 4b)
  3. (8a + 4b)(2a - 4b)
  4. (8a + 4b)(2a - 2b)
ব্যাখ্যা

প্রশ্ন: 25a2 - (3a + 4b)2 = কত?

সমাধান:
25a2 - (3a + 4b)2
= (5a)2 - (3a + 4b)2
= {5a + (3a + 4b)} {5a - (3a + 4b)}
= (5a + 3a + 4b)(5a - 3a - 4b)
= (8a + 4b)(2a - 4b)

৮৪.
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলে?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সূক্ষ্মকোণ
  3. স্থূলকোণ
  4. সম্পূরক কোণ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলে?

সমাধান: 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 

- অন্যদিকে,
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
-  এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 

৮৫.
দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ৩৫ 
  2. ৫৯ 
  3. ৬৯ 
  4. ৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ৬৯৩ × ১১ 
বা, ৭৭ × অপর সংখ্যা = ৬৯৩ × ১১
বা, অপর সংখ্যা = (৬৯৩ × ১১)/৭৭ 
∴  অপর সংখ্যা = ৯৯

৮৬.
৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ২%
  2. ৩০%
  3. ২২%
  4. ২০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
ধরি, 
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি 
= ৩০ টি 

৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা 
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা 
= ২৫০ টাকা 

আবার, 
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা 
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা 
= ৩০০ টাকা 
∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা 
= ৫০ টাকা 

এখন, 
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা 
= ২০% 

∴ শতকরা লাভ = ২০%

৮৭.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৫০° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে?
  1. ১২০°
  2. ১০০°
  3. ৮০°
  4. ৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৫০° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক। 
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ। 

এখন, 
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ = ৫০° হলে, 
কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ হবে = (৫০° × ২) 
= ১০০° 

∴ কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ১০০° 

৮৮.
যদি a + b = 5 এবং a2 + b2 = 13 হয়, তবে a3 + b3 এর মান কত?
  1. 35
  2. 45
  3. 32
  4. 47
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 5 এবং a2 + b2 = 13 হয়, তবে a3 + b3 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
a + b = 5
বা, (a + b)2 = 52
বা, a2 + 2ab + b2 = 25 
বা, 13 + 2ab = 25 [a2 + b2 = 13] 
বা, 2ab = 25 - 13
বা, 2ab = 12
∴ ab = 6

এখন,
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
= (5)3 - 3 × 6 × 5
= 125 - 90
= 35

৮৯.
একটি পাম্প ২ ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। কিন্তু ট্যাঙ্ক এ একটি ছিদ্র থাকায় ট্যাংকটি পূর্ণ হতে ১ ঘণ্টা বেশি সময় লাগে। পানিপূর্ণ করার পর সেই ছিদ্র দিয়ে পানি বের হয়ে সম্পূর্ণ ট্যাংকটি খালি হতে কত সময় লাগবে?
  1. ৫ 
  2. ৩ 
  3. ১২ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাম্প ২ ঘণ্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। কিন্তু ট্যাঙ্ক এ একটি ছিদ্র থাকায় ট্যাংকটি পূর্ণ হতে ১ ঘণ্টা বেশি সময় লাগে। পানিপূর্ণ করার পর সেই ছিদ্র দিয়ে পানি বের হয়ে  সম্পূর্ণ  ট্যাংকটি খালি হতে কত সময় লাগবে?  

সমাধান:
দেওয়া আছে, 
ট্যাংকটি পূর্ণ হতে পারে ২ ঘণ্টায়
সুতরাং ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/২ অংশ

কিন্তু ছিদ্র থাকায় বাস্তবে ট্যাংকটি পূর্ণ হতে সময় লাগে= ২ + ১ = ৩ ঘণ্টা
অর্থাৎ ছিদ্র থাকায় ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৩ অংশ

মনে করি, ছিদ্রপথে ট্যাংকটি সম্পূর্ণ খালি হতে সময় লাগে = x  ঘণ্টা
সুতরাং, ১ ঘণ্টায় খালি হয় = ১/x  অংশ

প্রশ্নমতে, 
(১/২) - (১/x) = ১/৩ 
বা, ১/x  =  ১/২ -  ১/৩)
বা, ১/x = (৩ - ২)/৬
বা, ১/x = ১/৬ 
বা, x = ৬

অর্থাৎ ছিদ্রপথে ট্যাংকটি সম্পূর্ণ খালি হতে সময় লাগবে ৬ ঘণ্টা।

৯০.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ২০৮ বর্গমিটার 
  2. ৯৬ বর্গমিটার 
  3. ১৯৬ বর্গমিটার 
  4. ১৭৮ বর্গমিটার  
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৩২ মিটার 
∴ আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৩২ × ২৪) বর্গমিটার 
= ৭৬৮ বর্গমিটার 

আবার, 
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৩২ - (২ × ২)} মিটার 
= ২৮ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২৪ - (২ × ২)} মিটার 
= ২০ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার
= ৫৬০ বর্গমিটার

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ - ৫৬০) বর্গমিটার
= ২০৮ বর্গমিটার

৯১.
log3√(3) এর মান কত?
  1. 1/2
  2. 1
  3. 3/2
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: log3√(3) এর মান কত?

সমাধান:
log3√3
= log3(3)1/2
= (1/2) × log3(3)
= (1/2) ×  log33
= (1/2) × 1 [∴ log33 = 1]
= 1/2

৯২.
20, 23, 26, 29,............ধারাটির 33 তম পদ কত? 
  1. 116
  2. 120
  3. 114
  4. 121
ব্যাখ্যা

প্রশ্ন: 20, 23, 26, 29,............ধারাটির 33 তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটি 20, 23, 26, 29,........... 

এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 20 
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ) 
= (23 - 20) 
= 3 
এবং পদসংখ্যা, n = 33 

∴ ধারাটির 33 তম পদ = a + (n - 1) d 
= 20 + (33 - 1) × 3 
= 20 + (32 × 3) 
= 20 + 96
= 116

৯৩.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। বৃহত্তম কোণটি কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ১২০°
  4. ৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। বৃহত্তম কোণটি কত?

সমাধান:
ধরি, কোণ তিনটি x, 2x এবং 3x।
আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°।
∴ x + 2x + 3x = ১৮০°
বা, ৬x = ১৮০°
∴ x = ৩০°

∴ বৃহত্তম কোণটি = 3x
= ৩ × ৩০°
= ৯০°

৯৪.
a = 2c, a/b = c/d এবং d = 3 হলে, b এর মান কত?
  1. 3/6
  2. 5/4
  3. 5
  4. 12/2
ব্যাখ্যা

প্রশ্ন: a = 2c, a/b = c/d এবং d = 3 হলে, b এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
 a/b = c/d
বা, 2c/b = c/3 [a = 2c এবং d = 3 মান বসিয়ে]
বা, bc = 6c
বা, b = 6c/c
∴ b = 6 

⇒ প্রশ্নে অপশনগুলোয় ১২/২ দেওয়া আছে, 
যা, ১২/২ = ৬