পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়36 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা - ৯ পার্ট-১) বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আনোয়ার পাশা, আবু জাফর শামসুদ্দীন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানিক বন্দ্যোপাধ্যায়। ২. অন্যান্য লেখকগণ: অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, আনিসুজ্জামান, আব্দুল কাদির, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। পার্ট-২) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা টপিকসমূহ: ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; ৩) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। পার্ট-৩) গাণিতিক যুক্তি টপিকসমূহ: বীজগণিত: [i) সূচক ও লগারিদম; ii) সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
'যার যথা দেশ' অন্নদাশঙ্কর রায় রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. ছোটগল্প
  2. উপন্যাস
  3. প্রবন্ধগ্রন্থ
  4. ভ্রমণকাহিনি
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
•  'যার যথা দেশ' অন্নদাশঙ্কর রায় রচিত একটি উপন্যাস। 
- উপন্যাসটি ১৯৩২ সালে প্রকাশিত হয়। 

------------------
• অন্নদাশঙ্কর রায়:

- অন্নদাশঙ্কর রায় ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ। তিনি ১৯০৪ সালের ১৫ মার্চ ভারতের উড়িষ্যা প্রদেশের ঢেঙ্কানলে জন্মগ্রহণ করেন।
- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- তাঁর প্রথম প্রকাশিত লেখার নাম 'তিনটি প্রশ্ন' (প্রবাসী', ১৯২০)।
- তাঁর প্রথম উপন্যাসের নাম 'অসমাপিকা' (১৯৩০)।
- তাঁর প্রথম কবিতাগ্রন্থের নাম 'রাখী' (১৯৩২)।
- তিনি ২৮ শে অক্টোবর, ২০০২ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত প্রধান উপন্যাস:
- যার যথা দেশ,
- অজ্ঞাতবাস,
- কঙ্কাবতী,
- দুঃখমোচন,
- মর্তের স্বর্গ,
- অপসরণ।

• তাঁর রচিত প্রধান প্রবন্ধগ্রন্থ:
- তারুণ্য,
- ইশারা,
- জীবনশিল্পী,
- বিনুর বই,
- আধুনিকতা,
- জীয়ন কাটি,
- প্রত্যয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
হিন্দু-মুসলমান দাঙ্গার ঐতিহাসিক পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
  1. আরোগ্য
  2. স্বাধীনতার স্বাদ
  3. ইতিকথার পরের কথা
  4. জননী
সঠিক উত্তর:
স্বাধীনতার স্বাদ
উত্তর
সঠিক উত্তর:
স্বাধীনতার স্বাদ
ব্যাখ্যা
• 'স্বাধীনতার স্বাদ' উপন্যাস:
- 'স্বাধীনতার স্বাদ' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। 
- 'স্বাধীনতার স্বাদ' এ দেশবিভাগের প্রাক্কালে মহানগর কলকাতায় হিন্দু-মুসলমান দাঙ্গার ঐতিহাসিক পটভূমি অবলম্বনে রচিত।

- এই পটভূমিকে আবর্তন করে-করে মানিক তাঁর ডিসকোর্স অন্তর্বয়ন করে গেছেন এমন এক সুনিশ্চিতবোধ নিয়ে যেন কাহিনী বা ঘটনাগুলি তাঁর জানা ও অভিজ্ঞতালব্ধ এবং এই জানা ও অভিজ্ঞতায় কী জীবনদর্শন বেরিয়ে আসবে তাও তিনি আগেই জানেন।
 
- যে দাঙ্গার পটভূমিতে স্বাধীনতার স্বাদ রচিত হয়েছে তা কাহিনীর সঙ্গে সঙ্গে লেখকের স্পষ্ট বিবরণকে নানা মাত্রায় ব্যবহার করা হয়েছে। উপন্যাসটিতে নানা চরিত্রের সমবায়ে কাহিনী ও সময়গ্রন্থির যে বুনন লেখক গাঁথেন তাতে প্রত্যেকটি চরিত্রই স্ব-স্ব চিন্তা ও স্বভাব নিয়ে তাৎপর্য পায়। বিপদের সময় কী করে এক বাড়িতে বসবাসরত বিচিত্র মানুষগুলির মধ্যে সহমর্মিতা গড়ে ওঠে, একে অন্যের সুবিধার জন্যে আত্মত্যাগ করে, সমঝোতা করে চলে তারই টুকরো-টুকরো বিবরণ গাঁথা হতে থাকে এই উপন্যাসে।

• তাঁর বিখ্যাত উপন্যাসগুলো হলো:
- জননী (প্রথম প্রকাশিত),
- চিহ্ন,
- পদ্মানদীর মাঝি,
- দিবারাত্রির কাব্য,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য।

উৎস: স্বাধীনতার স্বাদ' উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা 'ঠুমরি' গানের প্রবর্তক কে?
  1. বিহারীলাল চক্রবর্তী
  2. আবদুল গাফ্‌ফার চৌধুরী
  3. অমিয় চক্রবর্তী
  4. অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর:
অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
• ঠুমরি (ঠুম্রি/ঠুংরি):
- ঠুমরি একপ্রকার রাগসঙ্গিত, যার সুর অতি মিষ্টি। সুরের মিষ্টতার কারনেই এর এই নামকরন।
- অতুলপ্রসাদ সেন বাংলা 'ঠুমরি' গানের প্রবর্তক। 
- অতুপ্রসাদ বাংলায় ঠুমরি গানের সুরকার ও গীতিকার হিসাবে ও সঙ্গীতভুবনে তিনি প্রসিদ্ধতা লাভ করেন।

--------------------
• অতুলপ্রসাদ সেন:
- অতুলপ্রসাদ সেন মূলত কবি, গীতিকার, গায়ক ছিলেন। তিনি ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন।
- তিনি সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন।
- তাঁর 'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।' গান ষাটের - দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।
- তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।

তাঁর গানের সংকলন:
- কয়েকটি গান ও গীতিগুঞ্জ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কোকিলারা' বিখ্যাত নাটকের নাট্যকার কে?
  1. আব্দুল্লাহ আল মামুন
  2. আব্দুল মান্নান সৈয়দ
  3. আব্দুল্লাহ আল মুতী
  4. আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
আব্দুল্লাহ আল মামুন
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল্লাহ আল মামুন
ব্যাখ্যা
• 'কোকিলারা' নাটক:
- 'কোকিলারা' আবদুল্লাহ আল মামুন রচিত এক চরিত্র বিশিষ্ট নাটক।
- ঢাকা গাইড হাউজ মিলনায়তনে ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯শে জানুয়ারি প্রথম অভিনীত হয়। নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৯০ খ্রিষ্টাব্দে।
- বাংলাদেশের নারীদের তিনটি রূপ তিন কোকিলা।

• তাঁর প্রকাশিত বিখ্যাত নাটকগুলো:
- শপথ,
- সুবচন নির্বাসনে,
- এখনও দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কালো নেকাব,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ নয় কোনটি?
  1. দোজখের ওম
  2. খোয়াবনামা
  3. দুধভাতে উৎপাত
  4. খোয়ারি
সঠিক উত্তর:
খোয়াবনামা
উত্তর
সঠিক উত্তর:
খোয়াবনামা
ব্যাখ্যা
• 'খোয়াবনামা' আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি মহাকাব্যোচিত উপন্যাস।
- উপন্যাটি ১৯৯৬ সালে প্রকাশিত হয়।

তাঁর রচিত গ্রন্থসমূহ হলো:
• উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খোয়াবনামা।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)

• গল্পগ্রন্থ:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি আনোয়ার পাশা রচিত গল্পগ্রন্থ?
  1. নিশুতি রাতের গাথা
  2. নীড় সন্ধানী
  3. নিরুপায় হরিণী
  4. নদী নিঃশেষিত হলে
সঠিক উত্তর:
নিরুপায় হরিণী
উত্তর
সঠিক উত্তর:
নিরুপায় হরিণী
ব্যাখ্যা
• 'নিরুপায় হরিণী' গল্পগ্রন্থ:
- 'নিরুপায় হরিণী' আনোয়ার পাশা রচিত একটি গল্পগ্রন্থ। 
- আনোয়ার পাশা গল্প বলতে ভালোবাসেন; এবং তিনি গল্প বলতে জানেন নিরুপায় হরিণী গল্পগ্রন্থে সেই কথাই বলছে। এ বইতে তাঁর ভাষা স্বচ্ছন্দ, তাঁর লেখার রীতির মধ্যে দেখা যায় একটা বুর্জোয়া পরিছন্নতা। পরিহার করে চলেছেন অলঙ্কার প্রিয়তা ও অতিরিক্ত ভাবাবেগ।

গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত গল্পগুলো হলো-
- নিরুপায় হরিণী,
- বেনো দিঘির উপকথা,
- বাঘে-ছারপোকায়,
- প্রতিনায়িকা,
- নিমসিতানের পথে,
- দুটি মেয়ে একটি ছেলে,
- শিকার,
- মর্কটবৃত্ত,
- ঝরিয়া যায়,
- বাঘা ভূতের পাঁচালি। 

---------------------
• আনোয়ার পাশা রচিত উপন্যাসগুলো হলো:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।

• গল্পগ্রন্থ: নিরুপায় হরিণী।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নদী নিঃশেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
অমিয় চক্রবর্তীকে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক কোন উপাধিতে ভূষিত করা হয়?
  1. ডি.লিট.
  2. পদ্মভূষণ
  3. দেশিকোত্তম
  4. নাইটহুড
সঠিক উত্তর:
দেশিকোত্তম
উত্তর
সঠিক উত্তর:
দেশিকোত্তম
ব্যাখ্যা
• অমিয় চক্রবর্তী:
- অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৬): পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম।
- অমিয় চক্রবর্তী তাঁর জীবনের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট-সান্নিধ্যে এসেছিলেন।
- তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন এবং তাঁর সঙ্গে বহুদেশে ভ্রমণ করেছেন।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৫।
- উল্লেখযোগ্য পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমী পুরস্কার। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে 'দেশিকোত্তম' (১৯৬৩) এবং ভারত সরকার 'পদ্মভূষণ' (১৯৭০) উপাধিতে ভূষিত করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'নবশক্তি' পত্রিকার সাথে যুক্ত ছিলেন কোন ঔপন্যাসিক?
  1. আবু ইসহাক
  2. অদ্বৈত মল্লবর্মণ
  3. অন্নদাশঙ্কর রায়
  4. আবুল কালাম শামসুদ্দীন
সঠিক উত্তর:
অদ্বৈত মল্লবর্মণ
উত্তর
সঠিক উত্তর:
অদ্বৈত মল্লবর্মণ
ব্যাখ্যা
• অদ্বৈত মল্লবর্মণ:
- অদ্বৈত মল্লবর্মণ একজন সাংবাদিক ও ঔপন্যাসিক।
- তিনি ১৯১৪ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামে জন্ম গ্রহণ করেন।

- জীবিকার সন্ধানে অদ্বৈত ১৯৩৪ সালে কুমিল্লার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী নরেন্দ্র দত্তের সঙ্গে কলকাতা যান। সেখানে মাসিক পত্রিকা ত্রিপুরা সম্পাদনার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত নবশক্তি পত্রিকায় যোগ দেন। তিনি মোহাম্মদী, আজাদ, নবযুগ, কৃষক, যুগান্তর প্রভৃতি পত্রিকায়ও সাংবাদিকতা করেন।

- ১৯৪৫ সালে বিখ্যাত দেশ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান করে তিনি আমৃত্যু এ দায়িত্ব পালন করেন। মাঝে কিছুদিন উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বিশ্বভারতীর প্রকাশনা শাখায় খন্ডকালীন চাকরি করেন।

- তিনি 'মোহাম্মদী' পত্রিকায় বেনামে কবিতা লিখতেন। তাঁর সুবিখ্যাত উপন্যাস 'তিতাস একটি নদীর নাম' মাসিক 'মোহাম্মদী' পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

তাঁর উল্লেখযোগ্য রচনাগুলো হলো-
- নয়া বসত,
- রামধনু,
- দু রঙা প্রজাপতি,
- সাদা হাওয়া,
- দলবেঁধে,
- সাগরতীর্থে,
- রাঙামাটি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'তোষামোদ ও রাজনীতির ভাষা' গ্রন্থটি কার রচনা?
  1. কাজী ইমদাদুল হক
  2. আহমদ শরীফ
  3. আবুল মনসুর আহমেদ
  4. মুহম্মদ আবদুল হাই
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা
• মুহম্মদ আবদুল হাই রচিত গ্রন্থ - তোষামোদ ও রাজনীতির ভাষা। 

---------------------
• মুহম্মদ আবদুল হাই:

- মুহম্মদ আবদুল হাই একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তিনি ২৬ নভেম্বর ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর রচিত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)।
- 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।

তাঁর রচিত গ্রন্থ:
- সাহিত্য ও সংস্কৃতি,
- তোষামোদ ও রাজনীতির ভাষা,
- ভাষা ও সাহিত্য,
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব,
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
'অল্পদর্শী' ছদ্মনামে লিখতেন কে?
  1. আবু জাফর শামসুদ্দীন
  2. আহমদ ছফা
  3. আবুল কালাম শামসুদ্দীন
  4. অন্নদাশঙ্কর রায়
সঠিক উত্তর:
আবু জাফর শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা
• আবু জাফর শামসুদ্দীন:
- আবু জাফর শামসুদ্দীন একজন সাংবাদিক, সাহিত্যিক।
- ১৯১১ সালের ১২ মার্চ ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে তাঁর জন্ম।
- মৃত্যুর পূর্ব পর্যন্ত 'অল্পদর্শী' ছদ্মনামে দৈনিক সংবাদে 'বৈহাসিকের পার্শ্বচিন্তা' শীর্ষক সাপ্তাহিক কলাম লিখে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
- তাঁর প্রথম উপন্যাস 'পরিত্যক্ত স্বামী' প্রকাশিত হয় ১৯৪৭ সালে।

• আবু জাফর শামসুদ্দীন এর ত্রয়ী উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান,
- পদ্মা মেঘনা যমুনা এবং
- সংকর সংকীর্তন।

• গল্পগ্রন্থ:
- জীবন,
- রাজেন ঠাকুরের তীর্থযাত্রা,
- ল্যাংড়ী।

অন্যদিকে, 
• অন্নদাশঙ্কর রায় 'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১১.
বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ-
  1. মায়া মালঞ্চ
  2. নির্জন স্বাক্ষর
  3. যে আঁধার আলোর অধিক
  4. রেখাচিত্র
সঠিক উত্তর:
যে আঁধার আলোর অধিক
উত্তর
সঠিক উত্তর:
যে আঁধার আলোর অধিক
ব্যাখ্যা
• 'যে আঁধার আলোর অধিক' বুদ্ধদেব বসু রচিত একটি কাব্যগ্রন্থ। 

---------------
•  বুদ্ধদেব বসু:

- বুদ্ধদেব বসু ছিলেন তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক, সম্পাদক।
- ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
- শুধু কবিতা নয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বুদ্ধদেবের স্বচ্ছন্দ বিচরণ ছিল।
- তিনি রোম্যান্টিক কবিচেতনার অধিকারী ছিলেন; তবে পরবর্তীকালে তিনি আবেগ অপেক্ষা মননশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
- মননশীল প্রবন্ধ ও সাহিত্য-সমালোচনায় তিনি সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির পরিচয় দিয়েছেন।
- তাঁর গদ্যশৈলীতে আছে ব্যক্তিত্বের ছাপ। পদ্যগদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক।
- রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে তাঁকে সব্যসাচী লেখক বলা হয়।
- বাংলা কাব্যের পঞ্চপাণ্ডদের একজন বুদ্ধদেব বসু।

বুদ্ধদেব বসু রচিত গল্পগ্রন্থগুলো হলো:
- অভিনয়, অভিনয় নয়,
- রেখাচিত্র,
- হাওয়া বদল ইত্যাদি।

বুদ্ধদেব বসু রচিত উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।

বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ:
- কঙ্কাবতী,
- দময়ন্তী,
- মর্মবাণী,
- যে আঁধার আলোর অধিক।

বুদ্ধদেব বসু রচিত নাটক:
- মায়া মালঞ্চ,
- তপস্বী ও তরঙ্গিনী,
- কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
কোনটি আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
  1. তেইশ নম্বর তৈলচিত্র
  2. নরকে লাল গোলাপ
  3. ক্ষুধা ও আশা
  4. মানচিত্র
সঠিক উত্তর:
নরকে লাল গোলাপ
উত্তর
সঠিক উত্তর:
নরকে লাল গোলাপ
ব্যাখ্যা
• 'নরকে লাল গোলাপ' গ্রন্থটি আলাউদ্দীন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।

-------------------
• আলাউদ্দিন আল আজাদ:

- আলাউদ্দিন আল আজাদ একজন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক।
- তিনি ১৯৩২ সালের ৬ মে, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।
- আলাউদ্দিন আল আজাদ রচিত কবিতা 'স্মৃতিস্তম্ভ' মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

তাঁর রচিত সাহিত্যকর্মসমূহ:
• নাটক:
- নরকে লাল গোলাপ, 
- মরক্কোর জাদুঘর,
- সংবাদ শেষাংশ,
- ধন্যবাদ ইত্যাদি।

• উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র,
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন,
- কর্ণফুলী,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ,
- স্বপ্নশিলা,
- বিশৃঙ্খলা।

• কাব্যগ্রন্থ:
- মানচিত্র,
- ভোরের নদীর মোহনায় জাগরণ। 

• গল্পগ্রন্থ:
- জেগে আছি,
- মৃগনাভি,
- ধানকন্যা,
- যখন সৈকত,
- অন্ধকার সিঁড়ি,
- জীবনজামিন,
- আমার রক্ত স্বপ্ন আমার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
'কাবিলের বোন' উপন্যাসে বড় ক্যানভাসে উপস্থাপন করা হয়েছে-
  1. মুক্তিযুদ্ধ
  2. গণঅভ্যুত্থান
  3. ৭২এর নির্বাচন
  4. শেখ মুজিবের ৬দফা
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
•  'কাবিলের বোন' উপন্যাস:
- 'কাবিলের বোন' আল মাহমুদ রচিত উপন্যাস। উপন্যাসটি ২০০১ সালে প্রকাশিত হয়।
- যুক্ত ভারত ভেঙে পাকিস্তান এই শিকড় থেকে উপন্যাসের শুরু।
- এখানে এসেছে ভাষা আন্দোলন, বাঙালি-বিহারী ভাষাগত সমস্যা, উর্দুভাষী হলেই বিহারী মনে করা, আগরতলা মামলা, শেখ মুজিবের ৬দফা, ছাত্র আন্দোলন তথা বেশ ক'জন মানব-মানবীর প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, চাওয়া-পাওয়া নিয়ে যাপিত জীবনের বড় ক্যানভাসে মুক্তিযুদ্ধ। শেষ পর্যন্ত পাওয়া না পাওয়ার অসহনীয় কথামালার বিপুল আয়োজন।
- এই গ্রন্থে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু কবি আল মাহমুদ নন-তিনি জীবন থেকে নেয়া সময়ের সাহসী দ্রষ্টা ও স্রষ্টা।

----------------
• কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- মায়াবী পর্দা দুলে ওঠো,
- আরব্য রজনীর রাজহাঁস,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- কাবিলের বোন,
- চেহারার চতুরঙ্গ,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- কবি ও কোলাহল ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- সৌরভের কাছে পরাজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'কাবিলের বোন' উপন্যাস।
১৪.
নিচের কোনটি শুদ্ধ?
  1. নবীকাহিনী- কাব্যগ্রন্থ
  2. আঁখিজল- উপন্যাস
  3. লতিকা- প্রবন্ধ
  4. আবদুল্লাহ্- উপন্যাস
সঠিক উত্তর:
আবদুল্লাহ্- উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
আবদুল্লাহ্- উপন্যাস
ব্যাখ্যা
• 'আবদুল্লাহ' উপন্যাস:
- 'আবদুল্লাহ' কাজী ইমদাদুল হক রচিত একটি উপন্যাস। এটি মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ১৯৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- কাজী ইমদাদুল হকের 'আবদুল্লাহ' উপন্যাসের 'তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র' অঙ্কিত হয়েছে।
- উপন্যাসটি রচনাকালীন সময়ে কাজী ইমদাদুল হকের মৃত্যু হলে, কাজী আনোয়ারুল কাদির ইমদাদুল হকের খসড়া অবলম্বন করে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন। উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ।
- শিল্পের বিচারে 'আবদুল্লাহ্' উৎকৃষ্ট উপন্যাস নয়, তবে বাংলার সামাজিক বিবর্তনের, বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুচারুভাবে ফুটে উঠায় গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব আছে।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
• উপন্যাস: আবদুল্লাহ্।

• কাব্য:
- আঁখিজল ও
- লতিকা।

• প্রবন্ধ: প্রবন্ধমালা।
• শিশুতোষ গ্রন্থ: নবীকাহিনী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
রোকেয়া সাখাওয়াত হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. কুমিল্লা
  2. বরিশাল
  3. রংপুর
  4. দিনাজপুর
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা
• রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
- 'Sultana's Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।

রোকেয়ার উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
• মতিচুর (প্রবন্ধ),
• Sultana's Dream (নকশাধর্মী রচনা),
• পদ্মরাগ (উপন্যাস),
• চাষার দুক্ষু (প্রবন্ধ),
• অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, প্রভৃতি।

এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
3x + 2 = 27x - 1 হলে, x এর মান কত?
  1. 1
  2. 5/2
  3. 3
  4. 2/5
সঠিক উত্তর:
5/2
উত্তর
সঠিক উত্তর:
5/2
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 2 = 27x - 1 হলে, x এর মান কত?

সমাধান: 
3x + 2 = 27x - 1
⇒ 3x + 2 = (33)x - 1
⇒ 3x + 2 = 33(x - 1)
⇒ 3x + 2 = 33x - 3
⇒ x + 2 = 3x - 3
⇒ 2x = 5
∴ x = 5/2

১৭.
2log525 + 3log216 + 4log327 এর মান কত?
  1. 18
  2. 24
  3. 28
  4. 15
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা

প্রশ্ন: 2log525 + 3log216 + 4log327 এর মান কত?

সমাধান:
2log525 + 3log216 + 4log327
= 2log552 + 3log224 + 4log333
= 2 × 2 . log55 + 3 × 4 . log22 + 4 × 3 . log33 [logaMn = n.logaM]
= 4 + 12 +12 [logaa = 1]
= 28

১৮.
৯ + ১৪ + ১৯ + ২৪ + ...... ধারাটির কোন পদ ১২৯?
  1. ২০
  2. ২৩
  3. ২৫
  4. ২৭
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৯ + ১৪ + ১৯ + ২৪ + ...... ধারাটির কোন পদ ১২৯?

সমাধান:
এখানে,
ধারার ১ম পদ a = ৯
সাধারণ অন্তর d = ১৪ - ৯ = ৫
ধারার n তম পদ = ১২৯

আমরা জানি, n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
৯ + (n-1) × ৫ = ১২৯
⇒ ৯ + ৫n - ৫ = ১২৯
⇒ ৫n = ১২৯ + ৫ - ৯
⇒ ৫n = ১২৫
⇒ n = ১২৫/৫
∴ n = ২৫

∴ ২৫ তম পদটি হলো ১২৯

১৯.
একটি সমান্তর ধারা যেখানে প্রথম পদ ৮ এবং পরবর্তী প্রতিটি পদ আগের পদ থেকে ৪ বেশি, ধারার ১০০তম পদটি কত?
  1. ৩৯২
  2. ৪০৪
  3. ৪১৬
  4. ৪২০
সঠিক উত্তর:
৪০৪
উত্তর
সঠিক উত্তর:
৪০৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারা যেখানে প্রথম পদ ৮ এবং পরবর্তী প্রতিটি পদ আগের পদ থেকে ৪ বেশি, ধারার ১০০তম পদটি কত?

সমাধান:
১ম সংখ্যাটি = ১ম পদ, a = ৮
সাধারণ অন্তর, d = ৪

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ ১০০ তম পদ = ৮ + (১০০ - ১) × ৪
= ৮ + (৯৯ × ৪)
= ৮ + ৩৯৬
= ৪০৪

∴ ১০০ তম পদ হলো ৪০৪

২০.
logmn2 = 4a এবং lognm3 = 6b হলে, ab = কত?
  1. 1/12
  2. 1/4
  3. 2
  4. 3/8
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা

প্রশ্ন: logmn2 = 4a এবং lognm3 = 6b হলে, ab = কত?

সমাধান: 
logmn2 = 4a
⇒ 2logmn = 4a
⇒ logmn = 2a

আবার,
lognm3 = 6b
⇒ 3lognm = 6b
⇒ lognm = 2b

আমরা জানি,
logmn = 1/lognm
⇒ 2a = 1/2b
⇒ 2a × 2b = 1
⇒ 4ab = 1
∴ ab = 1/4 

২১.
(81)0.2 × (81)0.05 = ?
  1. 9
  2. 1
  3. 3
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: (81)0.2 × (81)0.05 = ?

সমাধান:
(81)0.2 × (81)0.05 
= (81)0.2 + 0.05
= (81)0.25
= (81)1/4
= (34)1/4
= (3)4 × 1/4
= 31
= 3

২২.
একটি গুণোত্তর অনুক্রমে চতুর্থ পদটি 64 এবং সপ্তম পদটি 512 হলে প্রথম পদটি কত?
  1. 8
  2. 6
  3. 12
  4. 10
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমে চতুর্থ পদটি 64 এবং সপ্তম পদটি 512 হলে প্রথম পদটি কত?

সমাধান:
গুণোত্তর অনুক্রমে প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r

চতুর্থ পদ = 64
∴ ar4 - 1 = 64
⇒ ar3 = 64 ......(1)

সপ্তম পদ = 512
∴ ar6 = 512 ......(2)

(2) নং কে (1) দ্বারা ভাগ করে পায়ী,
ar6/ar3 = 512/64
⇒ r6 - 3 = 8
⇒ r3 = 23
⇒ r = 2

(1) নং হতে পাই,
a . 23 = 64
⇒ a = 64/8
⇒ a = 8

∴ প্রথম পদ হলো 8

২৩.
2 + x + y + 128 গুণোত্তর ধারাভুক্ত হলে, xy এর মান কত?
  1. 128
  2. 256
  3. 512
  4. 64
সঠিক উত্তর:
256
উত্তর
সঠিক উত্তর:
256
ব্যাখ্যা

প্রশ্ন:  2 + x + y + 128 গুণোত্তর ধারাভুক্ত হলে, xy এর মান কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 2

ধরি,
সাধারণ অনুপাত = r

প্রশ্নমতে,
ar4-1 = 128
⇒ ar3 = 128
⇒ 2 . r3 = 128
⇒ r3 = 64
⇒ r3 = 43
∴ r = 4

∴ ধারাটির দ্বিতীয় পদ,
x = ar2 - 1
= 2 × 42 - 1
= 2 × 41
∴ x = 8

∴ ধারাটির তৃতীয় পদ,
y = ar3 - 1
= 2 × 43 - 1
= 2 × 42
= 2 × 16
∴ y = 32

∴ xy = 8 × 32
= 256

২৪.
log9(3/243) এর মান কত?
  1. - 4
  2. - 2
  3. 1/2
  4. 2
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা

প্রশ্ন: log9(3/243) এর মান কত?

সমাধান:
log9(3/243)
= log9(1/81)
= log9(1/34)
= log9(3-4)
= - 4 . log93  [logaMn = n.logaM]
= - 4 . log9(√9)
= - 4 . log99(1/2)
= - 4 . 1/2 . log99
= - 2 . 1  [logaa = 1]
= - 2

২৫.
(100x)0 + 100x0 + (100x)0 = ?
  1. 100
  2. 3
  3. 102
  4. 103
সঠিক উত্তর:
102
উত্তর
সঠিক উত্তর:
102
ব্যাখ্যা

প্রশ্ন: (100x)0 + 100x0 + (100x)0 = ?

সমাধান: 
(100x)0 + 100x0 + (100x)0
= 1 + (100 × 1) + 1
= 1 + 100 + 1
= 102

২৬.
৩ + ৭ + ১১ + ......... + ২০৩ = ?
  1. ৫২০০
  2. ৫১৫১
  3. ৫২৫৩
  4. ৫৩০১
সঠিক উত্তর:
৫২৫৩
উত্তর
সঠিক উত্তর:
৫২৫৩
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ + ৭ + ১১ + ......... + ২০৩ = ?

সমাধান:
এখানে ১ম পদ a = ৩ সাধারণ অন্তর d = ৭ - ৩ = ৪

ধরি,

n তম পদ = ২০৩

প্রশ্নমতে,
a + (n-1)d = ২০৩
⇒ ৩ + (n - ১)৪ = ২০৩
⇒ ৩ + ৪n - ৪ = ২০৩
⇒ ৪n - ১ = ২০৩
⇒ ৪n = ২০৪
∴ n = ৫১

∴ ৫১ টি পদের সমষ্টি Sn = (n/2) . (a + l)
= (৫১/২) × (৩ + ২০৩)
= (৫১/২) × ২০৬
= ৫১ × ১০৩
= ৫২৫৩

২৭.
log105 + log10(3b + 1) = log10(b + 2) + 1 হলে , b এর মান কত?
  1. 2
  2. 3/8
  3. 3
  4. 5/8
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: log105 + log10(3b + 1) = log10(b + 2) + 1 হলে , b এর মান কত?

সমাধান:
log105 + log10(3b + 1) = log10(b + 2) + 1
⇒ log105 + log10(3b + 1) = log10(b + 2) + log1010
⇒ log10{5(3b + 1)} = log10{10(b + 2)}
⇒ log10(15b + 5) = log10(10b + 20)
⇒ 15b + 5 = 10b + 20
⇒ 5b = 15
⇒ b = 15/3
∴ b = 3

২৮.
রুমানা তার বেতন থেকে প্রথম মাসে 2000 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 200 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 15 তম মাসে কত টাকা সঞ্চয় করবেন?
  1. 4800 টাকা
  2. 5000 টাকা
  3. 5200 টাকা
  4. 4500 টাকা
সঠিক উত্তর:
4800 টাকা
উত্তর
সঠিক উত্তর:
4800 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রুমানা তার বেতন থেকে প্রথম মাসে 2000 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 200 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 15 তম মাসে কত টাকা সঞ্চয় করবেন?

সমাধান:
এখানে,
ধারাটির প্রথম পদ a = 2000
সাধারণ অন্তর d = 200

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 15 তম পদ = a + (15 - 1)d
= 2000 + (14 × 200)
= 2000 + 2800
= 4800

∴ রুমানা 15 তম মাসে সঞ্চয় করেন 4800 টাকা।

২৯.
4 + 9 + 14 + 19 + …. ধারাটির প্রথম 25 টি পদের যোগফল কত?
  1. 1400
  2. 1500
  3. 1600
  4. 1650
সঠিক উত্তর:
1600
উত্তর
সঠিক উত্তর:
1600
ব্যাখ্যা

প্রশ্ন: 4 + 9 + 14 + 19 + …. ধারাটির প্রথম 25 টি পদের যোগফল কত?

সমাধান:
এখানে, 
9 - 4 = 5 , 14 - 9 = 5
∴ এটি একটি সমান্তর ধারা।

এখানে,
প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 9 - 4 = 5
n = 25

∴ ধারাটির প্রথম 25 পদের সমষ্টি, Sn = n/2{2a + (n - 1)d}
= (25/2){(2 × 4)+ (25 - 1) × 5}
= (25/2){8 + (24 × 5)}
= (25/2)(8 + 120)
= (25/2) × 128
= 25 × 64
= 1600

 

৩০.
5, 15, 45, …, 3645 ধারাটির সমষ্টি কত?
  1. 5365
  2. 5465
  3. 5565
  4. 5645
সঠিক উত্তর:
5465
উত্তর
সঠিক উত্তর:
5465
ব্যাখ্যা

প্রশ্ন: 5, 15, 45, …, 3645 ধারাটির সমষ্টি কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ a = 5
সাধারণ অনুপাত, r = 15/5 = 3 (r > 1)

প্রশ্নমতে,
arn - 1 = 3645
⇒5 × 3n - 1 = 3645
⇒ 3n - 1 = 3645/5
⇒ 3n - 1 = 729
⇒ 3n-1 = 36
⇒ n - 1 = 6
∴ n = 7

∴ ধারাটির সমষ্টি Sn= a.(rn - 1)/(r - 1)
= {5 ×(37 - 1)}/(3 - 1)}
= 5 × (2187 - 1)/2
= 5 × (2186/2)
= 5 × 1093
= 5465

৩১.
(24)x + 2 = 1024 হলে, x এর মান কত?
  1. 1/4
  2. 2
  3. 1/2
  4. 3
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: (24)x + 2 = 1024 হলে, x এর মান কত?

সমাধান:
(24)x + 2 = 1024
⇒ 24(x + 2) = 1024
⇒ 2(4x + 8) = 210
⇒ 4x + 8 = 10
⇒ 4x = 10 - 8
⇒ 4x = 2
⇒ x = 2/4
∴ x = 1/2

৩২.
  1. 1/2
  2. 3/5
  3. 1/5
  4. 1/8
সঠিক উত্তর:
1/5
উত্তর
সঠিক উত্তর:
1/5
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান:

৩৩.
64 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. 5
  2. 6
  3. 8
  4. 0
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: 64 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান: 
64 এর 2 ভিত্তিক লগারিদম
= log264
= log226
= 6log22
= 6 × 1
= 6

৩৪.
বাংলাদেশের ২য় রামসার এলাকা কোনটি?
  1. হাকালুকি হাওর
  2. সুন্দরবন
  3. টাঙ্গুয়ার হাওর
  4. নিকলী হাওর
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা
টাঙ্গুয়ার হাওর: 
- টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম গ্রুপ জলমহালগুলোর অন্যতম।
- টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তেসুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলায় অবস্থিত। 
- জীববৈচিত্রে সমৃদ্ধ মিঠা পানির টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের ২য় রামসার এলাকা।
- ভারতের মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম।
- বর্তমানে মোট জলমহাল সংখ্যা ৫১টি এবং মোট আয়তন ৬,৯১২.২০ একর।
- তবে নলখাগড়া বন, হিজল করচ বনসহ বর্ষাকালে সমগ্র হাওরটির আয়তন দাড়ায় প্রায় ২০.০০০ একর।
- টাঙ্গুয়ার হাওর প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ।
- এ হাওর শুধু একটি জলমহাল বা মাছ প্রতিপালন, সংরক্ষণ ও আহরণেরই স্থান নয়।
- এটি একটি মাদার ফিশারী। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৫.
‘পাহাড়ের রাণী’ বলা হয় নিচের কোনটিকে?
  1. গারো পাহাড়
  2. চন্দ্রনাথের পাহাড়
  3. চিম্বুক পাহাড়
  4. কুলাউড়া পাহাড়
সঠিক উত্তর:
চিম্বুক পাহাড়
উত্তর
সঠিক উত্তর:
চিম্বুক পাহাড়
ব্যাখ্যা
- বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়- গারো পাহাড়।
- বাংলাদেশের পাহাড় সমূহের গড় উচ্চতা- ২০৫০ ফুট।
- আলু টিলা পাহাড়- খাগড়াছড়িতে অবস্থিত।
- লালমাই পাহাড়- কুমিল্লায় অবস্থিত।
- ইউরেনিয়াম পাওয়া গেছে- কুলাউড়া পাহাড়ে।
- কুলাউড়া পাহাড় অবস্থিত- মৌলভীবাজার জেলায়।
- চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে- মারমা উপজাতি।
- ‘কালা পাহাড়’ বা ‘পাহাড়ের রাণী’ বলা হয়- চিম্বুক পাহাড়কে (৩য় উচ্চতম)।
- হিন্দুদের তীর্থ স্থানের জন্য বিখ্যাত- চন্দ্রনাথের পাহাড়।
- বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম- তাজিংডং বা বিজয় বা মদক মুয়াল।
- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ- কেওক্রাডং।
- কাপ্তাই লেক থেকে প্লাবিত রাঙ্গামাটির উপত্যকা হল- ভেঙ্গি ভ্যালী।
- সাঙ্গু ভ্যালী অবস্থিত- চট্টগ্রামে।
- হালদা ভ্যালী অবস্থিত- খাগড়াছড়িতে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 
৩৬.
নিচের কোন অঞ্চলের পুরাতন ভৌগলিক নাম ছিল শ্রীহট্ট?
  1. চট্টগ্রাম
  2. সিলেট
  3. বরিশাল
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
শ্রীহট্ট বা সিলেট: 
- সিলেটের পুরাতন ভৌগলিক নাম ছিল শ্রীহট্ট। 

- মহান সাধক হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট একটি প্রাচীন জনপদ।
- চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর ৬৪০ খ্রিষ্টাব্দের ভ্রমণ বিবরণী থেকে এ জেলা সম্পর্কে তথ্য পাওয়া যায়।
- চীন দেশীয় পর্যটক হিউয়েন সাং বলেছেন, ‘‘শ্রীহট্ট একটা প্রাচীন ও গৌরবশালী দেশ’’।
- দশম শতাব্দীতে মহারাজা শ্রীচন্দ্র কর্তৃক উৎকীর্ণ পশ্চিমভাগ তাম্রলিপি থেকে জানা যায় যে, তিনি এ জেলা জয় করেছিলেন।
- ঐতিহাসিকদের ধারণা সিলেট বা শ্রীহট্ট বহু আগে থেকেই একটি উল্লেখযোগ্য বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
- ১৪ শতকে ইয়েমেনের সাধক পুরুষ হযরত শাহজালাল (র.) সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরু করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৭.
তিতাস গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত?
  1. ব্রাহ্মণবাড়িয়া
  2. ভোলা
  3. দিনাজপুর
  4. ফেনী
সঠিক উত্তর:
ব্রাহ্মণবাড়িয়া
উত্তর
সঠিক উত্তর:
ব্রাহ্মণবাড়িয়া
ব্যাখ্যা
তিতাস গ্যাসক্ষেত্র: 
- তিতাস গ্যাস ফিল্ড ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সদরে অবস্থিত।
- ১৯৬২ সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানী এ গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে। 
- পেট্রোবাংলার সর্বশেষ পুনঃ অনুমান অনুসারে, তিতাস গ্যাস ক্ষেত্রের মোট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৭,৩৪২.১০ বিলিয়ন ঘনফুট (BCF)।
- গ্যাস ক্ষেত্রটি হতে ১৯৬৮ সাল থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হয়ে আসছে এবং মার্চ ৩১, ২০২৫ পর্যন্ত মোট মজুদের সর্বমোট ৫৫৬৮.৯৫০ বিলিয়ন ঘনফুট বা শতকরা ৭৩.৪৫% গ্যাস উৎপাদন করা হয়েছে।
- তিতাস ফিল্ডের মোট ২৭ (সাতাশ)টি কূপের মধ্যে ০৯ (নয়)টি কূপ ভার্টিক্যাল এবং অবশিষ্ট ১৮ (আঠারো)টি কূপ ডিরেকশনাল।
- এ ফিল্ড থেকে ২০২৫ সালের মার্চ মাসে গ্যাসের উপজাত হিসেবে গড়ে দৈনিক ৩০২.৫২ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়েছে।
- ২০২৫ সালের মার্চ মাসে এ গ্যাস ক্ষেত্রের কনডেনসেট ও গ্যাসের গড় অনুপাত ০.৫৭৯ ব্যারেল/মিলিয়ন ঘনফুট এবং পানি ও গ্যাসের গড় অনুপাত ০.৮০৫ ব্যারেল/মিলিয়ন ঘনফুট । 

উৎস: বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড
৩৮.
হালদা ভ্যালী কোথায় অবস্থিত?
  1. রাঙ্গামাটি
  2. খাগড়াছড়ি
  3. চট্টগ্রাম
  4. বান্দরবান
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
ব্যাখ্যা
- বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়- গারো পাহাড়।
- বাংলাদেশের পাহাড় সমূহের গড় উচ্চতা- ২০৫০ ফুট।
- আলু টিলা পাহাড়- খাগড়াছড়িতে অবস্থিত।
- লালমাই পাহাড়- কুমিল্লায় অবস্থিত।
- ইউরেনিয়াম পাওয়া গেছে- কুলাউড়া পাহাড়ে।
- কুলাউড়া পাহাড় অবস্থিত- মৌলভীবাজার জেলায়।
- চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে- মারমা উপজাতি।
- ‘কালা পাহাড়’ বা ‘পাহাড়ের রাণী’ বলা হয়- চিম্বুক পাহাড়কে (৩য় উচ্চতম)।
- হিন্দুদের তীর্থ স্থানের জন্য বিখ্যাত- চন্দ্রনাথের পাহাড়।
- বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম- তাজিংডং বা বিজয় বা মদক মুয়াল।
- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ- কেওক্রাডং।
- কাপ্তাই লেক থেকে প্লাবিত রাঙ্গামাটির উপত্যকা হল- ভেঙ্গি ভ্যালী।
- সাঙ্গু ভ্যালী অবস্থিত- চট্টগ্রামে।
- হালদা ভ্যালী অবস্থিত- খাগড়াছড়িতে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৯.
আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত?
  1. খাগড়াছড়ি
  2. বান্দরবান
  3. রাঙ্গামাটি
  4. সিলেট
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
ব্যাখ্যা
- আলুটিলা পাহাড় খাগড়াছড়িতে অবস্থিত। 
- খাগড়াছড়ি শহর থেকে ৮কিঃ মিঃ পশ্চিমে আলুটিলা পাহাড় চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র।
- খাগড়াছড়ি শহরের প্রবেশ পথে আলুটিলা পর্যটন কেন্দ্র।
- আলুটিলা গুহা অন্যতম আকর্ষণ কেন্দ্র। 
- আলুটিলা বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট। 
- এ পর্যটন কেন্দ্রে পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রাম কক্ষ ও বসার সু-ব্যবস্থাসহ গুহায় যাওয়ার পথে সিঁড়ি করা হয়েছে।
- পর্যবেক্ষণ টাওয়ার থেকে খাগড়াছড়িকে দেখা যায়। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 
৪০.
প্রাকৃতিক গ্যাস কোন খাতে সর্বাধিক ব্যবহৃত হয়?
  1. শিল্প উৎপাদনে
  2. বিদ্যুৎ উৎপাদনে
  3. সার উৎপাদনে
  4. গৃহস্থালিতে
সঠিক উত্তর:
বিদ্যুৎ উৎপাদনে
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ উৎপাদনে
ব্যাখ্যা

প্রাকৃতিক গ্যাস: 
- প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয়। 
- বাংলাদেশে গ্যাসের ব্যবহারকারিদের ৮টি গ্রাহকশ্রেণি রয়েছে।
- বিদ্যুৎ উৎপাদনে ৩৭%, শিল্পে ২৩%, ক্যাপটিভ বিদ্যুতে ১৮%, গৃহস্থালিতে ১০%, সার উৎপাদনে ৭%, সিএনজিতে ৪% এবং বাণিজ্যিক ও চা শিল্পে ১% গ্যাস ব্যবহৃত হয়।
- কৃষি সেচ মৌসুম, রমজান মাস ও গ্রীষ্মকালে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা আরো বেশি থাকে। 

উৎস: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)

৪১.
নাফাখুম ঝর্ণা কোথায় অবস্থিত?
  1. বান্দরবান জেলায়
  2. কক্সবাজার জেলায়
  3. মৌলভীবাজার জেলায়
  4. রাঙ্গামাটি জেলায়
সঠিক উত্তর:
বান্দরবান জেলায়
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান জেলায়
ব্যাখ্যা
নাফাখুম ঝর্ণা: 
- বান্দরবান জেলার থানচি উপজেলায় নাফাখুম ঝর্ণা অবস্থিত। 
- মারমা ভাষায় 'খুম' মানে হচ্ছে জলপ্রপাত।
- পানি প্রবাহের ভলিউমের দিক থেকে সম্ভবত নাফাখুম-ই বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত।
- সেপ্টেম্বর অক্টোবর মাসে নাফাখুমের প্রকৃত সৌন্দর্য দেখা যায়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪২.
বেনাপোল স্থলবন্দরের অবস্থান কোথায়?
  1. সিলেট
  2. দিনাজপুর
  3. যশোর
  4. পঞ্চগড়
সঠিক উত্তর:
যশোর
উত্তর
সঠিক উত্তর:
যশোর
ব্যাখ্যা
বেনাপোল স্থলবন্দর: 
- বেনাপোল স্থলবন্দর যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত।
- বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত।
- মোট ৮৬.৬৮ একর এলাকা জুড়ে বিস্তৃত।
- স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।
- বাংলাদেশ-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত।
- স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ১২-০১-২০০২ খ্রিঃ তারিখে বেনাপোল স্থলবন্দর ঘোষণা করা হয়।
- ০১-০২-২০০২ খ্রিঃ তারিখে স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু করা হয়।
- দেশের স্থল বাণিজ্যের প্রায় ৯০% এ বন্দরের মাধ্যমে হয়ে থাকে।
- বেনাপোল সীমান্ত হতে রাজধানীর দূরত্ব প্রায় ২৪০ কিঃমিঃ এবং কোলকাতার দূরত্ব প্রায় ৮৪ কিঃমিঃ।
- স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। 
৪৩.
নিচের কোনটি ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ?
  1. শাল
  2. কড়ই
  3. হিজল
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি:
- চাপালিশ, ময়না, তেলসুর প্রভৃতি এই বনের বৃক্ষ।
- গাছের পাতা একসঙ্গে ঝরে যায় না।

ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি:
- শাল, কড়ই, হিজল প্রভৃতি এই বনের বৃক্ষ।
- গাছের পাতা একসঙ্গে ঝরে যায়।

স্রোতজ বনভূমি বা সুন্দরবন:
- সুন্দরি, গরান, গেওয়া, ধুন্দল, কেওড়া প্রভৃতি এই বনের বৃক্ষ।
- স্রোতময় মিঠা ও নোনা পানির সংযোগস্থলে জন্মে।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।