পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: সাধারণ জ্ঞান টপিক: আন্তর্জাতিক গুরত্বপূর্ণ চুক্তিসমূহ (দ্বিপাক্ষীয়, অর্থনৈতিক, বাণিজ্যিক, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কোন যুদ্ধের পর?
  1. ১৯৪৭ সালের যুদ্ধ
  2. ১৯৬৫ সালের যুদ্ধ
  3. ১৯৭১ সালের যুদ্ধ
  4. ১৯৯৯ সালের যুদ্ধ
সঠিক উত্তর:
১৯৬৫ সালের যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৫ সালের যুদ্ধ
ব্যাখ্যা
তাসখন্দ ঘোষণা (Tashkent Declaration): 
- স্বাক্ষরের তারিখ: ১০ জানুয়ারি ১৯৬৬
- স্থান: তাসখন্দ, উজবেকিস্তান (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন)
-  ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। 
- ভারত-পাকিস্তান যুদ্ধ (আগস্ট – সেপ্টেম্বর ১৯৬৫): কাশ্মীর ইস্যুতে উভয় দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
- জাতিসংঘের ভূমিকা: ২২ সেপ্টেম্বর ১৯৬৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি কার্যকর করে।
- সোভিয়েত মধ্যস্থতা: সোভিয়েত নেতা অ্যালেক্সি কসিগিন উভয় দেশের নেতাদের তাসখন্দে আলোচনার জন্য আমন্ত্রণ জানান।
- প্রধান স্বাক্ষরকারী: ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান ও সোভিয়েত প্রধানমন্ত্রী (মধ্যস্থতাকারী) অ্যালেক্সি কসিগিন। - তাসখন্দ ঘোষণা ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের একটি গুরুত্বপূর্ণ চুক্তি হলেও এটি কাশ্মীর সংকটের স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়।

উৎস: Britannica.
.
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (SAFTA) কোন সংস্থার আওতায় স্বাক্ষরিত হয়?
  1. BIMSTEC
  2. WTO
  3. SAARC
  4. ASEAN
সঠিক উত্তর:
SAARC
উত্তর
সঠিক উত্তর:
SAARC
ব্যাখ্যা
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (SAFTA):
- দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (SAFTA) হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (SAARC) একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৯৩ সালের SAARC অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (SAPTA) স্থলাভিষিক্ত হয়ে ২০০৬ সালে কার্যকর হয়।
- SAFTA-র সদস্য রাষ্ট্রসমূহ: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। 
- ২০১১ সালে LDC তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার পরও মালদ্বীপকে বিশেষ সুবিধা প্রদান করে।
- SAFTA দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

উৎস: United Nations ওয়েবসাইট।
.
কিয়োটো প্রটোকল কোন বিষয়ক আন্তর্জাতিক চুক্তি?
  1. বৈশ্বিক উষ্ণতা হ্রাস
  2. পারমাণবিক নিরস্ত্রীকরণ
  3. সমুদ্র নিরাপত্তা
  4. টেকসই উন্নয়ন
সঠিক উত্তর:
বৈশ্বিক উষ্ণতা হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বিক উষ্ণতা হ্রাস
ব্যাখ্যা
কিয়োটো প্রোটোকল (Kyoto Protocol): 
- প্রতিষ্ঠিত: ডিসেম্বর ১৯৯৭
- কার্যকর: ১৬ ফেব্রুয়ারি ২০০৫
- অংশগ্রহণকারী: ১৯২টি দেশ
- মূল কার্যালয়: বন, জার্মানি (UNFCCC সদর দপ্তর)
- উদ্দেশ্য: বৈশ্বিক উষ্ণতা হ্রাস করতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো।
- নির্দিষ্ট ৬টি গ্যাস কমানোর লক্ষ্য নির্ধারণ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), হাইড্রোফ্লুরোকার্বনস (HFCs), পারফ্লুরোকার্বনস (PFCs), সালফার হেক্সাফ্লুরাইড (SF₆) । 
- বাধ্যতামূলক লক্ষ্য: ৪১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নকে ২০০৮-২০১২ সময়কালে ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কম নির্গমন নিশ্চিত করতে হবে।
- কার্বন ট্রেডিং: উন্নত দেশগুলো তাদের নির্ধারিত সীমার বেশি নির্গমন করলে, কম নির্গমনকারী দেশগুলোর কাছ থেকে কার্বন ক্রেডিট কিনতে পারবে।
- এটি ছিল প্রথম আন্তর্জাতিক চুক্তি, যা গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের জন্য আইনি বাধ্যবাধকতা তৈরি করে।
- কিয়োটো প্রোটোকলের ভিত্তিতেই ২০১৫ সালের প্যারিস চুক্তি গৃহীত হয়, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আরও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে।

দ্বিতীয় পর্যায় – দোহা সংশোধনী (Doha Amendment, ২০১২): 
- মেয়াদ: ২০১৩-২০২০
- নতুন নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ
- ২০২০ সালের পর কিয়োটো প্রোটোকলের পরিবর্তে প্যারিস চুক্তি (Paris Agreement) কার্যকর হয়।

উৎস: UNFCC ওয়েবসাইট।
BRitannica.
.
ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TPP) কোন অঞ্চলের বাণিজ্য চুক্তি?
  1. ইউরোপ
  2. উত্তর আমেরিকা
  3. এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়
  4. আফ্রিকা
সঠিক উত্তর:
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়
ব্যাখ্যা
ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TPP): 
- ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TPP) একটি বাণিজ্য চুক্তি যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন রপ্তানি বৃদ্ধি এবং আমেরিকান চাকরির উন্নয়নে সহায়তা করার জন্য ২০০৯ সালে প্রেসিডেন্ট ওবামার প্রশাসন ঘোষণা করে।
- TPP-এ অন্তর্ভুক্ত দেশসমূহ:`অস্ট্রেলিয়া, ব্রুনাই দারুসসালাম, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। 
- ২০১৩ সালে, TPP দেশগুলোতে মার্কিন পণ্য রপ্তানি ছিল $৬৯৮ বিলিয়ন, যা মোট মার্কিন পণ্য রপ্তানির ৪৪%।
- TPP এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন অর্থনৈতিক প্রভাব বিস্তারের অন্যতম প্রধান মাধ্যম, যা আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগকে আরও গভীর করতে সহায়তা করবে।

উৎস: UNITED STATES TRADE REPRESENTATIVE.
.
‘START’ চুক্তিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
  1. বাণিজ্য উন্নয়ন
  2. অস্ত্র নিয়ন্ত্রণ
  3. সামরিক মহড়া
  4. টেকসই উন্নয়ন
সঠিক উত্তর:
অস্ত্র নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
অস্ত্র নিয়ন্ত্রণ
ব্যাখ্যা
নিউ স্টার্ট চুক্তি: 
- নিউ স্টার্ট (New START) চুক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ২০১০ সালে স্বাক্ষরিত একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।
- এটি স্বাক্ষর করেন সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
- চুক্তি অনুযায়ী উভয় দেশ সর্বোচ্চ ১,৫৫০টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে।
- দুই দেশের পরিদর্শকরা চুক্তির শর্ত মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে।
- এটি ২০১১ সালে কার্যকর হয় এবং ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন আরও ৫ বছর মেয়াদ বাড়ান।
- ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন যে, রাশিয়া নিউ স্টার্ট চুক্তি স্থগিত করছে। 
- এই চুক্তি স্থগিতের ফলে বিশ্বের পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ বিশ্বের ৯০% পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে।

উৎস: Britannica.
প্রথম আলো (২১ ফেব্রুয়ারি ২০২৩)
.
GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তির স্থলাভিষিক্ত সংস্থা কোনটি?
  1. WTO
  2. IMF
  3. World Bank
  4. ADB
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO): 
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বৈশ্বিক বাণিজ্য তদারকি ও মুক্ত বাণিজ্য প্রচারের জন্য ১৯৯৫ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- এটি ১৯৪৭ সালে গঠিত জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (GATT) চুক্তির স্থলাভিষিক্ত সংস্থা।
- GATT সফলভাবে পাঁচ দশক ধরে বৈশ্বিক বাণিজ্য উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৮০-এর দশকে একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয়তা অনুভূত হয়, যা বাণিজ্য পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হবে।
- ১৯৮৬-১৯৯৪ সালের উরুগুয়ে রাউন্ড আলোচনার সফল সমাপ্তির পর WTO গঠিত হয়।
- বর্তমানে এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নীতিনির্ধারক সংস্থা হিসেবে কাজ করছে।
- WTO আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: Britannica.
.
পরিবেশ সংরক্ষণের জন্য ‘রিও ডিক্লারেশন’ কবে গৃহীত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৯২ সালে
  3. ২০০০ সালে
  4. ২০১০ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
১৯৯২ সালের রিও সম্মেলন: 
- ১৯৯২ সালে পরিবেশ সংরক্ষণের জন্য ‘রিও ডিক্লারেশন’ গৃহীত হয়। 

- জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন (UNCED), যা ‘Earth Summit’ নামে পরিচিত, ৩-১৪ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয়।
- ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত প্রথম মানব পরিবেশ সম্মেলনের ২০তম বার্ষিকী উপলক্ষে এটি আয়োজন করা হয়।
- এই সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও অংশগ্রহণ করে।
- এজেন্ডা ২১: ২১তম শতাব্দীতে টেকসই উন্নয়নের জন্য একটি কর্মপরিকল্পনা।
- রিও ডিক্লারেশন (১৯৯২ সাল): ২৭টি সার্বজনীন নীতি, যা টেকসই উন্নয়নের ভিত্তি গঠন করে।
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC): বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রথম উদ্যোগ।
- জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন: বৈশ্বিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- রিও সম্মেলন টেকসই উন্নয়নের ধারণাকে বৈশ্বিক পরিসরে প্রতিষ্ঠিত করে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

উৎস: United Nations ওয়েবসাইট।
.
বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম কী?
  1. ক্যাম্প ডেভিড চুক্তি
  2. সিমলা চুক্তি
  3. ডেটন চুক্তি
  4. ভার্সাই চুক্তি
সঠিক উত্তর:
ডেটন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ডেটন চুক্তি
ব্যাখ্যা
ডেটন চুক্তি: 
- ডেটন চুক্তি হলো ২১ নভেম্বর ১৯৯৫ সালে বসনিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তিচুক্তি, যা বসনিয়ার যুদ্ধের অবসান ঘটায়।
- চুক্তিটি বসনিয়া ও হার্জেগোভিনার জন্য একটি সাধারণ শান্তি কাঠামো নির্ধারণ করে।
- বসনিয়াকে একটি একক রাষ্ট্র হিসেবে সংরক্ষণ করা হয়, যা দুটি অংশে বিভক্ত – বসনিয়াক-ক্রোয়াট ফেডারেশন এবং বসনিয়ান সার্ব প্রজাতন্ত্র।
- সারায়েভো অবিভক্ত রাজধানী হিসেবে বহাল রাখা হয়।
- এর ফলে বসনিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধের সমাপ্তি ঘটে।
- এই চুক্তি বসনিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর ভিত্তি স্থাপন করে, যা আজও বিদ্যমান।
- ডেটন চুক্তি বলকান অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার একটি সফল উদাহরণ।

উৎস: Britannica.
.
পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. NPT
  2. CTBT
  3. CWC
  4. START
সঠিক উত্তর:
NPT
উত্তর
সঠিক উত্তর:
NPT
ব্যাখ্যা
NPT চুক্তি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি: 
- পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (Treaty on the Non-Proliferation of Nuclear Weapons - NPT) হলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে একটি আন্তর্জাতিক চুক্তি। 
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই ১৯৬৮ সালে। 
- কার্যকর হয়: ১৯৭০ সালের মার্চ মাসে।
- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং আরও ৫৯টি দেশ প্রথম পর্যায়ে এই চুক্তিতে স্বাক্ষর করে।
- পরমাণু শক্তিধর তিনটি দেশ (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন) চুক্তির আওতায় প্রতিশ্রুতি দেয় যে তারা অন্য দেশকে পরমাণু অস্ত্র উৎপাদনে সহায়তা করবে না।
- চুক্তির মেয়াদ শুরুতে ২৫ বছর নির্ধারণ করা হলেও, ১৯৯৫ সালে জাতিসংঘের সদর দফতরে ১৭৪টি দেশের সম্মতিতে এটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।
- ভারত, ইসরায়েল, এবং পাকিস্তান কখনও এই চুক্তিতে স্বাক্ষর করেনি, এবং উত্তর কোরিয়া স্বাক্ষর করার পর পরবর্তীতে চুক্তি থেকে সরে যায়।
- পরমাণু অস্ত্রের বিস্তার রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- অনেক দেশ পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থেকেছে এবং পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অংশ নিয়েছে।
- তবে, কিছু দেশ চুক্তির বাইরে থেকে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ায় বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ থেকে যায়।
- NPT বিশ্বব্যাপী পরমাণু নিরস্ত্রীকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ, তবে এর কার্যকারিতা এখনো চ্যালেঞ্জের সম্মুখীন।

উৎস: Britannica.
১০.
ওয়ারশ চুক্তি কোন সময়কার সামরিক জোট ছিল?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. স্নায়ুযুদ্ধ
  4. ইরাক যুদ্ধ
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
ব্যাখ্যা
ওয়ারশ চুক্তি সংস্থা (Warsaw Pact):
- ওয়ারশ চুক্তি সংস্থা ওয়ারশ প্যাক্ট নামেও পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ মে, ১৯৫৫ সালে।
- এটি ছিল একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশকে নিয়ে গঠিত।
- এই জোটটি গঠন করা হয় ন্যাটো (NATO)-র পাল্টা জোট হিসেবে, যা ১৯৪৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে গঠিত হয়।
- এই চুক্তি ২৬ এপ্রিল ১৯৮৫ সালে নবায়ন করা হয়।
- এই সংস্থার কার্যক্রম ১ জুলাই ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
- ওয়ারশ প্যাক্ট ছিল সোভিয়েত নেতৃত্বাধীন একটি সামরিক জোট, যা স্নায়ুযুদ্ধের সময় পূর্ব ইউরোপের দেশগুলোকে একত্রিত করে ন্যাটোর বিপরীতে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল।

উৎস: History of U.S. Foreign Relations
britannica.
১১.
কার্টাগেনা প্রটোকল কার্যকর হয় কত সালে?
  1. ২০০০ সাল
  2. ২০০১ সাল
  3. ২০০২ সাল
  4. ২০০৩ সাল
সঠিক উত্তর:
২০০৩ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০০৩ সাল
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
- জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
- গৃহীত: ২৯ জানুয়ারী, ২০০০ সাল।
- কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
- চুক্তি স্বাক্ষরকারী: ১০৩টি।

উৎস: UN Treaty Collection ওয়েবসাইট।
১২.
CWC চুক্তি কোন ধরনের অস্ত্রের নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি?
  1. রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ
  2. জীবাণু অস্ত্রের নিয়ন্ত্রণ
  3. পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ
  4. ল্যান্ডমাইন নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC): 
- রাসায়নিক অস্ত্র কনভেনশন (Chemical Weapons Convention - CWC) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধের সময় রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে এবং এসব অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, সংগ্রহ, মজুদ বা স্থানান্তর নিষিদ্ধ ঘোষণা করে।
- চুক্তিটি ৩ সেপ্টেম্বর ১৯৯২ সালে জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে গৃহীত হয়।
- ১৩ জানুয়ারি ১৯৯৩ সালে এটি সব রাষ্ট্রের জন্য স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
- ২৯ এপ্রিল ১৯৯৭ সালে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
- চুক্তির বাস্তবায়নে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) কাজ করে।
- CWC একটি গুরুত্বপূর্ণ নিরস্ত্রীকরণ চুক্তি, যা বিশ্বকে রাসায়নিক অস্ত্রের হুমকি থেকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উৎস: Britannica.
১৩.
উত্তর আটলান্টিক চুক্তির ফলে কোন জোটটি গঠিত হয়?
  1. ওয়ারশ প্যাক্ট
  2. ন্যাটো
  3. ইউএসএমসিএ
  4. মার্কোসুর
সঠিক উত্তর:
ন্যাটো
উত্তর
সঠিক উত্তর:
ন্যাটো
ব্যাখ্যা
ন্যাটো (North Atlantic Treaty Organization): 
- উত্তর আটলান্টিক চুক্তির ফলে ন্যাটো জোটটি গঠিত হয়। 
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- Article 5: একটি দেশ আক্রান্ত হলে সেটিকে সব সদস্য দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা।
- সদস্য দেশগুলোর মধ্যে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
১৪.
মন্ট্রিল প্রটোকল কোন পরিবেশগত ইস্যুর সঙ্গে সম্পর্কিত?
  1. ওজোন স্তরের সুরক্ষা
  2. বন উজাড় রোধ
  3. প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা
  4. জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর:
ওজোন স্তরের সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ওজোন স্তরের সুরক্ষা
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।

উৎস: UNEP ওয়েবসাইট। 
১৫.
আটলান্টিক সনদ কোন সংস্থা প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে?
  1. জাতিপুঞ্জ
  2. ন্যাটো
  3. জাতিসংঘ
  4. ইউরোপীয় ইউনিয়ন
সঠিক উত্তর:
জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার বা সনদ: 
- আটলান্টিক চার্টার (Atlantic Charter) হলো একটি যৌথ ঘোষণা, যা ১৪ আগস্ট ১৯৪১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট কর্তৃক প্রকাশিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে নিউফাউন্ডল্যান্ড উপকূলে প্লাসেনশিয়া উপসাগরে চার দিনের আলোচনা শেষে এটি ঘোষণা করা হয়।
- এই চার্টার বিশ্ব শান্তি, সার্বভৌমত্ব রক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দেয়।
- চুক্তির মাধ্যমে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থার জন্য গণতন্ত্র, মুক্ত বাণিজ্য ও মানবাধিকারের উপর গুরুত্বারোপ করা হয়।
- মিত্রশক্তির যুদ্ধের উদ্দেশ্য স্পষ্টভাবে সংজ্ঞায়িত হয়।
- আটলান্টিক চার্টার বা সনদ জাতিসংঘ প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে।
- আটলান্টিক চার্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুক্ত বিশ্ব গঠনের একটি নীতিগত ঘোষণা ছিল, যা ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি তৈরি করে।

উৎস: Britannica.