পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
ILO, IMO, UNEP, WHO, IFAD, UNFPA, UNESCO, WMO, IPCC, FAO, IAEA, UNIDO, WIPO, UNICEF, UNDP, UNHCR, UNCTAD, UPU, ITU, ICAO, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR. সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান ড. টেড্রস আধানম ঘেব্রিয়েসুস কোন দেশের নাগরিক?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) ইথিওপিয়া
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) গাম্বিয়া
সঠিক উত্তর:
খ) ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইথিওপিয়া
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সদস্য দেশ সমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
- ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত World Health Assembly -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে। এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।
- প্রতিষ্ঠাকাল -- ৭ এপ্রিল, ১৯৪৮ সাল
- সদস্য সংখ্যা -- ১৯৪টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ২টি সহযোগী সদস্য দেশ
-  বর্তমান প্রধান (মহাপরিচালক) : Dr Tedros Adhanom Ghebreyesus (১ জুলাই, ২০১৭ - বর্তমান)। তিনি ইথিওপিয়ার নাগরিক।

উৎসঃ WHO ওয়েবসাইট।

.
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO) এর সদস্য কয়টি?
  1. ক) ১৭২
  2. খ) ১৭৪
  3. গ) ১৭৯
  4. ঘ) ১৮২
সঠিক উত্তর:
খ) ১৭৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭৪
ব্যাখ্যা

IMO সম্পর্কিত তথ্যঃ
- প্রতিষ্ঠাকাল -- ১৭ মার্চ, ১৯৪৮ সাল
- প্রতিষ্ঠার স্থান -- জেনেভা, সুইজারল্যান্ড
- সদস্য সংখ্যা -- ১৭৪টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য
- সদরদপ্তর -- লন্ডন, যুক্তরাজ্য
উৎসঃ IMO website.

.
ইফাদ (IFAD) কোন ধরণের সংস্থা?
  1. ক) মানব সম্পদ
  2. খ) পরিবেশ বিষয়ক
  3. গ) খাদ্য উন্নয়ন
  4. ঘ) কৃষি বিষয়ক
সঠিক উত্তর:
ঘ) কৃষি বিষয়ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৃষি বিষয়ক
ব্যাখ্যা

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
- IFAD এর পূর্ণরূপ International Fund for Agricultural Development বা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
- উন্নয়নশীল দেশ সমূহের ক্ষুধা, দারিদ্র ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য হ্রাসকরণ ও দারিদ্রপীড়িত মানুষের সাথে কাজ করা; তাদের উৎপাদন ক্ষমতা ও আয় বৃদ্ধি এবং তাদের জীবন ধারনের গুণগত মান বৃদ্ধিকরণ করা IFAD এর লক্ষ্য।
- ১৯৭৪ সালে ইতালির রোমে জাতিসংঘের উদ্যোগে “বিশ্ব খাদ্য সম্মেলন” - অনুষ্ঠিত হয় যার একটি বড় ফলাফল হিসাবে এই সংগঠন গড়ে উঠে।
- সম্মেলনে বিশ্বনেতারা বিশ্ব খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলা এবং আফ্রিকা সহ সারা বিশ্বে ক্ষুধা দূরীকরনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস করে তাদের জীবনমান উন্নত করার জন্য গ্রামীণ উন্নয়নের জোর প্রদান করা হয়।

.
বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালিত হয়?
  1. ক) ১৮ জুলাই
  2. খ) ৩১ জুলাই
  3. গ) ১১ জুলাই
  4. ঘ) ১ জুলাই
সঠিক উত্তর:
গ) ১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ জুলাই
ব্যাখ্যা

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) - এর উদ্যোগে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।
- ১৯৯০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।

.
বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৬
সঠিক উত্তর:
ক) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২
ব্যাখ্যা

ইউনেস্কো সম্পর্কিত তথ্যঃ
প্রতিষ্ঠাকালঃ
-  চুক্তি স্বাক্ষর -- ১৬ নভেম্বর, ১৯৪৫ সাল
- চুক্তি কার্যকর -- ৪ নভেম্বর, ১৯৪৬ সালে UNESCO চুক্তি কার্যকর।
(কার্যকরের সময় থেকেই সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।)
- সদরদপ্তর -- প্যারিস, ফ্রান্স
- বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।

উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট।

.
'আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল' কত সালে গঠিত হয়?
  1. ক) ১৯৭৪
  2. খ) ১৯৬৮
  3. গ) ১৯৭৯
  4. ঘ) ১৯৭৭
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৭
ব্যাখ্যা

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
- প্রতিষ্ঠাকাল -- ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সাল
- প্রতিষ্ঠার স্থান -- রোম, ইতালি
- সদস্য সংখ্যা -- ১৭৭টি দেশ
- সদরদপ্তর -- রোম, ইতালি
উৎসঃ ইফাদ ওয়েবসাইট।

.
বাংলাদেশের সুন্দরবন ইউনেস্কোর কততম ঐতিহ্য?
  1. ক) ৭৯৮ - তম
  2. খ) ৩২১ - তম
  3. গ) ৩২২ - তম
  4. ঘ) ৭৮৭ - তম
সঠিক উত্তর:
ক) ৭৯৮ - তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৯৮ - তম
ব্যাখ্যা

বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত ৩টি বিশ্ব ঐতিহ্য রয়েছে।
যথা -
১. ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট -- ১৯৮৫ (৩২১ - তম)
২. পাহাড়পুর বৌদ্ধ বিহার, নওগাঁ -- ১৯৮৫ (৩২২ - তম)
৩. সুন্দরবন -- ১৯৯৭ (৭৯৮ - তম)

উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট।

.
নিচের কোন সংস্থার সদরদপ্তর জেনেভায় নয়?
  1. ক) ITU
  2. খ) UNHCR
  3. গ) FAO
  4. ঘ) ILO
সঠিক উত্তর:
গ) FAO
উত্তর
সঠিক উত্তর:
গ) FAO
ব্যাখ্যা

খাদ্য ও কৃষি সংস্থা (FAO) - এর সদরদপ্তর - ইতালির রোমে।
অপশনের অন্যান্য সংস্থাগুলোর সদরদপ্তর - সুজারল্যান্ডের জেনেভায়।

.
“শান্তির জন্য পরমাণু” শীর্ষক বক্তব্যের জন্য কে বিখ্যাত?
  1. ক) ট্রিগভে লাই
  2. খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  3. গ) উইনস্টন চার্চিল
  4. ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
ব্যাখ্যা

- ১৯৫৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার “শান্তির জন্য পরমাণু” (Atoms for Peace) শীর্ষক যে বক্তব্য প্রদান করেন, সেটি থেকেই আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) সংস্থাটি জন্ম নেয়।
- এই বক্তব্যের উপর ভিত্তি করে IAEA - এর বিধি প্রস্তুত হয় যাতে ২৩ অক্টোবর, ১৯৫৬ সালে ৮১টি দেশ অনুসমর্থন দেয়।
- পরের বছরই আন্তর্জাতিক আণবিক সংস্থা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

উৎসঃ IAEA ওয়েবসাইট।

১০.
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) - এর বর্তমান সদস্য কয়টি?
  1. ক) ১৭০
  2. খ) ১৭২
  3. গ) ১৮৫
  4. ঘ) ১৭৮
সঠিক উত্তর:
খ) ১৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭২
ব্যাখ্যা

আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA):
IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক আণবিক সংস্থা।
- এটি পারমাণবিক ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা।
- এই সংস্থাটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল -- ২৯ জুলাই, ১৯৫৭ সাল
- সদস্য সংখ্যা -- ১৭২টি দেশ (সর্বশেষ সদস্য - কমোরোস)
- প্রতিষ্ঠাকালীন সদস্য -- ৫৬ টি
- সদরদপ্তর -- ভিয়েনা, অস্ট্রিয়া

উৎসঃ IAEA ওয়েবসাইট।

১১.
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৬৭
  3. গ) ১৯৭২
  4. ঘ) ১৯৭৭
সঠিক উত্তর:
খ) ১৯৬৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৭
ব্যাখ্যা

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO):
- প্রতিষ্ঠাকাল -- ১৪ জুলাই, ১৯৬৭ সাল
- প্রতিষ্ঠার স্থান -- স্টকহোম, সুইডেন
- সদস্য সংখ্যা -- ১৯৩টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ৪টি স্থায়ী পর্যবেক্ষক দেশ
- প্রতিষ্ঠাকালীন চুক্তি -- The WIPO Convention
- সদরদপ্তর -- জেনেভা, সুইজারল্যান্ড

উৎসঃ WIPO ওয়েবসাইট ও Live MCQ Content (upcoming)

১২.
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে -
  1. ক) ১৯৪৮ সালে
  2. খ) ১৯৫১ সালে
  3. গ) ১৯৫৩ সালে
  4. ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৩ সালে
ব্যাখ্যা

জাতিসংঘ শিশু তহবিল (UNICEF):
- UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - International Children’s Emergency Fund (ICEF)।
- বিশ্বব্যাপী শিশুদের সার্বিক অবস্থার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি কার্যক্রম পরিচালনা করে থাকে।
- শিশুদের নিরাপদ জন্ম, উন্নত শৈশবকাল নিশ্চিতকরণ, শিশু অধিকার রক্ষা, তাদের সম্ভাবনাকে প্রস্ফুটিত করা - ইত্যাদি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এটি কাজ করে।
- ১৯৫৩ সালে এটি জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা পায়।
উৎসঃ UNICEF ওয়েবসাইট।

১৩.
কোন সংস্থার প্রত্যক্ষ সহায়তায় জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) প্রণয়ন করেন?
  1. ক) UNICEF
  2. খ) UNDP
  3. গ) UNCTAD
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
খ) UNDP
উত্তর
সঠিক উত্তর:
খ) UNDP
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।
উৎসঃ জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।

১৪.
জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব ও উপাত্ত উপস্থাপন করে কোন সংস্থা?
  1. ক) WMO
  2. খ) IPCC
  3. গ) UNEP
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
খ) IPCC
উত্তর
সঠিক উত্তর:
খ) IPCC
ব্যাখ্যা

IPCC - সম্পর্কিত তথ্য -
⤇ IPCC - এর কার্যক্রম পরিচালনার জন্য ৩টি কার্যকরী গ্রুপ (Working Group) ও একটি টাস্কফোর্স রয়েছে।
Working Group - 1 -- কাজ করে জলবায়ু পরিবর্তনের প্রকৃত বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে।
Working Group - 2 -- কাজ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর সাথে খাপ খাওয়ানোর পদ্ধতি ও ঝুঁকি নির্ণয় নিয়ে।
Working Group - 3 -- কাজ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন নিয়ে।
টাস্কফোর্স - এর কাজ -- গ্রীনহাউস গ্যাস নিঃসরণ ও অপসারণ বিষয়ে পদ্ধতি নির্ধারণ ও তা পরিমাপের কৌশল উদ্ভাবন সম্পর্কিত রিপোর্ট তৈরি করা।
উৎসঃ IPCC ওয়েবসাইট।

১৫.
কোন সংস্থার প্রদানের পদবী প্রশাসক?
  1. ক) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  2. খ) জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন
  3. গ) খাদ্য ও কৃষি সংস্থা
  4. ঘ) জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন
সঠিক উত্তর:
ক) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
ক) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
ব্যাখ্যা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এর প্রধানের পদবী - প্রশাসক।
-  বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। তিনি ব্রাজিলিয়ান জার্মান নাগরিক।

- জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) এর প্রধানের পদবী - হাইকমিশনার।
- খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর প্রধানের পদবী - মহাপরিচালক
- জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) - মহাসচিব

উৎসঃ সংশ্লিষ্ট সংস্থাসমূহের ওয়েবসাইট।

১৬.
নিম্নের কোন সংস্থাটি নোবেল পুরস্কার লাভ করে নি?
  1. ক) IAEA
  2. খ) UNICEF
  3. গ) WIPO
  4. ঘ) ILO
সঠিক উত্তর:
গ) WIPO
উত্তর
সঠিক উত্তর:
গ) WIPO
ব্যাখ্যা

ILO - ১৯৬৯ সালে, UNICEF - ১৯৬৫ সালে এবং IAEA - ২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) - নোবেল পুরস্কার লাভ করে নি।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১৭.
IPCC - এর সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ১৮৮
  2. খ) ১৯২
  3. গ) ১৯৫
  4. ঘ) ১৮৪
সঠিক উত্তর:
গ) ১৯৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫
ব্যাখ্যা

এক নজরে IPCC:
- প্রতিষ্ঠাকাল -- ৬ ডিসেম্বর, ১৯৮৮ সাল
- প্রতিষ্ঠার স্থান -- জাতিসংঘের সাধারণ পরিষদ
- যে দুটি সংস্থার উদ্যোগে গঠিত -- World Meteorological Organization (WMO) ও United Nations Environment Programme (UNEP)
- সদস্য সংখ্যা -- ১৯৫টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন -- UN General Assembly Resolution 43/53
- সদরদপ্তর -- জেনেভা, সুইজারল্যান্ড

উৎসঃ IPCC ওয়েবসাইট ও Live MCQ content (upcoming)

১৮.
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) নিউইয়র্ক
  3. গ) প্যারিস
  4. ঘ) ওয়াশিংটন
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
ব্যাখ্যা

জাতিসংঘ শিশু তহবিল (UNICEF):
- প্রতিষ্ঠাকাল -- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল
- কার্যক্ষেত্র -- ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে
- সদরদপ্তর -- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC - এর তত্ত্ববধানে UNICEF প্রতিষ্ঠিত হয়।
- ৩৬ সদস্য বিশিষ্ঠ Executive Board এটি পরিচালনা করে এবং ECOSOC এই বোর্ড নির্ধারণ করে। ৩ বছর অন্তর অন্তর এই বোর্ড পুনর্গঠন করা হয়।

উৎসঃ UNICEF ওয়েবসাইট।

১৯.
বাংলাদেশ কত সালে বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) - এর সদস্য পদ লাভ করে?
  1. ক) ১৯৭৪
  2. খ) ১৯৭৯
  3. গ) ১৯৮৫
  4. ঘ) ১৯৯৬
সঠিক উত্তর:
গ) ১৯৮৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৫
ব্যাখ্যা

⤇ WIPO - এর বিভিন্ন সেবা, চুক্তি ও চুক্তি স্বাক্ষরের স্থানঃ
PCT – The International Patent System
- The International Trademark System - মাদ্রিদ, স্পেন।
- The International Design System - হেগ, নেদারল্যান্ডস্‌।
- The International System of Geographical Indications - লিসবন, পর্তুগাল।
- The International Microorganism Deposit System - বুদাপেস্ট, হাঙ্গেরি।
⤇ WIPO - জাতিসংঘের বিশেষ সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৭ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
⤇ WIPO সনদ - ২৮ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে সংশোধিত হয়।
⤇ ১৯৮৫ সালে বাংলাদেশ WIPO এর সদস্যপদ লাভ করে।
⤇ বর্তমান প্রধান (মহাপরিচালক) - Daren Tang ( ১ অক্টোবর, ২০২০ - বর্তমান)। তিনি সিঙ্গাপুরের নাগরিক।
(উল্লেখ্য, মহাপরিচালকের মেয়াদ - ৬ বছর।)
উৎসঃ WIPO ওয়েবসাইট ও Live MCQ content.

২০.
IAEA - কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ২০০০
  2. খ) ২০০৫
  3. গ) ২০০৭
  4. ঘ) ২০১৩
সঠিক উত্তর:
খ) ২০০৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৫
ব্যাখ্যা
২০০৫ সালের ৭ অক্টোবর IAEA এবং এর তৎকালীন মহাপরিচালক - মোহাম্মদ মোস্তফা আল বারাদি (মিশর) - যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
উৎসঃ জাতিসংঘ ও IAEA - ওয়েবসাইট।
২১.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রধানের পদবী কী?
  1. ক) মহাসচিব
  2. খ) ব্যবস্থাপনা পরিচালক
  3. গ) মহাব্যবস্থাপক
  4. ঘ) প্রশাসক
সঠিক উত্তর:
গ) মহাব্যবস্থাপক
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাব্যবস্থাপক
ব্যাখ্যা

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রধানের পদবী মহাপরিচালক।
- বর্তমান মহাপরিচালক - গাই রাইডার (১০ম)।
- তিনি ১ অক্টোবর, ২০১২ দ্বায়িত্ব গ্রহণ করেন। ৭ নভেম্বর, ২০১৬ সালে দ্বিতীয় মেয়াদে এই পদে নির্বাচিত হন। তিনি যুক্তরাজ্যের নাগরিক।
উৎসঃ ILO ওয়েবসাইট।

২২.
নিচের কোন দেশের শরনার্থী নিয়ে “জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR)” কাজ করে না?
  1. ক) মায়ানমার
  2. খ) ফিলিস্তিন
  3. গ) সিরিয়া
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
খ) ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিলিস্তিন
ব্যাখ্যা
ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।
ফিলিস্তিনের জন্য জাতিসংঘের শরনার্থী সংস্থা - The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)।
২৩.
UNHCR এর হাইকমিশনারের মেয়াদকাল কত বছর?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
সঠিক উত্তর:
ঘ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ বছর
ব্যাখ্যা

বর্তমান প্রধান (হাইকমিশনার) - Filippo Grandi (১ জানুয়ারি, ২০১৬ - বর্তমান)। তিনি UNHCR - এর ১১তম হাইকমিশনার ও ইতালির নাগরিক।
জাতিসংঘ সাধারণ পরিষদ হাইকমিশনার নিয়োগ দিয়ে থাকে এবং মেয়াদ - ৫ বছর।
সূত্রঃ UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট

২৪.
উন্নয়নশীল দেশ সমূহের জন্য Generalised System of Preferences (GSP) সুবিধা নির্ধারন করে থাকে নিচের কোন প্রতিষ্ঠান?
  1. ক) WTO
  2. খ) ILO
  3. গ) UNCTAD
  4. ঘ) ICAO
সঠিক উত্তর:
গ) UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
গ) UNCTAD
ব্যাখ্যা
UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development। জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে - UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
২৫.
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) বার্ন, সুইজারল্যান্ড
  3. গ) ভিয়েনা, অস্ট্রিয়া
  4. ঘ) মাদ্রিদ, স্পেন
সঠিক উত্তর:
খ) বার্ন, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) বার্ন, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

UPU - চুক্তি স্বাক্ষর -- ৯ অক্টোবর, ১৮৭৪ সাল, চুক্তি কার্যকর -- ৫ জুলাই ১৮৭৫ সাল।
প্রতিষ্ঠার স্থান - বার্ন, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা - ১৯২টি দেশ
প্রতিষ্ঠাকালীন চুক্তি - The Treaty of Bern
সদরদপ্তর - বার্ন, সুইজারল্যান্ড
সূত্রঃ UPU এর অফিসিয়াল ওয়েবসাইট।

২৬.
NAFTA (North American Free Trade Agreement) কয়টি দেশের মধ্য স্বাক্ষরিত হয়?
  1. ক) ২ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ টি
ব্যাখ্যা

NAFTA - এর পূর্ণরূপ - North American Free Trade Agreement।
চুক্তি স্বাক্ষর - ১৭ ডিসেম্বর, ১৯৯২ সাল
চুক্তি কার্যকর - ১ জানুয়ারি, ১৯৯৪ সাল
চুক্তির পক্ষসমূহ - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। চুক্তি অনুসারে তিনটি দেশের মধ্যে নিজস্ব উৎপাদিত পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে পর্যায়ক্রমে ট্যাক্স তোলে দেওয়া হবে।
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট।

২৭.
নিচের কোনটি Asia Pacific Trade Agreement (APTA) এর সদস্য নয়?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ইন্ডিয়া
  3. গ) মায়ানমার
  4. ঘ) লাওস
সঠিক উত্তর:
গ) মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
গ) মায়ানমার
ব্যাখ্যা

Asia Pacific Trade Agreement (APTA) - এর সদস্য দেশ হলো - বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, দক্ষিন কোরিয়া, লাওস ও শ্রীলঙ্কা

২৮.
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এর অফিসিয়াল ভাষা কয়টি?
  1. ক) ৫ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৩ টি
সঠিক উত্তর:
গ) ৬ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ টি
ব্যাখ্যা

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এর অফিসিয়াল ভাষাঃ ৬টি; যথা - আরবি, ইংরেজী, চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও রুশ।