পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
পরীক্ষা - ৬৪: বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা – ৫১, ৫৪, ৫৭, ৬০, ৬৩]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
নিচের কোনটি প্রাণিজ শর্করা? 
  1. সেলুলোজ
  2. সুক্রোজ
  3. শ্বেতসার
  4. গ্লাইকোজেন
সঠিক উত্তর:
গ্লাইকোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ্লাইকোজেন
ব্যাখ্যা
শর্করা: 
- শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। 
- কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। 
- শর্করা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। 
- শর্করা আমাদের শরীরে কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে। 
- কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে এবং এদের উৎসও ভিন্ন। 
যেমন: 
উদ্ভিজ্জ উৎস: 
১। শ্বেতসার বা স্টার্চ: ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্য দানা স্টার্চের প্রধান উৎস। এছাড়া আলু, রাঙা আলু এবং কচুতেও শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়। 
২। সেলুলোজ: বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের শাক-সবজিতে সেলুলোজ থাকে। 
৩। সুক্রোজ: আখের রস, চিনি, গুড় এবং মিছরি এর উৎস। 
৪। ফ্রোক্টোজ: আম, পেঁপে, কলা, কমলালেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রোক্টোজ থাকে। একে ফল শর্করাও বলা হয়ে থাকে। 
৫। গ্লুকোজ: এটি চিনির তুলনায় মিষ্টি কম। এই শর্করাটি আঙুর, আপেল, গাজর,খেজুর ইত্যাদিতে পাওয়া যায়। 

প্রাণিজ উৎস: 
১। ল্যাকটোজ বা দুধ শর্করা: গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে। 
২। গ্লাইকোজেন: পশু ও পাখিজাতীয় (যেমন: মুরগি, কবুতর প্রভৃতি ইত্যাদি) প্রাণীর যকৃৎ এবং মাংসে (পেশি) গ্লাইকোজেন শর্করাটি থাকে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত?
  1. ২০-২৫° সেলসিয়াস
  2. ২০-৩০° সেলসিয়াস
  3. ২২-৩৫° সেলসিয়াস
  4. ৩০-৪০° সেলসিয়াস
সঠিক উত্তর:
২২-৩৫° সেলসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
২২-৩৫° সেলসিয়াস
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণ: 
- আলো এবং ক্লোরোফিল ছাড়াও সালোকসংশ্লেষণ আরও কতগুলো প্রভাবক দিয়ে প্রভাবিত হয়। 
- প্রভাবকগুলো কিছু বাহ্যিক এবং কিছু অভ্যন্তরীণ। 
- প্রভাবকের উপস্থিতি, অনুপস্থিতি, পরিমাণে কম-বেশি সালোকসংশ্লেষণের পরিমাণও কম-বেশি করে থাকে। 
- সালোকসংশ্লেষণ প্রকিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে। 
- সাধারণত অতি নিম্ন তাপমাত্রা (০° সেলসিয়াসের কাছাকাছি) এবং অতি উচ্চ তাপমাত্রয় (45° সেলসিয়াসের উপরে) এ প্রক্রিয়া চলতে পারে না। 
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত (Optimum) তাপমাত্রা হলো ২২° সেলসিয়াস থেকে ৩৫° সেলসিয়াস পর্যন্ত। 
- তাপমাত্রা ২২° সেলসিয়াসের কম বা ৩৫° সেলসিয়াসের বেশি হলে সালোকসংশ্লেষণের হার কমে যাবে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
'একটু বাইরে বেড়িয়ে আসা যাক।' - বাক্যটি কর্তাবাচ্যে কী হবে?
  1. একটু বেড়িয়ে আসা যাক বাইরে।
  2. একটু বাইরে বেড়িয়ে আসি।
  3. বাইরে একটু বেড়ানো যায়।
  4. কোনটিই নয়।
সঠিক উত্তর:
একটু বাইরে বেড়িয়ে আসি।
উত্তর
সঠিক উত্তর:
একটু বাইরে বেড়িয়ে আসি।
ব্যাখ্যা
ভাববাচ্য থেকে কর্তাবাচ্যে রূপান্তর:
- ভাবাচ্যের বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তরিত করতে হলে ক্রিয়াকে কর্তার অনুসারী করতে হয়।
যেমন -
ভাববাচ্য: একটু বাইরে বেড়িয়ে আসা যাক।
কর্তাবাচ্য: একটু বাইরে বেড়িয়ে আসি।

ভাববাচ্য: এবার বাঁশিটি বাজানাে হােক।
কর্তাবাচ্য: এবার বাঁশিটি বাজাও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
শুদ্ধ বানান -
  1. বীনিবর্তন
  2. বিনীবর্তন
  3. বিনিবর্তণ
  4. বিনিবর্তন
সঠিক উত্তর:
বিনিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
বিনিবর্তন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'বিনিবর্তন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: বি + নি + √বৃৎ + অন।
অর্থ:
- পুনরায় আগমন বা গমন,
- বিরতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. কনীনিকা
  2. কণিণিকা
  3. কনীণিকা
  4. কণীনিকা
সঠিক উত্তর:
কনীনিকা
উত্তর
সঠিক উত্তর:
কনীনিকা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'কনীনিকা'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রতয়: √কন্‌+ঈযস্‌+কন্‌+আ।
অর্থ:
- চোখের তারা,
- কড়ে আঙুল,
- ছোটো বোন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে৷' - সরল বাক্যে রূপান্তর করুন -
  1. যাদের বুদ্ধি নেই কিন্তু তারাই বিশ্বাস করবে এ কথা।
  2. বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।
  3. যেহেতু তাদের বুদ্ধি নেই, তাই তারা এ কথা বিশ্বাস করবে।
  4. তারা এ কথা বিশ্বাস করবে কারণ তাদের বুদ্ধি নেই।
সঠিক উত্তর:
বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।
ব্যাখ্যা
মিশ্র বাক্য: যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে৷
সরল বাক্য: বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।

সরল বাক্য:
- একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন:
- আঁখি সবার জন্য চা বানিয়েছে।
- সত্য কথা না বলে বিপদে পড়েছি।
- মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।

জটিল বাক্য:
- একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- যদি তোমার জন্য কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
.
(3a + 4b, 2) = (14, 4a - 3b) হলে (a, b) এর মান কত?
  1. (2, 1)
  2. (2, 2)
  3. (1, 3)
  4. (2, 3)
সঠিক উত্তর:
(2, 2)
উত্তর
সঠিক উত্তর:
(2, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (3a + 4b, 2) = (14, 4a - 3b) হলে (a, b) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
3a + 4b = 14 ......... (1)
4a - 3b = 2 .......... (2)

{(1) নং × 3} + {(2) নং × 4}⇒
9a + 12b + 16a - 12b = 42 + 8
⇒ 25a = 50
∴ a = 2

a এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
(4 × 2) - 3b = 2
⇒ 8 - 3b = 2
⇒ - 3b = - 6
∴ b = 2
নির্ণেয় (a, b) = (2, 2)
.
নিচের কোনটি (a2 + 14a + 40) এবং  (3a2 + 11a - 4) এর একটি সাধারণ উৎপাদক?
  1. (a + 4)
  2. (a - 2)
  3. (3a - 1)
  4. (a - 1)
সঠিক উত্তর:
(a + 4)
উত্তর
সঠিক উত্তর:
(a + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি (a2 + 14a + 40) এবং  (3a2 + 11a - 4) এর একটি সাধারণ উৎপাদক?

সমাধান:
১ম রাশি:
a2 + 14a + 40
= a2 + 10a + 4a + 40
= a(a + 10) + 4(a + 10)
= (a + 10)(a + 4)

২য় রাশি:
3a2 + 11a - 4
= 3a2 + 12a - a - 4
= 3a(a + 4) - 1(a + 4)
= (a + 4)(3a - 1)
.
a2 + b2 + c2 = 6 এবং a + b + c = 4 হলে, 2(ab + bc + ca) এর মান কত?
  1. 9
  2. 10
  3. 12
  4. 15
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + b2 + c2 = 6 এবং a + b + c = 4 হলে, 2(ab + bc + ca) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 + b2 + c2 = 6
এবং a + b + c = 4

আমরা জানি,
2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2)
⇒ 2(ab + bc + ca) = (4)2 - 6
⇒ 2(ab + bc + ca) = 16 - 6
⇒ 2(ab + bc + ca) = 10
১০.
x + 4 + (1/x) = 0 হলে, x3 + (1/x3) এর মান কত?
  1. - 48
  2. - 56
  3. - 52
  4. - 44
সঠিক উত্তর:
- 52
উত্তর
সঠিক উত্তর:
- 52
ব্যাখ্যা
প্রশ্ন: x + 4 + (1/x) = 0 হলে, x3 + (1/x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 4 + (1/x) = 0
⇒ x + (1/x) = - 4

প্রদত্ত রাশি = x3 + (1/x3)
= {x + (1/x)}3 - 3 · x · (1/x){x + (1/x)}
= (- 4)3 - 3 · (- 4)
= - 64 + 12
= - 52
১১.
b এর মান কত হলে (9a2 - ab + 16) রাশিটি পূর্ণবর্গ হবে?
  1. 18
  2. 20
  3. 24
  4. 36
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: b এর মান কত হলে (9a2 - ab + 16) রাশিটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
9a2 - ab + 16
= (3a)2 - 2 × 3a × 4 + (4)2
= (3a - 4)2

সুতরাং, ab = 2 × 3a × 4
⇒ ab = 24a
⇒ b = 24

∴ b এর মান 24 হলে প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ হবে।
১২.
(p/q) = (1/3) এবং p + 2q = 5 হয়, তবে p এর মান কত?
  1. 2/7
  2. 5/7
  3. 3/5
  4. 1/3
সঠিক উত্তর:
5/7
উত্তর
সঠিক উত্তর:
5/7
ব্যাখ্যা
প্রশ্ন: (p/q) = (1/3) এবং p + 2q = 5 হয়, তবে p এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(p/q) = (1/3)
⇒ q = 3p ........ (1)
p + 2q = 5 ........ (2)

q এর মান (2) নং এ বসাই,
p + 2 · 3p = 5
⇒ p + 6p = 5
⇒ 7p = 5
∴ p = 5/7
১৩.
নিচের কোনটি 2a2 - 8a - 42 এর একটি উৎপাদক?
  1. (a + 6)
  2. (2a - 3)
  3. (2a + 6)
  4. (3a + 2)
সঠিক উত্তর:
(2a + 6)
উত্তর
সঠিক উত্তর:
(2a + 6)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 2a2 - 8a - 42 এর একটি উৎপাদক?

সমাধান:
2a2 - 8a - 42
= 2a2 - 14a + 6a - 42
= 2a(a - 7) + 6(a - 7)
= (a - 7)(2a + 6)
১৪.
Choose the synonym antonym pair.
  1. Negate - Deny
  2. Officious - Interfering
  3. Prodigal - Parsimonious
  4. Misanthrope - Pessimist
সঠিক উত্তর:
Prodigal - Parsimonious
উত্তর
সঠিক উত্তর:
Prodigal - Parsimonious
ব্যাখ্যা
•  অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ  -
ক)
• Negate (verb transitive) 
- (আনুষ্ঠানিক) অস্বীকার/অপলাপ করা; রদ/বাতিল করা।
• Deny (verb transitive)
- সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা।

খ) 
• Officious (adjective)
- গায়েপড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।
• Meddlesome (adjective)
- অবাঞ্ছিত হস্তক্ষেপকর।

গ) 
• Prodigal (adjective) 
- অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
• Parsimonious (adjective)
- ব্যয়কুণ্ঠ; কৃপণ।

ঘ)
• Misanthrope (noun) 
- যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ; মানববৈরী
• Pessimist (noun) 
- দুঃখবাদী; হতাশাপ্রবণ ব্যক্তি।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Prodigal - Parsimonious শব্দজোড়া একে অপরের সমার্থ এবং বিপরীত।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫.
She said, "They had left before I arrived." (Make it indirect)
  1. She said that they had left before she arrived.
  2. She said that they have had left before she arrived.
  3. She said that they left before she had arrived.
  4. She said that they had had left before she had arrived.
সঠিক উত্তর:
She said that they had left before she arrived.
উত্তর
সঠিক উত্তর:
She said that they had left before she arrived.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী, 
• Direct speech থেকে Indirect speech এ ক্ষেত্রে:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।

- যদি reported speech যদি had + verb এর past participle হয় তাহলে  Indirect করার সময় Verb এর কোন পরিবর্তন হয় না।
- অর্থাৎ, had + V3 এর পরিবর্তন হয় না।
- said to me এর পরিবর্তে told me হয়।
- বাকি অংশ বসে।

• নিয়মানুযায়ী, 
Direct: She said, "They had left before I arrived."
Indirect: She said that they had left before she arrived.
১৬.
What is the meaning of the idiom 'on the ball'?
  1. In a difficult and miserable situation
  2. Alert to new ideas, methods, and trends
  3. Attract the most attention and praise
  4. In a state of total confusion
সঠিক উত্তর:
Alert to new ideas, methods, and trends
উত্তর
সঠিক উত্তর:
Alert to new ideas, methods, and trends
ব্যাখ্যা
• On the ball (idiom)
English Meaning: Alert to new ideas, methods, and trends; indicating competence, alertness, or intelligence.
Bangla meaning: সজাগ/সতর্ক থাকা; (আরদ্ধ কোনো কাজের) যোগ্য হওয়া।

• Example: 
- Maintaining contact with customers keeps me on the ball.
- A woman like that, with so much on the ball.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
He missed the bus, ______ he had to walk to work.
  1. although
  2. since
  3. therefore
  4. unless
সঠিক উত্তর:
therefore
উত্তর
সঠিক উত্তর:
therefore
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যটির প্রথম clause টি কারণ এবং এরপরের clause টি ফলাফল নির্দেশ করছে।
- তাই শূন্যস্থানে এমন একটি শব্দ বসবে যা কারণ নির্দেশ করবে।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) although - যদিও; যদ্যপি। 
খ) since - তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে।
গ) therefore - সেই কারণে; সুতরাং।
ঘ) unless - যদি না।

• সুতরাং, বুঝা যাচ্ছে উল্লিখিত অপশনগুলোর মধ্যে শূন্যস্থানে therefore শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: He missed the bus, therefore he had to walk to work. 

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল কোনটি?
  1. ১৯০৪ - ১৯০৮ সাল
  2. ১৯১৫ - ১৯১৯ সাল
  3. ১৯১৪ - ১৯১৮ সাল
  4. ১৯১৪ - ১৯২৯ সাল
সঠিক উত্তর:
১৯১৪ - ১৯১৮ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯১৪ - ১৯১৮ সাল
ব্যাখ্যা
একনজরে- প্রথম বিশ্বযুদ্ধ (World War I):

সময়কাল: ২৮ জুলাই ১৯১৪ - ১১ নভেম্বর ১৯১৮।
স্থান: ইউরোপ ও মধ্যপ্রাচ্য।

যুদ্ধে অংশগ্রহণকারী পক্ষসমূহ:
অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
মিত্রশক্তি: রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।
ফলাফল: মিত্রশক্তি বিজয়ী হয়।

প্রধান তথ্য:
- প্রথম বিশ্বযুদ্ধ ছিল ১৯১৪ থেকে ১৯১৮ সালের মধ্যে সংঘটিত একটি রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে বিশ্বের পরাশক্তিগুলো প্রধানত ইউরোপে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।
- এটি "মহাযুদ্ধ" বা "The Great War" নামে ইতিহাসে পরিচিত।
- মানবিক ক্ষতি: চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে।
- রাশিয়ায় সর্বোচ্চ, প্রায় ৩৭ লাখ মানুষ প্রাণ হারায়।
- যুদ্ধের ফলে ইউরোপের বহু দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। অর্থনৈতিকভাবে অনেক দেশ দুর্বল হয়ে পড়ে।
 
তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
১৯.
নীল বিপ্লব কোথায় সংঘটিত হয়?
  1. জর্জিয়া
  2. মিসর
  3. ইউক্রেন
  4. তিউনিসিয়া
সঠিক উত্তর:
মিসর
উত্তর
সঠিক উত্তর:
মিসর
ব্যাখ্যা
নীল বিপ্লব:

- নীল বিপ্লব (Blue Revolution) নামে পরিচিত এই ঘটনাটি ২০১১ সালে মিসরে সংঘটিত হয়।
- এটি আরব বসন্তের (Arab Spring) একটি অংশ হিসেবে উদ্ভূত হয়েছিল।
- জনসাধারণের স্বাধীনতা, মানবাধিকার, এবং গণতন্ত্রের দাবিতে এই বিপ্লব শুরু হয়।
- ২৫ জানুয়ারি ২০১১ সালে কায়রোর তাহরির স্কোয়ারে (Tahrir Square) বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভ দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে।
- ১৮ দিনের বিক্ষোভ ও আন্দোলনের পর ১১ ফেব্রুয়ারি ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মুবারক পদত্যাগ করতে বাধ্য হন।
- নীল বিপ্লব আরব বসন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আরব বিশ্বের অন্যান্য দেশগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে অনুপ্রাণিত করেছে।

অন্যদিকে,
- ইউক্রেনে ২০০৪ সালে অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয়।
- ২০০৩ সালে জর্জিয়ায় রোজ বিপ্লব সংঘটিত হয় ।
- তিউনিসিয়ায় ২০১১ সালে জেসমিন বিপ্লব সংঘটিত হয়।

তথ্যসূত্র: Britannica.com
২০.
UNFCCC- এর প্রধান লক্ষ্য কী?
  1. পরিবেশগত শিক্ষা প্রচার করা
  2. গ্রীনহাউস গ্যাস নিঃসরণের প্রভাব মূল্যায়ন করা
  3. পরিবেশ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক আইন প্রণয়ন করা
  4. জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করা
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করা
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করা
ব্যাখ্যা
UNFCCC:

- UNFCCC- এর পূর্ণরূপ- United Nations Framework Convention on Climate Change.
- এটি  জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কনভেনশন।
- এর লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপকে সমন্বিত করা।
- এটি ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে স্বাক্ষরিত হয় এবং ১৯৯৪ সালে কার্যকর হয়।
- এর সদরদপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- UNFCCC এর অধীনে দেশগুলি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের কাজের অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা করে এবং উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করার জন্য বিভিন্ন তহবিল গঠন করে।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট।
২১.
মন্ট্রিল প্রটোকল কোথায় স্বাক্ষরিত হয়?
  1. জাপান
  2. কানাডা
  3. কেনিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol):

- মন্ট্রিল প্রটোকল ওজোন স্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- ১৯৮৭ সালে মন্ট্রিল, কানাডায় স্বাক্ষরিত হয় এবং ১৯৮৯ সালে কার্যকর হয়।
- বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- এই চুক্তির লক্ষ্য হচ্ছে ওজোন স্তরের ক্ষতি রোধে ক্লোরোফ্লোরোকার্বন (CFCs) এবং অন্যান্য ওজোন ধ্বংসকারী পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণ করা।

উল্লেখ্য,
- এটি সবচেয়ে সফল আন্তর্জাতিক পরিবেশ চুক্তি হিসেবে বিবেচিত হয় এবং ওজোন স্তরের পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।