পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা - ২১ পার্ট-১: ১) গুরুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ তথ্য এবং ইতিহাস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান)। ২) NATO, Warsaw Pact, INTERPOL, ANZUS, নিরাপত্তা সম্মেলন সমূহ, FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপাবলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর-ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19. পার্ট-২) নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন: 1) Definition of Values Education and Good Governance; 2) Relation between Values Education and Good Governance; 3) General Perception of Values Education and Good Governance; 4) Importance of Values Education and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals. পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। পার্ট-২ সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
নিচের কোনটি রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ?
  1. জবাবদিহিতা
  2. আইনের শাসন
  3. নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা
  4. ভোটদান
সঠিক উত্তর:
ভোটদান
উত্তর
সঠিক উত্তর:
ভোটদান
ব্যাখ্যা
• সুশাসন:
- পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ সুশাসনের অন্যতম একটি উপাদান।
- সুশাসনের মূল ভিত্তি নারী এবং পুরুষ উভয়রেই অংশগ্রহণ।
- বিশ্বব্যাংক মনে করে, সকলের অংশগ্রণের মাধ্যমেই কার্যকরী উন্নয়ন সম্ভব।
- অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে জনগণকে অধিক ক্ষমতাশীল করা।
- রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে ভোটদান।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সভ্য সমাজের মানদন্ড হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
  1. জবাবদিহিতা
  2. আইনের শাসন
  3. নৈতিকতা
  4. স্বচ্ছতা
সঠিক উত্তর:
আইনের শাসন
উত্তর
সঠিক উত্তর:
আইনের শাসন
ব্যাখ্যা
আইন:
- সুশাসনের মূলভিত্তি হলো আইনের শাসন যা সভ্য সমাজের মানদন্ড। 
- আইনের শাসনের অর্থ আইনের চোখে সকলে সমান, কেউ আইনের উর্ধ্বে নয়।
- আইনের শাসন ব্যতীত সাম্য, স্বাধীনতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা লাভ করতে পারে না।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
.
নৈতিক চেতনা কোন ধরনের ক্রিয়া?
  1. সামাজিক
  2. সাংস্কৃতিক
  3. মানসিক
  4. অর্থনৈতিক
সঠিক উত্তর:
মানসিক
উত্তর
সঠিক উত্তর:
মানসিক
ব্যাখ্যা
• নৈতিকতা:
→ নৈতিক চেতনা একটি মানসিক ক্রিয়া।
→ মানুষ যখন তার ইচ্ছাপ্রসূত কার্যাবলীর ন্যায়-অন্যায় বোধ, উচিত অনুচিত বোধ সম্পর্কে সচেতন হয় তখন ধরে নিতে হবে মানুষ নৈতিক চেতনার পরিসরে তার
ইচ্ছাপ্রসূত কার্যাবলীকে বিবেচনা করছে।
→ নৈতিক চেতনা মানুষকে ন্যায় ও অন্যায়ের মধ্যকার পার্থক্য বুঝাতে সহায়তা করে যা মূলত চিন্তাপ্রসূত, সামাজিক, সক্রিয় এবং অনেকাংশে বাধ্যবাধকতামূলক,
ভাবাবেগমূলক ইত্যাদি বৈশিষ্ট্যমন্ডিত। 

তথ্যসূত্র: বিএ/বিএসএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
“স্বাধীনতা হল অধিকারের ফল” উক্তিটি কার?
  1. ম্যাকিয়াভ্যালি
  2. জন লক
  3. লাস্কি
  4. রুশো
সঠিক উত্তর:
লাস্কি
উত্তর
সঠিক উত্তর:
লাস্কি
ব্যাখ্যা
স্বাধীনতা:
- জাঁ জ্যাক রুশো (Rousseau) বলেছেন যে, “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে।
- রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এইচ জে লাস্কি (H.J.Laski) বলেছেন “স্বাধীনতা হল অধিকারের ফল”।
- রাষ্ট্রবিজ্ঞানী টি এইচ গ্রিন (T.H. Green) বলেন, “যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্য তা উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে”।

সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মানুষের নৈতিক অধিকারের শর্ত কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
• নৈতিক অধিকার:
- মানুষের নৈতিক অধিকারের দু’টি শর্ত আছে। যথা :-
- ক. সমাজের প্রত্যেক ব্যক্তির বিনা বাধায় তার অধিকার ভোগ করার ক্ষমতা রয়েছে এবং
- খ. প্রত্যেকটি ব্যক্তিকে তার অধিকার নিজের ও সমাজের অপরাপর ব্যক্তির কল্যাণে সঠিকভাবে ব্যবহার করা উচিত।
- উল্লেখিত শর্ত দুটি ব্যতিত কোন অধিকারকে সমাজ স্বীকার করে নেয় না।
- সমাজ কর্তৃক স্বীকৃত, - গৃহীত ও অনুমোদিত নৈতিক দাবীই হলো মানুষের নৈতিক অধিকার। 

তথ্যসূত্র: বিএ/বিএসএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পর –
  1. অপরিহার্য
  2. নির্ভরশীল
  3. পরিপূরক
  4. বিপরীত
সঠিক উত্তর:
পরিপূরক
উত্তর
সঠিক উত্তর:
পরিপূরক
ব্যাখ্যা
• মূল্যবোধ শিক্ষা ও সুশাসন:
- মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক।
- মূল্যবোধের যথার্থ উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
- মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিত্তিকে মজবুত করে।

উৎস:- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
নিচের কোনটি নৈতিক প্রগতির শর্ত নয়?
  1. বুদ্ধিবৃত্তির অনুশীলন
  2. সাম্প্রদায়িক পরিবেশ
  3. মহৎ ব্যক্তির জীবনী পাঠ
  4. আত্মসংযম
সঠিক উত্তর:
সাম্প্রদায়িক পরিবেশ
উত্তর
সঠিক উত্তর:
সাম্প্রদায়িক পরিবেশ
ব্যাখ্যা
ব্যক্তির নৈতিক প্রগতির শর্ত:
→ ব্যক্তির নৈতিক প্রগতি বিকশিত হয়ে থাকে আত্মসংযম, অপরের প্রতি সহানুভুতি, ন্যায় নীতি ইত্যাদির প্রতি আনুগত্যের মাধ্যমে।
→ ব্যক্তির নৈতিক প্রগতির জন্যে কতকগুলো গুরুত্বপূর্ণ শর্তসমূহ:
- বুদ্ধিবৃত্তির অনুশীলন,
- সদগুণের অনুশীলন,
- মহৎ ব্যক্তির জীবনী পাঠ,
- সৎ সংসর্গ,
- আত্মসংযম,
- অনুতাপ,
- সামাজিক পরিবেশ।

তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ন্যাটো ও ওয়ারশ প্যাক্ট-এর সঙ্গে কোন তথ্যটি অপ্রাসঙ্গিক?
  1. পূর্ব ইউরোপের দেশের সমন্বয়ে ওয়ারশ প্যাক্ট গঠিত
  2. পূর্ব ইউরোপের দেশের সমন্বয়ে ন্যাটো গঠিত
  3. ন্যাটোর বিপরীত জোট ওয়ারশ প্যাক্ট
  4. পশ্চিম ইউরোপের দেশের সমন্বয়ে ন্যাটো গঠিত
সঠিক উত্তর:
পূর্ব ইউরোপের দেশের সমন্বয়ে ন্যাটো গঠিত
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব ইউরোপের দেশের সমন্বয়ে ন্যাটো গঠিত
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact):
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
-  এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত।
- মূলত সোভিয়েত ইউনিয়ন ন্যাটোর (NATO) বিকল্প সামরিক জোট হিসেবে ওয়ারশ চুক্তি জোট গঠন করে। 
- ১৪ মে, ১৯৫৫ সালে স্বাক্ষরিত হয়।
- পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ এর নাম অনুসারে চুক্তিটির নামকরণ করা হয়।
- ৩১ মার্চ, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির সাথে সাথে Warsaw Pact বিলুপ্ত হয়।

অন্যদিকে -
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
- ইউরোপের বাইরে প্রথম মিশন: আফগানিস্তান, ২০০৩।

উৎস: i) NATO ওয়েবসাইট।
         II) Britannica.
.
নকশাল আন্দোলনের নেতা কে ছিলেন?
  1. চারু মজুমদার
  2. কানু স্যানাল
  3. জঙ্গল সাঁওতাল
  4. ক, খ ও গ
সঠিক উত্তর:
ক, খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক, খ ও গ
ব্যাখ্যা
নকশাল আন্দোলন:
- নকশাল আন্দোলন একটি কমিউনিস্ট আন্দোলন।
- নকশাল বা নকশালবাদী বলতে উগ্র বামপন্থী দলগুলোকে নির্দেশ করা হয়।
-  ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রামে পুলিশের সাথে কৃষক ও আদিবাসীদের সংঘর্ষের মাধ্যমে নকশালবাড়ি বা নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে এ আন্দোলন বিহার, উড়িষ্যা, ছত্তিসগড়, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়ে।
- এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ।
- নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী।
- এরা ছিলো উগ্র বামপন্থী যারা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট।
- বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।

উৎস: Britannica.
১০.
রাশিয়া ও জাপানের মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ -
  1. ফকল্যান্ড দ্বীপ ও সেনকাকু দ্বীপ
  2. সেনকাকু দ্বীপ ও শাখালিন দ্বীপ
  3. শাখালিন দ্বীপ ও ফকল্যান্ড দ্বীপ
  4. কুড়িল দ্বীপ ও শাখালিন দ্বীপ
সঠিক উত্তর:
কুড়িল দ্বীপ ও শাখালিন দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
কুড়িল দ্বীপ ও শাখালিন দ্বীপ
ব্যাখ্যা
রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ:
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কুড়িল দ্বীপপুঞ্জ ও শাখালিন দ্বীপপুঞ্জ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া কুড়িল দ্বীপপুঞ্জ দখল করে নেয়।
- রাশিয়া বর্তমানে দ্বীপপুঞ্জ দখল করেছে, কিন্তু জাপান তাদের জাপানি এলাকা হিসেবে দাবি করে।
- সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলির উপর দৃঢ় নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিল।

অন্যদিকে -
- ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ ফকল্যান্ড দ্বীপ।
- চীন, জাপান ও তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ: সেনকাকু দ্বীপ।

উৎস: Britannica.
১১.
যুক্তরাষ্ট্রভিত্তিক 'কু ক্লাক্স ক্লান' কোন ধরনের গোষ্ঠী?
  1. যুদ্ধবিরোধী গোষ্ঠী
  2. পরিবেশবাদী গোষ্ঠী
  3. মানবাধিকার গোষ্ঠী
  4. বর্ণবাদী গোষ্ঠী
সঠিক উত্তর:
বর্ণবাদী গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
বর্ণবাদী গোষ্ঠী
ব্যাখ্যা
কু ক্লাক্স ক্লান:
- যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠী।
- সংক্ষেপে কেকেকে নামে পরিচিত।
- ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে সাবেক কনফেডারেট অফিসাররা এই গোষ্ঠী গঠন করে।
- পরের দশকগুলোতে অবশ্য এই আন্দোলন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সব রাজ্যেই।
- কেকেকে এখন নানাভাবে বিভক্ত।
- কিন্তু তারা কৃষ্ণাঙ্গ, ইহুদী, অভিবাসী থেকে শুরু করে সমকামী- সবার বিরুদ্ধেই বৈষম্যে বিশ্বাসী।
- কু ক্লাক্স ক্লানের সদস্যরা সাদা কস্টিউম পরে এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে তারা অশ্বেতাঙ্গদের হত্যা করে।

উৎস: ২৮ অক্টোবর ২০১৮, বিবিসি বাংলা। 
১২.
'হিযবুত তাহরীর' কে প্রতিষ্ঠা করেন?
  1. আতা আবু রাশতা
  2. তাকিউদ্দীন আন-নাবহানী
  3. খমিনি
  4. শায়েখ আব্দুর রহমান
সঠিক উত্তর:
তাকিউদ্দীন আন-নাবহানী
উত্তর
সঠিক উত্তর:
তাকিউদ্দীন আন-নাবহানী
ব্যাখ্যা
হিযবুত তাহরীর:
- হিযবুত তাহরীর একটি ইসলামি মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল।
- নেতা: শায়েখ আতা আবু রাশতা।
- প্রতিষ্ঠাতা: শায়েখ তাকিউদ্দীন আন-নাবহানী।
- প্রতিষ্ঠা: ১৪ মার্চ,১৯৫৩।
- সদর দপ্তর: জেরুজালেম, ফিলিস্তিন।
- ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ ৩২টি দেশে কাজ করে।
- হিযবুত তাহরীর পাকিস্তানসহ বিশ্বের ১৮টি দেশে নিষিদ্ধ। 

উল্লেখ্য,
- বাংলাদেশে ২০০১ সাল হতে আনুষ্ঠানিকভাবে এ দলটি তাদের কার্যক্রম শুরু করে। 
- ২০০৯ সালের ২২শে অক্টোবর বাংলাদেশের স্বরাষ্ট মন্ত্রণালয় কর্তৃক জননিরাপত্তার স্বার্থে কারণ দেখিয়ে এ দলটিকে নিষিদ্ধ করা হয়। 

উৎস: i) The Guardian.
         ii) ২৭ সেপ্টেম্বর ২০১৬, বিবিসি বাংলা।
১৩.
‘টুপাক আমরু’ কোন দেশের বামপন্থি গেরিলা সংগঠন?
  1. পেরু
  2. বলিভিয়া
  3. কলম্বিয়া
  4. নিকারাগুয়া
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা
টুপাক আমারু:
- টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলাে পেরুর কমিউনিস্ট সশ্বস্ত্র সংগঠন।
- এটি ১৯৮৩ সালে গঠিত হয়। 
- এই সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন ভিক্টর পোলে ক্যাম্পোস, নেস্টর সেরপা কার্টোলিনি, পিটার কার্ডেনাস শুল্টে, আলবার্তো গালভেজ ওলাইচিয়া এবং মিগুয়েল রিঙ্কন।
- এটি পেরুতে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৮৪ সাল থেকে সশ্বস্ত্র লড়াই শুরু করে।
- ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।

উল্লেখ্য,
- শাইনিং পাথ পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

উৎস: Britannica.
১৪.
লস্কর-ই-তৈইয়্যেবা কোন অঞ্চলের জঙ্গি সংগঠন?
  1. বেলুচিস্তান
  2. খোরাসান
  3. আরাকান
  4. কাশ্মির
সঠিক উত্তর:
কাশ্মির
উত্তর
সঠিক উত্তর:
কাশ্মির
ব্যাখ্যা
লস্কর-ই-তৈইয়্যেবা:
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- ইসলামী সংগঠনটি যা সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত । 
- প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- লস্কর-ই-তৈইয়্যেবা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করেছিল।

উল্লেখ্য,
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়্যেবাকে দায়ী করে থাকে।

উৎস: Britannica.
১৫.
যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন -
  1. আব্রাহাম লিংকন
  2. রিচার্ড নিক্সন
  3. জর্জ ওয়াশিংটন
  4. মার্টিন লুথার কিং
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং
উত্তর
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং
ব্যাখ্যা
মার্টিন লুথার কিং:
- মার্টিন লুথার কিং যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন।

উল্লেখ্য,
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি একটি ঐতিহাসিক ভাষণ দেন।
- ভাষণটি সবাই এখন 'I have a dream' শিরোনামে জানে।
- এই ভাষণে উঠে এসেছে নিগ্রোদের প্রতি অত্যাচারের কথা, তাদের বৈষম্যের শিকার হওয়ার কথা।
- তিনি বলেছেন তার স্বপ্নের কথা।
- স্বপ্ন দেখেছেন সাম্যের, স্বপ্ন দেখেছেন শোষণমুক্ত এক সমাজের।

অন্যদিকে -
- রিচার্ড নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট। তিনি ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন।
- জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট এবং স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।
- আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলুপ্ত করেন এবং ক্রীতদাসদের স্বাধীন নাগরিকের মর্যাদা দেন।

উৎস: Britannica.
১৬.
ঐতিহাসিক ম্যাগনাকার্টা সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
  1. রানিমেড দ্বীপে
  2. লুজন দ্বীপে
  3. ইস্টার দ্বীপে
  4. গ্যালাপাগোস দ্বীপে
সঠিক উত্তর:
রানিমেড দ্বীপে
উত্তর
সঠিক উত্তর:
রানিমেড দ্বীপে
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:
- ম্যাগনাকার্টা হলো রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল।
- ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়।
- এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

উল্লেখ্য,
- এটি প্রাথমিকভাবে সফল হয়নি।
- নথিটি ১২১৬, ১২১৭ এবং ১২২৫ সালে পুনরায় পরিবর্তন সহ জারি করা হয়েছিল।
- অবশেষে এটি আইন ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে।
- পরবর্তী প্রজন্ম ম্যাগনা কার্টাকে নিপীড়ন থেকে স্বাধীনতার প্রতীক হিসাবে উদযাপন করে।

উৎস: History Channel.
১৭.
প্রিন্সেস ডায়না কোথায় মৃত্যুবরণ করেন?
  1. দিল্লী
  2. লন্ডন
  3. প্যারিস
  4. লাহোর
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা
প্রিন্সেস ডায়ানা:
- ডায়ানা ফ্রান্সিস স্পেনসার জন্মেছিলেন ১৯৬১ সালের পয়লা জুলাই নরফোক জেলার স্যানড্রিংহামে।
- ২৯শে জুলাই ১৯৮১ লন্ডনের সেন্ট পলস গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লেডি ডায়ানা ও যুবরাজ চার্লস।
- প্রিন্সেস ডায়ানার স্বেচ্ছাসেবী কাজ তাকে খুবই জনপ্রিয় করে তোলে।
- এইডস আক্রান্তদের বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। 

উল্লেখ্য,
- ১৯৯৭ সালে ৩১ শে অগাস্ট ফ্রান্সের প্যারিসের পন্ট দে ল'আলমা টানেলে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। 

উৎস: Britannica.
১৮.
হুতি বিদ্রোহীদের আনুষ্ঠানিক নাম কী?
  1. আনসারুল্লাহ
  2. নসুরুল্লাহ
  3. হিজবুল্লাহ
  4. ফার্ক
সঠিক উত্তর:
আনসারুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
আনসারুল্লাহ
ব্যাখ্যা
হুতি বিদ্রোহী:
- হুতি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- উত্তর ইয়েমেনের শাদা শহরে হুতি বিদ্রোহের জন্ম।
- জাইদি শিয়া বাহিনী থেকে এর উৎপত্তি যার নেতা নির্বাচন করা হতো হুতি উপজাতি থেকে।
- হুতিরা আনসারুল্লাহ নামে পরিচিত।
- ১৯৯০ এর দশকে গোষ্ঠীটির উত্থান।
- তাদের নেতা হুসেইন আল-হুতি।
-  হুথিরা ২০১৪ সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে। 

উৎস:  ডিসেম্বর ২৬, ২০২৩, The Daily Star।
১৯.
ভারতের গেরিলা সংগঠন JKLF কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
ব্যাখ্যা
JKLF:
- JKLF-এর পূর্ণরূপ: Jammu Kashmir Liberation Front.
- এটি ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- JKLF-এর প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান এবং মকবুল ভাট।
- ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে এটি প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে JKLE বিভিক্ত হয়ে পড়ে।
- ইয়াছিন মালিক নেতৃত্বাধীন অংশটিই সর্বশেষ তৎপর ছিলো।

উল্লেখ্য,
- ২০১৯ সালে ভারত সরকার ইয়াছিন মালিককে গ্রেফতার ও JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।

উৎস: South Asia Terrorism Portal.
২০.
১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া ইসরায়েলের অ্যাথলেটকে অপহরণের ঘটনার সাথে কোন সংগঠনটি জড়িত?
  1. ব্ল্যাক সেপ্টেম্বর
  2. M-19
  3. আবু সায়াফ
  4. হামাস
সঠিক উত্তর:
ব্ল্যাক সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ব্ল্যাক সেপ্টেম্বর
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
- এটি ফিলিস্তিনের ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ।
- ব্ল্যাক সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয় এবং ১৯৭৪ সালে বিলুপ্ত ঘোষিত হয়।

উল্লেখ্য,
- জার্মানির মিউনিখ শহরে ১৯৭২ সালে বসেছিল গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর। 
- ব্ল্যাক সেপ্টেম্বর সংগঠনটি জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া ইসরায়েলের অ্যাথলেটকে অপহরণের ঘটনার জন্যে আলোচিত।
- তাঁদের চাওয়া ছিল, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে, কিন্তু তা হয়নি।
- জার্মান পুলিশ অপহরণকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে।
- এর ফলে অপহরণকারীরা দুজন খেলোয়াড়কে হত্যা করেন।
- অন্যদিকে অপহরণকারীদের বেশির ভাগ পুলিশের হাতে প্রাণ হারান।
- এ কারণে আধুনিক অলিম্পিকের ইতিহাসে ৫ সেপ্টেম্বর একটা কালো দিন হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica.
২১.
'বোস্টন টি পার্টি' কোন দেশের সাথে জড়িত?
  1. ফ্রান্স
  2. ভারত
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বোস্টন টি পার্টি:
- Boston Tea party সংঘটিত হয়েছিল ১৭৭৩ সালের ১৬ ডিসেম্বর।
- এই পার্টিটি ছিল বোস্টনে সন অব লিবার্টিদের একটি রাজনৈতিক প্রতিবাদ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে টি পার্টিটি একটি ঐতিহাসিক ঘটনা।
- ১৭৭০ সালের ৫ মার্চ বোস্টন রাজস্ব বিভাগের সামনে আমেরিকানদের সাথে ব্রিটিশ সৈনিকরা কর আদায়ের ইস্যুকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
- তখন ব্রিটিশরা উত্তেজিত ব্যবসায়ীদের দিকে গুলি ছুড়লে সেখানে ৫ জন নিহত হয়।
- অংশগ্রহণকারীরা কেউ কেউ আদিবাসী মার্কিনীদের ছদ্মবেশে চা আইনের বিরোধিতায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রেরিত চায়ের একটি গোটা চালান ধ্বংস করে দেন।
- তারা এরপর জাহাজে উঠে পড়েন এবং চায়ের সিন্দুকগুলো বোস্টন পোতাশ্রয়ে ছুড়ে ফেলেন। 
- ব্রিটিশ সরকার এর কঠোরভাবে জবাব দেয় এবং এই ঘটনাটি মার্কিন বিপ্লবের দিকে এগিয়ে যায়। 
- এই ঘটনাটি ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে।

উৎস: History.com.
২২.
মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয় কত সালে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
ব্যাখ্যা
মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন একটি উন্মুক্ত ফোরাম।
- এখানে নানা দেশের প্রতিনিধিরা নানা বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেন।
- এখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
- রাষ্ট্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক বিশেষজ্ঞ, পরিবেশবিদ, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
- আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয় ১৯৬৩ সালে।
- মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক।

উল্লেখ্য,
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: Munich Security Conference ওয়েবসাইট।
২৩.
ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কয়টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল?
  1. ১৩টি
  2. ১৪টি
  3. ১৫টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা
তেরো উপনিবেশ:
- তেরো উপনিবেশ ছিল ব্রিটেনের শাসনাধীন উপনিবেশদল।
- উত্তর আমেরিকার আটলান্টিক উপকূলে এর অবস্থান ছিল।
- ১৫০০-এর দশকে, ইউরোপীয়রা উত্তর আমেরিকায় আসতে শুরু করে
- ১৬০৬ সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস আমেরিকায় স্থায়ী বসতি স্থাপনের লক্ষ্যে প্লিমথ কোম্পানি ও লন্ডন কোম্পানি প্রতিষ্ঠা করেন।
- লন্ডন কোম্পানি ১৬০৭ সালে ভার্জিনিয়া উপনিবেশ স্থাপন করে।
- ১৭০০-এর দশকে, বেশিরভাগ বসতিগুলি ১৩টি ব্রিটিশ উপনিবেশে গঠিত হয়েছিল: কানেকটিকাট, ডেলাওয়্যার, জর্জিয়া, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, উত্তর ক্যারোলিনা, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড এবং দক্ষিণ ক্যারোলিনা।।
- ১৭৩২ সালে জর্জিয়া প্রদেশ সৃষ্টির মাধ্যমে তেরো উপনিবেশ পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়।
- ১৭৭৬ সালে এগুলো স্বাধীনতা ঘোষণা করে।
- তখন এরা মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তেরো উপনিবেশের রাজনৈতিক, সাংবিধানিক ও আইনি কাঠামো ছিল একই। 

উৎস: Britannica Kids.
২৪.
ANZUS-এর সদস্য দেশ নয় কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. নেদারল্যান্ডস
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা
ANZUS:
- এটি একটি সামরিক জোট। 
- ANZUS চুক্তি স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।

উল্লেখ্য,
- নেদারল্যান্ডস ANZUS এর সদস্য দেশ নয়। 

উৎস: Britannica.