পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৫ মার্চ, ২০২০সময়40 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৫ মার্চ, ২০২০ · ১০০ প্রশ্ন

.
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে -
  1. ক) (1/2) × ভূমি × উচ্চতা
  2. খ) ভূমি × উচ্চতা
  3. গ) দৈর্ঘ্য × প্রস্থ
  4. ঘ) 2(দৈর্ঘ্য × উচ্চতা)
সঠিক উত্তর:
খ) ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
আমরা জানি , সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি×উচ্চতা।
.
The number of boys present in the function ____ satisfactory.
  1. ক) was
  2. খ) have
  3. গ) were
  4. ঘ) have been
সঠিক উত্তর:
ক) was
উত্তর
সঠিক উত্তর:
ক) was
ব্যাখ্যা
A number of দিয়ে Subject শুরু হলে পরবর্তী Verb টি Plural Form এ হয়। কিন্তু The number of দিয়ে শুরু হলে verb টি Singular হয়। Singular verb এবং অতীতের ঘটনা বুঝানোর জন্য অক্সিলারি ভার্ব হিসেবে এখানে was এর ব্যবহার হয়েছে।
.
'বিরিশিরি' কোথায় অবস্থিত?
  1. ক) কিশোরগঞ্জ
  2. খ) নেত্রকোনা জেলায়
  3. গ) শেরপুর জেলায়
  4. ঘ) সিলেট জেলায়
সঠিক উত্তর:
খ) নেত্রকোনা জেলায়
উত্তর
সঠিক উত্তর:
খ) নেত্রকোনা জেলায়
ব্যাখ্যা
‘বিরিশিরি’ নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত। বিরিশিরি এলাকায় সাগরদিঘী, দূর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তিক নিদর্শন মঠগড়সহ বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে।
Source: banglatribune.com
.
বাস্তব সংখ্যার সেট R গঠিত হয় -
  1. ক) { 1, 2, 3, 2/3, 5.....}
  2. খ) {-∞,∞}
  3. গ) {Q ∪ Q′}
  4. ঘ) {± 1, ± 2, ± 3..... }
সঠিক উত্তর:
গ) {Q ∪ Q′}
উত্তর
সঠিক উত্তর:
গ) {Q ∪ Q′}
ব্যাখ্যা
বাস্তব সংখ্যার(Real Number) সেট গঠিত হয় মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। সাধারণত মূলদ সংখ্যাকে (Rational Number) Q এবং অমূলদ সংখ্যাকে (Irrational Number) I বা Q' দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং বাস্তব সংখ্যার সেট হবে R = {Q ∪ Q′}.
.
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
  1. ক) ২০ অনুচ্ছেদে
  2. খ) ২১ অনুচ্ছেদে
  3. গ) ২২ অনুচ্ছেদে
  4. ঘ) ২৩ অনুচ্ছেদে
সঠিক উত্তর:
গ) ২২ অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২ অনুচ্ছেদে
ব্যাখ্যা
সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ এর কথা বলা হয়েছে। অনুচ্ছেদটি - ‘রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন।’
Source: bdlaws.minlaw.gov.bd
.
'He heard her sing.' The passive voice of the sentence is -
  1. ক) She was heard to sing by him
  2. খ) She was heard sing by him
  3. গ) She is heard to sing
  4. ঘ) She was heard to be sung
সঠিক উত্তর:
ক) She was heard to sing by him
উত্তর
সঠিক উত্তর:
ক) She was heard to sing by him
ব্যাখ্যা
Need, watch, dare, make, hear, feel ,let, know, behold, প্রভৃতি verb এর পর Active voice এর to উহ্য থাকে। তবে Passive করার সময় তাদের পরে to বসে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন (ক)।
.
x2-4x-1 = 0 হলে , x−1/x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
.
He works hard. Here 'hard' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) adverb
  4. ঘ) Pronoun
সঠিক উত্তর:
গ) adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) adverb
ব্যাখ্যা
যে word এর দ্বারা Verb , adjective অথবা অন্য adverb কে Modify করে তাকে adverb বলে। ‘hard’ শব্দটি এখানে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ hard শব্দটি ''Work'' verb কে modify করেছে।
.
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
  1. ক) শ্রীকৃষ্ণকীর্তন
  2. খ) মনসামঙ্গল
  3. গ) চণ্ডীমঙ্গল
  4. ঘ) চর্যাপদ
সঠিক উত্তর:
ঘ) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চর্যাপদ
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্য্যাচর্য্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১০.
বাংলাদেশ প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) এশিয়াটিক সোসাইটি
  2. খ) বাংলা একাডেমি
  3. গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. ঘ) শিল্পকলা একামেডি
সঠিক উত্তর:
খ) বাংলা একাডেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা একাডেমি
ব্যাখ্যা
১৯৯২ সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে এবং সব প্রতিষ্ঠানকে এই নিয়ম অনুসরণের আহ্বান জানায়। তখন থেকে বাংলা বানানে আরো শৃঙ্খলা আনার প্রচেষ্টা শুরু হয়।
Source:kalerkantho.com
১১.
x + y = 9 এবং x/y=2 হলে , x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

এখানে, x + y = 9……. (i)
এবং x/y = 2 বা, x = 2y..(ii) হলে x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই, 2y+y = 9
বা, 3y = 9
বা, y = 3
সুতরাং, x = 6

১২.
'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির ঔপন্যাসটির ঔপন্যাসিক কে?
  1. ক) শহীদুল্লা কায়সার
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) শওকত আলী
  4. ঘ) রিজিয়া রহমান
সঠিক উত্তর:
গ) শওকত আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) শওকত আলী
ব্যাখ্যা
শওকত আলী রচিত প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
১৩.
বঙ্গবন্ধু 'অস্থায়ী সংবিধান আদেশ' কবে ঘোষণা করেন?
  1. ক) ৪ নভেম্বর, ১৯৭২
  2. খ) ১০ জানুয়ারি, ১৯৭২
  3. গ) ১১ জানুয়ারি, ১৯৭২
  4. ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
সঠিক উত্তর:
গ) ১১ জানুয়ারি, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ জানুয়ারি, ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১১ জানুয়ারী ১৯৭২ সালে। এবং সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল। ১২ অক্টোবর ১৯৭২ খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়।
Source: একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই
১৪.
'পুত্র' এর সমার্থক শব্দ কী?
  1. ক) প্রসূন
  2. খ) আত্মজ
  3. গ) অদ্রি
  4. ঘ) বামা
সঠিক উত্তর:
খ) আত্মজ
উত্তর
সঠিক উত্তর:
খ) আত্মজ
ব্যাখ্যা
পুত্র শব্দের সমার্থক শব্দ – ছেলে, তনয়, নন্দন ,সুত, দুলাল, দারক, আত্মজ, পুত।
Source:বাংলা একাডেমি
১৫.
IDA বলতে কী বোঝেন?
  1. ক) International Development Authority
  2. খ) Inland Development Authority
  3. গ) Inland Development Authority
  4. ঘ) International Development Association
সঠিক উত্তর:
ঘ) International Development Association
উত্তর
সঠিক উত্তর:
ঘ) International Development Association
ব্যাখ্যা
IDA - International Development Association.
Source: ida.worldbank.org
১৬.
বাংলাদেশের শীর্ষ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
জাপান এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে দেশটির কাছ থেকে বাংলাদেশ এক হাজার ১৩০ কোটি ডলারের সহায়তা পেয়েছে।
Source: jugantor.com
১৭.
সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
  1. ক) জুপিটর
  2. খ) ভেনাস
  3. গ) মার্কারী
  4. ঘ) নেপচুন
সঠিক উত্তর:
গ) মার্কারী
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কারী
ব্যাখ্যা
বুধ বা মার্কারি হলো সূর্যের নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ। সৌরজগের বৃহত্তম গ্রহ হলো জুপিটার। পৃথিবীর নিকটতম গ্রহ হলো ভেনাস।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই
১৮.
ঈশা খাঁ কে ছিলেন?
  1. ক) দিল্লির বাদশাহ
  2. খ) বাংলার বারো ভূঁইয়ার একজন
  3. গ) সুবেহ বাংলার শাসক
  4. ঘ) মুর্শিদাবাদের নবাব
সঠিক উত্তর:
খ) বাংলার বারো ভূঁইয়ার একজন
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলার বারো ভূঁইয়ার একজন
ব্যাখ্যা
আকবরনামা’য় প্রাপ্ত ভাটিতে মুগলদের যুদ্ধবিগ্রহের বিবরণ অনুযায়ী ভূঁইয়াদের নিম্নলিখিত তালিকা প্রস্ত্তত করা যেতে পারে: (১) ঈসা খান মসনদ-ই-আলা, (২) ইবরাহিম নরল, (৩) করিমদাদ মুসাজাই, (৪) মজলিস দিলওয়ার, (৫) মজলিস প্রতাপ, (৬) কেদার রায়, (৭) শের খান, (৮) বাহাদুর গাজী, (৯) তিলা গাজী, (১০) চাঁদ গাজী, (১১) সুলতান গাজী, (১২) সেলিম গাজী, (১৩) কাসিম গাজী।
উৎসঃ বাংলাপিডিয়া
১৯.
Choose the correct one.
  1. ক) He asked me why did I go there
  2. খ) He asked me why have you gone there
  3. গ) He asked me why I had done it
  4. ঘ) He asked me why I had do it
সঠিক উত্তর:
গ) He asked me why I had done it
উত্তর
সঠিক উত্তর:
গ) He asked me why I had done it
ব্যাখ্যা
wh - question যুক্ত Direct Narration কে Indirect করার নিয়ম: Sub + asked + wh-question + sub +tense এর পরিবর্তন + obj + extension. সুতরাং উপরিউক্ত নিয়মানুসারে সঠিক উত্তর হবে অপশন গ।
২০.
What is the synonym of hasten?
  1. ক) hurry
  2. খ) hurried
  3. গ) hurrying
  4. ঘ) hasty
সঠিক উত্তর:
ক) hurry
উত্তর
সঠিক উত্তর:
ক) hurry
ব্যাখ্যা
Hasten এর Synonym গুলো হচ্ছে Blast, Blow, Buzz, Scurry, Scuttle.
Source: Merriam-Webster
২১.
কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?
  1. ক) অক্কা পাওয়া
  2. খ) কেউকেটা
  3. গ) কান পাতলা
  4. ঘ) কেতাদুরস্ত
সঠিক উত্তর:
ক) অক্কা পাওয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অক্কা পাওয়া
ব্যাখ্যা
অক্কা পাওয়া,পটল তোলা - মারা যাওয়া। কান পাতলা - সহজেই বিশ্বাসপ্রবণ। কেউকেটা - সামান্য। কেতাদুরস্ত - পরিপাটি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২২.
'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসটি কার রচনা?
  1. ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) জহির রায়হান
  4. ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
পুতুল নাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস। বইটি প্রকাশিত হয় ১৯৩৬ সালে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৩.
ডিমের সাদা অংশে থাকে -
  1. ক) ভিটামিন সি
  2. খ) অ্যালবুমিন
  3. গ) গ্লুকোজ
  4. ঘ) লিনোলিক এসিড
সঠিক উত্তর:
খ) অ্যালবুমিন
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যালবুমিন
ব্যাখ্যা
ডিমের সাদা অংশে ‘অ্যালবুমিন’ নামক প্রোটিন থাকে। ডিমের প্রোটিনের পঞ্চাশ শতাংশই অ্যালবুমিন। এছাড়াও ডিমের কুসুমে আয়রন, ভিটামিন বি-২, বি-১২ এবং ডি রয়েছে।
Source: Britannica
২৪.
কোন উপাদানের ঘাটতির কারণে ডায়াবেটিস রোগ হয়?
  1. ক) বিলিরুটিন
  2. খ) মেলানিন
  3. গ) ইনসুলিন
  4. ঘ) হিমোগ্লোবিন
সঠিক উত্তর:
গ) ইনসুলিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনসুলিন
ব্যাখ্যা
অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।
Source: নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
২৫.
She spoke as though she (know ) all.
  1. ক) had know
  2. খ) had known
  3. গ) know
  4. ঘ) Knows
সঠিক উত্তর:
খ) had known
উত্তর
সঠিক উত্তর:
খ) had known
ব্যাখ্যা
As though/As if যুক্ত Sentence এর ১ম অংশ past indefinit tense হলে, পরের অংশ Past perfect tense হয়। সুতরাং সঠিক উত্তর হবে - She spoke as though she had known all.
২৬.
'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ডি.এল.রায়
  3. গ) অতুল প্রসাদ
  4. ঘ) আবুল লতিফ
সঠিক উত্তর:
খ) ডি.এল.রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) ডি.এল.রায়
ব্যাখ্যা

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
ডি.এল.রায়

২৭.
'Do or die' is a/an sentence.
  1. ক) simple
  2. খ) complex
  3. গ) compound
  4. ঘ) Interrogative
সঠিক উত্তর:
গ) compound
উত্তর
সঠিক উত্তর:
গ) compound
ব্যাখ্যা
‘Do or die’ বাক্যটি Compound sentence হবে। কারণ, যখন কোনো Sentence এ একাধিক Principal clause যেমন and, but, or, yet, therefore ইত্যাদি Co-ordinating Conjuction দ্বারা যুক্ত হয়, তাকে Compound sentence বলে। সুতরাং ‘Do or die’ বাক্যটি Compound sentence.
২৮.
গাছের শারীরিক বৃদ্ধি হয় কোন সারে?
  1. ক) TSP
  2. খ) MP
  3. গ) SSP
  4. ঘ) Urea
সঠিক উত্তর:
ক) TSP
উত্তর
সঠিক উত্তর:
ক) TSP
ব্যাখ্যা
টিএসপি এবং ইউরিয়া উভয়ই উদ্ভিদের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। তবে এ ক্ষেত্রে টিএসপি সার উদ্ভিদের শারীরিক বৃদ্ধিতে বেশি ভূমিকা পালন করে। তাই এটিকে সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে।
Source: ais.gov.bd
২৯.
'তৃষ্ণার্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) তৃষ্ণা + আর্ত
  2. খ) তৃষ্ণা + ঋত
  3. গ) তৃষ্ণা + ষ্ণর্ত
  4. ঘ) তৃষ্ণা + ক্ষ্মত
সঠিক উত্তর:
খ) তৃষ্ণা + ঋত
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃষ্ণা + ঋত
ব্যাখ্যা
সন্ধির নিয়ম অনুযায়ী আ+ঋ = আর হয়। সুতরাং তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত; ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত। তৃষ্ণা + ঋত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩০.
'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের কবি কে?
  1. ক) শামসুর রহমান
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) রফিক আজাদ
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
ক) শামসুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শামসুর রহমান
ব্যাখ্যা
শামসুর রাহমানের তার প্রথম কাব্যগ্রন্থ - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ১৯৬০ সালে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থঃ রোদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, শূন্যতায় তুমি শোকসভা, প্রতিদিন ঘরহীন ঘরে, প্রেমের কবিতা, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩১.
মৌলিক সংখ্যা শুরু হয়েছে
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।
৩২.
'আশায় বসতি' কোন কবির রচনা ?
  1. ক) ফররুখ আহমদ
  2. খ) আহসান হাবীব
  3. গ) আবুল হোসেন
  4. ঘ) সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
খ) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
খ) আহসান হাবীব
ব্যাখ্যা
কবি আহসান হাবীব ছিলেন পেশায় সাংবাদিক। তার রচিত উপন্যাস- অরন্য নীলিমা, রাণী খালের সাঁকো। কাব্যগ্রন্থ- রাত্রিশেষ, ছায়া হরিন, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দু’হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ। তার রচিত শিশুতোষ গ্রন্থ- বৃষ্টিপড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে, ছোটদের পাকিস্তান ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৩.
দুধের বিশুদ্ধতা মাপা হয় কিসে?
  1. ক) ন্যানোমিটার
  2. খ) ল্যাকটোমিটার
  3. গ) ফ্যাদোমিটার
  4. ঘ) অলটিমিটার
সঠিক উত্তর:
খ) ল্যাকটোমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ল্যাকটোমিটার
ব্যাখ্যা
Lactometer-an instrument for measuring the density of milk.
Source: Oxford
৩৪.
The plural form of phenomenon is -
  1. ক) Phenomenons
  2. খ) Phenomena
  3. গ) Phenomenas
  4. ঘ) Phenomenos
সঠিক উত্তর:
খ) Phenomena
উত্তর
সঠিক উত্তর:
খ) Phenomena
ব্যাখ্যা
যেসব শব্দের শেষে on যুক্ত আছে তাদের plural করতে on বাদ দিয়ে a যুক্ত করতে হয়। যেমন: phenomenon – phenomena; criterion – criteria.
৩৫.
কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?
  1. ক) ১৮০১ খ্রি.
  2. খ) ১৮০২ খ্রি.
  3. গ) ১৮০৫ খ্রি.
  4. ঘ) ১৮১৫ খ্রি.
সঠিক উত্তর:
ক) ১৮০১ খ্রি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮০১ খ্রি.
ব্যাখ্যা
১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম
৩৬.
বাংলা সনের প্রবর্তক কে?
  1. ক) সম্রাট আকবর
  2. খ) নবাব আলীবর্দী খাঁ
  3. গ) লক্ষ্মণ সেন
  4. ঘ) আবুল ফজল
সঠিক উত্তর:
ক) সম্রাট আকবর
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্রাট আকবর
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার জন্য সম্রাট আকবর ১৫৮৪ সালে ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা তার সিংহাসন আরোহণ থেকে গণনা করা শুরু হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৩৭.
'যতকাল রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা / বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহামন'। এই পংক্তির রচয়িতা কে?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) শামসুর রাহমান
  3. গ) অন্নদাশংকর রায়
  4. ঘ) নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
গ) অন্নদাশংকর রায়
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্নদাশংকর রায়
ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন। কবিতার চরণ চারটি নিম্নরূপ:
‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুমালা রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান।’
উৎসঃ প্রথম আলো

৩৮.
The indirect speech of: He said, 'You liar.' is -
  1. ক) He said me a liar
  2. খ) He called me lair
  3. গ) He said me to go to a lair
  4. ঘ) He called me a liar
সঠিক উত্তর:
ঘ) He called me a liar
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He called me a liar
ব্যাখ্যা
এখানে Direct Speech টি statement হওয়ায় said me না হয়ে called me হবে। সুতরাং, He called me a liar ই সঠিক উত্তর হবে।
৩৯.
My father went home last night; Here 'home' is a/an -
  1. ক) noun
  2. খ) adverb
  3. গ) preposition
  4. ঘ) pronoun
সঠিক উত্তর:
খ) adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) adverb
ব্যাখ্যা
এখানে home দ্বারা ''went'' verb টি modify হয়েছে, সুতরাং home এখানে Adverb.
৪০.
০.০৭ এর ৩% = কত?
  1. ক) ২১%
  2. খ) .০২১%
  3. গ) ০.২১%
  4. ঘ) ২.১%
সঠিক উত্তর:
গ) ০.২১%
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.২১%
ব্যাখ্যা
০.০৭ এর ৩% = ০.০৭ এর ৩/১০০ = ০.০০২১ = ০.২১%
৪১.
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে -
  1. ক) বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
  2. খ) স্বরাজ প্রতিষ্ঠা
  3. গ) প্রেম
  4. ঘ) প্রকৃতি বন্দনা
সঠিক উত্তর:
ক) বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
উত্তর
সঠিক উত্তর:
ক) বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
ব্যাখ্যা
বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
- ১৯২১ সালে রচিত কবিতাটি ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি।
- এর মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।

কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতার মূল সুর হলো বিদ্রোহ ও বিপ্লবের আবেগ। এই কবিতায় নজরুল তাঁর বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়েছেন, যেখানে তিনি অত্যাচার, শোষণ, ও বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালি জাতির মনোবলকে উজ্জীবিত করতে বিশাল প্রভাব ফেলে।

কাজী নজরুলের "বিদ্রোহী" কবিতা এই আন্দোলনের মানসিকতাকে প্রেরণা দিয়েছিল, যদিও এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক স্বরাজ প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে রচিত নয়। কবিতাটি মূলত মুক্তি, সাম্য, এবং শোষণের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বিদ্রোহী কবিতা।
৪২.
হাঙ্গর মাছের তেলে কোন ভিটামিন থাকে?
  1. ক) ভিটামিন E এবং D
  2. খ) ভিটামিন C এবং D
  3. গ) ভিটামিন A এবং D
  4. ঘ) ভিটামিন B এবং D
সঠিক উত্তর:
গ) ভিটামিন A এবং D
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিটামিন A এবং D
ব্যাখ্যা
The liver oil extracted from the deep sea shark is found to be a good source of fat soluble vitamins such as A, D, and K.
Source: ncbi.nlm.nih.gov
৪৩.
She aspires ____ a scientific career.
  1. ক) for
  2. খ) by
  3. গ) to
  4. ঘ) from
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
Aspire to – আকাঙ্ক্ষা করা। বাক্যটির context অনুসারে বাক্যের অর্থ-সে বৈজ্ঞানিক পেশার আকাঙক্ষা করে।
৪৪.
একটি বর্গক্ষেত্রের ৪০৪.০১ বর্গমিটার হলে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে -
  1. ক) 20.01
  2. খ) 20.11
  3. গ) 20.21
  4. ঘ) 20.1
সঠিক উত্তর:
ঘ) 20.1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20.1
ব্যাখ্যা

আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু2
সুতরাং, প্রতিটি বাহুর দৈর্ঘ্য = √বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =√404.01 = 20.1 মিটার

৪৫.
'বনলতা সেন' কোন কবির কাব্যগ্রন্থের নাম?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) বিষ্ণু দে
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
ঝরা পালক (১৯২৮) জীবনানন্দ দাশ প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে- ধূসর পাণ্ডুলিপি, রুপসী বাংলা, সাতটি তারার তিমির, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৪৬.
বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?
  1. ক) IBM 360
  2. খ) IBM 1024
  3. গ) IBM 1620
  4. ঘ) IBM 2028
সঠিক উত্তর:
গ) IBM 1620
উত্তর
সঠিক উত্তর:
গ) IBM 1620
ব্যাখ্যা
বাংলাদেশে কম্পিউটার ব্যবহারের সূচনা হয় ষাটের দশকে।পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines - IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৭.
বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদবলে?
  1. ক) ৩৮ অনুচ্ছেদ
  2. খ) ৩৯ অনুচ্ছেদ
  3. গ) ৩৭ অনুচ্ছেদ
  4. ঘ) ৩৬ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
খ) ৩৯ অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৯ অনুচ্ছেদ
ব্যাখ্যা
bdlaws.minlaw.gov.bd অনুসারে সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়।
৪৮.
কাশীরাম দাসের অনূদিত গ্রন্থ কোনটি?
  1. ক) রামায়ণ
  2. খ) মেঘদূত
  3. গ) মহাভারত
  4. ঘ) শকুন্তলা
সঠিক উত্তর:
গ) মহাভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাভারত
ব্যাখ্যা
মহাভারত প্রথম বাংলা অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। এর মূল রচয়িতা (সংস্কৃত ভাষায়) কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।সতের শতকের কবি কাশীরাম দাস মহাভারতের বিখ্যাত, জনপ্রিয় ও শ্রেষ্ঠ অনুবাদক। কাশীরাম দাসের মহাভারতের দুটি পঙক্তি- 'মহাভারতের কথা অমৃত সমান, কাশারাম দাস ভনে শােনে পুন্যবান।'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর
৪৯.
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল-
  1. ক) চুনাপাথর
  2. খ) খনিজ তেল
  3. গ) অ্যামেনিয়া
  4. ঘ) মিথেন গ্যাস
সঠিক উত্তর:
ঘ) মিথেন গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিথেন গ্যাস
ব্যাখ্যা
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হলো মিথেন গ্যাস যা আমরা প্রাকৃতিক গ্যাস হিসেবে দৈনন্দিন জীবনে ব্যবহার করি।
উৎসঃ প্রথম আলো
৫০.
f(x) = x3+ax3+2x3 = 0 হলে, a এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) -3
সঠিক উত্তর:
ঘ) -3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -3
ব্যাখ্যা

বা, x3+ax3+2x3=0
বা, 3x3+ax3 = 0
বা, ax3= -3x3
∴ a = -3

৫১.
____ than he left the place.
  1. ক) As soon as he saw the police.
  2. খ) No sooner had he seen the police.
  3. গ) No sooner he had see the police.
  4. ঘ) As soon as he had seen the police.
সঠিক উত্তর:
খ) No sooner had he seen the police.
উত্তর
সঠিক উত্তর:
খ) No sooner had he seen the police.
ব্যাখ্যা
No sooner had …. than থাকলে বাক্যের ১ম অংশে Verb এর Past Participle form এবং পরের অংশে verb এর past form হয়। অতএব No sooner had he seen the police বসবে শূন্যস্থানটিতে।
৫২.
সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি?
  1. ক) পদ্মবতী
  2. খ) সয়ফুলমূলক-বদিউজ্জামাল
  3. গ) হপ্তপয়কর
  4. ঘ) তোহ্ফা
সঠিক উত্তর:
ক) পদ্মবতী
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ্মবতী
ব্যাখ্যা
আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী, যা ছিল কবি মালিক মোহাম্মদ জায়সীর হিন্দি কাব্য পদুমাবৎ-এর অনুবাদ। এ কাব্য তিনি প্রায় তিন বছর সময় ব্যয়ে ১৬২৭ সালে শেষ করেন এবং আরাকানপতির আত্মীয় সৈয়দ মুসার উৎসাহে তিনি সয়ফল মুলুক ও বদিউজ্জামাল নামক পারস্য গ্রন্থ অনুবাদ করেন।
উৎসঃ ভোরের কাগজ
৫৩.
ঐতিহাসিক 'পানাম নগর' কোথায় অবস্থিত?
  1. ক) সোনারগাঁও এ
  2. খ) ময়নামতিতে
  3. গ) মহাস্থানগড়ে
  4. ঘ) বৌদ্ধ বিহারে
সঠিক উত্তর:
ক) সোনারগাঁও এ
উত্তর
সঠিক উত্তর:
ক) সোনারগাঁও এ
ব্যাখ্যা
পানাম নগর পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এ অবস্থিত।
উৎসঃএকুশে টিভি
৫৪.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাট্যের বিষয় কী?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) মুক্তিযুদ্ধ
  3. গ) ছাত্র আন্দোলন
  4. ঘ) স্বৈরশাসন বিরোধী আন্দোলন
সঠিক উত্তর:
খ) মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়'(১৯৭৬)। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫৫.
মরিশাস দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
  1. ক) প্রশান্ত মহাসাগরে
  2. খ) আরব সাগরে
  3. গ) আটলান্টিক মহাসাগরে
  4. ঘ) ভারত মহাসাগরে
সঠিক উত্তর:
ঘ) ভারত মহাসাগরে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারত মহাসাগরে
ব্যাখ্যা
The islands of the Indian Ocean include Reunion, Madagascar, Sri Lanka, Zanzibar, Comoros, and Mauritius.
Source: worldatlas.com
৫৬.
[মূল পরীক্ষার প্রশ্নেই ভুল ছিল] BIPSOT-বলতে কী বোঝেন?
  1. ক) Bangladesh Institute of Public Service Officers Training
  2. খ) Bangladesh International Peace Support Overseas Training
  3. গ) Bangladesh International Peace Support Operation of Training
  4. ঘ) Bangladesh Inland Police Service Operation and Training
অনির্ধারিত
ব্যাখ্যা
পরীক্ষাটির মূল প্রশ্নেই সঠিক উত্তর নেই। Bangladesh Institute of Peace Support Operation Training - BIPSOT. সুত্রঃ অফিসিয়াল সাইট।
৫৭.
Choose the correct sentence :
  1. ক) The pen belong to me.
  2. খ) The pen belongs for me.
  3. গ) The pen belongs to you.
  4. ঘ) The pen belonged by me.
সঠিক উত্তর:
গ) The pen belongs to you.
উত্তর
সঠিক উত্তর:
গ) The pen belongs to you.
ব্যাখ্যা
‘Belong to’ phrasal verb এর অর্থঃ অধীনে থাকা; The pen শব্দটি Singular হওয়ায় Verb – এর সাথে S যুক্ত হবে।সুতরাং সঠিক বাক্যটি হবে The pen belongs to you.
৫৮.
'আমি তাকে নাচতে দেখলাম' - Its English translation is-
  1. ক) I saw her danced.
  2. খ) I saw her to dance.
  3. গ) I saw her to dancing.
  4. ঘ) I saw her dance.
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশন গুলোতে সঠিক উত্তর নেই। তাই প্রশ্নটি বাতিল করা হল।
I saw her dance বাক্যটি Grammatically সঠিক বাক্য। কিন্তু, এটা এক্ষেত্রে সঠিক উত্তর তথা Translation নয়।
The -ing form can emphasise the repetition of an action or event.
আমি তাকে নাচতে দেখলাম- I saw her dancing. (The action was in progress, happening, but not completed.)
আমি তার নাচ দেখেছি- I saw her dance. (The speaker observed the whole event.)
Source: Cambridge Dictionary
৫৯.
জটিল সংখ্যার সেট ∅ গঠিত হয়-
  1. ক) {x +iy}
  2. খ) {x +iy; x,y ∈R}
  3. গ) {2i, 3i,..... }
  4. ঘ) {i, ±3i,2}
সঠিক উত্তর:
খ) {x +iy; x,y ∈R}
উত্তর
সঠিক উত্তর:
খ) {x +iy; x,y ∈R}
ব্যাখ্যা
চলক x ও y বাস্তব সংখ্যা এবং এদের সাথে i একটি ইমাজিনারি নাম্বার থাকায় জটিল সংখ্যার সেট হয় ∅ = {x +iy; x,y ∈R}।
৬০.
কুইবেক প্রদেশ কোন দেশের অংশ?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
খ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
খ) কানাডা
ব্যাখ্যা
কুইবেক কানাডার দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। এটির রাজধানী কুইবেক সিটি। তবে মন্ট্রিয়াল হলো বৃহত্তম শহর।ফরাসি উপনিবেশের অধীনে ছিল এই প্রদেশ। এ অঞ্চলের অধিকাংশ অধিবাসীর ভাষা ফরাসী এবং প্রদেশটির প্রধান সরকারি ভাষাও ফরাসী।
Source: quebec.ca
৬১.
'Come into question' means-
  1. ক) to become a matter for doubt
  2. খ) to be a matter for praise
  3. গ) to be a great event
  4. ঘ) to become a matter for writing.
সঠিক উত্তর:
ক) to become a matter for doubt
উত্তর
সঠিক উত্তর:
ক) to become a matter for doubt
ব্যাখ্যা
Come into question - to cause doubts.
Source: Merriam-Webster
৬২.
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন -
  1. ক) ১৯১৩ খ্রি.
  2. খ) ১৯১২ খ্রি.
  3. গ) ১৯১৪ খ্রি.
  4. ঘ) ১৯২০ খ্রি.
সঠিক উত্তর:
ক) ১৯১৩ খ্রি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯১৩ খ্রি.
ব্যাখ্যা
‘গীতাঞ্জলি’ ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত। এর ইংরেজী অনুবাদ - Song Offerings প্রকাশিত হয় ১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ড থেকে। অনুবাদ করেন কবি নিজেই এবং এর ভূমিকা লিখেন আইরিশ কবি W. B Yeats। এই গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ প্রথম ভারতীয় হিসাবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬৩.
পেনিসিলিনের আবিষ্কর্তা কে?
  1. ক) আলেকজান্ডার ফ্লেমিং
  2. খ) হিপোক্রিটাস
  3. গ) ইবনে সিনা
  4. ঘ) ইউক্লিড
সঠিক উত্তর:
ক) আলেকজান্ডার ফ্লেমিং
উত্তর
সঠিক উত্তর:
ক) আলেকজান্ডার ফ্লেমিং
ব্যাখ্যা
One of the first and still one of the most widely used antibiotic agents is penicillin. In 1928 Scottish bacteriologist Alexander Fleming discovered it.
Source: britannica.com
৬৪.
What is the antonym of 'harmony'?
  1. ক) unharmony
  2. খ) dissharnony
  3. গ) non-harmony
  4. ঘ) disharmony
সঠিক উত্তর:
ঘ) disharmony
উত্তর
সঠিক উত্তর:
ঘ) disharmony
ব্যাখ্যা
Antonym of harmony is disharmony.
Source: Merriam-Webster
৬৫.
৬ জন সদস্যের সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার ৬ গুণ চাঁদা দিলে, মোট কত টাকা হবে?
  1. ক) ২১৬
  2. খ) ১২৫
  3. গ) ১০০
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
ক) ২১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১৬
ব্যাখ্যা

প্রত্যেক সদস্য সদস্য সংখ্যা(৬)র ছয়গুণ চাঁদা দিলে সদস্য প্রতি চাঁদার পরিমাণ ৩৬ টাকা।
তাহলে, ছয়জন সদস্যের সর্বমোট চাঁদার পরিমাণ ৬ × ৩৬ = ২১৬

৬৬.
'দারোগা' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ক) জাপানি
  2. খ) তুর্কি
  3. গ) ফারসি
  4. ঘ) গুজরাটি
সঠিক উত্তর:
গ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফারসি
ব্যাখ্যা

দারোগা (বিশেষ্য) অর্থ : 
থানার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মচারী; পুলিশের ইন্সপেক্টর বা সাবইন্সপেক্টর।

দারোগা ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
 
উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

=================
উল্লেখ্য - মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২২ সংস্করণ) অনুসারে - দারোগা তুর্কি ভাষার শব্দ।
কিন্তু এক্ষেত্রে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এর তথ্য অধিক গ্রহণযোগ্য। 

# মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের কয়েকটি বিদেশি শব্দের উৎস সম্পর্কিত ‘ভুল বা বিভ্রাট’ নিয়ে আলোচনা ও সমাধান সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের লিংক দুটি দেখুন।
লিংক-১
লিংক-২

৬৭.
জাপানের অতীত রাজধানীর নাম কী?
  1. ক) ওসাকা
  2. খ) হিরোশিমা
  3. গ) কিয়োটাে
  4. ঘ) নাগাসাকি
সঠিক উত্তর:
গ) কিয়োটাে
উত্তর
সঠিক উত্তর:
গ) কিয়োটাে
ব্যাখ্যা
Kyoto, a city that served as Japan's capital for more than 1000 years.
Source: Britannica
৬৮.
কোনটি অমূলদ সংখ্যা ?
  1. ক) 3.25 / (3)√64
  2. খ) √7 / (3)√9
  3. গ) 3/4
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
খ) √7 / (3)√9
উত্তর
সঠিক উত্তর:
খ) √7 / (3)√9
ব্যাখ্যা
যে সংখ্যাটি দশমিকের পর অসীম অনাবৃত তাকে অমূলদ সংখ্যা বলে।
৬৯.
কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √5
  2. খ) √7
  3. গ) √10
  4. ঘ) √4
সঠিক উত্তর:
ঘ) √4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √4
ব্যাখ্যা
যে সংখ্যাটি দশমিকের পর অসীম আবৃত তাকে মূলদ সংখ্যা বলে।এখানে √4 মূলদ সংখ্যা।
৭০.
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তন করেন-
  1. ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) ঈশ্বর গুপ্ত
  4. ঘ) ভারতচন্দ্র
সঠিক উত্তর:
খ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
প্রথম বাঙালি সনেটকার হলেন মাইকেল মধুসূদন দত্ত। তাকে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, দত্তকুলোদ্ভব কবি, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং বাংলা নাটকের পথিকৃৎও বলা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
৭১.
ক্যালকুলেটরের ডায়ালে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) আয়রণ চিপ
  2. খ) কপার চিপ
  3. গ) কার্কা চিপ
  4. ঘ) সিলিকন চিপ
সঠিক উত্তর:
ঘ) সিলিকন চিপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিলিকন চিপ
৭২.
'ণ-ত্ব' ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয় ?
  1. ক) দেশি
  2. খ) বিদেশি
  3. গ) তৎসম
  4. ঘ) খাঁটি বাংলা
সঠিক উত্তর:
গ) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎসম
ব্যাখ্যা
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ এবং মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। যেসব তৎসম শব্দে এ দুই ধ্বনির ব্যবহার অবিকৃত রয়েছে সেসব শব্দেই এদের প্রয়োগ হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৭৩.
বিশ্বের সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কোনটি?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) ফিলিপাইন
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ক) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র। প্রধান দ্বীপগুলো হলো সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
Source: Worldatlas
৭৪.
কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী?
  1. ক) ক্লোরিন
  2. খ) টাইটেনিয়াম
  3. গ) গ্রাফাইট
  4. ঘ) গ্যালিয়াম
সঠিক উত্তর:
গ) গ্রাফাইট
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রাফাইট
ব্যাখ্যা
কার্বন একটি অধাতু। কিন্তু কার্বন এরই অন্য একটি রুপ গ্রাফাইট যা বিদ্যুৎ পরিবাহী।
উৎসঃ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
৭৫.
Choose the correct sentence:
  1. ক) He likes jogged
  2. খ) He like to be jogg
  3. গ) He likes jogging
  4. ঘ) He likes to jogging
সঠিক উত্তর:
গ) He likes jogging
উত্তর
সঠিক উত্তর:
গ) He likes jogging
ব্যাখ্যা
একটি Simple sentence এ একটি finite verb এবং একটি auxiliary বা infinitive verb থাকতে পারে, কখনোই একাধিক main verb থাকতে পারবে না। দ্বিতীয় verb টি যদি noun এর ন্যায় কাজ করাকে বুঝায় তবে infinitive টি gerund হবে। উপরিউক্ত বাক্যেও একই বিষয় পরিলক্ষিত হয়েছে। এখানে likes হলো main verb এবং noun হিসেবে কাজ করছে jogging.
৭৬.
ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝেন?
  1. ক) কেওড়া বন
  2. খ) উপকূলীয় বন
  3. গ) শালবন
  4. ঘ) মানবসৃষ্ট বন
সঠিক উত্তর:
খ) উপকূলীয় বন
উত্তর
সঠিক উত্তর:
খ) উপকূলীয় বন
ব্যাখ্যা
ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৭.
মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?
  1. ক) ১৭ এপ্রিল , ১৯৭১
  2. খ) ৭ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল , ১৯৭১
  4. ঘ) ২৭ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তর:
গ) ১০ এপ্রিল , ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ এপ্রিল , ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। খন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৮.
'European Union' - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিসে
  2. খ) ব্রাসেলসে
  3. গ) রোমে
  4. ঘ) বার্লিনে
সঠিক উত্তর:
খ) ব্রাসেলসে
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রাসেলসে
ব্যাখ্যা
১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ও ১৯৪৮ সালে কার্যক্রম শুরু করা ৩ দেশের এই সংস্থাটির প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসে।
Source: britannica.com
৭৯.
His younger brother is a school boy. Here 'school' is a/an-
  1. ক) noun
  2. খ) adverb
  3. গ) adjective
  4. ঘ) pronoun
সঠিক উত্তর:
গ) adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) adjective
ব্যাখ্যা
যে word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়, তাকে Adjective বলে। In short, an adjective tells something about a noun. এখানে ছেলের ভাইয়ের বয়স কেমন হতে পারে সেটা বুঝানো হয়েছে school শব্দটি ব্যবহারের মাধ্যমে। সুতরাং প্রদত্ত Sentence এ School শব্দটি Adjective.
৮০.
'দেবদত্ত' কোন সমাস?
  1. ক) চতুর্থী তৎপুরুষ
  2. খ) প্রাদী তৎপুরুষ
  3. গ) পঞ্চমী তৎপুরুষ
  4. ঘ) তৃতীয়া তৎপুরুষ
সঠিক উত্তর:
ক) চতুর্থী তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ক) চতুর্থী তৎপুরুষ
ব্যাখ্যা
চতুর্থী তৎপুরুষ বা সম্প্রদান/নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ হলোঃ দেবদত্ত - দেবকে দত্ত; গুরুভক্তি - গুরুকে ভক্তি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৮১.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ টি হলে, অন্ত:কোণ সমূহের সমষ্টি হবে -
  1. ক) ৭ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৮ সমকোণ
  4. ঘ) ৯ সমকোণ
সঠিক উত্তর:
গ) ৮ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ সমকোণ
ব্যাখ্যা

আমরা জানি,
বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n-২)×180° [এখানে n = সুষম বহুভুজের বাহুর সংখ্যা]
(6-2)×180° = 720°
= 720°/90° = 8 সমকোণ [যেহেতু 90° = 1 সমকোণ]

৮২.
'Comparative' -শব্দটির পরিভাষা হলো-
  1. ক) তুলনামূলক
  2. খ) সাম্যবাদ
  3. গ) খেসারত
  4. ঘ) প্রতিযোগিতা
সঠিক উত্তর:
ক) তুলনামূলক
উত্তর
সঠিক উত্তর:
ক) তুলনামূলক
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে Comparative শব্দের পরিভাষা - তুলনামূলক।
৮৩.
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়?
  1. ক) বিশ্ববিদ্যালয়
  2. খ) পুলিশ লাইনস
  3. গ) সাভার
  4. ঘ) গাজীপুর
সঠিক উত্তর:
ক) বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত উপন্যাসের আখ্যানকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়।
উৎসঃ প্রথম আলো
৮৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সজ্ঞা
  2. খ) সংজ্ঞা
  3. গ) সংগা
  4. ঘ) সংঙ্গা
সঠিক উত্তর:
খ) সংজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
খ) সংজ্ঞা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে 'সংজ্ঞা' বানানটি সঠিক।
৮৫.
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল সুদে ৬৫০ টাকার সুদ কত বছরে ২৭৩ টাকা হবে?
  1. ক) ১ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
ঘ) ৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ বছর
ব্যাখ্যা

ধরি, বছর = ক
৭% সুদে ৬৫০ টাকায় 'ক' বছরের সুদ = ৭×ক×৬৫০/১০০ = ২৭৩ টাকা
বা, ৪৫.৫ক = ২৭৩
বা, ক = ৬
অর্থাৎ, ২৭৩ টাকা সুদ পাওয়া যাবে ৬ বছরে।

৮৬.
কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
  1. ক) দিনাজপুর জেলায়
  2. খ) রংপুর জেলায়
  3. গ) বগুড়া জেলায়
  4. ঘ) রাজশাহী জেলায়
সঠিক উত্তর:
ক) দিনাজপুর জেলায়
উত্তর
সঠিক উত্তর:
ক) দিনাজপুর জেলায়
ব্যাখ্যা
কান্তজীর মন্দির ইটের তৈরী অষ্টাদশ শতাব্দীর মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং দিনাজপুর-তেতঁলিয়া সড়কের প্রায় এক মাইল পশ্চিমে ঢেপা নদীর পারে এক শান্ত নিভৃতগ্রাম কান্তনগরে এ মন্দিরটি স্থাপিত।
Source: dinajpur.gov.bd
৮৭.
Had I seen him there-
  1. ক) I would talk to him.
  2. খ) I would have talked to him.
  3. গ) I would talked to him.
  4. ঘ) I talk to him.
সঠিক উত্তর:
খ) I would have talked to him.
উত্তর
সঠিক উত্তর:
খ) I would have talked to him.
ব্যাখ্যা
শূন্যস্থানে I would have talked to him বসবে। কারণ, Had + sub + past + participle দ্বারা কোনো Sentence শুরু হলে, অপরটি Perfect conditional হয় অর্থাৎ Sub- এর পর Would / could /might + have + past + participle হবে।
৮৮.
Choose the correct sentence:
  1. ক) Here comes the bus.
  2. খ) Here the bus comes.
  3. গ) Here the bus is come.
  4. ঘ) Here is the bus go.
সঠিক উত্তর:
ক) Here comes the bus.
উত্তর
সঠিক উত্তর:
ক) Here comes the bus.
ব্যাখ্যা
You can use “here” when you are giving or showing something to somebody.
Here's the money I promised you.
Here's a dish that is simple and quick to make.
Here is your opportunity.
Here comes the bus.
Source: Oxford Dictionary
৮৯.
Do not jeer ___ the girl.
  1. ক) at
  2. খ) for
  3. গ) bye
  4. ঘ) From
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
Jeer at হলো এক ধরনের phrasal verb যার অর্থ–বিদ্রুপ করা, ঠাট্রা করা। বাক্যটির অর্থ: মেয়েটিকে নিয়ে বিদ্রুপ করো না।
৯০.
গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
সঠিক উত্তর:
খ) দুই
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই
ব্যাখ্যা
গঠনগত দিক থেকে শব্দ দুই ভাগে বিভক্ত। যথাঃ মৌলিক শব্দ এবং সাধিত শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৯১.
a2+1/a2 = 51 হলে, a−1/a এর মান কত?
  1. ক) ±3
  2. খ) ±5
  3. গ) ±7
  4. ঘ) ±9
সঠিক উত্তর:
গ) ±7
উত্তর
সঠিক উত্তর:
গ) ±7
ব্যাখ্যা

a2+1/a2 = 51
বা, (a-1/a)2+2a.1/a = 51
বা, (a-1/a)2 = 51 - 2 = 49
বা, (a-1/a) = ± 7

৯২.
'Bring to book' means-
  1. ক) a book published
  2. খ) valueless book
  3. গ) to find a book
  4. ঘ) to rebuke
সঠিক উত্তর:
ঘ) to rebuke
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to rebuke
ব্যাখ্যা
Bring to book - express sharp disapproval or criticism of (someone) because of their behaviour or actions; to rebuke.
Source: Merriam-Webster
৯৩.
Bluetooth - কোন প্রযুক্তি ব্যবহার করে?
  1. ক) ম্যাগনেটিক
  2. খ) রেডিও তরঙ্গ
  3. গ) অপটিক্যাল
  4. ঘ) লেজার
সঠিক উত্তর:
খ) রেডিও তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) রেডিও তরঙ্গ
ব্যাখ্যা
Bluetooth is a wireless technology standard used for exchanging data between fixed and mobile devices over short distances using radio waves.
Source: Britannica
৯৪.
Spain- এর রাজধানীর নাম কী?
  1. ক) বার্সিলোনা
  2. খ) কর্ডোভা
  3. গ) গ্রানাডা
  4. ঘ) মাদ্রিদ
সঠিক উত্তর:
ঘ) মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাদ্রিদ
ব্যাখ্যা
দক্ষিণ-পশ্চিম ইউরোপ মহাদেশের অবস্থিত স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ।
Source: Britannica
৯৫.
I made the machine-
  1. ক) to work
  2. খ) work
  3. গ) to working
  4. ঘ) worked
সঠিক উত্তর:
খ) work
উত্তর
সঠিক উত্তর:
খ) work
ব্যাখ্যা
Causative verb হলো যে verb দ্বারা নিজে কাজ না করে কিছু করানোকে বুঝায়। Causative verb এর নিয়ম – have /let/make/ help+ obj+verb এর present form হবে। সুতরাং শূন্যস্থানে work বসবে।
৯৬.
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
  1. ক) তাজউদ্দিন আহমদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) এ.এইচ. এম কামারুজ্জামান
  4. ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
৯৭.
অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কী বলে?
  1. ক) চুন
  2. খ) ফিটকিরি
  3. গ) কষ্টিকসোডা
  4. ঘ) বেকিংপাউডার
সঠিক উত্তর:
খ) ফিটকিরি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিটকিরি
ব্যাখ্যা
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় ফিটকিরি। ফিটকিরি এর রাসায়নিক সংকেতঃ [K2SO4.Al2(SO4)3.24H2O]
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৯৮.
Choose the word correctly spelt-
  1. ক) assumption
  2. খ) assumtion
  3. গ) assumpted
  4. ঘ) assumping
সঠিক উত্তর:
ক) assumption
উত্তর
সঠিক উত্তর:
ক) assumption
ব্যাখ্যা
According to the Oxford Dictionary “assumption” is spelled correctly.
৯৯.
What is the verb form of 'glad'?
  1. ক) glad
  2. খ) glader
  3. গ) glading
  4. ঘ) gladden
সঠিক উত্তর:
ঘ) gladden
উত্তর
সঠিক উত্তর:
ঘ) gladden
ব্যাখ্যা
According to the Oxford Dictionary “gladden” is a verb.
১০০.
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
  1. ক) তাজউদ্দিন আহমদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) এ.এইচ.এম কামারুজ্জামান
  4. ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। খন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা : নবম-দশম শ্রেণী