পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
'Bad blood' শব্দের পারিভাষিক অর্থ-
  1. হীন ব্যক্তি
  2. খারাপ মানুষ
  3. কুলাঙ্গার
  4. মনোমালিন্য
সঠিক উত্তর:
মনোমালিন্য
উত্তর
সঠিক উত্তর:
মনোমালিন্য
ব্যাখ্যা

- 'Bad blood' শব্দের পারিভাষিক অর্থ মনোমালিন্য।
- 'Bad man' শব্দের অর্থ খারাপ মানুষ।
- 'Black sheep' শব্দের পারিভাষিক অর্থ কুলাঙ্গার।

.
কোন কবি বাঙ্গালি হওয়া সত্ত্বেও বাংলা ভাষার কবি নন?
  1. জ্ঞানদাস
  2. চণ্ডীদাস
  3. মুকুন্দরাম
  4. জয়দেব
সঠিক উত্তর:
জয়দেব
উত্তর
সঠিক উত্তর:
জয়দেব
ব্যাখ্যা

- জয়দেব সংস্কৃত ভাষার বাঙ্গালি কবি।
- তিনি বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন।
- তাঁর লিখিত গীতিকাব্য 'গীতগোবিন্দ'।
- বাকি তিনজনই মধ্যযুগের বাংলা ভাষার কবি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কয়টি সংখ্যাবর্ণ রয়েছে?
  1. ৭টি
  2. ১১টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য দশটি সংখ্যাবর্ণ রয়েছে। যথা- ১,২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি সঠিক বানান?
  1. পসারিণি
  2. পসারিনী
  3. পসারিনি
  4. পসারিণী
সঠিক উত্তর:
পসারিণী
উত্তর
সঠিক উত্তর:
পসারিণী
ব্যাখ্যা

• ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, হ, য়, ব, ং, ক-বর্গীয় এবং প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ণ হয়। যেমনঃ
- পসারিণী,
- অগ্রহায়ণ,
- রূপায়ণ,
- প্রণয়ন,
- কৃপণ,
- গৃহিণী,
- নিরীক্ষণ,
- ক্ষণজীবী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
'বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটি কার লেখা?
  1. মােনায়েম সরকার
  2. এম. আর আখতার মুকুল
  3. শওকত ওসমান
  4. আহমদ শরীফ
সঠিক উত্তর:
মােনায়েম সরকার
উত্তর
সঠিক উত্তর:
মােনায়েম সরকার
ব্যাখ্যা

- 'বাংলাদেশ ও বঙ্গবন্ধু' গ্রন্থটির লেখক মােনায়েম সরকার।
- এছাড়াও তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলাের মধ্যে কয়েকটি উল্লেখযােগ্য গ্রন্থ হলােঃ
• বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য,
• ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু,
• মৃত্যুঞ্জয়ী মুজিব,
• সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,
• বাঙালি ঐতিহ্য ও ভবিষ্যৎ,
• বঙ্গবন্ধু রাজনীতি ও শেখ হাসিনা ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
'যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।' বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করলে হবে -
  1. যারা দুর্জন তারা পরিত্যাজ্য।
  2. দুর্জনরাই সর্বদা পরিত্যাজ্য।
  3. যেসব লোক দুর্জন সেসব লোক পরিত্যাজ্য।
  4. দুর্জন লোক পরিত্যাজ্য।
সঠিক উত্তর:
দুর্জন লোক পরিত্যাজ্য।
উত্তর
সঠিক উত্তর:
দুর্জন লোক পরিত্যাজ্য।
ব্যাখ্যা
'যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।' - এটি একটি জটিল বাক্য।
বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করলে হবে - দুর্জন লোক পরিত্যাজ্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
'বিভব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বিদ্যুৎ
  2. সম্পদ
  3. দিবস
  4. তনু
সঠিক উত্তর:
সম্পদ
উত্তর
সঠিক উত্তর:
সম্পদ
ব্যাখ্যা

- 'বিভব' শব্দের সমার্থক শব্দ অর্থ, বিত্ত, সম্পদ, ধন ইত্যাদি।
- দিন শব্দের সমার্থক শব্দ দিবস।
- তনু শব্দের সমার্থক শব্দ শরীর।
- বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ ক্ষণপ্রভা, সৌদামিনী ইত্যাদি।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

.
কোন বাক্যটি সঠিক নয়?
  1. আপনি সপরিবারে আমন্ত্রিত।
  2. ছেলেটি অত্যন্ত মেধাবী।
  3. তিনি আমার বইটি প্রকাশ করেছেন।
  4. আমি সন্তোষ হলাম।
সঠিক উত্তর:
আমি সন্তোষ হলাম।
উত্তর
সঠিক উত্তর:
আমি সন্তোষ হলাম।
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে 'আমি সন্তোষ হলাম।' বাক্যটি সঠিক নয়।
এর শুদ্ধরূপ হবে- 'আমি সন্তুষ্ট হলাম।'
.
কোনটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ নয়?
  1. জনতা
  2. ঝাঁক
  3. মানুষ
  4. বহর
সঠিক উত্তর:
মানুষ
উত্তর
সঠিক উত্তর:
মানুষ
ব্যাখ্যা

- যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রানীর সমষ্টি বোঝায় তা-ই সমষ্টিবাচক বিশেষ্য। যেমন- সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।
- যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন- মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ ইত্যাদি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।
- নদী শব্দটি দ্বারা সকল নদী (পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র) কে বোঝায়, সুতরাং এখানে নদী শব্দটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
কোন বিপরীত শব্দ জোড়া সঠিক নয়?
  1. পুষ্ট - ক্ষীণ
  2. পারত্রিক - ঐহিক
  3. হর্তা - ভর্তা
  4. বিকুঞ্চন - প্রসারণ
সঠিক উত্তর:
বিকুঞ্চন - প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
বিকুঞ্চন - প্রসারণ
ব্যাখ্যা

- বিকুঞ্চন-প্রসারণ বিপরীত শব্দ জোড়া সঠিক নয়। কারণ এরা সমার্থক শব্দ।
- বিকুঞ্চন বা প্রসারণ শব্দের বিপরীতার্থক শব্দ আকুঞ্চন বা সংকোচন।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
Akbar Ali ______ the book before he retired.
  1. has written
  2. is writing
  3. had written
  4. is written
সঠিক উত্তর:
had written
উত্তর
সঠিক উত্তর:
had written
ব্যাখ্যা

Before যুক্ত বাক্যের গঠনঃ
• Past perfect + before + Past indefinite
• Akbar Ali had written the book before he retired.

১২.
Who wrote the romantic comedy 'The Merchant of Venice'?
  1. William Congreve
  2. Christopher Marlowe
  3. Ben Jonson
  4. William Shakespeare
সঠিক উত্তর:
William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare
ব্যাখ্যা

- William Shakespeare is the greatest modern dramatist.
- 'The Merchant of Venice' তাঁর একটি বিখ্যাত রোমান্টিক কমেডি।
- এখানে তিনি এক ইহুদি সুদখোরের কাহিনী নিয়ে নাটকটি রচনা করেন।
- ইহুদি সুদখোরের নাম ছিল Shylock।
- এই কমেডির উল্লেখযোগ্য অন্যান্য চরিত্রঃ
• Antonio (protagonist),
• Portia (Heroine),
• Bassanio,
• Jessica ইত্যাদি।
উৎসঃ The Merchant of Venice, William Shakespeare‌.

১৩.
Either of the two girls will be awarded. Here the word 'either' is a/an-
  1. Adjective
  2. Noun
  3. Pronoun
  4. Adverb
সঠিক উত্তর:
Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Pronoun
ব্যাখ্যা

- যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বুঝায় তাকে Distributive pronoun বলে।
- এই বাক্যটিতে Either একটি Distributive pronoun।
- কয়েকটি Distributive pronoun হলোঃ each, every, either, neither ইত্যাদি।

১৪.
Many boys _______ done the job.
  1. has
  2. was
  3. had
  4. have
সঠিক উত্তর:
have
উত্তর
সঠিক উত্তর:
have
ব্যাখ্যা
- Structure: Many + Plural Noun + Plural verb.
- Many boys have done the job.
১৫.
2x + 2x + 2x + 2x + 2x + 2x + 2x + 2x = কত?
  1. 23x+3
  2. 2x+1
  3. 22x+2
  4. 2x+3
সঠিক উত্তর:
2x+3
উত্তর
সঠিক উত্তর:
2x+3
ব্যাখ্যা

2x + 2x + 2x + 2x + 2x + 2x + 2x + 2x
= 8.2x
= 23.2x
= 23+x
= 2x+3

১৬.
২ এবং ৪২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ১০ টি
  2. ১১ টি
  3. ১২ টি
  4. ১৩ টি
সঠিক উত্তর:
১২ টি
উত্তর
সঠিক উত্তর:
১২ টি
ব্যাখ্যা

- ২ এবং ৪২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১২টি।
- সংখ্যাগুলো হলো: ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১।
- কিন্তু যদি বলা হতো ২ থেকে ৪২ পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে ২ অন্তর্ভূক্ত হতো এবং সংখ্যা হতো ১৩টি।

১৭.
২১, ২৭, ২৯ সংখ্যাগুলোর গাণিতিক গড় ৩০, ২১ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ২৪
  2. ২৭
  3. ২৯
  4. ২৬
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা

(২১ + ২৭ + ২৯)/৩ = (৩০ + ২১ + ক)/৩
বা, ২১ + ২৭ + ২৯ = ৩০ + ২১ + ক
বা, ৭৭ = ৫১ + ক
বা, ক = ৭৭ - ৫১
বা, ক = ২৬

১৮.
কোনো পরীক্ষায় ৭৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। যদি আরও ২১ জন বেশি পাশ করত তবে ৮৫% উত্তীর্ণ হত। মোট পরীক্ষার্থী সংখ্যা কত?
  1. ৩০০ জন
  2. ৩৬০ জন
  3. ৩৩০ জন
  4. ৩৮০ জন
সঠিক উত্তর:
৩০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০০ জন
ব্যাখ্যা

মোট পরীক্ষার্থীর (৮৫-৭৮)% ; বা, ৭% = ২১ জন
মোট পরীক্ষার্থীর ১% = ৩ জন
সুতরাং মোট পরীক্ষার্থীর ১০০% = ৩০০ জন।

১৯.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৮ এবং ৭তম পদ ৬০ হলে ১২তম পদটি কত?
  1. ১০০
  2. ১০৫
  3. ১১০
  4. ১১৫
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং
সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d

সুতরাং,
৭তম পদ, ৬০ = a + (৭-১)৮
বা, ৬০ = a + ৪৮
বা, a = ১২

সুতরাং,
১২তম পদ = ১২ + (১২-১) ৮
= ১২ + ১১ × ৮
= ১২ + ৮৮
= ১০০

২০.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির যোগফল হবে-
  1. 240°
  2. 120°
  3. 60°
সঠিক উত্তর:
240°
উত্তর
সঠিক উত্তর:
240°
ব্যাখ্যা

• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন করে।
• সুতরাং বহিঃস্থ কোণ দুটির যোগফল = 120° + 120° = 240°

২১.
কতজন বালককে ৬, ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যাবে আবার বর্গাকারেও সাজানো যাবে?
  1. ৪৯০০
  2. ৩৬০০
  3. ২৫০০
  4. ১৬০০
সঠিক উত্তর:
৩৬০০
উত্তর
সঠিক উত্তর:
৩৬০০
ব্যাখ্যা

৬, ৮, ১০ ও ১২ সংখ্যাগুলোর ল.সা.গু = ২ × ২ × ৩ × ২ × ৫ = ১২০
সুতরাং নির্ণেয় বর্গ সংখ্যাটি = ২ × ২ × ৩ × ৩ × ২ × ২ × ৫ × ৫
= ৩৬০০

২২.
3.2n - 4.2n-2 = কত?
  1. 2n-1
  2. 2n
  3. 2n+1
  4. 22n
সঠিক উত্তর:
2n+1
উত্তর
সঠিক উত্তর:
2n+1
ব্যাখ্যা

3.2n - 4.2n-2
= 3.2n - 22.2n-2
= 3.2n - 22+n-2
= 3.2n - 2n
= 2n (3-1)
= 2n × 2
= 2n+1

২৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, ২, ?
  1. ৭২৯
  2. ৩৪৩
সঠিক উত্তর:
৭২৯
উত্তর
সঠিক উত্তর:
৭২৯
ব্যাখ্যা

- এখানে দুটি ধারা আছে,
- একটি ১০, ৮, ৬, ৪, ২ অর্থাৎ পূর্বের সংখ্যা থেকে পরের সংখ্যাটি ২ কমছে।
- আরেকটি ধারা হচ্ছে ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, ৭২৯ অর্থাৎ পূর্বের সংখ্যাটির সাথে ৩ গুণ করলে পরের সংখ্যাটি পাওয়া যাচ্ছে।
সুতরাং সঠিক উত্তর হবে ৭২৯।

২৪.
√.49 + √.0049 = কত?
  1. 0.077
  2. 0.007
  3. 0.77
  4. 0.070
সঠিক উত্তর:
0.77
উত্তর
সঠিক উত্তর:
0.77
ব্যাখ্যা

√.49 + √.0049
= 0.7 + 0.07
= 0.77

২৫.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১০৪০ টাকা হবে?
  1. ৫০০ টাকা
  2. ৫৫০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৬৫০ টাকা
সঠিক উত্তর:
৬৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৫০ টাকা
ব্যাখ্যা

দেওয়া আছে,
সবৃদ্ধিমূল, C = ১০৪০
সুদের হার, r = ৪/১০০
বয়স, n = ১৫
এবং আসল, p = ?

আমরা জানি,
C = P(1+rn)
বা, ১০৪০ = P {১ + (৪/১০০) × ১৫}
বা, ১০৪০ = P (১ + ৬০/১০০)
বা, ১০৪০ = P (১৬০/১০০)
বা, P = (১০৪০×১০০)/১৬০
বা, P = ৬৫০ টাকা।

২৬.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সে.মি. ও 9 সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সে.মি.?
  1. 72 সে.মি.
  2. 36 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 24 সে.মি.
সঠিক উত্তর:
24 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
24 সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= 1/2 × 8 × 9
= 36 বর্গ সে.মি.

শর্তমতে,
a2 = 36 (যেহেতু রম্বসের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = 6 সে.মি.

সুতরাং
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
= 4 × 6
= 24 সে.মি.

২৭.
লিচুর দাম ২০% কমে যাওয়ায় ১০ টাকায় পূর্ব অপেক্ষা ২টি লিচু বেশি পাওয়া গেলে বর্তমানে একটি লিচুর দাম কত?
  1. ১.০ টাকা
  2. ২.০ টাকা
  3. ১.২ টাকা
  4. ২.২ টাকা
সঠিক উত্তর:
১.০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১.০ টাকা
ব্যাখ্যা

লিচুর দাম ২০% কমে যাওয়ায়,
১০০ টাকায় কমে ২০ টাকা
১ টাকায় কমে ২০/১০০ টাকা
১০ টাকায় কমে (২০×১০)/১০০ টাকা
= ২ টাকা

শর্তমতে,
লিচুর দাম ২ টাকা কমে যাওয়ায় ২ টি লিচু বেশি পাওয়া যায়।
সুতরাং ২টি লিচুর দাম = ২ টাকা
তাহলে ১টি লিচুর দাম = ১ টাকা।

২৮.
2x2 + x - 3 এর উৎপাদক কোনটি?
  1. (2x + 1)(x - 3)
  2. (x - 1)(2x + 3)
  3. (2x - 1)(x + 3)
  4. (x + 1)(2x - 3)
সঠিক উত্তর:
(x - 1)(2x + 3)
উত্তর
সঠিক উত্তর:
(x - 1)(2x + 3)
ব্যাখ্যা

2x2 + x - 3
= 2x2 + 3x - 2x - 3
= x(2x + 3) - 1(2x + 3)
= (2x + 3)(x - 1)
= (x - 1)(2x + 3)

২৯.
৩/২ এর কত শতাংশ ৬ হবে?
  1. ৩৫০
  2. ৪০০
  3. ৪৫০
  4. ৩০০
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা

৩/২ এর ক% = ৬
বা, ৩/২ এর ক/১০০ = ৬
বা, ৩ক = ১২০০
বা, ক = ৪০০

৩০.
a + b + c = 6 এবং ab + bc + ca = 14 হলে a2 + b2 + c2 এর মান কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

দেওয়া আছে,
a + b + c = 6 এবং
ab + bc + ca = 14

আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
বা, a2 + b2 + c2 = (a + b + c)2 - 2(ab + bc + ca)
বা, a2 + b2 + c2 = 62 - 2 . 14
বা, a2 + b2 + c2 = 36 - 28
সুতরাং a2 + b2 + c2 = 8

৩১.
ক, খ ও গ একজাতীয় রাশি এবং কঃখ = ৩ঃ৫, খঃগ = ৩ঃ৪ হলে কঃখঃগ = ?
  1. ৯ঃ১২ঃ১৬
  2. ৯ঃ১৫ঃ২০
  3. ১২ঃ৯ঃ২০
  4. ৬ঃ১৫ঃ১৬
সঠিক উত্তর:
৯ঃ১৫ঃ২০
উত্তর
সঠিক উত্তর:
৯ঃ১৫ঃ২০
ব্যাখ্যা

দেওয়া আছে, কঃখ = ৩ঃ৫ = ৯ঃ১৫ (৩ দ্বারা গুণ করে)
এবং খঃগ = ৩ঃ৪ = ১৫ঃ২০ (৫ দ্বারা গুণ করে)
সুতরাং কঃখঃগ = ৯ঃ১৫ঃ২০।

৩২.
একটি চাকা ৮৮ কি.মি. পথ অতিক্রম করতে ১০০০ বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ১২ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৬ মিটার
  4. ১৮ মিটার
সঠিক উত্তর:
১৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪ মিটার
ব্যাখ্যা

এখানে,
৮৮ = ৮৮ ×১০০০ মি.
আমরা জানি,
অতিক্রান্ত দূরত্ব = পরিধি × ঘূর্ণন সংখ্যা
বা, ৮৮ × ১০০০ = 2πr × ১০০০
বা, 2πr = ৮৮
বা, r = ৮৮/2π
বা, r = ৪৪/π
বা, r = ৪৪/(২২/৭)
বা, r = ৪৪ × (৭/২২)
বা, r = ১৪ মিটার।

৩৩.
কাঁসা নিচের কোন দুটির মিশ্রন?
  1. তামা ও কপার
  2. তামা ও দস্তা
  3. তামা ও কার্বন
  4. তামা ও টিন
সঠিক উত্তর:
তামা ও টিন
উত্তর
সঠিক উত্তর:
তামা ও টিন
ব্যাখ্যা
- সংকর ধাতু কাসা/ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ।
- সংকর ধাতু পিতল বা ব্রাশ হল তামা ও দস্তার মিশ্রণ।
৩৪.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে একক মুদ্রা ইউরো চালু হয়?
  1. বেলফাস্ট চুক্তি
  2. রোম চুক্তি
  3. ম্যাসট্রিচট চুক্তি
  4. শেনজেন চুক্তি
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা

- ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে।
- এটি কার্যকর হয় ১ লা নভেম্বর ১৯৯৩ সালে।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে একক মুদ্রা ইউরো চালু হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ১৯ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৩৫.
সুচিত্রা সেনের পৈতৃক নিবাস ছিল-
  1. সাভার
  2. মানিকগঞ্জ
  3. পাবনা
  4. কলকাতা
সঠিক উত্তর:
পাবনা
উত্তর
সঠিক উত্তর:
পাবনা
ব্যাখ্যা

- সুচিত্রা সেনের পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায়।
- তাঁর প্রকৃত নাম ছিল রমা দাশগুপ্ত।
- তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন।
- এছাড়াও বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
- উল্লেখ্য, ১৯৬৩ সালে 'সাত পাকে বাঁধা' চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে তিনি 'সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস’ জয় করেন।

৩৬.
বাংলাদেশ চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি চালু করে-
  1. ২০১৭ সালে
  2. ২০১৮ সালে
  3. ২০১৯ সালে
  4. ২০২০ সালে
সঠিক উত্তর:
২০১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৮ সালে
ব্যাখ্যা

- সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে বাংলাদেশ চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির কমিউনিকেশন নেটওয়ার্ক ৪জি চালু করেছে।
- এই দিনে প্রথমবারের মত ৪জি সেবা বাণিজ্যিক ভিত্তিতে চালু করেছে বাংলাদেশের বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানিগুলো।
উৎসঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।