পরীক্ষা আর্কাইভ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

পরীক্ষা৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা – ১৫ বিষয়: মানসিক দক্ষতা-১ টপিক: বানান ও ভাষা, ভাষাগত যৌক্তিক বিচার, সংখ্যাগত ক্ষমতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
ইচ্ছা : বাসনা : : অনুমান : ?
  1. প্রত্যাশা
  2. বাসনা
  3. ধারণা
  4. ঘুম
সঠিক উত্তর:
ধারণা
উত্তর
সঠিক উত্তর:
ধারণা
ব্যাখ্যা
প্রশ্ন: ইচ্ছা : বাসনা : : অনুমান : ?

সমাধান:
ইচ্ছা ও বাসনা পরস্পর সমার্থক 
একইভাবে,
অনুমান ও ধারণা পরস্পর সমার্থক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
Hive : Honey : : Ore : ?
  1. Clay
  2. Powder
  3. Mineral
  4. plant
সঠিক উত্তর:
Mineral
উত্তর
সঠিক উত্তর:
Mineral
ব্যাখ্যা
প্রশ্ন: Hive : Honey : : Ore : ?

সমাধান:
Honey (মধু) পাওয়া যায় Hive (মৌচাক) থেকে।

একইভাবে,
Mineral (খনিজ) পাওয়া যায় Ore (আকরিক) থেকে।
.
১, ৫, ১৩, ২৯, ৬১ ক্রমটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৭৬
  2. ১০২
  3. ১০৬
  4. ১২৫
সঠিক উত্তর:
১২৫
উত্তর
সঠিক উত্তর:
১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৫, ১৩, ২৯, ৬১ ক্রমটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
ক্রমটিতে ,
৫ - ১ = ৪
১৩ - ৫ = ৮
২৯ - ১৩ = ১৬
৬১ - ২৯ = ৩২

ক্রমটিতে সংখ্যাগুলো ৪ এর গুণিতক হারে বৃদ্ধি পেয়েছে।
সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে  = ৬১ + ৬৪ = ১২৫
.
শুদ্ধ বানান কোনটি?
  1. অধোগতি
  2. অধুগোতি
  3. অধগতি
  4. অধোঃগতি
সঠিক উত্তর:
অধোগতি
উত্তর
সঠিক উত্তর:
অধোগতি
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানানটি হলো অধোগতি।

এর অর্থ হলো:
- নিম্নগতি।
- অধঃপতন।
- দুর্দশা।
- নরকে গমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন শব্দটি ভিন্নধর্মী?
  1. Retina
  2. Conjunctiva
  3. Iris
  4. Bowman's Capsule
সঠিক উত্তর:
Bowman's Capsule
উত্তর
সঠিক উত্তর:
Bowman's Capsule
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ভিন্নধর্মী? 

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে Bowman's Capsule শব্দটি ভিন্নধর্মী।

প্রদত্ত শব্দগুলোর মধ্যে Retina, Conjunctiva এবং Iris হলো চোখের অংশ।

অন্যদিকে,
Bowman's Capsule হলো রেচন তন্ত্রের একক নেফ্রনের অংশ। 
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 190
  2. 221
  3. 236
  4. 255
সঠিক উত্তর:
255
উত্তর
সঠিক উত্তর:
255
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
চিত্রটিতে,
(7 × 2) + 1 = 14 + 1 = 15

(15 × 2) + 1 = 30 + 1 = 31

(31 × 2) + 1 = 62 + 1 = 63

(63 × 2) + 1 = 126 + 1 = 127

(127 × 2) + 1 = 254 + 1 = 255 

সুতরাং সংখ্যাটি হবে = 255
.
'নলিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. পর্বত
  3. বায়ু
  4. পদ্ম
সঠিক উত্তর:
পদ্ম
উত্তর
সঠিক উত্তর:
পদ্ম
ব্যাখ্যা
প্রশ্ন: নলিনী শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
নলিনী শব্দটির অর্থ: পদ্ম বা কমল।

নলিনী এর অন্যান্য সমার্থক শব্দ-  পদ্ম, কমল, সরোজ, অরবিন্দ, পঙ্কজ ইত্যাদি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 28
  2. 32
  3. 34
  4. 37
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
সংখ্যাগুলোর মধ্যে ,
13 + 7 = 20
20 + 7 = 27
27 + 7 = 34 
34 + 7 = 41

সংখ্যাগুলোর প্রতিটি পরস্পর থেকে 7 করে বৃদ্ধি পেয়েছে।

∴ নির্ণেয় সংখ্যা হলো = 34
.
নিচের কোনটি সমগোত্রীয় নয়?
  1. Aeroplane
  2. Car
  3. Scooter
  4. Truck
সঠিক উত্তর:
Aeroplane
উত্তর
সঠিক উত্তর:
Aeroplane
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সমগোত্রীয় নয়?

সমাধান:
Car, Scooter এবং Truck এই যানবাহন গুলো স্থলপথে চলাচল করে।

অন্যদিকে,
Aeroplane আকাশে উড়ে।
১০.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ১৮
  2. ২৭
  3. ৩৩
  4. ৪৪
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৮ , ২৭ এবং ৩৩ হলো ৩ এর গুণিতক।

কিন্তু ৪৪ সংখ্যাটি ৩ এর গুনিতক নয় , বরং ৪ এর গুণিতক। 

সুতরাং প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ব্যতিক্রম সংখ্যা হলো ৪৪
১১.
18 : 30 : : 36 : ?
  1. 54
  2. 63
  3. 66
  4. 70
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
প্রশ্ন: 18 : 30 : : 36 : ?

সমাধান:
(18 × 2) - 6 = 36 - 6 = 30
(36 × 2) - 6 = 72 - 6 = 66 

সংখ্যাটি হবে = 66 
১২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 11
  2. 23
  3. 43
  4. 61
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রথম চিত্রে, 
(25 + 23)/3 = 48/3 = 16

দ্বিতীয় চিত্রে, 
(18 + 63)/3 = 81/3 = 27

তৃতীয় চিত্রে, 
(33 + 36)/3 = 69/3 = 23

∴ নির্ণেয় সংখ্যাটি হলো = 23
১৩.
একটি ছেলেকে দেখিয়ে একটি মেয়ে বলল, "সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে"। ছেলেটি সম্পর্কে মেয়েটি কী হয়?
  1. মামা
  2. ভাই
  3. চাচা
  4. ভাগনে
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে একটি মেয়ে বলল, "সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে"। ছেলেটি সম্পর্কে মেয়েটি কী হয়?

সমাধান:
মেয়েটির দাদা = মেয়েটির পিতার পিতা 
দাদার একমাত্র ছেলে = মেয়েটির বাবা
বাবার ছেলে = মেয়েটির ভাই

সুতরাং ছেলেটি মেয়েটির ভাই। 
১৪.
Scribble : Write : : Stammer : ?
  1. Wolf
  2. Play
  3. Speak
  4. Dance
সঠিক উত্তর:
Speak
উত্তর
সঠিক উত্তর:
Speak
ব্যাখ্যা
প্রশ্ন: Scribble : Write : : Stammer : ?

সমাধান:
Scribble হলো হিজিবিজি লেখা এবং Write হলো লেখা। অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ।

অনুরূপভাবে, 
Stammer হলো অস্পষ্টভাবে কথা বলা
এবং Speak হলো কথা বলা। অর্থাৎ এই দুইটি শব্দও সামঞ্জস্যপূর্ণ।
১৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Caleidoscope
  2. kalaiddoscope
  3. calleidoscope
  4. kaleidoscope
সঠিক উত্তর:
kaleidoscope
উত্তর
সঠিক উত্তর:
kaleidoscope
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
ক্যালিডোস্কোপ শব্দটির শুদ্ধ বানান হলো kaleidoscope

ক্যালিডোস্কোপ হল একটি অপটিক্যাল যন্ত্র যা একাধিক আয়নার সমন্বয়ে গঠিত
এটি এক ধরনের চোঙাকৃতি খেলনা যার ভিতর অনেক রঙের কাচ ও আয়না থাকে এবং যা ঘোরালে ক্রমাগত পরিবর্তনশীল বর্ণ ও নকশা দেখা যায়,যা সাধারণত শিশুদের বিনোদনের জন্য ব্যবহৃত হয়।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
U, T, E, D, B অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে সেটি নিচের কোনটির সাথে মানানসই হবে?
  1. Conclusion
  2. Contradiction
  3. First appearance
  4. Description
সঠিক উত্তর:
First appearance
উত্তর
সঠিক উত্তর:
First appearance
ব্যাখ্যা
প্রশ্ন: U, T, E, D, B অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে সেটি নিচের কোনটির সাথে মানানসই হবে?

সমাধান:
U, T, E, D, B অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে প্রাপ্ত শব্দটি হবে DEBUT 

DEBUT শব্দটির অর্থ হলো First appearance বা প্রথম আবির্ভাব।

অন্যদিকে,
conclusion শব্দটির অর্থ হলো-  উপসংহার। 
Contradiction শব্দটির অর্থ হলো-  দ্বন্দ্ব বা অসঙ্গতি। 
Description শব্দটির অর্থ হলো- বর্ণনা বা বিবরণ।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 127
  2. 135
  3. 142
  4. 154
সঠিক উত্তর:
142
উত্তর
সঠিক উত্তর:
142
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রথম চিত্রে,
আয়তক্ষেত্রের বিপরীত কোণদ্বয়ে থাকা সংখ্যাগুলোর সমষ্টির বিয়োগ করে পাই,
(101 + 15) - (43 + 35) = 116 - 78 = 38

অনুরূপভাবে দ্বিতীয় চিত্রে,
(48 + 184) - (56 + 34) = 232 - 90 = 142

∴ নির্ণেয় সংখ্যা = 142
১৮.
7 : 24 : : ?
  1. 30 : 100
  2. 23 : 72
  3. 19 : 58
  4. 11 : 43
সঠিক উত্তর:
23 : 72
উত্তর
সঠিক উত্তর:
23 : 72
ব্যাখ্যা
প্রশ্ন: 7 : 24 : : ?

সমাধান:
(7 × 3) + 3 = 21 + 3 = 24

অনুরূপভাবে,
(23 × 3) + 3 = 69 + 3 = 72
১৯.
Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. Angry
  2. Improper
  3. Unskilled
  4. Money
সঠিক উত্তর:
Angry
উত্তর
সঠিক উত্তর:
Angry
ব্যাখ্যা
প্রশ্ন: Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
• Indignant এবং Angry শব্দ দুইটি সমার্থক। 

Indignant অর্থ হলো রুষ্ট বা ক্ষুদ্ধ ।
Angry এর অর্থ হলো রাগান্বিত, ক্রুদ্ধ, রুষ্ট।

অর্থাৎ শব্দ দুইটি একই অর্থ প্রকাশ করে। 

অন্যদিকে,
Unskilled অর্থ অদক্ষ। 
Improper অর্থ অনুচিত। 
Money অর্থ টাকা ।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
২০.
কোন বানানটি সঠিক?
  1. Gynoecology
  2. Guynacology
  3. Gynaecology
  4. Gynecology
সঠিক উত্তর:
Gynaecology
উত্তর
সঠিক উত্তর:
Gynaecology
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি সঠিক?

সমাধান:
ঠিক বানান হলো Gynaecology

এটি হলো চিকিৎসাবিজ্ঞানের স্ত্রীরোগ সম্পর্কিত শাখা।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
২১.
ত্রিভুজের পক্ষে কোনটি অসম্ভব?
  1. একটি কোণ স্থূলকোণ থাকা
  2. দুইটি সূক্ষ্মকোণ থাকা
  3. তিনটি সূক্ষ্মকোণ থাকা
  4. একাধিক সমকোণ থাকা
সঠিক উত্তর:
একাধিক সমকোণ থাকা
উত্তর
সঠিক উত্তর:
একাধিক সমকোণ থাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের পক্ষে কোনটি অসম্ভব?

সমাধান:
ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ হতে পারে, দুইটি কোণ সূক্ষ্মকোণ হতে পারে এবং তিনটি কোণ সূক্ষ্মকোণ হতে পারে ।

কিন্তু ত্রিভুজে কেবল একটি সমকোণ থাকতে পারে । 
অর্থাৎ একাধিক সমকোণ থাকতে পারে না। 
২২.
আপনার সামনে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। আপনি তখন কী করবেন?
  1. অন্ধ ব্যাক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করবেন
  2. তাকে পাশ কাটিয়ে চলে যাবেন
  3. তাকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিবেন
  4. অন্ধ ব্যক্তিটিকে রাস্তা পার না হয়ে বাসায় যাওয়ার পরামর্শ দিবেন
সঠিক উত্তর:
অন্ধ ব্যাক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করবেন
উত্তর
সঠিক উত্তর:
অন্ধ ব্যাক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার সামনে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। আপনি তখন কী করবেন?

সমাধান:
অন্ধ ব্যক্তি যেহেতু চোখে দেখতে পারেন না তাই তাকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করা উচিত।
নাহলে তিনি পড়ে গিয়ে কিংবা কোন কিছুর সাথে ধাক্কা খেয়ে আহত হতে পারেন।

অর্থাৎ সঠিক কাজ হবে-  অন্ধ ব্যাক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করবেন।
২৩.
Skin : Dermatologist : : Infant : ? 
  1. Gynaecologist
  2. Biologists
  3. Pathologists
  4. Paediatrician
সঠিক উত্তর:
Paediatrician
উত্তর
সঠিক উত্তর:
Paediatrician
ব্যাখ্যা
প্রশ্ন: Skin : Dermatologist : : Infant : ? 

সমাধান:
Skin অর্থ হলো ত্বক। 
Dermatologist হলেন ত্বক বা চর্মরোগ বিশেষজ্ঞ।  

অনুরূপভাবে, 
Infant অর্থ হলো নবজাতক। 
Paediatrician হলেন শিশুরোগ বিশেষজ্ঞ।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Antagonist শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি?
  1. Quarrelsome
  2. Opponent
  3. Hyperactive
  4. Belligerent
সঠিক উত্তর:
Opponent
উত্তর
সঠিক উত্তর:
Opponent
ব্যাখ্যা
প্রশ্ন: Antagonist শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
Antagonist শব্দটির অর্থ হলো প্রতিদ্বন্দ্বী, বিরোধী ব্যক্তি, প্রতিপক্ষ। 
Opponent শব্দটির অর্থ হলো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী।

অর্থাৎ Antagonist শব্দটির সঠিক সমার্থক শব্দ হলো Opponent

অন্যদিকে,
Quarrelsome শব্দটির অর্থ হলো ঝগড়াটে। 
Hyperactive  শব্দটির অর্থ হলো অতিমাত্রায় সক্রিয়। 
Belligerent  শব্দটির অর্থ হলো যুদ্ধরত। 

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
২৫.
নিচের ধারার মধ্যে কোন সংখ্যাটি ব্যতিক্রম?
১৫, ২৪, ৩৪, ৪৫, ৫৮, ৭০
  1. ৩৪
  2. ৪৫
  3. ৫৮
  4. ৭০
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার মধ্যে কোন সংখ্যাটি ব্যতিক্রম?
১৫, ২৪, ৩৪, ৪৫, ৫৮, ৭০,

সমাধান:
প্রকৃত ধারাটি হলো ১৫, ২৪, ৩৪, ৪৫, ৫৭, ৭০, ...............

প্রকৃত ধারাটিতে,
১৫ + ৯ = ২৪
২৪ + ১০ = ৩৪
৩৪ + ১১ = ৪৫
৪৫ + ১২ = ৫৭
৫৭ + ১৩ = ৭০

অর্থাৎ প্রদত্ত ধারাটিতে ৫৮ সংখ্যাটি ব্যতিক্রম। বরং সংখ্যাটি ৫৭ হলে সেটি মানানসই হতো।
২৬.
নিচের কোন জোড়াটি সঠিক?
  1. চোখ : ফিমার
  2. মস্তিষ্ক : কর্পোরা কোয়াড্রিজেমিনা
  3. কিডনি : সাইনো অ্যাট্রিয়াল নোড
  4. হৃদপিণ্ড : অ্যালভিওলাই
সঠিক উত্তর:
মস্তিষ্ক : কর্পোরা কোয়াড্রিজেমিনা
উত্তর
সঠিক উত্তর:
মস্তিষ্ক : কর্পোরা কোয়াড্রিজেমিনা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন জোড়াটি সঠিক?

সমাধান:
• মস্তিষ্ক : কর্পোরা কোয়াড্রিজেমিনা জোড়াটি সঠিক।

ক) চোখ : ফিমার  ⇒
ফিমার হলো পায়ের অস্থি। সুতরাং এটি চোখের সাথে সম্পর্কিত নয়। 

গ) কিডনি : সাইনো অ্যাট্রিয়াল নোড ⇒ সাইনো অ্যাট্রিয়াল নোড হৃদপিণ্ডের মধ্যে থাকা একটি অংশ যাকে পেসমেকার বলা হয়। সুতরাং এটি কিডনির সাথে সম্পর্কিত নয়। 

ঘ) হৃদপিণ্ড : অ্যালভিওলাই ⇒ অ্যালভিওলাই হলো ফুসফুসের অংশ। সুতরাং এটি হৃদপিণ্ডের সাথে সম্পর্কিত নয়। 

অন্যদিকে,
খ) মস্তিষ্ক : কর্পোরা কোয়াড্রিজেমিনা ⇒ কর্পোরা কোয়াড্রিজেমিনা মধ্যমস্তিষ্কের একটি অংশ। অর্থাৎ এটি মস্তিস্কের সাথে সম্পর্কিত।
২৭.
কোনটি Thursday এবং Tuesday থাকলেও  Monday এবং Friday তে কখনোই থাকে না?
  1. A
  2. S
  3. D
  4. Y
সঠিক উত্তর:
S
উত্তর
সঠিক উত্তর:
S
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি Thursday এবং Tuesday থাকলেও  Monday এবং Friday তে কখনোই থাকে না?

সমাধান:
Thursday এবং Tuesday উভয় শব্দের মধ্যে S, T, U উপস্থিত থাকলেও  Monday এবং Friday শব্দ দুইটি তে কখনোই থাকে না। 

∴ সঠিক উত্তর হবে - S
২৮.
JD - KF - MI - ? - TR
  1. NJ
  2. NI
  3. PM
  4. OJ
সঠিক উত্তর:
PM
উত্তর
সঠিক উত্তর:
PM
ব্যাখ্যা
প্রশ্ন: JD - KF - MI - ? - TR

সমাধান:
প্রদত্ত ক্রমে,
অক্ষরজোড়া গুলোর মধ্যে প্রথম অক্ষরগুলো হলো J, K, M, P, T অর্থাৎ অক্ষরগুলো 0, 1, 2, 3, 4,.. ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। 

আবার,
জোড়ার দ্বিতীয় অক্ষরগুলো হলো D, F, I, M, R অর্থাৎ অক্ষরগুলো 1, 2, 3, 4, ..... ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। 

সুতরাং প্রশ্নবোধক স্থানে PM বসবে। 
২৯.
মানুষ বর্ষাকালে রেইনকোট পরিধান করেন, কারণ-
  1. এটি একটি ফ্যাশন
  2. এটি দেখতে সুন্দর
  3. এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে
  4. এটি ব্যবহারে সৌন্দর্য বৃদ্ধি পায়
সঠিক উত্তর:
এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে
উত্তর
সঠিক উত্তর:
এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে
ব্যাখ্যা
প্রশ্ন: মানুষ বর্ষাকালে রেইনকোট পরিধান করেন, কারণ-

সমাধান:
রেইনকোট একটি পানিরোধী পোশাক, যা বৃষ্টির পানি থেকে শরীরকে সুরক্ষিত রাখে।
বর্ষাকালে বাইরে চলাচলের সময় মানুষ রেইনকোট ব্যবহার করে যাতে ভিজে না যায় ও অসুস্থ না হয়।

অর্থাৎ রেইনকোট ব্যবহারের যৌক্তিক কারণ হলো এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে।