পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা – ১৬: GK – কম্পিউটার ও প্রযুক্তি কম্পিউটার সংক্রান্ত মৌলিক বিষয় - ইতিহাস, সংগঠন, প্রকারভেদ ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
বাণিজ্যিকভাবে প্রথম সফল কম্পিউটারটির নাম কী?
  1. ক) MARK-1
  2. খ) UNIVAC
  3. গ) IBM-650
  4. ঘ) IBM-704
ব্যাখ্যা
বাণিজ্যিকভাবে প্রথম সফল কম্পিউটারটির নাম হচ্ছে IBM-650.

-MARK-1 হচ্ছে যৌথভাবে আবিষ্কৃত প্রথম ইলেক্ট্রিক্যাল কম্পিউটার। Howard Aiken এবং IBM যৌথভাবে এই কম্পিউটার আবিষ্কার করেন। 
-MARK-1 থেকেই মূলত প্রথম প্রজন্মের কম্পিউটার শুরু হয়। 
-UNIVAC হচ্ছে বাণিজ্যিক ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার।  
- IBM-704 হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার। 

সূত্র- ১৫ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
.
নিম্নের কোন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ তৈরি করেন?
  1. ক) মাইক্রোসফট
  2. খ) IBM
  3. গ) অ্যাপল
  4. ঘ) এপসন
ব্যাখ্যা
এপসন কোম্পানি ১৯৮১ সালে সর্বপ্রথম ল্যাপটপ ধরনের কম্পিউটার তৈরি করেন। 

-প্রথম ল্যাপটপ কম্পিউটারটির মডেলের নাম হচ্ছে- Epson HX-20। 
-জুলাই, ১৯৮০ সালে Yukio Yokozawa প্রথম ল্যাপটপ তৈরি করেন।

সূত্র- Google Arts & Culture Website [লিঙ্ক]
.
IBM-709 কোন প্রজন্মের কম্পিউটারের উদাহরণ?
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) প্রথম
  4. ঘ) তৃতীয়
ব্যাখ্যা
IBM-709 হচ্ছে তৃতীয় প্রজন্মের একটি কম্পিউটার।

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ-
১. কম নির্ভর যোগ্যতাসম্পন্ন একটি যন্ত্র। 
২. পাগ বোর্ড দিয়ে প্রোগ্রাম চালনা করা হতো। 
৩. এটি সীমিত পরিমাণে তথ্য ধারণ করতে পারতো। 
৪. এই প্রজন্মের কম্পিউটার দশমিক পদ্ধতিতে কাজ করতো। 

সূত্র- ১৫ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।  
.
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে কোনটি সত্য?
  1. ক) মাইক্রোপ্রসেসরের প্রচলন
  2. খ) ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার শুরু হয়
  3. গ) FORTRAN ভাষার প্রচলন শুরু হয়
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
চতুর্থ প্রজন্মের কম্পিউটার থেকেই মাইক্রোপ্রসেসরের প্রচলন শুরু হয়। 

চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ- 
১. প্রধান সুইচিং উপাদান হিসাবে মাইক্রো প্রসেসর ব্যবহার।
২. এগুলোকে মাইক্রো কম্পিউটার বা ব্যক্তিগত কম্পিউটারও বলা হয়।
৩. এর আকার ডেস্কটপ থেকে ল্যাপটপ বা পামটপে পরিবর্তিত হয়।
৪. উচ্চ গতির প্রক্রিয়াকরণ, নির্ভুলতা, নির্ভরযোগ্য, এবং বহুমুখী ব্যবহার।
৫. খুব বড় স্টোরেজ ক্ষমতা সম্পন্ন।

উদাহরণ- IBM-3033, HP-3000 ইত্যাদি। 

সূত্র- ১৮ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
.
নিম্নের কোনটি সিস্টেম ইউনিটের অন্তর্ভুক্ত ডিভাইস?
  1. ক) মাউস
  2. খ) স্পিকার
  3. গ) প্লটার
  4. ঘ) এজিপি কার্ড
ব্যাখ্যা
এজিপি কার্ড হচ্ছে সিস্টেমের ইউনিটের অন্তর্ভুক্ত ডিভাইস। 

কম্পিউটারের যে ইউনিট যাবতীয় তথ্য প্রক্রিয়াজাত করে তাকে সিস্টেম ইউনিট বলে। 
যেমন- মাদারবোর্ড, মাইক্রপ্রসেসর, RAM & ROM, এজিপি কার্ড, ল্যান কার্ড, ইত্যাদি। 

আউটপুট ডিভাইসসমূহ- মনিটর, প্রিন্টার, প্লটার, মাইক্রোচিপ ইত্যাদি। 
ইনপুট ডিভাইসসমূহ- কীবোর্ড, মাউস, মাইক্রোফোন ইত্যাদি। 

সূত্র- ২৪ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
.
নিম্নের কোনটি কম্পিউটার সফটওয়্যারের অন্তর্ভুক্ত?
  1. ক) পাওয়ার সাপ্লাই
  2. খ) প্রিন্টার
  3. গ) মাদারবোর্ড
  4. ঘ) ফটোশপ
ব্যাখ্যা
ফটোশপ হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের অন্তর্ভুক্ত। 

-অপরদিকে, পাওয়ার সাপ্লাই, প্রিন্টার, মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের অংশ। 

-কম্পিউটারের এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। 

- কম্পিউটার সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের একটি লজিক্যাল ইউনিট। 

সূত্র- ২৩ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
.
নিম্নের কোন ডিভাইসটি গেম খেলার জন্য ব্যবহৃত হয়?
  1. ক) টিভি কার্ড
  2. খ) মাইক্রোফিল্ম
  3. গ) ডিজিটাল ক্যামেরা
  4. ঘ) জয়স্টিক
ব্যাখ্যা
জয়স্টিক ডিভাইসটি গেম খেলার জন্য ব্যবহৃত হয়। 

-জয়স্টিক দ্বারা সিগন্যালকে বিভিন্ন দিকে মুভ করানো যায়। 

-টিভি কার্ড হচ্ছে সিস্টেম ইউনিট ডিভাইসের অন্তর্ভুক্ত। 

-টিভি কার্ড হচ্ছে কম্পিউটারের সিস্টেম ইউনিটের অন্তর্ভুক্ত। 

-মাইক্রোফিল্ম কম্পিউটারের আউটপুট ডিভাইস। 

-ডিজিটাল ক্যামেরা হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস।  

সূত্র- ২৪ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
.
নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যারের অভ্যন্তরীণ অংশ?
  1. ক) Sound card
  2. খ) Printer
  3. গ) Microphone
  4. ঘ) USB thumb drive
ব্যাখ্যা
কম্পিউটারের অভ্যন্তরীণ হার্ডওয়্যারের অংশসমূহ- 
-CPU (central processing unit).
-Drive (e.g., Blu-ray, CD-ROM, DVD, floppy drive, hard drive, and SSD).
-Fan (heat sink)
-Modem
-Motherboard
-Network card
-Power supply
-RAM
-Sound card
-Video card 

কম্পিউটারের বাহ্যিক হার্ডওয়্যারের অংশসমূহ- 
-Flat-panel, monitor, and LCD
-Game pad
-Joystick
-Keyboard
-Microphone
-Mouse
-Printer
-Projector
-Scanner
-Speakers
-USB thumb drive 

সূত্র- Computer Hope Website [লিঙ্ক]
.
নেটওয়ার্ক কার্ড সংযোজনে কোন ধরনের স্লট ব্যবহৃত হয়?
  1. ক) ISA
  2. খ) PCI
  3. গ) AGP
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
নেটওয়ার্ক কার্ড সংযোজনে পিসিআই স্লট ব্যবহৃত হয়। 

-পিসিআই কার্ডসমূহ সংযোজনের জন্য ব্যবহৃত হয় যেগুলো আইএসএ কার্ডগুলো বহুগুণ দ্রুতগতির এবং ৩২ বিটে চলে। এই স্লটে সাধারণত সাউন্ডকার্ড, নেটওয়ার্ক কার্ড, মডেম সংযোজন করা হয়। 

-আইএসএ স্লটসমূহ সংযোজনের জন্য ব্যবহৃত হয়। সবচেয়ে কম গতিরগুলো ১৬ বিটের। 

-এজিপি স্লটটি গ্রাফিক্স কার্ডের জন্য ব্যবহৃত হয়।  

সূত্র- ২৬১ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল। 
১০.
নিম্নের কোনটি পরিবর্তনযোগ্য মেমোরির অন্তর্ভুক্ত?
  1. ক) ROM
  2. খ) পাঞ্চ কার্ড
  3. গ) ডিস্ক
  4. ঘ) RAM
ব্যাখ্যা
RAM, Magnetic Disc হচ্ছে পরিবর্তনযোগ্য মেমোরির উদাহরণ। 

-পরিবর্তনযোগ্য মেমোরি- এ ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যবলী মুছে নতুন করে লেখা যায়। যেমন- RAM, Magnetic Disc ইত্যাদি। 

- অপরিবর্তনযোগ্য মেমোরি- এ ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যবলী মুছে যায় না। যেমন- পাঞ্চ কার্ড, ROM ইত্যাদি। 

- উদ্বায়ী মেমোরি- বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে যে মেমোরি মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায়, তাকে উদ্ধায়ী মেমোরি বলে। যেমন- RAM ইত্যাদি। 

- অনুদ্বায়ী মেমোরি- বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে যে মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায় না, তাকে অনুদ্বায়ী মেমোরি বলে। যেমন- ROM, ডিস্ক, টেপ ইত্যাদি। 

সূত্র- ৩৯ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
১১.
কোন পদ্ধতিতে CPU এবং Keyboard এর মধ্যে ডেটা ট্রান্সমিশন হয়?
  1. ক) Triplex
  2. খ) Duplex
  3. গ) Half Duplex
  4. ঘ) Simplex
ব্যাখ্যা
Simplex ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে CPU এবং Keyboard এর মধ্যে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। 

- Simplex ডেটা ট্রান্সমিশন মোডে, যোগাযোগটি একমুখী হয়, অর্থাত্‍ এক দিকে ডেটা প্রবাহিত হয়।
-একটি ডিভাইস কেবলমাত্র ডেটা প্রেরণ করতে পারে তবে তা গ্রহণ করতে পারে না অথবা এটি ডেটা গ্রহণ করতে পারে তবে ডেটা প্রেরণ করতে পারে না।

সুবিধা-
সিমপ্লেক্স মোডে, স্টেশনটি কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকে ব্যবহার করতে পারে, ফলে এক সাথে অধিক ডেটা প্রেরণ করা যায়।

অসুবিধা-
Simplex ডেটা ট্রান্সমিশন মোডে যোগাযোগ একমুখী, তাই এটি ডিভাইসসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ নেই।

সূত্র- Computer Hope Website [লিঙ্ক] 
১২.
কম্পিউটারের বিশেষ ধরনের মুদ্রণ যন্ত্রটির নাম কী?
  1. ক) মাইক্রোচিপ
  2. খ) ফ্লপিডিস্ক
  3. গ) প্লটার
  4. ঘ) OCR
ব্যাখ্যা
কম্পিউটারের বিশেষ ধরনের মুদ্রণ যন্ত্রটির নাম হচ্ছে প্লটার। 

প্লটার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। প্লটার এক ধরনের প্রিন্টার বিশেষ। ছবি বা গ্রাফ আউটপুট করার জন্য প্লটার ব্যবহার করা হয়। 

প্লটারের ব্যবহার- 
- প্লটারের সাহায্যে বিভিন্ন প্রকারের আর্কিটেকচারাল প্রিন্ট, নকশা এবং মানচিত্র অনেক বেশি চওড়া কাগজে প্রিন্ট করা যায়।
- এটি স্থাপত্য ও প্রকৌশল সংক্রান্ত কাজে কম্পিউটারে অঙ্কিত নকশা বা ড্রয়িংকে ইমেজ কলমের সাহায্যে নিখুঁতভাবে কাগজে বা ট্রেসিং এ ছাপাতে পারে। - ছাপানোর পদ্ধতির ওপর ভিত্তি করে প্লটার কলম দিয়ে বা বিট ইমেজ তৈরি করে এক বা একাধিক রঙে ড্রয়িং বা নকশাকে কাগজে বা ফিল্মের ওপর স্থায়ীভাবে ছাপায়।
- সাধারণত খুব সুক্ষ্ণ রেখা বিশিষ্ট ড্রয়িং বা সূক্ষ্ম যন্ত্রপাতি ও মানচিত্রের নকশা বা রেখাচিত্রের মুদ্রণ নেয়ার জন্য প্লটার ব্যবহৃত হয়।
- ওসিআর (OCR)-এর পূর্ণরূপ অপটিক্যাল ক্যারেক্টার রিডার (Optical Character Reader)।
- অপটিক্যাল ক্যারেক্টার রিডার শুধু দাগই বোঝে না, বিভিন্ন বর্ণের পার্থক্যও বুঝতে পারে।
- ওসিআর কোন বর্ণ পড়ার সময় সেই বর্ণের গঠন অনুযায়ী কতকগুলো বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করে। 
- চিঠির পিন কোড, ইলেকট্রিক বিল, জীবন বীমার প্রিমিয়াম, নোটিশ ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

সূত্র- ৩৪ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।