পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
“Award Mania: Season - 8” এর জন্য প্রযোজ্য
--------------------------------------------
বিষয় - মানসিক দক্ষতা
টপিকসমূহ:
১. বানান ও ভাষা (Spelling and Language):
i) বানান ও বাক্য শুদ্ধি;
ii) বর্ণ বিন্যাস, শব্দ ও বাক্য গঠন;
iii) সমার্থক ও বিপরীতার্থক শব্দ এবং বাগ্ধারা;
iv) বিরাম চিহ্ন ও অক্ষরের ব্যবহার;
v) ভুল চিহ্নিত করণ ইত্যাদি।
২. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning):
i) সরল ও জটিল যন্ত্র সম্পর্কিত জ্ঞান ও ব্যবহার;
ii) যান্ত্রিক উপকরণগত সাদৃশ্য;
iii) দর্পণ চিত্র;
iv) ভারোত্তলক যন্ত্র (Lever), গিয়ার (Gears);
v) স্প্রিং (Spring), কপিকল (Pully);
vi) অন্যান্য যন্ত্র সম্পর্কিত সমস্যা
সমাধান: শুদ্ধ বানানটি হচ্ছে- ভদ্রোচিত। অর্থ - অভিজাত, শিষ্ট।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
২.
নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে?
ক
IPNSREI
খ
MNABZ
গ
RJBQLO
ঘ
CYLMPZ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে?
সমাধান: IPNSREI কে সাজিয়ে পাওয়া যায় INSPIRE. INSPIRE এর অর্থ: উদ্দীপ্ত/উদ্বুদ্ধ/প্রবুদ্ধ করা; জন্মানো; অনুপ্রাণিত করা; প্রেরণা/ অনুপ্রেরণা দান করা।
৩.
তা, ত্ন, ত্ত্বি, প্র, এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
ক
ল
খ
ঠ
গ
ক
ঘ
ও
ব্যাখ্যা
প্রশ্ন: তা, ত্ন, ত্ত্বি, প্র, এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
সমাধান: তা, ত্ন, ত্ত্বি, প্র, এর সাথে ক যুক্ত হলে হয় 'প্রত্নতাত্ত্বিক'।
প্রত্নতাত্ত্বিক: প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। আর প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক।
৪.
Belal eats bun with banana এখানে ইংরেজি বর্ণমালার ২য় বর্ণটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক
৫
খ
৩
গ
২
ঘ
৪
ব্যাখ্যা
প্রশ্ন: Belal eats bun with banana এখানে ইংরেজি বর্ণমালার ২য় বর্ণটি কতবার ব্যবহৃত হয়েছে?
সমাধান: ইংরেজি বর্ণমালার ২য় বর্ণ হলো B/b. এখানে B/b আছে ৩ বার।
৫.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে? Nested, Nation, Nippon, Niger.
ক
Nested
খ
Nation
গ
Nippon
ঘ
Niger
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে? Nested, Nation, Nippon, Niger.
সমাধান: সঠিক ক্রম হবে Nation Nested Niger Nippon
∴ সবার পরে আসবে Nippon.
৬.
'ইতিপূর্বে' এর শুদ্ধরূপ কোনটি?
ক
ইতোপুর্বে
খ
ইতঃপূর্বে
গ
ইতোঃপূর্বে
ঘ
ইতপূর্বে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ইতিপূর্বে' এর শুদ্ধরূপ কোনটি?
সমাধান: বাংলা একাডেমি অভিধান অনুযায়ী ইতঃপূর্বে বানানটি সঠিক। 'ইতিপূর্বে' এর অর্থ ⇒ এর আগে।
৭.
কোন বানানটি সঠিক?
ক
disemble
খ
disamble
গ
dissamble
ঘ
dissemble
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি সঠিক?
সমাধান: dissemble বানানটি সঠিক। dissemble ⇒ ছদ্মবেশ ধারণ করা; আসল মনোভাব গোপন করা।
৮.
রাইতুল একটি যন্ত্র দিয়ে ২০ নিউটন বল প্রয়োগ করে ৭০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?
ক
২
খ
২.৫
গ
৩
ঘ
৩.৫
ব্যাখ্যা
প্রশ্ন: রাইতুল একটি যন্ত্র দিয়ে ২০ নিউটন বল প্রয়োগ করে ৭০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?
সমাধান: লিভার যন্ত্র: লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে। - লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
হিল্লোল এর কয়েকটি সমার্থক শব্দ - - ঊর্মি, - তরঙ্গ, - কল্লোল, - লহর, - বীচি ইত্যাদি
উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১০.
একটি চুম্বক শলাকাকে সুতার সাহায্যে অনুভূমিকভাবে ঝুলিয়ে দিলে শলাকাটি সর্বদাই কোন দিক মুখ করে থাকে?
ক
উত্তর দিক
খ
উত্তর-দক্ষিণ দিক
গ
দক্ষিণ দিক
ঘ
পূর্ব-পশ্চিম দিক
ব্যাখ্যা
চুম্বকত্ব: - যে বস্তু অন্য বিশেষ ধর্ম বিশিষ্ট বস্তুকে আকর্ষণ করতে পারে এবং যাকে মুক্তভাবে ঝুলিয়ে দিয়ে সাম্যাবস্থায় একটি নির্দিষ্ট দিকে (উত্তর -দক্ষিণে) মুখ করে থাকে, তাকেই সাধারণ ভাবে চুম্বক বলা হয়। - যে ধর্মের জন্য একটি চুম্বক অন্য বস্তুকে আকর্ষণ করে সেই ধর্মকে বলা হয় চুম্বকত্ব। - চুম্বকত্ব পদার্থের একটি ভৌত ধর্ম। - কোন পদার্থকে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করলে এর ভর, ঘনত্ব, আয়তন, তাপমাত্রা ইত্যাদির তেমন কোনো পরিবর্তন হয় না।
- আর যেসব বস্তু চুম্বক দ্বারা আকর্ষিত (বা বিকর্ষিত) হয় অর্থাৎ চুম্বক দ্বারা প্রভাবিত হয় তাদের কে চৌম্বক পদার্থ (Magnetic substance) বলা হয়। যেমন- লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি চৌম্বক পদার্থ। - একটি চুম্বক শলাকাকে এর ভারকেন্দ্রে অনুভূমিকভাবে ঝুলিয়ে দিলে শলাকাটি সর্বদাই উত্তর-দক্ষিণ দিকে মুখ করে থাকে। - চুম্বকের এই অবস্থায় সপ্তদশ শতাব্দীর প্রথমভাগে রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক ড. গিলবার্ট সর্বপ্রথম এই সিদ্ধান্তে উপনীত হন যে, একটি চুম্বক ক্ষেত্র পৃথিবীকে ঘিরে রয়েছে অর্থাৎ পৃথিবী নিজেই একটি বড় চুম্বক। - পৃথিবীর এ চুম্বকত্বকে ভূ-চুম্বকত্ব বলে।
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
'অমরাবতী' এর বিপরীত শব্দ কোনটি?
ক
সুরলোক
খ
অম্বর
গ
দ্যুলোক
ঘ
নরক
ব্যাখ্যা
প্রশ্ন: 'অমরাবতী' এর বিপরীত শব্দ কোনটি?
সমাধান: • অমরাবতী অর্থ - স্বর্গ, দিব্যলোক, জান্নাত ইত্যাদি। - এর বিপরীত শব্দ - নরক।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১২.
'Natural' শব্দটির synonym হচ্ছে -
ক
Abnormal
খ
Harmony
গ
Inherent
ঘ
Concord
ব্যাখ্যা
প্রশ্ন: 'Natural' শব্দটির synonym হচ্ছে -
সমাধান: 'Natural' শব্দটির synonym হচ্ছে - Inherent. Natural শব্দটির অর্থ হচ্ছে - প্রাকৃতিক/স্বাভাবিক।
প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে - Inherent - স্বাভাবিক বা স্থায়ী অংশ বা গুণরূপে বিদ্যমান; সহজ; স্বাভাবিক; অন্তঃস্থায়ী; অন্তঃশায়ী; আনুষঙ্গিক। Abnormal - অস্বাভাবিক; অস্বভাবী। Harmony - সাদৃশ্য; মিল। Concord - মতৈক্য বা মিল; নানা সুরের মধুর মিলন।
সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত Inherent শব্দটি Natural' শব্দটির synonym বা সমার্থক শব্দ।
১৩.
প্রদত্ত চিত্রটিকে আয়নায় কেমন দেখা যাবে?
ক
1
খ
2
গ
3
ঘ
4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রটিকে আয়নায় কেমন দেখা যাবে?
সমাধান:
১৪.
Write down the Antonym of 'PURGE'.
ক
Poison
খ
Purify
গ
Debt
ঘ
Insert
ব্যাখ্যা
প্রশ্ন: Write down the Antonym of 'PURGE'.
সমাধান: • Purge - (verb) - English Meaning: to clear of guilt. - Bangla Meaning: বিশোধিত করা; শোধন করা, কোষ্ঠপরিষ্কার করানো; রেচন করানো (ওষুধের মাধ্যমে), অবাঞ্ছিত ব্যক্তিদের থেকে (কোনো রাজনৈতিক দল) মুক্ত করা। • Purge শব্দটির কিছু Anonym হচ্ছে - corrupt, degrade, stain, poison e.t.c
• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Purge এবং Poison শব্দ দুটি বিপরীত অর্থ প্রকাশ করছে।
Soource: Accessible Dictionary, Merriam-webster
১৫.
Man did not know that the earth moved round the sun until it was ______.
ক
rehearsed
খ
discovered
গ
invented
ঘ
hypothesized
ব্যাখ্যা
প্রশ্ন: Man did not know that the earth moved round the sun until it was ______.
সমাধান: rehearsed - নাটক প্রভৃতির পরীক্ষামূলক উপস্থাপনা; মহড়া। Discover - অনাবিষ্কৃত কোন জিনিষের সন্ধান পাওয়া। Invent - সম্পূর্ণ নতুন জিনিষ আবিষ্কার করা। hypothesized - উপপ্রমেয় গঠন বা রচনা করা।
• পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা সন্ধান পাওয়ার আগেও এই ঘটনাটি ঘটতো। - এটি ছিল পর্যবেক্ষন, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং সময়ের সাথে সাথে আবিষ্কারের একটি ধীর প্রক্রিয়া। - তাই এই ঘটনাটিকে rehearsed, invented অথবা hypothesized বলা যাবে না। - অর্থাৎ, এটি দ্বারা বোঝাচ্ছে যে বিদ্যমান ঘটনাটিকে আবিষ্কৃত করা হয়েছে।
• সুতরাং, সঠিক উত্তর - discovered. - Complete Sentence: Man did not know that the earth moved round the sun until it was discovered.
Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
মানুষ ভালোবাসার জন্য সৃষ্টি। স্নেহ বিনিময় ছাড়া সে ____ হতে পারে না।
ক
সুখী
খ
ভালো
গ
উন্নত
ঘ
গঠন
ব্যাখ্যা
প্রশ্ন: মানুষ ভালোবাসার জন্য সৃষ্টি। স্নেহ বিনিময় ছাড়া সে ____ হতে পারে না।
সমাধান: - মানুষ অর্থ সম্পদ অর্জনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করতে পারে, ভালো খাবার এর মাধ্যমে স্বাস্থ্য গঠন করতে পারে। - আচার ব্যবহারের দ্বারা নিজেকে সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। - কিন্তু পারস্পরিক সহযোগীতা ছাড়া, ভালোবাসা ছাড়া, স্নেহ বিনিময় করা ছাড়া মানসিক শান্তি বা সুখ লাভ করতে পারে না। আর সুখী হতে হলে উন্নত জীবন বা সুঠাম দেহ থাকা লাগে না।
১৭.
Investment, Business, Network, Flourish, Profit, Growth নিচের কোন ক্রমটি সঠিক?
In electrical circuits, the voltmeter is always connected in _______ and the ammeter is always connected in ________.
ক
series, parallel
খ
series, series
গ
parallel, parallel
ঘ
parallel, series
ব্যাখ্যা
প্রশ্ন: In electrical circuits, the voltmeter is always connected in _______ and the ammeter is always connected in ________.
সমাধান: ভোল্ট মিটার (Voltmeter): যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয় তাকে ভোল্টমিটার বলে। এটি প্রকৃত পক্ষে একটি বিশেষ ধরনের গ্যালভানোমিটার। একে বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়।
অ্যামিটার (Ammeter) অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণি সংযোগে যুক্ত করা হয়।
২০.
‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ-
ক
বিজিগীষা
খ
জিগমিষা
গ
জিজীবিষা
ঘ
জিগীষা
ব্যাখ্যা
• ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।
অন্যদিকে, - 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা। - 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা। - 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ- - 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা। - 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা । - 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা। - 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। - 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা। - 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
যদি লাল সুইচটি চালু করা হয় তাহলে কোন বাল্বটি জ্বলবে?
ক
A
খ
B
গ
উভয়টি জ্বলবে
ঘ
কোনটিই জ্বলবে না
ব্যাখ্যা
প্রশ্ন: যদি লাল সুইচটি চালু করা হয় তাহলে কোন বাল্বটি জ্বলবে?
সমাধান: সুইচ চালু করলে A ও B বাল্ব দুটিই বর্তনীপূর্ণ হবে এবং দুটির মাঝে দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। তাই দুটি বাল্বই জ্বলবে।
২২.
নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক ?
ক
বকধার্মিক - বিড়াল তপস্বী
খ
মণিকাঞ্চন যোগ - সোনায় সোহাগা
গ
ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
ঘ
অন্ধের যষ্টি - অন্ধের নড়ি
ব্যাখ্যা
ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ- সামান্য পুঁজি হলেও যা গর্বের। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ- অসম্ভব ব্যাপার। এই দুইটি বাগধারার অর্থ ভিন্নার্থক।
তাছাড়া, বাকি অপশনের বাগধারার অর্থ প্রায় সমার্থক। বকধার্মিক বাগধারাটির অর্থ- অসাধু যখন সাধুর ভান করে। বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ- ভণ্ড লোক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৩.
নিচের কোন বাক্যটি ভুল?
ক
নিরপরাধকে শাস্তি দিও না।
খ
আলোচনার মাধ্যমে সব সমস্যাগুলোর সমাধান সম্ভব।
গ
রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।
ঘ
আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
ব্যাখ্যা
নানা কারণে বাক্য ভুল হয়ে থাকে। কতিপয় নিচে উল্লেখ করা হলো। 1. সমাসজনিত অশুদ্ধি 2. বচনজনিত অশুদ্ধি 3. সন্ধিজনিত ত্রুটি 4. বাহুল্য দোষের কারণে অপশন খ তে উল্লেখিত বাক্যটিতে ভুল আছে। কারণ বাক্যটিতে বচনজনিত সমস্যা রয়েছে। বাক্যের ‘সব সমস্যাগুলো’ তে দুইবার বহুবচন উল্লেখ করা হয়েছে যা ভুল। বাক্যটির শুদ্ধরূপ: আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।
তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ এবং প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন।
২৪.
Which one is the correct sentence?
ক
A white and red cow are grazing in the field.
খ
A white and red cow is grazing in the field.
গ
A white and a red cow is grazing in the field.
ঘ
A white and red cow were grazing in the field.
ব্যাখ্যা
A white and red cow বললে একটি লাল-সাদা গরু বুঝায়, এক্ষেত্রে verb singular (is/was) হবে; অন্যদিকে A white and a red cow বললে একটি লাল গরু এবং একটি সাদা গরু বোঝায়, এক্ষেত্রে verb plural (are/were) হবে। তাই এখানে Correct sentence: ‘A white and red cow is grazing in the field’
২৫.
Two fixation points provide an accurate force to prevent the weights from breaking the poles. Which weight is heavier?
ক
A
খ
B
গ
Both are same weighted
ঘ
None of these
ব্যাখ্যা
প্রশ্ন: Two fixation points provide an accurate force to prevent the weights from breaking the poles. Which weight is heavier?
সমাধান: A বস্তুর তুলনায় B বস্তুর ভারসাম্য বজায় রাখতে মূলবিন্দু থেকে বেশি দূরুত্বে বল প্রয়োগ করতে হয়েছে। তাই B বস্তুর ওজন বেশি হবে।
২৬.
Find the error. Neither the teacher nor the students was ready for the exam.
ক
Neither
খ
the
গ
was
ঘ
for
ব্যাখ্যা
প্রশ্ন: Find the error. Neither the teacher nor the students was ready for the exam.
সমাধান: Incorrect Sentence: Neither the teacher nor the students was ready for the exam. Correct Sentence: Neither the teacher nor the students were ready for the exam.
- Error: "was" (should be "were").
• Explanation: - [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb. - Neither the salesmen nor the marketing manager is in favour of the system.
- [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb. - Neither John nor his friends are going to the beach today.
২৭.
X গিয়ারকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাতে হলে Y গিয়ারকে কোনদিকে ঘুরাতে হবে?
ক
A
খ
B
গ
বলা সম্ভব নয়
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: X গিয়ারকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাতে হলে Y গিয়ারকে কোনদিকে ঘুরাতে হবে?
সমাধান: X গিয়ার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হলে মাঝের গিয়ারকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। মাঝের গিয়ার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে যদি Y ঘড়ির কাঁটার বিপরীত দিক তথা B এর দিকে ঘুরে।
২৮.
প্রবাদ বাক্য 'তেল মাথায় তেল দেওয়া।' - এর সঠিক ইংরেজি কোনটি?
ক
Care kills the cat.
খ
Constant dripping wears away a stone.
গ
Carry coals to Newcastle.
ঘ
Cast pearls before swine.
ব্যাখ্যা
প্রবাদ বাক্য 'তেল মাথায় তেল দেওয়া।' - এর সঠিক ইংরেজি - Carry coals to Newcastle.
অন্য অপশন গুলোর মধ্যে - Care kills the cat - অতি যত্নে মরণফাঁদ। Constant dripping wears away a stone - লেগে থাকলে কাজ হয়। Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।
Source: Live MCQ Lecture.
২৯.
What is this tool used for?
ক
To smooth surfaces by abrasion with sandpaper
খ
To grind metal and cut tile, stucco, and pavers, rout out mortar
গ
For light cutting, grinding, and cleaning tasks
ঘ
To reduce the thickness of a rough piece of lumber
ব্যাখ্যা
প্রশ্ন: What is this tool used for?
সমাধান: This power tool is a sander. Sander, portable power tool used for smoothing, polishing, or cleaning a surface, as of wood, plastic, or metal. Sanders are also used to roughen surfaces in preparation for finishing.
৩০.
নিচের কোনটি ভিন্ন?
ক
দাঁড়ি
খ
বিস্ময়চিহ্ন
গ
কোলন
ঘ
হাইফেন
ব্যাখ্যা
- বিস্ময়চিহ্ন (!) বিরামের সময় - ১ সেকেন্ড। - দাঁড়ি (।) বিরামের সময় - ১ সেকেন্ড। - কোলন (:) বিরামের সময় - ১ সেকেন্ড। - হাইফেন (-) বিরামের সময় - থামার প্রয়োজন নেই। - কোলন ড্যাশ (:-) বিরামের সময় - ১ সেকেন্ড।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
5 Kg বল প্রয়োগ করে সিরিজে যুক্ত স্প্রিং গুলোকে 10cm সংকুচিত করা যায়। একই বল প্রয়োগ করে সমান্তরাল ভাবে যুক্ত স্প্রিংগুলো সংকুচিত করা হলে কত সে.মি. সংকুচিত হবে? (সকল স্প্রিং একই বৈশিষ্ট্য সম্পন্ন)
ক
5 cm
খ
2.5 cm
গ
7 cm
ঘ
10 cm
ব্যাখ্যা
প্রশ্ন: 5 Kg বল প্রয়োগ করে সিরিজে যুক্ত স্প্রিং গুলোকে 10cm সংকুচিত করা যায়। একই বল প্রয়োগ করে সমান্তরাল ভাবে যুক্ত স্প্রিংগুলো সংকুচিত করা হলে কত সে.মি. সংকুচিত হবে? (সকল স্প্রিং একই বৈশিষ্ট্য সম্পন্ন)
সমাধান: হুকের সুত্র অনুসারে, F = Kx
যেখানে, F = প্রযুক্ত বল x = সংকোচন বা প্রসারণ এবং, K = স্প্রিং ধ্রুবক।
চিত্রের প্রতিটি স্প্রিং যেহেতু একরকম তাই তাদের স্প্রিং ধ্রুবকও একই হবে। ধরে নেই, তাদের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবক = K
সিরিজে বা শ্রেণিতে যুক্ত হলে, Ks = K/2 [Ks = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]
সমান্তরালে যুক্ত হলে, Kp = 2K [Kp = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]
যেহেতু দুইক্ষেত্রেই মোট প্রযুক্ত বল সমান তাই, Fs = Fp ⇒ Ks . xs = Kp . xp ⇒ (K/2) . xs = 2K . xp ⇒ xs = 4 . xp
দেওয়া আছে, xs (সিরিজে বা শ্রেণিতে যুক্ত অবস্থায় সংকোচন) = ১০ সে.মি.
তাহলে উপরের সমীকরণ অনুসারে, xp (সমান্তরালে যুক্ত অবস্থায় সংকোচন) = ২.৫ সে.মি.
৩২.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক
অনূদিত
খ
অহোরাত্র
গ
পাণিনি
ঘ
স্নেহাষ্পদ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?
সমাধান: • স্নেহাষ্পদ - বানানটি অশুদ্ধ।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, সঠিক বানানটি হবে - 'স্নেহাস্পদ'।
'স্নেহাস্পদ' শব্দের অর্থ: - স্নেহের পাত্র, - স্নেহভাজন।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৩.
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
ক
N O S P E
খ
T O X C R E
গ
D U L A M E K
ঘ
N A R B E
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
সমাধান: TOXCRE কে সাজালে CORTEX হয়। যা সেরেব্রামের পাতলা আবরণ (Cerebral CORTEX)।