ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 5 + 9 + ........... + 81 = ?
সমাধান:
সমষ্টি = গড় × পদ সংখ্যা
= {(81 + 1)/2} × [{(81 - 1)/4} + 1]
= (82/2) × {(80/4) + 1}
= (82/2) × (20 + 1)
= 41 × 21
= 861
ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন
প্রশ্ন: 1 + 5 + 9 + ........... + 81 = ?
সমাধান:
সমষ্টি = গড় × পদ সংখ্যা
= {(81 + 1)/2} × [{(81 - 1)/4} + 1]
= (82/2) × {(80/4) + 1}
= (82/2) × (20 + 1)
= 41 × 21
= 861
প্রশ্ন: প্রথম 13টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
সমাধান:
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, S = {n(n + 1)(2n + 1)}/6
দেওয়া আছে, n = 13
∴ S = {13(13 + 1)(2 × 13 + 1)}/6
= (13 × 14 × 27)/6
= 4914/6
= 819
∴ নির্ণেয় সমষ্টি = 819
প্রশ্ন: নিচের কোনটি সমান্তর ধারার উদাহরণ?
সমাধান:
সমান্তর ধারা: যে ধারার পাশাপাশি দুইটি পদের অন্তরফল বা বিয়োগফল একই সংখ্যা বা রাশি থাকে, তাকে সমান্তর ধারা বলা হয়। ধারায় প্রাপ্ত দুইটি পদের অন্তরফল বা বিয়োগফলকে ধারার সাধারণ অন্তর বলে। সাধারণ অন্তর ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে।
যেমন: 1 + 4 + 7 + 10 + .............. + 22, একটি সমান্তর ধারা।
∴ 3 - 6 - 15 - 24 ......... একটি সমান্তর ধারা।
এখানে,
১ম পদ, a = 3
সাধারণ অন্তর, d = (- 6 - 3) = - 9
আবার, - 15 - (- 6) = - 9
- 24 - (-15) = - 9
প্রশ্ন: কোন সমান্তর ধারার m তম পদ n ও n তম পদ m হলে, ধারাটির সাধারণ অন্তর কত?
সমাধান:
মনে করি,
সমান্তর ধারার প্রথম পদ = a
সাধারণ অন্তর = d
১ম শর্তমতে,
m তম পদ a + (m - 1)d = n
বা, a + md - d = n .......................(1)
২য় শর্তমতে,
n তম পদ a + (n - 1)d = m
বা, a + nd - d = m ........................ (2)
(1) নং থেকে (2) নং বিয়োগ করে পাই,
a + md - d = n
a + nd - d = m
md - nd = n - m
বা, d (m - n) = n - m
বা, d = - (m - n)/(m - n)
∴ d = - 1
∴ ধারাটির সাধারণ অন্তর = - 1
প্রশ্ন: প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত?
সমাধান:
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল = n2
∴ প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল = 102
= 100
প্রশ্ন: প্রথম 5 টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?
সমাধান:
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2
∴ প্রথম ৫টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি
= {5(5 + 1)/2}2
= {(5 × 6)/2}2
= (30/2)2
= 152
= 225
∴ নির্ণেয় সমষ্টি = 225
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 12 তম পদ 40 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত?
সমাধান:
সমান্তর ধারার ১ম পদ = a
সাধারণ অন্তর = d
দেওয়া আছে,
সমান্তর ধারার 12 তম পদ 40 হলে,
a + (12 - 1)d = 40
a + 11d = 40
∴ প্রথম 23 টি পদের সমষ্টি,
= (23/2){2a + (23 - 1)d}
= (23/2){2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= 23 × 40
= 920
প্রশ্ন: 1 + 3 + 5 + ..........ধারাটির কোন পদ 383 হবে?
সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/ 2} + 1
= {(383 - 1)/ 2} + 1
= (382/ 2) + 1
= 191 + 1
= 192
প্রশ্ন: রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করবেন?
সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
প্রথম পদ, a = 1200
সাধারণ অন্তর, d = 100
n = 18
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 18 তম পদ = 1200 + (18 - 1) × 100
= 1200 + (17 × 100)
= 1200 + 1700
= 2900
∴ 18 তম মাসে রশিদ 2900 টাকা সঞ্চয় করবেন।
প্রশ্ন: 13 + 20 + 27 + 34 +..................+ 118 ধারাটির পদ সংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 13
সাধারণ অন্তর, d = 20 - 13 = 7
ধরি,
পদসংখ্যা = n
এবং n-তম পদ = 118
আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d
সুতরাং,
a + (n - 1)d = 118
⇒ 13 + (n - 1)7 = 118
⇒ 13 + 7n - 7 = 118
⇒ 7n + 6 = 118
⇒ 7n = 118 - 6
⇒ 7n = 112
⇒ n = 112/7
⇒ n = 16
অর্থাৎ ধারাটির পদসংখ্যা = 16
প্রশ্ন: কোনো সমান্তর ধারার ১ম পদ 22 এবং ২য় পদ 27 হলে 15 তম পদ কত?
সমাধান:
এখানে,
১ম পদ, a = 22
২য় পদ = 27
সাধারণ অন্তর, d = (27 - 22) = 5
∴ 15 তম পদ = a + (15 - 1)d
= 22 + (14 × 5)
= 22 + 70
= 92
প্রশ্ন: একজন ছাত্র প্রথম দিনে 1 টি, দ্বিতীয় দিনে 2 টি, তৃতীয় দিনে 4 টি এবং চতুর্থ দিনে 8 টি গাছ রোপণ করে। এভাবে গাছ রোপণ করলে ছাত্রটি 10 দিনে মোট কতটি গাছ রোপণ করবে?
সমাধান:
উপর্যুক্ত শর্তে প্রদত্ত ধারাটি হবে, 1, 2, 4, 8, ......... , 10
যেখানে,
প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = 2/1 = 2
n-সংখ্যক পদের সমষ্টি = a(rn - 1)/(r - 1) [ যেহেতু r > 1]
∴ ধারাটির 10 টি পদের সমষ্টি,
=1(210 - 1)/(2 - 1)
= (210 - 1)/1
= 1024 - 1
= 1023
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং তৃতীয় পদটি 30 হলে অষ্টম পদটি কত?
সমাধান:
ধরি,
সমান্তর ধারার প্রথম পদ = a
এবং সাধারণ অন্তর = d
দেওয়া আছে,
সাধারণ অন্তর, d = 5
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
এখন,
তৃতীয় পদ = a + (3 - 1) × 5
⇒ 30 = a + (2 × 5)
⇒ a + 10 = 30
⇒ a = 30 - 10
⇒ a = 20
∴ অষ্টম পদ = a + (8 - 1)d = 20 + (7 × 5) = 20 + 35 = 55
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 + ......... ধারাটির 10 তম পদ কত?
সমাধান:
ধারাটির ১ম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 4/2 = 2
∴ প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
আমরা জানি,
গুণোত্তর ধারার n-তম পদ হলো arn - 1
∴ ধারাটির 10-তম পদ = 2 × 210 - 1
= 2 × 29
= 2 × 512
= 1024
প্রশ্ন: 4x + 1, 18, 36 গুণোত্তর প্রগতিতে থাকলে x = কত?
সমাধান:
অনুপাত = ২য় পদ/১ম পদ = ৩য় পদ/২য় পদ
⇒ 18/(4x + 1) = 36/18
⇒ 18/(4x + 1) = 2
⇒ 18 = {2 × (4x + 1)}
⇒ 8x + 2 = 18
⇒ 8x = 18 - 2
⇒ 8x = 16
⇒ x = 16/8
∴ x = 2
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 16 ও 8 হলে, ধারাটির সপ্তম পদ কত?
সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 16
দ্বিতীয় পদ = 8
∴ সাধারণ অনুপাত, r = 8/16 = 1/2
আমরা জানি,
গুণোত্তর ধারার n-তম পদ হলো arn - 1
∴ সপ্তম পদ = ar7 - 1
= 16 × (1/2)6
= 16 × (1/64)
= 16/64
= 1/4
প্রশ্ন: 4 + (4/7) + (4/49) + ....... ধারাটির সাধারণ অনুপাত কত?
সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 4
২য় পদ = 4/7
∴ সাধারণ অনুপাত, r = ২য় পদ / ১ম পদ
= (4/7) / 4
= (4/7) × (1/4)
= 1/7
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমের ৩য় পদটি 45 এবং ষষ্ঠ পদটি 1215 হলে প্রথম পদটি কত?
সমাধান:
গুণোত্তর ধারার n তম পদ = arn−1
প্রশ্ন অনুসারে,
৩য় পদ, ar2 = 45..........(১)
৬ষ্ঠ পদ, ar5= 1215..........(২)
এখন,
(২) ÷ (১)
⇒ ar5/ar2 = 1215/45
⇒ r3 = 27
⇒ r3 = 33
∴ r = 3
প্রথম পদ, ar2=45
⇒ a × 9 = 45
⇒ a = 45/9 = 5
সুতরাং ১ম পদ 5
প্রশ্ন: a + b + c + d + .... একটি গুণোত্তর ধারা হলে নিচের কোনটি সঠিক?
সমাধান:
a + b + c + d + .... একটি গুণোত্তর ধারা হলে,
ধারাটির সাধারণ অনুপাত = ২য় পদ / ১মপদ
= ৩য় পদ / ২য় পদ = চতুর্থ পদ / ৩য় পদ
∴ b/a = c/b = d/c
∴ b/a = d/c সম্পর্কটি সঠিক।
প্রশ্ন: 0.1 + 0.01 + 0.001 + ....... ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত?
সমাধান:
এখানে,
a = 0.1
r = 0.01/0.1
= 0.1 [0.1 < 1]
আমরা জানি,
অসীম পদের সমষ্টি, S∞ = a/(1 - r)
= 0.1/(1 - 0.1)
= 0.1/0.9
= 1/9
প্রশ্ন: 3 + 9 + 27 + ......... ধারাটির প্রথম চৌদ্দটি পদের সমষ্টি নির্ণয় করুন।
সমাধান:
ধারাটির ১ম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 9/3 = 3 > 1
পদ সংখ্যা, n = 14
আমরা জানি,
n তম পদের সমষ্টি = a(rn - 1) / (r - 1) ; [যখন r > 1]
∴ প্রথম 14টি পদের সমষ্টি = 3(314 - 1) / (3 - 1)
= (3/2) × (314 - 1)
প্রশ্ন: 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে, y এবং z এর সমষ্টি নির্ণয় করুন।
সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = 3
ধরি,
সাধারণ অনুপাত = r
∴ ২য় পদ ar2-1 = ar = x
৩য় পদ = ar2 = y
৪র্থ পদ = ar3 = z
৫ম পদ = ar4 = 243
প্রশ্নমতে,
ar4 = 243
⇒ r4 = 243/3 = 81
∴ r = 3
এখন,
∴ x = ar = 3 × 3 = 9
∴ y = ar2 = 3 × 32 = 27
∴ z = ar3 = 3 × 33 = 81
∴ y, z এর সমষ্টি = 27 + 81 = 108
প্রশ্ন: log8 + log64 + log512 + ………. ধারাটির ১ম নয়টি পদের সমষ্টি কত?
সমাধান:
দেওয়া আছে,
= log8 + log64 + log512 + ……….
= log8 + log82 + log83 + ……….
= log8 + 2log8 + 3log8 + ……….
= (1 + 2 + 3 +.....)log8
এখন,
1 + 2 + 3 +..... ধারাটির 9 টি পদের সমষ্টি = n(n + 1)/2
= 9(9 + 1)/2
= 45
সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 45log8
প্রশ্ন: 2 - 4 + 8 - 16 + ......... ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত?
সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = - 4/2 = - 2
পদ সংখ্যা, n = 6
∴ প্রথম 6টি পদের সমষ্টি = a(1 - rn) / (1 - r)
= 2 {1 - (- 2)6} / {1 - (- 2)}
= {2 × (1 - 64)} / 3
= {2 × (- 63)} / 3
= - 42
প্রশ্ন: কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) । ধারাটির 15টি পদের সমষ্টি কত?
সমাধান:
দেওয়া আছে,
n-সংখ্যক পদের সমষ্টি = n(n + 1)
∴ 15টি পদের সমষ্টি,
= 15(15 + 1)
= 15 × 16
= 240