পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৮১
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ১৩ [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮১ প্রশ্ন

.
'কান্নায় শোক মন্দীভূত হয়।'- 'কান্নায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. করণ কারকে ৭মী
  2. অধিকরণ কারকে ৭মী
  3. কর্ম কারকে ৭মী
  4. কর্তৃ কারকে ৭মী
ব্যাখ্যা

• ভাবাধিকরণ অধিকরণ কারক:
- যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিরকরণ বলে।
- ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়।
যেমন:
- সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।
- কান্নায় শোক মন্দীভূত হয়। (ভাবাধিকরণে ৭মী)।

আধারাধিকরণ:
- আধারাধিকরণ বা স্থানাধিকরণ কোন কোন স্থানকে বুঝায়। যেমন: তিলে তৈল আছে। ছেলেটি অঙ্কে কাচা। নদীতে পানি আছে।
এটি তিন ভাগে বিভক্ত। যথা : - ১. ঐকদেশিক, ২. অভিব্যাপক এবং ৩. বৈষয়িক।

কালাধিকরণ:
- যে কালে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে কালাধিকরণ কারক বলে।
উদাহরণ-
ছেলেবেলায় আমি খুব দুষ্টু ছিলাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
‘নীলপদ্ম’ কোন সমাস?
  1.  দ্বন্দ্ব সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. কর্মধারয় সমাস
ব্যাখ্যা

• কর্মধারয় সমাস:
• বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, যা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।   

অন্যদিকে,
• সংযোজক অব্যয়ের লোপ পেয়ে এবং উভয় পদের (পুর্বপদ ও পরপদ) অর্থেরই প্রধান্য বজায় রেখে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: মাতা ও পিতা = মাতাপিতা; ভালো ও মন্দ = ভালোমন্দ ইত্যাদি।

• যে সমাসের পরপদের অর্থ প্রধান বলে বিবেচিত হয় এবং পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন: ধানের ক্ষেত = ধানখেত, ‍ভাতকে রাঁধা = ভাতরাঁধা ইত্যাদি।

• ‘অব্যয়ীভাব’ অর্থ অব্যয়ের ভাব বর্তমান। অব্যয় শব্দ পূর্বে বসে যে সমাস হয় এবং যেখানে পুর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন: কূলের সমীপে = উপকূল, দিন দিন = প্রতিদিন ইত্যাদি।   

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'ভাষান্তর' কোন সমাস?
  1. নিত্য সমাস
  2. প্রাদি সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• নিত্য সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। শুধু সমস্তপদের ব্যাখ্যা দিতে হয়।
যেমন:
- অন্য কাল = কালান্তর;
- অন্য গৃহ = গৃহান্তর;
- অন্য গ্রাম = গ্রামান্তর;
- ঈষৎ ঘোলা = ঘোলাটে;
- কেবল চড়া = চড়ামাত্র;
- এক জন = জনৈক;
- কেবল তা = তন্মাত্র;
- কেবল দর্শন = দর্শনমাত্র;
- সারা দিন = দিনভর;
- অন্য দেশারা = দেশান্তর;
- অন্য দ্বীপ = দ্বীপান্তর;
- অন্য ভাষা = ভাষান্তর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।

.
'ভাবুক' -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ভা + বুক
  2. ভাব + উক
  3. ভাব + ঊক
  4. ভৌ + উক
ব্যাখ্যা

 • 'ভাবুক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ = ভৌ + উক
- এটি স্বরসন্ধির উদাহরণ। 
সূত্র: ঔ+উ = আব্‌+উ 

এ, ঐ, ও, ঔ- কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্‌, আব্‌ হয়। 
যেমন,
- ভৌ + উক = ভাবুক; (সূত্র: ঔ+উ = আব্‌+উ ) 
- পৌ + অক = পাবক, 
- গো + আদি = গবাদি, 
- গো + এষণা = গবেষণা, 
- পো + ইত্র = পবিত্র, 
- নৌ + ইক = নাবিক ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

.
বর্ষীয়ান' এর প্রকৃতি- প্রত্যয় কোনটি?
  1. বৃদ্ধ + ঈয়স
  2. বর্ষ + ইয়স
  3. বর্ষ + ইয়ান
  4. বৃধ্‌ + ঈয়স
ব্যাখ্যা

ঈয়স্ > ঈয়ান্ প্রত্যয়যোগে গঠিত কিছু তদ্ধিত প্রত্যয় হলো-
বৃদ্ধ + ঈয়স্ = বর্ষীয়ান।
বলবৎ + ঈয়স্ = বলীয়ান।
লঘু + ঈয়স্ = লঘীয়ান৷
গুরু + ঈয়স্ = গরীয়ান।
বহু + ঈয়স্ = ভূয়ান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

.
'দ্রুম' শব্দের সমার্থক শব্দ-
  1. বন
  2. ফুল
  3. গাছ
  4. পাতা
ব্যাখ্যা

• দ্রুম শব্দের অর্থ: গাছ।


'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
অশুদ্ধ বানান কোনটি?
  1. সমীচীন
  2. ভাগীরথি
  3. কৃষিজীবী
  4. বিভীষিকা
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - 'ভাগীরথি'।
- শুদ্ধরূপ: ভাগীরথী। 
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
এর অর্থ:
- গঙ্গা নদীর অন্য নাম, গঙ্গার শাখা নদী বিশেষ।

অন্যদিকে,
- বিভীষিকা, কৃষিজীবী এবং সমীচীন - বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'অরণ্য নীলিমা' আহসান হাবীবের রচিত -
  1. উপন্যাস
  2. কাব্যগ্রন্থ
  3. নাটক
  4. প্রবন্ধগ্রন্থ
ব্যাখ্যা

• ‘অরণ্য নীলিমা' উপন্যাস:   
• আহসান হাবীবের রচিত 'অরণ্য নীলিমা' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে। 
• উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তাঁর স্ত্রীর মনোজাগতিক সংকটক এ উপন্যাসের উপজীব্য বিষয়। 
• 'রাণীখালের সাঁকো' তাঁর রচিত আরেকটি উপন্যাস।  

• আহসান হাবীব:  
• কবি ও পেশায় সাংবাদিক ছিলেন। 
• ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি  পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে তাঁর জন্ম। 
• তিনি 'দৈনিক বাংলা' পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন।  
• কলকাতায় তিনি তকবীর, বুলবুল ও সওগাত পত্রিকায় কাজ করেন। 

- আহসান হাবীবের প্রথম কবিতার বই 'রাত্রিশেষ' প্রকাশিত হয় ১৯৪৭ সালে। 
⇒ তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ:   
• ছায়াহরিণ,
• সারা দুপুর,
• আশায় বসতি,
• মেঘ বলে চৈত্রে যাবো,
• দুহাতে দু আদিম পাথর,
• প্রেমের কবিতা,
• বিদীর্ণ দর্পণে মুখ ইতাদি।

⇒ এছাড়া তাঁর কয়েকটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ: 
• জ্যোৎস্না রাতের গল্প,
• বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
• ছুটির দিন দুপুরে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
'ভেড়া দিয়ে হাল চাষ করা সম্ভব নয়।' কোন কারক?
  1.  কর্ম কারক
  2. অপাদান কারক
  3. অধিকরণ কারক
  4. করণ কারক
ব্যাখ্যা

• করণ কারক:
• যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
এই কারকে সাধারণত ‘দ্বারা’ ‘দিয়ে’ ‘কতৃক’ ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
যেমন-
ভেড়া দিয়ে হাল চাষ করা সম্ভব নয়।
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১০.
'কূপমণ্ডূক' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ভাবনাচিন্তাহীন
  2. তোষামোদকারী
  3. বিশিষ্ট ব্যক্তি
  4. সীমাবদ্ধ জ্ঞান
ব্যাখ্যা

• 'কূপমণ্ডূক' বাগ্‌ধারা অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।

অন্যদিকে,
- কেউকেটা - বিশিষ্ট ব্যক্তি। 
- খয়ের খাঁ - তোষামোদকারী। 
- খোদার খাসি - ভাবনাচিন্তাহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১১.
‘গ্রানাডার শেষ বীর’ উপন্যাসের রচয়িতা কে?
  1. সৈয়দ মুজতবা আলী
  2. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  3. এস ওয়াজেদ আলি
  4. আবুল হোসেন
ব্যাখ্যা

• 'গ্রানাডার শেষ বীর' ঐতিহাসিক উপন্যাসের রচয়িতা- এস ওয়াজেদ আলি।
- এটি ১৯৪০ সালে প্রথম প্রকাশিত হয়।

• এস ওয়াজেদ আলি:
- এস ওয়াজেদ আলি একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
- তিনি ১৮৯০ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শণ্ঠীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- এস ওয়াজেদ আলির প্রথম প্রবন্ধ ’অতীতের বোঝা’ ১৯১৯ সালে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৩২ সালে গুলিস্তাঁ নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
প্রবন্ধ:
- জীবনের শিল্প,
- প্রাচ্য ও প্রতীচ্য,
- ভবিষ্যতের বাঙালী,
- আকবরের রাষ্ট্র সাধনা,
- মুসলিম সংস্কৃতির আদর্শ।

উপন্যাস:
- গ্রানাডার শেষ বীর।

ভ্রমণকাহিনি:
- পশ্চিম ভারত,
- মোটর যোগে রাঁচী সফর প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া।

১২.
'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ -
  1. অপস্রিয়মাণ
  2. অমাপা
  3. অপ্রতর্ক্য
  4. অপ্রমেয়
ব্যাখ্যা

• 'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অপ্রমেয়।

উল্লেখ্য,
- ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন - অপস্রিয়মাণ।
- পুর্বে ঘটেনি এমন - অভূতপূর্ব।
- তর্ক দ্বারা স্থির করা যায় না এমন - অপ্রতর্ক্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৩.
'Transliteration' এর সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. সুভাষণ
  2. অনুপ্রাস
  3. প্রতিবর্ণিকরণ
  4. সমান্তরাল সাহিত্য
ব্যাখ্যা

• 'Transliteration' এর বাংলা পরিভাষা- 'প্রতিবর্ণিকরণ'।

তাছাড়া,
- 'Translator' এর বাংলা পরিভাষা- 'অনুবাদক' 
- 'Translated' এর বাংলা পরিভাষা-  'অনূদিত' 
- 'Verify' এর বাংলা পরিভাষা- 'প্রতিপাদন করা'

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 

১৪.
'The authorities took him to task'  এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. কর্তৃপক্ষ তাকে কাজের কাছে নিয়ে গেছে।
  2. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।
  3. কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে।
  4. কর্তৃপক্ষ তাকে নোটবইয়ে লিপিবদ্ধ করেছে।
ব্যাখ্যা

• Take someone to task এর অর্থ কাউকে তিরস্কার করা।
সুতরাং, "কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো" এর ইংরেজি অনুবাদ হবে - The authorities took him to task.

• 'Take someone to task' অর্থ: তিরস্কার করা।

• Take someone to task
- English Meaning: reprimand/scold or criticize someone severely for a fault or mistake.
- Bangla Meaning: তিরস্কার করা; কঠোর ভর্ৎসনা করা।

• Ex. Sentence: He was taken to task for negligence of duty.
- Bangla Meaning: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

১৫.
কোনটি পুনরাবৃত্ত দ্বিত্ব?
  1. অঙ্ক-টঙ্ক
  2. কথায় কথায়
  3. মোটাসোটা
  4. গুটিশুটি
ব্যাখ্যা

পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
- পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
যেমন – জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

বিভক্তিহীন পুনরাবৃত্ত:
ভালাে ভালাে (কথা), কত কত (লােক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড় উড়ু (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।

বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত:
কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

অন্যদিকে,
- অনুকার দ্বিত্ব - অঙ্ক-টঙ্ক, মোটাসোটা।
- ধ্বন্যাত্মক দ্বিত্ব - গুটিশুটি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১৬.
চর্যাপদের নিচের কোন পদটি সম্পূর্ণভাবে পাওয়া গেছে?
  1. ২৪ নং
  2. ২৫ নং
  3. ৪৮ নং
  4. ৪৬ নং
ব্যাখ্যা

চর্যাপদ:
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- ১৯০৭ খ্রিষ্টাব্দে  মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেন।
- চর্যাপদের মোট পদের সংখ্যা - ৫১টি ও প্রাপ্ত পদ সাড়ে ৪৬টি।
- চর্যাপদের ২৩ নম্বর পদটি খণ্ডিত পাওয়া গেছে।
- এই পদের ৬ টি পঙক্তি পাওয়া গেছে, বাকি ৪ টি পঙক্তি পদ পাওয়া যায়নি।
- এর রচয়িতা - ভুসুকুপা।
- এছাড়াও চর্যাপদের ২৪, ২৫ এবং ৪৮ নং পদটি পাওয়া যায় নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৭.
শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত হয়-
  1. ১৯০৭ সালে
  2. ১৯০৯ সালে
  3. ১৯০৬ সালে
  4. ১৯১০ সালে
ব্যাখ্যা

শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত।
- এ গ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস।
- এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ।
- ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে।
এগুলো হলো -
- জন্মখণ্ড,
- তাম্বুল খণ্ড,
- দানখণ্ড,
- নৌকাখণ্ড,
- ভারখণ্ড,
- ছত্রখণ্ড,
- বৃন্দাবন খণ্ড,
- কালিয়দমন খণ্ড,
- যমুনা খণ্ড,
- হার খণ্ড,
- বাণ খণ্ড,
- বংশী খণ্ড ও
- বিরহ খণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৮.
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস-
  1. কৃষ্ণকুমারী
  2. দুর্গেশনন্দিনী
  3. বাঁধন-হারা
  4. কপালকুণ্ডলা
ব্যাখ্যা

• 'বাঁধন-হারা' বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।

• ‘বাঁধন-হারা' উপন্যাস:
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২. বাংলাপিডিয়া।

১৯.
'একরাত্রি' গল্পের নায়িকার নাম কি?
  1. সুরবালা
  2. মৃন্ময়ী
  3. সুভা
  4. রতন
ব্যাখ্যা

 • একরাত্রি ছোট গল্প:
- রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ গল্পসমূহের মধ্যে ‘একরাত্রি' বিশিষ্ট স্থান অধিকার করে আছে। গল্পটি প্রথম প্রকাশিত হয় ১২৯৯ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যা 'সাধনা' পত্রিকায়।
- ১৮৯৪ খ্রিস্টাব্দে প্রকাশিত ছোটগল্প' শীর্ষক রবীন্দ্র গল্পগ্রন্থে এটি প্রথম গ্রন্থিত হয়।
- গল্পের উল্লেখযোগ্য চরিত্র 'সুরবালা'।

• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এই পরিবারের পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে ব্যবসায়ের সূত্রে কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন।
- তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত।
- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ‘একরাত্রি’ ছোট গল্প।

২০.
‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসটি কয়টি পর্বে রচিত?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

• ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাস:
- মীর মশাররফ হোসেনের খ্যাতি মূলত এ গ্রন্থটির জন্যেই।
- 'বিষাদ-সিন্ধু' (১৮৮৫- '৯১) একটি ইতিহাস আশ্রিত উপন্যাস।
- হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান-হোসেনের করুণ মৃত্যুকাহিনি 'বিষাদ-সিন্ধু' গ্রন্থে বর্ণিত মূল বিষয়।
- মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটিতে ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয় নি।
- 'বিষাদ-সিন্ধু' উপন্যাসটি 'মহরম পর্ব্ব' (১৮৮৫), 'উদ্ধার পর্ব্ব' (১৮৮৭) ও 'এজিদ-বধ পর্ব্ব' (১৮৯১) এই তিনটি পর্বে সম্পন্ন হয়েছে।
- গ্রন্থটি উপক্রমণিকা ও উপসংহারসহ মোট তেষট্টিটি 'প্রবাহ' অর্থাৎ অধ্যায় নিয়ে লিখিত।
- তন্মধ্যে 'মহরম পর্ব্বে' উপক্রমণিকা ও ছাব্বিশটি প্রবাহ, 'উদ্ধার পর্ব্বে' ত্রিশটি প্রবাহ, 'এজিদ-বধ পর্ব্বে' পাঁচটি প্রবাহ ও উপসংহার-অংশ রয়েছে।
- প্রথমত ইসলাম ধর্ম সম্পর্কিত স্পর্শকাতর কাহিনি সাধারণ মুসলিম পাঠকের কাছে এর জনপ্রিয়তার প্রধান কারণ।
- দ্বিতীয়ত 'বিষাদ-সিন্ধু'র জাদুকরী রচনাগুণের জন্যে সাহিত্যরসিকজনের কাছেও গ্রন্থটি আদরণীয়।
- জয়নাবের রূপে বিমোহিত এজিদ এবং এই রূপতৃষ্ণার পরিণামে বহু মানুষের বিপর্যয় ও ধ্বংসের যে কথকতা বর্ণিত হয়েছে তা গ্রন্থটিকে সর্বজনীন করে তুলেছে।
- 'বিষাদ-সিন্ধু'র কাহিনিতে অ্যান্টি-এস্টাব্লিশমেন্ট চেতনা মূলত মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' থেকেই মীর মশাররফ হোসেন গ্রহণ করেছেন।

• মীর মশাররফ হোসেন:
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- তিনি ছাত্রাবস্থায় 'সংবাদ প্রভাকর' ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা'র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তিনি 'আজিজননেহার' ও 'হিতকরী' নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- তিনি ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- তিনি 'গাজী মিয়াঁ' ছদ্মনামে লিখতেন।
- তাঁর প্রথম গ্রন্থ 'রত্নবতী'(১৮৬৯)। এটি কোন মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।

• তাঁর রচিত নাটক:
- বসন্তকুমারী,
- জমিদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

• তাঁর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- গো-জীবন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২১.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
  2. ক্ষমা একটি মহানগুণ।
  3. ছেলেটি স্বয়ংবরা।
  4. ছেলেটি অত্যন্ত মেধাবী।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্যটি হচ্ছে- 'ছেলেটি অত্যন্ত মেধাবী।'

 অন্যান্য অপশন:
অশুদ্ধ বাক্য: ছেলেটি স্বয়ংবরা।
শুদ্ধ বাক্য: মেয়েটি স্বয়ংবরা।

অশুদ্ধ বাক্য: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
শুদ্ধ বাক্য: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।

অশুদ্ধ বাক্য: ক্ষমা একটি মহানগুণ।
শুদ্ধ বাক্য: ক্ষমা একটি মহৎ গুণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২.
'মহার্ঘ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. খুচরা
  2. পুজা
  3. সুলভ
  4. নিহার্ঘ
ব্যাখ্যা

• 'মহার্ঘ' শব্দের বিপরীত শব্দ 'সুলভ'।

• 'মহার্ঘ' শব্দের অর্থ: 

১) অত্যন্ত মূল্যবান, মহামূল্য। ২) দুর্মূল্য।

• 'সুলভ' শব্দের অর্থ: 
১) সহজলভ্য। ২) সস্তা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. স্বায়ত্তসাশন
  2. স্বায়ত্বশাসন
  3. স্বায়াত্তশাসন
  4. স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - 'স্বায়ত্তশাসন'
- এটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
- এর প্রকৃতি-প্রত্যয়: স্বায়ত্ত + শাসন।
এর অর্থ: 
- স্বশাসিত রাষ্ট্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৪.
'চিলেকোঠার সেপাই' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র-
  1. খিজির
  2. ওসমান
  3. কবি
  4. আলতাফ
ব্যাখ্যা

• 'চিলেকোঠার সেপাই' উপন্যাস:
- ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান।
- কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
- এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে। 

• আখতারুজ্জামান ইলিয়াস:
- ১৯৪৩ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহন করেন। 
- তিনি চিলেকোঠার সেপাই, খােয়াবনামা নামে দুটি মহাকাব্যোচিত উপন্যাস রচনা করেছেন। 

• তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।

• তাঁর রচিত ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি, 
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২৫.
Choose the correct spelling-
  1. Grafitti
  2. Graffiti
  3. Graffitie
  4. Graffitii
ব্যাখ্যা

Correct answer: Graffiti.

Graffiti: (noun)
- English meaning: usually unauthorized markings (as of words, symbols, or images) on a public surface.
- Bangla meaning: দেওয়ালচিত্র; দেওয়াল লিখন।

Example sentence:
1. The abandoned warehouse was heavily graffitied with gang symbols.
2. The walls of the subway were covered with colorful graffiti.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৬.
What is the meaning of the word "repercussion"?
  1. To show possession.
  2. Easy to understand.
  3. Consequence of an action.
  4. A formal expression of praise.
ব্যাখ্যা

Correct answer: Consequence of an action.

Repercussion (noun)
- English Meaning: an action or effect given or exerted in return : a reciprocal action or effect.
- Bangla Meaning: কোনো কাজ বা ঘটনার ফলাফল বা প্রভাব, যা প্রত্যাশিত নাও হতে পারে।

Example Sentence:
1. The company faced severe legal repercussions for violating environmental regulations.
2. We didn't expect the decision to have such serious repercussions.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৭.
What is the synonym of the word "anecdote"?
  1. Medicine
  2. Ancient
  3. Scientific
  4. Tale
ব্যাখ্যা

Correct answer: Tale.

Anecdote (noun)
- English meaning: a usually short narrative of an interesting, amusing, or biographical incident.
- Bangla meaning: বাস্তব কোনো ব্যক্তি বা ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত (এবং সাধারণত মজার) কাহিনী। 

Tale (noun)
- English meaning: a usually imaginative narrative of an event: story.
- Bangla meaning: গল্প; কাহিনি; উপাখ্যান; আখ্যান।

Other options:
ক) Medicine
- English meaning: a substance or preparation used in treating disease.
- Bangla meaning: চিকিৎসাবিদ্যা; ভেষজবিদ্যা।

খ) Ancient
- English meaning: having had an existence of many years.
- Bangla meaning: সুদূর অতীতের অন্তর্গত প্রাচীন।

গ) Scientific
- English meaning: of, relating to, or exhibiting the methods or principles of science.
- Bangla meaning: বৈজ্ঞানিক।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৮.
The antonym of the word "stringent" is-
  1. Dry
  2. Strained
  3. Flexible
  4. Shrill
ব্যাখ্যা

Correct answer: Flexible.

Stringent (adjective)
- English meaning: marked by rigor, strictness, or severity, especially with regard to rule or standard.
- Bangla meaning: কঠোর; সুদৃঢ়; অবশ্য পালনীয়; কড়া; কট্টর।

Flexible (adjective)
- English meaning: as in adjustable: capable of being readily changed.
- Bangla meaning: নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।

Other options:
ক) Dry
- English meaning: free or relatively free from a liquid, especially water.
- Bangla meaning: শুষ্ক; জলীয় বাষ্পহীন।

গ) Strained
- English meaning: done or produced with excessive effort.
- Bangla meaning: অধিক চাপ, পেশীতে টান পড়া।

ঘ) Shrill
- English meaning: to utter or emit an acute piercing sound.
- Bangla meaning: তীক্ষ্ণ; কর্ণবিদারী; কর্কশ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৯.
The meaning of the idiom 'Come into question' is-
  1. to be a matter for praise.
  2. to do good works.
  3. to become a matter of doubt.
  4. to finish something with importance.
ব্যাখ্যা

Correct answer: to become a matter of doubt.

Come into question
- English meaning: to cause doubts.
- Bangla meaning: সন্দেহ করা।

Example sentence:
1. The results of the study have come into question.
2. His leadership skills have come into question because of his reluctance to act.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩০.
Who is regarded as the father of English literature?
  1. John Milton
  2. Geoffrey Chaucer
  3. William Shakespeare
  4. G.B. Shaw 
ব্যাখ্যা

Correct answer: Geoffrey Chaucer.

Geoffrey Chaucer:
- তিনি ছিলেন Shakespeare এর আগের একজন অন্যতম লেখক।
- তিনি মধ্য যুগের কবি।
- He is called the 'father of English literature.
- এছাড়া তাকে "Father of Modern English Poetry" ও বলা হয়।
- তার নামানুসারে Age of Chaucer (1340-1400) নামকরণ করা হয়।
- The Canterbury Tales ranks as one of the greatest poetic works in English.
- Chaucer is known as the representative poet of the 14th century.

• Geoffrey Chaucer এর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম সমূহ:
- Canterbury Tales,
- The Nun's Priest's Tale,
- The Parliament of Fowls,
- The Legend of Good Women,
- The Book of the Duchess,
- The Romance of the Rose,
- House of Fame,
- Troilus and Criseyde.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩১.
The beauty of the sunset was intriguing.
Here the underline word is- 
  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun
  4. Abstract noun
ব্যাখ্যা

Correct answer: Common noun.
- The beauty of the sunset was intriguing.
- Here, the underlined word is - Common Noun.
- Beauty মূলত হচ্ছে একটি Abstract noun.
- কিন্তু Beauty এর পূর্বে article, The ব্যবহৃত হওয়ায় এখানে Beauty, Abstract noun না হয়ে Common noun হবে।

• Common noun:
- A common noun refers to every person, place or thing of the same class or kind.
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- যেমন: River, Book, Village, City, Sailors, Sheep, infant, etc.

• অন্যদিকে,
- Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩২.
What is the adjective form of the word "disparity"?
  1. Disparate
  2. Disparately
  3. Disparateness
  4. Disparity
ব্যাখ্যা

Correct answer is: Disparate.

Disparity (noun)
- English meaning: the quality or state of being different.
- Bangla meaning: বৈষম্য; অসমতা।

Disparate (adjective)
- English Meaning: Different in every way.
- Bangla Meaning: অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; (দুটি বস্তু সম্বন্ধে) পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক।

Other options:
Disparately (adverb)
- English meaning: as in diverse: being not of the same kind.
- Bangla meaning: নিদারুণভাবে ,মরিয়া হয়ে।

Disparateness (noun)
- English meaning: as in difference: the quality or state of being different.
- Bangla meaning: অসমতা, ভিন্নতা, বা পার্থক্য,

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৩.
It is customary to condole _______ those who have lost a loved one.
  1. on
  2. over
  3. with
  4. by
ব্যাখ্যা

Correct answer: with.
- Complete sentence: It is customary to condole with those who have lost a loved one.
- সমবেদনা জানানো অর্থে Condole এর সাথে appropriate preposition হিসাবে with বসে।
- যাকে/ যাদের সমবেদনা জানানো হয় তার আগে অবশ্যই with

Condole (with somebody)
- English Meaning: as in to pity: to have sympathy for.
- Bangla Meaning: অপরের শোকে শোকপ্রকাশ করা।

Other options:
ক) Condole on
- অর্থ শোক প্রকাশ বা সমবেদনা জানানো। যে বিষয়ে জানানো হয় তার আগে অবশ্যই "on/over' বাব্যবহার করা হবে।
- We condole with him on his loss. 

খ) Condole over
- অর্থ শোক প্রকাশ বা সমবেদনা জানানো। যে বিষয়ে জানানো হয় তার আগে অবশ্যই "on/over' বাব্যবহার করা হবে।
- The student gathered to condole over the loss of their beloved teacher.

ঘ) Condole by
- Condole এর সাথে appropriate preposition হিসাবে by এর কোন ব্যবহার নেই।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৪.
Choose the correct sentence-
  1. The bride and wife received their guests in the great hall.
  2. The bridegroom and husband received their guests in the great hall.
  3. The bride and bridegroom received their guests in the great hall.
  4. The bride and bridegroom received his guests in the great hall.
ব্যাখ্যা

Correct answer: The bride and bridegroom received their guests in the great hall.
- Bridegroom মানে বর (পুরুষ), আর Bride মানে কনে (মহিলা)। Bridegroom এর সাথে Bride থাকবে। তারা একত্রে অতিথিদের "Hall" এ আপ্যায়ন করেছিল।

Other options:
ক) The bride and wife received their guests in the great hall.
- ভুল, কারণ কনে (bride) হলে তার husband থাকবে, wife নয়।

খ) The bridegroom and husband received their guests in the great hall.
- ভুল, কারণ Bridegroom-এর স্ত্রী হয় wife, husband নয়।

গ) The bride and bridegroom received his guests in the great hall.
- যেহেতু bride and bridegroom বাক্যের Subject এবং এরা plural তাই এদের Pronoun ও হবে Plural.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৫.
If plants don't get water, they _________.
  1. will die
  2. would die
  3. die
  4. dies
ব্যাখ্যা

Correct answer: die.
Complete sentence: If plants don't get water, they die.
- এখানে If যুক্তটি অংশটি Present tense হওয়ায় এবং প্রশ্নোক্ত বাক্যটি বৈজ্ঞানিক সত্য হওয়ায় এটি Zero conditional এর উদাহরণ।
- "If plants don't get water"- এটি present simple tense-এ লেখা এবং একটি condition.
- এর ফলাফল অংশেও present simple tense দরকার তাই "die" সঠিক।
- পানি না পেলে "Tree" মারা যাবে এটি একটি বৈজ্ঞানিক সত্য, তাই "die" সঠিক tense এবং verb form.

• Zero conditional rules:
- If যুক্তটি অংশটি যদি present tense এ থাকে তবে তা Zero conditionals or First Conditionals হয়ে থাকে।
- সে অনুযায়ী এরপরের clause এ Present indefinite or Future Indefinite হয়।
- সেক্ষেত্রে চিরন্তন সত্য, ভৌগলিক বা বৈজ্ঞানিক সত্য এর ক্ষেত্রে Zero conditional হয় এবং পরবর্তী Clause টি Present indefinite হয়। সাধারণ বিষয় বা ঘটনা এর ক্ষেত্রে First conditional হয় এবং পরবর্তী Clause টি Future Indefinite হয়।
- Zero conditional গঠনে উভয় clause-এ present simple tense ব্যবহৃত হয়।
- Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৬.
One must respect elders. (change into passive voice)
  1. Elders must be respected.
  2. Elders must have been respected.
  3. Elders must be respected by oneself.
  4. Elders must be being respected.
ব্যাখ্যা

Correct answer: Elders must be respected.

• One যুক্ত বাক্যের Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active Voice এ Subject হিসেবে People, one ইত্যাদি থাকলে Passive করার সময় People /one বাদ দিতে হয়।
- তারপর বাক্যের Object-কে Subject করা হয়,
- তারপর Auxiliary Verb এর পর be + মূল Verb এর Past Participle form ব্যবহার করা হয়,
- পাশাপাশি object অংশে one's + noun থাকলে passive থাকলে one's কেও বাদ দিতে হয়।

Other options:
খ) Elders must have been respected.
- ভুল, কারণ One যুক্ত বাক্যের Active voice থেকে passive voice করার সময় Auxiliary Verb এর পর be + মূল Verb এর Past Participle form ব্যবহার করা হয়।

গ) Elders must be respected by oneself.
- ভুল, কারণ Active Voice এ Subject হিসেবে People, one ইত্যাদি থাকলে Passive করার সময় People /one বাদ দিতে হয়।

ঘ) Elders must be being respected.
- ভুল, কারণ One যুক্ত বাক্যের Active voice থেকে passive voice করার সময় Auxiliary Verb এর পর be + মূল Verb এর Past Participle form ব্যবহার করা হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৭.
"May you be happy,” he said. (Change into indirect speech)
  1. He said that I might be happy.
  2. He wished that might I be happy.
  3. He said that might I be happy.
  4. He wished that I might be happy.
ব্যাখ্যা

Correct answer: He wished that I might be happy.
- Optative Sentence এর Direct form কে Indirect form এ রূপান্তর করার "said" এর পরিবর্তে wished/prayed বসে।

• Optative Sentence এর Direct form কে Indirect form এ রূপান্তর করার নিয়ম:
- said এর পরিবর্তে wished / prayed বসবে।
- inverted comma উঠে গিয়ে that বসবে।
- reported speech এর subject বসে + may/ might বসে।
- reported verb এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ বসে।
 
Other options:
ক) He said that I might be happy.
- ভুল, Optative Sentence এর Direct form কে Indirect form এ রূপান্তর করার সময় "said" এর পরিবর্তে wished/prayed বসে।

খ) He wished that might I be happy.
- ভুল, Optative Sentence এর Direct form কে Indirect form এ রূপান্তর করার সময় reported speech এর subject বসে + may/ might বসে।

গ) He said that might I be happy.
- ভুল, Optative Sentence এর Direct form কে Indirect form এ রূপান্তর করার সময় "said" এর পরিবর্তে wished/prayed বসে। তারপর reported speech এর subject বসে + may/ might বসে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৮.
Which of the following is a verb?
  1. Courage
  2. Mobile
  3. Book
  4. Media
ব্যাখ্যা

Correct answer: Book.

Book(noun)

- a set of written sheets of skin or paper or tablets of wood or ivory.
- Example: I am reading a good book.

Book (verb)
- to register (something, such as a name) for some future activity or condition (as to engage transportation or reserve lodgings)
- Example: I need to book a hotel room.

Other options:
ক) Courage:
- Only used as a noun.
- সাহস; মনোবল।

খ) Mobile:
- (noun): cell phone, mobile phone অর্থেও noun হিসেবে ব্যবহৃত হয়।
- (adjective): সচল; ভ্রাম্যমাণ; জঙ্গম; চলিষ্ণু; গতিময়; অস্থাবর।

ঘ) Media: Only used as a noun (plural of "medium")
- যোগাযোগমাধ্যম; গণমাধ্যম (টিভি, রেডিও, খবরের কাগজ ইত্যাদি)।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৯.
The plot of William Shakespeare's famous tragedy 'Macbeth' was set in-
  1. Germany
  2. Denmark
  3. Scotland
  4. Britain
ব্যাখ্যা

Correct answer: Scotland.

Macbeth
- এটি Shakespeare-এর সবচেয়ে ছোট Tragedy.
- এই Tragedy টি হচ্ছে William Shakespeare -এর অন্যতম শ্রেষ্ঠ tragedy এবং Macbeth হলো এর মূল চরিত্র/ tragic hero.
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General.
- নাটকটির মূল বিষয়বস্তু হলো King Duncan-এর হত্যা ও তার ফলে ঘটে যাওয়া ঘটনাবলি।
- এটি হলো স্কটিশ সেনাপতি ম্যাকবেথের ক্ষমতা-লোভ, বিশ্বাসঘাতকতা এবং তার করুণ পরিণতির গল্প।
নাটকের শুরুতে দেখা যায় তিনজন ডাইনি (Three Witches) সেনাপতি Macbeth-এর সাথে দেখা করে এবং সে ভবিষ্যতে Scotland এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা হবে এই ভবিষ্যৎ বাণী করে।
- Three Witches এর এই ভবিষ্যৎ বাণীর কথা Macbeth যখন lady Macbeth কে জানায়, তখন লোভের বশবর্তী হয়ে Lady Macbeth, সেনাপতি Macbeth কে প্ররোচনা দেয় রাজা Duncan কে হত্যা করতে।
- Macbeth রাজা হলেও, পাপবোধ এবং ভয় তাকে তাড়া করে। ক্ষমতা ধরে রাখতে, সে একের পর এক হত্যাকাণ্ড ঘটায়।
- পরিণামে, Lady Macbeth পাগল হয়ে মারা যায়, এবং Macbeth তার শত্রুদের মুখোমুখি হয়। Macduff নামে এক সাহসী যোদ্ধার হাতে Macbeth নিহত হয়, এবং স্কটল্যান্ডে শান্তি ফিরে আসে।

• William Shakespeare 
- তিনি জন্মগ্রহণ করেন ২৩ এপ্রিল, ১৫৬৪।
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He was called 'Bard of Avon' or 'Swan of Avon'.
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি ১৫৪ টি সনেট, ৩টি long narrative poem, ৩৭ টি play লিখেন।
- ১৫৯৯ সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".

Notable works:
Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৪০.
Which of the following is a masculine gender?
  1. Doe
  2. Duck
  3. Witch
  4. Earl
ব্যাখ্যা

Correct answer: Earl.

Earl (masculine gender)
- English meaning: a member of the British peerage ranking below a marquess and above a viscount.
- Bangla meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যক্তির পদবি।
- এর Feminine Gender হচ্ছে- countess.

Other options:
ক) Doe (Feminine gender)
- স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ।
- এর Masculine Gender হচ্ছে Buck.

খ) Duck (Feminine gender)
- পাতিহাঁস।
- এর Masculine Gender হচ্ছে Drake.

গ) Witch (Feminine gender)
- ডাইনি; মোহিনী নারী।
- এর Masculine Gender হচ্ছে Wizard.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪১.
Had I the pairs of birds! (change into a correct assertive sentence)
  1. If I had the pairs of birds.
  2. I had the pairs of birds.
  3. I wish I had the pairs of birds.
  4. I wish to have the pairs of birds.
ব্যাখ্যা

Correct answer: I wish I had the pairs of birds.
- 'Had' যুক্ত Exclamatory sentence-কে Assertive-এ রূপান্তর করতে হলে, Had এর পরিবর্তে Assertive sentence টি 'I wish দিয়ে শুরু করতে হয়।

• Exclamatory sentence যদি If, were, would, could, that, had ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে Assertive Sentence এ রূপান্তর করার নিয়ম:
- প্রথমে ঐ Word গুলোর পরিবর্তে 'I wish' ব্যবহৃত হয়।
- তারপর subject + verb + বাকি অংশ বসে।
- সব শেষে Note of exclamation mark এর বদলে Full stop ব্যবহৃত হয়।

Other options:
ক) If I had the pairs of birds.
- ভুল, কারণ Had' যুক্ত Exclamatory sentence-কে Assertive-এ রূপান্তর করতে হলে, Had এর পরিবর্তে Assertive sentence টি 'I wish দিয়ে শুরু করতে হয়।

খ) I had the pairs of birds.
- ভুল, কারণ Had' যুক্ত Exclamatory sentence-কে Assertive-এ রূপান্তর করতে হলে, Had এর পরিবর্তে Assertive sentence টি 'I wish দিয়ে শুরু করতে হয়।

ঘ) I wish to have the pairs of birds.
- ভুল, কারণ Had' যুক্ত Exclamatory sentence-কে Assertive-এ রূপান্তর করতে হলে, Had এর পরিবর্তে Assertive sentence টি 'I wish দিয়ে শুরু করতে হয়। তারপর subject + verb + বাকি অংশ বসে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪২.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। (Translate into English)
  1. Faults are thick where love is thin.
  2. After sweetmeat comes the sour sauce.
  3. After meat comes mustard.
  4. Too many cooks spoil the broth.
ব্যাখ্যা

Correct answer:Too many cooks spoil the broth.
Bangla proverb: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

Other options:
ক) Faults are thick where love is thin.
- যারে দেখতে নারি তার চলন বাঁকা।

খ) After the sweetmeat comes the sour sauce.
- যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা। 

গ) After meat comes mustard.
- নুন আনতে পান্তা ফুরায়।

Source: Live MCQ Lecture.

৪৩.
She wants to go shopping, but she has no money.
What kind of sentence is this?
  1. Simple sentence
  2. Complex sentence
  3. Compound sentence
  4. Imperative sentence
ব্যাখ্যা

Correct answer: Compound sentence.
- She wants to go shopping, but she has no money.
- প্রদত্ত বাক্যে Two independent clauses "She wants to go shopping" and "she has no money" একটি Coordinating Conjunction "but." দ্বারা যুক্ত রয়েছে তাই এটি একটি Compound sentence.

• Compound sentence: Compound Sentence বা যৌগিক বাক্য হলো এমন একটি বাক্য যেখানে দুই বা ততোধিক স্বাধীন বা (Principal Clause) একটি সংযোজক অব্যয় (Coordinating Conjunction) যেমন - and, but, or, yet, so, for, nor ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। এর মানে হলো, প্রতিটি Clause নিজেই একটি সম্পূর্ণ বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এগুলো একসাথে যুক্ত হয়ে একটি বড়, যৌগিক বাক্য তৈরি করে। 

• Compound Sentence গঠনের শর্ত হচ্ছে:
- বাক্যে একের অধিক Principal Clause থাকবে।
- বাক্যে এক বা একাধিক Coordinating Conjunction থাকবে।
- and, or, but, both, fewer than, neither, and, not only.... but also, no less than, neither... nor, either... or, otherwise, still, yet, else, nevertheless, on the contrary, only, so, therefore, consequently, for-ইত্যাদি Coordinating Conjunction দ্বারা Compound Sentence গঠিত হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪৪.
Very few countries are as large as China. (Make it superlative)
  1. China is one of the largest countries.
  2. China is the largest country.
  3. China is larger than most other countries.
  4. China is one of the most largest countries.
ব্যাখ্যা

Positive: Very few countries are as large as China.
Superlative: China is one of the largest countries.

• Very few যুক্ত Positive Degree কে Superlative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence টির শেষের Subject প্রথমে বসে।
- তারপর Subject অনুসারে verb বসে।
- তারপর one of the বসে।
- Positive Degree এর Superlative form বসে।
- Very few এরপর থেকে verb এর পূর্ব পর্যন্ত অংশ বসে।

Other options:
খ) China is the largest country.
- ভুল কারণ, Very few যুক্ত Positive Degree কে Superlative Degree তে রূপান্তরের সময় one of the এর পর Positive Degree এর Superlative form বসে।

গ) China is larger than most other countries.
- ভুল কারণ, বাক্যটি Comparative Degree তে রূপান্তরর করা হয়েছে।

ঘ) China is one of the most largest countries.
- এখানে "Largest" নিজেই "Superlative form" এ রয়েছে। এর পূর্বে 'most' যুক্ত করার প্রয়োজন নেই।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪৫.
What is an "allusion" in literature?
  1. A short story in poetic form.
  2. An implicit reference to another literature.
  3. A story where good characters always fail.
  4. Verse without any blanks.
ব্যাখ্যা

Correct answer: Allusion.

Allusion
- English meaning: the act of making an indirect reference to something: the act of alluding to something.
- Bangla meaning: পরোক্ষভাবে উল্লেখ বা ইঙ্গিত করা।

• Allusion:
- An implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
- কোনো বিখ্যাত ব্যক্তি, ঘটনা, বা সাহিত্যকর্মের প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত বা উল্লেখ।
- এটি সরাসরি বলা হয় না, বরং বুঝতে হয় প্রেক্ষাপট থেকে।
- যেমন: "He was a real Romeo with the ladies." (রোমিও বলতে উইলিয়াম শেক্সপিয়রের প্রেমিক চরিত্রের ইঙ্গিত)।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৪৬.
Reading classic novels every night _________ her vocabulary and knowledge.
  1. expand
  2. expands
  3. expanding
  4. is expanded
ব্যাখ্যা

Correct answer: expands.
Complete sentence: Reading classic novels every night expands her vocabulary and knowledge.
- যখন Gerund Phrase কোনো বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি একটি একক ধারণা বা কার্যকলাপকে বোঝায়, যে কারণে এর সাথে একটি singular verb ব্যবহার করা হয়।

• Subject-Verb Agreement অনুযায়ী,
- Infinitive/Gerund/Clause, এগুলো যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তবে এদের পরের verb third person singular হয়। 
- অর্থাৎ, verb টি তখন singular হয়।
- প্রশ্নে প্রদত্ত বাক্যে subject হলো "Reading classic novels", যা একটি gerund phrase (gerund + object + modifiers).
- Gerund phrase সবসময় singular verb গ্রহন করে।
- তাই verb টি singular "expands" হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে 'expands' বসবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪৭.
Even the most patient person can ________ their temper under stress.
  1. loose 
  2. lost
  3. lose
  4. loses
ব্যাখ্যা

Correct answer: lose.
- Complete sentence: Even the most patient person can lose their temper under stress.
- Modal verb এরপর সাধারণত verb এর Present form (base) ব্যবহার করা হয়ে থাকে।

• Modal Auxiliary:
- এটি হলো এমন কিছু বিশেষ ক্রিয়া যা প্রধান ক্রিয়ার আগে বসে বাক্যের অর্থকে প্রভাবিত করে।
- সাধারণত potential ও uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়।
- Modal verb এরপর সাধারণত verb এর Present form ব্যবহার করা হয়ে থাকে।
- Modal verb এরপর to ব্যবহার হয় না।
- Modal Auxiliary verbs: Can, Could, Will, Would, May, Might, Shall, Should, and Must.

Other options:
ক) Loose (Adjective, Verb)
- মুক্ত; ছাড়া; বাঁধনমুক্ত।

খ) Lost (Verb)
- হারিয়ে ফেলা; মৃত্যু হওয়া।
- Past tense and Past participle form of lose.
- কিন্তু Modal verb এরপর সাধারণত verb এর Present form (base) ব্যবহার করা হয়ে থাকে।
- তাই এর ব্যবহার সঠিক নয়।

ঘ) Loses:
- Subject 3rd person singular হলে verb এর সাথে "s" যোগ হয়।
- কিন্তু Modal verb এরপর সাধারণত verb এর Present form (base) ব্যবহার করা হয়ে থাকে।
- তাই এর ব্যবহার সঠিক নয়।

Source:
1. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain
2. Merriam-Webster Dictionary.

৪৮.
Change the voice: The doctor suggested giving up bad habits.
  1. The doctor suggested to give up bad habits.
  2. The doctor suggested that bad habits should be given up.
  3. The doctor suggested giving up bad habits.
  4. The doctor suggested bad habits should be given up.
ব্যাখ্যা

Correct answer: The doctor suggested that bad habits should be given up.

• Advice/ insist/ propose/ recommend/suggest + gerund + object যুক্ত active voice কে passive করার নিয়ম:
- প্রদত্ত active voice এর subject ও verb বসবে।
- তারপর that বসে,
- gerund এর পরের object টি বসে,
- "should be" বসে,
- প্রদত্ত gerund টি verb এ রূপান্তরিত হয়ে তার past participle হয়।

Other options:
ক) The doctor suggested to give up bad habits.
- ভুল, কারণ "suggest + gerund + object" যুক্ত active voice কে passive করার সময় active voice এর subject ও verb এর পর should be+ verb এর Past participle বসে।

গ) The doctor suggested giving up bad habits.
- প্রদত্ত বাক্যটি Active voice এ রয়েছে। তাই এটি সঠিক "Passive form" নয়।

ঘ) The doctor suggested bad habits should be given up.
- ভুল, কারণ "suggest + gerund + object" যুক্ত active voice কে passive করার সময় active voice এর subject ও verb এর পর that বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৯.
১০ টি ভেড়ার মূল্য ৩ টি গরুর মূল্যের সমান। ২ টি গরুর মূল্য ১০০,০০০ টাকা হলে ৫ টি ভেড়ার মূল্য কত?
  1. ৭০,০০০ টাকা
  2. ৬০,০০০ টাকা
  3. ৭৫,০০০ টাকা
  4. ৮০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ টি ভেড়ার মূল্য ৩ টি গরুর মূল্যের সমান। ২ টি গরুর মূল্য ১০০,০০০ টাকা হলে ৫ টি ভেড়ার মূল্য কত?

সমাধান:
২ টি গরুর মূল্য ১০০,০০০ টাকা
১ টি গরুর মূল্য ১০০,০০০/২ টাকা
৩ টি গরুর মূল্য (১০০,০০০ × ৩)/২
= ১৫০,০০০ টাকা

 ১০ টি ভেড়ার মূল্য ১৫০,০০০ টাকা
১ টি ভেড়ার মূল্য ১৫০,০০০/১০ টাকা
৫ টি ভেড়ার মূল্য (১৫০,০০০ × ৫)/১০
=৭৫,০০০ টাকা

৫০.
3p2 - 8p + 5 এর উৎপাদকে বিশ্লেষণ হলো- 
  1. (p + 1) (3p - 5)
  2. (p - 1) (3p + 5)
  3. (p - 1) (3p - 5)
  4. (p + 1) (3p + 5)
ব্যাখ্যা

প্রশ্ন: 3p2 - 8p + 5 এর উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান:
3p2 - 8p + 5
= 3p2 - 3p - 5p +5
= 3p(p - 1) - 5(p - 1)
= (p - 1) (3p - 5)

৫১.
কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. পরিকেন্দ্র 
  2. অন্তঃকেন্দ্র
  3. ভরকেন্দ্র 
  4. কোনটি নয়
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

সমাধান:
- কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
অন্তঃকেন্দ্র:
ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিদুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
ভরকেন্দ্র: ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।

৫২.
এক ব্যক্তি ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৪ কিলোমিটার বেগে চলে ফিরে আসে। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
  1. ৫/১২ কি. মি/ঘণ্টা
  2. ৭/২৪ কি. মি/ঘণ্টা
  3. ১২/৫ কি. মি/ঘণ্টা
  4. ২৪/৭ কি. মি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৪ কিলোমিটার বেগে চলে ফিরে আসে। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

সমাধান:
মনে করি,
স্থানটির দূরত্ব p
মোট দূরত্ব = ২p
মোট সময় = (p/৩) + (p/৪)
= ৭p/১২

∴ গড় দূরত্ব = ২p/(৭p/১২)
= ২৪/৭ কি. মি/ঘণ্টা

৫৩.
একটি সংখ্যা ৫০ থেকে যত বেশি ১০০ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
  1. ৮০
  2. ৮৫
  3. ৭৫
  4. ৭০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৫০ থেকে যত বেশি ১০০ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি p

প্রশ্নমতে,
p - ৫০ = ১০০ - p
বা, p + p = ১০০ + ৫০
বা, ২p = ১৫০
বা, p = ১৫০/২
∴ p = ৭৫

তাহলে, সংখ্যাটি ৭৫

৫৪.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ৮, ৯ এবং ১২ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ৭ এবং ১০ অবশিষ্ট থাকবে?
  1. ৭৫
  2. ৭২
  3. ৭০
  4. ৬৮
ব্যাখ্যা

প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ৮, ৯ এবং ১২ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ৭ এবং ১০ অবশিষ্ট থাকবে?

সমাধান:
৮ - ৬ = ২
৯ - ৭ = ২
১২ - ১০ = ২

ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৮, ৯ এবং ১২ এর ল. সা. গু অপেক্ষা ২ কম।

৮, ৯ এবং ১২ এর ল. সা. গু = ৭২

তাহলে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = ৭২ - ২ = ৭০

৫৫.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য ১৪০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ৭৪০ টাকা
  2. ৮৪০ টাকা
  3. ৯০০ টাকা
  4. ৯৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য ১৪০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা

∴ লাভ = (১২০ - ১০০) = ২০ টাকা

এখন,
২০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০/২০ = ৬ টাকা
১৪০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১৪০ × ৬) = ৮৪০ টাকা

৫৬.
আকাশ ও রাসেলের বেতনের অনুপাত ১৮ : ১৫। রাসেলের বেতন অপেক্ষা আকাশের বেতন ৩০০০ টাকা বেশি হলে, আকাশের বেতন কত হবে?
  1. ১৫০০০ টাকা
  2. ১৮০০০ টাকা
  3. ১৭০০০ টাকা
  4. ১৬০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: আকাশ ও রাসেলের বেতনের অনুপাত ১৮ : ১৫। রাসেলের বেতন অপেক্ষা আকাশের বেতন ৩০০০ টাকা বেশি হলে, আকাশের বেতন কত হবে?

সমাধান:
মনে করি,
আকাশের বেতন = ১৮ক টাকা
রাসেলের বেতন = ১৫ক টাকা

প্রশ্নমতে,
১৮ক - ১৫ক = ৩০০০
বা, ৩ক = ৩০০০
∴ ক = ৩০০০/৩ = ১০০০

আকাশের বেতন = ১৮ × ১০০০ = ১৮০০০ টাকা

৫৭.
ম্যালিক অ্যাসিড পাওয়া যায়-
  1. আপেলে
  2. কমলাতে
  3. টমেটোতে
  4. কাঁঠালে
ব্যাখ্যা

- আপেল, আনারসে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়।
অন্যদিকে,
- আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড।
- তেঁতুলে থাকে টারটারিক অ্যাসিড।
- টমেটোতে থাকে অক্সালিক এসিড।
- স্ট্রবেরিতে থাকে স্যালিসাইলিক এসিড।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণী

৫৮.
''APPLE'' শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়?
  1. ৬৪
  2. ৬০
  3. ৬৫
  4. ৬৮
ব্যাখ্যা

প্রশ্ন: ''APPLE'' শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
''APPLE'' শব্দটিতে মোট বর্ণ সংখ্যা ৫ টি
এর মধ্যে p = ২ টি
∴ মোট বিন্যাস সংখ্যা = ৫!/২!
= (৫ × ৪ × ৩ ×  ২ × ১)/২
= ৬০

৫৯.
২, ৫, ৩, ৭, ২, ১০, ১১, ১৩, ৮, ৪, ১৪, ১৫, ১, ১২ সংখ্যাগুলোর প্রচুরক কত?
  1. ১০
  2. ১৫
  3. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: ২, ৫, ৩, ৭, ২, ১০, ১১, ১৩, ৮, ৪, ১৪, ১৫, ১, ১২ সংখ্যাগুলোর প্রচুরক কত?

সমাধান:
আমরা জানি,
উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি সংখ্যক থাকে তাকে প্রচুরক বলে।
প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে ২ সংখ্যাটি  সর্বোচ্চ ২ বার আছে।
∴ ২, ৫, ৩, ৭, ২, ১০, ১১, ১৩, ৮, ৪, ১৪, ১৫, ১, ১২ সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক হবে = ২

৬০.
৯, ৩৬, ৮১, ১৪৪, .................. ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে?
  1. ১৬৯
  2. ২৫৬
  3. ২২৫
  4. ২৮৯
ব্যাখ্যা

প্রশ্ন: ৯, ৩৬, ৮১, ১৪৪, .................. ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে?

সমাধান:
এখানে,
= ৯
= ৩৬
= ৮১
১২ = ১৪৪

ধারাটির পরবর্তী সংখ্যা  হবে = ১৫= ২২৫

৬১.
B = {2, 3, 4, 5} হলে, B এর প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে?
  1. 15
  2. 16
  3. 18
  4. 20
ব্যাখ্যা

প্রশ্ন: B = {2, 3, 4, 5} হলে, B এর প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
B = {2, 3, 4, 5}

আমরা জানি,
কোন সেটের প্রকৃত উপসেট = 2n-1
এখানে,
n = সেটের উপাদান সংখ্যা = 4

∴ প্রকৃত উপসেট =  2n-1 = 24-1=16 - 1 = 15

৬২.
cos(θ - 30°) = 1/2 হলে, sinθ = কত?
  1. 1/2
  2. 1/3
  3. 0
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: cos(θ - 30°) = 1/2 হলে, sinθ = কত?

সমাধান:
cos(θ - 30°) = 1/2 
বা, cos(θ - 30°) = cos60°
বা, (θ - 30°) = 60°
বা, θ =  60° + 30°
∴ θ = 90°

∴ sin90° = 1

৬৩.
3p + 3 = 81 হলে, 10p - 3 = কত?
  1. 1/10
  2. 1/100
  3. 1/1000
  4. 100
ব্যাখ্যা

প্রশ্ন: 3p + 3 = 81 হলে, 10p - 3 = কত?

সমাধান:
3p + 3 = 81
বা, 3p + 3 = 34
বা, p + 3 = 4
বা, p = 4 - 3
∴ p = 1

তাহলে,
10p - 3 = 101 - 3 = 10- 2 = 1/102 = 1/100

৬৪.
ক্ষমতার এস. আই একক কোনটি?
  1. ওয়াট
  2. জুল
  3. নিউটন
  4. কোনটি নয়
ব্যাখ্যা

ক্ষমতা:
-
ক্ষমতা, কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।
- নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়।
- ক্ষমতাকে p দ্বারা প্রকাশ করা হয়।
- ক্ষমতার এস. আই একক ওয়াট।
- অশ্বক্ষমতা (HP) নামে ক্ষমতার আর একটি একক ব্যবহার করা হয়।
- 1 HP = 746 ওয়াট
- ক্ষমতার মাত্রা ML2T- 3

উৎস: পদার্থ বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬৫.
মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান কে ছিলেন?
  1. বেনজীর ভুট্টো
  2. ফাতিমা আরা
  3. ড. ফাহমিদা মির্জা
  4. বেগম খালেদা জিয়া
ব্যাখ্যা

• বেগম খালেদা জিয়া :
-  বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ছিলেন।
- ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
-  তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান।
- বেগম জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। 
- ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। 

- ১৯৯৬ সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতির কারণে, তিনি এক মাসের মধ্যে পদত্যাগ করেন। 
- ১৯৯৯ সালে বেগম জিয়ার নেতৃত্বেবিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে চারদলীয় জোট গঠন করে।
- ফোর্বস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য ২০০৫ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে ২৯ নম্বরে স্থান দেয়।
- ৩০ ডিসেম্বর ২০২৫ সালে তিনি মৃত্যু বরণ করেন।

উল্লেখ্য,
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েকে ( শ্রীলংকা) ।
- বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী  ছিলেন বেনাজীর ভুট্টো।

উৎস: বিএনপি অফিসিয়াল ওয়েবসাইট।

৬৬.
বাংলাদেশের প্রচলিত সরকারি নোট কোনটি?
  1. ১০ টাকা
  2. ৫ টাকা
  3. ২০ টাকা
  4. ১০০ টাকা
ব্যাখ্যা

• বাংলাদেশের ব্যাংক নোট: 
- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- ব্যাংক নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

উৎস: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

৬৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল পর্যন্ত স্থায়ী হয়?
  1. ১৯৪১ সাল
  2. ১৯৪৪ সাল
  3. ১৯৩৯ সাল
  4. ১৯৪৫ সাল
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।

• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:

- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

উৎস: Britannica & History.com

৬৮.
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি?
  1. আটোয়ারি
  2. তেতুলিয়া
  3. দেবীগঞ্জ
  4. হালুয়াঘাট
ব্যাখ্যা

বাংলাদেশের বিভিন্ন স্থান:

- তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত।
- সর্ব উত্তরে - পঞ্চগড়(জেলা), - তেতুলিয়া (উপজেলা), বাংলাবান্ধা (ইউনিয়ন), জায়গীর জোত (স্থান)।
- সর্ব পশ্চিমে- চাঁপাইনবাবগঞ্জ(জেলা), শিবগঞ্জ(উপজেলা), মনাকাষা (স্থান)।
- সর্ব পূর্বে - বান্দরবান (জেলা), থানচি (উপজেলা), আখানইঠং (স্থান)। 
- সর্ব দক্ষিণে - কক্সবাজার (জেলা), টেকনাফ(উপজেলা), সেন্টমার্টিন (ইউনিয়ন), ছেঁড়া দ্বীপ(স্থান)। 

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৬৯.
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে?
  1. ২০০১ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ২০০০ সালে
  4. ১৯৯৯ সালে
ব্যাখ্যা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় লাভ করে ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ে দলের বিপক্ষে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

উল্লেখ্য
• ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:

- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিক আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- প্রথম বিশ্বকাপ আসরে খেলার সুযোগ পায় ১৯৯৯ সালে। 
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) ৬ জানুয়ারি ২০১৭, প্রথম আলো।
        iii) ১৬ সেপ্টেম্বর ২০১৮, প্রথম আলো।
        iv)  ১৪ জুন ২০২৩, সময় নিউজ।

৭০.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ব্যালট পেপারে কতটি প্রশ্ন উল্লেখ থাকবে?
  1. ৪টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ২টি
ব্যাখ্যা

যেসব প্রশ্ন থাকবে গণভোটের ব্যালটে

⇒ ‘জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নে’ উল্লেখ করে বলা হয়, আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?

১. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

২. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার-সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

গণভোট অধ্যাদেশ, ২০২৫:
- ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট জারি করা হয়।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে আয়োজন করা হবে গণভোট। 
- গণভোটে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্ন উপস্থাপন করা হবে।
- গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে আলাদা এবং ভিন্ন রঙের হবে।
- এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনের মতো গণভোটেও প্রবাসীসহ চার শ্রেণির নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। 

উৎস: নির্বাচন কমিশন [লিংক]।

৭১.
কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. Firefox
  2. Chrome
  3. Wikipedia
  4. Opera
ব্যাখ্যা

উইকিপিডিয়া হল একটি বিনামূল্যের অনলাইন বিশ্বকোষ,

• ওয়েব ব্রাউজার (Web Brwoser):

- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়।
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
 
• জনপ্রিয় কয়েকটি ওয়েব ব্রাউজার হলো-
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) অথবা মাইক্রোসফট এজ,
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox),
- সাফারি (Safari),
- ওপেরা (Opera),
- Chrome,
- Firefox,
- Internet Explorer,
- গুগল ক্রোম (Google crome) ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৭২.
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
  1. জন কাটিয়ের
  2. ওয়ারেন হেস্টিংস
  3. রবার্ট ক্লাইভ
  4. কর্নওয়ালিস
ব্যাখ্যা

 চিরস্থায়ী বন্দোবস্ত
⇒ চিরস্থায়ী বন্দোবস্ত  ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। 

- ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত।
- চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়।
- বিপরীতে জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের ফলশ্রুতিতে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।

উৎস:
i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
ii) বাংলাপিডিয়া।

৭৩.
কোন অংশ কম্পিউটারের “মস্তিষ্ক” হিসেবে বিবেচিত হয়? 
  1. হার্ডডিস্ক
  2. মাদারবোর্ড
  3. সিপিইউ 
  4. কীবোর্ড
ব্যাখ্যা

সিপিইউ:

- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে। প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরো কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ।
- এটি কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৪.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় কত তারিখ?
  1. ১০ ডিসেম্বর ২০২৫
  2. ১১ ডিসেম্বর ২০২৫
  3. ১২ ডিসেম্বর ২০২৫
  4. ১৫ ডিসেম্বর ২০২৫
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
⇒  ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
⇒ তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে।
⇒ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে।
⇒  রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত।
⇒ কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত।
⇒  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার।
⇒  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। 

উৎস: নির্বাচন কমিশন।

৭৫.
বার্ষিক গতির ফল হলো- 
  1. দিবারাত্রি সংঘটন
  2. জোয়ার-ভাটা সৃষ্টি
  3. বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের সৃষ্টি
  4. দিবারাত্রির হ্রাস-বৃদ্ধি
ব্যাখ্যা

 বার্ষিক গতি:
- পৃথিবী নিজ অক্ষে আবর্তিত হতে হতে সূর্যের মহাকর্ষ শক্তির আকর্ষণে একটি নির্দিষ্ট কক্ষপথেনির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে আবর্তিত হতে থাকে। 
- পৃথিবীর এইরূপ গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলা হয়।
- সূর্যের চারিদিকে একবার পূর্ণ পরিক্রমণ বা আবর্তনের জন্যে পৃথিবীর মোট সময় প্রয়োজন ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
- একে সৌরবছর (Solar Year) বলে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ৩৬৫ দিনে এক সৌর বছর গণনা করা হয়।
- প্রতি বছর অতিরিক্ত ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় কালকে প্রতি চার বছর অন্তর ১ দিন বা ২৪ ঘন্টা হিসেবে ঐ বছরের ফেব্রুয়ারি মাসকে ২৮ দিনের বদলে ২৯ দিন হিসেবে গণনা করা হয়।
- এই বছরটি অধিবর্ষ (Leap Year) নামে অভিহিত।

- পৃথিবী বার্ষিক গতির ফলাফল প্রধানত দুইটি। যথা:

(ক) দিবা-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি;
(খ) ঋতু পরিবর্তন।

দিবারাত্রির হ্রাস-বৃদ্ধি:পৃথিবীর দিবারাত্রির হ্রাস-বৃদ্ধির প্রকৃত কারণ-
(ক) পৃথিবীর অভিগত গোলাকৃতি;
(খ) পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ;
(গ) পৃথিবীর অবিরাম আবর্তন পরিক্রমণ গতি;
(ঘ) পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান;
(ঙ) পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান।

অন্যদিকে,
আহ্নিক গতি:
- পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট গতিতে আবর্তিত হচ্ছে যা আহ্নিক গতি নামে পরিচিত।
- পৃথিবীর আহ্নিক গতির ফলাফল সমূহ:
• দিন-রাত্রি সংঘটন,
• জোয়ার-ভাটা সৃষ্টি,
• বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত সৃষ্টি,
• তাপমাত্রার তারতম্য সৃষ্টি,
• জীব জগতের সৃষ্টি ও বংশবিস্তার প্রভৃতি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

৭৬.
বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান ছিলেন-
  1. এম জি তোয়াব
  2. সদরুদ্দিন আহমেদ
  3. সাইফুল আজম
  4. এ কে খন্দকার
ব্যাখ্যা

এ কে খন্দকার
- এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার যিনি এ. কে. খন্দকার নামে পরিচিত
- তারঁ জন্ম: জানুয়ারি ১, ১৯৩০ সাল।
- তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন। 
- মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি কঠোর মুক্তিসংগ্রামের মাধ্যমে বিজয়ের দিকে পরিচালিত প্রচেষ্টাগুলোর সমন্বয়সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- স্বাধীনতার পর তিনি প্রথম বিমান বাহিনী প্রধান নিযুক্ত হন এবং তাঁর যোগ্যতম পরিচালনায় যুদ্ধ বিধ্বস্ত বিমান বাহিনী পুনর্গঠনে সক্ষম হন।
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দেশাত্মবোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারকে ‘বীর উত্তম’খেতাবে ভূষিত করা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৭৭.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ফরিদপুর
  2. ময়মনসিংহ
  3. ঠাকুরগাঁও
  4. ঝিনাইদহ
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, 

- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৭৮.
এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. বাব-এল-মানদেব প্রণালী
  2. বসফরাস প্রণালী
  3. বেরিং প্রণালী
  4. জিব্রাল্টার প্রণালী
ব্যাখ্যা

• বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুটিকে পৃথক করেছে ।
- এবং প্রশান্ত মহাসাগর ও আর্কটিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
- এটি রাশিয়া (এশিয়া মহাদেশের অংশ) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার মধ্যে অবস্থিত।

• জিব্রাল্টার প্রণালী:
- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।

• বাব এল-মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait):
- বাব এল-মান্দেব প্রণালী এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- বাব এল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি প্রণালী।

• বসফরাস প্রণালী:
- মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।
- এই প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

উৎস: Britannica.

৭৯.
জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ১৯১
  2. ১৯৩
  3. ১৮৯
  4. ১৯২
ব্যাখ্যা

জাতিসংঘ: 
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- দাপ্তরিক ভাষা ৬টি। 
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
-  জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮০.
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
  1. বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
  2. বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন
  3. বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
  4. বিচারপতি মো. আশফাকুল ইসলাম
ব্যাখ্যা

⇒ বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। 
- সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন। শপথ গ্রহণের দিন থেকেই তার এই নিয়োগ কার্যকর হবে।

⇒ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন।
- তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
 - ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। - ২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

- শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

উৎস: প্রথম আলো।

৮১.
বাস্তিল দুর্গে আক্রমণ করা হয় কত সালে?
  1. ১৭৭৯ সালে
  2. ১৭৮২ সালে
  3. ১৭৮৭ সালে
  4. ১৭৮৯ সালে
ব্যাখ্যা

ফরাসি বিপ্লব:

- ফরাসি বিপ্লব সংঘটিত হয়- ১৭৮৯ সালে।
- এই বিপ্লবের মধ্য দিয়ে ফান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্তব্যবস্থা ভেঙ্গে জনগণের অধিকার স্বীকৃত হয়।
- ১৪ জুলাই, ১৭৮৯ সালে বাস্তিল দূর্গে আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে।
- বাস্তিল দুর্গ ছিল একটি রাজকীয় কারাগার।
- ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই এর পতন ঘটে।
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় -নেপোলিয়ান বোনাপোর্টকে।

উৎস: Britannica & history.com