পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
পরীক্ষা - ৩ গাণিতিক যুক্তি: টপিকসমূহ: পাটিগণিত: i) বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা, ii) সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি, অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়?

সমাধান:
৪০ এবং ৪৬ এর গ. সা. গু. ই হবে নির্ণেয় বালকের সংখ্যা ।
৪০ = ১ × ২ × ২ × ২ × ৫
৪৬ = ১ × ২ × ২৩

∴ ৪০ এবং ৪৬ এর গ. সা. গু. = ১ × ২ = ২

∴ অর্থাৎ সর্বোচ্চ ২ জন বালকের মধ্যে ৪০ টি আম ও ৪৬ টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়। 
.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ২। লব থেকে ৮ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৫। ভগ্নাংশটির হর কত?
  1. ১৫
  2. ২৫
  3. ৩০
  4. ৪৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ২। লব থেকে ৮ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৫। ভগ্নাংশটির হর কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের হর = ৫ক
ভগ্নাংশের লব = ২ক
∴ ভগ্নাংশটি = ২ক/৫ক

প্রশ্নমতে,
(২ক - ৮)/৫ক = (২ক/৫ক) × (১/৫)
⇒ (২ক - ৮)/৫ক = (২ক/২৫ক)
= ২ক - ৮ = (২/২৫) × ৫ক
⇒ ৫ × (২ক - ৮) = ২ক/৫
⇒ ৫ × (২ক - ৮) = ২ক
⇒ ১০ক - ৪০ = ২ক
⇒ ১০ক - ২ক = ৪০
⇒ ৮ক = ৪০
⇒ ক = ৪০/৮
⇒ ক = ৫

∴ ভগ্নাংশটির হর = ৫ × ৫ = ২৫
.
ক , খ এবং গ যথাক্রমে ১৫০০ টাকা, ১২০০ টাকা ও ১৭০০ টাকা নিয়ে একটি কারবার শুরু করলো। বছর শেষে কারবারে ২২০ টাকা লোকসান হলে ক এর লোকসানের পরিমাণ কত?
  1. ৪৫ টাকা
  2. ৬০ টাকা
  3. ৭৫ টাকা
  4. ১০৫ টাকা
সঠিক উত্তর:
৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক , খ এবং গ যথাক্রমে ১৫০০ টাকা, ১২০০ টাকা ও ১৭০০ টাকা নিয়ে একটি কারবার শুরু করলো। বছর শেষে কারবারে ২২০ টাকা লোকসান হলে ক এর লোকসানের পরিমাণ কত?

সমাধান:
ক এর বিনিয়োগ = ১৫০০ টাকা
খ এর বিনিয়োগ = ১২০০ টাকা
গ এর বিনিয়োগ = ১৭০০ টাকা

মোট লোকসান = ২২০ টাকা

বিনিয়োগের অনুপাত = ক : খ : গ = ১৫০০ : ১২০০ : ১৭০০ = ১৫ : ১২ : ১৭

এখন,
ক এর অংশের পরিমাণ = ১৫/(১৫ + ১২ + ১৭) = ১৫/৪৪ অংশ 

∴ ক এর লোকসানের পরিমাণ,
= ২২০ এর (১৫/৪৪) অংশ 
= (১৫ × ৫) টাকা
= ৭৫ টাকা 
.
একটি ঝুড়িতে কলা ও আপেলের অনুপাত ৩ : ২। যদি ৫ টি কলা সরিয়ে নেওয়া হয় তাহলে অনুপাত হয় ১ : ১। ঝুড়িতে কয়টি আপেল ছিলো?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ১০ টি 
  4. ১২ টি
সঠিক উত্তর:
১০ টি 
উত্তর
সঠিক উত্তর:
১০ টি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে কলা ও আপেলের অনুপাত ৩ : ২। যদি ৫ টি কলা সরিয়ে নেওয়া হয় তাহলে অনুপাত হয় ১ : ১। ঝুড়িতে কয়টি আপেল ছিলো?

সমাধান:
ধরি,
কলার সংখ্যা = ৩ক টি 
আপেলের সংখ্যা = ২ক টি 

প্রশ্নমতে,
(৩ক - ৫)/২ক = ১/১
বা, ৩ক - ৫ = ২ক
বা, ৩ক - ২ক = ৫
বা, ক = ৫

∴ ঝুড়িতে আপেলের সংখ্যা = (৫ × ২) টি  = ১০ টি 
.
কোন ব্যক্তির বেতনের উপর ২৫% বোনাস দেওয়ায় তিনি বেতন-বোনাস সহ মোট ৯৮৭৫ টাকা পেলেন। তার বেতন কত?
  1. ৭৮৫০ টাকা
  2. ৭৯০০ টাকা
  3. ৮০০০ টাকা
  4. ৮২২৫ টাকা
সঠিক উত্তর:
৭৯০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ব্যক্তির বেতনের উপর ২৫% বোনাস দেওয়ায় তিনি বেতন-বোনাস সহ মোট ৯৮৭৫ টাকা পেলেন। তার বেতন কত?

সমাধান:
ধরি,
ব্যক্তির বেতন = ক টাকা 

প্রশ্নমতে,
ক + (ক এর ২৫%) = ৯৮৭৫
বা, ক + (২৫ক/১০০) = ৯৮৭৫
বা, (১০০ক + ২৫ক)/১০০ = ৯৮৭৫
বা, ১২৫ক = ৯৮৭৫ × ১০০
বা, ক = (৯৮৭৫ × ১০০)/১২৫
বা, ক = ৭৯০০

অর্থাৎ ঐ ব্যক্তির বেতন = ৭৯০০ টাকা 
.
রফিক ৪৫০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ৭ মাস পর কামাল কিছু টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। এক বছর পর ২ : ৩ অনুপাতে ব্যবসার লভ্যাংশ ভাগ করা হয়। কামালের বিনিয়োগ কত টাকা ছিলো?
  1. ১২২০০ টাকা
  2. ১৪৫০০ টাকা
  3. ১৬২০০ টাকা 
  4. ১৬৫০০ টাকা
সঠিক উত্তর:
১৬২০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
১৬২০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক ৪৫০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ৭ মাস পর কামাল কিছু টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। এক বছর পর ২ : ৩ অনুপাতে ব্যবসার লভ্যাংশ ভাগ করা হয়। কামালের বিনিয়োগ কত টাকা ছিলো?

সমাধান:
দেওয়া আছে,
লভ্যাংশের অনুপাত = ২ : ৩

ধরি,
কামালের বিনিয়োগ = ক টাকা 

রফিকের বিনিয়োগ নিয়োজিত ছিলো = ১২ মাস 
এবং কামালের বিনিয়োগ নিয়োজিত ছিলো = (১২ - ৭) মাস = ৫ মাস 

প্রশ্নমতে,
(৪৫০০ × ১২)/(ক × ৫) = ২/৩
বা, (৯০০ × ১২)/ক = ২/৩
বা, ২ক = (৯০০ × ১২ × ৩)
বা, ক = (৯০০ × ১২ × ৩)/২
বা, ক = ৯০০ × ৬ × ৩
বা, ক = ১৬২০০ টাকা 
.
একজন দোকানদার প্রতি হালি ডিম ৪০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৯৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ৮%
  2. ১২%
  3. ২০%
  4. ২৪%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ৪০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৯৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য ৪০ টাকা
∴ ২ হালি ডিমের  ক্রয়মূল্য = ৪০ × ২ টাকা = ৮০ টাকা।

দেওয়া আছে,
২ হালি ডিমের বিক্রয়মূল্য = ৯৬ টাকা 
যেহেতু ডিমের ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি, সুতরাং লাভ হবে।

∴  লাভ = (৯৬  - ৮০) টাকা = ১৬ টাকা।

এখন,
৮০ টাকায় লাভ হয় = ১৬ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৬/৮০ টাকা 
∴ ১০০ টাকায়  লাভ হয় = (১৬ × ১০০)/৮০ = ২০ টাকা। 

অর্থাৎ লাভের পরিমাণ = ২০%
.
দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২। বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৬ হয়। সংখ্যা দুইটি কত?
  1. ৬ ও ৪
  2. ৮ ও ৬
  3. ৮ ও ৪
  4. ১০ ও ৬
সঠিক উত্তর:
৮ ও ৪
উত্তর
সঠিক উত্তর:
৮ ও ৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২। বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৬ হয়। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
ছোট সংখ্যাটি = খ

যেহেতু,
দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২
∴ (ক - খ)/২ = ২
বা, (ক - খ) = ৪
বা, ক = ৪ + খ

প্রশ্নমতে,
ক + ২খ = ১৬
বা, ৪ + খ + ২খ = ১৬
বা, ৩খ = ১৬ - ৪
বা, ৩খ = ১২
বা, খ = ১২/৩
বা, খ = ৪

∴ ছোট সংখ্যাটি = ৪
ও বড় সংখ্যাটি , ক = (৪ + খ) = (৪ + ৪) = ৮
.
রেলক্রসিং-এর পাঁচটি সিগন্যাল ঘণ্টা একবার একত্রে বাজার পর যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?
  1. ১০ মিনিট
  2. ৯০ সেকেন্ড
  3. ১৪ মিনিট
  4. ৭২০ সেকেন্ড
সঠিক উত্তর:
১৪ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: রেলক্রসিং-এর পাঁচটি সিগন্যাল ঘণ্টা একবার একত্রে বাজার পর যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে? 

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৩, ৫, ৭, ৮ ও ১০ এর ল.সা.গু. এর সমান সময়ের পর পুনরায় একত্রে বাজবে। 

৩ = ১ × ৩ 
৫ = ১ × ৫ 
৭ = ১ × ৭ 
৮ = ১ × ২ × ২ × ২
১০ = ১ × ২ × ৫

নির্ণেয় ল.সা.গু. = ১ × ২ × ২ × ২ × ৩ × ৫ × ৭ = ৮৪০

∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ৮৪০ সেকেন্ড পর = (৮৪০/৬০) মিনিট পর = ১৪ মিনিট পর
১০.
একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে, ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?
  1. ২০০ জন
  2. ২৫০ জন
  3. ৩০০ জন
  4. ৩৫০ জন
সঠিক উত্তর:
৩০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে, ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?

সমাধান:
ধরি,
ঐ স্কুলে ছাত্র সংখ্যা = ক জন 
∴ ছাত্রীসংখ্যা = (৫০০ - ক) জন

প্রশ্নমতে,
৫০০ এর ৪০% = ৫০০ - ক
বা, ৫০০ × (৪০/১০০) = ৫০০ - ক 
বা, ২০০ = ৫০০ - ক
বা, ক = ৫০০ - ২০০
বা, ক = ৩০০

অর্থাৎ ঐ স্কুলে ছাত্রসংখ্যা = ৩০০ জন 
১১.
এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর বাকি সম্পত্তি থেকে পুনরায় ৫/১২ অংশ ব্যয় করার পর হিসেব করে দেখলেন তার কাছে ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
  1. ১৮০০ টাকা
  2. ২৭০০ টাকা
  3. ৪৫০০ টাকা
  4. ৬০০০ টাকা
সঠিক উত্তর:
৪৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর বাকি সম্পত্তি থেকে পুনরায় ৫/১২ অংশ ব্যয় করার পর হিসেব করে দেখলেন তার কাছে ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
ধরি,
মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা 

∴ ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট অংশ
= ক - ক এর ৩/৭
= ক - (৩ক/৭)
= (৭ক - ৩ক)/৭
= ৪ক/৭

উক্ত সম্পত্তি থেকে পুনরায় ৫/১২ অংশ ব্যয় করলে ব্যয়কৃত অংশের পরিমাণ = (৪ক/৭) এর (৫/১২) = ৫ক/২১ অংশ 

∴ বাকি থাকে = (৪ক/৭) - (৫ক/২১) = (১২ক - ৫ক)/২১ = ৭ক/২১ = ক/৩ অংশ 

প্রশ্নমতে,
ক/৩ = ১৫০০ টাকা 
বা, ক = (১৫০০ × ৩) টাকা 
বা, ক = ৪৫০০ টাকা
১২.
একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে, মূলধন কত?
  1. 6000 টাকা 
  2. 6150 টাকা 
  3. 6250 টাকা
  4. 6275 টাকা 
সঠিক উত্তর:
6250 টাকা
উত্তর
সঠিক উত্তর:
6250 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে, মূলধন কত?

সমাধান:
ধরি,
মূলধন = p
মুনাফার হার = r

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন,
= p(1 + r)n

এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 
p{1 + (r/100)}1 = 6500
⇒ 1 + (r/100) = 6500/p ................. (1)

দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন,
p{1 + (r/100)}2 = 6760
⇒ p × (6500/p)2 = 6760 [ (1) নং সমীকরণ থেকে মান বসিয়ে ]
⇒ (6500)2/p = 6760
⇒ p = (6500)2/6760
⇒ p = 6250

অর্থাৎ মূলধন = 6250 টাকা 
১৩.
একটি কারবারে রহিম, করিম ও সালামের বিনিয়োগের অনুপাত ৩ : ৯ : ৮ । বছর শেষে করিমের লাভের পরিমাণ ৩৬০০০ টাকা হলে তাদের মোট লাভের পরিমাণ কত?
  1. ৭২০০০ টাকা
  2. ৭৫০০০ টাকা
  3. ৮০০০০ টাকা 
  4. ৯০০০০ টাকা
সঠিক উত্তর:
৮০০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৮০০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কারবারে রহিম, করিম ও সালামের বিনিয়োগের অনুপাত ৩ : ৯ : ৮ । বছর শেষে করিমের লাভের পরিমাণ ৩৬০০০ টাকা হলে তাদের মোট লাভের পরিমাণ কত?

সমাধান:
বিনিয়োগের অনুপাত = রহিম : করিম : সালাম = ৩ : ৯ : ৮ 

ধরি,
রহিমের লাভের পরিমাণ = ৩ক টাকা 
করিমের লাভের পরিমাণ = ৯ক টাকা 
সালামের লাভের পরিমাণ = ৮ক টাকা 

প্রশ্নমতে,
৯ক = ৩৬০০০
বা, ক = ৩৬০০০/৯
বা, ক = ৪০০০

∴ তাদের মোট লাভের পরিমাণ,
= (৩ক + ৯ক + ৮ক) টাকা
= ২০ক টাকা
= (২০ × ৪০০০) টাকা
= ৮০০০০ টাকা 
১৪.
দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ১৬৪ হলে বড় সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৩৬
  3. ৪২
  4. ৪৮
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ১৬৪ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
(ক + ২) - ক = ১৬৪
⇒ ক + ৪ক + ৪ - ক = ১৬৪
⇒ ৪ক = ১৬৪ - ৪
⇒ ৪ক = ১৬০
⇒ ক = ১৬০/৪
⇒ ক = ৪০

অর্থাৎ ছোট সংখ্যাটি = ৪০

∴ বড় সংখ্যাটি = (৪০ + ২) = ৪২
১৫.
ডোনাল্ড ট্রাম্প "যুদ্ধ ও শান্তি" নামক একটি বই ১০% কমিশনে ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত?
  1. ১৬২ টাকা
  2. ২০০ টাকা
  3. ৩৬০ টাকা
  4. ৪৮০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প "যুদ্ধ ও শান্তি" নামক একটি বই ১০% কমিশনে ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
ধরি,
বইটির প্রকৃত মূল্য = ১০০ টাকা 

১০% কমিশনে ক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ১০% = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 

এখন,
ক্রয়মূল্য ৯০ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০/৯০ টাকা 
∴ ক্রয়মূল্য ১৮০ টাকা হলে প্রকৃত মূল্য = (১০০ × ১৮০)/৯০ টাকা = ২০০ টাকা 

অর্থাৎ বইটির প্রকৃত মূল্য = ২০০ টাকা
১৬.
দুইটি ভগ্নাংশের গুণফল ১১/২৮ । একটি ভগ্নাংশ ৩/৭ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৫/৭
  2. ৫/১২
  3. ১১/১২
  4. ৪/৭
সঠিক উত্তর:
১১/১২
উত্তর
সঠিক উত্তর:
১১/১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ১১/২৮ । একটি ভগ্নাংশ ৩/৭ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ১১/২৮
একটি ভগ্নাংশ = ৩/৭

এখন,
দুইটি ভগ্নাংশের গুণফল = একটি ভগ্নাংশ × অপর ভগ্নাংশ
বা, অপর ভগ্নাংশ = দুইটি ভগ্নাংশের গুণফল/একটি ভগ্নাংশ
= (১১/২৮)/(৩/৭)
= (১১/২৮) × (৭/৩)
= ১১/১২ 
১৭.
সুদের হার শতকরা ৫ টাকা হলে কত বছরে সুদ, সুদ-আসলের ১/৫ অংশ হবে?
  1. ১ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৮ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার শতকরা ৫ টাকা হলে কত বছরে সুদ, সুদ-আসলের ১/৫ অংশ হবে?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার = ৫%
সময় = ?

মনে করি,
সুদ-আসল = ৫ টাকা 
সুদ = ৫ এর ১/৫ অংশ = ১ টাকা 

আসল = (৫ - ১) টাকা = ৪ টাকা 

আমরা জানি,
সুদ = (আসল × সময় × সুদের হার)/১০০
⇒ সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১ × ১০০)/(৪ × ৫)
= ৫ বছর 

অর্থাৎ সময় = ৫ বছর 
১৮.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত?
  1. ৩/৪
  2. ৪√৩
  3. √৩
সঠিক উত্তর:
৪√৩
উত্তর
সঠিক উত্তর:
৪√৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত?

সমাধান:
আমরা জানি,
ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে,
(২য় রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
⇒ (২য় রাশি) = ৪ × ১২
⇒ (২য় রাশি) = ৪৮
⇒ ২য় রাশি = √(১৬ × ৩)

∴ ২য় রাশি = ৪√৩
১৯.
একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ পরিমাণ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো?
  1. ২৫০০ টাকা
  2. ২৫৮০ টাকা
  3. ২৬০০ টাকা
  4. ২৬৫০ টাকা
সঠিক উত্তর:
২৬৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ পরিমাণ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো?

সমাধান:
ধরি,
ডালের ক্রয়মূল্য = ১০০ টাকা 
৫% ক্ষতিতে বিক্রয় মূল্য = ১০০ - ১০০ এর ৫% = (১০০ - ৫) টাকা = ৯৫ টাকা

বিক্রয় মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয় মূল্য ২৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৩৭৫)/৯৫ টাকা = ২৫০০ টাকা

এখন,
৬% লাভে বিক্রয়মূল্য = ২৫০০ + ২৫০০ এর ৬%
= ২৫০০ + {(২৫০০ × ৬)/১০০}
= (২৫০০ + ১৫০) টাকা
= ২৬৫০ টাকা
২০.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৭ : ৩ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ১২ লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত?
  1. ৩ লিটার
  2. ৪ লিটার
  3. ৯ লিটার 
  4. ১২ লিটার
সঠিক উত্তর:
৯ লিটার 
উত্তর
সঠিক উত্তর:
৯ লিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৭ : ৩ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ১২ লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
দুধের পরিমাণ = ৭ক লিটার 
পানির পরিমাণ = ৩ক লিটার 

প্রশ্নমতে,
৭ক - ৩ক = ১২
বা, ৪ক = ১২
বা, ক = ১২/৪
বা, ক = ৩

∴ পাত্রে পানির পরিমাণ = (৩ × ৩) লিটার = ৯ লিটার 
২১.
যদি ক ও খ এর মান যথাক্রমে ১৬ ও ৩ হয় তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √(ক + খ)
  2. √(ক - খ)
  3. √কখ
  4. (√ক)/খ
সঠিক উত্তর:
(√ক)/খ
উত্তর
সঠিক উত্তর:
(√ক)/খ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক ও খ এর মান যথাক্রমে ১৬ ও ৩ হয় তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। 

আবার,
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। 
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। 

দেওয়া আছে,
ক = ১৬ এবং খ = ৩

এখন,
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে,
√(ক + খ) = √(১৬ + ৩) =√১৯ ; যা অমূলদ সংখ্যা, কারণ ১৯ পূর্ণবর্গ নয়। 
√(ক - খ) = √(১৬ - ৩) =√১৩ ; যা অমূলদ সংখ্যা, কারণ ১৩ পূর্ণবর্গ নয়। 
√কখ = √(১৬ × ৩) =√৪৮ ; যা অমূলদ সংখ্যা, কারণ ৪৮ পূর্ণবর্গ নয়। 
(√ক)/খ = (√১৬)/৩ = ৪/৩ ; যা একটি মুলদ সংখ্যা, কারণ ৪/৩ একটি সাধারণ ভগ্নাংশ। 
২২.
বিআরটিসি বাসের ভাড়া ২০% বৃদ্ধি করে আবার ২০% কমানো হলো। বাসভাড়া মোটের উপর শতকরা কত বেড়েছে বা কমেছে? 
  1. ৪% বেড়েছে
  2. ৪% কমেছে
  3. ২০% কমেছে
  4. ২০% বেড়েছে
সঠিক উত্তর:
৪% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
৪% কমেছে
ব্যাখ্যা
প্রশ্ন: বিআরটিসি বাসের ভাড়া ২০% বৃদ্ধি করে আবার ২০% কমানো হলো। বাসভাড়া মোটের উপর শতকরা কত বেড়েছে বা কমেছে? 

সমাধান:
ধরি,
বাসের পূর্বের ভাড়া = ১০০ টাকা 
২০% বৃদ্ধিতে বর্ধিত ভাড়া = ১০০ + ১০০ এর ২০% = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 

আবার,
ভাড়া ২০% কমানো হলে হ্রাসকৃত ভাড়া = ১২০ - ১২০ এর ২০% = (১২০ - ২৪) টাকা = ৯৬ টাকা 

∴ ভাড়া কমেছে = (১০০ - ৯৬) টাকা = ৪ টাকা 

এখন, ১০০ টাকায় ভাড়া কমেছে = ৪ টাকা 

অর্থাৎ বাসভাড়া ৪% কমেছে। 
২৩.
একটি ক্লাসরুমে ১২ জন শিক্ষার্থী বসার পরও ৪/৭ অংশ সিট ফাঁকা থাকে। ঐ ক্লাসরুমে মোট সিট সংখ্যা কত?
  1. ১৪ টি
  2. ২১ টি
  3. ২৮ টি
  4. ৩৫ টি
সঠিক উত্তর:
২৮ টি
উত্তর
সঠিক উত্তর:
২৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসরুমে ১২ জন শিক্ষার্থী বসার পরও ৪/৭ অংশ সিট ফাঁকা থাকে। ঐ ক্লাসরুমে মোট সিট সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
ঐ ক্লাসে মোট সিট সংখ্যা = ক টি 

শিক্ষার্থীদের বসা সিটের সংখ্যা = ক - ক এর ৪/৭ অংশ = ক - (৪ক/৭) = (৭ক - ৪ক)/৭ = ৩ক/৭ 

প্রশ্নমতে,
৩ক/৭ = ১২
বা, ৩ক = ১২ × ৭
বা, ৩ক = ৮৪
বা, ক = ৮৪/৩
বা, ক = ২৮

অর্থাৎ ওই ক্লাসে মোট সিট সংখ্যা = ২৮ টি 
২৪.
A, B ও C এর মাসিক বেতনের  অনুপাত ২ : ৩ : ৫ । যদি একটি নির্দিষ্ট মাসে C এর বেতন A অপেক্ষা ৯০০০ টাকা বেশি হয় তাহলে B এক বছরে কত টাকা বেতন পান?
  1. ৭২০০০ টাকা
  2. ১০৮০০০ টাকা
  3. ৯৮০০০ টাকা
  4. ১১২০০০ টাকা
সঠিক উত্তর:
১০৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: A, B ও C এর মাসিক বেতনের  অনুপাত ২ : ৩ : ৫ । যদি একটি নির্দিষ্ট মাসে C এর বেতন A অপেক্ষা ৯০০০ টাকা বেশি হয় তাহলে B এক বছরে কত টাকা বেতন পান?

সমাধান:
ধরি,
A এর মাসিক বেতন = ২ক টাকা 
B এর মাসিক বেতন = ৩ক টাকা 
C এর মাসিক বেতন = ৫ক টাকা 

প্রশ্নমতে,
৫ক - ২ক = ৯০০০
বা, ৩ক = ৯০০০
বা, ক = ৯০০০/৩
বা, ক = ৩০০০ 

B এর মাসিক বেতন = (৩ × ৩০০০) টাকা = ৯০০০ টাকা 
∴ B এর ১ বছরের বেতন = (১২ × ৯০০০) টাকা = ১০৮০০০ টাকা [১ বছর = ১২ মাস]
২৫.
একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি পণ্যটির খুচরা বিক্রয়মূল্য ৫০৪ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ৩০০ টাকা
  2. ৩৫০ টাকা
  3. ৩৭৫ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি পণ্যটির খুচরা বিক্রয়মূল্য ৫০৪ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ২০% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০% = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 

যেহেতু, পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য 

সেহেতু, খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০ টাকা 
∴ ২০% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = ১২০ + ১২০ এর ২০% = (১২০ + ২৪) টাকা = ১৪৪ টাকা 

এখন,
খুচরা বিক্রতার বিক্রয়মূল্য ১৪৪ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ খুচরা বিক্রতার বিক্রয়মূল্য ১ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০/১৪৪ টাকা 
∴ খুচরা বিক্রতার বিক্রয়মূল্য ৫০৪ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = (১০০ × ৫০৪)/১৪৪ টাকা = ৩৫০ টাকা 

অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ৩৫০ টাকা
২৬.
মাসুদ সাহেব একটি সমিতি থেকে বার্ষিক ১০% সরল সুদে ৩০০০০ টাকা ঋণ নেন এবং সেই ঋণ সুদ সমেত মাসিক কিস্তিতে এক বছরে শোধ করেন। তার মাসিক কিস্তি কত ছিলো?
  1. ২৫৭০ টাকা 
  2. ২৫৮০.৫ টাকা 
  3. ২৭৫০ টাকা 
  4. ৩০০০ টাকা 
সঠিক উত্তর:
২৭৫০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
২৭৫০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: মাসুদ সাহেব একটি সমিতি থেকে বার্ষিক ১০% সরল সুদে ৩০০০০ টাকা ঋণ নেন এবং সেই ঋণ সুদ সমেত মাসিক কিস্তিতে এক বছরে শোধ করেন। তার মাসিক কিস্তি কত ছিলো?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার = ১০%

ঋণের পরিমাণ = ৩০০০০ টাকা 

সুদ সমেত পরিশোধকৃত ঋণের পরিমাণ = ৩০০০০ + ৩০০০০ এর ১০% = (৩০০০০ + ৩০০০) টাকা = ৩৩০০০ টাকা 

১২ মাসের কিস্তি = ৩৩০০০ টাকা 
∴ ১ মাসের কিস্তি = ৩৩০০০/১২ = ২৭৫০ টাকা