পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৬৮
সিলেবাস
পরীক্ষা - ২৩: ফুল মডেল টেস্ট - ৮
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৮ প্রশ্ন

.
নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
  1. খানম
  2. কনিষ্ঠা
  3. অসূর্যম্পশ্যা
  4. মুহতারিমা
সঠিক উত্তর:
অসূর্যম্পশ্যা
উত্তর
সঠিক উত্তর:
অসূর্যম্পশ্যা
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ হচ্ছে- অসূর্যম্পশ্যা। 

• নিত্য স্ত্রীবাচক শব্দ:
- আবার কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক, এদের পুরুষবাচক শব্দ নেই, এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
যেমন- সতীন, সৎমা, কুলটা, বিধবা, সধবা, এয়ো, দাই, ইত্যাদি। 

• বিদেশি স্ত্রীবাচক শব্দ: 
- খান-খানম, মরদ-জেনানা, মালেক-মালেকা, মুহতারিম-মুহতারিমা, সুলতান- সুলতানা।

• নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ: অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

• কনিষ্ঠ এর স্ত্রীবাচক শব্দ - কনিষ্ঠা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
বাংলাদেশে সংগৃহীত গীতিকা কয় ধরনের?
  1. ৬ ধরনের
  2. ৩ ধরনের
  3. ৪ ধরনের
  4. ৫ ধরনের
সঠিক উত্তর:
৩ ধরনের
উত্তর
সঠিক উত্তর:
৩ ধরনের
ব্যাখ্যা
• গীতিকা:
- গীতিকা লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ।
- গীতিকা ছড়ার মত ছোটো নয়, গীতিকা আকারে অনেক বড়।
- এতে বলা হয় নরনারীর জীবন ও হৃদয়ের কথা।
- বাংলা সাহিত্যে গীতিকার রয়েছে বিরাট ভাণ্ডার।
- উল্লেখযোগ্য কয়েকটি গীতিকা হচ্ছে - মহুয়া, মলুয়া ও দেওয়ান মদীনা, দস্যু কেনারাম ইত্যাদি। 

• বাংলাদেশে গীতিকা সাহিত্যে ৩ ধরনের গীতিকা প্রচলিত।
যথা: 
১. নাথ গীতিকা,
২. মৈমনসিংহ-গীতিকা ও
৩. পূর্ববঙ্গ গীতিকা। 

উৎস: লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সফেদ' শব্দের অর্থ কী?
  1. পদ্ম
  2. সাদা
  3. ফল
  4. ফুল
সঠিক উত্তর:
সাদা
উত্তর
সঠিক উত্তর:
সাদা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সফেদ' শব্দের অর্থ - সাদা।

• আরো কয়েকটি শব্দার্থ:
সফেন- মাড়যুক্ত,
সবক - পঠন,
ভুজ -হাত,
ভুজঙ্গ- সাপ,
কুসুম -ফুল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ভূল
  2. দুর্বিসহ
  3. ব্যাক্তি
  4. চূড়া
সঠিক উত্তর:
চূড়া
উত্তর
সঠিক উত্তর:
চূড়া
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান - 'চূড়া'
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।

অন্যান্য অপশন, 
• দুর্বিসহ এর শুদ্ধ বানান- দুর্বিষহ,
• ব্যাক্তি এর শুদ্ধ বানান- ব্যক্তি,
• ভূল এর শুদ্ধ বানান- ভুল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘কৃষ্টি’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ-
  1. কৃ + তি
  2. কৃষঃ + তি
  3. কৃষ্‌ + তি
  4. কৃষ্‌ + টি
সঠিক উত্তর:
কৃষ্‌ + তি
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্‌ + তি
ব্যাখ্যা
• 'কৃষ্টি' শব্দের সন্ধি বিচ্ছেদ: 'কৃষ্‌ + তি'।  

• সন্ধির সূত্র:
ষ্‌ এর পরে ত্‌ বা থ্‌ থাকলে ত্‌ ও থ্‌ স্থানে যথাক্রমে ট ও ঠ হয়।
যেমন-
কৃষ্টি - কৃষ্‌ + তি;
বৃষ্টি - বৃষ+তি;
ষষ্ঠ - ষষ্‌ + থ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
.
কোনটি নুরুল মোমেনের রম্য রচনা?
  1. আইনের অন্তরালে
  2. বহুরূপা
  3. যদি এমন হতো
  4. নয়া খান্দান
সঠিক উত্তর:
বহুরূপা
উত্তর
সঠিক উত্তর:
বহুরূপা
ব্যাখ্যা
• বহুরূপা, নরসুন্দর ও হিং টিং ছট নুরুল মোমেনের রম্য রচনা। 
- ১৯৪৮ সালে তাঁর 'বহুরূপা' নামে রম্যরচনা প্রকাশিত হয়।

• নুরুল মোমেন: 
-  নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত। 
- ১৯৪৮ সালে তাঁর 'বহুরূপা' নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়। 

• তাঁর বিখ্যাত নাটক:
- যদি এমন হতো,
- নেমেসিস,
- নয়া খান্দান, 
- আলোছায়া,
- আইনের অন্তরালে, 
- শতকরা আশি, 
- রূপলেখা, 
- যেমন ইচ্ছা তেমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দিনেশ
  2. তপন
  3. অর্ণব
  4. সবিতা
সঠিক উত্তর:
অর্ণব
উত্তর
সঠিক উত্তর:
অর্ণব
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ: 
- রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন, দিননাথ, দিবাবসু, আদিত্য, মার্তন্ড, উষাপতি, চিত্রভানু ইত্যাদি।ত

অন্যদিকে,
‘অর্ণব’ শব্দের অর্থ- 'সমুদ্র'। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
কোন সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না?
  1. দ্বন্দ্ব সমাস
  2. নিত্য সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
নিত্য সমাস
উত্তর
সঠিক উত্তর:
নিত্য সমাস
ব্যাখ্যা
নিত্য সমাস:
– যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। শুধু সমস্তপদের ব্যাখ্যা দিতে হয়।
যেমন:
অন্য গ্রাম = গ্রামান্তর,
তুমি আমি ও সে = আমরা, 
দুই এবং নব্বই = বিরানব্বই।
- তেমনিভাবে, কালসাপ - নিত্য সমাসের উদাহরণ।

- সমস্তপদের শেষে ‘অন্তর’ থাকলে ব্যাসবাক্যে ‘অন্য’ হবে। যেমন: দেশান্তর = অন্য দেশ।
- সমস্তপদের শেষে ‘মাত্র/খানা’ থাকলে ‘কেবল’ হবে। যেমন: শয়নমাত্র = কেবল শয়ন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
.
'লোকটা আসলেই একটা চশমখোর'- বাক্যে 'চশমখোর' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. নির্ভীক
  2. সস্তা
  3. চক্ষুলজ্জাহীন
  4. অকেজো
সঠিক উত্তর:
চক্ষুলজ্জাহীন
উত্তর
সঠিক উত্তর:
চক্ষুলজ্জাহীন
ব্যাখ্যা
• 'চশমখোর' বাগধারাটির অর্থ- 'চক্ষুলজ্জাহীন'। 
বাক্য গঠন: লোকটা আসলেই একটা চশমখোর। 

অন্যদিকে, 
• 'ডাকাবুকো' বাগধারাটির অর্থ- 'দুরন্ত' /নির্ভীক। 
বাক্য গঠন: ডাকাবুকো হলে কী হবে, ছেলেটার চরিত্র ভালো। 

• 'ঢাকের বাঁয়া' বাগধারাটির অর্থ- 'অকেজো'। 
বাক্য গঠন: দায়িত্ব দু'জনের ওপর থাকলে কী হবে, মামুন তো ঢাকের বাঁয়া।

• 'ছকড়া নকড়া' বাগধারাটির অর্থ- 'সস্তা'। 
বাক্য গঠন: ছকড়া নকড়া দামে পুরনো গাড়িটা বিক্রি করে দিলাম।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১০.
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়:
- স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

মৌলিক স্বরধ্বনি:
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
যেমন:
- ই, এ, অ্যা, আ, অ, ও, উ।

অন্যদিকে:
- বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা ৩০টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১.
'Manifesto' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. সারগ্রন্থ
  2. পাণ্ডুলিপি
  3. সংবিধান
  4. ইশতেহার
সঠিক উত্তর:
ইশতেহার
উত্তর
সঠিক উত্তর:
ইশতেহার
ব্যাখ্যা
• 'Manifesto' এর পারিভাষিক শব্দ - 'ইশতেহার'।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
'Manifesto' - 'ইশতেহার'। 
'Constitution' - 'সংবিধান'।
'Constituency' - 'নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী'।
'Manuscript' - 'পাণ্ডুলিপি'।
'Deceit' - 'প্রতারণা'। 
'Manual’ - 'সারগ্রন্থ'।
‘Memorandum’ - 'স্মারকলিপি'।
'Gazette' - 'ঘোষণাপত্র'। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১২.
অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ‘ষ’ হয় কোনটি?
  1. পোস্ট
  2. মানুষ
  3. ভবিষ্যৎ
  4. মাস্টার
সঠিক উত্তর:
ভবিষ্যৎ
উত্তর
সঠিক উত্তর:
ভবিষ্যৎ
ব্যাখ্যা
• ষ-ত্ব বিধানের নিয়মাবলী:
১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন- অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি।
৩। ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন- ঋষি, কৃষক।
৪। তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন- বর্ষা, ঘর্ষণ।
৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন- কষ্ট, কাষ্ঠ।
৬। কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন- ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ, ভূষণ।
৭। বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

• স্বভাবতই 'ষ' এর ব্যবহার: 
- কতিপয় শব্দ স্বভাবতই 'ষ' হয়।
যেমন -
ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, দ্বেষ, ভূষণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৩.
'রাশেদ বাড়িতে নেই'- এখানে ‘বাড়িতে’ কোন কারকের উদাহরণ?
  1. অপাদান কারকে
  2. করণ কারক
  3. অধিকরণ কারক
  4. কর্মকারক
সঠিক উত্তর:
অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ কারক
ব্যাখ্যা
• রাশেদ বাড়িতে নেই- এখানে বাড়িতে অধিকরণ কারকের উদাহরণ। 

অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয়, ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। 
- এ কারকে সাধারণত 'এ', 'য়', 'তে' ইত্যাদি বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়। 
-------------- 
কর্তৃকারক:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।

কর্মকারক:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলে। 
ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়৷

করণ কারক:
যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে, করণ কারক বলে। 
- এই কারকে সাধারণত দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৪.
বাংলা কাব্য রীতি কয় ভাগে বিভক্ত?
  1. ৩ ভাগে
  2. ২ ভাগে
  3. ৪ ভাগে
  4. ভাগ করা যায় না
সঠিক উত্তর:
২ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
২ ভাগে
ব্যাখ্যা
• বাংলা কাব্য রীতিকে ২ ভাগে ভাগ করা যায়।
 
• বাংলা কাব্য: 
- বাংলা কাব্য রীতি ২ ভাগে বিভত।
যথা,
১। পদ্য কাব্য রীতি,
২। গদ্য কাব্য রীতি।
 
• 'পদ্য' কাব্য রীতি:
- পদ্য কাব্য রীতিতে ছন্দ এবং মিল থাকে।
- ফলে তা ভাষার সাধারণ বাক্যগঠন থেকে আলাদা হয়।
- পদ্য কাব্য রীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি।
- বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত।
 
• 'গদ্য' কাব্য রীতি:
- পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্য রীতিও রয়েছে।
- গঠন বিবেচিনায় গদ্য কাব্য রীতির বাক্য্ব সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি  (২০২২ সংস্করণ)।
১৫.
স্বরবর্ণে কারবর্ণ আছে কয়টি?
  1. ১০ টি
  2. ৮ টি
  3. ৪ টি
  4. ২ টি
সঠিক উত্তর:
১০ টি
উত্তর
সঠিক উত্তর:
১০ টি
ব্যাখ্যা
• কারবর্ণ:
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে। 
- স্বরবর্ণের মােট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলাের নাম কারবর্ণ।
এগুলো হলো: [ া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ে-া, ৈ-া ]
- কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলাে ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।
- কোনাে ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসৃচিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয়।
- 'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। 
- তাই 'অ' একটি নিলীন বর্ণ। 

• অন্যদিকে, 
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
- ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬ টি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৬.
প্রত্যয়ের নিজস্ব কী থাকে না?
  1. পরিচয়
  2. অর্থ
  3. শ্রেণি
  4. শব্দ
সঠিক উত্তর:
অর্থ
উত্তর
সঠিক উত্তর:
অর্থ
ব্যাখ্যা
প্রত্যয়:
- শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে।
- প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই।
- তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণিপরিচয় বদলে যায়। 
যেমন -
→ বাঘ + আ = বাঘা,
→ দিন + ইক = দৈনিক,
→ দুল্ + অনা = দোলনা,
→ কৃ + তব্য = কর্তব্য।

- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে।
- তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।
উপরের উদাহরণে 'আ' ও 'ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'বাঘা' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ।

- অন্যদিকে,
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলে।
- কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
উপরের উদাহরণে, 'অনা' ও 'তব্য' হলো কৃৎ-প্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৭.
Which word is closest in meaning to 'Mendacious'?
  1. Fallacious
  2. Veridical
  3. Veritable
  4. Candid
সঠিক উত্তর:
Fallacious
উত্তর
সঠিক উত্তর:
Fallacious
ব্যাখ্যা
• The closest in meaning to 'Mendacious' is - Fallacious.

• Mendacious (adjective)
English Meaning: given to or characterized by deception or falsehood or divergence from absolute truth.
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদী।

অপশন আলোচনা:
- Fallacious - বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক।
- Veridical - আন্তরিক।
- Veritable - সত্য; খাঁটি।
- Candid - অকপট; মনখোলা; সরল।

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
The cactus's thick, fleshy stems help it conserve water in arid climates.
Which of the following is not a plural number of 'Cactus'?
  1. Cacti
  2. Cactus
  3. Cactii
  4. Cactuses
সঠিক উত্তর:
Cactii
উত্তর
সঠিক উত্তর:
Cactii
ব্যাখ্যা
• The cactus's thick, fleshy stems help it conserve water in arid climates.
- Cactii, Cactus এর plural number নয়।

• Cactus 
English Meaning:  any of many types of desert plant, usually with sharp spines (= long points) and thick stems for storing water.
- এর তিনটি plural form হয়। 
- cacti,
- cactus,
- cactuses.

Source: Cambridge & Merriam-Webster Dictionary.
১৯.
She is learning _______ guitar.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• Article:
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।

• Indefinite Articles: A, An.
• Definite Articles: The.
• Musical instrument এর পূর্বে the বসে।

Complete sentence: She is learning the guitar.

Source: British Council [Link]
২০.
The idiom "the great and the good" implies a distinction between which two qualities?
  1. Importance and morality
  2. Fame and obscurity
  3. Intelligence and ignorance
  4. Wealth and poverty
সঠিক উত্তর:
Importance and morality
উত্তর
সঠিক উত্তর:
Importance and morality
ব্যাখ্যা
• The idiom "the great and the good" implies - Importance and morality.

• the great and the good (idiom)
English Meaning: important people.
Bangla Meaning: গুরুত্বপূর্ণ ব্যক্তি; নৈতিকতা সম্পন্ন ব্যক্তি।

Example Sentence:
- The great and the good are calling on the government to support the arts.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
1971 miles __________ a long distance.
  1. is
  2. are
  3. were
  4. have been
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
Complete Sentence: 1971 miles is a long distance.

এখানে, "Expressions of time and distance" কে "single entities" হিসেবে ধরা হয়।
- তাহলে, তাদের পরে Plural Verb বসেনা। যেমন: twenty miles, six days, two minutes, four meters etc.

Example Sentence;
1. Ten minutes is not a lengthy wait for a table at this popular restaurant.
2. Six months is not an extended period for completing this project.
২২.
Choose the correct spelling.
  1. Pharmacopoeia
  2. Pharmocopoeia
  3. Pharmacopeiea
  4. Pharmacopaeia
সঠিক উত্তর:
Pharmacopoeia
উত্তর
সঠিক উত্তর:
Pharmacopoeia
ব্যাখ্যা
• The correct spelling is - Pharmacopoeia. (অপশন 'ক')

• Pharmacopoeia (noun)
English Meaning: a book describing drugs, chemicals, and medicinal preparations.
Bangla Meaning: ওষুধ প্রস্তুতপ্রণালি ও ব্যবহারের নির্দেশসংবলিত মুদ্রিত পুস্তক।

Example Sentence:
1. The national pharmacopoeia provides standardized formulations for medications.
2. Pharmacopoeia serves as a crucial reference for pharmacists and healthcare professionals.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
She was tired of waiting for the bus.
Here 'waiting' is a/an-
  1. Gerund
  2. Adjective
  3. Infinitive
  4. Preposition
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• She was tired of waiting for the bus.
- Here 'waiting' is a - Gerund.
- বাক্যটিতে preposition এর object হিসেবে waiting একটি Gerund হবে।

• Gerund:

- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun
- Gerunds don’t describe action—they act as nouns.

• একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb+ ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
২৪.
Fill in the blank with the most appropriate word.
The task is _________ complicated to complete in one day.
  1. quite
  2. quiet
  3. too
  4. all
সঠিক উত্তর:
too
উত্তর
সঠিক উত্তর:
too
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - too.
- Complete sentence: The task is too complicated to complete in one day.

• Too…..to এই গঠন ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য।
- এখানে too complicated ব্যবহারে ‘ভীষন জটিল’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।

যেমন:
- He is too shy to speak in public.
- The price is too high to afford.
- She is too sick to go to school.
২৫.
The kids decided to sack _________ early after their exciting day at the amusement park.
  1. for
  2. by
  3. in
  4. out
সঠিক উত্তর:
out
উত্তর
সঠিক উত্তর:
out
ব্যাখ্যা
• Complete Sentence: The kids decided to sack out early after their exciting day at the amusement park.

• sack out (phrasal verb with sack verb)
English Meaning: to go to bed.
Bangla Meaning: শুয়ে পড়া।

- "শুয়ে পড়া" বোঝাতে sack এরপর preposition হিসেবে সাধারণত 'out' বসে।

Example Sentence:
1. After a long day at work, I just want to sack out on the couch.
2. It's late - I'm going to sack out.

Source:
1. Cambridge Dictionary.
2.  Accessible Dictionary by Bangla Academy.
২৬.
The word 'Capable' is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. খ + গ
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• The word 'Capable' is an - Adjective.

• Capable (adjective)
English Meaning: having attributes (such as physical or mental power) required for performance or accomplishment/having a legal right to own, enjoy, or perform.
Bangla Meaning: শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।

Other forms:
- capableness (noun).
- capably (adverb).

Example Sentence:
1. Only the Democratic Party is capable of running the country.
2. These new bullets are capable of inflicting massive injuries.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
What does the word "sect" primarily refer to?
  1. A distinct religious group
  2. A type of political party
  3. A form of government
  4. A style of art
সঠিক উত্তর:
A distinct religious group
উত্তর
সঠিক উত্তর:
A distinct religious group
ব্যাখ্যা
• The word "sect" primarily refers to - A distinct religious group.

• Sect (noun)
English Meaning: a religious group that has separated from a larger religion and is considered to have extreme or unusual beliefs or customs.
Bangla Meaning: সম্প্রদায়; অনুগামিবৃন্দ।

Example Sentence:
1. When he was 16 he ran away from home and joined a religious sect.
2. The new sect attracted followers with its unique beliefs and practices.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Though it was raining, they decided to go for a walk. (Make it compound)
  1. It was raining but they decided to go a walk.
  2. When it was raining, they decided to go for a walk.
  3. It was raining but they decided to go for a walk.
  4. Because it was raining, they decided to go for a walk.
সঠিক উত্তর:
It was raining but they decided to go for a walk.
উত্তর
সঠিক উত্তর:
It was raining but they decided to go for a walk.
ব্যাখ্যা
• Complex: Though it was raining, they decided to go for a walk.
• Compound: It was raining but they decided to go for a walk.

• Though/Although যুক্ত complex sentence কে compound sentence- এ পরিবর্তন করার নিয়ম: 
- Though/Although যুক্ত complex sentence কে compound sentence- এ পরিবর্তন করতে but/yet coordinate marker ব্যবহার করতে হয়।
- অর্থাৎ দুইটা sentence- এর অর্থ যদি পরস্পর বিপরীত হয় তাহলে but/yet দ্বারা compound sentence করতে হয়।

More Examples:
- Complex: Though he is poor, he is honest.
- Compound: He is poor but honest.
২৯.
Which of the following correctly categorizes "ourselves" and "yourselves"?
  1. Possessive pronouns
  2. Relative pronouns
  3. Reflexive pronouns
  4. Interrogative pronouns
সঠিক উত্তর:
Reflexive pronouns
উত্তর
সঠিক উত্তর:
Reflexive pronouns
ব্যাখ্যা
• "Ourselves and Yourselves" are examples of - Reflexive pronoun.

• Reflexive Pronoun:
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self/selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- একই ব্যক্তি Subject ও Object হয় এবং Object হিসেবে Reflexive Pronoun (যেমন – himself, myself, themselves etc.) বসে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

Example Sentence:
1. We need to take care of ourselves first.
2. You should treat yourselves to a relaxing weekend.

• Pronoun ৯ প্রকার।
যথা:
1. Personal pronoun (He, They).
2. Possessive pronoun (Mine, Ours).
3. Reflexive pronoun and Emphatic pronoun (Myself, Ourselves).
4. Demonstrative pronoun (This, Those).
5. Indefinite pronoun (None, Several).
6. Relative pronoun (Which, Where).
7. Interrogative pronoun (Who, Whom).
8. Distributive pronoun (Each, Either).
9. Reciprocal pronoun (Each other, One another).

- তবে, Possessive pronoun কে অনেকক্ষেত্রে Personal pronoun এর অন্তর্ভূক্ত ধরা হয়। সে হিসেবে Pronoun ৮ প্রকার।

Source:
1. Applied English Grammar and Composition by P C Das.
2. Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
৩০.
In "Adonais," P. B. Shelley laments the death of which fellow Romantic poet?
  1. John Keats
  2. William Wordsworth
  3. Samuel Taylor Coleridge
  4. Lord Byron
সঠিক উত্তর:
John Keats
উত্তর
সঠিক উত্তর:
John Keats
ব্যাখ্যা
• The poem 'Adonais' is written by P.B Shelley.
- এটি একটি বিখ্যাত pastoral elegy.
- ১৮২১ সালে এই elegy টি রচিতএবং প্রকাশিত হয়েছিল।
- P.B. Shelley তাঁর প্রিয় Romantic Period এর আরেক বিখ্যাত কবি John Keats এর মৃত্যু শোকে এই কবিতাটি রচনা করেছিলেন।

• Percy Bysshe Shelley:
- English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.

• তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ - 
- Adonais,
- Ode to West Wind,
- Ozymandias,
- Rosalind and Helen,
- To a Skylark, etc.

Source: Britannica.
৩১.
প্রতি বছর মুদাফা গ্রামের লোকসংখ্যার ১০% জন্মগ্রহণ করে এবং ৪% মারা যায়। এক বছরে ঐ গ্রামে ২৪০ জন লোক বাড়লে, ঐ গ্রামের মোট লোকসংখ্যা কত?
  1. ৩৬০০ জন
  2. ৩৮০০ জন
  3. ৪০০০ জন
  4. ৪২০০ জন
সঠিক উত্তর:
৪০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বছর মুদাফা গ্রামের লোকসংখ্যার ১০% জন্মগ্রহণ করে এবং ৪% মারা যায়। এক বছরে ঐ গ্রামে ২৪০ জন লোক বাড়লে, ঐ গ্রামের মোট লোকসংখ্যা কত?

সমাধান:
জনসংখ্যা বৃদ্ধি পায় = ১০% - ৪% = ৬%
অর্থাৎ, ১০০ জনে বৃদ্ধি পায় ৬ জন

এখন,
৬ জন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা = ১০০ জন
১ জন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা = ১০০/৬ জন
∴ ২৪০ জন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা = (১০০ × ২৪০)/৬ জন
= ৪০০০ জন
৩২.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং ষষ্ঠ পদটি 52 হলে 13তম পদটি কত?
  1. 118
  2. 122
  3. 132
  4. 138
সঠিক উত্তর:
122
উত্তর
সঠিক উত্তর:
122
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং ষষ্ঠ পদটি 52 হলে 13তম পদটি কত?

সমাধান:
দেওয়া আছে,
ষষ্ঠ পদ = 52
বা, a + (6 – 1)d = 52
বা, a + (5 × 10) = 52
বা, a + 50 = 52
বা, a = 2

∴ 13তম পদ = 2 + (13 – 1)10
= 2 + (12 × 10)
= 122
৩৩.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গ সে.মি.। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি. ও ৭ সে.মি.। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৩.৫ সে.মি.
  2. ৪ সে.মি.
  3. ৪.৫ সে.মি.
  4. ৫ সে.মি.
সঠিক উত্তর:
৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গ সে.মি.। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি. ও ৭ সে.মি.। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ২০ = (১/২) × (৩ + ৭) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ২০ = (১/২) × ১০ × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ২০ = ৫ × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
∴ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২০/৫ সে.মি.
= ৪ সে.মি.
৩৪.
যে পরিমাণ খাদ্যে ১৫০ জন লোকের ১২ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ৪ সপ্তাহ চলবে?
  1. ৪৫০ জনের
  2. ৫০০ জনের
  3. ৫৫০ জনের
  4. ৬০০ জনের
সঠিক উত্তর:
৪৫০ জনের
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ জনের
ব্যাখ্যা
প্রশ্ন: যে পরিমাণ খাদ্যে ১৫০ জন লোকের ১২ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ৪ সপ্তাহ চলবে?

সমাধান:
১২ সপ্তাহ চলে = ১৫০ জনের
১ সপ্তাহ চলে = ১৫০ × ১২ জনের
৪ সপ্তাহ চলে = (১৫০ × ১২)/৪ জনের
= ৪৫০ জনের
৩৫.
  1. 2
  2. 4
  3. 5
  4. 8
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: 

 

সমাধান:

৩৬.
একটি সমকোণী সমদ্ধিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ১২৮ বর্গ সে.মি.
  2. ১০২ বর্গ সে.মি.
  3. ৮৪ বর্গ সে.মি.
  4. ৬৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৬৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্ধিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ধরি,
সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য = ক
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
+ ক = ১৬
বা, ২ক = ২৫৬
বা, ক = ১২৮ [ভূমি × উচ্চতা]

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ১২৮ বর্গ সে.মি.
= ৬৪ বর্গ সে.মি.
৩৭.
বার্ষিক ১০% হার সুদে ১৪৬০০ টাকার দৈনিক সুদ কত টাকা হবে?
  1. ৪ টাকা
  2. ৬ টাকা
  3. ৮ টাকা
  4. ১০ টাকা
সঠিক উত্তর:
৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হার সুদে ১৪৬০০ টাকার দৈনিক সুদ কত টাকা হবে?

সমাধান:
আমরা জানি,
সুদ = (মূলধন × সুদের হার × সময়)/১০০
তাহলে, দৈনিক সুদ = (মূলধন × সুদের হার × সময়)/(১০০ × ৩৬৫)
= (১৪৬০০ × ১০ × ১)/(১০০ × ৩৬৫)
= ৪ টাকা
৩৮.
a - b = 2 এবং ab = 15 হলে, a2 + b2 এর মান কত?
  1. 22
  2. 26
  3. 30
  4. 34
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 2 এবং ab = 15 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান:
আমরা জানি,
a2 + b2 = (a – b)2 + 2ab
= 22 + (2 × 15)
= 4 + 30
= 34
৩৯.
একটি খুঁটি ভূমিতে √3 মিটার দূরে সূর্যের সাথে 60° কোণ উৎপন্ন করলে খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. 3 মিটার
  2. 2√3 মিটার
  3. 9 মিটার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটি ভূমিতে √3 মিটার দূরে সূর্যের সাথে 60° কোণ উৎপন্ন করলে খুঁটিটির দৈর্ঘ্য কত?

সমাধান:

আমরা জানি,
tanθ = লম্ব/ভূমি
বা, tan60° = h/√3
বা, h = √3 × √3
বা, h = 3

অতএব, খুঁটিটির দৈর্ঘ্য 3 মিটার।
৪০.
নিচের কোনটি a3 - a - 24 এর একটি উৎপাদক?
  1. a - 3
  2. a + 4
  3. a + 5
  4. a - 6
সঠিক উত্তর:
a - 3
উত্তর
সঠিক উত্তর:
a - 3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a3 - a - 24 এর একটি উৎপাদক?

সমাধান:
ধরি, f(a) = a3 - a -24
f(3) = 33 - 3 - 24
= 27 - 27
= 0

ভাগশেষ উপপাদ্য অনুসারে a – 3, f(3) এর একটি উৎপাদক।
প্রদত্ত রাশি = a3 - a - 24
= a3 - 3a2 + 3a2 - 9a + 8a - 24
= a2(a - 3) + 3a(a - 3) + 8(a - 3)
= (a - 3)(a2 + 3a + 8)
৪১.
দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের-
  1. সমষ্টির দ্বিগুণ হবে
  2. অন্তরের সমান হবে
  3. সমষ্টির সমান হবে
  4. অন্তরের অর্ধেক হবে
সঠিক উত্তর:
অন্তরের সমান হবে
উত্তর
সঠিক উত্তর:
অন্তরের সমান হবে
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের-

সমাধান:
দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে:
- দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান হবে।
- দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে, তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ হবে।
- দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান হবে।
৪২.
একটি ছাতা ৫০০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৫৮০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
  1. ৪৮০ টাকা
  2. ৪৯০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৫২০ টাকা
সঠিক উত্তর:
৫২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাতা ৫০০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৫৮০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
৫০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় = ক টাকা
তাহলে, ছাতাটির ক্রয়মূল্য = ৫০০ + ক টাকা

আবার, ৫৮০ টকায় বিক্রয় করলে লাভ হয় = ৩ক টাকা
তাহলে, ছাতাটির বিক্রয়মূল্য = ৫৮০ – ৩ক টাকা

প্রশ্নমতে,
৫০০ + ক = ৫৮০ – ৩ক
বা, ৪ক = ৮০
বা, ক = ২০
অতএব, ছাতাটির ক্রয়মূল্য = ৫০০ + ২০ = ৫২০ টাকা
৪৩.
240 জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে 20 জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে 20 জন প্রাপ্তবয়ষ্ক লোক বেশি ছিল। বনভোজনে কতজন মহিলা ছিল?
  1. 55 জন
  2. 60 জন
  3. 65 জন
  4. 70 জন
সঠিক উত্তর:
55 জন
উত্তর
সঠিক উত্তর:
55 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 240 জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে 20 জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে 20 জন প্রাপ্তবয়ষ্ক লোক বেশি ছিল। বনভোজনে কতজন মহিলা ছিল?

সমাধান:
ধরি,
পুরুষ = a জন
মহিলা = a – 20 জন
শিশু = (a + a – 20) – 20 = 2a – 40 জন

প্রশ্নমতে,
a + (a – 20) + (2a – 40) = 240
বা, 4a – 60 = 240
বা, 4a = 300
বা, a = 75
অতএব, মহিলার সংখ্যা = 75 – 20 = 55 জন
৪৪.
বাস্তব সংখ্যায় ।2a + 3। < 7 অসমতাটির সমাধান-
  1. 4 < a < - 3
  2. - 3 < a < 4
  3. - 5 < a < 2
  4. 3 > a > - 7
সঠিক উত্তর:
- 5 < a < 2
উত্তর
সঠিক উত্তর:
- 5 < a < 2
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় ।2a + 3। < 7 অসমতাটির সমাধান-

সমাধান:
।2a + 3। < 7
⇒ - 7 < 2a + 3 < 7
⇒ - 7 – 3 < 2a + 3 – 3 < 7 – 3
⇒ - 10 < 2a < 4
⇒ (- 10/2) < (2a/2) < (4/2)
⇒ - 5 < a < 2
৪৫.
একটি ঝুড়িতে ২৬০টি লিচু আছে। ঝুড়িতে কমপক্ষে আরও কতটি লিচু যোগ করলে ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ২ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ২৬০টি লিচু আছে। ঝুড়িতে কমপক্ষে আরও কতটি লিচু যোগ করলে ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু = ১২
২৬০/ ১২ ⇒
ভাগফল = ২১
ভাগশেষ = ৮

সুতরাং আরও লিচু যোগ করতে হবে = ১২ – ৮ = ৪ টি
৪৬.
SOLUTION শব্দটিকে কত প্রকারে সাজানো যাবে?
  1. 820
  2. 5050
  3. 10180
  4. 20160
সঠিক উত্তর:
20160
উত্তর
সঠিক উত্তর:
20160
ব্যাখ্যা
প্রশ্ন: SOLUTION শব্দটিকে কত প্রকারে সাজানো যাবে?

সমাধান:
SOLUTION শব্দটিতে O আছে দুইবার এবং বাকি বর্ণগুলো একবার ব্যবহার করা হয়েছে।

SOLUTION শব্দটিকে সাজানোর উপায় = 8!/2!
= (8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2!)/2!
= (8 × 7 × 6 × 5 × 4 × 3)
= 20160
৪৭.
একটি রম্বসের ক্ষেত্রফল ২৪০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৩০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ১৬ সে.মি.
  2. ২০ সে.মি.
  3. ২৫ সে.মি.
  4. ৩০ সে.মি.
সঠিক উত্তর:
১৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ২৪০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৩০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × একটি কর্ণ × অপর কর্ণ
⇒ ২৪০ = (১/২) × ৩০ × অপর কর্ণ
⇒ অপর কর্ণ = ২৪০/১৫
∴ অপর কর্ণ = ১৬ সে.মি.
৪৮.
একটি নৌকা স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১৫ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে?
  1. ৮ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
১০ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১০ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১৫ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান:
ধরি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ক ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২ক ঘণ্টা

প্রশ্নমতে,
ক + ২ক = ১৫
বা, ৩ক = ১৫
বা, ক = ১৫/৩
∴ ক = ৫

∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে ৫ × ২ = ১০ ঘণ্টা
৪৯.
logx√2 = 1/6 হলে, x এর মান কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: logx√2 = 1/6 হলে, x এর মান কত?

সমাধান:
logx√2 = 1/6
⇒ x1/6 = √2
⇒ x(1/3) × (1/2) = 21/2
⇒ x1/3 = 2
⇒ x = 23
∴ x = 8
৫০.
যদি √3tanθ = √3 হয়, তাহলে θ = কত?
  1. 30°
  2. 45°
  3. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি √3tanθ = √3 হয়, তাহলে θ = কত?

সমধান:
√3tanθ = √3
⇒ tanθ =√3/√3
⇒ tanθ = 1
⇒ tanθ = tan45° [∵ tan45° = 1]
∴ θ = 45°
৫১.
তিন বছর আগে দুই বোন ইমা ও হিমার বয়সের গড় ছিল ২৪ বছর। বর্তমানে তাদের ভাই আলভি সহ তাদের বয়সের গড় ২৫ বছর। আলভির বর্তমান বয়স কত?
  1. ১৯ বছর
  2. ২০ বছর
  3. ২১ বছর
  4. ২২ বছর
সঠিক উত্তর:
২১ বছর
উত্তর
সঠিক উত্তর:
২১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বছর আগে দুই বোন ইমা ও হিমার বয়সের গড় ছিল ২৪ বছর। বর্তমানে তাদের ভাই আলভি সহ তাদের বয়সের গড় ২৫ বছর। আলভির বর্তমান বয়স কত?

সমাধান:
বর্তমানে ইমা ও রিমার বয়সের গড় = ২৪ + ৩ = ২৭ বছর
তাহলে, বর্তমানে ইমা ও রিমার বয়সের সমষ্টি = ২৭ × ২ = ৫৪ বছর

বর্তমানে আল্ভি ও দুই বোনের বয়সের সমষ্টি = ২৫ × ৩ = ৭৫ বছর
তাহলে, আলভির বয়স = ৭৫ – ৫৪ = ২১ বছর
৫২.
1/a = √6 - 2a হলে, 8a3 + (1/a3) এর মান কত?
  1. 0
  2. 1
  3. 1/2
  4. 3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 1/a = √6 - 2a হলে, 8a3 + (1/a3) এর মান কত?

সমাধান:
1/a = √6 – 2a
⇒ 2a + (1/a) = √6

8a3 + (1/a3) = (2a)3 + (1/a)3
= {2a + (1/a)}3 – 3 × 2a × (1/a) {2a + (1/a)}
= (√6)3 – 6√6
= 6√6 – 6√6
= 0
৫৩.
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 85°
  2. 95°
  3. 105°
  4. 135°
সঠিক উত্তর:
135°
উত্তর
সঠিক উত্তর:
135°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
অনুপাতগুলোর যোগফল = 9 + 10 + 12 + 14 + 15 = 60

একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (5 - 2) × 180°
= 540°

∴ বৃহত্তম কোণের মান = 540° × (15/60)
= 135°
৫৪.
৩০ থেকে ৭০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত?
  1. ৮৬
  2. ৯৫
  3. ৯৮
  4. ১০৩
সঠিক উত্তর:
৯৮
উত্তর
সঠিক উত্তর:
৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৩০ থেকে ৭০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাসমূহ = ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭

এদের মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১
এদের মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৬৭

∴ এদের যোগফল = ৬৭ + ৩১
= ৯৮
৫৫.
মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের সদরদপ্তর কোথায় ছিল?
  1. হরিণা
  2. হেজামারা
  3. বাঁশতলা
  4. মেলাঘর
সঠিক উত্তর:
মেলাঘর
উত্তর
সঠিক উত্তর:
মেলাঘর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর:
=১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালী জেলার সমগ্র পূর্বাঞ্চল বেলোনিয়া বুলগের মুহুরী নদীর তীরে নিয়ে গঠিত।
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব।
- সদরদপ্তর: হরিণা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, পরে মেজর রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

= ২নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা এবং ফরিদপুর জেলা এবং নোয়াখালী জেলার অংশ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মেলাঘর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে মেজর এটিএম হায়দারের স্থলাভিষিক্ত হন।

= ৩নং সেক্টর:
- উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়।
- সদরদপ্তর: হেজামারা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে এম শফিউল্লাহ, পরে মেজর এএনএম নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হন।

= ৪ নং সেক্টর:
- উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত।
- সদরদপ্তর: প্রথমে করিমগঞ্জে এবং পরে আসামের মাসিমপুর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরাজন দত্ত, পরে ক্যাপ্টেন এ রবের স্থলাভিষিক্ত হন।

= ৫নং সেক্টর:
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।
- সদরদপ্তর: বাঁশতলা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।

= ৬নং সেক্টর:
- সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- সদরদপ্তর: বুড়ি মাড়ি (বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে একমাত্র সদর দপ্তর)।
- সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খেদেমুল বাশার।

= ৭নং সেক্টর:
-রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর।
- সদরদপ্তর: তরঙ্গপুর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর নজরুল হক, পরে সুবেদার মেজর এ রব এবং মেজর কাজী নুরুজ্জামানের স্থলাভিষিক্ত হন।

= ৮নং সেক্টর:
- কুষ্টিয়া, যশোর থেকে খুলনা, সাতক্ষীরা,
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল,
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।
- সদরদপ্তর: কল্যাণী।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, পরে মেজর এম এ মঞ্জুর স্থলাভিষিক্ত হন।

= ৯নং সেক্টর:
- বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: বশিরহাট।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম জলিল, পরে মেজর এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হন।

= ১০নং সেক্টর:
- সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল,
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

= ১১নং সেক্টর:
- টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মহেন্দ্রগঞ্জ।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম আবু তাহের।

উৎস: বাংলাপিডিয়া।
৫৬.
কসোভোর রাজধানীর নাম কী?
  1. পালিকির
  2. মাজরু
  3. মেলিকিওক
  4. প্রিস্টিনা
সঠিক উত্তর:
প্রিস্টিনা
উত্তর
সঠিক উত্তর:
প্রিস্টিনা
ব্যাখ্যা
কসোভো:
- কসোভো ইউরোপের ভূমিবেষ্টিত ছোট্ট একটি দেশ।
- এর চারদিকে রয়েছে বলকানের চারটি দেশ: আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো এবং সার্বিয়া।
- এটি সার্বিয়ার উপনিবেশ ছিল।
- ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো।
- রাজধানী: প্রিস্টিনা
- প্রধান ভাষা: আলবেনীয় ও সার্বীয়।
- মুদ্রা: ইউরো।

উল্লেখ্য,
- ১৩৮৯ সালে কসোভো যুদ্ধের পর এখানে ইসলামের আগমন ঘটে।
- এরপর থেকে ১৯১২ সাল পর্যন্ত তা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল।
- বলকান যুদ্ধের পর, এটি সার্বিয়া এবং মন্টিনিগ্রোকে হস্তান্তর করা হয়।
- যুগোস্লাভিয়ার মধ্যে একটি স্বায়ত্তশাসিত প্রদেশে পরিণত হয়।
- ১৯৯০-এর দশকে যুগোশ্লাভিয়া ভেঙ্গে যাবার পরপরই স্বাধীনতার ইচ্ছে প্রকাশ করে কসোভো।
- ফেব্রুয়ারি, ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো।

উৎস: Britannica.
৫৭.
স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রু মুক্ত জেলা কোনটি?
  1. ঢাকা
  2. কুমিল্লা
  3. যশোর
  4. সিলেট
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা:
- স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা ঢাকা।

উল্লেখ্য,
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত পরাজয় হয় পাকিস্তানি হানাদার বাহিনীর।
- কিন্তু আত্মসমর্পণের পরও পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে যুদ্ধ চালিয়ে গিয়েছিল।
- ঢাকায় আত্মসমর্পণের ১ সপ্তাহ পর্যন্ত যুদ্ধ চলার পর ২৩ ডিসেম্বর হানাদারমুক্ত হয় কুমিল্লার হোমনা।
- কিন্তু ঢাকার মিরপুর তখনো পাকিস্তানি বাহিনী ও বিহারিদের হাতে পুরোপুরি অবরুদ্ধ।
- ১৯৭২ সালের ৩০ জানুয়ারি এক বিশেষ সামরিক অভিযানের পর ৩১ জানুয়ারি ১২ নম্বর সেকশনের ডি ব্লক ঈদগাহ মাঠে আত্মগোপনকারী পাকিস্তানি সেনা, বিহারি, রাজাকার, আলবদরদের অস্ত্রসমর্পণের মধ্য দিয়ে মুক্ত হয় মিরপুর।

অন্যদিকে -
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে যশোরই হলো প্রথম শত্রু মুক্ত জেলা।
- সিলেট জেলা শত্রুমুক্ত হয় ১৫ ডিসেম্বর ১৯৭১।
- কুমিল্লা জেলা শত্রুমুক্ত হয় ৮ ডিসেম্বর ১৯৭১।

উৎস: জানুয়ারি ৩০, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
৫৮.
বাংলাদেশের ‘জাতীয় প্রতীক’-এ নিচের কোনটির উল্লেখ নেই?
  1. শাপলা
  2. তারকা
  3. ধানের শীষ
  4. দোয়েল
সঠিক উত্তর:
দোয়েল
উত্তর
সঠিক উত্তর:
দোয়েল
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় প্রতীক:
- ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই বাংলাদেশের জাতীয় প্রতীক গ্রহণ করা হয়।

⇒ বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল।
- শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ।
- চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয়পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।
- চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে।
- পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
- এ তিনটি উপাদানের ওপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হল অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।

⇒ জাতীয় প্রতীকের ডিজাইনার পটুয়া কামরুল হাসান।

উল্লেখ্য,
- বাংলাদেশের ‘জাতীয় প্রতীক’-এ দোয়েল-এর উল্লেখ নেই।

উৎস: বাংলাপিডিয়া।
৫৯.
বাংলাদেশের প্রথম LNG টার্মিনাল কোথায় অবস্থিত?
  1. চট্টগ্রামের পতেঙ্গায়
  2. কক্সবাজারের মহেশখালীতে
  3. পটুয়াখালীর কুয়াকাটায়
  4. বাগেরহাটের মংলায়
সঠিক উত্তর:
কক্সবাজারের মহেশখালীতে
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজারের মহেশখালীতে
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম LNG টার্মিনাল:
- Excelerate Energy Bangladesh Limited (EEBL) কর্তৃক স্থাপিত MLNG টার্মিনাল।
- চুক্তি স্বাক্ষর : ১৮ জুলাই, ২০১৬।
- বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে।
- অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে।
- Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Excellence।
- আকার: দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।
- ধারনক্ষমতা: ১৩৮,০০০ ঘনমিটার।
- রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি: ৫০০ এমএমএসসিএফডি।
- চুক্তির মেয়াদ : ১৫ বছর (২০১৮-২০৩২)।
- গ্যাস সরবরাহ শুরু: ১৯ আগষ্ট, ২০১৮।
- শুরু থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান: ৫৯৭,৭৮৬.৭১ এমএমএসসিএফ।
- টার্মিনাল হস্তান্তর: ১৫ বছর পর কোন ধরনের চার্জ গ্রহন ব্যাতিত FSRU টি EEBL পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।

উৎস: রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড।
৬০.
২০২৪-২৫ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া মহাদেশের অস্থায়ী সদস্য দেশ কোনটি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. জাপান
  3. মিয়ানমার
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৬১.
'A Tale of Two Cities'-কার রচিত?
  1. উইলিয়াম সমারসেট
  2. জন মিল্টন
  3. চার্লস ডিকেন্স
  4. লর্ড বায়রন
সঠিক উত্তর:
চার্লস ডিকেন্স
উত্তর
সঠিক উত্তর:
চার্লস ডিকেন্স
ব্যাখ্যা
চার্লস ডিকেন্স (Charles Dickens): 
- চার্লস ডিকেন্স ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।
- তাকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবেও গণ্য করা হয়।
- তিনি ইংরেজি সাহিত্যে একাধিক উপন্যাস ও চরিত্র সৃষ্টি করেন।
- ১৮১২ সালের ৭ ফেব্রয়ারি ইংল্যান্ডের ল্যান্ডপোর্টে জন্মগ্রহণ করেন।
- ১৮৭০ সালের ৯ জুন মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- ডিকেন্সের গল্পগ্রন্থ ও উপন্যাসগুলো এতই জনপ্রিয় যে এগুলো কখনই আউট অফ প্রিন্ট হয়নি।
- লিও টলস্টয়, জর্জ অরওয়েল, জিকে চেস্টারটন প্রমুখ বিশ্বখ্যাত লেখকরা ডিকেন্সের রচনার বাস্তবতাবোধ, রসবোধ, গদ্যসৌকর্য ও চরিত্র চিত্রণের দক্ষতার উচ্চ প্রশংসা করেছেন।
- তার জনপ্রিয় রচনাগুলোর মাঝে রয়েছে: Oliver Twist, Nicholas Nickleby, The Old Curiosity Shop, Martin Chuzzlewit, Dombey and Son, David Copperfield, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend প্রভৃতি।

উৎস: Britannica.
৬২.
জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
  1. এক্সরে
  2. আলফা রশ্মি
  3. গামা রশ্মি
  4. অতিবেগুনী রশ্মি
সঠিক উত্তর:
অতিবেগুনী রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
অতিবেগুনী রশ্মি
ব্যাখ্যা
অতিবেগুনী রশ্মি:
- দৃশ্যমান বেগুনি রশ্মির চেয়ে শক্তিশালী বিকিরিত রশ্মিকে অতিবেগুনী রশ্মি (UV রশ্মি) বলে।
- এক্সরের থেকে কম বা ছোট কম্পাঙ্কের বিকিরণ অতিবেগুনি রশ্মি (ultraviolet ray)।
- এর তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার 10-8 m থেকে 4×10-7 m, এক্সরে এবং দৃশ্যমান আলোর মাঝামাঝি।
- সূর্য রশ্মি এই বিকিরণের প্রধান উৎস।
- এই রশ্মি আমাদের শরীরের ত্বকে ভিটামিন ডি তৈরি করে।
- তবে বেশিক্ষণ এই রশ্মি শরীরে পড়লে তা ক্ষতিকর হয়।
- চোখের জন্য এটি বেশ ক্ষতিকর। 

উল্লেখ্য,
- প্রকৃত ব্যাংক নোট ও পাসপোর্টে প্রতিপ্রভ পদার্থ দিয়ে তৈরি নিরাপত্তা সুতা, জলছাপ, নকশা লুকায়িত থাকে, যা জাল টাকা বা জাল পাসপোর্টে থাকে না।
- প্রকৃত নোট বা পাসপোর্টে UV রশ্মি আপতিত করলে প্রতিপ্রভ পদার্থ দ্বারা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের UV রশ্মি শোষিত হয় এবং বড় তরঙ্গদৈর্ঘ্যের দৃশ্যমান আলো বিকিরিত হয়; কিন্তু জাল টাকা বা জাল পাসপোর্টে প্রতিপ্রভ পদার্থ দ্বারা তৈরি কোনো নকশা বা জলছাপ না থাকায় এটি কোনো দৃশ্যমান আলোকরশ্মি বিকিরণ করতে পারে না।
- এভাবে UV রশ্মি দিয়ে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্ত করা যায়।
- আসল পাসপোর্ট বা নোটে UV সংবেদনশিল কালির দ্বারা নির্দিষ্ট স্থানে নিরাপত্তা চিহ্ন ছাপা থাকে, যা স্বাভাবিক ভাবে সাধারণ আলোয় দৃশ্যমান নয়, কিন্তু UV আলোর নিচে ওইসব নিরাপত্তা চিহ্ন দৃশ্যমান হয়, ফলে সহজেই UV দ্বারা আমরা জাল পাসপোর্ট এবং আসল পাসপোর্ট ও জাল নোট এবং আসল নোট শনাক্ত করতে পারি।

উৎস: i) Britannica.
ii) উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
২০২৪ সালের আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেটে 'প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট' কে ছিলেন?
  1. আর্শদীপ সিং
  2. রহমানউল্লাহ গুরবাজ
  3. ভিরাট কোহলি
  4. জসপ্রীত বুমরাহ
সঠিক উত্তর:
জসপ্রীত বুমরাহ
উত্তর
সঠিক উত্তর:
জসপ্রীত বুমরাহ
ব্যাখ্যা
আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:
- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ।
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৬৪.
নিচের কোনটি ইন্টারনেট সার্ভিস?
  1. World Wide Web
  2. Telnet
  3. E-Commerce
  4. ক, খ ও গ
সঠিক উত্তর:
ক, খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক, খ ও গ
ব্যাখ্যা
Internet Services:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে চলার একটি বড় নিয়ামক হলো ইন্টারনেট।
- ইন্টারনেট আসলে বিশ্বের কম্পিউটারসমূহের মধ্যস্থিত একটি নেটওয়ার্ক মাত্র।
- ইন্টারনেটের বদৌলতে আজকে সমগ্র বিশ্বের সকল কম্পিউটার ব্যবহারকারী একই বলয়ে আবদ্ধ হতে পারছেন। ফলে তথ্য ও যোগাযোগব্যবস্থার আশাতীত উন্নয়ন ঘটছে।
- ইন্টারনেটের বিভিন্ন সার্ভিস বা সেবার মাধ্যমে আমরা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানের তথ্য গ্রহণ ও প্রদান করতে পারছি।

⇒ ইন্টারনেটের প্রধান প্রধান সার্ভিস হলো -
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web),
- টেলনেট (Telnet),
- সার্চ ইঞ্জিন (Search Engines),
- ফাইল ট্রান্সফার প্রোটোকল (File Transfer Protocol - FTP),
- ইলেকট্রনিকস মেইল (Electronic Mail : E-mail),
- ই-কমার্স (E-Commerce),
- ইন্টারনেট রিলে চ্যার্ট (Internet Relay Chat) ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
VPN-এর পূর্ণরূপ -
  1. Virtual Private Network
  2. Virtual Personal Network
  3. Visual Private Network
  4. Visual Personal Network
সঠিক উত্তর:
Virtual Private Network
উত্তর
সঠিক উত্তর:
Virtual Private Network
ব্যাখ্যা
VPN:
- VPN-এর পূর্ণরূপ: Virtual Private Network.

উল্লেখ্য, 
- পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
- যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো VPN।
- এ পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না ।

উৎস: টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
Mpox (monkeypox) কী?
  1. ভাইরাসজনিত রোগ
  2. ব্যাকটেরিয়াজনিত রোগ
  3. ছত্রাকজনিত রোগ
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ভাইরাসজনিত রোগ
উত্তর
সঠিক উত্তর:
ভাইরাসজনিত রোগ
ব্যাখ্যা
Monkeypox:
- মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত প্রাণীজাত (জুনোটিক) রোগ।
- মাঙ্কিপক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোপক্স ভাইরাস।
- এ জাতির ভাইরাসের মধ্যে রয়েছে গুটিবসন্ত ও কাউপক্স।
- এ জন্য মাঙ্কিপক্সের সাথে গুটিবসন্ত বা স্মলপক্সের মিল দেখা যায়।
- আবার মাঙ্কিপক্স ভাইরাসের রয়েছে দু’টো ক্লেড বা উপজাতি।
- দুটি ভিন্ন ক্লেড বিদ্যমান: ক্লেড-১ এবং ক্লেড-২।
- একটি হচ্ছে মধ্য আফ্রিকা ক্লেড-এ উপজাতির মাঙ্কিপক্সে মৃত্যুহার ১০% পর্যন্ত হতে পারে।
- আরেকটি হচ্ছে পশ্চিম আফ্রিকা ক্লেড-এ উপজাতির মাঙ্কিপক্সে মৃত্যু তেমন হয়নি।

উল্লেখ্য,
- ১৯৫৮ সালে ডেনমার্কের একটি বিজ্ঞানাগারে এক বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয় বলে একে মাঙ্কিপক্স বলা হয়।
- এ নামটি বদল করে নতুন বৈজ্ঞানিক নাম দেওয়ার জন্য বিশ্বস্বাস্থ্যসংস্থা উদ্যোগ নিয়েছে।
- কারণ এ নাম থেকে মনে হতে পারে বানরই এ রোগের জন্য দায়ী, যা সঠিক নয়।
- এ রোগটির প্রাদুর্ভাব ১৯৭০ সাল থেকে প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার ১১টি দেশে দেখা যায়।
- ২০২২-২৩ সালে ক্লেড IIb নামে পরিচিত একটি স্ট্রেন দ্বারা mpox-এর একটি বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ঘটেছিল।
- আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে ২০২৪ সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সাড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে আর এতে ৪৫০’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

⇒ লক্ষণ:
- এর সাধারণ লক্ষণগুলি হলো ত্বকের ফুসকুড়ি বা মিউকোসাল ক্ষত যা জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, পিঠে ব্যথা, কম শক্তি এবং ফোলা লিম্ফ নোড সহ ২-৪ সপ্তাহ স্থায়ী হতে পারে।
- Mpox সংক্রামক, দূষিত পদার্থ বা সংক্রামিত প্রাণীর সাথে শারীরিক যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে।

⇒ প্রতিকার:
- গুটিবসন্তের জন্য উদ্ভাবিত ভ্যাকসিন এবং থেরাপিউটিকস এবং কিছু দেশে ব্যবহারের জন্য অনুমোদিত কিছু পরিস্থিতিতে mpox- এর জন্য ব্যবহার করা যেতে পারে।
- Mpox আছে এমন কারো সাথে শারীরিক যোগাযোগ এড়িয়ে Mpox প্রতিরোধ করা যেতে পারে।
- টিকা ঝুঁকিপূর্ণ লোকেদের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে।

উৎস: World Health Organization.
৬৭.
৪র্থ শিল্প বিপ্লবের ভিত্তি কী?
  1. প্রযুক্তি
  2. উৎপাদনের নতুন গতিসঞ্চার
  3. উৎপাদন ব্যবস্থা
  4. বর্নিত সবগুলো
সঠিক উত্তর:
প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্রযুক্তি
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।
- এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
- তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়।
- ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।
- ৪র্থ শিল্প বিপ্লবের ভিত্তি প্রযুক্তি।
- চতুর্থ শিল্পবিপ্লব–এর উৎপত্তি ২০১১ সালে জার্মান সরকারের একটি হাইটেক প্রকল্প থেকে।
- মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লানিং, রোবোটিক্স, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালাইটিক, হরিজন্টাল ও ভার্টিক্যাল সিস্টেম ইন্টিগ্রেশন, জিন প্রযুক্তি ও প্রকৌশল ইত্যাদির সমন্বয়ে আজকের বিশ্বে যে দ্রুত পরিবর্তন আমরা লক্ষ্য করছি তাই হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।

উৎস: Britannica.
৬৮.
সময় নির্ণায়ক যন্ত্রটির নাম হচ্ছে -
  1. অ্যাটমোমিটার
  2. ক্রনোমিটার
  3. অডিওমিটার
  4. ফ্যাদোমিটার
সঠিক উত্তর:
ক্রনোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক্রনোমিটার
ব্যাখ্যা
ক্রনোমিটার (Chronometer):
- সময় নির্ণায়ক যন্ত্রটির নাম হচ্ছে ক্রনোমিটার।
- বিশেষ করে সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

অন্যদিকে -
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল ।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার।
- তরলের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্র হাইড্রোমিটার।
- বাষ্পীভবনের হার মাপার যন্ত্র অ্যাটমোমিটার।
- শ্রাব্যতা মাপার যন্ত্র মাপার যন্ত্র অডিওমিটার।
- বায়ুচাপ বলোমিটার(bolometer) - তড়িৎচুম্বকীয় বিকিরণ মাপার যন্ত্র ব্যারোমিটার।
- রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ মাপার যন্ত্র ক্যালোরিমিটার।
- দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মাপার যন্ত্র ল্যাক্টোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- ধাবমান বস্তুর গতি/বেগ মাপার যন্ত্র স্পিডোমিটার।
- রক্ত চাপ মাপার যন্ত্র স্ফিগোমোম্যানোমিটার।

উৎস: Britannica.