পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ১০১: বিষয়: সাধারণ জ্ঞান ( আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত ইস্যু, আন্তর্জাতিক রাজনীতি, বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি, আনুষঙ্গিক সাম্প্রতিক বিষয়াবলি ইত্যাদি। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক বিখ্যাত পত্রিকা রিপোর্ট ও Live MCQ সাম্প্রতিক সমাচার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
মিয়ানমারের মুদ্রা কোনটি?
  1. কিয়াট
  2. বাথ
  3. রিঙ্গিত
  4. গুলট্রাম
ব্যাখ্যা
• মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।

কয়েকটি গুরুত্বপূর্ণ মুদ্রা:
• বাথ: থাইল্যান্ডের মুদ্রা।
• রিঙ্গিত: মালয়েশিয়া।
• গুলট্রাম: ভুটানের মুদ্রা।
• গুর্দে: হাইতি।
• লিরা: তুরস্ক।
• রিয়েল: ব্রাজিল।
• রুবল: রাশিয়া।
• পাউন্ড: যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান।
• ইউরো: ইউরোপীয় জোন।
• পেসো: মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনাকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে।

উৎস: Britannica.
.
দিরহাম কোন দেশের মুদ্রার নাম?
  1. ওমান
  2. কাতার
  3. মরক্কো
  4. বাহরাইন
ব্যাখ্যা
মরক্কো ও সংযুক্ত আরব আমিরাত এর মুদ্রার নাম দিরহাম।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ মুদ্রার নাম:

- রিয়াল:
• সৌদি আরব,
• ওমান,
• ইয়েমেন,
• কাতার,
• ইরান।

- দিনার:
• ইরাক,
• কুয়েত,
• জর্ডান
• বাহরাইন,
• আলজেরিয়া,
• তিউনেশিয়া।

পাউন্ড:
• মিশর,
• সিরিয়া,
• লেবানন।

উৎস: Britannica.
.
”ওয়াটারগেট’’ কেলেঙ্কারি সাথে জড়িত মার্কিন কোন প্রেসিডেন্ট?
  1. রোনাল্ড রিগান
  2. আব্রাহাম লিঙ্কন
  3. রিচার্ড নিক্সন
  4. জন এফ কেনেডি
ব্যাখ্যা
ওয়াটারগেট কেলেঙ্কারি: 
-
ওয়াটারগেট কেলেঙ্কারি ১৯৭০-এর দশকের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা।
- ১৯৭২ সালের ১৭ জুন, পাঁচজন ব্যক্তি ওয়াশিংটন ডিসির ওয়াটারগেট হোটেলের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কার্যালয়ে অনুপ্রবেশ করে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করে।
- নিরাপত্তারক্ষী ফ্রাঙ্ক উইলস তাদের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে পুলিশকে খবর দেন, ফলে তারা ধরা পড়ে।
- তাদের কাছে আড়িপাতার যন্ত্র ও নগদ অর্থ পাওয়া যায়, যা তদন্তকারীদের রিপাবলিকান পার্টির সাথে তাদের সংযোগের দিকে নিয়ে যায়।
- প্রেসিডেন্ট নিক্সনের প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত ছিলেন।
- ফলে, নিক্সন প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত ও প্রকাশনা শুরু হয়।
- এই কেলেঙ্কারির কারণে ১৯৭৪ সালে রিচার্ড নিক্সন প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
- তিনি যুক্তরাষ্ট্রের ৩৭ তম  প্রেসিডেন্ট ছিলেন।

⇒ অপরদিকে,
- আব্রাহাম লিঙ্কন  ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি।
- তিনি ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন ।
- এবং তার শাসনামলে গৃহযুদ্ধের সময় দেশের ঐক্য রক্ষা ও দাসত্বের বিলোপের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

উৎস: Britannica.
.
পিং পং কোনটির সাথে সমপৃক্ত-
  1. ভলিবল
  2. টেবিল টেনিস
  3. বাস্কেট বল
  4. লন টেনিস
ব্যাখ্যা
টেবিল টেনিস:
- টেবিল টেনিস খেলার অপর নাম পিং পং।
- ১৮৮০ সালে ইংল্যান্ডে টেবিল টেনিস খেলার উৎপত্তি ঘটে।
- চীনের জাতীয় খেলা টেবিল টেনিস।
- বিশ্ব টেবিল টেনিসের প্রতিযোগিতা শুরু হয়- ১৯২৬ সালে।
- জাতীয় টেবিল টেনিসের প্রতিযোগিতা শুরু হয়- ১৯৭৪ সালে।
- টেবিল টেনিস খেলার সাথে জড়িত: উ থান্ট কাপ, এশিয়ান কাপ।
- বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম: সোয়েথ লিং কাপ।
- টেবিল টেনিসের জনক ইংল্যান্ডের ডেভিড ফস্টার।  
- চীনের জনক মাও সেতুং ও আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এর সাথে পিং পং ডিপ্লোম্যাসির মাধ্যমে দুই দেশের মিলন ঘটে। 
- আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আই.টি.টি.এফ) এর সদস্য দেশ সংখ্যা ২২৭।

উল্লেখ্য, 
- ১৯৭৪ সালে ১ম জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের(বিটিটিএফ) পথ চলা শুরু হয়।

উৎস: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
.
মাইকেল এঞ্জেলো কোন দেশের অধিবাসী?
  1. ইতালি
  2. গ্রিস
  3. স্পেন
  4. জার্মান
ব্যাখ্যা
মাইকেল এঞ্জেলো  :
- মাইকেল এঞ্জেলো রেনেসাঁস যুগের ইতালির একজন বিখ্যাত চিত্রকর, ভাস্কর, স্থপতি এবং কবি।
- তার শ্রেষ্ঠ ভাস্কর:  মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- তার প্রথম কীর্তি: ম্যাডোনা অব দা স্টেপস।
-  জন্ম গ্রহণ: ৬ মার্চ ১৪৭৫সাল।
- জন্ম স্থান: তুস্কান, ইতালি।
- বিখ্যাত ভাস্কর্য: মোজেস , ডেভিড, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, হোলি ফ্যামিলি, লাস্ট জার্জমেন্ট, পিয়েতা, পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধিসৌধের ভাস্কর্য।
- মৃত্যু: ১৮ ফেব্রুয়ারি ১৫৬৪ সাল এই বিশ্ব বিখ্যাত মহান শিল্পী পরলোক গমন করেন।

উৎস: Britannica.
.
সীমান্ত গান্ধী নামে পরিচিত-
  1. রাজীব গান্ধী
  2. ইন্দিরা গান্ধী
  3. মহাত্মা গান্ধী
  4. আব্দুল গাফফার খান
ব্যাখ্যা
আব্দুল গাফফার খান:
- আব্দুল গাফফার খান ভারতে ব্রিটিশ শাসনে তার অহিংস জন্য একজন পশতুন বংশোদ্ভূত ভারতীয় রাজনৈতিক ব্যক্তি ছিলেন।
- তৎকালীন ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করেন তিনি।
- তিনি এবং তার অনুসারীরা ১৯২৯ সালে  শুরু করেন এক অহিংস আন্দোলন।
- এজন্য তাকে সীমান্ত গান্ধী  উপাধি দেওয়া হয় ধারণা করা হয়।
- এছাড়াও তিনি সর্বদা মহত্মা গান্ধী অহিংসা নীতির একজন  একনিষ্ঠ  সমর্থক ছিলেন। 
- ১৯৬৭ সালে নেহেরু পুরস্কার পান। 
- ১৯৮৭ সালে ভারত রত্ন পুরস্কার পান।

উল্লেখ্য, 
- তিনি প্রথম ভারত রত্ন পুরস্কার প্রাপক অ-ভারতীয় ব্যক্তি।

উৎস: Britannica.
.
মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
  1. শ্রীমাভো বন্দরনায়েক
  2. বেনজির ভুট্টো
  3. মেঘবর্তী সুকর্নপুত্রী
  4. ইসাবেলা পেরন
ব্যাখ্যা
মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট- মেঘবর্তী সুকর্নপুত্রী।

• মেঘবর্তী সুকর্নপুত্রী।

- মেঘবতী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়ার একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি।
- তিনি ২৩ জুলাই ২০০১ থেকে ২০ অক্টোবর ২০০৪ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- মেঘবতী ইন্দোনেশিয়ার স্বাধীনতার ঘোষক সুকর্ণের কন্যা।
- তার পিতামহ সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।
- মেঘবতীর মেয়ে পুয়ান মহারানি নক্ষত্র কুশ্যিলা ইন্দোনেশিয়ার প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও,
- বেনজির ভুট্টো  ছিলেন পাকিস্তানের প্রখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর কন্যা।  
- ইসাবেলা পেরোন ছিলেন আর্জেন্টিনার প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং
- লাতিন আমেরিকায় প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান। 

উৎস: Britannica.
.
সামপ্রতি, কোন দেশ বাংলাদেশের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে?(মার্চ ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ভারত
  4. সুইজার‌ল্যান্ড
ব্যাখ্যা
সুইজারল্যান্ড:
- সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম সুইস ইনফো জানিয়েছে, বাজেট প্রত্যাশিত বরাদ্দ না মেলায় বাংলাদেশ সহ তিনটি দেশের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে।
- নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল কে আন্তর্জাতিক সহযোগিতা কমানোর বিষয়টি জানানো হয়।
- অপর দুটি দেশ: আলবেনিয়া, জাম্বিয়া।
- সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড  কো অপারেশন ( এসডিএস) ২০২৮ সালের শেষ নাগাদ দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি শেষ করবে।

উৎস: দৈনিক ইত্তেফাক, ১ ফেব্রুয়ারি)
.
আধুনিক চীনের জনক কে?
  1. মাও সেতুং
  2. সান ইয়াৎ সেন
  3. শি জিনপিং
  4. লু শাওচি
ব্যাখ্যা
সান ইয়াৎ সেন:
- সান ইয়াৎ সেন  আধুনিক চীনের অন্যতম প্রতিষ্ঠাতা
- এবং চীনের গণপ্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- সান ইয়াৎ সেন "চীনের জাতির জনক" হিসেবে গণ্য করা হয়।
- তিনি চীনের রাজনীতি ও সমাজে আধুনিকীকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- সান ইয়াত-সেন তাঁর রাজনৈতিক দর্শন হিসাবে "থ্রি প্রিন্সিপলস অফ দ্য পিপল"। 

জনতার তিনটি নীতি হলো:
জাতীয়তা,
• মৌলিক গণতন্ত্র,
• জীবিকা। 

⇒ অপরদিকে
- চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা, যিনি চীনের People's Republic প্রতিষ্ঠা করেন।
- মাও সেতুং চীনে সমাজতান্ত্রিক বিপ্লব এবং সংস্কৃতি বিপ্লবের মাধ্যমে বিশাল পরিবর্তন আনে।
- শি জিনপিং বর্তমানে চীনের প্রেসিডেন্ট।
- তিনি ২০১৩ থেকে সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন।

উৎস: Britannica.
১০.
’’ব্ল্যাক টুয়েসডে’’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. বিপ্লব
  2. শেয়ার মার্কেট
  3. সমজনীতি
  4. রাজনীতি
ব্যাখ্যা
• ব্ল্যাক টুয়েসডে (Black Tuesday):
-  এটি ১৯২৯ সালের ২৯ অক্টোবর হয়েছিল।
- যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়গুলোর একটি, এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে  পতন ঘটে।
-  এই দিনটি "দ্য গ্রেট ডিপ্রেশন"-এর সূচনা হিসেবে পরিচিত।
- যা একদিনে ১৬৫ মিলিয়ন শেয়ার বিক্রি হয়।
- ব্যাংকগুলোও সংকটে পড়ে, এবং এটি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা সৃষ্টি করে।
- ব্ল্যাক টুয়েসডে মার্কিন ইতিহাসে এক শোকাবহ দিন।

⇒ এছাড়াও,
- তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হার্বাট হোবার।
- তিনি ১৯২৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৩৩ সাল পর্যন্ত ছিলেন।

উল্লখ্য,
- ১৯৩৩ সালে, ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন
- এবং তিনি তার "নিউ ডিল" কর্মসূচির মাধ্যমে গ্রেট ডিপ্রেশন মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

উৎস: Britannica.
১১.
গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা-
  1. জোসেফ স্ট্যালিন
  2. লেনিন
  3. জর্জ ওয়াশিংটন
  4. মিখাইল গর্ভাচেভ
ব্যাখ্যা
মিখাইল গর্ভাচেভ:
- মিখাইল গর্ভাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ।
- তিনি ১৯৮৫ সালে  ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতিগ্রহণ করেন।
- ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন গর্ভাচেভ।
- ১৯৮৪ সালে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গর্বাচেভ।
- ঠান্ডা লড়াইয়ের সময়ের মার্কিন-সোভিয়েত সম্পর্ককে পুনরুদ্ধার করতে সাহায্য করেছিলেন তিনি।
- তাঁর আমলেই সোভিয়েত শাসন থেকে বেরিয়ে আসে পূর্ব ইউরোপ। 
- ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন তিনি।
- এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া সোভিয়েত ব্লকজুড়ে স্বাধীনতাকামীদের সাফল্যের জন্য গর্বাচেভের নীতিকে দায়ী করা হয়।

উৎস: Bussiness standard .
১২.
ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষিতে কোন প্রতিষ্ঠানের জন্ম হয়?
  1. ওআইসি
  2. আরবলীগ
  3. ফাতাহ
  4. হামাস
ব্যাখ্যা
ওআইসি: 
- OIC এর পূর্ণরূপ: Organization of Islamic Cooperation.
- প্রতিষ্ঠাকালীন নাম: Organization of the Islamic Conference.
- প্রতিষ্ঠিত হয়: মরক্কোর,রাবাতে ১৯৬৯ সালে।
- প্রেক্ষাপট: আরব ইসরাইলের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৭ সালে ২১ আগস্ট জেরুজালেম অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল- আকসা মসজিদে  এ ইসরাইল কর্তৃক  অগ্নিসংযোগ পরিপ্রেক্ষিতে মরক্কোর রাবাতে মুসলিম দেশগুলোর রাবাতে এক সম্মেলন বসে।
- বর্তমান সদস্য: ৫৭টি (মার্চ ২০২৫)
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৫টি
- সদর দপ্তর: জেদ্দা সৌদ আরব।
- ভাষা: ৩ টি। ( আরবি, ফারসি ও ইংরেজি )
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।

উল্লেখ্য,
- ফাতাহ ও হামাস ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন।
- বাংলাদেশ ওআইসির ৩২ তম সদস্য।
- বাংলাদেশ ওয়াইসির সদস্য লাভ করে- ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
১৩.
বিশ্বের সর্বচ্চো মুদ্রাস্ফীতির দেশ? ( মার্চ ২০২৫)
  1. আফগানিস্তান
  2. সোমালিয়া
  3. জিম্বাবুয়ে
  4. ভেনিজুয়েলা
ব্যাখ্যা
মুদ্রাস্ফীতি:
 - জিম্বাবুয়ে সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ
⇒ দ্বিতীয় - আর্জেন্টিনা।
⇒ তৃতীয়- সুদান।
⇒ চতুর্থ- ভেনিজুয়েলা।
⇒ পঞ্চম- তুরস্ক।

উৎস:  Global finance
১৪.
গনতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে?
  1. গ্রীস
  2. যুক্তরাষ্ট্র
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
গনতন্ত্র:
- গনতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রীসকে।
- গণতন্ত্র বা ডেমোক্রেসি সর্বপ্রথম চালু হয়েছিল।
- এথেন্স শহরে প্রতিষ্ঠিত হয়েছিল।

এছাড়াও,
- সুইজারল্যান্ডে সরাসরি ভোটাধিকার বা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশেষভাবে প্রতিষ্ঠিত হয় ১৮৯১ সালে। 
- আধুনিক গনতন্ত্র সুত্রাগার বলা হয় সুইজারল্যান্ডকে।
- যুক্তরাষ্ট্রে সরাসরি ভোটাধিকার  ১৭৮৮ সালে সংবিধান অনুমোদিত হয়।
- ১৯২০ সালে মহিলাদের জন্য ভোটাধিকার দেওয়া হয় যুক্তরাষ্ট্রে।
- ১৮৩২ সালে, যুক্তরাজ্যে প্রথম ভোটাধিকার সংস্কার চালু হয়। 
- ১৮৬৭ সালের সংস্কার আইন জনগণের জন্য ভোটাধিকার সম্প্রসারণ করে যুক্তরাজ্য।
- ১৯১৮ সালের সংস্কার আইন প্রথম বিশ্বযুদ্ধের পর, মহিলাদের জন্য ভোটাধিকার প্রদান করা হয়। 

উৎস:  Britannica.