পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৭ জুলাই, ২০২১সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-১৪.০৭.২০০৬ (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৭ জুলাই, ২০২১ · ১০০ প্রশ্ন

.
বাংলা ভাষায় কোরান শরীফ-এর অনুবাদক “ভাই গিরিশচন্দ্র সেন” কোন ধর্মের অনুসারী ছিলেন?
  1. ক) হিন্দু ধর্ম
  2. খ) খ্রিস্ট ধর্ম
  3. গ) ব্রাহ্ম ধর্ম
  4. ঘ) নাথ ধর্ম
সঠিক উত্তর:
গ) ব্রাহ্ম ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রাহ্ম ধর্ম
ব্যাখ্যা

গিরিশচন্দ্র সেন (১৮৩৫-১৯১০) : ধর্মবেত্তা ও অনুবাদক।
- সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।
- বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ তিনিই প্রথম করেন।
- কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত, দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন।

সোর্সঃ বাংলাপিডিয়া।

.
যথাক্রমে ষ্ণ এবং হ্ন এর বিশ্লিষ্ট রূপ দেখান।
  1. ক) ষ+ঞ, হ+ণ
  2. খ) ষ+ন, হ+ণ
  3. গ) ষ+ণ, হ+ন
  4. ঘ) ষ+ন, হ+ন
সঠিক উত্তর:
গ) ষ+ণ, হ+ন
উত্তর
সঠিক উত্তর:
গ) ষ+ণ, হ+ন
ব্যাখ্যা


সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
  1. ক) আপনি সপরিবার আমন্ত্রিত
  2. খ) আপনি সপরিবারে আমন্ত্রিত
  3. গ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত
  4. ঘ) আপনি স্বপরিবার আমন্ত্রিত
সঠিক উত্তর:
খ) আপনি সপরিবারে আমন্ত্রিত
উত্তর
সঠিক উত্তর:
খ) আপনি সপরিবারে আমন্ত্রিত
ব্যাখ্যা

সঠিক বাক্যটি হলো-
- আপনি সপরিবারে আমন্ত্রিত।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
কোন শব্দটি “রাত্রি” শব্দের সমার্থক নয়?
  1. ক) ত্রিযামা
  2. খ) নীরদ
  3. গ) যামিনী
  4. ঘ) শর্বরী
সঠিক উত্তর:
খ) নীরদ
উত্তর
সঠিক উত্তর:
খ) নীরদ
ব্যাখ্যা
রাত্রি : রজনী; ত্রিযামা; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী।
‘নীরদ’ হলো মেঘের সমার্থক শব্দ।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
.
কার ‍উদ্যোগে “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ” বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল?
  1. ক) তাজউদ্দিন আহমদ
  2. খ) আতাউল গণি ওসমানী
  3. গ) জিয়াউর রহমান
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) আতাউল গণি ওসমানী
উত্তর
সঠিক উত্তর:
খ) আতাউল গণি ওসমানী
ব্যাখ্যা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ': 'দলিলপত্র  বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর পনেরো খন্ডে রচিত একটি দালিলিক প্রকাশনা। এ দলিলপত্রাদি ইতিহাসবিদ অধ্যাপক মফিজুল্লাহ কবীর ও সাংবাদিক হাসান হাফিজুর রহমানের যৌথ নেতৃত্বে একটি প্রামাণ্যকরণ কমিটি কর্তৃক প্রণীত। প্রায় সাড়ে তিন লাখ পৃষ্ঠা ব্যাপী বিপুলায়তন ও সংগৃহীত উপাত্ত থেকে নির্বাচন করে প্রামাণ্যকরণ কমিটি কর্তৃক অনুমোদনের পর কালপঞ্জি অনুসারে বিভিন্ন খন্ডে প্রকাশ করা হয়।

“বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক দলিল" সংগ্রহের প্রকল্পটি গৃহীত হয়েছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গণি ওসমানীর উদ্যোগে।
তবে সরকারিভাবে,
বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের উদ্যোগে ১৯৭৩ সালে বাংলা একাডেমীর মাধ্যমে প্রথম স্বাধীনতা যুদ্ধের তথ্য সংগ্রহের প্রকল্প শুরু হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাধীনতার ইতিহাস সংক্রান্ত একটি প্রকল্প প্রতিষ্ঠিত হয় এবং এর কাজ শুরু হয় ১৯৭৮ সালের জানুয়ারি থেকে। তবে প্রকল্পটি সরকারি অনুমোদন লাভ করে ১৮ জুলাই ১৯৭৮-এ বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী (নং ৫১/২/৭৮/ডেব/২৬১)। এই প্রকল্পের সদস্য সচিব হাসান হাফিজুর রহমান বাংলা একাডেমী কর্তৃক ইতোপূর্বে সংগৃহীত দলিলপত্রসমূহ স্ব-উদ্যোগে গ্রহণ করেন। রাষ্ট্রপতি এরশাদ সরকারের শাসনামলে ১৯৮২ সালের ১৪ সেপ্টেম্বর থেকে খন্ডগুলির প্রকাশ শুরু হয়।

উল্লেখ্য, ওসমানী ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত সরকারের মন্ত্রীসভায়  ডাক, তার ও টেলিফোন, যোগাযোগ, জাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল মন্ত্রী ছিলেন।

উৎসঃ বাংলাপিডিয়া।

.
“আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন”- কোন কবি বলেছেন?
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) সমর সেন
  3. গ) জসীমউদ্‌দীন
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
ঘ) আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা

শ্রমিক সাম্যের মন্ত্রে কিরাতের উঠিয়াছে হাত
হিয়েনসাঙের দেশে শান্তি নামে দেখো প্রিয়তমা,
এশিয়ায় যারা আনে কর্মজীবী সাম্যের দাওয়াত
তাদের পোশাকে এসো এঁটে দিই বীরের তকোমা।
আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন,
পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণীর উচ্ছেদ,
এমন প্রেমের বাক্য সাহসিনী করো উচ্চারণ
যেন না ঢুকতে পারে লোকধর্মে আর ভেদাভেদ।

- সোনালী কাবিন
- আল মাহমুদ 

.
রবীন্দ্রনাথ তাঁর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
  1. ক) বসন্ত
  2. খ) রাজা ও রাণী
  3. গ) চিত্রাঙ্গদা
  4. ঘ) ঘরে-বাইরে
সঠিক উত্তর:
ক) বসন্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) বসন্ত
ব্যাখ্যা

- 'বসন্ত' (১৯২৩) গীতিনাট্য। এই নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান।
- রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
“গরু মাংস খায়” বাক্যটি অশুদ্ধ কেন?
  1. ক) আসত্তির অভাব
  2. খ) যোগ্যতার অভাব
  3. গ) অর্থ অস্পষ্ট বলে
  4. ঘ) পদবিন্যাসে ত্রুটি থাকা
সঠিক উত্তর:
খ) যোগ্যতার অভাব
উত্তর
সঠিক উত্তর:
খ) যোগ্যতার অভাব
ব্যাখ্যা

বাক্যের অত্যাশব্যকীয় গুণ তিনটি।
এগুলো হলো: আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা।
- এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা হলো আকাঙ্ক্ষা।
- বাক্যে ব্যবহৃত পদসমূহের সুশৃঙ্খল পদবিন্যাস হলো আসত্তি।
- বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা।

- “গরু মাংস খায়” বাক্যটি তার ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে। কারণ গরু মাংস খায় না।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

.
“দশচক্রে ভগবান ভূত” প্রবাদে ভগবান কে?
  1. ক) ঈশ্বর
  2. খ) কৃষ্ণ
  3. গ) ভগবানের প্রেত
  4. ঘ) ভগবান নামের এক ভৃত্য
সঠিক উত্তর:
ক) ঈশ্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ঈশ্বর
ব্যাখ্যা

- দশচক্রে ভগবান ভূত (আলঙ্কারিক) - বহুলোকের ষড়যন্ত্রে মিথ্যাকে সত্য বা সত্যকে মিথ্যা রূপে প্রতিপন্ন করা সম্ভব-এমন অর্থে প্রযুক্ত।
- দশচক্র - বহুলোকের চক্রান্ত বা মন্ত্রণা।
- এইরূপ ষড়যন্ত্রে ভগবানকেও ভুত বলে প্রতিপন্ন করা যায়।
অর্থাৎ, “দশচক্রে ভগবান ভূত” প্রবাদে ভগবান বলতে ঈশ্বর-কে বুঝানো হয়েছে।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

১০.
ঢাকার নবাব পরিবারের এক মহিলা অংকিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
  1. ক) মহররম
  2. খ) বিজয়িনী
  3. গ) খেয়াপারের তরণী
  4. ঘ) আনন্দময়ীর আগমনে
সঠিক উত্তর:
গ) খেয়াপারের তরণী
উত্তর
সঠিক উত্তর:
গ) খেয়াপারের তরণী
ব্যাখ্যা

'খেয়া-পারের তরণী' প্রসঙ্গে মুজাফফর আহমদ লিখেছেন:
“কী কারণে জানিনা, আফজালুল হক সাহেব ঢাকা গিয়েছিলেন। তিনি তাঁর মােসলেম ভারতে ছাপানোের উদ্দেশ্যে ঢাকার বেগম মুহম্মদ আজম সাহেবের (খান বাহাদুর মুহম্মদ আজমের স্ত্রী) আঁকা একখানা নৌকার ছবি সঙ্গে নিয়ে আসেন। তার জন্যে ছবিখানা একদিন বিকালবেলা নজরুল ইসলামের নিকটে আফজালুল হক সাহেব রেখে গেলেন। তিনি আশা করেছিলেন যে, নজরুল ইসলাম গদ্যে এই আধ্যাত্মিক ছবিখানার একটি সংক্ষিপ্ত পরিচয় লিখে দিবেন। কিন্তু নজরুল তা করলেন না। সে রাত্রিবেলা প্রথমে মনােযােগ সহকারে ছবিখানা অধ্যয়ন করলেন এবং তারপরে লিখলেন এই ছবির বিষয়ে তার বিখ্যাত কবিতা ‘খেয়া-পারের তরণী।'

সোর্সঃ কাজী নজরুল ইসলাম, স্মৃতিকথা, দ্বিতীয় বাংলাদেশ সংস্করণ, ঢাকা ১৯৭৬, পৃ. ৫৩-৫৪।

১১.
স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?
  1. ক) সুজনেষু
  2. খ) সুজনেসু
  3. গ) সুজনীয়াসু
  4. ঘ) সুজনিয়াষু
সঠিক উত্তর:
গ) সুজনীয়াসু
উত্তর
সঠিক উত্তর:
গ) সুজনীয়াসু
ব্যাখ্যা

- সম্ভাষণসূচক শব্দে এ-কারের পর মূর্ধন্য-ষ হয়।
যেমনঃ কল্যাণীয়েষু, সুজনেষু, শ্রদ্ধাস্পদেষু, স্নেহাস্পদেষু, বন্ধুবরেষু, শ্রীচরণেষু ইত্যাদি।
- সম্ভাষণসূচক স্ত্রীবাচক শব্দে আ কারের পর স হয়।
যেমনঃ সুজনীয়াসু, কল্যাণীয়াসু, মাননীয়াসু, পূজনীয়াসু, মাননীয়াসু, সুচরিতাসু, সুপ্রিয়াসু।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী

১২.
শুদ্ধ রূপটি দেখান-
  1. ক) সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  2. খ) সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান
  3. গ) সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
  4. ঘ) সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
সঠিক উত্তর:
ক) সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
ক) সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্যাখ্যা

"সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান" বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ।
প্রশ্নের অন্যান্য বাক্যগুলো ব্যাকরণগতভাবে অশুদ্ধ।

১৩.
ছড়া কোন ছন্দে রচিত হয়?
  1. ক) অমিত্রাক্ষর
  2. খ) মুক্তক
  3. গ) স্বরবৃত্ত
  4. ঘ) মাত্রাবৃত্ত
সঠিক উত্তর:
গ) স্বরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বরবৃত্ত
ব্যাখ্যা

- হাজার বছর বয়সী বাংলা কাব্যে সময়ের ধারাবাহিকতায় নতুন নতুন ছন্দের উদ্ভব ঘটলেও এর প্রধান শাখা হচ্ছে তিনটি:
- মাত্রাবৃত্ত,
- স্বরবৃত্ত ও
- অক্ষরবৃত্ত।
- এর মধ্যে ছড়ার ছন্দ বলা হয় স্বরবৃত্ত ছন্দকে। 

সোর্সঃ বাংলাপিডিয়া।

১৪.
“আল্লাহ হাফেজ” শব্দের অর্থ কোনটি ?
  1. ক) আল্লাহ সর্বজ্ঞানী
  2. খ) আল্লাহ আপনাকে রক্ষা করুন
  3. গ) আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবে
  4. ঘ) পৃথিবীর সব কিছু আল্লাহর নখদর্পণে আছে
সঠিক উত্তর:
খ) আল্লাহ আপনাকে রক্ষা করুন
উত্তর
সঠিক উত্তর:
খ) আল্লাহ আপনাকে রক্ষা করুন
ব্যাখ্যা

- আল্লাহ হাফেজ - 'আল্লাহ আপনাকে সুরক্ষা দিন'।
- পুরোনো উর্দু অভিধানেও 'আল্লাহ আপনাকে সুরক্ষা দিন' অর্থে 'আল্লাহ হাফিজ' বাক্যবন্ধটির উল্লেখ আছে।

- এছাড়া, হাফেজ শব্দের অর্থ রক্ষক, তত্ত্বাবধায়ক। 

সোর্সঃ বিবিসি এবং বাংলা একাডেমি অভিধান

১৫.
“ডাক্তার বাবু” কোন শ্রেণীর শব্দ?
  1. ক) মিশ্র
  2. খ) তদ্ভব
  3. গ) অর্ধ-তৎসম
  4. ঘ) তৎসম
সঠিক উত্তর:
ক) মিশ্র
উত্তর
সঠিক উত্তর:
ক) মিশ্র
ব্যাখ্যা

কতিপয় মিশ্র শব্দ-
ডাক্তার-বাবু - ইংরেজি + তৎসম
খ্রিস্টাব্দ - ইংরেজি + তৎসম
চৌ-হদ্দি - ফারসি + আরবী
হাট-বাজার - বাংলা + ফারসি
কালি-কলম - সংস্কৃত + আরবি
পকেট-মার - ইংরেজি + বাংলা
ডাক্তার-খানা - ইংরেজি + ফারসি

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী ও বাংলা একাডেমি অভিধান।

১৬.
“দ্বন্দ্ব” বলতে বোঝায়-
  1. ক) জোড়া
  2. খ) দুই
  3. গ) আগুনে পোড়া
  4. ঘ) সংগ্রাম
অনির্ধারিত
ব্যাখ্যা

দ্বন্দ্ব (বিশেষ্য):
অর্থঃ
১. বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।
২. কলহ; ঝগড়া; বিবাদ (কেহ কেহ বহুবীহি ও দ্বন্দ্ব লইয়া মহাদ্বন্দ্ব করিতেছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।
৩. যুদ্ধ; মল্লযুদ্ধ (দ্বন্দ্বে আহ্বান করা)।
৪. সমাসবিশেষ; সমপ্রাধান্যপূর্ণ উভয় পদের সমাস।
৫. পরস্পর বিরোধী দুই বিষয়।
৬. জোড়া; যুগল; মিথুন; স্ত্রী-পুরুষ।

অতএব, ক ও খ উভয়ই সঠিক।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

১৭.
“দুচ্চার” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) দুচ + ছার
  2. খ) দুৎ + চার
  3. গ) দুই + চার
  4. ঘ) দুঃ + চার
সঠিক উত্তর:
খ) দুৎ + চার
উত্তর
সঠিক উত্তর:
খ) দুৎ + চার
ব্যাখ্যা

ত্‌/দ্‌ এর পরে চ/ছ থাকলে উভয়ে মিলে চ্চ/চ্ছ হয়।
যেমন -
- সৎ + চিন্তা = সচ্চিন্তা
- শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র
- সৎ + চরিত্র = সচ্চরিত্র
তেমনিভাবে,
দুৎ + চার।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

১৮.
রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
  1. ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. খ) সুকুমার সেন
  3. গ) হরপ্রসাদ শাস্ত্রী
  4. ঘ) পবিত্র সরকার
সঠিক উত্তর:
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি উপন্যাস 'শেষের কবিতা'। 
এই উপন্যাসের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অমিত।
সে যখন নির্জনতা ভোগের জন্যে শিলং গিয়েছিলো। তখন সে গল্পের বই না পড়ে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের 'বাংলা ভাষার শব্দতত্ত্ব' পড়ছিলো লেখকের সঙ্গে মতান্তর ঘটবে এই একান্ত আশা মনে নিয়ে।

উৎসঃ শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর

১৯.
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস?
  1. ক) মুসলিম মানস ও বাংলা সাহিত্য
  2. খ) বঙ্গভাষা ও সাহিত্য
  3. গ) বাংলা গদ্যরীতির ইতিহাস
  4. ঘ) বাংলা সাহিত্যে গদ্য
অনির্ধারিত
ব্যাখ্যা

মুসলিম মানস ও বাংলা সাহিত্য আনিসুজ্জামানের প্রথম বই।
সামাজিক ইতিহাসের পটভূমিকায় এতে বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মের (১৭৫৭-১৯১৮) আলোচনা আছে। অনেক অজ্ঞাত পূর্ব তথ্য সাজানোর সঙ্গে সঙ্গে ভাষা ও সাহিত্য ও ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সে সময়ের লেখকদের ভাবনা এতে উদঘাটিত হয়েছে।

আবার,
ড. দীনেশচন্দ্র সেন রচনা করেন 'বঙ্গভাষা ও সাহিত্য' যা বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হিসাবে বিবেচিত।
কুমিল্লায় অবস্থানকালে তিনি গ্রামে গ্রামে ঘুরে প্রাচীন বাংলার পুথি সংগ্রহ করেন। ব্যাপক শ্রমসাধ্য এ কাজে তিনি গভীরভাবে মনোনিবেশ করেন এবং দীর্ঘ সময়ের গবেষণায় কুমিল্লা থেকে ১৮৯৬ সালে প্রকাশিত হয় তাঁর 'বঙ্গভাষা ও সাহিত্য' শীর্ষক একটি আকরগ্রন্থ। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর এটি একটি সুশৃঙ্খল ও ধারাবাহিক তথ্যসমৃদ্ধ গবেষণাগ্রন্থ যা রবীন্দ্রনাথ ঠাকুরসহ সমকালের পন্ডিতদের প্রশংসা লাভ করে। এ অসাধারণ গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় দীনেশচন্দ্র সেন এ বিষয়ে পথিকৃৎ-এর সম্মান ও পান্ডিত্যের স্বীকৃতি লাভ করেন।

উৎসঃ বাংলাপিডিয়া ও সাহিত্য বিষয় সাময়িকী।

ডাবল উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

২০.
“বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান”-এর সম্পাদক কে ছিলেন?
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) মুহম্মদ এনামুল কত
  3. গ) মুহম্মদ আবদুল হাই
  4. ঘ) আহমদ শরীফ
সঠিক উত্তর:
ক) মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা

- আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫) গ্রন্থের রচয়িতা ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
এছাড়াও তাঁর রচিত অন্যান্য গ্রন্থ-
- বাংলা সাহিত্যের কথা,
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ভাষার ইতিবৃত্ত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) জুরিখ
  4. ঘ) আমস্টারডাম
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা

- জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (United Nations High Commissioner for Refugees, সংক্ষেপে UNHCR) জাতিসংঘের কার্যত একটি আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোন দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যূত শরণার্থীদেরকে রক্ষা করা, তাদের অবস্থাকে সমর্থন যোগানো এবং নিজ দেশে ফেরা বা যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা।
- এটি ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 
- হাইকমিশনারের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ২০১৬ থেকে কর্মরত। তিনি একাদশতম (১১শ তম) হাইকমিশনার। 

সোর্সঃ UNHCR

২২.
কোন সালে ফরাসি বিপ্লব শুরু হয়?
  1. ক) ১৭৯৯
  2. খ) ১৭৯৭
  3. গ) ১৭৭৬
  4. ঘ) ১৭৮৯
সঠিক উত্তর:
ঘ) ১৭৮৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭৮৯
ব্যাখ্যা

- ১৪ জুলাই, ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- 'স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব' ফরাসি বিপ্লবের মূল স্লোগান।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

২৩.
দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) মালয়েশিয়া
  3. গ) ফিলিপিন্স
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
গ) ফিলিপিন্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফিলিপিন্স
ব্যাখ্যা

- দক্ষিণ এশিয়ার ফিলিপিন্স এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
- ১৫০০ শতকের শেষের দিকে স্পেন ফিলিপিনে উপনিবেশ স্থাপন করে।
- দেশটিকে পূর্ব এশিয়ায় যাওয়ার পথে একটি ভাল থামার জায়গা এবং মশলার বাণিজ্যে স্পেনের জন্য একটি ভালো সুযোগ হিসাবে দেখা হয়েছিল।

সোর্সঃ ওয়ার্ল্ড অ্যাটলাস।

২৪.
আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালী নাম-
  1. ক) মালাক্কা
  2. খ) দার্দানেলিস
  3. গ) হরমুজ
  4. ঘ) বাব-এল মান্দেব
সঠিক উত্তর:
ঘ) বাব-এল মান্দেব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাব-এল মান্দেব
ব্যাখ্যা

বাব এল মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait):
- বাব এল মান্দেব লোহিত সাগরে অবস্থিত একটি প্রণালী।
প্রণালীটি -
- পৃথক করে -- এশিয়া (ইয়েমেন) - আফ্রিকা (জিবুতি ও ইরিত্রিয়া)
- সংযুক্ত করে -- এডেন সাগর (আরব সাগর) ও লোহিত সাগর।

উৎসঃ ব্রিটানিকা

 
২৫.
পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার-
  1. ক) দ্য লেনিন লাইব্রেরি
  2. খ) দ্য লাইব্রেরি অব কংগ্রেস
  3. গ) বিবলিওথেক ন্যাশনাল
  4. ঘ) দ্য ব্রিটিশ লাইব্রেরি
সঠিক উত্তর:
খ) দ্য লাইব্রেরি অব কংগ্রেস
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্য লাইব্রেরি অব কংগ্রেস
ব্যাখ্যা

- পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার হলো দ্য লাইব্রেরি অব কংগ্রেস।
- এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- লাইব্রেরিটি ১৮০০ সালে ওয়াশিংটন ডিসি-তে স্থাপিত হয়।

সোর্সঃ ওয়ার্ল্ড আটলাস।

২৬.
বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ কয়টি?
  1. ক) ১২টি
  2. খ) ৩৩টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ৩৭টি
সঠিক উত্তর:
ঘ) ৩৭টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৭টি
ব্যাখ্যা

বাংলাদেশে বর্তমানে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। 
সর্বশেষ মেডিকেল কলেজ - বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ

উৎসঃ প্রথম আলো

২৭.
মুক্তিযুদ্ধে ঢাকা কত নং সেক্টরের অধীন ছিল?
  1. ক) ৩নং সেক্টর
  2. খ) ৪নং সেক্টর
  3. গ) ২নং সেক্টর
  4. ঘ) ৬নং সেক্টর
সঠিক উত্তর:
গ) ২নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২নং সেক্টর
ব্যাখ্যা

২ নং সেক্টরঃ
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
- আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
- সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- এই সেক্টরের অধীনে প্রায় ৩৫ হাজারের মতো গেরিলা যুদ্ধ করেছে। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৬ হাজার।

সোর্সঃ বাংলাপিডিয়া।

২৮.
সংবিধানের কত অনুচ্ছেদে “ন্যায়পাল” নিয়োগের বিধান আছে?
  1. ক) ২৮(২)
  2. খ) ১৩৭
  3. গ) ৭৭
  4. ঘ) ৫৬
সঠিক উত্তর:
গ) ৭৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৭
ব্যাখ্যা

- বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে।
- ১৯৮০ সালে ন্যায়পাল নিয়োগ ও তার দায়িত্ব নির্ধারণ করে আইন প্রণয়ন করা হলেও এখনো পর্যন্ত বাংলাদেশে কোন ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি।

সোর্সঃ বাংলাদেশ সংবিধান।

২৯.
বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত?
  1. ক) ৫৭ বছর
  2. খ) ৬০ বছর
  3. গ) ৬২ বছর
  4. ঘ) ৬৭ বছর
সঠিক উত্তর:
ঘ) ৬৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৭ বছর
ব্যাখ্যা

- বর্তমানে সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরগ্রহণের সময়সীমা ৬৭ বছর।
- ১৯৭২ সালের সংবিধানে এই সীমা ছিলো ৬২ বছর।
- ১৯৮৬ সালে সপ্তম সংশোধনীর দ্বারা ৬৫ বছর এবং ২০০৪ সালে ১৪তম সংশোধনী দ্বারা ৬৭ বছর করা হয়।

সোর্সঃ বাংলাদেশের সংবিধান এবং প্রথম আলো।

৩০.
বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
  1. ক) ৩ স্তর
  2. খ) ৪ স্তর
  3. গ) ৫ স্তর
  4. ঘ) ৬ স্তর
সঠিক উত্তর:
ক) ৩ স্তর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ স্তর
ব্যাখ্যা

- স্থানীয় সরকার নিম্নতম পর্যায়ের বা স্থানীয়ভাবে সংগঠিত সরকার ব্যবস্থা।
- ১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের নতুন সরকার স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করে। এতে তিন ধরনের গ্রামীণ স্থানীয় সরকার গঠনের বিধান রাখা হয়।
যথাঃ
- ইউনিয়ন পরিষদ,
- থানা পরিষদ এবং
- জেলা পরিষদ।

সোর্সঃ বাংলাপিডিয়া।



উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম, পৌরনীতি ও নাগরিকতা

৩১.
বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
  1. ক) ১৯০৫
  2. খ) ১৯১৬
  3. গ) ১৯১১
  4. ঘ) ১৯২১
সঠিক উত্তর:
গ) ১৯১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯১১
ব্যাখ্যা

- ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জলপাইগুড়ি, মালদহ, পার্বত্য ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক; বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৩২.
তত্ত্বাবধায়ক সরকারের আইন কখন পাস হয়?
  1. ক) ২১ জানুয়ারি, ১৯৯১
  2. খ) ২২ ফেব্রুয়ারি, ১৯৯৫
  3. গ) ২৭ মার্চ, ১৯৯৬
  4. ঘ) ১০ ডিসেম্বর, ১৯৯৭
সঠিক উত্তর:
গ) ২৭ মার্চ, ১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭ মার্চ, ১৯৯৬
ব্যাখ্যা

- বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার মূলত অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলির প্রবল আন্দোলনের মুখেই জন্ম নিয়েছিল।
- ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বৈধকরণের ফলে বাংলাদেশ বর্তমান সংসদীয় ব্যবস্থায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
- ১৯৯৬ সালের ২১ মার্চ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বিলটি জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং ২৬ মার্চ ২৬৮-০ ভোটে বিলটি পাস হয়।

সোর্সঃ বাংলাপিডিয়া।

- নিকটতম হিসাবে ২৭ মার্চ, ১৯৯৬ কে সঠিক উত্তর ধরা হলো।
- অপশনে ২৬ মার্চ, ১৯৯৬ থাকলে সেটিই উত্তর হবে।

৩৩.
বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) যমুনা
  4. ঘ) গঙ্গা
সঠিক উত্তর:
খ) মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
খ) মেঘনা
ব্যাখ্যা

- চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা।
- উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল বরাক নদী।
- ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।
- এটি বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী।

সূত্র : মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণী এবং জাতীয় তথ্য বাতায়ন।

৩৪.
পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন কে?
  1. ক) প্রধানমন্ত্রীর সচিবালয়
  2. খ) প্লানিং কমিশন
  3. গ) অর্থ মন্ত্রণালয়
  4. ঘ) এনজিও ব্যুরো
সঠিক উত্তর:
খ) প্লানিং কমিশন
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লানিং কমিশন
ব্যাখ্যা

- পরিকল্পনা কমিশন বাংলাদেশের কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়ন প্রতিষ্ঠান। দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন রূপকল্পের আলোকে স্বল্প ও মধ্য মেয়াদী পরিকল্পনা কাঠামোর উদ্দেশ্যে লক্ষ্যমাত্রা ও কর্মপন্থা নির্ধারণ করে থাকে পরিকল্পনা কমিশন।
- মন্ত্রি পরিষদে নিম্নবর্ণিত উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা নিয়ে পরিকল্পনা কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়:
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং উন্নয়ন প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন রূপকল্প নির্মাণ।
- উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা বাস্তবায়নের নির্দেশনা ও নীতিমালা প্রণয়ন, প্রযোজ্য ক্ষেত্রে অর্থ সংস্থান ও কার্যবিধি সংরক্ষণে সুপারিশ দান এবং ক্ষেত্রবিশেষে সরাসরি সংশ্লিষ্ট হওয়া।
- বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক স্বল্প ও দীর্ঘমেয়াদে গৃহীতব্য উন্নয়ন পরিকল্পনার নীতি নির্ধারণ পর্যায়ে সমন্বয় সাধন।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৩৫.
বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সর্বাধিক?
  1. ক) বাণিজ্য
  2. খ) শিল্প
  3. গ) কৃষি
  4. ঘ) সেবা
সঠিক উত্তর:
ঘ) সেবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেবা
ব্যাখ্যা

সার্বিকভাবে, বাংলাদেশের জিডিপি ১৫টি খাত নিয়ে গঠিত।
-জিডিপির সর্ববৃহৎ খাত - সেবাখাত ও ছােট খাত - কৃষিখাত।
-কর্মসংস্থানের দিক থেকে বৃহৎ খাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছােট খাত -শিল্পখাত(২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।
-অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত, শিল্পখাত; প্রবৃদ্ধির হার- ৬.৪৮%। অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার- ৩.১১%।
-সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান - ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রম বর্ধমান।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা ২০২০

৩৬.
What is the meaning of the expression ''bottom line''?
  1. ক) The final step
  2. খ) The end of a road
  3. গ) The last line of a book
  4. ঘ) The essential point
সঠিক উত্তর:
ঘ) The essential point
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The essential point
ব্যাখ্যা
Bottom line - the most important fact in a situation/ the essential point.
Example:
- The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
৩৭.
Don't worry. English Grammar is not ___ to understand.
  1. ক) so difficult
  2. খ) very difficult
  3. গ) too difficult
  4. ঘ) difficult enough
সঠিক উত্তর:
গ) too difficult
উত্তর
সঠিক উত্তর:
গ) too difficult
ব্যাখ্যা

Too…..to এই গঠন ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য। এখানে not too difficult ব্যবহারে ‘এতটাও কঠিন নয়’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।

যেমনঃ
- Don't worry. English Grammar is not too difficult to understand.
- English language is not too difficult to understand.

৩৮.
To read between the lines means---
  1. ক) to read carefully
  2. খ) to read only some lines
  3. গ) to read quickly to save time
  4. ঘ) to read carefully to find out any hidden meaning
সঠিক উত্তর:
ঘ) to read carefully to find out any hidden meaning
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to read carefully to find out any hidden meaning
ব্যাখ্যা

To read between the lines - look for or discover a meaning that is implied rather than explicitly stated / to read carefully to find out any hidden meaning.
Example:
- ''Reading between the lines, I think Clare needs money''.

৩৯.
I've never seen such a slow-coach like you. Here ''slow-coach'' means -
  1. ক) an irresponsible person
  2. খ) a careless person
  3. গ) a very lazy person
  4. ঘ) an unthoughtful person
সঠিক উত্তর:
গ) a very lazy person
উত্তর
সঠিক উত্তর:
গ) a very lazy person
ব্যাখ্যা
Slow-coach : a person who acts or moves slowly/ a very lazy person.
Example: Come on, slowcoach, we don't have all day you know!
৪০.
A pilgrim is a person who undertakes a journey to a ____.
  1. ক) holy place
  2. খ) mosque
  3. গ) bazar
  4. ঘ) new country
সঠিক উত্তর:
ক) holy place
উত্তর
সঠিক উত্তর:
ক) holy place
ব্যাখ্যা
Pilgrim - a person who travels to a holy place as a religious act.
Similar: visitor to a shrine, worshipper, devotee, believer, wayfarer.
৪১.
What is the antonym of ''Gentle''?
  1. ক) Harsh
  2. খ) Clever
  3. গ) Modest
  4. ঘ) Rude
সঠিক উত্তর:
ঘ) Rude
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Rude
ব্যাখ্যা

Gentle: having or showing a mild, kind, or tender temperament or character.
Similar: modest, kind, kindly, tender, benign.

Antonyms for gentle:
- caustic, rough, stern, ungentle, rude, harsh.

Near Antonyms for gentle:
- exquisite, fierce, intense, violent, strong, rude, stiff

Source: Merriam-Webster Dictionary.
---------------
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
Gentle = অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক; ভদ্র।
Rude = অভদ্র; অমার্জিত; রূঢ়; অপরিশীলিত।
Harsh = রূঢ়; কর্কশ; কঠোর; নিষ্ঠুর।

Gentle এর বিপরীতার্থক শব্দ হিসাবে Rude অধিক যুক্তিযুক্ত।

৪২.
What is the synonym of ''Competent''?
  1. ক) Discrete
  2. খ) Capable
  3. গ) Prudent
  4. ঘ) Cautious
সঠিক উত্তর:
খ) Capable
উত্তর
সঠিক উত্তর:
খ) Capable
ব্যাখ্যা

Competent - having the necessary ability, knowledge, or skill to do something successfully or (of a person) efficient and capable.
Example: ''An infinitely competent mother of three''.
Similar:
- capable
- able
- proficient
- adept

৪৩.
What is the antonym of ''Honorary''?
  1. ক) Literary
  2. খ) Honourable
  3. গ) Salaried
  4. ঘ) Official
সঠিক উত্তর:
গ) Salaried
উত্তর
সঠিক উত্তর:
গ) Salaried
ব্যাখ্যা
Honorary - conferred as an honour, without the usual requirements or functions; বিনাবেতনে, অবৈতনিক।
এর বিপরীত শব্দ হলো - Salaried, paid.
৪৪.
Which one is correct?
  1. ক) One of my friends are a lawyer
  2. খ) One of my friends is a lawyer
  3. গ) One of my friend is a lawyer
  4. ঘ) One of my friends are a lwayer
সঠিক উত্তর:
খ) One of my friends is a lawyer
উত্তর
সঠিক উত্তর:
খ) One of my friends is a lawyer
ব্যাখ্যা
কোন বাক্যের Subject যদি one of, each of, every of, one third of হয়, তবে এগুলাের পরে plural noun / pronoun বসে কিন্তু এর পর verb-টি সবসময় singular হয়।
অতএব, সঠিক বাক্যটি হবে One of my friends is a lawyer.
৪৫.
I _____ here since 1940.
  1. ক) live
  2. খ) am living
  3. গ) have been living
  4. ঘ) lived
সঠিক উত্তর:
গ) have been living
উত্তর
সঠিক উত্তর:
গ) have been living
ব্যাখ্যা
উপরের বাক্যটিতে সময়ের উল্লেখ থাকায় বোঝা যাচ্ছে এটি Perfect tense হবে।
তাই উত্তর হবে have been living.
৪৬.
Which one is correct?
  1. ক) Kazi Nazrul Islam is the Shelley of Bangladesh
  2. খ) Kazi Nazrul Islam is the Shelley of the Bangladesh
  3. গ) Kazi Nazrul Islam is a Shelley of Bangladesh
  4. ঘ) Kazi Nazrul Islam is a Shelley of the Bangladesh
সঠিক উত্তর:
ক) Kazi Nazrul Islam is the Shelley of Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
ক) Kazi Nazrul Islam is the Shelley of Bangladesh
ব্যাখ্যা
- Articles are unnecessary before singular proper nouns that refer to a specific place.
অর্থাৎ, Bangladesh এর আগে the বসবে না।
- আর যার সাথে তুলনা করা হয় তার আগে the বসে।
অতএব, সঠিক বাক্যটি হবে - Kazi Nazrul Islam is the Shelley of Bangladesh.
৪৭.
Which one of the following sentences is correct?
  1. ক) Dhaka is on Buriganga
  2. খ) Dhaka is on a Buriganga
  3. গ) Dhaka is on the Buriganga
  4. ঘ) The Dhaka is on the Buriganga
সঠিক উত্তর:
গ) Dhaka is on the Buriganga
উত্তর
সঠিক উত্তর:
গ) Dhaka is on the Buriganga
ব্যাখ্যা

Article এর নিয়মানুসারে,
নির্দিষ্ট নদীর নামের আগে the বসে, কিন্তু শহরের নামের আগে the বসে না।
তাই সঠিক বাক্য হবে - Dhaka is on the Buriganga.

৪৮.
If you read, you will learn. This sentence is a/an ____ sentence.
  1. ক) Simple
  2. খ) Compound
  3. গ) Complex
  4. ঘ) Negative
সঠিক উত্তর:
গ) Complex
উত্তর
সঠিক উত্তর:
গ) Complex
ব্যাখ্যা

- Complex Sentence-এ একটি Independent Clause এবং এক বা একাধিক Dependent Clause থাকে।
- প্রদত্ত বাক্যটিতে If you read হলো Independent Clause এবং you will learn হলো Dependent clause.
অর্থাৎ, প্রদত্ত বাক্যটি হলো Complex Sentence.

৪৯.
Will you go there? This sentence is a/an _____ sentence.
  1. ক) Exclamatory
  2. খ) Optative
  3. গ) Imperative
  4. ঘ) Interrogative
সঠিক উত্তর:
ঘ) Interrogative
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Interrogative
ব্যাখ্যা

Interrogative sentence structure: Auxiliary verb + subject + principal verb + extension + note of integration.
যেমনঃ
- Will you go there?
- Is he reading a book?

৫০.
A sentence is a -
  1. ক) group of words
  2. খ) collection of words
  3. গ) group of words that makes a complete sense
  4. ঘ) part of paragraph
সঠিক উত্তর:
গ) group of words that makes a complete sense
উত্তর
সঠিক উত্তর:
গ) group of words that makes a complete sense
ব্যাখ্যা
Sentence - a set of words that is complete in itself.
Source: Oxford Dictionary
৫১.
The parts of speech of the word ''Generalisation'' is-
  1. ক) Verb
  2. খ) Noun
  3. গ) Pronoun
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
খ) Noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Noun
ব্যাখ্যা
Generalisation (noun) : a general statement or concept obtained by inference from specific cases.
Example:
- ''He was making sweeping generalizations''.
৫২.
What kind of noun is ''cattle''?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Collective
  4. ঘ) Material
সঠিক উত্তর:
গ) Collective
উত্তর
সঠিক উত্তর:
গ) Collective
ব্যাখ্যা

Some collective noun:
- Cattle,
- Committee,
- Army,
- Council,
- Audience,
- Department,
- Minority,
- Crowd,
- Family,
- Society,
- Group,
- Team,
- Pack,
- Company,
- Jury.

৫৩.
The noun of the word ''beautiful'' is-
  1. ক) Beautify
  2. খ) Beauty
  3. গ) Beautifully
  4. ঘ) Beauteous
সঠিক উত্তর:
খ) Beauty
উত্তর
সঠিক উত্তর:
খ) Beauty
ব্যাখ্যা
Beautiful একটি Adjective. এর Noun হলো Beauty.
৫৪.
What is the adjective of the word ''Heart''?
  1. ক) Hearten
  2. খ) Heartening
  3. গ) Heartful
  4. ঘ) Heartened
সঠিক উত্তর:
খ) Heartening
উত্তর
সঠিক উত্তর:
খ) Heartening
ব্যাখ্যা

Heart, Heartful - Noun
Heartening - Adjective
Hearty - Adjective
Hearten, Heartened - Verb

Source: Oxford Dictionary

৫৫.
My uncle has three sons. _____ work in the same office.
  1. Who all
  2. They all
  3. All of them
  4. All of whom
সঠিক উত্তর:
All of them
উত্তর
সঠিক উত্তর:
All of them
ব্যাখ্যা
Personal pronoun (us, them, him, her, it, you) এর পূর্বে All of বসে।
কিন্তু শুধু All বসে Noun এর পূর্বে।
তাই সূত্রানুযায়ী All of them সঠিক উত্তর।
৫৬.
The test match between India and Pakistan has been _____ in a draw.
  1. ক) closed
  2. খ) finished
  3. গ) cancelled
  4. ঘ) ended
সঠিক উত্তর:
ঘ) ended
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ended
ব্যাখ্যা

- Closed অর্থ বন্ধ হওয়া বা করা
- Finished অর্থ শেষ করা
- Cancelled অর্থ বাতিল করা
- Ended অর্থ শেষ হয়েছিলো বা করেছিলো।

যদিও Ended আর Finished শব্দ দুটি Synonymous.
কিন্তু বাক্যের অর্থ্যানুযায়ী ঘ) ended সঠিক।

৫৭.
It's time _____ your mistake.
  1. ক) you realised
  2. খ) that you realised
  3. গ) you would realised
  4. ঘ) you have realised
সঠিক উত্তর:
ক) you realised
উত্তর
সঠিক উত্তর:
ক) you realised
ব্যাখ্যা
It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense- এ হয়।
আর যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
তাই you realised হবে সঠিক উত্তর।
৫৮.
Cristopher Marlowe was a contemporary ____ Shakespeare.
  1. ক) to
  2. খ) of
  3. গ) with
  4. ঘ) on
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা

Contemporary (of) - Someone living during the same period as someone else.
Example:
- Cristopher Marlowe was a contemporary of Shakespeare.
- Was he a contemporary of Shakespeare's?

৫৯.
Mr. Rahim has been absent from the office ____ Friday last.
  1. ক) in
  2. খ) on
  3. গ) from
  4. ঘ) since
সঠিক উত্তর:
ঘ) since
উত্তর
সঠিক উত্তর:
ঘ) since
ব্যাখ্যা

Since এর ব্যবহারঃ
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- I have been living in Comilla since 2019.
- I have been waiting since two hours.

৬০.
It is you who _____ to blame.
  1. ক) is
  2. খ) was
  3. গ) are
  4. ঘ) were
সঠিক উত্তর:
গ) are
উত্তর
সঠিক উত্তর:
গ) are
ব্যাখ্যা

Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
তাই উপরের বাক্যে Antecedent ‘you’ থাকায় শূন্যস্থানে are বসবে।
যেমনঃ It is you who are to leave.

৬১.
The patient has a severe cerebral ______.
  1. ক) suffering
  2. খ) pain
  3. গ) fever
  4. ঘ) problem
সঠিক উত্তর:
ঘ) problem
উত্তর
সঠিক উত্তর:
ঘ) problem
ব্যাখ্যা

Cerebral - মস্তিষ্কসংক্রান্ত;
Severe - তীব্র / গুরুতর।
Suffering - তকলিফ / ক্লিষ্ট
Pain - ব্যাথা
Fever - জ্বর
Problem - সমস্যা
অর্থানুযায়ী শূন্যস্থানে Problem বসানো ই যুক্তিযুক্ত।
বাক্যের অর্থঃ রোগীর একটি গুরুতর মস্তিষ্কের সমস্যা রয়েছে।

৬২.
A 13 years old is not ____ to vote in an election.
  1. ক) as old enough
  2. খ) old enough
  3. গ) enough old
  4. ঘ) enough old as
সঠিক উত্তর:
খ) old enough
উত্তর
সঠিক উত্তর:
খ) old enough
ব্যাখ্যা

'Enough' এর আগে adjective বসে৷
সঠিক বাক্য: A 13 years old is not old enough to vote in an election.
আরো উদাহরণঃ
- At the time, he wasn't old enough to vote.
- Surely no one would be foolish enough to lend him the money?
- It’s small enough to fit in your pocket.

Source: Oxford & Longman Dictionary.

৬৩.
The hen has _____ ten eggs.
  1. ক) laid
  2. খ) lied
  3. গ) lain
  4. ঘ) given
সঠিক উত্তর:
ক) laid
উত্তর
সঠিক উত্তর:
ক) laid
ব্যাখ্যা

Lay - (of a female bird, insect, reptile, or amphibian) produce (an egg) from inside the body.
- ''Flamingos lay only one egg''.
প্রদত্ত বাক্যটি Present Perfect Tense হওয়ায় verb টি হবে past participle form এ।
অর্থাৎ, উত্তর হবে laid.

৬৪.
He talks as if he _____ everything.
  1. ক) has known
  2. খ) had known
  3. গ) will know
  4. ঘ) knew
সঠিক উত্তর:
ঘ) knew
উত্তর
সঠিক উত্তর:
ঘ) knew
ব্যাখ্যা

As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
যেমন:
- He talks as if he knew everything.
- He talks as if he were my boss.

৬৫.
She argued _____ me about the marriage.
  1. ক) with
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) from
সঠিক উত্তর:
ক) with
উত্তর
সঠিক উত্তর:
ক) with
ব্যাখ্যা

Argue with - To engage in an argument or quarrel with someone.
- She argued with me about the marriage.
- I argue with my brothers and sisters all the time about who should wash the dishes.

৬৬.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম ও প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক ও প্রস্থ 2 মিটার কম হলেও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এর দৈর্ঘ্য কত?
  1. ক) 15 মিটার
  2. খ) 25 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 18 মিটার
সঠিক উত্তর:
খ) 25 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 25 মিটার
ব্যাখ্যা

ধরি, 
দৈর্ঘ্য = x এবং প্রস্থ = y
সুতরাং, ক্ষেত্রফল = xy
১ম শর্তমতে, (x - 5)(y + 3) = xy
বা, xy + 3x - 5y - 15 = xy
বা, 3x - 5y - 15 = 0 …........(i)
২য় শর্তমতে, 
(x + 5)(y - 2) = xy
বা, xy - 2x + 5y - 10 = xy
বা, 2x - 5y + 10 = 0 ..............(ii)
(i) - (ii) ⇒
x - 25 = 0
x = 25
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 25 মিটার। 
এবং প্রস্থ = 12 মিটার। 

৬৭.
9 + 7 + 5 ............ ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n = কত?
  1. ক) 16
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা

প্রথম পদ, a = 9
সাধারণ অন্তর, d = -2
n পদের যোগফল = - 144
বা, n/2{2a + (n - 1)d} = - 144
বা, n/2{2.9 + (n - 1)(-2) = - 144
বা, n/2(18 - 2n + 2) = - 144
বা, n/2×(-2)(n - 10) = - 144
বা, - n(n - 10) = - 144
বা, n(n - 10) = 144
বা, n2 - 10n - 144 = 0
বা, n2 - 18n + 8n - 144 = 0
বা, n(n - 18) + 8(n - 18) = 0
বা, (n - 18)(n + 8) = 0
হয় n - 18 = 0 অথবা, n + 8 = 0
বা, n= 18             বা, n = -8 
এখানে n-এর ঋণাত্মক মান গ্রহনযোগ্য নয়।
∴ n = 18

৬৮.
log 11 + log 121 + log 1331 + ............... ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
  1. ক) 45 log 11
  2. খ) 55 log 11
  3. গ) 36 log 11
  4. ঘ) 66 log 11
সঠিক উত্তর:
খ) 55 log 11
উত্তর
সঠিক উত্তর:
খ) 55 log 11
ব্যাখ্যা

log 11 + log 121 + log 1331 + .........
= log11 + log112 + log113 + .........
= log11 + 2log11 + 3log11 + .........
= (1 + 2 + 3 + ......... ) × log11
∴ ১ম ১০টি পদের সমষ্টি = [{10(10+1)}/2] × log11
= 55 log11

৬৯.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7 : 2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8 : 3 হবে। পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) 10 বছর
  2. খ) 12 বছর
  3. গ) 15 বছর
  4. ঘ) 8 বছর
সঠিক উত্তর:
ক) 10 বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) 10 বছর
ব্যাখ্যা

মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 7x ও 2x
5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8 : 3
শর্তমতে, (7x + 5) : (2x + 5) = 8 : 3
বা, (7x + 5)/(2x + 5) = 8/3
বা, 21x + 15 = 16x + 40
বা, 5x = 25
∴ x = 5
অর্থাৎ, পিতার বর্তমান বয়স 7 × 5 = 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স = 2 × 5 = 10 বছর।

৭০.
সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সে.মি , প্রস্থ ৬.৪ সে.মি এবং উচ্চতা ২.৫ সে.মি। সোনার বারের ওজন কত?
  1. ক) ২৬১৭.৪৪ গ্রাম
  2. খ) ২৭১৭.৪৪ গ্রাম
  3. গ) ২৭১৬.৪৮ গ্রাম
  4. ঘ) ২৭১৮ গ্রাম
সঠিক উত্তর:
খ) ২৭১৭.৪৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭১৭.৪৪ গ্রাম
ব্যাখ্যা

দেওয়া আছে, সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সেমি; প্রস্থ ৬.৪ সেমি এবং উচ্চতা ২.৫ সেমি
এর আয়তন = (৮.৮ × ৬.৪ × ২.৫) ঘন সেমি
                = ১৪০.৮ ঘন সেমি
১ ঘন সেমি পানির ওজন ১ গ্রাম 
১৪০.৮  ''      ''       ''  = ১৪০.৮ × ১ = ১৪০.৮ গ্রাম
∴ সোনার বারের ওজন = পানির ওজন × ১৯.৩
                             = ১৪০.৮ × ১৯.৩ = ২৭১৭.৪৪ গ্রাম

৭১.
একটি ফ্যাক্টরিতে মাসে ৫০,০০০ ব্যাগ সিমেন্ট উৎপন্ন হয়। ঐ ফ্যাক্টরিতে আনুষঙ্গিক খরচ মাসে ৮০,০০০ টাকা এবং কাঁচামাল ক্রয় বাবদ ৭৫,০০,০০০ টাকা মাসে খরচ হয়। শতকরা ২০ টাকা হারে লাভ করতে হলে প্রতি ব্যাগ সিমেন্টের দাম কত?
  1. ক) ১৮১ টাকা
  2. খ) ১৮২ টাকা
  3. গ) ১৮১.৯৫ টাকা
  4. ঘ) ১৮১.৯২ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৮১.৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮১.৯২ টাকা
ব্যাখ্যা

২০% লাভে বিক্রয়মূল্য = (১০০+২০) টাকা = ১২০ টাকা
মোট উৎপাদন খরচ = (৮০,০০০ + ৭৫,০০,০০০)
                          = ৭৫,৮০,০০০ টাকা
উৎপাদন খরচ ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = ১২০ টাকা
উৎপাদন খরচ ৭৫,৮০,০০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১২০×৭৫,৮০,০০০)/১০০ টাকা 
                                                                 = ৯০,৯৬,০০০ টাকা
৫০,০০০ ব্যাগ সিমেন্টের বিক্রয়মূল্য = ৯০,৯৬,০০০ টাকা
∴ ১           ''         ''              ''       = ১৮১.৯২ টাকা

৭২.
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ২৫০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৩৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০০ টাকা
ব্যাখ্যা

মনে করি, ছাগলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।
১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।
সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০×৪৫/১৫ টাকা
                                                      = ৩০০ টাকা।

৭৩.
৪ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ ও ৬ জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে?
  1. ক) ৪ দিনে
  2. খ) ৬ দিনে
  3. গ) ৫ দিনে
  4. ঘ) ৩ দিনে
সঠিক উত্তর:
ক) ৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ দিনে
ব্যাখ্যা

৪ জন পুরুষ = ৮ জন স্ত্রীলোক
বা, ৬ ''    ''    = ১২ জন স্ত্রীলোক 
অতএব, ৬ জন পুরুষ ও ৬ জন স্ত্রীলোক = (১২+৬) জন স্ত্রীলোক
                                         = ১৮ জন স্ত্রীলোক।
৮ জন স্ত্রীলোক করতে পারে = ৯ দিনে 
∴ ১৮ ''    ''        ''         ''   = (৮×৯)/১৮ দিনে 
                                      = ৪ দিনে

৭৪.
৫৬৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়?
  1. ক) ৪২ জন
  2. খ) ১৬৮ জন
  3. গ) ৮৪ জন
  4. ঘ) ১২৬ জন
সঠিক উত্তর:
গ) ৮৪ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৪ জন
ব্যাখ্যা

মোট সৈন্য সংখ্যা = ৫৬৭২৮
এর বর্গমূলঃ
       ৫৬৭২৮ । ২৩৮
       ৪
       __________
  ৪৩। ১৬৭
       । ১২৯
        __________
৪৬৮।৩৮২৮
        ।৩৭৪৪
       ___________
        ।    ৮৪
৮৪ অবশিষ্ট থাকে।
সুতরাং, ৮৪ জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে

৭৫.
সুমন ও জামাল যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সুমন আরও ১০০০ টাকা দিল এবং দিলীপ ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৬০০ টাকা লাভ হলে সুমন লাভের টাকা কত পাবে?
  1. ক) ১৩৫০ টাকা
  2. খ) ১৩৮০ টাকা
  3. গ) ১২৮০ টাকা
  4. ঘ) ১৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৩৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৮০ টাকা
ব্যাখ্যা

সুমন মোট বিনিয়োগ করে = (৫০০০ × ১২) + (১০০০ × ৯) = ৬৯০০০ টাকা
জামাল মোট বিনিয়োগ করে = ৪০০০ × ১২ = ৪৮০০০ টাকা
দিলীপ মোট বিনিয়োগ করে = ৭০০০ × ৯ = ৬৩০০০ টাকা
∴ তাদের বিনিয়োগের অনুপাত = ৬৯০০০ : ৪৮০০০ : ৬৩০০০ = ২৩ : ১৬ : ২১
এখন,
সুমন পাবে = ৩৬০০ × ২৩/৬০ = ১৩৮০ টাকা
জামাল পাবে = ৩৬০০ × ১৬/৬০ = ৯৬০ টাকা
দিলীপ পাবে = ৩৬০০ × ২১/৬০ = ১২৬০ টাকা

৭৬.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির ওজনের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির ওজনের অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ২৫ লিটার
  2. খ) ৪০ লিটার
  3. গ) ৩৫ লিটার
  4. ঘ) ২০ লিটার
সঠিক উত্তর:
খ) ৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ লিটার
ব্যাখ্যা

দেওয়া আছে,
এসিড : পানি = ৭ : ৩
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ ) = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ ) = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।
ধরি, ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ : ক = ৩ : ৭
⇒ ক = (২১ × ৭)/৩ = ৪৯
∴ পানি মিশ্রিত করতে হবে (৪৯ - ৯) = ৪০ লিটার।

৭৭.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির ওপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১১ মিটার
  2. খ) ১৩ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ১০ মিটার
সঠিক উত্তর:
গ) ১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ মিটার
ব্যাখ্যা

ধরি, খুটির দৈর্ঘ্য x মিটার
তাহলে, মাটির নিচে ও পানির উপরে আছে (১/২ + ১/৩)x অংশ = (৫/৬)x অংশ।
এবং পানির উপরে আছে (১ - ৫/৬)x = x/৬ অংশ।
প্রশ্নমতে,
x/৬ = ২
∴ x = 12

৭৮.
b/(a−b)(b−c) + a/(c−a)(a−b) + c/(b−c)(c−a) = ?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) a+b+c / (a−b)(b−c)(c−a)
  4. ঘ) 1 / (a−b)(b−c)(c−a)
সঠিক উত্তর:
খ) 0
উত্তর
সঠিক উত্তর:
খ) 0
ব্যাখ্যা

দেওয়া আছে, b/(a−b)(b−c) + a/(c−a)(a−b) + c/(b−c)(c−a)
= b(c - a) + a(b - c) + c(a - b) / (a - b)(b - c)(c - a)
= (bc - ab + ab - ca + ca - bc) / (a - b)(b - c)(c - a)
= 0

৭৯.
a - [2b - {3c - {a - 2b + 3c)}] = কত?
  1. ক) 0
  2. খ) a + b + c
  3. গ) a - b
  4. ঘ) 2a
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা

a - [2b - {3c - {a - 2b + 3c)}] 
= a - [2b - {3c - a + 2b - 3c}]
= a - [2b - 3c + a - 2b + 3c]
= a - 2b + 3c - a + 2b - 3c
= 0

৮০.
f(x) = (3x+4) / (x−5) হলে f(1/3) = ?
  1. ক) 15/14
  2. খ) − 15/14
  3. গ) 14/15
  4. ঘ) − 14/15
সঠিক উত্তর:
খ) − 15/14
উত্তর
সঠিক উত্তর:
খ) − 15/14
ব্যাখ্যা

Given, f(x) = (3x+4) / (x−5)
= (3.1/3 + 4) / (1/3 - 5)
= (1 + 4) / {(1 - 15)/3}
= 5 / (-14 / 3)
= - 15/14

৮১.
কম্পিউটার কে আবিষ্কার করেন?
  1. ক) উইলিয়াম অটরেড
  2. খ) ব্লেইসি প্যাসকেল
  3. গ) হাওয়ার্ড এইকিন
  4. ঘ) আবাকাস
সঠিক উত্তর:
গ) হাওয়ার্ড এইকিন
উত্তর
সঠিক উত্তর:
গ) হাওয়ার্ড এইকিন
ব্যাখ্যা

- কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
- হাওয়ার্ড এইকেন কম্পিউটারের আবিষ্কারক এবং আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের অগ্রদূত। তিনি মার্ক-১ এর উদ্ভাবন করেন। 
- প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক-১ তৈরি করেন ডক্টর মাউসলি ও তার ছাত্র প্রেসপার একার্ড এনিয়াক।

৮২.
বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয়, কারণ-
  1. ক) বৃষ্টিপাত বেশি হয়
  2. খ) সূর্য মেঘে ঢাকা থাকে
  3. গ) বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে
  4. ঘ) বাতাস কম থাকে
সঠিক উত্তর:
গ) বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে
উত্তর
সঠিক উত্তর:
গ) বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে
ব্যাখ্যা

ভেজা কাপড় শুকানো অর্থ কাপড়ের জলকণা বাষ্পায়নের মাধ্যমে উবে যাওয়া।
বর্ষাকালে বাতাসের তাপমাত্রা বেশি হলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। ফলে বাষ্পায়নের হার কমে যায়।
অন্য দিকে শীত কালে বাতাসের তাপমাত্রা কম হলেও আপেক্ষিক আর্দ্রতা কম থাকে অর্থাৎ বাতাস শুকনো থাকে ফলে জলকণার দ্রুত বাষ্পায়ন হয় এবং ভেজা কাপড় দ্রুত শুকায়।
[সূত্রঃ পদার্থ ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়]

৮৩.
পাহাড়ে ওঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয়, কারণ-
  1. ক) বেগ বাড়ানোর জন্য
  2. খ) ক্লান্তি এড়ানোর জন্য
  3. গ) শরীরকে স্থির রাখার জন্য
  4. ঘ) পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
সঠিক উত্তর:
ঘ) পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
ব্যাখ্যা
পাহাড়ে উঠার সময় আমাদের শরীরের ভরকেন্দ্রের (Center of gravity) ভারসাম্য রক্ষা করতে হয়, সেজন্য সামনের দিকে ঝুকে হাটতে হয়, নইলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার পাহাড় থেকে নামার সময় একই কারণে পেছনের দিকে হেলে হাটতে হয়।
৮৪.
এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
  1. ক) বাড়বে
  2. খ) কমবে
  3. গ) প্রথমে কমবে পরে বাড়বে
  4. ঘ) একই থাকবে
সঠিক উত্তর:
খ) কমবে
উত্তর
সঠিক উত্তর:
খ) কমবে
ব্যাখ্যা

এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমবে এবং একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়।
সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি যার ফলে বরফ পানিতে ভাসে।
Source: britannica.com

৮৫.
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
  1. ক) পেট্রোল
  2. খ) কয়লা
  3. গ) প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) বায়োগ্যাস
সঠিক উত্তর:
ঘ) বায়োগ্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বায়োগ্যাস
ব্যাখ্যা

জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি যা মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এ জ্বালানি তৈরি হয়।
সাধারণত ৬৫০ মিলিয়ন বছর।
যেমনঃ কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি।
বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানী নয়। 
উৎসঃ ৭ম শ্রেণি বিজ্ঞান বই।

৮৬.
এইডস (AIDS) একটি -
  1. ক) ব্যাকটেরিয়া ঘটিত রোগ
  2. খ) ভাইরাস ঘটিত রোগ
  3. গ) প্রোটোজোয়া ঘটিত রোগ
  4. ঘ) ফাংগাস ঘটিত রোগ
সঠিক উত্তর:
খ) ভাইরাস ঘটিত রোগ
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাইরাস ঘটিত রোগ
ব্যাখ্যা


উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৮৭.
বিষাক্ত নিকোটিন থাকে -
  1. ক) চায়ে
  2. খ) কফিতে
  3. গ) গাঁজায়
  4. ঘ) তামাকে
সঠিক উত্তর:
ঘ) তামাকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তামাকে
ব্যাখ্যা
Nicotine is a highly addictive chemical compound present in the tobacco plant.
Tobacco products, including cigarettes, cigars, smokeless tobacco, hookah tobacco, and most e-cigarettes, contain nicotine.

Source: FDA
৮৮.
হিমোগ্লোবিনের কাজ কি?
  1. ক) খাদ্য পরিবহন করা
  2. খ) খাদ্য সংশ্লেষণ করা
  3. গ) অক্সিজেন ও কার্বন-ডাইঅক্সাইড বহন করা
  4. ঘ) হরমোন বহন করা
সঠিক উত্তর:
গ) অক্সিজেন ও কার্বন-ডাইঅক্সাইড বহন করা
উত্তর
সঠিক উত্তর:
গ) অক্সিজেন ও কার্বন-ডাইঅক্সাইড বহন করা
ব্যাখ্যা

লােহিত কণিকার কাজঃ

১. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা।
২. নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা।
৩. হিমােগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করা।

- লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে।

- রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা দেখা দেয়। 

উৎসঃ জীববিজ্ঞান ও বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৮৯.
ফিতা কৃমি কি ধরনের প্রাণী?
  1. ক) মৃতজীবী
  2. খ) আংশিক পরজীবী
  3. গ) বহিঃজীবী
  4. ঘ) অন্তঃপরজীবী
সঠিক উত্তর:
ঘ) অন্তঃপরজীবী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্তঃপরজীবী
ব্যাখ্যা
পরজীবী এক ধরনের জীব যা মানুষ সহ অন্যান্য পশুপাখির দেহে বসবাস করে। পরজীবী দুই ধরনের। বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী।
দেহাভ্যন্তরের পরজীবী বা অন্তঃপরজীবীর উদাহরণঃ ফিতাকৃমি (Tapeworms), সুতাকৃমি (Threadworm), গোলকৃমি ইত্যাদি।
উৎসঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯০.
পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায়-
  1. ক) ফুসফুসের সাহায্যে
  2. খ) ত্বকের সাহায্যে
  3. গ) ক ও খ উভয়টিই ঠিক
  4. ঘ) ফুলকার সাহায্যে
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়টিই ঠিক
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়টিই ঠিক
ব্যাখ্যা
ব্যাঙ একটি উভচর প্রাণি।
উভচর প্রাণিরা শীতল রক্ত বিশিষ্ট।
পূর্ণাঙ্গ ব্যাঙ ফুসফুস এবং ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়।
তবে উভচর প্রাণিগুলো শুরুর দিকে ফুলকারে সাহায্যে শ্বাসকার্য চালায়।

৯১.
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
  1. ক) রাজ কাঁকড়া
  2. খ) গন্ডার
  3. গ) পিপীলিকাভুক্ত ম্যানিস
  4. ঘ) স্নো লোরিস
সঠিক উত্তর:
ক) রাজ কাঁকড়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজ কাঁকড়া
ব্যাখ্যা

রাজ কাঁকড়া (অশ্বখুরাকৃতির কাঁকড়া বা সাগর কাঁকড়া) প্রকৃত পক্ষে কাঁকড়া নয় তবে কাঁকড়ার সহিত সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড।
এরা Xiphosura (গ্রীক, xiphos, তলোয়ার এবং uros, লেজ) বর্গের অর্ন্তভূক্ত। পৃথিবীব্যাপী ৩টি গনের অধীনে এদের ৪টি জীবিত প্রজাতি রয়েছে।
- প্রাগৈতিহাসিক এই প্রাণীকে ’’জীবন্ত জীবাশ্ম’’ বলা হয় যা প্রায় ৫৫০ মিলিয়ন বা ৫৫ কোটি বছর পূর্বে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে।
[সূত্র: বাংলাপিডিয়া]

৯২.
ধানের বাদামি রোগ হয়-
  1. ক) ছত্রাক দ্বারা
  2. খ) ভাইরাস দ্বারা
  3. গ) ব্যাকটেরিয়া দ্বারা
  4. ঘ) ব্যাকটেরিওফাজ দ্বারা
সঠিক উত্তর:
ক) ছত্রাক দ্বারা
উত্তর
সঠিক উত্তর:
ক) ছত্রাক দ্বারা
ব্যাখ্যা

রোগের নাম : বাদামি দাগ রোগ (Brown spot)

রোগের কারণ:
বাইপোলারিস ওরাইজি (Bipolaris oryzae) নামক ছত্রাক দ্বারা হয়ে থাকে।
এ রোগটি চারা অবস্থা থেকে যে কোনো বয়সের ধান গাছে হতে পারে। তবে চারার বয়স বেশি হলে রোগটির প্রকোপ বেশি দেখা যায়। মাটিতে পুষ্টি উপাদানের অভাব বা পানির অভাব হলে রোগের মাত্রা বেড়ে যায়।

রোগের লক্ষণঃ
পাতায় প্রথমে তিলের দানার মতো ছোট ছোট দাগ পড়ে। দাগগুলো বড় হয়ে মাঝখানে সাদা ও কিনারা বাদামি হয়ে যায়।
একাধিক দাগ মিলে বড় দাগ সৃষ্টি হয়ে পাতাটিকে মেরে ফেলতে পারে। ধানের পাতার চেয়ে রোগটি বীজে বেশি দেখা যায়। রোগ আক্রান্ত গাছে অপুষ্ট বীজ হয় ও বাদামি বর্ণ হয়।

উৎসঃ কৃষি তথ্য সার্ভিস (এআইএস)

৯৩.
অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে বলা হয়-
  1. ক) অবাত শ্বসন
  2. খ) সবাত শ্বসন
  3. গ) ক ও খ উভয়ই
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) অবাত শ্বসন
উত্তর
সঠিক উত্তর:
ক) অবাত শ্বসন
ব্যাখ্যা

অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে শ্বসন প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়−
যথাঃ
ক) সবাত শ্বসন বা বায়বীয় শ্বসন (aerobic respiration); অক্সিজেনের উপস্থিতিতে হয়
খ) অবাত শ্বসন, অবায়বীয় শ্বসন (anaerobic respiration); অক্সিজেনের অনুপস্থিতিতে হয়।

- সবাৎ শ্বসনই উদ্ভিদ ও প্রাণীর স্বভাবিক শ্বশন প্রক্রিয়া। 

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৯৪.
সালোকসংশ্লেষণ সংঘটিত হয় যেখানে -
  1. ক) মাইটোকন্ড্রিয়া আছে
  2. খ) নিউক্লিয়াস আছে
  3. গ) এন্ড্রোপ্লাজমিক রেটিকুলাম আছে
  4. ঘ) ক্লোরোফিল আছে
সঠিক উত্তর:
ঘ) ক্লোরোফিল আছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্লোরোফিল আছে
ব্যাখ্যা


পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণের প্রধান স্থান। এখানে ক্লোরোফিল থাকে।

উৎসঃ নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

৯৫.
কোন উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
  1. ক) ফার্ন
  2. খ) ফণিমনসা
  3. গ) আদা
  4. ঘ) পাথরকুচি
সঠিক উত্তর:
খ) ফণিমনসা
উত্তর
সঠিক উত্তর:
খ) ফণিমনসা
ব্যাখ্যা

ফাইলোক্ল্যাড বা পর্ণ কাণ্ডঃ এ ধরনের কাণ্ডের উদাহরণ হলো ফনিমনসা। এ ধরণের কান্ড পাতার মত চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে।
পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে।

আদা, হলুদ এসব উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়।
সূত্রঃ সাধারণ বিজ্ঞান, ৭ম শ্রেণি

৯৬.
সর্বাধিক জনবহুল দেশ-
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। ২০২০ সালে তাদের জনসংখ্যা ছিলো ১.৪০২ বিলিয়ন। 
দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ ভারত।  ২০২০ সালে তাদের জনসংখ্যা ছিলো ১.৩৮ বিলিয়ন।
উৎসঃ বিশ্বব্যাংক 

৯৭.
ভারতের কোন রাজ্যে “শিবসেনা” নামক সাম্প্রদায়িক সংগঠনটি ক্ষমতাসীন রয়েছে?
  1. ক) রাজস্থান
  2. খ) মহারাষ্ট্র
  3. গ) হরিয়ানা
  4. ঘ) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর:
খ) মহারাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) মহারাষ্ট্র
ব্যাখ্যা
শিভসেনা ভারতের মহারাষ্ট্রের ক্ষমতায় আছে।
ভারতের মধ্যপ্রদেশের ক্ষমতায় আছে বিজেপি।
রাজস্থানের ক্ষমতায় আছে কংগ্রেস।

Source: timesofindia
৯৮.
জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?
  1. ক) দক্ষিণ রোডেশিয়া
  2. খ) উত্তর রোডেশিয়া
  3. গ) আপার ভোল্টা
  4. ঘ) নিয়াসীল্যান্ড
সঠিক উত্তর:
ক) দক্ষিণ রোডেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ রোডেশিয়া
ব্যাখ্যা

- জিম্বাবুয়ের পূর্বনাম - দক্ষিণ রোডেশিয়া
- হারারে'র পূর্বনাম - সলসবেরি, যা জিম্বাবুয়ের রাজধানী
- জাম্বিয়া'র পূর্বনাম - উত্তর রোডেশিয়া

উৎসঃ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস

৯৯.
এশিয়ার ক্ষুদ্রতম দেশ-
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
ব্যাখ্যা

- আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার।
- জনসংখ্যায় এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
- আয়তন অনুসারে এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2021

১০০.
কোনটি উপদ্বীপ?
  1. ক) জাপান
  2. খ) কোরিয়া
  3. গ) সৌদি আরব
  4. ঘ) কিউবা
সঠিক উত্তর:
খ) কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) কোরিয়া
ব্যাখ্যা

- কোরিয়া উপদ্বীপ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি উপদ্বীপ। 
এই উপদ্বীপ বর্তমানে ৩৮ ডিগ্রি অক্ষরেখা বরাবর বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়া নামে আলাদা দুটি দেশে পরিণত হয়েছে। 
১৯১০ সালে জাপান কোরিয়া দখল করে এবং ১৯৪৫ সাল পর্যন্ত কোরিয়া জাপানের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হলে কোরীয় উপদ্বীপ মিত্র শক্তির নিয়ন্ত্রণে আসে।
সোভিয়েত ইয়নিয়নের দখলকৃত ও যুক্তরাষ্ট্রের দখলকৃত অঞ্চলকে ৩৮ ডিগ্রী অক্ষরেখা বরাবর বিভক্ত করা হয় এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
যুক্তরাষ্ট্রের অধীনে ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় গণতান্ত্রিক সরকার এবং ১৯৪৬ সালের ৮ ফেব্রুয়ারি চীন ও সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে উত্তর কোরিয়ায় সমাজতাণ্ত্রিক ধারার সরকার প্রতিষ্ঠিত হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ কন্টেন্ট (আপকামিং)