পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Exam - 51 Daily Quiz Bangla: Topic: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন, শব্দজোড় (সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ) ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
"অলিক-অলীক" শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. রাত, অবাস্তব
  2. অদ্ভুত, অন্ধকার
  3. কপাল, অবাস্তব
  4. অন্ধকার, ললাট
সঠিক উত্তর:
কপাল, অবাস্তব
উত্তর
সঠিক উত্তর:
কপাল, অবাস্তব
ব্যাখ্যা
• 'অলিক' শব্দের অর্থ - কপাল। 
• 'অলীক' শব্দের অর্থ - অবাস্তব। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
• অর্থ - মূল্য। 
• অর্থ্য - পূজার উপকরণ। 

• অশ্ম - প্রস্তর। 
• অশ্ব - ঘোড়া। 

• অসক্ত - আসক্তিহীন। 
• অশক্ত - অক্ষম। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ঘুঘু চরানো' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বনাশ করা
  2. পলায়ন করা
  3. জব্দ করা
  4. বিবেচনা করা
সঠিক উত্তর:
সর্বনাশ করা
উত্তর
সঠিক উত্তর:
সর্বনাশ করা
ব্যাখ্যা
• 'ঘুঘু চরানো' বাগ্‌ধারার অর্থ - সর্বনাশ করা। 

অন্যদিকে, 
• 'খতিয়ে দেখা' অর্থ - বিবেচনা করা। 
• 'গা ঢাকা দেয়া' অর্থ - পলায়ন করা। 
• 'ঘোল খাওয়ানো' অর্থ - জব্দ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে' প্রবাদের অর্থ কী?
  1. অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান
  2. একবার সুবিধে পেলে পেয়ে বসে
  3. বাড়াবাড়ি পতনের কারণ
  4. সাধ্যের অতীত আশা করা
সঠিক উত্তর:
বাড়াবাড়ি পতনের কারণ
উত্তর
সঠিক উত্তর:
বাড়াবাড়ি পতনের কারণ
ব্যাখ্যা
• "পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে" অর্থ - বাড়াবাড়ি পতনের কারণ। 

অন্যদিকে, 
• 'বসতে পেলে শুতে চায়' অর্থ - একবার সুবিধে পেলে পেয়ে বসে। 
• 'বানরের গলায় মুক্তার মালা' অর্থ - অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান। 
• 'বামন হয়ে চাঁদে হাত' অর্থ - সাধ্যের অতীত আশা করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা' অর্থ প্রকাশে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. দশের লাঠি একের বোঝা
  2. দশদিন চোরের একদিন গৃহীর
  3. দশ চক্রে ভগবান ভূত
  4. ধর্মের কল বাতাসে নড়ে
সঠিক উত্তর:
দশ চক্রে ভগবান ভূত
উত্তর
সঠিক উত্তর:
দশ চক্রে ভগবান ভূত
ব্যাখ্যা
• "দশ চক্রে ভগবান ভূত" অর্থ - দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা।

অন্যদিকে, 
• 'দশের লাঠি একের বোঝা' অর্থ - একতাই শক্তি, একাতে যা অসম্ভব।
• 'দশদিন চোরের একদিন গৃহীর/সাধুর' অর্থ - কুকর্মের ফল একদিন অনিবার্য ফলে।
• 'ধর্মের কল বাতাসে নড়ে' অর্থ - অধর্ম/অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'দুধের স্বাদ ঘোলে মেটানো' প্রবাদের অর্থ কী?
  1. বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি
  2. যথাসময়ে সুযোগের সদ্ব্যবহার না করা
  3. প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার 
  4. অপ্রাসঙ্গিক কাজ করা
সঠিক উত্তর:
প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার 
উত্তর
সঠিক উত্তর:
প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার 
ব্যাখ্যা
• 'দুধের স্বাদ ঘোলে মেটানো' অর্থ - প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার। 

অন্যদিকে, 
• 'দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা' অর্থ - যথাসময়ে সুযোগের সদ্ব্যবহার না করা। 
• ধরি মাছ না ছুঁই পানি অর্থ - বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি। 
• ধান ভানতে শিবের-গীত্র/ধেনো হাটে ওল নামানো অর্থ - অপ্রাসঙ্গিক কাজ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'কাঠখোট্টা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপটু
  2. সীমাবন্ধ জ্ঞান
  3. নীরস
  4. ভাবনাচিন্তাহীন
সঠিক উত্তর:
নীরস
উত্তর
সঠিক উত্তর:
নীরস
ব্যাখ্যা
• 'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ - নীরস ও অনমনীয়। 

অন্যদিকে, 
• 'কাঁচা হাত' অর্থ - অপটু। 
• 'কূপমণ্ডুক' অর্থ - সীমাবন্ধ জ্ঞান। 
• 'খোদার খাসি' অর্থ - ভাবনাচিন্তাহীন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত' অর্থ প্রকাশে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. চাঁদেরও কলঙ্ক আছে
  2. ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি
  3. ঘরের শত্রু বিভীষণ
  4. ঘাম দিয়ে জ্বর ছাড়া
সঠিক উত্তর:
ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি
উত্তর
সঠিক উত্তর:
ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি
ব্যাখ্যা
• 'ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি' অর্থ - আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত। 

অন্যদিকে, 
• 'চাঁদেরও কলঙ্ক আছে' অর্থ - যোগ্য ব্যক্তিরাও ত্রুটিমুক্ত নন। 
• 'ঘরের শত্রু বিভীষণ' অর্থ - অভ্যন্তরীণ শত্রু। 
• 'ঘাম দিয়ে জ্বর ছাড়া' অর্থ - বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'উদ্যত' ও 'উদ্ধত' শব্দজোড়ের অর্থ কী?
  1. বিনীত - সচেষ্ট
  2. লক্ষ্য - উল্লিখিত
  3. সন্ধান - বিনীত
  4. সচেষ্ট - অবিনীত
সঠিক উত্তর:
সচেষ্ট - অবিনীত
উত্তর
সঠিক উত্তর:
সচেষ্ট - অবিনীত
ব্যাখ্যা
• 'উদ্যত' শব্দের অর্থ - সচেষ্ট। 
• 'উদ্ধত' শব্দের অর্থ - অবিনীত। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
• উপাদান - উপকরণ। 
• উপাধান - বালিশ। 

• উৎপত - পাখি। 
• উৎপথ - কুপথ। 

• উপযুক্ত - যোগ্য। 
• উপযুক্ত - উল্লিখিত।  

• উদ্দেশ - সন্ধান। 
• উদ্দেশ্য - লক্ষ্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'খাদি - খাদী' শব্দজোড়ের অর্থ কী?
  1. খাটিয়া ও চাউলের কণা
  2. স্বয়ং ও খদ্দর
  3. খদ্দর ও ভক্ষক
  4. খদ্দর ও বেঁটে
সঠিক উত্তর:
খদ্দর ও ভক্ষক
উত্তর
সঠিক উত্তর:
খদ্দর ও ভক্ষক
ব্যাখ্যা
• 'খাদি' শব্দের অর্থ - খদ্দর। 
• 'খাদী' শব্দের অর্থ - ভক্ষক। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
• খুর - গরু বা ঘোড়ার পায়ের তলদেশ। 
• ক্ষুর - কামানোর অস্ত্র। 

• খড় - বিচালি। 
• খর - তীব্র। 

• খাটো - বেঁটে, খর্ব। 
• খাট - খাটিয়া, চৌকি। 

• খোদ - স্বয়ং, নিজে। 
• খুদ - চাউলের কণা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।