পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

পরীক্ষাPSCতারিখ২৪ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৩৬তম বিসিএস মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

PSC · ২৪ ডিসেম্বর, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অনুশীলন
  2. আদেশ
  3. অনুসরণ
  4. অনুরূপ
ব্যাখ্যা
প্রশ্ন: ‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ কোনটি? 
- ‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ আদেশ। 

• অনুশাসন (বিশেষ্য)
-  তৎসম বা সংস্কৃত শব্দ। 

অর্থ: 
- আদেশ;
- বিধান; 
- উপদেশ;
- শিক্ষা।

সূত্র: অভিগম্য অভিধান।
.
‘পল্লব গ্রাহিতা’ শব্দের অর্থ হল -
  1. পাতা ভাসানো
  2. পাতা কুড়ানো
  3. ভাসা ভাসা জ্ঞান
  4. বৃক্ষ
ব্যাখ্যা
প্রশ্ন: ‘পল্লব গ্রাহিতা’ শব্দের অর্থ হল -   

- ‘পল্লব গ্রাহিতা’ শব্দের অর্থ হল - ভাসা ভাসা জ্ঞান। 

• পল্লবগ্রাহিতা
- বিশেষ্য পদ।
অর্থ: 
- বিভিন্ন বিষয়ে ভাসা ভাসা জ্ঞান।

সূত্র: অভিগম্য অভিধান। 
.
চলন : চলিত : : চরিত্র : ?
  1. চারিত্র্য
  2. চারিত্রিক
  3. চরিত্র্য
  4. চরিত্রবান
ব্যাখ্যা
• 'চলন' বিশেষ্য শব্দ।
- যার অর্থ: গমন, ভ্রমণ।

অপরদিকে,
- 'চলিত' বিশেষণ শব্দ। 
- যার অর্থ: চালু, চলতি। 

এখানে, 'চলন' বিশেষ্য আর 'চলিত' বিশেষণ শব্দ। 

• 'চরিত্র' বিশেষ্য শব্দ যার বিশেষণ 'চারিত্রিক'। 
- 'চারিত্রিক' বিশেষণ শব্দ। যার অর্থ: চরিত্রগত, চরিত্রসম্পর্কিত।
 
- 'চারিত্র্য' বিশেষ্য শব্দ। যার অর্থ: মহৎ গুণাবলি, সদাচার।  

এখানে,
'চরিত্র্য' বানানটি ভুল। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ
  1. বে
  2. নি
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ

সমাধান: 
প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো সাজালে শব্দটি হবে 'উপনিবে'। শব্দটির শেষ অক্ষর হবে ''।
.
বিদ্যুৎ : আলো : : মনীষা : ?
  1. প্রতিভা
  2. কৃতিত্ব
  3. বুদ্ধি
  4. উপলব্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: বিদ্যুৎ : আলো : : মনীষা : ?

সমাধান:
বিদ্যুৎ শব্দের অর্থ ⇒ তড়িৎ; বিজলি
মনীষা শব্দের অর্থ ⇒ প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা

বিদ্যুৎ আলোর সাথে সম্পর্কিত, মনীষা বুদ্ধির সাথে সম্পর্কিত।
.
পরিশ্রম : সফলতা : : শ্রম : ?
  1. দক্ষতা
  2. উন্নতি
  3. ক্লান্তি
  4. উৎপাদন
ব্যাখ্যা
প্রশ্ন: পরিশ্রম : সফলতা : : শ্রম : ?

সমাধান:
পরিশ্রম ব্যতীত সফলতা যেমনি সম্ভব নয়, তেমনি শ্রম ব্যতীত উৎপাদন অসম্ভব।
.
Liability : Immunity , then ___ ?
  1. Debit : Credit
  2. Real estate : Property
  3. Pardon : Amnesty
  4. Fidelity : Honesty
ব্যাখ্যা

Liability (noun) - দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা। 
Immunity (noun) - (কর, শুল্ক ইত্যাদি থেকে) রেহাই; মাফ। 

সম্পর্ক: Liability ও Immunity পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে। 

অপশনসমূহের মধ্যে শুধুমাত্র Debit এর বিপরীত হচ্ছে Credit
Debit শব্দের বাংলা অর্থ খরচ। Credit শব্দের বাংলা অর্থ জমা। 

বাকি অপশনসমূহ সমার্থক শব্দ। 

.
Teacher : Ignorance : Light : ?
  1. Study
  2. Lightning
  3. Electricity
  4. Darkness
ব্যাখ্যা

Teacher - শিক্ষক।
Ignorance - অজ্ঞতা; অজ্ঞানতা; অনভিজ্ঞান; অনভিজ্ঞতা।

সম্পর্ক: Teacher (শিক্ষক) এর কাজ হচ্ছে Ignorance (অজ্ঞতা) দূর করা। 

একইভাবে, Light (আলো) এর কাজ হচ্ছে Darkness (অন্ধকার) দূর করা। 

.
Trace the odd pair in the following ___
  1. Hospital and patient
  2. Teacher and student
  3. Nest and bird
  4. Prison and culprit
ব্যাখ্যা

Patient বা রোগী সাধারণত Hospital এ থাকে। 
Bird সাধারণত Nest (পাখির বাসা) এ থাকে। 
Culprit (দোষী) Prison (কারাগারে) থাকে। 

Teacher এবং student এর মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। 

তাই, সঠিক উত্তর Teacher and student

১০.
নিচের কোন শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়?
  1. অংশু
  2. প্রভা
  3. ময়ূখ
  4. দীপ্ত
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়? 

- দীপ্ত শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়। 
- দীপ্ত  অর্থ প্রজ্বলিত; জ্বলছে এমন।

• 'আলো' এর সমার্থক শব্দ:
- আলোক, দ্যুতি, ঔজ্জ্বল্য, প্রভা, অংশু, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ূখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর ইত্যাদি।

সূত্র: উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও অভিগম্য অভিধান। 
১১.
√৮০ + √১২৫ = ? 
  1. ৯√৫
  2. ২০√৫
  3. ৪০√৫
  4. ৬০√৫
ব্যাখ্যা
প্রশ্ন: √৮০ + √১২৫ = ?

সমাধান:
√৮০ + √১২৫ 
= √(১৬ × ৫) + √(২৫ × ৫) 
= ৪√৫ + ৫√৫
= ৯√৫
১২.
যদি √৩ = ৩, √৪ = ৪ হয়, তাহলে (√৬) = ?
  1. ১২
  2. ৩৬
  3. ১৮
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি √৩ = ৩, √৪ = ৪ হয়, তাহলে (√৬) = ?

সমাধান:
দেওয়া আছে,
√৩ = ৩, √৪ = ৪

এখন, (√৬) = √৬ × √৬ = ৬ × ৬ = ৩৬
১৩.
হলে - এর প্রশ্নবোধক স্থানে কত বসবে?
  1. ১২০
  2. ১৮০
  3. ২২৪
  4. ২৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: হলে - এর প্রশ্নবোধক স্থানে কত বসবে?

সমাধান:
১ম চিত্রে, ১ + ২ + ৩ + ৪
= ১ + ৮ + ২৭ + ৬৪
= ১০০
২য় চিত্রে, ২ + ৩ + ৪ + ৫
= ৮ + ২৭ + ৬৪ + ১২৫
= ২২৪
১৪.
প্রশ্নবোধক স্থানে কত বসবে?
  1. ১০
  2. ২৮
  3. ১৮
  4. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কত বসবে?

সমাধান:
এখানে,
১৪ + ১ = ১৫
৬ + ৯ = ১৫

১১ + ৮ = ১৯
১৫ + ৪ = ১৯

২০ + ২০ = ৪০
২৮ + ১২ = ৪০

∴ সঠিক উত্তর ২৮
১৫.
৪০০ এর ৪৯% = ?
  1. ১৯৬০
  2. ১৯৬
  3. ১৯.৬
  4. ১.৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ এর ৪৯% = ? 

সমাধান:
৪০০ এর ৪৯/১০০
= ৪০০ × (৪৯/১০০)
= ৪ × ৪৯
= ১৯৬
১৬.
নিচের চিত্রটির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ৪৪
  2. ৪৮
  3. ৫৪
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রটির শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে, ৮ + ৬ = ১৪
১৪ + ৮ = ২২
২২ + ১০ = ৩২
৩২ + ১২ = ৪৪
১৭.
৭, ১১, ১২, ১৪, ১৭, ১৭, ২২, ?
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. ২০
  2. ২২
  3. ২৪
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ১১, ১২, ১৪, ১৭, ১৭, ২২, ?
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
দুটি ধারা বিদ্যমান যার
একটি ক্রমান্বয়ে ৫ করে বৃদ্ধি পাচ্ছে, ৭, ১২, ১৭, ২২

এবং অপরটি ৩ করে বৃদ্ধি পাচ্ছে, ১১, ১৪, ১৭, ২০
১৮.
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
 
  1. ১২
  2. ১৪
  3. ১৬
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
 


সমাধান:
এখানে,
(৫ × ৩ × ৪ × ২)/১০ = ১২
(৫ × ৬ × ২ × ৩)/১০ = ১৮
(৫ × ২ × ২ × ৮)/১০ = ১৬
১৯.
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. ১০
  2. ১২
  3. ১৬
অনির্ধারিত
ব্যাখ্যা
বি.দ্র: প্রশ্নটিতে সংখ্যার বিন্যাসগত ত্রুটি আছে। সমাধানের জন্য নির্দিষ্ট কোন লজিক পাওয়া যাচ্ছে না। তাই উত্তরটি তুলে রাখা হলো।
২০.
০.০২ × ০.০০২ × ০.০১ = ?
  1. ০.০০৪
  2. ০.০০৪০
  3. ০.০০০৪
  4. ০.০০০০০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০২ × ০.০০২ × ০.০১ = ?

সমাধান:
০.০২ × ০.০০২ × ০.০১ = (২ × ২ × ১)/(১০০ × ১০০০ × ১০০)
= ৪/১০০০০০০০
= ০.০০০০০০৪
২১.
একটি সংখ্যা ৫০৬ থেকে যত বড় ৬০৬ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৫৫০
  2. ৫৫৬
  3. ৫৬০
  4. ৫৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫০৬ থেকে যত বড় ৬০৬ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৫০৬ = ৬০৬ - ক
⇒ ক + ক = ৬০৬ + ৫০৬
⇒ ২ক = ১১১২
⇒ ক = ১১১২/২
∴ ক = ৫৫৬

∴ সংখ্যাটি = ৫৫৬
২২.
বর্গমূল করুন : √.০৯ = ?
  1. ০.৩
  2. .০৩
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গমূল করুন : √.০৯ = ?

সমাধান:
√.০৯ = ০.৩
২৩.
উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ - পশ্চিম অভিমুখে যেতে পারে সেটি প্রায় কত ডিগ্রি কোণ অতিক্রম করবে?
  1. ১৪৫°
  2. ১৯০°
  3. ২২৫°
  4. ৩১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ - পশ্চিম অভিমুখে যেতে পারে সেটি প্রায়  কত ডিগ্রি কোণ অতিক্রম করবে?

সমাধান:

উত্তর অভিমুখী একটি জাহাজ ডানে মোড় নিয়ে পূর্ব অভিমুখী হতে উৎপন্ন কোণ = 90°
আবার,
পূর্বমুখী জাহাজ ডানে মোড় নিয়ে দক্ষিণ অভিমুখী হতে উৎপন্ন কোণ = 90°
দক্ষিণমুখী জাহাজ ডানে মোড় নিয়ে দক্ষিণ-পশ্চিম অভিমুখী হতে উৎপন্ন কোণ = 45°

∴ উত্তর অভিমুখী একটি জাহাজ ডানে মোড় নিয়ে দক্ষিণ-পশ্চিম অভিমুখে যেতে মোট অতিক্রান্ত কোণ = 90° + 90° + 45°
= 225°
২৪.
সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ -
  1. সমুদ্রে উঁচু ঢেউ সৃষ্টি হয়
  2. সমুদ্রের পানির ঘনত্ব বেশি
  3. সমুদ্রের পানির গভীরতা বেশি
  4. সমুদ্রের পানির ঘনত্ব কম
ব্যাখ্যা
প্রশ্ন: সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ -

সমাধান:
• সমুদ্রে সাঁতার কাটা সহজ।
- পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি।
- যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ।
- সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘণ্টায় যথাক্রমে ১৬ কি.মি. ও ৪ কি.মি। নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৪ ঘণ্টা
  2. ২ ঘণ্টা
  3. ৩ ঘণ্টা
  4. ৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘণ্টায় যথাক্রমে ১৬ কি.মি. ও ৪ কি.মি। নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= (১৬ + ৪) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা

∴ ৩০ কি.মি. যেতে সময় লাগবে = ৩০/২০ ঘণ্টা
= ৩/২ ঘণ্টা

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= (১৬ - ৪) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা

∴ ৩০ কি.মি. যেতে সময় লাগবে ৩০/১২ = ৫/২ ঘণ্টা।

∴ মোট সময় লাগবে = (৩/২) + (৫/২) ঘণ্টা।
= (৩ + ৫)/২ ঘণ্টা
= ৮/২  ঘণ্টা
= ৪ ঘণ্টা
২৬.
তিনটি যন্ত্র একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?
  1. (১১/২০)
  2. (১১/৩০)
  3. (১১/১৫)
  4. (১১/৩৩)
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি যন্ত্র একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?

সমাধান:
মেশিন তিনটি দ্বারা ১ ঘণ্টায় কাজ করা যায় যথাক্রমে ১/৫, ১/৬ ও ১/৭ অংশ।
সুতরাং, দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে ১/৫ + ১/৬ অংশ
= (৬ + ৫)/৩০
= ১১/৩০ অংশ কাজ করা যায়।
২৭.
তাজওয়াব উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেল ৩০ মিটার। যাত্রাবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব কত?
  1. ৩০ মিটার
  2. ৪০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: তাজওয়াব উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেল ৩০ মিটার। যাত্রাবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব কত?

সমাধান:

তাজওয়াব A স্থান থেকে উত্তর দিকে AB = ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে BC = ৩০ মিটার গেল আবার বামদিকে গেল CD = ৪০ মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেল DE = ৩০ মিটার।
এখানে, AB = CD = ৪০ মিটার
BC = DE = ৩০ মিটার।

∴ যাত্রাবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব AE = AD + DE
= ৩০ + ৩০ = ৬০ মিটার
২৮.
একটি দেয়াল ঘড়িতে যখন ৯ :৩০ টা বাজে তখন যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকে থাকে তবে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে?
  1. পশ্চিম
  2. দক্ষিণ
  3. পূর্ব-দক্ষিণ
  4. দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে যখন ৯ :৩০ টা বাজে তখন যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকে থাকে তবে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে?

সমাধান:

মিনিটের কাঁটা পূর্ব দিকে থাকলে ঘণ্টার কাঁটা দক্ষিণ-পশ্চিম দিকে থাকবে।
২৯.
ঘড়িতে যখন সাড়ে চারটা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
  1. ৪০°
  2. ৪৫°
  3. ৫০°
  4. ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন সাড়ে চারটা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = ।(11 M - 60 H)/2।   [এখানে, M = 30 মিনিট, H = 4 ঘণ্টা ]
= ।(11 × 30 - 60 × 4)/2। 
= ।330 - 240/2।
= ।90/2।
= 45°
 
৩০.
দু’জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর বামদিকে ঘুরে আরও ৩ মিটার গেল। তাদের দু‘জনের মধ্যে দূরত্ব কত?
  1. ৬ মিটার
  2. ৭ মিটার
  3. ৮ মিটার
  4. ১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দু’জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর বামদিকে ঘুরে আরও ৩ মিটার গেল। তাদের দু‘জনের মধ্যে দূরত্ব কত?

সমাধান:
 
ধরি,
দুই জন লোক O বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = ৪ মিটার হেঁটে গেল।
পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = ৩ মিটার হেঁটে গেল।

এখন,
OD2 = OA2 + AD2
বা, OD2 = ৪+ ৩
বা, OD2 = ২৫
∴ OD = ৫

আবার,
OC2 = OB2 + BC2
বা, OC = ৪ + ৩
বা, OC = ২৫
∴ OC = ৫

∴ তাদের দুই জনের মধ্যে দূরত্ব, CD = OD + OC
= (৫ + ৫) মিটার
= ১০ মিটার
 
৩১.
আলভী শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে আলভী ৮ম ছাত্র। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্র বসা আছে?
  1. ১৫ জন
  2. ১৭ জন
  3. ১৯ জন
  4. ২১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: আলভী শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে আলভী ৮ম ছাত্র। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্র বসা আছে?

সমাধান:
আলভীর ডানদিকে আছে = ৭ জন 
আলভীর বামদিকে আছে = ৭ জন 

মোট = ৭ + ১ + ৭ = ১৫ জন 
 
৩২.
রাত্রিকালীন যুদ্ধকে এককথায় কী বলা হয়?
  1. ভুজঙ্গ
  2. নৈশরণ
  3. জুগুপ্সা
  4. সৌপ্তিক
ব্যাখ্যা
প্রশ্ন: রাত্রিকালীন যুদ্ধকে এককথায় কী বলা হয়? 

• 'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় “সৌপ্তিক” বলা হয়।

• কিছু গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ হলো:
- ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
- ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা।
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা।
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।

উৎস: ভাষা-শিক্ষা,ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯)।
৩৩.
‘সে যে কোথায় তা আমার জানা নেই’ এটি কোন ধরনের বাক্য?
  1. যৌগিক
  2. জটিল
  3. সরল
  4. খণ্ড বাক্য
ব্যাখ্যা
প্রশ্ন: ‘সে যে কোথায় তা আমার জানা নেই’ এটি কোন ধরনের বাক্য? 

• জটিল বাক্য:

- যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা তাঁরা, সে-যে, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।

যেমন -
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
- সে যে কোথায় তা আমার জানা নেই। 

উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২২ সংস্করণ)।
৩৪.
নিম্নের কোনটি ব্যতিক্রম?
  1. মোগাদিসু
  2. পোর্ট অব প্রিন্স
  3. নাইরোবি
  4. ডাকার
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোনটি ব্যতিক্রম? 

সমাধান:
- পোর্ট অব প্রিন্স হাইতির রাজধানী।
- এটি উত্তর আমেরিকার একটি দেশ।
- বাকীগুলো আফ্রিকার দেশ। 

অন্যদিকে,
-  সোমালিয়ার রাজধানী মোগাদিসু। 
- নাইরোবি কেনিয়ার রাজধানী। 
- ডাকার সেনেগালের রাজধানী। 

তাই, পোর্ট অব প্রিন্স ব্যতিক্রম।

সূত্র: ব্রিটানিকা।
৩৫.
হোয়াংহো নদীর সাথে কুয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির সেরূপ সম্পর্ক?
  1. লুসাই পাহাড়
  2. কৈলাস শৃঙ্গ
  3. আরাকান পর্বত
  4. মেঘালয় পর্বত
ব্যাখ্যা
প্রশ্ন: হোয়াংহো নদীর সাথে কুয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক সাঙ্গু নদীর সাথে নিম্নের কোনটির সেরূপ সম্পর্ক?

সমাধান:
হোয়াংহো নদীর উৎপত্তি কুয়েনলুন পর্বত থেকে, সাঙ্গু নদীর উৎপত্তি আরাকান পবর্ত হতে।

কয়েকটি নদীর উৎপত্তিস্থল:
- কর্ণফুলি: কর্ণফুলি নদী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যা ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে।
- পদ্মা: বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- মহানন্দা: হিমালয়ের পাদদেশে দার্জিলিং এর নিকটবর্তী মহালড্রীম পর্বত হতে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে।
৩৬.
'Annotation' শব্দের অর্থ কী?
  1. টীকা
  2. সংযোজন
  3. বিরুক্তি
  4. স্বরবিন্যাস
ব্যাখ্যা
• ‘Annotation’ শব্দের বাংলা পরিভাষা -টীকা

• গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ হলো:
Demobilize - ভেঙ্গে দেওয়া, 
Criminology - দুষ্ক্রিয়াবিদ্যা, 
Crossed - রেখিত, 
Booklet - পুস্তিকা, 
Antique - দুর্লভ অভিজ্ঞান, 
Democracy - গণতন্ত্র, 
Demographic- জনতাত্ত্বিক, 
Socialism - সমাজতন্ত্র। 
 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩৭.
Re-arrange the jumble word and fill in the last letter. g c a e e o n p h n = name of a capital
  1. c
  2. g
  3. a
  4. n
ব্যাখ্যা
প্রশ্ন: Re-arrange the jumble word and fill in the last letter. g c a e e o n p h n = name of a capital

সমাধান:
g c a e e o n p h n = Copenhagen.
Denmark is a Nordic country. The Capital and largest city of Denmark is Copenhagen.


Source: britannica.com
৩৮.
Synonym of 'Purloin' is-
  1. Transgression
  2. Invade
  3. Anathema
  4. Obscure
ব্যাখ্যা

Purloin - চুরি করা।

অপশনসমূহ, 
Transgression - পরিচালনা করা; লেনদেন করা।
Invade - হামলা/হস্তক্ষেপ/লঙ্ঘন করা। 
Anathema - (গির্জা) চার্চ কর্তৃক কাউকে বহিষ্কার বা ধর্মচ্যুত কিংবা কোনো কিছুকে অশুভ হিসেবে চিহ্নিত করার আনুষ্ঠানিক ঘোষণা।
Obscure - অস্পষ্ট বা অন্ধকারময় করা; আড়াল করা। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, Purloin শব্দটির Synonym হচ্ছে Obscure

Source: Accessible Dictionary by Bangla Academy. 

৩৯.
Which spelling is correct?
  1. Jamboree
  2. Jambore
  3. Jumboree
  4. Jumbore
ব্যাখ্যা
প্রশ্ন: Which spelling is correct?

সমাধান:
সঠিক বানান- Jamboree.
Jamboree - আনন্দমেলা।

আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Pneumonia
Occasion
Embarrass
Achievement
Committee
Accelerate
Unfortunate
Pneumonia
Rheumatism
Annihilate
৪০.
Proctor : Supervice, then ___
  1. Prophet : rule
  2. Profilgate : amalgamate
  3. Fudge : courtroom
  4. Prodigal : squander
ব্যাখ্যা
PROCTOR - কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রধানত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা; প্ররক্ষক।
SUPERVISE - তত্ত্বাবধান/পরিদর্শন/আবেক্ষণ করা।

সম্পর্ক: PROCTOR এর কাজ SUPERVISE করা। 

prodigal - অপব্যয়ী/অমিতব্যয়ী (ব্যক্তি)।
squander - অপব্যয় করা; বেহিসাবি খরচ করা; পয়সা উড়ানো।

সম্পর্ক: prodigal এর কাজ squander করা। 
৪১.
Choose the correct spelling.
  1. Questionaire
  2. Questioneire
  3. Questionnaire
  4. Questionnare
ব্যাখ্যা
প্রশ্ন: Choose the correct spelling. 

সমাধান:
সঠিক বানান- Questionnaire.

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Acknowledgement
Abhorrence 
Affidavit
Bureaucracy 
Committee
Consensus
Vacuum
Reverberation
Lieutenant
৪২.
ক খ - এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ-এর মা। চ ঘ-এর কন্যা। সম্পর্কে চ ক-এর কী হয়?
  1. খালা
  2. দাদী
  3. নানী
  4. ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: ক খ - এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ-এর মা। চ ঘ-এর কন্যা। সম্পর্কে চ ক-এর কী হয়?

সমাধান:
খ ও গ পরস্পর ভাই।
ঘ, গ এর মা হওয়ায় খ এরও মা।
চ, ঘ এর কন্যা হওয়ায় খ, গ এবং চ পরস্পরের ভাই বোন।
এখন, ক, খ এর পুত্র হওয়ায় চ হবে ক এর ফুফু
৪৩.
নিচের কোন চিত্রটি অন্যগুলো থেকে ভিন্ন?
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন চিত্রটি অন্যগুলো থেকে ভিন্ন?

    সমাধান:
    প্রদত্ত অপশনগুলো হতে দেখা যায় যে, অপশন ক, খ, ঘ তে রেখা ও বৃত্ত পরস্পর সংযুক্ত আছে।
    কিন্তু অপশন গ তে দেখা যায় যে, রেখা ও বৃ্ত্ত পরস্পর আলাদা আছে।
    তাই,  চিত্রটি অন্যগুলো থেকে ভিন্ন।
    ৪৪.
    A B-এর তুলনায় খাটো কিন্তু C -এর চেয়ে লম্বা। D A-এর তুলনায় খাটো কিন্তু C -এর চেয়ে লম্বা। E B-এর তুলনায় খাটো কিন্তু A -এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে?
    1. A
    2. B
    3. C
    4. D
    ব্যাখ্যা
    প্রশ্ন: A B-এর তুলনায় খাটো কিন্তু C -এর চেয়ে লম্বা।  D A-এর তুলনায় খাটো কিন্তু C -এর চেয়ে লম্বা। E B-এর তুলনায় খাটো কিন্তু A -এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে?

    সমাধান:
    ১ম শর্তমতে, C < A < B
    ২য় শর্তমতে, C < D < A
    ৩য় শর্তমতে, A < E < B

    অর্থাৎ, সমন্বিতভাবে এদের উচ্চতার ক্রম হবে C < D < A < E < B

    সুতরাং, উচ্চতার দিক থেকে মাঝারি A
     
    ৪৫.
    নিম্নে 'L' আকৃতির ঘরটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
    1. ৩২
    2. ৮৪
    3. ৬৪
    4. ১২৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নে 'L' আকৃতির ঘরটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

    সমাধান:
    L আকৃতির ঘরটির ৪ মিটার বাহুদ্বয়কে বর্ধিত করলে (১০ × ১০) = ১০০ বর্গমিটারের একটি ঘর পাওয়া যায়।
    আবার বর্ধিত অংশটি (৬ × ৬) = ৩৬ বর্গমিটারের একটি ঘর পাওয়া যায়।

    ∴ 'L' আকৃতির ঘরটির ক্ষেত্রফল = ১০০ - ৩৬ = ৬৪ বর্গমিটার
    ৪৬.
    JUDGEMENT শব্দটি আয়নায় কেমন দেখাবে?
      ব্যাখ্যা
      প্রশ্ন: JUDGEMENT শব্দটি আয়নায় কেমন দেখাবে?

      সমাধান:
      JUDGEMENT শব্দটি আয়নায়

       
       
      ৪৭.
        ব্যাখ্যা
        প্রশ্ন: 

        সমাধান: 
        প্রদত্ত চিত্রে, X এর স্থলে O এবং O এর স্থরে X পরিবর্তিত হয়ে ২য় চিত্রটির আকার ধারণ করেছে।
        একইভাবে, ৩য় চিত্রটি পরিবর্তিত হয়ে ৪র্থ চিত্রটি হবে।
        যা দেখতে 
        ৪৮.
          অনির্ধারিত
          ব্যাখ্যা
          বি.দ্র: প্রশ্নটিতে চিত্রের প্যাটার্নে সমাধানের জন্য নির্দিষ্ট কোন লজিক পাওয়া যাচ্ছে না। তাই উত্তরটি তুলে রাখা হলো।
          ৪৯.
            ব্যাখ্যা
            প্রশ্ন: 

            সমাধান:
            প্রদত্ত চিত্রে হতে দেখা যায় যে, 
            ১ম কলাম বরাবর, ১ম চিত্রে দুই ডটের মাঝখানে  ১টি, ২য় চিত্রের মাঝে ২টি, ৩য় চিত্রের মাঝে ৩টি করে রেখা আছে।
            ২য় কলাম বরাবর, ১ম চিত্রে দুই ডটের মাঝখানে  ১টি, ২য় চিত্রের মাঝে ২টি, ৩য় চিত্রের মাঝে ৩টি করে রেখা আছে।
            একইভাবে,
            ৩য় কলাম বরাবর, ১ম চিত্রে দুই ডটের মাঝখানে  ১টি, ২য় চিত্রের মাঝে ২টি, ৩য় চিত্রের মাঝে ৩টি করে রেখা আছে।
            সঠিক উত্তর 
            ৫০.
            Which is the most suitable tool for general carpentry?
              ব্যাখ্যা
              প্রশ্ন: Which is the most suitable tool for general carpentry?

              সমাধান:
              Carpentry মানে হচ্ছে কাঠমিস্ত্রী, এখানে কাঠমিস্ত্রীর কাজের জন্য ১নং যন্ত্রটি বেশি সুবিধাজনক।
              কারণ, এটি দ্বারা একই সাতে পেরেগ লাগানো ও তোলা দুটিই করা যায়।