পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৮ পরীক্ষার টপিক: ১) ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩) ১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
'আবদুল্লাহ' উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. উত্থানপর্ব
  2. শনিবারের চিঠি
  3. মোসলেম ভারত
  4. সাধনা
সঠিক উত্তর:
মোসলেম ভারত
উত্তর
সঠিক উত্তর:
মোসলেম ভারত
ব্যাখ্যা
⇒ 'আবদুল্লাহ' উপন্যাস:
- 'আবদুল্লাহ' কাজী ইমদাদুল হক রচিত একটি উপন্যাসটির।
- এটি মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ১৯৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি রচনাকালীন সময়ে কাজী ইমদাদুল হকের মৃত্যু হলে, কাজী আনোয়ারুল কাদির, ইমদাদুল হকের খসড়া অবলম্বন করে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন।
- উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ৷
- শিল্পের বিচারে 'আবদুল্লাহ্‌' উৎকৃষ্ট উপন্যাস নয়, তবে বাংলার সামাজিক বিবর্তনের, বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুচারুভাবে ফুটে উঠায় গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব আছে। 

⇒ কাজী ইমদাদুল হক: 
 - কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। 
- 'আবদুল্লাহ' উপন্যাসের লেখক হিসেবেই তাঁর সমধিক পরিচিতি।
- আবদুল্লাহ উপন্যাস রচনা করেই তিনি ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। 
- বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল ইমদাদুল হকের সাহিত্য সাধনার মূল লক্ষ্য।
- তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন। 

 তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
- আঁখিজল, 
- মোসলেম জগতে বিজ্ঞান চর্চা,  
- ভূগোল শিক্ষা প্রণালী (দু ভাগ),
- নবীকাহিনি (প্রবন্ধমালা), 
- কামারের কাণ্ড,  
- আবদুল্লাহ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
সাধুরীতির ক্ষেত্রে কোনটি অশুদ্ধ?
  1. ব্যাকরণ নির্ধারিত নিয়ম মেনে চলে।
  2. অব্যয়ের তদ্ভব রূপ ব্যবহৃত হয়।
  3. নাটক, বক্তৃতা, সংলাপের উপযােগী নয়।
  4. সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়।
সঠিক উত্তর:
অব্যয়ের তদ্ভব রূপ ব্যবহৃত হয়।
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়ের তদ্ভব রূপ ব্যবহৃত হয়।
ব্যাখ্যা
• সাধুরীতির বৈশিষ্ট্যসমূহ:
১. সাধুরীতি ব্যাকরণ নির্ধারিত নিয়ম মেনে চলে।
২. সাধুরীতি তৎসম শব্দবহুল ও গুরুগম্ভীর।
৩. সাধুরীতিতে ক্রিয়ার পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন : পড়িতেছি, লিখিতেছি ইত্যাদি।
৪. সাধুরীতিতে সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন: তাহারা, উহারা ইত্যাদি।
৫. সাধুরীতিতে অব্যয়ের তৎসম রূপ ব্যবহৃত হয়। যেমন : তথাপি, যদ্যপি ইত্যাদি।
৬. এই রীতিতে সন্ধি ও সমাসবদ্ধ পদের ব্যবহার বেশি। যেমন : রসনেন্দ্রিয়, মহাবুদ্ধিসম্পন্ন ইত্যাদি।
৭. সাধুরীতি নাটক, বক্তৃতা, সংলাপের উপযােগী নয়।

• চলতিরীতির বৈশিষ্ট্যসমূহ:
১. চলতিরীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম মেনে চলে না।
২. চলতিরীতিতে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন : পড়ছি, লিখছি ইত্যাদি।
৩. চলতিরীতিতে সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন: ওরা, তারা ইত্যাদি।
৪. চলতিরীতিতে অব্যয়ের তদ্ভব রূপ ব্যবহৃত হয়। যেমন: তবু, যদিও ইত্যাদি।
৫. চলতিরীতি পরিবর্তনশীল।
৬. চলতিরীতিতে সন্ধি ও সমাসবদ্ধ পদের ব্যবহার অপেক্ষাকৃত কম।
৭. চলতিরীতি বক্তৃতা, নাটক ও সংলাপের উপযােগী।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন কে?
  1. আবদুল গাফ্‌ফার চৌধুরী
  2. দ্বিজেন্দ্রলাল রায়
  3. লালন সাাঁই
  4. অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর:
অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
• অতুলপ্রসাদ সেন: 
- অতুলপ্রসাদ সেন ছিলেন একজন কবি, গীতিকার ও গায়ক।
- তিনি ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। 
- অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন।
- তাঁর অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
- তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
- তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন।
 -তাঁর লেখা গানের সংকলন - 'কয়েকটি গান ও গীতিপুঞ্জ'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?
  1. ভুসুকুপা
  2. শরবপা
  3. লুইপা
  4. কাহ্নপা
সঠিক উত্তর:
লুইপা
উত্তর
সঠিক উত্তর:
লুইপা
ব্যাখ্যা
⇒ লুইপা: 
- লুইপা প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের একজন কবি।
- মুহাম্মদ শহীদুল্লার অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইফা জীবিত ছিলেন।
- হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লুইফা রাঢ় অঞ্চলের লোক।
- লুইপা চর্যাপদের ১ ও ২৯নং পদ রচনা করেন। 

• লুইপা রচিত চর্যার প্রথম পদ-
কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।

⇒ চর্যাপদ:
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নপা তিনি মোট ১৩টি পদ রচনা করেন। তাঁর মধ্যে ১২টি পদ পাওয়া গেছে।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা হচ্ছেন ভুসুকুপা। তিনি মোট ৮টি পদ রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলায় কবিতায় ব্যবহৃত ছন্দ কয় ভাগে বিভক্ত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
⇒ ছন্দ:
- ছন্দ কাব্যের গতিসৌন্দর্য বিধায়ক একটি স্বতঃস্ফূর্ত নির্মাণকৌশল।
- হাজার বছর ধরে বিচিত্র আবেগ, অনুভূতি ও বিষয়ভাবনা দ্বারা পরিপুষ্ট বাংলা কাব্যের গতিময় নান্দনিক সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে কবিরা বহুবিধ ছন্দের নির্মাণ ও বিকাশ সাধন করেছেন।
- ভারতবর্ষে ছন্দচর্চার ইতিহাস অনেক প্রাচীন।
 - সুদূর অতীতে বৈদিক ভাষা ও সাহিত্য (খ্রি.পূ ২৫০০-৯০০ অব্দ) চর্চার সময়কাল থেকেই ভারতবর্ষে কাব্যের প্রধান উপাদানরূপে ছন্দের চর্চা হয়ে আসছে।

- বাংলায় কবিতায় ব্যবহৃত ছন্দ প্রধানত তিন প্রকার।
যেমন:
১) স্বরবৃত্ত,
২) অক্ষরবৃত্ত ও 
৩) মাত্রাবৃত্ত।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ?
  1. দিগ্ + অন্ত = দিগন্ত
  2. তদ্ + অবধি = তদবধি
  3. সুপ্ + অন্ত = সুবন্ত
  4. বাক্ + ইশ = বাগীশ
সঠিক উত্তর:
সুপ্ + অন্ত = সুবন্ত
উত্তর
সঠিক উত্তর:
সুপ্ + অন্ত = সুবন্ত
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম: 
- ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।  
যেমন:
- দিক্ + অন্ত = দিগন্ত।
- বাক্ + ঈশ = বাগীশ। 
- সুপ্ + অন্ত = সুবন্ত।
- তৎ + অবধি = তদবধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Into the valley of Death
Rode the six hundred'
- These lines are taken from Alfred Tennyson's poem -
  1. Vision of Sin
  2. In Memoriam
  3. The Charge of the Light Brigade
  4. Morte D'Arthur
সঠিক উত্তর:
The Charge of the Light Brigade
উত্তর
সঠিক উত্তর:
The Charge of the Light Brigade
ব্যাখ্যা
• 'Into the valley of Death
Rode the six hundred'
- These lines are quoted by - Alfred Tennyson.

- উল্লিখিত লাইন গুলো তার লিখিত কবিতা 'The Charge of the Light Brigade' হতে উদ্ধৃত।
- লাইনটি কবিতাটির প্রথম স্তবকের শেষ দুই লাইন।
- ১৮৫৫ সালে এটি প্রকাশিত হয়।
- ১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধ চলাকালে বালাক্লাভা নামক এক রণক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সাথে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের এক যুদ্ধ সংঘটিত হয়।
- এই 'Battle of Balaklava' এর প্রেক্ষিতেই কবি কবিতাটি রচনা করেন।

• Alfred, Lord Tennyson:
- Alfred, Lord Tennyson, in full Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater.
- He was a represented/ Lyric poet of the Victorian Age.

• Best Works:
- Oenone
- Ulysses
- Lotus Eaters
- Locksley Hall
- Tears Idle Tears
- Tithonus
- The Two Voices
- The Lady of Shalott
- Vision of Sin
- Morte D'Arthur
- The Falcon
- In Memoriam (Elegy)
- Queen Mary (Comedy)
- Harold

Source: Britannica.com
.
A person whose job is to prepare dead bodies that are going to be buried or cremated is called -
  1. Pallbearers
  2. Undertaker
  3. Supporter
  4. Mourner
সঠিক উত্তর:
Undertaker
উত্তর
সঠিক উত্তর:
Undertaker
ব্যাখ্যা
• Undertaker (noun)
English Meaning: A person whose job is to prepare dead bodies that are going to be buried or cremated (= burned) and to organize funerals.
Bangla Meaning; মুরদাফরাশ; অন্ত্যকর্মনির্বাহক।

• Other options,

• Pallbearers (noun):
English Meaning - A person who helps to carry a coffin at a funeral or who walks at the side of the people carrying it.
Bangla Meaning - যে ব্যক্তি অন্ত্যেষ্টিক্রিয়াকালে শবযানের বা কবরের আচ্ছাদনবস্ত্রের কোনা তুলিয়া ধরিয়া শোক করে।

• Supporter (noun)
English Meaning: Someone who supports a particular idea, group, or person.
Bangla Meaning: সমর্থক; ধারক; পোষক; প্রতিপালক।

• Mourner (noun)
English Meaning: A person who is feeling or expressing sadness, or who is at a funeral.
Bangla Meaning: যে ব্যক্তি শোক করে, বিশেষত যে ব্যক্তি মৃতের আত্মীয় বা বন্ধু হিসেবে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়; শোককারী; শোকার্ত ব্যক্তি; শবানুযাত্রী।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
In the proverb "Time after twilight and before night," what does the word 'twilight' symbolize?
  1. In-between light and darkness
  2. Dawn
  3. Darkness
  4. Eclipse
সঠিক উত্তর:
In-between light and darkness
উত্তর
সঠিক উত্তর:
In-between light and darkness
ব্যাখ্যা
• In the proverb "Time after twilight and before night," the word 'twilight' symbolizes → In-between light and darkness.

• Time after twilight and before night (proverb)
Meaning: The serenity of dusk.

• dusk (noun)
English Meaning: the time before night when it is not yet dark.
Bangla Meaning: সন্ধ্যার প্রাক্কাল; গোধূলি; আংশিক অন্ধকার রঙের কালচে ভাব।

Example Sentence: As dusk fell, bats began to fly between the trees.

• twilight (noun)
English Meaning: the time before night when it is not yet dark.
Bangla Meaning: গোধূলি; সন্ধ্যালোক।

Example Sentence: I could make out a dark figure in the twilight.

অপশন আলোচনা:
→ Dawn - ঊষা; ভোর; প্রত্যুষ; প্রভাত; নিশান্ত।
→ Darkness - অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
→ Eclipse - গ্রহণ; সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ এসে পড়লে, অথবা সূর্য ও চাঁদের মধ্যে পৃথিবী এসে পড়লে, তেমন অবস্থায় সূর্য ও চাঁদের আলোর সাময়িক, আংশিক বা পূর্ণ আচ্ছাদন।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
Which of the following sentences is correct?
  1. Let me, you and him collaborate on the project to ensure its success.
  2. Let me and him collaborate on the project to ensure its success.
  3. Let me, him, and you collaborate on the project to ensure its success.
  4. Let him and me collaborate on the project to ensure its success.
সঠিক উত্তর:
Let him and me collaborate on the project to ensure its success.
উত্তর
সঠিক উত্তর:
Let him and me collaborate on the project to ensure its success.
ব্যাখ্যা
• ইংরেজিতে কোনো বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- Let এর পরে Objective Pronoun হবে।

• Let + Pronoun এর Object form [you (2nd) → him (3rd) → I (1st)] + verb .....
- Correct Sentence: Let him and me collaborate on the project to ensure its success.


• তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা কয়েক ভাবে বসতে পারে। 
- যেমন -
- '231' অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- '23' অর্থাৎ প্রথমে second person, তারপর third person.
- '21' অর্থাৎ, second person এরপর  first person.
- '31' নিয়মে অর্থাৎ third person ও এরপরে first person.
১১.
She's happy with the way the police __________ the case.
  1. have handled
  2. are handle
  3. has handled
  4. is handeling
সঠিক উত্তর:
have handled
উত্তর
সঠিক উত্তর:
have handled
ব্যাখ্যা

• The police  = আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
- এটি Collective noun.
- সাধারণত collective noun সবসময় singular verb গ্রহণ করে।
- কিন্তু The police- Collective noun টি সবসময় 'singular' রূপ, কিন্তু 'plural verb' সহ ব্যবহৃত হয়।

• নিয়মানুযায়ী, 
Incorrect sentence: She's happy with the way the police has handled the case.
Correct sentence: She's happy with the way the police have handled the case.

১২.
Successful weight loss requires strict adherence _______ a balanced diet and regular exercise.
  1. of
  2. in
  3. to
  4. for
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: Successful weight loss requires strict adherence to a balanced diet and regular exercise.

• adherence (noun)
English Meaning: steady or faithful attachment/the act, action, or quality of adhering.
Bangla Meaning: বিশ্বস্ততা; আনুগত্য; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন।
→ adherence এর পর সাধারণত preposition 'to' বসে।

Example Sentence:
1. The company emphasizes strict adherence to ethical guidelines in all its business practices.
2. The team's success can be attributed to their unwavering adherence to the coach's strategies.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Which kind of Literary creation is 'Caesar and Cleopatra'?
  1. Poem
  2. Play
  3. Novel
  4. Short story
সঠিক উত্তর:
Play
উত্তর
সঠিক উত্তর:
Play
ব্যাখ্যা
• Caesar and Cleopatra:
- এটি আইরিশ নাট্যকার G.B. Shaw রচিত একটি বিখ্যাত নাটক বা Play.
- এটি একটি four-act play.
- It depicts a fictionalized account of the relationship between Julius Caesar and Cleopatra.
- অন্যদিকে  Antony and Cleopatra হলো William Shakespeare রচিত নাটক।

• George Bernard Shaw (1856-1950)
- একজন বিখ্যাত আইরিশ Playwright and a Critic.
- তিনি ১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর উপাধি হলো - The greatest modem English dramatist এবং তাঁকে The father of modern English literature বলা হয়।

• Best Works:
- Candida,
- Caeser and Cleopatra,
- Man and Superman,
- Mrs. Warren's Profession,
- The Apple Cart,
- Man and Superman,
- Arms and The Man,
- Caesar and Cleopatra,
- Doctor's Dilemma,
- St. Joan of Arc,
- You Never Can Tell,
- Major Barbara,
- Man of Destiny,
- Pygmalion,
- Androcles and The Lion ইত্যাদি।

Source: Britannica.com
১৪.
What is a religious song or a song of praise typically addressed to a deity or expressing a religious theme?
  1. Lyric
  2. Ode
  3. Ballad
  4. Hymn
সঠিক উত্তর:
Hymn
উত্তর
সঠিক উত্তর:
Hymn
ব্যাখ্যা
• A hymn is a religious song or a song of praise typically addressed to a deity or expressing a religious theme.

Ode:
→ An ode is a lyrical poem that is characterized by a dignified and elevated style.
→ It often expresses deep feelings of gratitude, admiration, or devotion.

Ballad:
→ A ballad is a narrative poem that tells a story.
→ It often focuses on folk or legendary tales, love stories, or historical events.

Lyric:
→ A lyric is a short poem expressing personal emotions or feelings.
→ It is often characterized by a melodic and musical quality.
১৫.
What is the synonym of 'Deceive'?
  1. Loathe
  2. Hoodwink
  3. Aggravate
  4. Affectionate
সঠিক উত্তর:
Hoodwink
উত্তর
সঠিক উত্তর:
Hoodwink
ব্যাখ্যা
• Deceive (verb)
English Meaning: To persuade someone that something false is the truth, or to keep the truth hidden from someone for your own advantage
Bangla Meaning: যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Loathe - বিরাগ পোষণ করা; দারুণ অপছন্দ করা।
খ) Hoodwink - প্রতারিত করা; ধাপ্পা/ধোঁকা দেওয়া; বিভ্রান্ত করা।
গ) Aggravate - অধিক গুরুতর/সঙ্গিন/শোচনীয় করে তোলা; প্রকোপ অধিকতর বৃদ্ধি করা; অবনতি ঘটানো
ঘ) Affectionate - স্নেহময়; মমতাময়; স্নেহশীল; প্রেমময়; প্রেমপূর্ণ; স্নেহমাখা; সাদর।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Hoodwink শব্দটি Deceive শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৬.
What is the antonym of 'Queer'?
  1. Typical
  2. Integrate
  3. Peculiar
  4. Bizarre
সঠিক উত্তর:
Typical
উত্তর
সঠিক উত্তর:
Typical
ব্যাখ্যা
• Queer (Adjective)
English Meaning: strange; odd.
Bangla Meaning: অদ্ভুত; অস্বাভাবিক।

Synonym: odd, strange, unusual, funny, peculiar, curious, bizarre.
Antonym: normal, ordinary, typical, usual, average, standard.

• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
ক) Typical -  নমুনা বা আদর্শস্বরূপ; প্রতিনিধিত্বকারী; বৈশিষ্ট্যসূচক।
খ)  Integrate - সমগ্রতাসাধন করা।
গ) Peculiar - বিচিত্র; অপ্রচলিত।
ঘ) Bizarre - অদ্ভুত; বিচিত্র; উদ্ভট।

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৭.
'ডিনামাইট' আবিষ্কার করেন কে? 
  1. টমাস আলভা এডিসন
  2. আলফ্রেড নোবেল
  3. টি এইচ মাইম্যান
  4. ওপেনহেমার
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
উত্তর
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
ব্যাখ্যা
- ডিনামাইট আবিষ্কার করেন - আলফ্রেড নোবেল। 

অন্যদিকে, 
- ওপেনহেইমার আবিষ্কার করেন পারমাণবিক বোমা, 
- থিওডর মাইম্যান আবিষ্কার করেন লেজার রশ্মি, 
- টমাস আলভা এডিসন আবিষ্কার করেন গ্রামোফোন, ফনোগ্রাফ, সিনেমা প্রজেক্টর, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি (বাল্ব) ইত্যাদি। 

উৎস: ব্রিটানিকা।
১৮.
কোন রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি? 
  1. সবুজ
  2. লাল
  3. সাদা
  4. কালো
সঠিক উত্তর:
কালো
উত্তর
সঠিক উত্তর:
কালো
ব্যাখ্যা
- কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। 
- চায়ের কাপ কালো রঙের হলে তা থেকে অধিক পরিমাণ তাপ শোষণ করবে এবং এতে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হবে। 
- সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম। সেজন্য গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক, কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম। 
- অন্যদিকে, কালো রঙের জামার তাপ শোষণ ক্ষমতা বেশি, তা গ্রীষ্মকালে ততটা আরামদায়ক হয় না। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
চন্দ্র ও সূর্য পৃথিবীর একইপাশে অবস্থান করে - 
  1. সপ্তমী তিথিতে
  2. অমাবস্যা তিথিতে
  3. অষ্টমী তিথিতে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অমাবস্যা তিথিতে
উত্তর
সঠিক উত্তর:
অমাবস্যা তিথিতে
ব্যাখ্যা
তেজ কটাল বা ভরা কটাল: 
- অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে থাকে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ ও অপর পাশে সূর্য অবস্থান করে। 
- ফলে এ দুই তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে তেজ কটাল বা ভরা কটাল বলে। 

মরা কটাল: 
- সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করার ফলে চন্দ্রের আকর্ষণে এ সময়ে চাঁদের দিকে জোয়ার হয়। 
- সূর্যের আকর্ষণের জন্য এ জোয়ারের বেগ তত প্রবল হয় না। এ রূপ জোয়ারকে মরা কটাল বলে। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
২০.
x3 - 7x - 6 রাশিটির উৎপাদক নয় কোনটি?
  1. x + 1
  2. x + 2
  3. x - 3
  4. x - 1
সঠিক উত্তর:
x - 1
উত্তর
সঠিক উত্তর:
x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 7x - 6 রাশিটির উৎপাদক নয় কোনটি?

সমাধান:
 ধরি
f(x) = x3 - 7x - 6
f( - 1) = ( - 1)3 - 7( - 1) - 6 
= - 1 + 7 - 6
= 7 - 7
= 0

f(x) = x3 - 7x - 6
f( - 2) = ( - 2)3 - 7( - 2) - 6 
= - 8 + 14 - 6
= 14 - 14
= 0

f(x) = x3 - 7x - 6
f( 3) = (3)3 - 7(3) - 6 
= 27 - 21 - 6
= 27 - 27
= 0

f(x) = x3 - 7x - 6
f( 1) = (1)3 - 7(1) - 6 
= 1 - 7 - 6
= 1 - 13
= - 12

x - 1, x3 - 7x - 6 রাশিটির উৎপাদক নয়।
২১.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 72 বর্গমিটার
  2. 144√3 বর্গমিটার
  3. 72√3 বর্গমিটার
  4. 36√3 বর্গমিটার
সঠিক উত্তর:
36√3 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
36√3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a2
দেওয়া আছে, 
 সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 12 মিটার।

ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × (12)2
= (√3/4) × 12 × 12
= 36√3 বর্গমিটার
২২.
নিচের কোন সংখ্যাটি √3 এবং √5 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
  1. 1.5
  2. 1.8
  3. (√3.√5)/2
  4. 2(√3.√5)
সঠিক উত্তর:
1.8
উত্তর
সঠিক উত্তর:
1.8
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি √3 এবং √5 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?

সমাধান:
√3 = 1.73205 (প্রায়) = 1.7 (প্রায়)
√5 = 2.236 (প্রায়)  = 2.2 (প্রায়)

সুতরাং 2 এবং 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হলো = 1.5
২৩.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ২৪ ও ৩৬ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ৭০
  2. ৭২
  3. ৭৪
  4. ৬৮
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ২৪ ও ৩৬ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান:
১২, ২৪ ও ৩৬ এর ল.সা.গু = ৭২ 
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ২ = ৭০ 
২৪.
ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে-
  1. ৮ দিনে
  2. ১০ দিনে
  3. ১৬ দিনে
  4. ২০ দিনে
সঠিক উত্তর:
২০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
২০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে-

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ 
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ 

খ একা ৩০ দিনে করতে পারে ১ টি কাজ
খ একা ১ দিনে করতে পারে কাজটির ১/৩০ অংশ

ক একা ১ দিনে করতে পারবে = (১/১২ - ১/৩০) অংশ
= (৫ - ২)/৬০ অংশ 
= ১/২০ অংশ 

ক একা ১/২০ অংশ করতে পারে ১ দিনে 
∴ ক একা সম্পূর্ণ অংশ করতে পারে ২০ দিনে
২৫.
৫টি ১ টাকার নোট ও ৫টি ২ টাকার নোট একত্রে ৬টি ৫ টাকার নোটের কত অংশ?
  1. ১/৪
  2. ১/২
  3. ১/১৬
  4. ১/৮
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি ১ টাকার নোট ও ৫টি ২ টাকার নোট একত্রে ৬টি ৫ টাকার নোটের কত অংশ?

সমাধান:
৫ টি ১ টাকার নোট ও ৫ টি ২ টাকার নোট = (১ × ৫ + ৫ × ২) = ১৫
৬ টি ৫ টাকার নোট = (৬ × ৫) = ৩০ টাকা

অতএব, ১৫/৩০ = ১/২ অংশ
২৬.
১৫%, ১২% এর দুইটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান?
  1. ৩৫.০%
  2. ২৭.০%
  3. ২০.২%
  4. ২৫.২%
সঠিক উত্তর:
২৫.২%
উত্তর
সঠিক উত্তর:
২৫.২%
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫%, ১২% এর দুইটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান?

সমাধান:
শুরুর মূল্য = ১০০ টাকা 

১৫% ছাড়ে
১ম মূল্য = ১০০ - ১০০ এর ১৫%
= ১০০ - ১০০ এর ১৫/১০০
= ১০০ - ১৫
= ৮৫

১২% ছাড়ে
২য় মূল্য = ৮৫ - ৮৫ এর ১২%
= ৮৫ - ৮৫ এর ১২/১০০
= ৮৫ - ১০.২
= ৭৪.৮

মোট ছাড় = ১০০ - ৭৪.৮
= ২৫.২

একক ডিসকাউন্ট ২৫.২% হলে ১৫%, ১২% এর দুইটি ধারাবাহিক ডিসকাউন্ট এর সমান ।
২৭.
৫ : ৩, ৭ : ২ এবং ৩ : ৭ এর মিশ্র অনুপাত কত?
  1. ৩৫ : ১৩
  2. ১৫ : ১৩
  3. ৫ : ২
  4. ১৫ : ২
সঠিক উত্তর:
৫ : ২
উত্তর
সঠিক উত্তর:
৫ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ৩, ৭ : ২ এবং ৩ : ৭ এর মিশ্র অনুপাত কত?

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

দেওয়া আছে, 
৫ : ৩, ৭ : ২ এবং ৩ : ৭

মিশ্র অনুপাত = (৫ × ৭ × ৩) : (৩ × ২ × ৭)
= ১০৫ : ৪২
= ৫ : ২
২৮.
নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?
  1. ৫৬
  2. ৯১
  3. ৫১
  4. ২৮
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?

সমাধান: 
৫৬ = ২ × ২ × ২ × ৭
∴ ভাজক সংখ্যা = ( ৩ + ১) × (১+১) = ৮

৯১ = ৭ × ১৩
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১+১) = ৪

৫১ = ৩ × ১৭
∴ ভাজক সংখ্যা = ( ১ + ১) × (১+১) = ৪

২৮ = ২ × ২ × ৭
∴ ভাজক সংখ্যা = ( ২ + ১) × (১+১) = ৬

সুতরাং ৮৮ এর সর্বোচ্চ ভাজক সংখ্যা আছে।
২৯.
বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে সে মোট কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলো?
  1. ১০ টি
  2. ১৫ টি
  3. ২০ টি
  4. ২৫ টি
সঠিক উত্তর:
১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
১৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে সে মোট কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলো?

সমাধান: 
ধরি,
প্রশ্নসংখ্যা = x

সে সঠিক উত্তর দেয় = x এর 75%
= x এর 75/100
= 3x/4

শর্তমতে,
15 + (1/3)(x - 20) = 3x/4
(45 + x - 20 )/3 = 3x/4 
(x + 25)/3 = 3x/4 
9x = 4x + 100
9x - 4x = 100
5x = 100
x = 20

সে সঠিক উত্তর দেয় = 20 এর 75%
= 15
৩০.
‘‘হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরী’’ কোথায় অবস্থিত ছিল?
  1. ভারত
  2. ভুটান
  3. ঢাকা
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
নদী গবেষণা ইনস্টিটিউটঃ
নদী মাতৃক এ বাংলাদেশ একটি অতি জটিল পলিভরণকৃত ব-দ্বীপ।
- অসংখ্য বিনুনি শাখা প্রশাখা সহ গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা ও মেঘনা এ ৩টি অন্যতম প্রধান ও সুবৃহৎ আন্তর্জাতিক নদীমালা কর্তৃক বাহিত পলিতে গঠিত এ বাংলাদেশ।
- এতদবিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তৎকালীন সরকার ১৯৪৮ সালে ঢাকার গ্রীণরোডে প্রায় ১২ একর জমির উপর ‘‘হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরী’’ নামে একটি গবেষণাগার স্থাপন করে।
- স্বাধীনতা উত্তরকালে ব্যাপক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এবং ‘‘হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরী’’ প্রতিষ্ঠানটি ইহার সহিত একীভূত করে।
- ১৯৮৯ সালে ফরিদপুর শহরের উপকন্ঠে ৮৬ একর জমির উপর এক মনোরম পরিবেশে নদী গবেষণা ইনষ্টিটিউট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে পানি সম্পদ সেক্টরে বহুমুখী গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯০ সনের ৫৩নং আইন বলে নদী গবেষণা ইনস্টিটিউট কেএকটি সংবিধিবদ্ধ স্বায়ত্ব-শাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন হতে আলাদা করে সরাসরি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে।

উৎসঃ বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ও ফরিদপুর জেলা ওয়েবসাইট।
৩১.
বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন?
  1. ১৭ মার্চ
  2. ১৯ মার্চ
  3. ২৩ মার্চ
  4. ৭ জুন
সঠিক উত্তর:
২৩ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২৩ মার্চ
ব্যাখ্যা
- ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয় দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়।
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহীত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।
- ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৩২.
দেশের প্রথম ওষুধ পার্ক কার অধীনে ?
  1. শিল্প মন্ত্রণালয়
  2. স্বাস্থ্য মন্ত্রাণালয়
  3. ভূমি মন্ত্রাণালয়
  4. অর্থ মন্ত্রাণালয়
সঠিক উত্তর:
শিল্প মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
শিল্প মন্ত্রণালয়
ব্যাখ্যা
- দেশের প্রথম ওষুধ পার্ক (নির্মানাধীন) মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় অবস্থিত।
- ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে ২০০৮ সালে সরকার এই শিল্প পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।
- শিল্প মন্ত্রণালয়ের অধীনে ২০০ একর জমিতে গড়ে ওঠছে এই প্রকল্পটি।

[ সুত্র : বাংলাদেশ প্রতিদিন]
৩৩.
ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশ নারী দলের অবস্থান কত তম ?
  1. ১১৭ তম
  2. ১৩৪ তম
  3. ১৪০ তম
  4. ১৮৩ তম
সঠিক উত্তর:
১৪০ তম
উত্তর
সঠিক উত্তর:
১৪০ তম
ব্যাখ্যা
FIFA (Fédération Internationale de Football Association) হলো ফুটবলের বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯০৪ সালের ২১ মে ইউরোপের সাতটি দেশের উদ্যোগে গঠিত হয়।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- সেক্রেটারি জেনারেল ফাতমা সাম্বা দিয়াউফ।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা সদস্যপদ লাভ করে।
- ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে শীর্ষদেশ বেলজিয়াম।
- বাংলাদেশের অবস্থান ১৮৩ তম (পুরুষ), ১৪০ তম (মহিলা) 
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।

উৎসঃ ফিফা ওয়েবসাইট  link
৩৪.
৪ অক্টোবর কি দিবস হিসেবে পালিত হয়?
  1. বিশ্ব স্বাস্থ্য দিবস
  2. বিশ্ব প্রাণী দিবস
  3. বিশ্ব বাঘ দিবস
  4. বিশ্ব শিক্ষক দিবস
সঠিক উত্তর:
বিশ্ব প্রাণী দিবস
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব প্রাণী দিবস
ব্যাখ্যা
- প্রতিবছর ৫ জুন জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
- ৮ মার্চ : বিশ্ব নারী দিবস
- ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস
- ৪ অক্টোবর : বিশ্ব প্রাণী দিবস।

তথ্যসূত্র: UNEP ওয়েবসাইট, জাতিসংঘ ওয়েবসাইট।
৩৫.
হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
  1. ফখরুদ্দিন মোবারক শাহ
  2. শায়েস্তা খাঁ
  3. ঈশা খাঁ
  4. হোসেন শাহ্‌
সঠিক উত্তর:
হোসেন শাহ্‌
উত্তর
সঠিক উত্তর:
হোসেন শাহ্‌
ব্যাখ্যা
হোসেন শাহ (১৪৯৪-১৫১৯) বাংলার হোসেনশাহী বংশের প্রতিষ্ঠাতা।
- তিনি হাবশী সুলতান শামসুদ্দীন মুজাফফর শাহের উজির ছিলেন। তিনি সুলতানকে হত্যা করে সিংহাসন অধিকার করেন।
- ১৪৯৪ খ্রিস্টাব্দে তিনি নেতৃস্থানীয় আমীরদের দ্বারা সুলতান নির্বাচিত হন এবং আলাউদ্দিন হুসেন শাহ নাম ধারন করেন।
- তিনিই হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান ছিলেন।
- গৌড়ের ছোট সোনা মসজিদ তার আমলে নির্মিত হয়।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই ও বাংলাপিডিয়া।
৩৬.
বাংলাদেশ কত সালে FAO এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৩ সালের ১০ নভেম্বর
  2. ১৯৭৩ সালের ১১ নভেম্বর
  3. ১৯৭৩ সালের ১২ নভেম্বর
  4. ১৯৭৩ সালের ১৭ নভেম্বর
সঠিক উত্তর:
১৯৭৩ সালের ১২ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালের ১২ নভেম্বর
ব্যাখ্যা
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO-Food and Agricultural Organization) সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ।
- উল্লেখ্য যে, প্রতিবছর বিশ্বব্যাপী ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

উৎসঃ FAO এর ওয়েবসাইট।
৩৭.
সার্কের সদর দপ্তর অবস্থিত -
  1. ভুটান
  2. নেপাল
  3. ভারত
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি সরকারি সংস্থা।
- এর সদস্য দেশগুলো - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান।
- গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
- সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল।
- সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্ককের সদস্য পদ লাভ করে।
- নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
৩৮.
ভারতের ১৪তম প্রধানমন্ত্রী কে?
  1. ড. মনমোহন সিং
  2. মমতা ব্যানার্জী
  3. নরেন্দ্র মোদি
  4. রাহুল গান্ধী
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদি
উত্তর
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন।
- উল্লেখ্য, তিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।

উৎসঃ টাইমস্‌ অব ইন্ডিয়া রিপোর্ট ও নরেন্দ্র মোদী ওয়েবসাইট।
৩৯.
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী কে ?
  1. রেক্স টিলারসন
  2. লয়েড জে. অস্টিন
  3. রবার্ট গেইট
  4. জ্যাক সুলিভান
সঠিক উত্তর:
লয়েড জে. অস্টিন
উত্তর
সঠিক উত্তর:
লয়েড জে. অস্টিন
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের প্রশাসন:
- প্রেসিডেন্ট : জো বাইডেন (৪৬তম)
- ভাইস প্রেসিডেন্ট : কমলা হ্যারিস (৪৯তম)
- পররাষ্ট্রমন্ত্রী/সেক্রেটারি অব স্টেটস্‌ : অ্যান্থনি জে. ব্লিংকেন (৭১তম)
- প্রতিরক্ষামন্ত্রী : লয়েড জে. অস্টিন
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা : জ্যাক সুলিভান।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লয়েড অস্টিন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ এই দায়িত্ব পেলেন।
১০০ সদস্যের মার্কিন সিনেট চেম্বারে তিনি ৯৩-২ ভোটে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

(সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
৪০.
মুক্তিযুদ্ধকালীন কয়টি বিগ্রেড ফোর্স গঠন করা হয়?
  1. ৩ টি
  2. ৭ টি
  3. ১০ টি
  4. ৬৪ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।
-কর্নেল আতাউল গনি ওসমানী তিনটি ব্রিগেড আকারের ফোর্স গঠন করেন।
- যেগুলোর নামকরণ করা হয় তাদের অধিনায়কদের নামের অদ্যাংশ দিয়ে।
-যা এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স নামে পরিচিত।

(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪১.
ESCAP - এর পূর্ণরূপ কি?
  1. The Economic and Social Commission and the Pacific
  2. The Economic and Social Commission for Asia Pacific
  3. The Economic and Social Commission for Asia and the Pacific
  4. The Social Economic Commission for Asia and the Pacific
সঠিক উত্তর:
The Economic and Social Commission for Asia and the Pacific
উত্তর
সঠিক উত্তর:
The Economic and Social Commission for Asia and the Pacific
ব্যাখ্যা
ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এদের মধ্যে অন্যতম হলো ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন’ বা ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).
এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।

(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৪২.
তাজিংডং এর উচ্চতা কত মিটার ?
  1. ১২২৭ মিটার
  2. ১২৩০ মিটার
  3. ১২৩১ মিটার
  4. ১২৪৭ মিটার
সঠিক উত্তর:
১২৩১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২৩১ মিটার
ব্যাখ্যা
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় সমূহের গড় উচ্চতা ৬১০ মিটার। এগুলো মূলত রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশে অবস্থিত। অন্যতম উচ্চ পাহাড়চূড়া কেওক্রাডং এর উচ্চতা ১২৩০ মিটার আর সর্বোচ্চ পাহাড়চূড়া তাজিংডং এর উচ্চতা ১২৩১ মিটার। দুটি চূড়াই বান্দরবান জেলায় অবস্থিত।

উৎস: নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বোর্ড বই।
৪৩.
বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয় কবে?
  1. ২শে মার্চ,১৯৭১
  2. ১০ জুন,১৯৭১
  3. ২৬শে মার্চ,১৯৭১
  4. ২৩শে মার্চ,১৯৭১
সঠিক উত্তর:
২৩শে মার্চ,১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
২৩শে মার্চ,১৯৭১
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি
৪৪.
মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল-
  1. মহাস্থান
  2. কর্ণসুবর্ণ
  3. রামাবতী
  4. পুণ্ড্রবর্ধন
সঠিক উত্তর:
পুণ্ড্রবর্ধন
উত্তর
সঠিক উত্তর:
পুণ্ড্রবর্ধন
ব্যাখ্যা
বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রু ছিলো সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীণ।
- এই জনপদের অন্তর্গত ছিল মহাস্থানগড়।
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।

উৎসঃ বাংলাপিডিয়া ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
৪৫.
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত-
  1. কুমিল্লা
  2. বগুড়া
  3. চট্রগ্রাম
  4. সিলেট
সঠিক উত্তর:
বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
বগুড়া
ব্যাখ্যা
শাহ সুলতান মাহিসওয়ার (রঃ) একজন দরবেশ।
তিনি বগুড়া জেলার মহাস্থানে সমাহিত।
শাহ সুলতান মাহিসওয়ারের ইতিহাস অস্পষ্ট।
কথিত আছে যে, তিনি বলখ রাজ্যের রাজার পুত্র ছিলেন এবং এজন্য তিনি বলখী নামেও পরিচিত।

উৎসঃ বাংলাপিডিয়া
৪৬.
মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ?
  1. ৫ ডিসেম্বর, ১৯৪১ সাল
  2. ৬ ডিসেম্বর, ১৯৪১ সাল
  3. ৭ ডিসেম্বর, ১৯৪১ সাল
  4. ৮ ডিসেম্বর, ১৯৪১ সাল
সঠিক উত্তর:
৮ ডিসেম্বর, ১৯৪১ সাল
উত্তর
সঠিক উত্তর:
৮ ডিসেম্বর, ১৯৪১ সাল
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী জাপান, জার্মানি ও ইতালিকে একত্রে অক্ষশক্তি বলা হয়।
জাপান ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে।
এজন্য ১৯৪১ সালের ৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪৭.
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
  1. অয়ন বায়ু
  2. নিয়ত বায়ু
  3. প্রত্যয়ন বায়ু
  4. মৌসুমী বায়ু
সঠিক উত্তর:
নিয়ত বায়ু
উত্তর
সঠিক উত্তর:
নিয়ত বায়ু
ব্যাখ্যা
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু।
নিয়ত বায়ু তিন প্রকার।
যথা-
- অয়ন বায়ু,
- পশ্চিমা বায়ু ও
- মেরু বায়ু।

কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয়- অয়ন বায়ু।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৮.
বাংলাদেশের উপর দিয়ে কত ডিগ্রী পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে ?
  1. ৯০°
  2. ১২০°
  3. ৪৫°
  4. ৬৮°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।

- এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।