পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
Exam 13 Topic: Part-II: Part-B, Group-II a. French Revolution: Background, cause and role of the philosophers, b. Napoleon: Rise and conquests, reforms, fall of Napoleon, c. Congress of Vienna & Metternich d. French Revolution of 1830 & 1848. e. Unification of Germany Source: Class – 8, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১] · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
Before the French Revolution, into how many estates was French society divided?/ বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল?
  1. Two / দুইটি
  2. Three / তিনটি
  3. Four / চারটি
  4. Five / পাঁচটি
সঠিক উত্তর:
Three / তিনটি
উত্তর
সঠিক উত্তর:
Three / তিনটি
ব্যাখ্যা

⇒ ফ্রান্সের সমাজ বিপ্লবের আগে মূলত তিনটি estates বা শ্ৰেণীতে বিভক্ত ছিল–
1. First Estate – Clergy (পাদ্রী বা চার্চের মানুষ)
2. Second Estate – Nobility (অভিজাত, জমিদার শ্রেণী)
3. Third Estate – Commoners (মধ্যবিত্ত, কৃষক ও শ্রমিক) ।তৃতীয় estate ছিল জনসংখ্যার বৃহত্তম অংশ এবং করের বোঝা সবচেয়ে বেশি বহন করতো, যা বিপ্লবের প্রধান কারণগুলোর মধ্যে একটি।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

.
Which Estate paid all the taxes?/ কোন এস্টেট সব ধরনের কর প্রদান করত?
  1. First Estate/ প্রথম স্টেট
  2. Second Estate/দ্বিতীয় স্টেট
  3. Third Estate /তৃতীয় স্টেট 
  4. None/একটিও না
সঠিক উত্তর:
Third Estate /তৃতীয় স্টেট 
উত্তর
সঠিক উত্তর:
Third Estate /তৃতীয় স্টেট 
ব্যাখ্যা

ফরাসি সমাজ বিপ্লবের আগে তিনটি estate বা শ্ৰেণীতে বিভক্ত ছিল:
1.First Estate (পাদ্রী / Clergy): চার্চের মানুষ, প্রায়ই কর মুক্ত।
2.Second Estate (অভিজাত / Nobility): জমিদার ও অভিজাতরা, করের চাপ কম।
3.Third Estate (সাধারণ মানুষ / Commoners): মধ্যবিত্ত, কৃষক ও শ্রমিকরা – সব ধরনের কর বহন করত, যেমন: taille (মৌলিক কর), gabelle (লবণ কর), এবং feudal dues। এই অসাম্যই তৃতীয় estate-কে বিপ্লবের দিকে ঠেলে দেয়।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

.
Who wrote The Social Contract?/দ্য সোশ্যাল কনট্রাক্ট কে লিখেছিলেন?
  1. Voltaire/ভলতেয়ার
  2. Montesquieu/মন্টেস্কু
  3. Rousseau/ রুশো 
  4. Diderot/দিদেরো
সঠিক উত্তর:
Rousseau/ রুশো 
উত্তর
সঠিক উত্তর:
Rousseau/ রুশো 
ব্যাখ্যা

Jean-Jacques Rousseau ১৭৬২ সালে The Social Contract গ্রন্থটি লিখেছিলেন। বইটির মূল ভাবনা হলো “সমাজের মধ্যে মানুষ তার ব্যক্তিগত স্বাধীনতা রাজ্যের সাধারণ ইচ্ছার সঙ্গে মেলাতে পারে”। এটি ফরাসি বিপ্লবের সময় গণতন্ত্র এবং জনসাধারণের রাজনৈতিক অধিকাররে ধারণাকে উৎসাহিত করে। রুশোর চিন্তা ছিল, সরকার জনগণের দ্বারা পরিচালিত হওয়া উচিত এবং মানুষদের সমষ্টিগত স্বার্থ ব্যক্তিগত স্বার্থের উপরে অগ্রাধিকার পাবে।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

.
“Man is born free, but everywhere he is in chains”—who said this?/ “মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত”— কে বলেছেন?
  1. Rousseau/ রুশো
  2. Voltaire/ভলতেয়ার
  3. Montesquieu/মন্টেস্কু
  4. Diderot/দিদেরো
সঠিক উত্তর:
Rousseau/ রুশো
উত্তর
সঠিক উত্তর:
Rousseau/ রুশো
ব্যাখ্যা

এই উক্তি এসেছে Jean-Jacques Rousseau-এর The Social Contract (1762) বই থেকে। রুশোর মূল ভাবনা হলো, মানুষের প্রাকৃতিক স্বাধীনতা সমাজে বসার সাথে সাথে সামাজিক নিয়ম ও অসাম্যর কারণে শৃঙ্খলিত হয়ে যায়। তিনি বিশ্বাস করতেন, সাধারণ মানুষের ইচ্ছা (general will) রাজ্যের মূল ভিত্তি হওয়া উচিত। এই চিন্তাভাবনা ফরাসি বিপ্লবের সময় গণতন্ত্র ও সমতার ধারণাকে শক্তিশালী করে।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

.
Which philosopher was famous for religious tolerance and freedom of speech?/ কোন দার্শনিক ধর্মীয় সহিষ্ণুতা ও বাকস্বাধীনতার পক্ষে ছিলেন?
  1. Montesquieu/ মন্টেস্কু 
  2. Rousseau/ রুশো
  3. Voltaire/ ভলতেয়ার
  4. Hobbes/হবস
সঠিক উত্তর:
Voltaire/ ভলতেয়ার
উত্তর
সঠিক উত্তর:
Voltaire/ ভলতেয়ার
ব্যাখ্যা

Voltaire ছিলেন ফরাসি আলোকিত চিন্তাবিদ, যিনি ধর্মীয় সহিষ্ণুতা, ব্যক্তিগত স্বাধীনতা ও বাকস্বাধীনতার পক্ষে ছিলেন। তিনি রাজা ও চার্চের অত্যাচারের বিরুদ্ধে লিখতেন এবং ধর্মীয় fanatism বিরোধী ছিলেন। তাঁর লেখা Candide এবং অন্যান্য প্রবন্ধে সমাজের অসাম্য ও অবিচারের বিরুদ্ধে তীক্ষ্ণ সমালোচনা দেখা যায়। Voltaire-এর চিন্তাভাবনা ফরাসি বিপ্লবের নৈতিক ও রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছে।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

.
Which King ruled France during the outbreak of the Revolution?/ বিপ্লব শুরুর সময় ফ্রান্সে কে শাসন করছিলেন?
  1. Louis XIV/ চতুর্দশ লুই 
  2. Louis XV/পঞ্চদশ লুই
  3. Louis XVI/ষোড়শ লুই 
  4. Napoleon/নেপোলিয়ন
সঠিক উত্তর:
Louis XVI/ষোড়শ লুই 
উত্তর
সঠিক উত্তর:
Louis XVI/ষোড়শ লুই 
ব্যাখ্যা

Louis XVI ছিলেন ফ্রান্সের রাজা ১৭৭৪–১৭৯২ সালের মধ্যে। তার শাসনকালে ফ্রান্সে আর্থিক সংকট, করের বোঝা এবং সামাজিক বৈষম্য বৃদ্ধি পেয়েছিল। জনগণ রাজা ও অভিজাতদের অত্যাচারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়। ১৭৮৯ সালে তৃতীয় estate-এর উত্থান এবং National Assembly গঠনের পর বিপ্লব শুরু হয়। পরবর্তীতে রাজা বিপ্লবী আদালতের মাধ্যমে ১৭৯২ সালে ফাঁসিতে ঝুলানো হন, যা ফরাসি গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ঘটনা।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

.
Which oath marked the beginning of the Revolution?/ কোন শপথ বিপ্লবের সূচনা নির্দেশ করে?
  1. Tennis Court Oath/ টেনিস কোর্ট শপথ
  2. Coronation Oath/ করোনেশন শপথ
  3. Loyalty Oath/রাজকীয় শপথ
  4. Bastille Oath/বাস্তিল শপথ
সঠিক উত্তর:
Tennis Court Oath/ টেনিস কোর্ট শপথ
উত্তর
সঠিক উত্তর:
Tennis Court Oath/ টেনিস কোর্ট শপথ
ব্যাখ্যা

ডা. গিলোটিনের পরামর্শে ১৭৮৯ সালের Tennis Court Oath ফ্রান্সের তৃতীয় estate-এর সদস্যরা গ্রহণ করেন। তারা একটি টেনিস কোর্টে জড়ো হয়ে শপথ নেন, যাতে সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দেন এবং রাজা ও অভিজাতদের অনিয়মের বিরুদ্ধে দাঁড়ান। এই শপথই জাতীয় সভা (National Assembly) গঠনের মূল ভিত্তি তৈরি করে এবং ফরাসি বিপ্লবের সূচনা করে। শপথের মাধ্যমে প্রমাণ হয় যে গণতান্ত্রিক শক্তি জনগণের হাতে রয়েছে, রাজা ও অভিজাতরা এককভাবে দেশ শাসন করতে পারবে না।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

.
Which war worsened France’s financial crisis?/ কোন যুদ্ধ ফ্রান্সের আর্থিক সংকট বাড়িয়ে দেয়?
  1. Seven Years’ War/সপ্তবর্ষব্যাপী যুদ্ধ
  2. Crimean War/ক্রিমিয়া যুদ্ধ  
  3. Franco-Prussian War/ ফ্রাঙ্কো-প্রাশিয়া যুদ্ধ  
  4. World War I/ প্রথম বিশ্বযুদ্ধ  
সঠিক উত্তর:
Seven Years’ War/সপ্তবর্ষব্যাপী যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Seven Years’ War/সপ্তবর্ষব্যাপী যুদ্ধ
ব্যাখ্যা

Seven Years’ War (1756–1763) ফ্রান্সের উপর বিশাল আর্থিক চাপ সৃষ্টি করেছিল। এই যুদ্ধের ফলে ফ্রান্স বৃহৎ ঋণ ও করের বোঝাতে পড়ে। অতিরিক্ত অর্থায়ন, সামরিক ব্যয় এবং প্রবাসী কলোনি (যেমন কানাডা) হারানো অর্থনৈতিক সংকট বাড়ায়। পরবর্তীতে, এই ঋণ ও আর্থিক সমস্যা Louis XVI-এর সময় কর বৃদ্ধির প্রয়োজন তৈরি করে, যা ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কারণ।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)

.
The Bastille prison was a symbol of—/ বাস্তিল কারাগার কী প্রতীক ছিল?
  1. Liberty/স্বাধীনতা
  2. Monarchical Despotism স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র 
  3. Democracy/গণতন্ত্র
  4. Religion/ধর্ম
সঠিক উত্তর:
Monarchical Despotism স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র 
উত্তর
সঠিক উত্তর:
Monarchical Despotism স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র 
ব্যাখ্যা

Bastille কারাগারটি ফরাসি রাজা Louis XVI-এর স্বৈরতান্ত্রিক শাসন ও দমননীতির প্রতীক হিসেবে বিবেচিত হতো। সাধারণ মানুষকে রাজনৈতিক কারণে বন্দি করা হতো এবং রাজা ও অভিজাতদের শাসনকে ভয় দেখানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। ১৭৮৯ সালের ১৪ জুলাই Bastille দখল করা ফরাসি বিপ্লবের প্রতীকী সূচনা হিসেবে ধরা হয়। এটি প্রমাণ করে যে জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং স্বাধীনতা ও সমতার জন্য লড়ছে।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)

১০.
Which American event influenced the French Revolution?/ কোন আমেরিকান ঘটনা ফরাসি বিপ্লবকে প্রভাবিত করে?
  1. American War of Independence আমেরিকান স্বাধীনতা যুদ্ধ
  2. American Civil War/আমেরিকার গৃহযুদ্ধ
  3. Great Depression/মহামন্দা
  4. World War/বিশ্ব যুদ্ধ
সঠিক উত্তর:
American War of Independence আমেরিকান স্বাধীনতা যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
American War of Independence আমেরিকান স্বাধীনতা যুদ্ধ
ব্যাখ্যা

American War of Independence (1775–1783) ফ্রান্সকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবিত করেছিল। ফরাসি সরকার আমেরিকান উপনিবেশীদের বিপ্লবকে সমর্থন করতে অর্থ ও সেনাবাহিনী পাঠায়, যা ফ্রান্সের অর্থনৈতিক সংকট বাড়ায়। আমেরিকার গণতান্ত্রিক ও স্বাধীনতার ধারণা ফরাসি জনগণকে রাজা ও অভিজাতদের বিরুদ্ধে সংগঠিত হতে উৎসাহিত করে। এই প্রভাবই ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও দার্শনিক ভিত্তিকে শক্তিশালী করে।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরে

১১.
Napoleon Bonaparte was born in—/ নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন—
  1. Paris/প্যারিস
  2. Vienna/ভিয়েনা
  3. Rome/রোম
  4. Corsica/কর্সিকা
সঠিক উত্তর:
Corsica/কর্সিকা
উত্তর
সঠিক উত্তর:
Corsica/কর্সিকা
ব্যাখ্যা

Napoleon Bonaparte ১৭৬৯ সালে Corsica-তে জন্মগ্রহণ করেন। Corsica তখন ফরাসি শাসনের অধীনে আসছিল। নেপোলিয়নের পরিবারের পটভূমি ছিল মধ্যমস্তরীয় অভিজাত (minor nobility)। তিনি ফরাসি সামরিক বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে ফরাসি বিপ্লবের সুযোগ নিয়ে সামরিক নেতৃত্ব গ্রহণ করেন। তার কোর্সিকা জন্ম ও ফরাসি শিক্ষা তাকে উত্তেজনাপূর্ণ সামরিক কৌশল ও নেতৃত্বের জন্য প্রস্তুত করেছিল।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

১২.
Napoleon became First Consul of France in—/ ন্যাপোলিয়ন ফ্রান্সের প্রথম কনসাল হন—
  1. 1797/১৭৯৭
  2. 1799/১৭৯৯ 
  3. 1802/১৮০২
  4. 1804/১৮০৪
সঠিক উত্তর:
1799/১৭৯৯ 
উত্তর
সঠিক উত্তর:
1799/১৭৯৯ 
ব্যাখ্যা

ফরাসি বিপ্লবের পর, ফ্রান্সে 1795 সালে Directory নামে একটি সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটি অস্থিতিশীল এবং দুর্বল ছিল। 1799 সালের 18 Brumaire (নভেম্বর 9, 1799) ন্যাপোলিয়ন বোনাপার্ট একটি সফল অভ্যুত্থান (coup d’état) চালায়। এই অভ্যুত্থানের পরে Directory পতিত হয় এবং ন্যাপোলিয়ন First Consul (প্রথম কনসাল) হিসেবে ক্ষমতায় আসেন। তিনি প্রথমে তিনজন কনসালের মধ্যে একজন ছিলেন, কিন্তু মূল নিয়ন্ত্রণ তার হাতে ছিল। পরে 1802 সালে তিনি Consul for Life (জীবনকালীন কনসাল) হন এবং 1804 সালে Emperor of France (ফ্রান্সের সম্রাট) হয়ে ওঠেন।

উৎস-
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

১৩.
The Battle of Austerlitz (1805) is also called—/অস্টারলিৎসের যুদ্ধ (১৮০৫) আর কী নামে পরিচিত?
  1. Battle of Nations/জাতি যুদ্ধ 
  2. Battle of Heroes/ নায়কের যুদ্ধ
  3. Battle of the Three Emperors/ তিন সম্রাটের  যুদ্ধ
  4. Battle of Europe/ইউরোপের যুদ্ধ
সঠিক উত্তর:
Battle of the Three Emperors/ তিন সম্রাটের  যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Battle of the Three Emperors/ তিন সম্রাটের  যুদ্ধ
ব্যাখ্যা

অস্টারলিৎসের যুদ্ধ ২রা ডিসেম্বর ১৮০৫ সালে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে ন্যাপোলিয়ন বোনাপার্ট (ফ্রান্সের সম্রাট) ব্রিটেন, রাশিয়া ও অস্ট্রিয়ার জোটের সৈন্যদের বিরুদ্ধে লড়েছিলেন। যুদ্ধে প্রধান তিনজন সম্রাট ছিলেন:
1. ন্যাপোলিয়ন (ফ্রান্স)
2. অলেকজান্ডার I (রাশিয়া)
3. ফ্রান্সিস II (অস্ট্রিয়া)

যেহেতু তিনজন সম্রাট এই যুদ্ধে সরাসরি যুক্ত ছিলেন, তাই এই যুদ্ধকে “Battle of the Three Emperors” বলা হয়। ফলাফল: ন্যাপোলিয়নের পূর্ণ বিজয়, যা তাকে ইউরোপে সুপ্রিম শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে।

উৎস-
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

১৪.
Which naval battle destroyed Napoleon’s plan to invade England?/ কোন নৌযুদ্ধ নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা নষ্ট করে দেয়?
  1. Battle of Trafalgar/ ট্রাফালগারের যুদ্ধ
  2. Battle of Jena/ যেনার যুদ্ধ
  3. Battle of Austerlitz/ অস্টারলিৎসের যুদ্ধ
  4. Battle of Wagram/ ওয়াগ্রামের যুদ্ধ
সঠিক উত্তর:
Battle of Trafalgar/ ট্রাফালগারের যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
Battle of Trafalgar/ ট্রাফালগারের যুদ্ধ
ব্যাখ্যা

Battle of Trafalgar সংঘটিত হয় ২রা অক্টোবর ১৮০৫ সালে স্পেন এবং ফ্রান্সের নৌবাহিনীর বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত লর্ড নেলসনের নেতৃত্বে। নেপোলিয়নের লক্ষ্য ছিল ইংল্যান্ড আক্রমণ করা। তার জন্য তিনি বৃহৎ নৌবাহিনী প্রস্তুত করেছিলেন। কিন্তু ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশরা সম্পূর্ণ বিজয়ী হয়। এই যুদ্ধে ফ্রান্স ও স্পেনের নৌবাহিনী ধ্বংসপ্রাপ্ত হয়, এবং নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা চূড়ান্তভাবে ব্যর্থ হয়।যুদ্ধে লর্ড নেলসন নিহত হন, কিন্তু ব্রিটিশ নৌশক্তি শক্তিশালী অবস্থায় থাকে।

উৎস-
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

১৫.
Who led the British navy at Trafalgar?/ ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীকে কে নেতৃত্ব দেন?
  1. Wellington/ ওয়েলিংটন
  2. Castlereagh/ ক্যাসলরিই
  3. Pitt/ পিট
  4. Nelson/ নেলসন
সঠিক উত্তর:
Nelson/ নেলসন
উত্তর
সঠিক উত্তর:
Nelson/ নেলসন
ব্যাখ্যা

ট্রাফালগারের যুদ্ধ ২রা অক্টোবর ১৮০৫ সালে সংঘটিত হয়। এই যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী নেতৃত্ব দেন লর্ড হরাতিয়ো নেলসন (Lord Horatio Nelson)। নেলসন তার উদ্ভাবনী কৌশল এবং সাহসিকতার জন্য পরিচিত ছিলেন। তিনি নৌযুদ্ধে নেতৃত্ব দিয়ে ফ্রান্স ও স্পেনের জোটকে পরাজিত করেন। যুদ্ধে তিনি নিহত হলেও, ব্রিটিশ নৌবাহিনী নিশ্চিত বিজয় অর্জন করে এবং নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা চূড়ান্তভাবে ব্যর্থ হয়।

উৎস-
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

১৬.
Which tactic did the Russians use against Napoleon in 1812?/ ১৮১২ সালে রাশিয়ানরা নেপোলিয়নের বিরুদ্ধে কোন কৌশল ব্যবহার করে?
  1. Direct battle/ সরাসরি যুদ্ধ
  2. Guerrilla warfare/ গেরিলা যুদ্ধ
  3. Naval blockade/ নৌ অবরোধ
  4. Scorched earth policy/ পোড়ামাটি নীতি
সঠিক উত্তর:
Scorched earth policy/ পোড়ামাটি নীতি
উত্তর
সঠিক উত্তর:
Scorched earth policy/ পোড়ামাটি নীতি
ব্যাখ্যা

১৮১২ সালে নেপোলিয়ন প্রায় ৬ লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করেন। রাশিয়ানরা সরাসরি বড় যুদ্ধ এড়িয়ে যায় এবং “Scorched Earth Policy” (পোড়ামাটি নীতি) ব্যবহার করে। এই নীতিতে তারা নিজেদের জমি, গ্রাম, খাদ্যশস্য, গুদাম ইত্যাদি পুড়িয়ে বা ধ্বংস করে দেয় যাতে ফরাসি সেনারা খাবার, আশ্রয় বা রসদ কিছুই না পায়। ফলে নেপোলিয়নের সেনারা ক্ষুধা, ঠান্ডা শীত ও রোগে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এই অভিযানের শেষে নেপোলিয়নের বিশাল বাহিনীর মাত্র প্রায় ১ লক্ষ সৈন্য জীবিত অবস্থায় ফিরে আসে। এটি নেপোলিয়নের জন্য এক বড় পরাজয় ও মোড় ঘোরানো ঘটনা ছিল।

উৎস-
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

১৭.
Napoleon’s army retreat from which city marked disaster?/নেপোলিয়নের সেনাবাহিনীর পশ্চাদপসরণ কোন শহর থেকে বিপর্যয়কর হয়েছিল?
  1. Paris/প্যারিস
  2. Moscow/ মস্কো
  3. Berlin/বার্লিন
  4. Vienna/ভিয়েনা
সঠিক উত্তর:
Moscow/ মস্কো
উত্তর
সঠিক উত্তর:
Moscow/ মস্কো
ব্যাখ্যা

১৮১২ সালে নেপোলিয়ন তার বিশাল গ্র্যান্ড আর্মি (৬ লক্ষাধিক সৈন্য) নিয়ে রাশিয়া আক্রমণ করেন। রুশ সেনারা সরাসরি যুদ্ধে না নেমে স্কর্চড আর্থ নীতি গ্রহণ করে—অর্থাৎ জমি পুড়িয়ে ফসল ও রসদ নষ্ট করে দেয়, যাতে ফরাসি সেনারা কিছু ব্যবহার করতে না পারে। অবশেষে নেপোলিয়নের সেনারা যখন মস্কো শহরে প্রবেশ করে, তখন শহরটি প্রায় ফাঁকা এবং রুশদের দ্বারা অগ্নিসংযোগে ধ্বংসপ্রাপ্ত ছিল। খাদ্য, আশ্রয় ও সরবরাহের অভাবে এবং ভয়াবহ শীত নামায় নেপোলিয়নকে মস্কো থেকে পশ্চাদপসরণ করতে বাধ্য হতে হয়। এই পশ্চাদপসরণ এক ভয়াবহ বিপর্যয়ে পরিণত হয়—ক্ষুধা, রোগব্যাধি ও রুশদের আক্রমণে তার বিশাল সেনাবাহিনী প্রায় ধ্বংস হয়ে যায়। মস্কো থেকে নেপোলিয়নের পশ্চাদপসরণ ইতিহাসের অন্যতম বড় সামরিক বিপর্যয়।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

১৮.
On which island was Napoleon exiled?/ কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল?
  1. Corsica/ কোরসিকা
  2.  Sardinia/ সার্ডিনিয়া
  3.  Sicily/ সিসিলি
  4. Elba/ এলবা
সঠিক উত্তর:
Elba/ এলবা
উত্তর
সঠিক উত্তর:
Elba/ এলবা
ব্যাখ্যা

১৮১৪ সালে নেপোলিয়ন পরাজিত হয়ে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। তখন মিত্রশক্তি তাকে ইতালির কাছাকাছি ভূমধ্যসাগরে অবস্থিত ছোট দ্বীপ এলবা (Elba)-তে নির্বাসন দেয়। যদিও এটি একটি ছোট দ্বীপ ছিল, তবুও নেপোলিয়নকে শাসনের কিছু অধিকার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে ১৮১৫ সালে আবার ফ্রান্সে ফিরে আসেন, যা “হানড্রেড ডেজ” (Hundred Days) নামে পরিচিত। কিন্তু একই বছর ওয়াটারলুর যুদ্ধে (Battle of Waterloo) পরাজিত হওয়ার পর তাকে দ্বিতীয়বার নির্বাসন দেওয়া হয়—এইবার দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনা (Saint Helena)-তে, যেখানে তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

১৯.
What was Napoleon’s return from Elba called?/ এলবা থেকে নেপোলিয়নের প্রত্যাবর্তন কী নামে পরিচিত?
  1.  Hundred Days/ শত দিনের শাসনকাল
  2. Great March/ মহা অভিযান
  3. French Glory/ ফরাসি গৌরব
  4. People’s Revolution/ জনগণের বিপ্লব
সঠিক উত্তর:
 Hundred Days/ শত দিনের শাসনকাল
উত্তর
সঠিক উত্তর:
 Hundred Days/ শত দিনের শাসনকাল
ব্যাখ্যা

১৮১৪ সালে নেপোলিয়ন পরাজিত হয়ে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। তখন মিত্রশক্তি তাকে ইতালির কাছাকাছি ভূমধ্যসাগরে অবস্থিত ছোট দ্বীপ এলবা (Elba)-তে নির্বাসন দেয়। যদিও এটি একটি ছোট দ্বীপ ছিল, তবুও নেপোলিয়নকে শাসনের কিছু অধিকার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে ১৮১৫ সালে আবার ফ্রান্সে ফিরে আসেন, যা “হানড্রেড ডেজ” (Hundred Days) নামে পরিচিত। কিন্তু একই বছর ওয়াটারলুর যুদ্ধে (Battle of Waterloo) পরাজিত হওয়ার পর তাকে দ্বিতীয়বার নির্বাসন দেওয়া হয়—এইবার দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনা (Saint Helena)-তে, যেখানে তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

২০.
In which battle was Napoleon finally defeated?/ নেপোলিয়ন চূড়ান্তভাবে কোন যুদ্ধে পরাজিত হন?
  1.  Leipzig/লিপজিগ
  2. Trafalgar/ট্রাফালগার
  3. Waterloo/ওয়াটারলু
  4. Austerlitz/অস্টারলিৎজ
সঠিক উত্তর:
Waterloo/ওয়াটারলু
উত্তর
সঠিক উত্তর:
Waterloo/ওয়াটারলু
ব্যাখ্যা

নেপোলিয়নকে চূড়ান্তভাবে পরাজিত করা হয় ১৮ জুন ১৮১৫ সালের ওয়াটারলুর যুদ্ধে। এলবা দ্বীপ থেকে পালিয়ে এসে তিনি আবার ক্ষমতা দখল করেছিলেন, যা ইতিহাসে “শত দিনের শাসনকাল” নামে পরিচিত। কিন্তু বেলজিয়ামের ওয়াটারলুতে নেপোলিয়নের সেনাদের বিরুদ্ধে মিত্রবাহিনী (ব্রিটিশ সেনাদের নেতৃত্ব দেন ডিউক অব ওয়েলিংটন, আর প্রুশিয়ান সেনাদের নেতৃত্ব দেন ব্লুচার) লড়াই করে। নেপোলিয়নের দক্ষতা থাকা সত্ত্বেও তার সেনারা ভয়াবহভাবে পরাজিত হয়। এই পরাজয়ের ফলে নেপোলিয়নের শাসন একেবারে শেষ হয়ে যায় এবং তাকে বন্দি করে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়, যেখানে তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

২১.
When was the Congress of Vienna held?/ ভিয়েনা কংগ্রেস কখন অনুষ্ঠিত হয়েছিল?
  1. 1812/১৯১২
  2.  1815 /১৮১৫
  3. 1817/১৮১৭
  4. 1820/১৮২০
সঠিক উত্তর:
 1815 /১৮১৫
উত্তর
সঠিক উত্তর:
 1815 /১৮১৫
ব্যাখ্যা

ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ১৮১৪-১৮১৫ সালে, বিশেষ করে ১৮১৫ সালে এর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। নেপোলিয়নের পরাজয়ের পর ইউরোপের শক্তির ভারসাম্য পুনঃস্থাপন, মানচিত্র নতুন করে সাজানো এবং নেপোলিয়ন যে রাজতন্ত্রগুলোকে উৎখাত করেছিলেন সেগুলো পুনরুদ্ধার করাই এর মূল উদ্দেশ্য ছিল। ইউরোপে প্রায় ৪০ বছর শান্তি বজায় ছিল (1815–1854 পর্যন্ত ক্রিমিয়ান যুদ্ধের আগে)। নেপোলিয়নের সময়কার উদারনীতি (liberalism) ও জাতীয়তাবাদ (nationalism) দমন করা হলেও, এগুলো পরে আবার ইউরোপে বিপ্লব সৃষ্টি করে (1848 সালের বিপ্লব)। অস্ট্রিয়ার মেটার্নিখ দীর্ঘ সময় ইউরোপীয় রাজনীতির নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

২২.
Who represented Britain at the Congress?/ভিয়েনা কংগ্রেসে ব্রিটেনের প্রতিনিধি কে ছিলেন?
  1. Nelson/ নেলসন
  2. Pitt/ পিট
  3. Wellington/ ওয়েলিংটন
  4. Castlereagh / কাস্টলারেয়
সঠিক উত্তর:
Castlereagh / কাস্টলারেয়
উত্তর
সঠিক উত্তর:
Castlereagh / কাস্টলারেয়
ব্যাখ্যা

তিনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী (Foreign Secretary) ছিলেন।কংগ্রেসে তার মূল লক্ষ্য ছিল:
1.শক্তির ভারসাম্য বজায় রাখা (Balance of Power)।
2.ফ্রান্সকে অতিশক্তিশালী হতে না দেওয়া।
3.ইউরোপে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।তিনি নেপোলিয়নের পরাজয়ের পর ফ্রান্সকে যুক্তরাজ্যের দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)
প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

২৩.
The Holy Alliance was formed by—/ হলি অ্যালায়েন্স কে তৈরি করেছিলেন?
  1.  Britain, France, Austria/ ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া
  2.  France, Spain, Italy/ ফ্রান্স,স্পেন, ইতালি
  3. Russia, Prussia, Austria/ রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া 
  4. Russia, Britain, France/রাশিয়া, ব্রিটেন ,ফ্রান্স,
সঠিক উত্তর:
Russia, Prussia, Austria/ রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া 
উত্তর
সঠিক উত্তর:
Russia, Prussia, Austria/ রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া 
ব্যাখ্যা

হলি অ্যালায়েন্স (Holy Alliance) গঠন করা হয়েছিল 1815 সালে ভিয়েনা কংগ্রেসের পরে, নেপোলিয়নের পরাজয়ের পর। এটি মূলত রাজতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং বিপ্লবী আন্দোলন প্রতিরোধের জন্য তৈরি করা হয়।প্রতিনিধি দেশসমূহ:
1. রাশিয়া – জার আলেকজান্ডার I
2. প্রুশিয়া – ফ্রেডরিক উইলিয়াম III
3. অস্ট্রিয়া – ক্লেমেন্স ভন মেটার্নিখ
উদ্দেশ্য ছিল ধর্মীয় এবং রাজতান্ত্রিক নীতির প্রতি আনুগত্য বজায় রাখা, ইউরোপে রাজনৈতিক বিপ্লব ও উদার নীতির বিস্তার প্রতিরোধ, একে অপরকে সাহায্য করে রাজতন্ত্র রক্ষা করা। ব্রিটেন এবং ফ্রান্স এতে অংশগ্রহণ করেনি, কারণ তারা ধর্মীয় রাজতন্ত্রের নীতি পুরোপুরি মানতে চায়নি।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

২৪.
Metternich’s system is often called—/ মেটার্নিকের ব্যবস্থাকে প্রায়ই কী বলা হয়?
  1. Concert of Europe/কনসার্ট অব ইউরোপ
  2. League of Nations/জাতিপুঞ্জ
  3. Holy Alliance/ পবিত্র জোট
  4. Triple Alliance/ত্রিপক্ষীয় জোট
সঠিক উত্তর:
Concert of Europe/কনসার্ট অব ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
Concert of Europe/কনসার্ট অব ইউরোপ
ব্যাখ্যা

মেটার্নিকের ব্যবস্থা (Metternich System) হলো ভিয়েনা কংগ্রেসের পর ইউরোপে স্থাপিত রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা, যার মূল লক্ষ্য ছিল:
ইউরোপে শক্তির ভারসাম্য (Balance of Power) বজায় রাখা।
রাজতন্ত্র রক্ষা করা এবং বিপ্লবী আন্দোলন প্রতিরোধ করা।
ইউরোপে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপন করা।
এই ব্যবস্থাকে প্রায়ই “Concert of Europe” বলা হয়। Concert মানে হলো “একত্রে সমন্বয়” বা “সঙ্গীতের মতো সমন্বয়” – অর্থাৎ প্রধান শক্তিগুলো একসাথে কাজ করে শান্তি রক্ষা করবে। এতে প্রধান দেশগুলো ছিলেন অস্ট্রিয়া, রাশিয়া, প্রুশিয়া, ব্রিটেন এবং পরে ফ্রান্স।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

২৫.
Which concept ensured that no single country dominated Europe?/ কোন ধারণা নিশ্চিত করেছিল যে কোনো এক দেশ ইউরোপে আধিপত্য বিস্তার করতে পারবে না?
  1. Legitimacy/ বৈধতা
  2. Balance of Power/ক্ষমতার ভারসাম্য
  3. Nationalism/ জাতীয়তাবাদ
  4. Liberalism/ উদারবাদ
সঠিক উত্তর:
Balance of Power/ক্ষমতার ভারসাম্য
উত্তর
সঠিক উত্তর:
Balance of Power/ক্ষমতার ভারসাম্য
ব্যাখ্যা

Balance of Power (শক্তির ভারসাম্য) হলো সেই কৌশল বা ধারণা যার মাধ্যমে ইউরোপের প্রধান রাষ্ট্রগুলো নিশ্চিত করেছিল যে কোনো এক দেশ অতিরিক্ত শক্তিশালী হয়ে ইউরোপে আধিপত্য বিস্তার করতে পারবে না। ভিয়েনা কংগ্রেসের সময় এই নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উদাহরণ: ফ্রান্সকে 1792 সালের সীমায় সীমিত রাখা, নেদারল্যান্ডস ও প্রুশিয়াকে শক্তিশালী করা – যাতে ফ্রান্স একার আধিপত্য তৈরি করতে না পারে। এর ফলে ইউরোপে দীর্ঘ সময় শান্তি বজায় রাখা সম্ভব হয়।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

২৬.
The 1830 Revolution was mainly caused by—/ ১৮৩০ সালের বিপ্লবের প্রধান কারণ ছিল—
  1. Economic crisis/ অর্থনৈতিক সংকট
  2. Absolutism of Charles X /দশম চার্লসের স্বৈরাচারী মনোভাব
  3. Foreign invasion/ বহিরাগত আক্রমণ
  4. Religious conflict/ ধর্মীয় সংঘাত
সঠিক উত্তর:
Absolutism of Charles X /দশম চার্লসের স্বৈরাচারী মনোভাব
উত্তর
সঠিক উত্তর:
Absolutism of Charles X /দশম চার্লসের স্বৈরাচারী মনোভাব
ব্যাখ্যা

1830 সালের ফরাসি বিপ্লব মূলত রাজতন্ত্রের অত্যাচার ও শাসকের একতান্ত্রিক শাসন থেকে  উদ্ভূত। Charles X ছিলেন ফ্রান্সের রাজা, যিনি পুরনো রাজতান্ত্রিক নীতি ফিরে আনার চেষ্টা করেছিলেন। তিনি জনগণের সংবিধানিক অধিকার, প্রেসের স্বাধীনতা ও ভোটাধিকারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন।এ কারণে মধ্যবিত্ত, শ্রমিক ও শহুরে জনগণ প্রতিরোধে বিক্ষোভ শুরু করে, যা জুলাই 1830 সালের বিপ্লবের দিকে নিয়ে যায়। অর্থনৈতিক সংকট, বিদেশী আক্রমণ বা ধর্মীয় সংঘাত প্রধান কারণ ছিল না, যদিও অর্থনৈতিক ও সামাজিক সমস্যাও সহায়ক ভূমিকা রেখেছিল।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

২৭.
Who is known as the “Iron Chancellor” of Germany?/ জার্মানির “আয়রন চ্যান্সেলর” হিসেবে পরিচিত কে?
  1. Wilhelm I/ প্রথম উইলহেল্ম 
  2. Bismarck/ বিসমার্ক
  3. Frederick the Great/ ফ্রেডরিক দ্য গ্রেট
  4. Metternich/ মেটার্নিক
সঠিক উত্তর:
Bismarck/ বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
Bismarck/ বিসমার্ক
ব্যাখ্যা

অট্টো ফন বিসমার্ক (১৮১৫–১৮৯৮) ছিলেন প্রুশিয়ার প্রধানমন্ত্রী এবং পরে একীকৃত জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর। তাকে “আয়রন চ্যান্সেলর” বলা হয় কারণ তিনি কঠোর, দৃঢ় এবং ক্ষমতাশালী নেতৃত্বের মাধ্যমে প্রুশিয়ার নেতৃত্বে জার্মানিকে একত্র করেছিলেন। তিনি বিশ্বাস করতেন “রক্ত ও লোহা” (যুদ্ধ ও শিল্পশক্তি) নীতিতে। ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তিনি ১৮৭১ সালে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

২৮.
Which year marks the unification of Germany?/ জার্মানির একীভূতির বছর কোনটি?
  1. 1848/১৮৪৮
  2. 1866/১৮৬৬
  3. 1871 /১৮৭১
  4. 1815/১৮১৫
সঠিক উত্তর:
1871 /১৮৭১
উত্তর
সঠিক উত্তর:
1871 /১৮৭১
ব্যাখ্যা

জার্মানি একীভূত হয় ১৮৭১ সালে। ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ (১৮৭০–১৮৭১) এর বিজয়ের পর বিসমার্কের নেতৃত্বে প্রুশিয়ার অধীনে বিভিন্ন জার্মান রাজ্যগুলো একত্রিত হয়। ১৮ জানুয়ারি ১৮৭১ সালে ভার্সাই প্রাসাদের “হল অব মিররস”-এ প্রুশিয়ার রাজা উইলহেল্ম প্রথম-কে জার্মান সম্রাট (কাইজার উইলহেল্ম প্রথম) ঘোষণা করা হয়। এভাবেই জার্মান সাম্রাজ্যের জন্ম হয়।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

২৯.
Which state led the unification of Germany?/ কোন রাজ্য জার্মানির একীকরণে নেতৃত্ব দেয়?
  1. Prussia / প্রুশিয়া 
  2. Bavaria / বাভারিয়া
  3. Austria / অস্ট্রিয়া
  4. Saxony / স্যাক্সনি
সঠিক উত্তর:
Prussia / প্রুশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
Prussia / প্রুশিয়া 
ব্যাখ্যা

১৮৭১ সালে জার্মানির একীকরণে নেতৃত্ব দেয় প্রুশিয়া। প্রুশিয়া ছিল জার্মান রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক ও শিল্পশক্তি। এর প্রধানমন্ত্রী অট্টো ফন বিসমার্ক (যাকে “আয়রন চ্যান্সেলর” বলা হয়) কূটনীতি ও যুদ্ধের মাধ্যমে অন্যান্য জার্মান রাজ্যগুলোকে প্রুশিয়ার নেতৃত্বে একত্র করেন।
একীকরণের পথে তিনটি যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ:
1. ডেনিশ যুদ্ধ (১৮৬৪) – প্রুশিয়া ও অস্ট্রিয়া বনাম ডেনমার্ক।
2. অস্ট্রো-প্রুশিয়ান যুদ্ধ (১৮৬৬) – প্রুশিয়া অস্ট্রিয়াকে পরাজিত করে, ফলে অস্ট্রিয়া জার্মান রাজনীতি থেকে বাদ পড়ে।
3. ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ (১৮৭০–১৮৭১) – ফ্রান্সের বিরুদ্ধে সব জার্মান রাজ্য একত্রিত হয়ে লড়াই করে এবং এর ফলেই জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১৮ জানুয়ারি ১৮৭১ সালে প্রুশিয়ার রাজা উইলহেল্ম প্রথম-কে ভার্সাই প্রাসাদে জার্মান সম্রাট ঘোষণা করা হয়।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

৩০.
The declaration of German Empire took place at—/ জার্মান সাম্রাজ্যের ঘোষণা কোথায় হয়েছিল?
  1. Berlin / বার্লিন
  2. Versailles / ভার্সাই 
  3. Vienna / ভিয়েনা
  4. Frankfurt / ফ্রাঙ্কফুর্ট
সঠিক উত্তর:
Versailles / ভার্সাই 
উত্তর
সঠিক উত্তর:
Versailles / ভার্সাই 
ব্যাখ্যা

১৮ জানুয়ারি ১৮৭১ সালে ফ্রান্সের ভার্সাই প্রাসাদের হল অব মিররস-এ আনুষ্ঠানিকভাবে জার্মান সাম্রাজ্যের ঘোষণা দেওয়া হয়। ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ (১৮৭০–৭১)-এ বিজয়ের পর সব জার্মান রাজ্য প্রুশিয়ার নেতৃত্বে একত্রিত হয়। প্রুশিয়ার রাজা উইলহেল্ম প্রথম-কে জার্মান সম্রাট (কাইজার উইলহেল্ম প্রথম) ঘোষণা করা হয়। এভাবেই জার্মানির চূড়ান্ত একীকরণ সম্পন্ন হয়, আর এর পেছনে প্রধান ভূমিকা ছিল আয়রন চ্যান্সেলর বিসমার্কের। ভার্সাই প্রাসাদ বেছে নেওয়া হয় প্রতীকী কারণে — কারণ এটি ফ্রান্সের রাজপ্রাসাদ, অর্থাৎ পরাজিত শত্রুর ভূমিতেই জার্মান সাম্রাজ্যের জন্ম হয়েছিল।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

৩১.
What is a “Tithe”?/ ‘Tithe’ কি?
  1. A small village / ছোট গ্রাম
  2. One-tenth part of income or produce for religion / আয় বা ফসলের দশভাগের একভাগ ধর্মকর
  3.  A tax on trade / বাণিজ্য কর
  4. A type of church / চার্চের ধরন
সঠিক উত্তর:
One-tenth part of income or produce for religion / আয় বা ফসলের দশভাগের একভাগ ধর্মকর
উত্তর
সঠিক উত্তর:
One-tenth part of income or produce for religion / আয় বা ফসলের দশভাগের একভাগ ধর্মকর
ব্যাখ্যা

টাইথ হল আয় বা ফসলের দশভাগের একভাগ (১০%), যা সাধারণত চার্চ বা ধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তার জন্য প্রদান করা হতো। মধ্যযুগীয় ইউরোপে এবং অন্যান্য অঞ্চলে কৃষক ও সাধারণ মানুষকে তাদের আয় বা ফসলের একটি অংশ চার্চকে দেওয়ার নিয়ম ছিল।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

৩২.
Who wrote the book “The Persian Letters”?/ “The Persian Letters” গ্রন্থটি কার লেখা?
  1. Diderot / ডিডেরো
  2. Rousseau / রুসো
  3. Montesquieu / মণ্টেস্কু
  4.  Voltaire / ভল্টেয়ার
সঠিক উত্তর:
Montesquieu / মণ্টেস্কু
উত্তর
সঠিক উত্তর:
Montesquieu / মণ্টেস্কু
ব্যাখ্যা

The Persian Letters (১৭২১) গ্রন্থটি ফরাসি দার্শনিক মণ্টেস্কু লিখেছিলেন। এটি দুই পারস্য ভ্রমণকারীর চিঠি আকারে লেখা, উসবেক এবং রিকা নামে। তারা ফরাসি সমাজ, রাজনীতি ও রীতিনীতি সম্পর্কে তাদের পর্যবেক্ষণ ও সমালোচনা করে। উপহাসাত্মক ভাষায়, Montesquieu ফরাসি রাজতন্ত্রের এবং সমাজের ত্রুটি, ধর্মীয় কুসংস্কার ও সামাজিক নিয়ম প্রকাশ করেন।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

৩৩.
When did the Bastille fall?/ বাস্তিল দুর্গের পতন কখন ঘটেছিল?
  1. 14 July 1789 / ১৪ জুলাই ১৭৮৯
  2. 4 July 1776 / ৪ জুলাই ১৭৭৬
  3. 1 May 1789 / ১ মে ১৭৮৯
  4. 14 July 1799 / ১৪ জুলাই ১৭৯৯
সঠিক উত্তর:
14 July 1789 / ১৪ জুলাই ১৭৮৯
উত্তর
সঠিক উত্তর:
14 July 1789 / ১৪ জুলাই ১৭৮৯
ব্যাখ্যা

বাস্তিল দুর্গ ছিল ফরাসির রাজধানী প্যারিসে একটি রাজপ্রাসাদ ও কারাগার। ১৪ জুলাই ১৭৮৯ তারিখে এ দুর্গ আক্রমণ করে ফরাসির জনগণ ফরাসি বিপ্লবের শুরু চিহ্নিত করে। এই ঘটনা তানাশাহি ও রাজতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে দেখা হয়। আজকের দিনে ফ্রান্সে ১৪ জুলাইকে বাস্তিল দিবস (Bastille Day) হিসেবে উদযাপন করা হয়।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

৩৪.
Who is called the “Child of the French Revolution”?/ কাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়?
  1. Danton / দান্তন
  2. Robespierre / রবেস্পিয়ের
  3. Louis XVI / লুই XVI
  4. Napoleon Bonaparte / নেপোলিয়ন বোনাপার্ট
সঠিক উত্তর:
Napoleon Bonaparte / নেপোলিয়ন বোনাপার্ট
উত্তর
সঠিক উত্তর:
Napoleon Bonaparte / নেপোলিয়ন বোনাপার্ট
ব্যাখ্যা

নেপোলিয়ন বোনাপার্ট (১৭৬৯–১৮২১) কে সাধারণত ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ফরাসি বিপ্লবের (১৭৮৯–১৭৯৯) পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি ক্ষমতায় ওঠেন। বিপ্লব রাজতন্ত্রকে উৎখাত করে নতুন সুযোগ তৈরি করেছিল—যেখানে সামরিক ও কৌশলগত প্রতিভাধর নেতা নেপোলিয়ন নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। পরে তিনি ১৭৯৯ সালে প্রথম কনসুল এবং ১৮০৪ সালে ফ্রান্সের সম্রাট হন।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

৩৫.
Why is Napoleon Bonaparte called the “Second Justinian”?/ নেপোলিয়ন বোনাপার্টকে “দ্বিতীয় জাস্টিনিয়ান” বলা হয় কেন?
  1. Because he conquered Egypt / কেননা তিনি মিশর জয় করেছিলেন
  2. Because he codified laws / কেননা তিনি আইন সংহত করেছিলেন
  3. Because he became emperor / কেননা তিনি সম্রাট হয়েছিলেন
  4. Because he built churches / কেননা তিনি চার্চ তৈরি করেছিলেন
সঠিক উত্তর:
Because he codified laws / কেননা তিনি আইন সংহত করেছিলেন
উত্তর
সঠিক উত্তর:
Because he codified laws / কেননা তিনি আইন সংহত করেছিলেন
ব্যাখ্যা

নেপোলিয়ন বোনাপার্টকে “দ্বিতীয় জাস্টিনিয়ান” বলা হয় কারণ, বায়জান্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথমের মতো, তিনি তার সাম্রাজ্যে আইন সংহত ও সংস্কার করেন। তিনি Napoleonic Code (Code Civil) 1804 সালে প্রবর্তন করেন, যা ফরাসি আইনের সহজীকরণ, আধুনিকীকরণ ও একীভূতকরণ করেছে। এই আইন শুধু ফ্রান্সে নয়, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশে আইনের ওপর প্রভাব ফেলেছে।

উৎস-
C.J.H. Hayes- Modern Europe to 1870
দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)
উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র