পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৯০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯১
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯১ প্রশ্ন

.
'উড়ুনি > উড়নি' কোন ধরনের স্বরসঙ্গতির উদাহরণ?
  1. মধ্যগত স্বরসঙ্গতি
  2. চলিত বাংলায় স্বরসঙ্গতি
  3. অন্যোন্য স্বরসঙ্গতি
  4. প্রগত স্বরসঙ্গতি
ব্যাখ্যা

• স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন- দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলো ইত্যাদি।

প্রগত স্বরসঙ্গতি:
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন- মুলা > মুলো, শিকা > শিকে, তুলা > তুলো।

পরাগত স্বরসঙ্গতি:
অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
যেমন- আখো > আখুয়া > এখো, দেশি > দিশি।

মধ্যগত স্বরসঙ্গতি:
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন- বিলাতি > বিলিতি, জিলাপি > জিলিপি।

অন্যোন্য স্বরসঙ্গতি:
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন- মোজা > মুজো।

চলিত বাংলায় স্বরসঙ্গতি:
- গিলা > গেলা, মিলামিশা > মেলামেশা, মিঠা > মিঠে, ইচ্ছা > ইচ্ছে ইত্যাদি।

- পূর্বস্বর উ-কার হলে পরবর্তী স্বর ও-কার হয়। যেমন- মুড়া > মুড়ো, চুলা > চুলো ইত্যাদি।
- বিশেষ নিয়মে - উড়ুনি > উড়নি, এখনি > এখুনি হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে কোন শব্দে?
  1. মহিমমণ্ডিত
  2. রাজগণ
  3. সুবুদ্ধি
  4. যুবরাজা
ব্যাখ্যা

• কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের সম্পর্কে সতর্কতা:
সংস্কৃত ইন্- প্রত্যয়ান্ত শব্দের প্রথমবার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, গুণী, মানী, পাপী ইত্যাদি হয়। কিন্তু নিঃ উপসর্গযোগে সমাসবদ্ধ হলে শব্দের শেষে ঈ-কার হয় না। সেখানে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি শব্দের সমান হয়।

যেমন- 
নেই ধন যার = নির্ধন; নেই গুণ যার = নির্গুণ; নেই পাপ যার = নিষ্পাপ। নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ইত্যাদি অশুদ্ধ।

কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ:
অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
পিতাহারা - পিতৃহারা;
যুবরাজা - যুবরাজ;
মহিমামণ্ডিত - মহিমমণ্ডিত;
রাজাগণ - রাজগণ;
মাতাজাতি - মাতৃজাতি;
সুবুদ্ধিমান - সুবুদ্ধি;
নির্দোষী - নির্দোষ;
পিতাহারা - পিতৃহারা;
অর্ধরাত্রি - অর্ধরাত্র;
নিরভিমানী - নিরভিমান;
দিবারাত্রি - দিবারাত্র;
নীরোগী - নীরোগ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
কোনটি পারস্পরিক সর্বনাম?
  1. নিজেরা নিজেরা
  2. স্বয়ং
  3. অমুক
  4. সকলকে
ব্যাখ্যা

• সর্বনাম পদ:
বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে। সর্বনামকে ৯টি শ্রেনিতে ভাগ করা হয়।
যথা:

১. ব্যক্তিবাচক সর্বনাম: ব্যক্তিবাচক সর্বনাম ব্যাক্তির নামের পরিবর্তে বসে।
যেমন: আমি, তুমি, সে ইত্যাদি।

২. প্রশ্নবাচক সর্বনাম: প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম ব্যবহার করা হয়।
যেমন: কে, কারা, কাকে, কার, কী ইত্যাদি।

৩. অনির্দিষ্ট সর্বনাম: অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে এই সর্বনাম ব্যবহৃত হয়।
যেমন: কেউ, কোথাও, একজন, কিছু ইত্যাদি।

৪. নির্দেশবাচক সর্বনাম: যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব প্রকাশ করে তাকে নির্দেশবাচক সর্বনাম বলে।
যেমন: এ, এই, এরা, ইনি ইত্যাদি।

৫. আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোন কাজ করছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এই সর্বনামটি ব্যবহার করা হয়।
যেমন: নিজে, স্বয়ং ইত্যাদি।

৬. সাপেক্ষ সর্বনাম: পরষ্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে।
যেমন: যে-সে, যেমন-তেমন ইত্যাদি।

৭. পারস্পরিক সর্বনাম: দুই পক্ষের সহযোগীতা বা নির্ভরশীলতা বোঝাতে পারষ্পরিক সর্বনাম ব্যবহৃত হয়।
যেমন: পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি।

৮. সকলবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম ব্যবহৃত হয়।
যেমন: সবাই, সকলে, সকলকে ইত্যাদি।

৯. অন্যবাচক সর্বনাম: নিজ ভিন্ন অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়।
যেমন: অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

.
ওষ্ঠ্য ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
  1. চ, ছ, জ, ঝ, শ
  2. প, ফ, ব, ভ, ম
  3. ন, র, ল, স
  4. ত, থ, দ, ধ
ব্যাখ্যা

• ওষ্ঠ্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত। পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
• তালব্য ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• দন্তমূলীয় ব্যঞ্জন: ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• দন্ত্য ব্যঞ্জন: ত, থ, দ, ধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
'তরঙ্গিত' কোন ধরনের প্রত্যয় সাধিত শব্দ?
  1. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  2. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  3. বাংলা কৃৎ প্রত্যয়
  4. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা

কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় হলো:
• ইল্-প্রত্যয়: উপকরণজাত বিশেষণ গঠনে-
- পঙ্ক + ইল্ = পঙ্কিল,
- ঊর্মি + ইল্ = ঊর্মিল,
- ফেন + ইল্ = ফেনিল।

• ইত-প্রত্যয়: উপকরণজাত বিশেষণ গঠনে-
- কুসুম + ইত = কুসুমিত,
- তরঙ্গ + ইত = তরঙ্গিত,
- কণ্টক + ইত = কণ্টকিত।

• ইমন্-প্রত্যয়: বিশেষ্য গঠনে-
- নীল + ইমন = নীলিমা।
- মহৎ + ইমন = মহিমা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
'আচার্য' এর শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. আচার্যিনী
  2. আচার্যি
  3. আচার্যানী
  4. আচার্যাইন 
ব্যাখ্যা

• আনী-প্রত্যয় যোগ করে: 
ইন্দ্র - ইন্দ্রানী, মাতুল - মাতুলানী, আচার্য - আচার্যানী (কিন্তু আচার্যের কর্মে নিয়োজিত অর্থে আচার্য)। 

এরূপ: শূদ্র-শূদ্রা (শূদ্র জাতীয় স্ত্রীলোক), শূদ্রানী (শূদ্রের স্ত্রী), ক্ষত্রিয়-ক্ষত্রিয়া/ক্ষত্রিয়ানী ইত্যাদি।

আনী-প্রত্যয় যোগে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে।
যেমন-
অরণ্য-অরণ্যানী (বৃহৎ অরণ্য), হিম- হিমানী (জমানো বরফ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
'জুডো' কোন ভাষার শব্দ?
  1. জাপানি
  2. স্প্যানিশ 
  3. চীনা
  4. কোরিয়ান
ব্যাখ্যা

জুডো (বিশেষ্য পদ), 
- শব্দটি জাপানি ভাষা থেকে আগত। 
অর্থ:
খালি হাতে আকস্মিক আক্রমণ প্রতিরোধের জন্য প্রতিপক্ষের শক্তি ও ওজন ব্যবহার করার জাপানি কসরত।

• জাপানি ভাষার এরূপ কিছু শব্দ হলো- রিকশা, ক্যারাটে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
কোনটি উর্দু উপসর্গ?
  1. বর
  2. দর
  3. গর
  4. হর
ব্যাখ্যা

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।

যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
স্বভাবতই 'ষ' হয়েছে নিচের কোন শব্দে?
  1. ভবিষ্যৎ
  2. পরিষ্কার
  3. ভূষণ
  4. উৎকৃষ্ট
ব্যাখ্যা

ষ ব্যবহারের নিয়ম:
১. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স 'ষ' হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।

২. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক, প্রতিস্থান > প্রতিষ্ঠান, অনুস্থান > অনুষ্ঠান, বিসম> বিষম, সুসমা > সুষমা ইত্যাদি।

৩. ঋ'এবং ঋ কারের পর 'ষ' হয়। যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।
৪. তৎসম শব্দে 'র'-এর পর 'ষ' হয়। যেমন- বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি।

৫. র- ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে 'ষ' হয়। যথা: পরিষ্কার। কিন্তু অ, আ স্বরধ্বনি থাকলে স হয়। যথা: পুরস্কার।
৬. ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়। যথা: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।

৭. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

'ষ' এর ব্যবহার প্রযোজ্য নয় যেসব ক্ষেত্রে-
বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদেও ষ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১০.
'আ' উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
  1. অর্ধ-সংবৃত
  2. বিবৃত
  3. অর্ধ-বিবৃত
  4. সংবৃত
ব্যাখ্যা

• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত [ই], [উ];
- অর্ধ-সংবৃত: [এ], [ও];
- অর্ধ-বিবৃত: [অ্যা] [অ];
- বিবৃত: [আ]।

উল্লেখ্য,
সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

১১.
'কুম্ভকার' কোন সমাস?
  1. মধ্যপদলোপী কর্মধারয়
  2. উপপদ তৎপুরুষ
  3. ব্যধিকরণ বহুব্রীহি 
  4. অলুক দ্বন্দ্ব 
ব্যাখ্যা

• উপপদ তৎপুরুষ সমাস:
উপপদ তৎপুরুষ সমাস: কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
যেমন: অগ্রে গমন করে যে = অগ্রগামী। এখানে 'গামী'র স্বতন্ত্র প্রয়োগ নেই। অগ্রে গামী বললে চলবে না, ব্যাসবাক্য হবে 'অগ্রে গমন করে যে'। 

এরূপ- 
- ধামা ধরে যে = ধামাধরা; 
- ছেলে ধরে যে = ছেলেধরা ইত্যাদি।

কৃৎ প্রত্যয়ান্ত শব্দের আগে উপসর্গ ছাড়া অন্য পদ থাকলে তাকে উপপদ বলে। অথবা, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কোনো পদ বিশ্লেষণ করলে যদি প্রথমে একটি পদ, তারপর একটি ধাতু এবং শেষে একটি প্রত্যয় পাওয়া যায়, তাহলে প্রথম পদটিকে বলে উপপদ।
যেমন:
- কুম্ভকার- কুম্ভ +√কৃ+অ- এখানে 'কুম্ভ' উপপদ। কুম্ভ করে যে = কুম্ভকার; উপপদ তৎপুরুষ সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 

১২.
'আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি।' উক্তিটি ক্রিয়ার কোন কাল নির্দেশ করে?
  1. ঘটমান ভবিষ্যৎ কাল
  2. সাধারণ বর্তমান কাল
  3. সাধারণ ভবিষ্যৎ কাল
  4. ঘটমান বর্তমান কাল
ব্যাখ্যা

ঘটমান বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ:
আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। (ঘটনা ভবিষ্যতের; কিন্তু ক্রিয়ার কাল বর্তমান।)

সাধারণ অতীত কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ:
শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল। (ঘটনা পুরাঘটিত বর্তমানের; কিন্তু ক্রিয়ার কাল অতীত।)
যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম। (ঘটনা ভবিষ্যতের; কিন্তু ক্রিয়ার কাল অতীত।)

সাধারণ ভবিষ্যৎ কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ:
তোমরা হয়ত ছয় দফার কথা শুনে থাকবে। (ঘটনা অতীতের; কিন্তু কাল ভবিষ্যৎ।)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

১৩.
'অবিন্ধন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অব্‌ + ইন্ধন
  2. অপ্ + ইন্ধন
  3. অপ্‌ + বিন্ধন
  4. অবি্‌ + ইন্ধন
ব্যাখ্যা

• সংস্কৃত ব্যঞ্জন সন্ধি:
পূর্বপদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন (=ক/চ/ট/ত্ [ৎ] হলে (গ) থাকলে, এবং পরপদের প্রথমটি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনিটি ওই বর্গের তৃতীয় ধ্বনিতে অর্থাৎ ক স্থানে গ্‌, চ্ স্থানে জ্, ট্‌ স্থানে ড্ [ড়্‌], ত্ স্থানে দ্‌, প্‌ স্থানে ব্‌ হয়। পরপদের স্বরধ্বনি বর্গের তৃতীয় ধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
• দিক্ + অন্ত = দিগন্ত, বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর, প্রাক্ + উক্ত = প্রাগুক্ত ইত্যাদি। 
• ণিচ্ + অন্ত = ণিজন্ত, অচ্ + অন্ত = অজন্ত।
• ষট্ + অঙ্গ = ষড়ঙ্গ, ষট্ + ঋতু = ষড়ঋতু, ষট্ + ঐশ্বর্য = ষড়ৈশ্বর্য, ষট্ + আনন= ষড়ানন।
• সৎ + অর্থক = সদর্থক, সৎ + ইচ্ছা = সদিচ্ছা, মৃৎ + অজ্ঞা = মৃদঙ্গ, শরৎ + ইন্দু = শরদিন্দু।
• অপ্ + অগ্নি = অবগ্নি, অপ্ + ইন্ধন = অবিন্ধন, সুপ্ + অন্ত = সুবন্ত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
'অনল প্রবাহ' কোন ধরনের সাহিত্য রচনা?
  1. প্রবন্ধ
  2. উপন্যাস 
  3. কাব্যগ্রন্থ
  4. নাটক 
ব্যাখ্যা

• 'অনল প্রবাহ' কাব্যগ্রন্থ:
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত মুসলিম জাগরণমূলক কাব্যগ্রন্থ 'অনল প্রবাহ'।
- এটি ১৯০০ সালে প্রকাশিত হয়।
- এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ এবং প্রকাশিত হওয়ার সাথে সাথে ব্রিটিশ সরকার তা বাজেয়াপ্ত করেছিল।
- প্রথম সংস্করণে কবিতা ছিল মাত্র নয়টি।
- এগুলোর মধ্যে: অনল প্রবাহ, তুর্যধ্বনি, মূর্ছনা, বীর-পূজা, অভিভাষণ, মরক্কো সংকটে উল্লেখযোগ্য।

------------------
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- অনল প্রবাহ, 
- আকাঙ্ক্ষা, 
- উচ্ছ্বাস, 
- উদ্বোধন, 
- নব উদ্দীপনা, 
- স্পেন বিজয় কাব্য, 
- সঙ্গীত সঞ্জীবনী, 
- প্রেমাঞ্জলি। 

তাঁর রচিত উপন্যাস:
- রায়নন্দিনী, 
- তারাবাঈ, 
- ফিরোজা বেগম, 
- নূরুদ্দীন। 

তাঁর রচিত প্রবন্ধ:
- স্বজাতি প্রেম
- তুর্কি নারী জীবন
- স্পেনীয় মুসলান সভ্যতা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৫.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. শুধুমাত্র সেই পারবে এ কাজটি করতে।
  2. অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
  3. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।
  4. দুর্বলবশত তিনি আসতে পারেননি।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য- পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্যগুলোর সুদ্ধরূপ হলো-
• অশুদ্ধ : শুধুমাত্র সেই পারবে এ কাজটি করতে।
• শুদ্ধ: শুধু সেই পারবে এ কাজটি করতে।

• অশুদ্ধ: অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
• শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

• অশুদ্ধ: দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ: দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬.
তারিখবাচক শব্দের ১ থেকে ৪ পর্যন্ত সংখ্যাশব্দ কোন নিয়মে সাধিত হয়?
  1. বাংলা 
  2. হিন্দি 
  3. সংস্কৃত 
  4. কোনোটিই নয়  
ব্যাখ্যা

• তারিখ পূরণবাচক:
বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
যথা: পহেলা বা পয়লা (১লা), দোসরা (২রা), তেসরা (৩রা), চৌঠা (৪ঠা), পাঁচই (৫ই), ছয়ই (৬ই)।

- তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়। বাকি গুলো বাংলার নিজস্ব নিয়মে গঠিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)। 

১৭.
'Logic' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. যুক্তিবিদ
  2. যৌক্তিকতা
  3. যুক্তিবাদী
  4. যুক্তিবিদ্যা
ব্যাখ্যা

• 'Logic' এর বাংলা পরিভাষা- যুক্তিবিদ্যা; বিতর্কশক্তি। 

অন্যদিকে,
• 'Logical' অর্থ- যৌক্তিক; যুক্তিবাদী।
• 'Logicality' অর্থ- যৌক্তিকতা।
• 'Logician' অর্থ- যুক্তিবিদ।

উৎস: অভিগম্য অভিধান।

১৮.
'অবশ্যই যা হবে' এক কথায় কী বলে?
  1. অবশীভাব
  2. অবশ্যম্ভাবী
  3. অবশীভূত
  4. অবশ্য
ব্যাখ্যা

• 'অবশ্যই যা হবে' এক কথায় বলে- অবশ্যম্ভাবী।

অন্যদিকে, 
• 'অবশীভাব' অর্থ- বশী- ভূত না হওয়ার ভাব।
• 'অবশীভূত' অর্থ- বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত। 
• 'অবশ্য' অর্থ- বশ করা যায় না এমন, অবাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১৯.
অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?
  1. চকচক
  2. থকথকে
  3. লুচিফুচি
  4. ভটভট
ব্যাখ্যা

• অনুকার দ্বিত্ব:
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।
যেমন:
অঙ্ক-টঙ্ক, অল্পসল্প, কেক-টেক, কচর-মচর, চাকর-বাকর, ছাগল-টাগল, ঝাল-টাল, হেন-তেন, লুচিফুচি, আগড়ম-বাগড়ম, এলোমেলো, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে ইত্যাদি।

অনুকার দ্বিত্বে অনেক সময়ে স্বরের পরিবর্তন ঘটে।
যেমন:
আড়াআড়ি, ঘোরাঘুরি, চুপচাপ, ঠেকাঠেকি, তাড়াতাড়ি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মোটামুটি, ধারধোর ইত্যাদি।

অন্যদিকে,
---------------- 
 চকচক, থকথকে, ভটভট, ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২০.
নিচের কোনটি অন্ত্যযত?
  1. বিস্ময়চিহ্ন
  2. সেমিকোলন
  3. হাইফেন
  4. কোলন-ড্যাশ
ব্যাখ্যা

বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে, বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন হলো
• অন্ত্যযতি:
১. দাঁড়ি (।),
২. প্রশ্নচিহ্ন (?),
৩. বিস্ময়চিহ্ন (!),
৪. দুই দাঁড়ি (।।)।

• অভ্যন্তর যতি:
৫. কমা (,),
৬. সেমিকোলন (;),
৭. হাইফেন (-),
৮. ড্যাশ (_),
৯. কোলন (:),
১০. কোলন-ড্যাশ (:-),
১১. বিন্দু (.)।

• অন্যান্য যতি:
১২. ঊর্ধ্বকমা ('),
১৩. ত্রিবিন্দু (...),
১৪. উদ্ধৃতিচিহ্ন ('.../"..."),
১৫. বন্ধনীচিহ্ন (({{-]})),
১৬. বিকল্পচিহ্ন (/)

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)।

২১.
(Qs. 26-30) Choose the word opposite/ similar in meaning to the given word.
Veracious (Opposite)
  1. Truthful
  2. Honest
  3. Deceitful
  4. Sincere
ব্যাখ্যা

• Veracious (Adjective)
- English Meaning: Precisely accurate; habitually speaking the truth.
- Bangla Meaning: সত্য; যথার্থ; সত্যপরায়ণ; সত্যসন্ধ; সত্যনিষ্ঠ; সত্যবাদী।

Synonyms: Exact (যথাযথ), Literal (আক্ষরিক), Faithful (বিশ্বস্ত), Honest (সৎ), Truthful (সত্যপরায়ণ; সত্যবাদী)।
Antonyms: Untrue (অসত্য), Dishonest (অসৎ), Improper (অনুপযুক্ত), Fraudulent (প্রতারণামূলক), Mendacious (দুষ্টু)।

উল্লিখিত অপশনগুলো,
- Truthful - সত্যপরায়ণ; সত্যবাদী;
- Honest - সৎ;
- Deceitful - প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট;
- Sincere - আন্তরিক; অকৃত্রিম।

Other Forms
- Veraciously (adverb) সত্যনিষ্ঠভাবে। 
- Veracity [ভার‌্যাসাটি] (noun) [uncountable noun] সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা। 

Example Sentence:
1. We are the more pleased to have its authenticity vouched for by this veracious witness.
2. It is such a rarity to discover an album that is held together by songs of veracious beauty.

Source: Live MCQ Lecture.

২২.
Irksome (Similar)
  1. Obloquy
  2. Annoying
  3. Delightful
  4. Refreshing
ব্যাখ্যা

• Irksome (Adjective)
- English meaning: Causing irritation or annoyance.
- Bangla meaning: বিরক্তিকর; ক্লেশকর।

Synonyms - Annoying (উত্তেজনা উদ্রেককারী), Bothersome (বিরক্তিকর), Worsening (অধিকতর খারাপ করা), Bothering (বিরক্তিকর)।
Antonyms - Helpful (সহায়ক), Assisting (সহায়তাকারী), Pleasant (আনন্দায়ক), Enjoyable (উপভোগ্য), Fun (প্রশান্তিদায়ক, উপভোগ্য)।

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Obloquy - গণধিক্কার; নিন্দা; অপযশ;
- Annoying - উত্তেজনা উদ্রেককারী;
- Delightful- ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত;
- Refreshing - শক্তিদায়ক; শ্রান্তিহর।

Example Sentence:
1. His constant complaints became irksome to everyone around him.
2. The long and boring lecture was extremely irksome.

Source: Live MCQ Lecture.

২৩.
Hone (Opposite)
  1. Dampen
  2. Sharpen
  3. Improve
  4. Polish
ব্যাখ্যা

• Hone (Noun
- English Meaning: 
1. To develop and improve something, especially a skill, over a period of time.
2. To make a knife or other tool sharp or sharper.
- Bangla Meaning: শান (-পাথর), পাথরে ঘষে ধার দেওয়া।

Synonyms: Sharpen (ধারালো করা), Whet (তীক্ষ্ম করা), Rub (ঘষা), Perfect (নিখুঁত করা), Scratch (আচড়ানো)। 
Antonyms: Roughen (খারাপ করা), Dampen (নষ্ট করা), Worsen (অধিকতর খারাপ করা), Decline (পতন), Decay (ক্ষয় করা)।

উল্লিখিত অপশনগুলো,
- Dampen - নষ্ট করা; নীরস করা,
- Sharpen - ধারালো করা;
- Improve-  উন্নতিসাধন/ উন্নতি বিধান/ শ্রীবৃদ্ধি/ উৎকর্ষবিধান করা; উন্নতি বা উৎকর্ষ লাভ করা;
- Refreshing - ঘষামাজা করা; পালিশ/ উজ্জ্বল/ ঝকঝকে/ চাকচিক্য/ মসৃণ করা বা হওয়া।

Example Sentence: 
1. The knife had been honed to razor sharpness.
2. Hone a knife. 

Source: Live MCQ Lecture.

২৪.
Obfuscate (Similar)
  1. Clarify
  2. Reveal
  3. Simplify
  4. Confuse
ব্যাখ্যা

• Obfuscate (Verb)
- English Meaning: To make something less clear and more difficult to understand, usually deliberately.
- Bangla Meaning: (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।

Synonyms: Baffle, Complicate, Bewilder (বিপাকে ফেলা, জটিল করা), Conceal (গোপন করা), Confound (বিভ্রান্ত করা)।
Antonyms: Clarify (স্পষ্ট করা), Clear up (স্পষ্ট করা, শেষ করা, সমাধান করা), Reveal (রহস্য ফাঁস করা), Enlighten (আলোকিত করা), Explicate((ব্যাখা করা)।

উল্লিখিত অপশনগুলো,
- Clarify - স্পষ্ট করা;
- Reveal - দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা;
- Simplify - সরল করা; সহজসাধ্য বা সহজবোধ্য করা;
- Confuse - গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।

• Example Sentence
1. Protect and obfuscate your flash files.
2. To further obfuscate matters, he hiccups, barks, yaps, and swallows his rhymes.

Source: Live MCQ Lecture.

২৫.
Grouse (Antonym)
  1. Complain
  2. Protest
  3. Praise
  4. Grumble
ব্যাখ্যা

• Grouse (Noun): 
- English Meaning: 
1. A complaint. 
2. A bird with a fat body and feathers on its legs, which people shoot for sport and food; the meat of this bird.

- Bangla Meaning: 
১. অভিযোগ করা, অসন্তোষ প্রকাশ করা। 
২. মেঠো মোরগ বিশেষ, পাখি। 

Synonyms: Grumble (নালিশ), Grievance (অভিযোগ করা), Grudge (অভিমান), Gripe (ক্ষোভ), Croak (অসন্তোষ)। 
Antonyms: Compliment (প্রশংসা), Flattery (তোষামোদ), Praise (প্রশংসা করা), Congrats(অভিনন্দন) Extolment (কীর্তন)। 

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Complain - অসন্তোষ; অন্যায়; দুর্ভোগ;
- Protest - প্রতিবাদ; আপত্তি;
- Praise - প্রশংসা/ গুণকীর্তন/ তারিফ/ সুখ্যাতি করা;
- Grumble - নালিশ।

Other Forms
- Grouse (Adjective)= Very good.
- Grouse (verb)= Complain.

Example Sentence
1. The common grouse voiced by regulars is that the number of breeze and shade-giving trees has dwindled over the years’ swings.
2. It is the home of the lapwing, curlew, golden plover, dunlin and red grouse.

Source: Live MCQ lecture.

২৬.
Choose the correct spelling.
  1. Matriculete
  2. Matriculate
  3. Matriculatte
  4. Mattriculate
ব্যাখ্যা

• The correct spelling is 'Matriculate' (Verb).
- English meaning: 
1. To officially become a student at a university.
2. To successfully complete the final year of school.
- Bangla Meaning: (কোনো বিশেষ পরীক্ষা পাস করার পর) ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার দেওয়া বা পাওয়া; বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ভর্তি করা বা হওয়া।.

Example sentence: She will matriculate at Oxford University next year.
- Bangla meaning: সে আগামী বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

২৭.
Choose the spelling.
  1. Ostentation
  2. Austentation
  3. Oustentation
  4. Ostentetion
ব্যাখ্যা

• The correct spelling is 'Ostentation' (Noun).
- English Meaning: An exaggerated display of wealth, knowledge or skill that is made in order to impress people.
- Bangla Meaning: প্রশংসালাভ বা ঈর্ষা জাগ্রত করার জন্য (বিত্ত, বিদ্যা, দক্ষতা ইত্যাদির) প্রদর্শন: The ostentation of the newly rich.

Example sentence: His wealth was displayed with unnecessary ostentation.
- Bangla meaning: তার সম্পদ অযথা আড়ম্বরের সঙ্গে প্রদর্শিত হয়েছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

২৮.
Choose the spelling.
  1. Tantamaunt
  2. Tauntamount
  3. Tantanmount
  4. Tantamount
ব্যাখ্যা

• The correct spelling is 'Tantamount' (Adjective).
- English Meaning: Tantamount to something having the same bad effect as something else.
- Bangla Meaning: সমপরিমাণ; সদৃশ; শামিল।

Example sentence: His silence was tantamount to an admission of guilt.
- Bangla meaning: তার নীরবতা অপরাধ স্বীকার করার সমতুল্য ছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

২৯.
Choose the correct spelling.
  1. Eclactic
  2. Eclectik
  3. Eclectic
  4. Eclektic
ব্যাখ্যা

The correct spelling is 'Eclectic' (Adjective).
English Meaning: Consisting of different types, methods, styles, etc.
Bangla Meaning: (ব্যক্তি বা পদ্ধতি) সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেয় এমন।

Example sentence: She has an eclectic taste in music, enjoying everything from classical to rock.
- Bangla meaning: তার সংগীতে বিচিত্র রুচি রয়েছে, ক্লাসিকাল থেকে রক পর্যন্ত সবই উপভোগ করে।

 Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩০.
Choose the correct spelling.
  1. Disinterested
  2. Desinterested
  3. Disintrested
  4. Disenterested
ব্যাখ্যা

• The correct spelling is 'Disinterested' (Adjective).
- English Meaning: Having no personal involvement or receiving no personal advantage, and therefore free to act fairly.
- Bangla Meaning: নৈর্ব্যক্তিক; স্বার্থশূন্য; নিরপেক্ষ।

Example sentence: A judge must always remain disinterested in order to be fair.
- Bangla meaning: একজন বিচারককে সবসময় ন্যায়পরায়ণ হতে নিরপেক্ষ থাকতে হবে।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩১.
(Qs. 36-40) Out of four alternatives, choose the best one that can be substituted for the given words/ sentences.
That which cannot be avoided.
  1. Inevitable
  2. Irreparable
  3. Incomparable
  4. Indisputable
ব্যাখ্যা

"That which cannot be avoided" is called - Inevitable.

• Inevitable (Adjective)
- English meaning: That you cannot avoid or prevent.
- Bangla meaning:  অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য।

Other options:
- Irreparable: Too bad or too serious to repair or put right.
- Bangla meaning: অপূরণীয়।

- Incomparable: So good or impressive that nothing can be compared to it.
- Bangla meaning: তুলনীয় নয়; অতুল্য।

- Indisputable: That is true and cannot be disagreed with or denied.
- Bangla meaning: অবিসংবাদী; অবির্তনীয়; তর্কাতীত।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩২.
One who is able to use the right and left hands equally well.
  1. Sinister
  2. Ambivalent
  3. Amateur
  4. Ambidextrous
ব্যাখ্যা

"One who is able to use the right and left hands equally well" is called - Ambidextrous.

• Ambidextrous (Adjective)
- English meaning: Able to use the left hand or the right hand equally well.
- Bangla meaning: বাম অথবা ডান যেকোনো হাত সমান দক্ষতায় ব্যবহারে সক্ষম; সব্যসাচীর গুণবিশিষ্ট।

Other options:
- Sinister: Seeming evil or dangerous; making you think something bad will happen.
- Bangla meaning: অশুভ; অমঙ্গলসূচক।

- Ambivalent: Ambivalent (about/towards somebody/something) having or showing both positive and negative feelings about somebody/something.
- Bangla meaning: পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন।।

- Amateur: Doing something for pleasure or interest, not as a job.
- Bangla meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৩.
An independent person or body officially appointed to settle a dispute.
  1. Aristocracy
  2. Arbitrator
  3. Coercion
  4. Agent provocateur
ব্যাখ্যা

"An independent person or body officially appointed to settle a dispute" is called - Arbitrator.

• Arbitrator (Noun)
- English meaning: A person who is chosen to settle a disagreement.
- Bangla meaning: মধ্যস্থতাকারী; সালিস নিষ্পত্তিকারী।।

Other options:
- Aristocracy: A form of government in which power is held by the nobility..
- Bangla meaning: অভিজাততন্ত্র।

- Coercion: The action of making somebody do something that they do not want to do, using force or threatening to use force.
- Bangla meaning: দমন; দমননীতির দ্বারা শাসন।

- Agent provocateur: A person who is employed to encourage people in political groups to do something illegal so that they can be arrested.
- Bangla meaning: প্রকাশ্যে অপরাধ করতে প্রলুব্ধ করে এমন সন্দেহভাজনদের খুঁজে বের করতে নিযুক্ত ব্যক্তি; কুনকি অপরাধী।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৪.
One who cannot be corrected.
  1. Incurable
  2. Hardened
  3. Incorrigible
  4. Invulnerable
ব্যাখ্যা

"One who cannot be corrected" is called - Incorrigible.

• Incorrigible (Adjective)
- English meaning: Having bad habits that cannot be changed or improved.
- Bangla meaning:  অশোধনীয়; অশোধ্য; অপ্রতিকার্য।

Other options:
- Incurable: That cannot be cured.
- Bangla meaning: অচিকিৎসা; অন্যরোগ্য।

- Hardened: To become or make something become solid or stiff.
- Bangla meaning: কঠিনীভূত; ঘেঁচড়া।

- Invulnerable: That cannot be harmed or defeated.
- Bangla meaning: আহত বা ক্ষতিগ্রস্ত করা যায় না এমন; অভেদ্য; অবেধ্য; অনাক্রম।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৫.
A named adopted by an author in his writing.
  1. Pseudonym
  2. Nickname
  3. Title
  4. Nomenclature
ব্যাখ্যা

"A named adopted by an author in his writing" is called - Pseudonym.

• Pseudonym (Noun)
- English meaning: A name used by somebody, especially a writer, instead of their real name.
- Bangla meaning: ছদ্মনাম।

Other options:
- Nickname: A usually descriptive name given instead of or in addition to the one belonging to a person, place, or thing.
- Bangla meaning: প্রকৃত নামের অতিরিক্ত।

- Title: The distinguishing name of a written, printed, or filmed production.
- Bangla meaning: নাম; শিরোনামা।

- Nomenclature: A system of naming things, especially in a branch of science.
- Bangla meaning: নামকরণপদ্ধতি; পরিভাষা; নামমালা

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৬.
(Qs. 41-45) Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningful and complete.
The regulation _______ that the manufacturers have to be compliant with the safety standards.
  1. postulate
  2. speculate
  3. capitulate
  4. stipulate
ব্যাখ্যা

Correct answer: The regulation stipulate that the manufacturers have to be compliant with the safety standards.
- Bangla meaning: নিয়মে বলা হয়েছে যে প্রস্তুতকারকদের অবশ্যই নিরাপত্তা মান মেনে চলতে হবে।

উল্লিখিত অপশনগুলো,
- Postulate -  সত্য বা সিদ্ধ বলে গ্রহণ করা; (to assume or claim as true, existent, or necessary.)
- Speculate - ভাবা; ধারণা করা; অনুমান করা; (to review something idly or casually and often inconclusively.)
- Capitulate -  আত্মসমর্পণ করা; (to surrender often after negotiation of terms.)
- Stipulate- প্রয়োজনীয় শর্ত হিসেবে কোনোকিছু উপস্থাপন করা। (to make an agreement or covenant to do or forbear something.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - stipulate.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৭.
The losing team made a ______ but futile effort to catch up with its opponent.
  1. vivid
  2. valiant
  3. virulent
  4. vigorous
ব্যাখ্যা

Correct answer: The losing team made a valiant but futile effort to catch up with its opponent.
- Bangla meaning: হারতে থাকা দল প্রতিপক্ষকে ধরার জন্য সাহসী চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছিল।

উল্লিখিত অপশনগুলো,
- Vivid - উজ্জ্বল; তীব্র; সুতীব্র; (having the appearance of vigorous life or freshness.)
- Valiant - সাহসী; বীর; মহাবল; বিক্রমী; পরাক্রমশালী; (possessing or acting with bravery or boldness.)
- Virulent-  শক্তিমান; মারাত্মক; (marked by a rapid, severe, and destructive course.)
- Vigorous -  বলিষ্ঠ; তেজস্বী; বলবান; প্রবল; তেজীয়ান। (very active, determined or full of energy.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - valiant.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৮.
The building's architecture was _____, with intricate patterns and details that were breathtaking.
  1. utilitarian
  2. spartan
  3. austere
  4. ornate
ব্যাখ্যা

Correct answer: The building's architecture was ornate, with intricate patterns and details that were breathtaking.
- Bangla meaning: ভবনটির স্থাপত্য ছিল জাঁকজমকপূর্ণ, যেখানে সূক্ষ্ম নকশা ও বিস্তৃত অলঙ্করণ ছিল চোখধাঁধানো।

উল্লিখিত অপশনগুলো,
- Utilitarian -  সত্য, সুন্দর ও কল্যাণের চেয়ে উপযোগিতার উপর অধিক গুরুত্ব আরোপ করে এমন; উপযোগবাদী; (marked by utilitarian views or practices.)
- Spartan- জীবনের সুখস্বাচ্ছন্দ্যের প্রতি উদাসীন; (a person of great courage and self-discipline.)
- Austere - অনাড়ম্বর; নিরাভরণ; কঠোর; বিশুষ্ক; (markedly simple or unadorned.)
- Ornate- অলংকারসমৃদ্ধ। (elaborately or excessively decorated.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - ornate.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৯.
While reading her diary, one could see how deeply _______ she was, constantly examining her own feelings and thoughts.
  1. introspective
  2. didactic
  3. allegorical
  4. empirical
ব্যাখ্যা

Correct answer: While reading her diary, one could see how deeply introspective she was, constantly examining her own feelings and thoughts.
- Bangla meaning: তার ডায়েরি পড়তে গিয়ে বোঝা গেল সে কতটা আত্মমগ্ন ছিল, নিজের অনুভূতি ও চিন্তাধারা নিয়ে ক্রমাগত গভীরভাবে ভাবত।

উল্লিখিত অপশনগুলো,
- Introspective - অন্তর্বীক্ষণপ্রবণ; অন্তর্বীক্ষণিক; অন্তর্মুখ; (tending to think a lot about your own thoughts, feelings, etc.)
- Didactic - শিক্ষামূলক; নীতিমূলক; (designed or intended to teach.)
- Allegorical - রূপকাত্মক; (having hidden spiritual meaning that transcends the literal sense of a sacred text.)
- Empirical - বাস্তব অভিজ্ঞতা, যিনি তত্ত্বের চেয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার উপর নির্ভরশীল, প্রায়োগিক। (originating in or based on observation or experience.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - introspective.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪০.
The student's essay was _____, with well-reasoned arguments and supporting evidence.
  1. incoherent
  2. unstructured
  3. coherent
  4. disorganized
ব্যাখ্যা

 Correct answer: The student's essay was coherent, with well-reasoned arguments and supporting evidence.
- Bangla meaning: ছাত্রটির প্রবন্ধটি সুসংগত ছিল, যেখানে যুক্তিসম্মত যুক্তি ও সমর্থনমূলক প্রমাণ দেওয়া ছিল।

উল্লিখিত অপশনগুলো,
- Incoherent - অসম্বন্ধ; অসংলগ্ন; (lacking normal clarity or intelligibility in speech or thought.)
- Unstructured- কাঠামোহীন, বিন্যস্ত নয়; (not formally organized in a set or conventional pattern.)
- Coherent - একত্র আসঞ্জনশীল; (having clarity or intelligibility.)
- Disorganized - বিশৃঙ্খল করা; স্বাভাবিক কর্মপদ্ধতি ব্যাহত করা। (lacking coherence, system, or central guiding agency.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - coherent.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪১.
(Qs. 46-50) In the following questions, some of the sentences have errors and some have none. Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as "No error".
(a) Despite of her (b) having a busy schedule, (c) she finds time to exercise. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা

The required answer is - a.

প্রদত্ত sentence টি একটি Simple sentence এর উদাহারণ

Despite এর সাথে কখনো of বসে না
- কারণ "despite" একটি preposition, যা সরাসরি নাম বা noun phrase এর সঙ্গে ব্যবহার হয়। তাই। এখানে "of" লাগানো অযথা এবং ভুল।
- Despite এর পরিবর্তে In spite of ব্যবহার করা যায়।
- In spite ব্যবহার করলে তার সাথে of ব্যবহার করা যায়।

- Despite/ In spite of বসে।
- Subject অনুসারে এর Possessive form বসে।
- has/ have/ had এর পরিবর্তে having বসে।

Correct sentence: Despite her having a busy schedule, she finds time to exercise.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪২.
She arranged (a) each (b) piece of furniture (c) in the living room carefully. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা

The required answer is - D.

Correct answer: She arranged each piece of furniture in the living room carefully.
- Bangla meaning: সে ঘরের প্রতিটি আসবাবপত্র অত্যন্ত যত্নের সঙ্গে সাজিয়েছিল।

Each অর্থ প্রতিটা আলাদা আলাদা করে এবং এটা countable noun এর সাথে ব্যবহৃত হয়
- each, every থাকলে এর পরে সব সময় singular countable noun হয়।
- কিন্তু উল্লিখিত বাক্যে furniture হচ্ছে uncountable noun, তাই শুধু furniture না হয়ে piece of furniture হবে।
- তাই, এটিকে singular বানাতে হবে।
- অর্থাৎ, এখানে each এর সাথে piece of furniture সঠিক অর্থে ব্যবহার হয়েছে।

- "in the living room carefully" এখানে prepositional phrase অর্থে ব্যবহার হয়েছে।
- Prepositional phrase সাধারণত কোনো বস্তু বা ব্যক্তির অবস্থান, স্থান, সময়, বা দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- "in the living room" দ্বারা আসবাবপত্রের অবস্থান বা স্থান বোঝাচ্ছে।
- "carefully" একটি adverb, যা ক্রিয়া (arranged) কিভাবে সম্পন্ন হলো তা বোঝাচ্ছে।
- অর্থাৎ, আসবাবপত্র কেবল কোথায় নয়, কেমনভাবে সাজানো হলো তাও দেখাচ্ছে।

৪৩.
(a) Hardly had we arrived (b) at the station (c) then the weather suddenly turned cloudy. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা

The required answer is - C.

Hardly had/ scarcely had থাকলে sentence এর পরবর্তী clause "when" দিয়ে শুরু হয়

Hardly এর ব্যবহার
- Hardly অর্থ সবেমাত্র।
- Hardly + past perfect tense এরূপে ব্যবহৃত হয়।
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object.
- এভাবে একই অর্থে scarcely had ....... when/ before এরূপে ব্যবহৃত হয়। 

Example Sentences:
- Hardly had he reached home when it began to rain.
- Hardly had we finished our delicious dinner when the doorbell rang.

Complete Sentence - Hardly had we arrived at the station when the weather suddenly turned cloudy.

৪৪.
Rima (a) enjoys to singing, (b) dancing with her friends, (c) painting pictures. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
অনির্ধারিত
ব্যাখ্যা

The required answer is - A.
- প্রদত্ত sentence টি Parallelism এর শর্ত মেনে হয়েছে।

Parallelism:
- Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

Parallelism এর নিয়ম অনুসারে,
- And, or, but, be verb ইত্যাদির আগেও যা বসে পরেও তা বসে, অর্থাৎ, সমজাতীয় parts of speech বসে।
- আবার, Both .... and, Not only .... but also, Either .... or, Neither .... nor ইত্যাদি Correlatives এর উভয় পাশে সমজাতীয় Parts of speech বসে।
- অর্থাৎ, noun, pronoun, adjective, verb, adverb হলে সবগুলো noun, pronoun, adjective, verb, adverb হবে।
- আবার Infinitive, Gerund হলে সবগুলো Infinitive, Gerund হবে।

প্রদত্ত sentence টিতে enjoy হলো main verb.
- Enjoy is never followed by an infinitive. অর্থাৎ, Enjoy (verb) এর পরে কখনোই infinitive (to + verb) বসে না।
- তাই enjoy (verb) এর পর to এর ব্যবহার হবে না।
- enjoy (verb) এরপর সব সময় Gerund বসে তাই সবগুলোই Gerund Phrase হবে।

Correct answer: Rima enjoys singing, dancing with her friends, and painting pictures.
- Bangla meaning: রিমা গান গাইতে, বন্ধুদের সঙ্গে নাচতে এবং ছবি আঁকতে পছন্দ করে।

Source: Longman Dictionary, A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪৫.
If (a) they had prepared well for the final examination (b) instead of wasting time on unnecessary activities, (c) they would have achieved excellent grades and made their parents proud. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা

The required answer is - d.

Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে।
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়।
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

উল্লিখিত বাক্যে conditional হিসেবে ব্যবহার হয়েছে এবং Grammer Structure Follow করেছে বিধায় Sentence টিতে কোন ভুল নেই
- তাই এখানে কোন Error নেই।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৬.
The number n yields a remainder p when divided by 15 and a remainder q when divided by 5. If p = q + 10, then which one of the following could be the value of n?
  1. 24
  2. 32
  3. 43
  4. 50
ব্যাখ্যা

Question: The number n yields a remainder p when divided by 15 and a remainder q when divided by 5. If p = q+10, then which one of the following could be the value of n?

Solution:
প্রদত্ত শর্ত অনুযায়ী, আমাদের এমন একটি সংখ্যা n খুঁজে বের করতে হবে, যাকে 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ p এবং 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ q পাওয়া যায়, যেখানে p = q + 10।

• অপশন (ক): 
ধরা যাক n = 24
24 ÷ 15 = 1 এবং ভাগশেষ p = 9।
24 ÷ 5 = 4 এবং ভাগশেষ q = 4।
শর্ত অনুযায়ী, p = q + 10। এখানে 9 ≠ 4 + 10 ; সুতরাং, এই অপশনটি সঠিক নয়।

• অপশন (খ):
ধরা যাক n = 32
32 ÷ 15 = 2 এবং ভাগশেষ p = 2।
32 ÷ 5 = 6 এবং ভাগশেষ q = 2।
শর্ত অনুযায়ী, p = q + 10। এখানে 2 ≠ 2 + 10 ;  সুতরাং, এই অপশনটি সঠিক নয়।

• অপশন (গ): 
ধরা যাক n = 43
43 ÷ 15 = 2 এবং ভাগশেষ p = 13।
43 ÷ 5 = 8 এবং ভাগশেষ q = 3।
শর্ত অনুযায়ী, p = q + 10। এখানে 13 = 3 + 10 = 13, যা সত্য। সুতরাং, এই অপশনটি সঠিক।

• অপশন (ঘ): 
ধরা যাক n = 50
50 ÷ 15 = 3 এবং ভাগশেষ p = 5।
50 ÷ 5 = 10 এবং ভাগশেষ q = 0।
শর্ত অনুযায়ী p = q + 10। এখানে 5 ≠ 0 + 10 ; সুতরাং, এই অপশনটি সঠিক নয়।

৪৭.
The sum of five consecutive multiples of 6 is 150. What is the second largest number?
  1. 48
  2. 36
  3. 42
  4. 30
ব্যাখ্যা

Question: The sum of five consecutive multiples of 6 is 150. What is the second largest number?

Solution:
ধরি, ৬ এর পাঁচটি ক্রমিক গুণিতক হলো যথাক্রমে (x - 12), (x - 6), x, (x + 6) এবং (x + 12)

প্রশ্নমতে,
(x - 12) + (x - 6) + x + (x + 6) + (x + 12) = 150
⇒ 5x = 150
⇒ x = 150/5
⇒ x = 30

সুতরাং, সংখ্যাগুলো হলো 18, 24, 30, 36, 42।
এদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি হলো 36।

৪৮.
What percent of 500 is 1.5?
  1. 0.3%
  2. 3%
  3. 0.5%
  4. 30%
ব্যাখ্যা

Question: What percent of 500 is 1.5?

Solution:
ধরি,
500 এর x% = 1.5
⇒ 500 এর (x/100) = 1.5
⇒ 5x = 1.5
⇒ x = 1.5/5
⇒ x = 0.3

​সুতরাং, 500 এর 0.3% হলো 1.5

৪৯.
Two vessels A and B contain milk and water mixed in the ratio 4 : 3 and 2 : 3 respectively. What will be the new ratio of milk to water if these two mixtures are mixed together in equal quantities?
  1. 17 : 18
  2. 2 : 3
  3. 19 : 16
  4. 20 : 13
ব্যাখ্যা

Question: Two vessels A and B contain milk and water mixed in the ratio 4 : 3 and 2 : 3 respectively. What will be the new ratio of milk to water if these two mixtures are mixed together in equal quantities? Solution:

সমাধান:
ধরি, পাত্র A এবং B এর মিশ্রণের পরিমাণ সমান, অর্থাৎ ১ একক।
পাত্র A তে দুধের পরিমাণ = 4/(4 + 3) = 4/7
পাত্র A তে পানির পরিমাণ = 3/(4 + 3) = 3/7

পাত্র B তে দুধের পরিমাণ = 2/(2 + 3) = 2/5
পাত্র B তে পানির পরিমাণ = 3/(2 + 3) = 3/5

নতুন মিশ্রণে মোট দুধের পরিমাণ = (4/7) + (2/5)
= (20 + 14)/35 
​= 34/35

নতুন মিশ্রণে মোট পানির পরিমাণ = (3/7) + (3/5)
= (15 + 21)/35
​ = 36/35

∴ নতুন অনুপাত = (34/35) : (36/35)
= 34 : 36
= 17 : 18

৫০.
A pizza is divided into 36 slices. If Rahim takes 1/4 of the pizza and Karim takes 1/3 of the remaining slices, how many slices are still left?
  1. 9
  2. 18
  3. 15
  4. 12
ব্যাখ্যা

Question: A pizza is divided into 36 slices. If Rahim takes 1/4 of the pizza and Karim takes 1/3 of the remaining slices, how many slices are still left?

সমাধান:
• মোট স্লাইসের সংখ্যা ছিল 36 টি।
• রহিম নেয় মোট স্লাইসের 1/4 অংশ।
⇒ রহিমের নেওয়া স্লাইস = 36 × (1/4) = 9টি।

∴ অবশিষ্ট স্লাইসের সংখ্যা = 36 - 9 = 27 টি।

• করিম অবশিষ্ট স্লাইসের 1/3 অংশ নেয়।
⇒ করিমের নেওয়া স্লাইস = 27 × (1/3) = 9 টি।

∴ সবশেষে অবশিষ্ট স্লাইসের সংখ্যা = 27 - 9 = 18 টি।

৫১.
A is five times as old as B. 5 years ago, A was ten times as old as B. What will be the sum of their ages after 8 years?
  1. 65 years
  2. 70 years
  3. 93 years
  4. 84 years
ব্যাখ্যা

Question: A is five times as old as B. 5 years ago, A was ten times as old as B. What will be the sum of their ages after 8 years?

সমাধান:
ধরি,
B-এর বর্তমান বয়স = x বছর
A-এর বর্তমান বয়স = 5x বছর

5 বছর আগে,
B-এর বয়স ছিল = (x - 5) বছর
A-এর বয়স ছিল = (5x - 5) বছর

প্রশ্নমতে,
5x - 5 = 10(x - 5)
⇒ 5x - 5 = 10x - 50
⇒ 50 - 5 = 10x - 5x
⇒ 45 = 5x
⇒ x = 45/5
∴ x = 9

সুতরাং, B-এর বর্তমান বয়স 9 বছর এবং A-এর বর্তমান বয়স 5 × 9 = 45 বছর।

8 বছর পর,
B-এর বয়স হবে = 9 + 8 = 17 বছর
A-এর বয়স হবে = 45 + 8 = 53 বছর

∴ 8 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে = 17 + 53 = 70 বছর।

৫২.
If 5 - 3x ≤ 14, then what is the value of x?
  1. (- ∞, 3]
  2. (- ∞, - 3]
  3. [- 3, ∞)
  4. [3, ∞)
ব্যাখ্যা

প্রশ্ন: If 5 - 3x ≤ 14, then what is the value of x?

Solution:
5 - 3x ≤ 14
⇒ - 3x ≤ 14 - 5
⇒ - 3x ≤ 9
⇒ 3x ≥ -9 [উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে]
⇒ x ≥ - 9/3
∴ x ≥ - 3

​এই সমাধানটিকে ব্যবধি (interval) আকারে প্রকাশ করলে হয়: [- 3, ∞)
​এখানে তৃতীয় বন্ধনী [ দ্বারা বোঝায় যে - 3 সমাধান সেটের অন্তর্ভুক্ত, এবং ∞ এর পাশে প্রথম বন্ধনী ) বোঝায় যে এটি অসীম পর্যন্ত বিস্তৃত।

৫৩.
A person sells an item for Tk. 7,600 and incurs a 5% loss. At what price should the item be sold to gain a 15% profit?
  1. Tk. 9200
  2. Tk. 8740
  3. Tk. 9600
  4. Tk. 9100
ব্যাখ্যা

Question: A person sells an item for Tk. 7,600 and incurs a 5% loss. At what price should the item be sold to gain a 15% profit?

Solution:
5% ক্ষতিতে বিক্রয়মূল্য = 100 - 5 = 95 টাকা।

বিক্রয়মূল্য 95 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা।
∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/95 টাকা।
∴ বিক্রয়মূল্য 7,600 টাকা হলে ক্রয়মূল্য (100/95) × 7,600 টাকা
​= 8,000 টাকা।

আবার, 15% লাভে বিক্রয়মূল্য = 100 + 15 = 115 টাকা।

ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 115 টাকা।
∴ ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য 115/100 টাকা।
∴ ক্রয়মূল্য 8,000 টাকা হলে বিক্রয়মূল্য (115/100) × 8,000 টাকা
​= 9,200 টাকা।

∴ জিনিসটি 9,200 টাকায় বিক্রি করতে হবে।

৫৪.
A boat travels 120 km upstream in 6 hours and the same distance downstream in 4 hours. What is the speed (in km/h) of the stream?
  1. 5 km/h
  2. 10 km/h
  3. 3 km/h
  4. 6 km/h
ব্যাখ্যা

Question: A boat travels 120 km upstream in 6 hours and the same distance downstream in 4 hours. What is the speed (in km/h) of the stream?

সমাধান:
ধরি, 
​স্থির জলে নৌকাটির গতিবেগ = x কিমি/ঘন্টা
এবং স্রোতের গতিবেগ = y কিমি/ঘন্টা

স্রোতের প্রতিকূলে গতিবেগ = (x - y) কিমি/ঘন্টা
স্রোতের অনুকূলে গতিবেগ = (x + y) কিমি/ঘন্টা

প্রশ্নমতে,
120/(x - y) = 6
⇒ x - y = 120/6
∴ x - y = 20 …………(1)

আবার,
120/(x + y) = 4
⇒ x + y = 120/4
∴ x + y = 30 …………(2)

(2) নং থেকে (1) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(x + y) - (x - y) = 30 - 20
⇒ x + y - x + y = 10
⇒ 2y = 10
⇒ y = 10/2
∴ y = 5

সুতরাং, স্রোতের গতিবেগ 5 কিমি/ঘন্টা।

৫৫.
What is the total interest on Tk 2,000 at 12.5% per annum for 9 months (in taka)?
  1. Tk. 150
  2. Tk. 210.5
  3. Tk. 187.5
  4. Tk. 190
ব্যাখ্যা

Question: What is the total interest on Tk 2,000 at 12.5% per annum for 9 months (in taka)?

সমাধান:
আসল, P = 2,000 টাকা
সুদের হার, r = 12.5% = 12.5/100 = 1/8
সময়, n = 9 মাস = 9/12 = 3/4 বছর

সুদ, I = Pnr
⇒ সুদ, I = 2,000 × (3/4) × (1/8)
∴ সুদ, I = 187.5 টাকা

৫৬.
Find the equation of the line with an x-intercept of - 6 and a y-intercept of 3.
  1. x + 2y - 6 = 0
  2. x - 2y + 6 = 0
  3. 2x - y - 6 = 0
  4. 2x + y - 6 = 0
ব্যাখ্যা

Question: Find the equation of the line with an x-intercept of - 6 and a y-intercept of 3.

​Solution:
​যখন একটি রেখা x-অক্ষকে 'a' বিন্দুতে এবং y-অক্ষকে 'b' বিন্দুতে ছেদ করে, 
​তখন এর সমীকরণ হয়: (x/a) + (y/b) = 1

এখানে, a = - 6 এবং b = 3
মানগুলো সমীকরণে বসিয়ে পাই,
x/(- 6) + y/3 = 1
⇒ (- x + 2y)/6 = 1
⇒ - x + 2y = 6
⇒ x - 2y + 6 = 0

৫৭.
If (1/3)2y = 1/81, then find (0.3)y = ?
  1. 0.09
  2. 0.081
  3. 1
  4. 0.25
ব্যাখ্যা

Question: If (1/3)2y = 1/81, then find (0.3)y = ?

Solution:
দেওয়া আছে,
(1/3)2y = 1/81
⇒ (1/3)2y = (1/3)4
⇒ 2y = 4
⇒ y = 4/2
⇒ y = 2

এখন,
(0.3)y 
​= (0.3)2 
​= 0.09

∴ নির্ণেয় মান হলো 0.09

৫৮.
If
  1. 52
  2. 64
  3. 76
  4. 34
ব্যাখ্যা

Question: If

​Solution:

৫৯.
A circle and a rectangle have the same perimeter. The sides of the rectangle are 20 cm and 46 cm. What is the area of the circle?
  1. 920 sq. cm.
  2. 1248 sq. cm.
  3. 1080 sq. cm.
  4. 1386 sq. cm.
ব্যাখ্যা

Question: A circle and a rectangle have the same perimeter. The sides of the rectangle are 20 cm and 46 cm. What is the area of the circle?

​Solution:
​আয়তক্ষেত্রটির পরিসীমা = 2 × (20 + 46) সেমি 
​= 132 সেমি।

যেহেতু বৃত্তের পরিধি ও আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাই বৃত্তের পরিধিও 132 সেমি।

​বৃত্তের পরিধি, C = 2πr
⇒ 2πr = 132
⇒ r = 132/(2 × 22/7) 
​∴ r = 21 সেমি।

​বৃত্তের ক্ষেত্রফল, A = πr2
= (22/7) × (21)2 
​= 1386 বর্গ সেমি।

সুতরাং, বৃত্তটির ক্ষেত্রফল হলো 1386 বর্গ সেমি।

৬০.
The slope of the line 4x - 2y = 8 is not the same as the slope of which one of the following lines? ​
  1. 4x - 2y = 12
  2. 2x - y = - 5
  3. y = 2x - 1
  4. x + 2y = 6
ব্যাখ্যা

Question: The slope of the line 4x - 2y = 8 is not the same as the slope of which one of the following lines?

​Solution:
​প্রথমে, প্রদত্ত রেখাটির ঢাল নির্ণয় করতে হবে। 
​রেখাটির সমীকরণকে y = mx + c তে রূপান্তর করতে হবে। এখানে 'm' হলো ঢাল (Slope)।

প্রদত্ত রেখার সমীকরণ: 4x - 2y = 8
⇒ - 2y = - 4x + 8
⇒ y = (- 4/- 2)x + (8/- 2)
⇒ y = 2x - 4
∴ এই রেখাটির ঢাল (m) হলো 2.

এবার, প্রদত্ত অপশনগুলোর প্রত্যেকটির ঢাল নির্ণয় করি:
ক) 4x - 2y = 12
⇒ -2y = -4x + 12
⇒ y = 2x - 6
∴ ঢাল 2

খ) 2x - y = -5
⇒ -y = -2x - 5
⇒ y = 2x + 5
∴ ঢাল 2

গ) y = 2x - 1
∴ ঢাল 2

ঘ) x + 2y = 6
⇒ 2y = -x + 6
⇒ y = (-1/2)x + 3
∴ ঢাল - 1/2

সুতরাং, দেখা যাচ্ছে যে শুধুমাত্র অপশন (ঘ) এর রেখার ঢাল মূল রেখার ঢাল থেকে ভিন্ন।

৬১.
If cos(x - 15°) = √3/2, what is the value of tan(x + 15°)?
  1. √3
  2. 1
  3. 1/√3
  4. 0
ব্যাখ্যা

Question: If cos(x - 15°) = √3/2, what is the value of tan(x + 15°)?

​Solution: 
​cos(x - 15°) = √3/2
​⇒ cos(x - 15°) = cos 30°
​​⇒ x - 15° = 30°
​​⇒ x = 30° + 15°
​∴ x = 45°

​Now,
tan(x + 15°)
​= ​tan(45° + 15°)
​= tan 60°
​= √3

৬২.
Raju, Bappa and Samir divide Tk. 1,500 among them in such a way that if Tk. 50, Tk. 40 and Tk. 60 are removed from the sums that Raju, Bappa and Samir received respectively, then the shares will be in the ratio of 2 : 3 : 4. How much did Raju receive?
  1. Tk. 300
  2. Tk. 490
  3. Tk. 660
  4. Tk. 350
ব্যাখ্যা

Question: Raju, Bappa and Samir divide Tk. 1,500 among them in such a way that if Tk. 50, Tk. 40 and Tk. 60 are removed from the sums that Raju, Bappa and Samir received respectively, then the shares will be in the ratio of 2 : 3 : 4. How much did Raju receive?

সমাধান:
ধরি, 
​টাকা সরিয়ে নেওয়ার পর রাজু, বাপ্পা এবং সমীরের প্রাপ্ত অংশের অনুপাত যথাক্রমে 2x, 3x এবং 4x।

তাহলে, টাকা সরিয়ে নেওয়ার আগে তাদের প্রাপ্ত অংশ ছিল:
রাজু = 2x + 50
বাপ্পা = 3x + 40
সামীর = 4x + 60

তাদের প্রাপ্ত মোট টাকা হলো Tk. 1,500।
​প্রশ্নমতে,
⇒ (2x + 50) + (3x + 40) + (4x + 60) = 1500
⇒ (2x + 3x + 4x) + (50 + 40 + 60) = 1500
⇒ 9x + 150 = 1500
⇒ 9x = 1500 - 150
⇒ 9x = 1350
⇒ x = 1350/9
∴ x = 150

রাজুর প্রাপ্ত টাকা = 2x + 50
= 2(150) + 50
= 300 + 50
= 350
সুতরাং, রাজু Tk. 350 পেয়েছিল।

৬৩.
What is the sum of the first 20 terms of the series 6, 11, 16, 21, ...?
  1. 1010
  2. 1190
  3. 1260
  4. 1070
ব্যাখ্যা

Question: What is the sum of the first 20 terms of the series 6, 11, 16, 21, ...?

Solution:
এটি একটি সমান্তর ধারা (arithmetic series)।
এখানে,
​প্রথম পদ, a = 6
সাধারণ অন্তর, d = 11 - 6 = 5
পদের সংখ্যা, n = 20

সমান্তর ধারার n-সংখ্যক পদের সমষ্টি সূত্র:
Sn = (n/2) [2a + (n - 1)d]

∴ প্রথম 20টি পদের সমষ্টি:
S20 = (20/2) [2 × 6 + (20 - 1) × 5]
= 10 [12 + 19 × 5]
= 10 [12 + 95]
= 10 × 107
= 1070

∴ প্রথম 20টি পদের সমষ্টি = 1070

৬৪.
What is the angle between the hour and minute hand of a clock when it is 3 : 40 pm?
  1. 120°
  2. 110°
  3. 150°
  4. 130°
ব্যাখ্যা

Question: What is the angle between the hour and minute hand of a clock when it is 3 : 40 pm?

​Solution:
​3 ঘণ্টা 40 মিনিট = 3 + (40/60) ঘণ্টা
= 11/3 ঘণ্টা

​ঘণ্টার কাঁটা 12 ঘণ্টায় 360° ঘুরে
​∴ 1 ঘণ্টায় ঘুরে 360/12 = 30°
​∴​ 11/3 ঘণ্টায় ঘুরে (30 × 11/3) = 110°

​আবার,
​মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6° করে ঘুরে
​∴ 40 মিনিটে ঘুরে (6 × 40) = 240°

সুতরাং, ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ​ = |240 - 110| = 130°

৬৫.
There are 6 red, 5 blue, and 7 yellow balls in a bag. If a ball is picked at random, what is the probability of having either a red or a blue ball?
  1. 5/18
  2. 1/3
  3. 2/3
  4. 11/18
ব্যাখ্যা

Question: There are 6 red, 5 blue, and 7 yellow balls in a bag. If a ball is picked at random, what is the probability of having either a red or a blue ball?

Solution:
ব্যাগে মোট বলের সংখ্যা = 6 + 5 + 7 = 18 টি।

লাল বল পাওয়ার সম্ভাবনা = 6/18
নীল বল পাওয়ার সম্ভাবনা = 5/18

∴ লাল অথবা নীল বল পাওয়ার সম্ভাবনা = (6/18) + (5/18)
​= (6 + 5)/18
​= 11/18

৬৬.
Which is known as the 'Gate of Tears'?
  1. Bosporus
  2. Gibraltar
  3. Bab el-Mandeb
  4. Hormuz
ব্যাখ্যা

⇒ বাব এল-মান্দেব প্রণালী 'Gate of Tears' নামে পরিচিত।

বাব এল-মান্দেব প্রণালী:
- বাব এল-মান্দেব প্রণালী, আরবি বাব আল-মান্দব, আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী।
- প্রণালীটির মোট দৈর্ঘ্য, পূর্ব-উত্তর-পূর্ব থেকে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ১৪৮০ কিমি, এবং এর গড় প্রস্থ, উত্তর-উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ৪৮০ কিমি।
- এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে।
- প্রণালীটি এডেন উপসাগর, গভীর জলের অববাহিকা যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে একটি প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে।
- এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
- প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত।পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত।
- সুয়েজ খাল নির্মাণের সাথে, প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে।
- প্রণালীটির আরবি নামের অর্থ ‘কান্নার দ্বার’।

তথ্যসূত্র - Britannica.com

৬৭.
Who was the Governor of East Bengal during the language movement of 1952?
  1. Malik Ghulam Muhammad
  2. Khwaja Nazimuddin
  3. Nurul Amin
  4. Feroze Khan Noon
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

​তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

৬৮.
Who is the current president of the World Bank? (August, 2025)
  1. Robert McNamara
  2. Kristalina Georgieva
  3. David Malpass
  4. Ajay Banga
ব্যাখ্যা

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- কার্যক্রম শুরু করে: ১৯৪৬ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা। (আগস্ট, ২০২৫)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক।
- বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
IBRD.
IDA.
IFC.
ICSID.
MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬৯.
Which tribe celebrates 'Biju' festival?
  1. Chakma
  2. Tripura
  3. Garo
  4. Lusai
ব্যাখ্যা

চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।

৭০.
In which district Bangladesh Wheat and Maize Research Institute is located?
  1. Gazipur
  2. Pabna
  3. Dinajpur
  4. Dhaka
ব্যাখ্যা

BWMRI:
- পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
- ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়।
- এটিই বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ।
- এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।

উল্লেখ্য:
- এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।

তথ্যসূত্র - বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

৭১.
'MERCOSUR' is a trade bloc of which region?
  1. Africa
  2. Europe
  3. North America
  4. South America
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া)। (আগস্ট, ২০২৫)
​- ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে। (আগস্ট, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (আগস্ট, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com

৭২.
Who was the founder of British rule in the Indian subcontinent?
  1. Robert Clive
  2. William Bentinck
  3. Warren Hastings
  4. Lord Cornwallis
ব্যাখ্যা

রবার্ট ক্লাইভ:
- উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা রবার্ট ক্লাইভ।
- উপমহাদেশে ব্রিটিশ শাসনের ইতিহাসে রবার্ট ক্লাইভের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ।
- তরুণ বয়সে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরী গ্রহণ করে স্বীয় কর্ম প্রচেষ্টার দ্বারা উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
- ১৭৬৫ খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে দ্বৈত শাসন প্রবর্তন করে।
- রবার্ট ক্লাইভের চারিত্রিক দোষ থাকা সত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তনে তাঁর অবদান অস্বীকার করা যায় না।
- উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসাবে লর্ড ক্লাইভের নাম অবিস্মরণীয়।
- কেননা প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
- দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন। তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৩.
Where was the Anti-Ballistic Missile Treaty signed?
  1. Paris
  2. Geneva
  3. Washington, D.C.
  4. Moscow
ব্যাখ্যা

Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি ডট কম।

৭৪.
'C' in CAMELS stands for -
  1. Capital Shortage
  2. Capital profitability
  3. Capital adequacy
  4. Capital quality
ব্যাখ্যা

CAMELS:
- CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়।
- এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়, এর প্রথমটি হলো Capital adequacy.
- কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে তা বোঝায়।
- মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে।
- এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা ও গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
- 'A' বলতে তাই সরাসরি বোঝানো হয় Asset Quality (সম্পদের মান)।

⇒ CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা)
A = Asset Quality (সম্পদের মান)
M = Management Quality (ব্যবস্থাপনার মান)
E = Earnings (আয়)
L = Liquidity (তরলতা)
S = Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা)

তথ্যসূত্র - Corporate Finance Institute ওয়েবসাইট।

৭৫.
How many countries are currently members of QUAD? (August, 2025)
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি। (আগস্ট, ২০২৫)
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।

তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।

৭৬.
Where is Trafalgar Square situated?
  1. UK
  2. USA
  3. China
  4. Belgium
ব্যাখ্যা

ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

তথ্যসূত্র - Britannica.com

৭৭.
According to the National Budget 2025-26, what is the tax-free income limit of a common person?
  1. 300000 BDT
  2. 350000 BDT
  3. 400000 BDT
  4. 450000 BDT
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৭৮.
Which of the following is not a part of the forebrain?
  1. Hypothalamus
  2. Thalamus
  3. Cerebellum
  4. Cerebrum
ব্যাখ্যা

⇒ সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কের অংশ।

মস্তিষ্ক:
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বলে।
- প্রাপ্তবয়ষ্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি এবং প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে।
- মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল ও গুরুত্বপূর্ণ অংশ।
- মানব মস্তিষ্ক ৩টি প্রধান অংশে বিভক্ত। যথা-
(১) অগ্রমস্তিষ্ক,
(২) মধ্যমস্তিষ্ক ও
(৩) পশ্চাৎ মস্তিষ্ক।

(১) অগ্রমস্তিষ্ক:
- অগ্রমস্তিষ্কের প্রধান অংশ গঠন করে।
- এটি তিন অংশে বিভক্ত। যথা-
(ক) সেরেব্রাম,
(খ) থ্যালামাস ও
(গ) হাইপোথ্যালামাস।

সেরেব্রাম:
- মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ (মস্তিষ্কের প্রায় ৮০% গঠন করে)।
- প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি খণ্ডে বিভক্ত। যথা- ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব ও লিম্বিক লোব।
- সেরেব্রাম বাকশক্তি, স্মৃতি শক্তি, চিন্তা, বুদ্ধি-বৃত্তি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রভৃতির সাথে সংশ্লিষ্ট।
- সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে।

থ্যালামাস:
- সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র ও ডিম্বাকৃতির থ্যালামাস থাকে যা ধূসর পদার্থ দিয়ে গঠিত।
- থ্যালামাস সংবেদী-উদ্দীপনা গ্রহণ করে এবং রিলে করে সেরেব্রামে পাঠায়।

হাইপোথ্যালামাস:
- এটি থ্যালামাসের ঠিক নিচে ধূসর পদার্থ দিয়ে গঠিত।
- এটি অন্ততঃ এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত থাকে।
- স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
- ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভাল লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে।
- পিটুইটারী গ্রন্থিও বিভিন্ন হরমোন নিঃসরণ করে।

তথ্যসূত্র - প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৯.
Which of the following banks was the first to launch agent banking services in Bangladesh?
  1. Pubali Bank PLC
  2. Dutch-Bangla Bank PLC
  3. Bank Asia PLC
  4. City Bank PLC
ব্যাখ্যা

এজেন্ট ব্যাংকিং:
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকের এজেন্ট ব্যাংকের প্রতিনিধি হয়ে যে সব প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করে তাকে এজেন্ট ব্যাংক বলা হয়।
- এজেন্ট ব্যাংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ীমূল্যে ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে।
- বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত নীতিমালা জারি করে।
- ২০১৪ সালের ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া পিএলসি।
- যে কারণে ১৭ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পরিচিতি পেয়েছে।
- মুন্সীগঞ্জ জেলার জৈনসার ইউনিয়নে প্রথম এজেন্ট আউটলেট খোলা হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে ব্রাজিল।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৮০.
Which is the top country according to the Global Peace Index 2025 report?
  1. Switzerland
  2. Austria
  3. New Zealand
  4. Iceland
ব্যাখ্যা

Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।

শীর্ষ দেশ:
আইসল্যান্ড।
আয়ারল্যান্ড।
নিউজিল্যান্ড।
অস্ট্রিয়া।
সুইজারল্যান্ড।
সিঙ্গাপুর।
পর্তুগাল।
ডেনমার্ক।
স্লোভেনিয়া
ফিনল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১২৩ তম।

তথ্যসূত্র - Global Peace Index 2025.

৮১.
Which of the following is not a brigade force formed during the Liberation War?
  1. Z Force
  2. K Force
  3. H Force
  4. S Force
ব্যাখ্যা

ব্রিগেড ফোর্স:
- মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়।
• জেড ফোর্স,
• কে ফোর্স,
• এস ফোর্স।

⇒ জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স।
- ‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়।
- ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়।

⇒ কে.এম.সফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স।
- ‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেডটি অক্টোবরে গঠিত হয়।
- ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়।

⇒ খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স।
- ‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮২.
Which transmission mode is generally used in video conferencing?
  1. Broadcast
  2. Multicast 
  3. Unicast
  4. Half-duplex
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Multicast 

• মাল্টিকাস্ট (Multicast)
- মাল্টিকাস্ট মোড ব্রডকাস্ট মোডের মতই তবে পার্থক্য হলো মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোন একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত সকল নোডই গ্রহণ করতে পারে না। 
- শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে। 
- যেমন ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে।

ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা পাঠানো হয়। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। ইউনিকাস্ট (Unicast)
২। ব্রডকাস্ট (Broadcast) এবং
৩। মাল্টিকাস্ট (Multicast) |

• ইউনিকাস্ট (Unicast)
- ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। 
- অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না। 
- এজন্য সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট (Unicast) মোডও বলা হয়।

• ব্রডকাস্ট (Broadcast)
- ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের কোন একটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোন যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত সকল নোড-ই গ্রহণ করে। 
- যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোন মুভি সম্প্রচার করলে তা সকলেই গ্রহণ করে উপভোগ করতে পারেন। 
- এক্ষেত্রে একটি প্রেরক থেকে নেটওয়ার্কের অধীনস্থ সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

৮৩.
Which number system is generally called the base number system?
  1. Non-positional
  2. Roman
  3. Positional
  4. Fractional
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Positional

• সংখ্যা পদ্ধতির বেজ (Base)
- সংখ্যা পদ্ধতির বেজ (Base) বা ভিত কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত হচেছ ঐ পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। 
- যেমন- দশমিক পদ্ধতির ভিত্তি বা বেজ ১০। কারণ এ পদ্ধতিতে মোট দশটি মৌলিক চিহ্ন আছে। যথা- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯। 
- সংখ্যা পদ্ধতির বেজ বা ভিতের উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে। 
- যেমন- দশমিক বা ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বাইনারি বা ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অক্ট্যাল বা ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল বা ১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইত্যাদি। 
- সাধারণভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে n বেজ সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- যেখানে n হলো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত। ।
- বেজ সংখ্যা পদ্ধতিতে ০ সহ মোট n টি চিহ্ন ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৪.
What is the main function of SWIFT?
  1. Providing internet services
  2. International bank messaging
  3. Online shopping platform
  4. Managing bank accounts
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) International bank messaging।

SWIFT Code:
- SWIFT (Societyfor Worldwide Interbank Finnancial Telecommunication) হলো বেলজিয়ামভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক। 
- সুইফট-এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের পরিচিতি শনাক্ত করা হয়।
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) এর প্রধান কাজ হলো একটি বিশ্বব্যাপী মেসেজিং নেটওয়ার্ক প্রদান করা, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদভাবে টাকা স্থানান্তরের নির্দেশসহ বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে এবং আন্তর্জাতিক পেমেন্ট সহজতর করে। 
- এই শনাক্তকরণ মূলতঃ সংকেতলিপি তথা কোডের মাধ্যমে করা হয়ে থাকে। 
- এক্ষেত্রে লেনদেনের তারবার্তা (ওয়্যার) এই সুইফট কোডের মাধ্যমে আদান-প্রদান করা হয়। 
- বিশ্বের দু'শতাধিক দেশে ১১ হাজার ব্যাংক সুইফট ব্যবহার করে। 
- আর্থিক লেনদেনে কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট সম্মিলিতভাবে পরিচালনা করছে বিশ্বের অন্তত ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠান।
- বাংলাদেশের প্রায় সব ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে সুইফট-এর সেবা নেয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।
৮৫.
What type of software is Netscape Communicator?
  1. Database software
  2. Antivirus
  3. Web browser
  4. Operating system
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Web browser.

• ওয়েব ব্রাউজার (Web Browser)
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটারগুলোতে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়। 
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরে সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Browsing বলে। 
- Web Browsing করে বিভিন্ন তথ্য নিয়ে আসা যায়। Web Browsing করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। 
- এই সকল ওয়েব ব্রাউজা সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেজ (Web page) রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে। 

নিচে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজারের নাম দেওয়া হলো। যথা-
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer),
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox),
- নেটস্কেপ কমিউনিকেটর (Netscape Communicator),
- সাফারি (Safari),
- ওপেরা (Opera),
- গুগল ক্রোম  (Google chrome)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৬.
What is the basis of a digital computer?
  1. Decimal numbers
  2. Binary digits
  3. Analog signals
  4. Hexadecimal numbers
ব্যাখ্যা
Binary digits is the basis of a digital computer.

• ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
- ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হলো বাইনারী ডিজিট (০ এবং ১)।
- এ কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারী ডিজিট এর মাধ্যমে সম্পন্ন হয়।
- প্রক্রিয়াকরণের ফলাফল লিখিত আকারে দেয়া হয়।
- ইনপুট ও আউটপুট অংশ আমাদের বোধগম্যতার জন্য বর্ণ, অক্ষর ও অংক দিয়ে প্রকাশ করা হয়।
- এ কম্পিউটারের গতি বেশ দ্রুত ও নির্ভরশীলতা বেশি। উপাত্ত সংরক্ষণের জন্য এতে বৃহৎ মেমোরি থাকে।
- আজকাল আমাদের ব্যবহৃত সকল কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭.
Which field is used to include extra recipients when sending an email?
  1. CC
  2. Attach
  3. Body
  4. Subject
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) CC.

ই-মেইল পাঠানো নিয়ম:
ই-মেইল পাঠাতে হলে আমাদেরকে মোটামুটি তিনটি ধাপে কাজ করতে হবে।
১। ই-মেইলটি কম্পোজ করা,
২। ইন্টারনেটে কানেকশন দেয়া,
৩। ই-মেইল সেন্ড করা।

• ই-মেইল কম্পোজ করা:
ই-মেইল সফটওয়্যার ওপেন করতে হবে (যেমন: Outlook Express)
Message → New Message বা To Mail এ ক্লিক করতে হবে।

নিচের ঘরগুলো পূরণ করতে হয়:
- To: প্রাপকের ঠিকানা
- From: প্রেরকের ঠিকানা
- CC, BCC: অতিরিক্ত প্রাপক (প্রয়োজনে)
- Subject: মেইলের বিষয়
- Attach: ফাইল সংযুক্তির জন্য
- Body: মেসেজ লেখার জায়গা
- মেইল সেভ করে Outbox-এ রাখা যায়।
- এভাবে একইসাথে অনেকগুলো ই-মেইল কম্পোজ করে রাখা যায়।

• ইন্টারনেটে সংযোগ স্থাপন:
ডায়াল আপ নেটওয়ার্ক বা অন্য কোন সংযোগের মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিতে হয়।

• ই-মেইল সেন্ড করা:
ইন্টারনেটে সংযুক্ত হওয়ার পর:
File → Send Queued Message অথবা Send and Receive বাটনে ক্লিক করে মেইল পাঠানো হয়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮.
Google is a subsidiary of which company?
  1. Microsoft
  2. Alphabet Inc.
  3. Apple
  4. Meta Platforms
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Alphabet Inc.

• Google:

- Google একটি আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সাল থেকে গুগল Alphabet Inc. নামক একটি হোল্ডিং কোম্পানির অধীনস্থ।
- গুগল বর্তমানে বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ রিকোয়েস্ট পরিচালনা করে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।
- গুগলের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
- গুগল শুরুতে শুধুমাত্র অনলাইন সার্চ ফার্ম হিসেবে যাত্রা শুরু করেছিল।
- বর্তমানে গুগল ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন:
• ইমেইল,
• অনলাইন ডকুমেন্ট তৈরি,
• মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য সফটওয়্যার।
- ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে গুগল মোবাইল ফোনের মতো হার্ডওয়্যার বিক্রেতা হিসেবেও আত্মপ্রকাশ করে।

উৎস: ব্রিটানিকা।

৮৯.
What is the shortcut to undo the previous action?
  1. Ctrl + Z 
  2. Ctrl + Y
  3. Ctrl + X
  4. Ctrl + V
ব্যাখ্যা
Ctrl + Z  is the shortcut to undo the previous action.

• গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
- Ctrl + O Open a document.
- Ctrl + N Create a new document.
- Ctrl + S Save the document.
- Ctrl + W Close the document.
- Ctrl + C Copy the selected content to the Clipboard.
- Ctrl + V Paste the contents of the Clipboard.
- Ctrl + B Apply bold formatting to text.
- Ctrl + I Apply italic formatting to text.
- Ctrl + U Apply underline formatting to text.
- Ctrl + Left bracket (1) Decrease the font size by 1 point.
- Ctrl + Right bracket (1) - Increase the font size by 1 point.
- Ctrl + E Center the text.
- Ctrl + L Align the text to the left.
- Ctrl + R Align the text to the right.
- Esc Cancel a command.
- Ctrl + Z Undo the previous action.
- Ctrl + Y Redo the previous action, if possible.
- Alt + W Adjust the zoom magnification.

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট। 
৯০.
What type of storage is RAM?
  1. Secondary storage
  2. Primary storage
  3. Tertiary storage
  4. Cache storage
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Primary storage।

• Random Access Memory (RAM)
- যে স্মৃতিতে কোনো একটি তথ্য মুছে ফেলে ঐ জায়গায় নতুন তথ্য লেখা যায় এবং সেই তথ্য প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায় তাকে Random Access Memory বলে।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার অফ/বন্ধ করলে এর তথ্য মুছে যায়।
- প্রাইমারি স্টোরেজকে সাধারণত র‍্যাম বলে কারণ সরাসরি ডেটা এবং ইন্সট্রাকশন সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে এই মেমোরির যে কোনো লোকেশন সিলেক্ট ও ব্যবহার করা সম্ভব।
- মেমোরির প্রত্যেকটি আলাদা আলাদা লোকেশন অন্য লোকেশনের মতোই এক্সেস করা সহজ এবং একই পরিমাণ সময়ের প্রয়োজন হয়।
- এটাকে রিড/রাইট মেমোরি তথ্য লেখাও যায় আবার এ থেকে তথ্য পড়াও যায়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৯১.
What is the full form of ATM?
  1. Automated Teller Machine
  2. Automatic Transaction Machine
  3. Automated Transfer Machine
  4. Automatic Teller Mechanism
ব্যাখ্যা
The full form of ATM is Automated Teller Machine.

• Automated Teller Machine:

- অটোমেটেড টেলার মেশিনকে সংক্ষেপে ATM বলা হয়।
- ATM হচ্ছে ব্যাংকিং আর্থিক লেনদেন করার জন্য একটি বিশেষ ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস, যা কোনো ব্যাংক টেলার বা ক্লার্ক ছাড়াই কোনো আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক) - এর গ্রাহকদের নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম।
- এ যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক চুম্বক ব্যবহারের মাধ্যমে গ্রাহক টাকা উত্তোলন করতে পারে।
- এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনটি যেখানে স্থাপন করা হয়, তাকে ATM বুথ বলে এবং গ্রাহককে এখান থেকে টাকা উত্তোলন করার জন্য যে বিশেষ কার্ডটি প্রয়োজন তাকেই ATM কার্ড বলে।
- এই কার্ড ব্যবহার করে যে কোনো (24/7) সময় নিরাপদে টাকা উত্তোলন করা যায়।
- ATM বুথ থেকে কার্ড দিয়ে টাকা উত্তোলন করার সময় একটি গোপনীয় পিন কোডের প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।