পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৪
সিলেবাস
বিশেষ মডেল টেস্ট - ৩ [ সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার (গ্রেড-০৯) পদের জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৪ প্রশ্ন

.
'খবরদার' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
  1. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  2. বাংলা তদ্ধিত প্রত্যয়
  3. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  4. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিদেশি তদ্ধিত প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
বিদেশি তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা
• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
- বিবি + আনা = বিবিয়ানা;
- দুধ + ওয়ালা = দুধওয়ালা;
- মানান + সই = মানানসই;
- খবর + দার = খবরদার;
- কারি + গর = কারিগর;
- গিন্নী + পনা = গিন্নীপনা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'মহাকীর্তি' কোন সমাসের উদাহরণ?
  1. তৎপুরুষ সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. কর্মধারয় সমাস
  4. নিত্য সমাস
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• 'মহাকীর্তি' শব্দের সঠিক ব্যাসবাক্য হলো - মহতী যে কীর্তি।
- এটি কর্মধারয় সমাসের উদাহরণ।

কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয়
এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নীল যে পদ্ম= নীলপদ্ম।

• পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়।
যেমন:
- মহতী যে কীর্তি = মহাকীর্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'পারত্রিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. স্থির
  2. সার্বিক
  3. ঐহিক
  4. অচল
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ঐহিক
উত্তর
সঠিক উত্তর:
ঐহিক
ব্যাখ্যা
• 'পারত্রিক' এর বিপরীতার্থক শব্দ - ঐহিক।

এখানে,
'পারত্রিক' শব্দের অর্থ- পারলৌকিক। এবং ঐহিক শব্দের অর্থ - ইহলোকবিষয়ক।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
হর্ষ - বিষাদ, 
সচেষ্ট - নিশ্চেষ্ট, 
শাসক - শাসিত, 
অচলায়তন - সচলায়তন, 
উগ্র - সৌম্য।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"অরুণ প্রাতের তরুণ-দল" - এখানে 'অরুণ' শব্দের অর্থ কী?
  1. সকাল
  2. ভোর
  3. নবোদিত সূর্য
  4. কুয়াশা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
নবোদিত সূর্য
উত্তর
সঠিক উত্তর:
নবোদিত সূর্য
ব্যাখ্যা
• "অরুণ প্রাতের তরুণ-দল"- 
এখানে,
"অরুণ" অর্থ - নবোদিত সূর্য, যা প্রভাত বা সূর্যোদয়ের সময়ের সূর্যকে বোঝায়।

• 'অরুণ' শব্দটির কিছু সমার্থক শব্দ:
- আরক্ত, রক্তিম, লাল, প্রভাতরবি, প্রভাতসূর্য ইত্যাদি।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"মন্দকে মন্দ বলতে হবে" বাক্যে দুইটি "মন্দ" শব্দ যথাক্রমে -
  1. বিশেষণ, বিশেষ্য
  2. বিশেষ্য, বিশেষণ
  3. বিশেষণ, বিশেষণ
  4. উভয়ই বিশেষ্য
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিশেষ্য, বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্য, বিশেষণ
ব্যাখ্যা
• "মন্দকে মন্দ বলতে হবে" বাক্যে দুইটি "মন্দ" শব্দ ব্যবহৃত হয়েছে, এবং তাদের পদভিত্তিক বিশ্লেষণ নিম্নরূপ:

• প্রথম "মন্দ" শব্দটি বিশেষ্য, যা দ্বারা কোনও নিন্দনীয় বা খারাপ ব্যক্তি বা বস্তু বোঝানো হয়েছে।
• দ্বিতীয় "মন্দ" শব্দটি বিশেষণ, যা প্রথম "মন্দ" বা খারাপ জিনিসের গুণ বা অবস্থা নির্দেশ করছে।

তাই বলা যায়- 
প্রথম "মন্দ" বিশেষ্য এবং দ্বিতীয় "মন্দ" বিশেষণ।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ,বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
"চিরসুখী জন ভ্রমে কি কখন
ব্যথিত বেদন বুঝিতে পারে?
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে।" কবিতাংশটুকুর রচয়িতা কে?
  1. কৃষ্ণচন্দ্র মজুমদার
  2. কুসুমকুমারী দাস
  3. যতীন্দ্রমোহন বাগচী
  4. কামিনী রায়
  5. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র মজুমদার
ব্যাখ্যা
• "চিরসুখী জন ভ্রমে কি কখন
ব্যথিত বেদন বুঝিতে পারে?
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে।" কবিতাংশটুকুর রচয়িতা - কৃষ্ণচন্দ্র মজুমদার।

- এটি তাঁর 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত 'সুখী দুঃখীর দুঃখ বুঝে না' কবিতার অংশবিশেষ।

সুখী দুঃখীর দুঃখ বুঝে না,
--- কৃষ্ণচন্দ্র মজুমদার

চির সুখী জন ভ্রমে কি কখন
ব্যথিত বেদন বুঝিতে পারে?
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে?
যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম।
--------------------------- 
• কৃষ্ণচন্দ্র মজুমদার:
- ১৮৩৪ সালের ১০ জুন বৃহত্তর খুলনা জেলার সেনহাটি গ্রামে এক বৈদ্য পরিবারে তাঁর জন্ম।
- তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক। 
- ১৮৬১ সালে 'ঢাকা প্রকাশ' প্রকাশিত হলে তিনি তার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের নাম 'সদ্ভাবশতক'।
- ১৯০৭ সালে তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- রামের ইতিবৃত্ত,
- কৈবল্যতত্ত্ব,
- মোহভোগ।

উৎস: বাংলাপিডিয়া; 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থ, কৃষ্ণচন্দ্র মজুমদার।
.
"যথা ধর্ম তথা জয়।" - বাক্যে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে?
  1. কারণবাচক যোজক
  2. বিরোধমূলক যোজক
  3. সাপেক্ষ যোজক
  4. বিকল্প যোজক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সাপেক্ষ যোজক
উত্তর
সঠিক উত্তর:
সাপেক্ষ যোজক
ব্যাখ্যা
সাপেক্ষ যোজক:
এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন –
যথা ধর্ম তথা জয়।
যদি রোদ ওঠে, তবে রওনা দেব ।
যত পড়ছি, ততই নতুন করে জানছি।
-------------------- 
কারণ যোজক: 
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
যেমন –
জিনিসের দাম বেড়েছে, কারণ চাহিদা বেশি। 
বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

বিকল্প যোজক:
এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে ।
যেমন – 
লাল বা নীল কলমটা আনো ৷
চা না-হয় কফি খান।

বিরোধ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে।
যেমন -
এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না ৷
তাকে আসতে বললাম, তবু এল না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
.
'বিপচ্চয়' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. বিপৎ + চয়
  2. বিপ + চয়
  3. বিপদ + চয়
  4. বিপচ + চয়
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিপদ + চয়
উত্তর
সঠিক উত্তর:
বিপদ + চয়
ব্যাখ্যা
• 'বিপচ্চয়' এর সঠিক সন্ধি বিচ্ছেদ: 'বিপদ + চয়'।
- এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ। 
-------------------------
সন্ধির নিয়ম:
- ত্‌ ও দ্‌ এর পর চ্‌ ও ছ্‌-  থাকলে ত্‌ ও দ্‌ স্থানে চ্‌ হয়। 
যেমন:
- উৎ + ছেদ = উচ্ছেদ, 
- বিপদ + ছায়া = বিপচ্ছায়া, 
- বিপদ + চয় = বিপচ্চয়, 
- সৎ + চিন্তা = সচ্চিন্তা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
.
'Amusement' এর বাংলা পরিভাষা —
  1. সমবেত-সংগীত
  2. বিনোদন
  3. বিস্তার
  4. দুষ্ক্রিয়তা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিনোদন
উত্তর
সঠিক উত্তর:
বিনোদন
ব্যাখ্যা
• 'Amusement' এর বাংলা পরিভাষা — 'বিনোদন'।

অন্যদিকে,
• 'Chorus' এর বাংলা পরিভাষা — 'সমবেত-সংগীত'। 
• 'Amplitude' এর বাংলা পরিভাষা — বিস্তার'। 
• 'Delinquency' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়তা '। 

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
১০.
'উপসর্গ' শব্দের ব্যুৎপত্তি কোনটি?
  1. উপ + সর্গ
  2. উপ + √ সৃজ্‌ + অ
  3. উপ + √স + অর্গ
  4. উপ + √সর্‌ + গ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
উপ + √ সৃজ্‌ + অ
উত্তর
সঠিক উত্তর:
উপ + √ সৃজ্‌ + অ
ব্যাখ্যা
• উপসর্গ: 
- 'উপসর্গ' শব্দের ব্যুৎপত্তি "উপ + √সৃজ্‌ + অ"।

- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে। 
- অজানা (অ+জানা), অভিযােগ (অভিযােগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ। 
- উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা। 
- উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবােধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য বলা হয় "উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে"। 
- বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
'ছাত্র' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?
  1. ছাত্‌রো
  2. ছাত্‌ত্রো
  3. ছাত্রো
  4. ছাতোরো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ছাত্‌ত্রো
উত্তর
সঠিক উত্তর:
ছাত্‌ত্রো
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ছাত্র' শব্দটির সঠিক উচ্চারণ - ছাত্‌ত্রো।

আরো কয়েকটি শব্দের শুদ্ধ উচ্চারণ:
• যুগ্ম - জুগ্‌মো,
• গুল্ম - গুল্‌মো, 
• শ্মশান [শঁশান্],
• বনভোজন - বোন্‌ভোজোন্‌, 
• স্মরণ [শঁরোন্]।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২.
‘কাদনা > কান্না’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অন্তর্হতি
  2. ব্যঞ্জন বিকৃতি
  3. সমীভবন
  4. ব্যঞ্জনচ্যুতি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সমীভবন
উত্তর
সঠিক উত্তর:
সমীভবন
ব্যাখ্যা
• ধ্বনি পরিবর্তন:
উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনির যেসব পরিবর্তন ঘটে তাকে বলা হয় ধ্বনি পরিবর্তন।
 
• সমীভবন:
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন-
জন্ম > জম্ম;
কাদনা > কান্না ইত্যাদি।
----------------------- 
অন্যদিকে,
• ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি । অর্থাৎ পদের অন্তর্গত কোনো বর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে ।
যেমন:
- শাক > শাগ;
- ধোবা > ধোপা;
- কবাট > কপাট;
- ধাইমা > দাইমা ইত্যাদি।

• ব্যঞ্জনচ্যুতি:
পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন: বড়দাদা > বড়দা; বউদিদি > বউদি ইত্যাদি।
 
• অন্তর্হতি:
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন: ফলাহার > ফলার; আলাহিদা > আলাদা; ফাল্গুন > ফাগুন ইত্যাদি।
 
উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
  1. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• অঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি - ফ।

• ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন:
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘোষ ও অঘোষ।

• ঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষধ্বনি।
যেমন - ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

• অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘোষধ্বনি।
যেমন - প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

• ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন:
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: অল্পপ্রাণ ও মহাপ্রাণ।
 
• অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

 মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন - ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৪.
'নক্সী কাঁথার মাঠ' গ্রন্থের প্রধান চরিত্রের নাম কী?
  1. সোজন
  2. মোহন
  3. রূপাই
  4. সাজন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
রূপাই
উত্তর
সঠিক উত্তর:
রূপাই
ব্যাখ্যা
• নক্সী কাঁথার মাঠ:
- জসীম উদদীনের বিখ্যাত কাহিনিকাব্য - নক্সী কাঁথার মাঠ।
- ১৯২৯ সালে নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
- এটি ইংরেজিতে অনুবাদ করেন E.M Milford.  
- ইংরেজি অনুবাদের নাম - The Field of Embroidered Quilt.
- নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী।
------------------ 
জসীম উদ্‌দীন:
- ১৯০৩ সালে ১ লা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহন করেন।
- তাঁর ছাত্রাবস্থায় 'কবর' কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়।
- ‘কবর’ কবিতাটি ‘রাখালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- তাঁর বিখ্যাত গাথা কাব্যগুলো হলো: নক্সীকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, মা যে জননী কান্দে ইত্যাদি।
- 'সুচয়িনী' জসীমউদ্‌দীনের নির্বাচিত কবিতার সংকলন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে। 
- জসীমউদ্দীন 'জারীগান' ও 'মুর্শীদি গান' নামক গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেছেন।
- তিনি ১৯৭৬ সালে ঢাকায় মারা যান। 

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: 
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে, ইত্যাদি।

• তাঁর রচিত ভ্রমণকাহিনী:
- চলে মুসাফির।
- হলদে পরীর দেশ।
- যে দেশে মানুষ বড়।

উৎস:
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
Question 21-25: Fill the blank with the most appropriate option.

Known for his ____________ habits, David rarely drank alcohol and avoided rich, heavy foods.
  1. blithe
  2. hedonistic
  3. laconic
  4. fugitive
  5. abstemious
সঠিক উত্তর:
abstemious
উত্তর
সঠিক উত্তর:
abstemious
ব্যাখ্যা
উল্লিখিত অপশন গুলোর অর্থ:

ক) Blithe:
English meaning: happy and without worry.
Bangla meaning: হাসিখুশি; প্রফুল্ল; আনন্দিত।

খ) Hedonistic:
English meaning: living and behaving in ways that mean you have as much pleasure as possible, according to the belief that the most important thing in life is to enjoy yourself.
Bangla meaning:  আনন্দবাদী।

গ) Laconic:
English meaning: using very few words to express what you mean.
Bangla meaning: অল্পকথায় প্রকাশিত: a laconic person স্বল্পভাষী ব্যক্তি।

ঘ) Fugitive:
English meaning: a person who is running away or hiding from the police or a dangerous situation.
Bangla meaning: পলাতক; ফেরারি।

ঙ) Abstemious:
English meaning: not doing things that give you pleasure, especially not eating good food or drinking alcohol.
Bangla meaning: বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে Abstemious বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Known for his abstemious habits, David rarely drank alcohol and avoided rich, heavy foods.

Bangla meaning: "সংযমী অভ্যাসের জন্য পরিচিত ডেভিড খুব কমই মদ পান করত এবং ভারী খাবার এড়িয়ে চলত।"
১৬.
Some states have a rule that _________ lawyers from talking about their cases outside the courtroom.
  1. concedes
  2. exonerate
  3. provokes
  4. enliven
  5. inhibits
সঠিক উত্তর:
inhibits
উত্তর
সঠিক উত্তর:
inhibits
ব্যাখ্যা
উল্লিখিত অপশন গুলোর অর্থ:

ক) concede:
English meaning: to admit, often unwillingly, that something is true.
Bangla meaning: মেনে নেওয়া; স্বীকার করা; অনুমতি দেওয়া।

খ) exonerate:
English meaning: to show or state that someone or something is not guilty of something.
Bangla meaning: (অভিযোগাদি হতে) মুক্তি দেওয়া। 

গ) provoke:
English meaning: to cause a reaction, especially a negative one.
Bangla meaning: ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো।

ঘ) enliven:
English meaning: to make more interesting or active.
Bangla meaning: প্রাণবন্ত করা।

ঙ) inhibit:
English meaning: to take an action that makes something less likely to happen, or that discourages someone from doing something.
Bangla meaning: বাধাগ্রস্ত; প্রতিনিবৃত্ত করা; সংযত/নিয়ত/দমিত করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে inhibits বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Some states have a rule that inhibits lawyers from talking about their cases outside the courtroom.

Bangla meaning: "কিছু রাজ্যে এমন নিয়ম রয়েছে যা আইনজীবীদের আদালতের বাইরে তাদের মামলা সম্পর্কে আলোচনা করতে বাধা দেয়।"

১৭.
Until now, the traditional narrative of Vincent Van Gogh's death was considered __________. New historical evidence, according to some scholars, could show that the artist was a victim of a murder.
  1. unequivocal
  2. ambiguous
  3. invaluable
  4. dubitable
  5. imprecise
সঠিক উত্তর:
unequivocal
উত্তর
সঠিক উত্তর:
unequivocal
ব্যাখ্যা
উল্লিখিত অপশন গুলোর অর্থ:

ক) unequivocal:
English meaning: total, or expressed in a clear and certain way.
Bangla meaning: স্পষ্ট; দ্ব্যর্থহীন।

খ) ambiguous:
English meaning: having more than one possible meaning, and therefore likely to cause confusion.
Bangla meaning: অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।

গ) invaluable:
English meaning: extremely useful.
Bangla meaning: অত্যন্ত দামী,অমূল্য।

ঘ) dubitable:
English meaning: possible to doubt; possibly not true, accurate, or real
Bangla meaning: সন্দেহজনক; অনিশ্চিত।

ঙ) imprecise:
English meaning: not accurate or exact.
Bangla meaning: অযথার্থ; অতথ্য; অযাথার্থিক।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে unequivocal বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Until now, the traditional narrative of Vincent Van Gogh's death was considered unequivocal. New historical evidence, according to some scholars, could show that the artist was a victim of a murder.

Bangla meaning: এতদিন পর্যন্ত, ভিনসেন্ট ভ্যান গগের মৃত্যুর প্রচলিত বিবরণটি নিঃসন্দেহ বলে মনে করা হতো। কিছু পণ্ডিতগণের মতে, নতুন ঐতিহাসিক প্রমাণ দেখাতে পারে যে শিল্পী একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।
১৮.
She was infuriated by her classmates’ _________; she wanted to do something to fix the problems that everyone else seemed to accept as inevitable.
  1. agitator
  2. fervor
  3. quiescence
  4. culpability
  5. rebelliousness
সঠিক উত্তর:
quiescence
উত্তর
সঠিক উত্তর:
quiescence
ব্যাখ্যা
ক) agitator:
English meaning: to argue forcefully, especially in public, in order to achieve a particular type of change.
Bangla meaning: (বিশেষত রাজনৈতিক) আন্দোলনকারী।

খ) fervor:
English meaning: strong, sincere feelings.
Bangla meaning: আগ্রহ; অনুভূতি; ভাব প্রকাশের প্রকারতা

গ) quiescence:
English meaning: (formal) the state of being quiet or not active.
Bangla meaning: মৌনসম্মতি (-দান)।

ঘ) culpability:
English meaning: the fact that someone deserves to be blamed or considered responsible for something bad.
Bangla meaning: শাস্তিযোগ্যতা।
 
ঙ) rebelliousness: 
English meaning: the act of opposing the ideas of the people in authority and planning to change the system, often using force.
Bangla meaning: বিদ্রোহাচরণ।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে quiescence বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: She was infuriated by her classmates’ quiescence; she wanted to do something to fix the problems that everyone else seemed to accept as inevitable.

Bangla meaning: সে তার সহপাঠীদের নীরবতায় রাগান্বিত ছিল; সে কিছু করতে চেয়েছিল যাতে সমস্যাগুলি সমাধান করা যায়, যা অন্য সবাই অনিবার্য হিসেবে মেনে নিয়েছিল।
১৯.
Although Todd tends to be ___________, he used a conversation partner to help him learn French.
  1. nimble
  2. sycophantic
  3. conscientious
  4. autodidactic
  5. fatuous
সঠিক উত্তর:
autodidactic
উত্তর
সঠিক উত্তর:
autodidactic
ব্যাখ্যা
ক) nimble:
English meaning: quick and exact either in movement or thoughts.
Bangla meaning: ক্ষিপ্রগামী; চপল চরণ।

খ) sycophantic:
English meaning: (of a person or of behaviour) praising people in authority in a way that is not sincere, usually in order to get some advantage from them.
Bangla meaning: মোসাহেবি; মোসাহেবসুলভ; খোসামুদি।

গ) conscientious:
English meaning: taking care to do things carefully and correctly
Bangla meaning: বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।

ঘ) autodidactic:
English meaning: relating to someone learning bythemselves, rather than being taught by a teacher.
Bangla meaning: আত্মপ্রচেষ্টা দ্বারা শিক্ষিত ব্যক্তি।

ঙ) fatuous:
English meaning: stupid, not correct, or not carefully thought about.
Bangla meaning: বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে autodidactic বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Although Todd tends to be autodidactic, he used a conversation partner to help him learn French.

Bangla meaning: "যদিও টড স্বশিক্ষিত হওয়ার প্রবণতা রাখে, তিনি ফরাসি ভাষা শেখার জন্য একজন কথোপকথনের সঙ্গীর সাহায্য নিয়েছিল।"
২০.
Choose the correct spelling.
  1. Essiduious
  2. Assidiuous
  3. Asiduous
  4. Assiduous
  5. Essiduous
সঠিক উত্তর:
Assiduous
উত্তর
সঠিক উত্তর:
Assiduous
ব্যাখ্যা
• Assiduous (adjective)

English Meaning: Showing hard work, care, and attention to detail.
Bangla Meaning: অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান: assiduous in one’s studies.

Example Sentence: 
1. He has always been an assiduous listener to radio.
2. They were assiduous in their search for all the latest facts and figures.

Source: Live MCQ Lecture.
২১.
Choose the correct spelling.
  1. Propiteate
  2. Propitiete
  3. Prepitiate
  4. Propetiate
  5. Propitiate
সঠিক উত্তর:
Propitiate
উত্তর
সঠিক উত্তর:
Propitiate
ব্যাখ্যা
• Propitiate (Verb transitive)

English Meaning: To please and make calm a god or person who is annoyed with you.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা: offer sacrifice to propitiate the gods.

Example Sentence: 
1. In those days people might sacrifice a goat or sheep to propitiate an angry god.
2. He made an offering to propitiate the angry gods.

Source: Live MCQ Lecture.
২২.
Synonym of 'Fetid' -
  1. Vidicate
  2. Encumber
  3. Alleviate
  4. Reeky
  5. Fickle
সঠিক উত্তর:
Reeky
উত্তর
সঠিক উত্তর:
Reeky
ব্যাখ্যা
• Fetid (adjective)
English Meaning: Smelling very unpleasant.
Bangla Meaning: পূঁতিগন্ধময়।

Synonyms: Smelly (দূর্গন্ধযুক্ত), Stinky (কটূ গন্ধ), Filthy (ময়লা), Musty (টক টক গন্ধ), Reeky (ধূমময়)।
Antonyms: Perfumed (সুগন্ধযুক্ত), Aromatic (সুরভিময়), Fragrant (সুবাস), Savoury (সুস্বাদু), Scented (সুগন্ধি)। 

Example Sentence: 
1. She tried to inhale as little of the fetid air as possible.
2. the fetid odor of rotting vegetables.

Options,
- Alleviate (লাঘব করা),
- Encumber (পথরোধ করা), 
- Fickle (দৃঢ়ভাবে অনুগত নয় এমন),
- Vidicate (নির্দোষ প্রমাণ করা)। 

Source: Live MCQ Lecture.
২৩.
Synonym of 'Negate' -
  1. Prance
  2. Enact
  3. Confirm
  4. Gainsay
  5. Addendum
সঠিক উত্তর:
Gainsay
উত্তর
সঠিক উত্তর:
Gainsay
ব্যাখ্যা
• Negate (Verb transitive)
English Meaning: To show something to be wrong or to be the opposite of what was thought, or to cause something to have no effect.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অস্বীকার/অপলাপ করা; রদ/বাতিল করা।

Synonyms: Deny (অস্বীকার করা), Invalidate (অকার্যকর/নিষ্প্রভাব করা), Cancel (বাতিল/রদ করা)., Disown (বর্জন করা, বাতিল করা) Gainsay (প্রতিবাদ করা)। 
Antonyms: Confirm (সমর্থন ও অনুমোদন করা), Support (সমর্থন করা), Validate (বৈধ করা), Affirm(সত্যতা সমর্থন করা, নিশ্চিত করা), Enact (আইন করা)। 

Example Sentence: 
1. The increase in our profits has been negated by the rising costs of running the business.
2. The fact that she lied about her work experience negated the contract.

Options,
- Addendum (অভিযোজ্য বস্তু), 
- Prance (বড় বড় পদক্ষেপে হাঁটা)। 

Source: Live MCQ Lecture.
২৪.
Despite the undercurrent of levity, the activists were quite serious in their intent. Choose the antonym of the underlined word.
  1. Sobriety
  2. Hilarity
  3. Triviality
  4. Frivolity
  5. None of them
সঠিক উত্তর:
Sobriety
উত্তর
সঠিক উত্তর:
Sobriety
ব্যাখ্যা
Despite the undercurrent of levity, the activists were quite serious in their intent. Choose the antonym of the underlined word.

• Levity (noun)

English Meaning: Amusement or lack of seriousness.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) লঘুতা; চপলতা; চাপল্য; চিন্তাহীনতা।

Synonyms: Hilarity (আনন্দোচ্ছ্বাস; আনন্দহিল্লোল), Triviality (অকিঞ্চিৎকরত্ব; তুচ্ছতা), Silliness (বোকামি),  , Frivolity (ছেবলামি)।
Antonyms: Seriousness (গুরুতর অবস্থা), Gravity (গম্ভীর ভাব), Constancy (স্থিরতা; দৃঢ়চিত্ততা), Stability (স্থিরতা), Sobriety (আত্মনিয়ন্ত্রণ)। 

Example Sentence: 
1. Despite the undercurrent of levity, the activists were quite serious in their intent.
2. The environment of the meeting was changed due to the Levity of the members. 

Source: Live MCQ Lecture.
২৫.
In a multicultural society is it not anomalous to have a blasphemy law that only protects one religious faith?

Which of the following alternatives can replace the underlined word?
  1. Invigorating
  2. Paean
  3. Acquiescent
  4. Convention
  5. Bizarre
সঠিক উত্তর:
Bizarre
উত্তর
সঠিক উত্তর:
Bizarre
ব্যাখ্যা
• In a multicultural society is it not anomalous to have a blasphemy law that only protects one religious faith?
- Underlined word টি Bizarre শব্দটি দ্বারা change করা যায়, কারণ 'anomalous' ও 'Bizarre' দুটি সমার্থক শব্দ।

• Anomalous (adjective)
English Meaning: Different from what is usual, or not in agreement with something else and therefore not satisfactory.
Bangla Meaning: নিয়মবহির্ভূত; কোনো-না-কোনোভাবে স্বাভাবিক থেকে ভিন্ন; ব্যতিক্রমী।

Synonyms: Abnormal (অস্বাভাবিক), Bizarre (অদ্ভুত; বিচিত্র; উদ্ভট), Unusual (অস্বাভাবিক; অদ্ভুত), Unnatural (অপ্রাকৃতিক), Strange(অদ্ভুত)।
Antonyms: Normal (স্বাভাবিক), Typical (নমুনা বা আদর্শস্বরূপ), Regular (নিয়মানুগ; রীতিসম্মত), Convention (প্রথা, রীতি), Tradition (গতানুগতিক)।

Other options,
- Invigorating (তেজস্কর; তেজস্বী; উৎসাহদায়ক), 
- Paean (বিজয়সংগীত),
- Acquiescent (মৌনসম্মতিপূর্ণ, প্রশ্রয়প্রবণ)।

Source: Live MCQ Lecture.
২৬.
Question 37 and 39: Select the erroneous part. If there is no error in the sentence, select option ঙ) (No Error).

She complained that her husband never paid her any complements anymore.
  1. complained
  2. her
  3. never
  4. complements
  5. No error
সঠিক উত্তর:
complements
উত্তর
সঠিক উত্তর:
complements
ব্যাখ্যা
She complained that her husband never paid her any complements anymore.

• প্রশ্নটি করা হয়েছে confusing word এর উপর ভিত্তি করে।ইংরেজীতে কিছু শব্দ আছে যেগুলো দেখতে অথবা উচ্চারণ গত দিক দিয়ে কাছাকাছি থাকলেও এদের মধ্যে রয়েছে অর্থ গত পার্থক্য, এমনই কিছু শব্দের উপর ভিত্তি করে প্রশ্নটি করা হয়েছে।

• She complained that her husband never paid her any complements anymore.
- Complement অর্থ "যা কোনো কিছুকে পূর্ণ করে; প্রয়োজনীয় পূর্ণ সংখ্যা যা পরিমাণ; পূরক"।
- এই বাক্যে 'Complement' এর জায়গায় 'compliment' বসলে বাক্যটি সঠিক হতো, যার অর্থ "প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা"।
- Correct sentence: She complained that her husband never paid her any compliments anymore.

• Complement vs. Compliment
Bangla meaning: "যা কোনো কিছুকে পূর্ণ করে; প্রয়োজনীয় পূর্ণ সংখ্যা যা পরিমাণ; পূরক" vs. "প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা"।
২৭.
No sooner had we reached the station than the train departed.
  1. No sooner had
  2. reached
  3. than
  4. departed
  5. No Error
সঠিক উত্তর:
No Error
উত্তর
সঠিক উত্তর:
No Error
ব্যাখ্যা
No sooner had we reached the station than the train departed.
- উল্লিখিত বাক্যটিতে কোন ভুল নেই।
- তাই সঠিক উত্তর: No Error.

• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- No sooner had বাক্যে than বসে।

Correct Sentence: No sooner had we reached the station than the train departed.
- বাক্যের 1st clause এ verb এর past participle 'reached' বসেছে তাই than পরবর্তী clause টিতে verb এর past form 'departed' বসেছে। 

• মনে রাখা জরুরি, 
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয় এবং এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।
- কিন্তু -
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।
২৮.
Would that he could understood my feelings better.
  1. Would
  2. that
  3. could
  4. understood
  5. No Error
সঠিক উত্তর:
understood
উত্তর
সঠিক উত্তর:
understood
ব্যাখ্যা
Would that he could understood my feelings better.
- উল্লিখিত প্রশ্নে understood অংশটি ভুল।
- নিয়মানুসারে understand হলে বাক্যটি সঠিক হতো।

• Would that এর ব্যবহার: 
- Sentence এর শুরুতে would that থাকলে subject এর পরে could বসে এবং প্রদত্ত verb এর present form বসে। 
- অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশে Would that ব্যবহৃত হয়। 

Examples: 
- Would that she could see how much I care for her. 
- Would that I could travel to all the countries I've dreamed of visiting.

Correct Sentence: Would that he could understand my feelings better.
২৯.
Choose the correct sentence.
  1. You need not worry about the small details; everything will be taken care of.
  2. You need not to worry about the small details; everything will be taken care of.
  3. You need not worrying about the small details; everything will be taken care of.
  4. You need not worried about the small details; everything will be taken care of.
  5. You need not worries about the small details; everything will be taken care of.
সঠিক উত্তর:
You need not worry about the small details; everything will be taken care of.
উত্তর
সঠিক উত্তর:
You need not worry about the small details; everything will be taken care of.
ব্যাখ্যা
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

•  Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.

Correct sentence: You need not worry about the small details; everything will be taken care of.

• সেই অনুসারে অন্য অপশন গুলো ভুল।
৩০.
রাফি একটি বক্স থেকে ৩/৫ অংশ বল তুলে নেওয়ার পর অবশিষ্ট বল থেকে তার ছোট ভাই ৩/৫ অংশ বল তুলে নিল। ছোট ভাইয়ের বল নেওয়ার পর অবশিষ্ট বল থেকে ৩/৫ অংশ রাফির ছোট বোন তুলে নিল। বক্সে আর কত অংশ বল অবশিষ্ট আছে?
  1. ৯/৮৫ অংশ
  2. ১৭/১৩০ অংশ
  3. ৮/১২৫ অংশ 
  4. ৭/ ৭৫ অংশ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৮/১২৫ অংশ 
উত্তর
সঠিক উত্তর:
৮/১২৫ অংশ 
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি একটি বক্স থেকে ৩/৫ অংশ বল তুলে নেওয়ার পর অবশিষ্ট বল থেকে তার ছোট ভাই ৩/৫ অংশ বল তুলে নিল। ছোট ভাইয়ের বল নেওয়ার পর অবশিষ্ট বল থেকে ৩/৫ অংশ রাফির ছোট বোন তুলে নিল। বক্সে আর কত অংশ বল অবশিষ্ট আছে?

সমাধান:
রাফি নেওয়ার পর বল অবশিষ্ট থাকলো = ১ - (৩/৫) অংশ 
= ২/৫ অংশ

ছোট ভাই নিল = (২/৫) × (৩/৫) = ৬/২৫,
অবশিষ্ট রইলো = (২/৫) - (৬/২৫) = (১০ - ৬)/২৫ = ৪/২৫

ছোট বোন নিল = (৪/২৫) × (৩/৫) = ১২/১২৫,
বক্সে অবশিষ্ট রইলো = (৪/২৫) - (১২/১২৫) অংশ 
= (২০ - ১২)/১২৫ অংশ 
= ৮/১২৫ অংশ 
৩১.
একটি জনপ্রিয় ওয়েবসাইট ব্যবহারকারীদের শুধুমাত্র অঙ্ক দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করতে বলে। এখানে কোনো অঙ্ক পুনরাবৃত্তি হতে পারবে না এবং প্রতিটি পাসওয়ার্ড অন্তত ৯টি অঙ্কের হতে হবে। কতগুলো পাসওয়ার্ড সম্ভব?
  1. 9! × 10!
  2. 2 × 10!
  3. 20!
  4. 9! + 10!
  5. 19!
সঠিক উত্তর:
2 × 10!
উত্তর
সঠিক উত্তর:
2 × 10!
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জনপ্রিয় ওয়েবসাইট ব্যবহারকারীদের শুধুমাত্র অঙ্ক দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করতে বলে। এখানে কোনো অঙ্ক পুনরাবৃত্তি হতে পারবে না এবং প্রতিটি পাসওয়ার্ড অন্তত ৯টি অঙ্কের হতে হবে। কতগুলো পাসওয়ার্ড সম্ভব?

সমাধান:
শর্ত: শুধু অঙ্ক ব্যবহার করতে হবে (০-৯), ন্যূনতম ৯টি অঙ্ক থাকতে হবে এবং সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য ১০ অঙ্ক (যেহেতু মোট ১০টি অঙ্ক আছে)।

 সম্ভাব্য পাসওয়ার্ড গণনা:
৯-অঙ্কের পাসওয়ার্ড = 10!/(10 - 9)! = 10!/1! = 10 × 9!
১০-অঙ্কের পাসওয়ার্ড = 10!

মোট পাসওয়ার্ড = ৯অঙ্কের পাসওয়ার্ড + ১০অঙ্কের পাসওয়ার্ড
= 10 × 9! + 10!
= 9! × 10 + 10 × 9!
= 20 × 9!
= 2 × 10!
৩২.
(256)0.16 × (256)0.09 = কত?
  1. 3
  2. 4
  3. 6
  4. 7
  5. 8
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: (256)0.16 × (256)0.09 = কত?

সমাধান:
(256)0.16 × (256)0.09
= (256)(0.16 + 0.09)
= (256)0.25
= (256)(25/100)
= (256)(1/4)
= (44)(1/4)
= 44 × (1/4)
= 41
= 4 
৩৩.
৫% হারে ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?
  1. ১ টাকা
  2. ২ টাকা
  3. ৪ টাকা
  4. ৮ টাকা
  5. ৬ টাকা
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হারে ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ৮০০ টাকা
সময়, n = ২ বছর
মুনাফার হার, r = ৫%

সরল সুদ = Pnr
= ৮০০ × ২ × (৫/১০০)
= ৮০০ × ২ × ০.০৫
= ৮০

সুদাসল = P(1 + r)ⁿ
= ৮০০ × (১ + ৫/১০০)
= ৮০০ × (১০৫/১০০)
= ৮০০ × (১০৫ × ১০৫)/(১০০ × ১০০)
= ৮৮২ টাকা

চক্রবৃদ্ধি সুদ = সুদাসল - আসল
= ৮৮২ - ৮০০
= ৮২ টাকা

চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য = ৮২ - ৮০
= ২ টাকা
৩৪.
একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে আড়াআড়িভাবে হাঁটলে 10√2 মিটার দূরত্ব অতিক্রম করে। জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। জমির ক্ষেত্রফল কত?
  1. 60 বর্গমিটার
  2. 120 বর্গমিটার
  3. 80 বর্গমিটার
  4. 90 বর্গমিটার
  5. 50 বর্গমিটার
সঠিক উত্তর:
80 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
80 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে আড়াআড়িভাবে হাঁটলে 10√2 মিটার দূরত্ব অতিক্রম করে। জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। জমির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x
তাহলে, দৈর্ঘ্য = 2x

প্রশ্নমতে,
কর্ণ = √(দৈর্ঘ্য2 + প্রস্থ2)
⟹ 10√2 = √{(2x)2 + x2}
⇒ 10√2 = √(4x2 + x2)
⇒ 10√2 = √(5x2)
⇒ 10√2 = x√5
⇒ x = 10√2/√5
⇒ x = 10√2√5/5
⇒ x = 10√10/5
⇒ x = 2√10

∴জমির ক্ষেত্রফল = 2x × x = 2x2 = 2 × (2√10)2 = 80 বর্গমিটার
৩৫.
সায়মা ১৫ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যাত্রাপথের অর্ধেক দূরত্ব সে ২০ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ৩০ কি.মি./ঘণ্টা গতিতে চলে। মোট দূরত্ব কত ছিল?
  1. ২৮০ কি.মি.
  2. ৩৬০ কি.মি.
  3. ৩০০ কি.মি.
  4. ২৪০ কি.মি.
  5. ৩২০ কি.মি.
সঠিক উত্তর:
৩৬০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সায়মা ১৫ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যাত্রাপথের অর্ধেক দূরত্ব সে ২০ কি.মি./ঘণ্টা এবং বাকী অর্ধেক দূরত্ব ৩০ কি.মি./ঘণ্টা গতিতে চলে। মোট দূরত্ব কত ছিল?

সমাধান:
ধরি,
দূরত্ব = x কি.মি.
সায়মা ১৫ ঘণ্টায় x দূরত্ব অতিক্রম করে।

প্রথম অর্ধেক দূরত্বের জন্য, দূরত্ব = x/২ কি.মি.
বেগ = ২০ কি.মি./ঘণ্টা
সময় = (x/২)/২০
= x/৪০ ঘণ্টা

দ্বিতীয় অর্ধেক দূরত্বের জন্য, দূরত্ব = x/২ কি.মি.
বেগ = ৩০ কি.মি./ঘণ্টা
সময় = (x/২)/৩০
= x/৬০ ঘণ্টা

প্রশ্নমতে,
(x/৪০) + (x/৬০) = ১৫
⇒ (৩x + ২x)/১২০ = ১৫
⇒ ৫x = ১,৮০০
⇒ x = ৩৬০ কি.মি.
৩৬.
একটি কোম্পানির কর্মচারীদের ৭০% নারী ও ৬০% বিবাহিত। পুরুষদের ২/৩ অংশ যদি অবিবাহিত হয়, নারীদের কতভাগ বিবাহিত?
  1. ৩/৫
  2. ৫/৭
  3. ৪/৯
  4. ৫/১৩
  5. ৮/১৫
সঠিক উত্তর:
৫/৭
উত্তর
সঠিক উত্তর:
৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির কর্মচারীদের ৭০% নারী ও ৬০% বিবাহিত। পুরুষদের ২/৩ অংশ যদি অবিবাহিত হয়, নারীদের কতভাগ বিবাহিত?

সমাধান:
ধরি,
কোম্পানির কর্মচারীর সংখ্যা = ১০০ জন
তাহলে, নারী কর্মচারীর সংখ্যা = ৭০ জন
এবং, পুরুষ কর্মচারীর সংখ্যা = ১০০ - ৭০ = ৩০ জন
বিবাহিত কর্মচারীর সংখ্যা = ৬০ জন

পুরুষদের মধ্যে বিবাহিত = ১ - (২/৩) অংশ
= ১/৩ অংশ
= ৩০ × (১/৩) জন
= ১০ জন

∴ বিবাহিত নারীর সংখ্যা = (৬০ - ১০)/৭০ অংশ
= ৫০/৭০
= ৫/৭
৩৭.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 41 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 17, 30
  2. 9, 40
  3. 11, 34
  4. 12, 31
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
9, 40
উত্তর
সঠিক উত্তর:
9, 40
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 41 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
92 +  402 =412
⇒ 81 + 1600 = 1681
⇒ 1681 = 1681
৩৮.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৯√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?
  1. ১৫ সে.মি.
  2. ১৮ সে.মি.
  3. ২১ সে.মি.
  4. ২৪ সে.মি.
  5. ২৭ সে.মি.
সঠিক উত্তর:
১৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৯√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
এখন, (√৩/৪)(বাহু) = ৯√৩
⇒ (১/৪)(বাহু) = ৯
⇒ (বাহু) = ৯ × ৪
⇒ (বাহু) = ৩৬
⇒ বাহু = ৬

∴ ত্রিভুজের পরিসীমা = ৬ + ৬ + ৬
= ১৮ সে.মি.
৩৯.
একটি মিষ্টি পানীয়তে ৪ ভাগ দুধ এবং ২ ভাগ চিনি থাকে। অন্যদিকে একটি সাদা পানীয়তে ৫ ভাগ দুধ এবং ১ ভাগ চিনি থাকে। ৩০ কাপ মিষ্টি পানীয় থেকে সাদা পানীয় তৈরি করতে কত কাপ দুধ যোগ করতে হবে?
  1. ৪০ কাপ
  2. ৩৫ কাপ
  3. ৩০ কাপ
  4. ২৫ কাপ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩০ কাপ
উত্তর
সঠিক উত্তর:
৩০ কাপ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিষ্টি পানীয়তে ৪ ভাগ দুধ এবং ২ ভাগ চিনি থাকে। অন্যদিকে একটি সাদা পানীয়তে ৫ ভাগ দুধ এবং ১ ভাগ চিনি থাকে। ৩০ কাপ মিষ্টি পানীয় থেকে সাদা পানীয় তৈরি করতে কত কাপ দুধ যোগ করতে হবে?

সমাধান:
মিষ্টি পানীয়র অনুপাত বিশ্লেষণ:
দুধ : চিনি = ৪ : ২ = ২ : ১
ধরি,
দুধ = ২ক কাপ
চিনি = ক কাপ
মোট = ৩ক কাপ

৩০ কাপ মিষ্টি পানীয়ে উপাদানের পরিমাণ:
৩ক = ৩০
⇒ ক = ১০
তাহলে,
দুধের পরিমাণ = ২ক = ২০ কাপ
চিনির পরিমাণ = ক = ১০ কাপ

সাদা পানীয়র অনুপাত বিশ্লেষণ::
দুধ : চিনি = ৫ : ১
১ কাপ চিনির জন্য দুধ লাগে = ৫ কাপ
১০ কাপ চিনির জন্য দুধ লাগবে = ৫০ কাপ

অতিরিক্ত দুধের প্রয়োজন:
প্রয়োজনীয় মোট দুধ = ৫০ কাপ
বর্তমানে আছে = ২০ কাপ
অতিরিক্ত দুধ লাগবে = ৫০ - ২০ = ৩০ কাপ

অর্থাৎ, ৩০ কাপ দুধ যোগ করতে হবে।
৪০.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৬০ মিটার ও প্রস্থ ৪৫ মিটার। মাঠের ভিতরে চারপাশে ৮ মিটার চওড়া একটি গ্যালারি আছে? গ্যালারির প্রতি ৪ বর্গমিটার জায়গায় একটি চেয়ার বসানো গেলে, উক্ত গ্যালারিতে কয়টি চেয়ার বসানো যাবে?
  1. ২৫৪ টি
  2. ৩৫৬ টি
  3. ২৬২ টি
  4. ৩৭৮ টি
  5. ২৪৬ টি
সঠিক উত্তর:
৩৫৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৬০ মিটার ও প্রস্থ ৪৫ মিটার। মাঠের ভিতরে চারপাশে ৮ মিটার চওড়া একটি গ্যালারি আছে? গ্যালারির প্রতি ৪ বর্গমিটার জায়গায় একটি চেয়ার বসানো গেলে, উক্ত গ্যালারিতে কয়টি চেয়ার বসানো যাবে?

সমাধান:
মাঠের ক্ষেত্রফল = (৬০ × ৪৫) = ২৭০০ বর্গমিটার
গ্যালারি বাদে মাঠের দৈর্ঘ্য = ৬০ - (২ × ৮) = ৪৪ মিটার
গ্যালারি বাদে মাঠের প্রস্থ = ৪৫ - (২ × ৮) = ২৯ মিটার

গ্যালারি বাদে মাঠের ক্ষেত্রফল = (৪৪ × ২৯) = ১২৭৬ বর্গমিটার
গ্যালারির ক্ষেত্রফল = (২৭০০ - ১২৭৬) = ১৪২৪ বর্গমিটার

∴ মোট চেয়ার বসানো যাবে = ১৪২৪/৪ টি
= ৩৫৬ টি
৪১.
p3 - 21p - 20 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (p + 1)(p2 - p - 20)
  2. (p + 3)(p2 - 5p - 45)
  3. (p - 2)(p2 - 4p + 18)
  4. (p - 4)(p2 + 3p + 7)
  5. (p + 5)(p2 + 3p + 20)
সঠিক উত্তর:
(p + 1)(p2 - p - 20)
উত্তর
সঠিক উত্তর:
(p + 1)(p2 - p - 20)
ব্যাখ্যা
প্রশ্ন: p3 - 21p - 20 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
ধরি, f(p) = p3 - 21p - 20

এখন, f(- 1) = (- 1)3 - 21 × (- 1) - 20
= - 1 + 21 - 20
= 21 - 21
= 0
∴ p - (- 1) বা, (p + 1), f(p) এর একটি উৎপাদক।

প্রদত্ত রাশি = p3 - 21p - 20
= p3 + p2 - p2 - p - 20p - 20
= p2(p + 1) - p(p + 1) - 20(p + 1)
= (p + 1)(p2 - p - 20)
৪২.
একটি ক্যাম্পে ১২০ জন পুরুষ অথবা ২০০ জন শিশুর খাবার আছে। যদি ১৫০ জন শিশু খাবার নিয়ে ফেলে তাহলে অবশিষ্ট খাবার দিয়ে কতজন পুরুষকে খাওয়ানো যাবে?
  1. ২০ জন
  2. ২৫ জন
  3. ৩০ জন
  4. ২৮ জন
  5. ২৩ জন
সঠিক উত্তর:
৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্যাম্পে ১২০ জন পুরুষ অথবা ২০০ জন শিশুর খাবার আছে। যদি ১৫০ জন শিশু খাবার নিয়ে ফেলে তাহলে অবশিষ্ট খাবার দিয়ে কতজন পুরুষকে খাওয়ানো যাবে?

সমাধান:
খাবার বাকি থাকে = ২০০ - ১৫০ = ৫০ জন শিশুর

এখন,
২০০ জন শিশু = ১২০ জন পুরুষ 
১ জন শিশু = ১২০/২০০ জন পুরুষ
৫০ জন শিশু = (১২০ × ৫০)/২০০ জন পুরুষ
= ৩০ জন পুরুষ

অর্থাৎ, ৩০ জন পুরুষকে খাওয়ানো যাবে।
৪৩.
একটি ক্লাসে মোট ছাত্র-ছাত্রী ১২০ জন। তাদের মধ্যে ৬৫ জন গণিতে পাশ করে, ৭০ জন পদার্থবিজ্ঞানে পাশ করে এবং ৪০ জন উভয় বিষয়ে পাশ করে। কত জন ছাত্র-ছাত্রী কোন বিষয়েই পাশ করেনি?
  1. ২৩ জন
  2. ৩৫ জন
  3. ২২ জন
  4. ৩০ জন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে মোট ছাত্র-ছাত্রী ১২০ জন। তাদের মধ্যে ৬৫ জন গণিতে পাশ করে, ৭০ জন পদার্থবিজ্ঞানে পাশ করে এবং ৪০ জন উভয় বিষয়ে পাশ করে। কত জন ছাত্র-ছাত্রী কোন বিষয়েই পাশ করেনি?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র-ছাত্রী, n(S) = ১২০ জন
গণিতে পাশ করেছে, n(M) = ৬৫ জন
পদার্থবিজ্ঞানে পাশ করেছে, n(P) = ৭০ জন
উভয় বিষয়ে পাশ করেছে, n(M ∩ P) = ৪০ জন

যেকোনো একটি বিষয়ে পাশ করেছে,
n(M ∪ P) = n(M) + n(P) - n(M ∩ P)
= ৬৫ + ৭০ - ৪০
= ৯৫ জন

কোন বিষয়েই পাশ করেনি তাদের সংখ্যা = মোট ছাত্র-ছাত্রী - যারা অন্তত একটি বিষয়ে পাশ করেছে
= n(S) - n(M ∪ P)
= ১২০ - ৯৫
= ২৫ জন
৪৪.
একটি পেন্সিল ৪০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?
  1. ৫৬ টাকায়
  2. ৫৭.৬৭ টাকায়
  3. ৬৯.৩৩ টাকায়
  4. ৫১.৬৭ টাকায়
  5. ৬৩.৩৩ টাকায়
সঠিক উত্তর:
৬৯.৩৩ টাকায়
উত্তর
সঠিক উত্তর:
৬৯.৩৩ টাকায়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পেন্সিল ৪০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?

সমাধান:
২৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা।

৩০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা।
বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৩০ টাকায়।
বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৩০/৭৫ টাকায়।
বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৩০ × ৪০)/৭৫ টাকায়।
= ৬৯.৩৩ টাকায়
৪৫.
7 + 13 + 19 + . . . . ধারাটির কোন পদ 319 হবে?
  1. 49 তম
  2. 63 তম
  3. 53 তম
  4. 59 তম
  5. 51 তম
সঠিক উত্তর:
53 তম
উত্তর
সঠিক উত্তর:
53 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + . . . . ধারাটির কোন পদ 319 হবে?

সমাধান:
ধারাটির, ১ম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6
ধরি, r-তম পদ = 319
তাহলে, a + (r - 1)d = 319
⇒ 7 + (r - 1)6 = 319
⇒ 7 + 6r - 6 = 319
⇒ 6r + 1 = 319
⇒ 6r = 318
∴ r = 53
অতএব, ধারাটির 53 তম পদ 319 হবে।
৪৬.
একটি নির্দিষ্ট পোষা প্রাণীর দোকান কেবলমাত্র কুকুর ও বিড়াল বিক্রি করে। মার্চ মাসে, দোকানটি বিড়ালের দ্বিগুণ সংখ্যক কুকুর বিক্রি করেছিল। এপ্রিল মাসে, দোকানটি মার্চে বিক্রি করা কুকুরের সংখ্যার দ্বিগুণ এবং মার্চে বিক্রি করা বিড়ালের সংখ্যার তিনগুণ বিক্রি করেছিল। মার্চ এবং এপ্রিল মাসে মোট বিক্রি হওয়া প্রাণীর সংখ্যা ছিল 500। মার্চ মাসে দোকানটি কতটি কুকুর বিক্রি করেছিল?
  1. 50 টি
  2. 100 টি
  3. 75 টি
  4. 150 টি
  5. 200 টি
সঠিক উত্তর:
100 টি
উত্তর
সঠিক উত্তর:
100 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট পোষা প্রাণীর দোকান কেবলমাত্র কুকুর ও বিড়াল বিক্রি করে। মার্চ মাসে, দোকানটি বিড়ালের দ্বিগুণ সংখ্যক কুকুর বিক্রি করেছিল। এপ্রিল মাসে, দোকানটি মার্চে বিক্রি করা কুকুরের সংখ্যার দ্বিগুণ এবং মার্চে বিক্রি করা বিড়ালের সংখ্যার তিনগুণ বিক্রি করেছিল। মার্চ এবং এপ্রিল মাসে মোট বিক্রি হওয়া প্রাণীর সংখ্যা ছিল 500। মার্চ মাসে দোকানটি কতটি কুকুর বিক্রি করেছিল?

সমাধান:
ধরি,
মার্চে বিক্রিত বিড়ালের সংখ্যা = x
তাহলে মার্চে বিক্রিত কুকুরের সংখ্যা = 2x [বিড়ালের দ্বিগুণ]
মার্চে মোট বিক্রিত প্রাণী = x + 2x = 3x

এপ্রিলে বিক্রিত কুকুরের সংখ্যা = 2(2x) = 4x [মার্চের কুকুরের দ্বিগুণ]
এপ্রিলে বিক্রিত বিড়ালের সংখ্যা = 3x [মার্চের বিড়ালের তিনগুণ]
এপ্রিলে মোট বিক্রিত প্রাণী = 4x + 3x = 7x

মোট প্রাণীর সংখ্যা, মার্চ + এপ্রিল = 500
⇒ 3x + 7x = 500
⇒ 10x = 500
⇒ x = 50

∴ মার্চ মাসে দোকানটি কুকুর বিক্রি করেছিল = 2x
= 2 × 50
= 100 টি
৪৭.
সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৩ : ২। ৭ বছর পর মনিরের বয়স কত হবে?
  1. ১৯বছর
  2. ২৪ বছর
  3. ২০ বছর
  4. ২৬ বছর
  5. ২২ বছর
সঠিক উত্তর:
২২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৩ : ২। ৭ বছর পর মনিরের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
বর্তমানে সানি ও মনিরের বয়স যথাক্রমে ৪ক এবং ৩ক বছর।
৫ বছর আগে, সানির বয়স ছিল ৪ক - ৫ বছর
এবং মনিরের বয়স ছিল ৩ক - ৫ বছর

প্রশ্নমতে,
(৪ক - ৫)/(৩ক - ৫) = ৩/২
⇒ ৯ক - ১৫ = ৮ক - ১০
⇒ ৯ক - ৮ক = ১৫ - ১০
⇒ ক = ৫

সানির বর্তমান বয়স = ৪ × ৫ = ২০ বছর
মনিরের বর্তমান বয়স = ৩ × ৫ = ১৫ বছর

∴ ৭ বছর পর মনিরের বয়স = ১৫ + ৭ = ২২ বছর
৪৮.
৪৮০ জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ৪০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ৪০ জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে কতজন শিশু ছিল?
  1. ১৮০ জন
  2. ২২০ জন
  3. ২০০ জন
  4. ১৯০ জন
  5. ২১০ জন
সঠিক উত্তর:
২২০ জন
উত্তর
সঠিক উত্তর:
২২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮০ জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ৪০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ৪০ জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে কতজন শিশু ছিল?

সমাধান:
বনভোজনে পুরুষ ছিল = ক জন
বনভোজনে মহিলা ছিল = (ক - ৪০) জন
বনভোজনে প্রাপ্তবয়স্ক ছিল = ক + ক - ৪০ = ২ক - ৪০ জন
বনভোজনে শিশু ছিল = (২ক - ৪০ - ৪০) জন
= ২ক - ৮০ জন

প্রশ্নমতে,
২ক - ৪০ + ২ক - ৮০ = ৪৮০
⇒ ৪ক - ১২০ = ৪৮০
⇒ ৪ক = ৪৮০ + ১২০
⇒ ৪ক = ৬০০
⇒ ক = ৬০০/৪
⇒ ক = ১৫০

বনভোজনে শিশু ছিল = ২ × ১৫০ - ৮০
= ২২০ জন
৪৯.
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' এর বিপরীতে জি-৭ ভুক্ত দেশসমূহ কোন উদ্যোগ গ্রহণ করেছে?
  1. RCEP
  2. AIIS
  3. PGII
  4. GIIP
  5. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
PGII
উত্তর
সঠিক উত্তর:
PGII
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড বা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়। 
- BRI এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা।
- প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ১৫০টির বেশি দেশকে আর্থিক সহায়তা দিয়ে উন্নতি সাধনের চেষ্টা করা।
- প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে করার পরিকল্পনা আছে। 

উল্লেখ্য,
- চীন প্রবর্তিত 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কে মোকাবিলা করতে জি৭ভুক্ত দেশসমূহ নতুন যে পরিকল্পনা ঘোষণা করেছে, তার নাম PGII.
- PGII- এর পূর্ণরূপ: Partnership for Global Infrastructure and Investment.
- চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব (PGII) প্রকল্প গ্রহণকারী সংস্থার নাম – G7।
- ২০২২ সালে ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলনে গৃহীত হয় 'PGII'।

উৎস: Britannica.
৫০.
কোনটি নৌ-বীমার অত্যাবশ্যকীয় শর্ত নয়?
  1. যাত্রার নিরাপদ সময়
  2. নিরাপত্তা বহর সাথে রাখা
  3. জলদস্যুর উৎপাত
  4. যাত্রার সুনির্দিষ্ট তারিখ
  5. সম্পদের নিরপেক্ষতা ঘোষণা
সঠিক উত্তর:
জলদস্যুর উৎপাত
উত্তর
সঠিক উত্তর:
জলদস্যুর উৎপাত
ব্যাখ্যা
নৌ বীমা:
- নৌবীমা মূলত সম্পত্তি বীমা।
- সমুদ্র পথে চলাচলকালে টাকায় পরিমাপযোগ্য সম্পত্তির ক্ষয়ক্ষতি ও বিপদজনিত ঝুঁকির বিপরীতে যে বীমা করা হয় তাকে নৌবীমা বলে।
- নৌবীমার গুরুত্ব ও তাৎপর্য হলো নৌ বিপদ সমূহের বিরুদ্ধে নিরাপত্তা, আমদানী-রপ্তানী বাণিজ্যের সম্প্রসারণ, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন, কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি, অদৃশ্যমান রপ্তানী আয়ের সুযোগ বৃদ্ধি, সামুদ্রিক ক্ষতি সর্বনিম্ন করণ প্রভৃতি।

⇒ নৌ বীমায় ব্যবহৃত কতিপয় শব্দ ও ধারা হলো বীমাকারীর নাম, বীমাকৃত বিষয়বস্তু ও বীমাকৃত ঝুঁকির উল্লেখ, সমুদ্র যাত্রা বা অভিযাত্রা বা উভয়েরই উল্লেখ, বীমাকৃত অর্থের পরিমাণ, বীমাকারী বা বীমাকারীগণের নাম, বীমাপত্রের প্রাথমিক শব্দাবলী, স্বত্ব নিয়োগ ধারা, হারান বা না হারান, সমুদ্র যাত্রার বিবরণ, জাহাজের নাম, কাপ্তানের নাম, ঝুঁকির আরম্ভ ও পরিসমাপ্তি, ঘাটে ভিড়ান ও অবস্থান, যাত্রার পরিবর্তন, যাত্রা পরিত্যাগ, ব্যয়দাবী ও শ্রমধারা, পরিহার ধারা, প্রতিদান ধারা, স্মারকলিপি ধারা, পণ্যগার থেকে পণ্যাগার ধারা, যুদ্ধ বিগ্রহের ধারা, ব্যর্থতার ধারা, জাহাজ বা পণ্য বন্ধকীতে ঋণ গ্রহন ধারা মেয়াদ বৃদ্ধি ধারাসহ সময়, পণ্য ও মাসুল ধারা উল্লেখযোগ্য।

⇒ নৌ-বীমার শ্রেণীবিন্যাস:
১। জাহাজ বীমা,
২। পণ্য বীমা,
৩। মাসুল বীমা,
৪। দায়-বীমা।

⇒ ব্যক্ত প্রকাশিত শর্তাবলী:
১। যাত্রার নিরাপদ সময়,
২। যাত্রার সুনির্দিষ্ট তারিখ:,
৩। নিরাপত্তা রক্ষী সাথে রাখা,
৪। সম্পদের নিরপেক্ষতা ঘোষণা।

অন্যদিকে,
- জলদস্যুর উৎপাত নৌ-বীমার অত্যাবশ্যকীয় শর্ত নয়।

উৎস: ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
BIMSTEC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় কোনটি?
  1. ভুটান
  2. থাইল্যান্ড
  3. ভারত
  4. বাংলাদেশ
  5. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বিমসটেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।

এছাড়াও,
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৫২.
‘দ্য ভেজেটারিয়ান’ বইয়ের জন্য কে ম্যান বুকার পুরস্কার লাভ করেছিলেন?
  1. অ্যানি আর্নো
  2. হান কাং
  3. লুইস গ্লুক
  4. ওলগা তোকারচুক
  5. এলিস মুনরো
সঠিক উত্তর:
হান কাং
উত্তর
সঠিক উত্তর:
হান কাং
ব্যাখ্যা
২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। 
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ নোবেল পুরস্কার কমিটি ১৯০১ সাল থেকে সাহিত্যে পুরস্কার দিয়ে আসছে।
- হান কাংকে নিয়ে ১৮তম বারের মতো একজন নারী পুরস্কারটি পেলেন।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং। 

উল্লেখ্য,
- ‘দ্য ভেজেটারিয়ান’ হান কাং-এর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের একটি। 
- ২০০৭ সালে প্রকাশিত এই উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হান কাং।
- এ উপন্যাসে হান কাং মানুষের নিষ্ঠুরতায় আতঙ্কিত এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার লড়াইয়ের কথা তুলে ধরেন।
- হান কাংয়ের উপন্যাস ‘দ্য ভেজেটারিয়ান’ ২০১৫ সালে ইংরেজিতে অনুবাদ করেন ডেবোরাহ স্মিথ। 

⇒ তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে 'দ্য হোয়াইট বুক', 'হিউম্যান অ্যাক্টস' ও 'গ্রিক লেসনস'।
- হান কাংয়ের উল্লেখযোগ্য আরেকটি উপন্যাস ‘ইউর কোল্ড হ্যান্ডস’।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) প্রথম আলো। 
৫৩.
সম্প্রতি অনুষ্ঠিত ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে নিম্নের কোন রাষ্ট্রপ্রধান স্ব-শরীরে উপস্থিত ছিলেন না? [নভেম্বর, ২০২৪]
  1. নরেন্দ্র মোদি
  2. শি জিনপিং
  3. সিরিল রামাফোসা
  4. লুলা দা সিলভা
  5. মাসুদ পেজেশকিয়ান
সঠিক উত্তর:
লুলা দা সিলভা
উত্তর
সঠিক উত্তর:
লুলা দা সিলভা
ব্যাখ্যা
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।

⇒ ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে রাশিয়া।

উল্লেখ্য,
- ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ অংশ নিলেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা অসুস্থতার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
- এছাড়া ১৩টি দেশ; যথা—আলজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, কাজাখস্থান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনামকে এই জোটের ‘অংশীদার রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।

উৎস: BRICS ওয়েবসাইট।
৫৪.
বীমা কোম্পানি কর্তৃক অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার বিনিময় মূল্যকে কী বলে?
  1. বোনাস
  2. কমিশন
  3. প্রিমিয়াম
  4. বৃত্তি
  5. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
প্রিমিয়াম
উত্তর
সঠিক উত্তর:
প্রিমিয়াম
ব্যাখ্যা
প্রিমিয়াম:
- বিমার মূল উপাদান হলো প্রিমিয়াম।
- বিমা প্রিমিয়াম বলতে বিমা যোগ্য ঝুঁকির বিপরীতে বিমাকারী কর্তৃক গ্রহনকৃত একটি নির্দিষ্ট অঙ্কের অর্থকে বুঝায়।
- জীবন বীমার ক্ষেত্রে বীমা পলিসির পরিকল্প এবং মেয়াদ অনুযায়ী নির্ধারিত বাৎসরিক প্রিমিয়াম প্রদান করতে হয়।
- অর্থ্যাৎ একজন বীমা গ্রহীতা বীমা কোম্পানিকে নির্ধারিত হারে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অথবা এককালিন যে অর্থ প্রদান করে তাই বীমা প্রিমিয়াম।
- প্রিমিয়ামের কিস্তির পরিমান নির্ভর করে বীমা গ্রহীতার বয়স, বীমার মেয়াদ এবং সুবিধাসমূহের উপর।
- পরিকল্প অনুযায়ী গ্রাহক তার সুবিধামত বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক এমনকি মাসিক হারে প্রিমিয়াম প্রদান করে থাকে।

⇒ জীবনবিমার প্রিমিয়াম নির্ধারণকারী উপাদানসমূহ (Determining Factors of Premium):
- জীবন বিমার প্রিমিয়াম নির্ধারণের সময় বিবেচ্যবিষয়গুলো নিচে আলোচনা করা হলো:
১. বিমাপত্রের মূল্য:
- পলিসি বা বিমাপত্রের পরিমাণ বেশি হলে প্রিমিয়াম বেশি হবে, আর দাবীর পরিমাণ কম হলে প্রিমিয়াম কম হবে।
- এ কারণে পলিসি প্রিমিয়াম নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
২. পলিসির মেয়াদ:
- পলিসির একটি মেয়াদ থাকে।
- পলিসি মেয়াদের উপর প্রিমিয়ামের হার নির্ভর করে।
- মেয়াদ বেশি হলে প্রিমিয়াম কম হবে, আবার মেয়াদ কম হলে প্রিমিয়াম বেশি হবে।
৩. চুক্তির প্রকৃতি:
- বিমাতে যে যত বেশি সুবিধা গ্রহণ করবে তাকে তত বেশি প্রিমিয়াম দিতে হবে।
৪. বিমায় ঝুঁকির প্রকৃতি:
- বিমার মাধ্যম ঝুঁকি প্রতিরোধ করা হয়।
- তাই বিমাকারী যত বেশি ঝুঁকি গ্রহণ করবে, প্রিমিয়ামের পরিমাণও তত বেশি হবে।
- অন্যদিকে কম ঝুঁকি সম্পন্ন পলিসি গ্রহণ করলে কম প্রিমিয়াম হবে।

উৎস: i) BAIRA Life Insurance.
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
বিশ্বব্যাংক কোন পদ্ধতিতে মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে?
  1. এটলাস মেথড
  2. এভারেজ মেথড
  3. ইনকাম মেথড
  4. সাসটেইন মেথড
  5. লুইসি মেথড
সঠিক উত্তর:
এটলাস মেথড
উত্তর
সঠিক উত্তর:
এটলাস মেথড
ব্যাখ্যা
মাথাপিছু জাতীয় আয় পরিমাপ:
- বিশ্বব্যাংক মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে থাকে যে পদ্ধতিতে, তাকে বলা হয় এটলাস মেথড।
- একটি দেশের স্থানীয় মুদ্রার মোট জাতীয় আয়কে (জিএনআই) মার্কিন ডলারে রূপান্তর করা হয়।
- এই রূপান্তর হয় এটলাস পদ্ধতিতে।
- অর্থাৎ এ ক্ষেত্রে তিন বছরের গড় বিনিময় হারকে সমন্বয় করা হয়।
- যাতে করে আন্তর্জাতিক মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামা সমন্বয় হয়।
- এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব আর বিশ্বব্যাংকের হিসাব এক হয় না।

⇒ মধ্যম আয়ের দেশ শ্রেণীকরণটি মূলত বিশ্বব্যাংকের।
- বিশ্বব্যাংক সাহায্য দেওয়ার সুবিধার জন্য এই শ্রেণীকরণটি করেছে।

⇒ জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সূচকের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে তিন ভাগে ভাগ করে, যেমন: স্বল্পোন্নত দেশ (এলডিসি), উন্নয়নশীল ও উন্নত দেশ।
- বাংলাদেশ এলডিসিতে অন্তর্ভুক্ত হয় ১৯৭৫ সালে।

উৎস: i) বিশ্বব্যাংক ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫৬.
'ইউনিয়ন জ্যাক' কোন দেশের পতাকা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
  5. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
ইউনিয়ন জ্যাক:
- যুক্তরাজ্যের জাতীয় পতাকা 'ইউনিয়ন জ্যাক' নামে পরিচিত।

⇒ এটি তিনটি দেশের ক্রসকে একত্রিত করে।
- দেশগুলো হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড।
- লাল, সাদা এবং নীল এগুলি হল ইউনিয়ন জ্যাকের রঙ।
- পতাকাটি তিনটি হেরাল্ডিক ক্রস নিয়ে গঠিত।

⇒ 'ইউনিয়ন জ্যাক' শব্দটি সম্ভবত রানী অ্যানের সময় থেকে প্রচলিত।

উৎস: The Royal Family।
৫৭.
বীমা কর্পোরেশন আইন, ২০১৯ অনুসারে, কোম্পানির কত শতাংশ পুনঃবীমা ব্যবসা বাধ্যতামূলকভাবে সাধারণ বীমা কর্পোরেশন এর সাথে করতে হবে?
  1. ২০%
  2. ৩০%
  3. ৪৫%
  4. ৫০%
  5. ৬০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
সাধারণ বীমা কর্পোরেশন:
- সাধারণ বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান যা সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- বাংলাদেশের সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (এক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয়।
- বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

⇒ সাধারণ বীমা কর্পোরেশন ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ বীমা ব্যবসায় একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে থাকে।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ব্যক্তি মালিকানাধীন বীমা কোম্পানির অনুমোদন প্রদান করে এবং সে লক্ষ্যে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (সংশোধীত) ১৯৮৪ করে ।

পুনঃবীমা ব্যবসার ক্ষেত্রে, বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এই মর্মে নির্দেশনা প্রদান করে যে কোম্পানির ৫০% পুনঃবীমা ব্যবসা বাধ্যতামূলকভাবে সাধারণ বীমা কর্পোরেশন এর সাথে করতে হবে আর বাকী ৫০% পুনঃবীমা ব্যবসা কোম্পানি চাইলে সাধারণ বীমা কর্পোরেশনে অথবা দেশি-বিদেশি যে কোন বীমাকারী প্রতিষ্ঠানের সাথে করতে পারবে।

⇒ এছাড়াও সাধারণ বীমা কর্পোরেশন বাংলাদেশে নন-লাইফ বীমা ব্যবসা পরিচালনাকারী বীমা প্রতিষ্ঠানসমূহের ঝুঁকির পুনঃবীমা করে থাকে।

উৎস: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৫৮.
'চুকনগর বধ্যভূমি' কোথায় অবস্থিত?
  1. যশোর
  2. খুলনা
  3. রাজশাহী
  4. গাজীপুর
  5. বাগেরহাট
সঠিক উত্তর:
খুলনা
উত্তর
সঠিক উত্তর:
খুলনা
ব্যাখ্যা
চুকনগর বধ্যভূমি:
- পৃথিবীর ইতিহাসে জঘন্যতম যেসব গণহত্যা সংঘটিত হয়েছে, সেগুলোর মধ্যে একটি চুকনগর গণহত্যা।
- এটি খুলনা জেলার ডুমুরিয়ার ছোট্ট শহরে অবস্থিত।
- ১৯৭১ সালের ২০ মে মহান মুক্তিযুদ্ধ চলাকালে খুলনার ডুমুরিয়ার ছোট্র শহর চুকনগরে পাকিস্তানি বর্বর সেনারা নির্মম এ হত্যাকান্ড ঘটায়।
- এ স্থানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।

⇒ চুকনগর গণহত্যা:
- অতর্কিত এ হামলা চালিয়ে মুক্তিকামী ১০-১২ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে তারা।
- মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা যে নির্মম অত্যাচার, নির‌যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তারও এক নীরব সাক্ষী হয়ে আছে আজকের চুকনগর।
- ওই দিন যাদের হত্যা করা হয়েছে, তাদের বেশিরভাগ পুরুষ হলেও বহু নারী ও শিশুকেও হত্যা করে পাকিস্তানি সেনারা।
- পাকিস্তানি বাহিনীর অত্যাচার সহ্য করতে না পেরে দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠী বাঁচার তাগিদে ভারতে যাবার সিদ্ধান্ত নেয়।
- মে মাসের মাঝামাঝি সময় বৃহত্তর খুলনার বাগেরহাট, রামপাল, মোড়েলগঞ্জ, কচুয়া, শরণখোলা, মংলা, দাকোপ, বটিয়াঘাটা, চালনা, ফরিদপুর, বরিশালসহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ ভারতে যাবার উদ্দেশে রওনা হন।
- ভারতে যাবার জন্যে তারা ট্রানজিট হিসেবে বেছে নেন ডুমুরিয়ার চুকনগরকে।
- ২০মে সকাল ১০টার দিকে ৩টি ট্রাকে করে হঠাৎ পাকিস্তানি সেনারা চুকনগর বাজারের ঝাউতলায় (তৎকালীন পাতখোলা) এসে থামে।
- দুপুর ৩টা পর্যন্ত তারা নির্বিচারে মানুষ হত্যা করতে থাকে।
- মাঠে, ক্ষেতে, খালে-বিলে পড়ে থাকে লাশ আর লাশ।
- এসব স্থান থেকে লাশ নিয়ে নদীতে ফেলার কাজ শুরু করেন স্থানীয়রা।
- চুকনগরের ফসলি জমিগুলোয় আজও পাওয়া যায় সেদিনের শহীদদের হাড়গোড়, তাদের শরীরে থাকা বিভিন্ন অলঙ্কার। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৯.
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'যৌথ নিরাপত্তা'র কথা বলা হয়েছে?
  1. অনুচ্ছেদ ৩
  2. অনুচ্ছেদ ৫
  3. অনুচ্ছেদ ৮
  4. অনুচ্ছেদ ১০
  5. অনুচ্ছেদ ১১
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
- ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি ধারার।

⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উল্লেখ্য,
⇒ অনুচ্ছেদ/আর্টিকেল - ৫: Collective Security বা যৌথ নিরাপত্তা।
- অনুচ্ছেদ - ৫ এ বলা হয়েছে - জোটভুক্ত কোনো দেশ যদি বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে জোটের সব সদস্যদেশ একযোগে তা প্রতিহত করবে।
- অর্থাৎ সদস্যদেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে।
- ন্যাটোর মূল ভিত্তি ধরা হয় এ ধারাকে।

উৎস: NATO ওয়েবসাইট।
৬০.
'আজকের দিনটি কঠিন, কাল হবে অন্ধকার; তারপর সূর্যকে উঠতেই হবে'- উক্তিটি কার?
  1. আব্রাহাম লিঙ্কন
  2. স্টিভ জবস
  3. স্কট
  4. স্যামুয়েল জনসন
  5. জ্যাক মা
সঠিক উত্তর:
জ্যাক মা
উত্তর
সঠিক উত্তর:
জ্যাক মা
ব্যাখ্যা
জ্যাক মা:
- চীনের ই-কমার্স সাম্রাজ্য আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

⇒ তিনি চীনের পূর্বাংশে হাংঝৌ শহরে ১৯৬৪ সালের ১০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি চীনের শীর্ষ ধনীদের একজন।

- আলিবাবা একটি চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি।
- এটি খুচরা বিক্রেতাদের জন্য বড় প্লাটফর্ম।
- এই কোম্পানী ক্রেতা-বিক্রেতা, ক্রেতা-ক্রেতা, ব্যবসায়ি- ব্যবসায়িদের ওয়েব পোর্টাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
- আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি।

উল্লেখ্য,
- জ্যাক মা-এর বিখ্যাত উক্তি -আজকের দিনটি কঠিন, কাল হবে অন্ধকার; তারপর সূর্যকে উঠতেই হবে।

অন্যদিকে,
- “অনুকরণ করে কোনো মানুষ কখনোই বড় হতে পারে না”- স্যামুয়েল জনসন।
- ”ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে” - স্কট।
- ”যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও” - আব্রাহাম লিঙ্কন।
- ”কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে। তখন বিশ্বাস হারাবেন না” - স্টিভ জবস।

উৎস: i) Britannica.
ii) Anand Damani।
৬১.
'লস অ্যান্ড ড্যামেজ ফান্ড'-এর সাথে জাতিসংঘের কোন জলবায়ু সম্মেলনটি জড়িত?
  1. ২৫তম জলবায়ু সম্মেলন
  2. ২৬তম জলবায়ু সম্মেলন
  3. ২৭তম জলবায়ু সম্মেলন
  4. ২৮তম জলবায়ু সম্মেলন
  5. ২৯তম জলবায়ু সম্মেলন
সঠিক উত্তর:
২৭তম জলবায়ু সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
২৭তম জলবায়ু সম্মেলন
ব্যাখ্যা
'লস অ্যান্ড ড্যামেজ ফান্ড':
- প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত পৈতৃক ভিটে মাটি ছেড়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের কারণে এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলেই মনে করেন বিজ্ঞানীরা।
- কপ-২৭ বা ২৭তম জলবায়ু সম্মেলনে একটি ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠনে সম্মত হয়েছে বিশ্ব।
- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলের যে মানুষেরা উদ্বাস্তু হচ্ছেন বা ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন তাদের সহায়তা এবং পুনর্বাসনে এই তহবিল কাজ করবে বলে আশাবাদ তৈরি হয়েছে।

উল্লেখ্য,
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৬২.
লাতেরান চুক্তির মাধ্যমে কোন দেশ পৃথক দেশ হিসেবে যাত্রা করে?
  1. মোনাকো
  2. অস্ট্রিয়া
  3. বেলজিয়াম
  4. ভ্যাটিকান সিটি
  5. সাইপ্রাস
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
লাতেরান চুক্তি:
- ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি লাতেরান চুক্তি সই হয়।
- এই চুক্তির মধ্য দিয়ে পৃথক দেশ হিসেবে যাত্রা করে ভ্যাটিকান সিটি।

⇒ ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।

উৎস: i) Statistica ওয়েবসাইট।
ii) Britannica.
৬৩.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘কন্টিনজেন্ট ইলেকশন’ প্রক্রিয়ায় ভোট প্রদান করে -
  1. হাউজ অব লর্ডস
  2. হাউস অব রিপ্রেজেন্টেটিভ
  3. হাউস অব কমনস
  4. হাউজ অব অ্যাসেম্বলি
  5. ফেডারেল অ্যাসেম্বলি
সঠিক উত্তর:
হাউস অব রিপ্রেজেন্টেটিভ
উত্তর
সঠিক উত্তর:
হাউস অব রিপ্রেজেন্টেটিভ
ব্যাখ্যা
ইলেকটোরাল কলেজ:
- ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়।
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়।
- প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে।
- বিভিন্ন অঙ্গরাজ্যে বেশ কিছু রাজনৈতিক দল থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন ব্যবস্থা দ্বিদলীয়।
- ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রতীক গাধা ও রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রতীক হাতি।

উল্লেখ্য,
- নির্বাচনে কোনো প্রার্থীই যদি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পান, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ২৬৯-২৬৯ ইলেকটোরাল কলেজ ভোট পান কিংবা তৃতীয় কোনো প্রার্থী ইলেকটোরাল ভোট জেতেন, সে ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভ’ ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবে।
- এটি ‘কন্টিনজেন্ট ইলেকশন’ নামে পরিচিত।

⇒ কন্টিনজেন্ট ইলেকশন এমন একটি প্রক্রিয়া, যেখানে বিজয়ী প্রেসিডেন্ট প্রার্থীকে নির্ধারণ করবে প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভ।
- এ পরিষদে প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধিদের থাকবে একটি করে ভোট।
- জয়ী প্রার্থীকে অবশ্যই সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির ভোট পেতে হবে।
- এর পর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করবে।
- প্রত্যেক সিনেটরের থাকবে একটি ভোট।
- ভাইস প্রেসিডেন্ট হিসেবে জিততে প্রার্থীকে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা (৫১ ভোট) পেতে হবে।

উৎস: Britannica.
৬৪.
পৃথিবীর বৃহত্তম সামরিক ঘাঁটি কোনটি?
  1. গুয়ানতানামো বে
  2. ফোর্ট ব্রাগ
  3. ফোর্ট ক্যাম্পবেল
  4. ক্যাম্প ফুজি
  5. ক্যাম্প হামফ্রেস
সঠিক উত্তর:
ফোর্ট ব্রাগ
উত্তর
সঠিক উত্তর:
ফোর্ট ব্রাগ
ব্যাখ্যা
পৃথিবীর বৃহত্তম সামরিক ঘাঁটি:
- পৃথিবীর বৃহত্তম সামরিক ঘাঁটি ফোর্ট ব্রাগ।
- এটি যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় অবস্থিত।
- এটি মূলত মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস ফোর্সের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
- ফোর্ট ব্রাগে প্রশিক্ষণ, অপারেশন এবং বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনা করা হয়।

⇒ ফোর্ট ব্রাগ ১৯১৮ সালে নির্মিত হয়।
- এটি প্রথমে একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ফোর্ট ব্রাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং পরবর্তী সময়ে অন্যান্য সামরিক সংঘাতের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উৎস: i) Fort Bragg ওয়েবসাইট।
ii) Omni Military Loans ওয়েবসাইট।