পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ৭২: বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: নিরাপত্তা বিষয়ক ইস্যু ও সংস্থা (যেমন - ন্যাটো, কোয়াড, ওয়ারশ্‌ প্যাক্ট, গোয়েন্দা ও গেরিলা সংস্থা, ইত্যাদি) উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট, ব্রিটানিকা, যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
  1. ৯টি
  2. ১২টি
  3. ১৫টি
  4. ১৮টি
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (জুলাই, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (জুলাই, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (জুলাই, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (জুলাই, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
.
অনুপ চেটিয়া কোন সশস্ত্র সংগঠনের সাথে জড়িত?
  1. কেএনএফ
  2. উলফা
  3. এনএসসিএন
  4. পিএলএ
ব্যাখ্যা
উলফা:
- United Liberation Front of Assam - ULFA ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন।
- এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- উলফার নেতাদের মধ্যে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উল্লেখযোগ্য।
- বাংলাদেশের আলোচিত দশট্রাক অস্ত্রের চোরাচালানের সাথে উলফা জড়িত ছিলো।

তথ্যসূত্র - South Asia Terrorism Portal.
.
কোয়াড এর সদস্য দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ৪টি
  2. ৬টি
  3. ৯টি
  4. ১১টি
ব্যাখ্যা
কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি। (জুলাই, ২০২৫)
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।

তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
.
'AUKUS' কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০১৫ সালে
  2. ২০১৭ সালে
  3. ২০১৯ সালে
  4. ২০২১ সালে
ব্যাখ্যা
AUKUS:
- অকাস হল একটি ত্রিমুখী প্রতিরক্ষার কৌশলগত জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ সেপ্টেম্বর ২০২১।
- সদস্য দেশ: ৩টি। (জানুয়ারি, ২০২৫)
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।
• অস্ট্রেলিয়া।

- অকাস চুক্তির আওতায় রয়েছে রয়‍্যাল অস্ট্রেলিয়ান নেভির জন্য পারমাণবিক চালিত সাবমেরিনগুলির যৌথ বিকাশ। পারমাণবিক প্রযুক্তি ছাড়াও, জোটটি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার অপারেশন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কিত প্রযুক্তির গবেষণা এবং প্রয়োগের সমন্বয় করা।
- প্রধান উদ্দেশ্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করা।

তথ্যসূত্র - britannica.com
.
'SAVAK' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইসরায়েল
  2. ইরান
  3. রাশিয়া
  4. পাকিস্তান
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
.
ইউরোপোল কী?
  1. ইউরোপের বাণিজ্য সংস্থা
  2. ইউরোপের গোয়েন্দা সংস্থা
  3. ইউরোপের রাজনৈতিক সংস্থা
  4. ইউরোপের পুলিশ সংস্থা
ব্যাখ্যা
ইউরোপোল:
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম ইউরোপোল।
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১ জুলাই, ১৯৯৯ সালে ইউরোপোল সম্পূর্ণরূপে চালু হয়।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত।
- ইউরোপোলের প্রথম পরিচালক জার্গেন স্টরবেক।
- এর বর্তমান সদস্য ২৭টি দেশ। (জুলাই, ২০২৫)
- ইউরোপোলের নির্বাহী পরিচালক ক্যাথরিন ডি বোলে। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - ইউরোপোল ওয়েবসাইট।
.
ওয়ারশ প্যাক্ট কবে বিলুপ্ত হয়?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯১ সালে
  4. ১৯৯২ সালে
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- স্বাক্ষর: ১৪মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
.
'FSB' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. জার্মানি
ব্যাখ্যা
FSB:
- FSB এর পূর্ণরূপ The Federal Security Service যা রাশিয়ান ভাষায় Federalnaya Sluzhba Bezopasnosti.
- এটি রাশিয়ান প্রধান গোয়েন্দা সংস্থা।
- সোভিয়েত ইউনিয়ন - এর সময় এই গোয়েন্দা সংস্থার নাম ছিলো - KGB (Committee for State Security)।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ১৯৯৪-৯৫ সময়ে এর নাম হয় - Federal Counterintelligence Service (FSK) |
- ১৯৯৫ সাল থেকে এই সংস্থাটির বর্তমান নাম করেন তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট Boris Yeltsin.
- রাশিয়ার অভ্যন্তরীন নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল কোন আইন ভঙ্গ করলে তার তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি বিষয়ে FSB কার্যক্রম পরিচালনা করে থাকে।

তথ্যসূত্র - FSB অফিসিয়াল ওয়েবসাইট।
.
শাইনিং পাথ কী?
  1. বলিভিয়ার স্বাধীনতাকামী সংগঠন
  2. নাইজেরিয়ার একটি গেরিলা সংগঠন
  3. পেরুর একটি গেরিলা সংগঠন
  4. কেনিয়ার স্বাধীনতাকামী সংগঠন
ব্যাখ্যা
শাইনিং পাথ (Shining Path):
- শাইনিং পাথ হলো পেরুর সম্প্র কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে শাইনিং পাথ প্রতিষ্ঠা লাভ করে।
- শাইনিং পাথের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান।
- বর্তমানে এটির কর্মকাণ্ড স্তিমিত রয়েছে।
- টুপাক আমারু পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১০.
ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা -
  1. MI1
  2. MI3
  3. MI6
  4. MI9
ব্যাখ্যা
MI6:
- MI6 ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯১২ সালে বর্তমান রূপ লাভ করে।
- এর অফিশিয়াল নাম 'সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস।
- এর ছয়টি সেকশনের জন্যে এটি MI6 নামে পরিচিতি ' লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
১১.
ন্যাটোর ১ম অনুচ্ছেদের বিষয়বস্তু কোনটি?
  1. পরামর্শ
  2. প্রতিরক্ষা সক্ষমতা
  3. বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
  4. শান্তিপূর্ণ সমাধান
ব্যাখ্যা
⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১২.
ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা -
  1. M16
  2. RAW
  3. ISI
  4. NSI
ব্যাখ্যা
RAW:
- ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা।
- RAW - এর পূর্ণরূপ- Research and Analysis Wing (RAW).
- এটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৬৮ সালে।
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau ভারতের অভ্যন্তরীন এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।
- প্রতিষ্ঠাকালিন পরিচালক ছিলেন - রামেশ্বর নাথ কাও।

তথ্যসূত্র - Britannica.com
১৩.
CIA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ভার্জিনিয়া
  2. ওয়াশিংটন ডিসি
  3. ক্যালিফোর্নিয়া
  4. নিউ ইয়র্ক
ব্যাখ্যা
CIA:
- পূর্ণরূপ- Central Intelligence Agency.
- CIA হল একটি মার্কিন সরকারি গোয়েন্দা সংস্থা, যা বিদেশি দেশ এবং বৈশ্বিক বিষয়গুলির ওপর নিরপেক্ষ গোয়েন্দা তথ্য প্রদান করে।
- এই তথ্য মার্কিন প্রেসিডেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং অন্যান্য নীতিনির্ধারকদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত।
- এটি ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- CIA মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত।

তথ্যসূত্র - CIA ওয়েবসাইট।
১৪.
আমান কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
  1. ইরান
  2. সিরিয়া
  3. ইসরায়েল
  4. ইরাক
ব্যাখ্যা
আমান:
- মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে 'আমান' অনেক পুরনো সংস্থা।
- আমান ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম।
- ১৯৫০ সালে ইহুদি নেতাদের নিরাপত্তা রক্ষার জন্য এই গোয়েন্দা সংস্থাটি তৈরি হয়।
- হিব্রু ভাষায় এই সংস্থাটিকে বলা হয় 'আগাফ হা- মোডিলিন'।
- ইতিহাস বিখ্যাত দুর্ধর্ষ গুপ্তচর নারী সিলভিয়া ছিলেন এই গোয়েন্দা সংস্থার অন্যতম সদস্য।
- আমান ব্যতীত ইসরায়েলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো মোসাদ এবং শিনবেত।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৩০ সেপ্টেম্বর, ২০১৪।