পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বিষয়: মানসিক দক্ষতা সিলেবাস ১.ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. বানান ও ভাষা (Spelling and Language) ৩. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) উৎস: যেকোনো গাইড বই ও Live MCQ আর্কাইভ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
______আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির এক বিরাট সম্ভাবনা।
  1. মৎস্য সম্পদ
  2. কৃষিসম্পদ
  3. মানবসম্পদের উন্নয়ন
  4. প্রাকৃতিক সম্পদ
ব্যাখ্যা
প্রশ্ন: ______আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির এক বিরাট সম্ভাবনা।

সমাধান:
গ) মানবসম্পদের উন্নয়ন
মানবসম্পদ হলো কোনো দেশের অর্থনৈতিক উন্নতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও উৎপাদনশীলতার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে। প্রাকৃতিক সম্পদ (যেমন: মৎস্য, কৃষি বা খনিজ) গুরুত্বপূর্ণ হলেও সেগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য।

উদাহরণ:
দক্ষ জনশক্তি প্রযুক্তি ও শিল্পখাতে উদ্ভাবন ঘটায়।
শিক্ষিত জনগণ দেশের উৎপাদনশীলতা বাড়িয়ে দারিদ্র্য কমাতে সাহায্য করে।
.
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ কি?
  1. নির্জীব
  2. নিতান্ত অলস
  3. শ্রমবিমুখ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ কি?

সমাধান:
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - নির্জীব বা অসার

অন্যদিকে:
- 'ননীর পুতুল' বাগধারার অর্থ - শ্রমবিমুখ।
- 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।
- 'ননীর পুতুল' বাগধারার অর্থ - শ্রমবিমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
The word homogenous means ----
  1. same place
  2. same race
  3. same density
  4. same kind
ব্যাখ্যা
প্রশ্ন: The word homogenous means.

সমাধান:
homogeneous এর অর্থ সমজাতীয়ত বা একই রকমের দল
ক) same place (একই স্থান)
খ) same race (একই বর্ণ/জাতি)
গ) same density (একই ঘনত্ব)
.
What is the antonym of 'Candid'?
  1. Frank
  2. Straight forward
  3. truthful
  4. Secretive
ব্যাখ্যা
প্রশ্ন: What is the antonym of 'Candid'?

সমাধান:
Candid অর্থ- খোলামেলা, অকপট, সরলভাবে সত্য বলা ব্যক্তি
এর বিপরীত শব্দ হবে এমন কিছু যা গোপনীয়তা বজায় রাখে, বা সত্য লুকিয়ে রাখে

এখন,
Frank অর্থ - খোলামেলা, সৎভাবে নিজের মনের কথা বলা।
Straight forward অর্থ - সরল ও স্পষ্টভাষী, জটিলতা ছাড়া সোজাসাপ্টা।
truthful অর্থ - সত্যবাদী, মিথ্যা না বলা ব্যক্তি
Secretive অর্থ - গোপনপরায়ণ, যে নিজের কথা বা তথ্য গোপন রাখে
.
আপনার খুব প্রিয় একটি বই হারিয়ে গেছে। দু-এক দিন পর দেখলেন বইটি আপনার পরিচিত কোন ব্যক্তির হাতে। সেক্ষেত্রে আপনি কী করবেন?
  1. তার কাছে দাবি করবেন বইটি আপনার।
  2. বইটি কৌশলে তার কাছ থেকে নিয়ে নেবেন।
  3. তাকে বলবেন বইটি আপনার হতে পারে তাই বইটি একটু দেখতে চান।
  4. আপনার বইটি কিনা যাচাই করবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার খুব প্রিয় একটি বই হারিয়ে গেছে। দু-এক দিন পর দেখলেন বইটি আপনার পরিচিত কোন ব্যক্তির হাতে। সেক্ষেত্রে
আপনি কী করবেন?

সমাধান:
গ) তাকে বলবেন বইটি আপনার হতে পারে, তাই বইটি একটু দেখতে চান।
 শালীন ও কৌশলী উপায় — এতে আপনি বইটি পরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন।
.
What is the term used to describe a person who is between 70 and 79 years old?
  1. Octogenarian
  2. Sexagenarian
  3. Septuagenarian
  4. Nonagenarian
ব্যাখ্যা
প্রশ্ন: What is the term used to describe a person who is between 70 and 79 years old?

সমাধান:
ক) Octogenarian → 80 – 89 বছর বয়সী
খ) Sexagenarian → 60 – 69 বছর বয়সী
গ) Septuagenarian →  70 – 79 বছর বয়সী
ঘ) Nonagenarian → 90 – 99 বছর বয়সী
.
সবুজ দেখ তো কে এসেছে - বাক্যের মাঝে কোন যতিচিহ্ন বসবে?
  1. কোলন
  2. সেমিকোলন
  3. কমা
  4. ড্যাশ
ব্যাখ্যা
প্রশ্ন: সবুজ দেখ তো কে এসেছে - বাক্যের মাঝে কোন যতিচিহ্ন বসবে?

সমাধান:
- বাক্যের মাঝে কমা ( , ) যতিচিহ্ন বসবে।
- বাক্যটি হবে এরূপ - সবুজ, দেখ তো কে এসেছে।
 
কমা এর ব্যবহার: 
- কমা সামান্য বিরতি নির্দেশ করে।
- শব্দ, বর্গ, ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন- 
সবুজ, দেখ তো কে এসেছে।
কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
.
গম্ভীরা : চাঁপাইনবাবগঞ্জ : : চটকা :
  1. ময়মনসিংহ
  2. রংপুর
  3. চট্টগ্রাম
  4. রাজশাহী
ব্যাখ্যা
প্রশ্ন: গম্ভীরা : চাঁপাইনবাবগঞ্জ : : চটকা :

সমাধান:
গম্ভীরাঃ চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।
চটকাঃ রংপুর অঞ্চলের গান।
ভাটিয়ালিঃ ময়মনসিংহ অঞ্চলের গান।
.
নিচের যন্ত্রটির নাম কী?
  1. Pliers
  2. Hammer
  3. Wrench
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের যন্ত্রটির নাম কী?


সমাধান:
চিত্রে উল্লিখিত যন্ত্রটির নাম Pliers। এটি একটি হাতের যন্ত্র যা সাধারণত বিভিন্ন ধাতু বা অন্যান্য উপকরণের পৃষ্ঠের উপর চাপ বা টান প্রয়োগ করতে ব্যবহৃত হয়। প্লায়ার্সের দুটি গরম ধাতু তৈরি টঙ্গ (jaws) থাকে যা ব্যবহারকারী দ্বারা চাপ দেয়া হলে দুটি অংশ একে অপরের দিকে সরে আসে। এটি সাধারণত তারের বা অন্যান্য উপকরণের ধরন অনুযায়ী কাজ করার জন্য ব্যবহার হয়।
১০.
Education : Illiterate ::     ?       : patient.
  1. doctor
  2. dispensary
  3. medicine
  4. hospital
ব্যাখ্যা
প্রশ্ন: Education : Illiterate :  :     ?       : patient.

সমাধান:
illiterate (অশিক্ষিতদের) শিক্ষিত হতে হলে শিক্ষা (education) গ্রহণ যেমন প্রয়োজন, তেমনি রোগীদের (patient) আরোগ্য লাভের জন্য ওষুধ (medicine) প্রয়োজন।
১১.
নিচের কোনটি উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র?
  1. পাইরোমিটার
  2. ফ্যাদোমিটার
  3. অ্যাটমোমিটার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র?

সমাধান:
• উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র - পাইরোমিটার

• ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র - রিখটার স্কেল ।
• সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
• বাষ্পীভবনের হার মাপার যন্ত্র - অ্যাটমোমিটার।
১২.
নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. মুখস্ত
  2. মিতালী
  3. মস্তিষ্ক
  4. মৎস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
'মস্তিষ্ক' ছাড়া সব বানান ভুল। সঠিক বানানগুলো যথাক্রমে মুখস্থ, মৎস্য, মিতালি
১৩.
'Edition' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. সম্পাদিত
  2. সম্পাদকীয়
  3. সম্পাদনা
  4. সংস্করণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'Edition' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Edition' শব্দের পারিভাষিক শব্দ - সংস্করণ

অন্যদিকে,
'Editorioal' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদকীয়।
 'Edit' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদনা।
'Edited' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদিত।

উৎস: বাংলা একাডেমি, প্রসাশনিক পরিভাষা।
১৪.
বিদ্যুৎ-মিস্ত্রিগণ রাবারের জুতা পরিধান করেন, কারণ-
  1. রাবারের জুতা চামড়ার জুতা অপেক্ষা অধিক টেকসই।
  2. রাবার বিদ্যুৎ পরিবাহী নয়।
  3. তারা চামড়ার জুতা কেনার সামর্থ্য রাখেন না।
  4. রাবারের জুতা চামড়ার জুতা অপেক্ষা হালকা।
ব্যাখ্যা
প্রশ্ন: বিদ্যুৎ-মিস্ত্রিগণ রাবারের জুতা পরিধান করেন, কারণ-

সমাধান:
খ) রাবার বিদ্যুৎ পরিবাহী নয়।
রাবার একটি উত্তম নিরোধক (insulator), যা বৈদ্যুতিক ঝুঁকি থেকে রক্ষা করে।
১৫.
'হর্ষ' এর বিপরীত শব্দ কী?
  1. বিষাদ
  2. সৌম্য
  3. নিশ্চেষ্ট
  4. গরল
ব্যাখ্যা
প্রশ্ন: 'হর্ষ' এর বিপরীত শব্দ কী?

সমাধান:
'হর্ষ' এর বিপরীত শব্দ = বিষাদ।

অন্যান্য অপশন আলোচনা -
অমৃত - গরল।
হর্ষ - বিষাদ।
উগ্র - সৌম্য।
সচেষ্ট - নিশ্চেষ্ট।
১৬.
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি?
  1. ট্রান্সফর্মার
  2. ট্রান্সজিস্টর
  3. তড়িৎ মোটর
  4. ডায়নামো
ব্যাখ্যা
প্রশ্ন: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি?

সমাধান:
- যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলে।
- যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে।
- যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।
১৭.
'ঘোর অন্ধকার রাত্রি' এর এক কথায় প্রকাশ-
  1. অমাবস্যা
  2. অকর্মণ্য
  3. তমিস্রা
  4. অধঃকায়
ব্যাখ্যা
প্রশ্ন: 'ঘোর অন্ধকার রাত্রি' এর এক কথায় প্রকাশ-

সমাধান:
'ঘোর অন্ধকার রাত্রি' এর এক কথায় প্রকাশ - তমিস্রা

কয়েকটি বাক্য সংকোচন:
কৃষ্ণপক্ষের শেষ তিথি - অমাবস্যা
কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ - অধঃকায়
কর্ম করার শক্তি যার নেই - অকর্মণ্য
ক্ষমার যোগ্য - ক্ষমার্হ


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
কোনটি অশুদ্ধ বানান?
  1. শ্রদ্ধাঞ্জলি
  2. শূন্য
  3. আশিবিষ
  4. মুমূর্ষু
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি অশুদ্ধ বানান?

সমাধান:
অশুদ্ধ বানান - 'আশিবিষ'
এর শুদ্ধরূপ - 'আশীবিষ'

এর অর্থ:
- যার দাতে বিষ থাকে,
- সাপ।

অন্যদিকে,
- শূন্য, শ্রদ্ধাঞ্জলি এবং মুমূর্ষু - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।