পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ১২ বিষয়: সাধারণ জ্ঞান - ২ টপিক: ১. আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন ইত্যাদি ২. আন্তর্জাতিক গুরত্বপূর্ণ চুক্তিসমূহ ৩. মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশের সাধারণ তথ্য (রাজধানী, মুদ্রা ইত্যাদি),
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Which of the following countries is not a member of the 'Shanghai Cooperation Organization'?
  1. India
  2. Iran
  3. Pakistan
  4. Azerbaijan
  5. Tajikistan
সঠিক উত্তর:
Azerbaijan
উত্তর
সঠিক উত্তর:
Azerbaijan
ব্যাখ্যা

- আজারবাইজান রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য নয়।
- অন্যদিকে ভারত, পাকিস্তান, ইরান ও তাজিকিস্তান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য।

• Shanghai Cooperation Organisation (SCO):
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এর মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠিত সদস্য দেশ: ৬টি (চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ)। [ডিসেম্বর, ২০২৫]
- সর্বশেষ সদস্য: বেলারুশ। [ডিসেম্বর, ২০২৫]
- বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev
- ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উলেখ্য,
- ২০২৫ সালের Shanghai Cooperation Organisation (SCO)-এর ২৫তম শীর্ষ সম্মেলন চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট -১ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- এটি SCO-এর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন ছিল।  
- সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

তথ্যসূত্র: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।

.
Which two parties signed the 'Oslo Accords' aiming to establish peace in the Middle East?
  1. Israel and Iran
  2. United Arab Emirates and Israel
  3. Israel and Lebanon
  4. Israel and Palestine
  5. Israel and Jordan
সঠিক উত্তর:
Israel and Palestine
উত্তর
সঠিক উত্তর:
Israel and Palestine
ব্যাখ্যা

• অসলো চুক্তি:
- শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর একটি চুক্তিতে পৌঁছায় ইসরায়েল ও ফিলিস্তিন।
- এটি অসলো চুক্তি নামে পরিচিত।
- এর মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র।
- হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিনের মধ্যে অসলো চুক্তি সই হয়।
- নরওয়ের রাজধানী অসলোতে শুরু হওয়া আলোচনার পথ ধরে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) প্রধান ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
- চুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি হতাশ গাজা উপত্যকার মানুষ।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
Recently, India and the United States have entered into a Defense Cooperation Pact' valid for how many years? [December, 2025]
  1.  4 years
  2. 5 years
  3. 10 years
  4. 12 years
  5. 15 years
সঠিক উত্তর:
10 years
উত্তর
সঠিক উত্তর:
10 years
ব্যাখ্যা

• ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি:
- ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে পরবর্তী ১০ বছর ধরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে।
- কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

- দুটি দেশের মধ্যে এই চুক্তি যেমন "সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা" বৃদ্ধি করবে, তেমনই "আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ" গড়ে তুলবে বলেও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মি. হেগসেথ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরিই হয়েছিল, তা কাটিয়ে উঠে তারা যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে, তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হলো।

তথ্যসূত্র: বিবিসি।  (Link)

.
Where is the 'Klyuchevskaya Sopka', one of the world’s highest active volcanoes, located?
  1. Japan
  2. Philippines
  3. Indonesia
  4. Russia
  5. Chile
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা

• ক্লিউচেভস্কায়া আগ্নেয়গিরি: 
- রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে অবস্থিত কামচাটকা উপদ্বীপে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি । 
- এটি বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি, যা ১৫,৫৮৪ ফুট (৪,৭৫০ মিটার) উচ্চতায় উত্থিত, যা উপদ্বীপের সর্বোচ্চ বিন্দু। 
-  আগ্নেয়গিরিটি একটি কেন্দ্রীয় গর্ত সহ একটি ছেঁটে ফেলা শঙ্কু নিয়ে গঠিত, 
- এটির নীচের ঢালে প্রায় ৭০টি পার্শ্বীয় গর্ত এবং শঙ্কু রয়েছে।
- ১৭০০ সাল থেকে ৫০ বারেরও বেশি সময় ধরে অগ্ন্যুৎপাত হওয়া এই আগ্নেয়গিরির বৈশিষ্ট্য হল এর চূড়ার উপরে ক্রমাগত ধোঁয়া উড়ছে। 
- ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত কামচাটকা আগ্নেয়গিরি কেন্দ্রটি এর পাদদেশে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
Which of the following cities is situated in two different continents?
  1. Ankara
  2. Lisbon
  3. Kazakhstan
  4. Istanbul
  5. Cairo
সঠিক উত্তর:
Istanbul
উত্তর
সঠিক উত্তর:
Istanbul
ব্যাখ্যা

• তুর্কিয়ে (Türkiye): 
- তুর্কিয়ে ভূতাত্ত্বিকভাবে দেশটির কিছু অংশ এশিয়া এবং কিছু অংশ।
- ইউরোপে হওয়ায় এটিকে 'ইউরেশিয়া' দেশ নামে অভিহিত করা হয়।
- ইউরোপের বলকান ও ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশ সমূহের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট (Crossroads) হিসাবে প্রাচীনকাল থেকেই তুরস্কের গুরুত্ব অপরিসীম।
- তুর্কিয়ের 'ইস্তাম্বুল' শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।

উল্লেখ্য
- আধুনিক তুরস্কের জনক খ্যাত মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ক।
- ১৯২৩ সালে তুরস্কের ওসমানীয় খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
- একই সময়ে তিনি তুরস্ককে একটি আধুনিক মনস্ক রাষ্ট্রে পরিণত করতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন।
- এর অংশ হিসেবে ধর্ম পালনের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন- মোস্তফা কামাল আতাতুর্ক।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
The 'Schengen Agreement' was officially signed in which country?
  1. Denmark
  2. Belgium
  3. Luxembourg
  4. Germany
  5. Netherland
সঠিক উত্তর:
Luxembourg
উত্তর
সঠিক উত্তর:
Luxembourg
ব্যাখ্যা

• শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

তথ্যসূত্র: European Union ওয়েবসাইট।

.
Which country recently acted as a mediator in the Thailand-Cambodia peace agreement? [Dec, 2025]
  1. Indonesia
  2. Qatar
  3. Malaysia
  4. Turkey
  5. Pakistan
সঠিক উত্তর:
Malaysia
উত্তর
সঠিক উত্তর:
Malaysia
ব্যাখ্যা

• থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি: 
- ১৯০৭ সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করে দেন ফরাসি ঔপনিবেশিক শাসকেরা।
- তবে ওই মানচিত্র নিয়ে থাইল্যান্ডের আপত্তি ছিল।
- বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গড়ালেও কোনো সুরাহা হয়নি।
- থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার সীমান্ত নিয়ে বিরোধ শত বছরের পুরোনো। 
- এ বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা গত ২৪ জুলাই সামরিক সংঘর্ষে রূপ নেয়।
- ট্রাম্পের হস্তক্ষেপের পাশাপাশি চীনা কূটনীতিক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় ২৯ জুলাই থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রাথমিকভাবে অস্ত্রবিরতিতে সম্মত হয়।
- সীমান্তবিরোধ নিয়ে দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে সংঘাত হয়েছে।
- তবে সবশেষ সংঘাতটি ছিল ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড়।

- থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৬ অক্টোবর, ২০২৫ (রোববার) শান্তিচুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে।
- মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হওয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) এর ৪৭ তম শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ চুক্তি সই করেন।
- এটিকে দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
- চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সই করেছেন চুক্তিতে।

উল্লেখ্য,
- ১০ নভেম্বর, ২০২৫ সালে সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে নিজেদের দুই সেনা আহত হওয়ার ঘটনায় কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।

.
Where is the 'Permanent Court of Arbitration (PCA)' located?
  1. Denmark
  2. Netherlands
  3. Belgium
  4. Germany
  5. Switzerland
সঠিক উত্তর:
Netherlands
উত্তর
সঠিক উত্তর:
Netherlands
ব্যাখ্যা

• আন্তর্জাতিক সালিশী আদালত বা স্থায়ী সালিশ আদালত বা Permanent Court of Arbitration (PCA):
- ১৮৯৯ সালে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত স্থায়ী সালিশ আদালত হল একটি আন্তঃসরকারি সংস্থা যা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভিন্ন ধরণের বিরোধ নিষ্পত্তি পরিষেবা প্রদান করে।
- পিসিএ হল একটি আন্তঃসরকারি সংস্থা যার ১২৪টি চুক্তিকারী পক্ষ রয়েছে।
- সদর দপ্তর: পিস প্যালেস, হেগ, নেদারল্যান্ড।
- পিসিএ ছিল প্রথম স্থায়ী আন্তঃসরকারি সংস্থা যা সালিশ এবং অন্যান্য শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য একটি ফোরাম প্রদান করে।
- ১৮৯৯ সালে হেগে অনুষ্ঠিত প্রথম হেগ শান্তি সম্মেলনের সময় হেগে সমাপ্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য কনভেনশন দ্বারা পিসিএ প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমান মহাসচিব: ডঃ হাব মার্সিন চেপেলাক (১ জুন ২০২২ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত)। 

তথ্যসূত্র: Permanent Court of Arbitration ওয়েবসাইট। 

.
What is the main purpose of the Cartagena Protocol?
  1. Trade liberalization
  2. Conservation of Biofuels 
  3. Climate change mitigation
  4. Protection of intellectual property
  5. Promotion of nuclear energy
সঠিক উত্তর:
Conservation of Biofuels 
উত্তর
সঠিক উত্তর:
Conservation of Biofuels 
ব্যাখ্যা

• কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ। 
- কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

তথ্যসূত্র: UNTC ওয়েবসাইট।

১০.
Where was the 47th ASEAN Summit held? [December, 2025]
  1. Thailand
  2. Indonesia
  3. Malaysia
  4. Philippines
  5. Vietnam
সঠিক উত্তর:
Malaysia
উত্তর
সঠিক উত্তর:
Malaysia
ব্যাখ্যা

• আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন:
- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলন। 
- ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টার (কেএলসিসি)-এ অনুষ্ঠিত হয়েছে এশিয়ার অন্যতম বৃহত্তম এই আঞ্চলিক শীর্ষ সম্মেলন।

- সম্মেলনে যোগ দিতে প্রায় দুই ডজন বিশ্বনেতা কুয়ালালামপুরে এসেছেন।
- তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন।

- এবারের সম্মেলনের শুরুতেই পূর্ব তিমুরকে সংগঠনটির একাদশতম সদস্য করা হয়।
- আসিয়ান এখন ১১টি দেশের একটি সংগঠন। 
- দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর।

উল্লেখ্য,
- ২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে পূর্ব তিমুর। 
- এশিয়ার নবীনতম দেশ এটি।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

১১.
In which year was the 'Indus Waters Treaty' (IWT) signed between India and Pakistan?
  1. 1955
  2. 1960
  3. 1965
  4. 1975
  5. 1970
সঠিক উত্তর:
1960
উত্তর
সঠিক উত্তর:
1960
ব্যাখ্যা

- ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি (IWT) ১৯৬০ সালে স্বাক্ষরিত হয়। 

• সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি (Indus Waters Treaty):
- ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার সংক্রান্ত চুক্তি হচ্ছে সিন্ধু পানি চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৯ সেপ্টেম্বর, ১৯৬০ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: করাচি, পাকিস্তান। 
- মধ্যস্থতাকারী: বিশ্বব্যাংক।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান।

- সিন্ধু পানি চুক্তি অনুসরণ করেই এসব নদীর পানি ব্যবহার করা হয়।
- এই চুক্তি সিন্ধু নদের অববাহিকার ছয়টি নদী দুই দেশের মধ্য দিয়ে বয়ে গেছে।
- চুক্তি অনুযায়ী ভারতকে তিনটি পূর্বাঞ্চলীয় নদীর নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। এগুলো হলো ইরাবতী, বিপাশা ও শতদ্রু।
- অন্যদিকে পাকিস্তানকে দেওয়া হয়েছিল পশ্চিমাঞ্চলীয় তিনটি নদ–নদী অর্থাৎ সিন্ধু, ঝিলম এবং চেনাবের নিয়ন্ত্রণ। বলা হয় পশ্চিম অংশের এ তিনটি নদ–নদীর মাধ্যমে পাকিস্তানে মোট পানির প্রায় ৮০ ভাগ সরবরাহ করে।
- চুক্তি অনুযায়ী পাকিস্তান পায় ৭০ ভাগ পানি আর ভারত পায় ৩০ ভাগ পানি।
- চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই। বরং এতে সুস্পষ্ট বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র: 
i) Britannica. 
ii) UNTC ওয়েবসাইট। 
iii) Ministry of External Affairs, Government of India.

১২.
The CEDAW Convention on the elimination of discrimination against women came into force in which year?
  1. 1979
  2. 1981
  3. 1984
  4. 1983
  5. 1980
সঠিক উত্তর:
1981
উত্তর
সঠিক উত্তর:
1981
ব্যাখ্যা

• CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।
উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে। 

তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট।

১৩.
When was OPEC established?
  1. 1956
  2. 1958
  3. 1960
  4. 1961
  5. 1962
সঠিক উত্তর:
1960
উত্তর
সঠিক উত্তর:
1960
ব্যাখ্যা

• OPEC:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC)।
- OPEC -এর পূর্ণরূপ — Organization of the Petroleum Exporting Countries
- প্রতিষ্ঠা লাভের স্থান - বাগদাদ, ইরাক (বাগদাদ সম্মেলনের মাধ্যমে)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে (OPEC ) গঠিত হয়।
- বর্তমান সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া (১ সেপ্টেম্বর, ১৯৬৫ থেকে)।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC -এর বর্তমান সদস্য দেশ- ১২টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

তথ্যসূত্র: OPEC -এর ওয়েবসাইট।

১৪.
Which of the following countries has signed but not ratified the CTBT?
  1. Egypt
  2. United Kingdom
  3. France
  4. Bangladesh
  5. Japan
সঠিক উত্তর:
Egypt
উত্তর
সঠিক উত্তর:
Egypt
ব্যাখ্যা

• CTBTO: 
- পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty.
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর
- স্বাক্ষরের স্থান: নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ।
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।
- CTBTO-এর মূল উদ্দেশ্য হলো:
- বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।
- একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা
- গোপন পারমাণবিক পরীক্ষা সনাক্ত করতে সক্ষম হওয়া
- বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: CTBTO ওয়েবসাইট। 

১৫.
The concept of democracy was first developed in which country?
  1. United States
  2. England
  3. Greece
  4. Italy
  5. Egypt
সঠিক উত্তর:
Greece
উত্তর
সঠিক উত্তর:
Greece
ব্যাখ্যা

• গণতন্ত্রের সূচনা:
- 'গণতন্ত্র' পরিভাষাটি ইংরেজি 'Democracy' থেকে এসেছে।
- গ্রিক শব্দ Demos অর্থ হলো জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব।
- ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন।
- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।
- গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো তখন গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
- অ্যাথেন্সকে সাধারণত গণতন্ত্রের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও কালের কণ্ঠ।

১৬.
Which of the following country is a Commonwealth member without a British colonial past?
  1. Sudan
  2. Yemen
  3. Mozambique
  4. Eritrea
  5. Sierra Leone
সঠিক উত্তর:
Mozambique
উত্তর
সঠিক উত্তর:
Mozambique
ব্যাখ্যা

• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান 
- প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি। [ডিসেম্বর, ২০২৫]
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য- রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো।

তথ্যসূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট।

১৭.
'Misrata' is a city in which country?
  1. Algeria
  2. Yemen
  3. Libya
  4. Finland
  5. Tunisia
সঠিক উত্তর:
Libya
উত্তর
সঠিক উত্তর:
Libya
ব্যাখ্যা

• মিসুরাতা:
- এটি উত্তর-পশ্চিম লিবিয়ার একটি শহর।
- শহরটি ভূমধ্যসাগরের উপকূলে, স্তুপাকার বালির রেখা (Sand dunes) দ্বারা সাগর থেকে আলাদা হয়ে উপকূলীয় জলাভূমির উপরে গড়ে উঠেছে।
- 'মিসুরাতা' লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে।

» শহরটির ইতিহাস:
- প্রায় ৭ম শতাব্দীতে এটি কারাভান (কাফেলা) সরবরাহ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল।
- দ্বাদশ শতাব্দীতে, 'থুব্যাকটিস' নামে, এটি আঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক বাণিজ্যে যুক্ত হয়।
- কেপ মিসুরাতার ৭ মাইল (১১ কিমি) দূরে অবস্থিত 'কাসর আহমাদ' বা 'মিসুরাতা মারিনা' (বর্তমানে বন্ধ) বন্দরের মাধ্যমে শহরটি আন্তর্জাতিক বাণিজ্য  বিকশিত হয়।
- তবে অটোমান শাসনের সময় শহরটি পুনরায় স্থানীয় বাজারে পরিণত হয়।
- পুরনো মিসুরাতার বৈশিষ্ট্য আরব স্থাপত্য ও সংকীর্ণ, খোঁপানো বা ঢাকনা-যুক্ত রাস্তা। 
- আধুনিক শহরটি তুর্কি ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ, যার মধ্যে পাবলিক গার্ডেন এবং গাছ-সহ প্রশস্ত পথ রয়েছে।

» শহরটির অর্থনীতি:
- বিংশ শতাব্দীর মধ্যে সেচ ব্যবস্থার উন্নতির ফলে শহরটিতে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 
- শহরটি ফেডারেল উপকূলীয় সড়কে অবস্থান করার কারণে প্রধান বাজার ও প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে।
- শহরের বাজার অর্থনীতি হালকা শিল্প (বস্ত্র ও হার্ডওয়্যার) এবং হস্তশিল্প (কার্পেট, ঝুড়ি, মৃৎশিল্প) দ্বারা সমর্থিত। 
- এটি উপকূলীয় হাইওয়ের মাধ্যমে ত্রিপোলি, বেনগাজী ও কায়রোর সঙ্গে যুক্ত। 
- এছাড়াও মিসুরাতা একটি শিক্ষামূলক কেন্দ্র, যেখানে কয়েকটি ধর্মীয় স্কুল, একটি প্রযুক্তি কলেজ, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং হাসপাতাল রয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১৮.
Which of the following agreements aimed at controlling Iran’s nuclear program?
  1. NPT
  2. JCPOA
  3. INF Treaty
  4. CTBT
  5. START
সঠিক উত্তর:
JCPOA
উত্তর
সঠিক উত্তর:
JCPOA
ব্যাখ্যা

• Joint Comprehensive Plan Of Action (JCPOA):
- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ে অস্ট্রিয়ার ভিয়েনাতে ২০১৫ সালের ১৪ জুলাই ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির স্বাক্ষরিত চুক্তি হলো Joint Comprehensive Plan Of Action (JCPOA)।
- চুক্তিটি কার্যকর হয় ২০১৬ সালের ১৬ জানুয়ারী।
- ২০১৫ সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে বলে জাতিসংঘকে জানিয়েছে ইরান, রাশিয়া ও চীন। 
- এতে ইরানের পারমাণবিক বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও বন্ধ হয়ে যাচ্ছে।
- গত শনিবার দেশ তিনটি একযোগে জাতিসংঘকে এসব তথ্য দিয়েছে।

-  ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদ বরাবর একটি চিঠি দিয়েছে।
- চিঠিতে বলা হয়, রেজল্যুশন ২২৩১-এর আওতাধীন বিধিনিষেধগুলোর মেয়াদ ২০২৫ সালের ১৮ অক্টোবর শেষ হয়েছে। 
- এর মধ্য দিয়ে রেজল্যুশনটির ১০ বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। 
রেজল্যুশন ২২৩১-এর মধ্য দিয়ে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) তথা ইরান পারমাণবিক চুক্তিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও প্রথম আলো।

১৯.
Which nation became the 8th member of SAARC?
  1. Bhutan
  2. Afghanistan
  3. Maldives
  4. Nepal
  5. Sri Lanka
সঠিক উত্তর:
Afghanistan
উত্তর
সঠিক উত্তর:
Afghanistan
ব্যাখ্যা

- সার্কের সর্বশেষ (৮ম) সদস্য হলো আফগানিস্তান।
- আফগানিস্তান ২০০৭ সালে যোগ দেয়।

• সার্ক( SAARC):
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র ৮টি।[ অক্টোবর,২০২৫]
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: SAARC ওয়েবসাইট।

২০.
The 'Algiers Agreement' was signed between which two countries?
  1. China and Russia
  2. Egypt and Libya
  3. Iraq and Iran
  4. Germany and Poland
  5. Syria and Turkey
সঠিক উত্তর:
Iraq and Iran
উত্তর
সঠিক উত্তর:
Iraq and Iran
ব্যাখ্যা

• আলজিয়ার্স চুক্তি:
- এই চুক্তিটি একটি দ্বিপাক্ষিক চুক্তি।
- ইরাক-ইরান দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ১৯৭৫ সালে।
- অনুমোদিত হয়: ১৯৭৬ সালে।
- মধ্যস্থতাকারী দেশ: আলজেরিয়া।
- স্বাক্ষরের স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া।
- ইরানের পক্ষে শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয়।

তথ্যসূত্র: Britannica.com & History.com