পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৬১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬২
সিলেবাস
বিশেষ মডেল টেস্ট-০৩ [বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর 'সহকারী প্রশাসনিক কর্মকর্তা' ও 'সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)' পদের জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬২ প্রশ্ন

.
(Qs. 01-05) Choose the word opposite/ similar in meaning to the given word.
Solicitous (opposite)
  1. Heedless
  2. Anxious
  3. Transient
  4. Perpetual
  5. None of these
ব্যাখ্যা
• Solicitous (Adjective)
- English Meaning: Showing care and helpful attention to someone.
- Bangla Meaning: (কারো কল্যাণ ইত্যাদির ব্যাপারে) উৎকণ্ঠিত, ব্যাকুল বা (কাউকে সাহায্য বা সেবা করার জন্য) ব্যগ্র/ উদগ্রীব।

Synonyms:
- Concerned (দুশ্চিন্তাগ্রন্থ),
- Anxious (উদ্বিগ্ন; চিন্তিত),
- Worried (উদ্বিগ্ন; পীড়িত; দুশ্চিন্তিত),
- Attentive (মনোযোগী),
- Nervous (বিচলিত)।

Antonyms:
- Heedless (অমনোযোগী; অসাবধান),
- Inconsiderate (অবিবেচক),
- Thoughtless (চিন্তাশূন্য),
- Uncaring (অবিবেচক),
- Reckless(বেপরোয়া)।

• উল্লিখিত অপশনগুলো,
- Heedless - অমনোযোগী; অসাবধান;
- Anxious - উদ্বিগ্ন; চিন্তিত;
- Transient - স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী;
- Perpetual - ধারাবাহিক।

Example Sentence:
1. He is always solicitous for his comfort.
2. She is solicitous about her health.

Source: Live MCQ Lecture.
.
Recalcitrant (opposite)
  1. Mingling
  2. Intractable
  3. Biddable
  4. Uncooperative
  5. None of these
ব্যাখ্যা
• Recalcitrant (Adjective)
- English Meaning: Unwilling to do what you are asked or ordered to do, even if it is reasonable.
- Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী।

• Synonyms:
- Uncooperative (অসহযোগী),
- Intractable (সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন),
- Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য),
- Unruly (অশান্ত)।

• Antonyms:
- Amenable (অনুগত),
- Docile (বাধ্য),
- Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত),
- Ruly (বাধ্য)।

 উল্লিখিত অপশনগুলো,
- Mingling - মিশুক;
- Intractable - দুর্দান্ত; দুঃশাসন;
- Biddable - কর্তব্যপরায়ণ;
- Uncooperative - অসহযোগী।

• Example Sentence:
1. He was often handed the difficult and recalcitrant patients by his bosses and he hadn't failed one yet.
2. The manager worried that the recalcitrant employee would try to undermine his authority.

Source: Live MCQ Lecture.
.
Abstemious (similar)
  1. Greedy
  2. Self-denying
  3. Intemperate
  4. Petrify
  5. None of these
ব্যাখ্যা
• Abstemious (Adjective)
- English Meaning: Not self-indulgent, especially when eating and drinking.
- Bangla Meaning: বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।

• Synonyms:
- Self-disciplined (নিয়তাত্মা),
- Self-denying (আত্মত্যাগী),
- Restrained (নিয়ন্ত্রিত),
- Continent (সংযমী)।

• Antonyms:
- Self-indulgent (আত্মপ্রশ্রয়ী),
- Intemperate (অসংযত),
- Greedy, (লোভী),
- Edacious (পেটুক)।

• উল্লিখিত অপশনগুলো,
- Greedy - লোভী;
Self-denying - আত্মত্যাগী;
- Intemperate - অসংযত;
- Petrify - প্রস্তরীভূত বা কঠিন করা।

• Example Sentence:
1. A close family member confirmed that she lived a fairly simple and abstemious life.
2. She is known as an abstemious eater and drinker.

Source: Live MCQ Lecture.
.
Officious (opposite)
  1. Intrusive
  2. Alignment
  3. Meddling
  4. Reserved
  5. None od these
ব্যাখ্যা
• Officious (Adjective)
- English Meaning: Too eager to tell people what to do and having too high an opinion of your own importance.
- Bangla Meaning: গায়েপড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।

• Synonyms:
- Interfering (হস্তক্ষেপ),
- Intrusive (পরাধিকারচর্চাকারী),
- Meddling (অনধিকারচর্চা),
- Obtrusive (গায়ে পড়া), Snoopy (অতিরিক্ত কৌতুহলী)।

• Antonyms:
- Self-effacing (নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখে এমন; আত্মবিলোপী),
- Haughty (উদ্ধত),
- Unsympathetic (অপ্রয়োজনীয় সহানুভূতিহীন),
- Timid (সচকিত),

• উল্লিখিত অপশনগুলো,
- Intrusive - হস্তক্ষেপ;
- Alignment - সারিবদ্ধকরণ;
- Meddling - অনধিকারচর্চা;
Reserved - আত্মকেন্দ্রিক।

 Example Sentence:
1. I was stopped at the University gates by an officious guard who asked me for my faculty card.
2. An officious little man who was always telling everyone else how to do their jobs.

Source: Live MCQ Lecture.
.
Innocuous (Similar)
  1. Extol
  2. Benign
  3. Mischievous
  4. Wicked
  5. None of these
ব্যাখ্যা
• Innocuous (Adjective)
- English Meaning: Completely without harm.
- Bangla Meaning: অনপকারী; নির্বিষ।

• Synonyms:
- Inoffensive (নিরপরাধ),
- Gentle (অমায়িক),
- Safe (নিরাপদ),
- Harmless (নিরীহ)।

• Antonyms:
- Obnoxious (নোংরা, অত্যন্ত আপত্তিকর),
- Harmful (ক্ষতিকর),
- Adverse (প্রতিকূল),
- Mischievous (অনিষ্টজনক)।

• উল্লিখিত অপশনগুলো,
- Extol - উচ্চপ্রশংসা করা;
Benign - অমায়িক;
- Mischievous - অনিষ্টজনক;
- Wicked - দুষ্টু।

• Example Sentence:
1. At least one good thing I can say about this ride is that it is fairly innocuous and gentle.
2. Those innocuous lies we must tell every day if society is to remain civil.

Source: Live MCQ Lecture.
.
Choose the correctly spelled word.
  1. Supertitious
  2. Supersttious
  3. Superstitius
  4. Superstitious
  5. None of these
ব্যাখ্যা
• The correct spelling is 'Superstitious' (Adjective).
- English meaning: A belief or practice resulting from ignorance, fear of the unknown, trust in magic or chance, or a false conception of causation.
- Bangla meaning: কুসংস্কারাচ্ছন্ন। 

Example sentence: She is superstitious about black cats and never crosses their path.
- Bangla meaning: সে কালো বিড়াল নিয়ে কুসংস্কারাচ্ছন্ন এবং তাদের সামনে দিয়ে হাঁটে না।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
.
Choose the correct spelling.
  1. Aggrendizement
  2. Aggrandizament
  3. Aggrandizement
  4. Aggrendizamant
  5. None of these
ব্যাখ্যা
• The correct spelling is 'Aggrandizement' (Noun).
- English meaning: An increase in the power or importance of a person or country.
- Bangla meaning: ক্ষমতা, মর্যাদা, বিত্ত ও গুরুত্ব (বৃদ্ধি করা; বাড়ানো)। 

• Example sentence: The politician was accused of using public funds for personal aggrandizement.
- Bangla meaning: রাজনীতিবিদকে ব্যক্তিগত প্রভাব বাড়াতে সরকারি অর্থ ব্যবহার করার অভিযোগ আনা হয়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
.
Which one is the correct spelling?
  1. Contomacious
  2. Contumacious
  3. Contumecius
  4. Contoumacious
  5. None of these
ব্যাখ্যা
• The correct spelling is 'Contumacious' (Adjective).
- English meaning: Having no respect for authority.
- Bangla meaning: অবাধ্য; একগুঁয়ে; বেপরোয়া।

Example sentence: The judge held the contumacious witness in contempt of court.
- Bangla meaning: বিচারক অবাধ্য সাক্ষীকে আদালতের অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেন।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
.
(Qs. 11-15) In the following questions, some of the sentences have errors and some have none. Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as "No error".
The manager (a) postponed to (b) reviewing the budget, (c) signing the contracts, and (d) presenting the proposal. (e) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. e
ব্যাখ্যা
The required answer is - A.

• প্রদত্ত sentence টিতে postpone হলো main verb.
- Postpone (verb) এর পরে কখনোই infinitive (to + verb) বসে না।
- তাই Postpone (verb) এর পর to এর ব্যবহার হবে না।
- Postpone (verb) এরপর সব সময় Gerund বসে তাই সবগুলোই Gerund Phrase হবে।

প্রদত্ত sentence টি Parallelism এর শর্ত মেনে হয়েছে।

Parallelism:
- Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

Parallelism এর নিয়ম অনুসারে,
- And, or, but, be verb ইত্যাদির আগেও যা বসে পরেও তা বসে, অর্থাৎ, সমজাতীয় parts of speech বসে।
- আবার, Both...and, Not only.... but also, Either...or, Neithert...nor ইত্যাদি Correlatives এর উভয় পাশে সমজাতীয় Parts of speech বসে।
- অর্থাৎ, noun, pronoun, adjective, verb, adverb হলে সবগুলো noun, pronoun, adjective, verb, adverb হবে।
- আবার Infinitive, Gerund হলে সবগুলো Infinitive, Gerund হবে।

Correct answer: The manager postponed reviewing the budget, signing the contracts, and presenting the proposal.
- Bangla meaning: ম্যানেজার বাজেট পর্যালোচনা, চুক্তিপত্রে স্বাক্ষর করা এবং প্রস্তাব উপস্থাপন করা মুলতবি রেখেছেন।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১০.
(a) The company agreed (b) to providing financial support (c) for students  (d) pursuing higher education abroad. (e) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. e
ব্যাখ্যা
The required answer is - B.

Correct answer: The company agreed to provide financial support for students pursuing higher education abroad.
- Bangla meaning: কোম্পানিটি বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করতে সম্মত হয়েছে।

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

- উল্লিখিত বাক্যে agree এরপর provide (verb) এর সাথে ing আছে।
- কিন্তু, agree (verb) এরপর to + verb এর base form বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১১.
(a) If we had anticipated (b) the budget cuts, (c) we would have reduced (d) our expenses earlier. (e) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. e
ব্যাখ্যা
The required answer is - E.

Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

• উল্লিখিত বাক্যে conditional হিসেবে ব্যবহার হয়েছে এবং Grammer Structure Follow করেছে বিধায় Sentence টিতে কোন ভুল নেই।
- তাই এখানে কোন Error নেই।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
(a) Each of (b) the participants (c) who attended the seminar (d) have received a certificate. (e) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. e
ব্যাখ্যা
The required answer is- D.

• One of/ Any of/ Each of/ Either of/ Neither of যদি subject হিসেবে ব্যবহার হলে এরপরে সব সময় Plural Noun বসে। যার কারণে এটি 'Each of the participants' হয়েছে।
- আর 'Each of the participants' phrase এর headword টি 'Each' singular হওয়ায় Verb Singular হবে।
- তাই Verb হিসেবে has ব্যবহার হয়েছে। 

Correct sentence: Each of the participants who attended the seminar has received a certificate.
- Bangla meaning: সেমিনারে উপস্থিত প্রতিটি অংশগ্রহণকারী একটি সার্টিফিকেট পেয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৩.
(a) Hardly had (b) we arrived at the station (c) than the weather (d) suddenly turned cloudy. (e) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. e
ব্যাখ্যা
The required answer is - C.

• Scarcely had/ Hardly had থাকলে sentence এর পরবর্তী clause "when" দিয়ে শুরু হয়।

Scarcely এর ব্যবহার
- Scarcely অর্থ খুব বেশি হলে; বড় জোর; টায়টোয়; সবেমাত্র; না-বললেই চলে। 
- Scarcely + past perfect tense এরূপে ব্যবহৃত হয়। 
- পরবর্তী Clause টি শুরু হবে when দিয়ে এবং সেটি হবে Past indefinite tense.

Structure: Scarcely had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে Hardly had ---- when এরূপে ব্যবহৃত হয়। 

Example Sentences:
- Hardly had he reached home when it began to rain. 
- Scarcely had she entered the room when everyone became silent.

Correct Sentence: Hardly had we arrived at the station when the weather suddenly turned cloudy.
১৪.
(Qs. 16-20) Each sentence has one or two blanks. Choose the word or set of words that best completes the sentence meaningfully.
Although the lab assistant openly apologized for allowing the samples to spoil, her _______ did not appease the research head, and she was let go.
  1. skeptical
  2. falsehoods
  3. candor
  4. inexperience
  5. None of these
ব্যাখ্যা
Complete sentence: Although the lab assistant openly apologized for allowing the samples to spoil, her candor did not appease the research head, and she was let go.
- Bangla meaning: যদিও ল্যাব সহকারী নমুনাগুলো নষ্ট হওয়ার জন্য খোলাখুলিভাবে ক্ষমা চেয়েছিল, তার খোলামেলা স্বীকারোক্তি গবেষণা প্রধানকে সন্তুষ্ট করতে পারেনি, ফলে তাকে বরখাস্ত করা হয়েছিল।

উল্লিখিত অপশনগুলো,
- Skeptical - সন্দেহপ্রবণ; অবিশ্বাসী; (inclined to doubt or question claims.)
- Falsehoods - মিথ্যাভাষণ; মিথ্যাকথন; (the state of not being true.)
- Candor - অকপটতা; সারল্য; স্পষ্টবাদিতা; (​the quality of saying what you think openly and honestly.)
- Inexperience - অনভিজ্ঞতা; অপরিপক্বতা। (lack of knowledge and experience.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Candor.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১৫.
The professor’s lecture was _____, with an emphasis on the philosophical underpinnings of the subject.
  1. empirical
  2. theoretical
  3. realistic
  4. dogmatic
  5. None of these
ব্যাখ্যা
Complete sentence: The professor’s lecture was theoretical, with an emphasis on the philosophical underpinnings of the subject.
- Bangla meaning: প্রফেসরের বক্তৃতা ছিল তাত্ত্বিক, যেখানে বিষয়টির দার্শনিক ভিত্তিগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছিল।

উল্লিখিত অপশনগুলো,
- Empirical - অভিজ্ঞতাই যাবতীয় জ্ঞানের উৎস এই মত; (based on experiments or experience rather than ideas or theories.)
- Theoretical - তাত্ত্বিক; তত্ত্বীয়; (principles on which a particular subject is based, rather than with practice and experiment.)
- Realistic - বাস্তববাদী; ( sensible and appropriate; possible to achieve.)
- Dogmatic - যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস। (being certain that your beliefs are right and that others should accept them, without paying attention to evidence or other opinions.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Theoretical.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১৬.
When Jeff fell prey to an online credit card scam, the sting of ________ hurt him more than the loss of money.
  1. suffering
  2. faithlessness
  3. indigence
  4. duplicity
  5. None of these
ব্যাখ্যা
Complete sentence: When Jeff fell prey to an online credit card scam, the sting of duplicity hurt him more than the loss of money.
- Bangla meaning: যখন জেফ অনলাইনে ক্রেডিট কার্ড প্রতারণার শিকার হয়, তখন টাকার ক্ষতির চেয়েও প্রতারণার দংশন তাকে বেশি কষ্ট দিয়েছিল।

উল্লিখিত অপশনগুলো,
- Suffering - যন্ত্রনা; (physical or mental pain.)
- Faithlessness - বিশ্বাসহীন; আস্থাহীন; (not true to allegiance or duty.)
- Indigence - দারিদ্র্য; (a level of poverty in which real hardship and deprivation are suffered and comforts of life are wholly lacking.)
- Duplicity - কপটতা; শঠতা; চাতুরী। (dishonest behaviour that is intended to make somebody believe something that is not true.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Duplicity.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১৭.
The defendant's testimony was so __________ that the jury was left with no choice but to acquit.
  1. veracious
  2. equivocal
  3. perjurious
  4. mendacious
  5. None of these
ব্যাখ্যা
Complete sentence: The defendant's testimony was so veracious that the jury was left with no choice but to acquit.
- Bangla meaning: অভিযুক্তের সাক্ষ্য এতটাই সত্যনিষ্ঠ ছিল যে, জুরি তাকে অব্যাহতি দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখেনি।

• উল্লিখিত অপশনগুলো,
- Veracious - সত্য; যথার্থ; সত্যপরায়ণ; (truthful, honest.)
- Equivocal - সন্দেহজনক; দ্ব্যর্থবোধক; (difficult to understand or explain clearly or easily.)
- Perjurious - মিথ্যা হলফ; শপথভঙ্গ; (the crime of telling a lie in court after you have sworn to tell the truth.)
- Mendacious - মিথ্যা; মিথ্যাবাদী। (not telling the truth.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Veracious.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১৮.
'আমরা চেষ্টা করেছি, কিন্তু কৃতকার্য হতে পারিনি।'- কাব্যে 'কিন্তু' কোন শ্রেণির অব্যয়?
  1. অনন্বয়ী অব্যয়
  2. সমুচ্চয়ী অব্যয়
  3. অনুসর্গ অব্যয়
  4. অনুকার অব্যয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
সমুচ্চয়ী অব্যয়:
যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।

সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।যেমন:
• সংযোজক অব্যয়:
- উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে 'ও' সংযোজক অব্যয়।
- তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে 'তাই' সংযোজক অব্যয়।
- তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।

• বিয়োজক অব্যয়:
- হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। বাক্যে 'কিংবা' বিয়োজক অব্যয়।
- আমরা চেষ্টা করেছি, কিন্তু কৃতকার্য হতে পারিনি। 'কিন্তু' অব্যয়টি দুটি বাক্যের বিয়োজক।

- তাছাড়া বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, বিয়োজক ন অব্যয়।

• সংকোচক অব্যয়:
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে 'অথচ' সংকোচক অব্যয়।
- কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
১৯.
'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গুরুত্বহীন লোক
  2. নির্লজ্জ
  3. অত্যন্ত অলস
  4. অতি মূর্খ
  5. তোষামোদকারী
ব্যাখ্যা
• 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত অলস।

অন্যদিকে, 
• 'উলুখাগড়া' অর্থ - গুরুত্বহীন লোক। 
• 'চশমখোর' অর্থ - নির্লজ্জ। 
• 'গোমূর্খ' অর্থ - অতি মূর্খ। 
• 'খয়ের খাঁ' অর্থ - তোষামোদকারী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি?
  1. বিপদ্ + জনক = বিপজ্জনক
  2. উৎ + নতি = উন্নতি
  3. তদ্ + মাত্র = তন্মাত্র
  4. পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

নিচে কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- আ + পদ = আস্পদ,
- পর + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক + দশ = একাদশ,
- হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

অন্যদিকে, 
• ব্যঞ্জনসন্ধির নিয়ম:
আগে ৎ, দ্, ধূ এবং পরে ন্ / ম্ থাকলে ৎ, দ্‌ বা ধূ স্থানে ন্ হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম এর সঙ্গে মিলে ন্ম হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি;
- তদ্ + মাত্র = তন্মাত্র। 

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন:
চলৎ + চিত্র = চলচ্চিত্র;
বিপদ্ + জনক = বিপজ্জনক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'সূর্য' এর সমার্থক শব্দ কোনটি?
  1. তপন
  2. শশাঙ্ক
  3. সোম
  4. বিধু
  5. গ ও ঘ
ব্যাখ্যা
• 'সূর্য' এর সমার্থক শব্দ:
অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ।

অন্যদিকে,
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (সংস্করণ- ২০২১) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কোনটি?
  1. হুতুম পেঁচা
  2. টেকচাঁদ ঠাকুর
  3. বনফুল
  4. ভানুসিংহ ঠাকুর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'টেকচাঁদ ঠাকুর' ছদ্মনামে সাহিত্য রচনা করতেন প্যারীচাঁদ মিত্র।

অন্যদিকে, 
• 'বলাইচাঁদ মুখোপাধ্যায়' এর সাহিত্যিক ছদ্মনাম - বনফুল।
• কালীপ্রসন্ন সিংহের ব্যবহৃত ছদ্মনাম - হুতুম পেঁচা।
• রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম- ভানুসিংহ ঠাকুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
'পারভেজ পাথরের ঘায়ে আহত হলো।' এখানে 'ঘায়ে' কোন কারক?
  1. কর্ম কারক
  2. করণ কারক
  3. অপাদান কারক
  4. সম্বন্ধ কারক
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
করণ কারক:
যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
এই কারকে সাধারণত 'দ্বারা', 'দিয়ে', 'কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটে।

তেমনিভাবে,
- পারভেজ পাথরের ঘায়ে আহত হলো। 
[প্রদত্ত বাক্যটিকে 'কী দ্বারা আহত হলো?' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'ঘায়ে বা আঘাতে'। সুতরাং এখানে ঘায়ে করণ কারকে সপ্তমী বিভক্তি।]
  
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
কোনটি মিশ্র ভাষার শব্দ?
  1. চারপায়া
  2. আসমান
  3. কাগজওয়ালা
  4. ছয়লাপ
  5. গ্রেফতার
ব্যাখ্যা
• মিশ্র ভাষার শব্দ- কাগজওয়ালা। 

• কাগজওয়ালা (বিশেষ্য পদ),
- সঠিক উচ্চারণ- কাগোজ্‌ও্‌আলা।
- এখানে (কাগজ) ফারসি ও (ওয়ালা) হিন্দি ভাষার শব্দ।
অর্থ:
- সংবাদপত্র বিক্রেতা।

অন্যদিকে, 
ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' এক কথায় বলে -
  1. অনন্যসাধারণ
  2. অনন্যকর্মা
  3. অনন্যপূর্বা
  4. অনন্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' এক কথায় বলে - অনন্যসাধারণ।

অন্যদিকে, 
• 'অনন্য' অর্থ - একক, অভিন্ন, অনুপম, অদ্বিতীয়।
• 'অনন্যকর্মা' অর্থ - সকল কর্ম ত্যাগ করে কোনো বিশেষ কর্মে রত এমন, একাগ্র।
• 'অনন্যপূর্বা' অর্থ - অবিবাহিতা; কুমারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬.
'অনূঢ়া' বলতে কোন নারীকে বুঝায়?
  1. যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে।
  2. যে নারীর স্বামী ও পুত্র নেই।
  3. যে নারীর স্বামী বর্তমান।
  4. যে নারীর এখনো বিয়ে হয় নি।
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• যে নারীর এখনো বিয়ে হয় নি - অনূঢ়া। 

অন্যদিকে, 
• যে নারীর স্বামী ও পুত্র নেই - অবীরা। 
• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া। 
• যে নারীর স্বামী বর্তমান = সধবা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭.
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. কথাসর্বস্ব
  2. একচোখা
  3. রক্তারক্তি
  4. একঘরে
  5. খ ও গ
ব্যাখ্যা
ব্যতিহার বহুব্রীহি:
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়।
যথা:
- হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি,
- রক্তপাত করে যে যুদ্ধ = রক্তারক্তি,
- কানে কানে যে কথা = কানাকানি।

এমনি ভাবে-  চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।

অন্যদিকে,
---------------
• ব্যধিকরণ বহুব্রীহি সমাস:
পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হলে বা কখনো কখনো ক্রিয়াবিশেষ্য হলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
যেমন:
- গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে,
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব,
- আশীতে বিষ যার = আশীবিষ,
- বোঁটা খসেছে যার = বোঁটাখসা ইত্যাদি।

• প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস:
যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয়যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস।
যেমন -
- ঊন পাঁজর যার = ঊনপাঁজরে।
- এক দিকে চোখ যার = একচোখা (চোখ+ আ)।
- ঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ + ও)।
- দুই তলবিশিষ্ট বাড়ি = দোতলা।

এরকম,
- নি-খরচে, দোটানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা, দোতলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২৮.
'কৃষ্ণবজ্রপাদ' নামে পরিচিত ছিলেন চর্যাপদের কোন কবি?
  1. কাহ্নপা
  2. কুক্কুরিপা
  3. লুইপা
  4. শবরপা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
কাহ্নপা:
- চর্যাপদের পদকর্তার মধ্যে সর্বাধিক পদ রচনা করেন- কাহ্নপা।
- তিনি ছিলেন শজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী। তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় দিকেই দক্ষ ছিলেন।
- কাহ্নপা ১৩টি পদ রচনা করেন।
- কাহ্নপা রচিত ২৪ নং পদটি পাওয়া যায় নি।
- চর্যাপদে তাঁর কাহ্নিল, কাহ্নি, কৃষ্ণাচার্য, কৃষ্ণবজ্রপাদ, কাহ্নু নাম পাওয়া যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
'কঙ্কণ' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
  1. ঞ্‌ + ক
  2. ঙ্‌ + ক
  3. ক্‌ + ঞ
  4. ঞ্‌ + ক + ন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'কঙ্কণ' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ: ঙ্‌ + ক = ঙ্ক।

-------------
• যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না। যুক্তবর্ণ দুই রকম।
যথা-
১. স্বচ্ছ ও
২. অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি। 

• অস্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ত (ক্ + ত), ক্ম (ক্ + ম), ক্র (ক্ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্ + ষ্‌ + ম), ক্স (ক্ + স), গু (গ্‌ + ঙ), ন্ধ (গ্‌+ধ), ঙ্ক (ঙ্‌ + ক), ঙ্গ (ঙ + গ), জ্ঞ (জ্ + ঞ), ঞ্চ (ঞ্‌ + চ), ঞ্ছ (ঞ্‌ + ছ), ঞ্জ (ঞ্‌ + জ), ট্ট (ট্ + ট), ত্ত (ত্ + ত), ত্থ (ত্ + থ), ত্র (ত্ + র), দ্ধ (দ্‌ + ধ), ন্ধ (ন্‌ + ধ), ব্ধ (ব্‌ + ধ), ভ্র (ভ্‌ + র), ভ্রূ (ভ্‌ + র্ + উ), রু (র + উ), রূ (র + ঊ), শু (শ্‌ + উ), ষ্ণ (ষ + ণ), হু (হ্ + উ), হৃ (হ্ + ঋ), হ্ন (হ + ন), হ্ম (হ + ম) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
'অর্থী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রার্থী
  2. প্রত্যয়ী
  3. প্রত্যর্থী
  4. প্রত্যক্ষী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অর্থী' শব্দের বিপরীতার্থক শব্দ- প্রত্যর্থী। 

• 'অর্থী' শব্দের অর্থ- প্রার্থনাকারী, যাচক (শুভার্থী); অভিলাষী, ধনবান, বিত্তশালী, বাদী, অভিযোগকারী।
• 'প্রত্যর্থী' শব্দের অর্থ-  প্রতিবাদী, আসামি, শত্রু, প্রতিপক্ষ।

অন্যদিকে, 
'প্রত্যয়ী' শব্দের অর্থ- বিশ্বাসী; বিশ্বাসকারী।
'প্রত্যক্ষী' শব্দের অর্থ- প্রত্যক্ষ করে এমন, প্রত্যক্ষকারী I

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১.
শাহ্ মুহম্মদ সগীর কোন শতকের কবি ছিলেন?
  1. চোদ্দ শতকের
  2. পনের শতকের
  3. ষোল শতকের
  4. সতের শতকের
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
শাহ্ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
- অনুবাদ সাহিত্যে বা রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ মুহম্মদ সগীর।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম ইউসুফ-জুলেখা।
-তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
কোনটি সাধিত ধাতু?
  1. দেখ
  2. বল
  3. নাচ
  4. পড়া
  5. ক ও ঘ
ব্যাখ্যা
• সাধিত ধাতু:
মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম-শব্দের সঙ্গে 'আ' প্রত্যয় যোগে সাধিত ধাতু গঠিত হয়। আবার যেসব ধাতু বিশ্লেষণ করলে এক বা একাধিক প্রত্যয় পাওয়া যায় তাকেও সাধিত ধাতু বলা হয়।
যেমন:
- দেখ্ + আ = দেখা।
- বল্‌ + আ = বলা।

তেমনিভাবে,
- কর্ + আ = করা;
- নাচ্ + আ = নাচা;
- পড়্‌ + আ = পড়া।

সাধিত ধাতু আবার ৩ প্রকার।
যথা:
১. নাম ধাতু,
২. প্রযোজক (নিজন্ত) ধাতু ও
৩. কর্মবাচ্যের ধাতু।

অন্যদিকে, 
• দেখ, বল, নাচ মৌলিক ধাতু। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩৩.
নিচের কোন শব্দটির একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে?
  1. পাগলি
  2. বালিকা
  3. দাদা
  4. রজকী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।
যেমন:
দেবর - ননদ/জা। 
ভাই - বোন/জা। 
শিক্ষক - শিক্ষিকা/শিক্ষক পত্নী.
বন্ধু - বান্ধবী/বন্ধু পত্নী। 
দাদা - দিদি/ বৌদি। 

অন্যদিকে, 
পাগল - পাগলি, 
বালক - বালিকা, 
রজক - রজকী। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
'আড়পাগলা' শব্দে 'আড়' বাংলা উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বক্র
  2. আধা
  3. অভাব
  4. নিন্দিত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'আড়' বাংলা উপসর্গ যোগে গঠিত কিছু শব্দ-
• 'বক্র' অর্থে - আড়চোখে, আড়নয়নে। 
'আধা, প্রায়' অর্থে - আড়ক্ষ্যাপা, আড়মোড়া, আড়পাগলা। 
• 'বিশিষ্ট' অর্থে - আড়কোলা (পাথালিকোলা), আড়গড়া (আস্তাবর), আড়কাঠি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩৫.
কোনটি পুনরাবৃত্ত দ্বিত্বের দৃষ্টান্ত?
  1. গরম গরম
  2. দুম দুম
  3. ঝিলিমিলি
  4. গুটিশুটি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• পুনরাবৃত্ত দ্বিত্বের দৃষ্টান্ত- গরম গরম। 

-----------------
অনুকার দ্বিত্ব:
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরনে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দের খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।

যেমন:
ঝিলিমিলি, ঝাল-টাল, মোটাসোটা, নরম-সরম, বুঝে-সুঝে, অল্পসল্প, বুদ্ধিশুদ্ধি, গুটিশুটি, অঙ্কটঙ্ক, আমটাম।

ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে। কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে এই ধ্বনি তৈরি হয়।
যেমন:
কুট কুট, টস টস, টুং টুং, ঠুকঠুক, শোঁ শোঁ, খক খক, দুম দুম।

পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
যেমন:
জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায়, ভালো ভালো, গরম গরম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
৩৬.
'-খানি' নির্দেশকটি কোন ধরনের পদের সাথে যুক্ত হয়?
  1. অব্যয়
  2. সর্বনাম
  3. ক্রিয়া
  4. বিশেষ্য
  5. খ ও ঘ
ব্যাখ্যা
• নির্দেশক:
যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে নির্দেশক বলে।
যেমন: টা, টি, খানা, -খানি, -জন, -টুকু।

কিছু নির্দেশকের ব্যবহার:
- বিশেষ্য, সর্বনাম ও বিশেষণের সঙ্গে-টা, -টি নির্দেশক বসে।
- বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে-খানা, -খানি নির্দেশক বসে।
- বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে-টুকু নির্দেশকটি ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
৩৭.
একজন দোকানদার যদি একটি মোবাইল ফোন ৮৫০০ টাকায় বিক্রি করে তবে তার ১৫% ক্ষতি হয়। যদি, মোবাইলটির লিখিত মূল্যের ১০% ছাড় দিয়েও ২৬% লাভ করতে হয় তাবে মোবাইলটির লিখিত মূল্য কত হওয়া উচিত?
  1. ১৫৬০০ টাকা
  2. ১৫২০০ টাকা
  3. ১৪৫৫০ টাকা
  4. ১৪০০০ টাকা
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার যদি একটি মোবাইল ফোন ৮৫০০ টাকায় বিক্রি করে তবে তার ১৫% ক্ষতি হয়। যদি, মোবাইলটির লিখিত মূল্যের ১০% ছাড় দিয়েও ২৬% লাভ করতে হয় তাবে মোবাইলটির লিখিত মূল্য কত হওয়া উচিত?

সমাধান:
১৫% ক্ষতিতে,
বিক্রয় মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮৫ টাকা
∴ বিক্রয় মূল্য ৮৫০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৮৫০০)/৮৫ টাকা
= ১০০০০ টাকা

এখন ২৬% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৬ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৬/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৬ × ১০০০০)/১২৬ টাকা
= ১২৬০০ টাকা

আবার ১০% কমিশনে,
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে লিখিত মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে লিখিত মূল্য ১০০/৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ১২৬০০ টাকা হলে লিখিত মূল্য (১০০ × ১২৬০০)/৯০ টাকা
= ১৪০০০ টাকা
৩৮.
একটি নৌকা ধারের বেয়ে স্রোতের অনুকূলে ৩৫ কিমি যেতে ৫ ঘণ্টা এবং প্রতিকূলে ফিরে আসতে ৭ ঘণ্টা সময় নেয়। নদীর স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত?
  1. ৫ : ১
  2. ৬ : ১
  3. ৭ : ১
  4. ৮ : ১
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা ধারের বেয়ে স্রোতের অনুকূলে ৩৫ কিমি যেতে ৫ ঘণ্টা এবং প্রতিকূলে ফিরে আসতে ৭ ঘণ্টা সময় নেয়। নদীর স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
স্রোতের অনুকূলে ৫ ঘণ্টায় অতিক্রম করে = ৩৫ কিমি
∴ স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় অতিক্রম করে = ৩৫/৫ কিমি
= ৭ কিমি

আবার,
স্রোতের প্রতিকূলে ৭ ঘণ্টায় অতিক্রম করে = ৩৫ কিমি
∴ স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টায় অতিক্রম করে = ৩৫/৭ কিমি
= ৫ কিমি

প্রশ্নমতে,
স্থির পানিতে নৌকার বেগ + স্রোতের বেগ = ৭................(১)
স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ = ৫.................(২)

(১) ও (২) নং যোগ করে পাই,
২ × স্থির পানিতে নৌকার বেগ = ১২
∴ স্থির পানিতে নৌকার বেগ = ৬ কিমি

∴ স্রোতের বেগ = (৭ - ৬) কিমি = ১ কিমি

∴ নদীর স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত = ৬ : ১
৩৯.
আনোয়ার একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে এবং সোহেল সেই কাজটি আনোয়ারের দ্বিগুণ সময়ে শেষ করে। তারা একসঙ্গে কাজ শুরু করার কয়েকদিন পর আনোয়ার চলে যায়। বাকিটুকু কাজ সোহেল একা ১২ দিনে শেষ করে। তাহলে পুরো কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল?
  1. ২১ দিন
  2. ১৮ দিন
  3. ১৬ দিন
  4. ১৫ দিন
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: আনোয়ার একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে এবং সোহেল সেই কাজটি আনোয়ারের দ্বিগুণ সময়ে শেষ করে। তারা একসঙ্গে কাজ শুরু করার কয়েকদিন পর আনোয়ার চলে যায়। বাকিটুকু কাজ সোহেল একা ১২ দিনে শেষ করে। তাহলে পুরো কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল?

সমাধান:
আনোয়ার কাজটি করে = ১৫ দিনে
সোহেল কাজটি করে = (২ × ১৫) = ৩০ দিনে
∴ আনোয়ার ও সোহেল ১ দিনে করে = (১/১৫) + (১/৩০) অংশ
= (২ + ১)/৩০ অংশ
= ৩/৩০ অংশ
= ১/১০ অংশ

এখন,
সোহেল ১ দিনে করে = ১/৩০ অংশ
সোহেল ১২ দিনে করে = ১২/৩০ অংশ
= ২/৫ অংশ

∴ কাজ বাকি থাকে = (১ - ২/৫) অংশ
= ৩/৫ অংশ

তারা ১/১০ অংশ কাজ করে = ১ দিনে
তারা ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = ১০ দিনে
তারা ৩/৫ অংশ কাজ করে = (১০ × ৩)/৫ দিনে
= ৬ দিনে

∴ মোট সময় = (১২ + ৬) দিন
= ১৮ দিন
৪০.
এক ব্যক্তি সকালে ৫ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৩ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ২ ঘণ্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব কত?
  1. ৩০ কি.মি
  2. ২০ কি.মি
  3. ১৫ কি.মি
  4. ১২ কি.মি
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি সকালে ৫ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৩ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ২ ঘণ্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব কত? 

সমাধান: 
ধরি, 
বাসা থেকে অফিসের দূরত্ব = x কি.মি 
এখন, 
অফিসে যেতে সময় লাগে = x/৫ ঘণ্টা 
আবার,
অফিস থেকে ফিরতে সময় লাগে = x/৩ ঘণ্টা 

শর্তমতে, 
x/৩ - x/৫ = ২ 
⇒ (৫x - ৩x)/১৫ = ২ 
⇒ ২x/১৫ = ২ 
⇒ ২x = ৩০ 
∴ x = ১৫ 

∴ বাসা থেকে অফিসের দূরত্ব = ১৫ কি.মি।
৪১.
একটি সিলিন্ডারের ব্যাস ১৪ মিটার এবং উচ্চতা ৭/২ মিটার। যদি ধাতুর মূল্য প্রতি ঘনমিটার ২৫ টাকা হয়, তবে সিলিন্ডারটির মূল্য কত?
  1. ১৩,৪৭৫ টাকা
  2. ১৩,৮৫৫ টাকা
  3. ১৪,২৩৫ টাকা
  4. ১৫,৭৭৫ টাকা
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাস ১৪ মিটার এবং উচ্চতা ৭/২ মিটার। যদি ধাতুর মূল্য প্রতি ঘনমিটার ২৫ টাকা হয়, তবে সিলিন্ডারটির মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাস = ১৪ মিটার
∴ সিলিন্ডারের ব্যাসার্ধ = ১৪/২ = ৭ মিটার
সিলিন্ডারের উচ্চতা, h = ৭/২ মিটার
প্রতি ঘনমিটারে খরচ = ২৫ টাকা

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন, V = πr2h ঘনমিটার
= (২২/৭) × (৭) × (৭/২)
= (২২/৭) × ৪৯ × (৭/২)
= ১১ × ৭ × ৭
= ৫৩৯ ঘনমিটার

∴ মোট খরচ = আয়তন × প্রতি ঘনমিটারে খরচ = ৫৩৯ × ২৫ = ১৩,৪৭৫ টাকা

∴ সিলিন্ডারটির মূল্য ১৩,৪৭৫ টাকা
৪২.
একটি ঝুড়ি ভর্তি আমকে ২৫, ৩৫ এবং ৫৫ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১২, ২২ এবং ৪২ অবশিষ্ট থাকে। তাহলে ঝুড়িতে কমপক্ষে কতটি আম রয়েছে?
  1. ১৭৫৫
  2. ১৮৩২
  3. ১৮৯৬
  4. ১৯১২
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়ি ভর্তি আমকে ২৫, ৩৫ এবং ৫৫ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১২, ২২ এবং ৪২ অবশিষ্ট থাকে। তাহলে ঝুড়িতে কমপক্ষে কতটি আম রয়েছে?

সমাধান:
এখানে,
২৫ - ১২ = ১৩
৩৫ - ২২ = ১৩
৫৫ - ৪২ = ১৩
যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই অবশিষ্টের সাথে ভাজকের পার্থক্য ১৩

এখন,
২৫ = ৫ × ৫
৩৫ = ৫ × ৭
৫৫ = ৫ × ১১

∴ তাদের ল.সা.গু = ৫ × ৫ × ৭ × ১১ = ১৯২৫
∴ আমের সর্বনিম্ন সংখ্যা হবে = (১৯২৫ - ১৩)
= ১৯১২
৪৩.
১৫ জন খেলোয়াড়ের একটি ফুটবল দলে অধিনায়কের বয়স ২৮ বছর এবং গোলকিপারের বয়স অধিনায়কের থেকে ৬ বছর বেশি। যদি অধিনায়ক ও গোলকিপারকে বাদ দিয়ে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের থেকে ২ বছর কম হয়, তবে পুরো দলের গড় বয়স কত?
  1. ১৬ বছর
  2. ১৮ বছর
  3. ১৯ বছর
  4. ২১ বছর
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন খেলোয়াড়ের একটি ফুটবল দলে অধিনায়কের বয়স ২৮ বছর এবং গোলকিপারের বয়স অধিনায়কের থেকে ৬ বছর বেশি। যদি অধিনায়ক ও গোলকিপারকে বাদ দিয়ে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের গড় বয়সের থেকে ২ বছর কম হয়, তবে পুরো দলের গড় বয়স কত?

সমাধান:
ধরি,
পুরো দলের গড় বয়স = ক বছর
∴ পুরো দলের মোট বয়স = ১৫ক বছর

দেওয়া আছে,
অধিনায়কের বয়স = ২৮ বছর
∴ গোলকিপারের বয়স = (২৮ + ৬) = ৩৪ বছর

অধিনায়ক ও গোলকিপার বাদ দিলে বাকি খেলোয়াড় গড় বয়স = (ক - ২)
∴ অধিনায়ক ও গোলকিপার বাদ দিলে বাকি খেলোয়াড় মোট বয়স = ১৩(ক - ২)

প্রশ্নমতে,
১৫ক - (২৮ + ৩৪) = ১৩(ক - ২)
⇒ ১৫ক - ৬২ = ১৩ক - ২৬
⇒ ১৫ক - ১৩ক = ৬২ - ২৬
⇒ ২ক = ৩৬
∴ ক = ১৮

∴ পুরো দলের গড় বয়স = ১৮ বছর
৪৪.
একটি কারখানায় মোট ১৬০০ জন শ্রমিক আছে। গতকাল পুরুষ শ্রমিকদের ১২% এবং নারী শ্রমিকদের ১৮% অনুপস্থিত ছিল। আজ পুরুষ শ্রমিকদের ১০% এবং নারী শ্রমিকদের ১৫% অনুপস্থিত। যদি গতকালে তুলনায় আজকে ৪০ জন কর্মী বেশি উপস্থিত থাকে, তবে কারখানায় মোট কতজন পুরুষ শ্রমিক আছে?
  1. ১০০০ জন
  2. ৯৫০ জন
  3. ৮০০ জন
  4. ৭২০ জন
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কারখানায় মোট ১৬০০ জন শ্রমিক আছে। গতকাল পুরুষ শ্রমিকদের ১২% এবং নারী শ্রমিকদের ১৮% অনুপস্থিত ছিল। আজ পুরুষ শ্রমিকদের ১০% এবং নারী শ্রমিকদের ১৫% অনুপস্থিত। যদি গতকালে তুলনায় আজকে ৪০ জন কর্মী বেশি উপস্থিত থাকে, তবে কারখানায় মোট কতজন পুরুষ শ্রমিক আছে?

সমাধান:
ধরি,
পুরুষ কর্মী = ক জন এবং মহিলা কর্মী = খ জন
∴ ক + খ = ১৬০০........(১)

যদি,
১০% পুরুষ কর্মী এবং ১৫% মহিলা কর্মী অনুপস্থিত থাকে তবে,
উপস্থিত আছে = ৯০% পুরুষ কর্মী এবং ৮৫% মহিলা কর্মী
= (৯০% × ক) + (৮৫% × খ)
= ৯০ক/১০০ + ৮৫খ/১০০

এবং
১২% পুরুষ কর্মী এবং ১৮% মহিলা কর্মী অনুপস্থিত থাকে তবে,
উপস্থিত আছে = ৮৮% পুরুষ কর্মী এবং ৮২% মহিলা কর্মী
= (৮৮% × ক) + (৮২% × খ)
= ৮৮ক/১০০ + ৮২খ/১০০

প্রশ্নমতে,
(৯০ক/১০০ + ৮৫খ/১০০) - (৮৮ক/১০০ + ৮২খ/১০০) = ৪০
⇒ (৯০ক + ৮৫খ - ৮৮ক - ৮২খ)/১০০ = ৪০
⇒ ২ক + ৩খ = ৪০০০
⇒ ২ক + ৩(১৬০০ - ক) = ৪০০০ [১নং হতে]
⇒ ২ক - ৩ক = ৪০০০ - ৪৮০০
∴ ক = ৮০০

∴ কারখানায় মোট পুরুষ শ্রমিক আছে = ৮০০ জন
৪৫.
রহিমের জন্মের সময় তার বাবার বয়স ছিল ৪৫ বছর। রহিমের ছোট বোন, যে রহিমের থেকে ৩ বছর ছোট, তার জন্মের সময় রহিমের মায়ের বয়স ছিল ৪০ বছর। তাহলে রহিমের বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত বছর?
  1. ৮ বছর
  2. ৫ বছর
  3. ১০ বছর
  4. ৬ বছর
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রহিমের জন্মের সময় তার বাবার বয়স ছিল ৪৫ বছর। রহিমের ছোট বোন, যে রহিমের থেকে ৩ বছর ছোট, তার জন্মের সময় রহিমের মায়ের বয়স ছিল ৪০ বছর। তাহলে রহিমের বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত বছর?

সমাধান:
দেওয়া আছে,
রহিমের বোন রহিম থেকে ৩ বছরের ছোট

আবার,
রহিমের বোনের জন্মের সময় মায়ের বয়স = ৪০ বছর
∴ রহিমের জন্মের সময় মায়ের বয়স = (৪০ - ৩) = ৩৭ বছর

রহিমের জন্মের সময় বাবার বয়স = ৪৫ বছর

∴ রহিমের বাবা ও মায়ের বয়সের পার্থক্য = (৪৫ - ৩৭) = ৮ বছর
৪৬.
একটি সুইমিং পুলে ৯,০০০ গ্যালন পানি ধরে। পাইপ A প্রতি মিনিটে ২০ গ্যালন এবং পাইপ B প্রতি মিনিটে ১৫ গ্যালন পানি পূর্ণ করতে পারে। তবে একটি নিষ্কাশন পাইপ আছে যা প্রতি ৪ মিনিটে ২০ গ্যালন পানি বের করে দেয়। যদি উভয় পাইপ এবং নিষ্কাশন পাইপ একসাথে খোলা হয়, তাহলে সম্পূর্ণ খালি পুলটি পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ৪.৫ ঘন্টা
  2. ৭ ঘন্টা
  3. ৬ ঘন্টা
  4. ৫ ঘন্টা
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুইমিং পুলে ৯,০০০ গ্যালন পানি ধরে। পাইপ A প্রতি মিনিটে ২০ গ্যালন এবং পাইপ B প্রতি মিনিটে ১৫ গ্যালন পানি পূর্ণ করতে পারে। তবে একটি নিষ্কাশন পাইপ আছে যা প্রতি ৪ মিনিটে ২০ গ্যালন পানি বের করে দেয়। যদি উভয় পাইপ এবং নিষ্কাশন পাইপ একসাথে খোলা হয়, তাহলে সম্পূর্ণ খালি পুলটি পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
পুলের ধারণক্ষমতা = ৯,০০০ গ্যালন
পাইপ A = প্রতি মিনিটে ২০ গ্যালন পানি পূর্ণ করে
পাইপ B = প্রতি মিনিটে ১৫ গ্যালন পানি পূর্ণ করে

নিষ্কাশন পাইপ ৪ মিনিটে ২০ গ্যালন পানি বের করে
∴ নিষ্কাশন পাইপ ১ মিনিটে ২০ গ্যালন পানি বের করে
= ৫ গ্যালন

∴ প্রতি মিনিটে পানি পূর্ণ করে = {(২০ + ১৫) - ৫} গ্যালন/মিনিট
= ৩০ গ্যালন/মিনিট

∴ ৯,০০০ গ্যালন পূর্ণ হতে সময় লাগবে = ৯০০০/৩০ মিনিট
= ৩০০ মিনিট
= ৩০০/৬০ ঘন্টা
= ৫ ঘন্টা
৪৭.
log3 + log9 + log27 + log81 + ................ ধারাটির প্রথম 15 টি পদের সমষ্টি কত?
  1. 111log3
  2. 120log3
  3. 144log3
  4. 169log3
  5. 210log3
ব্যাখ্যা
প্রশ্ন: log3 + log9 + log27 + log81 + ................ ধারাটির প্রথম 15 টি পদের সমষ্টি কত?

সমাধান:
log3 + log9 + log27 + log81 +............... + ধারাটির প্রথম 15 টি পদের সমষ্টি
= log31 + log32 + log33 + log34 +............... + প্রথম 15 টি পদের সমষ্টি
= 1log3 + 2log3 + 3log3 + 4log3 + ............... + প্রথম 15 টি পদের সমষ্টি
= log3 (1 + 2 + 3 + 4 + ............... + 15)
= log3 {15(15+ 1)/2}
= log3 (15 × 8)
= log3 × 120
= 120log3
৪৮.
একটি ২০০ মিটার লম্বা ট্রেন একজন ব্যক্তিকে ১০ সেকেন্ডে অতিক্রম করে। লোকটি ট্রেনের বিপরীত দিকে ৪ কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছিল। ট্রেনের গতি কত?
  1. ৯০ কিমি/ঘণ্টা
  2. ৭৯ কিমি/ঘণ্টা
  3. ৬৮ কিমি/ঘণ্টা
  4. ৬১ কিমি/ঘণ্টা
  5. কোনটি নয়
ব্যাখ্যা
Question: একটি ২০০ মিটার লম্বা ট্রেন একজন ব্যক্তিকে ১০ সেকেন্ডে অতিক্রম করে। লোকটি ট্রেনের বিপরীত দিকে ৪ কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছিল। ট্রেনের গতি কত?

সমাধান:
ধরি,
ট্রেনের গতি = ক কিমি/ঘন্টা
তাহলে,
আপেক্ষিক গতি = (ক + ৪) কিমি/ঘন্টা (কারণ ব্যক্তি বিপরীত দিকে যাচ্ছে)

দেওয়া আছে,
দূরত্ব = ২০০ মিটার = ১/৫​ কিমি
সময় = ১০ সেকেন্ড = ১০/৩৬০০​ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক + ৪) = (১/৫)/(১০/৩৬০০)
⇒ (ক + ৪) = ৩৬০০/৫০
⇒ (ক + ৪) = ৭২
∴ ক = ৬৮

সুতরাং, ট্রেনের গতি = ৬৮ কিমি/ঘণ্টা
৪৯.
x এর মান নির্ণয় কর যদি, 27x - (1/3) = 243 হয়।
  1. 2
  2. 3
  3. 5
  4. 7
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান নির্ণয় কর যদি, 27x - (1/3) = 243 হয়।

সমাধান:
দেওয়া আছে,
27x - (1/3) = 243 
⇒ (33)x - (1/3) = 35
⇒ 33x - 1 = 35
⇒ 3x - 1 = 5
⇒ 3x = 5 + 1
⇒ 3x = 6
∴ x = 2
৫০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ২৫% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ১৫% বৃদ্ধি
  2. ১২.৫% হ্রাস
  3. ৭.৫% বৃদ্ধি
  4. ২.৫% হ্রাস
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ২৫% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য ১০০ একক এবং প্রস্থ ১০০ একক
∴ ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গ একক

আবার,
৩০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১৩০ একক
এবং ২৫% হ্রাসে প্রস্থ = ৭৫ একক
∴ ক্ষেত্রফল = (১৩০ × ৭৫) বর্গ একক
= ৯৭৫০ বর্গ একক

∴ ক্ষেত্রফল হ্রাস = (১০০০০ - ৯৭৫০) বর্গ একক
= ২৫০ বর্গ একক

∴ শতকরা ক্ষেত্রফল হ্রাসের হার = {(২৫০ × ১০০)/১০০০০}%
= ২.৫%
৫১.
a = √6 + √5 হলে a3 - 1/a3 = ?
  1. 46√5
  2. 34√5
  3. 42√5
  4. 54√5
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: a = √6 + √5 হলে a3 - 1/a3 = ?

সমাধান:
দেওয়া আছে
a = √6 + √5
∴ 1/a = 1/(√6 + √5)
⇒ 1/a = (√6 - √5)/(√6 + √5) (√6 - √5)
⇒ 1/a = (√6 - √5)/(6 - 5)
∴ 1/a = √6 - √5

∴ a - 1/a = √6 + √5 - √6 + √5 = 2√5

প্রদত্ত রাশি = a3 - 1/a3
= (a - 1/a)3 + 3 . a . 1/a . (a - 1/a)
= (2√5)3 + 3 × 2√5
= 40√5 + 6√5
= 46√5
৫২.
cotA = 8/15 হলে, cosecA এর মান কত?
  1. 7/9
  2. 11/13
  3. 17/15
  4. 9/17
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: cotA = 8/15 হলে, cosecA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cot A = 8/15

আমরা জানি, 
⇒ cosec2A = 1 + cot2A
= 1 + (8/15)2
= 1 + (64/225)
= (225 + 64)/225
= 289/225
∴ cosecA =√(289/225)
= 17/15
৫৩.
পানিতে প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?
  1. D, e, H, 1
  2. X, I, c, D
  3. C, y, H, 8
  4. c, D, p, 7
  5. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: পানিতে প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?

সমাধান:
আমরা জানি,
⇒ ইংরেজি বর্ণমালায় বড় হাতের C, D, E, H, I, K, O ও X অক্ষরগুলো পানিতে ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
⇒ c, o, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর পানিতে প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
⇒ 0, 8 এই দুইটি সংখ্যার পানিতে ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।

∴ প্রদত্ত বর্ণ গুলোর মধ্যে X, I, c, D পানিতে প্রতিফলিত হলেও কোনো পরিবর্তন হবে না।
৫৪.
8টি ব্যঞ্জনবর্ণ ও 5টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?
  1. 58300
  2. 60780
  3. 63900
  4. 65450
  5. 67200
ব্যাখ্যা
প্রশ্ন: 8টি ব্যঞ্জনবর্ণ ও 5টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?

সমাধান:
8টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায় = 8C3 = 56
5টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায় = 5C2 = 10
∴ মোট বর্ণ বাছাই করার উপায় = (56 × 10)
= 560

এখন,
প্রতিটি শব্দে বর্ণ থাকবে 5টি এদের সাজানোর উপায় = 5!
= 120

সুতরাং, মোট শব্দ সংখ্যা = (560 × 120)
= 67200
৫৫.
European Free Trade Association এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ৪টি
  2. ৭টি
  3. ১১টি
  4. ১৩টি
  5. ১৭টি
ব্যাখ্যা
EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association.
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি। (জুন, ২০২৫)
- সদস্য দেশসমূহ,
• আইসল্যান্ড।
• লিচেস্টেন।
• নরওয়ে।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
৫৬.
মহাবৈশ্বিক দূরত্ব পরিমাপের একক কোনটি?
  1. পারসেক
  2. আলোক বর্ষ
  3. কি.মি.
  4. মিটার
  5. কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা

মহাবৈশ্বিক দূরত্ব পরিমাপের একক কোনটি?
সঠিক উত্তর: পারসেক ও আলোক বর্ষ। 
অপশনে একের অধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
--------------------------- 

মহাজাগতিক দূরত্ব:

- pc বা পারসেক হচ্ছে মহাবৈশ্বিক দূরত্ব পরিমাপের একক।
- সূর্য বা পৃথিবীর মধ্যকার গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিট (AU) বলে।
- 1 AU = 1.495x108 km.
- 1 AU দৈর্ঘ্যের কোনো চাপ (are) যে দূরত্বে ঠিক এক সেকেন্ডে কোণ উৎপন্ন করে সেই দূরত্বকে 1 pc বা এক পারসেক বলে।
- 1 pc = 3.261 y = 3.0857×1013 km বা Mpc (mega parsec) = 106pc = 3.0857x1019 km.

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৭.
মানব মস্তিষ্কের কোন অংশ আবেগ অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে?
  1. সেরেব্রাম
  2. থ্যালামাস
  3. হাইপোথ্যালামাস
  4. সেরেবেলাম
  5. মেডুলা অবলংগাটা
ব্যাখ্যা
মস্তিষ্ক:
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বলে।
- প্রাপ্তবয়ষ্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি এবং প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে।
- মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল ও গুরুত্বপূর্ণ অংশ।
- মানব মস্তিষ্ক ৩টি প্রধান অংশে বিভক্ত। যথা-
(১) অগ্রমস্তিষ্ক,
(২) মধ্যমস্তিষ্ক ও
(৩) পশ্চাৎ মস্তিষ্ক।

(১) অগ্রমস্তিষ্ক:
- অগ্রমস্তিষ্কের প্রধান অংশ গঠন করে।
- এটি তিন অংশে বিভক্ত। যথা-
(ক) সেরেব্রাম,
(খ) থ্যালামাস ও
(গ) হাইপোথ্যালামাস।

• সেরেব্রাম:
- মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ (মস্তিষ্কের প্রায় ৮০% গঠন করে)।
- প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি খণ্ডে বিভক্ত। যথা- ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব ও লিম্বিক লোব।
- সেরেব্রাম বাকশক্তি, স্মৃতি শক্তি, চিন্তা, বুদ্ধি-বৃত্তি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রভৃতির সাথে সংশ্লিষ্ট।
- সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে।

• থ্যালামাস:
- সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র ও ডিম্বাকৃতির থ্যালামাস থাকে যা ধূসর পদার্থ দিয়ে গঠিত।
- থ্যালামাস সংবেদী-উদ্দীপনা গ্রহণ করে এবং রিলে করে সেরেব্রামে পাঠায়।

• হাইপোথ্যালামাস:
- এটি থ্যালামাসের ঠিক নিচে ধূসর পদার্থ দিয়ে গঠিত।
- এটি অন্ততঃ এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত থাকে।
- স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
- ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভাল লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে।
- পিটুইটারী গ্রন্থিও বিভিন্ন হরমোন নিঃসরণ করে।

তথ্যসূত্র - প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন?
  1. মৌর্য
  2. গুপ্ত
  3. সেন
  4. পাল
  5. চোল
ব্যাখ্যা
⇒ সম্রাট অশোক মৌর্য বংশের শাসক ছিলেন।

অশোক:
- চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিম্বিসারের পুত্র অশোক ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন।
- পিতার রাজত্বকালে অশোক প্রথম জীবনে উজ্জয়িনীর শাসনকর্তার দায়িত্ব পালন করেন।
- পরে তক্ষশীলায় বিদ্রোহ দেখা দিলে বিন্দুসার তাঁকে সেখানে পাঠান। বিদ্রোহ দমনের পর তিনি তক্ষশীলার শাসনভার গ্রহণ করেন।
- পিতার মৃত্যুর পর ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে তিনি পাটলিপুত্রের সিংহাসনে আরোহণ করেন।
- সিংহাসনে আরোহণের চার বছর পর তাঁর অভিষেক অনুষ্ঠিত হয়।
- সিংহাসনে আরোহণ করে অশোক তাঁর পূর্বসুরীদের মতই 'দেবনম পিয়' উপাধি গ্রহণ করেন।
- তিনি নিজেকে 'দেবনম পিয় পিয় দসী' রূপে পরিচয় দিতেন।
- তিনি তাঁর পূর্বসুরীদের সাম্রাজ্য সম্প্রসারণনীতি অনুসরণ করেন এবং রাজত্বের ত্রয়োদশ বছরে কলিঙ্গ আক্রমণ করে জয় করেন।
- কলিঙ্গ যুদ্ধে প্রচুর মানুষ হতাহত হয়। যুদ্ধের ভয়াবহতা অশোকের মন ও শাসননীতির ওপর গভীর প্রভাব ফেলে। এ যুদ্ধের পর তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
- সামরিক বিজয়ের পরিবর্তে ধর্ম বিজয় অর্থাৎ সৌহার্দ্য, মানবতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে অপরের প্রীতি অর্জনকেই প্রকৃত বিজয় বলে তিনি মনেপ্রাণে গ্রহণ করেন।
- তিনি ঘোষণা করেন সব মানুষই তাঁর সন্তান। তাদের জাগতিক ও পারলৌকিক সুখ নিশ্চিত করাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য।
- প্রায় ৪০ বছর রাজত্বের পর ২৩২ খ্রিস্টপূর্বাব্দে মহামতি অশোক মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
'শিন বেত' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. পাকিস্তান
  2. রাশিয়া
  3. ইরান
  4. ইসরায়েল
  5. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
৬০.
মহান মুক্তিযুদ্ধের সময় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন?
  1. ৪নং সেক্টর
  2. ৫নং সেক্টর
  3. ৬নং সেক্টর
  4. ৭নং সেক্টর
  5. ৮নং সেক্টর
ব্যাখ্যা
মহিউদ্দিন জাহাঙ্গীর:
- মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে.
- ১৯৫৩ সালে পাতারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের সূচনা হয়।
- ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
- ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
- তিনি ৭নং সেক্টর-এর মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন।
- তিনি অসামান্য বীরত্বের সাথে আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তাঞ্চল গঠন করেন।
- ১২ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
- যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানী বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন।
- পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে সমাহিত করে।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৬১.
'বি-২' কী?
  1. ক্ষেপণাস্ত্র
  2. বোমারু বিমান
  3. বিশেষ ধরনের হেলিকপ্টার
  4. যাত্রীবাহী বিমান
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
⇒ 'বি-২' একটি বোমারু বিমান।

অপারেশন মিড নাইট হ্যামার:
- সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম 'অপারেশন মিড নাইট হ্যামার'।
- অপারেশনটি পরিচালিত হয় ২১ জুন ২০২৫ সালে।
- অভিযানে সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- সব মিলিয়ে এই অভিযানে ১২৫টির বেশি উড়োজাহাজ অংশ নেয়।
- এর মধ্যে ছিল বি-২, জ্বালানি ভরার ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকারবিধ্বংসী বোমা বহন করতে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৬২.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র?
  1. পোল্যান্ড
  2. সুইডেন
  3. ফিনল্যান্ড
  4. বেলজিয়াম
  5. লিথুনিয়া
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুনিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com