পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD. সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
ন্যাম (NAM) গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে?
  1. ক) বেলগ্রেড সম্মেলন
  2. খ) কারাকাস সম্মেলন
  3. গ) বান্দুং সম্মেলন
  4. ঘ) রাবাত সম্মেলন
ব্যাখ্যা
- ন্যাম গঠনের সাথে বান্দুং সম্মেলন  খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন ২৯টি দেশ ১৯৫৫ সালের ১৮ - ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এক সম্মেলনে অংশ নেয়। এই সম্মেলনে অংশগ্রহনকৃত দেশগুলো কোন জোটে না গিয়ে নিরপেক্ষ পন্থা অবলম্বনের পক্ষে মতামত দেয়। 
এই সম্মেলনের মাধ্যমেই ন্যাম গঠনের সিদ্ধান্ত হয়। 
- সম্মেলনে গৃহীত “১০ দফা নীতি” (Bandung principles) পরবর্তীতে এই সংস্থার মূলনীতি হিসাবে বিবেচিত হয়।
 
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম ন্যাম শীর্ষ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ন্যাম আত্মপ্রকাশ করে। এই সম্মেলনে ২৫টি দেশ অংশ নেয়।
- সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে।
 - ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০টি। 

(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
.
'CPTPP' কোন জোটের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি?
  1. ক) OECD
  2. খ) ASEAN
  3. গ) APEC
  4. ঘ) OSCE
ব্যাখ্যা
- APEC ভুক্ত ১১টি দেশের মধ্যে ৮ মার্চ ২০১৮ চিলির সান্টিয়াগোতে The Comprehensive and Progressive Agreement for Trans Pacific Partnership (CPTPP) চুক্তি সাক্ষরিত হয়।
- দেশগুলো হলোঃ কানাডা, চিলি, পেরু, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ব্রুনেই দারুসসালাম, ভিয়েতনাম, জাপান এবং সিঙ্গাপুর।
- শুরুতে এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থাকলেও ডোনাল্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।
- এই চুক্তির উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্যের সম্প্রসারণ।

- USMCA (The United States-Mexico-Canada Agreement) হলো উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
পূর্বেকার NAFTA চুক্তির স্থলে ২০১৮ সালের ৩০ নভেম্বর USMCA চুক্তি স্বাক্ষরিত হয় যা কার্যকয় হয় ২০২০ সালের ১ জুলাই।
- GATT (The General Agreement on Tariffs and Trade) হলো বিশ্ব বাণিজ্য সংস্থার উত্তরসূরী।
- RCEP (The Regional Comprehensive Economic Partnership) হলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারলমূলক বাণিজ্য চুক্তি।

(সূত্রঃ অস্ট্রেলিয়া ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট, মার্কিন সরকারি ওয়েবসাইট )
.
'মার্লবোরো হাউজ' কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) সিডনি
  3. গ) লন্ডন
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
- মার্লবোরো হাউজ ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। 
- মার্লবোরো হাউজ ১৭১১ সালে নির্মিত হয়। 
- এটি অতীতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো । 
- ১৯৫৯ সাল থেকে এটি কমনওয়েলথের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 

(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
.
পারস্য উপসাগরের তীরবর্তী কোন রাষ্ট্র GCC এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) কাতার
  2. খ) ইরাক
  3. গ) কুয়েত
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
GCC - এর পূর্ণরূপ Gulf Cooperation Council।
সংগঠনটির মূল নাম - Cooperation Council for the Arab States of the Gulf। 
এটি পারস্য উপসাগরীয় অঞ্চলের একই রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ধারন করে এমন দেশসমূহের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। 
পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যে ইরাক ও ইরান - এর সদস্য নয়। 

প্রতিষ্ঠাকাল: ২৫ মে, ১৯৮১ সাল
প্রতিষ্ঠার স্থান: রিয়াদ, সৌদি আরব
সদস্য সংখ্যা
৬টি দেশ (Gulf countries - নামে পরিচিত)।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন
সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব
অফিসিয়াল ভাষা: আরবি
বর্তমান প্রধান (মহাসচিব): ড. নায়েফ ফালাহ এম. আল হাজরাফ - কুয়েত; (১ ফেব্রুয়ারি, ২০২০ - বর্তমান)
 
উৎস: জিসিসি ওয়েবসাইট এবং ব্রিটানিকা

.
কোন সংস্থার উদ্যোগে জি-৭৭ প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ECOSOC
  2. খ) FAO
  3. গ) UNCTAD
  4. ঘ) CPD
ব্যাখ্যা
জি-৭৭ (Group of 77) জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন। 
জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা  UNCTAD এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৬৪ সাল
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ 
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ
উদ্যোক্তা: The United Nations Conference on Trade and Investment (UNCTAD)

প্রতিষ্ঠাকালীন সম্মেলন: 
১৯৬৪ সালের ১৫ জুন জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে “Joint Declaration of the Seventy-Seven Developing Countries” -এর মাধ্যমে এর আত্মপ্রকাশ ঘটে। ১৯৬৭ সালে “Charter of Algiers” - এর মাধ্যমে সাংগঠনিক ভিত্তি পায়।

সদরদপ্তর: নাই।
তবে জাতিসংঘের সদরদপ্তরেই সকল অফিসিয়াল কাজ সম্পন্ন করা হয়।
 
তথ্যসূত্র: জি-৭৭ ওয়েবসাইট।

.
নিচের কোনটি BIMSTEC ভুক্ত সদস্য রাষ্ট্র নয়?
  1. ক) শ্রীলংকা
  2. খ) মিয়ানমার
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা
BIMSTEC  একটি অর্থনৈতিক সংগঠন। 
BIMSTEC - এর পূর্ণরূপ ‘Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation’। 
এর পূর্ব নাম ছিলো BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)। 
পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারন করে। 
                                              
এক নজরে বিমস্‌টেক:
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল
প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড
সদস্য সংখ্যা: ৭টি দেশ
 এগুলো হলোঃ
- ভারত,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল, 
- ভুটান, 
- মিয়ানমার,
- থাইল্যান্ড।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড)
সদরদপ্তর : ঢাকা, বাংলাদেশ
 
সূত্রঃ BIMSTEC ওয়েবসাইট

.
আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
  1. ক) তিউনিসিয়া
  2. খ) মরক্কো
  3. গ) সুদান
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (African Union)
- ২৫ মে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত “আফ্রিকান ঐক্য সংস্থা” (Organisation of African Unity - OAU) এর নাম ২০০২ সালে পরিবর্তন করে আফ্রিকান ইউনিয়ন (AU) নামে নামকরণ করা হয়।
- আফ্রিকার দেশগুলোকে সাম্রাজ্যবাদী শক্তির উপনিবেশ থেকে মুক্তকরণ, আফ্রিকার রাষ্ট্রগুলোর মধ্যে একতা ও সংহতি স্থাপন ও রক্ষা, সদস্য রাষ্ট্রসমূহের উন্নয়ন ও আন্তর্জাতিক সহোযগীতা বৃদ্ধি ও জাতিসংঘের ঘোষনা অনুযায়ী বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা - এই উদ্দেশ্য নিয়ে আফ্রিকান ঐক্য সংস্থার যাত্রা।
 - বর্তমানে, আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকাকে বিশ্বের পরবর্তী “শক্তিঘর” (Power House) হিসাবে গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা “Agenda 2063: The Africa We Want” প্রণয়ন করেছে।
 
প্রতিষ্ঠাকাল: ২৫ মে, ১৯৬৩ সাল।
প্রথম নাম - আফ্রিকান ঐক্য সংস্থা; যা পরবর্তীতে, Sirte Declaration অনুযায়ী ৯ জুলাই, ২০০২ সালে দক্ষিন আফ্রিকার ডারবানে আফ্রিকান ইউনিয়ন (African Union - AU) নামকরণ করা হয়। 
প্রতিষ্ঠার স্থান: আদ্দিস আবাবা, ইথিওপিয়া 
সদস্য সংখ্যা: ৫৫টি দেশ
সর্বশেষ সদস্য: মরক্কো
(৩১ জানুয়ারি, ২০১৭ সালে আফ্রিকান ইউনিয়নে পুনরায় যোগদান করে। মরক্কো আফ্রিকান ঐক্য সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য, কিন্তু নাম পরিবর্তনের পর যোগ দেয় নি।)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩২টি দেশ
সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া
 
সূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট
.
ওপেক গঠনের প্রস্তাবক দেশ কোনটি?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) ভেনেজুয়েলা
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) লিবিয়া
ব্যাখ্যা
- OPEC - এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries। 
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন। সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ - ভেনেজুয়েলা।

প্রতিষ্ঠাকাল: ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সাল
প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: বাগদাদ সম্মেলন (১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০)
প্রতিষ্ঠাকালীন সদস্য:৫টি দেশ
(ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা)
সদস্য সংখ্যা: ১২টি দেশ
(প্রতিষ্ঠাকালীন ৫টি + লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, গেবন, গিনি বিসাউ ও কঙ্গো)
[উল্লেখ্য - ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে।] 

সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
(১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত এর সদরদপ্তর ছিলো সুইজারল্যান্ডের জেনেভায়। ১ সেপ্টেম্বর, ১৯৬৫ সালে ভিয়েনাতে স্থানান্তর করা হয়)
 
(সূত্রঃ OPEC ওয়েবসাইট)
.
BENELUX কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. ক) উত্তর ইউরোপ
  2. খ) পশ্চিম ইউরোপ
  3. গ) মধ্য ইউরোপ
  4. ঘ) পূর্ব ইউরোপ
ব্যাখ্যা
- BENELUX হলো পশ্চিম ইউরোপের ৩টি দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয় এবং এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।


প্রতিষ্ঠা:
চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল
(The Treaty of the Benelux Economic Union)
চুক্তি কার্যকর -  ১৯৬০ সাল

সদস্য সংখ্যা ৩টি দেশ
(বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)
সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম

- বেনেলাক্স গঠণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak।
- বেনেলাক্স বিশ্বের প্রথম ফ্রি শ্রম বাজার।
- মূলধন এবং সেবা - ও বিনাশুল্কে স্থানান্তরিত হয় এবং ১৯৭০ সালে বেনেলাক্স এর দেশগুলোর মধ্যে সীমান্ত কড়াকড়ি উঠিয়ে দেয়া হয়।
- বেনেলাক্স এর বর্তমান মহাসচিব Alain de Muyser (লুক্সেমবার্গ)। তিনি ২০২০ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমানে ও রয়েছেন।

(তথ্যসূত্র: BENELUX ওয়েবসাইট)
১০.
নিচের কোনটি ডি - ৮ ভুক্ত সদস্য রাষ্ট্র নয়?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) মালদ্বীপ
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
ডি - ৮ এর পূর্ণনাম - The D-8 Organization for Economic Cooperation যা Developing - 8 নামেও পরিচিত। 
সদস্য দেশ সমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও নাগরিকদের সার্বিক উন্নতি ত্বরান্বিত করার জন্য নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগীতা বৃদ্ধির লক্ষে D-8 প্রতিষ্ঠিত। 
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সমন্বয়ে ডি-৮ গঠিত হয়।
                                       

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল
প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক
সদস্য সংখ্যা: ৮টি দেশ
(বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক)
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Istanbul Declaration
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
 
(তথ্যসূত্র: ডি-৮ ওয়েবসাইট)
১১.
'Economic Cooperation Organization' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আম্মান
  2. খ) তেহরান
  3. গ) রিয়াদ
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা
ECO - এর পূর্ণরূপ - ‘Economic Cooperation Organization’। 
এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে ‘Regional Cooperation for Development’ (RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়। 
 
প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল
সদস্য সংখ্যা: ১০টি দেশ
(আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)
সদরদপ্তর: তেহরান, ইরান

(তথ্যসূত্র: ECO ওয়েবসাইট)
১২.
Group of Seven কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৯
  4. ঘ) ১৯৭৭
ব্যাখ্যা
জি - ৭ (G-7)
বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশকে নিয়ে জি-৭ (Group of Seven) গঠিত।
 ১৯৭১ সালের বিনিময় হারের পতন ও ১৯৭৩ সালে “তেল সংকট” এবং বৈশ্বিক অর্থনৈক মন্দা - মোকাবেলায় শিল্পোন্নত দেশের নেতারা একটি ফোরাম গঠনের প্রয়োজন অনুভব করেন। ফোরামের উদ্দেশ্য - শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অংশীদারিত্বমূলক সামষ্টিক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহন।

- ১৯৭৫ সালে ফ্রান্সের উদ্যোগে ৬টি শিল্পোন্নত দেশের প্রধানদের নিয়ে এক সম্মেলন হয় এবং এই ফোরামের আত্মপ্রকাশ ঘটে। তখন এর নাম হয় Group of Six (G-6)। 
- পরে, ১৯৭৬ সালে কানাডাকে ফোরামে যোগ দেওয়ার আমন্ত্রন জানানো হয় এবং নতুন নাম হয় Group of Seven (G-7)। 
- ১৯৭৭ সালে ইউরোপীয় ইউনিয়ন ও ১৯৯৪ রাশিয়াকে ফোরামের সদস্য হওয়ার জন্য আমন্ত্রন জানানো হয়।
-  রাশিয়া ১৯৯৮ রাশিয়া আনুষ্ঠানিকভাবে ফোরামে যোগ দেওয়ার পর এর নতুন নাম হয় - The Group of Eight (G-8)।
-  ২০১৪ সালে “ক্রিমিয়া সংকট”কে কেন্দ্র করে রাশিয়াকে বহিস্কার করা হয় এবং তখন থেকে এটি আবার ‘Group of Seven (G-7)’ নামে পরিচিত হয়।
- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৯৮১ সাল থেকে “non enumerated” সদস্য হিসাবে G7-এ সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে।

 
প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৭৫ সাল
প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স
সদস্য সংখ্যা: ৭টি দেশ।
(ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি দেশ
(ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট)
সদরদপ্তর: নাই।
তবে যে দেশ পরবর্তী সম্মেলন আয়োজন করে সেই দেশে অস্থায়ীভাবে কার্যালয় স্থাপিত হয়।
 
উৎস: জি৭ ওয়েবসাইট 

১৩.
মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করার পর কোথায় সদর দপ্তর স্থানান্তর করা হয়?
  1. ক) রিয়াদ
  2. খ) তিউনিস
  3. গ) রাবাত
  4. ঘ) বৈরুত
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন/জোট হলো “আরব লীগ”। 

প্রতিষ্ঠাকাল: ২২ মার্চ, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান: কায়রো, মিশর
সদস্য সংখ্যা: ২২টি দেশ
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭টি দেশ
(মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব ও ইয়েমেন)
সদরদপ্তর: কায়রো, মিশর

- ১৯৭৯ সালে মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তির (ক্যাম্প ডেভিড চুক্তি) জের ধরে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। 
- এই সময় এর সদরদপ্তর কায়রো থেকে তিউনিসে (তিউনিসিয়া) স্থানান্তর করা হয়। 
- পরে ১৯৮৯ সালে মিশর পুনরায় সদস্যপদ ফিরে পায় এবং ১৯৯০ সাল থেকে সদরদপ্তর পুনরায় কায়রোতে পুনঃস্থাপন করা হয়।
 
উৎস: আরব লীগ ওয়েবসাইট


১৪.
'ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নেদারল্যান্ডস
  3. গ) ফ্রান্স
  4. ঘ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা
Maastricht Treaty বা The Treaty of European Union
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিচট শহরে ইউরোপের ১২টি দেশ ম্যাসট্রিচট চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিটি ১৯৯৩ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়।
- ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান কমিউনিটির স্থলে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। যার কারণে চুক্তিটি ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি নামে পরিচিত।
- ম্যাসট্রিক্ট চুক্তির ফলে ইউরো মুদ্রার চালুর পথ সুগম হয়।
 
ইউরোপীয় ইউনিয়ন গঠনে অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
Treaty of establishing the European Coal and Steel Community
স্বাক্ষর - ১৮ এপ্রিল, ১৯৫১; কার্যকর - ২৩ জুলাই, ১৯৫২।

The Treaty of Rome যার মাধ্যমে EEC গঠন।
স্বাক্ষর - ২৫ মার্চ, ১৯৫৭; কার্যকর - ১ জানুয়ারি, ১৯৫৮।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)