ব্যাখ্যা
• 'হ্ম' এই যুক্তবর্ণটির সঠিক বিশ্লেষণ - হ্ + ম।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
- ঞ্ + জ = ঞ্জ,
- ঞ্ + চ = ঞ্চ,
- ষ্ + ণ = ষ্ণ,
- ঞ্ + ছ = ঞ্ছ,
- ক্ + ষ্ + ম = ক্ষ্ম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৯ প্রশ্ন
• 'হ্ম' এই যুক্তবর্ণটির সঠিক বিশ্লেষণ - হ্ + ম।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
- ঞ্ + জ = ঞ্জ,
- ঞ্ + চ = ঞ্চ,
- ষ্ + ণ = ষ্ণ,
- ঞ্ + ছ = ঞ্ছ,
- ক্ + ষ্ + ম = ক্ষ্ম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
• "দরবার" শব্দটি 'ফারসি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- রাজসভা; বিচার-সভা।
- ধনীগৃহের বৈঠকখানা।
• কিছু ফারসি শব্দ:
- আসমান,
- কশিদা,
- কয়েদি,
- কাগজ,
- কাজি,
- কারিগর,
- খোয়াব,
- চশমা,
- চেহারা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'Custom' এর বাংলা পরিভাষা - প্রথা।
অন্যদিকে,
Excise Duty - আবগারি শুল্ক।
Obligatory - বাধ্যতামূলক।
Gratuity - আনুতোষিক।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
- স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়।
যথা:
- অ + ছ = চ্ছ; মুখ + ছবি = মুখচ্ছবি।
- আ + ছ = চ্ছ; কথা + ছলে = কথাচ্ছলে।
- ই + ছ = চ্ছ; পরি + ছদ = পরিচ্ছদ।
এরূপ - একচ্ছত্র, বিচ্ছেদ, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলোকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, বৃক্ষচ্ছায়া, স্বচ্ছন্দে, অনুচ্ছেদ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
'ছাড়পত্র' কাব্যগ্রন্থ:
- আঠারো বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে নেয়া।
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৭ সালে।
ছাড়পত্র কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো:
- ছাড়পত্র,
- আঠারো বছর বয়স,
- রানার,
- হে মহাজীবন।
সুকান্ত ভট্টাচার্য:
- তিনি ছিলেন মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
- ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায়।
- সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
- সুকান্তের সাহিত্য-সাধনার মূল ক্ষেত্র ছিল কবিতা। সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ তাঁর কবিতার প্রধান বিষয়বস্তু।
- তাঁর রচনাকর্মে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বাণীসহ শোষণহীন এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে।
- ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি' - সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত উক্তি।
- তিনি ২৯শে বৈশাখ, ১৩৫৪; ১৩ই মে, ১৯৪৭ সালে মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত গ্রন্থসমূহ:
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- মিঠে কড়া,
- অভিযান,
- হরতাল,
- গীতিগুচ্ছ।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।
জাতি-বিশেষ্য:
- জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।
যেমন:
- মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
গৃহদাহ:
- গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত একটি শ্রেষ্ঠি উপন্যাস।
- উপন্যাসটি ১৯২০ সালে প্রকাশিত হয়।
- মাসিক ‘ভারতবর্ষে’ উপন্যাসটি প্রকাশিত হয়।
- 'গৃহদাহ' উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।
- উপন্যাসের নায়িকা অচলা। মহিম ও সুরেশ দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ বিকর্ষণ উপন্যাসের আলোচ্য বিষয়।
অন্যদিকে,
শ্রীকান্ত উপন্যাসের চরিত্র - রাজলক্ষ্মী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• শুদ্ধ বানান - সূক্ষ্মাতিসূক্ষ্ম।
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।
শব্দের অর্থ:
- অতিশয় সূক্ষ্ম; অতি ক্ষুদ্র।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
অপাদান কারক:
- যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে’ ইত্যাদি অনুসর্গ শব্দেরে পরে বসে।
যেমন:
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।
- কুকর্মে বিরত হও।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা,
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
- মহী,
- মেদিনী,
- ক্ষিতি।
অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বলে।
যেমন:
- পাকা > পাক্কা,
- সকাল > সক্কাল,
- বড় > বড্ড,
- কিছু > কিচ্ছু ইত্যাদি।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'অ, অনা, ইতি, পাতি' এগুলো 'বাংলা' উপসর্গ।
বাংলা উপসর্গ:
- বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
উল্লেখ্য,
তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
'শর্মিষ্ঠা' নাটক:
- এটি মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।
- কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য মধুসূদন দত্ত ১৮৫৮ সালে নাটকটি রচনা করেন।
- ১৮৫৯ সালের জানুয়ারি মাসে রাজাদের অর্থানুকূল্যে ‘শর্মিষ্ঠা' প্রকাশিত ও ১৮৫৯ সালের ৩রা সেপ্টেম্বর সেটা বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
- পাশ্চাত্যরীতিতে বাংলা নাটক রচনার চেষ্টা এই নাটকের মধ্যে বিশেষভাবে সফলতা পায়।
- মধুসূদন পরে ‘শর্মিষ্ঠা’র ইংরেজি অনুবাদও করেন ।
- এই নাটক রচনায় পুরাণের কাহিনি অবলম্বন করা হয়েছে।
- উল্লেখযোগ্য চরিত্র: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ।
মাইকেল মধুসূদন দত্তের নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী।
প্রহসন:
- একেই কি বলে সভ্যতা,
- বুড়ো সালিকের ঘাড়ে রো।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
• 'দুর্বোধ্য' এর বিপরীতার্থক শব্দ - ব্যক্ত।
উল্লেখ্য,
- 'গূঢ়' অর্থ - গুপ্ত, লুক্কায়িত (গূঢ়পথ), দুর্বোধ্য, জটিল (গূঢ় তত্ত্ব), দুর্গম (গূঢ় রহস্য)।
- 'ব্যক্ত' অর্থ - প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত, স্পষ্ট; প্রকট।
অন্যদিকে,
গাঢ় - পাতলা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
বাংলা কৃৎ প্রত্যয় (অন):
- ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে 'অন' প্রত্যয়ের ব্যবহার হয়।
যেমন:
- √ নাচ্ + অন = নাচন,
- √ কাঁদ্ + অন = কাঁদন,
- √ বাঁধ + অন = বাঁধন,
- √ চল্ + অন = চলন।
উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা।
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
অন্যদিকে:
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
- হাতি শব্দের 'হ' কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
- নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
• 'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ - প্লবগ।
অন্যদিকে,
যা জলে চলে - জলচর।
যা জলে ও স্থলে চরে - উভচর।
যে বুকে হেঁটে চলে - সরীসৃপ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
মধ্যপদলোপী বহুব্রীহি সমাস:
- ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ লোপ পেয়ে যে বহুব্রীহি সমাস হয় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- সোনার মতো উজ্জ্বল মুখ যার = সোনামুখী,
- একদিকে চোখ যার = একচোখা,
- গজের মতো আনন যার= গজানন ইত্যাদি।
অন্যদিকে,
ব্যধিকরণ বহুব্রীহি সমাস = শূল পাণিতে যার - শূলপাণি।
মধ্যপদলোপী কর্মধারয় = জ্যোৎস্না শোভিত যে রাত = জ্যোৎস্নারাত, চালে আশ্রিত কুমড়া = চালকুমড়া।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
‘কুলীনকুলসর্বস্ব’ নাটক:
- নাট্যকার হিসেবে রামনারায়ণ তর্করত্ন প্রভূত খ্যাতিলাভের পশ্চাতে রয়েছে তাঁর সামাজিক নাটক ‘কুলীনকুলসর্বস্ব’ (১৮৫৪) সালে অভিনয় সাফল্য লাভ করে।
- তাঁর ‘কুলীনকুলসর্বস্ব’ নাটক তৎকালীন নাট্যসাহিত্যে প্রবল আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।
- সমকালীন সমাজব্যবস্থার কুসংস্কারাচ্ছন্ন দিকগুলো নাটকে রূপায়িত করতে গিয়ে আঙ্গিকগত দিক থেকে তাঁর চূড়ান্ত সার্থকতা লাভ করা সম্ভব হয় নি।
- ‘কুলীনকুলসর্বস্ব’ নাটক রচনার জন্য রামনারায়ণ রংপুরের জমিদার কালীচন্দ্র রায়চৌধুরী ঘোষিত পঞ্চাশ টাকা পুরস্কার লাভ করেন।
- এই নাটকের মাধ্যমে দর্শকদের প্রবলভাবে মাতিয়ে তোলা সম্ভব হয়েছিল। সে কারণে তিনি ‘নাটুকে নারায়ণ’ নামে খ্যাতি লাভ করেছিল।
• সংস্কৃতে সুপণ্ডিত রামনারায়ণ তর্করত্ন সংস্কৃত থেকে কতিপয় নাটক বাংলায় অনুবাদ করেন:
- শকুন্তলা,
- মালতীমাধব,
- রত্নাবলী।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
'যুগবাণী' প্রবন্ধ সংকলন:
- 'নবযুগ' পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি প্রবন্ধের সংকলন 'যুগবাণী'।
- নজরুলের প্রবন্ধগ্রন্থ যুগবাণী বাজেয়াপ্ত হয় ২৩ নভেম্বর ১৯২২। একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়।
- বিচারাধীন বন্দি হিসেবে ১৯২৩ সালের ৭ জানুয়ারি নজরুল আত্মপক্ষ সমর্থন করে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে যে জবানবন্দী প্রদান করেন, বাংলা সাহিত্যের ইতিহাসে তা 'রাজবন্দীর জবানবন্দী' নামে সাহিত্য-মর্যাদা পেয়ে আসছে। ১৬ জানুয়ারি বিচারের রায়ে নজরুল এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে ভারতের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন।
পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন।
- ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান।
- তাঁকে 'বিদ্রোহী কবি' বলা হয়।
মাত্র চল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন।
- বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
- তাঁকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
• 'ভূতের বেগার' বাগ্ধারার অর্থ - অযথা শ্রম।
অন্যদিকে,
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ।
ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা।
বাঘের দুধ/চোখ - দুঃসাধ্য বস্তু।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯- সংস্করণ)।
বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার:
যেমন:
- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, ধামা ধামা ধান
- সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
- ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
- ভাবের গভীরতা বোঝাতে: তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।
- অনুভূতি বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০১৯)।
• সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা-পলায়ন--
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন! - পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা জমি' নামক কবিতা থেকে নেওয়া। কবিতাটি রবীন্দ্রনাথের 'কবি কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
রবীন্দ্রনাথ ঠাকুর:
- কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- রবীন্দ্রনাথের প্রথম অভিনয় ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না নাটকে অলীকবাবুর ভূমিকায়।
- কবির শেষ বয়সের প্রায় সব নাটকই শান্তিনিকেতনে রচিত।
- বলাকা কাব্যের জীবনতত্ত্বকেই কবি রূপ দিয়েছেন ফাল্গুনী নাটকে।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।
৩) 'দুই বিঘা জমি' কবিতা।
কর্মকর্তৃবাচ্য:
- যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে।
যেমন:
- কাজটা ভালো দেখায় না।
- বাঁশি বাজে ঐ মধুর লগনে।
- সুতি কাপড় অনেক দিন টেকে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী - হস্ত + ইন, অর্থ - হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা।
- প্রবীণ - শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন • বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ - শব্দ ও প্রত্যয়গত অর্থে 'সংবাদ'। কিন্তু রূঢ়ি অর্থে 'মিষ্টান্ন বিশেষ'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
Correct answer: Fill.
Full (adjective)
- English meaning: holding or containing as much as possible or a lot.
- Bangla meaning: ভরতি; ভরা; পূর্ণ; পরিপূর্ণ; ভরপুর; সংকুল; আকীর্ণ; সমাকীর্ণ; টইটম্বুর।
Fill (verb/ noun)
- English meaning: to make or become full; to use empty space.
- Bangla meaning: পরিপূর্ণ সরবরাহ; পূর্ণ পরিমাণ; যে পরিমাণ দ্বারা পরিপূর্ণ বা পরিতৃপ্ত হওয়া যায়।
Other options:
ক) Fully (adverb)
- English meaning: in a full manner or degree: completely.
- Bangla meaning:সম্পূর্ণরূপে।
খ) Fulfillment (noun)
- English meaning: the act or process of fulfilling
- Bangla meaning: সিদ্ধি; সংসিদ্ধি; পূরণ; পরিতৃপ্তি।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Active: Who solved the problem?
Passive: By whom was the problem solved?
- Active voice-টি Past Indefinite Tense-এ আছে তাই এখানে was এর পর মূল verb এর past participle বসবে।
• Who যুক্ত Active voice কে passive voice এ পরিণত করার সময়-
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- Tense ও person অনুযায়ী Auxiliary বসে।
- Object টির Subject রূপ বসে।
- মূল verb এর past participle বসে।
- প্রশ্নবোধক চিহ্ন বসে।
- Structure: By whom + was/were + object + verb-এর P.P?
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: a.
Complete sentence: Students are required to wear a uniform to school every day.
- প্রশ্নে উল্লেখিত "uniform" এর উচ্চারন "ইউ" এর মত হওয়ায় article হিসেবে "a" বসবে।
• Article এর নিয়মানুযায়ী
- Article এর নিয়মানুযায়ী "a, e, i, o, u" এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
- কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel এর মত না হলে এদের পূর্বে "a" বসে।
• Article:
- A, An & The কে article বলে।
- এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার।
- যেমন:
- 1. Indefinite: A, An
- 2. Definite: The
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• The correct proverb is - Silence is golden.
- English Meaning: it is often better to say nothing
- Bangla Meaning: কিছুই না বলা/ নীরবতা পালন বুদ্ধিমানের কাজ।
• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
Source: Oxford Learner's Dictionary.
Correct answer: Opponent.
• Antagonist (noun)
- English meaning: One that contends with or opposes another : adversary, opponent.
- Bangla meaning: প্রতিদ্বন্দ্বী; বিরোধী ব্যক্তি; প্রতিপক্ষ।
• Opponent (noun)
- English meaning: one that takes an opposite position (as in a debate, contest, or conflict)
- Bangla meaning: প্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বী।
Other options:
ক) Quarrelsome
- English meaning: apt or disposed to quarrel in an often petty manner: contentious.
- Bangla meaning: ঝগড়াটে; বদরাগী।
গ) Hyperactive
- English meaning: as in excited: being in a state of increased activity or agitation.
- Bangla meaning: অস্বাভাবিকভাবে অতিমাত্রায় সক্রিয়; অত্যুদ্যুক্ত; অতিক্রিয়।
ঘ) Belligerent
- English meaning: inclined to or exhibiting assertiveness, hostility, or combativeness.
- Bangla meaning: (ব্যক্তি, জাতি ইত্যাদি) যুদ্ধরত; যুধ্যমান।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Correct answer: Hard.
Hardness (noun)
- English meaning: the quality or state of being hard
- Bangla meaning: কঠিনতা, কঠোরতা, দৃঢ়তা বা কাঠিন্য।
Hard (adjective)
- English meaning: not easily penetrated: not easily yielding to pressure.
- Bangla meaning: শক্ত; কঠিন।
Other options:
ক) Hardly (adverb)
- English meaning: only just; almost not.
- Bangla meaning: নামেমাত্র; সবেমাত্র; বড় একটা নয়; পুরোপুরি নয়।
গ) Harden (verb)
- English meaning: to make hard or harder.
- Bangla meaning: শক্ত, মজবুত, কষ্টসহিষ্ণু ইত্যাদি করা বা হওয়া।
ঘ) Hardship (noun)
- English meaning: something that causes) difficult or unpleasant conditions of life.
- Bangla meaning: কষ্টকর পরিস্থিতি।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Correct answer: Spouse.
Spouse (noun)
- English meaning: a partner in a marriage: husband, wife.
- Bangla meaning: স্বামী বা স্ত্রী।
- Spouse, can be both masculine and feminine.
- অর্থাৎ, এটি একটি common gender.
Other options:
ক) Gander: কলহংস (Masculine gender).
- এর Feminine gender -"Goose" (রাজহংসী)
খ) Spinster: (অবিবাহিতা মহিলা) (Feminine gender).
- এর Masculine gender "Bachelor" (অবিবাহিত পুরুষ)
ঘ) Actor: (অভিনেতা) (Masculine gender)
- এর Feminine gender "Actress" (অভিনেত্রী)
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Correct answer: Tuberculosis.
Tuberculosis (noun)
- English meaning: a serious infectious disease that can attack many parts of a person's body, especially their lungs.
- Bangla meaning: যক্ষ্মারোগ; রাজযক্ষ্মা:
Example sentence:
1. When Daisy was three and a half, her father died of tuberculosis.
2. Tuberculosis is a contagious and deadly disease.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
Correct answer: in.
Complete sentence: The witness refused to confide in the Police until her lawyer arrived.
Confide in:
- English meaning: to tell personal and private things to (someone).
- Bangla meaning: নির্ভর করা; বিশ্বাস করে বলা।
Example sentence:
1. She felt completely alone and had no one she could confide in.
2. Employees often confide in a mentor when they are considering a career advice.
• উল্লেখ্য Confide এর সাথে নির্ভর বা বিশ্বাস করা অর্থে Appropriate preposition হিসেবে at/on/of এর কোন ব্যবহার নেই।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Correct answer: To alter facts or figures dishonestly.
Cook the book (idiom)
- English meaning: to alter official accounting records in order to deceive or mislead.
- Bangla meaning: হিসাব-নিকাশে জালিয়াতি করা।
Example sentence:
1. The investigation revealed that the company had been cooking the books for several years.
2. They cooked the books to pass the audit.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Correct answer: Ignorant.
Erudite: (adjective)
- English meaning: as in literate: having or displaying advanced knowledge or education.
- Bangla meaning: পাণ্ডিত্যপূর্ণ।
Ignorant (adjective)
- English meaning: as in uneducated: lacking in education or the knowledge gained from books.
- Bangla meaning: অজ্ঞ; অবিদ্য; অনবহিত।
Other options,
ক) Smart:
- English meaning: as in intelligent: having or showing a practical cleverness or judgment.
- Bangla meaning: চালাক; দক্ষ; পটু; তীক্ষ্ণধী; বুদ্ধিমান।
গ) Knowledgeable:
- English meaning: as in acquainted: having information, especially as a result of study or experience.
- Bangla meaning: জানাশোনা; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন।
ঘ) Angry:
- English meaning: feeling or showing anger
- Bangla meaning: ক্রুদ্ধ; রুষ্ট।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Correct answer: Tragedy.
• Troilus and Cressida
- William Shakespeare wrote the drama 'Troilus and Cressida'.
- এই drama টি ১৬০২-০৩ সালের দিকে রচিত।
- এটি একটি 5acts বিশিষ্ট drama.
- ট্রোজান যুদ্ধের পটভূমিতে রচিত এই নাটকে Troilus ও Cressida এর প্রেম, বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধক্ষেত্রের অন্ধকার দিক ফুটে উঠেছে।
- ট্রোজান রাজপুত্র Troilus এর সাথে Cressida প্রেমের সম্পর্ক ছিলো।
- কিন্তু যুদ্ধের কারণে Cressida গ্রীক শিবিরে চলে যেতে বাধ্য হন এবং সেখানে বিশ্বাসঘাতকতা করেন।
- Its genre is indeed anomalous; many scholars prefer to classify it with the “problem plays” or the “dark” comedies.
• William Shakespeare:
- He was an English dramatist and poet of the sixteenth century এবং The Great Dramatist of All Time.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তাকে English national poet এর পাশাপাশি 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন।
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
- The Two Gentlemen of Verona, etc.
• উল্লেখ্য যে, Geoffrey Chaucer "Troilus and Criseyde" একটি Tragic verse romance রচনা করেছেন।
Source:
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
Correct answer: Aldous Leonard Huxley.
• Brave New World:
- এটি Aldous Leonard Huxley রচিত একটি science fiction.
- এটি ১৯৩২ সালে প্রকাশিত হয়।
- The book presents a nightmarish vision of a future society.
- The novel examines a futuristic society, called the World State, that revolves around science and efficiency.
- It is also known as a dystopian novel.
- এটিকে dystopian novel বলা হয় কারণ এই বইটি ভবিষ্যতের একটি দুঃস্বপ্নময় সমাজের চিত্র উপস্থাপন করংল
• Aldous Huxley
- In full, Aldous Leonard Huxley.
- তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক ও সমালোচক, যিনি প্রখর ও বিস্তৃত বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন।
- তিনি ১৯১৬ সালে তার প্রথম বই প্রকাশ করেন এবং ১৯১৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত সাময়িকী অ্যাথেনিয়াম- এ কাজ করেন।
- এরপর তিনি মূলত নিজের লেখালেখিতে নিজেকে নিয়োজিত করেন এবং ১৯৩০-এর দশকের শেষের দিকে, যখন যখন তিনি ক্যালিফোর্নিয়ায় স্থায়ী হন।
- তার রচনাগুলো তার তীক্ষ্ণ বুদ্ধি ও নিরাশাবাদী ব্যঙ্গের জন্য পরিচিত।
- তিনি সবচেয়ে বেশি পরিচিত তার উপন্যাস Brave New World (1932)-এর জন্য, যা পরবর্তী বহু ডিস্টোপিয়ান বিজ্ঞান কল্পকাহিনির আদর্শ হয়ে উঠেছে।
• Other notable works,
- After Many a Summer Dies the Swan,
- Antic Hay,
- Eyeless in Gaza,
- Point Counter Point,
- The Doors of Perception,
- Those Barren Leaves, etc.
Source: Britannica.
Correct answer: rang.
Complete Sentence: Hardly had she sat down for supper when the phone rang.
- Hardly had... when যুক্ত বাক্যে 2nd clause এ Verb এর Past form বসে। যেহেতু "ring" এর Simple Past form হলো rang. তাই এখানে সঠিক উত্তর হবে rang.
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।
• নিয়মনুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than ব্যবহার করা হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহার করা হয়;
- Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহার করা হয়;
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়।
- No sooner had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + than বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: consult.
Complete sentence: You had better consult a doctor immediately.
• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
- Structure: Subject+ had better/would rather+ verb এর base form.
• Had better এবং Would rather-এর মধ্যে প্রধান পার্থক্য হলো এদের ব্যবহারের উদ্দেশ্য।
- Had Better: এটি ব্যবহৃত হয় উপদেশ, সতর্কতা বা জরুরি কোনো কাজ বোঝাতে।
- Example: You had better consult a doctor immediately.
- Would Rather: এটি ব্যবহৃত হয় ব্যক্তিগত পছন্দ (Preference) বা দুটির মধ্যে একটি বেছে নেওয়া বোঝাতে।
- Example: I would rather drink tea than coffee.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Correct answer: hangar.
• Hangar (noun)
- English Meaning: A large building in which aircraft are kept.
- Bangla Meaning: বিমানছাউনি; বিমানঘর।
Other options:
ক) Terminal
- English Meaning: the area or building at a station, airport, or port that is used by passengers leaving or arriving by train, aircraft, or ship.
- Bangla Meaning: রেল/বাস/লঞ্চ লাইনের প্রান্তিক স্টেশন।
খ) Harbour
- English Meaning: An area of water next to the coast, often protected from the sea by a thick wall, where ships and boats can shelter:
- Bangla Meaning: পোতাশ্রয়, জাহাজের আশ্রয়; নিরাপদ স্থান।
গ) Hanger
- English Meaning: A frame of wire, wood, or plastic on which clothes are hung to keep them neat when you are not wearing them.
- Bangla Meaning: যে বস্তুতে কোনোকিছু টাঙিয়ে রাখা হয়; ঝুলনা।
Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
Direct: The teacher said to the student, "Leave the room."
Indirect: The teacher ordered the student to leave the room.
• Imperative Sentence- এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার নিয়ম:
- Reporting verb এর পরিবর্তে Order/ command/ advise/ tell বসে,
- Direct speech এ অনুরোধ বুঝালে request বসবে, আদেশ বুঝালে command/order বসবে, উপদেশ বুঝালে advise বসবে,
- Inverted comma উঠে গিয়ে to বসে;
- তবে, Negative sentence এর ক্ষেত্রে not to বসে,
- Reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে,
- Structure: Subject + request/ order/ advise/ tell/ instructed + object (যদি থাকে) + to + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Assertive: Everyone loved the movie.
Interrogative: Who didn't love the movie?
• Assertive sentence কে Interrogative করার নিয়ম:
- Everybody/Everyone/All যুক্ত Assertive sentence কে Interrogative করার সময় এর পরিবর্তে প্রথমে Who বসে।
- সরাসরি auxiliary verb না থাকলে don't/didn't/doesn't বসে।
- থাকলে (auxiliary verb + not) বসাতে হয়।
- মূল verb এর present form বসে।
- মূল verb এর পরের অংশ বসে।
- প্রশ্নবোধক চিহ্ন বসে।
- Structure: Everybody/Everyone/All কে Interrogative করার সময় এর পরিবর্তে প্রথমে Who + don't/didn't/doesn't + মূল verb এর Present form + মূল verb এর পরের অংশ + প্রশ্নবোধক চিহ্ন (?)
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Positive: This book is as interesting as that one.
Comparative: That book is not more interesting than this one.
• As......as যুক্ত Positive Degree-কে Comparative Degree- তে রূপান্তরিত করার নিয়ম:-
- শেষের Subject টি প্রথমে বসে,
- verb + not + Positive Degree--এর Comparative form,
- than + প্রদত্ত Sentence-এর প্রথম Subject.
Other options:
ক) That book is not as interesting as this one.
- ভুল কারণ, এটি একটি Positive Degree-এর বাক্য, Comparative Degree এর নয়।
খ) That book is less interesting than this one.
- ভুল কারণ, বাক্যটি Comparative Degree তে থাকলেও বাক্যের অর্থ বদলে গিয়েছে। তাই Sentence transformation অনুযায়ী এটি সঠিক নয়।
গ) That book is more interesting than this one.
- ভুল কারণ, বাক্যটি Comparative Degree তে থাকলেও বাক্যের অর্থ বদলে গিয়েছে। তাই Sentence transformation অনুযায়ী এটি সঠিক নয়।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: Showing a lack of interest or concern.
• Nonchalant (adjective)
- English meaning: having an air of easy unconcern or indifference.
- Bangla meaning: নির্লিপ্ত; উদাসীন; ভ্রুক্ষেপহীন; উপেক্ষাপূর্ণ।
Example sentence:
1. He was surprisingly nonchalant about winning the award.
2. She seems supremely nonchalant about it.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Complex: When it is spring, the cuckoo sings.
Simple: In spring, the cuckoo sings.
• When যুক্ত Complex Sentence কে Simple Sentence করার নিয়ম:
- When উঠে যায় এবং when এরপরের অংশে যে Subject ও Verb থাকে তা উঠে যায়।
- ছোট সময় বুঝালে at/ in বসে।
- ঋতু বুঝালে তার পূর্বে in বসে।
- বয়স বুঝালে at the age of বসে।
- Comma (,) এরপরের অংশ বসবে।
• More Example:
- Complex: When he was five, he left the village.
- Simple: At the age of five, he left the village.
- Complex: When it was daylight, I woke up.
- Simple: At daylight, I woke up.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: about.
Complete sentence: He fantasized about winning the Nobel Prize.
Fantasize about:
- English meaning: to think about something very pleasant that is unlikely to happen.
- Bangla meaning: দিবাস্বপ্ন দেখা ,কল্পনা করা ,অবাস্তব কিছু নিয়ে ভাবা।
Example sentence:
1. I often fantasize about winning an award for my writing.
2. The children fantasize about having superpowers to fly.
• উল্লেখ্য fantasize এর সাথে স্বপ্ন দেখা বা কল্পনা করা অর্থে Appropriate preposition হিসেবে for/in/with এর কোন ব্যবহার নেই।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
Correct answer: Data.
Data (noun) (plural number)
- English meaning: information collected for use.
- Bangla meaning: তথ্য; উপাত্ত।
- Singular form: Datum.
• Other options:
ক) Memorandum (Singular)
- Bangla meaning: স্মারক।
- Plural form: Memoranda, memorandums.
খ) Stimulus: (Singular)
- Bangla Meaning: কর্মপ্রেরণাদায়ক বস্তু বা বিষয়; উদ্দীপক, (বৃক্ষ, ফল) কাঁটা, হুল বা তীক্ষ্ণ আঁশ।
- Plural form: Stimuli.
ঘ) Oasis: (Singular)
- Bangla meaning: মরূদ্যান।
- Plural form: oases.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Correct answer: hyperbole.
• Hyperbole:
- Hyperbole is a figure of speech that is an intentional exaggeration for emphasis or comic effect.
- অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
- Hyperbole is common in love poetry, in which it is used to convey the lover’s intense admiration for his beloved.
- It is used to create a strong emotional response.
- It can be positive as well as negative.
- Hyperbole হাসির উদ্রেক অথবা কঠিন সমালোচনা প্রকাশ করতে পারে।
Other options,
ক) Analogy:
- A comparison between things that have similar features, often used to help explain a principle or idea.
- In other word, a comparison of two otherwise unlike things based on resemblance of a particular aspect.
খ) Personification:
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- The act of giving a human quality or characteristic to something which is not human.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরুপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়।
ঘ) Metaphor:
- A metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।
Source: An ABC of English Literature, Dr. M. Mofizar Rahman.
Correct answer: pun.
• Pun
- A play on words which are similar in sound but different in meaning is called pun.
- It occurs when a single word conveys two meanings.
- অর্থাৎ Pun হচ্ছে শব্দের এক মজার ব্যবহার যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
- The title of Hemingway's famous novel, Farewell to Arms has a Pun on it.
- এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্রের পাশাপাশি প্রেমিকার হাতকেও বোঝানো হয়েছে।
Other options:
খ) Simile
- A simile is an explicit comparison between two different things.
- Usually, "as" and "like" are used in it.
- In a simile, the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে
গ) Haiku
- A traditional Japanese haiku is a three-line poem with seventeen syllables, written in a 5/7/5 syllable count.
- Often focusing on images from nature, haiku emphasizes simplicity, intensity, and directness of expression.
ঘ) Limerick
- A light or humorous verse form of five chiefly anapestic verses, of which lines 1, 2, and 5 are of three feet and lines 3 and 4 are of two feet with a rhyme scheme of "a a b b a".
- পাঁচ লাইনের মজার ছড়া।
- A popular form of short, funny verse that is often nonsensical and rude.
Source: An ABC of English Literature, Dr. M. Mofizar Rahman.
প্রশ্ন: ১০টি সংখ্যার গড় ৭২, প্রথম চারটি সংখ্যার গড় ৮০ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ৬০ হলে পঞ্চম সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
১০টি সংখ্যার গড় = ৭২
∴ ১০টি সংখ্যার সমষ্টি (৭২ × ১০) = ৭২০
প্রথম ৪টি সংখ্যার গড় = ৮০
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = (৮০ × ৪) = ৩২০
শেষ ৫টি সংখ্যার গড় = ৬০
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৫ × ৬০) = ৩০০
এখন,
১০টি সংখ্যার মোট সমষ্টি = (প্রথম ৪টির সমষ্টি + পঞ্চম সংখ্যা + শেষ ৫টির সমষ্টি)
∴ পঞ্চম সংখ্যা = (মোট সমষ্টি - প্রথম ৪টির সমষ্টি - শেষ ৫টির সমষ্টি)
= ৭২০ - ৩২০ - ৩০০
= ৭২০ - ৬২০
= ১০০
অতএব, পঞ্চম সংখ্যাটি হলো ১০০।
প্রশ্ন: ১০০০০ টাকা ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি মোট টাকার কত অংশ হবে?
সমাধান:
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৫
অনুপাতগুলোর যোগফল = (২ + ৩ + ৫) = ১০
∴ ক্ষুদ্রতর অংশ = ১০০০০ × (২/১০) = (১০০০ × ২) = ২০০০ টাকা
∴ বৃহত্তর অংশ = ১০০০০ × (৫/১০) = (১০০০ × ৫) = ৫০০০ টাকা
∴ বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি = (২০০০ + ৫০০০) টাকা = ৭০০০ টাকা
এখানে,
মোট টাকার অংশ = (বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি)/মোট টাকা
= ৭০০০/১০০০০
= ৭/১০ অংশ
প্রশ্ন: মনিরা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে। যদি পরীক্ষার সর্বমোট নম্বর ৭০০ হয়, তাহলে মনিরার প্রাপ্ত নম্বর কত?
সমাধান:
দেওয়া আছে,
পরীক্ষায় মোট নম্বর = ৭০০
মনিরা পেয়েছে ৮০% নম্বর
আমরা জানি,
৮০% অর্থ হলো ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বর।
সুতরাং,
১০০ এর মধ্যে নম্বর পায় ৮০
∴ ১ এর মধ্যে নম্বর পায় ৮০/১০০
∴ ৭০০ এর মধ্যে নম্বর পায় (৮০ × ৭০০)/১০০
= ৮০ × ৭
= ৫৬০
সুতরাং, মনিরা পরীক্ষায় মোট ৫৬০ নম্বর পেয়েছে।
• স্নেহে দ্রবণীয় ভিটামিন-A, D, E, এবং K শোষণে ফ্যাট সাহায্য করে।
• স্নেহ পদার্থ:
- তেল ও চর্বি জাতীয় খাদ্য উপাদানকে স্নেহ পদার্থ বা ফ্যাট বলা হয়।
- ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থে গঠিত।
- ফ্যাটি অ্যাসিডেরবৈশিষ্ট্যের উপর স্নেহ পদার্থ বা ফ্যাটের বৈশিষ্ট্য নির্ভর করে।
- খাদ্যে প্রায় ২০ ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়।
- স্বাভাবিক তাপমাত্রায় কঠিন স্নেহ পদার্থগুলোকে চর্বি বলে। যেমন-মাছ ও মাংসের চর্বি।
- চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড।
- স্বাভাবিক তাপমাত্রায় তরল স্নেহ পদার্থকে তেল বলে। যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি।
- তেলগুলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড।
- তেল ও চর্বি অর্থাৎ স্নেহ পদার্থ দেহের প্রয়োজনীয় তাপ ও শক্তির ভালো উৎস।
- ১ গ্রাম স্নেহ পদার্থ হতে প্রায় ৯ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়।
- খাদ্য উপাদানগুলোর মধ্যে শক্তি উৎপাদনের ক্ষেত্রে ফ্যাটই সর্বোচ্চ।
• স্নেহ পদার্থের কাজ:
১। স্নেহ পদর্থের প্রধান কাজ দেহে তাপ ও শক্তি উৎপন্ন করা।
২। স্নেহ পদার্থ দেহের তাপমাত্রা বজায় রাখে।
৩। দেহে সঞ্চিত হয়ে ভবিষ্যতের খাদ্য ভান্ডার হিসেবে কাজ করে।
৪। ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা বজায় রাখে।
৫। চর্মরোগ প্রতিরোধ করে।
৬। স্নেহে দ্রবণীয় ভিটামিন-এ, ডি, ই এবং কে শোষণে ফ্যাট সাহায্য করে।
উৎস: বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: সরল মুনাফার হার শতকরা কত হলে যে কোন আসল ২০ বছরে মুনাফা-আসলে পাঁচগুণ হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল P = ১০০ টাকা
২০ বছরে মুনাফা-আসল A = ১০০ × ৫ টাকা
= ৫০০ টাকা
∴ মুনাফা I = ৫০০ - ১০০ = ৪০০ টাকা
সময় n = ২০ বছর
মুনাফার হার r = ?
আমরা জানি,
I = Pnr/১০০
r = (I × ১০০)/Pn
r = (৪০০ × ১০০)/(১০০ × ২০)
∴ r = ২০%
∴ মুনাফার হার ২০% ।
প্রশ্ন: ৩৩ জনের ২৪ দিনের খাদ্য আছে। ৪ দিন পর ২৭ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে?
সমাধান:
দিন বাকি আছে = (২৪ - ৪) = ২০ দিন
মোট লোক সংখ্যা হলো = (৩৩ + ২৭) = ৬০ জন
এখন,
৩৩ জন লোকের চলে ২০ দিন
১ জন লোকের চলে (৩৩ × ২০) দিন
∴ ৬০ জন লোকের চলে = (৩৩ × ২০)/৬০ দিন
= ১১ দিন
প্রশ্ন: ১১ + ১৫ + ১৯ + ২৩ + ....................... + ৯১ ধারাটির পদসংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে,
সমান্তর ধারাটির প্রথম পদ, a = ১১
সাধারণ অন্তর, d = ১৫ - ১১ = ৪
শেষ পদ = ৯১
মনে করি,
সমান্তর ধারাটির n তম পদ = শেষ পদ = ৯১
আমরা জানি,
সমান্তর ধারাটির n তম পদ =a + (n - ১) × d
প্রশ্নমতে,
a + (n - ১) × d = ৯১
⇒ ১১ + (n - ১) × ৪ = ৯১
⇒ (n - ১) × ৪ = ৯১ - ১১
⇒ (n - ১) × ৪ = ৮০
⇒ (n - ১) = ৮০/৪
⇒ n - ১ = ২০
⇒ n = ২০ + ১
∴ n = ২১
∴ ধারাটির পদসংখ্যা ২১টি।
• লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ সবচেয়ে কম।
• দৃশ্যমান আলো:
- দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 380-780nm।
- মৌলিক রং ৩টি-লাল, সবুজ, আসমানী।
- লাল আলোতে সবুজ বস্তুকে কালো দেখায়।
- নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল নীল দেখায়।
• বেগুনি (Violet) 380-424 nm - তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, প্রতিসরণ, বিচ্যুতি (বিক্ষেপণ সবচেয়ে বেশি,
• নীল (Indigo) 424-450 nm - নীল আলোর বিক্ষেপণের কারনে আকাশ নীল দেখায়,
• আসমানী (Blue) 450-500 nm,
• সবুজ (Green) 500-575 nm,
• হলুদ (Yellow) 575-590 nm - মধ্য রশ্মি বলা হয়,
• কমলা (Orange) 590-647 nm এবং
• লাল (Red) 647-780 nm - তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, প্রতিসরণ, বিচ্যুতি, বিক্ষেপণ সবচেয়ে কম।
উৎস: পদার্থবিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: একটি নিয়মিত বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ 24° হলে, এর বাহুর সংখ্যা কত?
সমাধান:
মনে করি,
বাহুর সংখ্যা = n
দেওয়া আছে,
প্রতিটি বহিঃস্থ কোণ 24°
আমরা জানি,
বহুভুজের বহিঃস্থ কোণের সমষ্টি = 360°
এখন,
প্রতিটি বহিঃস্থ কোণ = 360°/n
⇒ 24° = 360°/n
⇒ n = 360°/24°
⇒ n = 15
প্রশ্ন: একটি হুইলচেয়ার ১২৮০ টাকায় বিক্রি করা হলে ২০% ক্ষতি হয়, তবে হুইলচেয়ারটির ক্রয়মূল্য কত?
সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
এখন,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৮০) টাকা
বিক্রয়মূল্য ১২৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৮০) × ১২৮০ টাকা
= ১৬০০ টাকা
প্রশ্ন: একটি সংখ্যার 5/6 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে, সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি,
সংখ্যাটি x
প্রশ্নমতে,
(5x/6) - (2x/3) = 12
⇒ (5x - 4x)/6 = 12
⇒ x/6 = 12
⇒ x = 12 × 6
∴ x = 72
∴ সংখ্যাটি 72
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে কী বলে?
সমাধান:
- বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে ঐ বৃত্তের ব্যাসার্ধ বলে।
- বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
• লেড–এসিড সঞ্চয়ী কোষ সেকেন্ডারি তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ।
• তড়িৎ রাসায়নিক কোষ:
- যে কোষে রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়, তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। - তড়িৎ রাসায়নিক কোষকে স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে দুই শ্রেণিতে ভাগ করা যায়।
যথা-
১। প্রাথমিক কোষ বা প্রাইমারি কোষ:
যে তড়িৎ রাসায়নিক কোষ নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি তড়িৎ উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখে, তাকে প্রাথমিক কোষ বলে। যেমন- ড্যানিয়েল কোষ, শুষ্ক কোষ বা ড্রাই সেল ইত্যাদি হলো প্রাথমিক কোষ।
২। সেকেন্ডারি কোষ বা সঞ্চয়ী কোষ:
যে তড়িৎ রাসায়নিক কোষে বাইরে থেকে বিদ্যুত প্রবাহিত করে বিদ্যুত শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত করা হয় এবং পরে ঐ রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে সেকেন্ডারি কোষ বলে। যেমন- লেড-এসিড স্টোরেজ কোষ, নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ, লেড সঞ্চয়ী কোষ ইত্যাদি হলো সেকেন্ডারি কোষ।
উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন, একাদশ-দ্বাদশ শ্রেণি।
প্রশ্ন: A = {x : x, মৌলিক সংখ্যা এবং x < 8}, B = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6} এবং C = A - B হলে, C = কত?
সমাধান:
দেওয়া আছে,
A = {x : x, মৌলিক সংখ্যা এবং x < 8}
= {2, 3, 5, 7}
B = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6}
= {2, 4, 6}
∴ C = A - B
= {2, 3, 5, 7} - {2, 4, 6}
= {3, 5, 7}
প্রশ্ন: নিচের কোনটি 16P2 + 8P - 120 এর একটি উৎপাদক?
সমাধান:
16P2 + 8P - 120
= 8(2P2 + P - 15)
= 8(2P2 + 6P - 5P - 15)
= 8{2P(P + 3) - 5(P + 3)}
= 8(P + 3)(2P - 5)
• বীরুৎ উদ্ভিদের একটি উদাহরণ হচ্ছে ধান।
• বীরুৎ:
- বীরুৎ ছোট ও নরম কাণ্ডবিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদ।
যেমন: ধান, গম, দূর্বাঘাস ইত্যাদি।
বীরুৎ বর্ষজীবী থেকে বহুবর্ষজীবী।
• গুল্ম:
গুল্ম হলো মাঝারি আকারের কাষ্ঠল উদ্ভিদ।
- এদের শাখা-প্রশাখা মাটির কাছাকাছি থেকে বের হয়।
যেমন: জবা, রঙ্গন, গোলাপ ইত্যাদি।
• উপগুল্ম:
উপগুল্ম গুল্মের চেয়ে ছোট হয়, তবে এতে কিছুটা কাষ্ঠল ভাব থাকতে পারে।
যেমন: কালকাসুন্দা, দাদমর্দন।
• বৃক্ষ:
- বৃক্ষ হলো বিশাল, কাষ্ঠল এবং সাধারণত একটি প্রধান কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ।
যেমন: আম, জাম, কাঁঠাল ইত্যাদি।
উৎস: জীব বিজ্ঞান প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)- ড. মোহাম্মদ আবুল হাসান।
প্রশ্ন: 52x - 1= 625 হলে, x এর মান কত?
সমাধান:
52x - 1= 625
⇒ 52x - 1= 54
⇒ 2x - 1 = 4
⇒ 2x = 4 + 1
⇒ 2x = 5
⇒ x = 5/2
প্রশ্ন: একটি আয়তাকার পানির ট্যাংকে ৩৬০০০ লিটার পানি ধরে। যদি ট্যাংকের দৈর্ঘ্য ৬ মিটার এবং প্রস্থ ২ মিটার হয়, তবে ট্যাংকের গভীরতা কত মিটার হবে?
সমাধান:
আমরা জানি,
১০০০ লিটার = ১ ঘনমিটার
৩৬০০০ লিটার = ৩৬ ঘনমিটার
আবার,
আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
∴ গভীরতা = আয়তন/(দৈর্ঘ্য × প্রস্থ)
= ৩৬/(৬ × ২)
= ৩৬/১২
= ৩ মিটার
∴ ট্যাংকের গভীরতা ৩ মিটার।
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৯ সে.মি. ও ১৫ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ৯ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৯ সে.মি. ও ১৫ সে.মি.
এদের মধ্যবর্তী দূরত্ব ৯ সে.মি.
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতা
= (১/২) × (১৯ + ১৫) × ৯ বর্গ সে.মি.
= (১/২) × ৩৪ × ৯
= ১৫৩ বর্গ সে.মি.
• ১ অশ্বক্ষমতা (HP) সমান ৭৪৬ ওয়াট।
• ক্ষমতা:
- ক্ষমতা, কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।
- নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়।
- ক্ষমতাকে p দ্বারা প্রকাশ করা হয়।
- ক্ষমতার এস. আই একক ওয়াট।
- অশ্বক্ষমতা (HP) নামে ক্ষমতার আর একটি একক ব্যবহার করা হয়।
-1HP = 746 ওয়াট
- ক্ষমতার মাত্রা ML2T- 3।
উৎস: পদার্থ বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।
• রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র,
২. সৌদি আরব,
৩. সংযুক্ত আরব আমিরাত,
৪. যুক্তরাজ্য,
৫. মালয়েশিয়া।
উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ব্রিগেড ফোর্স:
- মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।
- ফোর্সের নামকরণ করা হয় ব্রিগেডগুলোর অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে।
• ব্রিগেড ফোর্সগুলোর নাম হলো:
- 'কে' ফোর্স, যার অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ।
- 'এস' ফোর্স, যার অধিনায়ক ছিলেন মেজর কে. এম সফিউল্লাহ।
- 'জেড' ফোর্স, যার অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান।
উল্লেখ্য,
- সামরিক ও বেসামরিক জনগণকে একত্রিত করে ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।
- মুক্তিবাহিনী দুটি ভাগে বিভক্ত ছিল: নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী।
- অনিয়মিত বাহিনী গণবাহিনী নামে পরিচিত ছিল।
- গণবাহিনীতে ছাত্র, কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সেক্টরে নিয়োগ করা হতো।
- গণবাহিনীর সদস্যদের গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হয়।
- নিয়মিত বাহিনীতে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং পূর্ব পাকিস্তান রাইফেলসের সৈন্যরা।
- এই বাহিনীর সদস্যরা সশস্ত্র বাহিনীর প্রথাগত যুদ্ধে অংশগ্রহণ করছিল।
- ১৪ এপ্রিল, কর্নেল এম. এ. জি. ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।
- বাংলাদেশ বাহিনীর হেড কোয়ার্টার কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে স্থাপিত হয়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা= ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন।
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
মিশরীয় সভ্যতা:
- ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় সভ্যতার যাত্রা শুরু হয়েছিল।
- রাজা মেনেস মিশরের প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি প্রথম ফারাও-এর মর্যাদাও লাভ করেন।
- উচ্চ মিসরের রাজধানী ছিল থিবস (Thebes)। দক্ষিণ মিসরের মেক্ষিশ শহরে নতুন রাজধানী স্থাপন করা হয়।
- রাজা মেনেসের পর থেকে তিন হাজার বছর পর্যন্ত প্রাচীন মিসরে ৩১টি রাজবংশের ইতিহাস পাওয়া যায়।
- মিসরের 'ফারাও' বা সম্রাটের মধ্যে বিখ্যাত ছিলেন রাজা মেনেস, প্রথম আহমোজ, রাজা থুতমোস, সম্রাট ইখনাটন, তৃতীয় আমেনহোটেপ এবং প্রথম ও দ্বিতীয় র্যামেসিস।
- মিশরীয়দের বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা।
- সবচেয়ে বড় পিরামিড ফারাও খুফুর পিরামিড যার উচ্চতা ৪৮১ ফুট।
- সবচেয়ে বড় মন্দির কারনাক মন্দির।
- ভাস্কর্যের অধিকাংশ নিদর্শন দেখা যায় সমাধি, সৌধ ও মন্দিরের প্রবেশ পথে।
- মন্দিরের ভেতরের দেয়াল সাজানো হতো মূর্তি খোদাই করে।
- মিশরীয় ভাস্কর্যের সবচেয়ে গৌরব 'স্ফীংস' তৈরিতে।
- এর দেহ ছিল সিংহের আর মাথা ছিল ফারাওয়ের। এর দ্বারা বুঝানো হতো ফারাও সিংহের মতো বলবান।
উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
মুক্তিযুদ্ধের খেতাব:
- ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে বিভিন্ন খেতাব প্রদান করা হয়।
- স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য এই খেতাব দেওয়া হয়।
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।
মহিলা বীরপ্রতীক:
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
- তাঁরা হলেন- ডা. সেতারা বেগম ও তারামন বিবি।
- তারামন বিবি ও ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
মূল্য সংযোজন কর:
- ভ্যাট (VAT) এর পূর্ণরূপ - Value Added Tax.
- এতে ব্যবসায়ীরা নিট অংশটুকু কর কর্তৃপক্ষের নিকট প্রদান করে।
- বর্তমানে ভ্যাট হলো বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় রাজস্ব উৎস।
- বাংলাদেশে প্রথমবারের মতো VAT ব্যবস্থা প্রবর্তিত হয় ১৯৯১ সালের ১ জুলাই।
উল্লেখ্য,
- VAT ধারণাটি প্রথম প্রস্তাব করেন জার্মান শিল্পপতি উইলহেল্ম ফন সিমেন্স ১৯১৮ সালে।
- ভ্যাট (Value Added Tax বা VAT) প্রথম চালু হয়েছিল ফ্রান্সে।
- এটি ১৯৫৪ সালে ফ্রান্সে প্রবর্তিত হয়।
- আধুনিক ভ্যাট সিস্টেমের উদ্ভাবক ফরাসি কর কর্মকর্তা মরিস লরে (Maurice Lauré)।
উৎস: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।
উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান:
- ক্যারোলিন্সকা ইনস্টিটিউট থেকে প্রদান করা হয়- চিকিৎসা বিজ্ঞান বিষয়ক।
- রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সেস থেকে প্রদান করা হয়- পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি বিষয়।
- সুইডিস একাডেমি থেকে প্রদান করা হয়- সাহিত্য বিষয়ক।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে প্রদান করা হয়- শান্তিতে।
উল্লেখ্য,
- ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করে।
উৎস: ব্রিটানিকা।
ভাইরাস:
- VIRUS এর পূর্ণরূপ- Vital Information Resources Under Seize.
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন ১৯৮০ সালে।
- ভাইরাস এর অর্থ হলো- গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস নামক সফ্টওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
সংশপ্তক:
- ‘সংশপ্তক’ মহান মুক্তিযুদ্ধকে নিয়ে নির্মিত ভাস্কর্য।
- মুক্তিযুদ্ধে অকুতোভয় বাঙালির বীরত্বগাথার স্মারক এই ভাস্কর্য।।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে এই ভাস্কর্যটির অবস্থান।
- চার স্তরের লাল সিরামিক ইটের বেদির ওপর ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য
- এর উচ্চতা ১৫ ফুট।
- ১৯৯০ সালের ২৬ মার্চ, ভাস্কর্য স্থাপিত হয়।
- এর ভাস্কর স্থপতি হামিদুজ্জামান খান।
- ভাস্কর্যটিতে মূর্ত হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত ও এক পা হারিয়েও বন্দুক হাতে লড়ে যাওয়া এক বীরের প্রতিকৃতি।
- যিনি পঙ্গুত্ববরণ করেও নির্ভীক এবং যুদ্ধে জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি:
- ১৯৭৪ সালে দেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয়।
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ জেলায় অবস্থিত।
- এটি ১৯৭৮ সালে 'মৌলিক শিক্ষা একাডেমি' নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এটির নামকরণ করা হয় 'জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি'।
- এখানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
- এই প্রতিষ্ঠান প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে।
উল্লেখ্য,
- ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয়।
- এই আইনের অধীনে ১৯৯২ সালের ১ জানুয়ারি দেশের ৬৮টি উপজেলায়।
- ১ জানুয়ারি ১৯৯৩ সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়।
তথ্যসূত্র: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ওয়েবসাইট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও দৈনিক প্রথম আলো।
বাংলাদেশের সংবিধান তফসিল:
- সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
• প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
• দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
• তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
• চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
• পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
• ষষ্ঠ তফসিল: স্বাধীনতার ঘোষণা।
• সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।
উৎস: বাংলাদেশের সংবিধান।
ড. মুহাম্মদ ইউনূস:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন।
- ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
উল্লেখ্য,
- মুহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
- ড. ইউনুসকে ২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়।
- ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ড. ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন।
- তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন ১৯৮৭ সালে।
উৎস: ইউনূস সেন্টার।
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।
উল্লেখ্য,
- ফিফা- ২০২৬ বিশ্বকাপের বলের নাম ট্রায়োন্ডা।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা।
- ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
উৎস: ফিফা ওয়েবসাইট।
বাংলাদেশের উষ্ণতম ও শীতলতম স্থান:
- উষ্ণতম স্থান: নাটোর জেলার লালপুর।
- শীতলতম স্থান: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল।
- উষ্ণতম মাস: এপ্রিল।
- শীতলতম মাস: জানুয়ারি।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি এবং জাতীয় তথ্য বাতায়ন।
জাতিসংঘ ও বাংলাদেশ:
- জাতিসংঘের ১৩৬ তম সদস্য দেশ বাংলাদেশ।
- ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
- চীন বাংলাদেশের সদস্য পদ লাভের বিরুদ্ধে ভেটো দেয়।
- ১৯৭৯-৮০ ও ২০০০-০১ সালে মোট ২বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করে।
- ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
- বাংলাদেশ ১৯৮৮ সালে সর্বপ্রথম ইরাক-ইরান (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
গ্রিনিচ মান:
- GMT-এর পূর্ণরূপ: Greenwich Mean Time.
- ১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয় ৷
- তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময় হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়।
- গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গিয়েছে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রিনিচের থেকে এগিয়ে থাকে ।
- বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
একুশে পদক:
- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম একুশে পদক।
- ১৯৭৬ সালে এটি প্রবর্তন করা হয়।
- জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন।
- জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে বাংলাদেশ সরকারের 'সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়' এই পুরস্কার প্রদান করে।
একুশে পদক ২০২৫:
- একুশে পদক- ২০২৫ পেয়েছেন দেশের বিশিষ্ট ১৭ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
• গবেষণা - মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
• ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
• সংস্কৃতি ও শিক্ষা - ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা),
• বিজ্ঞান ও প্রযুক্তি - মেহেদী হাসান খান (অভ্র'র জনক) ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
• সাংবাদিকতা - মাহফুজ উল্লা (মরণোত্তর)।
• সাংবাদিকতা ও মানবাধিকার - মাহমুদুর রহমান।
• শিল্পকলা (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর)।
• সংগীত - উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
• আলোকচিত্র - নাসির আলী মামুন।
• চিত্রকলা - রোকেয়া সুলতানা।
• শিক্ষা - ড. নিয়াজ জামান।
• সমাজসেবা - মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
• ক্রীড়ায়: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সার্ক (SAARC):
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্ক এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ।
- সার্ক সংগঠনটি প্রতিষ্ঠা হয় ঢাকায়।
- সার্কের প্রথম সম্মেলনও ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল ৮ম সদস্য হিসেবে সার্কে যোগ দেয়।
- আফগানিস্তান SAARC-এ যোগদানকারী সর্বশেষ দেশ।
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]
উৎস: সার্ক ওয়েবসাইট।