প্রশ্ন: ১২ টি চেয়ার ও ৮ টি টেবিলের মূল্য সমান। ৫ টি চেয়ার ও ২ টি টেবিলের মূল্য ২০০০ টাকা হলে ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মোট মূল্য কত?
সমাধান:
ধরি,
১ টি চেয়ারের মূল্য = ক টাকা
১ টি টেবিলের মূল্য = খ টাকা
তাহলে, ১২ টি চেয়ারের মূল্য = ১২ক টাকা
এবং ৮ টি টেবিলের মূল্য = ৮খ টাকা
প্রশ্নমতে,
৮খ = ১২ক
বা, খ = (১২ক/৮)
বা, খ = (৩ক/২)
দেওয়া আছে,
৫ক + ২খ = ২০০০
বা, ৫ক + ২(৩ক/২) = ২০০০
বা, ৫ক + ৩ক = ২০০০
বা, ৮ক = ২০০০
বা, ক = ২৫০
সুতরাং ১ টি চেয়ারের মূল্য = ২৫০ টাকা
১ টি টেবিলের মূল্য = ৩ক/২ = (৩× ২৫০)/২ = ৩৭৫ টাকা
৬ টি চেয়ারের মূল্য = (৬ × ২৫০) = ১৫০০ টাকা
৬ টি টেবিলের মূল্য = (৬ × ৩৭৫) = ২২৫০ টাকা
অতএব, ৬ টি টেবিল ও ৬ টি চেয়ারের মোট মূল্য = ( ১৫০০ + ২২৫০ ) = ৩৭৫০ টাকা