পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২৫ জানুয়ারি, ২০২৩সময়35 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
বাংলাদেশ গ্যাস ফিল্ড পদের নাম: সহকারী ব্যবস্থাপক (গ্রেড-৯ম) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৩.১২.২০২১ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২৫ জানুয়ারি, ২০২৩ · ৬০ প্রশ্ন

.
Some people ______ themselves into believing that they are the only honest and dedicated employees in the company.
  1. ক) keep
  2. খ) fool
  3. গ) delude
  4. ঘ) force
  5. ঙ) none
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) keep - রাখা।
খ) fool - বোকা; মুঢ়; মূর্খ; হাবা।
গ) delude -  প্রতারিত/বিভ্রান্ত করা।
ঘ) force -  বল; শক্তি; জোর।
ঙ) none - একটিও না; কোনোটা না।

• সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে delude শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- এখানে Delude ( প্রতারিত করা ) শব্দটি ব্যবহার করলে বাক্যটির যথার্থ অর্থ প্রকাশ করে। 
- Complete Sentence: Some people delude themselves into believing that they are the only honest and dedicated employees in the company.
- Bangla Meaning: কিছু লোক এই বিশ্বাসে নিজেদেরকে প্রতারিত করে যে তারাই কোম্পানির একমাত্র সৎ এবং নিবেদিত কর্মচারী।
.
The truck met with an accident and was ______ the truck in Dhanmondi, so he had a hard time driving through the area.
  1. ক) Eliminating
  2. খ) Obstructing
  3. গ) Obviating
  4. ঘ) Hiding
  5. ঙ) None
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ - 
ক) Eliminate - বর্জন করা; উচ্ছেদ করা
খ) Obstruct - প্রতিবন্ধক; অবরোধক, বাঁধা প্রাপ্ত করা।
গ) Obviate - ভারমুক্ত হওয়া; দূর করা
ঘ) Hide - আত্মগোপন করা; গা ঢাকা দেওয়া; লুকিয়ে থাকা
***** প্রশ্নে was থাকায় প্রতিটি শব্দের সাথে present continuous  হিসেবে ing যুক্ত হয়েছে।
• বাক্যে পথ রোধ করা অর্থে obstructing বসবে।
- Complete Sentence: The truck met with an accident and was obstructing the truck in Dhanmondi, so he had a hard time driving through the area.
- Bangla Meaning; ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে ধানমন্ডিতে পথরোধ করেছিল, তাই ঐ এলাকায় গাড়ি চালাতে তার সমস্যা হয়েছিল।
.
Plastic bags are _______ symbols of consumer society; they are found wherever you travel.
  1. ক) Rare
  2. খ) Ephemeral
  3. গ) Ubiquitous
  4. ঘ) Fleeting
  5. ঙ) None
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) Rare -  দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না
খ) Ephemeral - স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
গ) Ubiquitous - একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।
ঘ) Fleeting - ক্ষণিকের; ক্ষণকালীন; ক্ষণস্থায়ী
সুতরাং, বোঝা যাচ্ছে যে context অনুসারে শূন্যস্থানে Ubiquitous শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
- Ubiquitous শব্দটি দ্বারা ভোক্তা সমাজের সর্বব্যাপী চিত্র বোঝায়। 
- Ubiquitous  শব্দটি বসলে বাক্যটির অর্থ দাঁড়ায় - প্লাস্টিকের ব্যাগগুলো হল ভোক্তা সমাজের সর্বব্যাপী প্রতীক; যা আপনি যত্রতত্র ভ্রমণ করতে গেলেই দেখতে পাবেন।

Source: Bangla Academy Dictionary.
.
When their body size is considered, mammals and birds have much larger brain than ______.
  1. ক) Other vertebrates do.
  2. খ) That other vertebrates have.
  3. গ) Are other vertebrates
  4. ঘ) Other are vertebrates
  5. ঙ) None of these
ব্যাখ্যা
এখানে mammals and birds এর মস্তিস্কের সাথে অন্যান্য মেরুদন্ডী প্রাণীদের মস্তিস্কের তুলনা করা হয়েছে। তাই than that other vertebrates have হবে.
এসব ক্ষেত্রে একই noun এর repetition এড়াতে that ব্যবহৃত হয়।

এখানে than other vertebrates do ব্যবহার করলে mammals and birds এর মস্তিস্কের সাথে অন্যান্য মেরুদন্ডী প্রাণীদের (প্রাণীর মস্তিস্ক নয়) তুলনা করা হয়ে যায়। তাই এটি হবে না।

Complete Sentence: When their body size is considered, mammals and birds have much larger brain than that other vertebrates have.
Bangla Meaning: শারীরিক আকার বিবেচনায় স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মস্তিস্ক অন্যান্য মেরুদন্ডী প্রাণীদের মস্তিস্কের তুলনায় অনেক বড়।
.
The use of preservatives in food manufacturing ______ steadily over the past few decades and ______ no signs of abating.
  1. ক) had risen, would show.
  2. খ) would rise, will show.
  3. গ) has risen, shows
  4. ঘ) rose, will show
  5. ঙ) None of these
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত বাক্যটি দ্বারা এই ভাব প্রকাশ পেয়েছে যে, খাবারে preservatives এর ব্যবহার বাড়ছে এবং সেটা কমার কোনো লক্ষন দেখা যাচ্ছে না। 
- তাই সে অর্থে preservatives এর ব্যবহার নিয়মিত বাড়ছে বোঝাতে has risen এবং কমার লক্ষন দেখা যাচ্ছে না বোঝাতে shows  no signs of abating বসবে।
- Complete Sentence: The use of preservatives in food manufacturing has risen steadily over the past few decades and shows no signs of abating.
- Bangla Meaning: গত কয়েক দশক ধরে খাদ্য উৎপাদনে প্রিজারভেটিভের ব্যবহার ক্রমাগত বেড়েছে এবং কমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
.
The performance of our football players was rather worst than I had expected?
  1. ক) worst than what I had expected
  2. খ) worse than that I had expected
  3. গ) worst than expectation
  4. ঘ) worst than what was expected
  5. ঙ) bad as I had expected
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে than দ্বারা তুলনা বোঝানো হয়েছে।
- দুই বা ততোধিক , ব্যক্তি, বস্তু ও প্রাণিরমধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে Degree বলে।
- আর Adjective যখন দুটি ব্যক্তি বা প্রাণির মধ্যে তুলনা বোঝায় তাকে Comparative Degree বলে।
- তাই than এর পূর্বে comparative word ব্যবহার হবে।
- সুতরাং, worst এর comparative form হিসাবে worse বসবে (bad -worse - worst) এবং than এর পর subject আনতে হবে।
- তাই সঠিক উত্তর, worse than that I had expected.

• Complete Sentence: The performance of our football players was rather worse than that I had expected.
- Bangla Meaning: আমাদের ফুটবল খেলোয়াড়দের পারফরম্যান্স আমার প্রত্যাশার চেয়েও খারাপ ছিল।
.
Rizwan admired the speed with which he completed the work and appreciating the method adopted by him.
  1. ক) appreciating the method adopted by him
  2. খ) appreciate the method being adopted
  3. গ) appreciated the method adopted
  4. ঘ) appreciated the method adopting method
  5. ঙ) appreciate the method of adoption
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত দুটি বাক্যেরই Subject যদি একই হয় , তবে প্রথম clause টি যে tense এ থাকবে তার পরের clause ও একই tense এ হবে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত দুইটি clause এর subject Rizwan এবং প্রথম clause টি past Indefinite এ আছে, তাই এর পরের clause টিও past Indefinite tense এ হবে।
- সুতরাং, underlined কৃত অংশ appreciating the method adopted by him এর স্থলে appreciated the method adopted বসবে। 
- Complete Sentence: Rizwan admired the speed with which he completed the work and appreciated the method adopted by him.
.
The pharmacist hadn't hardly any of those kind of medicines.
  1. ক) hadn't hardly any of those kind
  2. খ) had hardly any of those kinds
  3. গ) had hardly not any of those kinds.
  4. ঘ) had scarcely any of those kind
  5. ঙ) had hardly any of those kind
ব্যাখ্যা
• কিছু adverb আছে যেগুলো গঠনগত ভাবে negative বা নেতিবাচক।
- যেমন – hardly, rarely, scarcely, barely, seldom ইত্যাদি।
- এই adverb গুলো বাক্যে ব্যবহৃত হলে সেই বাক্যে আলাদা negative expression ব্যবহৃত হয় না।
- সুতরাং, underlined কৃত অংশে negative expression হিসাবে hadn't না বসিয়ে had hardly any of those kinds বসালে বাক্যটি শুদ্ধ হবে।
- Complete Sentence: The pharmacist had hardly any of those kind of medicines.
- Bangla Meaning: ঔষুধ বিক্রেতার নিকট ঐ ই ধরনের ওষুধ ছিলো না বললেই চলে।
.
No sooner do the bells ring than the curtain rose.
  1. ক) did the bell ring
  2. খ) did the bells ring
  3. গ) had the bell rang
  4. ঘ) had the bell rung
  5. ঙ) no correction required
ব্যাখ্যা
• No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়।
- মনে রাখতে হবে, No sooner had .... than এভাবে আসে অর্থাৎ No sooner had এর সাথে than হয়।
- তাই, underlined কৃত অংশের do the bells ring এর স্থলে had the bell rung হলে বাক্যটি শুদ্ধ হবে। 
- Complete Sentence: No sooner had the bell rung than the curtain rose.
- Bangla Meaning: ঘন্টা বাজতে না বাজতেই পর্দা উঠে গিয়েছিল।
১০.
They were all shocked at his failure in the competition.
  1. ক) were shocked at all
  2. খ) had all shocked at
  3. গ) had all shocked by
  4. ঘ) had been all shocked on
  5. ঙ) no correction required
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি tense এবং গঠন গত দিক ঠিক থাকায় সঠিক উত্তর হবে - no correction required.
Complete sentence: They were all shocked at his failure in the competition.
Bangla Meaning: প্রতিযোগিতায় তার ব্যর্থতায় তারা সবাই হতবাক।
১১.
Choose the correctly spelled word from the given options:
  1. ক) Flamboyance
  2. খ) Flumboyance
  3. গ) Flamboyanse
  4. ঘ) Flamboyanc
  5. ঙ) Flamboyans
ব্যাখ্যা
Flamboyance (noun)
English Meaning: the quality of being bright, colourful, and very noticeable.
Bangla Meaning: বর্ণাঢ্যতা

Source: Bangla Academy Dictionary.
১২.
Choose the correctly spelled word from the given options :
  1. ক) Endorcement
  2. খ) Endorsement
  3. গ) Endoursement
  4. ঘ) Endorseement
  5. ঙ) Endorceement
ব্যাখ্যা
Endorsement (noun)
English Meaning: the act of saying that you approve of or support something or someone
Bangla Meaning: সত্যায়ন।

Source: Bangla Academy Dictionary.
১৩.
Choose the correctly spelled word from the given options:
  1. ক) Synchronization
  2. খ) Synchronizasion
  3. গ) Synchonization
  4. ঘ) Synchonizasion
  5. ঙ) Synchonizaton
ব্যাখ্যা
Synchronization (noun)
English Meaning: the operation or activity of two or more things at the same time or rate.
Bangla Meaning: এককালবর্তীকরণ। ছন্দসমতা; সমলয়ন; সমলয় বিধান।

Source: Bangla Academy Dictionary.
১৪.
Choose the correctly spelled word from the given options :
  1. ক) Missle
  2. খ) Missile
  3. গ) Misile
  4. ঘ) Messile
  5. ঙ) Missille
ব্যাখ্যা
Missile (noun)
English Meaning: an object which is forcibly propelled at a target, either by hand or from a mechanical weapon.
Bangla Meaning: নিক্ষিপ্ত বা অভিক্ষিপ্ত বস্তু বা অস্ত্র; ক্ষেপণীয়; ক্ষেপণাস্ত্র। 

Source: Bangla Academy Dictionary.
১৫.
Choose the correctly spelled word from the given options:
  1. ক) Inapropriate
  2. খ) Inaproopriate
  3. গ) Inaproopriat
  4. ঘ) Inappropriate
  5. ঙ) Inaproprate
ব্যাখ্যা
Inappropriate (adjective) 
English Meaning: not suitable or proper in the circumstances.
Bangla Meaning: অনুপযোপী; অযোগ্য।

Source: Bangla Academy Dictionary.
১৬.
সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘নিরবধি’।
  1. ক) নির + অবধি
  2. খ) নিরঃ + অবধি
  3. গ) নিঃ + অবধি
  4. ঘ) নির + বধি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
• নিঃ+অবধি = নিরবধি

অনুরূপ কিছু সন্ধি বিচ্ছেদ হলো:
- নিরাকার = নিঃ+আকার
- নিরাপদ = নিঃ+আপদ
- নিরাময় = নিঃ+আময়
- নিরাশা = নিঃ+আশা
- নিরীহ = নিঃ+ঈহ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
’গাজী মিয়াঁর বস্তানী’ কি ধরনের রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) কবিতা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
গাজী মিয়াঁর বস্তানী মীর মশাররফ হোসেন রচিত আত্মজৈবনিক উপন্যাস।
- লেখক ব্যঙ্গের মাধ্যমে সমাজের অন্যায়, অনাচার, সামাজিক দুর্নীতি এবং সেই সমাজভুক্ত মানুষগুলাের নৈতিক অধঃপতন, মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণ তুলে ধরেছেন এ গ্রন্থে।
- লেখক নিজেকে ‘ভেড়াকান্ত' নামে উল্লেখ করেছেন।
- তাছাড়া আলকাতরা সান্যাল, কটা পেস্কার, জয়ঢাক, ছিড়িয়া খাতুন, অরাজকপুর, নচ্ছারপুর, জমদ্বারগ্রাম ইত্যাদি নামচয়নের মধ্যেও লেখকের ব্যঙ্গের তীব্রতা লক্ষ করা যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৮.
’অনাবৃষ্টি’ শব্দটিতে ‘অনা’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অভাব
  2. খ) অশুভ
  3. গ) নিকৃষ্ট
  4. ঘ) পুরনো
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
• যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
- উপসর্গের নিজের কোনো অর্থ নেই।
- নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ।

• অনা উপসর্গের ব্যবহার:
- অনা + বৃষ্টি = অনাবৃষ্টি (অভাব অর্থে ব্যবহৃত)
- অনা + সৃষ্টি = অনাসৃষ্টি (বাজে অর্থে ব্যবহৃত)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৯.
নিচের কোনটি বিশেষ্য পদ?
  1. ক) পঞ্চায়েত
  2. খ) চিরন্তন
  3. গ) সে
  4. ঘ) এবং
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
• পঞ্চায়েত (বিশেষ্য)
- বাংলা শব্দ।
অর্থ: গ্রামোন্নয়নের লক্ষ্যে পাঁচ বা ততোধিক নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত সভা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
এক কথায় প্রকাশ করুনঃ ’ইন্দ্রিয়কে জয় করেছে যে’
  1. ক) ইন্দ্রজিত
  2. খ) ইন্দ্রিয়জিত
  3. গ) জিতেস
  4. ঘ) জিতেন্দ্রিয়
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ;
• ইন্দ্রিয়কে জয় করেন যিনি - জিতেন্দ্রিয়
• ইন্দ্রকে জয় করেন যিনি - ইন্দ্রজিৎ।
• যা ক্রমশ বর্ধিত হয় - বর্ধিষ্ণু
• যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব
• যা সহজে ভেঙ্গে যায় - ভঙ্গুর, ঠুনকো

ইৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘বকধার্মিক’
  1. ক) কপট
  2. খ) ভন্ড ধার্মিক
  3. গ) স্বার্থপর
  4. ঘ) চাটুকার
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘বকধার্মিক’ বাগধারার অর্থ = ভণ্ড/ খণ্ড ধার্মিক।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• গোড়ায় গলদ - শুরুতেই ভুল
• কৈ মাছের প্রাণ - যা সহজে মরে না
• পুটি মাছের প্রাণ - ছোটো মন
• তালকানা - কাণ্ডজ্ঞানহীন
• তিলকে তাল করা - ছোটকে বড় করা

উৎস: ভাষা-শিক্ষা এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২২.
’কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) রশিদ করিম
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
• কাঁদো নদী কাঁদো ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস।
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র সমূহ হচ্ছে - মুস্তফা, বদর শেখ, খেদমতুল্লা, কালু মিয়া ইত্যাদি যাদের চরিত্রের মাধ্যমে লেখক তুলে ধরেছেন গ্রামীণ ও কুমুরডাঙার শাহরিক পরিবেশ এর বর্ননা।
- এই উপন্যাসে ধর্মের নামে আচার-সর্বস্বতা, বিজ্ঞানের নামে অদৃষ্টবাদিতা এবং বাস্তবতার নামে স্বপ্ন -কল্পনা ইত্যাদির বিরুদ্ধচারণ দেখা যায়।
- উপন্যাসে ব্যক্তির ক্ষুদ্র ক্ষুদ্র সুখ দুঃখ নিয়ে সামষ্টিক অভিজ্ঞান রচিত হয়েছে।
- নদী হয়ে উঠেছে সামূহিক জীবনবাদী চেতনার প্রতীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
এক কথায় প্রকাশ করুনঃ ’সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’
  1. ক) সংবর্ধনা
  2. খ) সম্মুখগমন
  3. গ) অগ্রগামী
  4. ঘ) প্রত্যুদগমন
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
’সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এক কথায় বলে - প্রত্যুদগমন।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা

উৎস: ভাষা-শিক্ষা,ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
২৪.
নিচের কোন শব্দে স্বভাবতই ‘ষ’ হয়?
  1. ক) ষড়ঋতু
  2. খ) কোষ
  3. গ) ভাষা
  4. ঘ) তিনটিই সঠিক
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
• কিছু শব্দে স্বভাবতই 'ষ' হয়।
- যেমন-
- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষা, ঊষা, পৌষ, মানুষ, পাষাণ, ঔষুধ, ষড়যন্ত্র ইত্যাদি।
- তাই সঠিক উত্তর হবে - তিনটিই সঠিক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৫.
’দত্তকুলোদ্ভব’ কবি কে?
  1. ক) অজিত দত্ত
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) হুমায়ুন কবির
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
- মাইকেল মধুসূদন দত্ত, (১৮২৪-১৮৭৩) মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম মহাকবি। তাকে দত্তকুলোদ্ভব কবি বলাহয়।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম।
- মধুসূদনের কৃতিত্ব এখানেই যে, তিনি যাকিছু রচনা করেছেন তাতেই নতুনত্ব এনেছেন। তিনিই প্রথম পাশ্চাত্য সাহিত্যের আদর্শ বাংলা সাহিত্যে সার্থকভাবে প্রয়োগ করেন।

মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য গ্রন্থগুলো হলো:
প্রহসন
- একেই কি বলে সভ্যতা ও
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।

নাটক
- পদ্মাবতী
- কৃষ্ণকুমারী

কাব্য
-মেঘনাদবধ
- বীরঙ্গনা
- তিলোত্তমাসম্ভব

উৎস: বংলাপিডিয়া ও বাংলা ভাষার সাহিত্য ও জিজ্ঞাসা।
২৬.
If m and n are whole numbers such that mn = 121, what is the value of (m - 1) n + 1 ?
  1. ক) 1000
  2. খ) 676
  3. গ) 121
  4. ঘ) 10
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: If m and n are whole numbers such that mn = 121, what is the value of (m - 1) n + 1?

Solution: 
mn = 121
mn = (11)2
∴m = 11 , n = 2

∴(m - 1)n + 1 =(11 - 1)2 + 1
=(10)3
=1000
২৭.
If 65% of x = 13% of y, then find the value of x if y = 2,000.
  1. ক) 200
  2. খ) 300
  3. গ) 400
  4. ঘ) 500
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: If 65% of x = 13% of y, then find the value of x if y = 2,000.

Solution: 
65% of x = 13% of y
⇒ 65x/100 = 13y/100
⇒ 65x = 13y 
⇒ x = 13y/65
⇒ x = (13 × 2000)/65
  x = 400
২৮.
Which of the following numbers is divisible by 3?
  1. ক) 177
  2. খ) 200
  3. গ) 331
  4. ঘ) 457
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: A number is divisible by 3 if the sum of the digits is evenly divisible by 3.

Solution: 
Sum of digits divisible by 3
A) 1 + 7 + 7 = 15
B) 2 + 0 + 0 = 2
C) 3 + 3 + 1 = 7
D) 4 + 5 + 7 = 16

Only A) is divisible by 3
২৯.
By selling a book at 600 taka, Salim makes a profit of 25%. What was the cost of the book in taka?
  1. ক) 480
  2. খ) 500
  3. গ) 520
  4. ঘ) 540
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: By selling a book at 600 taka, Salim makes a profit of 25%. What was the cost of the book in taka?

Solution: 
25% লাভে 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 100 + 25 টাকা   = 125 টাকা 

বিক্রয়মূল্য 125 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা 
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/125 টাকা 
বিক্রয়মূল্য l টাকা হলে ক্রয়মূল্য (100 × 600)/125 টাকা 
= 480 টাকা 
৩০.
A cement mixture is composed of 3 elements. By weight, 1/3 of the mixture is sand, 3/5 is water and the remaining 12 pounds of the mixture is gravel. What is the weight of the entire mixture in pounds?
  1. ক) 60
  2. খ) 80
  3. গ) 90
  4. ঘ) 180
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: A cement mixture is composed of 3 elements. By weight, 1/3 of the mixture is sand, 3/5 is water and the remaining 12 pounds of the mixture is gravel. What is the weight of the entire mixture in pounds?

Solution: 
মোট মিশ্রণের পরিমাণ = x
মিশ্রণে sand এর পরিমাণ = x/3 
মিশ্রণে water এর পরিমাণ = 3x/5

এখন 
(x/3) + (3x/5)  + 12 = x
12 = x - (x/3) - (3x/5)
12 = (15x - 5x - 9x)/15
12 = x/15
x = 12 × 15 
x = 180
৩১.
On Dhaka-Sylhet highway, 5% of the drivers are fined for exceeding the speed limit. However, 80% of the drivers who exceed the speed limit are not fined . What percentage of drivers of this highway exceed the speed limit?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 25
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: On Dhaka-Sylhet highway, 5% of the drivers are fined for exceeding the speed limit. However, 80% of the drivers who exceed the speed limit are not fined . What percentage of drivers of this highway exceed the speed limit?

Solution: 
জরিমানা করা হয় না = 80%
জরিমানা করা হয় =(100 - 80)% = 20%

20% এর মধ্যে  speed limit অতিক্রম করে = 5% 
100% এর মধ্যে  speed limit অতিক্রম করে = {(5 × 100)/20}% 
= 25%
৩২.
If the average of 5 consecutive integers is 15, then what is the difference between the least and the greatest of the 5 integers?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 8
  4. ঘ) 10
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: If the average of 5 consecutive integers is 15, then what is the difference between the least and the greatest of the 5 integers?

Solution: 
The average of five consecutive numbers is 15.
⇒ Middle number = 15
Thus, the consecutive numbers are = 13, 14, 15, 16, 17
Thus,
highest number = 17
least number = 13

The difference between the least and the greatest number = 17 - 13 = 4
৩৩.
If x = (y + 3)2, then which of the following will be equal to (-2y - 6)2?
  1. ক) - 4x
  2. খ) - 2x
  3. গ) 4x
  4. ঘ) 2x
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: If x = (y + 3)2, then which of the following will be equal to (- 2y - 6)2?

Solution: 
দেওয়া আছে 
(- 2y - 6)2 = { - 2(y + 3)}2
= 4(y + 3)2
= 4x
৩৪.
A rectangular plot of land has a fence along three of its four sides. The unfenced side and the side opposite the unfenced side have a length that is three times the length of the other two sides. If the area of the plot is 432 square feet, what is the total length of the fence in feet?
  1. ক) 60
  2. খ) 72
  3. গ) 80
  4. ঘ) 90
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: A rectangular plot of land has a fence along three of its four sides. The unfenced side and the side opposite the unfenced side have a length that is three times the length of the other two sides. If the area of the plot is 432 square feet, what is the total length of the fence in feet?

Solution: 
ধরি 
আয়তাকার জমির প্রস্থ = x 
আয়তাকার জমির দৈর্ঘ্য = 3x

প্রশ্নমতে,
3x × x = 432 
3x2 = 432 
x2 = 144
x2 = 122
x = 12

মোট বেড়ার দৈর্ঘ্য = (x + 3x + x) ফুট 
= 5x ফুট 
= 5 × 12 ফুট 
= 60 ফুট
৩৫.
What is the area in square feet of the triangle whose side have lengths equal to 10, 6 and 8 feet respectively?
  1. ক) 480
  2. খ) 24
  3. গ) 48
  4. ঘ) 30
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: What is the area in square feet of the triangle whose side have lengths equal to 10, 6 and 8 feet respectively?

Solution: 
10, 6 এবং 8 ফুট বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। 
102 = 62 + 82 
100 = 36 + 64 
100 = 100

সমকোণ সংলগ্ন বাহু = 6 এবং 8 

ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × 6 × 8 = 24 বর্গফুট
৩৬.
An examiner checks 4 scripts in 5/3 hours. How many scripts can be check in 50 minutes?
  1. ক) 2
  2. খ) 22/3
  3. গ) 24/6
  4. ঘ) 3
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: An examiner checks 4 scripts in 5/3 hours. How many scripts can be check in 50 minutes?

Solution: 
 5/3 ঘণ্টা = {(5/3) × 60} মিনিট = 100 মিনিট 
100 মিনিটে মূল্যায়ন করে = 4টি খাতা 
1 মিনিটে মূল্যায়ন করে = 4/100 টি খাতা 
50 মিনিটে মূল্যায়ন করে = 4 × 50/100 টি খাতা 
= 2 টি খাতা
৩৭.
On dividing a number by 5, we get 3 as reminder. What will be the remainder when the square of this number is divided by 5?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question:  On dividing a number by 5, we get 3 as reminder. What will be the remainder when the square of this number is divided by 5?

Solution: 
Let the number be x and on dividing x by 5, we get m as quotient and 3 as remainder.
∴ x = 5m + 3
⇒ x2 = (5m + 3)2
= (25m2 + 30m + 9)
= 5(5m2 + 6m + 1) + 4

∴ On dividing x2 by 5, we get 4 as remainder.
৩৮.
Due to reduction in book's price by 10%, the number of books sold increased by 35%. What was the percentage increase in revenue?
  1. ক) 17
  2. খ) 18
  3. গ) 19
  4. ঘ) 20
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: Due to reduction in book's price by 10%, the number of books sold increased by 35%. What was the percentage increase in revenue?

Solution: 
Let,
x = price of product,
y = number of products sold

New price=0.9x,
New number of products sold=1.35y

Total increase in revenue = Final revenue - initial revenue = (0.9x × 1.35y) - xy
= 1.215xy - xy 
= .215xy

Increase in percentage= {(0.215/xy) × 100}%
= 21.5%
৩৯.
For which of the following values x is (x + 78)/x an integer?
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 11
  4. ঘ) 13
  5. ঙ) None these
ব্যাখ্যা
Question: For which of the following values x is (x + 78)/x an integer?

Solution: 
x এর মান হবে  78 এর উৎপাদক। 
অপশন গুলোর মধ্যে 78  এর উৎপাদক হলো 13
সঠিক উত্তর 13

a) x = 9 , (x + 78)/x = (9 + 78)/9 = 9.66 [পূর্ণসংখ্যা নয়] 
b) x = 10 , (x + 78)/x = (10 + 78)/10 = 8.8[পূর্ণসংখ্যা নয়] 
c) x = 11 , (x + 78)/x = (11 + 78)/11 = 8.09  [পূর্ণসংখ্যা নয়] 
d) x = 13 , (x + 78)/x = (13 + 78)/13 = 7 যা পূর্ণসংখ্যা
৪০.
The average of a set of 12 numbers, which includes 34 is A. If 34 is removed from the set and 38 is included to the set, what is the average of new set of numbers in terms of A?
  1. ক) A + 4
  2. খ) (A + 38)/12
  3. গ) A + 1/3
  4. ঘ) 12A + 4
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Question: The average of a set of 12 numbers, which includes 34 is A. If 34 is removed from the set and 38 is included to the set, what is the average of new set of numbers in terms of A?

Solution: 
12টি সংখ্যার সমষ্টি = 12A - 34 + 38 = 12A + 4

12টি সংখ্যার গড় = (12A + 4)/12
= 12A/12 + 4/12
= A + 1/3
৪১.
Where is 'Bangabandhu Sheikh Mujib Industrial City' located?
  1. ক) Dhaka
  2. খ) Chattogram
  3. গ) Khulna
  4. ঘ) Sylhet
  5. ঙ) None of these
ব্যাখ্যা
চট্টগ্রাম জেলার মীরসরাই, সীতাকুন্ড এবং ফেনী জেলার ফেনী নদীর উপকূলে সোনাগাজীতে অবস্থিত “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর”।

Source: BEZA
৪২.
Which country is called the 'Land of Rising Sun'?
  1. ক) Japan
  2. খ) South Korea
  3. গ) Thailand
  4. ঘ) China
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- সূর্যোদয়ের দেশ : জাপান
- নিশীথ সূর্যের দেশ : নরওয়ে
- ম্যাপল পাতার দেশ : কানাডা
- সকাল বেলার শান্তি : কোরিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৪৩.
Which of the following organizations control the price of crude oil in the global market?
  1. ক) European Union
  2. খ) United Nations
  3. গ) APEC
  4. ঘ) OPEC
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক তেল বা পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলোর একটি সংগঠন। ওপেকের উদ্দেশ্য হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পেট্রোলিয়াম নিতীর সমন্বয় সাধন এবং একত্রকরণ। যার মাধ্যমে একটি স্থিতিশীল দাম নির্ধারণ করা, স্থিতিশীল সরবরাহ বজায় রাখা এবং এই শিল্পে যারা বিনিয়োগ করেছেন তাদের মূলধন যেন ফেরত আসে তা নিশ্চিত করা।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৩টি।
এগুলো হলো:
- আলজেরিয়া
- অ্যাঙ্গোলা
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।

তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট।
৪৪.
Which of the following is the largest gas field in Bangladesh?
  1. ক) Meghna
  2. খ) Bakhrabad
  3. গ) Titas
  4. ঘ) Kamta
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র হলো ব্রাহ্মণবাড়িয়া সদরে অবস্থিত তিতাস গ্যাসক্ষেত্র।
- গ্যাসক্ষেত্রটিতে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৭.৫৮২ ট্রিলিয়ন ঘনফুট। ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত মোট গ্যাস উত্তোলিত হয়েছে ৫.০৬৬ ট্রিলিয়ন ঘনফুট।
- ১৯৬২ সালে পাকিস্তান শেলওয়েল কোম্পানি তিতাস গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৬৮ সাল থেকে ক্ষেত্রটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলিত হচ্ছে।
- বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড তিতাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে।
- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মাধ্যমে তিতাস ক্ষেত্রের গ্যাস ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেত্রকোনা, ও কিশোরগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
- তবে বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলিত হচ্ছে সিলেটের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে।

তথ্যসূত্র: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এবং পেট্রোবাংলা ওয়েবসাইট।
৪৫.
When did 'The Bangladesh Petroleum Act' come in force?
  1. ক) 1972
  2. খ) 1974
  3. গ) 1976
  4. ঘ) 1980
  5. ঙ) None of these
ব্যাখ্যা
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি (Bangladesh Petroleum Corporation-BPC)  
অপরিশোধিত এবং পরিশোধিত জ্বালানি তেল ও লুব্রিকেন্ট আমদানি, অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন এবং জ্বালানি তেল লুব্রিকেন্ট ও অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিতরণ ও বিপণনের জন্য ১৯৭৬ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ (নং-৮৮, ১৩/ ১১/১৯৭৬) বলে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্ট (আইন) ১৯৭৪ অনুযায়ী দেশে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন এবং বিপণনের ক্ষমতা কেবলমাত্র সরকারের ওপর ন্যস্ত।
৪৬.
Which of the following in not a metal ?
  1. ক) Gold
  2. খ) Diamond
  3. গ) Silver
  4. ঘ) Copper
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Diamond বা হীরা মূলত কার্বনের একটি রুপভেদ।
কার্বন একটি অধাতু। তাই হীরাও অধাতু।

গ্রাফাইট কার্বনের আরেকটি রুপভেদ।

অন্যদিকে, Gold, Silver, Copper ধাতু।
৪৭.
What is the name is the latest variant of COVID-19 ?
  1. ক) Gamma
  2. খ) Beta
  3. গ) Omicron
  4. ঘ) Delta
  5. ঙ) None of these
ব্যাখ্যা
VaccinesWork (GAVI) এর তথ্য অনুসারে COVID-19 এর সর্বশেষ variant এর নাম - Omicron (B.1.1.529)
৪৮.
Which of the following is a land port of Bangladesh?
  1. ক) Mongla
  2. খ) Chattogram
  3. গ) Hilli
  4. ঘ) Barisal
  5. ঙ) None of these
ব্যাখ্যা
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক)  নৌপরিবহণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা। ২০০১ সালের ২০ নং আইনের দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়।

হিলি স্থল বন্দর
এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এটি হাকিমপুর উপজেলা অবস্থিত। দিনাজপুর সদর হতে ইহার দূরত্ব ৭২ কিলোমিটার। দিনাজপুর হতে বাসযোগে যাওয়া যায়। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এটি হাকিমপুর উপজেলা অবস্থিত। দিনাজপুর সদর হতে ইহার দূরত্ব ৭২ কিলোমিটার। দিনাজপুর হতে বাসযোগে যাওয়া যায়। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এটি হাকিমপুর উপজেলা অবস্থিত। দিনাজপুর সদর হতে ইহার দূরত্ব ৭২ কিলোমিটার। দিনাজপুর হতে বাসযোগে যাওয়া যায়। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এটি হাকিমপুর উপজেলা অবস্থিত। দিনাজপুর সদর হতে ইহার দূরত্ব ৭২ কিলোমিটার। দিনাজপুর হতে বাসযোগে যাওয়া যায়।

তথ্যসূত্র: হাকিমপুর উপজেলা। 
৪৯.
Which one of the following is the state - owned oil refinery of Bangladesh?
  1. ক) Basundhara Refinery Limited.
  2. খ) Jamuna Refinery Limited.
  3. গ) Padma Refinery Limited.
  4. ঘ) Eastern Refinery Limited.
  5. ঙ) None of these
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার হলো ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড।
এটি চট্টগ্রামে অবস্থিত যা ১৯৬৮ সালের ৭ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।
এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এটির শতভাগ শেয়ারের মালিক।

তথ্যসূত্র: বিপিসি ও ইআরএল ওয়েবসাইট।
৫০.
Who is the honorable state ministry of ministry of power energy and mineral Resources?
  1. ক) Tawfiq-e-Elahi Chowdhury
  2. খ) Nasrul Hamid
  3. গ) Sultan Ahmed
  4. ঘ) Md. Anisur Rahman
  5. ঙ) None of these
ব্যাখ্যা
নসরুল হামিদ, এম,পি, মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
তথ্যসূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
৫১.
On which date in 2021, the national Energy security Day-2021, was observed across the country?
  1. ক) 8th August
  2. খ) 10th November
  3. গ) 10th December
  4. ঘ) 9th August
  5. ঙ) None of these
ব্যাখ্যা
৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০২১ পালন করা হয়েছিল।
তথ্যসূত্র: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
৫২.
Where is the headquarter of international atomic energy agency (IAEA) located?
  1. ক) Austria
  2. খ) Australia
  3. গ) France
  4. ঘ) Italy
  5. ঙ) None of these
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA)
▪ IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ IAEA এর সদরদপ্তর ভিয়েনা, অস্ট্রিয়ায় অবস্থিত।
▪ সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৭৫টি (সর্বশেষ সদস্য - Saint Kitts and Nevis; Tonga)
▪ IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
▪ বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: IAEA ওয়েবসাইট।
৫৩.
Who will serve as the chair of the 'Climate vulnerable forum' until 2022?
  1. ক) Sheikh Hasina
  2. খ) Md. Nasheed
  3. গ) Abdul Zaher
  4. ঘ) Abu Naser
  5. ঙ) None of these
ব্যাখ্যা
The Climate Vulnerable Forum (CVF) জোটের বর্তমান সভাপতি বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটের নেতৃত্ব দিচ্ছেন।
The Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে মালদ্বীপের উদ্যোগে এই জোট গঠিত হয়। এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি।

তথ্যসূত্র:  Climate Vulnerable Forum ওয়েবসাইট।
৫৪.
To migrate from a least developed country (LDC) to a developing country. Gross national income per capital of a country has to be _______ dollars.
  1. ক) 1000
  2. খ) 1210
  3. গ) 1200
  4. ঘ) 1230
  5. ঙ) None of these
ব্যাখ্যা
প্রথমিক মূল্যায়নে একটি দেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে (LDC) পরিণত হতে গেলে যে তিনটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয়:
-  প্রথম শর্ত অনুযায়ী দেশে মাথাপিছু আয় ১,২৩০ মার্কিন ডলার হতে হয়।
-  দ্বিতীয় শর্তে মানবসম্পদের উন্নয়ন অর্থাৎ দেশের ৬৬ ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা বলা হয়েছে।
-  তৃতীয় শর্তে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর না হওয়ার মাত্রা ৩২ ভাগের নিচে থাকতে হবে।
৫৫.
Which of the following is a Scandinavian country?
  1. ক) England
  2. খ) Denmark
  3. গ) Turkey
  4. ঘ) Italy
  5. ঙ) None of these
ব্যাখ্যা
▪ স্ক্যান্ডেনেভিয়া অঞ্চল:- (৩টি দেশ) নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক (ফারাও দ্বীপপুঞ্জ সহ)। 
উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের অন্তর্গত।
▪ নর্ডিক  অঞ্চল:- (৫টি দেশ) নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ড।    

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 
৫৬.
'The Great Ocean Road' is located?
  1. ক) Canada
  2. খ) West Africa
  3. গ) North America
  4. ঘ) Australia
  5. ঙ) None of these
ব্যাখ্যা
 'The Great Ocean Road’ - Australia.
The spectacular Great Ocean Road hugs the seaside cliffs that snake along the wild and windswept Southern Ocean. The striking vistas along the iconic road evoke awe with craggy cliffs, empty beaches and soaring bluffs flanked by brilliant green countryside. Add epic surf, native wildlife, unforgettable hiking and biking trails and you will find plenty of things to see and do around every curve.
৫৭.
Which of the following minerals is found at Jamalganj in Joypurhat district?
  1. ক) Coal
  2. খ) White Clay
  3. গ) Lime Stone
  4. ঘ) Hard Rock
  5. ঙ) None of these
ব্যাখ্যা
বাংলাদেশে উন্নতমানের বিটুমিনাস এবং লিগনাইট কয়লার সন্ধান পাওয়া গেছে রাজশাহী, বগুড়া, নওগা, সিলেট জেলায়।এছাড়া রংপুরের খালাসপীর,দিনাজপুরের ফুলবাড়ি এবং বগুড়ার জামালগঞ্জে কয়লাক্ষেত্র রয়েছে।

তথ্যসূত্র: জামালগঞ্জ উপজেলা.
৫৮.
Which one is 12th city corporation in Bangladesh ?
  1. ক) Dhaka North
  2. খ) Mymensingh
  3. গ) Gazipur
  4. ঘ) Rajshahi
  5. ঙ) None of these
ব্যাখ্যা
দেশের ১২তম সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ২০১৮ সালের ১৫ অক্টোবর ময়মনসিংহ কে দেশের ১২তম সিটি কর্পোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়।
এর আয়তন ৯১.৩১৫ বর্গ কি.মি. এবং ওয়ার্ড সংখ্যা ৩৩টি। ২০১৯ সালের ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তর।
৫৯.
Who is the first female vice president of the United States of America?
  1. ক) Sanna Marin
  2. খ) Judith Kutit
  3. গ) Kamal Harris
  4. ঘ) Jacinda Arden
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী/প্রথম কৃষ্ণাঙ্গ/প্রথম আফ্রো-এশিয়ান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা দেবী হ্যারিস। তিনি দেশটির ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।
- কমলা হ্যারিসের মা ভারতীয় বংশোদ্ভূত এবং বাবা জ্যামাইকান বংশোদ্ভূত।
- ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পূর্বে কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন।

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট।
৬০.
What is the former name of electricity generation company of Bangladesh Ltd.
  1. ক) Meghna Power Company Limited.
  2. খ) Meghnaghat Power Company Limited.
  3. গ) Padma Power Company Limited.
  4. ঘ) Bangladesh Power Company Limited.
  5. ঙ) None of these
ব্যাখ্যা
- On 23rd November 1996 BPDB formed Meghnaghat Power Company (MPC) Ltd.
- On 16th February 2004 the Meghnaghat Power Company (MPC) Ltd. has been re-named as Electricity Generation Company of Bangladesh (EGCB) Ltd. (an Enterprise of BPDB)

তথ্যসূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (এমপিইএমআর)