পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
Exam - 86 GK: Topic: National Issues of Bangladesh.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
Which electoral symbol represented the United Front in the provincial elections of 1954?
  1. Lion
  2. Hurricane
  3. Plough
  4. Boat
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের মূলমন্ত্র প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল।
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
- পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো নৌকা। 
- যুক্তফ্রন্টর পক্ষ থেকে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
- ২১ দফা ইশতেহার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
- এই নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
 
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বপরিচয়, নবম - দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) বই অনুসারে চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
দল চারটি হলো: 
১. আওয়ামী লীগ, 
২. কৃষক শ্রমিক পার্টি, 
৩. নেজামে ইসলাম এবং 
৪. গণতন্ত্রী দল।
 
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম - দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) বই অনুসারে পাঁচটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
এগুলো হলো: 
১. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, 
২. শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক- শ্রমিক পার্টি, 
৩. মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি, 
৪. হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল ও 
৫. খিলাফত-ই-রাব্বানি। 
 
সূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
Which of the following institutions is involved in primary education?
  1. NAPE
  2. NIPORT
  3. NICAR
  4. None of them
ব্যাখ্যা
• National Academy for Primary Education (NAPE):
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
- ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয় ও
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)"
 
অন্যদিকে:
• National Institute of Population Research and Training (NIPORT):
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
- ১৯৭৭ সালে নিপোর্ট প্রতিষ্ঠিত।
 
• National Implementation Committee for Administrative Reform (NICAR):
- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
- এটি ১৯৮২ সালে গঠিত।
- মাননীয় প্রধানমন্ত্রী এই কমিটির আহবায়ক।
 
উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট। 
.
Who played the main role in abolishing the Zamindar system?
  1. Huseyn Shaheed Suhrawardy
  2. A. K. Fazlul Huq
  3. Abdur Rashid Tarkabagish
  4. Khawaja Nazimuddin
ব্যাখ্যা
• জমিদারি প্রথা (১৯৫০) রদে প্রধান ভূমিকা পালন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
- শেরে বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালে বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৩৫ সালে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩) ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
 
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম শ্রেণি ও বাংলাপিডিয়া। 
.
Where did Bangabandhu Sheikh Mujibur Rahman raise six historical claims?
  1. Karachi
  2. Lahore
  3. Delhi
  4. Dhaka
ব্যাখ্যা
• 'ছয় দফা':
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।
- ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ - এটি বাঙালির ন্যায্য অধিকারের সনদ।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ - মনু মিয়া।
 
• দফা গুলো হলো:-
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
 
উৎস: বাংলাপিডিয়া ও মূলধারা ’৭১, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি। 
.
In which city was the first fertilizer factory in Asia established?
  1. Sylhet
  2. Chattogram
  3. Rajshahi
  4. Dhaka
ব্যাখ্যা
• সার শিল্প:
- ১৯৬১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম ।
- এশিয়ার প্রথম সার কারখানা হলো "ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড"(ফেঞ্চুগঞ্জ সার কারখানা)।
- যেটি সংক্ষেপে এনজিএফএফ (NGFF) নামে পরিচিত।  
- দেশের প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সারকারখানা।
- এই কারখানাটি ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইগাঁও ইউনিয়নের অবস্থিত।
- এই কারখানাটিতে ১৯৬৯ সালে এ্যামোনিয়াম সালফেট পস্ন্যান্টটি স্থাপন করা হয়।
- এ ফ্যাক্টরীর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ১,০৬,০০০ মেট্রিক টন।
 
সূত্র: ফেঞ্চুগঞ্জ উপজেলার ওয়েবসাইট ও প্রথম আলো।
.
Who administered the oath to the Mujibnagar government?
  1. Muhammad Qamaruzzaman
  2. Professor Yusuf Ali
  3. Syed Nurul Islam
  4. M Mansoor Ali
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 
 
• মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী - তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী - এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী - এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী - খন্দকার মোশতাক আহমেদ।
 
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড।
.
Which is the country's first digital census and household census in Bangladesh?
  1. Seventh Census
  2. Sixth Census
  3. Fifth Census
  4. Fourth Census
ব্যাখ্যা
• আদমশুমারি:
- ১৫-২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা।
- এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ষষ্ঠ আদমশুমারি নাম- 'জনশুমারি ও গৃহগণনা'।
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য ছিল: “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন”।
- পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী, আদমশুমারি ও গৃহগণনাকে ‘জনশুমারি ও গৃহগণনা' নামে নামকরণ করা হয়।
- বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
 
পরবর্তীতে-
- দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে।
- তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে।
- চতুর্থ আদমশুমারি ২০০১ সালে।
- পঞ্চম আদমশুমারি ২০১১ সালে।
- ষষ্ঠ আদমশুমারি ২০২২ সালে।
 
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২ ও পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
Which scheme has been launched for the employees of the private sector in the Universal Pension Scheme?
  1. Samata scheme
  2. Probash scheme
  3. Surokkha scheme
  4. Pragati scheme
ব্যাখ্যা
• সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম): 
- ১৮ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত কিস্তি পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন।
- দেশের প্রাপ্তবয়স্ক জনগণকে পেনশনের আওতায় আনার উদ্দেশ্যে ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সরকার মোট ৬টি স্কিমের কথা ঘোষণা করেছে। 
- আপাতত চালু হয়েছে ৪টি স্কিম।
 
- এগুলো হলো:
• প্রবাস: 
- এটি শুধু বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের জন্য।
- এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে।
 
• প্রগতি:
- এই স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য।
 
• সুরক্ষা:
- এই স্কিমটা স্বনির্ভর ব্যক্তির জন্য।
- অর্থাৎ কেউ কোথাও চাকরি করছেন না কিন্তু নিজে উপার্জন করতে পারেন, তারা সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।
- এর আওতায় পড়েন ফ্রিল্যান্সার, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার লোকজন।
 
• সমতা:
- এই স্কিমে চাঁদার হার একটিই: এক হাজার টাকা।
- তবে এক্ষেত্রে প্রতিমাসে ব্যক্তি দেবে পাঁচশ টাকা আর বাকি পাঁচশো দেবে সরকার।
- মূলত দারিদ্রসীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য এই স্কিম।
 
উৎস: ১৭ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
.
How many levels of local administration are there in Bangladesh?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
• বাংলাদেশের "স্থানীয় প্রশাসন" একটি প্রশাসনিক ব্যবস্থা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়।
- বাংলাদেশের স্থানীয় প্রশাসনিক কাঠামো ৩টি স্তরে বিভক্ত।
 
যথা:-
১। বিভাগীয় প্রশাসন, 
২। জেলা প্রশাসন এবং
৩। উপজেলা প্রশাসন। 
 
উল্লেখ্য,
→ স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন ৷
→ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ। 
 
সূত্র :- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
How many political parties are currently registered in Bangladesh?
  1. 40
  2. 42
  3. 43
  4. 44
ব্যাখ্যা
• নিবন্ধিত রাজনৈতিক দল:
- বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল - ৪৪টি।
- সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
- দল দুটি ১০আগস্ট, ২০২৩ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। তার মধ্যে ৪৩তম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং ৪৪তম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি।
 
উল্লেখ্য যে,
- নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ৪৯ টি রাজনৈতিক দল দেখালেও পূর্বে ৫টি দলের দিনন্ধন বাতিল করা হয়েছে কিন্তু তাদের নিবন্ধন প্রাপ্তির সিরিয়াল নাম্বার ওয়েবসাইটে দেখাচ্ছে। তাই বর্তমানে রাজনৈতিক দল হবে মোট ৪৪টি।
তবে এখন পর্যন্ত ৪৯ রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধনভুক্ত হয়েছে কিন্তু নিবন্ধন ৫টি বাতিল হওয়াতে এখন ৪৪টি দল নিবন্ধনভুক্ত আছে।
 
সূত্র: ডেইলি স্টার ও নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
১১.
Where did tea cultivation began in Bangladesh?
  1. Habiganj
  2. Moulvibazar
  3. Chattogram
  4. Sylhet
ব্যাখ্যা
• চা ও চা বাগান:
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় চট্টগ্রামে।
- বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় ১৮৪০ সালে।
- সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়।
- বাংলাদেশে মোট ১৬৮টি চা বাগানে চা চাষ করা হয়।
- বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
- বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়।
 
সূত্র- বিবিসি বাংলা, ২১ মে ২০১২, দৈনিক সমকাল, ১০ ফেব্রুয়ারী ২০১৮ ও বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
১২.
According to the Economic Survey - 2023, what is the population growth rate in Bangladesh?
  1. 1.37 percent
  2. 1.30 percent
  3. 1.27 percent
  4. 1.32 percent
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩:
- জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩০%। 
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল - ৭২.৩ বছর। 
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) - ৭৬.৪% ।  
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.০৩%। 
- অর্থনীতির মোট খাত - ১৯টি। 
 
সূত্র: অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩।
১৩.
Which of the following years did not have an agricultural census?
  1. 1977
  2. 1996
  3. 2007
  4. 2019
ব্যাখ্যা
- ২০০৭ সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি। 

• স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে।
- তার আগে বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্ব প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
 
• স্বাধীন বাংলাদেশে মোট কৃষিশুমারি হয় ৫টি।
এগুলো হল - 
- প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৭৭ সালে।
- দ্বিতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৮৩-৮৪ সালে।
- তৃতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৯৬ সালে।
- চতুর্থ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ২০০৮ সালে।
- পঞ্চম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ২০১৯ সালে।
 
• সর্বশেষ কৃষি শুমারি করা হয় ২০১৯ সালে।
• এই শুমারির স্লোগান ছিল 'কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'।
• বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি পরিচালনা করে।
 
সূত্র: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস।
১৪.
Where is the historical site 'Panam Nagar' located?
  1. Bikrampur
  2. Sonargaon
  3. Mahasthangarh
  4. Mainamati
ব্যাখ্যা
• পানাম নগর:
- পানাম  সোনারগাঁয়ের একটি প্রাচীন এলাকা।
- বর্তমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্গত এ এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে অবস্থিত।
- তেরো শতকের শেষপাদে সোনারগাঁয়ে হিন্দু আমলের রাজধানী শহরটি এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তী সময়ে পুরনো রাজধানী শহরের দক্ষিণে যে মুসলিম রাজধানী শহর গড়ে ওঠে, তারও অংশ ছিল এ পানাম এলাকা। 
- মুগলদের সোনারগাঁও অধিকারের (১৬১১) পর মহাসড়ক ও সেতু নির্মাণ করে রাজধানী শহরের সঙ্গে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।
 
সূত্র: বাংলাপিডিয়া।