পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭৭
সিলেবাস
IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৭ প্রশ্ন

.
The correct analogy of Liquefy: Solidify ::
  1. Spook: Frighten
  2. Solvent: Rich
  3. Currency: Harden
  4. Rehydrate: Dehydrate
  5. Hostage: Heist
সঠিক উত্তর:
Rehydrate: Dehydrate
উত্তর
সঠিক উত্তর:
Rehydrate: Dehydrate
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Liquefy - তরল করা বা হওয়া।
- Solidify- ঘনীভূত করা।
- এরা বিপরীত অর্থ প্রকাশ করেছে।

অন্যদিকে, সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Rehydrate -  (নিরুদন বা জল-বিয়োজনের পর পুনরায় জল গ্রহণ করা),
- Dehydrate- (আর্দ্রতাশূন্য করা),
- এরা বিপরীত অর্থ প্রকাশ করেছে।

অন্যদিকে,
- Spook(আতঙ্কিত/সন্ত্রাসিত করা): Frighten (ভীত/আতঙ্কিত/সন্ত্রাসিত করা; ভয় পাইয়ে দেওয়া)। 
- Solvent (দেনা শোধ করার মতো যথেষ্ট অর্থ আছে এমন): Rich (ধনী; সম্পদশালী)। 
- Currency (মুদ্রাব্যবস্থা): Harden (শক্ত, মজবুত, কষ্টসহিষ্ণু ইত্যাদি করা বা হওয়া)। 
- Hostage (জিম্মি): heist (চুরি)। 

- সুতরাং, সঠিক analogy টি হচ্ছে- Rehydrate: Dehydrate.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Despite her wealth and fame, she remained __________, never flaunting her success.
  1. modest
  2. alloy
  3. boastful
  4. conceited
  5. talkative
সঠিক উত্তর:
modest
উত্তর
সঠিক উত্তর:
modest
ব্যাখ্যা

• Correct Answer: ক) modest.

- Complete Sentence: Despite her wealth and fame, she remained modest, never flaunting her success.
- Translation: তার সম্পদ এবং খ্যাতি সত্ত্বেও, তিনি বিনয়ী ছিলেন, কখনও তার সাফল্যের কথা জাহির করেননি।

• Modest:
- Bangla Meaning: বিনয়ী, অহংকারহীন।
- English Meaning: not boastful about one’s achievements.

Other options:
খ) alloy
- Bangla Meaning: সঙ্কর বা মিশ্র ধাতু। 

গ) boastful
- Bangla Meaning: (লোক সম্বন্ধে) দাম্ভিক; (উক্তি সম্বন্ধে) দম্ভপূর্ণ; আত্মম্ভরিতাপূর্ণ।

ঘ) conceited
- Bangla Meaning: আত্মাভিমানী।

ঙ) talkative
- Bangla Meaning: বাঁচাল। 

- বাক্যটিতে বুঝাচ্ছে যে তিনি  দাম্ভিক না। তাই modest বসবে। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Flow : River :: Stagnant : ?
  1. Rain
  2. Stream
  3. Pool
  4. Collapse
  5. Crumble
সঠিক উত্তর:
Pool
উত্তর
সঠিক উত্তর:
Pool
ব্যাখ্যা

• Correct Answer: গ) Pool.

- Flow : River :: Stagnant : ?
- প্রবাহ: নদী :: (পানি) স্থির; বদ্ধ; নিশ্চল:
- নদী যেমন প্রবাহিত হয় তেমনি, পানি স্থির হয়ে থাকে এমন কিছু বসবে।

Options:
ক) Rain
- বৃষ্টি।

খ) Stream
- জলপ্রবাহ। 

গ) Pool
-  বিশেষত প্রাকৃতিকভাবে সৃষ্ট স্রোতহীন, জলমগ্ন ক্ষুদ্র এলাকা; ডোবা।

ঘ) Collapse
- পতিত হওয়া; ভেঙে পড়া। 

ঙ) Crumble
- ভাঙা; ভেঙে টুকরা টুকরা করা; ভেঙে পড়া; (সাম্রাজ্যের) পতন হওয়া। 

- As Water of a River flows similarly water of Pool is Stagnant.
- পানি যেভাবে নদীতে প্রবাহমান একি ভাবে pool এ পানি স্থির অবস্থায় থাকে। 
- Correct analogical relation is Flow : River :: Stagnant : Pool.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
In recent years, renewable energy sources such as solar and wind power have become more affordable and widely adopted. Yet, challenges remain in storing this energy efficiently, since both solar and wind are intermittent. Until large-scale storage solutions are developed, renewable energy will struggle to fully replace fossil fuels.
Which of the following best describes the author’s attitude toward renewable energy?
  1. Strongly optimistic
  2. Mildly optimistic but cautious
  3. Neutral and detached
  4. Highly critical
  5. Completely dismissive
সঠিক উত্তর:
Mildly optimistic but cautious
উত্তর
সঠিক উত্তর:
Mildly optimistic but cautious
ব্যাখ্যা

Correct Answer: খ) Mildly optimistic but cautious.

- The author notes affordability and adoption (positive), but also highlights storage challenges (caution).

- In recent years, renewable energy sources such as solar and wind power have become more affordable and widely adopted. Yet, challenges remain in storing this energy efficiently, since both solar and wind are intermittent. Until large-scale storage solutions are developed, renewable energy will struggle to fully replace fossil fuels.

- Translation: সাম্প্রতিক বছরগুলিতে, সৌর এবং বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির উৎসগুলি আরও সাশ্রয়ী এবং ব্যাপকভাবে গৃহীত হয়েছে। তবুও, এই শক্তি দক্ষতার সাথে সংরক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি রয়ে গেছে, কারণ সৌর এবং বায়ু উভয়ই মাঝে মাঝে ঘটে। বৃহৎ আকারের সঞ্চয় এর মাধ্যম তৈরি না হওয়া পর্যন্ত, জীবাশ্ম জ্বালানি সম্পূর্ণরূপে নবায়নযোগ্য শক্তিকে প্রতিস্থাপন করতে পারবে না। 

- লেখক ক্রয়ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা (ইতিবাচক) উল্লেখ করেছেন, তবে সংরক্ষণের চ্যালেঞ্জগুলি (সতর্কতা)ও তুলে ধরেছেন।

.
Ornithologist : Bird :: Archaeologist : ?
  1. Islands
  2. Mediators
  3. Archaeology
  4. Aquatic
  5. Soil
সঠিক উত্তর:
Archaeology
উত্তর
সঠিক উত্তর:
Archaeology
ব্যাখ্যা

• Correct Answer: Archaeology.

• Ornithologist : Bird :: Archaeologist : ?
- পক্ষীবিদ : পাখি :: প্রত্নতাত্ত্বিক :?

Options:
ক) Islands
- দ্বীপ সমূহ।

খ) Mediators
- মধ্যস্থতাকারী বা মধ্যস্থতাকারী ব্যক্তি।

গ) Archaeology
- প্রত্নতত্ত্ব; প্রত্নবিদ্যা।  

ঘ) Aquatic
- জলজ উদ্ভিদ, প্রাণী ইত্যাদি বিষয়ক।

ঙ) Soil
- মৃত্তিকা; মাটি; বিশেষত উদ্ভিদ লালনকারী ভূস্তর। 

- As Ornithologist is a specialist of Birds similarly Archaeologist is a specialist of Archaeology.
- Ornithologist - পাখি বিশেষজ্ঞ।
- Archaeologist - প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ।

Source: Britannica.

.
The manager praised the employee for handling the crisis __________.
  1. with flying colors
  2. at random
  3. in cold blood
  4. by chance
  5. without notice
সঠিক উত্তর:
with flying colors
উত্তর
সঠিক উত্তর:
with flying colors
ব্যাখ্যা

• Correct Answer: ক) with flying colors.

- Complete sentence: The manager praised the employee for handling the crisis with flying colors.
- Translation: ম্যানেজার কর্মচারীর প্রশংসা করলেন যে তিনি অত্যন্ত সফলতার সাথে সংকট মোকাবেলা করেছেন।

Options:
ক) with flying colors
- Bangla Meaning: সফলতার সাথে। 
- English Meaning: complete success.

খ) at random
- Bangla Meaning: এলোমেলোভাবে। 
- English Meaning: without being chosen intentionally.

গ) in cold blood
- Bangla Meaning: বিনা উত্তেজনায়; ঠাণ্ডা মাথায়। 
- English Meaning: In a purposely ruthless and unfeeling manner.

ঘ) by chance
- Bangla Meaning: পরিকল্পনা হীন ভাবে। 
- English Meaning: it happens without being planned or intended.

 ঙ) without notice
- Bangla Meaning: কাউকে কিছু উল্লেখ না করে। 
- English Meaning: without informing the person or people involved.

 - অর্থ বিবেচনা করে বুঝা যায় সঠিক উত্তর ক) with flying colors. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Subsidy: Support::
  1. Endowment: Assistance
  2. Fight: Fellowship
  3. Credit: Payment
  4. Debt: Exemption
  5. Honesty: Unethical
সঠিক উত্তর:
Endowment: Assistance
উত্তর
সঠিক উত্তর:
Endowment: Assistance
ব্যাখ্যা

• Correct Answer: Endowment: Assistance.

- Subsidy: Support::

- ভর্তুকি: সহায়তা::

Options:
ক) Endowment: Assistance
- বৃত্তিদান: সহায়তা।

খ) Fight : Fellowship
- ঝগড়া করা : বন্ধুভাব; বিশ্ববিদ্যালয়ের সদস্য পদ। 

গ) Credit: Payment
- ঋণের টাকা ফেরত পেতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আস্থা: দান অথবা প্রদান।

ঘ) Debt: Exemption
- ঋণ; দেনা; ধার; কর্জ: অব্যাহতি; রেহাই; দায়মোচন। 

ঙ) Honesty: Unethical
- সততা; সাধুতা; সত্যসন্ধতা: অনৈতিক, নীতিহীন, বা নীতিবোধশূন্য। 

- Subsidy হলো Support, (এক ধরনের আর্থিক সহায়তা), তেমনি Endowment হলো Assistance (এক ধরনের আর্থিক দান/সহায়তা)।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary. 

.
A person who knows everything.
  1. Omniscient
  2. Scholar
  3. Genius
  4. Philosopher
  5. Polymath
সঠিক উত্তর:
Omniscient
উত্তর
সঠিক উত্তর:
Omniscient
ব্যাখ্যা

Correct Answer: ক) Omniscient.

Omniscient:
- Bangla Meaning: সর্বজ্ঞ।
- English Meaning: having complete or unlimited knowledge.

Options:
খ) Scholar
- Bangla Meaning: পাঠশালার পড়ুয়া; বিদ্যার্থী; শিক্ষার্থী। 
- English Meaning: a person who attends a school or studies under a teacher.

গ) Genius
- Bangla Meaning: প্রতিভাবান ব্যক্তি। 
- English Meaning: a strong leaning or inclination: penchant.

ঘ) Philosopher
- Bangla Meaning: যে ব্যক্তির হৃদয় আবেগ বা কষ্ট দ্বারা বিচলিত হয় না; যুক্তিবাদী ব্যক্তি। 
- English Meaning: a person who seeks wisdom or enlightenment.

ঙ) Polymath
- Bangla Meaning: বহু বিষয়ে কৃতবিদ্য ব্যক্তি; বহুবিদ্যাজ্ঞ; বহুশাস্ত্রজ্ঞ।
- English Meaning: a person of encyclopedic learning.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Safe : Secure :: Protect : ?
  1. Lock
  2. Sure
  3. Guard
  4. Conserve
  5. Reporter
সঠিক উত্তর:
Guard
উত্তর
সঠিক উত্তর:
Guard
ব্যাখ্যা

- Safe : Secure :: Protect : Guard.
- নিরাপদ : সুরক্ষিত :: রক্ষা করা : রক্ষা করা; পাহারা দেওয়া।

Options :
ক) Lock — তালা দেওয়া; to fasten or make something inaccessible.
খ) Sure — নিশ্চিত; certain, confident.
গ) Guard — রক্ষা করা/রক্ষী; to watch over, defend, or protect.
ঘ) Conserve — সংরক্ষণ করা; to preserve or save from loss/damage.
ঙ) Reporter — রিপোর্টার; someone who reports news.

- “Safe : Secure” হলো synonym জুটি — safe এবং secure একই ধরনের অর্থ বহন করে। তেমনই Protect এর synonym হিসেবে সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে Guard — যা সরাসরি “to protect” বা “to defend” অর্থে ব্যবহৃত হয়।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১০.
The committee, along with its chairman, are planning to announce the results tomorrow.
Select the error part from the options:
  1. The committee
  2. along with its chairman
  3. are planning
  4. to announce
  5. tomorrow
সঠিক উত্তর:
are planning
উত্তর
সঠিক উত্তর:
are planning
ব্যাখ্যা

• Correct Answer: গ) are planning.

- মূল subject হলো The committee → এটি একটি collective noun।
- এখানে verb number নির্ধারণ হবে subject-এর সাথে মিলিয়ে।
- “along with its chairman” একটি phrase (prepositional phrase-এর মতো কাজ করছে) → এটি subject নয়, বরং অতিরিক্ত তথ্য।
- সুতরাং verb subject-এর সাথেই মিলতে হবে, phrase-এর সাথে নয়।
- Subject: The committee (singular collective noun → singular verb দরকার)।
- ব্যবহৃত verb: are planning (plural form)।
- এটি ভুল। এখানে is planning হওয়া উচিত।
- The committee, along with its chairman, is planning to announce the results tomorrow.
- “Committee” একটি একবচন noun, তাই singular verb “is planning” ব্যবহার করতে হবে।

Source: Live MCQ Lecture.

১১.
The minister’s speech was so __________ that no one could understand his actual position on the matter.
  1. lucid
  2. ambiguous
  3. light
  4. judgy
  5. demographic
সঠিক উত্তর:
ambiguous
উত্তর
সঠিক উত্তর:
ambiguous
ব্যাখ্যা

Correct Answer: খ) ambiguous.

- Complete Sentence: The minister’s speech was so ambiguous that no one could understand his actual position on the matter.
- Translation: মন্ত্রীর বক্তব্য এতটাই অস্পষ্ট ছিল যে কেউই এই বিষয়ে তার আসল অবস্থান বুঝতে পারেনি।

Options: 
ক) lucid
- Bangla Meaning: স্পষ্ট; সহজবোধ্য। 

খ) ambiguous
- Bangla Meaning: দ্ব্যর্থক, অস্পষ্ট। 

গ) light
- Bangla Meaning: আলো। 

ঘ) judgy
- Bangla Meaning: সমালোচনা করার প্রবণতা।

ঙ) demographic
- Bangla Meaning: জনসংখ্যা-বিষয়ক। 

- শূন্যস্থানে উপযুক্ত শব্দ ambiguous.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১২.
The news of the disaster has shocked everyone in the village deeply.
Select the error part from the options. If there is no error, select No Error.
  1. The news
  2. of the disaster
  3. has shocked
  4. everyone in the village
  5. No Error
সঠিক উত্তর:
No Error
উত্তর
সঠিক উত্তর:
No Error
ব্যাখ্যা

• সঠিক উত্তর: No Error.

• Sentence: The news of the disaster has shocked everyone in the village deeply.

• Subject–Verb Agreement
- The news → singular (যদিও "news" দেখতে plural, এটি singular noun হিসেবে ব্যবহৃত হয়)।
- Verb: has shocked → singular verb.
 
• rest of the sentence:
- of the disaster → prepositional phrase, কোনো error নেই।
- everyone in the village → সঠিক; "everyone" singular pronoun, কিন্তু এখানে object, verb-এর সাথে সম্পর্কিত নয়।
- Adverb deeply → shocked-কে modify করছে, এটিও সঠিক।

- কোনো grammatical বা usage error নেই।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১৩.
The judge was praised for her __________ in delivering justice without favoritism.
  1. bias
  2. prejudice
  3. fairness
  4. haze
  5. injustice
সঠিক উত্তর:
fairness
উত্তর
সঠিক উত্তর:
fairness
ব্যাখ্যা

Answer: গ) fairness.

- The judge was praised for her fairness in delivering justice without favoritism.
- পক্ষপাতিত্ব ছাড়াই ন্যায়বিচার প্রদানে তার ন্যায্যতার জন্য বিচারক প্রশংসিত হন।

Options:
ক) bias
- Bangla Meaning: পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক। 

খ) prejudice
- Bangla Meaning: পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই মতামত বা পছন্দ বা অপছন্দ; সংস্কার; পূর্বসংস্কার। 

গ) fairness
- Bangla Meaning: দেখতে সুন্দর, ন্যায়পরায়ণতা। 

ঘ) haze
- Bangla Meaning: চিন্তা-ধারায় সামান্য গোলমেলে ভাব

ঙ) injustice
- Bangla Meaning: অবিচার; অন্যায়। 

- The sentence shows impartiality; fairness fits best.
- বাক্যটিতে ন্যপরায়ণতা বুঝাচ্ছে। তাই  fairness বসবে।

 Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৪.
The negotiations between the two countries finally succeeded __________ after months of deadlock.
  1. at the eleventh hour
  2. in vain
  3. out of order
  4. at random
  5. by chance
সঠিক উত্তর:
at the eleventh hour
উত্তর
সঠিক উত্তর:
at the eleventh hour
ব্যাখ্যা

• Correct Answer: ক) at the eleventh hour.

- The negotiations between the two countries finally succeeded at the eleventh hour after months of deadlock.
- কয়েক মাসের অচলাবস্থার পর অবশেষে শেষ মুহূর্তে দুই দেশের মধ্যে আলোচনা সফল হয়। 

Options:
ক) at the eleventh hour
- Bangla Meaning: অন্তিম মুহূর্তে।
- English Meaning: the latest possible time before it is too late.

খ) in vain
- Bangla Meaning: বৃথা; বিফলে। 
- English Meaning: as in unsuccessful.

গ) out of order
- Bangla Meaning: অকেজো। 
- English Meaning: not working properly : not able to be used.

ঘ) at random
- Bangla Meaning: এলোমেলোভাবে; এলোপাতাড়িভাবে। 
- English Meaning: lacking a definite plan, purpose, or pattern.

ঙ) by chance
- Bangla Meaning: দৈবক্রমে; দৈবাৎ।
- English Meaning: in the haphazard course of events.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৫.
Despite being wealthy, he lived a __________ lifestyle, avoiding luxury and extravagance.
  1. lone
  2. austere
  3. extravagant
  4. opulent
  5. luxurious
সঠিক উত্তর:
austere
উত্তর
সঠিক উত্তর:
austere
ব্যাখ্যা

Correct Answer: খ) austere.

- Despite being wealthy, he lived a austere lifestyle, avoiding luxury and extravagance.
- ধনী হওয়া সত্ত্বেও, তিনি বিলাসিতা এবং অপব্যয় এড়িয়ে একটি কঠোর জীবনযাপন করতেন।

Options:
ক) lone
- Bangla Meaning: একাকী।

খ) austere
- Bangla Meaning: নির্মম নীতিপরায়ণ; কঠোর, একান্ত অনাড়ম্বর। 

গ) extravagant
- Bangla Meaning: অপচয়কর; অপব্যয়ী। 

ঘ) opulent
- Bangla Meaning: ধনী; বিত্তবান; অতি বাড়ন্ত; প্রবলভাবে বৃদ্ধিশীল। 

ঙ) luxurious
- Bangla Meaning: বিলাসপূর্ণ; বিলাসবহুল ও আরামদায়ক।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৬.
What is the antonym of 'Acrimonious'?
  1. Sympathetic
  2. Stubborn
  3. Proud
  4. Cynical
  5. None
সঠিক উত্তর:
Sympathetic
উত্তর
সঠিক উত্তর:
Sympathetic
ব্যাখ্যা

• Correct Answer: ক) Sympathetic.

• Acrimonious: (adjective)
- English Meaning: full of anger, arguments, and bad feeling.
- Bangla Meaning: (যুক্তিতর্ক, বাগ্‌বিতণ্ডা, শব্দ ইত্যাদি) তিক্ত; কটু।

• Other Options:
ক) Sympathetic - সহানুভূতিশীল; সমদুঃখী; সমব্যথী; দরদি।

খ) Stubborn - একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য।

গ) Proud - গর্বিত; (কদার্থে) উদ্ধত; অহংকারী; প্রগলভ; অহংকৃত; দাম্ভিক।

ঘ) Cynical - নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।

• সুতরাং, option বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক antonym টি হলো- ক) Sympathetic.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৭.
The dictator maintained power through __________, instilling fear in the population and silencing opposition.
  1. benevolence
  2. maze
  3. tyranny
  4. generosity
  5. bribe
সঠিক উত্তর:
tyranny
উত্তর
সঠিক উত্তর:
tyranny
ব্যাখ্যা

• Correct Answer: গ) tyranny.

• The dictator maintained power through tyranny, instilling fear in the population and silencing opposition.
- এই স্বৈরশাসক অত্যাচারের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন, জনগণের মধ্যে ভয় জাগিয়েছিলেন এবং বিরোধীদের নীরব করেছিলেন।

Options:
ক) benevolence
- Bangla Meaning: হিতসাধনের ইচ্ছা বা সংকল্প। 

খ) maze
- Bangla Meaning: গোলকধাঁধা।

গ) tyranny
- Bangla Meaning: জুলুমবাজি। 

ঘ) generosity
- Bangla Meaning: উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা। 

ঙ) bribe
- Bangla Meaning: ঘুষ। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৮.
If I would have known about the traffic jam, I would have left home earlier.
Select the error part from the given options:
  1. If I
  2. would have known
  3. about the traffic jam
  4. I would have left
  5. home earlier
সঠিক উত্তর:
would have known
উত্তর
সঠিক উত্তর:
would have known
ব্যাখ্যা

• Correct Answer: খ) would have known.

- এটি Third Conditional (যে ঘটনা ভিন্নভাবে ঘটতে পারত কিন্তু ঘটেনি)।
- Third Conditional Structure:
- If + past perfect, subject + would have + past participle
 
Third Conditional অনুযায়ী,
- বর্তমান বাক্যে বলা হয়েছে: If I would have known...
- ভুল: Third Conditional-এ “if” clause-এ would have ব্যবহার হয় না। সঠিক হবে had known.
 
Correct answer: If I had known about the traffic jam, I would have left home earlier.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১৯.
His financial success was not the result of luck but of __________ planning and careful execution.
  1. raw
  2. meticulous
  3. careless
  4. negotiation
  5. haphazard
সঠিক উত্তর:
meticulous
উত্তর
সঠিক উত্তর:
meticulous
ব্যাখ্যা

• Correct Answer: খ) meticulous.

- His financial success was not the result of luck but of meticulous planning and careful execution.
- তার আর্থিক সাফল্য ভাগ্যের ফল নয় বরং ছিল সূক্ষ্ম পরিকল্পনা এবং যত্নশীল বাস্তবায়নের ফল।

Options:
ক) raw
- Bangla Meaning: কাঁচা। 

খ) meticulous
- Bangla Meaning: খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।

গ) careless
- Bangla Meaning: যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।

ঘ) negotiation
- Bangla Meaning: আলাপ - আলোচনা।

ঙ) haphazard
- Bangla Meaning: বিশৃঙ্খল; পরিকল্পনাহীন; এলোমেলো; এলোপাতাড়ি।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২০.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'বাত্যা'
  1. পদ্ম
  2. বিদ্যুৎ
  3. ঝোকঁ
  4. ঝড়
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঝড়
উত্তর
সঠিক উত্তর:
ঝড়
ব্যাখ্যা

'ঝড়' শব্দের সমার্থক শব্দ:
- বাত্যা, ঝটিকা, ঝঞ্ঝা, তুফান, প্রভঞ্জন, ঝড়ি, ঝঞ্ঝাবায়ু।

অন্যদিকে,
'ঝোকঁ' শব্দের সমার্থক শব্দ:
- টান, পক্ষপাত, আগ্রহ, প্রভাব, আকর্ষণ, ঘোের, শখ, প্রবণতা, পছন্দ।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা, শম্পা।

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
শতদল, উৎপল, নলিনী, অরবিন্দ, পঙ্কজ, সরোজ, কমল, কুবলয়, তামরস, কোকনদ, কুমুদ, পুণ্ডরীক ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২১.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'ভার্যা'
  1. বৌদ্ধ সন্ন্যাসী
  2. পত্নী
  3. পরিচারক
  4. বন্ধু
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পত্নী
উত্তর
সঠিক উত্তর:
পত্নী
ব্যাখ্যা

'পত্নী' শব্দের সমার্থক শব্দ:
- বউ, জায়া, ভার্যা, সহধর্মিণী, জীবনসাথী, স্ত্রী।

অন্যদিকে,
'ভিক্ষু' শব্দের সমার্থক শব্দ:
- বৌদ্ধ সন্ন্যাসী, শ্রমণ,  চতুরাশ্রম পালনকারী ব্রাহ্মণ, সন্ন্যাসী, ভিখারি, পরিব্রাজক।

'বন্ধু' শব্দের সমার্থক শব্দ:
- সখা, সুহৃদ, হিতৈষী ব্যক্তি, স্বজন, প্রণয়ী, প্রিয়জন।

'ভৃত্য' শব্দের সমার্থক শব্দ:
- যে ব্যক্তি বেতনের বিনিময়ে কাজ করে, পরিচারক, স্ত্রী, ভৃত্যা/ভূততা/।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২২.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'অষ্টমঙ্গলা'
  1. আনন্দের রেশ থাকাবস্থা
  2. বিশাল ব্যবধান
  3. হতবুদ্ধি হওয়া
  4. অসম্ভব জিনিস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আনন্দের রেশ থাকাবস্থা
উত্তর
সঠিক উত্তর:
আনন্দের রেশ থাকাবস্থা
ব্যাখ্যা

'অষ্টমঙ্গলা' বাগ্‌ধারার অর্থ - আনন্দের রেশ থাকাবস্থা

অন্যদিকে,
আক্কেল গুড়ুম - হতবুদ্ধি হওয়া।
আকাশ-পাতাল - বিশাল ব্যবধান।
অকালকুসুম - অসম্ভব জিনিস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৩.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'মামদোবাজি'
  1. নতুন আগমন
  2. প্রতারণা
  3. অপচয়জনক ব্যাপার
  4. একেবারে দরিদ্র
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রতারণা
উত্তর
সঠিক উত্তর:
প্রতারণা
ব্যাখ্যা

• 'মামদোবাজি' বাগ্‌ধারার অর্থ - প্রতারণা

অন্যদিকে,
ভাঁড়ে মা ভবানী - একেবারে দরিদ্র।
ভূতের বাপের শ্রাদ্ধ - অপচয়জনক ব্যাপার।
ভূঁইফোড় - নতুন আগমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৪.
'তির্যক' এর বিপরীতার্থক শব্দ -
  1. ঋজু
  2. ত্যারচা
  3. কুটিল
  4. বেতাল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঋজু
উত্তর
সঠিক উত্তর:
ঋজু
ব্যাখ্যা

'তির্যক' এর বিপরীতার্থক শব্দ - ঋজু

উল্লেখ্য,
'তির্যক' শব্দের অর্থ - অসরল, কুটিল, ত্যারচা
'ঋজু' শব্দের অর্থ - অবক্র, সোজা, অকপট, সরল।

অন্যদিকে,
তাল - বেতাল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৫.
'দুর্বিষহ' এর বিপরীতার্থক শব্দ -
  1. দুর্দৈব
  2. সুকৃতি
  3. সুমতি
  4. সুসহ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সুসহ
উত্তর
সঠিক উত্তর:
সুসহ
ব্যাখ্যা

• 'দুর্বিষহ' এর বিপরীতার্থক শব্দ - সুসহ

উল্লেখ্য,
'দুর্বিষহ' শব্দের অর্থ - সহ্য করা যায় না এমন।
'সুসহ' শব্দের অর্থ - সহজে সহ্য করা যায় এমন।

অন্যদিকে,
দুর্মতি - সুমতি।
দুষ্কৃতি - সুকৃতি।
দৈব - দুর্দৈব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. অভীভুত
  2. অভিভুত
  3. অভীভূত
  4. অভিভূতো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

• সঠিক উত্তর কোনোটিই নয়।

• শুদ্ধ বানান - অভিভূত
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ: 
- বিহ্বল।
- ভাবাবিষ্ট।
- পরাভূত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৭.
কোনটি অশুদ্ধ বানান?
  1. প্রনয়িণী
  2. ভদ্রোচিত
  3. হীনম্মন্যতা
  4. কূপমণ্ডূক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রনয়িণী
উত্তর
সঠিক উত্তর:
প্রনয়িণী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - প্রনয়িণী
- শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অনুরক্ত ব্যক্তি।

অন্যদিকে,
• শুদ্ধ বানান - কূপমণ্ডূক।
• শুদ্ধ বানান - হীনম্মন্যতা।
• শুদ্ধ বানান - ভদ্রোচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৮.
সঠিক সন্ধিবিচ্ছেদ নির্ণয় করুন: 'তৃষ্ণার্ত'
  1. তৃষ্ণা + অর্থ
  2. তৃষ্ণঃ + ঋত
  3. তৃষ্ণ + ঋত
  4. তৃষ্ণাঃ + অর্থ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

• সঠিক উত্তর - কোনোটিই নয়
• 'তৃষ্ণার্ত' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ - তৃষ্ণা + ঋত।

সন্ধির নিয়ম:

- অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।
যেমন:
- অ + ঋ = আর, শীত + ঋত = শীতার্ত।
- আ + ঋ = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৯.
সঠিক সন্ধিবিচ্ছেদ নির্ণয় করুন: 'তদবধি'
  1. তদ্‌ + অবধি
  2. তৎ + অবধি
  3. তধ্‌ + অবধি
  4. তদঃ + অবধি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তৎ + অবধি
উত্তর
সঠিক উত্তর:
তৎ + অবধি
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্ (ড়), দ্, ব্ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- দিক্ + অন্ত = দিগন্ত,
- ণিচ্ + অন্ত = ণিজন্ত,
- ষট্ + আনন = ষড়ানন,
- তৎ + অবধি = তদবধি,
- সুপ্ + অন্ত = সুবন্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩০.
কোনটি উপমান কর্মধারয় সমাস?
  1. মিশকালো 
  2. চরণকমল
  3. মুখচন্দ্র
  4. বউভাত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মিশকালো 
উত্তর
সঠিক উত্তর:
মিশকালো 
ব্যাখ্যা

উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।

যেমন: 
- কাজলের মতাে কালাে = কাজলকালাে,
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত,
- মিশির মত কালো = মিশকালো ইত্যাদি।

অন্যদিকে,
উপমিত কর্মধারয় সমাস - মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, চরণ কমলের ন্যায় = চরণকমল।
বহুব্রীহি সমাস - বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩১.
কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
  1. দৈনিক
  2. বাঘা
  3. দোলনা
  4. ক ও খ উভয়ই
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা

তদ্ধিত প্রত্যয়:
- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।
যেমন,
- বাঘ + আ = বাঘা;
- দিন + ইক = দৈনিক

অন্যদিকে,
কৃৎ প্রত্যয়:
- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
যেমন:
দুল্‌ + অনা = দোলনা
কৃ + তব্য = কর্তব্য।
এখানে 'অনা', 'তব্য' হলো কৃৎ প্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

৩২.
'সৌপ্তিক' বলতে কী বোঝায়?
  1. রাত্রির শেষ ভাগ
  2. রাত্রির প্রথম ভাগ
  3. রাত্রিকালীন যুদ্ধ
  4. রাত্রির তিনভাগ একত্রে
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
রাত্রিকালীন যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
রাত্রিকালীন যুদ্ধ
ব্যাখ্যা

• 'রাত্রিকালীন যুদ্ধ' এর এক কথায় প্রকাশ - সৌপ্তিক

অন্যদিকে, 
রাত্রির তিনভাগ একত্রে - ত্রিযামা। 
রাত্রির প্রথম ভাগ - পূর্বরাত্র।
রাত্রির শেষ ভাগ - পররাত্র। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৩.
'দান করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ -
  1. দিধিষু
  2. দিদৃক্ষু
  3. দিধক্ষু
  4. দিৎসু
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দিৎসু
উত্তর
সঠিক উত্তর:
দিৎসু
ব্যাখ্যা

• 'দান করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - দিৎসু

অন্যদিকে, 
দহনেচ্ছু - দিধক্ষু।
'দেখতে ইচ্ছুক এমন' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষু।
দ্বিতীয়বার বিবাহিত নারী - দিধিষু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৪.
'Cordon' এর বাংলা পরিভাষা -
  1. রক্ষী
  2. অপরাধ
  3. বেষ্টনী
  4. পরিষদ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বেষ্টনী
উত্তর
সঠিক উত্তর:
বেষ্টনী
ব্যাখ্যা

• 'Cordon' এর বাংলা পরিভাষা - বেষ্টনী

অন্যদিকে,
Council - পরিষদ।
Crime - অপরাধ।
Guard - রক্ষী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৫.
‘কসাই’ কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি 
  3. সংস্কৃত
  4. হিন্দি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা

• ‘কসাই’ শব্দটি 'আরবি' ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

কিছু আরবি শব্দ:
- কয়েদ,
- খারিজ,
- খারাবি,
- খারাপ,
- তকদির,
- ফসল, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৬.
কোনটি বিষ্ণু দে রচিত কাব্যগ্রন্থ?
  1. ক্রন্দসী
  2. উত্তর ফাল্গুনী
  3. তন্বী
  4. উর্বশী ও আর্টেমিস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উর্বশী ও আর্টেমিস
উত্তর
সঠিক উত্তর:
উর্বশী ও আর্টেমিস
ব্যাখ্যা

'উর্বশী ও আর্টেমিস' কাব্যগ্রন্থ:
- বিষ্ণু দে রচিত এই কাব্যগ্রন্থে দেশি ও বিদেশি মিথের প্রয়োগ আছে।
- সনাতন রোম্যান্টিকতার বিরোধী বিষ্ণু দে-র প্রথম কাব্যগ্রন্থ 'উর্বশী ও আর্টেমিস' প্রকাশিত হয় ১৯৩২ খ্রিষ্টাব্দে।
- তিনি ঐতিহ্য সচেতন ব্যক্তি ছিলেন বলে আর্টেমিসের চিত্রকল্পের সঙ্গে উর্বশীর চিত্রকল্পের পাশাপাশি স্থান দিয়েছেন।
- গ্রন্থটির কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো: উর্বশী, উর্বশী ও আর্টেমিস, প্রেম, ছেদ, পলায়ন, রাত্রিশেষ ইত্যাদি।

অন্যদিকে,
সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ - তন্বী, উত্তর ফাল্গুনী, ক্রন্দসী।

বিষ্ণু দে:
- ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন।
- তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। তাঁর কবিতায় টি.এস. এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।

তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- চোরাবালি,
- স্মৃতি সত্তা ভবিষ্যৎ,
- সাত ভাই চম্পা,
- সেই অন্ধকার চাই,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ,
- রবিকরোজ্জ্বল নিজদেশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৩৭.
'ঐ মহামানব আসে' গানটি কোন প্রবন্ধের অন্তর্ভুক্ত?
  1. মানুষের ধর্ম
  2. পঞ্চভূত
  3. কালান্তর
  4. সভ্যতার সংকট
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সভ্যতার সংকট
উত্তর
সঠিক উত্তর:
সভ্যতার সংকট
ব্যাখ্যা

'সভ্যতার সংকট' প্রবন্ধ:
- সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্যরচনা।
- এই প্রবন্ধে ইউরোপীয় সভ্যতা ও ভারতবর্ষে ইংরেজ শাসনের তীব্র সমালোচনা ও মানবতার প্রতি গভীর আস্থা প্রকাশিত হয়েছে।
- 'ঐ মহামানব আসে' গানটি এই প্রবন্ধের অন্তর্ভুক্ত
- 'সভ্যতার সংকট' প্রবন্ধে তিনি বলেছেন, 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ'।

• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ:
- সভ্যতার সংকট,
- কালান্তর, 
- পঞ্চভূত, 
- বিবিধ প্রবন্ধ, 
- বিচিত্র প্রবন্ধ, 
- সাহিত্য, 
- শিক্ষা, 
- মানুষের ধর্ম। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া।

৩৮.
'সব্যসাচী' - কোন উপন্যাসের চরিত্র?
  1. গৃহদাহ
  2. চরিত্রহীন
  3. বড়দিদি
  4. দেবদাস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

• সঠিক উত্তর কোনোটিই নয়।

'পথের দাবী' উপন্যাস:

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
- পথের দাবী (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস। কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ। 
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র। 
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।  
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ। 
- বঙ্গবাণী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) শরৎ রচনাবলী।

৩৯.
যদি Q একটি মৌলিক সংখ্যা হয়  তাহলে √Q কী হবে?
  1. পূর্ণ সংখ্যা 
  2. স্বাভাবিক সংখ্যা 
  3. ঋণাত্মক সংখ্যা 
  4. মূলদ সংখ্যা 
  5. অমূলদ সংখ্যা 
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা 
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি Q একটি মৌলিক সংখ্যা হয়  তাহলে √Q কী হবে?


সমাধান:
মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে, Q কেবলমাত্র 1 এবং Q দ্বারা বিভাজ্য।
আমরা জানি যে, যদি Q একটি পূর্ণবর্গ সংখ্যা হয় √Q​ মূলদ সংখ্যা হয়। 
কিন্তু যেহেতু Q মৌলিক, এটি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়।
∴ √Q মূলদ সংখ্যা নয়।
যদি Q = 2, 3, 5, 7, 11, 13,… হয়, তবে  √Q​​ একটি অমূলদ সংখ্যা (irrational number)।
কারণ  √Q​​ কখনো ভগ্নাংশ বা পূর্ণসংখ্যা হিসেবে প্রকাশ করা যায় না।

অর্থাৎ √Q একটি অমূলদ সংখ্যা। 

৪০.
300 গ্রাম চিনির একটি মিশ্রণে 40% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 50% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?
  1. 75 গ্রাম
  2. 90 গ্রাম
  3. 45 গ্রাম
  4. 85 গ্রাম
  5. 60 গ্রাম
সঠিক উত্তর:
60 গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
60 গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: 300 গ্রাম চিনির একটি মিশ্রণে 40% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 50% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?

সমাধান: 
দ্রবণে চিনি আছে = 300 এর 40% 
= (300 × (40/100)
= 120 গ্রাম 
এবং, ঐ দ্রবণে অন্য পদার্থ আছে = 300 - 120 = 180 গ্রাম

আবার,
ধরি, 
আরো x গ্রাম চিনি যোগ করতে হবে।
∴ নতুন মিশ্রণের মোট পরিমাণ = 300 + x গ্রাম
∴ নতুন চিনির পরিমাণ = 120 + x গ্রাম
প্রশ্নানুযায়ী, নতুন মিশ্রণে চিনির পরিমাণ 50% হবে।

প্রশ্নমতে,
(120 + x)/(300 + x ) = 50% = 50/100
⇒ (120 + x)/(300 + x ) = 1/2
⇒ 240 + 2x = 300 + x 
⇒ 2x - x = 300 - 240
∴ x = 60

 অর্থাৎ আরো 60 গ্রাম চিনি যোগ করতে হবে।

৪১.
একটি ধারার ৪র্থ এবং ১২তম সংখ্যা দুটির যোগফল 20 হলে ধারাটির প্রথম 15 টি সংখ্যার যোগফল কত?
  1. 320
  2. 150
  3. 120
  4. 450
  5. 130
সঠিক উত্তর:
150
উত্তর
সঠিক উত্তর:
150
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ধারার ৪র্থ এবং ১২তম সংখ্যা দুটির যোগফল 20 হলে ধারাটির প্রথম 15 টি সংখ্যার যোগফল কত?

সমাধান: 
ধরি,
ঐ ধারার প্রথম সংখ্যাটি = a এবং মোট সংখ্যা আছে = n টি।
এবং ২য় সংখ্যা হতে ১ম সংখ্যার পার্থক্য = d

এখন, 
৪র্থ পদ = a + 3d
এবং ১২তম পদ = a + 11d

প্রশ্নমতে,
a + 3d + a + 11d = 20
∴ 2a + 14d = 20 .......(1)

আমরা জানি, 
সমান্তর ধারা n তম পদের যোগফল = (n/2){2a + (n - 1)d}
১ম 15 টি পদের যোগফল = (15/2) × {2a + (15 - 1)d}
= (15/2)  ×  (2a + 14d)
= (15/2)  ×  20 [1 নং হতে]
= 150

সুতরাং, প্রথম 15 টি সংখ্যার যোগফল 150.

৪২.
এক ব্যক্তি প্রতি 100 পিস পিঠা 35 টাকা দরে কিনে প্রতি ডজন পিঠা 7.20 টাকা দরে বিক্রয় করে 30 টাকা লাভ করলো। সে কতগুলো পিঠা কিনেছিলো?
  1. 180 টি
  2. 160 টি
  3. 90 টি
  4. 200 টি
  5. 120 টি
সঠিক উত্তর:
120 টি
উত্তর
সঠিক উত্তর:
120 টি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি প্রতি 100 পিস পিঠা 35 টাকা দরে কিনে প্রতি ডজন পিঠা 7.20 টাকা দরে বিক্রয় করে 30 টাকা লাভ করলো। সে কতগুলো পিঠা কিনেছিলো?

সমাধান: 
আমরা জানি, 
1 ডজন = 12
12 টি পিঠার বিক্রয়মূল্য = 7.20 টাকা
∴ 1 টি পিঠার বিক্রয়মূল্য = 7.20/12 টাকা
∴ 100 টি পিঠার বিক্রয়মূল্য = (7.20 × 100)/12 = 60 টাকা

∴ লাভ হয় = 60 - 35 = 25 টাকা

এখন,
25 টাকা লাভ হয় = 100 টি পিঠায়
∴ 1 টাকা লাভ হয় = 100/25 = 4টি পিঠায়
∴ 30 টাকা লাভ হয় = 30 × 4 = 120 টি পিঠায়

সুতরাং, সে পিঠা কিনেছিলো 120 টি। 

৪৩.
একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 cm এবং এর ক্ষেত্রফল 20cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?
  1. 28 cm
  2. 36 cm
  3. 32 cm
  4. 18 cm
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
18 cm
উত্তর
সঠিক উত্তর:
18 cm
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 cm এবং এর ক্ষেত্রফল 20cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি.
এবং প্রন্থ y সে.মি.

প্রশ্নমতে, 
√(x2 + y2) = √41 
∴ x2 + y2 = 41 ......... (i) [উভয় পক্ষে বর্গ করে]
এবং xy = 20 .........(ii)

এখন,
আমরা জানি, 
(x + y)2 = x2 + y2 + 2xy = 41 + (2 × 20) = 41 + 40 = 81
⇒ (x + y)2 = 81
⇒ x + y = √81
∴ x + y = 9

অতএব, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(x + y) = 2 × 9 = 18cm.

৪৪.
দুই বছর পূর্বে সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ ছিল। এখন সামির ও বাবুলের বয়সের পার্থক্য 2 বছর হলে সামিরের বয়স কত?
  1. 8 বছর 
  2. 6 বছর 
  3. 10 বছর 
  4. 12 বছর 
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
6 বছর 
উত্তর
সঠিক উত্তর:
6 বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই বছর পূর্বে সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ ছিল। এখন সামির ও বাবুলের বয়সের পার্থক্য 2 বছর হলে সামিরের বয়স কত?

সমাধান: 
ধরি,
দুই বছর পূর্বে বাবুলের বয়স ছিলো x বছর।
দুই বছর পূর্বে সামিরের বয়স ছিলো 2x বছর।

এখন, 
বর্তমানে বাবুলের বয়স হবে (x + 2) বছর
এবং সামিরের বয়স হবে (2x + 2) বছর।

প্রশ্নমতে,
(2x + 2) - (x + 2) = 2
⇒ 2x + 2 - x - 2 = 2
∴ x = 2
∴ সামিরের বর্তমান বয়স হবে = (2 × 2) + 2
= 4 + 2
= 6 বছর।

৪৫.
নিচের কোনটি দ্বারা একটি সরল রেখা বোঝায় না?
  1. y = 2x - 3
  2. 3x + 2y - 4 = 0
  3. y(2 + x) = 3
  4. y + x - 4 = 8
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
y(2 + x) = 3
উত্তর
সঠিক উত্তর:
y(2 + x) = 3
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি দ্বারা একটি সরল রেখা বোঝায় না?

সমাধান: 
সরল রেখার সমীকরণ হওয়ার শর্ত হলো y = mx + c
যেখানে, m = ঢাল এবং c = ধ্রুবক সংখ্যা।
প্রশ্নের অপশনগুলোর ক), খ) এবং ঘ) এই শর্তটি পূরণ করে বলে সমীকরণ তিনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করবে।

কিন্তু শুধু অপশন গ) এর 
y(2 + x) = 3
⇒ 2y + xy = 3
⇒ xy + 2y = 3
যা সরল রেখা হওয়ার শর্তটি পূরণ করে না। তাই এটি উত্তর।

৪৬.
10% হারে 1000 টাকার 4 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. 64.1 টাকা
  2. 60.3 টাকা
  3. 70 টাকা
  4. 65.3 টাকা
  5. 75.2 টাকা
সঠিক উত্তর:
64.1 টাকা
উত্তর
সঠিক উত্তর:
64.1 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: 10% হারে 1000 টাকার 4 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 

সমাধান:
দেওয়া আছে, 
আসল, P = 1000 টাকা
মুনাফার হার, r = 10% = 10/100 = 1/10
সময়, n = 4 বছর

আমরা জানি, 
সরল মুনাফা = Prn = 1000 × (1/10) × 4
= 400 টাকা 

আবার, 
চক্রবৃদ্ধি মুনাফা = P(1 + r)n - P
= 1000(1 + 1/10)4 - 1000
= 1000(11/10)4 - 1000
= 1000 × (11/10) × (11/10) × (11/10) × (11/10) - 1000
= (14641/10) - 1000
= 1464.1 - 1000
= 464.1 টাকা

∴ পার্থক্য = 464.1 - 400 = 64.1 টাকা

৪৭.
b এর মান কত হলে 9x2 - bx + 81 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে?
  1. ± 72
  2. ± 44
  3. ± 64
  4. ± 32
  5. ± 54
সঠিক উত্তর:
± 54
উত্তর
সঠিক উত্তর:
± 54
ব্যাখ্যা

প্রশ্ন: b এর মান কত হলে 9x2 - bx + 81 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে?

সমাধান: 
9x2 - bx + 81 = 0 সমীকরণকে ax2 + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই,
a = 9, b = - b এবং c = 81

এখন সমীকরণের মূলদ্বয় সমান হবার শর্ত হলো, b2 - 4ac = 0
b2 = 4ac
⇒ (- b)2 = 4 × 9 × 81  ;[মান বসিয়ে]
⇒ b2 = 36 × 81
⇒ b = ±√(36 × 81) = ±√(62 × 92)
⇒ b = ±√(6 × 9)2
∴ b = ± 54

৪৮.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 1, 2x - 1 এবং 3x + 1 ত্রিভুজটির পরিসীমা 31cm হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. 8 cm
  2. 12 cm
  3. 6 cm
  4. 13 cm
  5. 7 cm
সঠিক উত্তর:
6 cm
উত্তর
সঠিক উত্তর:
6 cm
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 1, 2x - 1 এবং 3x + 1 ত্রিভুজটির পরিসীমা 31cm হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওয়া আছে, 
ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 1, 2x - 1 এবং 3x + 1

যেহেতু, ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের তিন বাহুর সমষ্টি।
∴ x + 1 + 2x - 1 + 3x + 1 = 31
⇒ 6x + 1 = 31
⇒ 6x = 31 - 1 = 30
⇒ x = 30/6
∴ x = 5

অতএব ১ম বাহু = x + 1 = 5 + 1 = 6cm
২য় বাহু = 2x - 1 = 2 × 5 - 1 = 10 - 1 = 9cm
এবং
৩য় বাহু = 3x + 1 = 3 × 5 + 1 = 15 + 1 = 16

সুতরাং, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 6 cm। 

৪৯.
secθ + tanθ = x তাহলে, tanθ এর মান কত?
  1. (x2 + 1)/2x
  2. (x2 + 1)/x
  3. x
  4. (x2 - 1)/x
  5. (x2 - 1)/2x
সঠিক উত্তর:
(x2 - 1)/2x
উত্তর
সঠিক উত্তর:
(x2 - 1)/2x
ব্যাখ্যা

প্রশ্ন: secθ + tanθ = x তাহলে, tanθ এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে, 
secθ + tanθ = x .......(1)
আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ (secθ + tanθ)(secθ - tanθ) = 1 
⇒ x(secθ - tanθ) = 1
⇒ secθ - tanθ = 1/x ........(2)

এখন, 
(1) নং হতে (2) নং সমীকরণ বিয়োগ করে পাই,
⇒ secθ + tanθ - (secθ - tanθ) = x - (1/x)
⇒ 2tanθ = (x2 - 1)/x
∴ tanθ = (x2 - 1)/2x

৫০.
যদি কবির এর ওজন 10 পাউন্ড কমে, তাহলে কবির এর ওজন তার বোনের ওজনের দ্বিগুণ হবে। এখন তাদের উভয়ের ওজন 280 পাউন্ড হলে বর্তমানে কবির এর ওজন কত?
  1. 210 পাউন্ড
  2. 190 পাউন্ড
  3. 180 পাউন্ড
  4. 160 পাউন্ড
  5. 155 পাউন্ড
সঠিক উত্তর:
190 পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
190 পাউন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কবির এর ওজন 10 পাউন্ড কমে, তাহলে কবির এর ওজন তার বোনের ওজনের দ্বিগুণ হবে। এখন তাদের উভয়ের ওজন 280 পাউন্ড হলে বর্তমানে কবির এর ওজন কত?

সমাধান: 
ধরি,
কবিরের বর্তমান ওজন = k পাউন্ড
তার বোনের বর্তমান ওজন = s পাউন্ড

প্রশ্নমতে,
k - 10 = 2s 
k = 2s + 10 ........(1)

আবার, তাদের  বর্তমানে মোট ওজন,
k + s = 280
⇒ 2s + 10 + s = 280
⇒ 3s = 280 - 10
⇒ 3s = 270
⇒ s = 270/3
∴ s = 90

∴ কবিরের বর্তমান ওজন, k = 2s + 10 = 2 × 90 + 10 = 180 + 10 = 190 পাউন্ড

অতএব, কবিরের বর্তমান ওজন = 190 পাউন্ড।

৫১.

  1. 0
  2. 1
  3. - 2
  4. 4
  5. - 3
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন:


সমাধান:

৫২.
যদি a + 2b = 12 এবং ab = 9 হয়, তাহলেএর মান কত?
  1. 108
  2. 54
  3. 3/2
  4. 72
  5. 4/3
সঠিক উত্তর:
4/3
উত্তর
সঠিক উত্তর:
4/3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + 2b = 12 এবং ab = 9 হয়, তাহলে এর মান কত? 

সমাধান: 

৫৩.
একটি বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2, 3 ও 4 মিটার। বাক্সটির বাইরের সাইডে প্রতি বর্গমিটার রং করতে 10.5 টাকা করে খরচ হলে বাক্সটি রং করতে কত টাকা খরচ হবে?
  1. 680 টাকা
  2. 624.50 টাকা 
  3. 764 টাকা
  4. 815.25 টাকা 
  5. 546 টাকা
সঠিক উত্তর:
546 টাকা
উত্তর
সঠিক উত্তর:
546 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2, 3 ও 4 মিটার। বাক্সটির বাইরের সাইডে প্রতি বর্গমিটার রং করতে 10.5 টাকা করে খরচ হলে বাক্সটি রং করতে কত টাকা খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে, 
বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 2, 3 ও 4 মিটার
আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল = 2(ab + bc + ca ) বর্গ মিটার
= 2{(2 × 3) + (3 × 4) + (4 × 2)} ; [a = 2, b = 3 এবং c = 4]
= 2(6 + 12 + 8)
= 52 বর্গ মিটার

∴ বাক্সটি রং করতে মোট খরচ হবে = 52 × 10.5 = 546 টাকা।

৫৪.
তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিনগুণ এবং প্রথম সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটির গড় 55 হলে তৃতীয় সংখ্যাটি কত?
  1. 105
  2. 55
  3. 45
  4. 30
  5. 90
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিনগুণ এবং প্রথম সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটির গড় 55 হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
দ্বিতীয় সংখ্যাটি = x
∴ প্রথম সংখ্যাটি = x/2
এবং
তৃতীয় সংখ্যাটি = x/3

দেওয়া আছে,
তিনটি সংখ্যার গড় = 55 
∴ তিনটি সংখ্যার যোগফল = 55 × 3 = 165

প্রশ্নমতে,
x + (x/2) + (x/3) = 165
⇒ (6x + 3x + 2x)/6 = 165
⇒ 11x = 165 × 6
⇒ x = (165 × 6)/11
∴ x = 90

∴ তৃতীয় সংখ্যাটি = x/3 = 90/3 = 30

৫৫.
2(x - 4) ≥ 3x - 5 অসমতাটির সমাধান কত?
  1. x ≥ 4
  2. x ≤ - 3
  3. x ≥ - 2
  4. x ≤ - 6
  5. x ≥ 3
সঠিক উত্তর:
x ≤ - 3
উত্তর
সঠিক উত্তর:
x ≤ - 3
ব্যাখ্যা

প্রশ্ন: 2(x - 4) ≥ 3x - 5 অসমতাটির সমাধান কত?

সমাধান:
দেওয়া আছে,
2(x - 4) ≥ 3x - 5
⇒ 2x - 8 ≥ 3x - 5 
⇒ 2x - 3x ≥ -5 + 8
⇒ - x ≥ 3
⇒ x ≤ - 3 [অসমতার উভয়পক্ষে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুন করলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয় ]

৫৬.
একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি 8 ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি 2 ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?
  1. 12  ঘণ্টা
  2. 14 ঘণ্টা
  3. 22 ঘণ্টা
  4. 21 ঘণ্টা
  5. 18 ঘণ্টা
সঠিক উত্তর:
18 ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
18 ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি 8 ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি 2 ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?

সমাধান:
প্রথম পাইপ দ্বারা,
6 ঘণ্টায় পূর্ণ হয় = 1 অংশ
∴ 1 ঘণ্টায় পূর্ণ হয় = 1/6 অংশ
∴ 2 ঘণ্টায় পূর্ণ হয় = 2/6 অংশ = 1/3 অংশ

∴ 2 ঘণ্টা পর অবশিষ্ট থাকবে = (1 - 1/3) = 2/3 অংশ

দ্বিতীয় পাইপ দ্বারা,
8 ঘণ্টায় খালি হয় = 1 অংশ
∴ 1 ঘণ্টায় খালি হয় = 1/8 অংশ

দুইটি পাইপ একসাথে চললে ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হবে = (1/6) - (1/8)
= (4 - 3)/24 = 1/24

1/24 অংশ পূর্ণ হয় = 1 ঘণ্টায়

∴ 2/3 অংশ পূর্ণ হয় = (2 × 24)/3 = 16 ঘণ্টায়

∴ ট্যাংকটি পূর্ণ হতে মোট সময় লাগবে = (2 + 16) ঘণ্টা = 18 ঘণ্টা 

৫৭.
একটি মিটিং এ 16 জন ব্যক্তি উপস্থিত আছেন। প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করমর্দন করলে মোট কতগুলো করমর্দনের ঘটনা ঘটবে?
  1. 66
  2. 120
  3. 480
  4. 240
  5. 88
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিটিং এ 16 জন ব্যক্তি উপস্থিত আছেন। প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করমর্দন করলে মোট কতগুলো করমর্দনের ঘটনা ঘটবে?

সমাধান:
আমরা জানি,
প্রতি 2 জনে 1 টি করে করমর্দন হয়। 

সুতরাং,
মোট করমর্দনের সংখ্যা,
= 16C2
= 16!/{2! × (16 - 2)!}
= 16!/(2! × 14!)
= (16 × 15 × 14!)/(2 × 14!)
= (16 × 15)/2
= 120

৫৮.
How many United Nations peacekeeping missions are currently active as of October 2025? 
  1. 10
  2. 11
  3. 12
  4. 9
  5. 8
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা

  - বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোেপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।

• জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:

- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)" I
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করেন ১৯৮৮ সালে।

উল্লেখ্য,
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোেপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
• জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।

উৎস: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ওয়েবসাইট।[লিঙ্ক]

৫৯.
Dr. Muhammad Yunus received the President's Award- 
  1. In 1985
  2. In 1989
  3. In 1978
  4. In 1987
  5. In 1980
সঠিক উত্তর:
In 1978
উত্তর
সঠিক উত্তর:
In 1978
ব্যাখ্যা

ড. মুহাম্মদ ইউনুস:
- বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
- তিনি ১৯৭৮ সালে প্রেসিডেন্ট পদক লাভ করেন।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। 
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

এছাড়াও, 
- র‍্যামন ম্যাগসেসে এওয়ার্ড ও বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
• ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
- সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
- তা অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা।
- ড. মুহাম্মদ ইউনূস ১৯৮৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন এবং প্রথম আলো।

৬০.
What does the acronym CAMELS stand for in the context of banking?
  1. Capital, Assets, Management, Efficiency, Liquidity, Systems
  2. Capital Adequacy, Asset Quality, Management, Earnings, Liquidity, Sensitivity
  3. Credit, Analysis, Monitoring, Earnings, Liquidity, Standards
  4. Capital, Assessment, Metrics, Evaluation, Liquidity, Sensitivity
  5. Capital Adequacy, Asset Quality, Management, Evaluation, Liquidity, Systems
সঠিক উত্তর:
Capital Adequacy, Asset Quality, Management, Earnings, Liquidity, Sensitivity
উত্তর
সঠিক উত্তর:
Capital Adequacy, Asset Quality, Management, Earnings, Liquidity, Sensitivity
ব্যাখ্যা

- CAMELS-এ  এর পূর্ণরূপ -Capital Adequacy, Asset Quality, Management, Earnings, Liquidity, Sensitivity.

• CAMELS:

- CAMELS একটি সংক্ষিপ্ত রূপ, যা ব্যাংকের ছয়টি মূল উপাদান মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়:
- C= capital adequacy (মূলধনের পর্যাপ্ততা),
- A= asset quality (সম্পদের গুণমান),
- M= management (পরিচালন দক্ষতা),
- E= earnings (আয়),
- L= liquidity (তারল্য),
- S= sensitivity (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা).
- এই রেটিং সিস্টেমটি ব্যাংকের সামগ্রিক আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা মূল্যায়নে সহায়তা করে।

উৎস: Investopedia.

৬১.
What is the core principle of the North Atlantic Treaty as mentioned in Article 5?
  1. Economic liberalism
  2. Collective defense
  3. Environmental stewardship
  4. Cultural homogeneity
  5. Political neutrality
সঠিক উত্তর:
Collective defense
উত্তর
সঠিক উত্তর:
Collective defense
ব্যাখ্যা

- ন্যাটো চুক্তির মূল ভিত্তি হলো সম্মিলিত প্রতিরক্ষা, যা অনুচ্ছেদ ৫-এ উল্লেখিত।

নর্থ আটলান্টিক চুক্তি:

- নর্থ আটলান্টিক চুক্তি ন্যাটোর (NATO) ভিত্তি।
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ১২ জন প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র স্বাক্ষর করে।
- চুক্তিটি মোট ১৪টি অনুচ্ছেদ নিয়ে গঠিত।
- এটি সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করে।
- এই চুক্তি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ থেকে ক্ষমতা গ্রহণ করে, যেখানে স্বাধীন রাষ্ট্রগুলোর স্ব-রক্ষা বা সম্মিলিত প্রতিরক্ষার  অধিকার পুনরায় নিশ্চিত করা হয়েছে।
- চুক্তির মূল ভিত্তি হলো সম্মিলিত প্রতিরক্ষা, যা অনুচ্ছেদ ৫-এ উল্লেখিত।
- বর্তমানে NATO-তে ৩২টি সদস্য দেশ রয়েছে (সর্বশেষ সুইডেন)।
- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।

উৎস: NATO ওয়েবসাইট।

৬২.
Which event marked the announcement of furniture as the "Product of the Year" for 2025?
  1. The National Export Conference
  2. The 29th Dhaka International Trade Fair inauguration
  3. The Annual Commerce Ministry Meeting
  4. The Bangladesh Furniture Expo
  5. None of the above
সঠিক উত্তর:
The 29th Dhaka International Trade Fair inauguration
উত্তর
সঠিক উত্তর:
The 29th Dhaka International Trade Fair inauguration
ব্যাখ্যা

- ড. মুহাম্মদ ইউনূস ২৯তম ঢাকা  আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেন ।

২০২৫ সালের বর্ষপণ্য:

- ২০২৫ সালের জন্য ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষপণ্য ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
- দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজন করে আসছে বাংলাদেশ।
- মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

উল্লেখ্য
- ১ জানুয়ারি, ২০২৫ নতুন বছরের প্রথম দিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা  আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেন তিনি।
- ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়ে থাকে।
- পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

উৎস: প্রথম আলো।

৬৩.
Which of the following is a fundamental quantity?
  1. Acceleration
  2. Work
  3. Length
  4. Force
  5. Velocity
সঠিক উত্তর:
Length
উত্তর
সঠিক উত্তর:
Length
ব্যাখ্যা

- দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ মৌলিক রাশি (Fundamental Quantities)।

মৌলিক রাশি:

- মৌলিক রাশি (Fundamental Quantities) হল সেইসব রাশি, যেগুলি পরিমাপের জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করে না।
- কিছু কিছু মূল রাশি আছে, যেগুলো অন্য রাশির উপর নির্ভরশীল নয়।এসব রাশিগুলোকে মৌলিক রাশি বলা হয়।
- জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে এরূপ সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন।
• এগুলো হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ।

অপরদিকে,
- যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক রাশি থেকে পাওয়া যায়, তাদেরকে লব্ধ রাশি বলা হয়।
- বেগ, ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি লব্ধ রাশির উদাহারণ। যে গুলো মৌলিক রাশি থেকে গঠিত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৪.
How many principal organs does the UN have? 
  1. 4
  2. 6
  3. 5
  4. 7
  5. 10
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ (the General Assembly),
- নিরাপত্তা পরিষদ (the Security Council),
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
- অছি পরিষদ (the Trusteeship Council),
- জাতিসংঘ সচিবালয় (the Secretariat) I

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। 
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬৫.
Which color of light has the longest wavelength?
  1. Violet
  2. White
  3. Blue
  4. Green
  5. Red
সঠিক উত্তর:
Red
উত্তর
সঠিক উত্তর:
Red
ব্যাখ্যা

- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।

• আলোর তরঙ্গদৈর্ঘ্য:
- দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি< নীল <আসমানী< সবুজ < হলুদ কমলা < লাল।
- আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
- আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
- লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- লাল রঙের আলোর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
- বেগুনি আলোর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।
 
উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৬৬.
Which of the following is an example of an output device? 
  1. Scanner 
  2. Mouse 
  3. Projector
  4. Joystick
  5. Keyboard
সঠিক উত্তর:
Projector
উত্তর
সঠিক উত্তর:
Projector
ব্যাখ্যা

- জয়স্টিক আউটপুট ডিভাইস। 

• ইনপুট ডিভাইস:

- যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দেয় বা তথ্য দেয়, সেগুলো ইনপুট ডিভাইস।
- এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
- উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, জয়স্টিক।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
- আউটপুট ডিভাইসের উদাহরণ: মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর।

• ইনপুট আউটপুট ডিভাইস:
- কম্পিউটার ব্যবহারের জন্য এখন এমন কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট উভয় শ্রেণির মধ্যে পড়ে
- যেমন: টাচস্ক্রিন, পেনড্রাইভ, মডেম,সিডি বা ডিভিডি, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৭.
When is World Ozone Day celebrated?
  1.  September 18
  2. August15 
  3. October 16
  4. August 26
  5. September 16
সঠিক উত্তর:
September 16
উত্তর
সঠিক উত্তর:
September 16
ব্যাখ্যা

- বিশ্ব ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর।
- ২০২৫ সালে এ  দিবসের প্রতিপাদ্য হলো: 'ওজোন স্তর সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন রক্ষা।'
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।
- এ দিনই পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস হিসাবে।
- বাংলাদেশে ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬৮.
Which of the following is a physiological biometric method? 
  1. Iris recognition
  2. Voice recognition
  3. Signature verification 
  4. Typing speed verification
  5. None of the above
সঠিক উত্তর:
Iris recognition
উত্তর
সঠিক উত্তর:
Iris recognition
ব্যাখ্যা

- চোখের আইরিস শনাক্তকরণ শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি।

বায়োমেট্রিক্স:

- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
- এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।
- দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন:

• শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:

- আঙুলের ছাপ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব,
- চোখের আইরিস শনাক্তকরণ।

• আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ,
- স্বাক্ষর শনাক্তকরণ,
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

৬৯.
How many member countries does the WTO currently have? [October, 2025]
  1. 163 
  2. 164 
  3. 165
  4. 166
  5. 162 
সঠিক উত্তর:
166
উত্তর
সঠিক উত্তর:
166
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ। [October, 2025]
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

• মারাকেশ চুক্তি:

- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
- এর মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৭০.
Netrokona Balish Mishti has been listed as which number GI product in Bangladesh?
  1. 56th
  2. 48th 
  3. 58th
  4. 68th 
  5. 48th
সঠিক উত্তর:
58th
উত্তর
সঠিক উত্তর:
58th
ব্যাখ্যা

• জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি:
- নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এবার দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- শত বছরের পুরনো এই মিষ্টির জিআই স্বীকৃতিতে আনন্দিত নেত্রকোনাবাসী।
- সম্প্রতি পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) বালিশ মিষ্টিকে দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে।

উল্লেখ্য,
- বালিশ মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায়।
- প্রায় ১২০ বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এটি তৈরি করেন।
- ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে আকারের জন্যই নাম রাখা হয় ‘বালিশ মিষ্টি’।
- ১৯৪৭ সালের আগে তৎকালীন কালীগঞ্জ শহরে এটি দিনে দিনে জনপ্রিয়তা পেতে থাকে। স্বাদ, মান ও গুণে অতুলনীয় হওয়ায় মানুষ এখনো উদ্ভাবক গয়নাথ ঘোষের নামেই এই মিষ্টি চেনে।

উৎস: পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

৭১.
How many countries in Africa are fully recognized by the United Nations?
  1. 48
  2. 50 
  3. 54
  4. 56
  5. 60
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা

আফ্রিকা মহাদেশ: 
- আফ্রিকা ভৌগোলিক এলাকার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ।
- এবং জনসংখ্যার দিক থেকেও দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহাদেশ।
- আফ্রিকায় জাতিসংঘ কর্তৃক সম্পূর্ণ স্বীকৃত ৫৪টি দেশ রয়েছে,
- দুটি স্বাধীন রাষ্ট্র যাদের সীমিত বা কোনো স্বীকৃতি নেই (পশ্চিম সাহারা এবং সোমালিল্যান্ড),
- এবং বেশ কয়েকটি অঞ্চল (প্রধানত দ্বীপ) যা আফ্রিকার বাইরের দেশগুলো দ্বারা নিয়ন্ত্রিত।
- উদাহরণস্বরূপ, ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেন দ্বারা শাসিত। 

- আলজেরিয়া আয়তনে আফ্রিকার বৃহত্তম সার্বভৌম রাষ্ট্র। 
- জনসংখ্যার দিক থেকে নাইজেরিয়া সবচেয়ে বড় দেশ, যেখানে ২৩২ মিলিয়নেরও বেশি মানুষ রয়েছে।
- দক্ষিণ আফ্রিকার দ্বারা ঘেরা ক্ষুদ্র ভূ-বেষ্টিত দেশ লেসোথোতে ২.৩ মিলিয়নেরও বেশি মানুষ রয়েছে।
- সেশেলস—ভারত মহাসাগরের ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ—আফ্রিকার সবচেয়ে ছোট দেশ,যেখানে মোট জনসংখ্যা প্রায় ১৩০,০০০।

উৎস: World population review.[লিঙ্ক]

৭২.
In which country is the twin-peaked volcano Mount 'Lewotobi Laki-Laki' located?
  1. Philippines 
  2. Indonesia 
  3. Japan 
  4. Malaysia
  5. China
সঠিক উত্তর:
Indonesia 
উত্তর
সঠিক উত্তর:
Indonesia 
ব্যাখ্যা

- দ্বি-শৃঙ্গ আগ্নেয়গিরি মাউন্ট 'লেওটোবি লাকি-লাকি 'ইন্দোনেশিয়ায় অবস্থিত।

- ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ফ্লোরেস দ্বীপের ১ হাজার ৫৮৪ মিটার উঁচু দ্বি-শৃঙ্গ আগ্নেয়গিরি মাউন্ট লেওটোবি লাকি-লাকিতে ২৬ সেপ্টেম্বর ধারাবাহিক অগ্ন্যুৎপাত শুরু হয়।
- এটির শিখর থেকে ছয় কিলোমিটার উপরে লাভা ছড়িয়ে পড়ে।
- উল্লেখ্য, বিশাল দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের 'রিং অব ফায়ারে' হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়।

উৎস:পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

৭৩.
Who is the director of the documentary 36 July: States vs People? 
  1. Soumitra Dastidar
  2. Kazi Nowshaba Ahmed
  3. Badruddin Umar 
  4. Tasneem Khalil
  5. Mostofa Sarwar Farooki
সঠিক উত্তর:
Soumitra Dastidar
উত্তর
সঠিক উত্তর:
Soumitra Dastidar
ব্যাখ্যা

- '৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপল' তথ্যচিত্রের নির্মাতা  সৌমিত্র দস্তিদার।
- বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত হয়েছে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের তথ্যচিত্র '৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপলস'।
- এই তথ্যচিত্রটি গত ৪ আগস্ট বাংলাদেশে প্রথম প্রদর্শিত হয়।
- তথ্যচিত্রটিতে বাংলাদেশের বুদ্ধিজীবী ও অধিকারকর্মী বদরুদ্দীন উমর, সাংবাদিক তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদের সাক্ষাৎকার রয়েছে।
- সম্প্রতি, 'জাতীয় নিরাপত্তা'র কারণ দেখিয়ে এই তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ করা হয়।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

৭৪.
The Sahara Desert is primarily located in the region of-
  1.  Southern Africa
  2. Central Asia
  3. North Africa
  4. Middle East
  5. Australia
সঠিক উত্তর:
North Africa
উত্তর
সঠিক উত্তর:
North Africa
ব্যাখ্যা

- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।

সাহারা মরুভূমি:

– প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়।
– আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি,
- শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও আর্কটিকের মেরু মরুভূমির পরেই অবস্থান।
- এবং এটি আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% অংশ দখল করে রেখেছে।
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
- এই দেশগুলো হলো: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। [লিঙ্ক]

৭৫.
Which of the following countries is not a member of BIMSTEC?  [October, 2025]
  1. India
  2. Bhutan
  3. Nepal 
  4. Pakistan
  5. Myanmar 
সঠিক উত্তর:
Pakistan
উত্তর
সঠিক উত্তর:
Pakistan
ব্যাখ্যা

- পাকিস্তান বিমসটেকের (BIMSTEC) সদস্য রাষ্ট্র নয়।

BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (অক্টোবর, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

৭৬.
In which country is Bagram Airbase located?
  1. USA 
  2. Pakistan 
  3. Syria 
  4. Afghanistan 
  5. Iraq
সঠিক উত্তর:
Afghanistan 
উত্তর
সঠিক উত্তর:
Afghanistan 
ব্যাখ্যা

- বাগরাম বিমানঘাঁটি আফগানিস্তানে অবস্থিত।
- আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি বছরের পর বছর ধরে তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে।
- ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।
- এ সময় তালেবান যুক্তরাষ্ট্র-সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়।
- সম্প্রতি, বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৭৭.
Which lake is the largest in Africa by surface area?
  1. Lake Malawi
  2. Lake Tanganyika
  3. Lake Victoria
  4. Lake Turkana
  5. Lake Chad
সঠিক উত্তর:
Lake Victoria
উত্তর
সঠিক উত্তর:
Lake Victoria
ব্যাখ্যা

ভিক্টোরিয়া হ্রদ: 
- আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদ।
- এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বাদু পানির হ্রদ।
- এটি তানজানিয়া, উগান্ডা এবং কেনিয়ার সীমান্তে অবস্থিত।
- এর আয়তন ২৬,৮২৮ বর্গমাইল (৬৯,৪৮৪ বর্গকিলোমিটার)।
- এটি নীল নদের একটি বড় উৎস।

অন্যদিকে,
• লেক মালাউই, যা লেক নায়াসা বা লেক নিয়াসা নামেও পরিচিত,
- পূর্ব আফ্রিকার রিফট সিস্টেমের সবচেয়ে দক্ষিণের হ্রদ এবং আফ্রিকার গ্রেট লেকগুলোর একটি।
- অবস্থান: এটি মালাউই, মোজাম্বিক এবং তানজানিয়ার মাঝে অবস্থিত।

• লেক টাঙ্গানিকা পূর্ব আফ্রিকার গ্রেট লেকগুলোর একটি এবং পৃথিবীর অন্যতম প্রাচীন ও গভীর হ্রদ।
- অবস্থান: এটি বুরুন্ডি, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো (DRC), তানজানিয়া এবং জাম্বিয়ার মধ্যে অবস্থিত।
- আয়তন: এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মিঠা পানির হ্রদ।

• লেক তুর্কানা, যা পূর্বে লেক রুডলফ নামে পরিচিত ছিল,
- পূর্ব আফ্রিকার একটি উল্লেখযোগ্য হ্রদ এবং আফ্রিকার গ্রেট রিফট ভ্যালির অংশ।
- অবস্থান: এটি কেনিয়া এবং ইথিওপিয়ার সীমান্তে অবস্থিত, যার বেশিরভাগ অংশ কেনিয়ায়।
- এর উত্তরে ইথিওপিয়ার ওমো নদী এটির প্রধান পানির উৎস।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।