পরীক্ষা আর্কাইভ

Bank English Preparation

পরীক্ষাBank English Preparationতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
Exam-14 Topic: Pin point Error and Redundancy, Miscellaneous (Practice part -Vocabulary, Analogy, Preposition, Group verb) Class - 14 & 15
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank English Preparation

Bank English Preparation · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
A contagious disease ___________  in the crowded camp.
  1. bring out
  2. broke out
  3. burst out 
  4. blow out
ব্যাখ্যা

Correct answer: broke out.
Complete sentence:  A contagious disease broke out in the crowded camp.

Break out
- English meaning: an outbreak of disease.
- Bangla meaning: প্রাদুর্ভাব।

Other options:

ক) Bring out
- English meaning: to make apparent.
- Bangla meaning: প্রকাশ করা।

গ) Burst out 
- English meaning: to begin (doing something) suddenly.
- Bangla meaning: হঠাৎ কোনো কিছু শুরু করা।

ঘ) Blow out
- English meaning: to extinguish by a gust.
- Bangla meaning: ফুঁ দিয়ে নিভানো ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
Choose the analogy of "Judge: Gavel:: 
  1. Lecture: Podium
  2. Referee: Whistle
  3. Doctor: Stethoscope 
  4. Detective: Uniform
ব্যাখ্যা

Correct answer: Referee: Whistle.

• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ:
- Judge: বিচারক 
- Gavel: বিচারকের হাতুড়ি

• Given options: 
ক) Lecture: Podium
- Lecturer - কলেজ বা বিশ্ববিদ্যালয়ের লেকচারার (অধ্যাপকের চেয়ে নিম্নপদমর্যাদাসম্পন্ন শিক্ষক); প্রভাষক।
- Podium - (বাদকদলের পরিচালক, বক্তা প্রভৃতির জন্য) মঞ্চ।

খ) Referee: Whistle
- Referee: যে ব্যক্তির কাছে বিবাদের ক্ষেত্রে (যেমন শিল্পকারখানায় শ্রমিক ও মালিকদের মধ্যে) সিদ্ধান্ত চাওয়া হয়; সালিশ; মধ্যস্থ।
- Whistle: শিসধ্বনি; সিটি বা হুইস্‌ল্; বাঁশি, কোনো-কোনো পাখির সুরেলা ধ্বনি (যেমন শ্যামার গান).

গ) Doctor: Stethoscope 
- Doctor: চিকিৎসক।
- Stethoscope: হৃদবীক্ষণ যন্ত্র; স্টেথিস্‌কোপ; রোগীর হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাসক্রিয়া পরীক্ষা করার জন্য ডাক্তার যে যন্ত্র ব্যবহার করেন।

ঘ) Detective: Uniform
- Detective: গোয়েন্দা।
- Uniform: একই; সমান; একরূপ; সমরূপ।

• একজন Judge তার হাঁতুড়ি বা Gavel শৃঙ্খলা নির্দেশের বা মনোযোগ আকর্ষণে ব্যবহার করেন। তেমন একজন Referee তার Whistle বাজিয়ে খেলোয়াড় দের মনোযোগ আকর্ষণ এবং শৃঙ্খলা নির্দেশের বার্তা দেন। তাই সঠিক উত্তর :.Referee: Whistle.

Source: Live MCQ Lecture.

.
What is the meaning of the phrase "apple pie order"?
  1. randomly arranged.
  2. delicious food.
  3. in perfect order.
  4. food at a low price.
ব্যাখ্যা

Correct answer: in perfect order.

Apple pie order (phrase)
- English meaning: arranged neatly or perfectly: in perfect order.
- Bangla meaning: সুশৃঙ্খল অবস্থা।

Example sentence:
1. They found everything in apple-pie order. 
2. Their house is always in apple-pie order. 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Live MCQ Lecture.

.
Choose the correct spelling-
  1. Agglomeration
  2. Agglomerration
  3. Aglomeration
  4. Aglomerration
ব্যাখ্যা

Correct answer: Agglomeration.

Agglomeration (noun)
- English meaning: the action or process of collecting in a mass.
- Bangla meaning: পিণ্ডীকরণ; পিণ্ডীভবন।

Example sentence:
1. The city grew into a vast agglomeration of concrete, steel, and people.
2. His desk was covered with an agglomeration of papers, books, and coffee mugs.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Live MCQ Lecture.

.
What is the meaning of the word "Impoverished"?
  1. To use unusual methods
  2. Not having enough money
  3. Distant relationship
  4. A false evidence
ব্যাখ্যা

Correct answer: Not having enough money.

Impoverished (adjective)
- English meaning: not having much or enough money.
- Bangla meaning: দরিদ্র/নিঃস্ব করা।

Example sentence:
1. The war left the entire region impoverished and struggling to rebuild.
2. The farmers could barely grow crops in the impoverished soil.  

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Live MCQ Lecture.

.
The teacher made the students _______________ the messy essay.
  1. to rewrite
  2. rewrite
  3. rewriting
  4. rewrote
ব্যাখ্যা

Correct answer: rewrite.
Complete sentence: The teacher made the students rewrite the messy essay.
- এখানে Causative verb "made" এরপরে আরেকটি verb ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় verb-টি অবশ্যই base form বা মূল রূপে (infinitive without 'to') বসবে।

• Causative Verb
- যে Verb এর Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাকে Causative Verb বলে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে ‘Make’ এর ব্যবহার:
- Make -এর পর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, এরপরে verb -এর base form বসবে।
- এর পরিবর্তে Infinitive, -ing বা s যুক্ত verb ব্যবহার করা ভুল।
- কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অথবা have, get -এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Choose the correct sentence:
  1. It was we who had left before the time he had arrived.
  2. It was us who had went before he arrived.
  3. It was us who had went before he had arrived.
  4. It was we who had left before he arrived.
ব্যাখ্যা

Correct answer: It was we who had left before he arrived.

• Be verb এর এর পরে সবসময় Subjective Pronoun ব্যবহৃত হয়; Objective Pronoun নয়। 
- দুটি অতীত কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল, সেটি Past Perfect Tense এবং পরের কাজটি Simple Past Tense হয়।

Other options:
ক) It was we who had left before the time he had arrived.
- এটি ভুল কারণ, দুটি অতীত কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল, সেটি Past Perfect Tense এবং পরের কাজটি Simple Past Tense হয়।

খ) It was us who had went before he arrived.
- এটি ভুল কারণ, Be verb এর এর পরে সবসময় Subjective Pronoun ব্যবহৃত হয়।

গ) It was us who had went before he had arrived.
- এটি ভুল কারণ, Be verb এর এর পরে সবসময় Subjective Pronoun ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
How long does it take to get there ______ foot?
  1. by
  2. with
  3. on
  4. in
ব্যাখ্যা

Correct answer: on.
Complete sentence: How long does it take to get there on foot?

• On foot:
- if you go somewhere on foot, you walk there.
- অর্থাৎ, পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে on foot ব্যবহৃত হয়।
- "Foot" (পায়ে হেঁটে) এর সাথে preposition হিসেবে সবসময়েই "on" ব্যবহৃত হয়।

• যানবাহনে চড়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণত "by" (যেমন : by car, by bus, by train, by plane) ব্যবহৃত হয়।
- কোনো যন্ত্র বা সরঞ্জাম দিয়ে কাজ করা বোঝাতে "with" বসে (যেমন: I write with a pen).
- সাধারণত ছোট বা ব্যক্তিগত যানবাহনের ভেতরে থাকা বোঝাতে "in" বসে (যেমন: in a taxi).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Neither of the worker was ready to work overtime, causing the deadline to be missed. (Find the error)
  1. the worker
  2. was
  3. causing
  4. missed
ব্যাখ্যা

Correct answer: the worker.
- "Neither of" এর পরে plural noun ব্যবহৃত হয়, কিন্তু verb singular verb হয়।
- Correct Sentence:: Neither of the workers was ready to work overtime, causing the deadline to be missed. 
- অতিরিক্ত সময় কাজ করার জন্য শ্রমিকদের কেউই প্রস্তুত ছিলেন না, যার ফলে কাজ শেষ করার সময়সীমা চলে গেল।

অন্যদিকে, 
খ) was- এটি সঠিক, কারণ "Neither of" এর পরে plural noun ব্যবহৃত হয়, কিন্তু verb singular verb হয়।

গ) causing- এটি  সঠিক। এটি একটি Participle phrase যা কারণ বোঝাচ্ছে।

ঘ) missed- এটি সঠিক। "to be missed" হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১০.
A large number of automobile part  are now made of plastic instead of steel.
number. (Find the error)
  1. automobile part 
  2. are
  3. made
  4. instead
ব্যাখ্যা

Correct answer: automobile part.
- "part" এর স্থলে parts হবে। কারণ, "A large number of" এর পরে plural noun বসে। এবং এর পরে plural verb বসে।
-  Correct sentence: A large number of automobile parts are now made of plastic instead of steel.
- Structure:
- A number of + plural noun + plural verb.
- তবে, The number of + plural noun + singular verb.

Other options:
খ) are- এটি সঠিক। যেহেতু "A large number of" বহুবচন বোঝায়, তাই এর পরের verb-ও বহুবচন  (are) হবে।

গ) made- এটি সঠিক। কারণ Passive Voice-এর গঠন অনুসারে, "are made of" অর্থ " হলো  তৈরি করা হয়"।

ঘ) instead- এটি সঠিক। "instead of steel" মানে "স্টিলের পরিবর্তে"।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১১.
Choose the correct sentence-
  1. The phone rang while I am reading a book.
  2. The phone rings while I was reading a book.
  3. The phone rang while I was reading a book.
  4. The phone rung while I was reading a book.
ব্যাখ্যা

Correct answer: The phone rang while I was reading a book.

• দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় আরেকটি ঘটতে থাকলে তখন ঘটমান বিষয়টির সাথে While বসে।
- While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয় ।
- While যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense .

Other options:
ক) The phone rang while I am reading a book.
- এটি ভুল কারণ, While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে, While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয় ।

খ) The phone rings while I was reading a book.
- এটি ভুল কারণ, While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে, While এর পূর্বে অংশ টি past indefinite হয়। 

ঘ) The phone rung while I was reading a book.
- এটি ভুল কারণ, While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে, While এর পূর্বে অংশ টি past indefinite হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১২.
The meaning of the word "prerogative" is-
  1. Speaking very fast
  2. An exclusive or special right
  3. To explain clearly
  4. Feeling no emotion
ব্যাখ্যা

Correct answer: an exclusive or special right.

Prerogative (noun)
- English meaning: a right or privilege, especially: an exclusive or special right, power, or privilege.
- Bangla meaning: বিশেষ অধিকার; বিশেষাধিকার; প্রাধিকার।

Example sentence:
1. Education was once the prerogative of the elite.
2. Constitutional changes are exclusively the prerogative of the parliament. 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Merriam-Webster Dictionary.

১৩.
Julia finally made a clean breast of it and admitted that she had stolen the money. The meaning of the underlined part is-
  1. To gain prominence
  2. To praise oneself
  3. To destroy before it blooms
  4. To tell the truth about something
ব্যাখ্যা

Correct answer: To tell the truth about something.

Make a clean breast of it (idiom)
- English meaning: to tell the truth about something.
- Bangla meaning: খোলাসা করে বলা।

Example sentence:
1. He made a clean breast of the whole secret.
2. To make a clean breast means to confess or reveal something honestly and openly.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১৪.
Choose the correct spelling-
  1. Mostache
  2. Moustacse
  3. Moustache
  4. Mostacse
ব্যাখ্যা

Correct answer: Moustache.

Moustache (noun)
- English meaning: the hair growing on the human upper lip, especially: such hair grown and often trimmed in a particular style.
- Bangla meaning: গৌফ; গুম্ফ; মোচ।

Example sentence:
1. He used small scissors to carefully trim his moustache.
2. He decided to grow a mustache for the costume party.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৫.
Choose the correct analogy of "Miser: Stingy:: 
  1. Porter: Strong
  2. Rebel: Idle
  3. Sage: Docile
  4. Loner: Solitary
ব্যাখ্যা

Correct answer: Loner: Solitary.

• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ:
- Miser = কৃপণ; অর্থপিশাচ; বখিল।
- Stingy = কৃপণস্বভাব; ব্যয়কুণ্ঠ।
- সুতরাং, Miser, Stingy স্বভাবের হয়।

• Given options:
ক) Porter: Strong
- Porter = মুটে, কুলি।
- Strong = শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান।

খ) Rebel: Idle
- Rebel = বিদ্রোহী।
- Idle = অলস; বেকার; নিষ্ক্রিয়; নিষ্ককর্মা।

গ) Sage: Docile
- Sage = জ্ঞানী লোক; মহাপ্রাজ্ঞ; ঋষি; প্রজ্ঞী।
- Docile = সহজে বশ মানে এমন; বাধ্য; সহজে শেখানো যায় এমন।

ঘ) Loner: Solitary.
- Loner = একাকী, নিভৃতচারী।
- Solitary= নিঃসঙ্গ।

• একজন "Miser" যেমন "Stingy" (ব্যয়কুণ্ঠ) স্বভাবের হয়।। তেমন একজন "Loner" রা "Solitary" (নিঃসঙ্গ) হয়। তাই সঠিক উত্তর: Loner: Solitary.

Source: Live MCQ Lecture.

১৬.
They have been residents of this neighborhood since two decades, establishing themselves as vital parts of the local community. (Find the error)
  1. have been
  2. since
  3. establishing
  4. parts
ব্যাখ্যা

Correct answer: since.
• উল্লিখিত বাক্যে since এর স্থলে for বসালে বাক্যটি সঠিক হবে।

- Correct sentence: They have been residents of this neighborhood for two decades, establishing themselves as vital parts of the local community.

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- ‘for’ এর পরে যখন period of time (for two hours, for three days etc.) উল্লেখ থাকে, তখন Present Perfect Continuous Tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানেও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- Structure: Subject + have been/has been + verb (ing) + time.
 
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো সময়কে নির্দেশ করে।
- সময় - নির্দিষ্ট দিন হতে পারে (Friday, Monday), নির্দিষ্ট ঘড়ির কাঁটা হিসেবে ঘন্টা হতে পারে (five o'clock), নির্দিষ্ট সাল হতে পারে (1971) প্রভৃতির পূর্বে since বসে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৭.
No sooner had the presentation begun than the power had gone out across the building. (Find the error)
  1. had
  2. begun
  3. had gone
  4. across
ব্যাখ্যা

Correct answer: had gone.
Complete sentence: No sooner had the presentation begun than the power had gone out across the building.
- উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - had gone.
- এখানে had gone এর স্থলে went বসলে বাক্যটি সঠিক হবে।
Correct sentence: No sooner had the presentation begun than the power went out across the building.

• No sooner had ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয়।
• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- যেমন: No sooner had the presentation begun than the power went out across the building.
- বাক্যের 1st clause এ verb এর Past participle 'begun' বসেছে এবং than পরবর্তী clauseটিতে verb এর past form 'went' বসেছে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৮.
Choose the correct analogy of "Lawyer: courtroom::
  1. Participant: Learn
  2. Commuter: Field
  3. Gladiator: Arena
  4. Senator: Caucus
ব্যাখ্যা

Correct answer: Gladiator: Arena.

• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ:
Lawyer: Courtroom-
- Lawyer: উকিল; আইনজীবী।
- Courtroom: এজলাস খানা।
- একজন উকিল মূলত আদালত কক্ষে বা এজলাসে কাজ/প্রদর্শন করে।

Other Options:
ক) Participant: Team-
- Participant : অংশগ্রহণকারী ব্যক্তি।
- Learn : শেখা।
- অংশগ্রহণকারী দলের সাথে বিশেষভাবে যুক্ত নয়।

খ) Commuter: Field-
- Commuter: নিত্যযাত্রী।
- Field: মাঠ।
- যাত্রী ট্রেন ব্যবহার করে কিন্তু field এ অবস্থান করে না।

গ) Gladiator: Arena -
- Gladiator: শাসক ও সামন্ত প্রভুদের মনোরঞ্জনের জন্য মল্লভূমিতে প্রাণপণ যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত ক্রীতদাস।
- Arena: প্রতিযোগিতার ক্ষেত্র; কর্মক্ষেত্র; রণক্ষেত্র।

ঘ) Senator: Caucus-
- Senator: উচ্চকক্ষের সদস্য।
- Caucus: রাজনৈতিক দলের সাংগঠনিক কমিটি।
- সিনেটর সিনেটে কাজ করে, বিশেষভাবে ককাসে বা রাজনৈতিক দলের সমিতিতে নয়।

• যেমন একজন আইনজীবী আদালতে কাজ করেন, তেমনই গ্ল্যাডিয়েটর অ্যারেনায় লড়াই করে।
তাই সম্পর্ক বিবেচনায় সঠিক উত্তর Gladiator: Arena হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৯.
The surprise party didn't _____________ because someone leaked the secret.
  1. call off
  2. come off 
  3. put off
  4. make off
ব্যাখ্যা

Correct answer: come off.
Complete Sentence: The surprise party didn't come off because someone leaked the secret.

Come off:
- English meaning: happen, occur.
- Bangla meaning: ঘটা, বা সফল হওয়া।

Other options:

ক) call off
- English meaning: to draw away: divert: cancel.
- Bangla meaning: বাতিল করা বা প্রত্যাহার করা।

গ) put off
- English meaning:  to rid oneself of : take off.
- Bangla meaning: খুলে ফেলা।

ঘ) make off
- English meaning: to leave in haste.
- Bangla meaning: পলায়ন করা, চম্পট দেওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২০.
The meeting was adjourned __________ Sunday next. (Fill in the gap)
  1. to
  2. with
  3. of
  4. in
ব্যাখ্যা

Correct answer: to.
Complete sentence: The meeting was adjourned to Sunday next.

Adjourned to
- English meaning: to have a pause or rest during a formal meeting or trial.
- Bangla meaning: মুলতুবি বা স্থগিত করা।

Example sentence:
1. The committee adjourned to a later date to allow more research.
2. The council adjourned to the conference room for a private session. 

• উল্লেখ্য Adjourned এর সাথে Appropriate preposition হিসেবে with/of/in এর কোন ব্যবহার নেই।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.