পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩ ডিসেম্বর, ২০২১সময়45 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয় - অডিটর - ২২.১০.২০২১ (গ্রেড-১১)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩ ডিসেম্বর, ২০২১ · ৮০ প্রশ্ন

.
'নিপাতনে সিদ্ধ সন্ধি' সম্পর্কে কোনটি সঠিক?
  1. ক) যে সন্ধি ব্যাকরণের কোন নিয়ম মানে না
  2. খ) যে সন্ধি সকল বিষয় মানে
  3. গ) যে সন্ধি দুটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

• সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- প্র + ঊঢ় = প্রৌঢ়
- কুল + অটা = কুলটা
- গো + অক্ষ = গবাক্ষ
- গো + অস্থি = গবাস্থি
- গো + ইন্দ্র = গবেন্দ্র

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

.
'তিমির হননের কবি' কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

জীবনানন্দ দাশ এর উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমি হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

• তার রচিত কাব্যগ্রন্থ - ঝরাপালক, রূপসী বাংলা, বনলতা সেন, ধূসর পান্ডুলিপি, সাতটি তারার তিমির।
• তার রচিত প্রবন্ধগ্রন্থ - ‘কবিতার কথা’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) বন্দী শিবির থেকে
  3. গ) আমি বীরাঙ্গনা বলছি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

• শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়

• নীলিমা ইব্রাহিম রচিত 'আমি বীরাঙ্গনা বলছি' - মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক বাহিনীর পাশবিকতার শিকার হয়েছেন এমন নারীদের জীবনের সত্যকাহিনী অবলম্বন করে লিখিত প্রবন্ধ গবেষণা গ্রন্থ।

• শামসুর রাহমানের কাব্যগ্রন্থ ‘বন্দী শিবির থেকে’ প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
এর উল্লেখযোগ্য কবিতা: তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, মধুস্মৃতি, রক্তাক্ত প্রান্তরে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
'মৃতবৎসা' শব্দটি অর্থ কি?
  1. ক) যে নারীর সন্তান জন্মে মারা যায়
  2. খ) যে নারী মৃত সন্তান জন্ম দেয়
  3. গ) যে নারী সন্তান জন্ম দিয়ে মারা যায়
  4. ঘ) যে নারীর কোনদিন সন্তান হয়নি
ব্যাখ্যা

নারী বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:

যে নারীর স্বামীও নেই সন্তানও নেই - অবীরা।
যে নারী শিশু সন্তানসহ বিধবা - বালপুত্রিকা।
যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
যে নারীর একটি মাত্র সন্তান - কাকবন্ধ্যা।
যে নারীর স্বামী বিদেশ থাকে - প্রোষিতভর্তৃকা।
যে নারীর সন্তান হয় না - বন্ধ্যা।


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'আমাদের পুকুরে অনেক মাছ আছে।' কোন কারক?
  1. ক) অপাদান কারক
  2. খ) অধিকরণ কারক
  3. গ) করণ কারক
  4. ঘ) কর্তৃকারক
ব্যাখ্যা

যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার।
যথা-
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।

আধারাধিকরণ:
আধারাধিকরণ বা স্থানাধিকরণ কোন কোন স্থানকে বুঝায়। যেমন: তিলে তৈল আছে। ছেলেটি অঙ্কে কাচা। নদীতে পানি আছে।
এটি তিন ভাগে বিভক্ত। যথা : - ১. ঐকদেশিক, ২. অভিব্যাপক এবং ৩. বৈষয়িক।

১. ঐকদেশিক:
বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন-
পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)
বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)
আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)

২. অভিব্যাপক:
উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন-
তিলে তৈল আছে। (তিলের সারা অংশব্যাপী)
নদীতে পানি আছে। (নদীর সমস্ত অংশ ব্যাপ্ত করে)
কলসটি কানায় কানায় পূর্ণ। (কলসের সম্পূর্ণ অংশ জুড়ে আছে) 

৩. বৈষয়িক:
বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারও কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন-
সফিক অঙ্কে কাঁচা।
আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। 

কালাধিকরণ:
যে কালে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে কালাধিকরণ কারক বলে। উদাহরণ-
ছেলেবেলায় আমি খুব দুষ্টু ছিলাম। 
শরতে শাপলা ফোটে।
সকালে সে চলে যাবে।
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ।

ভাবাধিকরণ:
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ বলা হয়। যেমন-
রাতটা দু:খে কাটলো।
সে ফুর্তিতে আছে। 



উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'নেমেসিস' নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে?
  1. ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  2. খ) পঞ্চাশের মন্বন্তর
  3. গ) বায়ান্নর ভাষা আন্দোলন
  4. ঘ) একাত্তরে মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা

'নেমেসিস' নুরুল মােমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মােমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং 'শনিবারের চিঠি' পত্রিকায় তা প্রকাশিত হয়।
গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' -কার উক্তি?
  1. ক) মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) ভারতচন্দ্র
  3. গ) আলাওল
  4. ঘ) দৌলত কাজী
ব্যাখ্যা

মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গলকাব্য। এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।

অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো-
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়',
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে',
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।',
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোনটি শুদ্ধ বানান
  1. ক) নৈঋত
  2. খ) নৈঋিত
  3. গ) নৈর্ঋত
  4. ঘ) নৈহৃত
ব্যাখ্যা

নৈর্ঋত (বিশেষ্য)
১ দক্ষিণ-পশ্চিম কোণ; দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী দিক।
২ রাক্ষস।

উৎস: বাংলা একাডেমি অভিধান

.
'আট কপালে' বাগধারার অর্থ কি?
  1. ক) মন্দ মানুষ
  2. খ) খারাপ মানুষ
  3. গ) ঊন-মানুষ
  4. ঘ) হতভাগ্য
ব্যাখ্যা

আট কপালিয়া/আট কপালে - হতভাগ্য
উনপাঁজুরে - দুর্বল ও ব্যক্তিত্বহীন
ইঁদুর কপালে - মন্দভাগ্য

উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।

১০.
'লবণ' শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) লবণাক্ত
  2. খ) নুন
  3. গ) লাবণ্য
  4. ঘ) লবনিয়
ব্যাখ্যা

লবণ (বিশেষ্য) ১ ক্ষারযুক্ত দ্রব্য।
২ নুন; salt (অগ্নিদাহে গায়ে যেন লাগিল লবণ-সৈয়দ আলাওল)।

লবণাক্ত (বিশেষণ) ১ লবণমিশ্রিত; লবণযুক্ত; ক্ষারযুক্ত।

লাবণ্য (বিশেষ্য) চাকচিক্য; সৌন্দর্য; কান্তি; শ্রী; শোভা
লাবণ্যময় (বিশেষণ) কান্তিযুক্ত; সৌন্দর্যশালী; মাধুর্যমণ্ডিত।
লাবণ্যময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।
লাবণ্যার্জিত (বিশেষণ) - নববধূর মুখ দেখে শ্বশুর-শ্বাশুড়ি যে টাকা প্রদান করেন; গ্রাম্য ভাষায় বউয়ের মুখ-দেখা টাকা।


উৎস: বাংলা একাডেমী অভিধান।
১১.
'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি?
  1. ক) কৃত যে বিদ্যা
  2. খ) কৃত বিদ্যা যার
  3. গ) কৃত যে বিদ্য
  4. ঘ) কৃত হয়েছে যার বিদ্যা
ব্যাখ্যা

- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।

কৃতবিদ্য - কৃত বিদ্যা যার
ঘরমুখো - ঘরের দিকে মুখ যার
ঈষদোজ্জ্বল - ঈষৎ উজ্জ্বল যা
বহুব্রীহি - বহু ব্রীহি আছে যার


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
একজন শ্রেষ্ঠ 'বৈয়াকরণিক' কে?
  1. ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) পাণিনি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- বিখ্যাত বৈয়াকরণিক পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ। তিনি 'অষ্টাধ্যায়ী' নামক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য বিখ্যাত।
- প্রাচীন ও মধ্যযুগে বঙ্গদেশে প্রধানত সংস্কৃত ব্যাকরণেরই চর্চা হয়েছে; খুব সামান্য হয়েছে প্রাকৃত ব্যাকরণের চর্চা। এখানে পাণিনির (আনু. খ্রি.পূ পঞ্চম শতক) অষ্টাধ্যায়ীর সূত্রের সংক্ষিপ্ত রূপান্তরই বেশি জনপ্রিয় ছিল।

সোর্স : বাংলাপিডিয়া।

১৩.
'অর্বাচীন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) প্রাচীন
  2. খ) পুরাতন
  3. গ) গ্রামীন
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

অর্বাচীন [অর্‌বাচিন্‌] (বিশেষণ) - হালের; নবীন; আধুনিক; অপ্রবীণ।
অর্থাৎ এরা সমার্থক শব্দ।
অর্বাচীন এর বিপরীত শব্দ - প্রাচীন।

উৎস: বাংলা একাডেমী অভিধান।

১৪.
'দশচক্রে ভগবান ভূত' প্রবাদের অর্থ কি?
  1. ক) একতাই শক্তি
  2. খ) দশ জনের চক্রান্তে ভগবানকে মিথ্যা প্রমাণ করা
  3. গ) দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- দশচক্রে ভগবান ভূত (আলঙ্কারিক) - বহুলোকের ষড়যন্ত্রে মিথ্যাকে সত্য বা সত্যকে মিথ্যা রূপে প্রতিপন্ন করা সম্ভব-এমন অর্থে প্রযুক্ত; অর্থাৎ - দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা।
- দশচক্র (বিশেষ্য) - বহুলোকের চক্রান্ত বা মন্ত্রণা।

দশ মাবতার (বিশেষ্য) হিন্দুমতে বিষ্ণুর কল্কি অবতার।
দশ হরা (বিশেষ্য) হিন্দুদের বিজয়া দশমী পর্ব।

সোর্স: বাংলা একাডেমি অভিধান।

১৫.
'সদ্যোজাত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সদ্যো + জাত
  2. খ) সদ্য : + জাত
  3. গ) সদ্য + জাত
  4. ঘ) সদ + জাত
ব্যাখ্যা

• অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্ত:স্থ য, অন্ত:স্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও-কার হয়। যেমন:
- সদ্য: + জাত = সদ্যোজাত,
- তির: + ধান = তিরোধান,
- মন:‌ + রম = মনোরম,
- মন: + হর = মনোহর,
- তপ: + বন = তপোবন ইত্যাদি।

উৎস:‌ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৬.
বাক্যের ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে -
  1. ক) অনুসর্গ
  2. খ) প্রত্যয়
  3. গ) বিভক্তি
  4. ঘ) কারক
ব্যাখ্যা

কারক শব্দটির অর্থ হলো- যা ক্রিয়া সম্পাদন করে।
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে।

কারক (বিশেষ্য) (ব্যাকরণ) - বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত শব্দ।
         (বিশেষণ) কর্ম সম্পাদক।

{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ + অক(ম্বুল্‌)}

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান।

১৭.
'মেঘের ধ্বনি' এর বাক্য সংকোচন-
  1. ক) জীমূতমন্দ্র
  2. খ) মৃন্ময়
  3. গ) মানকি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

মেঘের ধ্বনি - জীমূতমন্দ্র
জীমূত : জীমূতনাদ, জীমূতমন্দ্র (বিশেষ্য) মেঘ; গর্জন; মেঘের গুরুগম্ভীর ডাক

মৃত্তিকাদ্বারা নির্মিত - মৃন্ময়, মৃণ্ময়
মৎস্যের ন্যায় অক্ষি যার - মীনাক্ষী


উৎস: বাংলা একাডেমী অভিধান।
১৮.
'চন্দ্রাবতী' হলেন-
  1. ক) বনলতা সেন কাব্য গ্রন্থের রচয়িতা
  2. খ) একটি কাব্যগ্রন্থ
  3. গ) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি
  4. ঘ) বাংলা নাটকের রচয়িতা
ব্যাখ্যা

চন্দ্রাবতী হলেন মধ্যযুগের তিনজন প্রধান মহিলাকবির একজন।
তার পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে রামায়ণ রচনা করেন 'চন্দ্রাবতী'। চন্দ্রাবতীকে মহিলা রামায়ণকার বলা হয়৷

উল্লেখ্য যে, 'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কোরেশী মাগন ঠাকুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া

১৯.
রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
  1. ক) ডাকঘর
  2. খ) শেষের কবিতা
  3. গ) গীতাঞ্জলি
  4. ঘ) বলাকা
ব্যাখ্যা

শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে। এটি একটি কাব্যোপন্যাসও।
উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র - অমিত ও লাবণ্য।
উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে।
যেমন : ''ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।''

এই উপন্যাসের বিখ্যাত উক্তি:
- পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে।'
- বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো।
- ভালোবাসা খানিকটা অত্যাচার চাই অত্যাচার করেও।

 রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ মোট ৫৬টি।
উল্লেখযোগ্য কয়েকটি : মানসী, চিত্রা, চৈতালী, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি, শেষ লেখা ইত্যাদি।

 তার উল্লেখযোগ্য নাটক : বাল্মিকী প্রতিভা, কালের যাত্রা, তাসের দেশ, ডাকঘর

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২০.
কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
  1. ক) ভারত
  2. খ) কানাডা
  3. গ) বাংলাদেশে
  4. ঘ) যুক্তরাজ্যে
ব্যাখ্যা

- কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডায় চলচ্চিত্র নির্মাণ করা হয়। চলচ্চিত্রটির নাম ছিল ‘নজরুল’।
- চলচ্চিত্রটির পরিচালক ছিলেন ফিলিপ স্পারেল।

- ধ্রুব নজরুল অভিনীত চলচ্চিত্র যেখানে তিনি 'নারদ' চরিত্রটি রূপায়িত করেন।
- নজরুল পরিচালিত চলচ্চিত্র হচ্ছে ধূপছায়া (১৯৩১), এটি ছিল প্রথম কোন বাঙালি মুসলমান পরিচালিত চলচ্চিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

২১.
The compound from of 'I went there to ask for help'-
  1. ক) I went there and asking for a help
  2. খ) I went there so that I can ask for help
  3. গ) I went there for asking a help
  4. ঘ) I went there and asked for help
ব্যাখ্যা

যখন কোনো Sentence এ একাধিক Principal clause যেমন and, but, or, yet, therefore ইত্যাদি Co-ordinating Conjuction দ্বারা যুক্ত হয়, তাকে Compound sentence বলে।
I went there to ask for help.
এই বাক্যের compound করতে হলে and ব্যবহার করতে হবে কারণ এখানে একটি কাজ বা লক্ষ্যে আরেকটি কাজ করা হয়েছে বুঝাচ্ছে। 
যেমন: She fell downstairs and broke her leg.
- Ifty finally turned around and confronted the man.
তাই সঠিক উত্তর হবে ঘ 

২২.
He divided the money ______ the two boys.
  1. ক) In between
  2. খ) Over
  3. গ) Around
  4. ঘ) Between
ব্যাখ্যা

Between
1 : in the space that separates (two things or people)
- The ball rolled between the desk and the wall.
- He stood between his mother and his father.
- The office has two desks with a table between them.

2 : in the time that separates (two actions, events, etc.)
- If you want to lose weight, you shouldn't eat between meals.
- Between bites of food, they talked to their teacher.

3 : in shares to each of (two or more people)
- The property was divided equally between the son and the daughter. [ = the son and the daughter received an equal share of the property]
- His estate was divided between [ = among] his four grandchildren.
- He divided the money between the two boys.


Source: Merriam-webster learner's dictionary
২৩.
'A bull market' means that share prices are-
  1. ক) Falling
  2. খ) Rising
  3. গ) Moving
  4. ঘ) Static
ব্যাখ্যা

Bull market
: a market (such as a stock market) in which prices are going up 

Bear market
: a market (such as a stock market) in which prices are going down


Source: Merriam-webster learner's dictionary
২৪.
There are two brothers, but ______ of them were honest.
  1. ক) But also
  2. খ) Either
  3. গ) Not only
  4. ঘ) Neither
ব্যাখ্যা

Neither : not one or the other of two people or things

- Neither answer is correct. [ = both answers are wrong]
- “Which answer is correct?” “Neither one.”
- Neither sweater fits her.

Neither : not the one and not the other of two people or things

- Neither (of the two answers) is correct.
- “Which one do you want?” “Neither, thanks.”
- There are two flashlights, neither of which works.
- They are two brothers, but neither of them were honest. 


Source: Merriam-webster learner's dictionary
২৫.
Choose the correct sentence?
  1. ক) Everyone must do everyone's duty.
  2. খ) Everyone must do his duty.
  3. গ) Everyone must do one's duty.
  4. ঘ) Everyone must do its duty.
ব্যাখ্যা

Subject হিসেবে One থাকলে এর possessive হিসাবে one's ব্যবহৃত হয়।
কিন্তু everyone/everybody থাকলে singular pronouns এবং possessives ব্যবহার করাটা অধিক formal. 
এবং মানুষ বুঝাতে ইংরেজিতে singular, gender-neutral pronouns এবং possessives না থাকায় feminine অথবা masculine form ব্যবহার করতে হয়। 
Everyone chooses what he or she wants to have for dessert.
Everybody left his dirty dishes in the sink.

তবে formal context ছাড়া অনেকেই plural pronouns এবং possessives ব্যবহার করে।

Everyone chooses what they want to have for dessert.
Everybody puts their own dishes in the dishwasher.


Source: Merriam-webster learner's dictionary
২৬.
'Don't waste your time' the boss said to the employees. The indirect from of this speech-
  1. ক) The boss advised the employees not to waste their time.
  2. খ) The boss asked the employees not waste their time.
  3. গ) The boss ordered the employees don't waste their time.
  4. ঘ) The boss forbade the employees not to waste their time.
ব্যাখ্যা

বাক্যটি নিষেধ/উপদেশমূলক হওয়ায় said এর পরিবর্তে advised/forbade/ordered ব্যবহৃত হবে।
প্রশ্নোক্ত বাক্যের indirect speech এ advised এবং ordered ব্যবহৃত হলে not to ব্যবহৃত হবে কিন্তু forbade নিজেই না বোধক হওয়ায় এর পর not বসবে না শুধু to + verb বসবে।
যেমন: 'Don't waste your time' the boss said to the employees.
এর indirect speech হবে
1- The boss ordered/advised the employees not to waste their time.
2- The boss forbade the employees to waste their time.

আরো উদাহরণ:
Direct speech : John said to me, “Don’t conceal anything”.
Indirect speech : John forbade me to conceal anything.

Direct speech : My father said to me, “Do not waste your time.”
Indirect speech : My father forbade me to waste my time.

২৭.
'Seismology' is-
  1. ক) Study of snakes
  2. খ) Study of diseases
  3. গ) Study of earthquake
  4. ঘ) Study of broken hills
ব্যাখ্যা

- Seismology is the study of earthquakes and seismic waves that move through and around the Earth.
- A seismologist is a scientist who studies earthquakes and seismic waves.

Source: MTU

২৮.
'Love for mankind' is used to mean-
  1. ক) Androphile
  2. খ) Philanthropy
  3. গ) Phylogeny
  4. ঘ) None of above
ব্যাখ্যা

Philanthropy
- love for mankind
- the desire to promote the welfare of others, expressed especially by the generous donation of money to good causes.

Similar :
benevolence
generosity
humanitarianism
altruism

২৯.
Which one of the following words is masculine?
  1. ক) mare
  2. খ) lad
  3. গ) pillow
  4. ঘ) pony
ব্যাখ্যা

Lad - a boy or young man (often as a form of address).
Pony - a small type of horse
Mare - the female of a horse or other equine animal.

৩০.
What is the verb form of 'Habit'?
  1. ক) Habitable
  2. খ) Habitation
  3. গ) Habitual
  4. ঘ) Habituate
ব্যাখ্যা

habitation - noun
habitable, habitual - adjective
habitat - noun
habituate - verb
Source: Oxford Dictionary

৩১.
The verb of 'simplification' is-
  1. ক) Simply
  2. খ) Simple
  3. গ) Simplify
  4. ঘ) Similar
ব্যাখ্যা

Simplification
noun
- the process of making something simpler or easier to do or understand.

Simplify
verb
- make (something) simpler or easier to do or understand.

Simple
adjective
- easily understood or done; presenting no difficulty.

Simply
adverb
- in a straightforward or plain manner.

৩২.
The idiom 'put up with' means-
  1. ক) Stay together
  2. খ) Tolerate
  3. গ) Keep trust
  4. ঘ) Protect
ব্যাখ্যা

Put up with - to tolerate, suffer through, or allow, especially something annoying.
Example : I put up with a lot of nonsense, but this is too much.

source : oxford dictionary

৩৩.
'A Tale of Two Cities' is written by-
  1. ক) G.B Shaw
  2. খ) W.B. Yetes
  3. গ) Charles Dickens
  4. ঘ) Leo Tolstoy
ব্যাখ্যা

- A Tale of Two Cities is a novel by Charles Dickens.
The story is set in the late 18th century against the background of the French Revolution.
The novel depicts the sprawling tale of London and revolutionary Paris.

Source: Britannica

৩৪.
'গল্পটি পড়তে মজা' এর ইংরেজি কি?
  1. ক) Reading of the story is pleasant
  2. খ) The story is pleasant to read
  3. গ) The story is pleasant for reading
  4. ঘ) The story is pleasant to be read
ব্যাখ্যা
'গল্পটি পড়তে মজা' এর ইংরেজি হবে - The story is pleasant to read.
৩৫.
'Ambidexter' means-
  1. ক) সুবোধ
  2. খ) পন্ডিত
  3. গ) সব্যসাচী
  4. ঘ) কঠোর
ব্যাখ্যা
Ambidexter (adjective)
- one who can draw a bow with both hands; ambidextrous.
- সব্যসাচী
উৎস: বাংলা একাডেমী অভিধান।
৩৬.
'May Allah protect Bangladesh'-
  1. ক) Assertive
  2. খ) Optative
  3. গ) Imperative
  4. ঘ) Exclamatory
ব্যাখ্যা

- সাধারণত ইচ্ছা, প্রার্থনা কিংবা আকাঙ্ক্ষা প্রকাশে Optative Sentence ব্যবহার হয়।
- Structure of optative Sentence : may/wish + subject + verb + extension.

Example :
- May Allah help you.
- Wish you a great success.
- May Allah protect Bangladesh.

৩৭.
The world 'Sibling' means-
  1. ক) A brother
  2. খ) A sister
  3. গ) A brother or sister
  4. ঘ) An Infant
ব্যাখ্যা

Sibling means 'A brother or a sister'.
The plural form 'siblings' (ভাই অথবা বোন) means A brother or a sister।

According to the Oxford Dictionary,
Sibling (Noun) :
Meaning :  Each of two or more children or offspring having one or both parents in common; a brother or sister.
Ex :  ‘I do not know if there were any other siblings or if their parents had any brothers or sisters.’

৩৮.
I gave up ______ cricket when I got a job.
  1. ক) to play
  2. খ) of playing
  3. গ) play
  4. ঘ) playing
ব্যাখ্যা

Give up doing something
- I gave up going to the theatre when I moved out of London.
- He gave up playing football when he got married.
- Why don’t you give up smoking?
- I gave up playing cricket when I got a job.

৩৯.
Which of the following is correct?
  1. ক) He receives the later when I meet him.
  2. খ) He has received the letter when I meet him.
  3. গ) He had received the letter before I met him.
  4. ঘ) He had received the letter when I have meet him.
ব্যাখ্যা

Before conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হলে before এর পরে past indifinite হবে। 

যেমন: 
- I had reached home before the rain started.
- He had written the book before he retired.
- The patient had died before the doctor came.

৪০.
All citizens ______ their taxes.
  1. ক) Should be paid
  2. খ) Must be paid
  3. গ) Would be paid
  4. ঘ) Have to pay
ব্যাখ্যা

Have to
- used to say that something is required or necessary

Example :
You have to follow the rules.
I told him what he had to do.
We have to correct these problems soon or the project will fail.
All citizens have to pay their taxes.

৪১.
একটি মোটরগাড়ি ১০ লিটার ডিজেলে ৮০ কিলোমিটার যায়। ১০ কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেলের প্রয়োজন হবে?
  1. ক) ১.২ লিটার
  2. খ) ১.৪ লিটার
  3. গ) ২ লিটার
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

মোটর গাড়িটির ৮০ কিলোমিটার যেতে ডিজেল প্রয়োজন ১০ লিটার
মোটর গাড়িটি ১ কিলোমিটার যেতে ডিজেল প্রয়োজন ১০/৮০ লিটার
∴ মোটর গাড়িটি ১০ কিলোমিটার যেতে ডিজেল প্রয়োজন = (১০×১০)/৮০
= ১.২৫  লিটার

৪২.
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ক) ৬১
  2. খ) ৬৯
  3. গ) ৭১
  4. ঘ) ৭৩
ব্যাখ্যা

৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১

∴ সংখ্যা দুইটির গড় = (৯৭ + ৪১)/২ = ৬৯

৪৩.
কোন সংখ্যার ৩/৭ অংশ ৪৮ এর সমান?
  1. ক) ১২৮
  2. খ) ১৩২
  3. গ) ১১২
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x এর ৩/৭ = ৪৮
∴ x = (৪৮×৭)/৩ = ১১২

৪৪.
কোন গ্রামের ১৮/২৫ অংশ লোক শিক্ষিত। গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত?
  1. ক) ৭০%
  2. খ) ৭২%
  3. গ) ৭৫%
  4. ঘ) ৭৮%
ব্যাখ্যা

কোনো গ্রামের ১৮/২৫ অংশ লোক শিক্ষিত
অর্থাৎ ২৫ জনের মধ্যে শিক্ষিত ১৮ জন
অতএব, ১ জনের মধ্যে শিক্ষিত ১৮/২৫ জন
সুতরাং, ১০০ জনের মধ্যে শিক্ষিত = (১০০×১৮) / ২৫ = ৭২ জন 

৪৫.
একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ৩ মিটার, উচ্চতা ৪ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫ বর্গমিটার
  2. খ) ১২ বর্গমিটার
  3. গ) ১০ বর্গমিটার
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২(ভূমি × উচ্চতা)
= ১/২(৩ × ৪)
= ৬ বর্গ মিটার

৪৬.
০.১ × ১/২ = কত?
  1. ক) ০.১০
  2. খ) ০.০১
  3. গ) ০.০২
  4. ঘ) ০.০৫
ব্যাখ্যা

০.১ × ১/২
= ১/১০ × ১/২
= ১/২০
= ০.০৫

৪৭.
ভাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক?
  1. ক) ভাজক × ভাগফল + ভাগশেষ
  2. খ) ভাগফল × ভাগশেষ + ভাজক
  3. গ) ভাজক + ভাগশেষে × ভাগফল
  4. ঘ) ভাজক × ভাগশেষ + ভাগফল
ব্যাখ্যা

ভাগফলের সাথে ভাজক গুণ দিয়ে এর সাথে ভাগশেষ যোগ করলে ভাজ্য পাওয়া যায়।
সুতরাং সঠিক সূত্র হবে: ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।

৪৮.
x/a + a = x/b + b হলে x এর মান কত?
  1. ক) ab
  2. খ) a
  3. গ) b
  4. ঘ) a/b
ব্যাখ্যা

x/a + a = x/b + b
⇒ x/a - x/b = b - a
⇒ x(1/a - 1/b) = b - a
⇒ x = (b - a) / (1/a - 1/b)
⇒ x = (b - a) / {(b - a)/ab}
⇒ x = (b - a).ab / (b - a)
∴ x = ab

৪৯.
কোন চতুর্ভুজের চারটি কোণ সমকোণ?
  1. ক) বর্গ
  2. খ) রম্বস
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) সামন্তরিক
ব্যাখ্যা

- বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান ও সমান্তরাল এবং এদের অন্তর্গত কোণগুলোও সমান, অর্থাৎ এক সমকোণ করে মোট চার সমকোণ।
- আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং সবগুলো কোণ সমকোণ। অর্থাৎ, আয়তক্ষেত্রের চারটি কোণও সমকোণ।

৫০.
৫৫° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত হবে?
  1. ক) ৩৫°
  2. খ) ১৩৫°
  3. গ) ৩০৫°
  4. ঘ) ১২৫°
ব্যাখ্যা

সম্পূরক কোণের পরিমাণ ১৮০° হয়।
∴ ৫৫° এর সম্পূরক কোণ = (১৮০ - ৫৫)° = ১২৫°

৫১.
দুইটি সংখ্যার অনুপাত 2 : 3। গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) 6
  2. খ) 12
  3. গ) 8
  4. ঘ) 16
ব্যাখ্যা

ধরি সংখ্যা দুইটি 2x এবং 3x
2x এবং 3x এর গসাগু = x
তাহলে, x = 4
∴ বৃহত্তম সংখ্যা = 3×4 = 12

৫২.
৫০ এর ৬% = কত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা

৫০ এর ৬%
= ৫০ × ৬/১০০
= ৩০০/১০০
= ৩

৫৩.
দৈর্ঘ্য পরিমাপের CGS একক কোনটি?
  1. ক) সেন্টিমিটার
  2. খ) মিটার
  3. গ) কিলোমিটার
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

CGS বা সিজিএস পদ্ধতি (Centimeter-gram-second system) পরিমাপের একটি বিশেষ ধরনের পদ্ধতিকে বোঝায়
এখানে, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড

৫৪.
৩ জনের বয়সের গড় ৩৫ বছর। তাদের বয়সের সমষ্টি কত?
  1. ক) ১০৫ বছর
  2. খ) ১০৭ বছর
  3. গ) ১০৮ বছর
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
দেওয়া আছে, ৩ জনের বয়সের গড় ৩৫ বছর।
তাদের বয়সের সমষ্টি = ৩ × ৩৫ = ১০৫ বছর
৫৫.
৩০০ টাকার ১৫% লাভ হলে কত টাকা লাভ হবে?
  1. ক) ৪৫ টাকা
  2. খ) ৪৭ টাকা
  3. গ) ৫০ টাকা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
১০০ টাকায় লাভ হয় ১৫ টাকা
সুতরাং ৩০০ টাকায় লাভ হবে = (৩০০ × ১৫)/১০০ = ৪৫ টাকা
৫৬.
চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
  1. ক) ৩৬০°
  2. খ) ২৭০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ৪২০°
ব্যাখ্যা
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°
ত্রিজের তিন কোণের সমষ্টি ১৮০°
৫৭.
৩/৪ কি ধরনের ভগ্নাংশ?
  1. ক) প্রকৃত ভগ্নাংশ
  2. খ) অপ্রকৃত ভগ্নাংশ
  3. গ) মিশ্র ভগ্নাংশ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব < হর
যেমন: ৩/৪, ৭/১৮
সুতরাং, প্রকৃত ভগ্নাংশ < ১

এবং, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব > হর
যেমন: ৪/৩, ১৮/৭
সুতরাং, অপ্রকৃত ভগ্নাংশ > ১

৫৮.
একটি গ্রামের লোক সংখ্যা ৫০০০। ২৫% মহিলা হলে ওই গ্রামে কতজন মহিলা আছে?
  1. ক) ১২৫০ জন
  2. খ) ১৩০০জন
  3. গ) ১২০০ জন
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
১০০ জন লোকের মধ্যে মহিলা ২৫ জন
তাহলে ৫০০০ জনের মধ্যে মহিলা হবে (৫০০০ × ২৫)/১০০ = ১২৫০ জন
৫৯.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ৪৪৯৯
  2. খ) ৫৫০১
  3. গ) ৫০৫০
  4. ঘ) ৫০০১
ব্যাখ্যা

আমরা জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ১০০(১০০ + ১)/২
= ৫০ × ১০১
= ৫০৫০

৬০.
x2 + x - 6 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. ক) (x - 2)(x + 3)
  2. খ) (x + 2)(x - 3)
  3. গ) (x - 3)(x - 2)
  4. ঘ) (x + 2)(x + 3)
ব্যাখ্যা

x2 + x - 6
= x2 - 2x + 3x - 6
= x(x - 2) + 3(x - 2)
= (x - 2)(x + 3)

৬১.
স্বাধীনতা সংগ্রামের একমাত্র নৌ সেক্টর কোনটি?
  1. ক) ১ নম্বর সেক্টর
  2. খ) ১০ নম্বর সেক্টর
  3. গ) ৩ নম্বর সেক্টর
  4. ঘ) ৫ নম্বর সেক্টর
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১১ই এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এরমধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো।
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।
- যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)

৬২.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি ছিলেন-
  1. ক) অস্ট্রেলিয়া নাগরিক
  2. খ) ফ্রান্সের নাগরিক
  3. গ) ব্রিটিশ নাগরিক
  4. ঘ) ইতালির নাগরিক
ব্যাখ্যা

১৯৭১ সালের ৪ এপ্রিল যশোরে ফাতেমা হাসপাতালের পাশে যশোর ক্যাথলিক চার্চের ভেতর ঢুকে পাকবাহিনী হত্যা করে ফাদার মারিও ভেরোনেসিসহ ৬ জনকে।
ফাদারের অপরাধ (?) ছিল মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আহত মুক্তিযোদ্ধাসহ অন্যদের চিকিৎসা সেবা দিয়ে ভাল করে তুলতেন। 
ফাদার মারিও ভেরোনেসি ছিলেন ইতালীর নাগরিক। 

উৎস: দৈনিক পত্রিকার রিপোর্ট

৬৩.
মেট্রোরেল এর প্রতি ঘন্টায় যাত্রী ধারণক্ষমতা হবে-
  1. ক) ৬০,০০০ যাত্রী
  2. খ) ৪০,০০০ যাত্রী
  3. গ) ৭০,০০০ যাত্রী
  4. ঘ) ৩০,০০০ যাত্রী
ব্যাখ্যা

- উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেল নির্মিত হচ্ছে যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
- এটির মোট দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার।
- স্টেশন সংখ্যা ১৬টি।
- যাত্রী পরিবহন ক্ষমতা : প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক প্রায় ৫ লক্ষ।
- কাজের উদ্বোধন : ২৬ জুন ২০১৬ এবং কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১।
- অর্থায়ন : Japan International Cooperation Agency (JICA) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন।
- মেট্রোরেল পরিচালনার জন্যে গঠিত সংস্থা Dhaka Mass Transit Company Limited.

উৎস: DMTCL এবং দৈনিক পত্রিকা রিপোর্ট

৬৪.
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিলেন?
  1. ক) তাজউদ্দিন আহমেদ
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) সার্জেন্ট জহুরুল
ব্যাখ্যা

- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দাযের করে। ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- এই মামলায় প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামি ছিলো ৩৫ জন।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়। এই মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- এতে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। যার কারণে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)

৬৫.
Montreal Protocol হল-
  1. ক) কোনোটিই নয়
  2. খ) যুদ্ধবিরতি কল্পে প্রণীত আন্তর্জাতিক চুক্তি
  3. গ) ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি
  4. ঘ) ভ্যাট সংক্রান্ত একটি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়। জাতিসংঘ কর্তৃক চুক্তিটি অনুমোদিত হয় - ১৫ সেপ্টেম্বর, ১৯৮৭ সাল।
- চুক্তি কার্যকর হয় - ১ জানুয়ারি, ১৯৮৯ সাল।
- চুক্তিটি - ১৯৭টি দেশ ও অঞ্চল কর্তৃক অনুমোদিত।
- এই প্রটোকলের বিষয়বস্তু ছিল বায়মণ্ডলের ওজোন স্তরের জন্য ক্ষতিকর পদার্থ উৎপাদন সীমিত করে ওজনস্তরকে রক্ষা বিষয়ক প্রটোকল।
- এর পুরো নাম- Montreal Protocol on Substance that Deplete the Ozone Layer।
- বাংলাদেশ এটি অনুমােদন করে- ১৯৯০ সালে।

উৎস: UNenvironment

৬৬.
মেট্রোরেলের অর্থায়নের উৎস
  1. ক) বাংলাদেশ ও জাপান
  2. খ) বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক
  3. গ) বাংলাদেশ ও চীন
  4. ঘ) বাংলাদেশ ও এডিবি
ব্যাখ্যা

- উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেল নির্মিত হচ্ছে যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
- এটির মোট দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার।
- স্টেশন সংখ্যা ১৬টি।
- যাত্রী পরিবহন ক্ষমতা : প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক প্রায় ৫ লক্ষ।
- কাজের উদ্বোধন : ২৬ জুন ২০১৬ এবং কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১।
- অর্থায়ন : Japan International Cooperation Agency (JICA) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন।
- মেট্রোরেল পরিচালনার জন্যে গঠিত সংস্থা Dhaka Mass Transit Company Limited.

উৎস: DMTCL এবং দৈনিক পত্রিকা রিপোর্ট

৬৭.
টাইগার হিল কোথায় অবস্থিত?
  1. ক) নেপাল
  2. খ) দার্জিলিং
  3. গ) জেরুজালেম
  4. ঘ) কাশ্মীর
ব্যাখ্যা
টাইগার হিল ভারতের দার্জিলিং এ অবস্থিত। টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়, তবে এখান থেকে দেখে মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘা মাউন্ত এভারেস্টের চেয়ে উচু।
উৎস: ভারত সরকারের ওয়েবসাইট
৬৮.
বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগ দান করেন -
  1. ক) জাতীয় সংসদ
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১২৭ নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠিত সম্পর্কে বলা হয়েছে।
১২৭(১) অনুযায়ী বাংলাদেশে একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক( অত:পর ''মহা হিসাব নিরীক্ষক'' নামে অভিহিত) থাকিবেন এবং তাহাকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন

১২৮ নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষকের দায়িত্বের বর্ণনা করা হয়েছে।
১২৯ নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ পাঁচ বছর বা তাহার ৬৫বছর বয়স পূর্ণ হওয়া ইহার মধ্যে ঝগড়া ঘটে, সেই কাল পর্যন্ত স্বপদে বহাল থাকিবেন।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

৬৯.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
  1. ক) বুট্রোস ঘালি
  2. খ) কফি আনান
  3. গ) আন্তোনিও গুতেরেস
  4. ঘ) বান ফি মুন
ব্যাখ্যা

- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থাটির নবম মহাসচিব। তিনি পর্তুগালের নাগরিক।
- ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি তিনি দ্বিতীয় মেয়াদে (২০২২-২০২৬) জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব হওয়ার পূর্বে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
- অ্যান্তোনিও গুতেরেস ১৯৯৫-২০০২ সময়ে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘের সাবেক মহাসচিববৃন্দ :
- প্রথম : ট্রাইগভে লাই (নরওয়ে)
- দ্বিতীয় : দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)
- তৃতীয় : উ থান্ট (মিয়ানমার)
- চতুর্থ : কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া)
- পঞ্চম : জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
- ষষ্ঠ : ড. বুট্রোস ঘালি (মিশর)
- সপ্তম : কফি আনান (ঘানা)
- অষ্টম : বান কি মুন (দক্ষিণ কোরিয়া)

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)

৭০.
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম কে যে উপাধি দেওয়া হয়-
  1. ক) বীর উত্তম
  2. খ) বীর প্রতীক
  3. গ) বীরঙ্গনা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়-
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৮ জন,
- বীর বিক্রম - ১৭৫ জন,
- বীর প্রতীক - ৪২৬ জন।

তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী 'বীরপ্রতীক' খেতাব পেয়েছেন।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম
- তারামন বিবি।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট

৭১.
ব্ল্যাক সেপ্টেম্বর কী?
  1. ক) একটি গোয়েন্দা সংস্থা
  2. খ) গেরিলা সংস্থা
  3. গ) রাজনৈতিক সংগঠন
  4. ঘ) একটি সংবাদ সংস্থা
ব্যাখ্যা

- ব্ল্যাক সেপ্টেম্বর ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া প্যালেস্টাইনের একটি গেরিলা বাহিনী৷ এটি ১৯৭১ সালে গঠিত এবং ১৯৭৪ সালে বিলুপ্ত করা হয়৷
- ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন অলিম্পিক। এতে অংশ নেওয়া ১১ জন ইসরাইলি অ্যাথলেটকে 'ব্ল্যাক সেপ্টেম্বর' নামে প্যালেস্টাইনের একটি সশ্বস্ত্র সংগঠনের সদস্যরা অপহরণ করে। এর মধ্যে দুইজন অ্যাথলেটকে হত্যা করা হয়। এর বিনিময়ে ব্ল্যাক সেপ্টেম্বর ইসরায়েলের কারাগারে আটক ২৩০ আরব বন্দি এবং দুইজন জার্মান বন্দির মুক্তি দাবী করে।

উৎস: হিস্টোরি ডটকম এবং এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা

৭২.
LUFTHANSA কি?
  1. ক) সুইজারল্যান্ডের বিমান সংস্থা
  2. খ) লিবিয়ার বিমান সংস্থা
  3. গ) স্পেনের বিমান সংস্থা
  4. ঘ) জার্মানির বিমান সংস্থা
ব্যাখ্যা
লুফথানসা জার্মান ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা।

Source: World Atlas
৭৩.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?
  1. ক) ১২ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ৮ বছর
ব্যাখ্যা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেছেন।
- এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে সাত দিন কারা ভোগ করেন। বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে।

অর্থাৎ,
বঙ্গবন্ধু তাঁর জীবনের প্রায় ১৩ বছরের মত (৪৬৮২/৩৬৫ = ১২.৮ বছর) কারাগারে ছিলেন।
- তিনি ১৯৩৮ সালে প্রথম কারাগারে যান (বন্ধুকে রক্ষার জন্য মারামারি করে; ৭দিন জেলে ছিলেন)।
- এরপর ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত তিনি পাঁচ দিন কারাগারে ছিলেন (রাজনৈতিক কারণে প্রথম)।
-  ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক আইন জারির পর বঙ্গবন্ধু ১১ অক্টোবর গ্রেপ্তার হন। এ সময়ে টানা ১ হাজার ১৫৩ দিন (সবচেয়ে দীর্ঘসময়) তাঁকে কারাগারে কাটাতে হয়।

উৎস: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও প্রথম আলো আর্কাইভ

এখানে ১২ কাছাকাছি উত্তর হওয়ায় একে আমরা উত্তর হিসেবে বিবেচনা করলাম।

৭৪.
কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
  1. ক) চীন
  2. খ) নেপাল
  3. গ) পাকিস্তান
  4. ঘ) জাম্বিয়া
ব্যাখ্যা
পাকিস্তান এবং জাম্বিয়া সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিলো একসময়।
নেপালকে যদিও সরাসরি ব্রিটিশ উপনিবেশ বলা যায় না তবে তারা ব্রিটেনের কাছে Protectorate (আশ্রিত রাজ্য) হিসেবে ছিলো।
কিন্তু চীন কখনো ব্রিটেনের উপনিবেশ ছিলো না।
উৎস: ওয়ার্ল্ড এটলাস, ব্রিটিশ এম্পায়ার ওয়েবসাইট
৭৫.
শেখ রাসেল দিবস পালিত হয়-
  1. ক) ৭ নভেম্বর
  2. খ) ১৮ অক্টোবর
  3. গ) ২০ অক্টোবর
  4. ঘ) ১৫ আগস্ট
ব্যাখ্যা

শেখ রাসেল (অক্টোবর ১৮, ১৯৬৪ – আগস্ট ১৫, ১৯৭৫) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
তার জন্মদিন অনুসারে শেখ রাসেল দিবস পালিত হয় - ১৮ অক্টোবর।

উৎস: দৈনিক পত্রিকা

৭৬.
পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কত?
  1. ক) ৫২ টি
  2. খ) ৪২ টি
  3. গ) ৬০ টি
  4. ঘ) ৩২ টি
ব্যাখ্যা

এক নজরে পদ্মা সেতু :

অফিসিয়াল নাম : পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
সেতুর ধরন : দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
সংযোগস্থল :  মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
ভিত্তিপ্রস্তর স্থাপন : ৪ জুলাই ২০০১।
নির্মাণকাজ উদ্বোধন : ১২ ডিসেম্বর ২০১৫।

দৈর্ঘ্য : ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
প্রস্থ : ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য : ৯.৩০ কি.মি.
লেন : ৪টি 
সেতুর আয়ুষ্কাল : ১০০ বছর 
ভূমিকম্পের সহনীয় মাত্রা : রিখটার স্কেল ৯ 
স্প্যান : ৪১টি
পিলার বা পিয়ার : ৪২টি

৭৭.
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে?
  1. ক) ডিসেম্বর 2014
  2. খ) ডিসেম্বর 2015
  3. গ) মার্চ 2014
  4. ঘ) এপ্রিল 2014
ব্যাখ্যা

এক নজরে পদ্মা সেতু :

অফিসিয়াল নাম : পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
সেতুর ধরন : দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
সংযোগস্থল :  মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
ভিত্তিপ্রস্তর স্থাপন : ৪ জুলাই ২০০১।
নির্মাণকাজ উদ্বোধন : ১২ ডিসেম্বর ২০১৫।

দৈর্ঘ্য : ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
প্রস্থ : ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য : ৯.৩০ কি.মি.
লেন : ৪টি 
সেতুর আয়ুষ্কাল : ১০০ বছর 
ভূমিকম্পের সহনীয় মাত্রা : রিখটার স্কেল ৯ 
স্প্যান : ৪১টি
পিলার বা পিয়ার : ৪২টি

৭৮.
কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয়?
  1. ক) কেনেথ কাউন্ডা
  2. খ) মার্টিন লুথার কিং জুনিয়র
  3. গ) মুয়াম্মার গাদ্দাফি
  4. ঘ) নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা

- জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট কেনেথ কাউন্ডা'কে আফ্রিকার গান্ধী বলা হয়। তিনি আফ্রিকার এই দেশটিকে ২৭ বছর শাসন করেছেন।

- নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয়।

উৎস: টাইমস অব ইন্ডিয়া এবং ডয়েচ-ভেলে

৭৯.
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
  1. ক) জরুরি অবস্থা ঘোষণা
  2. খ) মহিলাদের সংসদে আসন সংরক্ষণ
  3. গ) ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার
  4. ঘ) সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
ব্যাখ্যা

১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়। এটি উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর।
- এর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সন্নিবেশন করা
- এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে সংশোধন আনা হয় যেখানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।

(সূত্র: বাংলাদেশ সংবিধান এবং আইন মন্ত্রণালয়)

৮০.
UNESCO এর প্রতিষ্ঠাকাল?
  1. ক) ১ নভেম্বর ১৯৪৬
  2. খ) ৩ নভেম্বর ১৯৪৬
  3. গ) ২ নভেম্বর ১৯৪৬
  4. ঘ) ৪ নভেম্বর ১৯৪৬
ব্যাখ্যা

- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।

(তথ্যসূত্র : ইউনেস্কো ওয়েবসাইট)