পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৩
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৩ প্রশ্ন

.
নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয়?
  1. ক) ছাড়পত্র
  2. খ) পূর্বাভাস
  3. গ) মিঠেকড়া
  4. ঘ) কয়েকটি কবিতা
ব্যাখ্যা
• সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী একজন তরুণ কবি।
- সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।

• তাঁর উল্লেখযোগ্য রচনা :
- ছাড়পত্র (১৯৪৭),
- পূর্বাভাস (১৯৫০),
- মিঠেকড়া (১৯৫১),
- অভিযান (১৯৫৩),
- ঘুম নেই (১৯৫৪),
- হরতাল (১৯৬২),
- গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।

• "কয়েকটি কবিতা" (১৯৩৭) কাব্যগ্রন্থটির লেখক সমর সেন (১৯১৬-৮৭)।
• তিনি মার্কসবাদী কবি হিসাবে বিখ্যাত ছিলেন।

সূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
'যে হারে, সেই রাগে' উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
  1. ক) পালামৌ
  2. খ) কাবুলিওয়ালা
  3. গ) দেশে বিদেশে
  4. ঘ) পথে প্রবাসে
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ভ্রমণ সাহিত্যের প্রথম গ্রন্থ 'পালমৌ' (১৮৮০) এর রচয়িতা সঞ্জীবচন্দ্র চট্টপাধ্যায়।

• গ্রন্থটির বিখ্যাত কয়েকটি উক্তি:
- 'বন্যেরা বনে সুন্দর; শিশুরা মাতৃক্রোড়ে।'
- 'যে হারে, সেই রাগে।'
- 'মানুষ বৃদ্ধ না হইলে সুন্দর হয় না।'
- 'যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন।'

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'ইসলামি বাংলা সাহিত্য' গ্রন্থটি রচনা করেন কে?
  1. ক) দীনেশচন্দ্র সেন
  2. খ) রামগতি ন্যায়রত্ন
  3. গ) ড. সুকুমার সেন
  4. ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
• ড. সুকুমার সেন 'ইসলামি বাংলা সাহিত্য' (১৩৫৮) বইটি রচনা করেন।
- বইটিতে বাংলা সাহিত্যে মুসলিম অবদানের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে।
- ড. সুকুমার সেন 'বাঙ্গালা সাহিত্যের কথা' (১৯৩৯) এবং চার খন্ডে 'বাংলা সাহিত্যের ইতিহাস' (১৯৪০) রচনা করেছেন। 

সূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
নিচের কোনটি ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য নয়?
  1. ক) স্মৃতিস্তম্ভ
  2. খ) নরকে লাল গোলাপ
  3. গ) কবর
  4. ঘ) আরেক ফাল্গুন
ব্যাখ্যা
• আলাউদ্দিন আল আজাদের মুক্তিযুদ্ধভিত্তিক দুটি বিখ্যাত নাটক  "নিঃশব্দ যাত্রা" ও "নরকে লাল গোলাপ"
- নাটক দুটি দেশ স্বাধীনের পরের বছর ১৯৭২ সালে প্রকাশিত হয়।

- আলাউদ্দিন আল আজাদ রচিত 'স্মৃতিস্তম্ভ' ভাষা আন্দোলনভিত্তিক কবিতা।
- মুনীর চৌধুরী রচিত 'কবর' ভাষা আন্দোলনভিত্তিক নাটক।
- জহির রায়হান রচিত 'আরেক ফাল্গুন' ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা?
  1. ক) বাতায়ন
  2. খ) আমি বিজয় দেখেছি
  3. গ) রাজবন্দীর রোজনামচা
  4. ঘ) অনিল বাগচীর একদিন
ব্যাখ্যা
'আমি বিজয় দেখেছি' (১৯৮৫) এম আর আখতার মুকুল রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা। 

• মুক্তিযুদ্ধভিত্তিক কিছু স্মৃতিকথা:
- একাত্তরের দিনগুলি ( জাহানারা ইমাম)
- একাত্তরের ডায়েরি (সুফিয়া কামাল)
- ফেরারী ডায়েরি (আলাউদ্দিন আল আজাদ)

• অন্যদিকে,
- কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - 'অনিল বাগচীর একদিন'
- ইব্রাহীম খাঁ রচিত স্মৃতিকথা 'বাতায়ন' সমকালের মুসলিম সমাজের একটি বিশবস্ত দলিল হিসেবে বিবেচিত।
- শহীদুল্লাহ কায়সার রচিত স্মৃতিকথা ‘রাজবন্দীর রোজনামচা’ ১৯৬২ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) কতিপয় কর্মচারীদের দুর্নীতি।
  2. খ) অর্থই অর্থের মূল।
  3. গ) ইটটি মারলে পাথর খেতে হয়।
  4. ঘ) লোকেরা জমা হয়েছিল।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: অনেক লোক / লোকেরা জমা হয়েছিল।

• বাক্যগুলোর শুদ্ধরূপ হল:
- কতিপয় কর্মচারীর দুর্নীতি।
- অনেক লোক/লোকেরা জমা হয়েছিল।
- অর্থই অনর্থের মূল।
- ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা  একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
'গরহাজির' শব্দে গর উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অল্প অর্থে
  2. খ) অভাব অর্থে
  3. গ) বিকৃত অর্থে
  4. ঘ) বিপরীত অর্থে
ব্যাখ্যা
- 'গরহাজির' শব্দটির বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।
- 'গরহাজির' শব্দটির বিপরীত শব্দ 'হাজির'।

• গরহাজির, গরহাজীর (বিশেষ্য)
- অর্থ উপস্থিতির অভাব; অনুপস্থিত
- যেমন: কোন ছাত্র কয়দিন হাজির গরহাজির হল।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, (নতুন সংস্করণ) নবম ও দশম শ্রেণি।
.
নিচের কোন শব্দটি আদর অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) চোরা
  2. খ) দখিনা
  3. গ) কানাই
  4. ঘ) ডিঙা
ব্যাখ্যা
• 'কানাই' শব্দটি আদর অর্থে ব্যবহৃত হয়েছে।

- 'চোরা' শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে।
- 'দখিনা' শব্দটি আগত অর্থে ব্যবহৃত হয়েছে।
- 'ডিঙা' শব্দটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, (নতুন সংস্করণ) নবম ও দশম শ্রেণি।
.
নিচের কোনটি শব্দদ্বিত্বের প্রকার নয়?
  1. ক) অনুকার দ্বিত্ব
  2. খ) ধ্বন্যাত্মক দ্বিত্ব
  3. গ) পুনরাবৃত্ত দ্বিত্ব
  4. ঘ) পদ দ্বিত্ব
ব্যাখ্যা
• অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে শব্দদ্বিত্ব বলে।

• শব্দ দ্বিত্ব তিন প্রকার। যথা: 
- অনুকার  দ্বিত্ব।
- ধ্বন্যাত্মক  দ্বিত্ব।
- পুনরাবৃত্ত  দ্বিত্ব।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, (নতুন সংস্করণ) নবম ও দশম শ্রেণি।
১০.
'দুর্যোগ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সংযোগ
  2. খ) সুযোগ
  3. গ) সুসময়
  4. ঘ) সুফল
ব্যাখ্যা
• 'দুর্যোগ' শব্দের বিপরীত শব্দ সুযোগ।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ
- 'কর্কশ' এর বিপরীত শব্দ কোমল/মোলায়েম।
- 'কাজ' এর  বিপরীত শব্দ 'অকাজ'।
- 'কুখ্যাত' এর বিপরীত শব্দ 'সুখ্যাত'।
- 'কুদৃষ্টি' এর বিপরীত শব্দ 'সুদৃষ্টি'।
- 'কুফল' এর  বিপরীত শব্দ 'সুফল'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'অন্য ভাষায় অনুবাদ' এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) অনুবাত
  2. খ) অনুবাদ
  3. গ) অনূদিত
  4. ঘ) অনুমিত
ব্যাখ্যা
• অন্য ভাষায় অনুবাদ- অনূদিত।

• আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
অনূদিত (বিশেষণ) = অনুবাদ করা হয়েছে এমন। 
অনুবাত (বিশেষণ) = বায়ুর অনুকূল। 
অনুবাদ (বিশেষ্য) = পুনরায় কথন; ভাষান্তরণ, তরজমা। 
অনুমিত (বিশেষ্য) = অনুমান করা হয়েছে এমন। 

• গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ
- 'অন্য বার' এর বাক্য সংকোচন 'বারান্তর'।
- অন্য উপায় নেই যার- অনন্যোপায়
- অন্য গতি নেই যার- অগত্যা।
- অন্য দিকে মন যার- অন্যমনা, অন্যমনস্ক।
- অন্য লোক- লোকান্তর।
- অন্য যুগ- যুগান্তর।
- অন্য জন্ম- জন্মান্তর।
- অন্য কাল- কালান্তর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
‘The Pilgrim's Progress’ is a famous -
  1. ক) Comedy
  2. খ) Tragedy
  3. গ) Epic
  4. ঘ) Religious allegory
ব্যাখ্যা
- ১৬৭৮ সালে John Bunyan এর লেখা The Pilgrim's Progress is a famous religious allegory prose।
- The Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম এটি।
- এই religious allegory prose টি বিশদ ভাবে puritan religious outlook প্রকাশ করে।
- The work is a symbolic vision of the good man's pilgrimage through life.
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে The Pilgrim's Progress এখন পর্যন্ত সব থেকে popular Christian allegory.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১৩.
Find out the odd Age -
  1. ক) Elizabethan Age
  2. খ) Caroline Age
  3. গ) Edwardian Age
  4. ঘ) Commonwealth Age
ব্যাখ্যা
The Modern Period দুইটি shorter Age এ বিভক্ত।
যথা -
a) Edwardian Period.
b) Georgian Period.
The Modern Period এর first decade বা ১৯০১-১৯১০ সাল Edwardian age নামে পরিচিত।

অন্যদিকে ১৬০ বছর ব্যাপী বিস্তৃত The Renaissance Period চারটি ছোট যুগে বিভক্ত।
যথা-
-Elizabethan Age
-Caroline Age.
-Jacobean Age.
-Commonwealth Age.
প্রশ্নে উল্লেখিত তিনটি Age হচ্ছে The Renaissance Period  এর এবং একটি Age হচ্ছে The Modern Period এর, তাই এটি  odd age out of those.

Source: An ABC of English Literature by Dr Mofizar Rahman.
১৪.
Which of the following writers didn’t win the Nobel Prize in literature?
  1. ক) James Joyce
  2. খ) Samuel Beckett
  3. গ) Saul Bellow
  4. ঘ) Eugene O’Neill
ব্যাখ্যা
অপশনে উল্লেখিত সাহিত্যিকদের মধ্যে Modern Period এর famous novelist James Joyce literature এ Nobel Prize পান নি।
- James Joyce ইংরেজি সাহিত্যে 'Stream of Consciousness', Narrative technique টার্মটির জন্য বিখ্যাত।

অন্যান্য অপশন গুলোর মধ্যে -
Eugene O'Neill ১৯৩৬ সালে,
Saul Bellow ১৯৭৬ সালে এবং
Samuel Beckett ১৯৬৯ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
১৫.
Find the odd man out.
  1. ক) Joseph Conrad
  2. খ) D.H Lawrence
  3. গ) Edward Morgen Foster
  4. ঘ) Oscar Wilde
ব্যাখ্যা
Joseph Conrad, D.H Lawrence এবং Edward Morgen Foster  এই তিন জনই Modern Period এর সুপরিচিত লেখক।
কিন্তু Oscar Wilde হচ্ছে  Victorian Period এর একজন famous poet, novelist and dramatist.
সুতরাং, সঠিক উত্তর হচ্ছে Oscar Wilde.

Modern Period আরো কিছু বিখ্যাত literary figures - 
- George Bernard Shaw
- W.B Yeats 
- James Joyce 
- Virginia Woolf 
- T.S. Eliot

Victorian Period এর কয়েকজন বিখ্যাত literary figures - 
- Alfred Lord Tennyson
- Charles Dickens 
- Robert Browing 
- Charlotte Bronte
- George Eliot 
- Mathew Arnold 
- Thomas Hardy 
- Mark Twain

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১৬.
'Revenge is a Kind of wild Justice' is quoted by -
  1. ক) Francis Bacon
  2. খ) William Shakespeare
  3. গ) Bertrand Russell
  4. ঘ) Alexander Pope
ব্যাখ্যা
'Revenge is a Kind of wild Justice' is quoted by the famous essayist in English Literature Francis Bacon.
- এটি তার essay 'Of Revenge' থেকে উদ্ধৃত।
- Francis Bacon কে father of English Essay ও বলা হয়ে থাকে।

তার বিখ্যাত কিছু essay - 
- Of revenge.
- Of Studies.
- Of marriage and Single Life.
- Of Love.
- Of Friendship.
- Of Truth.
 
 তার বিখ্যাত কিছু quotes - 
- “Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
- “Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
- “It is impossible to love and to be wise.”
- “Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
- "Wonder is the seed of knowledge."
- "A false friend is more dangerous than an open enemy."
- "Beauty itself is but the sensible image of the Infinite."
- "Silence is the sleep that nourishes wisdom."

Source: Enotes.com and Britannica.
১৭.
Akash is a member of Tv camera crew. Here crew is a/an -
  1. ক) Proper Noun
  2. খ) Collective Noun
  3. গ) Common Noun
  4. ঘ) Abstract noun
ব্যাখ্যা
Here Crew  is a Collective Noun.
- মূলত, Collective Noun বলতে নির্দিষ্ট কোনকিছুর দল বা সমষ্টিকে বোঝায়।
- crew means a group of people working together with special skills.

আরো কিছু collective noun হচ্ছে -
- Army
- Police
- Fleet
- Flock
- Herd
- Hive etc.

এছাড়াও অন্য অপশন গুলোর মধ্যে -
Abstract noun:
অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।
যেমনঃ Happiness, Motherhood etc. are feelings which cannot be touched.

Proper noun:
যেকোন কিছুর নির্দিষত নামকে নির্দেশ করে।
যেমনঃ Rahim, Dhaka যথাক্রমে কোন ব্যক্তি এবং স্থানের নির্দিষ্ট নামকে নির্দেশ করে।

Common Noun:
নির্দিষ্ট কোনকিছুর নামকে নির্দেশ না করে কোনকিছুর সাধারণ নামকে নির্দেশ করে।
যেমনঃ Girl, Dog etc. যথাক্রমে ব্যক্তি এবং প্রাণীর সাধারণ নাম।
১৮.
Which is the example of Verbal Noun?
  1. ক) Travelling is an interesting hobby.
  2. খ) The girl went away dancing.
  3. গ) It is raining heavily.
  4. ঘ) The reading of book is a good practice.
ব্যাখ্যা
V + ing এর পুর্বে the এবং এরপরে of থাকলে তাকে Verbal Noun ধরা হয়।
তাই নিয়মানুযায়ী The reading of book is a good practice is the example of Verbal Noun.

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে -
ক) Travelling is an interesting hobby is an example of a gerund.
- Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি যৌথভাবে Verb এবং noun এর কাজ করে এবং বাক্যের শুরুতে বসে তবে তা Gerund  হিসেবে বিবেচ্য হবে।
- Gerund যৌথভাবে  Verb এবং noun এর কাজ করে বলে একে Double Parts of Speech ও বলা হয়।

খ) The girl went away dancing হচ্ছে participle.
- Verb এর সাথে ing যুক্ত হয়ে Adjective এর কাজ করলে এবং চলমান কোন অবস্থা প্রকাশ করলে তা participle.

গ) It is raining heavily দ্বারা বর্তমানে চলমান কোন কাজ বোঝাচ্ছে সুতরাং এটি present Continuous Tense এর উদাহরণ।
১৯.
As soon as the thief saw the police he ____ away.
  1. ক) ran
  2. খ) was running
  3. গ) run
  4. ঘ) had ran
ব্যাখ্যা
- as soon as অর্থ করতে না করতেই / হতে না হতেই। 
- as soon as এর পুর্বের এবং পরের tense একই হয়।
অর্থাৎ কোন বাক্যে as soon as থাকলে, তার পূর্বের অংশ past indefinite এ হলে এর পরের অংশ ও past indefinite হবে।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে ran.
২০.
Which of the following does not have a Plural Form?
  1. ক) Mouse
  2. খ) Army 
  3. গ) Information
  4. ঘ) Phd
ব্যাখ্যা
Information এর কোন  Plural Form নেই কারন কিছু কিছু Noun আছে যারা সর্বদাই Singular হয়।

এমন আরো কিছু উদাহরন হলো:
- Education
- Knowledge
- Poverty
- Poetry
- Traffic
- Homework
- Behaviour
- Baggage
- Furniture
- Transport etc.

Mouse, Phd and Army  এর Plural Form হলো যথাক্রমে  Mice, Phd’s and Armies.
২১.
Rabbi has a brother whose friend lives in Cumilla.. Here the underlined clause is a/an -
  1. ক) Adverbial Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Noun Clause
  4. ঘ) Principal Clause
ব্যাখ্যা
যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)

প্রশ্নে উল্লেখিত - Rabbi has a brother whose friend lives in Cumilla এই বাক্যে whose friend lives in Cumilla এই  clause টি noun এর পরে বসে তাকে modify করেছে তাই এটি adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।
তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।
২২.
Which of the following sentences is the correct example of the passive voice of the Intransitive verb?
  1. ক) He must be punished by you.
  2. খ) Have her lessons being learned by Sumi?
  3. গ) The lame man was laughed at by the boys.
  4. ঘ) We are taught grammar by Mr. Jibon.
ব্যাখ্যা
- সাধারণত Intransitive  verb এর passive voice  হয় না কিন্তু Intransitive  verb এর পর preposition যুক্ত হয়ে যদি group verb গঠন করে তখন তা transitive verb হিসেবে ব্যবহৃত হয়।
- এর  voice পরিবর্তনের নিয়ম: object টির subject + Tense অনুযায়ী   auxiliary Verb + V3 + By +  প্রদত্ত preposition + By + subject টির object.

নিয়মানুযায়ী The lame man was laughed at by the boys সঠিক উত্তর।
২৩.
Rahi is accustomed __ a very healthy life.
  1. ক) by
  2. খ) to
  3. গ) with
  4. ঘ) in
ব্যাখ্যা
কোন কিছুতে অভ্যস্ত থাকা বুঝাতে accustomed to, approprite preposition হিসেবে ব্যবহৃত হয়। 
তাই সঠিক উত্তর Rahi is accustomed to a very healthy life.
২৪.
She behaved as if she_ everything
  1. ক) knows 
  2. খ) knew
  3. গ) know
  4. ঘ) had known
ব্যাখ্যা
Asif/as though এর পূর্বে past indefinite tense থাকলে এরপরে past perfect tense হয়।
তাই সঠিক উত্তর She behaved as if she had known everything.

কিন্তু Asif/as though এর পূর্বে present indefinite  থাকলে এরপরে past indefinite tense হয়।
যেমনঃ She behaves as if she knew everything.
২৫.
Sifat said to me, "Let him say whatever he likes." The correct indirect speech is -
  1. ক) Sifat said to me that let him say whatever he likes.
  2. খ) Sifat told to me that let him say whatever he likes.
  3. গ) Sifat told me that he might say whatever he liked.
  4. ঘ) Sifat said me that he might say whatever he liked.
ব্যাখ্যা
Direct speech থেকে Indirect speech এ রূপান্তরিত করার সময় Let দ্বারা প্রস্তাব না বোঝালে Reporting verb এর পরিবর্তন হয় না।
- Inverted comma উঠে গিয়ে  That বসে + Reported Verb এর subject পুনরায় বসে + might+ reporting speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত হয়। 

Structure: Subject +প্রদত্ত  Reporting verb + object যদি থাকে + that + Reported speech এর subject + might + reporting speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত।
সুতরাং নিয়মানুযায়ী, Sifat told me that he might say whatever he liked বাক্যটি সঠিক উত্তর।
২৬.
Bring me that book. Here that is a/an -
  1. ক) Uncountable Determiner
  2. খ) Possessive Determiner
  3. গ) Demonstrative Determiner
  4. ঘ) Quantifier Determiner
ব্যাখ্যা
Determiner এর প্রধান কাজ হচ্ছে noun/pronoun কে determine করা। 
Determiners can be following types - 
Articles - a, an, the 
Demonstrative - this, that, these, those 
Possessive - my, your, his, her etc.
Quantifier - some, few, one, two etc. 

প্রশ্নে উল্লেখিত বাক্যে that, noun book কে determine করেছে। 
এখানে  that - Demonstrative Determiner
২৭.
(২৪) কে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: (২৪) কে কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
(২৪)
=(২ × ৩)
= (২) × ৩
= ২ ×৩
= ২ × ২ × ৩ × ৩
এখানে,
২ ও  ৩ জোড়াবিহীন। 
সংখ্যাটিকে (২ × ৩ ) বা ৬ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
২৮.
কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত? 
  1. ক) ১২.৫%
  2. খ) ১১.৫%
  3. গ) ১০.৫%
  4. ঘ) ৯.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত? 

সমাধান:
মনেকরি,
আসল = ৮ক টাকা 
মুনাফা = (৮ক এর ৩/৮) টাকা = ৩ক টাকা 

প্রশ্নমতে,
৮ক + ৩ ক = ৬৬০০ 
১১ক = ৬৬০০/১১
ক = ৬০০

আসল = (৮ × ৬০০) টাকা = ৪৮০০ টাকা 
মুনাফা =  (৩ × ৬০০) টাকা = ১৮০০ টাকা 

৪৮০০ টাকার ৩ বছরের মুনাফা = ১৮০০ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা = ১৮০০/(৪৮০০ × ৩)টাকা 
১০০ টাকার ১ বছরের মুনাফা = (১৮০০ × ১০০)/(৪৮০০ × ৩)টাকা 
                                            = ১২.৫ টাকা
২৯.
x2 - mx - 40 এর একটি উৎপাদক x - 8 হলে, m এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - mx - 40 এর একটি উৎপাদক x - 8 হলে, m এর মান কত?

সমাধান: 
ধরি,
f(x) = x2 - mx - 40 

(x  - 8), f(x) এর একটি উৎপাদক হলে f(8) = 0 হবে 
f(8) = 82 - 8m - 40
      = 64 - 8m - 40 
      = 24 - 8m 

তাহলে 
24 - 8m = 0
8m = 24 
m = 24/8
m= 3
৩০.
3x + 2y = 18, 3x - y = 9 হলে, (x, y) এর মান কত? 
  1. ক) (4,2)
  2. খ) (2,3)
  3. গ) (4,5)
  4. ঘ) (4,3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 18, 3x - y = 9 হলে, (x, y) এর মান কত? 

সমাধান: 
3x + 2y = 18.............(1)
3x - y = 9 .............(2)

(1) + (2) × 2 ⇒
3x + 2y + 6x - 2y = 18 + 18
9x = 36
x = 4

x এর মান (1)নং সমীকরণে বসিয়ে পাই,
3x + 2y = 18
3 × 4 + 2y = 18
12 + 2y = 18
2y = 18 - 12
2y = 6
y = 3

নির্ণেয় সমাধান (x,y) = (4,3)
৩১.
x = 5 + 2√6 হলে, (x - 1)/√x এর মান কত? 
  1. ক) 2√3
  2. খ) 2√2
  3. গ) 4√6
  4. ঘ) 3√3
ব্যাখ্যা
প্রশ্ন: x = 5 + 2√6 হলে, (x - 1)/√x এর মান কত? 

সমাধান: 
x = 5 + 2√6
x = 3 + 2√6 + 2 
x = (√3)2 + 2√3.√2 + (√2)2
x = (√3 + √2)2
√x =  (√3 + √2)

x - 1 = 5 + 2√6 - 1
         = 4 + 2√6
         = 2(2 + √6)
         = 2√2(√2 + √3)

(x - 1)/√x = 2√2(√2 + √3)/(√3 + √2)
                 = 2√2
৩২.
216(√6)2x = 1 হলে x এর মান কত হবে?
  1. ক) 3
  2. খ) - 3
  3. গ) 2
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 216(√6)2x = 1 হলে x এর মান কত হবে? 

সমাধান: 
216(√6)2x = 1
63(61/2)2x = 1
63.6x = 1
63 + x = 60
x + 3 = 0
x = - 3 
৩৩.
কোনো ব্যবসায় ক, খ,গ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩১৫ টাকা লাভ হলে, ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে? 
  1. ক) ৪০ টাকা 
  2. খ) ৪৪ টাকা 
  3. গ) ৪২ টাকা 
  4. ঘ) ৪৬ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩১৫ টাকা লাভ হলে, ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে? 

সমাধান:
ক, খ,গ এর মূলধনের অনুপাত =  ৩২০ : ৪০০ : ৪৮০ 
                                               = ৩২ : ৪০ : ৪৮
                                               = ৪ : ৫  : ৬
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫


ক পায় = ৩১৫ এর ৪/১৫
             = ৮৪ টাকা 
গ  পায় = ৩১৫ এর ৬/১৫
             = ১২৬ টাকা 

ক অপেক্ষা গ বেশি পায় = (১২৬ - ৮৪) টাকা = ৪২ টাকা
৩৪.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAD = 60° হলে ∠BED এর মান কত? 
  1. ক) 120°
  2. খ) 60°
  3. গ) 30°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAD = 60° হলে ∠BED এর মান কত? 
 

সমাধান:
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। 
 O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে BCD চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ∠BAD ও ∠BED পরস্পর সমান। 
∠BAD = ∠BED = 60°
৩৫.
একটি ব্যাগে 4টি সবুজ ও 6টি কালো বল আছে। নিলয় নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই সবুজ হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 1/20
  2. খ) 1/30
  3. গ) 2/5
  4. ঘ) 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে 4টি সবুজ ও 6টি কালো বল আছে। নিলয় নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই সবুজ হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
সবুজ বল = 4টি 
কালো বল = 6টি 
মোট বল = (4 + 6)টি = 10 

10টি বলের মধ্যে 3টি বল নেওয়ার সম্ভাবনা = 10C3 = 120
4টি বলের মধ্যে 3টি বল সবুজ হবার সম্ভাবনা =4C3 = 4
3টি বলই সবুজ হওয়ার সম্ভাবনা = 4/120
                                                  = 1/30
৩৬.
6 + 11 + 16 + 21 +................ধারাটির কোন পদ 501
  1. ক) 50
  2. খ) 100
  3. গ) 120
  4. ঘ) 80
ব্যাখ্যা
প্রশ্ন: 6 + 11 + 16 + 21 +................ধারাটির কোন পদ 501

সমাধান:
এখানে
১ম পদ a = 6
সাধারণ অন্তর d =11 - 6 = 5

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, 501 = 6 +(n - 1)×(5)
বা, 501=6+ 5n - 5
বা, 501 = 5n + 1
বা 5n = 501- 1
বা  5n = 500
বা n = 500/5
   n  = 100
৩৭.
A, B, C একটি কাজ করতে পারে ৬ দিনে। A অথবা B কাজটি করতে পারে ১৬ দিনে। তাহলে C একা কত দিনে কাজটি  করতে পারে? 
  1. ক) ১২ দিনে 
  2. খ) ১৮ দিনে 
  3. গ) ২৪ দিনে 
  4. ঘ) ৩৬ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C একটি কাজ করতে পারে ৬ দিনে। A অথবা B কাজটি করতে পারে ১৬ দিনে। তাহলে C একা কত দিনে কাজটি  করতে পারে? 

সমাধান: 
A + B + C ১ দিনে করতে পারে কাজটির = ১/৬ অংশ 

A + B  ১ দিনে করতে পারে কাজটির = (১/১৬) + (১/১৬) অংশ 
                                                        = (১ + ১)/১৬ অংশ 
                                                         = ২/১৬ অংশ 
                                                         = ১/৮ অংশ 

C ১ দিনে করতে পারে কাজটির = (১/৬) - (১/৮) অংশ 
                                                = (৪ - ৩)/২৪ অংশ 
                                                 = ১/২৪  অংশ 

C ১/২৪ অংশ কাজ করে ১ দিনে 
C ১ বা (সম্পূর্ণ) অংশ কাজ করে (১ × ২৪)/১ দিনে 
                                               = ২৪ দিনে
৩৮.
১/৬, ৫/১২, ৫/৪৮ এর গড় কত?
  1. ক) ১১/২৪
  2. খ) ১১/১৬
  3. গ) ১১/৪৮
  4. ঘ) ৩৩/১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৬, ৫/১২, ৫/৪৮ এর গড় কত?

সমাধান:
১/৬, ৫/১২, ৫/৪৮ এর সমষ্টি = (১/৬) + (৫/১২) + (৫/৪৮)
                                         = (৮ + ২০ + ৫) /৪৮
                                           = ৩৩/৪৮
                                           = ১১/১৬

নির্ণেয় গড় = (১১/১৬) ÷ ৩ 
                  = (১১/১৬) × (১/৩)
                   = ১১/৪৮
৩৯.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) 2 মিটার
  2. খ) 3 মিটার
  3. গ) 4 মিটার
  4. ঘ) 5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 

মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল= √3(a + 2)2/4

প্রশ্নমতে,
{√3(a + 2)2/4} - {√3a2/4} = 6√3
(√3/4){(a + 2)2 - a2} = 6√3
a2 + 4a + 4 - a2 = 24
4a + 4 = 24
4a = 24 - 4
4a = 20
a = 5

সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার
৪০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 4 মিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গমিটার হলে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 6 মিটার
  2. খ) 9 মিটার
  3. গ) 12 মিটার
  4. ঘ) 8 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 4 মিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 30 বর্গমিটার হলে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:
মনেকরি 
সমান্তরাল বাহুদ্বয় a এবং a + 3 মিটার 

প্রশ্নমতে,
(1/2) × (a + a + 3) × 4  = 30
(4/2)(2a + 3) = 30 
2(2a + 3) = 30 
2a + 3 = 15
2a = 15 - 3
2a = 12
a = 6

বৃহত্তম বাহুর দৈর্ঘ্য =  6 + 3 = 9 মিটার
৪১.
মহাকাশে প্রেরণকৃত প্রথম মহাকাশযান কোনটি?
  1. ক) লুনা-২
  2. খ) স্পুটনিক-১
  3. গ) আর্টেমিস-৩
  4. ঘ) লুনা-৯
ব্যাখ্যা
মহাকাশে প্রেরণকৃত প্রথম মহাকাশযানটির নাম হচ্ছে স্পুটনিক-১। 

- ১৯৫৭ সালে ৪ই অক্টোবর, সোভিয়েত রাশিয়ার বিজ্ঞানীরা সর্বপ্রথম মহাকাশে স্পুটনিক-১ নামের কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেন।
- এ পর্যন্ত উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহের সংখ্যা প্রায় ৬,৬০০। 
- উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহের মধ্যে প্রায় ৩,৬০০টি বর্তমানে কক্ষ পথে অবস্থান করছে। 
- মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ। 
- রকেটের সাহায্যে এদের উৎক্ষেপণ করা হয়। 
- পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরা এদের কক্ষপথে ঘুরে। 
- কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট এবং ছোট কক্ষপথ নিয়ে পৃথিবীর চারদিকে ঘুরে।
- একই বছরের ২ নভেম্বর স্পুটনিক-২ নামক আরেকটি কৃত্রিম উপগ্রহ রাশিয়া মহাকাশে পাঠায়।  

সূত্র- ১৭৭ পৃষ্ঠা, পদার্থবিজ্ঞান ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
যে সকল চুম্বকের চুম্বকত্ব সহজেই নষ্ট হয় না, তাকে কী বলে?
  1. ক) স্থায়ী চুম্বক
  2. খ) অস্থায়ী চুম্বক
  3. গ) দণ্ড চুম্বক
  4. ঘ) তড়িৎ চুম্বক
ব্যাখ্যা
যে সকল চুম্বকের চুম্বকত্ব সহজেই নষ্ট হয় না, তাকে স্থায়ী চুম্বক বলে। 

স্থায়ী চুম্বকের বৈশিষ্ট্যসমূহ-
- প্রকৃতিতে চুম্বক স্থায়ী হলেও তা অনেক দুর্বল প্রকৃতির। 
- স্থায়ী চুম্বক অনির্দিষ্ট সময়ের জন্য চুম্বকীয় গুণাবলি ধরে রাখতে পারে।
- স্থায়ী চুম্বক বিভিন্ন আকারের হতে পারে।
- চুম্বকত্ব প্রদানকারী শক্তি অপসারণ করার পর এর চুম্বকত্ব দীর্ঘস্থায়ী হয়।
- চৌম্বক সহনশীলতা বেশি।
- ফেরাইট একটি বহুল ব্যবহৃত স্থায়ী চুম্বক। এর চুম্বকত্ব তাপমাত্রার উপর খুব বেশি নির্ভরশীল।

সূত্র- ১৭২ পৃষ্ঠা, পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
নিচের কোন রশ্মিটি ধনাত্মক চার্জ বহন করে?
  1. ক) বিটা রশ্মি
  2. খ) গামা রশ্মি
  3. গ) আলফা রশ্মি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আলফা রশ্মি ধনাত্মক চার্জ বহন করে। 

আলফা রশ্মির বৈশিষ্ট্যসমূহ- 
- আলফা রশ্মি দুইটি প্রোটন ও দুইটি নিউট্রন নিয়ে গঠিত। 
- আলফা রশ্মি ধনাত্মক চার্জ বহন করে। 
- এর শক্তি 1MeV হতে 9MeV পর্যন্ত হয়। 
- এই রশ্মির তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। 
- আয়নিত করবার ক্ষমতা অনেক বেশি। 
- ইহা সহজেই বস্তু দ্বারা শোষিত হয়।
- ভেদন ক্ষমতা খুব কম। 
- জিঙ্ক সালফাইডে আলফা রশ্মি প্রতিপ্রভ সৃষ্টি করে। 

সূত্র- ৩৪৩ পৃষ্ঠা, পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
রঙ্গিন বাতি এবং বিজ্ঞাপনের আলোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) সালফার
  2. খ) হিলিয়াম
  3. গ) জিঙ্ক
  4. ঘ) নিয়ন
ব্যাখ্যা
রঙ্গিন বাতি এবং বিজ্ঞাপনের আলোর জন্য নিয়ন নামক নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। 

- নিয়ন একটি গ্যাসীয় মৌলিক পদার্থ। এটি একটি নিস্ক্রিয় গ্যাস।
- এর প্রতীক Ne এবং এর পারমাণবিক সংখ্যা ১০।
- নিয়ন পর্যায় সারণির গ্রুপ-১৮ এবং পর্যায়-২ অবস্থিত।

নিয়ন গ্যাসের ব্যবহার-  
১. নিয়ন বাতি ও নিয়ন চিহ্ন প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
২. আলোকসজ্জার জন্য নিয়ন গ্যাস ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত হয়।
৩. সবুজ ঘরে উদ্ভিদ ও ফুলের বৃদ্ধিতে সহায়ক হিসেবে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়।
৪. টেলিভিশন সেট, বেতার চিত্র এবং শব্দ চলচ্চিত্র ইত্যাদি’তে নিয়ন ব্যবহার করা হয়।
৫. বৈদ্যুতিক যন্ত্রের রক্ষাকবচ হিসেবে নিয়ন ও হিলিয়াম এর মিশ্রণ ব্যবহার করা হয়।

সূত্র- ৬৬ পৃষ্ঠা, রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
হ্রাসমূলক বিভাজন বলা হয় কোনটিকে?
  1. ক) অ্যামাইটোসিস
  2. খ) মাইটোসিস
  3. গ) মিয়োসিস
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। 

- মিয়োসিস সর্বদা জনন মাতৃকোষ তথা-মায়োসাইটে সম্পন্ন হয় এবং সর্বদাই 2n সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট কোষে হয়।
- নিম্ন শ্রেণির উদ্ভিদে (হ্যাপ্লয়েড উদ্ভিদে) মিয়োসিস হয় নিষেকের পর জাইগোটে, আর উচ্চ শ্রেণির উদ্ভিদে (ডিপ্লয়েড উদ্ভিদে) মিয়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টিকালে।
- যেহেতু মিয়োসিস-১ এ ক্রোমোসোমের সংখ্যা হ্রাস পায়, তাই মিয়োসিস কোষ বিভাজনের অপর নাম হ্রাসমূলক বিভাজন।
- মিয়োসিস বিভাজন জনন মাতৃকোষে ঘটে।
- এ বিভাজনের মাধ্যমে একটি কোষ বিভক্ত হয়ে চারটি কোষ উৎপন্ন করে এবং উৎপাদিত ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়।
- বংশ পরম্পরায় মিওসিস দ্বারা প্রকরণ সৃষ্টির মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটে।

সূত্র- ৬৬ পৃষ্ঠা, জীববিজ্ঞান প্রথম পত্র,  এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
ফুসফুসের গঠনগত ও কার্যকরী একক -
  1. ক) নাসিকা
  2. খ) স্বরযন্ত্র
  3. গ) অ্যালভিউলাস
  4. ঘ) নাসাগহ্বর
ব্যাখ্যা
ফুসফুসের গঠনগত ও কার্যকরী একক হচ্ছে অ্যালভিউলাস। 

- অ্যালভিউলাসগুলো ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ।
- ডান ফুসফুসে দশটি ও বাম ফুসফুসে আটটি লোবিউল থাকে।
- প্রতিটি লোবিউলে ৫০-৮০টি অ্যালভিওলি থাকে। 
- ফুসফুস শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের বুকের বাঁ দিকে রয়েছে হৃৎপিণ্ড।
- হৃৎপিণ্ডের দুই পাশজুড়েই ফুসফুসের অবস্থান। ফুসফুসের কাজ শ্বাস-প্রশ্বাসে সাহায্য করা। 
- প্রতিটি পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে শ্বাস-প্রশ্বাস নেয় ১২ থেকে ১৮ বার এবং শিশুরা নেয় ২০ থেকে ৩০ বার। 

সূত্র- ১২৯ পৃষ্ঠা, জীববিজ্ঞান (প্রাণিবিজ্ঞান) দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
মেডুলা কী?
  1. ক) হৃদপিণ্ডের ভেতরের অংশ
  2. খ) বৃক্কের প্রাচীরের ভেতরের অংশ
  3. গ) বৃক্কের প্রাচীরের বাহিরের অংশ
  4. ঘ) হৃদপিণ্ড আবৃতকারী পর্দা
ব্যাখ্যা
বৃক্কের প্রাচীরের ভেতরের অংশটিকে মেডুলা বলে। 

- মেডুলা হচ্ছে বৃক্কের ভেতরের অংশ।
- মেডুলা গাঢ় রঙের এবং কিছুটা কালচে রঙের হয়।
- মেডুলায় সাধারণত ৮-১২টি রেনাল পিরামিড থাকে।
- এদের অগ্রভাগ প্রসারিত হয়ে পিড়কা গঠন করে।
- এটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে।
- মেডুলা বা সুষুম্নাশীর্ষক হৃৎস্পন্দন, খাদ্যগ্রহণ ও শ্বসন নিয়ন্ত্রণ করে।

সূত্র-  ১৪৫ পৃষ্ঠা, জীববিজ্ঞান (প্রাণিবিজ্ঞান) দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৮.
মাইক্রোপ্রসেসর কোন উপাদান দ্বারা তৈরি করা হয়?
  1. ক) কার্বন
  2. খ) ইউরেনিয়াম
  3. গ) সিলিকন
  4. ঘ) অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর হল সিলিকনের তৈরি একধরনের ভিএলএসআই (VLSI- Very Large Scale Integration) চিপ। 

- এটি মাইক্রোকম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ।
- মাইক্রোপ্রসেসর একক চিপ বা আইসি আকারে মাইক্রোকম্পিউটারের ভেতরে সন্নিবিষ্ট থাকে।
- মাইক্রোপ্রসেসর দিয়ে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সমাধান করা হয়।
- মাইক্রোপ্রসেসরের প্রকৃতি ও ক্ষমতার উপর নির্ভর করে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কার্যক্ষমতা। 
- মাইক্রোপ্রসেসরকেই কম্পিউটারের মস্তিষ্ক বা, ব্রেইন বলা হয়। 

মাইক্রোপ্রসেসরের কাজসমূহ- 
- কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে থাকে।
- এটি মেমোরি থেকে ডাটা ও নির্দেশ নিয়ে থাকে।
- মেমোরি ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডাটা আদান-প্রদান করে।
- এটি নির্দেশ ডিকোড করে থাকে।
- এটি গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে থাকে।

সূত্র- ৯১ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
PNG কোন ধরণের ফাইল এক্সটেনশন?
  1. ক) flash
  2. খ) audio
  3. গ) video
  4. ঘ) image
ব্যাখ্যা
PNG হচ্ছে Image এর ফাইল এক্সটেনশন। 

- ফাইল এক্সটেনশন হচ্ছে এক প্রকার ফাইলের ফরমেট নির্দেশকারী একটি সূচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে। 
- কম্পিউটারে বিভিন্ন ধরণের প্রোগ্রামে বিভিন্ন ধরণের ফাইল এক্সটেনশন থাকে। 
যেমন- doc, xls, mkv, txt ইত্যাদি।  

সূত্র- Computer Hope Website [লিঙ্ক]
৫০.
নিচের কোনটি বাইনারি সংখ্যা?
  1. ক) (১০৩)১০
  2. খ) (৯৮.৫)১০
  3. গ) (১০১)
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
(১০১) সংখ্যাটি একটি বাইনারি সংখ্যা। কারণ, এইখানে দুইটিমাত্র সংখ্যা (০,১) ব্যবহার করা হয়েছে। 

- অপরদিকে, (১০৩)১০ এবং (৯৮.৫)১০ হচ্ছে দশমিক সংখ্যার উদাহরণ। 
- যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন: (১০১০)
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ এবং ১ এই দুইটি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই এর বেজ বা ভিত্তি হচ্ছে ২। 
- বাইনারি সংখ্যা পদ্ধতির ০ এবং ১ এই দুটি মৌলিক চিহ্নকে বিট বলে।
- আট বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় একটি বাইট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি চিহ্ন থাকায় এর ভিত্তি ২। 
- যে সংখ্যা পদ্ধতিতে দশটি (১০টি) অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। 
- দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯।
- দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ১০।

সূত্র- ৮৩ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
কম্পিউটারের সার্বিক প্রোগ্রাম পরিচালনায় কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  1. ক) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. খ) হার্ডডিস্ক
  3. গ) মাইক্রোপ্রসেসর
  4. ঘ) অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
কম্পিউটারের সার্বিক প্রোগ্রাম পরিচালনায় অপারেটিং সিস্টেম সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

- অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে OS বলা হয়। 
- অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরণের সিস্টেম সফটওয়্যার। 
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা, প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, তাকে অপারেটিং সিস্টেম বলে।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের ইনপুট এবং আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাঝে সেতুবন্ধন রক্ষা করে।  
- এটি কম্পিউটারে আমাদের নির্দেশাবলী ব্যাখ্যা করে।
- অন্যান্য সফটওয়্যার প্রোগ্রাম এবং হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়।
- কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নামসমূহ- Windows XP, Windows 7, Windows 10, Windows 11 ইত্যাদি। 

সূত্র- ১৫২ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫২.
একটি টেবিলের সাথে অন্য আরেকটি টেবিলের সম্পর্ক স্থাপন করা যায় কোনটির মাধ্যমে?
  1. ক) কম্পোজিট প্রাইমারী কী
  2. খ) প্রাইমারী কী
  3. গ) ফরেন কী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
একটি টেবিলের সাথে অন্য আরেকটি টেবিলের সম্পর্ক স্থাপন করা যায় ফরেন কী এর মাধ্যমে। 

- রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে এ ধরণের কী ব্যবহার করা হয়। 
- ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। 
- দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়। 
- একটি টেবিলে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কী থাকতে পারে। 
- দু’টি ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কী গঠন করা হয়ে থাকে যার সাহায্যে ঐ টেবিলের যে কোন রেকর্ডকে অদ্বিতীয়ভাবে  সনাক্ত করা যায়, তাদেরকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কী। 
- যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে।

সূত্র- ২৬৩ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
বিটকয়েন হচ্ছে -
  1. ক) ডিজিটাল মুদ্রা
  2. খ) অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম
  3. গ) অনলাইন বিজনেস সেন্টার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বিটকয়েন হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা। 

- এ ধরনের ডিজিটাল মুদ্রাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি।
- ২০০৯ সালে বিশ্বের প্রথম ডিজিটাল মুদ্রা হিসেবে বিটকয়েনের সূচনা ঘটে।
- বিটকয়েন হচ্ছে বিশ্বের প্রথম ডিজিটাল কারেন্সি। 
- পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক হওয়ার কারণে বিটকয়েনের ট্রানজিকশন বা লেনদেন সেবা দাতা ও গ্রহিতার ‘ওয়ালেট’ থেকে ‘ওয়ালেটে’ সম্পন্ন হয়।

সূত্র- Bitcoin Website [লিঙ্ক]
৫৪.
কোন নেটওয়ার্কের মাধ্যমে একাধিক শহরের মাঝে নেটওয়ার্কিং করা সম্ভব?
  1. ক) লোকাল এরিয়া নেটওয়ার্ক
  2. খ) মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক
  3. গ) ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
  4. ঘ) উপরের সবগুলো
অনির্ধারিত
ব্যাখ্যা
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক  এর মাধ্যমে একটি শহর বা, একাধিক শহরের মাঝে নেটওয়ার্কিং করা সম্ভব।

- মেট্রোপলিটন এরিয়া বলতে একটি শহর বা ছোট অঞ্চল জুড়ে বিস্তৃত এলাকাকে বোঝায়।
- একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত অনেকগুলো কম্পিউটারসমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে।
- এ ধরণের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার (Router), সুইচ (Switch), মাইক্রোওয়েভ এন্টেনা (Microwave Antenna) ইত্যাদি।
- এ নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম ও আনুষঙ্গিক যন্ত্রপাতির দরকার হয়।
- সাধারণত কোন শিল্প প্রতিষ্ঠান বা ব্যাংকের শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য এ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়।

উল্লেখ্য,
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক - দ্বারাও একাধিক শহরে নেটওয়ার্কিং করা সম্ভব।
আমরা বর্তমানে ইন্টারনেট নামে যা বুঝি, সেটি মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

সূত্র- ১০০ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
FAX এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Fractional Air Xerox
  2. খ) Fractional Airspace Xerox
  3. গ) Fraction Airspace Xerox
  4. ঘ) Fractional Airspace Xeron
ব্যাখ্যা
FAX এর পূর্ণরূপ হচ্ছে - Fractional Airspace Xerox. 

- ফ্যাক্স হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে বিভিন্ন দলিল, ছবি, ডায়াগ্রাম এবং অফিশিয়াল কাগজপত্র ইত্যাদি হুবহু কপি করে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়।
- ফ্যাক্স টেলিফোন লাইন ব্যবহার করে গ্রন্থে সম্বলিত দস্তাবেজগুলি প্রেরণ ও গ্রহণ করার পদ্ধতি। 
- ফাক্স ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সংবাদ একস্থান থেকে অন্যস্থানে প্রেরণ করা যায়। 

সূত্র- ১৩০ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
২১, ৩০, ১৯, ৩৩, ১৭, ৩৬, ?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১১
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
২১, ৩০, ১৯, ৩৩, ১৭, ৩৬, ? 

সমাধান: 
এখানে 
২টি সংখ্যা সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ = ২১,১৯,১৭,১৫.............[২ করে কমছে]
২য় সিরিজ = ৩০,৩৩,৩৬,৩৯,..............[৩ করে বাড়ছে]
৫৭.
আজ শুক্রবার হলে ৭১তম দিনের পরের দিন কী বার হবে?
  1. ক) শুক্রবার
  2. খ) শনিবার 
  3. গ) রবিবার
  4. ঘ) সোমবার
ব্যাখ্যা
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

৭১তম দিনের পরের দিন = ৭২তম দিন 
৭২ দিন = (১০ × ৭) + ২দিন 

৭১তম দিন = শুক্রবার 
৭২ তম দিন = শনিবার
৫৮.
একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বললো 'আমার কোনো ভাই বোন নেই। এর বাবা আমার বাবার ছেলে' ছবির ছেলেটি লোকটির কী হয়? 
  1. ক) ছেলে
  2. খ) ভাই
  3. গ) বাবা
  4. ঘ) চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বললো 'আমার কোনো ভাই বোন নেই। এর বাবা আমার বাবার ছেলে' ছবির ছেলেটি লোকটির কী হয়?  

সমাধান: 
আমার কোনো ভাই বোন নেই মানে হলো লোকটি নিজেই 
'এর বাবা আমার বাবার ছেলে' হলো লোকটির নিজের ছেলে।
৫৯.
B এর চেয়ে C বড়, E এর চেয়ে D বড়, C এর চেয়ে A ছোট, D এর চেয়ে B ছোট, C এর চেয়ে E বড় হলে সবচেয়ে বড় কে? 
  1. ক) D
  2. খ) C
  3. গ) E
  4. ঘ) A
ব্যাখ্যা
প্রশ্ন: B এর চেয়ে C বড়, E এর চেয়ে D বড়, C এর চেয়ে A ছোট, D এর চেয়ে B ছোট, C এর চেয়ে E বড় হলে সবচেয়ে বড় কে? 

সমাধান: 
প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে লিখে পাই,
C > B,  D > E, A < C , B < D, E > C 

উপরের অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই,
D > E > C > B > A
সবচেয়ে বড় = D
৬০.
যখন একটি ঘড়িতে সময় ৭ : ৫০ বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত?  
  1. ক) ৪৫°
  2. খ) ৬৫°
  3. গ) ৫৫°
  4. ঘ) ২৫°
ব্যাখ্যা
প্রশ্ন: যখন একটি ঘড়িতে সময় ৭ : ৫০বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত?  

সমাধান: 
মধ্যবর্তী কোণ = । (11 M - 60 H)/2।
= । (১১ × ৫০ - ৬০ × ৭) / ২।
=  ।(৫৫০ - ৪২০)/২।
= । ১৩০/২।
= ৬৫°
৬১.
(0.125)-2/3 = কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: (0.125)-2/3 = কত? 

সমাধান: 
(0.125)-2/3 
= {(0.5)3}-2/3 
= (0.5)- 2
= 1/(0.5)2
= 1/.25
= 4
৬২.
রিফাত একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কি.মি. দক্ষিণে গেল। এর পর 4 কি.মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে 6 কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত? 
  1. ক) 3 কি.মি.
  2. খ) 4 কি.মি.
  3. গ) 5 কি.মি.
  4. ঘ) 9 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রিফাত একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কি.মি. দক্ষিণে গেল। এর পর 4 কি.মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে 6 কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত? 

সমাধান:
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D 
AD = √(32 + 42)
       =√(9 + 16) 
       = √25
        = 5 কি.মি. 
৬৩.
যদি 'EXAM' দিয়ে 'FYBN'বোঝায়, তাহলে 'RESULT' দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) REPTUY
  2. খ) SFTVMU
  3. গ) ERICCART
  4. ঘ) KYLEBROW
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'EXAM' দিয়ে 'FYBN'বোঝায়, তাহলে 'RESULT' দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান:
এখানে 
বর্ণগুলো পরিবর্তিত হয়ে পরের বর্ণটি বসেছে 
E → F                R → S
X → Y                E → F
A → B               S → T
M → N             U → V  
                        L → M 
                        T → U
৬৪.
দুইটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের পার্থক্য 2 হলে, সংখ্যা দুইটির গুণফল কত? 
  1. ক) 20 
  2. খ) 22
  3. গ) 26
  4. ঘ) 24 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের পার্থক্য 2 হলে, সংখ্যা দুইটির গুণফল কত? 

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি a 
ছোট সংখ্যাটি b 

প্রশ্নমতে,
a + b = 10 
a - b = 2

4ab = (a + b)2 - (a - b)2
       = 102 - 22
      = 100 - 4
      = 96
ab = 96/4 
ab = 24
৬৫.
(X) প্যাটার্ন সমাপ্ত করতে নিচের কোনটির প্রয়োজন? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
(X) প্যাটার্ন সমাপ্ত করতে অপশন খ এর চিত্রটি প্রয়োজন।
৬৬.
কোন সংখ্যার ২০% সমান ১৬ 
  1. ক) ৬০
  2. খ) ৭০
  3. গ) ৮০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ২০% সমান ১৬ 

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
x এর ২০% = ১৬
২০x /১০০ = ১৬
x/৫ = ১৬
x = ১৬ × ৫
x  = ৮০
৬৭.
(X) চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
(X) চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন ক 
৬৮.
নিচের কোনটি আলুর উন্নত জাত?
  1. ক) ক্লিওপেট্রা
  2. খ) দোয়েল
  3. গ) শ্রাবণী
  4. ঘ) লাফফা
ব্যাখ্যা
• আলুর উন্নত জাত:- হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী, সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
• বেগুনের উন্নত জাত:- শুকতারা, তারাপুরী,ইওরা ,ইসলামপুর্‌, খটখটিয়া, লাফফা, শিংনাথ, ঝুমকো, মুক্তকেশী, কাজলা, নয়নতারা, বিজয়, চমক এফ১।
• টমেটোর উন্নত জাত:- বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা, শ্রাবণী।
• গমের উন্নত জাত:- বলাকা, দোয়েল , সোনালিকা, আকবর , আনন্দ, কাঞ্চন, শতাব্দী।

তথ্যসূত্র:- কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।
৬৯.
পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করা হয় কত সালে?
  1. ক) ১৯৬৭
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৬৮
ব্যাখ্যা
• ১৯৫৬ সালে 'পূর্ব বাংলা'র নাম করা হয় 'পূর্ব পাকিস্তান'।
• ১৯৫৭ সালে করাচীতে পাকিস্তানের গণপরিষদের তরুণ সদস্য শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেয়ার সময় ''পূর্ব পাকিস্তান'' নামটির প্রতিবাদ করে বলেন যে, পূর্ব বাংলা নামের একটি ইতিহাস ও ঐতিহ্য আছে। ''আর যদি পূর্ব পাকিস্তান নাম রাখতেই হয়, তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে। তারা নামের এই পরিবর্তন মেনে নিবে কিনা - সেজন্য গণভোট নিতে হবে।''

• এরপর আসে ১৯৬৯ সাল। শুরু হয় আইয়ূব পতন আন্দোলন। সেসময় গণঅভ্যুত্থানে স্লোগান দেয়া হয় ''বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।'' ইতিহাস অনুযায়ী, ওই প্রথম পূর্ব বাংলাকে ''বাংলাদেশ'' নামে অভিহিত করা হয়।
• পরে ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, ''আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ''।
• ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন। পরে শেখ মুজিবুর রহমান ''বাংলাদেশ'' নামটি প্রস্তাব করলে তাতে সবাই একবাক্যে সায় দেন।

তথ্যসূত্র:- বিবিসি বাংলা আর্কাইভ ও আওয়ামীলীগ ওয়েবসাইট।
৭০.
কোন উৎস থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আহরণ করে?
  1. ক) আবগারি শুল্ক
  2. খ) মূল্য সংযােজন কর
  3. গ) আমদানি শুল্ক
  4. ঘ) সম্পূরক শুল্ক
ব্যাখ্যা
রাজস্ব বাের্ড কর্তৃক আহরিত করসমূহের উৎস - 
• মূল্য সংযােজন কর - ১,৪১,১৯২ (৩৮.২%)।
• আয়, মুনাফা ও মূলধনের উপর কর - ১,২১,০২০ (৩২.৭%)।
• সম্পূরক শুল্ক - ৫৮,৫২৪ (১৫.৮%)।
• আমদানি শুল্ক - ৪৩,৯৯৪ (১১.৯%)।
• আবগারি শুল্ক - ৪,১২৭।   

জেনে রাখা ভালো, 
• বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
• ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
• দেশে বর্তমানে কর প্রদানকারীর সংখ্যা - ২৯ লাখ।    

তথ্যসূত্র:- জাতীয় বাজেট, ২০২২-২৩।
৭১.
১৯৭০ এর প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি কয়টি আসনে জয়লাভ করে?
  1. ক) ২৯৮টি
  2. খ) ১৬০টি
  3. গ) ১৬৮টি
  4. ঘ) ২৮৮টি
ব্যাখ্যা
• ১৯৭০ এর নির্বাচনে মোট ২৪টি দল অংশ নেয়। ৩০০টি আসনে মনোনয়নপত্র জমা দেন মোট এক হাজার ৯৫৭ জন প্রার্থী। মনোনয়নপত্র বাছাই শেষে এক হাজার ৫৭৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
• জাতীয় পরিষদে আওয়ামী লীগ ১৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে ১৬২টি আসন পূর্ব পাকিস্তানে এবং বাকিগুলো পশ্চিম পাকিস্তানে।
• আওয়ামী লীগ ১৬০টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সংরক্ষিত ৭টি মহিলা আসন নিয়ে মোট আসন সংখ্যা দাঁড়ায় - ১৬৭টি। 

অন্যদিকে, 
• প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির ৩০০টি আসনের মধ্যে ২৮৮টিতে সরাসরি ভোটে জয়লাভ করে।
• সংরক্ষিত নারী আসনে জয়লাভ করে আওয়ামী লীগে যোগ দিলে আওয়ামী লীগের দলীয় আসন দাঁড়ায় - ২৯৮টি।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি,  পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৭২.
বাংলাদেশে বাজেট; অর্থনীতি ও রাজনীতি গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) দেবপ্রিয় ভট্রাচার্য
  2. খ) রেহমান সোবহান
  3. গ) অর্মত্য সেন
  4. ঘ) আকবর আলি খান
ব্যাখ্যা
• সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন ৮ সেপ্টেম্বর ২০২২ সালে।
• তাঁর লেখা উল্লেখযোগ্য বই -
- দারিদ্র্যের অর্থনীতি; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ,
- পরার্থপরতার অর্থনীতি, আজব ও জবর আজব অর্থনীতি,
- অবাক বাংলাদেশ;
- বিচিত্র ছলনাজালে রাজনীতি,
- বাংলাদেশে বাজেট; অর্থনীতি ও রাজনীতি,
- পুরানো সেই দিনের কথা (আত্নজীবনী)।  

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২।
৭৩.
বাংলাদেশ ও ভারত সম্প্রতি কোন চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়?
  1. ক) সীমান্ত শান্তি চুক্তি
  2. খ) তিস্তা চুক্তি
  3. গ) ছিটমহল চুক্তি
  4. ঘ) CEPA বা সেপা চুক্তি
ব্যাখ্যা
• প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ৬ সেপ্টেম্বর দিল্লীতে সংবাদ সম্মেলন করে দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা সেপা স্বাক্ষরের ঘোষণা দেন। 
• দুই দেশের মধ্যে বাণিজ্য, সেবা এবং বিনিয়োগসহ নানা খাতে অর্থনৈতিক সহযোগিতার জন্য হওয়া চুক্তিকে ‘Comprehensive Economic Partnership Agreement’ বা সংক্ষেপে CEPA বলা হচ্ছে।
• সেপাকে মুক্তবাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হিসেবেও ধরা যায়। তবে সেপার ব্যাপ্তি সাধারণ মুক্ত বাণিজ্য চুক্তির থেকে অনেক বেশি। পণ্যের মুক্ত বাণিজ্যের পাশাপাশি, শুল্ক সহযোগিতা এবং মেধাস্বত্ব অধিকারের মতো বিষয়গুলোও সেপার আওতায় পড়ে।  

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২।
৭৪.
'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার' - ১৪২৫ ও ১৪২৬ প্রদান করা হয় কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে?
  1. ক) ৪৪
  2. খ) ৪৫
  3. গ) ৪৬
  4. ঘ) ৩৯
ব্যাখ্যা
• কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার' - ১৪২৫ ও ১৪২৬ দেয়া হয়েছে।
• এর মধ্যে ১৪২৫ সালের জন্য ১৫ ব্যক্তি ও সংগঠনকে এবং ১৪২৬ সালের জন্য ২৯ ব্যক্তি ও সংগঠনকে এ পুরস্কার দেয়া হবে।

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২।
৭৫.
বাংলাদেশ সম্প্রতি কোন সংস্থার কার্যনির্বাহী ও অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে?
  1. ক) OIC
  2. খ) NAM
  3. গ) Commonwealth
  4. ঘ) SAARC
ব্যাখ্যা
কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
• এ দুই কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ও কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সদস্য সাইদা মুনা তাসনিম।
• বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরদের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে।
• এছাড়া বাংলাদেশ ২০২২-২৩ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে কমনওয়েলথ অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২।
৭৬.
যুক্তফ্রন্ট ঘোষিত ২১-দফা কর্মসূচির প্রথম দফা কোনটি?
  1. ক) একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি
  2. খ) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা
  3. গ) শহীদের স্মরণে ‘শহীদ মিনার’ করা
  4. ঘ) বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করা
ব্যাখ্যা
• ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নেতাগণ ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদের স্মৃতি অম্লান করে রাখার জন্য শ্রদ্ধাভরে তাদের কর্মসূচিকে ২১টি দফায় লিপিবদ্ধ করেন। ২১ দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা ৫ টি যথা - ১,১০,১৬,১৭,১৮। যুক্তফ্রন্টের ২১-দফা কর্মসূচির কয়েকটি দফা নিম্নরুপ - 

১। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে।
১০। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ব্যবধান দূর করা হবে এবং বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করা হবে।
১৬। বর্ধমান হাউসকে (বর্তমান বাংলা একাডেমি) আপাতত ছাত্রাবাস এবং পরে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে । 
১৭। বাংলা ভাষার  জন্য শহীদের স্মরণে ‘শহীদ মিনার’ করা হবে।
১৮। একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হবে।  

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৭৭.
'Executive Committee of the National Economic Council' এর বিকল্প চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন কে?
  1. ক) পরিকল্পনা মন্ত্রী
  2. খ) বাণিজ্য মন্ত্রী
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) অর্থমন্ত্রী
ব্যাখ্যা
• জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।
• ECNEC ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়।
• এর প্রধান/চেয়ারপার্সন হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী।
• একনেকে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়।

তথ্যসূত্র:- মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
৭৮.
২৬শে মার্চকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় কখন?
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১
  2. খ) ২২ জানুয়ারি, ১৯৭২
  3. গ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
• বাংলাদেশের স্বাধীনতা দিবস যা ২৬শে মার্চ তারিখে পালিত বাংলাদেশের জাতীয় দিবস।
• ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।।  

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন।
৭৯.
কততম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান এবং প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান হন?
  1. ক) পঞ্চম
  2. খ) ষষ্ঠ
  3. গ) একাদশ
  4. ঘ) দ্বাদশ
ব্যাখ্যা
দ্বাদশ সংশোধনী 
• উত্থাপন: ১৯৯১ সালের ২ জুলাই।   
• উত্থাপনকারী: তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া  উত্থাপন করেন।
• গৃহীত: ১৯৯১ সালের ৬ আগস্ট।  
• রাষ্ট্রপতির সম্মতি লাভ: ১৮ সেপ্টেম্বর।     

এই সংশোধনীর মাধ্যমে ১৭ বছর পর বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে; যেখানে-
১। রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন; 
২। প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী; 
৩। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়; .
৪। উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়। 

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান।
৮০.
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) এর কার্যক্রম শুরু হয় কত সালে?
  1. ক) ২০১১
  2. খ) ২০১৫
  3. গ) ২০১০
  4. ঘ) ২০১৪
ব্যাখ্যা
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)
⇨ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন শীর্ষস্থানীয় একটি প্রশিক্ষণ কেন্দ্র ।
⇨ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ/ দপ্তরের প্রথম শ্রেণীর/সমমান পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দানের মাধ্যমে কৃষিতে মানব সম্পদ উন্নয়নে নাটা অগ্রণী ভূমিকা পালন করে। 
⇨ অবস্থান:- জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট  এর পার্শে। 

ইতিহাস:- 
• ১৯৭৫ খ্রিস্টাব্দ জাইকার সহায়তা প্রকল্প হিসাবে কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (সার্ডি) প্রতিষ্ঠিত হয়।
• ১৯৮৪ খ্রিস্টাব্দ  কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট(সার্ডি) ডিএইর অন্তর্ভুক্ত হয়।
• ২০১৩ খ্রিস্টাব্দের ০৩ এপ্রিল  কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট(সার্ডি) বিলুপ্ত করে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা  হিসাবে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি(নাটা) এর সরকারী আদেশ জারী করা হয়।
২০১৪ এর জুন মাসে মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।

তথ্যসূত্র:- জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির ওয়েবসাইট।
৮১.
'হিউম্যান রাইটস্‌ ওয়াচ' এর প্রতিষ্ঠাতা -
  1. ক) Robert L. Berstein
  2. খ) Philips James
  3. গ) Peter Benenson
  4. ঘ) Robert Peterson
ব্যাখ্যা
⇨ হিউম্যান রাইটস্‌ ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
⇨ এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। 
⇨ হিউম্যান রাইটস্‌ ওয়াচ মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে। 
⇨ এটি বর্তমানে ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে।
এক নজরে Human Rights Watch
প্রতিষ্ঠাতা:- Robert L. Berstein
• প্রতিষ্ঠাকাল:- ১৯৭৮ সাল
• প্রতিষ্ঠাকালীন নাম:- “Helsinki Watch”
• সদরদপ্তর:- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

উল্লেখ্য,
⇨ হিউম্যান রাইটস্‌ ওয়াচ কর্তৃক প্রতিষ্ঠিত International Campaign to Ban Landmines (ICBL) ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 
⇨ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন ও ফিলিপ জেমস।

তথ্যসূত্র:- হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট।
৮২.
নিচের কোন দেশটি প্রথম বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির পক্ষ অবলম্বন করে?
  1. ক) বুলগেরিয়া
  2. খ) বেলজিয়াম
  3. গ) সার্বিয়া
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
• ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রিয়া ও হাঙ্গেরি কর্তৃক সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে।  
• যুদ্ধ সংঘটনকাল - ২৮ জুলাই, ১৯১৪ - ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
• যুদ্ধ সংঘটন স্থান - ইউরোপ ও মধ্যপ্রাচ্য।
অক্ষশক্তি - জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
• মিত্রশক্তি - রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।  
• ফলাফল - মিত্রশক্তি বিজয়ী।    

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
৮৩.
'ICAN' কোন বিষয়টি নিয়ে কাজ করে?
  1. ক) পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির জন্য প্রচারণা
  2. খ) বণ্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ
  3. গ) আর্ন্তজাতিক দাতা সংস্থা
  4. ঘ) প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
ব্যাখ্যা
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলুপ্তি প্রচারণা (ICAN)
ICAN - এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons। এটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির জন্য পরিচালিত একটি প্রচারণা/অভিযান। বিশ্বের নানা প্রান্তের কয়েকটি বেসরকারি সংগঠন ও বেসামরিক নাগরিকদের সমন্বয়ে এই প্রচারণা বা অভিযান পরিচালনা করা হয়ে থাকে। 
▪ ভূমি মাইন স্থাপন বন্ধের প্রচারনা থেকে উৎসাহিত হয়ে International Physicians for the Prevention of Nuclear War (IPPNW) উদ্যোগী হয়ে ICAN প্রতিষ্ঠা করে।
• প্রতিষ্ঠাকাল:- ফান্ড সংগ্রহ - ২৩ এপ্রিল, ২০০৭ সাল এবং মূল প্রচারনা শুরু - ৩০ এপ্রিল, ২০০৭ সাল।
• প্রতিষ্ঠার স্থান - মেলবোর্ন, অস্ট্রেলিয়া (ফান্ড সংগ্রহ) এবং ভিয়েনা, অস্ট্রিয়া (মূল কার্যক্রম শুরু)। 
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
• নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৭ সালে। 

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।    
৮৪.
'জাতিসংঘের বাজেট পাস' করার এখতিয়ার রয়েছে -
  1. ক) সাধারণ পরিষদের
  2. খ) নিরাপত্তা পরিষদের
  3. গ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের
  4. ঘ) জাতিসংঘের সচিবালয়ের
ব্যাখ্যা
সাধারণ পরিষদ/United Nations General Assembly 
▪ সাধারণ পরিষদ জাতিসংঘের আলোচনা/বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মূখপাত্র, নীতি নির্ধারণী অঙ্গ হিসাবে কাজ করে।
▪ প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সমাবেশ/সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। সম্মেলনে প্রতিটি সদস্য দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে। সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি ভোট প্রদানের ক্ষমতা রয়েছে।
▪ সভার শুরুতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে একজন সভাপতি নির্বাচিত হয়। সাধারণ পরিষদের সভাপতি ১ বছরের জন্য দায়িত্ব পালন করেন। সাধারণ পরিষদের সকল সিদ্ধান্ত সদস্যদের সংখ্যাগরিষ্ট মতামতের মাধ্যমে গৃহীত হয়।
▪ জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ এর সদস্য। জাতিসংঘের সকল সদস্যই মূলত সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) - এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

সাধারণ পরিষদের কাজ -
১। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগ।
২। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে নতুন সদস্য গ্রহণ।
৩। কোন সদস্য রাষ্ট্রকে বহিস্কার।
৪। জাতিসংঘের বাজেট পাস
৫। সদস্য রাষ্ট্রগুলোর চাঁদার পরিমাণ নির্ধারণ।
৬। আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ ইত্যাদি।      

তথ্যসূত্র:- জাতিসংঘের ওয়েবসাইট।
৮৫.
সার্কের বর্তমান মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কে?
  1. ক) Esala Ruwan Weerakoon
  2. খ) Amjad Hussain B. Sial
  3. গ) Arjun Bahadur Thapa
  4. ঘ) Ahmed Saleem
ব্যাখ্যা
সার্ক (SAARC)
▪ সার্ক (SAARC) - এর পূর্ণরূপ ‘South Asian Association for Regional Cooperation’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা হচ্ছে সার্ক।
▪ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারনের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি সংস্থাটির মূল উদ্দেশ্য।  

এক নজরে সার্ক -  
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭ - ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
▪ সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
বর্তমান মহাসচিব - Esala Ruwan Weerakoon (শ্রীলঙ্কা)। তিনি ১ মার্চ, ২০২০ থেকে দ্বায়িত্ব পালন শুরু করেছেন।  

তথ্যসূত্র:- সার্ক ওয়েবসাইট। 
৮৬.
'জীববৈচিত্র্য সংক্রান্ত চুক্তি' কার্যকর হয় কত সালে?
  1. ক) ১৯৯২
  2. খ) ১৯৯৩
  3. গ) ১৯৮৮
  4. ঘ) ১৯৯১
ব্যাখ্যা
জীববৈচিত্র্য সংক্রান্ত চুক্তি (Convention on Biological Diversity)
জীববৈচিত্র্য সংরক্ষণ ও এর উপাদানসমূহ ব্যবহার করে টেকসই উন্নয়ন তরাণ্বিত করার উদ্দেশ্য নিয়ে ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে এই চুক্তিটি স্বাক্ষর হয়।
▪ চুক্তি স্বাক্ষর:- ৫ জুন, ১৯৯২ সাল।
চুক্তি কার্যকর:- ২৯ ডিসেম্বর, ১৯৯৩ সাল
▪ চুক্তির পক্ষসমূহ:- স্বাক্ষরকারী - ১৬৮টি এবং অনুমোদনকারী - ১৯৬টি।
▪ কনভেনশনটি ৫ জুন ১৯৯২ সালে United Nations Conference on Environment and Development (the Rio "Earth Summit") বা জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে (রিও "আর্থ সামিট") স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এটি ৪ জুন ১৯৯৩ সাল পর্যন্ত স্বাক্ষরের জন্য উন্মুক্ত ছিল, এই সময় পর্যন্ত ১৬৮টি দেশ স্বাক্ষর করেছিল। 
▪ ‘Conference of the Parties’ এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২৮ নভেম্বর - ৯ ডিসেম্বর  ১৯৯৪ সালে বাহামাসে।  

তথ্যসূত্র:- জীববৈচিত্র্য সংক্রান্ত চুক্তি ওয়েবসাইট।
৮৭.
সময়ের বিবেচনায় বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য কোনটি?
  1. ক) MIGA
  2. খ) IBRD
  3. গ) IDA
  4. ঘ) IFC
ব্যাখ্যা
▪ ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের 'Board of Governors' এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে 'MIGA convention' তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA এর পূর্ণরূপ - ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৭টি ও শিল্পোন্নত দেশ - ২৫টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

অন্যদিকে, 
▪ IBRD - আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
▪ IFC - প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৬ সালে। 
▪ IDA - প্রতিষ্ঠা লাভ করে ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
৮৮.
আলোচিত 'বেলফাস্ট চুক্তি'র বেলফাস্ট শহরটি কোথায় অবস্থিত?
  1. ক) হাঙ্গেরি
  2. খ) স্কটল্যান্ড
  3. গ) সার্বিয়া
  4. ঘ) উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
▪ উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়। উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়।   
▪ চুক্তি স্বাক্ষর:- ১০ এপ্রিল, ১৯৯৮ সাল।
▪ চুক্তি কার্যকর:- ডিসেম্বর, ১৯৯৯ সাল।
▪ চুক্তি স্বাক্ষরের স্থান:- বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
▪ চুক্তির পক্ষ:- ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৮৯.
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন -
  1. ক) বেন এস বার্নান
  2. খ) আনি এরনো
  3. গ) ফিলিপ এইচ ডিবভিগ
  4. ঘ) ডগলাস ডব্লিউ ডায়মন্ড
ব্যাখ্যা
নোবেল পুরস্কার – ২০২২
সাহিত্য:- আনি এরনো (ফরাসি)।   
অবদান:- তাঁর ৪০ বছরের ‘আপসহীন’ লেখার জন্য, যেখানে লিঙ্গ, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তিনি তুলে ধরেছেন অনমনীয় ঋজুতায় এবং দ্ব্যর্থহীনভাবে।   b

অর্থনীতি:- ১. বেন এস বার্নানকে ২. ডগলাস ডব্লিউ ডায়মন্ড  ৩. ফিলিপ এইচ ডিবভিগ    
অবদান:- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে।      

তথ্যসূত্র:- সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৯০.
রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামলে কতজন ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
• সিংহাসনে আরোহন:- ৬ ফ্রেব্রুয়ারি, ১৯৫২; রাজ্যাভিষেক:- ২ জুন, ১৯৫৩ (২৭ বছর বয়সে)। 
• দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় তৃতীয় ছিলেন।
• ৬ ফ্রেব্রুয়ারি, ১৯৫২ সালে রাজা ষষ্ঠ জর্জের মৃত্যু হলে সিংহাসন চলে আসে তার কাছে। 
• এলিজাবেথ যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি রাজশাসক (৭০ বছর ২১৫ দিন)।
তাঁর শাসনামলে ১৫ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। প্রথম প্রধানমন্ত্রী কনজারভেটিভ দলের উইনস্টন চার্চিল আর সর্বশেষ লিজ ট্রাস। 
• তিনি ২ বার ঢাকা সফর করেন (১৯৬১, ১৯৮৩)।   

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৯১.
দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়ে যে তিন ধরনের কার্যক্রম চালানো হয় -
  1. ক) পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ এবং প্রশমন
  2. খ) সাড়া প্রদান, পুনরুদ্ধার এবং প্রশমন
  3. গ) পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ এবং পুনরুদ্ধার
  4. ঘ) সাড়া প্রদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন
ব্যাখ্যা
দুর্যোগ ব্যবস্থাপনা চক্র 
দুর্যোগ ব্যবস্থাপনা চক্র বলতে দুর্যোগ মোকাবেলার সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত পর্যায়গুলোকে বুঝানো হয়ে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রকে দুইটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
ক. দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায় এবং
খ. দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়।

ক. দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায় : দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়। এগুলো হলো- পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ এবং প্রশমন।   
খ. দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায় : দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়। এগুলো হলো- সাড়া প্রদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন।   

তথ্যসূত্র:- ভূগোল দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
উপযোগবাদর মূল বক্তব্য কী?
  1. ক) নৈতিকতা ও সুখের অবস্থান বিপরীত
  2. খ) সর্বোচ্চ সংখ্যক লোকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা
  3. গ) সর্বোচ্চ সংখ্যক লোকের জন্য খাদ্যের যোগান
  4. ঘ) সর্বোচ্চ সংখ্যক লোকের জন্য সর্বোচ্চ আনন্দ
ব্যাখ্যা
▪ সর্বজনীন সুখবাদ হলো - উপযোগবাদ।
▪ উপযোগবাদর মূল বক্তব্য হলো - সর্বোচ্চ সংখ্যক লোকের জন্য সর্বোচ্চ আনন্দ।
▪ মিলের উপযোগবাদের ভিত্তি হলো মনস্তাত্ত্বিক সুখবাদ।
▪ সর্বজনীন সুখবাদ আর উপযোগবাদ এই দুই-ই হলো এক।

তথ্যসূত্র:- নীতিবিদ্যা, এস এস এইচ এল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
সরকার, জনগন ও সুশীল সমাজের মধ্যে সহযোগীতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য কোনটি প্রতিষ্ঠা করা প্রয়োজন?
  1. ক) স্বাধীন গণমাধ্যম
  2. খ) সামাজিক যোগাযোগ মাধ্যম
  3. গ) ই-গভর্নেন্স
  4. ঘ) তথ্য সেবাকেন্দ্র
ব্যাখ্যা
▪ সুশাসন প্রতিষ্ঠার আধুনিকতম একটি উদ্যোগ হল ই-গর্ভনেন্স।
▪ ই-গর্ভনেন্স হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা সমাজের সকল মানুষের কাছে পৌছে দেয়া।
▪ ই-গর্ভনেন্স ব্যবস্থায় একজন নাগরিক স্বল্প ব্যয়ে, ঝামেলাবিহীনভাবে সপ্তাহে সাত দিন; দিনে চব্বিশ ঘন্টা সরকারি সেবা পেতে পারে। এর ফলে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা আসে, দুর্নীতি হ্রাস পায়। এভাবে মূলত সুশাসনই নিশ্চিত হয়।
▪ সরকার, জনগন ও সুশীল সমাজের মধ্যে সহযোগীতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করা প্রয়োজন।   

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং পৌরনীতি ও নাগরিকতা , এস এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।