পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত১৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
চলতি অর্থবছরে বাজেটের আকার কত?
  1. ক) ৬,৭৮,০৬৪ কোটি টাকা
  2. খ) ৬,৫৮,০৫৪ কোটি টাকা
  3. গ) ৬,৬৩,৫০২ কোটি টাকা
  4. ঘ) ৬,৭১,০৫৪ কোটি টাকা
ব্যাখ্যা
৯ জুন ২০২২ জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
.
জনশুমারিতে কত ধরনের তথ্য নেওয়া হয়।
  1. ক) ২১ ধরনের
  2. খ) ২৫ ধরনের
  3. গ) ৩১ ধরনের
  4. ঘ) ৩৫ ধরনের
ব্যাখ্যা
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মডিফাইড ডি-ফ্যাক্টো পদ্ধতি ব্যবহারপূর্বক জনশুমারি ও গৃহগণনা ২০২২ পরিচালনা করেছে।
জনশুমারিতে ৩৫ ধরনের তথ্য নেওয়া হয়।
• SDG বাস্তবায়নের জন্য যে সূচক আছে তার মধ্যে ৯টির তথ্য জনশুমারিতে নেয়া হয়েছে।
• আগের প্রতিটি শুমারি জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম বর্ষাকালে জনশুমারি অনুষ্ঠিত হয়।
• এবারের জনশুমারিতে প্রথমবারের মত তৃতীয় লিঙ্গকে যুক্ত করা হয়।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
.
৬ষ্ঠ জনশুমারিতে ব্যবহৃত ডিজিটাল পদ্ধতি -
  1. ক) GIS
  2. খ) ICMS
  3. গ) CAPI
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
৬ষ্ঠ জনশুমারিতে ব্যবহৃত ডিজিটাল পদ্ধতি:

• Geographic Information System (GIS): এর মাধ্যমে Digital Map-এ Enumeration Area প্রস্তুত ও Geocode এর সমন্বয় করা হয়। শুমারি সংশ্লিষ্ট তথ্য-উপাত্তসমূহ Digital Map এর সাথে সমন্বিত করে ব্যবহার করা হয়।

• Integrated Census Management System (ICMS): সমন্বিত শুমারি ব্যবস্থাপনা পদ্ধতি (ICMS) শুমারি কাজে ব্যবহৃত এটি একটি পূর্ণাঙ্গ MIS. ICMS এর মাধ্যমে শুমারি কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট গণনাকারী, সুপারভাইজার ও অন্যান্য কর্মকর্তাদের কর্মসম্পাদন মনিটরিং করা হয়।

• Computer Assisted Personal Interviewing (CAPI): প্রায় ৪ লক্ষ ব্যবহারকারীর তথ্য উপাত্ত এনক্রিপ্টেড অবস্থায় সার্ভারে প্রেরণ করা হয়। MDM সফটওয়্যারের মাধ্যমে শুমারি কাজে ব্যবহৃত ট্যাব ও সংগৃহীত তথ্য-উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট এপ্লিকেশন ও সার্ভারসমূহ Tier 4 Data Center এ স্থাপন করা হয়।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
.
সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হয়েছেন -
  1. ক) মুহাম্মদ আব্দুল মোমেন
  2. খ) মুহাম্মদ আব্দুল মুহিত
  3. গ) মুহাম্মদ আব্দুল মান্নান
  4. ঘ) মুহাম্মদ আব্দুল মুক্তাদির
ব্যাখ্যা
২০ জুন ২০২২ জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হয়েছেন মুহাম্মদ আব্দুল মুহিত
তিনি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
.
পদ্মা সেতু (উত্তর) ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার কার্যক্রম শুরু হয় কত তারিখে?
  1. ক) ১৭ জুন ২০২২
  2. খ) ১৯ জুন ২০২২
  3. গ) ২১ জুন ২০২২
  4. ঘ) ২৩ জুন ২০২২
ব্যাখ্যা
২১ জুন ২০২২ পদ্মা সেতুর দুই পাড়ে পদ্মা সেতু (উত্তর) ও পদ্মা সেতু (দক্ষিণ) নামে দুইটি থানার কার্যক্রম শুরু হয়।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
.
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
  1. ক) জয় বাংলার ধ্বনি
  2. খ) একাত্তর-করতলে ছিন্নমাথা
  3. গ) ময়নামতি
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
• ২০২২ সালে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রে সংখ্যা - ১৯টি।
• ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক দুইটি চলচ্চিত্র - ‘জয় বাংলার ধ্বনি’ ও ‘একাত্তর-করতলে ছিন্নমাথা’।
• ‘জয় বাংলার ধ্বনি’ চলচ্চিত্রের পরিচালক - মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকার।
• ‘একাত্তর-করতলে ছিন্নমাথা’ চলচ্চিত্রের পরিচালক - রফিকুল আনোয়ার (রাসেল)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
.
বাংলা একাডেমী 'নজরুল পুরস্কার' প্রবর্তন করে কত সালে?
  1. ক) ২০১৯
  2. খ) ২০২০
  3. গ) ২০২১
  4. ঘ) ২০২২
ব্যাখ্যা
- বাংলা একাডেমী নজরুল পুরস্কার প্রবর্তন করে - ২০২২ সালে।
- প্রথম নজরুল পুরস্কার অর্জন করেন - সিরাজুল ইসলাম চৌধুরী।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
.
Stockholm International Peace Research Institute এর প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্বে পরমাণু অস্ত্রের মোট সংখ্যা কত?
  1. ক) ১০,৬০৩
  2. খ) ১১,৩০০
  3. গ) ১২,৭০৫
  4. ঘ) ১৩,২০৯
ব্যাখ্যা
বৈশ্বিক পরমাণু অস্ত্র:

১৩ জুন ২০২২ সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) বিশ্বের পরমাণু শক্তিধর দেশ ও পরমাণু অস্ত্রের সংখ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদন অনুসারে -
• মোট অস্ত্রের সংখ্যা - ১২,৭০৫।
• পরমাণু অস্ত্রধারী দেশ ও অস্ত্রের সংখ্যা: রাশিয়া (৫,৯৭৭); যুক্তরাষ্ট্র (৫,৪২৮); চীন (৩৫০); ফ্রান্স (২৯০); যুক্তরাজ্য (২২৫): পাকিস্তান (১৬৫); ভারত (১৬০); ইসরায়েল (৯০) ও উত্তর কোরিয়া (২০)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
.
বৈশ্বিক শান্তি সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ -
  1. ক) নরওয়ে
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
বৈশ্বিক শান্তি সূচক:
১৫ জুন ২০২২ অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP) বিশ্বের ১৬৩ দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করে এ সূচক প্রকাশ করে।
সূচক অনুসারে -
• বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ - আইসল্যান্ড।
• শান্তি সূচকে সর্বনিম্ন দেশ: আফগানিস্তান।
• সার্কভুক্ত দেশের অবস্থান:
১৯. ভুটান;
৭৩. নেপাল;
৯০. শ্রীলংকা;
৯৬. বাংলাদেশ;
১৩৫. ভারত;
১৪৭. পাকিস্তান ও
১৬৩. আফগানিস্তান।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১০.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) ময়মনসিংহ 
  2. খ) হবিগঞ্জ 
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
মে ২০২২-এ প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ অনুসারে বিভিন্ন কৃষিজ পন্য উৎপাদনে শীর্ষ জেলাসমুহ:
• ধান - ময়মনসিংহ 
• আউশ ধান - হবিগঞ্জ 
• বোরো ধান - ময়মনসিংহ 
• আমন ধান - দিনাজপুর 
• গম - ঠাকুরগাঁও 
• পাট - ফরিদপুর
• ভুট্টা - দিনাজপুর
• আলু - মুন্সীগঞ্জ 
• চা - মৌলভীবাজার 

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে মুদ্রাস্ফীতির হার কত?
  1. ক) ৬.১২%
  2. খ) ৫.৫৭%
  3. গ) ৬.২২%
  4. ঘ) ৫.৯৭%
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই তাই বাতিল করা হলো।

সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে -
• মুদ্রাস্ফীতির হার - ৫.৮৩%  [পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চ ২০২২ এ মুদ্রাস্ফীতির হার ছিল ৬.২২%]
• স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫%
• চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI) - ২৮২৪ মার্কিন ডলার বা ২,৪১,৪৭০ টাকা।
• চলতি মূল্যে মাথাপিছু জিডিপি - ২৭২৩ মার্কিন ডলার বা ২,৩২,৮২৮ টাকা
• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%
• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%
• অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
১২.
পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?
  1. ক) ৮০ বছর
  2. খ) ১০০ বছর
  3. গ) ১২০ বছর
  4. ঘ) ১৫০ বছর
ব্যাখ্যা
- পদ্মাসেতু বিশ্বের ১২২তম দীর্ঘতম সেতু।
- বিশ্বের দীর্ঘতম সেতু চীনের ডানইয়াং-কুশান গ্রান্ড সেতু।
- ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে পদ্মাসেতু দ্বিতীয় দীর্ঘতম। (প্রথম ভারতের ভূপেন হাজারিকা সেতু)
- ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা, পাকিস্তানের পূর্বাঞ্চল, বাংলাদেশ ও নেপালের দক্ষিণাঞ্চল নিয়ে ইন্দো-গাঙ্গেয় সমভূমি গঠিত।
- পদ্মা সেতুর মূল সেতুতে ২ লাখ ৮৯ হাজার টন স্টিলের লাগানো হয়েছে।
- পদ্মা সেতুতে টোল আদায় করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।
- পদ্মা সেতুর ১ ও ৪২ নম্বর পিলারের সঙ্গে রয়েছে নিচতলা থেকে জরুরি বহির্গমনের দুটি সিঁড়ি।
- পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশসহ ২৫টি দেশের মানুষ সরাসরি যুক্ত ছিল।
- পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতুতে স্থাপিত বাতির সংখ্যা ৪১৫টি।
- পদ্মা সেতু নির্মানে মাথাপিছু খরচ ১৭৮৫ টাকা।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১৩.
‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতির ধরন -
  1. ক) সংঘাতমূলক
  2. খ) আগ্রাসী
  3. গ) রক্ষণশীল
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
মূলত র‌্যাম্বো স্টাইলের চীনা চলচ্চিত্র উলফ ওরিয়র-২ থেকে ‘নেকড়ে যোদ্ধা’ পরিভাষাটি ধার করা হয়েছে। এ ধরনের কূটনীতিকে সংঘাতমূলক ও আগ্রাসী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন চাপে জি৭ দেশগুলো যাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে না পারে, তা নিশ্চিত করতেই নতুন পথ বেছে নিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন।

চীনের নেকড়ে যোদ্ধা কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। নিজের মর্যাদা বাড়াতে ও ক্ষমতাকে আরও পাকাপোক্তে কৌশলের অংশ হিসেবে চীনাদের জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করতে শি জিনপিং এমন কৌশল নিয়েছেন। ২০২০ সাল থেকেই নেকড়ে যোদ্ধা কূটনীতি চালিয়ে আসছে চীন। যা অনেকটা আগ্রাসী ও রূক্ষ দৃষ্টিভঙ্গি। পশ্চিমাদের প্রতিকূলতা মোকাবিলায় আত্মরক্ষা হিসেবে তারা এ পথ বেছে নিয়েছে।


সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১৪.
স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে কয়টি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
ভিশন-২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে যাত্রা শুরু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে ৩ বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে -
১. জ্ঞানভিত্তিক অর্থনীতি, 
২. উদ্ভাবনী জাতি এবং 
৩. অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ বিনির্মাণ।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১৫.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
  1. ক) ২৭০০ মার্কিন ডলার
  2. খ) ২৭২৫ মার্কিন ডলার
  3. গ) ২৮২৪ মার্কিন ডলার
  4. ঘ) ২৮৭৫ মার্কিন ডলার
ব্যাখ্যা
২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট অনুসারে মাথাপিছু আয় - ২,৮২৪ মার্কিন ডলার (প্রাক্কলিত– ৩,০০৭ মার্কিন ডলার)।
১৬.
IPMDA এর পূর্ণরূপ কী?
  1. ক) Indo-Pacific Partnership for Maritime Domain Aliance.
  2. খ) Indo-Pacific Partnership for Maritime Domain Awareness.
  3. গ) Indo-Pacific Partnership for Military Domain Awareness.
  4. ঘ) Indo-Pacific Partnership for Military Domain Aliance.
ব্যাখ্যা
IPMDA'র পূর্ণরূপ - Indo-Pacific Partnership for Maritime Domain Awareness.

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১৭.
বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
  1. ক) দুবাই সিটি
  2. খ) হংকং
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) তেলআবিব
ব্যাখ্যা
• বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর - হংকং, চীন।
• বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর - আঙ্কারা, তুরস্ক।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১৮.
'ভুবন মাঝি' নামে খ্যাত -
  1. ক) মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকার
  2. খ) ফাখরুল আরেফিন খান
  3. গ) রফিকুল আনোয়ার
  4. ঘ) উপরের কেউই নন
ব্যাখ্যা
ভুবন মাঝি নামে খ্যাত - ফাখরুল আরেফিন খান।
‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটির নির্মাতা - ফাখরুল আরেফিন খান।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১৯.
২৬-২৮ জুন ২০২২ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) ইতালি
  2. খ) জার্মানি
  3. গ) জাপান
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
২৬ জুন ২০২২ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন শুরু হয় জার্মানির বাভারিয়ান আল্পসে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২