পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes৪৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
Subject - English Language and Grammar Topics: 1. Verb [The Finite Verb - Transitive&Intransitive, The Non-Finite Verb - Participle, Infinitives, Gerund, The Linking Verb, The Phrasal Verb, Modals] 2. Conjunction and Interjection. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
The First World War ________ on 28 July 1914.
  1. broke into
  2. broke out
  3. broke down
  4. broke through
সঠিক উত্তর:
broke out
উত্তর
সঠিক উত্তর:
broke out
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - broke out.
- Complete sentence: The First World War broke out on 28 July 1914.

• Break out হচ্ছে একটি Phrase.
- যুদ্ধ, লড়াই বা একইভাবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সহসাই আবির্ভূত হত্তয়া বা ছড়িয়ে পড়া অর্থে Break out ব্যবহৃত হয়।

• Break out
English Meaning:
- If something dangerous or unpleasant breaks out, it suddenly starts.
- (of war, fighting, or similarly undesirable things) start suddenly.
Bangla Meaning:
- খারাপ কিছু হঠাৎ ছড়িয়ে পড়া / প্রাদুর্ভাব।
-  যুদ্ধ, লড়াই বা একইভাবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সহসাই আবির্ভূত হত্তয়া।

Ex. Sentence: War broke out in 1914.
Bangla Meaning: ১৯১৪ সালে যুদ্ধ শুরু হয়েছিল।

• অন্য অপশন গুলোর মধ্যে -
• break-through (noun)
- (সামরিক) ব্যূহভেদ (শত্রুপক্ষের)।

break into (noun)
(ক) বলপূর্বক প্রবেশ করা। (খ) উচ্চহাসি বা কান্নায় ভেঙে পড়া; গান জুড়ে দেওয়া।

• break down (noun) 
(ক) ভেঙে পড়া।
(খ) (যন্ত্রপাতি সম্বন্ধে) খারাপ বা অচল হয়ে পড়া।
(গ) শারীরিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়া।
(ঘ) ভাবাবেগে অভিভূত হওয়া।

Source: Live MCQ Lecture, Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
Having ______ his umbrella, he got soaked in the rain.
  1. forgetting
  2. being forgot
  3. being forgotten
  4. forgotten
সঠিক উত্তর:
forgotten
উত্তর
সঠিক উত্তর:
forgotten
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - forgotten.
- Complete sentence: Having forgotten his umbrella, he got soaked in the rain.

• একটি কাজ শেষ করে অন্য একটি কাজ শুরু করা হলে যে কাজটি আগে শেষ হবে সেটি present participle বা perfect participle (having + verb এর participle form) হয়।
- সুতরাং perfect participle এর নিয়ম অনুযায়ী having forgot/forgotten বসবে।
- বা present participle এর নিয়ম অনুযায়ী Forgetting বসবে।
- যেহেতু প্রশ্নে Having আছে,তাই forgotten বসেছে।
.
He used to _____ cigarettes, but he quit two years ago.
  1. smoked
  2. smoke
  3. smokes
  4. smoking
সঠিক উত্তর:
smoke
উত্তর
সঠিক উত্তর:
smoke
ব্যাখ্যা
• Used to (phrase)
English Meaning: shows that a particular thing always happened or was true in the past, especially if it no longer happens or is no longer true.
Bangla Meaning: অতীতের নিত্য বা প্রায়িক ঘটনা নির্দেশে ব্যবহৃত।

• Modal auxiliary এর নিয়মানুযায়ী।
- শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমন:
- I used to eat meat, but now I’m a vegetarian.
- He used to go to our school.

• তাই সঠিক উত্তর হবে - smoke.
- Complete sentence: He used to smoke cigarettes, but he quit two years ago.

• তবে be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
• Be used to/get used to এর পরে noun অথবা Gerund বসে।
• Structure: subject + be/get + used to + [verb + ing]/noun.
যেমন:
- I'm used to living in Paris.
- She’s used to working hard.
- He was used to waking up early for his morning jog.
- I am used to studying in crowded places.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
_________ the cold weather, they went ahead with their plans for a hike.
  1. Provided that
  2. Inspite
  3. Despite
  4. As
সঠিক উত্তর:
Despite
উত্তর
সঠিক উত্তর:
Despite
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Provided (that) -  এই শর্তে (যে)।
খ) Inspite - In spite of - সত্ত্বেও।
গ) Despite - (কিছু) সত্ত্বেও:
ঘ) As -  মতো; মতোই; সমান,  যখন; যতই।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে থেকে শূন্যস্থানে Despite শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- In spite of থাকলে, শূন্যস্থানে তা বসানো যেতো।
- Complete sentence: Despite the cold weather, they went ahead with their plans for a hike.
- Bangla Meaning: ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও, তারা তাদের ভ্রমণের পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
The car stopped suddenly. Here 'stopped' is a/an -
  1. Intransitive verb
  2. Transitive verb
  3. Perfect participle
  4. Both B + C
সঠিক উত্তর:
Intransitive verb
উত্তর
সঠিক উত্তর:
Intransitive verb
ব্যাখ্যা
• The car stopped suddenly.  Here 'stopped' is an - Intransitive verb.

• Intransitive verb

- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransative Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয় 
- Intransitive verb এর সাধারণ Structure  হচ্ছে: subject + verb.

• প্রশ্নে প্রদত্ত - The car stopped suddenly. - এই বাক্যটিতে stopped Intransitive verb এর উদাহরণ।
- বাক্যে verb (stopped) এরপর adverb (suddenly) আছে এবং এর object নেই তাই এটি intransitive verb.
- It is expressing something that simply happened to the subject without transferring the action to anything else.
.
She became a doctor after years of hard work. the underlined part is an example of -
  1. Intransitive verb
  2. Conjunction
  3. Linking verb
  4. Infinitive
সঠিক উত্তর:
Linking verb
উত্তর
সঠিক উত্তর:
Linking verb
ব্যাখ্যা
• She became a doctor after years of hard work. Here 'became' is a linking verb.

• Linking verb/ Copulative verb: 
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.
- Turn, be, become, look feel, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।

• Linking verbs are verbs that don’t show an action but rather describe the subject. While verbs like walk or jump represent an action, linking verbs like be or seem add more details to the subject.

• Linking verbs do not show an action—or more accurately, the only action they show is merely existing. Linking verbs simply explain the state of the subject, such as what it is or how it looks.

• She became a doctor after years of hard work.
- এই বাক্যে subject হলো She, Subjective complement হলো a doctor.
- এর মাঝে রয়েছে Linking verb became.
.
It is unsafe to handle electrical wires without proper training and insulation. Here the infinitive ‘to handle’ is used as -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Conjunction
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• বাক্যে ব্যবহারের দিক দিয়ে structure অনুযায়ী infinitive - noun, adverb or adjective হয়ে থাকে।
• It is unsafe to handle electrical wires without proper training and insulation.  Here the infinitive ‘to live’ is used as a Noun.

• Infinitive as Noun:
- It is dangerous to drive on this slippery road. Here the infinitive 'to drive' is used as - a noun.
- এখানে introductory 'it' এর subject হিসাবে 'to drive' হচ্ছে noun.
• তেমনি ভাবে, প্রশ্ন প্রদত্ত বাক্যে -  introductory 'it' এর subject হিসাবে to handle হচ্ছে noun.

• অন্যদিকে,
• Infinitive as Adjective:
- It has no possibility to appear. Here the infinitive 'to appear' is used as - an adjective.
- কারণ এখানে বাক্যস্থিত noun word 'possibility' কে 'to appear' modify করছে।

• Infinitive as Adverb: 
- He worked late to meet the project deadline. Here "to meet" is used as -an adverb.
- Here "to meet" describes why he worked late.
- অর্থাৎ, এটি woked verb টি কে modifiy করছে।

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive. যেমন: To err is human. এবং
২. To-বিহীন infinitive. যেমন: let me go.
- To-বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়।
.
Identify the correct sentence.
  1. I dare not disobeying my parents' orders.
  2. I dare not to disobey my parents' orders.
  3. I dare not disobey my parents' orders.
  4. I dares not disobey my parents' orders.
সঠিক উত্তর:
I dare not disobey my parents' orders.
উত্তর
সঠিক উত্তর:
I dare not disobey my parents' orders.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - I dare not disobey my parents' orders.
• Need এবং dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এদের সাধারণ নাম semi-modals.
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb অথবা modal verb হিসেবে পরিচিত।

- I dare not disobey my parents' orders.
- এখানে  বাক্যে dare মূল verb হিসেবে ব্যবহৃত হয়নি; modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- disobeyএখানে মূল verb.
- আর modal auxiliary এরপর verb এর base form বসে।

•  Negative sentence এ ‘dare’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে dare এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, dare not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য থাকে।
- এক্ষেত্রে dare এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

Example: 
- I dare not go there. - Modal verb. 
- Dare you go there? - Modal verb. 
- He dares to go there. (Principal Verb)
.
Oh! I never knew that. Here the interjection 'Oh' expressed -
  1. Disgust
  2. Hesitation
  3. Attention
  4. Surprise
সঠিক উত্তর:
Surprise
উত্তর
সঠিক উত্তর:
Surprise
ব্যাখ্যা
• Interjection:
-Interjection is a big name for a little word. Interjections are short exclamations like Oh!, Um or Ah! They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  

• It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
মোট কথা আবেগ, অনূভুতি, কিংবা বিরক্তি, হতাশা, দু:খ,, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যাবহৃত হয়।
- এটি Formal লেখায় ব্যবহৃত হয়না, কেবল Informal কথোপকথন, মুভি বা সিনেমার ডায়লগ, কিংবা উপন্যাসে ব্যবহৃত হয়।

- Oh! I never knew that.
- Oh শব্দটি Surprise প্রকাশ করে।

• অন্যদিকে, 
• Umm! is an interjection for expressing hesitation. 
• Ugh! used to express disgust or horror.
• Attention প্রকাশ করে যে Interjections গুলো সেগুলো হলো - Hush!, Hey!
১০.
They criticized him for reading outdated materials. Here the verb 'reading' is a/an -
  1. Participle
  2. Transitive
  3. Non-finite
  4. Intransitive
সঠিক উত্তর:
Non-finite
উত্তর
সঠিক উত্তর:
Non-finite
ব্যাখ্যা
• They criticized him for reading outdated materials. Here the verb 'reading' is a Non-finite verb.

• Non-finite verb: 
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
- যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয়না ও কোন Subject এর person ও number দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে Non finite verb বলে। 

• They criticized him for reading outdated materials.
- এই sentence এ 'reading' হচ্ছে preposition এর object হিসেবে Gerund.
- তাই, এটি Non-finite verb. 

• Finite verb: 
- A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.

Source: Cambridge Dictionary.
১১.
A rolling stone gathers no moss. Here 'rolling' is a/an -
  1. Verbal noun
  2. Perfect participle
  3. Verbal adjective
  4. Gerund
সঠিক উত্তর:
Verbal adjective
উত্তর
সঠিক উত্তর:
Verbal adjective
ব্যাখ্যা
• A rolling stone gathers no moss. Here 'rolling' is a - Verbal adjective.
- Verbal adjective হচ্ছে participle এর অপর নাম।

• মূল verb এর সাথে  ing যুক্ত হয়ে যখন তা  adjective এর কাজ করে , তাকে present participle বলে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে 'roll' verb এর সাথে ing যোগ হয়ে adjective হিসেবে কাজ করেছে।
- এবং এটা তার পরবর্তী Noun, Stone কে  modify করছে। 

-” A rolling stone gathers no moss.”
- এই বাক্যের অর্থ: স্থির মস্তিষ্ক না হলে উন্নতি করা যায় না।

• Perfect participle - হবে না কারণ - Verb-এর Past participle এর পূর্বে having যুক্ত হওয়ার পর যদি তা একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে Perfect participle বলে।
১২.
“Seeing is believing” - Here “seeing” and "believing" are -
  1. Both gerund
  2. Both Participle
  3. Gerund and participle
  4. Participle and Gerund
সঠিক উত্তর:
Both gerund
উত্তর
সঠিক উত্তর:
Both gerund
ব্যাখ্যা
• “Seeing is believing” - Here “seeing” and "believing" are - Both gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে তাহলে তাকে Gerund বলে।

• Gerund ব্যবহৃত হয়: 
- Subject রূপে। 
- Object রূপে। 
- Preposition এর Object রূপে।
- Verb এর Subject এবং Compliment রূপে। 
- Nominative Absolute রূপে। 
- Compound Noun এর অংশরূপে। 
 
• Seeing is believing.
- এই বাক্যে Seeing verb এর subject হিসেবে gerund.
- এখানে 'believing' Verb এর Compliment রূপে Gerund হিসেবে ব্যবহৃত হয়েছে। 
১৩.
Completing all the tasks, I will take a break. Here is an example of -
  1. Intransitive verb
  2. Finite verb
  3. Participle
  4. Modal verb
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষা চলাকালীন প্রশ্নটিতে আন্ডারলাইন করা ছিল না। 
তাই, প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------------------------------ 

• Completing all the tasks, I will take a break. Here is an example of - Finite verb.

• Finite verb 
- A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.

• Completing all the tasks, I will take a break.
- 'will take' এখানে এটি tense এর গঠন অনুসারে হয়েছে।
- এটি সম্পূর্ণ একটি বাক্য এবং এর একটি subject ও verb আছে।
- তাই এটি Finite verb.

• Non-finite verb: 
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
- যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয়না ও কোন Subject এর person ও number দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে Non finite verb বলে।
- যেমন - The birds flying in the sky are very nice,
- ‘flying’ verb টি কোনো tense নির্দেশ করেনা।
- এটা Present Participle এবং non-finite verb.

১৪.
She managed _______ the project before the deadline.
  1. complete
  2. to complete
  3. completing
  4. completed
সঠিক উত্তর:
to complete
উত্তর
সঠিক উত্তর:
to complete
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to complete.
• Complete Sentence: She managed to complete the project before the deadline.

• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে Infinitive (to + verb এর base form.) ব্যবহার করতে হবে।
- এদের পরে অন্য কোন verb না আসলে এই verb গুলো একা একা বসতে পারে।

Verb গুলো হচ্ছে -
- agree, appear, arrange, ask, attempt, claim, consent, decide, demand, desire, deserve, expect, fail, forget, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, seem, strive, tend, threaten, wait, want, wish, etc.

• কিছু উদাহরণ:
- He advised me to give up smoking.
- Have you arranged to meet him?
- I demand to see the manager.
- She failed to get into art college.
- He failed to persuade her to change her mind.
- She desires to travel to exotic destinations.
- He proposed to take her out for a romantic dinner.
- It seems to be a good idea to start exercising regularly.
- She forgot to buy groceries on her way home.
- We hope to see you at the party tonight.
১৫.
Identify the sentence with a linking verb.
  1. The dog chased the ball across the yard.
  2. His jokes always make everyone laugh.
  3. She seems tired after a long day at work.
  4. We baked cookies for the school fundraiser.
সঠিক উত্তর:
She seems tired after a long day at work.
উত্তর
সঠিক উত্তর:
She seems tired after a long day at work.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - She seems tired after a long day at work - এইবাক্যটিতে Linking verb রয়েছে।
- এই বাক্যে seems হচ্ছে Linking verb.
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
-  Linking/copulative verb হচ্ছে actionless.

• উল্লিখিত বাকি অপশন গুলোতে chased, make এবং baked main verb এবং action show করছে।
১৬.
Her tears flowed freely, she went away weeping, overcome with sadness. Here 'weeping' is an example of -
  1. Gerund
  2. Present participle
  3. Non-finite verb
  4. Both B + C
সঠিক উত্তর:
Both B + C
উত্তর
সঠিক উত্তর:
Both B + C
ব্যাখ্যা
• Her tears flowed freely, she went away weeping, overcome with sadness. Here 'weeping' is an example of - Present participle and Non-finite verb.

• Participle:

- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns.

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

• Non-finite verb: 
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
- যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয়না ও কোন Subject এর person ও number দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে Non finite verb বলে।

• প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে weeping দ্বারা যাওয়ার ধরন বোঝানোর কারণে এটি Adverb.
- verb +ing– adverb হিসাবে ব্যবহৃত হলেও present participle হয়, যদিও সাধারণত Present Participle বলতে বুঝায় Verb+ing যদি Adjective এর কাজ করে।
- আবার, present participle হিসেবে এটিকে non-finite verb ও বলা যায়।
১৭.
I thought I might ______ on Bob on my way to the shops.
  1. look back
  2. look into
  3. look in
  4. look out
সঠিক উত্তর:
look in
উত্তর
সঠিক উত্তর:
look in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - look in.
- Complete sentence: I thought I might look in on Bob on my way to the shops.
- Bangla Meaning: আমি ভেবেছিলাম আমি দোকানে যাওয়ার পথে বব এর সাথে কিছুখনের জন্য সাক্ষাৎ করতে পারবো।

• Look in (on) - (Phrasal verb)
English Meaning: To visit a person for a short time, usually when you are on your way somewhere else.
Bangla Meaning:  অল্পক্ষণের জন্য আসা।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
look into something
(ক) তদন্ত করা; পরীক্ষা করা;
(খ) মগ্ন হওয়া; ডুব দেওয়া (বই ইত্যাদিতে);
(গ) গভীরে প্রবেশ করা।

• look out on (to) over
- দৃশ্য সরবরাহ করা।

look back (on/to something)
- অতীতের দিকে দৃষ্টি ফেরানো।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৮.
The phrasal verb 'run over' refers to -
  1. Meet unexpectedly
  2. Rehearsal
  3. Have none left
  4. Leave unexpectedly
সঠিক উত্তর:
Rehearsal
উত্তর
সঠিক উত্তর:
Rehearsal
ব্যাখ্যা
• Run Over somebody/something ( Phrasal verb)

English Meaning: 
1. (of a vehicle) knock a person or animal down and pass over their body.
2. Go over something quickly as a reminder or rehearsal.
3. (of a container or its contents) overflow/exceed an expected limit.

Bangla Meaning:
1. (যানবাহন) চাপা দেওয়া; দলে চলে যাওয়া।
2. পর্যালোচনা করা; পুনরাবৃত্তি করা: দ্রুত পড়ে নেওয়া; মহড়া।
3. উপচে পড়া, প্লাবিত হওয়া।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Run into someone/something 
English Meaning: Meet unexpectedly
Bangla Meaning: অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাওয়া।

• Run Out
English Meaning: Have none left.
Bangla Meaning: (মেয়াদ) শেষ হওয়া: (মজুত ও সরবরাহ) শেষ হয়ে যাওয়া; ফুরিয়ে যাওয়া।

• Run away 
English Meaning: Leave unexpectedly.
Bangla Meaning: দ্রুত প্রস্থান করা; পালিয়ে যাওয়া; পালানো।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৯.
Choose the correct sentence.
  1. You need not to apologize for expressing your honest opinion.
  2. You don't need apologize for expressing your honest opinion.
  3. You need not apologize for expressing your honest opinion.
  4. You need not apologizing for expressing your honest opinion.
সঠিক উত্তর:
You need not apologize for expressing your honest opinion.
উত্তর
সঠিক উত্তর:
You need not apologize for expressing your honest opinion.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - You need not apologize for expressing your honest opinion.

• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- এক্ষেত্রে needএর সাথে কখনো s/es যুক্ত হয় না।

• Need is a semi-modal verb because in some ways it is like a modal verb and in other ways like a main verb.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
২০.
No sooner had ___________ the power went out.
  1. the presentation begin than
  2. the presentation began than
  3. the presentation began then
  4. the presentation begun than
সঠিক উত্তর:
the presentation begun than
উত্তর
সঠিক উত্তর:
the presentation begun than
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the meeting begun than.
- Complete sentence: No sooner had the presentation begun than the power went out.

• No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়
• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

More Example:
1. No sooner had he finished his breakfast than the phone rang.
2. No sooner had she closed her eyes than the alarm clock went off.
3. No sooner had the movie begun than the power went out.
২১.
They are excited about traveling to new destinations. Here 'traveling' is a/an -
  1. Gerund
  2. Participle
  3. Main verb
  4. Linking verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• They are excited about traveling to new destinations. Here 'traveling' is a - Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun
- Gerunds don’t describe action—they act as nouns.

•  একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb + ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
-  প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে preposition about এর object হিসেবে travelling একটি Gerund হবে।
২২.
Well, who would have thought it? Here 'Well' is used as -
  1. Interjection
  2. Conjunction
  3. Linking verb
  4. Modal verb
সঠিক উত্তর:
Interjection
উত্তর
সঠিক উত্তর:
Interjection
ব্যাখ্যা
•Well, who would have thought it?."
- Here 'Well' is an - Interjection.

• Interjection:
Interjection একটি part of speech যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি ব্যাকরণগতভাবে sentence এর বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়।
-They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  
- It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
- মোট কথা আবেগ, অনুভূতি, কিংবা বিরক্তি, হতাশা, দুঃখ, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যবহৃত হয়।
- এটি Formal লেখায় ব্যবহৃত হয়না, কেবল Informal কথোপকথন, মুভি বা সিনেমার ডায়লগ, কিংবা উপন্যাসে ব্যবহৃত হয়।

• আলোচ্য বাক্যে, 'Well' ব্যবহার করা হয়েছে দ্বিধা বা চিন্তাশীলতার অনুভূতি বোঝাতে।

• তবে Well- শব্দটি Noun, Verb বা Adverb হিসেবেও ব্যবহৃত হতে পারে ।
যেমন- 
- an issue of water from the earth - water wells.
- to rise to the surface and usually flow forth -tears welled from her eyes.
- in a kindly or friendly manner- spoke well of your idea.
২৩.
Having read the book, she shared her thoughts with her friends. The underlined part is a/an -
  1. Past participle
  2. Present participle
  3. Perfect participle
  4. Verb Noun
সঠিক উত্তর:
Perfect participle
উত্তর
সঠিক উত্তর:
Perfect participle
ব্যাখ্যা
Having read the book, she shared her thoughts with her friends. The underlined part is a - Perfect participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

- Verb-এর Past participle এর পূর্বে having যুক্ত হওয়ার পর যদি তা একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে Perfect participle বলে।
- একটি কাজ হওয়ার পর আরেকটি কাজ সংঘটিত হয় এমন অর্থ প্রকাশে perfect participle ব্যবহৃত হয়৷
- উপরের বাক্য Having - এর পর read (past participle form) বসাতে এটি perfect participle তথা participle হিসেবে গণ্য হবে।
২৪.
Their dancing is a sight to behold at every performance. Here 'dancing' is a/an -
  1. Linking verb
  2. Participle
  3. Gerund
  4. Semi modal
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• Their dancing is a sight to behold at every performance. Here 'dancing' is a Gerund.

- Possessive adjective (your, his, her, my, theirs etc.)-এর পর gerund এবং
- Object pronoun (me, us, him, her, them, it)-এর পর present participle ব্যবহৃত হয়৷
- উপরের বাক্যে 'their'  Possessive adjective -এর পরে 'dancing' বসাতে এটি একটি Gerund.
২৫.
We're considering _______ the house within a month.
  1. sell
  2. selling
  3. to selling
  4. sale
সঠিক উত্তর:
selling
উত্তর
সঠিক উত্তর:
selling
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - selling.
- Complete sentence: We're considering selling the house within a month.

- কিছু কিছু Verb আছে এরপর verb+ing (gerund) বসে।
যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist etc.
Example:
- You shouldn't risk entering that building in its present condition.
- John admitted stealing the jewels.
- We enjoyed seeing them again after so many years.

Source: CLIFFS TOEFL and Cambridge Dictionary.
২৬.
Identify the correct sentence.
  1. They work tirelessly to achieve their fitness goals.
  2. They work tirelessly for achieving their fitness goals.
  3. They work tirelessly achieve their fitness goals.
  4. They work tirelessly achieved their fitness goals.
সঠিক উত্তর:
They work tirelessly to achieve their fitness goals.
উত্তর
সঠিক উত্তর:
They work tirelessly to achieve their fitness goals.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - They work tirelessly to achieve their fitness goals.

• Sentence এ একটি subject এবং একটি verb থাকার পরেও যদি অতিরিক্ত আরো আরেকটি verb আসলে, যদি তার subject নাকে থাকে তাহলে সেটি হবে verb + ing বা gerund.
যেমন - He went back to work closing the door.

• আর উদ্দেশ্য বুঝালে হবে infinitive.
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে উদ্দেশ্য বোঝাচ্ছে তাই to achieve হবে।
২৭.
What does the phrasal verb 'Wear away' mean?
  1. Become fade
  2. Send back someone
  3. Reject a proposal
  4. To get credit
সঠিক উত্তর:
Become fade
উত্তর
সঠিক উত্তর:
Become fade
ব্যাখ্যা
• The phrasal verb 'Wear away' means - Become fade.

• Wear (something) away

English Meaning: Become gradually smaller or smoother through use or contact over a long period.
Bangla Meaning: ক্রমাগত ব্যবহার দ্বারা কোনোকিছুকে ক্ষতিগ্রস্ত বা নিঃশোষিত করা।
Example Sentence: The footsteps of thousands of visitors had worn away.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৮.
They stopped quarreling as soon as their father arrived. The underlined part here is an example of -
  1. Gerund
  2. Verbal adjective
  3. Participle
  4. Principal verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• They stopped quarreling as soon as their father arrived. The underlined part here is an example of - Gerund.

• Gerund: 
- Verb এর সাথে -ing যোগ হয়ে যদি noun এর কাজ করে, তাকে Gerund বলে।  
- Gerunds don’t describe the action, they act as nouns. 
- The Gerund has the force of a noun and a verb; it is a Verbal noun. 
- এখানে  ‘quarreling’ transitive verb stopped এর object হিসেবে বসেছে।
- তাই এটি gerund.

• Functions of the Gerund: 
কোন বাক্যে Gerund ব্যবহৃত হয়: 
1. As subject: Rising early is a good habit. 
2. As object: I like playing Badminton.
3. As an object of a preposition: The old woman is tired of walking.
4. As a complement of a verb: Working is earning.

২৯.
The patients soon _______.
  1. come round
  2. come about
  3. come apart
  4. come on
সঠিক উত্তর:
come round
উত্তর
সঠিক উত্তর:
come round
ব্যাখ্যা
• Come round (phrasal verb)
English Meaning: recover consciousness.
Bangla Meaning: আরোগ্য লাভ করা

Ex. Sentence: The patients soon come round.
Bangla Meaning: রোগীরা খুব দ্রুত আরোগ্য লাভ করলো।

• অন্যদিকে,
- come about -  ঘটা।
- come apart টুকরা টুকরা হওয়া।

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
৩০.
The stolen bicycle was recovered by the police. Here 'stolen' is an example of -
  1. Present participle
  2. Past participle
  3. Perfect participle
  4. Principal verb
সঠিক উত্তর:
Past participle
উত্তর
সঠিক উত্তর:
Past participle
ব্যাখ্যা
•The stolen bicycle was recovered by the police. Here 'stolen' is an example of - Past participle.
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
- যেমন: go-gone.
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- সুতরাং, এই বাক্যে stolen হচ্ছে past participle.
৩১.
Once I get the chance, I can prove myself. Here 'Once' is used as -
  1. Phrasal verb
  2. Interjection
  3. Conjunction
  4. Linking verb
সঠিক উত্তর:
Conjunction
উত্তর
সঠিক উত্তর:
Conjunction
ব্যাখ্যা
• Once I get the chance, I can prove myself. Here 'Once' is used as - Conjunction.

• এই বাক্যে Once = If once = যদি একবার এই অর্থে ব্যবহৃত হয়েছে।
- বাক্যটিতে Once Conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে যা বাক্যের দুটি clause বা অংশকে যুক্ত করেছে।
- এছাড়াও Once শব্দটি noun এবং adverb হিসেবেও ব্যবহৃত হতে পারে।
যেমন -
Adverb - I was young once. ( একদা - Adverb of Time)
Noun- Please help me for once. (For - Preposition এর Object)
৩২.
We have only a small amount of food and clothing to _____ among the refugees.
  1. deal by
  2. deal out
  3. deal on
  4. deal for
সঠিক উত্তর:
deal out
উত্তর
সঠিক উত্তর:
deal out
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - deal out.
- Complete sentence: We have only a small amount of food and clothing to deal out among the refugees.
- Bangla Meaning: শরণার্থীদের মধ্যে  বিলি করার জন্য আমাদের কাছে অল্প পরিমাণে খাবার এবং পোশাক রয়েছে।

• Deal out (phrasal verb) 
English Meaning: To give something, especially a part of something that is being divided between many people, to someone
Bangla Meaning: (অনেকের মধ্যে) বণ্টন করা; বাঁটা; বিলি করা।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩৩.
I don't see how that information ______ this case.
  1. bear out
  2. bear on
  3. bears on
  4. bears up
সঠিক উত্তর:
bears on
উত্তর
সঠিক উত্তর:
bears on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - bears on.
- Complete sentence: I don't see how that information bears on this case.
Bangla Meaning: আমি বুঝতে পারছি না কিভাবে এই তথ্যগুলো কেসের সাথে সম্পর্কযুক্ত।

• Bear on 
English Meaning: to be connected or related to something.
Bangla Meaning: সম্পর্কযুক্ত হওয়া (কোনো কিছুর সঙ্গে); প্রাসঙ্গিক (কোনো কিছুর) হওয়া।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩৪.
The singing of birds in the morning is a beautiful sound to wake up to. Here 'singing' is a/an -
  1. Present Continuous
  2. Present participle
  3. Gerund
  4. Verbal Adjective
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• The singing of birds in the morning is a beautiful sound to wake up to. Here 'singing' is a/an - Gerund.

• Verbal Noun গঠনে আমরা gerund কে ব্যবহার করি।
- Article The ও preposition of এর মাঝখানে যখন verb + ing আসে তখন এই structure টিকে - অর্থাৎ, "The + verb+ing + of” এ গঠনটিকে Verbal Noun বলে।
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- এর মাঝের verb + ing যুক্ত শব্দটি gerund হবে।

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund: 
- কোনো বাক্যে Gerund ব্যবহৃত হয়: 
1. As subject: Rising early is a good habit. 
2. As object: I like playing Badminton.
3. As an object of a preposition: The old woman is tired of walking.
4. As a complement of a verb: Working is earning.
৩৫.
Identify the correct sentence.
  1. They used to eating dinner early in the evening.
  2. They are used to eating dinner early in the evening.
  3. They are used to eat dinner early in the evening.
  4. They are used eating dinner early in the evening.
সঠিক উত্তর:
They are used to eating dinner early in the evening.
উত্তর
সঠিক উত্তর:
They are used to eating dinner early in the evening.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - They are used to eating dinner early in the evening.

• Used to (phrase)
English Meaning: shows that a particular thing always happened or was true in the past, especially if it no longer happens or is no longer true.
Bangla Meaning: অতীতের নিত্য বা প্রায়িক ঘটনা নির্দেশে ব্যবহৃত।

• Modal auxiliary এর নিয়মানুযায়ী -
- শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমন:
- I used to eat meat, but now I’m a vegetarian.
- He used to go to our school.

• তবে be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
• Be used to/get used to এর পরে noun অথবা Gerund বসে।
• Structure: subject + be/get + used to + [verb + ing]/noun.
যেমন:
- I'm used to living in Paris.
- She’s used to working hard.
- He was used to waking up early for his morning jog.
- I am used to studying in crowded places.

• প্রশ্ন প্রদত্ত বাক্যটির গঠন হচ্ছে -  subject (They) + be verb (are) +used to + verb.
- তাই used to এর পরে 'verb +ing' হবে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
Choose the option containing a Modal verb.
  1. They swim in the lake every summer.
  2. She plays the piano beautifully.
  3. The birds chirp in the morning.
  4. We can't go to the party tonight.
সঠিক উত্তর:
We can't go to the party tonight.
উত্তর
সঠিক উত্তর:
We can't go to the party tonight.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - We can't go to the party tonight - এই বাক্যে modal verb রয়েছে।
- এখানে Can't হচ্ছে Modal verb.
- অন্য অপশনগুলোতে  swim,  plays এবং chirp হচ্ছে বাক্যসমূহে ব্যবহৃত Principal verbs.

• Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ বহন করে।
- সাধারণত potential ও uncertain কোনো কিছুতে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- Model 'auxiliary verb' হলেও do, does কিংবা did কোনো model verb নয়।
- এর পর সাধারণত verb এর present form ব্যবহৃত হয়।
- Modal auxiliary verb এর পর to ব্যবহৃত হয় না।
- Model auxiliary verb: can, could, will, would, shall, should, may, might, and must.

• Semi-modal verb:
- Need
- Dare
- Need ও Dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় বলে এদেরকে Semi-modal verb বলে।
৩৭.
They won't come unless you invite them. The underlined part is an example of -
  1. Subordinating Conjunction
  2. Coordinating conjunctions:
  3. Compound conjunction
  4. Correlative Conjunction
সঠিক উত্তর:
Subordinating Conjunction
উত্তর
সঠিক উত্তর:
Subordinating Conjunction
ব্যাখ্যা
• They won't come unless you invite them. The underlined part is an example of a subordinating Conjunction.

• There are three basic types of conjunctions:

1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন: and, or, but, etc…
- I want to go to the beach, and my friend wants to go hiking.

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- যেমন: when, as how, if, lest, unless etc…
- They won't come unless you invite them.
- As he is ill, he cannot walk.

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.
- Either we go to the movies or we stay at home and watch a movie on Netflix.
- He not only plays the piano but also sings beautifully.
৩৮.
He whispered softly in the library to avoid disturbing the other patrons. Here 'to avoid' is an example of -
  1. Intransitive verb
  2. Non-finite verb
  3. Transitive verb
  4. Finite verb
সঠিক উত্তর:
Non-finite verb
উত্তর
সঠিক উত্তর:
Non-finite verb
ব্যাখ্যা
Non-finite verb: 
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
- যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয়না ও কোন Subject এর person ও number দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে Non finite verb বলে। 

• He whispered softly in the library to avoid disturbing the other patrons. 
- এই sentence এ 'to avoid' হচ্ছে infinitive. 
- তাই, এটি Non-finite verb. 

• Finite verb: 
- A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.

Source: Cambridge Dictionary.
৩৯.
The dancers moved gracefully and rhythmically. The verb in the sentence is an example of -
  1. Intransitive verb
  2. Non-finite verb
  3. Transitive verb
  4. Linking verb
সঠিক উত্তর:
Intransitive verb
উত্তর
সঠিক উত্তর:
Intransitive verb
ব্যাখ্যা
• An intransitive verb is a verb that does not require an object to complete the sense.
- যে verb অন্য কোন object এর সাহায্য ছাড়াই sentence-এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে অর্থাৎ যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- সাধারণত বাক্যে verb এর পরে কোনো word না থাকলে অথবা verb এর পরে adverb থাকলে অথবা শুধু preposition থাকলে verb টি অবশ্যই Intransitive verb হবে।
- প্রশ্নে প্রদত্ত বাক্যে verb (moved) এরপর adverb (gracefully and rhythmically) আছে এবং এর object নেই তাই এটি intransitive verb.
৪০.
How dare you speak to me like that! In this sentence, 'dare' is used as -
  1. Linking verb
  2. Main verb
  3. Modal verb
  4. Finite verb
সঠিক উত্তর:
Modal verb
উত্তর
সঠিক উত্তর:
Modal verb
ব্যাখ্যা
• Need এবং dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এদের সাধারণ নাম semi-modals.
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb অথবা modal verb হিসেবে পরিচিত।

- How dare you speak to me like that! In this sentence, 'dare' is used as - Modal verb. 
- এখানে  বাক্যে dare মূল verb হিসেবে ব্যবহৃত হয়নি; modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- speak এখানে মূল verb. 

•  Negative sentence এ ‘dare’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে dare এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, dare not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে dare এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

Example: 
- I dare not go there. - Modal verb. 
- Dare you go there? - Modal verb. 
- He dares to go there. (Principal Verb)
৪১.
The scientist analyzed the data, and the data appeared conclusive. Here the verbs 'analyzed' and 'appeared' are respectively -
  1. transitive, transitive
  2. linking, transitive
  3. intransitive, linking
  4. transitive, linking
সঠিক উত্তর:
transitive, linking
উত্তর
সঠিক উত্তর:
transitive, linking
ব্যাখ্যা
• The scientist analyzed the data, and the data appeared conclusive. Here the verbs 'analyzed' and 'appeared' are respectively - transitive, linking.

• Transitive Verb এর পর Object থাকে আর Linking Verb এর পর Subjective Complement থাকে। 
- প্রথম Clause এ ‘The scientist’ হচ্ছে Subject আর the data হচ্ছে Object.
- তাই এখানে observed - Transitive Verb.

• আর ২য় Clause এ the data হচ্ছে Subject আর appeared হচ্ছে এ Subject সম্পর্কে Subjective Complement.
- তাই এখানে analyzed - Linking Verb.
---------------------------
• Transitive verb
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
যেমন 
- The driver stopped the train.
- Did you enjoy the film?

Linking verb/ Copulative verb: 
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.
- adverbs can be used before linking verbs if they describe the linking verb and not the subject. 
Examples:
- He became a doctor.
- My coffee remains hot.
- The car looks fast.
৪২.
He wrote a heartfelt letter to his grandmother. Here 'wrote' is a/an -
  1. Perfect participle
  2. Linking verb
  3. Transitive verb
  4. Phrasal verb
সঠিক উত্তর:
Transitive verb
উত্তর
সঠিক উত্তর:
Transitive verb
ব্যাখ্যা
• He wrote a heartfelt letter to his grandmother. Here 'wrote' is a - Transitive verb.
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
৪৩.
The hotel manager will let you check in early if there are available rooms. Here 'check' is a/an -
  1. Gerund
  2. Linking verb
  3. Infinitive
  4. Verbal noun
সঠিক উত্তর:
Infinitive
উত্তর
সঠিক উত্তর:
Infinitive
ব্যাখ্যা
• The hotel manager will let you check in early if there are available rooms. Here 'check' is an - Infinitive.

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form।
Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, check verb-টি to-বিহীন infinitive form.
৪৪.
Identify the correct sentence.
  1. He would sooner read a book than watch television.
  2. He would sooner reads a book than watch television.
  3. He would sooner had read a book than watch television.
  4. He would sooner reading a book than watch television.
সঠিক উত্তর:
He would sooner read a book than watch television.
উত্তর
সঠিক উত্তর:
He would sooner read a book than watch television.
ব্যাখ্যা
• সঠিক উত্তর টি হবে - He would sooner read a book than watch television.
- Would sooner হচ্ছে modal auxiliary. 
- Would sooner ...than এভাবে আসে।
- এরপর সবসময় verb এর base form বসে।
- তাই নিয়মানুযায়ি সঠিক বাক্য - He would sooner read a book than watch television.
৪৫.
Gardening regularly is his hobby, but weeding the overgrown flower beds is tiring task.
The underlined parts are respectively -
  1. Gerund, Gerund
  2. Participle, Participle
  3. Participle, Gerund
  4. Gerund, Participle
সঠিক উত্তর:
Gerund, Participle
উত্তর
সঠিক উত্তর:
Gerund, Participle
ব্যাখ্যা
Gardening regularly is his hobby, but weeding the overgrown flower beds is a tiring task.
- The underlined parts are respectively - Gerund and participle.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun
- Gerunds don’t describe action—they act as nouns.

• সুতরাং নিয়মানুযায়ী, এখানে, বাক্যের subject হিসাবে Gardening হচ্ছে gerund এর উদাহরন।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

• প্রদত্ত বাক্যে tiring হচ্ছে present participle.
- এটি verb = ing যোগে গঠিত হয়ে তারপরে অবস্থিত noun task কে modify করছে এবং indicating that the task of weeding the overgrown flower beds is tiring.