ব্যাখ্যা
সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-৬১) ‘অর্কেস্ট্রা', ‘ক্রন্দসী’, ‘উত্তর ফাল্গুনী', ‘সংবর্ত’, 'দশমী'
প্রভৃতি কাব্যরচনার মাধ্যমে পাণ্ডিত্য, বুদ্ধি ও ঔৎসুক্য কাব্যক্ষেত্রে প্রয়োগ করেছেন ।
বিষ্ণু দে (১৯০৯-৮২) ‘উর্বশী ও আর্টেমিস', 'চোরাবালি’, ‘পূর্বমেঘ’, ‘সন্দ্বীপের চর',
‘অন্বিষ্ট’, ‘নাম রেখেছি কোমল গান্ধার’, ‘সাত ভাই চম্পা', 'তুমি শুধু পঁচিশে বৈশাখ,
‘স্মৃতিসত্তা ভবিষ্যৎ’, ‘সেই অন্ধকার চাই’, ‘ইতিহাসের ট্র্যাজিক উল্লাসে', 'রবিকারোজ্জ্বল
নিজদেশে’, ‘দিবানিশা’, ‘চিত্ররূপমত্ত পৃথিবীর’, ‘উত্তরে থাকো মৌন’, ‘আমার হৃদয়ে বাঁচো'
প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা।